Tag: Madhyom

Madhyom

  • Indian Student Death in America: ৪ মাসে মৃত ১০! ফের এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু আমেরিকায়, শুরু তদন্ত

    Indian Student Death in America: ৪ মাসে মৃত ১০! ফের এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু আমেরিকায়, শুরু তদন্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক ভারতীয় পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটল আমেরিকাতে। নিউইয়র্কে অবস্থিত (Indian Student Death in America) ভারতীয় কনসুলেটের তরফ থেকে খবরটিকে নিশ্চিত করা হয়েছে। তবে কী কারণে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানায়নি ভারতীয় কনসুলেট। প্রসঙ্গত, আমেরিকাতে ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। গত চার মাসে এ নিয়ে ১০ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটল। জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম উমা সত্য সাই গড্ডে।

    ভারতীয় দূতাবাসের ট্যুইট 

    জানা গিয়েছে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের (Indian Student Death in America) ওহায়ো প্রদেশের ক্লিভল্যান্ডে পড়াশোনা করতেন। ইতিমধ্যে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতীয় কনসুলেট। নিউইয়র্কের ভারতীয় দূতাবাস এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে লিখেছে, ‘‘ওহায়োর ক্লিভল্যান্ডে এক জন ভারতীয় পড়ুয়া উমা সত্য সাই গড্ডের দুর্ভাগ্যজনক মৃত্যুতে গভীর ভাবে দুঃখিত। পুলিশ তদন্ত চালাচ্ছে। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। উমার দেহ যত তাড়াতাড়ি সম্ভব ভারতে নিয়ে যাওয়ার চেষ্টাও চলছে।’’

    পড়ুয়া মৃত্যুর বিভিন্ন ঘটনা

    প্রসঙ্গত, মার্চ মাসে মহম্মদ আবদুল আরাফাত নামের এক ভারতীয় পড়ুয়ার রহস্যজনকভাবে থেকে নিখোঁজ হয়ে যান আমেরিকাতে। পরবর্তীকালে ওই পড়ুয়ার পরিবারের কাছ থেকে মুক্তিপণ (Indian Student Death in America) দাবি করা হয়। এর পাশাপাশি সম্প্রতি ইন্ডিয়ানারা পার্দো বিশ্ববিদ্যালয় চত্বরেও নীল আচার্য নামে এক ভারতীয় পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার আগে জর্জিয়াতে বিবেক সাইনি নামে আরও এক ভারতীয় পড়ুয়াকে হত্যা করা হয় বলে অভিযোগ। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই ৩৪ বছর বয়সি ভারতীয় নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মৃতদেহ উদ্ধার হয় আমেরিকাতে। তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ।

    ভার্চুয়াল বৈঠক ভারতীয় পড়ুয়াদের সঙ্গে

    ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যে মার্কিন দেশে পাঠরত পড়ুয়াদের সঙ্গে আলোচনাও করেছে। তাঁদের সমস্যা গুলি নিয়ে ভার্চুয়াল এই আলোচনাতে বিভিন্ন বিষয় উঠে এসেছে বলে জানা গিয়েছে। ওই ভার্চুয়াল আলোচনায় ১৫০-রও বেশি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা মার্কিন দেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন বলে জানা গিয়েছে। তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন (Indian Student Death in America) ভারতীয় দূত শ্রীপ্রিয়া রঙ্গনাথন। ভারতীয় কনসুলেটর তরফ থেকে জানানো হয়েছে, প্রতিটি ঘটনাতেই যথাযথ উপযুক্ত তদন্ত করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • NIA: সন্দেশখালির ছায়া ভূপতিনগরে, তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ-র আধিকারিকরা, ভাঙচুর করা হল গাড়ি

    NIA: সন্দেশখালির ছায়া ভূপতিনগরে, তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ-র আধিকারিকরা, ভাঙচুর করা হল গাড়ি

