Tag: Madhyom

Madhyom

  • Virat Kohli: আইপিএলে ফের ২টি রেকর্ড বিরাট কোহলির নামে, কী কী নজির গড়লেন?

    Virat Kohli: আইপিএলে ফের ২টি রেকর্ড বিরাট কোহলির নামে, কী কী নজির গড়লেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের দু’দুটি বিরাট রেকর্ড (Virat Kohli)। আইপিএলে সোমবারই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি ক্যাচ ধরার নজির তৈরি করেছেন কোহলি। এর পাশাপাশি, পাঞ্জাবের কিংস ইলেভেনের বিরুদ্ধে ব্যাট করতে নেমে অর্ধশতরানও করেন তিনি। এই হাফ সেঞ্চুরির মাধ্যমে স্থাপন করলেন আরও একটি রেকর্ড। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি অর্ধশত রান করলেন তিনি। টপকে গেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকেও।

    সব থেকে বেশি অর্ধ শতরান রয়েছে গেইলের নামে

    প্রসঙ্গত উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি অর্ধ শতরানের রেকর্ড রয়েছে ক্রিস গেইলের নামে। ১১০টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তাঁর অর্ধশত রানের সংখ্যা ১০৯টি। ১০০টি অর্ধশত রান করে কোহলি এখন বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হলেন।

    সব থেকে বেশি ক্যাচ

    অন্যদিকে, ফিল্ডার হিসেবে জনি বেয়ারস্টোর ক্যাচ তালুবন্দি করতেই প্রথম কোনও ভারতীয় ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি টি-টোয়েন্টি ম্যাচে ক্যাচ ধরার রেকর্ড গড়লেন বিরাট (Virat Kohli)। জানা গিয়েছে, এর আগে পর্যন্ত যৌথভাবে এই শীর্ষস্থান ছিল সুরেশ রায়না ও বিরাট কোহলির (Virat Kohli)। দুজনই ১৭২টি ক্যাচ নিয়েছিলেন। এবার রায়নাকে টপকে নতুন রেকর্ড করলেন বিরাট কোহলি। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ক্যাচের সংখ্যা ১৬৭। চতুর্থ স্থানে রয়েছেন মনীশ পান্ডে। তিনি ১৪৬টি ক্যাচ নিয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন সূর্য কুমার যাদব। তাঁর ক্যাচের সংখ্যা ১৩৬।

    সবচেয়ে বেশি রান

    প্রসঙ্গত, আইপিএলের প্রথম ম্যাচেই রেকর্ড তৈরি করেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১২ হাজার রান পূর্ণ করেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে রয়েছেন কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক টি-টোয়েন্টি ক্রিকেটে ৮১টি অর্ধশতরানে ইনিংস খেলেছেন। তৃতীয় স্থানে পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান। তিনি ৭১টি অর্ধশতরান করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
  • Holi 2024: দোল খেলে নদীতে স্নান করতে নেমে রাজ্যে মৃত্যু হল চারজনের, তলিয়ে গেলেন তিনজন

    Holi 2024: দোল খেলে নদীতে স্নান করতে নেমে রাজ্যে মৃত্যু হল চারজনের, তলিয়ে গেলেন তিনজন

    মাধ্যম নিউজ ডেস্ক: দোল উৎসবে সোমবার সকাল থেকেই রং খেলায় (Holi 2024) মেতে ওঠেন সকলে। দুপুরের পর গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি। চার বন্ধু তলিয়ে যায় নদীতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দা থানার আগরপাড়ার আশ্রমঘাট এলাকায়। এছাড়া পূর্ব বর্ধমানের কালনা এবং বাঁকুড়ায় স্নান করতে নেমেই চারজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দোলের পর এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    আগরপাড়ায় গঙ্গায় তলিয়ে গেলেন তিনজন, কালনায় মৃত ২ (Holi 2024)

