Tag: Madhyom

Madhyom

  • Lok Sabha Election 2024 Phase 3: গণতন্ত্রের উৎসবে সামিল প্রধানমন্ত্রী মোদি, ভোট দিলেন, সঙ্গে বার্তাও

    Lok Sabha Election 2024 Phase 3: গণতন্ত্রের উৎসবে সামিল প্রধানমন্ত্রী মোদি, ভোট দিলেন, সঙ্গে বার্তাও

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ জুড়ে চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ (Lok Sabha Election 2024 Phase 3)। আজ, মঙ্গলবার চব্বিশের লোকসভা নির্বাচনে ১০ রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এদিন সকালেই গুজরাটের গান্ধিনগরের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Casts Vote)। তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

    মোদির বার্তা

    এদিন সকালে তৃতীয় দফার ভোটগ্রহণ (Lok Sabha Election 2024 Phase 3) পর্বে দেশবাসীক রেকর্ড সংখ্যক ভোটদানের আহ্বান জানান মোদি৷ লেখেন, ‘আজ যাঁরা ভোট দেবেন, তাঁদের সবাইকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি৷ তাঁদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তুলবে৷’

    এদিন সকাল ৭টা নাগাদ ভোট দেওয়ার জন্য গুজরাটের রাজভবন থেকে বের হন প্রধানমন্ত্রী৷ গান্ধিনগরের বুথের বেশ কিছুটা দূরেই থেমে যায় তাঁর কনভয়৷ সেখান থেকে খালি পায়ে হেঁটেই বুথের ভিতরে প্রবেশ করেন মোদি৷ সেখানে আগে থেকেই পৌঁছে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷  প্রধানমন্ত্রী পৌঁছনোর পরে তাঁকে সঙ্গে নিয়েই দু’জনে ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে যান। সকাল  ৭টা বেজে ৪৩ মিনিটে ভোট দান (Narendra Modi Casts Vote) করেন প্রধানমন্ত্রী৷ 

    বিলোলেন অটোগ্রাফ

    প্রধানমন্ত্রী ভোট (Lok Sabha Election 2024 Phase 3) দিতে যাওয়ার পথে নিশান হাইস্কুলের বাইরে থাকা আমজনতার ভিড় থেকে বারবার আওয়াজ উঠছিল ‘ওয়ান অটোগ্রাফ প্লিজ’৷ প্রধানমন্ত্রী তাতে সাড়া দিয়ে আমজনতার থেকে দেওয়া এক সাদা পেপারে নাম লিখলেন, ‘নরেন্দ্র মোদি’৷ পাশে ছিলেন অমিত শাহ ৷

    ভোট দেওয়ার পর মোদি বুথ কেন্দ্রের বাইরে বেরিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রমাণও দেখান৷ ভোট দেওয়ার পরে সংবাদমাধ্যমের উদ্দেশে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন,“আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। আমি দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন বেশি সংখ্যায় ভোট দেন। সকলে মিলে গণতন্ত্রকে উৎসবের ন্যায় পালন করুন৷ আমাদের দেশে ‘দান’-এর গুরুত্ব অপরিসীম এবং সেই চেতনাকে সঙ্গী করেই যথাসম্ভব বেশি ভোটদানের আহ্বান রাখছি দেশবাসীর কাছে। ৪ দফা ভোট এখনও বাকি। গুজরাটের একজন ভোটার হিসেবে, এটাই একমাত্র জায়গা যেখানে আমি নিয়মিত ভোট দিযে আসছি এবং অমিত ভাই এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন… ’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ০৭/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ০৭/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি ঠিকঠাক থাকবে।

    ২) কিছু কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

    ৩)  সময়ের মধ্যে কাজ পুরো করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে।

    বৃষ

    ১) আজকের দিনটি ঠিকঠাক পরিণাম নিয়ে এসছে।

    ২)  নিজের কাজে সতর্ক হতে হবে।

    ৩) পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে কাজ করুন।

    মিথুন

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কাজে সাফল্য লাভ করবেন।

    ৩) আপনার পরিস্থিতি উন্নত হবে।

    কর্কট

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কাজে বড় সাফল্য অর্জন করবেন।

    ৩) পরিবার ও বন্ধুবান্ধবদের ভালোবাসা পাবেন।

    সিংহ

    ১) স্বাস্থ্য উপেক্ষা করলে চলবে না। 

    ২) আত্মীয়দের কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন।

    ৩) দাম্পত্য জীবনে ভালোবাসা থাকবে।

    কন্যা

    ১) নিজের কাজে সাফল্য লাভ করতে পারবেন।

    ২) অর্থ লাভের অঢেল সম্ভাবনা রয়েছে।

    ৩) আত্মীয়দের সঙ্গে বিবাদ সম্ভব, তাই বাণী নিয়ন্ত্রণে রাখুন।

    তুলা

    ১) সময়ের মধ্যে কাজ পূর্ণ করতে পারেন।

    ২) আপনার মনের মধ্যে উৎসাহ বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

    ৩)  পরিকল্পনা সফল করার জন্য কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কাজে সফল হবেন।

    ৩) দিনের শুরুতে কাজে ভালো সময় কাটাবেন।

    ধনু

    ১) কাজকর্মে কিছু সমস্যার মুখোমুখি হবেন।

    ২) ধৈর্য ধরতে হবে।

    ৩) কাজের পদ্ধতি পরিবর্তন করতে হবে।

    মকর

    ১) শান্ত থেকে পারিবারিক বিবাদের সমাধান করুন।

    ২)  রাগ নিয়ন্ত্রণে রাখবেন, না-হলে আপনার কাজ ভেস্তে যেতে পারে।

    ৩) ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না-হলে অর্থাভাব দেখা দিতে পারে।

    কুম্ভ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) স্বাস্থ্য ভালো থাকবে।