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির ছায়া দেখা গেল এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। ফের আক্রান্ত হল কেন্দ্রীয় সংস্থা(NIA)। তৃণমূল কর্মীকে আটক করতে গিয়ে আক্রান্ত হতে হল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ-র অফিসারদের। ভূপতিনগরে যে ভয়াবহ বিস্ফোরণে ঘটনা ঘটেছিল, তার তদন্ত করতে গিয়েই এভাবে আধিকারিকদের হামলার শিকার হতে হল বলে অভিযোগ। ভোটের মুখে এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (NIA)

    ২০২২ সালের ডিসেম্বরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগর। মৃত্যুও হয়েছিল কয়েক জনের। সেই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে সেই বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়েই হামলার মুখে পড়ল এনআইএ (NIA)। জানা যাচ্ছে, ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে নোটিস পাঠিয়েছিল এনআইএ। তাঁরা হাজিরা না দেওয়ায় আশপাশের গ্রামে তল্লাশিতে যান আধিকারিকরা। সেই তালিকাতেই ছিলেন তৃণমূল কর্মী বলাই মাইতি। সূত্রের খবর, এনআইএ তলব করলেও তিনি নির্ধারিত দিনে হাজিরা দেননি। তৃণমূল কর্মী বলাই মাইতির বাড়িতে যাওয়ার পথেই এই হামলার ঘটনা বলে অভিযোগ। সূত্রের খবর, প্রায় ৩-৪ জন অফিসারের সঙ্গে ছিল ২০-২৫ জনের কেন্দ্রীয় বাহিনী। বলাইকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ঘিরে ধরেন উত্তেজিত গ্রামবাসীরা। তাঁরা বলাইকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবি করতে থাকেন বলে সূত্রের দাবি। এর পরেই এনআইএ-র গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও হয় ধস্তাধস্তি। রাতের অন্ধকারে ছোড়া হয় ইট, গাড়িতে ভাঙচুর চালানো হয়। যদিও ধস্তাধস্তির পরও বলাই মাইতিকে আটক করতে পেরেছে এনআইএ।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর শব্দ প্রয়োগ! মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি

    সন্দেশখালিতে আক্রান্ত হয়েছিল ইডি

    প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি কার্যত একইভাবে হামলার মুখে পড়েছিল ইডি। সে বার ইডি হানা দিয়েছিল সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে শাহজাহানের ডেরায়। সাতসকালে গিয়ে শাহজাহানের অনুগামীদের হামলার মুখে পড়েন ইডির আধিকারিকেরা। একাধিক ইডি আধিকারিক আহত হয়েছিলেন। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। তার জের মিটে না মিটতেই ফের হামলার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: অভিষেকের ঝোড়ো ইনিংস! সহজ জয় হায়দরাবাদের, টানা দুটি ম্যাচে হার চেন্নাইয়ের

    IPL 2024: অভিষেকের ঝোড়ো ইনিংস! সহজ জয় হায়দরাবাদের, টানা দুটি ম্যাচে হার চেন্নাইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএল (IPL 2024) পর পর দু’টি ম্যাচে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ১৬৫ রান। ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। যে পিচ থেকে বোলাররা ১০০ শতাংশ সাহায্য পেয়েছে সেখানে ১২ বলে ৩৭ রান করে অফ দ্য ম্যাচ হয়েছেন অভিষেক শর্মা।   

    টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শিবম!