    এদিন দুপুরে দোল খেলার পর উত্তর ২৪ পরগনার খড়দার আগরপাড়ার আশ্রমঘাটের গঙ্গায় দোল খেলে (Holi 2024)  স্নান করতে গিয়েছিল চারজন। হঠাৎ বান চলে আসায় তাদের মধ্যে চারজনই তলিয়ে যান। চোখের সামনে ভাসতে এই বিপত্তি স্থানীয় লোকজন দেখে গঙ্গায় ঝাঁপ মেরে একজনকে উদ্ধার করা গেলেও বাকি তিনজনের হদিশ মেলেনি। অন্যদিকে, রঙ খেলা শেষে পূর্ব বর্ধমানের কালনার জিউধারা এলাকায় একটি দিঘিতে এলাকার ছেলেরা স্নান করতে নেমেছিল। অনেকে স্নান করে উঠে যায়। পরে, ওই দিঘিতে স্নান করতে নামেন দুই ভাই। ভাবতেও পারেননি কত বড় বিপদ তাঁদের জন্য অপেক্ষা করছে। স্নান করতে নেমেই একজন প্রথমে  তলিয়ে যেতে থাকে। তাঁকে বাঁচাতে গিয়ে অন্যজনও তলিয়ে যায। আশপাশের লোকজন বিষয়টা বুঝতে পেরেই দিঘিতে দুই ভাইকে উদ্ধার করেন। তাঁদের কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    আরও পড়ুন: তারকা প্রচারকরা বিধি না মানলে, বাতিল হবে দলের স্বীকৃতি, সিদ্ধান্ত কমিশনের

    দামোদরের জলে মৃত্যু হল দুজনের

    এদিকে এদিকে রঙ খেলার (Holi 2024) পর বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে দামোদরের জলে ডুবে মৃত্যু হল বাঁকুড়ার দুজনের। মৃতরা সম্পর্কে দুই ভাই, সানি কুমার ও সোনু কুমার। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই জলের তোড়ে ভেসে যায় ওই দুজন। মৃতদেহ উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মৃতরা বিহারের বাসিন্দা। তাঁরা বড়জোড়া রায় কলোনিতে ভাড়া থাকতেন। ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Central Force: রাজ্যে বাহিনীর গতিবিধির রিপোর্ট রোজ পাঠাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে, জানাল সিআরপিএফ

    Central Force: রাজ্যে বাহিনীর গতিবিধির রিপোর্ট রোজ পাঠাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে, জানাল সিআরপিএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি সংক্রান্ত সমস্ত রিপোর্ট প্রতি দিন পাঠাতে হবে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রককে। চলতি সপ্তাহের শুক্রবার থেকেই প্রতি দিন এ সংক্রান্ত রিপোর্ট দিতে হবে, এ রাজ্যের বাহিনী সমন্বয়কারী অফিসারকে (Central Force)। এ বিষয়ে ইতিমধ্যে নির্দেশ জারি করেছে সিআরপিএফ। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, কেন্দ্রীয় বাহিনীকে এর ফলে রাজ্যের শাসক দলের প্রশাসন নিজেদের মতো করে ব্যবহার করতে পারবে না।

    নির্দেশে কী বলা হয়েছে? 

    ওই নির্দেশে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর (Central Force) অবস্থান ও গতিবিধি সংক্রান্ত সমস্ত রিপোর্ট ই-মেল ও হার্ডকপি মারফত স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিতে হবে। ওই নির্দেশে আরও বলা হয়েছে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে যাতে সঠিক ভাবে ব্যবহার করা হয়, সে জন্যই এই পদক্ষেপ নিতে হবে। সিআরপিএফ আরও জানিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ডিজিপির সঙ্গে আলোচনা করেই কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধি সিদ্ধান্ত নেবেন কোথায়, কত বাহিনী মোতায়েন হবে। বাহিনীর যাতায়তের সুবিধার জন্য রেলকে বিশেষ ট্রেনও দিতে বলা হয়েছে।

    এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

    এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে রয়েছে, ১৫ কোম্পানি সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স), পাঁচ কোম্পানি বিএসএফ (সীমান্তরক্ষী বাহিনী) এবং সাত কোম্পানি সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স)। ইতিমধ্যেই দু’দফায় মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। প্রথম দফায়, ১ মার্চ ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। ৭ মার্চ দ্বিতীয় দফায় এসেছিন আরও ৫০ বাহিনী (Central Force)। জেলায় জেলায় বাহিনী রুটমার্চও করছে। সন্ত্রাসমুক্ত পরিবেশ নির্মাণ ও সাধারণ মানুষের মনোবল বৃদ্ধি করতেই কেন্দ্রীয় বাহিনীর এমন রুটমার্চ বলে জানা গিয়েছে। প্রশাসনের দাবি, ইতিমধ্যেই জেলার বিভিন্ন থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে।

    ৭ দফায় নির্বাচন

    উল্লেখ্য, সারা দেশে নির্বাচন সাত দফায় হবে। প্রতিটি দফাতেই পশ্চিমবঙ্গের কোনও না কোনও আসন থাকবেই। প্রথম দফার নির্বাচন ১৯ এপ্রিল। প্রথম দফায় ভোটগ্রহণ হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বাংলায় প্রথম দফার তিনটি আসনের ভোটে ২২৫ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী (Central Force) ব্যবহার করা হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: তারকা প্রচারকরা বিধি না মানলে, বাতিল হবে দলের স্বীকৃতি, সিদ্ধান্ত কমিশনের

    Lok Sabha Election 2024: তারকা প্রচারকরা বিধি না মানলে, বাতিল হবে দলের স্বীকৃতি, সিদ্ধান্ত কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটযুদ্ধে (Lok Sabha Election 2024) তারকা প্রচারকদের সাহায্য সব দলই নেয়। তাঁদের জনপ্রিয়তাকে ইভিএম-এ কাজে লাগানোর চেষ্টা করে সব দল। এক্ষেত্রে তারকাদের সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সদস্য না হলেও চলে। তবে এবার তারকাদের প্রচারের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়ম এনেছে কমিশন। কোনও দলের তারকা প্রচারক যদি আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন, তবে ওই রাজনৈতিক দলের স্বীকৃতি এবং ভোট প্রতীক বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে কমিশন।

    সংশ্লিষ্ট দলের স্বীকৃতিও বাতিল হতে পারে

    সূত্রের খবর, গত ১ মার্চ, কমিশনের তরফে যে আদর্শ নির্বাচনী আচরণবিধি ঘোষণা করা হয়েছিল, তা যাতে কঠোর ভাবে মেনে চলা হয়, সে জন্য এ বার সক্রিয় হতে চলেছে কমিশন (Lok Sabha Election 2024)। জানা গিয়ে এ সংক্রান্ত নির্দেশ ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে। কমিশনের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোনও দলের তারকা প্রচারকরা নির্বাচনী বিধি মেনে না চলেন, তা হলে নির্বাচনী প্রতীক (সংরক্ষণ ও বরাদ্দ) আদেশ, ১৯৬৮-এর ধারা ১৬-এ ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট দলের স্বীকৃতি বাতিল হতে পারে। বাজেয়াপ্ত হবে নির্বাচনী প্রতীকও।

    কমিশনের ৮ নির্দেশিকা

    প্রসঙ্গত, ১ মার্চের ওই নির্দেশিকায় সমস্ত রাজনৈতিক দল, তাদের প্রার্থী এবং তারকা প্রচারকদের (Lok Sabha Election 2024) জন্য মোট আটটি আচরণবিধির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সেগুলি হল—

    ১। ভোটের প্রচার চলাকালীন সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনও মন্তব্য বা আচরণ করা যাবে না। যা হিংসা ছড়াতে পারে।

    ২। ব্যক্তির সমালোচনা তাঁর কার্যকলাপ ও নীতির মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে। ব্যক্তিগত জীবন নিয়ে কোনওভাবে সমালোচনা করা যাবে না।

