Tag: Madhyom

Madhyom

  • Calcutta High Court: অচেনা মহিলাকে ‘ডার্লিং’ সম্বোধন করা অপমানজনক, জানাল কলকাতা হাইকোর্ট

    Calcutta High Court: অচেনা মহিলাকে ‘ডার্লিং’ সম্বোধন করা অপমানজনক, জানাল কলকাতা হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: অচেনা মহিলাকে ‘ডার্লিং’ সম্বোধন করা অপমানজনক। তা যৌন ইঙ্গিতপূর্ণও বটে। সম্প্রতি একটি মামলায় এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। ওই মামলায় ‘ডার্লিং’ শব্দ ব্যবহারীকে সাজাও শুনিয়েছে উচ্চ আদালত (Calcutta High Court)। ভারতীয় দণ্ডবিধি ৩৫৪(এ) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্তকে।

    ঘটনা কী ঘটেছিল? 

    কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে পোর্ট ব্লেয়ারের সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি ছিল। জানা গিয়েছে, ঘটনাটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। এক যুবক মহিলা কনস্টেবলের উদ্দেশে এমন মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। ৯ বছর আগে ২০১৫ সালের ২১ অক্টোবর ঘটনা এটি। সূত্রের খবর, ওই মহিলা পুলিশ কর্মী ও তাঁর অন্য়ান্য সহকর্মীরা দুর্গাপুজোর আগে রাস্তায় ভিড় ও যানযট সামলাচ্ছিলেন। তখনই পুলিশ জানতে পারে যে একজন ব্যক্তি এলাকায় ঝামেলা করছে। এরপরই পুলিশ সেখানে যায়। এরপর পুলিশ গিয়ে অভিযুক্তকে তুলে আনে। এদিকে জায়গাটি কিছুটা অন্ধকার থাকায় ওই ব্যক্তিকে নিয়ে কাছাকাছি একটা দোকানে নিয়ে আসা হয়েছিল। তখনই ওই ব্যক্তি এক মহিলা কনস্টেবলকে ডার্লিং বলে সম্বোধন করেন। এরপরেই পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। বিচারে নিম্ন আদালত যুবককে তিন মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন যুবক। সেই মামলা ওঠে জয় সেনগুপ্তের এজলাসে।

    হাইকোর্টের পর্যবেক্ষণ

    বিচারপতি সেনগুপ্তের পর্যবেক্ষণ, ‘‘মহিলা কনস্টেবলের প্রতি যুবকের মন্তব্যে যৌন ইঙ্গিত ছিল। যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। সেটি একটি উৎসবের রাত ছিল। যে অর্থে তিনি ‘ডার্লিং’ শব্দটি ব্যবহার করেছেন, তা যে কোনও মহিলার কাছে অসম্মানের।’’ সেই সঙ্গেই বিচারপতি আরও বলে, ‘‘ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন এমন কোনও প্রমাণ মেলেনি। এই ধরনের মন্তব্য যদি একেবারে স্বাভাবিক পরিস্থিতিতে বলা হয়ে থাকে তবে এই অপরাধের গুরুত্ব অনেকটাই বেড়ে যায়।’’ তবে বিচারপতি জয় সেনগুপ্ত যুবকের সাজা কিছুটা কমিয়েছে। তিন মাসের পরিবর্তে তাঁকে এক মাসের কারাবাসের সাজা শুনিয়েছে উচ্চ আদালত (Calcutta High Court)। ভবিষ্যতে এমন ধরনের শব্দ ব্যবহারে অভিযুক্তকে সতর্কও থাকতে বলেছেন বিচারপতি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ঝড়-বৃষ্টি দিনভর, সোমবার  ভিজবে কোন কোন জেলা?

    Weather Update: ঝড়-বৃষ্টি দিনভর, সোমবার  ভিজবে কোন কোন জেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ শহরে। রোদের দেখা নেই, সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুসারে, সপ্তাহের প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন জেলায় তুমুল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পশ্চিমের চার জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ হবে বেশি। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির (Rain in Bengal) সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় ।

    বৃষ্টির সম্ভাবনা

    আবহাওয়া দফতর সূত্রে (Weather Update) জানা গিয়েছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে বৃষ্টির (Rain in Bengal) অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায়। সোমবার দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ফের হালকা বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। তার পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের কয়েকটি জেলাও। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সিকিম এবং অরুণাচলপ্রদেশে হতে পারে তুষারপাতও। আর সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

    আরও পড়ুন: শিলিগুড়িতেও সভা করবেন মোদি! কবে, কখন কী বললেন সুকান্ত?

