Tag: Madhyom

Madhyom

  • Dev: “আবাসের বাড়ি পাইনি, মেলেনি সরকারি সুবিধা”, দেব-এর প্রচারে মন্ত্রীর সামনে বিক্ষোভ

    Dev: “আবাসের বাড়ি পাইনি, মেলেনি সরকারি সুবিধা”, দেব-এর প্রচারে মন্ত্রীর সামনে বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: দলীয় তারকা প্রার্থী দেব-কে (Dev) নিয়ে ভোটের প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা। প্রকাশ্যে সাধারণ মানুষ ক্ষোভ জানানোয় চরম বিড়ম্বনায় পড়েন তৃণমূল নেতৃত্ব। অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। তবে, ভোটের মুখে এই ক্ষোভ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ (Dev)

    সোমবার বিকেলে কেশপুরে প্রচারে আসেন দেব (Dev)। তাঁর গাড়ির আগেই ছিল মন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহার গাড়ি। ছুতারগেড়্যার কাছে দলের নেতা-কর্মীদের জটলা দেখে গাড়ি দাঁড় করান শিউলি। রাস্তার পাশে তৃণমূলের স্থানীয় কার্যালয়। বাম আমলে এটিই সিপিএম কার্যালয় ছিল। পালাবদলের পরে ‘দখল’ হয়েছে বলে অভিযোগ। মন্ত্রী যখন নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছেন, তখন তাঁর গাড়ির সামনে আসেন কাবরুল বেগম নামে স্থানীয় এক মহিলা। অভিযোগ করে বলেন, আবাসের বাড়ি দেয়নি। আমার বড় ছেলে শেখ বরজাহান আলি একশো শতাংশ প্রতিবন্ধী হয়েও সরকারি ওই প্রকল্পের সুবিধা পাননি। অথচ গ্রামের এমন অনেকে বাড়ি পেয়েছেন, যাঁদের পাওয়ার কথাই নয়। গাড়ির কাছে গিয়ে কাবরুল মন্ত্রীকে শোনান, “আমি মমতাকে দেখে পার্টি করেছি। এই পার্টি অফিসের জায়গাটা আমার শ্বশুরের। দেব আমার দেশের ছেলে। আমি কাউকে ভয় করিনি। অন্য অনেকে দু’তলা, তিনতলা বাড়ি করছে। আমার প্রতিবন্ধী ছেলেটা কেন বাড়ি পাবেনি? এটা শুধু আমার ব্যাপার নয় আরও অনেকের ব্যাপার।”

    আরও পড়ুন: “ভোটারদের তেজপাতা মনে করেন মমতা”, শীতলকুচির সভায় বিস্ফোরক শুভেন্দু

    অভিযোগকারীকে বলতে বাধা!

    অদূরে তখন দেবের গাড়ি। প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়েন শিউলি। নেতা-কর্মীরা ওই মহিলাকে সরানোর চেষ্টা করেন। কাবরুল তখন বলে ওঠেন, “সরাচ্ছো কেন? দল করার জন্য দুর্দিনে মার খেয়েছি। সুদিনে আমাদের দল দেখেনি।” শিউলি বোঝানোর চেষ্টা করেন, “আরে, কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না তো।” কয়েকজন নেতার আশ্বাসে শেষে কাবরুল শান্ত হন। মন্ত্রীকে ঘিরে ধরে এই ক্ষোভের কথা কানে উঠতেই কেশপুরের ভূমিপুত্র দেব (Dev) বললেন, “শুধু মানুষের ভালো কথা শোনার জন্য তো আর জনপ্রতিনিধি হয় না। মানুষের রাগ, অভিমান-এ সবও শুনতে হয়। মানুষ তাঁর কাছেই আক্ষেপ করেন, যাঁকে বিশ্বাস করেন।”

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    এতদিন ধরে তৃণমূল করার পরও ওই মহিলা আবাস যোজনায় বাড়ি পাননি কেন? স্থানীয় জেলা পরিষদ সদস্য মহম্মদ রফিকের দাবি, “ওঁর এক ছেলে বাড়ি পেয়েছে। উনি সেটা জানেন না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Israeli Air Strike: সিরিয়ায় ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হানা, হত ১১, কাঠগড়ায় ইজরায়েল

    Israeli Air Strike: সিরিয়ায় ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হানা, হত ১১, কাঠগড়ায় ইজরায়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: দামাস্কাসে ইরানি দূতাবাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা। ঘটনায় ইরানের সেনাবাহিনীর এক শীর্ষ কর্তা সহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সিরিয়ার রাজধানীতে এই ঘটনায় ইজরায়েলের (Israeli Air Strike) হাতই দেখছে ইরান। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে তেল আভিভ।

    ইরান-ইজরায়েল দ্বন্দ্ব (Israeli Air Strike)

    সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইজরায়েলি হানার লক্ষ্যই ছিল ইরানের কনস্যুলেট। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা গোষ্ঠীর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শত্রুদের শাস্তি ও প্রতিশোধ না নিয়ে ছাড়া হবে না। তারা এও বলেছে, এজন্য (ক্ষেপণাস্ত্র হামলা) তাদের (ইজরায়েলকে) মূল্য চোকাতে হবে। মুসলিম রাষ্ট্র ইরানের সঙ্গে ইহুদি দেশ ইজরায়েলের (Israeli Air Strike) দ্বন্দ্ব নতুন নয়। তবে ইদানিং সমস্যার সূত্রপাত ইজরায়েল-হামাস লড়াইকে কেন্দ্র করে। মুসলিম জঙ্গি গোষ্ঠী হামাস হামলা চালায় ইজরায়েলে। নৃংশসভাবে খুন করে বহু সাধারণ মানুষকে।

    বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর পাশে রয়েছে ইরান

    অচিরেই পায়ে পা তুলে এই ‘ঝগড়া’ করার মাশুল গুণতে হয় হামাসকে। হামাসের দখলে থাকা প্যালেস্তাইনের গাজায় পাল্টা হামলা চালায় ইজরায়েল। এই হামাসদের পাশে দাঁড়িয়ে যায় মুসলিম রাষ্ট্র সিরিয়া, ইরান। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিও হামাসের পাশে দাঁড়িয়েছে। মহাসাগর দিয়ে চলচলকারী জাহাজের ওপর হামলা চালাচ্ছে তারা। এই হুথির পাশেও দাঁড়িয়েছে ইরান। এরই পাল্টা হিসেবে সিরিয়া ও ইরানের নির্দিষ্ট এলাকায় হামলা চালিয়েছে ইজরায়েলও।

    জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্র হানায় যে ১১ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ রেজা জাহেদি, ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাদি হাজি রহিমি-সহ সাত আধিকারিক। বাকিদের মধ্যে দু’জন সিরিয়া ও অন্যজন লিবিয়ার বাসিন্দা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, দামাস্কাসে ইরানের কনস্যুলেটের ওপর ইজরায়েলের হামলা সম্পর্কে তিনি ওয়াকিবহাল।

    আরও পড়ুুন: “ভোটারদের তেজপাতা মনে করেন মমতা”, শীতলকুচির সভায় বিস্ফোরক শুভেন্দু

    কিছু দিন আগেই সিরিয়ার আলেপ্পো প্রদেশে ঘাতক হানা দিয়ে অন্তত ৪০ জনকে খতম করেছিল ইজরায়েল। নিহতদের মধ্যে ইরান সমর্থিত হিজবুল্লা জঙ্গিগোষ্ঠীর সদস্য ও সিরিয়ার সেনাবাহিনীর আধিকারিকরাও ছিলেন বলে খবর। ঘটনার জেরে ক্ষোভ উগরে দেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবেদোল্লাহিয়ান। সিরিয়ার বিদেশমন্ত্রীকে ফোনে তিনি বলেন, “সব রকম আন্তর্জাতিক রীতিনীতি ভেঙে দিয়েছে তেল আভিভ (Israeli Air Strike)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Suvendu Adhikari: “ভোটারদের তেজপাতা মনে করেন মমতা”, শীতলকুচির সভায় বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: “ভোটারদের তেজপাতা মনে করেন মমতা”, শীতলকুচির সভায় বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটারদের তেজপাতা হিসেবে ব্যবহার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শীতলকুচির সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা তৃণমূলকে তোপ দাগলেন। পাশাপাশি দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে আবেদন রাখলেন। এমনিতেই শীতলকুচিতে বিজেপির ভালো ভোট ব্যাঙ্ক রয়েছে। তবে, তৃণমূল এবার লোকসভায় ভোট টানার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে।

    তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু (Suvendu Adhikari)