    ৩) সহজে সমস্ত কাজ করতে পারবেন।

    মীন

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) উৎসাহের সঙ্গে দৈনিক কাজ সম্পন্ন করতে পারবেন।

    ৩) স্বাস্থ্য ভালো থাকবেন, তবে কোনও গাফিলতি করলে সমস্যা সম্ভব।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “মানুষের চুরি যাওয়া টাকা উদ্ধার করছি”, ঝাড়খণ্ডে বললেন মোদি

    PM Modi: “মানুষের চুরি যাওয়া টাকা উদ্ধার করছি”, ঝাড়খণ্ডে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “মানুষের কাছ থেকে চুরি করা টাকা উদ্ধার করছি আমি ও আমার সরকার।” সোমবার ঝাড়খণ্ডে ইডি বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করার পর এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন ওড়িশার নবরঙ্গপুরে বিজেপি আয়োজিত এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে অবধারিতভাবেই উঠে আসে ঝাড়খণ্ডে নগদ টাকা উদ্ধারের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, “আজ (সোমবার) ঝাড়খণ্ডে টাকার পাহাড়ের খোঁজ মিলেছে। মোদি জনগণের চুরি যাওয়া এই টাকা উদ্ধার করছে। যখনই আমি এই লুট বন্ধের চেষ্টা করি, কিছু লোক আমায় গালাগালি দেয়। কিন্তু আপনারা আমায় বলুন, মোদির কি এভাবে আপনাদের টাকা উদ্ধার করা উচিত নয়?”

    রাঁচিতে হানা ইডির (PM Modi)

    এদিনই রাঁচির একাধিক জায়গায় হানা দেয় ইডি। বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণ নগদ টাকা। সব (PM Modi) মিলিয়ে টাকার পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগির আলমের পিএ সঞ্জীব লালের সহায়তায় ওই টাকা উদ্ধার করে ইডি। বছর সত্তরের আলমগির কংগ্রেস নেতা। তিনি ঝাড়খণ্ডের রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রী। পাকুড় কেন্দ্রের বিধায়ক।

    আরও পড়ুুন: ভারত জেনোফোবিক! মার্কিন প্রেসিডেন্টকে মুখের মতো জবাব দিলেন জয়শঙ্কর

    কংগ্রেসকে নিশানা

    তাঁর সরকার যে দুর্নীতির সঙ্গে আপোস করবে না, এদিন তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, “এই সরকার (মোদি সরকার) দুর্নীতিগ্রস্তদের গারদে পুরবে।” প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রসঙ্গ টেনে মোদি বলেন, “কংগ্রেস দুর্নীতিকে জলভাত করে ফেলেছে। চল্লিশ বছর আগে একজন প্রধানমন্ত্রী ওড়িশায় এসেছিলেন। তিনি বলেছিলেন, তিনি যদি দিল্লি থেকে এক টাকা পাঠান, গরিবদের কাছে পৌঁছায় তার মাত্র ১৫ পয়সা। এর অর্থ হল, একশো পয়সার মধ্যে ৮৫ পয়সা লুট হয়েছিল কংগ্রেসের হাতে।” খানিক আবেগ-তাড়িত হয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা এই দরিদ্র মায়ের সন্তানকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছিলেন। আমি বলেছিলাম, আমি যদি একটা টাকাও পাঠাই (কেন্দ্র থেকে), আমি কাউকে সেই টাকার এক কানাকড়িও খেতে দেব না। আর যে খাবে, তাকে জেলের ভিতরে গিয়ে রুটিও চিবোতে হবে (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: তৃতীয় দফার ভোট শুরু, জানুন ভাগ্য পরীক্ষায় কারা রয়েছেন

    Lok Sabha Election 2024: তৃতীয় দফার ভোট শুরু, জানুন ভাগ্য পরীক্ষায় কারা রয়েছেন

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ৭ মে। শুরু হয়ে গিয়েছে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। এদিন ভোট গ্রহণ চলছে দেশের ৯৩টি আসনে (Lok Sabha Election 2024)। যদিও এদিন নির্বাচন হওয়ার কথা ছিল ৯৪টি আসনে। তবে সুরাট কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। যে আসনগুলিতে এদিন ভোটগ্রহণ চলছে সেগুলি ছড়িয়ে রয়েছে ১২টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে।

    নির্বাচন হবে সাত দফায় (Lok Sabha Election 2024)

    প্রসঙ্গত, অষ্টাদশতম লোকসভা নির্বাচন হচ্ছে সাত দফায়। ইতিমধ্যেই হয়ে গিয়েছে দুটি দফায় ভোট গ্রহণ। প্রথম দফার নির্বাচন হয়েছে ১৯ এপ্রিল। সেদিন ভোট গ্রহণ হয়েছে ১০২টি আসনে। দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে ২৬ এপ্রিল। এই দফায় নির্বাচন হয়েছে ৮৯টি আসনে। সাত দফায় সব মিলিয়ে নির্বাচন হওয়ার কথা ৫৪৩টি আসনে।

    ভোট হচ্ছে কোথায়?

