Tag: Madhyom

Madhyom

  • BJP: ভোটের আগে খেজুরিতে জোর ধাক্কা খেল তৃণমূল, পঞ্চায়েত সমিতির সভাপতি যোগ দিলেন বিজেপিতে

    BJP: ভোটের আগে খেজুরিতে জোর ধাক্কা খেল তৃণমূল, পঞ্চায়েত সমিতির সভাপতি যোগ দিলেন বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট যত এগিয়ে আসছে শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরে ক্রমশ জমি আলগা হচ্ছে তৃণমূলের। আর পাল্লা দিয়ে বিজেপির ভিত শক্ত হচ্ছে। এমনিতেই এই জেলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানপর্ব লেগেই রয়েছে। এবার লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি উদয়শঙ্কর মাইতি। শুক্রবার সন্ধ্যায় খেজুরির হলুদবাড়িতে বিজেপির (BJP) এক সভায় তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন। ভোটের আগে এই যোগদান বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

    পঞ্চায়েত সমিতির সভাপতি যোগ দিলেন বিজেপিতে (BJP)

    খেজুরি-২ পঞ্চায়েত সমিতিতে ১৫টি আসন। এরমধ্যে বিজেপির ৯টি, তৃণমূলের ৬টি। গত পঞ্চায়েত ভোটে উদয়শঙ্কর মাইতি বিজেপির (BJP) টিকিটে জয়ী হন। পরে তৃণমূলে যোগ দিয়ে খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসেন তিনি। এছাড়া আরও একজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে সহ সভাপতির পদ পান। লোকসভা ভোটের মুখে সেই উদয়ের ফের বিজেপিতে ফিরলেন। তবে, উদয়বাবুর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ফলে তৃণমূলের হাতে রইল ৭ জন। আর এই পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য সংখ্যা বেড়ে হল ৮। ফলে, এই পঞ্চায়েত সমিতিতে এখন সংখ্যাগরিষ্ঠ হল বিজেপি।

    আরও পড়ুন: ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জের! তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ কমিশনের

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    খেজুরি-২ ব্লক তৃণমূলের সভাপতি সমুদ্ভব দাসের বলেন “শুনেছি উদয়বাবু বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির সভায় তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। আমরা বিষয়টি ঠিক জানি না। তব, উদয়বাবু কয়েকদিন এলাকায় ছিলেন না। মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছিল না। এখন বিজেপিতে (BJP) গেলেও চলে যেতে পারেন। কারণ, বিজেপি তাঁর পুরানো দল। তাই, তিনি চলে গেলেও তৃণমূলের কোনও ক্ষতি হবে না। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি তাপস দোলুই বলেন, “বিজেপি সর্বভারতীয় দল। এখানে কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে বিজেপিতে ফিরে আসেন স্বাগত। তাঁর মতো নেতা দলে ফিরে আসায় এলাকায় দলের সংগঠন আরও মজবুত হল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dilip Ghosh: “এটাও জেতা সিট, তাই লক্ষাধিক মার্জিনে জিততে চাই”, শেষ বেলার প্রচারে আত্মবিশ্বাসী দিলীপ

    Dilip Ghosh: “এটাও জেতা সিট, তাই লক্ষাধিক মার্জিনে জিততে চাই”, শেষ বেলার প্রচারে আত্মবিশ্বাসী দিলীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ বেলা আজ নিজের কেন্দ্রে প্রচার সারলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আমরাই ধোবি ঘাট এলাকায় রোড শো করে শেষে চা চক্রে যোগদান করেন তিনি। তাঁকে উদ্দেশ্য করে সাংবাদিকদের প্রশ্ন ছিল, মেদিনীপুর না দুর্গাপুর-বর্ধমান লোকসভা আসনে এসে কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে? উত্তরে দিলীপ বলেন, “এটাও জেতা সিট, তাই লক্ষাধিক মার্জিনে জিততে চাই।” এলাকার কর্মীরা আমার সঙ্গে আছেন। অপর দিকে গতকাল তাঁর রোড শোকে কমিশন আটকালে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। দিলীপ বলেন, সময়মতো আমাদের রোড-শো চলায় আটকে দেওয়া হয়েছে।” আগেও তাঁর সভা আটকানোর বিরুদ্ধে তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ছিলেন তিনি।

