Tag: Madhyom

Madhyom

  • Balurghat: হাসপাতালের কাছে মুখ্যমন্ত্রীর জনসভায় আপত্তি, কমিশনে অভিযোগ করলেন সুকান্ত

    Balurghat: হাসপাতালের কাছে মুখ্যমন্ত্রীর জনসভায় আপত্তি, কমিশনে অভিযোগ করলেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বালুরঘাটে এসে জনসভা করে ঝড় তুলে গিয়েছেন। তৃণমূল বেশ কিছুটা ব্যাকফুটে। কর্মীদের অক্সিজেন দিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে জনসভা করবেন। আর এই সভা ঘিরে বিতর্ক জেলাজুড়ে । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বালুরঘাট (Balurghat) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে হরিরামপুর হাসপাতালের বিপরীত দিকের মাঠে জনসভা করবেন। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর জনসভা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এ বিষয়ে জেলা নির্বাচন আধিকারিককে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। সভার আগে কমিশনে নালিশ জানানোর ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়়িয়ে পড়েছে।

    হাসপাতালের কাছে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে বিতর্ক (Balurghat)  

    কয়েকদিন বাদে বালুরঘাট (Balurghat) লোকসভা নির্বাচন হবে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিপ্লব মিত্র। আর বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের ওপর এবারও আস্থা রেখেছে বিজেপি। এমনিতেই এই লোকসভার একাধিক বিধানসভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানপর্ব লেগেই রয়েছে। দুদিন আগে বালুরঘাট থেকে দিল্লিগামী এক্সপ্রেস চালু হওয়ায় এই লোকসভার লক্ষ লক্ষ মানুষ বিদায়ী সাংসদ সুকান্তর উদ্যোগের প্রশংসা করেছেন। এই অবস্থায় সুকান্তর খাসতালুকে অনেকটাই ব্যাকফুটে তৃণমূল। আর তাই,দলীয় প্রার্থী বিপ্লব মিত্রর হয়ে জনসভা করতে জেলার বিভিন্ন ব্লকে আসছেন মুখ্যমন্ত্রী। এবারও জনসভা করতে জেলার হরিরামপুর ব্লকে হরিরামপুর হাসপাতালের বিপরীত দিকের মাঠে জনসভা করবেন তিনি। আর এই সভা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

    আরও পড়ুন: শক্তিপুরে রাম নবমীর শোভাযাত্রায় হামলা, বোমাবাজি একাধিক বাড়ি-দোকান ভাঙচুর, আক্রান্ত পুলিশও

    কমিশনে অভিযোগ সুকান্তর

    বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, হরিরামপুর গ্রামীণ হাসপাতালের ১০০ মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর জনসভার আয়োজন করা হয়েছে। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে, অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসককে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি।

    তৃণমূল নেতৃত্বের কী বক্তব্য?

    দক্ষিণ দিনাজপুর তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকী জানান, নির্বাচন কমিশনের সুবিধা পোর্টালে আবেদন করেই সভার অনুমতি পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশন যেখানে অনুমতি দিয়েছে সেখানে সুকান্তবাবুর বলার কিছু নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পরীক্ষা! প্রথম পর্বের প্রচার শেষ, শুক্রে ১০২ আসনে ভোটগ্রহণ

    Lok Sabha Election 2024: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পরীক্ষা! প্রথম পর্বের প্রচার শেষ, শুক্রে ১০২ আসনে ভোটগ্রহণ

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। পরীক্ষা শুরু হবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের। অষ্টাদশ লোকসভার সাত দফা ভোট-পর্বের (Lok Sabha Election 2024) প্রথম দফায় শুক্রবার দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। প্রথম পর্বের প্রচারের পালা শেষ হয়েছে বুধবার সন্ধ্যা ৭টায়। এই পর্বে পশ্চিমবঙ্গে ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রে। প্রথম ধাপে মোট ১,৬২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মাত্র ১৩৪ জন মহিলা প্রার্থী (৮%), বাকি ১,৪৯১ জন পুরুষ।

    কোথায় কোথায় ভোট

    শুক্রবার প্রথম দফায় অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়ের দু’টি করে আসনে ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) হবে। একটি করে আসনে ভোটগ্রহণ হবে ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরিতে। উল্লেখ্য, মণিপুরে মোট দু’টি লোকসভা আসন। ইনার মণিপুর এবং আউটার মণিপুর। তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দু’দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার তাই আউটার মণিপুরের চূড়াচাঁদপুর এবং চান্দেল জেলার ১৫টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। বিহারের চার, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের ছয়, উত্তরপ্রদেশের আট আসন, রাজস্থানের ১২ আসনে ভোটগ্রহণ হবে। এই দফায় সবচেয়ে বেশি ভোটগ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে। দক্ষিণ ভারতের এই রাজ্যে ৩৯টি লোকসভা আসনের সবগুলিতেই ভোটগ্রহণ হবে প্রথম দফায়। 

    লোকসভার পাশে বিধানসভাও

    লোকসভার পাশাপাশি অরুণাচল প্রদেশের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনের সবক’টিতেই ভোটগ্রহণ হবে এই দফায়। শুক্রবার যে ১০২ আসনে ভোটগ্রহণ হবে তার মধ্যে ২০১৯ সালে উত্তরবঙ্গের তিন কেন্দ্র-সহ মোট ৫১টিতে জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। যার মধ্যে ৪০টিতে জয়ী হয়েছিল বিজেপি।