    তৃতীয় দফায় ভোট গ্রহণ চলছে গুজরাটের ২৬টি আসনে (Lok Sabha Election 2024), মহারাষ্ট্রের ১১টি আসনে, কর্নাটকের ১৪টি আসনে, ছত্তিশগড়ের ৭টি আসনে, উত্তরপ্রদেশের ১০টি আসনে, মধ্যপ্রদেশের ৮টি আসনে, বিহারের ৫টি আসনে, অসমের চারটি আসনে, পশ্চিমবঙ্গের ৪টি আসনে, জম্মু-কাশ্মীরের একটি আসনে, গোয়ার ২টি আসনে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ২টি কেন্দ্রে। গুজরাটের সবকটি আসনেই নির্বাচন চলছে এদিন। নির্বাচন কমিশন জানিয়েছে, এই দফায় ভাগ্য পরীক্ষা হচ্ছে ১ হাজার ৩৫১ জন প্রার্থীর। প্রথম দফায় লড়াইয়ের ময়দানে ছিলেন ১ হাজার ৬২৫ জন। তার পরের দফায় ভাগ্য যাচাই করেছেন ১ হাজার ১৯৮ জন প্রার্থী।

    আরও পড়ুুন: ভারত জেনোফোবিক! মার্কিন প্রেসিডেন্টকে মুখের মতো জবাব দিলেন জয়শঙ্কর

    এদিন যাঁদের ভাগ্য পরীক্ষা হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মনসুখ মাণ্ডব্য, প্রহ্লাদ জোশী, এসপি সিং বাঘেল, শিবরাজ সিং চৌহ্বান, বাসবরাজ বোম্মাই, অখিলেশ যাদব, ডিম্পল যাদব, সুপ্রিয়া সুলে প্রমুখ। উল্লেখ্য যে, মহারাষ্ট্রের ওসমানাবাদ কেন্দ্র মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৭ জন প্রার্থী। এদিনের পর হবে চতুর্থ দফার নির্বাচন। সেটি হবে ১৩ মে। তার পর নির্বাচন হবে আরও তিন দফায়। এগুলি হল ২০ মে, ২৫ মে এবং ১ জুন। নির্বাচনের ফল বের হবে ৪ জুন (Lok Sabha Election 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: তৃতীয় দফায় মালদা-মুর্শিদাবাদের চার কেন্দ্রে ভোট, মোতায়েন ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

    Lok Sabha Election 2024: তৃতীয় দফায় মালদা-মুর্শিদাবাদের চার কেন্দ্রে ভোট, মোতায়েন ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, মঙ্গলবার হতে চলেছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার (Lok Sabha Elections 2024) ভোটগ্রহণ। রাজ্যে চারটি লোকসভায় ভোটগ্রহণ হতে চলেছে। এদিনের ভোটে ভাগ্য নির্ধারণ হতে চলেছে চারটি লোকসভা কেন্দ্রের মোট ৫৭ জন প্রার্থীর। মালদা জেলার দুটি আসন মালদা উত্তর ও মালদা দক্ষিণের  পাশাপাশি ভোট হবে মুর্শিদাবাদ জেলার দুটি আসন মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর মালদা উত্তরে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী ও দক্ষিণে জিতেছিল কংগ্রেস।

    চারটি লোকসভায় কত স্পর্শকাতর বুথ রয়েছে (Lok Sabha Elections 2024)

    রাজ্যে লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) জন্য বর্তমানে ৫৯৬ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স রয়েছে। তার মধ্যে ৪০৬ কোম্পানিকে মোতায়েন করা হবে নির্বাচন সংক্রান্ত নিরাপত্তার কাজে। আর বাকি কোম্পানিগুলোকে রিজার্ভে ও স্ট্রংরুমগুলির নিরাপত্তার দায়িত্বে রাখা হবে। যে ৪০৬টি কোম্পানি বাহিনীকে নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে তার মধ্যে ২৫৬টি বাহিনীকে চারটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ কেন্দ্রে মোতায়েন করা হবে। আর বাকি বাহিনীগুলিকে মোতায়েন রাখা হবে কুইক রেসপন্স টিমের অংশ হিসেবে। কারণ, জঙ্গিপুরে রয়েছে সবথেকে বেশি ৭৬২টি স্পর্শকাতর বুথ। এই কেন্দ্রের ৪১ শতাংশ বুথই স্পর্শকাতর। মুর্শিদাবাদ কেন্দ্রে রয়েছে ৭১৫টি। সবমিলিয়ে এই লোকসভায় ৩৭ শতাংশ স্পর্শকাতর বুথ। কমিশনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মালদা দক্ষিণে রয়েছে ৭০২টি। এই লোকসভায় ৪০ শতাংশ বুথ স্পর্শকাতর। আর মালদা উত্তরে রয়েছে ৬৫১টি। এই লোকসভায় ৩৬ শতাংশ স্পর্শকাতর বুথ রয়েছে।

    তৃতীয় দফায় ১৩ জন কোটিপতি

    রাজ্যে তৃতীয় দফা ভোটে (Lok Sabha Elections 2024) চারটি লোকসভা আসনের প্রার্থীদের মধ্যে কোটিপতি ১৩ জন। মনোনয়নপত্র পেশের সময় তাঁরা যে হলফনামা দিয়েছেন তাতেই তাঁদের মোট স্থাবর- অস্থাবর সম্পদের ওই আর্থিক হিসেব জানানো হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মুর্শিদাবাদ আসনের সিপিএম প্রার্থী ও পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৬৮ লক্ষ ৫১ হাজার টাকা। সম্পদের নিরিখে এক নম্বরে আছেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫১ কোটি ৪৩ লক্ষ ৪৬ হাজার টাকা। সম্পদের নিরিখে দ্বিতীয় স্থানে ওই আসনের আইএসএফ প্রার্থী সাহাজান বিশ্বাস। তাঁর সম্পদের মোট অর্থমূল্য ১৬ কোটি ৬০ লক্ষ টাকা। তার পরেই আছেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান। আবুর সম্পদের পরিমাণ ৩ কোটি ৮৪ লক্ষ টাকা।