    দেবের বিরুদ্ধে তোপ (Dilip Ghosh)

    আবার গতকাল ঘটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব প্রচার করে গিয়েছেন দুর্গাপুর-বর্ধমানলোকসভা কেন্দ্রে। দেব কটাক্ষ করে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বলেন, “মেদিনীপুর ছেড়ে এখানে আসতে হলো।” প্রত্যুত্তরে আজ দিলীপ ঘোষ বলেন, “আমি মেদিনীপুরের ছেলে মেদিনীপুরে ফিরে যাব কিন্তু ও কোথায় যাবে! তৃণমূলের স্টার প্রচারক কিন্তু সংসদে যান না। এলাকার উন্নয়ন নিয়ে কোনও ভূমিকা রাখেন না। তৃণমূল যেমন দেবও তেমনি। সব চোরের দল।” সন্দেশখালির কয়েকজন মহিলার বিরুদ্ধে ভিডিও ভাইরাল হওয়ার পর তৃণমূলের পক্ষ থেকে ওই সমস্ত মহিলাদের চিহ্নিত করে মিথ্যা অভিযোগ এবং অপপ্রচার করা হচ্ছে। দিলীপ ঘোষ বলেন, “পুলিশ তৃণমূলের হয়ে তাবেদারি করছে। পুলিশ নিয়ে আমরা ভাবি না।”

    আরও পড়ুনঃ “বিজেপি ক্ষমতায় এলে মিথ্যা মামলা দেওয়া পুলিশ কর্মীদের ক্লোজ করা হবে”, হুঁশিয়ারি শুভেন্দুর

    জয় নিয়ে আত্মবিশ্বাসী

    শেষ প্রচারের আসরে নেমে দিলীপ বলেন, “আমরা প্রত্যন্ত এলাকায় কাজ করছি। আমাদের কর্মীরা বুথে বথে কাজ করে চলেছেন। আমি জয় নিয়ে আত্মবিশ্বাসী। আমি শেষ বেলায় সব এলাকায় যাচ্ছি। এখানে কোনও বাধা নেই। তবে তৃণমূল যে আছে এটা জানাতে ওঁরা মাঝে মাঝে গো ব্যাক শ্লোগান দেন। এমনকী কোথাও কোথাও কালো পতাকা দেখিয়ে থাকেন। তবে পুলিশ যদি ঠিক করে কাজ করেন তাহলে মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। প্রশাসন তৃণমূলের হয়ে কাজ না করলেই ভালো।” তবে শেষ দিনের প্রচারে ভোটারদের মন জয় করতে ব্যাপক জমজমাট চিত্র লক্ষ্য করা গেল।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: সচিনের আইপিএল রেকর্ড ভাঙলেন সাই সুদর্শন, চেন্নাইয়ের বিপক্ষে চোখ ধাঁধানো ব্যাটিং গিলের

    IPL 2024: সচিনের আইপিএল রেকর্ড ভাঙলেন সাই সুদর্শন, চেন্নাইয়ের বিপক্ষে চোখ ধাঁধানো ব্যাটিং গিলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলে (IPL 2024) প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখার জন্য শুভমনদের মরিয়া ক্রিকেট উপহার দিল জোড়া শতরান। দুই ওপেনার শুভমন এবং সাই সুদর্শনের ব্যাট থেকে এল শতরানের ইনিংস। তৈরি হল রেকর্ডের পর রেকর্ড। ভেঙে গেল আইপিএলে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের রেকর্ডও। এল আইপিএলের শততম শতরান।