    প্রথম দফায় উল্লেখযোগ্য প্রার্থীরা

    নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রথম দফায় ভাগ্য পরীক্ষার জন্য প্রস্তুত প্রার্থীদের মধ্যে আটজন কেন্দ্রীয় মন্ত্রী, দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন প্রাক্তন রাজ্যপাল রয়েছেন৷ এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করি। নাগপুর আসন থেকে জয়ের হ্যাটট্রিক করতে চলেছেন নিতিন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অরুণাচল পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অরুণাচল প্রদেশ কংগ্রেসের সভাপতি নবম টুকি। অসমের ডিব্রুগড় কেন্দ্রের প্রার্থী কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান উত্তরপ্রদেশের মুজাফফরনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও প্রতিযোগিতায় রয়েছেন। উধমপুরে জয়ের হ্যাটট্রিক করাই তাঁর লক্ষ্য। কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভার সদস্য ভূপেন্দ্র যাদব আলওয়ার আসন থেকে কংগ্রেস বিধায়ক ললিত যাদবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    আরও পড়ুন: ‘এই নির্বাচন উন্নত জীবনযাত্রার নির্ণায়ক’, ভোটের আগে এনডিএ প্রার্থীদের বিশেষ চিঠি মোদির

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন রাজস্থানের বিকানের সংসদীয় আসন থেকে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং তামিলনাড়ুর নীলগিরিস আসনে কেন্দ্রীয় মৎস্য প্রতিমন্ত্রী এল মুরুগান। তামিলিসাই সুন্দররাজন, যিনি সম্প্রতি তেলঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে পদত্যাগ করেছেন, চেন্নাই দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ অন্যান্য বিশিষ্ট নামগুলির মধ্যে রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের পুত্র তথা শিবগঙ্গার সাংসদ কার্তি চিদাম্বরম। কোয়েম্বাটুর আসন থেকে তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই, নীলগিরি থেকে তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী এ রাজা, থুথুকুডি থেকে ডিএমকে-র কানিমোঝি, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Navami 2024: শক্তিপুরে রাম নবমীর শোভাযাত্রায় হামলা, বোমাবাজি একাধিক বাড়ি-দোকান ভাঙচুর, আক্রান্ত পুলিশও

    Ram Navami 2024: শক্তিপুরে রাম নবমীর শোভাযাত্রায় হামলা, বোমাবাজি একাধিক বাড়ি-দোকান ভাঙচুর, আক্রান্ত পুলিশও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম নবমীর (Ram Navami 2024) মিছিলে দুষ্কৃতীদের পাথর ছোড়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের শক্তিপুর থানার একাধিক এলাকা। রাম নবমীর শোভাযাত্রায় ধারালো অস্ত্র দিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। পুলিশের সামনেই দুষ্কৃতীরা বেপরোয়াভাবে হামলা চালায় বলে অভিযোগ। এমনকী রাম নমবীর মিছিল দেখতে বাড়ির গৃহবধূর এলে তাঁদেরও রেয়াত করা হয়নি। তাঁদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। শক্তিপুরের পাশাপাশি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের খাসতালুক মানিক্যহার, পলিতাপাড়ায় দুষ্কৃতীরা দোকান, বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশও আক্রান্ত হয়। পুলিশ আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Ram Navami 2024)  

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার শক্তিপুর রাম নবমী (Ram Navami 2024) উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে রাম নবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় ভিড় উপচে পড়েছিল। শোভাযাত্রাটি যখন শক্তিপুর হাইস্কুল মোড় পেরিয়ে কিছুটা বাজারসৌর দিকে আসতে শুরু করে, সেই সময় কিছু দুষ্কৃতী হঠাৎই মিছিলে অংশগ্রহণকারীদেরকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাম নবমী উপলক্ষে এই মিছিলের আগে ও পিছনে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকলেও দুষ্কৃতীরা ঢিল-পাথর ছোড়া থেকে বিরত হয়নি। এরপর পুলিশ লাঠি চালিয়ে দু’পক্ষকে সরানোর চেষ্টা করলে হঠাৎই এলাকাতে ব্যাপক বোমাবাজি শুরু হয়। পুলিশকে লক্ষ্য করেও বেশ কয়েকটি বোমা ছোড়া হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। এরপর পুলিশ লাঠি চালিয়ে দু’পক্ষকে সরানোর চেষ্টা করলে হঠাৎই এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয়ে যায়। এরপরই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

    আরও পড়ুন: হাসপাতালের কাছে মুখ্যমন্ত্রীর জনসভায় আপত্তি, কমিশনে অভিযোগ করলেন সুকান্ত