    এদিন টসে জিতে ঋতুরাজদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। সেই সিদ্ধান্ত সঠিক ছিল। দলের ২৫ রানের মাথায় চেন্নাই প্রথম উইকেট হারায়। ৯ বলে ১২ রান করে চতুর্থ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন রাচিন রবীন্দ্র। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও ২১ বলে ২৬ রান করে আউট হয়ে যান। দুই ওপেনারকে হারানোর পর এক দিক ধরে রেখেছিলেন অজিঙ্ক রাহানে। উল্টো দিকে বড় শট খেলতে শুরু করেন শিবম দুবে। শুক্রবার চারটি ছক্কা মারেন শিবম। তাঁর ছক্কা দেখে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখার দাবিও তোলেন যুবি। তিনি বলেন, “এত সহজ ভাবে শিবম শটগুলো মারছে দেখে ভাল লাগছে। আমার মনে হয় ওকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত। যে কোনও সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে ও। সেই ক্ষমতা ওর আছে।” শুক্রবার কামিন্সের দেওয়া মন্থর বাউন্সার বুঝতে পারেননি শিবম। অর্ধশতরান থেকে ৫ রান দূরে ক্যাচ তুলে দেন ভুবনেশ্বর কুমারের হাতে। এরপর চেন্নাইয়ের হয়ে কেউ দাগ কাটতে পারেনি।

    ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্স ঝোড়ো সূচনা করে। ১২ বলে ৩৭ রান করে আউট হন অভিষেক শর্মা। তাঁকে আউট করেন দীপক চাহার। ট্র্যাভিস হেড ২৪ বলে ৩১ রান করেন। একটা সময়ে ৯.৪ ওভারে ১০৬ রানে ২ উইকেট হারিয়েছিল হায়দরাবাদের। তখনই তাদের জয় স্পষ্ট হয়ে যায়। এরপরে মার্কমার ৩৬ বলে ৫০ রান করেন। হেনরি ক্লাসেন এবং নীতীশ রেড্ডি জয়ের বাকি কাজটা করে দেন। পরাজয়ের কারণ হিসেবে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেন, ‘পিচ ধীরগতির ছিল। ব্যাক এন্ডে ওরা খুব ভালো বোলিং করেছে। শেষ পাঁচ ওভারে আমরা তেমন কিছু করতে পারিনি। আমাদের বোলিংও খুব একটা ভালো হয়নি।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Commission: প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর শব্দ প্রয়োগ! মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি

    Election Commission: প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর শব্দ প্রয়োগ! মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ জানাল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো। এর পাশাপাশি তৃণমূলের দলীয় সভাতে শিশুদের নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। এই মর্মে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি। তৃণমূল সুপ্রিমোর মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরাসরি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অভিযোগ জমা দিয়েছে বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের দৃষ্টি আকর্ষণ করে এই চিঠিটি পাঠিয়েছেন বিজেপি নেতার শিশির বাজোরিয়া। ঐ চিঠিতে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অত্যন্ত আপত্তিকর এবং অসংসদীয় শব্দ প্রয়োগ করার। ওই চিঠিতে আরও বলা হয়েছে, আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরে এমন মন্তব্য করা যায় না। রাজনৈতিক দল ও তাদের নেতাদের সম্পর্কে গাইড লাইনও যেখানে প্রকাশ হয়েছে, সেখানে তিনি কিভাবে এমন মন্তব্য করেন এই প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে।

    তৃণমূলের সভায় শিশুরা, কমিশনে বিজেপি

    চিঠিতে আরও লেখা হয়েছে, বিজেপির হাতে এমন ভিডিও ফুটেজ আছে যেখানে স্পষ্টই শাসক দলের ব়্যালিতে বহু সংখ্যক শিশুদের দেখা যাচ্ছে। শুধু তাই নয়, শিশুরা হাতে প্ল্যাকার্ড ধরে রয়েছে সেই ছবিও ধরা পড়েছে ভিডিয়োতে। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে শিশুদের ব্যবহার করার বিষয়টি একেবারে নির্বাচনী আদর্শ আচরণ বিধির পরিপন্থী। গেরুয়া শিবিরের দাবি, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য (Election Commission) থেকে অনুপ্রাণিত হয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর শব্দ প্রয়োগ করেছেন।