    ৩। ভোটারদের বিভ্রান্ত করতে কোনও রকমের ভুয়ো তথ্য দেওয়া যাবে না। অপর কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে কোনও ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে না (Lok Sabha Election 2024)।

    ৪। ধর্মীয় স্থানকে ভোট প্রচারের মঞ্চ কোনওভাবে বানানো যাবে না। ভোট পেতে জাত বা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানো যাবে না।

    ৫। রাজনৈতিক দলের প্রচারে কোনও ভাবেই নারীদের সম্মান ও মর্যাদা নষ্ট না হয়, তা মাথায় রাখতে হবে।

    ৬। পার্টির বা প্রার্থীর কোনও ভুয়ো বিজ্ঞাপন সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না।

    ৭। খবরের মোড়কে কোনও বিজ্ঞাপন কোনও সংবাদমাধ্যমে দেওয়া যাবে না।

    ৮। সমাজমাধ্যমের পাতায় আপত্তিকর এবং রুচিহীন কিছু পোস্ট বা শেয়ার করা যাবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ২৬/০৩/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ২৬/০৩/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বাণী ও ব্যবহার দিয়ে সকলকে নিজের প্রতি আকৃষ্ট করবেন।

    ২) ভেবেচিন্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন।

    ৩) জীবনসঙ্গীকে আশ্চর্যচকিত করবেন।

    বৃষ

    ১) বাণীতে বিনম্রতা বজায় রাখতে হবে।

    ২)  লগ্নির বিষয়ে সতর্ক থাকতে হবে।

    ৩) কোনও সরকারি কাজে আধিকারিকদের সঙ্গে জটিলতায় জড়াবেন না।

    মিথুন

    ১) আজকের দিনটি পদ ও প্রতিষ্ঠা বৃদ্ধি করবে।

    ২) লাভের কোনও সুযোগই হাতছাড়া করবেন না।

    ৩) আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে পুরনো ভুল প্রকাশ্যে আসবে।

    কর্কট

    ১) নেতৃত্ব ক্ষমতার দ্বারা লাভান্বিত হবেন।

    ২) জীবনযাপন প্রণালীতে পরিবর্তন হলে সমস্যায় পড়তে পারেন।

    ৩) আইনি মামলায় কোনও বিলম্ব করবেন না, তা না-হলে শাস্তি ভোগ করতে হতে পারে।

    সিংহ

    ১) আজকের দিনটি ইতিবাচক থাকবে।

    ২) ভাগ্য সঙ্গে থাকবে।

    ৩) সহকর্মীদের সঙ্গে বিতর্ক হতে পারে।

    কন্যা

    ১) আজ কঠিন পরিশ্রম করতে হবে।

    ২) পরিশ্রম ও বিশ্বাসের সুফল পাবেন।

    ৩) সন্তানের সঙ্গে তর্ক করবেন না।

    তুলা

    ১) লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে।

    ২) ভুল কাজে মনোনিবেশ করলে লোকসান হতে পারে।

    ৩) কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পাওয়ার সম্ভাবনা কম।

    বৃশ্চিক

    ১) উৎসাহের সঙ্গে কোনও কাজ করবেন।

    ২) কর্মক্ষেত্রে ভালো প্রদর্শন করে সুনাম অর্জন করবেন।

    ৩)  সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন।

    ধনু

    ১) গোপন শত্রুর থেকে সতর্ক থাকুন।

    ২) জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

    ৩) ব্যবসায় সাফল্য।

    মকর

    ১) অতিথি আগমনের ফলে আনন্দিত হবেন।

    ২) বড়দের আদর ও সম্মান বজায় রাখুন, তা না-হলে সমস্যা হতে পারে।

    ৩) গুরুত্বপূর্ণ কাজকর্মে অংশগ্রহণ করতে পারবেন।

    কুম্ভ

    ১) আর্থিকভাবে লোকসানে হবে আজ।

    ২) আগে থেকে কারও কাছ থেকে টাকা ধার নিয়ে থাকলে, তাঁরা সেটি ফেরৎ চাইতে পারেন।

    ৩) ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন।

    মীন

    ১) আজকের দিনটি আনন্দদায়ক থাকবে।

    ২) সম্পর্কে কোনও বিভেদ থাকলে তা সমাপ্ত হবে।

    ৩) সামাজিক কাজে অংশগ্রহণ করবেন।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ, নির্বাচন-পর্বেও ভারতভূমে চলবে খেলা