    পুলিশের গাড়ি ভাঙচুর, আক্রান্ত ওসি

    শক্তিপুরের গন্ডগোলের খবর চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়ির সামনে মানিক্যহার এলাকায় একাধিক দোকান ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পলিতাপাড়ায় দুষ্কৃতীরা জমায়েত করে থাকে। সেখানে পুলিশের বিশাল বাহিনী যায়। লাঠিচার্জ করে পুলিশ জমায়েত সরাতে গেলে পুলিশের গাড়়ি ভাঙচুর করা হয়। শক্তিপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায় জখম হন। ওই এলাকায় একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে। একটি মন্দিরে হামলা চালানোর চেষ্টা করা হয়। কাজিপাড়া এলাকাতেই গন্ডগোল বাধে। পরে, বিশাল বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। জানা গিয়েছে, এই ঘটনায় প্রাথমিকভাবে চায়না মাহান্ত সহ সাত জন জখম হয়েছেন। চারজন শক্তিপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। আর চায়না মাহান্ত সহ তিনজন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে জেলার প্রায় সমস্ত শীর্ষ পুলিশ আধিকারিকরা রয়েছেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

    আক্রান্ত পরিবারের সদস্য কী বললেন?

    সঞ্জয় মাহান্ত নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমার মা রাম নবমীর (Ram Navami 2024) শোভাযাত্রা দেখতে গিয়েছিল। সেই সময় গন্ডগোল বাধে। এরপরই মায়ের ওপর দুষ্কৃতীরা হামলা চালায়। মা রাস্তায় পড়ে গেলে অনেকে মায়ের শরীরের ওপর দিয়ে চলে যায়। মায়ের শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। মাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ‘এই নির্বাচন উন্নত জীবনযাত্রার নির্ণায়ক’, ভোটের আগে এনডিএ প্রার্থীদের বিশেষ চিঠি মোদির

    Lok Sabha Election 2024: ‘এই নির্বাচন উন্নত জীবনযাত্রার নির্ণায়ক’, ভোটের আগে এনডিএ প্রার্থীদের বিশেষ চিঠি মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “কাল প্রাতে আরম্ভ হবে মহারণ”! আর ২৪ ঘণ্টাও বাকি নেই। শুক্রবার দেশজুড়ে শুরু হবে লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) প্রথম দফার ভোটগ্রহণ। তার আগেই এনডিএ প্রার্থীদের চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, আসন্ন লোকসভা নির্বাচন মোটেই সাধারণ নয়। আগামী দিনে ভারতবাসীর উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই নির্বাচন। 

    কী লিখলেন মোদি

    দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি ও তার বন্ধু দলের প্রার্থীদের কাছে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী মোদির চিঠি। সেখানে লেখা রয়েছে, “বয়স্করা নিশ্চই মনে রেখেছেন, গত ৫০-৬০ বছরে কংগ্রেসের সময়ে কীভাবে তাঁদের দিন কেটেছে। কিন্তু গত ১০ বছরে সমাজের প্রত্যেক স্তরের মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে। দূর হয়েছে অনেক সমস্যা। তবে এখনও অনেক কিছুই করা বাকি। তাই এই নির্বাচন মোটেই সাধারণ নয়। আগামী দিনে আমজনতার জীবনযাত্রায় উন্নতি করতে গেলে এই নির্বাচনের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছি আমরা। বিজেপিকে দেওয়া প্রতিটি ভোট সেই লক্ষ্যকে আরও মজবুত করবে।”

    প্রত্যেককে পৃথক বার্তা

    প্রত্যেকের জন্য আলাদা আলাদা চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইকে চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন মোদি। তাঁকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘একটি ভাল চাকরি ছেড়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, তার জন্য আপনাকে অভিনন্দন। আপনার নেতৃত্বে কোয়েম্বাটুর ভীষণভাবে উপকৃত হচ্ছে।’

    আরও পড়ুন: তাপপ্রবাহের সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫ জেলায়, বিশেষ বুলেটিন হাওয়া অফিসের

    গরমের জন্য পরামর্শ

    উল্লেখ্য, আগামী শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। মোট সাত দফায় ভোট হচ্ছে এবার। ১ জুন শেষ দফার ভোট। তারপর ৪ জুন সবকটি দফার আসনের একসঙ্গে ভাগ্যগণনা হবে। প্রথম দফায় দেশজুড়ে মোট ১০২টি লোকসভা আসনে ভোটগ্রহণ রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার। দেশের বিভিন্ন প্রান্তে এখন প্রবল গরম। এই গরমের মধ্যে সাবধানে থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। গরমের মধ্যে প্রত্যেক প্রার্থীকে স্বাস্থ্যের খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন যেন চড়া রোদ ওঠার আগেই সকলে ভোট দিয়ে দেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ১৮/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ১৮/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি আপনাদের জন্য সমস্যায় ভরপুর।