    কোচবিহারের সভা থেকে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী

    প্রসঙ্গত, কোচবিহারের সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘বিনা পয়সায় রেশন দেব বলেছিলাম, আমরা দিই। মনে রাখবেন, ওরা যে সংখ্যাটায় দেয় সব লোককে দেয় না। ওরা ৪০ পারসেন্ট দিলে আমরা ১০০ পারসেন্ট দিই। বাংলার বাড়ি প্রকল্প? নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। আর তার ৫০ পারসেন্ট টাকা (Election Commission) আমাদের দিতে হয়। ৪০ পারসেন্ট টাকা আমরা দিই। আর জায়গাটাও আমরা দিই। তাহলে কত হল? ৫০ – ৫০। তাহলে তোমার নাম কেন থাকবে? বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। শালা আমি না খেতে পেয়ে মরে যাব। তবু আমি বলে দিচ্ছি আমি ওর মধ্যে যাব না।’’ পরক্ষণেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সরি আমি। উইড্র অ্যা ওয়ার্ড। আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: রাজ্যে আরও ৫ আসনে প্রার্থী দিল বামেরা, রয়েছে ডায়মন্ডহারবারও

    Lok Sabha Election 2024: রাজ্যে আরও ৫ আসনে প্রার্থী দিল বামেরা, রয়েছে ডায়মন্ডহারবারও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে আরও এক দফায় প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। এবারে বামেদের প্রার্থী তালিকার (Lok Sabha Election 2024) রয়েছে রাজ্যের পাঁচটি আসন। যার মধ্যে উল্লেখযোগ্যভাবে ডায়মন্ডহারবারও রয়েছে। এর পাশাপাশি বসিরহাট, বারাকপুর, ঘাটাল, বারাসাতেও প্রার্থী ঘোষণা করেছে বামেরা।

    একনজরে প্রার্থীরা

    বসিরহাট- নিরাপদ সরদার
    বারাকপুর- দেবদূত ঘোষ
    ডায়মন্ডহারবার- প্রতিকুর রহমান
    ঘাটাল- তপন গঙ্গোপাধ্যায়
    বারাসাত- প্রবীর ঘোষ 

    এর আগে শোনা যাচ্ছিল, ডায়মন্ডহারবারে প্রাথী হতে পারেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে তিনি প্রার্থী হননি। তাঁর বদলে আইএসএফ সেখানে দাঁড় করিয়েছে মজনু লস্করকে। বৃহস্পতিবারই আইএসএফ-এর সঙ্গে বাম-কংগ্রেসের জোট ভেঙে গিয়েছে। জোট ভাঙার একদিনের মধ্যেই ৫ আসনে প্রার্থী দিল বামফ্রন্ট শিবির। সূত্রের খবর, হাই ভোল্টেজ ডায়মন্ডহারবার কেন্দ্র নিয়ে দড়ি টানাটানি চলেছে বেশ কয়েকদিন কংগ্রেসের সঙ্গে বামেদেরও। কারণ এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন তৃণমূল সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই প্রথম থেকেই নজর ছিল আসনটি বাম কংগ্রেসের মধ্যে কার কাছে যাবে। শেষমেষ এখান থেকে বামেরাই প্রার্থী দিল। অন্যদিকে বারাকপুরের মত আসনে বামেরা দাঁড় করাল অভিনেতা দেবদূত ঘোষকে। বারাসাত আসনটি তারা জোট শরিক ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দিয়েছে এবং সেখান থেকে প্রার্থী (Lok Sabha Election 2024) হয়েছেন প্রবীর ঘোষ। ঘাটাল আসনটি জোট শরিক সিপিআইকে ছেড়েছে। সেখানে প্রার্থী হয়েছেন তপন গঙ্গোপাধ্যায়। ঘাটাল আসন নিয়ে বেশ কয়েকদিন ধরে বামেদের সঙ্গে কংগ্রেসের দড়ি টানাটানি চলছিল। তবে শেষ পর্যন্ত সেখানে প্রার্থী দিল বামেরা। এখনও পর্যন্ত ২৮ আসনে বামেরা এবং ১২ আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে। অর্থাৎ জোটের মোট ৪০ আসনে প্রার্থী ঘোষণা হল। বাকি রয়েছে দুটি আসন।