    রাজ্য রাজনীতির নিরিখে অন্যতম চর্চিত অঞ্চল হল শীতলকুচি। একুশের বিধানসভা নির্বাচনের সময়ে গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে অনেক দূর গড়িয়েছিল রাজনীতির জল। শাসক-বিরোধী চাপানউতোর চলেছে দীর্ঘদিন। সেই শীতলকুচির মাটিতেই নিশীথ প্রামাণিকের সমর্থনে নির্বাচনী প্রচার সারলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, তত তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতির বাতাবরণ। তৃণমূল, বিজেপি সব দলই একে অন্যকে নিশানা করছে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ছে না। এসবের মধ্যেই এবার শীতলকুচির সভা থেকে কড়া ভাষায় তৃণমূল শিবিরকে বিঁধলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সভা মঞ্চ থেকে শীতলকুচির আমজনতার উদ্দেশে বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের তেজপাতা বলে মনে করেন।” সাধারণত, তেজপাতা হল প্রতিটি বাঙালির হেঁশেলের নিত্যদিনের ব্যবহারের একটি জিনিস। কিন্তু, সেটা শুধুই ব্যবহার হয় রান্নার স্বাদ বাড়ানোর জন্য, খাওয়ার জন্য নয়। রান্নার পর খাওয়ার সময় সেই তেজপাতা পাতে পড়লে সরিয়ে রাখা হয়। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে শীতলকুচির নির্বাচনী প্রচার সভায় শুভেন্দুর দাবি, শাসক শিবির সেখানকার আমজনতাকে ‘তেজপাতা’ বলে মনে করেন। এরপরই শুভেন্দু ব্যাখ্যা দিলেন, “তেজপাতা তরকারিতে লাগে, কিন্তু খাওয়া যায় না।” ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন, দয়া করে এদের হাতে ব্যবহার হবেন না।’

    আরও পড়ুন: পক্ষপাতের অভিযোগে রাজ্যের ২ সিনিয়র নির্বাচনী অফিসারকে সরাল কমিশন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Election Commission: পক্ষপাতের অভিযোগে রাজ্যের ২ সিনিয়র নির্বাচনী অফিসারকে সরাল কমিশন

    Election Commission: পক্ষপাতের অভিযোগে রাজ্যের ২ সিনিয়র নির্বাচনী অফিসারকে সরাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের দুই অফিসারকে সরিয়ে দিল কমিশন (Election Commission)। যাঁদের সরানো হল তাঁরা হলেন, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরী এবং যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক রাহুল নাথ। প্রসঙ্গত ভোট ঘোষণার (Lok Sabha Election 2024) পরেই লাগু হয় আদর্শ আচরণবিধি। তখনই কমিশন সরিয়ে দিয়েছিল রাজ্য পুলিশের ডিজিকে। এর পাশাপাশি সরানো হয়েছিল চার জেলাশাসককেও।

    পক্ষপাতের অভিযোগ ছিল ২ অফিসারের বিরুদ্ধে

    কমিশন (ECI) সূত্রে জানা গিয়েছে, ওই দুই আধিকারিকের (Election Commission) বিরুদ্ধে পক্ষপাতের একাধিক অভিযোগ সামনে এসেছিল। দুজনেই ছিলেন ডাব্লুবিসিএস অফিসার। কমিশন জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ এবং অবাধ রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এর পাশাপাশি ওই দুই অফিসারের পরিবর্তে অন্য নামও কমিশন চেয়েছে রাজ্যের কাছে। প্রসঙ্গত, ভোট ঘোষণার (Lok Sabha Election 2024) পরে আদর্শ আচরণবিধি লাগু হওয়া থেকেই সরকারি অফিসারদের বদলি করার বিশেষ ক্ষমতা থাকে নির্বাচন কমিশনের হাতে। সেই ক্ষমতা বলেই এই দুই আধিকারিককে (Election Commission) সরানো হল।

    আরও পড়ুন: ভোটের উত্তাপে রাজ্যের স্কুলগুলিতে এগিয়ে এল গরমের ছুটি, বাড়ল দিনও, কবে থেকে?

    ৪ জেলাশাসককে সরানো হয় আগেই

    এর আগেও নির্বাচন কমিশন সরিয়ে দেয় পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম-এই চার জেলার জেলাশাসককে। তখন কমিশন সূত্রে জানা গিয়েছিল, ওই চার জেলাশাসক কেউই (Election Commission) আইএস ক্যাডারের অফিসার নন। তাঁরা ডাব্লুবিসিএস আধিকারিক। প্রসঙ্গত, যে কোনও জেলায় নির্বাচনী প্রক্রিয়ার দেখভালের সর্বোচ্চ দায়িত্ব থাকে জেলাশাসকের ওপরে। অবাধ-শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন করাতে বড় ভূমিকা থাকে জেলাশাসকদের। তাই কোনও রকম যাতে অভিযোগ না ওঠে সেদিকে তাকিয়ে আইএএস ক্যাডারের চার জেলাশাসককে নিয়োগ করে কমিশন (ECI)। প্রসঙ্গত, সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও ভোট (Lok Sabha Election 2024) হবে সাত দফায়। ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে বাংলায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: টানা ৩ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে রাজস্থান 

    IPL 2024: টানা ৩ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে রাজস্থান 

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল-এ (IPL 2024) জয়ের হ্যাটট্রিকে লিগ তালিকায় তিন থেকে একলাফে একেবারে শীর্ষে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। অপরদিকে, হারের হ্যাটট্রিক গড়ে লিগ তালিকার লাস্টবয় মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে ফিরেও জয়ের মুখ দেখতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে ব্যাটে-বলে কোনও লড়াই দিতে পারল না হার্দিক পান্ডিয়ার দল। ৬ উইকেটে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থানে পৌছে গেল সঞ্জু স্যামসনরা।