    ভাঙল সচিনের রেকর্ড

    আইপিএলের (IPL 2024) চলতি মরশুমে প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখতে হলে এদিন জিততেই হত গুজরাটকে (CSK vs GT)। এই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন দলের তরুণ তুর্কি সাই সুদর্শন (Sai Sudarshan)। ভেঙে ফেললেন ঋতুরাজ গায়কোয়াড় ও সচিন তেন্ডুলকরের রেকর্ড। ৩২ বলে এদিন নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন সাই সুদর্শন। দুরন্ত ছন্দে দেখাচ্ছে তাঁকে। সিএসকের বিরুদ্ধে এই ইনিংসের সুবাদেই ভারতীয় হিসাবে এক সর্বকালীন রেকর্ড গড়ে ফেললেন তিনি। দ্রুততম ভারতীয় হিসাবে আইপিএলে হাজার রানের গণ্ডি পার করলেন তিনি। এতদিন সচিন ও রুতুরাজের ৩১ ইনিংসে হাজার রানের গণ্ডি পার করা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ছিল। কিন্তু মাত্র ২৫ ইনিংসেই হাজার রানের গণ্ডি পার করে ফেললেন সুদর্শন। অবশ্য সর্বকালীন তালিকায় শীর্ষ রয়েছেন শন মার্শ। তিনি ২১ ইনিংসে হাজার আইপিএল রান করেছিলেন। সর্বকালীন তালিকায় ম্যাথু হেডেনের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম হিসাবে হাজার রান করলেন গুজরাট তারকা।

    শুভমনের রেকর্ড

    আইপিএলের (IPL 2024) ইতিহাসে শততম শতরান হল শুক্রবার। গুজরাট টাইটান্স (CSK vs GT) অধিনায়ক শুভমন গিল শতরান করলেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ৫০ বলে করা তাঁর শতরান আইপিএলে শততম। একই সঙ্গে আইপিএলে নিজের চতুর্থ শতরানও করলেন শুভমন। একটা সময় দু’জনেই ৪৮ বলে ৯৬ রানে ছিলেন। তবে আগে শতরান পূর্ণ করেন গুজরাট অধিনায়ক। নিজের খেলা ৫০তম বলে চার মেরে শতরান পূর্ণ করেন শুভমন। পরে সুদর্শনও তাঁর খেলা ৫০তম বলে ছয় মেরে শতরান পূর্ণ করেন। গুজরাটের দুই ওপেনারের ব্যাটিংয়ে এমন মিল আইপিএলে দেখা যায়নি। এটি একটি বিরল রেকর্ড। গিল সেঞ্চুরিতে মেরেছেন নয়টি চার ও ছয়টি ওভার বাউন্ডারি। পাশাপাশি সুদর্শন ১০০ রান নিতে মেরেছেন পাঁচটি চার ও সাতটি ছক্কা। 

    প্লে-অফের দৌড়ে টিকে গুজরাট

    জোড়া শতরানে‌ প্লে অফের লড়াইয়ে টিকে থাকল গুজরাট টাইটান্স। শুক্রবার রাতে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে ৩৫ রানে হারালেন শুভমন গিলরা। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তোলে গুজরাট। জবাবে ৮ উইকেটের বিনিময়ে ১৯৬ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের লাস্টবয় থেকে আট নম্বরে উঠে এল গুজরাট। জিইয়ে রাখল শেষ চারের আশা। অন্যদিকে হারলেও এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধোনিদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: “নয়া সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে রুপির বাণিজ্য চুক্তি”, বললেন শাহ

    Amit Shah: “নয়া সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে রুপির বাণিজ্য চুক্তি”, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “অগ্রাধিকারের তালিকায় রয়েছে রুপির বাণিজ্য চুক্তি। এ নিয়ে অনেকগুলি দেশের সঙ্গে ভারতের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।” শুক্রবার সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “নতুন সরকারের অগ্রাধিকারই হবে এটি (রুপির বাণিজ্য চুক্তি)। নির্বাচনের কারণে বিষয়গুলি স্থগিত রাখা হয়েছে। তবে আমি আপনাকে বলতে চাই যে, আমরা অনেক দেশের সঙ্গে আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি।”

    শাহি আলোচনায় জার্মানি প্রসঙ্গ (Amit Shah)

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “আমাদের ডেফিসিট রয়েছে। কিন্তু দেখুন, জার্মানির মতো দেশ দু’ভাবে ব্যবসা করতে পারে। ইউরো দিয়ে এবং রুপি দিয়ে। আন্তর্জাতিক মুদ্রায় ট্রেড ডেফিসিট হতে পারে, বিরাট অঙ্কের দ্বিপাক্ষিক বাণিজ্যকে আমরা আমাদের দেশীয় মুদ্রায় শিফট করতেই পারি।” জেনোফোবিয়ার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে গিয়েছে ভারত, চিন, রাশিয়া এবং জাপানের মতো দেশগুলিতে। সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন সে প্রসঙ্গও এসেছে সাক্ষাৎকারে।