    আইএসএফ-বামফ্রন্ট দ্বন্দ্ব

    আইএসএফের সঙ্গে জোট ভেস্তে যাওয়ার জন্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেই দায়ী করলেন। সাংবাদিকদের সামনে বিমান অভিযোগ করেন, জোট গঠনে প্রথম থেকে একেবারেই আন্তরিক ছিল না আইএসএফ। গতকাল ১৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে নওশাদ সিদ্দিকির দল। এ নিয়ে একদা তাদেরই জোট শরিক বামফ্রন্টের নেতা বিমান বসুর বক্তব্য, ২০২১ সালে যে দল তৈরি হয় তারা এতদূর কিভাবে ভাবছে! সিপিএমের বর্তমানে রাজ্য সম্পাদক রয়েছেন মহম্মদ সেলিম। তাঁকে এবার মুর্শিদাবাদ কেন্দ্র (Lok Sabha Election 2024) থেকে দাঁড় করিয়েছে দল। সেই আসনেও সেলিমের বিপক্ষে প্রার্থী দিয়েছে নওশাদ সিদ্দিকির দল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ০৬/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ০৬/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১)  আজ কঠিন পরিশ্রম করতে হবে।

    ২) অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসবেন।

    ৩) কেউ কেউ আপনার ক্ষতির চেষ্টা করবে।

    বৃষ

    ১) আজকের দিনটি সাধারণ থাকবে।

    ২) পারিবারিক কলহ কথাবার্তার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন।

    ৩) কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কাজের চাপও বাড়তে পারে।

    মিথুন

    ১) আজ নিজের দায়িত্ব পূরণ করবেন।

    ২) কঠিন পরিস্থিতির পর নিজের কোনও সিদ্ধান্তে আনন্দিত হবেন।

    ৩) পরিবারের কোনও সদস্য সাহায্য চাইলে, তাঁদের সাহায্য করুন।

    কর্কট

    ১) আজকের দিনটি সমস্যায় পরিপূর্ণ।

    ২) একাধিক উৎস থেকে আয় হবে।

    ৩) রাগের মাথায় সিদ্ধান্ত নিলে, বড়সড় ভুল করে ফেলতে পারেন।

    সিংহ

    ১) আজকের দিনটি আনন্দে ভরপুর থাকবে।

    ২)  ব্যবসায়ীদের বড় চুক্তি চূড়ান্ত হতে পারে।

    ৩) একের পর এক সুসংবাদ পাবেন।

    কন্যা

    ১) আজকের দিনটি মিশ্র ফলাফল প্রদান করবে।

    ২) দিনযাপন প্রণালীতে কোনও পরিবর্তন করলে কিছু সমস্যা হতে পারে।

    ৩) ছাত্রছাত্রীরা শিক্ষায় আগত সমস্যা উপেক্ষা করবেন না।

    তুলা

    ১) সতর্কতার সঙ্গে কোনও কাজের প্রস্তুতি নেবেন।

    ২) পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে অগ্রসর হলে সাফল্য লাভ সম্ভব হবে।

    ৩) দিনটি অনুকূল থাকবে।

    বৃশ্চিক

    ১)  আজকের দিনটি ভালো কাটবে।

    ২) বরিষ্ঠদের কথা শুনলে পদোন্নতি ও বেতনবৃদ্ধি হতে পারে।

    ৩) কারও সাহায্য করা থেকে পিছ পা হবেন না।

    ধনু

    ১)  আজ তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না।

    ২) লোক দেখানোর জন্য কোনও কাজ করবেন না, তা না-হলে ভুল হতে পারে।

    ৩) কোনও গুরুত্বপূর্ণ কাজে গাফিলতি করলে অনুতপ্ত হতে পারেন।

    মকর

    ১) আজকের দিনটি মিশ্র পরিণাম লাভ করবেন।

    ২) মনস্কামনা পূরণ হবে, এর ফলে পরিবারে উৎসবের আয়োজন হবে।

    ৩) কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না, তা না-হলে তাঁরা আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারেন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি অত্যন্ত ফলদায়ী।