    মালদার দুই কেন্দ্রের মোট ৯৫০টি বুথ ক্রিটিক্যাল

    মালদা জেলায় দুটি ডিসিআর সেন্টার। উত্তর মালদা কেন্দ্রের ডিসিআর সেন্টার করা হয়েছে মালদা কলেজে এবং দক্ষিণ মালদা কেন্দ্রের ডিসিআর সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজে। উত্তর এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ১৪টি বিধানসভা কেন্দ্র। মোট বুথের সংখ্যা ৩৭৮৬টি। দুই কেন্দ্রের মোট ৯৫০টি বুথকে ক্রিটিক্যাল বুথ হিসাবে চিহ্নিত করা হয়েছে। দুটি কেন্দ্রে মহিলা পরিচালিত বুথের সংখ্যা প্রায় ৬০টি। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে সাতটি বিধানসভা। এই কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছে ৮ লক্ষ ৯৮ হাজার ৪৪৩। মহিলা ভোটার রয়েছে ৮ লক্ষ ৮১ হাজার ৩৪৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪৮ জন। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৭৫৯। এই লোকসভা কেন্দ্রের অধীনেই পড়ে ইংরেজবাজার পুরসভা। আর এই পুরসভার ২৯টি ওয়ার্ডে রয়েছে রেকর্ড মোট ২১৫টি বুথ।

    উত্তর মালদায় ভোটার সংখ্যা কত জানেন?

     উত্তর মালদা লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভার মধ্যে রয়েছে- পুরাতন মালদা, হবিবপুর, গাজোল, চাচোল, রতুয়া, মালতিপুর এবং হরিশ্চন্দ্রপুর। এই সাতটি বিধানসভা মিলিয়ে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে ১৮ লক্ষ ৫৮হাজার ১১৬। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৫৫ জন। পুরুষ ভোট রয়েছে ৯ লক্ষ ৪৪ হাজার ৩৩৩। মহিলা ভোটার রয়েছে ৯ লক্ষ ১৩ হাজার ৭২৮ জন। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের পুরাতন মালদা পুরসভাটি শহরকেন্দ্রিক। এই পুরসভার ২০টি ওয়ার্ডে মোট ৬১টি বুথ রয়েছে।

    জঙ্গিপুরে ১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে

    জেলা প্রশাসন সূত্রে খবর, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট ১৮৫১টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। মালদা দক্ষিণ কেন্দ্রের দু’টি বিধানসভা ফরাক্কা ও সামশেরগঞ্জ রয়েছে এই মুর্শিদাবাদেই। আর এই দুই বিধানসভায় মোট ৪৮৩ ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। জঙ্গিপুর কেন্দ্রে মোট ১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৮ লাখ ১ হাজার ৭১৪ জন ভোটার।

    ভোটের আগের দিন মুর্শিদাবাদে বোমা উদ্ধার

    মুর্শিদাবাদ লোকসভাতে মোট বুথের সংখ্যা ১৯৩৮ । পুরুষ ভোটার সংখ্যা ৮, ৬২, ১৭৭। মহিলা ভোটার সংখ্যা ৯, ২৫, ৮৮৬। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ২৮জন। মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৮৮ হাজার ০৯১ জন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ১১৪ কোম্পানি মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট ১৯৩৮ টি বুথে ভোটগ্রহণ (Lok Sabha Elections 2024) হবে। যার মধ্যে চারটি অক্সিলারি বুথ রয়েছে।  মুর্শিদাবাদ লোকসভার মধ্যে মুর্শিদাবাদ, ভগবানগোলা, হরিহরপাড়া, রানিনগর, জলঙ্গি, ডোমকল ও নদিয়া জেলার করিমপুর নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র। মুর্শিদাবাদ বিধানসভা একমাত্র গেরুয়া শিবির বিজেপির দখলে থাকলেও বাকি ছ’টা আসন রয়েছে ঘাস ফুল শাসক দলের। ভোটের আগের দিনও বোমা উদ্ধার হয়েছে। সাগরপাড়া থানার কাঁটাবাড়ি এলাকায় বোমা উদ্ধার হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: সন্দেশখালির জবাব দিতে পাল্টা ভিডিও পোস্ট বিরোধী দলনেতার, তৃণমূলকে তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: সন্দেশখালির জবাব দিতে পাল্টা ভিডিও পোস্ট বিরোধী দলনেতার, তৃণমূলকে তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: যদি ভয় মুক্ত অবাধ নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস প্রথম হারবে দক্ষিণ ২৪ পরগনাতে। কারণ দক্ষিণ চব্বিশ পরগনাতে সাধারণ মানুষকে জতুগৃহ করে রেখেছে। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে ভোট লুট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও মানুষ নেই। তৃণমূল কংগ্রেসের কাছে আছে মামলা আর হামলা। সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই তৃণমূলকে তুলোধনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    কোনও কর্মীর মাথা ফাটলে দায়িত্ব আমার (Suvendu Adhikari)

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, মথুরাপুর থানার ওসি আজ হাইকোর্টে শোকজ খেয়েছে। ভাইপোর পি এ কে চুরির টাকা দিয়ে মথুরাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার টিকিট নিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্ত্রীর চাকরি গিয়েছে আর ৪ তারিখে আপনি গো হারা হারবেন। অন্যদিকে তিনি জানান, এক তারিখ দক্ষিণ ২৪ পরগনায় ভোট রয়েছে, আমি সকাল পাঁচটা থেকে জেগে থাকবো। প্রত্যেকটি বুথ স্তরের কর্মীদেরকে বলবো যেখানেই সিসিটিভির তার ছেড়ে দেবে ক্যামেরার মুখ ঘুরিয়ে দেবে অথবা গন্ডগোল করার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে ছবি তুলে আমাকে পাঠাবেন আমি পদক্ষেপ নেব। অন্যদিকে, তিনি এও বলেন, কোনও কর্মীর মাথা ফাটলে সেই দায়িত্ব আমার, আমি চৌকিদারের ভূমিকা পালন করব।

    সন্দেশখালির ভিডি ‘ডিপ ফেক’ ভিডিও

    শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্য, সন্দেশখালির ভিডিও শুধু ‘ফেক’ই নয়, ‘ডিপ ফেক’ ভিডিও। আর সন্দেশখালির গঙ্গাধর কয়ালের ‘ডিপ ফেক’ ভিডিও প্রসঙ্গে জুড়ল ক্রিকেটার বিরাট কোহলি, সচিন তেন্ডুলকারের নাম। আর সে নাম শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে বিরাট কোহলির ভিডিও রয়েছে। শুভেন্দুর দাবি, ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওটি ডিপ ফেক প্রযুক্তিতে তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) এবং ডিপফেকের যুগে প্রযুক্তিকে তো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছেই। নাম না করে আই প্যাকের কথাও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিঁধেছেন তিনি।

    Every invention has two aspects, it can be used in a positive sense but its misuse can’t be ruled out either.