    IPL 2024: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ, নির্বাচন-পর্বেও ভারতভূমে চলবে খেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ৮ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বের আইপিএল (IPL 2024)। দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করা হল সোমবার। লোকসভা নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল। নির্বাচন হবে সাত দফায়। এই সময়ই খেলা হবে আইপিএলেরও। বিদেশ নয়, খেলা হবে দেশেই। সূচি অনুযায়ী, আইপিএলের ফাইনাল খেলা হবে ২৬ মে, চেন্নাইয়ে।

    ক্রীড়াসূচি (IPL 2024)

    কোয়ালিফায়ার ১ হবে ২১ মে এবং এলিমিনেটর হবে তার পরের দিন। খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২৪ মে কোয়ালিফায়ার ২ হবে চেন্নাইয়ে। প্রথম পর্বের মতো (IPL 2024) দ্বিতীয় পর্বও শুরু হবে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে। খেলা হবে রাতে, চিপকেতে তারা মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। লোকসভা নির্বাচনের সময় আইপিএল হয়েছিল আগেও। সেটা ২০০৯ সাল। সেবার আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। তার পরের লোকসভা নির্বাচনের সময় আইপিএলের অর্ধেক ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। উনিশের আইপিএলের সবকটি খেলাই হয়েছিল ভারতভূমে। এবারও সেটাই হবে। তবে ক্রীড়াসূচি এমনভাবে তৈরি করা হয়েছে যে, যখন দেশের যে অংশে নির্বাচন হবে, সেই অংশে তখন ম্যাচ হবে না।

    দ্বিতীয় দফার সূচি

    দ্বিতীয় দফার সূচিতে (IPL 2024) দুটি ম্যাচ হবে ধর্মশালায়। চেন্নাই ও বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ম্যাচ দুটি খেলবে পঞ্জাব কিংস, হোম ম্যাচ হিসেবে। খেলা হবে মে মাসের ৫ ও ৯ তারিখে। রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত গুয়াহাটিতেও হবে দুটি ম্যাচ। সেখানে তারাও খেলবে দুটি ম্যাচ। একটিতে তাদের প্রতিপক্ষ পঞ্জাব, অন্যটিতে কলকাতা। খেলা হবে মে মাসের ১৫ ও ১৯ তারিখে। গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২০ মে। ২২ মে থেকে শুরু হবে প্লে অফের খেলা। এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচ হয়েছিল চেন্নাইতে। ২৬ মে ফাইনাল খেলাও হবে চেন্নাইতেই। উদ্বোধনী ম্যাচে সম্মুখ সমরে নেমেছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচবারের চাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের জয়ের মাধ্যমে শুরু হয়েছিল টুর্নামেন্ট (IPL 2024)।

    আরও পড়ুুন: ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা রাখেননি দেব, ঘাটালে পড়ল পোস্টার, শোরগোল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Dev: ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা রাখেননি দেব, ঘাটালে পড়ল পোস্টার, শোরগোল

    Dev: ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা রাখেননি দেব, ঘাটালে পড়ল পোস্টার, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিকাঠামো উন্নয়নে স্কুলকে ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব (Dev) ওরফে দীপক অধিকারী। কথা রাখেননি বিদায়ী সাংসদ। লোকসভা ভোটের মুখে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ঘাটাল লোকসভা কেন্দ্রে পড়ল পোস্টার। যা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়়িয়ে পড়েছে।

    ৫০ লক্ষ টাকা স্কুলকে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন দেব (Dev)

    পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পুরসভা এলাকায় রয়েছে ‘খড়ার সূর্যকুমার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয়’। সেই স্কুল বিল্ডিং-এর বেহাল দশা। পরিস্থিতি নিয়ে ছাত্র ও অভিভাবকদের মধ্যে ছড়িয়েছিল আতঙ্ক। এ কথা জানতে পেরে গত বছরের ৮ অক্টোবর খড়ারে স্কুল পরিদর্শনে গিয়েছিলেন দেব (Dev)। সেখানেই তিনি ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন। কয়েক মাস কেটে গেলেও দেবের কথা দেওয়া টাকা এখনও স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছয়নি বলে অভিযোগ। বেশ কয়েকমাস কেটে গেলেও কেন টাকা দেওয়া হল না, সেই অভিযোগ তুলেই পোস্টার দেওয়া হয়েছে এলাকায়। পোস্টারে লেখা হয়েছে, ‘হিরণ জিতে দেবে টাকা।’

    আরও পড়ুন: ‘মায়ের আশীর্বাদে অসুর শক্তিকে নাশ করব’, তৃণমূলকে আক্রমণ অর্জুনের

    স্কুল কর্তৃপক্ষের কী বক্তব্য?

    এই প্রসঙ্গে কয়েকদিন আগেই দেব (Dev) দাবি করেছেন যে টাকা দিয়ে দেওয়া হবে নির্দিষ্ট সময়ে। তবে, এখনও সেই টাকা স্কুল কর্তৃপক্ষ পায়নি। টাকা যে এখনও পর্যন্ত দেব স্কুল কর্তৃপক্ষকে দেননি, তা স্বীকার করেছেন স্কুল পরিচালন কমিটি ও স্কুলের প্রধান শিক্ষিকা। সেই কারণেই বিজেপি দাবি করেছে যে, দেব কথা রাখেননি। কয়েকদিন আগে প্রচারে এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলে দেব বলেন, বিষয়টি মাথায় আছে। টাকা দেওয়ার আশ্বাসও দেন তিনি। স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, আমরা  রাজনীতি বুঝি না, শুধু দ্রুত উন্নয়ন চাই স্কুলের।

    কী বললেন বিজেপি বিধায়ক?

    বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, আমি নিজে টাকা জোগাড় করেছিলাম, কিন্তু তৃণমূল ধমকে-চমকে সেই টাকা নিতে নিষেধ করেছে স্কুল কর্তৃপক্ষকে। ভোটের জন্য এসব প্রতিশ্রুতি দিয়ে কোনও লাভ হবে না। পরবর্তীতে এসব নিয়ে আন্দোলন আরও বড় হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dilip Ghosh: “যেখানেই দাঁড়াব সেখানেই জিতব”, কেন্দ্র বদলেও স্বমহিমায় দিলীপ ঘোষ

    Dilip Ghosh: “যেখানেই দাঁড়াব সেখানেই জিতব”, কেন্দ্র বদলেও স্বমহিমায় দিলীপ ঘোষ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কেন্দ্রের বদল ঘটেছে। আগের বার ২০১৯ সালের লোকসভার ভোটে মেদিনীপুর থেকে জয়ী হয়েছিলেন এই নেতা। এবার তাঁর কেন্দ্রের বদল ঘটেছে। এবার তিনি লড়বেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে। তবে কেন্দ্র বদলে তৃণমূলের কটাক্ষকে পাল্টা নিজের স্বমেজাজে উত্তর দিয়ে বলেন, “যেখানেই দাঁড়াব সেখানেই জিতব।”

    কী বললেন দিলীপ (Dilip Ghosh)?