    ২) চাকরিজীবীরা পদোন্নতি লাভ করবেন।

    ৩) কর্মক্ষেত্রে কোথাও বদলি হতে পারে।

    মীন

    ১) অর্থের অপচয় নিয়ন্ত্রণে রাখতে হবে।

    ২) অন্যকে দেখানোর জন্য বিলাসিতার বস্তু কিনবেন না।

    ৩) আপনার সঞ্চয় কমে আসতে পারে।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Kolkata News: চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলা চত্বরে

    Kolkata News: চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলা চত্বরে

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে ফের ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলা চত্বরে। শুক্রবার সাতটি সংগঠনের যৌথ উদ্যোগে কলেজ স্কোয়ার থেকে ধর্ম সভা পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়। কিন্তু ডোরিনা ক্রসিং-এর সামনেই মিছিল আসতে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের (Kolkata News) রাস্তায় বসে পড়েন এবং পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে তুলতে থাকে।

    ডোরিনার ক্রসিং-এর কাছেই উত্তেজনার পরিস্থিতি

    বুধবার ২০১৭ সালের গ্রুপ ডি, ২০০৯ সালের দক্ষিণ চব্বিশ পরগনার প্রাইমারি মঞ্চ, যুব ছাত্র অধিকার, ২০১৪ প্রাইমারি টেট একতা মঞ্চ, প্রভৃতি সংগঠন এই মিছিলের ডাক দেয়। সেই মতো শহীদ মিনার পর্যন্ত মিছিল চলতে শুরু করে। কিন্তু ডোরিনার ক্রসিং-এর কাছেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রাস্তা আটকে চাকরিপ্রার্থীরা (Kolkata News) আন্দোলন শুরু করলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে। এরপরই কয়েকজন চাকরিপ্রার্থীকে আটো করে তুলে নিয়ে যায় পুলিশ। যার মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকেও গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে ভাস্কর বাবু বলেন, ‘‘আমি জানতে পেরেছি পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এইভাবে আন্দোলন থামিয়ে দিয়েছে। ওনার মদতেই বিক্ষোভে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের আন্দোলন থামবে না।’’

    কী বলছেন চাকরি প্রার্থীরা?

    বঞ্চিত চাকরিপ্রার্থীদের তরফে আশিষ খামরুই বলেন, ‘‘সরকার বলছে, আইনি জটিলতার জন্য চাকরি (Kolkata News) দিচ্ছি না ৷ এটা সর্বৈব মিথ্যা ৷ একাধিক মঞ্চ আছে, যেখানে কোনও আইনি জটিলতা নেই ৷ সরকারের সদিচ্ছা থাকলে আইনি জটিলতা কাটিয়ে নিয়োগ করা যেত ৷ এতদিন ধরে আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি ৷ আজও তা করছি ৷ মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আগে নিয়োগ, তারপরে ভোট ৷’’

     

    আরও পড়ুন: বিকল নৌকা, মাঝ-সমুদ্রে আটকে পড়া ২৭ বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার ভারতের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Atishi Marlena: নির্বাচনী বিধিভঙ্গ! আপ নেত্রী অতিশীকে শো-কজ নির্বাচন কমিশনের

    Atishi Marlena: নির্বাচনী বিধিভঙ্গ! আপ নেত্রী অতিশীকে শো-কজ নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনাকে (Atishi Marlena) শো-কজ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার অতিশী দাবি করেছিলেন, ঘনিষ্ঠ সহযোগী মারফত তাঁকে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজি না হলে একমাসের মধ্যে তাঁকে ইডি (ED) গ্রেফতার করবে। শুক্রবার অতিশীকে নোটিস পাঠিয়ে তাঁর মন্তব্যের কারণ জানতে চাইল কমিশন।