    ২) সাবধানে সমস্ত কাজ করুন।

    ৩) বিরোধীদের সামনে সতর্ক থাকতে হবে।

    বৃষ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) সাফল্য লাভ করবেন।

    ৩) পরিশ্রমের ফল পাবেন এই রাশির জাতক।

    মিথুন

    ১) আজকের দিনটি শুভ।

    ২) কাজকর্মে ভালো ফলাফল লাভ করবেন।

    ৩) আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    কর্কট

    ১) আজকের দিনটি সমস্যায় ভরপুর।

    ২)  প্রয়োজনীয়তা পূরণের জন্য অধিক চেষ্টা করতে হবে।

    ৩) কাজে মনোনিবেশ করুন।

    সিংহ

    ১) আজকের দিনটি নানান ওঠাপড়ার মধ্য দিয়ে কাটবে। 

    ২) একাধিক সমস্যার মুখোমুখি হবেন।

    ৩) দৈনন্দিন কাজে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

    কন্যা

    ১) আজকের দিনটি ভালো।

    ২) স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন।

    ৩) জীবনের সবচেয়ে স্মরণীয় দিন এটি। অসম্পূর্ণ ইচ্ছা পূরণ হতে পারে।

    তুলা

    ১) আজকের দিনটি শুভ ও উৎকৃষ্ট থাকবে।

    ২) কাজে সাফল্য লাভের করবেন।

    ৩) নিজের পরিশ্রমের ফল ভোগ করবেন।

    বৃশ্চিক

    ১) আজ নিজের ওপর মনোনিবেশ করুন। 

    ২) চিন্তাভাবনা স্পষ্ট করুন।

    ৩) নতুন কাজ শুরুর আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন।

    ধনু

    ১) আজকের দিনটি ভালো কাটবে।

    ২) কাজে সাফল্য লাভ করবেন এবং ধন লাভ হবে।

    ৩) আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবেন।

    মকর

    ১) আজকের দিনটি কঠিন। 

    ২) মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা দেখা দেবে।

    ৩) পারিবারিক বিষয়ে চিন্তিত থাকবেন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) পুরনো লগ্নির দ্বারা ভালো রিটার্ন পাবেন।

    ৩) চাকরিজীবী জাতকদের পদোন্নতি ও বেতনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

    মীন

    ১) আজকের দিনটি অত্যন্ত কঠিন।

    ২) জীবনে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

    ৩) বিরোধীদের থেকে সতর্ক থাকুন।

     

     

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: রাত পোহালেই ভোট! নানা দিক থেকে গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন ২০২৪

    Lok Sabha Elections 2024: রাত পোহালেই ভোট! নানা দিক থেকে গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন ২০২৪

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই শুরু হবে দেশের ১৮তম লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আগামী ১৬ জুন শেষ হচ্ছে চলতি লোকসভার মেয়াদ। তার আগেই ৪ জুন ফল ঘোষণা হবে এবারের নির্বাচনের। ২০১৯ সালে গত লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল এনডিএ (NDA)। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তৃতীয়বারের জন্য ক্ষমতা দখলে আত্মবিশ্বাসী বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর থার্ড টার্ম নিয়ে আশাবাদী। 

    ভোটের সময়কাল

    দেশে সাধারণ নির্বাচন (Lok Sabha Election 2024) শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। ৭ ধাপের এই নির্বাচন শেষ হবে ১ জুনে। ভারতে শাসনভার কাদের হাতে থাকবে– পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনে জয়-পরাজয়ই তা নির্ধারণ করবে। বিপুল সংখ্যক ভোটার এবারের নির্বাচনে ভোট দেবেন। ফলে এই নির্বাচন হতে চলেছে বিশ্বে এখনও পর্যন্ত সবচেয়ে বড় নির্বাচন। লোকসভায় মোট ৫৪৩ জন নির্বাচিত প্রতিনিধি থাকেন। সংখ্যাগরিষ্ঠ সরকার গড়তে কোনও দল বা জোটকে কমপক্ষে ২৭২ টি আসন পেতে হবে। ১৩১ টি আসন আদিবাসী গোষ্ঠীগুলোর জন্য সংরক্ষিত। এই গোষ্ঠীগুলোকে সরকার পিছিয়ে পড়া গোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছে।

    বিজেপির বিরুদ্ধে কারা

    এনডিএ-কে (NDA) ক্ষমতাচ্যুত করতে বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তৈরি করেছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। যেখানে রয়েছে কংগ্রেস (Congress), তৃণমূল কংগ্রেস (TMC), ডিএমকে (DMK), বামফ্রন্ট, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি (AAP) সহ দেশের ২৪টি বিরোধী রাজনৈতিক দল। এই জোটের চেয়ারপার্সন মল্লিকার্জুন খাড়গে। BJP-কে ক্ষমতাচ্যুত করার টার্গেট নিয়ে লড়াইয়ে নেমেছে ইন্ডিয়া জোট। সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে, মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও এর মিত্ররা তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হবে। লোকসভার সবচেয়ে বড় দলের নেতা বা জোটের নেতা সাধারণত প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা গঠন করেন, যারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন। ২০১৯ সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একাই ৩০৩ টি আসন পেয়েছিল। আর বিজেপি’র জোট ন্যাশনাল ডেমোক্র্যাটি অ্যালায়েন্স পেয়েছিল ৩৫২ টি আসন। কংগ্রেস দল মাত্র ৫২ টি আসন জিততে পেরেছিল।

    বিজেপি সরকারের সাফল্য

    ২০১৪ সালের নির্বাচন (Lok Sabha Election 2024) ভারতের রাজনৈতিক দৃশ্যপটকে পাল্টে দিয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে দেশের ওপর কংগ্রেসের দখল ভেঙে দিয়েছেন। বিশ্বে ভারত এখন একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি এবং আমেরিকার সঙ্গে ভাল সম্পর্কের কারণে বিশ্বে ভারতের অবস্থান একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে গিয়েছে। আমেরিকা চায় চিনের বিরুদ্ধে ভারতকে তাদের মিত্র করে রাখতে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ৮০ কোটি গরিবের জন্য একাধিক উদার কল্যাণমূলক কর্মসূচি চালু করেছেন। এর মধ্যে বিনা মূল্যে শস্য সরবরাহ এবং কম আয়ের পরিবারের নারীদের মাসে ১ হাজার ২৫০ টাকা ভাতা দেওয়ার মতো বিষয় রয়েছে।

    কোন কোন তারিখে ভোট? 