    In the age of Artificial Intelligence (AI), Deepfake and what not, crooks are misusing the technology for their vested interests.

    Deepfake videos of renowned… pic.twitter.com/RaREW6jnbx

    মমতাকে তোপ

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘মেদিনীপুর আর জঙ্গলমহলের ভোট হয়ে যাবে ২৫ তারিখ। একেবারে আমি পড়ব এখানে। আমি ২৬ তারিখ পাথরপ্রতিমায় সভা করব। কাকদ্বীপ, মন্দিরবাজার, রায়দিঘি, কুলপি, সবার সঙ্গে দেখা করে যাব। ওই দিন সবাইকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে যাব। ভোটের দিন ভোর ৫টা থেকে আমি জেগে থাকব। শুধু বুথ নম্বর, পোলিং স্টেশনের নাম আর থানার নাম দিয়ে আমাকে শুধু পাঠাতে থাকবেন। এমন মার হবে, এবারের ভোট বুঝিয়ে দেব আমরা’। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা গদ্দার বলে আক্রমণ করেন তিনি। বলেন, ‘পিসি কালকে বলছে, পিসি – ভাইপো বলছে। নাম বলুক দেখে নেব। ক’দিন আগে আমাকে গদ্দার বলেছিল। আপনি তো সব থেকে বড় গদ্দার।আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুড়ে ফেলে দিয়েছেন। আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, আপনি বাজপেয়ীকে ছুরি মেরেছেন’। পালটা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘আপনি বলেছেন, পিসি আর ভাইপোর নাম বলুন, হ্যাঁ আমি বলছি। পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কী ক্ষমতা আছে করে নিন’। তিনি আরও বলেন, এই জেলায় রোহিঙ্গাদের ঢোকাচ্ছে তৃণমূল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Climate Change: জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে অর্থনীতিতে, ক্ষতির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

    Climate Change: জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে অর্থনীতিতে, ক্ষতির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্রুত বদলে যাচ্ছে জলবায়ু (Climate Change)। যার ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে প্রকৃতির ওপর। যে এলাকা এক সময় হা-বৃষ্টি, হা-বৃষ্টি করে কাটাত, সেখানে এখন বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। আর অঝোর ধারার বৃষ্টিতে বানভাসি হত যে অঞ্চল, সেখানে এখন প্রায়ই হচ্ছে খরা। জলবায়ুর পরিবর্তন যে হচ্ছে, তার আরও প্রমাণ বরফ গলছে সুমেরু-কুমেরুর। জলবায়ুর এই পরিবর্তনের জেরে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে চলেছে বিশ্ব অর্থনীতি। ২০৫০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে বার্ষিক ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে ৩৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে। সম্প্রতি ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত একটি সমীক্ষা থেকেই জানা গিয়েছে জলবায়ু পরিবর্তনের এই ভয়ঙ্কর প্রভাবের কথা। পত্রিকার রিপোর্ট থেকে জানা গিয়েছে, এখন থেকেই যদি কার্বন ডাই অক্সাইড নির্গমনে ব্যাপকভাবে রাশ টানা না হয়, তাহলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতি।

    কী বলছেন বিজ্ঞানীরা? (Climate Change)

    গত চার দশক ধরে বিশ্বব্যাপী ১ হাজার ৬০০টিরও বেশি অঞ্চল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে রিপোর্টটি (Climate Change)। এটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর পরিবর্তনশীল জলবায়ু পরিস্থিতির ভবিষ্যতের প্রভাবগুলি বিশ্লেষণ করা হয়েছে। পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের প্রধান লেখক তথা বিজ্ঞানী ম্যাক্সিমিলিয়ান কোটজ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, “অধিকাংশ অঞ্চলের জন্য গতিশীল আয় হ্রাস অনুমান করা হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর আমেরিকা ও ইউরোপ। এরাই সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার কৃষিতে জলবায়ু পরিবর্তনের সব চেয়ে গুরুতর প্রভাব পড়েছে। তার ধাক্কা লেগেছে ফলন, উৎপাদনশীলতা, শ্রম এবং পরিকাঠামোর ওপর।” তিনি বলেন, “আমাদের সমীক্ষায় দেখা গিয়েছে ২০৪৯ সালের মধ্যে অতীত নির্গমনের কারণে গড় আয় কমে যাবে ১৯ শতাংশ। গ্লোবাল জিডিপি হ্রাস পাবে ১৭ শতাংশ।”

    কী বলছেন গবেষক দলের প্রধান?