    নির্বাচন কমিশনের শোকজ

    গত মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে অতিশী (Atishi Marlena) বলেন, “প্রধানমন্ত্রী এবং বিজেপি মনোস্থির করে ফেলেছেন, তাঁরা আম আদমি পার্টি এবং তার নেতাদের চূর্ণ করে দিতে চান। বিজেপি আরও চারজন আপ নেতাকে গ্রেফতার করতে চায়, আমি, সৌরভ ভরদ্বাজ (Sourav Bharadwaj), রাঘব চাড্ডা এবং দুর্গেশ পাঠক।” তাঁর কথায়, ‘‘বিজেপিতে যোগ না দিলে আমাকেও গ্রেফতার করবে ইডি।’’ এ বার সেই মন্তব্যের জন্যই তাঁকে শো-কজ করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সোমবার দুপুর ১২টার মধ্যে সেই শো-কজের জবাব দিতে বলা হয়েছে আপ নেত্রীকে। এই নোটিস পাওয়ার পর কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন অতিশী।

    আরও পড়ুন: কংগ্রেসের ইস্তাহারে তাইল্যান্ড, নিউইয়র্কের ছবি! সমালোচনা বিজেপির

    মানহানির মামলা বিজেপির

    অতিশীর (Atishi Marlena) এই বক্তব্যের জেরে আগেই বিজেপি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছে। দলের মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর (Parveen Shankar Kapoor) আইনি নোটিস পাঠিয়ে আপ মন্ত্রীকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলেছেন। গত সোমবার ইডি দাবি করেছিল, আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদে অতিশী এবং ভরদ্বাজের নাম করেছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ইডি জানায়, আপ সুপ্রিমো বলেছেন, বিজয় নায়ার তাঁর সঙ্গে যোগাযোগ করতেন না, করতেন অতিশী মারলেনা এবং সৌরভ ভরদ্বাজের সঙ্গে। এরপরই অতিশী ওই মন্তব্য করেন। বিজেপির দাবি, ইডির ভয় থেকেই এই দাবি করছেন অতিশী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: ফের পুলিশে অনাস্থা! ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

    Calcutta High Court: ফের পুলিশে অনাস্থা! ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ময়নার বিজেপি কর্মী খুনের মামলায় সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে এনআইএ-কে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত তাঁর নির্দেশে জানিয়েছেন, আগামী ২৪ এপ্রিলের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করে আদালতে রিপোর্ট পেশ করতে হবে এনআইএ-কে। ভোটের আগে রাজ্যের একটি মামলায় হাইকোর্ট ফের এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ায় অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের।

    বিচারপতির বক্তব্য

    একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেছে উচ্চ আদালত (Calcutta High Court)। বিচারপতির পর্যবেক্ষণ, “এটা দুর্ভাগ্যজনক। হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে কোনও পদক্ষেপ করতে আগ্রহ দেখায়নি স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলার শুনানির সময় কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানান, তিনি চিঠি দিয়ে হাই কোর্টের নির্দেশের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছিলেন। কিন্তু সেই চিঠির কোনও উত্তর পাওয়া যায়নি। যা শুনে বিচারপতি মন্তব্য করেন, ‘‘এটা দুর্ভাগ্যজনক যে হাই কোর্টের নির্দেশ কার্যকর করতে আগ্রহ দেখায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।’’ তার পরই তিনি সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ দেন। 

