Tag: Madhyom

Madhyom

  • India vs Australia: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি প্রকাশ, বর্ডার-গাভাসকর ট্রফিতে দিন-রাতের ম্যাচ

    India vs Australia: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি প্রকাশ, বর্ডার-গাভাসকর ট্রফিতে দিন-রাতের ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি ভাবে প্রকাশিত হল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজের সূচি। পাঁচ ম্যাচের সিরিজে এবারও থাকছে দিন-রাতের টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ নভেম্বর। মঙ্গলবার ভারত-অস্ট্রেলিয়ার মহিলা দলের এক দিনের সিরিজের সূচিও প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

    কবে থেকে খেলা

    ক্রিকেট অস্ট্রেলিয়ার (India vs Australia) সিইও নিক হকলে বলেছেন, ‘‘অবশেষে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) অ্যাশেজ সিরিজের সম মর্যাদার হল। ১৯৯১-৯২ মরসুমের পর আবার ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এমন ভাবে সূচি তৈরি করা হয়েছে, যাতে অধিকাংশ ক্রিকেটপ্রেমী টেস্ট ম্যাচের লড়াই উপভোগ করতে পারেন। আশা করব এই টেস্ট সিরিজে সব স্টেডিয়ামেই দুর্দান্ত আবহ তৈরি হবে।’’ ঘোষিত সূচি অনুযায়ী রোহিত শর্মা-প্যাট কামিন্সেরা প্রথম টেস্ট খেলবেন পার্‌থে ২২ নভেম্বর থেকে। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে দু’দলের দ্বিতীয় টেস্ট।  ১৪ ডিসেম্বর থেকে তৃতীয় টেস্ট শুরু হবে ব্রিসবেনে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে চতুর্থ টেস্ট। ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট খেলবে মেলবোর্নে। ২০২৫ সালের ৩ জানুয়ারি দু’দলের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু। এই ম্যাচটি হবে সিডনিতে। 

    দিন-রাতের টেস্ট

    ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে দু’দলের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি হবে দিনরাতের। খেলা হবে গোলাপি বলে। একই সময় অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে যাবে ভারতের মহিলা ক্রিকেট দলও। হরমনপ্রীত কৌরেরা তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবেন। ভারতের পাশাপাশি পড়শি দেশ পাকিস্তানও এই গ্রীষ্মে অস্ট্রেলিয়া সফরে যাবে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের ঠিক আগে, নভেম্বরের শুরুর দিকেই সীমিত ওভারের সিরিজ খেলবেন বাবর আজমরা। অজিভূমে পাকিস্তানের তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে ম্যাচ খেলার কথা।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bankura: “কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্যরকম হবে”, হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর

    Bankura: “কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্যরকম হবে”, হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের দিন শাসক দলের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না দেওয়ার অভিযোগ বার বার করে বিরোধীরা। শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন পরিচালনার জন্য এবারের লোকসভা নির্বাচনে কমিশনের বিশেষ নজরে রয়েছে বাংলায়।  ইতিমধ্যেই ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে রাজ্যে। নজিরবিহীনভাবে এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে এবার ভোট করাতে চলেছে কমিশন। স্পর্শকাতর এলাকা তো বটেই, গ্রামের ওলিগলি সর্বত্রই চষে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এবার সেই কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ার (Bankura) তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।

    কমিশনকে কী হুঁশিয়ারি দিলেন তৃণমূল প্রার্থী? (Bankura)

    মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার (Bankura) তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী মেজিয়ায় প্রচারে গিয়ে বলেন, ” কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো। শান্তি শৃঙ্খলা রক্ষা করব। কিন্তু, যেন ওরা গুলি না চালায়। কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্যরকম হবে।” প্রসঙ্গত, নির্বাচন যত এগিয়ে আসছে ততই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন। সোমবারই কমিশন জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রতিদিন আপডেট করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে প্রতিদিন কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের। এই নির্দেশিকা জারি হতে না হতেই এবার পরোক্ষে কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল প্রার্থী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আত্মবিশ্বাসী রেখা পাত্র, পাচ্ছেন ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা!