    মার্কিন মন্তব্যে শাহি প্রতিক্রিয়া

    শাহ বলেন, “আমি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কী মন্তব্য করেছেন, তা জানি না। তবে এটা তো সত্যি যে, গত দশ বছরে আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছি। আগামী দু’-তিন বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হওয়ার রোডম্যাপও তৈরি হয়ে রয়েছে।” তিনি বলেন, “এখন আমাদের রফতানি ক্রমবর্ধমান। অর্থনৈতিক উৎপাদনের জন্য ভারতকে একটি সম্ভাব্য কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমাদের অর্থনীতি বছরের পর বছর অন্যদের চেয়ে ওপরে উঠছে। তাই এখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি নেই, এমন ধারণা করা কারও পক্ষেই ঠিক হবে না বলে আমি মনে করি।”

    আরও পড়ুুন: “বিজেপি ক্ষমতায় এলে মিথ্যা মামলা দেওয়া পুলিশ কর্মীদের ক্লোজ করা হবে”, হুঁশিয়ারি শুভেন্দুর

    ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা ২০১৪ সালের চেয়ে ঢের বেশি বেড়েছে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, “২০১৪ সালে ডিম্যাটের সংখ্যা ছিল ২.২২ কোটি। বর্তমানে সেটা বেড়ে হয়েছে ১৫.১ কোটি। এই বৃদ্ধির মূল কারণ হল ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহার করে বাজারে বিনিয়োগকারী মধ্যবিত্ত-উচ্চ মধ্যবিত্ত, শিক্ষিত যুবক, গৃহিনী ও অন্যদের অংশগ্রহণ।” তিনি (Amit Shah) জানান, মনমোহন সিং সরকারের আমলে শেয়ার বাজার ছিল ৮৫ লক্ষ কোটি টাকার। বর্তমানে সেটাই দাঁড়িয়েছে ৪০০ লক্ষ কোটি টাকায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “বিজেপি ক্ষমতায় এলে মিথ্যা মামলা দেওয়া পুলিশ কর্মীদের ক্লোজ করা হবে”, হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: “বিজেপি ক্ষমতায় এলে মিথ্যা মামলা দেওয়া পুলিশ কর্মীদের ক্লোজ করা হবে”, হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে দাঁড়িয়ে তৃণমূলকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি পুলিশকে হুঁশিয়ারি দেন। শুক্রবার দলীয় প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে বীরভূমে প্রচারে ঝড় তোলেন তিনি। বিরোধী দলনেতার বক্তব্যে বিজেপি কর্মী-সমর্থকরা চাঙ্গা হয়ে উঠেছেন।

    তৃণমূল নেতাদের সতর্ক করলেন শুভেন্দু (Suvendu Adhikari)

    শুক্রবার বীরভূমের সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুরে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি (Suvendu Adhikari) বলেন, এই ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম এবং তৃণমূল নেতা অশ্বীনি মণ্ডল কাউকে হুমকি দিলে আমাকে মেসেজ করবেন। ভোটের দিন যদি পাড়ায় আটকে রাখে তাহলে আমাকে বুথ নম্বর এবং পোলিং নম্বর দিয়ে মেসেজ করবেন। ১৫ মিনিটের মধ্যে সিআরপিএফ চলে যাবে কথা দিলাম। কীভাবে এদের কোমর ভাঙতে হয় জানি। আমরা দিনহাটায় উদয়ন গুহকে বাড়ি থেকে বের হতে দিইনি। ফলে, তৃণমূলের কোনও দাদাগিরি চলবে না।