    গবেষক দলের নেতৃত্ব দিয়েছিলেন লিওনি ওয়েঞ্জ। তাঁর সতর্কবার্তা, “আগামী পঁচিশ বছরের মধ্যে জার্মানি, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নততম দেশগুলি-সহ প্রায় সমস্ত দেশেই ব্যাপক অর্থনৈতিক ক্ষতি আসন্ন। অতীতের নির্গমন ও তাদের প্রভাব প্রশমিত করার জন্য জরুরি অভিযোজন প্রচেষ্টার প্রয়োজন।” জানা গিয়েছে, যে বিপুল ক্ষতির ভবিষ্যদ্বাণী করা হচ্ছে, তা বর্তমানে যে পরিমাণ কার্বন নির্গমন হচ্ছে, তার চেয়ে প্রায় ছ’গুণ বেশি হবে। এই কার্বন নির্গমন কমাতে না পারলে সমূহ বিপদ। তবে কার্বন নির্গমন কমাতে পারলে গড় তাপমাত্রা রাখা যাবে দু’ডিগ্রি নীচে (Climate Change)।

    কে দায়ী জানেন?

    বিশ্ব অর্থনীতির যে ক্ষতির কথা বলা হচ্ছে, তার জন্য সিংহভাগ দায়ী গড় তাপমাত্রা বৃদ্ধি। এর পাশাপাশি রয়েছে ঝড় এবং বৃষ্টি। অদূর ভবিষ্যতে এই ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেতে পারে ৫০ শতাংশ। কেবল তাই নয়, এক অঞ্চল থেকে অন্যত্র এই ক্ষতির পরিমাণ কমবেশি হতে পারে। গবেষকরা দেখেছেন, জলবায়ু পরিবর্তনের জেরে গোটা বিশ্ব কমবেশি ভুগলেও, সুফল কুড়োতে পারে মেরু অঞ্চলের কাছাকাছি থাকা এলাকাগুলির মানুষজন। তাপমাত্রার বিশেষ কিছু হেরফের না হওয়ারই ফসল ঘরে তুলবেন এই অঞ্চলের লোকজন।

    সব চেয়ে বেশি ক্ষতি ট্রপিক্যাল এরিয়ায়

    মেরু অঞ্চলের লোকজন যখন জলবায়ু পরিবর্তনের সুফল ঘরে তুলবেন, তখন ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবেন নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলের দেশগুলির বাসিন্দারা। কারণ এই অঞ্চলগুলিতে বৈশ্বিক নির্গমন কম। বর্তমানে রোজগারও কম। পটসডাম ইনস্টিটিউটের রিসার্চ ডিপার্টমেন্ট কমপ্লেক্সিটি সায়েন্সের প্রধান তথা সহকারি লেখক অ্যান্ডারস লেভারমান বলেন, “জলবায়ু বৈষম্যের যে প্রভাব পড়ছে তামাম বিশ্বে, তার ওপর আলোকপাত করা হয়েছে আমাদের গবেষণায়। আমরা প্রায় সব জায়গায়ই ক্ষতি দেখতে পেয়েছি। তবে ট্রপিক্যাল এরিয়ার দেশগুলি সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ তারা এমনিতেই উষ্ণমণ্ডলের অধীন। তাই তাপমাত্রার বৃদ্ধি তাদের পক্ষে হবে ভয়ঙ্কর ক্ষতিকর।”

    আরও পড়ুুন: “বাংলায় অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাঙ্ক”, বিস্ফোরক অমিত শাহ

    জলবায়ু পরিবর্তনের জন্য সব চেয়ে কম দায়ী যেসব দেশ, তাদের যে ইনকাম লসের কথা বলা হয়েছে, তা উচ্চ আয়ের দেশগুলির চেয়ে ৬০ শতাংশ বেশি, ৪০ শতাংশ বেশি উচ্চতর নির্গমন করে এমন দেশগুলির চেয়ে। তারা হচ্ছে সেই দেশ, যাদের সম্পদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবও পড়ে কম। ওয়েঞ্জ বলেন, “এই অদূর-মেয়াদি ক্ষতির কারণ হল আমাদের অতীতের নির্গমন। আমাদের প্রয়োজন আরও অনেক বেশি অ্যাডাপটেশন প্রচেষ্টা, যদি আমরা এর ন্যূনতমও এড়িয়ে চলতে চাই। আমাদের নির্গমন উল্লেখযোগ্যভাবে কমাতে হবে এবং তা কমাতে হবে এখনই। যদি তা না হয়, তাহলে এই শতাব্দীর দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক ক্ষতি হবে আরও অনেক বেশি। ২১০০ সালের মধ্যে বিশ্বে এর গড় পরিমাণ হবে ৬০ শতাংশ।” লিভারম্যান বলেন, “এই বিশাল ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আমাদের নির্ভর করতে হবে রিনিউয়েবল এনার্জির ওপর। এতে একদিকে যেমন আমাদের নিরাপত্তা বাড়বে, তেমনি সাশ্রয় হবে অর্থ। তা না হলে ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হতে হবে আমাদের। এই গ্রহের তাপমাত্রার পারদ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তখনই, যখন আমরা তেল, গ্যাস এবং কয়লা পোড়ানো বন্ধ করব (Climate Change)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Sandeshhkhali Incident: ফের সন্দেশখালিতে সিবিআই! কার বাড়িতে ঢুকল এবার?

    Sandeshhkhali Incident: ফের সন্দেশখালিতে সিবিআই! কার বাড়িতে ঢুকল এবার?