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    তৃণমূল প্রার্থীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। বাঁকুড়ার (Bankura) বিজেপি প্রার্থী সুভাষ সরকার বলেন, কেন্দ্রীয় বাহিনী অযথা কেন গুলি চালাতে যাবে? তাহলে কী তৃণমূল প্রার্থী অন্যান্য নির্বাচনের মতো বোমা, বন্দুক দিয়ে আইন শৃঙ্খলা নষ্ট করার পরিকল্পনা করে রেখেছেন, আর তা নিয়ন্ত্রণে আনতে গেলেই কেন্দ্রীয় বাহিনীকে কড়া পদক্ষেপ করতে হবে? কারণ, কেন্দ্রীয় বাহিনী শান্তি বজায় রাখার জন্য রয়েছে। শান্তি ভঙ্গকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির, কারা রয়েছেন জানেন?

    Lok Sabha Elections 2024: তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির, কারা রয়েছেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। এবার তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করল বিজেপি। যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই ‘কান্ডারি’, তাই নির্বাচনী বৈতরণী পার হতে তারকা প্রচারকের তালিকার শীর্ষেই নাম রয়েছে তাঁর। তার পরেই ঠাঁই হয়েছে মোদির সেনাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

    পদ্ম-তারকা (Lok Sabha Elections 2024)

    তালিকায় রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও। তালিকায় বাংলা থেকে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষও। সব (Lok Sabha Elections 2024) মিলিয়ে তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে ৪০ জনের। নাম রয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও।

    তৃণমূলের তালিকায় বাদ তারকারাই!

    পদ্মের তারকা প্রচারকের তালিকায় এক ঝাঁক উল্লেখযোগ্য নেতানেত্রীর উজ্জ্বল উপস্থিতি থাকলেও, তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ঠাঁই হয়নি আক্ষরিক অর্থেই যাঁরা তারকা, তাঁদের। তৃণমূলের এই তালিকায় নাম নেই কাঞ্চন মল্লিক, নুসরত জাহান, মিমি চক্রবর্তী এবং কৌশানী মুখোপাধ্যায়ের। এ রাজ্যে লোকসভার আসন রয়েছে ৪২টি। সবক’টিতেই পদ্ম ফোটানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির আগে বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য নেতৃত্বকে তিনি টার্গেট বেঁধে দিয়েছিলেন ৩৫টি। তার দিন কয়েক পরেই এ রাজ্যে এসে ৪২টি আসনই চাই বলে জানিয়ে দিয়েছিলেন সুকান্ত-শুভেন্দুদের। সেই কারণেই প্রচারকের তালিকায় নাম রয়েছে গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতাদের।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আত্মবিশ্বাসী রেখা পাত্র, পাচ্ছেন ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা!

    কেবল বাংলা নয়, দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি একাই জিততে চায় অন্তত ৩৭০টি আসনে। এনডিএর বাকি শরিকরা অন্তত ৩০টি আসনে জিতে পূর্ণ করতে পারে ৪০০-র লক্ষ্যমাত্রা। পদ্ম শিবিরকে যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদি। আসন্ন লোকসভা নির্বাচনে মোদি-শাহের দল যে ফের ক্ষমতায় আসতে চলেছে, সেই ইঙ্গিত মিলেছে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার করা একাধিক সমীক্ষায়। মোদি ফের প্রধানমন্ত্রী হচ্ছেন ধরে নিয়ে ইতিমধ্যেই তাঁকে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টরা। ওয়াকিবহাল মহলের মতে, এখন শুধু অপেক্ষা করতে হবে কবে ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদি (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: মমতাকে ব্যক্তিগত আক্রমণ! দিলীপ ঘোষকে শোকজ বিজেপির

    Lok Sabha Election 2024: মমতাকে ব্যক্তিগত আক্রমণ! দিলীপ ঘোষকে শোকজ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ধমান-দুর্গাপুর লোকসভা (Lok Sabha Election 2024) আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে৷ সেই নিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন৷ এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য় করে নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি ভেঙেছেন দিলীপ ঘোষ৷ তাঁর এই আচরণে ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। এই ঘটনায় তাঁকে দলের তরফে শোকজ নোটিস পাঠানো হয়েছে।

    দিলীপকে শোকজ নোটিস

    ভোট (Lok Sabha Election 2024) প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য দিলীপ ঘোষের উপর ক্ষুব্ধ গেরুয়া শিবির। দ্রুত দিলীপ ঘোষকে তাঁর আচরণের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির মহাসচিব অরুণ সিংয়ের স্বাক্ষরিত ওই শো-কজ নোটিসে মুখ্যমন্ত্রীর প্রতি দিলীপের মন্তব্যের নিন্দা করে বলা হয়েছে, “মাননীয় দিলীপ ঘোষ, আপনার বক্তব্য অশোভনীয় এবং অসংসদীয়। ভারতীয় জনতা পার্টির নীতির পরিপন্থীও। দল এই বক্তব্যের নিন্দা করছে। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশানুসারে আপনি যত দ্রুত সম্ভব আপনার আচরণের ব্যাখ্যা দিন।” 