     মিথ্যা মামলায় ফাঁসানো পুলিশ কর্মীদের বিজেপি ক্ষমতায় আসলে ক্লোজ করা হবে

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘আমি কেষ্টকেও সতর্ক করেছিলাম। এখন তিহাড়ে গড়াগড়ি খাচ্ছে।’ এরপর স্থানীয় শুভেন্দু- নুরুল ইসলাম, অশ্বিনী মণ্ডল, বলরাম বাগদী, রাজু মুখোপাধ্যায়ের নাম করে তাঁদের তিনি সতর্ক করেন। মিথ্যা মামলায় ফাঁসানোর প্রসঙ্গ তোলেন শুভেন্দু  পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে সমস্ত পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বিজেপি ক্ষমতায় আসলে তাদের ক্লোজ করা হবে। আর অবসর নিলে অবসরকালীন সুবিধা বন্ধ করে দেবে।’ তিনি ঘোষণা করেন, মিথ্যা মামলায় যাঁদের জেল খাটতে হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসলে তাদের ৫০০০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সেটা হল ‘সংগ্রামী ভাতা।’ এদিনও তিনি লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি বলছি বিজেপি ক্ষমতায় এলে ৩ হাজার টাকা করে দেব লক্ষ্মীর ভান্ডার। রাজস্থানের মতো ৪৫০ টাকা করে গ্যাস করে দেব।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • National Technology Day: আজ জাতীয় প্রযুক্তি দিবস, ভারতে এই দিনের গুরুত্ব অপরিসীম, জানুন ইতিহাস

    National Technology Day: আজ জাতীয় প্রযুক্তি দিবস, ভারতে এই দিনের গুরুত্ব অপরিসীম, জানুন ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের আমলে  প্রযুক্তিগত উন্নতির (National Technology Day) দিক থেকে পৃথিবীর প্রথম সারির দেশগুলির মধ্যে জায়গা করে নিয়েছে ভারত। যত সময় এগোচ্ছে, প্রযুক্তিগত দিক থেকে তত উন্নত হচ্ছে দেশ। জাতীয় স্তরে নতুন প্রযুক্তির আবিষ্কার এবং ব্যবহারের কথা স্মরণ করার জন্য প্রতিবছর ১১ মে পালন করা হয় জাতীয় প্রযুক্তি দিবস। প্রতিবছর ভারত সরকার ন্যাশনাল কাউন্সিল ফর সাইন্স এন্ড টেকনোলজি কমিউনিকেশন, বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ, বিভিন্ন এনজিও, কৃষি বিজ্ঞান কেন্দ্র সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান এই দিনটি উদযাপন করেন। চলতি বছর বক্তৃতা, সেমিনার, তর্ক বিতর্ক, রেডিও বা টিভিতে অনুষ্ঠানের মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে এই দিনটি উদযাপন করা হবে। প্রযুক্তিকে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়।

    জাতীয় প্রযুক্তি দিবসের ইতিহাস

    জাতীয় প্রযুক্তি দিবসের (National Technology Day) একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে ভারতে। এই দিনটিকে ভারতের প্রযুক্তিগত অগ্রগতির কৃতিত্ব হিসেবে স্মরণ করা হয়। কারণ, ১৯৯৮ সালের আজকের দিনেই অর্থাৎ ১১ মে পোখরানে (Pokhran Operation) সফল ভাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল ভারত। প্রতি বছর এই দিনে অনবদ্য কৃতিত্বের জন্য ভারতের বিজ্ঞানীদের সম্মান প্রদান করা হয়। ভারত তার সবচেয়ে বড় প্রযুক্তিগত অগ্রগতি দেখেছিল ১৯৯৯ সালের ১১ মে, যখন বিজ্ঞানীরা বেঙ্গালুরুতে প্রথম দেশীয় বিমান “হাঁসা ৩” উড়িয়েছিল। এই একই দিনে ত্রিশূল ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার সাক্ষী হয়েছিল দেশবাসী। ভারতের প্রযুক্তগিত অগগ্রতির কথা বিবেচনা করে ১৯৯৯ সালের ১১ মে তদানিন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতি বছর এই দিনটিকে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছিলেন।

    আরও পড়ুন: দেশে নির্বাচন পরিচালনায় পথিকৃৎ সুকুমার সেন, জানেন তাঁর কথা?

    পোখরান দিবস

    ১৯৯৮ সালের ১১ মে, রাজস্থানের পোখরানে সফলতার সঙ্গে দ্বিতীয়বার পরমাণু বোমা পরীক্ষা করেছিলেন ভারতীয় বিজ্ঞানীরা। এই প্রজেক্টের নাম ছিল পোখরান টু (Pokhran 2 Nuclear Test)। পোখরানের টেস্ট রেঞ্জ থেকে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা ৫টি বিস্ফোরণ করা হয়।