    ফের কটাক্ষের শিকার হার্দিক

    আমেদাবাদ এবং হায়দরাবাদের মতোই একই দৃশ্য দেখা গেল ওয়াংখেড়েতে। হার্দিক টস করতে নামার সময় স্টেডিয়াম জুড়ে শোনা গেল ‘রোহিত, রোহিত’ চিৎকার। ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরও বিরক্ত হলেন। কিন্তু গ্যালারি থামল না। তবে ম্যাচ যত এগোল শব্দ ততই ক্ষীণ হল। শূন্য রানে আউট হলেন মুম্বইয়ের পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত। বর্তমান ক্যাপ্টেন হার্দিকও ম্লান। ব্যাট হাতে রান পেলেও বল এবং ফিল্ডিং প্রশ্নচিহ্ন রেখ গেল। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাকা করতে পারবেন তো চোট সারিয়ে ২২ গজে ফেরা হার্দিক।

    ম্যাচ আপডেট

    ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। সঞ্জু স্যামসনের সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন রাজস্থান বোলাররা। ম্যাচের শুরুতেই আগুন ঝরানো স্পেল করেন ট্রেন্ট বোল্ট ও নান্দ্রে বার্গার। খাতাই খুলতে পারেননি রোহিত শর্মা, নমন ধীর ও ডিওয়াল্ড ব্রেভিস। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি মুম্বই ইনিংসে। একটা সময় মুম্বইয়ের স্কোর ছিল ২০ রানে ৪ উইকেট। ওয়াংখেড়ের ব্যাটিং প্যারাডাইসে শুরুতে একটা বড় স্কোর গড়ে প্রতিপক্ষকে চাপে ফেলাই যেত। সেই লক্ষ্যই ছিল হার্দিকের। কিন্তু ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গারের প্রথম স্পেলেই স্বপ্নভঙ্গ। রাজস্থানকে মাত্র ১২৬ রানের টার্গেট দেয় মুম্বই। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের। তবে এদিনও রিয়ান পারাগের দুরন্ত ইনিংস জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় দলকে। ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান। আইপিএল-এ (IPL 2024) পরপর ৩ ম্যাচ জিতে কেকেআর, সিএসকে পিছনে ফেলে রানরেটের নিরিখে লিগ টেবিলের এক নম্বর স্থানে উঠে আসে রাজস্থান।

    কী বললেন হার্দিক

    পর পর ম্যাচ হেরে চলতি আইপিএলে (IPL 2024) ভরাডুবির সামনে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের পর মুম্বইয়ের সর্বাধিক রান স্কোরার ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া বলছেন, ‘শুরুটা যে ভাবে করতে চেয়েছিলাম, কিছুই হয়নি। আমাদের জন্য খুবই কঠিন রাত।’ হার্দিক পান্ডিয়া-তিলক ভার্মা জুটি মুম্বই ইনিংসকে ভরসা দিয়েছিল। যদিও প্রত্যাশা পূরণ হয়নি। হার্দিক বলছেন, ‘আমার মনে হয় ওই সময় ভালো পজিশনেই ছিলাম। অন্তত ১৫০-১৬০ অবধি পৌঁছনোর পরিস্থিতি ছিল। পিচের যেমন ভূমিকা রয়েছে, তেমনই আমার আরও ভালো পারফর্ম করা উচিত ছিল।’ রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান। ভারতীয় দলের প্রথম সারির প্লেয়ারে ভরা মুম্বই ইন্ডিয়ান্সের এই হালে হতাশ সমর্থকেরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

     

  • Heatwave: কলকাতায় ৩৮ ডিগ্রি! আগামী ৩ দিন তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে, সুস্থ থাকতে কী কী করবেন?

    Heatwave: কলকাতায় ৩৮ ডিগ্রি! আগামী ৩ দিন তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে, সুস্থ থাকতে কী কী করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। বুধ, বৃহস্পতি, শুক্র-আগামী ৩ দিন তাপপ্রবাহের পূর্বাভাসও দিয়েছে আলিপুর হাওয়া অফিস। পরিস্থিতি কী ভাবে মোকাবিলা করবেন, তা নিয়ে নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গেই নয়, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভারতের অনেকাংশ জুড়ে প্রবল গরম পড়বে। মধ্য ও পশ্চিম উপসাগরীয় এলাকায় সবথেকে বেশি গরম পড়বে বলে জানিয়েছে মৌসম ভবন। 