    আরও পড়ুুন: ‘দুর্নীতিগ্রস্ত, নারী নির্যাতনকারী তৃণমূলকে মানবে না তমলুক’, বললেন অভিজিৎ

    নির্বাচন কমিশনের পদক্ষেপ

    বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপের বিরুদ্ধে সরাসরি আদর্শ নির্বাচনী (Lok Sabha Election 2024) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর অফিস সূত্রে খবর, জেলাশাসকের কাছ থেকে ওই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট এলে তা দিল্লিতে কমিশনের দফতরে পাঠানো হবে। তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে আক্রমণ করার পাশাপাশি মমতাকেও আক্রমণ করেন দিলীপ। তিনি বলেন, ‘‘বিহার, ইউপি থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে। ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে।’’ এর পরেই তিনি মমতার উদ্দেশে কুরুচিকর ভাবে ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আত্মবিশ্বাসী রেখা পাত্র, পাচ্ছেন ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা!

    Sandeshkhali: প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আত্মবিশ্বাসী রেখা পাত্র, পাচ্ছেন ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা!

    মাধ্যম নিউজ ডেস্ক: শাহজাহানের বিরুদ্ধে রাস্তায় নেমে সরব হয়েছিলেন। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। সন্দেশখালির (Sandeshkhali) সেই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। শুরু হয়েছে এলাকায় দেওয়াল লিখনও। কর্মীরাও প্রচার শুরু করেছেন। এমনিতেই তাঁর বিরুদ্ধে সন্দেশখালির কিছু মানুষ বিরোধিতা করেছিলেন। তাঁরা ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন। তাঁরা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই আবহের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হওয়ার পর অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। তবে, তিনি অন্যান্য প্রার্থীদের মতো করে প্রচার শুরু করেননি।

    প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আত্মবিশ্বাসী রেখা (Sandeshkhali)

    প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হওয়ার পর রেখা বলেন, ১৫ মিনিট কথা হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তিনি মা-বোনদের পাশে আছেন। জিজ্ঞেস করেছেন, বোন তুমি পারবে তো জয়ী হতে? উত্তরে আমি বলেছি, মা-বোনেরা আমার সঙ্গে আছে। আমি নির্ভয়ে এগিয়ে যাব। রেখা আরও বলেন, বসিরহাটের মানুষের কাছে ভোট চাইতে হবে না আমাকে। আমি আত্মবিশ্বাসী যে ভোট দিতে আমাকে দ্বিধাবোধ করবেন না মানুষ, কারণ তাঁরাও চান অত্যাচার থেকে মুক্তি পেতে। আমাকে কেউ অবহেলা করবেন না। অত্যাচারিত মা বোনেদের সুরক্ষার জন্যই যে আমার লড়াই। তবে প্রচার কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে এখনও দলের সঙ্গে কোনও কথা হয়নি। তবে, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে অনেক আগেই আমি লড়াই শুরু করে দিয়েছে। রাজ্যের মানুষ সন্দেশখালির (Sandeshkhali) প্রতিবাদ দেখেছেন। ভোট প্রচারে সেই লড়াই তুলে ধরব।

    আরও পড়ুন: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    ওয়াই ক্যাটেগরি পাচ্ছেন রেখা!

    শেখ শাহজাহান শেখ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে যে অত্যাচারের অভিযোগ উঠেছিল, তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা। সেই সময় আন্দোলনের মুখ ছিলেন রেখা পাত্র। শুধু তাই নয়, তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন শিবু হাজরা ও উত্তম সর্দার। একের পর শাহজাহান বাহিনী জেলবন্দি হয়েছেন তাঁর প্রতিবাদের পরই। তাই, সুরক্ষার প্রয়োজনে তাঁর ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Cup Qualifiers: এখনও আশাবাদী স্টিমাচ! বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে দুর্বল আফগানদের কাছে হার ভারতের