    এরপর ভারতের মাস্টারমাইন্ড প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামের নির্দেশে এবং অটল বিহারী বাজপেয়ী সরকারের নেতৃত্বে ‘অপারেশন শক্তি’ নামে পোখরানে একের পর এক ৫টি পারমাণবিক পরীক্ষা চালানো হয়। পরমাণু পরীক্ষার দিন তথা ১১ মে দিনটিকে ভারতের জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে চিহ্নিত হয়। ভারতের অন্যতম রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামের জন্য একটি ‘পারমাণবিক শক্তি’ দেশ হয়ে ওঠে ভারত। তাঁর নির্দেশনায় সফলভাবে পরিচালিত হয়েছিল পোখরান পরীক্ষা। তাই তিনি ‘ইন্ডিয়ান মিসাইল ম্যান’ নামে বিশ্বজুড়ে জনপ্রিয় তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Humayun Kabir: ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জের! তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ কমিশনের

    Humayun Kabir: ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জের! তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জেরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) শো-কজ করল নির্বাচন কমিশন। হুমায়ুন জানিয়েছেন তিনি এখনও শো-কজের চিঠি হাতে পাননি। চিঠি পেলে তার জবাব দেবেন। কমিশন সূত্রে খবর, গত ২ মে বিজেপি নেতা শিশির বাজোরিয়া কমিশনের কাছে হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। তৃণমূল বিধায়কের মন্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে মনে করেই তাঁকে শো-কজের চিঠি ধরিয়ে জবাব তলব করা হয়েছে।

    কী বলেছিলেন কবীর

    সম্প্রতি একটি বুথ সম্মেলনে হুমায়ুন কবীর (Humayun Kabir) বলেন, ‘ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। যদি ভেবে থাকো, তোমরা ৭০ শতাংশ আর বাকি ৩০ শতাংশ মানুষ কিছু করবে না, তাহলে ভুল হবে। তোমরা কোথাও মসজিদ ভাঙলে ভেবো না যে আমাদের ছেলেরা হাত গুটিয়ে বসে থাকবে।’ তাঁর এই মন্তব্যে সাম্প্রদায়িকতার উস্কানি রয়েছে বলে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনে। সেই অভিযোগের জেরে তাঁকে শোকজ করল কমিশন। যদিও হুমায়ুন দাবি করেছেন যে, সম্প্রতি জেলায় এসে বিজেপি নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিছু মন্তব্য করেছিলেন। সেই সূত্রেই তাঁর এমন মন্তব্য। এর আগেও বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে হুমায়ুন কবীরকে। লোকসভা ভোটে ইউসুফ পাঠানকে প্রার্থী করায় তিনি প্রচারে না থাকার কথা জানিয়েছিলেন ভরতপুরের বিধায়ক। তবে পরে অবশ্য তাঁকে প্রচারে দেখা গিয়েছে। 

    আরও পড়ুন: দেশে নির্বাচন পরিচালনায় পথিকৃৎ সুকুমার সেন, জানেন তাঁর কথা?

    হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ

    হুমায়ুনের (Humayun Kabir) এই আচরণের বিরুদ্ধে আগেই মুর্শিদাবাদের শক্তিনগর থানাতে অভিযোগ জানিয়েছিল বিজেপি। দলের তরফে থানায় অভিযোগ দায়ের করেছিলেন শক্তিপুরে বিজেপির মণ্ডল সভাপতি গোকুলবিহারী ঘোষ। অভিযোগপত্রে তিনি জানিয়েছিলেন, গত ১ মে সন্ধ্যা ৬টা নাগাদ শক্তিপুর সবজি মার্কেটে এক সভায় হুমায়ুন কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। বিজেপির দাবি, অবিলম্বে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হোক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ১১/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ১১/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি ভালো।

    ২) কর্মক্ষেত্রে উৎসাহের সঙ্গে কাজ করবেন।

    ৩) নতুন প্রকল্পের দায়িত্ব পেতে পারেন।

    বৃষ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) নতুন সম্পর্কের সূচনার সুযোগ পাবেন।

    ৩) বিয়ে পাকা হতে পারে।

    মিথুন

    ১) বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন।

    ২) বড় কোনও স্বাস্থ্য সমস্যা থাকবে না।

    ৩) নতুন পরিকল্পনার যথাযথ বিশ্লেষণ করে তা কার্যকরী করুন।

    কর্কট

    ১) আজকের দিনটি অনুকূল নয়।

    ২) সতর্ক থাকতে হবে।

    ৩) চাকরি ও ব্যবসায়ে আর্থিক লাভ সম্ভব হবে।

    সিংহ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) নতুন ও ভালো প্রকল্পের দায়িত্ব পাবেন।