    গরমে কী কী হতে পারে

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তাপপ্রবাহের ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত সময়ে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ওই জেলাগুলিতে তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত ঘর বা অফিস থেকে বাইরে বেরোতে মানা করা হয়েছে। এই তাপপ্রবাহের কারণে শিশু, বৃদ্ধ, যাঁদের রোগব্যাধি রয়েছে, এ রকম কিছু মানুষজনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যাঁরা ভারী কাজ করেন, তাঁদেরও সতর্ক করেছে আবহাওয়া দফতর। গরমে র‌্যাশ হতে পারে। হাতে-পায়ে টান ধরতে পারে।

    সুস্থ থাকতে কী করবেন

    তাপপ্রবাহ যখন চলবে, তখন বেশিক্ষণ বাইরে না থাকাই উচিত। হালকা সুতির জামা পরা দরকার। কোনও কাপড় বা টুপি দিয়ে মাথা ঢেকে রাখা উচিত। সারা দিনে প্রচুর পরিমাণ জল পান করা উচিত। তেষ্টা না পেলেও জল খাওয়া প্রয়োজন। হাওয়া অফিসের আরও পরামর্শ, দেহে জলের ভারসাম্য বজায় রাখার জন্য ওআরএস, লস্যি, ঘোল, ছাঁচ, লেবু-জল পান করা উচিত। প্রখর রোদের মধ্যে কাজ এড়িয়ে যাওয়া উচিত। বাইরে রোদের মধ্যে যাঁরা কাজ করছেন, তাঁদের বার বার বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়।

    কলকাতায় ৩৮ ডিগ্রি!

    প্রতিদিনই বাড়ছে গরম। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

    আরও পড়ুন: ভ্যাপসা গরমে ঘামে নাজেহাল! কোন ঘরোয়া উপাদান সঙ্গে রাখলে সুস্থ থাকবে শরীর?

    ভোটের সময় তাপপ্রবাহ

    সামনেই লোকসভা ভোট। এপ্রিল-মে মাসে যখন সবচেয়ে বেশি গরম পড়ে তখনই নির্বাচন। তাই এই সময় সতর্ক থাকার কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। কার্যত প্রবল গরমের মধ্য়ে ভোটদান প্রক্রিয়াকে একেবারে স্বাভাবিক করাটা বড় চ্যালেঞ্জ। আইএমডি ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দেশের বড় অংশে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকতে পারে। এপ্রিল-জুন মাসে এই পরিস্থিতি থাকবে। মধ্য ও পশ্চিম উপসাগরীয় অঞ্চলে মারাত্মক গরম পড়তে পারে। সেই সঙ্গেই আবহবিদ জানিয়েছেন, রাজস্থান, মধ্য়প্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ওড়িশা এপ্রিল-মে জুন মাসে তাপপ্রবাহ হতে পারে। ৮-১০ দিন ধরে এই তাপপ্রবাহ বইতে পারে। কিন্তু এবার এই তাপপ্রবাহ স্বাভাবিকের থেকে বেশি দিন ধরে হতে পারে। তাপপ্রবাহ নিয়েও সতর্কতার কথা বলা হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Summer Vacation: ভোটের উত্তাপে রাজ্যের স্কুলগুলিতে এগিয়ে এল গরমের ছুটি, বাড়ল দিনও, কবে থেকে?

    Summer Vacation: ভোটের উত্তাপে রাজ্যের স্কুলগুলিতে এগিয়ে এল গরমের ছুটি, বাড়ল দিনও, কবে থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রীষ্মের তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে বলাই যায়। রাজনৈতিক উত্তাপও বেড়েছে ভোটবঙ্গে। লোকসভা ভোটের কারণে তাই রাজ্যের স্কুলগুলিতে (Summer Vacation) এগিয়ে আনা হল গরমের ছুটি। পাশাপাশি বাড়ল ছুটির পরিমাণও। চলতি বছরে গরমের ছুটি থাকবে ২২ দিন। ৬ মে থেকে ২ জুন পর্যন্ত এই গরমের ছুটি থাকবে বলে জানিয়েছে বোর্ড। সাধারণ নিয়ম অনুযায়ী, ৯ মে থেকে গরমে ছুটি পড়ত। কিন্তু এবার ছুটি তিনদিন এগিয়ে এল। এই ছুটি কার্যকর হবে বাংলার সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে।

    সাধারণভাবে গরমের ছুটি ১০ দিনের থাকে, বেড়ে হল ২২ দিন

    সাধারণভাবে গরমের (Summer Vacation) ছুটি ১০ দিনের থাকে। এবার তা বেড়ে ২২ দিনের হচ্ছে। অর্থাৎ ১২ দিন বাড়ল গরমের ছুটি। তার কারণ অবশ্যই লোকসভা ভোট। কারণ প্রতিটা স্কুলেই ভোট কেন্দ্র তৈরি করা হবে। এর পাশাপাশি শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা ভোটের কাজে ব্যস্ত থাকবেন। তাই গরমের ছুটিও বাড়িয়ে দেওয়া হল।