    ভারতজুড়ে বিভিন্ন স্থানে ৭ টি তারিখে ভোট গ্রহণ চলবে। প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। এরপর ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে’র ভোটের পর ১ জুন সর্বশেষ দফার ভোট হবে। ফল ঘোষণা হবে ৪ জুন। লোকসভা আসন কম এমন কয়েকটি রাজ্যে মাত্র একদিনই ভোট হবে। কিন্তু, যেসব রাজ্যে আসন বেশি সেখানে কয়েক দফায় ভোট অনুষ্ঠিত হবে।  সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ভারতের জনসংখ্যা। এর সঙ্গে সঙ্গে নির্বাচনের সময়ও দীর্ঘ হয়েছে। যেমন: ১৯৮০’র দশকে ভোটের পুরো সময়টা ছিল মাত্র চারদিন, ২০১৯ সালে তা দাঁড়ায় ৩৯ দিনে, আর ২০২৪ সালে এসে ভোট হচ্ছে ৪৪ দিনব্যাপী। মোট ৫৪৩টি লোকসভা আসনে নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচন হবে চার রাজ্যে। একইসঙ্গে বিধানসভা উপনির্বাচন হবে ১৩টি রাজ্যে।

    আরও পড়ুন: অন্ধকার গর্ভগৃহে রামলালার ললাটে তিলক আঁকল সূর্যরশ্মি, বিজ্ঞানের আশ্চর্য প্রয়োগ

    কেন এত দীর্ঘ ভোট?

    একাধিক দফায় ভোট গ্রহণের মূল কারণ হচ্ছে, নির্বাচনকে (Lok Sabha Election 2024) সামনে রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হয়। নির্বাচনী হিংসা প্রতিরোধ থেকে শুরু করে ভোট জালিয়াতি ঠেকানো নির্বাচনে একটি বড় কাজ। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তাকর্মীদের পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করতেই ভোটগ্রহণ ধাপে ধাপে করা হয়। ভোটদানের জন্য লাখ লাখ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। ভোটাররা এই যন্ত্র ব্যবহার করে প্রার্থীদের মধ্যে একজনকে বেছে নিতে পারবেন কিংবা উল্লিখিত প্রার্থীদের ‘কেউ না’ বিকল্পটি বেছে নিতে পারবেন।

    কারা ভোট দেবেন?

    বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি। এর মধ্যে ৯৬ কোটি ৯০ লাখ ভোটার এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন, যা বিশ্বের জনসংখ্যার হিসাবে ৮ জনে ১ জন। বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশের বেশি ভোটার পাঁচ বছরের জন্য পার্লামেন্টের নিম্নকক্ষের ৫৪৩ জন সদস্যকে নির্বাচিত করবেন। ভোটারদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তাদের বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। ভোটার তালিকায় নাম থাকতে হবে এবং বৈধ ভোটার পরিচয়পত্র থাকতে হবে। বিদেশে বাস করা ১ কোটি ৩৪ লাখ ভারতীয়ও ভোট দিতে পারবে। তবে ভোট দেওয়ার জন্য তাদেরকে নিবন্ধন করতে হবে এবং ভারতে ফিরে আসতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Eelections 2024: তৃণমূলের ইস্তাহারে প্রতিশ্রুতির বন্যা, মোদি ফিরছেন জেনেই হাটুরে রাজনীতি!

    Lok Sabha Eelections 2024: তৃণমূলের ইস্তাহারে প্রতিশ্রুতির বন্যা, মোদি ফিরছেন জেনেই হাটুরে রাজনীতি!

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচন শুরুর ঠিক দু’দিন আগে ইস্তাহার প্রকাশ করল তৃণমূল। ঘাসফুল শিবিরের ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটে রয়েছেন। অথচ পৃথকভাবে প্রকাশ করেছেন ইস্তাহার (Lok Sabha Eelections 2024)। তাতে দেওয়া হয়েছে গুচ্ছ প্রতিশ্রুতি। যদিও ইস্তাহারের কোথাও প্রতিশ্রুতি পূরণের দিশা দেখানো নেই। ইস্তাহারে যে দশটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ শপথ হিসেবেই তুলে ধরেছেন তৃণমূল নেতৃত্ব।

    মার্গ দর্শন কই? (Lok Sabha Eelections 2024)