    তৃণমূলের পক্ষ থেকে মেদিনীপুরের প্রার্থী হয়েছেন জুন মালিয়া। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল। মূলত মহিলা প্রার্থীর বিরুদ্ধে মহিলা প্রার্থী দিয়ে বিজেপি নির্বাচনী লড়াইকে বিরাট চমক দিয়েছে বলে মনে করা হচ্ছে। অপর দিকে বিজেপির দক্ষ সংগঠক দিলীপ ঘোষ (Dilip Ghosh) দলের নির্বাচনী কেন্দ্র বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়ে বলেন, “যেখানে আমি লড়ব সেটাই আমার কেন্দ্র। আর সেখানেই আমি জিতব। দল সেই কারণে আমাকে ওখানে পাঠিয়েছে। আমি সংগঠনকে গ্রামেগঞ্জে নিয়ে গিয়েছি। আমরা সকলে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার জন্য লড়াই করার ময়দানে নেমেছি। ফলে সব জায়গাতে আমাদের নির্বাচনী লড়াই করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে আমি কোনভাবেই যাবো না।” তিনি এই প্রসঙ্গে বলেন আজই আমি নির্বাচন কেন্দ্র দুর্গাপুর যাবো।

    আরও পড়ুনঃ চিন থেকে ঋণ নেওয়াই কি কাল হল দেশটির? কী বললেন মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি

    টিকিট প্রত্যাশিত ছিল

    ২০১৯ সালে মেদিনীপুর কেন্দ্র থেকে লোকসভার নির্বাচনে লড়াই করে ১ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন বিজেপির প্রাক্তন সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই কেন্দ্রের প্রতি বুথে বুথে সংগঠন তৈরি করেছিলেন তিনি। সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে তিনি এই কেন্দ্রেই নিজের টিকিট প্রত্যাশা করেছিলেন। এমনকী নিজের ঘনিষ্ঠ মহলে সেই কথা জানিয়েও ছিলেন। কিন্তু দলের ইচ্ছেতে তাঁকে বর্ধমান-দুর্গাপুর থেকেই লড়তে হচ্ছে। অবশ্য কেন্দ্র বদলে জয়ের বিষয়ে বিন্দু মাত্র চিন্তিত নন। তিনি বলেন, “মোদিজির সৈনিক হিসাবে যে কোনও জায়গা থেকে লড়াই করতে বললে পিছু পা হবো না।” অপর দিকে মেদিনীপুর তৃণমূল প্রার্থী জুন মালিয়া বলেছেন, “দিলীপদা মানসিক চাপে রয়েছেন।”

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sikkim News: সিকিমে ভয়াবহ ধস, গ্যাংটক-লাচুং সমস্ত রাস্তা বন্ধ, বিপাকে পর্যটকরা

    Sikkim News: সিকিমে ভয়াবহ ধস, গ্যাংটক-লাচুং সমস্ত রাস্তা বন্ধ, বিপাকে পর্যটকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দোল যাত্রার আবহেই বড়সড় বিপত্তি সিকিমে (Sikkim News)। সোমবারই প্রবল দুর্যোগের জেরে পার্বত্য এই রাজ্যে ভয়াবহ ধস নেমেছে বলে খবর। এই ধসে গ্যাংটক থেকে লাচুং যাওয়ার সমস্ত রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে বিপাকে পড়েছেন অজস্র পর্যটক।

    প্রবল বৃষ্টিতে রাস্তা মাঝখান থেকে পুরো ধসে গিয়েছে

    যদিও ভয়াবহ ধসের ঘটনায় এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সিকিম সরকার (Sikkim News)। কিন্তু এরই মাঝে জানা গিয়েছে, সেখানকার প্রশাসনের উদ্যোগী হয়েছে যাতে ধসের মাঝেই ঝুঁকি নিয়ে কোনও গাড়ি যাতায়াত না করতে পারে। একদিকে প্রতিকূল আবহাওয়া, তারপরে ধস। এতে পর্যটকরা খুবই বিপাকে পড়েছেন বলে খবর। ইতিমধ্যে সমাজমাধ্যমের সৌজন্যে লাচুং এর ধসের ছবি সামনে এসেছে। ওই ছবিতে দেখা গিয়েছে প্রবল বৃষ্টিতে রাস্তা মাঝখান থেকে পুরো ধসে গিয়েছে।