    ভোটের কারণে স্কুল ছুটি

    ইতিমধ্যে পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে (Summer Vacation), ভোটের জন্য ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির সমস্ত স্কুল বন্ধ থাকবে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে স্কুল বন্ধ থাকবে ২৪ থেকে ২৭ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের কারণে।

    ভোটের কারণে এগিয়ে আসে মাধ্যমিকও

    তবে ভোটের কারণে শুধুমাত্র স্কুলে গ্রীষ্মের ছুটি (Summer Vacation) বাড়ল তাই নয়। চলতি বছরে মাধ্যমিকের দিনক্ষণও এগিয়ে আনে পর্ষদ। ফেব্রুয়ারির ২ তারিখ থেকে শুরু হয়েছিল দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি শেষ হয়। জানা গিয়েছে, মাধ্যমিকের খাতা দেখার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। বর্তমানে রেজাল্ট তৈরির কাজ চলছে। প্রতিবারের মতো মে মাসেই প্রকাশিত হবে ফল।

    আগেভাগে গরমের ছুটি ঘোষণায় কী বলছে শিক্ষক সংগঠন?

    তবে গরমের ছুটি আগেভাগে ঘোষণা করার (Summer Vacation) ফলে অনেক রকমের মতও উঠে এসেছে। যেমন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এ বিষয়ে জানিয়েছেন, এক মাসেরও বেশি সময় পরে আসতে চলেছে ৬ মে। তাই এখন থেকে এইভাবে নোটিশ দেওয়াটা বাস্তবসম্মত নয় বলেই মনে করেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Sheikh Hasina: ‘‘বউদের শাড়িগুলি পুড়িয়ে দিচ্ছেন না কেন?’’ ভারতীয় পণ্য বয়কটকারীদের প্রশ্ন হাসিনার

    Sheikh Hasina: ‘‘বউদের শাড়িগুলি পুড়িয়ে দিচ্ছেন না কেন?’’ ভারতীয় পণ্য বয়কটকারীদের প্রশ্ন হাসিনার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশি নাগরিকদের একাংশ ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। সমাজ মাধ্যমের পাতায় এর সমর্থনে প্রচারও চলছে। ভারতীয় পণ্য বয়কটকে সমর্থন জানিয়েছে সে দেশের উগ্রবাদী দল বিএনপি। এবার এ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বয়কটকারীদের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘বউদের শাড়িগুলি পুড়িয়ে দিচ্ছেন না কেন?’’

    ভারতের ওপর নির্ভরশীল বাংলাদেশ 

    প্রসঙ্গত, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় বহু সামগ্রীর ওপরেই বাংলাদেশকে ভরসা করতে হয় ভারতের ওপর। বহু ভারতীয় সংস্থাও বাংলাদেশে নিজেদের পণ্য উৎপাদন করে। সাবান থেকে শুরু করে খাদ্যদ্রব্য, গাড়ি এমন অনেক কিছুই। এই সমস্ত ভারতীয় সংস্থার বিরুদ্ধেও একই ধরনের প্রচার চালাচ্ছে বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সদ্য ফের একবার শেখ হাসিনা ক্ষমতায় ফিরেছেন। বিএনপি নেতাদের অভিযোগ হল, ভারতের কারসাজিতেই হাসিনার প্রত্যাবর্তন হয়েছে। তাই তারা ভারত বিরোধী প্রচারে নেমেছে।

    হাসিনা সরকারের কড়া বিবৃতি

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) এনিয়ে বলেন, ‘‘ভারতীয় পণ্য বর্জন করেন বলছেন, তাদের বউদের কটা ভারতীয় শাড়ি রয়েছে। তাহলে তারা বউদের শাড়িগুলি এনে পুড়িয়ে দিচ্ছেন না কেন? আপনারা বিএনপি নেতাদের এই প্রশ্নটা করুন। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন বহু মন্ত্রীরা ভারতে যেতেন। ওদের বউরা ভারত থেকে শাড়ি কিনে এনে এখানে বেচতেন।’’ এরপরেই তিনি বলেন, ‘‘আমি নিজেও দেখেছি, পাঁচজন মন্ত্রীর বউ একসঙ্গে যাচ্ছে। আমি দেখে বললাম, কী ব্যাপার পাঁচ মন্ত্রীর বউ একসঙ্গে? কলকাতা বিমানবন্দরে আমার চেনাজানা ছিল, আমি বলেছিলাম যে এরা কটা স্যুটকেস নিয়ে আসে (কলকাতায়) আর কটা নিয়ে ফিরে আসেন (ঢাকায়), তা জানাতে। ওরাও বলেছিল, এরা একটা স্যুটকেস নিয়ে আসে আর সাত-আটটা নিয়ে ফেরে।’’