    কংগ্রেসের ইস্তাহারের পোশাকি নাম ছিল ‘ন্যায়পত্র’। বিজেপির ‘সঙ্কল্পপত্র’। তৃণমূলের অবশ্য এমন কোনও নাম নেই। রয়েছে (মিথ্যা) প্রতিশ্রুতির ফুলঝুরি। তোষণ, তুষ্টিকরণ এবং সস্তার রাজনীতি করতে যা যা উপাদানের প্রয়োজন, তা সবই মজুত রয়েছে ঘাসফুল আঁকা দুই মলাটের মাঝে থাকা ইস্তাহারের পৃষ্ঠায়। যে (Lok Sabha Eelections 2024) দশটি শপথ নিয়েছে তৃণমূল, তার কোথাও বেকারত্ব সমস্যার সমাধানের উল্লেখ নেই। উল্টে রয়েছে দান-খয়রাতির হাটুরে রাজনীতি। জবকার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে ইন্ডি জোট ক্ষমতায় এলে। বাস্তবে আমরা কী দেখেছি? দেখেছি, একশো দিনের কাজে খরচ করা যায়নি পুরো কেন্দ্রীয় বরাদ্দ। অনেক সময়ই তা গিয়েছে ফেরত।

    জনগণকে নিখাদ ধোঁকা!

    বিরোধীদের অভিযোগ, যারা তৃণমূলের ধামাধরা, জবকার্ডে কাজ পেয়েছে তারাই। তার মজুরির একটা বড় অংশ ঢুকেছে তৃণমূল নেতাদের পকেটে। দারিদ্রসীমার নীচে প্রত্যেক পরিবারকে বছরে ১০টি করে মুফতে গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। খয়রাতির সেই টাকা কোথা থেকে আসবে, তার কোনও দিশা নেই বাজেটে। ওবিসি, এসসি-এসটি যুবকদের উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। বার্ধক্যভাতা বাড়িয়ে করা হবে হাজার টাকা। বিরোধীদের অভিযোগ, মাগ্গিগণ্ডার বাজারে দৈনিক এই ৩৩ টাকার কিছু বেশি পয়সায় কী হয়! পেট্রল-ডিজেল ও সিলিন্ডার দেওয়া হবে স্বল্পমূল্যে। সেই মূল্যটি কত, তা বলা হয়নি। যেমন বলা হয়নি, কাঁড়ি কাঁড়ি ভর্তুকির টাকা আসবে কোত্থেকে।

    আরও পড়ুুন: ‘‘কোনও একতা নেই, ছন্নছাড়া’’, ইন্ডি জোটকে তুলোধনা অমর্ত্য সেনের

    ২৫ বছর পর্যন্ত সব স্নাতক ও ডিপ্লোমাধারীদের দক্ষতা বাড়াতে শিক্ষানবিশ হিসেবে প্রতিশিক্ষণ দেওয়া হবে। তবে তার পরে তাঁদের কোথায় নিয়োগ করা হবে, শিক্ষানবিশ হিসেবে কাজ করে হা-শিল্পের রাজ্যে তাঁরা কোথায় কাজ করবেন, সেই মার্গ দর্শনও করানো হয়নি তৃণমূলের ইস্তাহারে। মোদি সরকারের যে তিনটি প্রতিশ্রুতি পূরণ হলে দেশ এগিয়ে যেত একলপ্তে অনেকখানি, তৃণমূলের ইস্তাহারে সেখানে পেছন থেকে টেনে ধরা হয়েছে। সিএএ লাগু হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি লাগুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তৃণমূলের ইস্তাহারে বলা হয়েছে, ইন্ডি জোট ক্ষমতায় এলে সিএএস, এনআরসি এবং ইউসিসি প্রয়োগ করা হবে না।

    রাজনৈতিক মহলের মতে, ইস্তাহারের ছত্রে ছত্রে স্পষ্ট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা। তিনি ইন্ডি জোটে থেকেও পৃথক ইস্তাহার প্রকাশ করেছেন, রাজ্যে ইন্ডির বাকি শরিকদের সঙ্গে আসন সমঝোতা করেননি। যার জেরে রাজ্যের প্রায় সব আসনেই ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই হতে চলেছে। যার ফয়দা তুলবে বিজেপি। তাহলে কী ফের মোদি সরকার আসছে জেনেই ইস্তাহারে মিথ্য প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী (Lok Sabha Eelections 2024)!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: রাজ্যপালকে কোচবিহারে যেতে নিষেধ করল কমিশন, কেন জানেন?

    Lok Sabha Elections 2024: রাজ্যপালকে কোচবিহারে যেতে নিষেধ করল কমিশন, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কোচবিহার যেতে নিষেধ করল নির্বাচন কমিশন (Lok Sabha Elections 2024)। মঙ্গলবার রাজভবনের তরফে কমিশনকে রাজ্যপালের কোচবিহার সফরসূচির বিষয়ে জানানো হয়। তার পরেই রাজ্যপালকে যেতে নিষেধ করে কমিশন। রাজভবনে ইমেইল করে তা জানিয়েও দেওয়া হয়। 

    কমিশনের বক্তব্য (Lok Sabha Elections 2024)