    ৩) উৎসাহের সঙ্গে সেই প্রকল্পের কাজে অংশগ্রহণ করবেন, কাজে সফল হবেন।

    কন্যা

    ১) আজকের দিনটি ভালো কাটবে।

    ২) কাজে সাফল্য লাভ করবেন। মনের মধ্যে নতুন চিন্তাভাবনা উৎপন্ন হতে পারে।

    ৩) মনের মধ্যে নতুন চিন্তাভাবনা উৎপন্ন হতে পারে।

    তুলা

    ১) আজকের দিনটি অনুকূল নয়।

    ২) অনিশ্চয়তার মুখোমুখি হবেন।

    ৩) নিজের সিদ্ধান্তে বিশেষ ভাবে নজর দিতে হবে।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি প্রতিকূল।

    ২) ধৈর্য বজায় রেখে কাজ করুন।

    ৩) চিন্তাভাবনা স্পষ্ট রাখুন ও কাজে সতর্কতা অবলম্বন করুন।

    ধনু

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) নতুন সম্পর্কের সূচনা করবেন, যার ফলে জীবনে আনন্দের আগমন হবে।

    ৩) ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি ভালো।

    মকর

    ১) আজকের দিনটি অনুকূল নয়।

    ২) কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

    ৩) কাজে পরিশ্রম করে যান।

    কুম্ভ

    ১) নিজের চিন্তাভাবনা স্পষ্ট ভাবে ব্যক্ত করুন।

    ২) মহিলারা পরিবারের দেখাশোনায় সারাদিন কাটাবেন।

    ৩) মতিভ্রম হতে পারে।

    মীন

    ১) আজকের দিনটি অনুকূল নয়।

    ২) চিন্তাভাবনা ও কর্মপদ্ধতির প্রতি মনোনিবেশ করুন।

    ৩) নিজের চিন্তাভাবনা ব্যক্ত করার জন্য কারও সাহায্যের প্রয়োজন হবে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Loksabha Election 2024: নির্বাচন প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন কংগ্রেস সভাপতি খাড়্গে! কড়া চিঠি দিল কমিশন

    Loksabha Election 2024: নির্বাচন প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন কংগ্রেস সভাপতি খাড়্গে! কড়া চিঠি দিল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: চলছে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। ইতিমধ্যে তিন দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আরও চার দফা ভোট বাকি রয়েছে। ঠিক এই আবহে শুক্রবারই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বিরুদ্ধে লোকসভা নির্বাচন ২০২৪-এ বাধা দানের অভিযোগ করল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি ভোট দানের তথ্য প্রকাশের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার অভিযোগ তুলেছিলেন। কংগ্রেস সভাপতির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে কমিশন। কড়া ভাষায় চিঠিতে তোপ দেগে কমিশনের তরফে বলা হয়েছে, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বিভ্রান্তি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছেন খাড়গে।’ ভোটারদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছে কমিশন। স্বভাবসিদ্ধ ভাবেই কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলে বিরোধীরা অভিযোগ তুলতে থাকে।

    কী বলল কমিশন?

    খাড়্গের সমালোচনা করে কমিশন বলেছে, “নির্বাচন চলছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বিভ্রান্তি, ভুল নির্দেশনা এবং প্রতিবন্ধকতা তৈরি করার জন্যই, এর মধ্যে ভোটদানের তথ্য প্রকাশ সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগগুলি নকশা করা হয়েছে। এই ধরনের বিবৃতি (Loksabha Election 2024) ভোটারদের নির্বাচনে অংশগ্রহণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দেশ জুড়ে এই বিশাল নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হতাশ হয়ে যেতে পারেন।”