    বাড়িতে হওয়া রান্নায় কতগুলো ভারতীয় মশলা ব্যবহার হয় তার খোঁজ নিন

    হাসিনা (Sheikh Hasina) বয়কটকারীদের উদ্দেশে বলেন, ‘‘যাঁরা ভারতীয় পণ্য বয়কটের স্লোগান তুলছেন তাঁরা আগে নিজেদের বাড়িতে উঁকি দিয়ে দেখুন যে তাঁদের বাড়িতে হওয়া রান্নায় কতগুলো ভারতীয় মশলা ব্যবহার হয়। আগে তার খোঁজ নিন, তারপর ভারতীয় পণ্য বয়কট করার ডাক দিন। তার আগে, এই আন্দোলনে যুক্ত হওয়া বা মদত দেওয়া মানে দ্বিচারিতা করা। যে বিএনপি নেতারা এই আন্দোলনে মদত দিচ্ছেন আগে তাঁরা নিজেদের দলীয় অফিসের সামনে স্ত্রীদের কাছে থাকা ভারতীয় শাড়ি পোড়ান। তাহলেই একমাত্র প্রমাণিত হবে যে তাঁরা ভারতীয় পণ্য বয়কটের বিষয়ে আন্তরিক।’’

    মলদ্বীপের মতো পরিস্থিতি হবে বাংলাদেশেরও?

    প্রসঙ্গত, উপমহাদেশ এমন ভারত বিরোধী প্রচার এর আগে মলদ্বীপে দেখা গিয়েছিল। সে দেশের তিন মন্ত্রী সমাজ মাধ্যমের পাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিষোদগার করেছিলেন। তার জেরে মলদ্বীপের পর্যটন ব্যবসা বিপুল ক্ষতির মুখে পড়ে। ভারত বিরোধী এমন অবস্থানে বাংলাদেশের অবস্থা যে সেরকম হতে পারে, তা আগেভাগেই জেনে বয়কটকারীদেরকে কড়া বার্তা দিলেন শেখ হাসিনা (Sheikh Hasina)। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ০২/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ০২/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে।

    ২) ব্যবসায়ীরা নিজের প্রকল্পে অধিক মনোনিবেশ করবেন।

    ৩) আধিকারিকরা চাকরিজীবী জাতকদের কোনও কাজ দিলে সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য যাচাই করে নিন।

    বৃষ

    ১) আজকের দিনটি ভালো কাটবে।

    ২) পুরনো লগ্নির দ্বারা ভালো মুনাফা অর্জন করতে পারবেন।

    ৩) আর্থিক পরিস্থিতির কারণে চিন্তিত থাকলে তা দূর হবে।

    মিথুন

    ১) আজকের দিনটি অন্যান্য় দিনের তুলনায় ভালো কাটবে।

    ২) বন্ধুর কাছ থেকে কোনও লগ্নি প্রকল্প সম্পর্কে জানতে পারবেন, তাতে অর্থ লগ্নি করা শ্রেয়।

    ৩) কোনও কারণে ক্ষুব্ধ থাকলে ধৈর্য ধরুন, তা না-হলে ঝগড়া হতে পারে।

    কর্কট

    ১) স্বাস্থ্য আজ ভালো থাকবে।

    ২) দীর্ঘদিন ধরে কোনও সমস্যায় ভুগলে, তা আজ দূর হতে পারে।

    ৩) কর্মক্ষেত্রে কাজকর্মে বাধা এলে আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন।

    সিংহ

    ১) আজকের দিনটি সমস্যায় ভরে থাকবে।

    ২) দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যা থেকে মুক্তি পাবেন।

    ৩) নতুন সম্পত্তি কেনার ইচ্ছা এখন স্থগিত হবে, তবে ভয় পাবেন না।

    কন্যা

    ১) আজকের দিনটি আনন্দে ভরপুর থাকবে।

    ২) পারিবারিক বিবাদ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন।

    ৩) কোনও কাজের কারণে চিন্তিত থাকবেন।

    তুলা

    ১) আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। 

    ২) পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য দুর্বল হওয়ায় অধিক ব্যস্ত হয়ে পড়বেন।