    World Cup Qualifiers: এখনও আশাবাদী স্টিমাচ! বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে দুর্বল আফগানদের কাছে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে এগিয়ে গিয়েও দুর্বল আফগানিস্তানের কাছে ১-২ গোলে হারল ভারত। নিজের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সামনে থেকেই দলকে টানার চেষ্টা করলেন। কিন্তু হঠাতই ছন্নছাড়া হয়ে যায় টিম ইন্ডিয়ার ডিফেন্স। একই সঙ্গে বারবার বল জালে জড়াবার সুযোগ পেয়েও তা হাতছাড়া করার খেসারত দেয় ভারত। ফল স্বরূপ বিশ্বকাপের যোগ্যতা অর্জন (World Cup Qualifiers) পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে হার মানতে হয় ইগর স্টিমাচের ছাত্রদের। 

    সুযোগ নষ্টের খেসারত

    বিশ্বকাপের যোগ্যতা অর্জনের (World Cup Qualifiers) লড়াইয়ে থাকতে হলে আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয় দরকার ছিল ভারতের। গুয়াহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল শুরু করেছিল তারা। ৩৬ মিনিটের মাথায় আফগান ফুটবলার আমিরি বক্সের মধ্যে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ভারত। গোল করতে ভুল করেননি সুনীল। আন্তর্জাতিক কেরিয়ারে ২৫, ৫০, ৭৫, ১০০, ১২৫-এর পর ১৫০তম ম্যাচেও গোল করলেন সুনীল। আন্তর্জাতিক কেরিয়ারে ৯৪তম গোল হল তাঁর। বিরতিতে ১-০ গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে স্টিমাচের ছেলেরা। ৭০ মিনিটের মাথায় দুরন্ত গোল করে আফগানিস্তান। জোরালো শট মারেন রহমত আকবরি। বল রাহুল ভেকের পায়ে লেগে গোলে ঢুকে যায়। গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর কিছু করার ছিল না। ৮৮ মিনিটের মাথায় বল ধরতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করেন গুরপ্রীত। পেনাল্টি পায় আফগানিস্তান। গোল করে দলকে এগিয়ে দেন শরিফ মুখাম্মাদ। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি সুনীলরা।

    কী বলছেন স্টিমাচ

    প্রথম লেগে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে ড্র করলেও এবার ঘরের মাঠে পরাজয়। তবে এর পরেও দল নিয়ে যথেষ্ট আশাবাদী ভারতীয় দলের হেড কোচ। তিনি বলেন, “আমি এখনো বিশ্বকাপের (World Cup Qualifiers) পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী। তবে এই ম্যাচে আমরা যা খেলেছি, তাতে কোনও ভাবেই সন্তুষ্ট হওয়া সম্ভব নয়। প্রয়োজন মতো দলের ফুটবলারদের বদল আনা হলে ম্যাচের মধ্যে পরিবর্তন আসে। তবে এবার সেরকম কিছুই হয়নি। যদিও আসন্ন জুন মাসের ম্যাচের জন্য আমি যথেষ্ট আশাবাদী। আমরা ভালো কিছু করতে পারি।” কিন্তু দলের এই খেলায় হতাশ সমর্থকরা স্বাভাবিকভাবেই স্টিমাচ বিদায়ের দাবি তোলেন। দুর্বল প্রতিপক্ষের কাছে পরাজিত হওয়ার পর থেকেই কোচের ভূমিকা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। এমনকি ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় স্টিমাচকে লক্ষ্য করে স্লোগান তুলতেও দেখা যায় ফুটবলপ্রেমীদের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Swami Smaranananda: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    Swami Smaranananda: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অমৃতলোকে পাড়ি দিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ (Swami Smaranananda) মহারাজ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ২৯ জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বয়স হয়েছিল ৯৫ বছর। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী স্মরণানন্দ। স্বামী স্মরণানন্দের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

    প্রধানমন্ত্রীর শোকবার্তা

    প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, “রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় সভাপতি শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ (Swami Smaranananda) আধ্যাত্মিকতা এবং জীবসেবায় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। অগণিত হৃদয় ও মননে তিনি ছাপ রেখে গিয়েছেন। তাঁর সহানুভূতি ও প্রজ্ঞা বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” মোদি আরও লিখেছেন, “কয়েক বছর ধরে তার সঙ্গে আমার যোগাযোগ খুব নিবিড় হয়েছিল। ২০২০ সালে বেলুড় মঠ সফরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলাম। কয়েক সপ্তাহ আগে কলকাতায় হাসপাতালে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজখবরও নিয়েছিলাম। বেলুড় মঠের অসংখ্য ভক্তের প্রতি আমার সমবেদনা।”