    মাধ্যম নিউজ ডেস্ক: কখনও গুলি, বন্দুক উদ্ধার আবার কখনও স্টিং অপারেশন। সপ্তাহে অন্তত একবার সংবাদ শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি (Sandeshkhali)। সেই জানুয়ারি মাস থেকে সংবাদ শিরোনামে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার এই প্রত্যন্ত এলাকা। সোমবার ৩ সদস্যের প্রতিনিধি দল হাজির হয়েছে সন্দেশখালিতে। এবার জমি মাফিয়ার খপ্পড়ে পড়া দিনু মন্ডল ও হান্নান গাজির বাড়িতে উপস্থিত হন সিবিআইয়ের (CBI) তদন্তকারী দলের সদস্যরা।

    দিনু মণ্ডলের বাড়িতে সিবিআই

    এদিন সিবিআই আধিকারিকদের একটি দল ন্যাজাট থানার শিরিষতলায় দীনু মণ্ডলের বাড়িতে উপস্থিত হন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর শেখ শাহজাহানদের দল বলের বিরুদ্ধে বলপূর্বক (Sandeshkhali Incident) জমি দখলের অভিযোগ ছিল। এর মধ্যে একটি অভিযোগ করেছিলেন দীনু মন্ডল। এদিন তাঁর বাড়িতে জমি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে উপস্থিত হন তদন্তকারিরা। স্থানীয় সূত্রে খবর কাগজপত্র দেখানোর পর দিনু মন্ডল নিজের জমিও ঘুরিয়ে দেখান সিবিআই আধিকারিকদের।

    আরও পড়ুন: ভোটের আবহে ২৩টি দেশের ৭৫ জন প্রতিনিধি ভারতে এলেন

    হান্নান গাজির বাড়িতেও সিবিআই

    উল্লেখ্য বসিরহাটে (Basirhat) জমি দখল মামলার তদন্তভার বর্তমানে রয়েছে সিবিআই আধিকারিকদের হাতে। গোয়েন্দা সংস্থা সূত্রের খবর ইমেলের মাধ্যমে বলপূর্বক জমি দখলের (Sandeshkhali Incident)  অভিযোগ জানিয়েছিলেন তদন্তকারীরা। এদিন ন্যাজাট থানার ঝুপখালি এলাকার হান্নান গাজি নামে এক ব্যক্তির বাড়িতেও উপস্থিত হন সিবিআই আধিকারিকরা। সেখানেও জমি জমা দখল সংক্রান্ত অভিযোগ ছিল। অভিযোগ খতিয়ে দেখেন তদন্তকারিরা। গত মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সন্দেশখালিতে নারী নির্যাতন এবং জমি সংক্রান্ত মামলার তদন্তভার সিবিআইকে গ্রহণ করতে হবে। এরপর অনলাইনে পোর্টাল খুলে ই-মেল মারফত অভিযোগ গ্রহণ শুরু হয়। প্রায় একশোর কাছাকছি অভিযোগ দায়ের হয়। সেই সমস্ত অভিযোগের তদন্ত নেমেছেন সিবিআই আধিকারিকরা। গত বৃহস্পতিবার সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali Incident) কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দেওয়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: শিক্ষকদের আদর্শ আচরণবিধি নিয়ে নির্দেশ কলকাতা হাইকোর্টের

    Calcutta High Court: শিক্ষকদের আদর্শ আচরণবিধি নিয়ে নির্দেশ কলকাতা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক-শিক্ষিকাদের আচারণ কেমন হওয়া উচিত তা স্পষ্ট করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সম্প্রতি কলকাতা হাইকোর্ট এক নির্দেশিকায় শিক্ষকদের রাজনীতিতে যুক্ত হয়ে না পড়ারও পরামর্শ দিয়েছে। যে কোনও বিষয়ে রাজনীতি টেনে আনতে মানা করা হয়েছে। সম্প্রতি একটি মামলার শুনানি চলাকালীন,  শিক্ষক-শিক্ষিকাদের কেমন আচরণ মেনে চলতে হবে, সেটি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি শম্পা দত্ত (পাল)। 

    বিচারপতির নির্দেশিকা

    ১। শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শন: শিক্ষার্থীদের মর্যাদা ও সুবিচার দিন। সর্বাত্মক এবং পড়াশোনার সহায়ক পরিবেশ গড়ে তুলুন।

    ২। দক্ষতা: পড়ুয়াদের পাঠ্য বিষয়ে দক্ষতা ও যোগ্যতা অবলম্বন এবং শিক্ষাদানের পদ্ধতির ক্ষেত্রেও তার পরিদর্শন জরুরি। 

    ৩। সততা: সততার সঙ্গে পেশাকে বেছে নিন এবং শিক্ষাগত ও প্রশাসনিক ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করুন।

    ৪। পেশাদারিত্ব: শিক্ষার্থী, সহকর্মী এবং কর্মীদের সঙ্গে পারস্পরিক আলাপ-আলোচনায় যথাযথ সীমানা এবং আচরণ বজায় রাখুন।

    ৫। ন্যায্যতা এবং নিরপেক্ষতা: পড়ুয়াদের পড়াশোনা ও কাজকে ইতিবাচক চোখে দেখা এবং গঠনমূলক সদুপদেশ দেওয়া।

    ৬। ধারাবাহিক উন্নতি: পেশাদারি অগ্রবর্তন অর্থাৎ নিজেকে আধুনিক রাখা যাতে আপনার পাঠ্য বিষয়ে কোথায় কী ঘটছে তা যেন আপনার নখদর্পণে থাকে।

    ৭। সহকর্মীদের প্রতি সহানুভবতা: সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বজায় রাখা এবং শিক্ষা মহলে ইতিবাচক অংশীদারিত্ব গড়ে তোলা।

    ৮। প্রাতিষ্ঠানিক নীতির প্রতি দায়বদ্ধতা: শিক্ষা, গবেষণা ও পড়ুয়াদের সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব নিয়মনীতি অনুসরণ ও পালন করে চলা।

    আরও পড়ুুন: ‘‘অনেক লোককে আজকাল কেনা–বেচা যায়’’, সন্দেশখালির ভিডিও নিয়ে তৃণমূলকে তোপ দিলীপের