    আরও পড়ুন: মলদ্বীপের বিদেশমন্ত্রীর ভারত সফর, ট্রোল নেটিজেনদের 

    কড়া বার্তা কমিশনের

    কমিশন আরও বলেছে, “আমরা বাক-স্বাধীনতার অধিকারকে সম্মান করি। একে অপরকে চিঠি লেখা ও যোগাযোগ করা রাজনৈতিক দল এবং তাদের নেতাদের বিশেষাধিকার (Loksabha Election 2024) বলে মনে করি। তবে ফলাফল যে কাজগুলি নির্বাচন পরিচালনার মূল আদেশ প্রদানের উপর সরাসরি প্রভাব ফেলে, ফলাফল প্রকাশের আগ পর্যন্ত এমন ধরনের কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কমিশনের দায়িত্ব।”

    আরও পড়ুন: ভক্তদের জন্য সুখবর! অক্ষয় তৃতীয়ায় খুলে গেল কেদারনাথ ধামের দ্বার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISRO: ইসরোর মহাকাশযান নিয়ে গবেষণায় সুযোগ পেল দক্ষিণ দিনাজপুরের নবম শ্রেণির অর্পিতা

    ISRO: ইসরোর মহাকাশযান নিয়ে গবেষণায় সুযোগ পেল দক্ষিণ দিনাজপুরের নবম শ্রেণির অর্পিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় (ISRO) মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেল দক্ষিণ দিনাজপুরের পতিরামের নবম শ্রেণির ছাত্রী অর্পিতা সাহা। ইসরোর সর্বভারতীয় স্তরে একটি পরীক্ষার মাধ্যমে ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামে ডাক পেয়েছে সে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে প্রায় ২৫ দিন পঠনপাঠন ও গবেষণার সুযোগ পাবে অর্পিতা। তার মহাকাশ গবেষণা নিয়েও পড়ার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে। গতবছর একই প্রশিক্ষণের জন্য ডাক পেয়েছিল পতিরামের উপাসনা মণ্ডল। এবার ডাক পেল একই স্কুলের এবং একই এলাকার অর্পিতা।

    ছোট থেকে মহাকাশ নিয়ে গবেষণার আগ্রহ অর্পিতার (ISRO)

    ছোট থেকে মহাকাশ নিয়ে গবেষণার আগ্রহ অর্পিতার। সম্প্রতি, চন্দ্রযান-৩ উৎক্ষেপণের যাবতীয় বিষয় খুঁটিনাটি পর্যবেক্ষণ করেছে। এবার সরাসরি ইসরোতে (ISRO) প্রশিক্ষণের সুযোগ পেয়ে আপ্লুত অর্পিতা ও তার পরিবার। অর্পিতা বলে, ছোট থেকেই মহাকাশ ও মহাকাশযান নিয়ে আমার আগ্রহ ছিল। গত বছর আমাদের এলাকার উপাসনা দিদি এই পরীক্ষায় পাশ করে ইসরোতে যাওয়ার সুযোগ পেয়েছিল। এবছর সেই পরীক্ষায় সফল হয়ে ইসরো থেকে ডাক পাব ভাবিনি। ইসরো থেকে চন্দ্রযান-৩ পাঠানো হয়। কীভাবে ওই সেটি পাঠানো হয়েছিল, ভালো করে দেখব। সুযোগ পেলে এই বিষয় নিয়ে পড়াশোনা করব।

    আরও পড়ুন: গরমে ২৪ দিন নির্জলা থাকবে শিলিগুড়ি! দুর্ভোগে পুরবাসী, তৃণমূলকে দায়ী করল বিজেপি

    স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কী বললেন?

    অর্পিতা পতিরাম বিবেকানন্দ গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা দীপঙ্কর সাহা ব্যবসায়ী। মা বর্ণা সাহা গৃহবধূ। মধ্যবিত্ত পরিবারের মেয়ে অর্পিতা। এবছর ১ মার্চ অনলাইনে ইসরোর (ISRO) ‘যুবিকা’ পরীক্ষায় বসে সে। রেজাল্ট বের হওয়ার পর ইসরো থেকে অর্পিতাকে ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উদ্দেশে বাবাকে নিয়ে রওনা হচ্ছে অর্পিতা। অর্পিতার স্কুল তথা পতিরাম বিবেকানন্দ গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লাবণী সরকার বলেন, অর্পিতা মেধাবী। শান্ত ও চুপচাপ স্বভাবের। গত বছরও আমাদের স্কুলের উপাসনা এই সুযোগ পেয়েছিল। আমাদের গ্রামের স্কুল থেকে এই সাফল্যে সকলেই গর্বিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share