    চলতি মাসেই স্বামী স্মরণানন্দকে (Swami Smaranananda) দেখতে, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রায় ১০ মিনিট সেখানে ছিলেন তিনি। তাঁর পায়ে হাত দিয়ে প্রণামও করেন প্রধানমন্ত্রী। খোঁজ নেন তাঁর চিকিৎসা ও শারীরিক বিষয় নিয়ে। কথা বলেন মঠের সন্ন্যাসীদের সঙ্গে। কোনও প্রয়োজন হলে, তাঁর সঙ্গে যোগাযোগ করার কথাও বলেন প্রধানমন্ত্রী। তবে শেষ রক্ষা হল না। মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ৮টা ১৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    আরও পড়ুুন: ‘দুর্নীতিগ্রস্ত, নারী নির্যাতনকারী তৃণমূলকে মানবে না তমলুক’, বললেন অভিজিৎ

    স্বামী স্মরণানন্দের কর্মজীবন

    উল্লেখ্য,  স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে ২০১৭ সালের ১৭ জুলাই অধ্যক্ষ হিসাবে তিনি দায়িত্ব নেন। ১৯২৯-এ তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী স্মরণানন্দ (Swami Smaranananda)। ১৯৪৬ সালে স্কুলের পাঠ শেষ করে নাসিকে বাণিজ্য বিভাগে ডিপ্লোমা করেন। ১৯৪৯-এ মুম্বই পাড়ি দেন। শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুম্বই রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ১৯৫২ সালে, ২২ বছর বয়সে স্বামী শঙ্করানন্দের কাছে মন্ত্রদীক্ষা নেন। ১৯৫৬ সালে ব্রহ্মচর্য নেন তিনি। ১৯৫৮-তে ‘অদ্বৈত আশ্রম’-এর কলকাতা শাখায় আসেন। প্রায় ১৫ বছর ‘রামকৃষ্ণ মিশন সারদাপীঠ’-এর সম্পাদক ছিলেন। ১৯৮৩-তে রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য হন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ২৭/০৩/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ২৭/০৩/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কাজের জায়গায় আঘাত লাগতে পারে।

    ২) সংসারে খুব সংযত ভাবে থাকতে হবে।

    বৃষ

    ১) ব্যবসায় ভাল লাভ হতে পারে।

    ২) প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন।

    মিথুন

    ১) উচ্চপদস্থ কোনও ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে।

    ২) প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়।

    কর্কট

    ১) প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ।

    ২) কুসঙ্গে পড়ে ক্ষতি হতে পারে।

    সিংহ

    ১) কোনও যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে।

    ২) কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে।

    কন্যা

    ১) ভাল কোনও সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে।

    ২) কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন।

    তুলা

    ১) ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ।

    ২) কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট।

    বৃশ্চিক

    ১) সুন্দর কথা বলায় সুনাম বাড়তে পারে।

    ২) প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে।

    ধনু

    ১) পড়াশোনার খুব ভাল সুযোগ আসতে পারে।

    ২) মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

    মকর

    ১) কোনও ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না।

    ২) সারা দিন ব্যবসা ভাল চললেও পরে জটিলতা আসতে পারে।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে।

    ২) নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে।

    মীন

    ১) কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভাল।

    ২) মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • GDP Growth Forecast: ভারতের জিডিপি বৃদ্ধির হার প্রকাশ করল আন্তর্জাতিক সংস্থা, কী বলছে তারা?

    GDP Growth Forecast: ভারতের জিডিপি বৃদ্ধির হার প্রকাশ করল আন্তর্জাতিক সংস্থা, কী বলছে তারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অচিরেই ভারত উন্নত দেশে পরিণত হবে বলে বারংবার জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের অর্থনীতির ভিত যে যথেষ্ট মজবুত, তার প্রমাণ মিলেছিল করোনা অতিমারি পর্বে। বিশ্ব অর্থনীতির দশা টালমাটাল হলেও, এর কোনও প্রভাব পড়েনি ভারতীয় অর্থনীতিতে। এবার আরও আশার বাণী শোনাল এস অ্যান্ড পি গ্লোবাল (GDP Growth Forecast)। আগামী অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির ভবিষ্যদ্বাণী করল এই সংস্থা।

    আন্তর্জাতিক সংস্থার দাবি (GDP Growth Forecast)