    কোন মামলার প্রেক্ষিতে নির্দেশ

    হুগলি উইমেন্স কলেজের প্রিন্সিপালের এক আবেদনের শুনানিতে আদালত এই সুপারিশগুলি দিয়েছে। অধ্যক্ষা তাঁর বিরুদ্ধে আনা কলেজেরই এক অধ্যাপিকার মানহানির মামলা খারিজের আবেদন জানিয়েছিলেন। বিচারপতির পর্যবেক্ষণ, ‘রাজনৈতিক প্রভাবে শিক্ষা প্রদানের প্রাথমিক উদ্দেশ্যকে পুরোপুরি উপেক্ষা করা হয়। এই বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিকূল পরিবেশ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পরিপন্থী। আদালত বলেছে,’এই মামলায় লিখিত অভিযোগে বর্ণিত তথ্যগুলি ধারা ৪৯৯ এর অধীনে নির্ধারিত নবম ব্যতিক্রমের আওতায় আসে এবং এইভাবে ৫০০ ধারার অধীনে অভিযুক্ত অপরাধ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি বর্তমান মামলায় স্পষ্টভাবে অনুপস্থিত।’ সমস্ত নথি পরীক্ষা করে আদালত (Calcutta High Court) বলেছে, অভিযোগকারীর বিরুদ্ধে ক্ষতি করার উদ্দেশ্যে বা জ্ঞান বা বিশ্বাস নিয়ে অভিযোগকারীর সুনাম ক্ষুণ্ণ হতে পারে এমন কোনও কাজের প্রমাণ নেই। মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Locket Chatterjee: পান্ডুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে পথে নামলেন লকেট

    Locket Chatterjee: পান্ডুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে পথে নামলেন লকেট

    মাধ্যম নিউজ ডেস্ক: হুগলির পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে (Pandua Bomb Blast) বালকের মৃত্যুর ঘটনায় এবার এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়ে পথে নামলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুলিশ শুধু বলে যাচ্ছে, তদন্ত হচ্ছে। কিন্তু তিন-চার ঘণ্টা কেটে গেলেও এখনও পুলিশের বম্ব স্কোয়াড এসে পৌঁছল না ঘটনাস্থলে। লকেটের (Locket Chatterjee) পাশাপাশি এদিন ঘটনার প্রতিবাদে জিটি রোড অবরোধ করলেন বিজেপির নেতা-কর্মীরা। উল্লেখ্য চলতি মাসের ২০ তারিখ পঞ্চম দফায় হুগলি লোকসভা কেন্দ্রে ভোট। আর তার আগে এই ঘটনায় তোলপাড় হচ্ছে এলাকা। ভোটের আবহে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

    ঠিক কী ঘটেছিল? 

    সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে পান্ডুয়ায়। সেই সভাস্থল থেকে কিছুটা দুরেই ঘটল ভয়াবহ ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ পান্ডুয়ার তিন্না এলাকার একটি পুকুরপাড় থেকে হঠাৎই প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি পুকুর পাড়ে ছুটে এলে তারা দেখতে পান তিনটি বাচ্চা গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস। আহত দুই জন রুপম বল্লভ ও সৌরভ চৌধুরী। প্রত্যেকেরই বয়স ১১ থেকে ১৩ এর মধ্যে। এই ঘটনার পরেই এলাকায় যান লকেট (Locket Chatterjee)। ঘটনাস্থল ঘুরে দেখেন। এর পরেই বিস্ফোরণের ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবিতে তিন্না মোড়ের কাছে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি প্রার্থী। 

    লকেটের বক্তব্য (Locket Chatterjee) 

    লকেটে বক্তব্য, ‘‘আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে পান্ডুয়ায়। তাই আমাকে উঠে যেতে বলছে। কিন্তু আমি কী করে উঠব? ওই শিশুর মা আমাকে জিজ্ঞেস করছিলেন, এর পর কী হবে? আমাকে বলছিলেন, ধীরে ধীরে আপনারাও চলে যাবেন তো। পুলিশকে কোনও বিশ্বাস নেই। আমি ঢুকতে গেলাম, বলল ওদিকে যাবেন না। আরও বোম থাকতে পারে, তাহলে বোম স্কোয়াড কোথায়? দু ঘণ্টা আগে থেকে বলছে যে বোম স্কোয়াড এসে গিয়েছে, কিন্তু বোম স্কোয়াড আসেনি। আদৌ বোম স্কোয়াড আসবে? এনআইএ তদন্ত করতে হবে। আশপাশে এ ভাবে বোমা ছড়িয়ে রয়েছে? ভাবতেই পারছি না।’’

    আরও পড়ুন: ঝাড়খণ্ডের মন্ত্রীর পিএ-র পরিচারকের বাড়ি থেকে ২৫ কোটি টাকা উদ্ধার ইডির!

    শমীক ভট্টাচার্যের বক্তব্য 

    লকেটের পাশাপাশি এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, ‘‘গত ১৪ মাসে বোমা বিস্ফোরণে (Pandua Bomb Blast) এই নিয়ে ৯ জন কিশোর বা শিশু মারা গিয়েছে। কেউ বল ভেবে খেলতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে মারা গিয়েছে। শৌচাগারে গিয়ে মারা গিয়েছে। জঙ্গলে পা পড়ে বিস্ফোরণ হয়েছে, সেখানে মারা গিয়েছে। আমরা কোন রাজ্য বসবাস করছি? বারুদের স্তূপের উপর পশ্চিমবঙ্গ। কারণ যে রাজনৈতিক দলটিকে দুভার্গ্যবশত তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসা হয়েছে, তাঁদের রাজনীতির ভিতটাই বোমা, হিংসা,সন্ত্রাস, দখলদারি। আজকে তাঁদের কারণে গোটা পশ্চিমবঙ্গে এই অবস্থা তৈরি হয়েছে। বগটুইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন সমস্ত অফিসারদের ছুটি বাতিল করে দিয়ে, ১৫ দিন সময় দিলাম, সমস্ত অস্ত্র উদ্ধার করো। আর তারপরে কতগুলি বিস্ফোরণ পশ্চিমবঙ্গে হয়েছে?!’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share