    ৩) স্বাস্থ্যের যত্ন নিন।

    বৃশ্চিক

    ১) অবিবাহিত জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পেতে পারেন।

    ২) অনাবশ্যক চিন্তা ছেড়ে নিজের কাজে মনোনিবেশ করতে হবে।

    ৩) ব্যবসায়ীদের আজকের দিনটি ওঠা-পড়ার মধ্য দিয়ে কাটবে।

    ধনু

    ১) আজকের দিনটি সাধারণ থাকবে।

    ২)  পুরনো স্মৃতি সতেজ হতে পারে।

    ৩) শ্বশুরবাড়ির তরফে আর্থিক লাভ পেতে পারেন।

    মকর

    ১) আজকের দিনটি অনুকূল থাকবে। 

    ২) স্বাস্থ্যের দিক দিয়ে দিন দুর্বল।

    ৩) কর্মক্ষেত্রে কাজ বেশি থাকায় আপনার ওপর চাপ পড়বে।

    কুম্ভ

    ১) বন্ধুর সঙ্গে পিকনিকে যেতে পারেন।

    ২) একাধিক উৎস থেকে অর্থ লাভ হবে।

    ৩) সন্তানকে মনের কথা বলতে পারেন।

    মীন

    ১) আজ উন্নতি হবে।

    ২)  কর্মক্ষেত্রে নতুন কিছু করার চেষ্টা করতে পারেন।

    ৩) কাজের বিষয়ে দৃঢ় প্রত্যয়ী থাকবেন।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • GST: মার্চে বাড়ল জিএসটি আদায়ের পরিমাণ, টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

    GST: মার্চে বাড়ল জিএসটি আদায়ের পরিমাণ, টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের মার্চ মাসে জিএসটি (GST) বাবদ আদায়ের পরিমাণ বেড়ে হয়েছে ১.৭৮ লাখ কোটি টাকা। গত বছরের মার্চ মাসের তুলনায় বৃদ্ধির পরিমাণ ১১.৫ শতাংশ। সোমবার অর্থমন্ত্রকের তরফে এ খবর জানানো হয়েছে। 

    জিএসটি সংগ্রহের পরিমাণ (GST)

    সদ্য সমাপ্ত অর্থবর্ষে (২০২৩-২৪) গ্রস জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছিল ২০.১৪ লাখ কোটি টাকা। আগের অর্থবর্ষের (২০২২-২৩) তুলনায় যার পরিমাণ ১১.৭ শতাংশ বেশি।  ২০২৩-২৪ অর্থবর্ষে গড় মাসিক সংগ্রহ ছিল ১.৬৮ লাখ কোটি। আগের অর্থবর্ষে যা ছিল ১.৫ লাখ কোটি টাকা।

    সেই অর্থে কোনও একটি নির্দিষ্ট মাসে জিএসটি সংগ্রহের পরিমাণের নিরিখে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এদিন অর্থমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘২০২৩ সালের মার্চ মাসের তুলনায় ২০২৪ সালের মার্চ জিএসটি সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১১.৫ শতাংশ। মাসিক ভিত্তিতে এটি এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩-২৪ অর্থবর্ষে মোট জিএসটি (GST) সংগ্রহ হয়েছিল ২০.১৪ লাখ কোটি টাকা। এর পরিমাণ তার আগের অর্থবর্ষের তুলনায় ১১.৭ শতাংশ বেশি।’’

    রিফান্ডের ওপর নেট জিএসটি

    জানা গিয়েছে, মার্চ মাসে রিফান্ডের ওপর নেট জিএসটি রাজস্ব এসেছে ১.৬৫ লাখ কোটি টাকা। গত বছর এই সময়ের তুলনায় এটি বৃদ্ধি পেয়েছে ১৮.৪ শতাংশ। উল্লেখ্য যে, এ পর্যন্ত সব চেয়ে বেশি জিএসটি সংগ্রহ হয়েছে গত বছরের এপ্রিলে। টাকার অঙ্কে এর পরিমাণ ১.৮৭ লাখ কোটি। ২০১৭ সালে নরেন্দ্র মোদির সরকার চালু করে জিএসটি। পুরানো পরোক্ষ কর ব্যবস্থার পরিবর্তে নতুন করে এটা চালু করা হয়। ওই বছরের ১ জুলাই চালু হয় জিএসটি। কেন্দ্রের দাবি, ৬ বছর আগে কার্যকর এই জিএসটি দেশবাসীর ওপর করের বোঝা কমাতে সাহায্য করেছে।

    আরও পড়ুুন: “মনে হল রামলালা আমায় বলছেন, দেশের স্বর্ণযুগ শুরু হয়েছে”, বললেন মোদি

    বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্চ মাসে জিএসটি বাবদ সরাসরি কেন্দ্রের ঘরে এসেছে ৩৪ হাজার ৫৩২ কোটি টাকা। রাজ্যগুলির আয় হয়েছে ৪৩ হাজার ৭৪৬ কোটি টাকা। সমন্বিত জিএসটি বাবদ আয় হয়েছে ৮৭ হাজার ৯৪৭ কোটি টাকা। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ ১২.৫ শতাংশ বেড়ে হয়েছিল ১.৬৮ লক্ষ কোটি টাকারও বেশি। অর্থমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, গ্রস গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সংগ্রহীত রাজস্বের পরিমাণ ১,৬৮,৩৩৭ কোটি টাকা, যা ২০২৩ সালের একই মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১২.৫ শতাংশ (GST)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share