    আরও পড়ুন: কংগ্রেসের ইস্তাহারে তাইল্যান্ড, নিউইয়র্কের ছবি! সমালোচনা বিজেপির

    কী ঘটেছিল

    গত বছর, ১ মে পঞ্চায়েত ভোটের আগে, বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে  অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনার দিন বিকেল ৫টা নাগাদ বাড়ি ফেরার পথে, বিজেপি নেতার স্ত্রী-ছেলেকে মারধর করে, বাইকে চাপিয়ে তুলে নিয়ে গিয়ে খুন করা হয় বলে অভিযোগ ছিল। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ওই দিন, রাতেই বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় বিজয়কৃষ্ণের দেহ। মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল। নেতা খুনের প্রতিবাদে গভীর রাতে ময়না থানার সামনে বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Coast Guard: বিকল নৌকা, মাঝ-সমুদ্রে আটকে পড়া ২৭ বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার ভারতের

    Indian Coast Guard: বিকল নৌকা, মাঝ-সমুদ্রে আটকে পড়া ২৭ বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় জলসীমার ভিতরে মাঝ-সমুদ্রে বিকল নৌকায় আটকে পড়া ২৭ বাংলাদেশি মৎস্যজীবীকে (Bangladeshi Fishermen) উদ্ধার করে ফেরত পাঠাল ভারত। 

    বিকল হয়ে ভারতীয় জলসীমায় প্রবেশ

    ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমান্তের কাছে নিয়মমাফিক প্যাট্রলিং করার সময় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘আইসিজিএস অমোঘ’ দেখতে পায় যে, ‘সাগর-২’ নামে বাংলাদেশের একটি ফিশিং বোট (মাছ ধরার নৌকা) এদেশের জলসীমায় ঢুকে পড়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে ওই নৌকার কাছে পৌঁছে যায় বাহিনীর জাহাজ। নৌকায় উঠে তদন্ত শুরু করে উপকূলরক্ষী বাহিনীর একটি টিম। তারা জানতে পারে যে, গত ২ দিন আগে নৌকার স্টিয়ারিং গিয়ার ভেঙে যাওয়ায় নৌকাটি ঢেউয়ের তোড়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছে। নৌকায় সেই সময় ২৭ জন বাংলাদেশি মৎস্যজীবী (Bangladeshi Fishermen) ছিল।

    মাঝ-সমুদ্রে আটকে ২৭ বাংলাদেশি

    ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) টেকনিক্যাল টিম সমস্যা সমাধান করার চেষ্টা করে। প্রথমে বিকল হওয়া স্টিয়ারিং গিয়ার মেরামত করার চেষ্টা করা হয়। কিন্তু, পরে দেখা যায়, নৌকার রাডার (যা দিয়ে নৌকার দিশা ঠিক করা হয়) ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে, কোনও অবস্থাতেই ওই নৌকাকে মাঝ-সমুদ্রে সারানো যাবে না। এর পর, সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশি নৌকাকে সমুদ্রেই আরেকটি মৎস্যজীবীদের নৌকা (Bangladeshi Fishermen) বা বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। সেইমতো, দড়ি দিয়ে উপকূলরক্ষী বাহিনীর জাহাজের সঙ্গে বেঁধে বিকল হয়ে পড়া নৌকাটিকে টেনে বাংলাদেশি জলসীমার কাছে পৌঁছে যায় ‘আইসিজিএস অমোঘ’।

    ঢাকার হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশিদের

    এর মধ্যেই, কলকাতায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) দফতর থেকে যোগাযোগ করা হয় বাংলাদেশ কোস্টগার্ডের সঙ্গে। গোটা বিষয়টি সম্পর্কে অবগত করা হয়। এর পর  সন্ধ্যেবেলা পৌনে সাতটা নাগাদ আন্তর্জাতিক জলসীমার কাছে পৌঁছে যায় বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘বিসিজিএস কামারুজ্জামান’। প্রথামাফিক, বিকল হওয়া নৌকা সহ ২৭ বাংলাদেশি মৎস্যজীবীকে (Bangladeshi Fishermen) প্রতিবেশি দেশের বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share