    বেহাল ১০ নং জাতীয় সড়ক

    সিকিমের এমন অবস্থায় ১০ নং জাতীয় সড়ক বেহাল হয়ে পড়েছে। অনির্দিষ্টকালের জন্যই তা বন্ধ করে দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। রবিবারে এই নির্দেশিকা জারি করা হয়েছে। দোল উৎসবকে সামনে রেখে প্রচুর পর্যটক পাহাড়ে ভিড় জমিয়েছেন বলে খবর। এনারা প্রত্যেকেই আটকে পড়েছেন। প্রসঙ্গত, ১০ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ির বালাসন সেতু থেকে গ্যাংটক (Sikkim News) পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    সিকিমে ধস নতুন কিছু নয়

    তবে বৃষ্টি হলেই সিকিমে ধস নামার ঘটনা নতুন কিছু নয়, গত বছরেও অক্টোবর মাসে মেঘভাঙা (Sikkim News) বৃষ্টির জেরে এমন ধসের ঘটনা সামনে এসেছিল। সিকিমের যে সমস্ত স্থানগুলি পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাত, তার মধ্যে লাচুং অন্যতম। অক্টোবর মাসে সিকিমে যখন ধস নামে, তখন বিকল্প রাস্তা ব্যবহার করা হয়েছিল। যদিও এখনও পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহারের কোনওরকম নির্দেশিকা দেয়নি সিকিম সরকার।

    আরও পড়ুন:’নিজের মনে করেই সকলে আবির মাখাচ্ছে’, দোলে জনসংযোগ করে বললেন সুকান্ত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ED Summons: চন্দ্রনাথের বাড়িতে উদ্ধার ৪১ লাখ, চলতি সপ্তাহেই মন্ত্রীকে তলব ইডির

    ED Summons: চন্দ্রনাথের বাড়িতে উদ্ধার ৪১ লাখ, চলতি সপ্তাহেই মন্ত্রীকে তলব ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (ED Summons) বাড়িতে ৪১ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নির্বাচন কমিশনকে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বিশেষজ্ঞদের মতে, কমিশনের নিয়ম অনুযায়ী কোনও কেন্দ্রীয় এজেন্সি ১০ লাখ টাকার বেশি উদ্ধার করলে তা নির্বাচন কমিশনকে জানাতে হয়। সেই মতোই ৪১ লাখ টাকার বিষয়টি কমিশনকে অবগত করাল ইডি। অন্যদিকে, এরই মধ্যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলবও করেছে ইডি। রাজ্যের মন্ত্রীকে (ED Summons) কলকাতায় কেন্দ্রীয় সংস্থার সদর দফতরে তলব করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই তলব করা হয়েছে চন্দ্রনাথকে।

    নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ

    ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় (ED Summons) ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে আসে চন্দ্রনাথের নাম। কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা পায় তদন্তকারী আধিকারিকরা। তখনই উঠে আসে রাজ্যের মন্ত্রীর নাম। শুক্রবার সকালেই বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা দেয়। সাত সকালেই ইডির তিনটি গাড়ি ঢোকে মন্ত্রীর নিচুপট্টির বাড়িতে। প্রায় ১৪ ঘণ্টা ধরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তদন্তের খবর পেয়ে দলীয় কর্মসূচি ছেড়ে তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন মন্ত্রী। শুক্রবার রাত ১০টা ৪০ নাগাদ তাঁর বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা। 

    অনুব্রত ঘনিষ্ঠ চন্দ্রনাথ

    প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই জেলার রাজনীতিতে পরিচিত চন্দ্রনাথ সিনহা। অনুব্রত মণ্ডলের পাড়াতেই তাঁর বাড়ি। চন্দ্রনাথ সিনহা রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী রয়েছেন। গত ফেব্রুয়ারি মাসেই দেখা গিয়েছিল, বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির ঠিক পাশের তৃণমূলের কার্যালয়ে হানা দেয় ইডি (ED Summons)। একইসঙ্গে অনুব্রত মণ্ডল যে কালীপুজো করতেন, সেই প্রতিমার বিপুল গয়নার উৎস জানতে স্থানীয় ব্যাঙ্কেও যায় ইডির দল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share