    শুক্রবার, ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন। এই দফায় নির্বাচন হবে উত্তরবঙ্গের তিন আসনেও। ১৭ এপ্রিল সন্ধে ছ’টায় শুরু হয়ে গিয়েছে সাইলেন্স পিরিয়ড। ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন নিরাপত্তা কর্মীরা (Lok Sabha Elections 2024)। এমতাবস্থায় হাই প্রোফাইল কোনও ব্যক্তি সেখানে গেলে তাঁর নিরাপত্তার প্রয়োজন হবে। সেই কারণে প্রয়োজন হবে ফোর্সের। এই মুহূর্তে যা দেওয়া সম্ভব নয় বলেই কমিশনের বক্তব্য।

    সাইলেন্স পিরিয়ড

    প্রসঙ্গত, সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গেলে কোনও নির্বাচনী কেন্দ্রে রাজনৈতিক কোনও ব্যক্তিত্ব যিনি ওই কেন্দ্রের ভোটার নন, তিনিও যেতে পারেন না। যেতে পারেন না হাই প্রোফাইল কোনও ব্যক্তিত্বও। রাজ্যপালের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যপালকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে হয় জেলাশাসক, পুলিশসুপারকে। তাঁরা সবাই ব্যস্ত হয়ে পড়বেন নির্বাচনের কাজে। এই সব কারণে রাজ্যপালকে কোচবিহার সফরে যেতে নিষেধ করা হয়েছে কমিশনের তরফে (Lok Sabha Elections 2024)।

    আরও পড়ুুন: রাম নবমীর শোভাযাত্রায় বিজেপি প্রার্থীর সঙ্গে পা মেলালেন তৃণমূল নেত্রী!

    শুক্রবার যে তিনটি আসনে লোকসভা নির্বাচন হবে, তার একটি কোচবিহার। এই কেন্দ্রে বিজেপির বাজি বিদায়ী মন্ত্রী নিশীথ প্রামাণিক। এই কেন্দ্রেরই শীতলকুচি, ভেটাগুড়ি-সহ বিভিন্ন এলাকা থেকে আসছে অশান্তির খবর। দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যেতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্বাচনের দিন কোচবিহারে থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ভোট প্রক্রিয়ার অগ্রগতি দেখতে চেয়েছিলেন তিনি। তবে কমিশনের তরফে নিষেধ করায় আপাতত স্থগিত হয়ে গেল রাজ্যপালের কোচবিহার সফর (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Navami 2024: অর্জুনের গড়ে রাম নবমীর শোভাযাত্রায় জনজোয়ার, ব্যাপক উচ্ছ্বাস রাম ভক্তদের

    Ram Navami 2024: অর্জুনের গড়ে রাম নবমীর শোভাযাত্রায় জনজোয়ার, ব্যাপক উচ্ছ্বাস রাম ভক্তদের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রার্থী হওয়ার পর অর্জুন সিংয়ের হাত ধরে তৃণমূল ছেড়়ে বিজেপিতে যোগদানপর্ব লেগেই রয়েছে। বারাকপুর লোকসভার একাধিক বিধানসভায় তৃণমূলের ভোট ব্যাঙ্কে ধস নামিয়েছে তৃণমূল। এই আবহে রাম নবমীতে (Ram Navami 2024) কেমন আয়োজন করা হবে তার দিতে তাকিয়েছিলেন সকলে। বুধবার অর্জুনের নেতৃত্বের রাম নবমীর শোভাযাত্রায় ভিড় উপচে পড়ল।

    রামভক্তদের ভিড়ে বারাকপুর শিল্পাঞ্চল অবরুদ্ধ হয়ে যায় (Ram Navami 2024)

    বুধবার বিকেলে ভাটপাড়ার আর্য সমাজ মোড় থেকে কাঁকিনাড়া বাজার হয়ে হনুমান মন্দির পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে রাম নবমীর (Ram Navami 2024) মিছিল হয়। সেই মিছিলে আবির খেলা, বাজি ফাটানো, ডিজে বাজতে থাকে। এক দেড় কিলোমিটার পথ ওই মিছিল যেতে সময় নেয় প্রায় ঘণ্টা দুয়েক। রাস্তার দু’ধারে তৃণমূল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ক্যাম্প তৈরি করে পানীয় জল, লাড্ডু দেওয়ার ব্যবস্থা করে। সংখ্যালঘু এলাকার উপর দিয়ে যখন মিছিল যায় অশান্তি এড়াতে ব্যারিকেড করে পুলিশ। বিকেল চারটে থেকে শ্যামনগরে চৌরঙ্গী মোড় থেকে বীজপুর পর্যন্ত পাড়া রোড যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পরে মানুষ। সমস্ত কল্যাণী হাইওয়ে দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। বিকেলের পরে টিটাগড় এলাকায় রামনবমীর তিনটে মিছিল হয়। গোটা বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় এদিন রামনবমীর পুজো হয়। হনুমানজির পতাকায় মুড়ে দেওয়া হয় গোটা শিল্পাঞ্চলকে।

    আরও পড়ুন: সুকান্তর খাসতালুকে রাম নবমীতে তৃণমূল নেতাদের মুখে ‘জয় শ্রীরাম’ বুলি, হতবাক বালুরঘাটবাসী

    কী বললেন বিজেপি প্রার্থী অর্জুন সিং?

    বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে সঙ্গে নিয়ে ভাটপাড়ায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন বারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেই শোভাযাত্রায় রাম ভক্ত অনেকের হাতেই অস্ত্র দেখা গিয়েছে। অস্ত্র হাতে মিছিল নিয়ে প্রশ্নের জবাবে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, রাম নবমীতে মানুষের ভিড় প্রমাণ করে দিয়েছে সকলেই রামের সঙ্গেই রয়েছে। তাই, এখন তৃণমূল নেতারা রাম নাম জপছেন। অপরদিকে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, ভাটপাড়ায় এটা আমার প্রথমবার আসা নয়। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার সময়ে এখানকার অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর দাবি, অর্জুন দা মনেপ্রাণে বিজেপিতেই ছিলেন। এদিনের শোভাযাত্রায় হাজির ছিলেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রিয়াঙ্গু পান্ডে, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, মন্নু সাউ প্রমুখ। মিছিলের পেছনে ছিলেন ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। তিনি গোটা মিছিলের পেছনে থেকে সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আদালত বলেছে অস্ত্র না নিয়ে মিছিল করতে। আমি বিশ্বাস করি আস্তে আস্তে মানুষের শুভবুদ্ধির উদয় হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Navami 2024: তৃণমূল প্রার্থীর খাসতালুকে সুকান্তর নেতৃত্বে দাপিয়ে রাম নবমীর মিছিল রাম ভক্তদের

    Ram Navami 2024: তৃণমূল প্রার্থীর খাসতালুকে সুকান্তর নেতৃত্বে দাপিয়ে রাম নবমীর মিছিল রাম ভক্তদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার বালুরঘাট শহরে রাম নবমী (Ram Navami 2024) উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। যেখানে প্রায় হাজার দুয়েক রাম ভক্ত অংশগ্রহণ করেন। মিছিলে নানা রকমের ট্যাবলো নিয়ে শহর পরিদর্শন করেন। এই মিছিলকেই অভ্যর্থনা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মিছিল শুরু হয় বিজেপি মোড় থেকে এবং সাড়ে তিন নম্বর মোড়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফুল ছিটিয়ে মিছিল কে অভ্যর্থনা জানান। অবশ্য এই মিছিলে পা মেলান  বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী সহ অন্যান্য জেলা নেতৃত্ব।

    তৃণমূল প্রার্থীর গড়ে দাপিয়ে রাম নবমীর মিছিল করলেন রাম ভক্তরা (Ram Navami 2024)

    পাশাপাশি তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রর বাড়ির এলাকায় রাম নবমী (Ram Navami 2024) অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। গঙ্গারামপুরে বাড়ি তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর, আর গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান বিপ্লব মিত্রর ভাই প্রশান্ত মিত্র। সেই গঙ্গারামপুরে রাম নবমীর বিশাল শোভাযাত্রায় হাজারখানেক রাম ভক্তর সঙ্গে পায়ে হেঁটে সামিল হন সুকান্ত মজুমদার। জেলার বুনিয়াদপুরের সভা থেকে তিনি বলেন, আজ রাম নবমীর দিনে আপনাদেরকে বলছি রামকে ভোট দিন, রাবনকে ভোট দেবেন না।

    রামকে নিয়ে কিছু রাজনৈতিক ব্যক্তি ভুল বোঝাচ্ছে

    এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন,আজ রামের জন্মদিন। আজকের দিনে সমস্ত সমাজের মানুষ রাম নবমী (Ram Navami 2024) পালন করে ও রামকে শ্রদ্ধা জানান। কিছু রাজনৈতিক ব্যাক্তি উস্কানি দিয়ে ভোট ব্যাংকের জন্য এই সব করে। কিন্তু, মানুষ উস্কানিতে পা দেবে না।আজ আমি জেলার বিভিন্ন এলাকায় রাম নবমীর শোভাযাত্রায় পা মেলালাম। গতবারের রাম নবমীর উদাহরণ তুলে ভোটের আগে বিভাজনের রাজনীতি তৃণমূলের। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, রামকে নিয়ে দেশের কারও সমস্যা নেই। কিছু পার্টির নেতাদের সমস্যা আছে। রাম তো এই দেশের আদর্শ। সবাই চেনে রামকে, অন্য ধর্মের মানুষেরা সম্মান করেন রামকে। কিন্তু, কিছু রাজনৈতিক ব্যাক্তি কিছু লোককে ভুল বুঝিয়ে রাখতে চায়।

    আরও পড়ুন: সুকান্তর খাসতালুকে রাম নবমীতে তৃণমূল নেতাদের মুখে ‘জয় শ্রীরাম’ বুলি, হতবাক বালুরঘাটবাসী

    অসমে উস্কানি দিচ্ছেন মমতা

    মমতা বন্দ্যোপাধ্যায় অসমে গিয়ে বলেন আপনাদের উপর অত্যাচার হলে আপনারা বাংলায় আসুন এই প্রসঙ্গে সুকান্ত জানান,এইটা উস্কানিমূলক বক্তব্য। অহমীয়া ও বাঙালিদের মধ্যে একটি গন্ডগোল বাধানোর চেষ্টা করছে। গন্ডগোল হলে তো বাঙালিরা বিপদে পড়বে। অসমে বাঙালিরা ভালোই আছেন। তারা আমাদের সমস্ত ধরণের সাহায্যে পায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share