    সংস্থার দাবি, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির বেসিস পয়েন্ট ৪০ বেড়ে হবে ৬.৮ শতাংশ। তবে ৭ শতাংশের কম হবে। চলতি অর্থবর্ষে আশা করা হয়েছিল ভারতের জিডিপি বেড়ে হবে ৭.৬। নিউ ইয়র্ক ভিক্তিক একটি সংস্থা আবার ভবিষ্যদ্বাণী করেছিল ভারতের জিডিপি ২৬-২৭ অর্থবর্ষে বেড়ে হবে (GDP Growth Forecast) ৭ শতাংশ। এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংয়ের মুখ্য অর্থনীতিবিদ (এশিয়া-প্যাসিফিক) লুইস কুইজস বলেন, “এশিয়ায় উন্নতিশীল অর্থনীতিতে আমরা ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করছি। এর মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং ভিয়েতনাম রয়েছে ওপরের দিকে।”

    কমানো হয়েছে বেসিস পয়েন্ট

    এস অ্যান্ড পি জানিয়েছে, ডোমেস্টিক ডিমান্ড-লেড অর্থনীতি যেমন ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ায় ২০২৪ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে উচ্চ সুদের হার এবং মুদ্রাস্ফীতির প্রভাব পড়বে। তবে এই অর্থবর্ষে ভারত ৭৫ শতাংশ পর্যন্ত বেসিস পয়েন্ট কমিয়েছে।

    সংস্থার দাবি, ভারতে মুদ্রাস্ফীতির হার কম, আর্থিক ঘাটতিও খুবই কম, ইউএস পলিসি রেটও কম। তাই ভারতের রিজার্ভ ব্যাঙ্ক রেট কাটিং করতে শুরু করতে চলেছে। কিন্তু আমরা বিশ্বাস করি, চলতি অর্থবর্ষের জুন পর্যন্ত মুদ্রাস্ফীতির হার আরও কমাতে এমন সিদ্ধান্ত নেবে ভারত। সংস্থাটি আরও জানিয়েছে, আমরা আশা করতেই পারি যে, মার্কিন পলিসি রেটের প্রভাব পড়বে চলতি অর্থবর্ষের দ্বিতীয়ার্ধেও।

    আরও পড়ুুন: ‘দুর্নীতিগ্রস্ত, নারী নির্যাতনকারী তৃণমূলকে মানবে না তমলুক’, বললেন অভিজিৎ

    চিনের জিডিপি বৃদ্ধি আগামী অর্থবর্ষে ৫.২ শতাংশ থেকে কমে হবে ৪.৬ শতাংশ। সংস্থার দাবি, ক্রেতা যদি ভোগ্যপণ্য কম কেনে তাহলে মূল্যহ্রাসের ক্ষেত্রে ঝুঁকি থেকেই যায়। সেক্ষেত্রে সরকারকে আবার ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে লগ্নি বাড়াতে হবে। তবেই চাঙ্গা হবে বাজার (GDP Growth Forecast)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: ভোটের মুখে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর, অভিযুক্ত তৃণমূল

    South 24 Parganas: ভোটের মুখে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: দোল উৎসবকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় আহত হন বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলপি ব্লকের আটমনোহরপুর এলাকায়। ইতিমধ্যেই ভোটের মুখে এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (South 24 Parganas)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলপি ব্লকের আট মনোহরপুর গ্রামে মঙ্গলবার দোল উৎসব চলছিল। ঠিক সেই সময় বক্স বাজানো কে কেন্দ্র করে এক বিজেপি কর্মীর সঙ্গে বচসা বাধে স্থানীয় এক তৃণমূল কর্মীর। এরপরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাস, রড নিয়ে  বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এরই জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন। তাঁদেরকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দোল উৎসব চলাকালীন উচ্চস্বরে বক্স বাজানোয় এলাকার এক বাসিন্দা প্রতিবাদ করলে  দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়  কুলপি থানার পুলিশ। তবে, এখনও পর্যন্ত কোনও পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

    আরও পড়ুন: লোকসভার আগেই তৃণমূল নেতার বাইক থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! চাঞ্চল্য এলাকায়

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই ঘটনায় কুলপি ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি স্বপন দাস বলেন,  কুলপি ব্লকে বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করেছে। তাই দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বিষয়টি মেনে নিতে পারছিলেন না। এই ঘটনার তীব্র নিন্দা করছি। দোষীদের উপযুক্ত শাস্তি হোক। তিনি এও জানান, আগামী দিনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবো। কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার বলেন, বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করে। বিজেপি মিথ্যা অভিযোগ করছে। কারণ ভোটের আগে কোন ইস্যু নেই। ইচ্ছাকৃতভাবে এলাকায় গন্ডগোল করার চেষ্টা করছে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share