    শহরের আকাশ

    কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা (Weather Update)  রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সোমবার কলকাতায় সকাল থেকে হালকা হাওয়ায় মৃদু শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারদ চড়বে মহানগরে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Justice Ganguly: মোদির সভায় যোগদান? বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রার্থী হচ্ছেন তমলুকে?

    Justice Ganguly: মোদির সভায় যোগদান? বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রার্থী হচ্ছেন তমলুকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিচারপতির পদ ছাড়ছেন তিনি, আসছেন রাজনীতিতেও একথা রবিবারই এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Ganguly)। কিন্তু কোন দলে যাচ্ছেন তিনি? তা জানাননি। তবে তৃণমূলে যে একেবারেই নয়, সেটা স্পষ্ট করে দিয়েছেন। শোনা যাচ্ছে বিজেপিতে যোগ দিতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। প্রার্থী হতে পারেন তমলুক লোকসভা আসনে। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় তিনি যোগ দিতে পারেন বলেও শোনা যাচ্ছে। তবে এই জল্পনায় এখনও সিলমোহর দেয়নি গেরুয়া শিবির। এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি আসেনি রাজ্য বিজেপির তরফে।

    কী বলছে গেরুয়া শিবির?

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Ganguly) ইস্তফা গৃহীত হলে তবেই তিনি প্রতিক্রিয়া দেবেন। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “রাজনীতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো নিষ্ঠাবান মানুষকে দরকার, সে তিনি যে দলেই যোগ দিন না কেন।” সেই সঙ্গে তাঁর মত, ‘‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপিই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বাভাবিক পছন্দ হওয়া উচিত।’’

    গতকাল কী বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

    বিচারপতি গঙ্গোপাধ্যায় রবিবার বলেন, “আমি বিচারপতি পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামিকাল (সোমবার) বিচারপতি হিসেবে আমার শেষ দিন। আমি সেদিন কোনও বিচারের কাজ করব না। কতগুলি মামলা অর্ধেক হয়ে রয়েছে, সেগুলি আমার লিস্ট থেকে রিলিজ করতে হবে। এরপর আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানাব। মঙ্গলবার আমাদের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেব। যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন ও কনস্টিটিউশন ল’ এর প্রবিশন। সেটা মঙ্গলবার হবে। এরপর আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।” গতকাল তিনি আরও বলেন, “মঙ্গলবার দেড়টার সময় কোর্টে মাস্টারদা সূর্যসেন মূর্তির নীচে আমি আসব, সব প্রশ্নের উত্তর দেব। মাথা আমি এখনও নত করিনি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • PM Modi: ‘‘যান, জিতে আসুন, শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে’’, মন্ত্রিসভার বৈঠকে বললেন মোদি

    PM Modi: ‘‘যান, জিতে আসুন, শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে’’, মন্ত্রিসভার বৈঠকে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘যান, জিতে আসুন, শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে’, মন্ত্রিসভার বৈঠকে সহকর্মীদের উদ্দেশে এমন বার্তা দিলেন প্রধানমন্ত্রী (PM Modi)।‘তৃতীয়বার-মোদি সরকার’, বিজেপির এই নির্বাচনী স্লোগান যে বাস্তব রূপ নিতে চলেছে, সেই ইঙ্গিতই যেন ধরা দিল মন্ত্রিসভায় নরেন্দ্র মোদির ভাষণে। আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন তিনি। ক্ষমতায় ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। ভোট ঘোষণার আগেই প্রায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, তারপর এদিন প্রধানমন্ত্রীর (PM Modi) আত্মবিশ্বাসে ভরা ভাষণ, এতে বেশ ব্যাকফুটে ইন্ডি জোট। মন্ত্রিসভার শেষ বৈঠকে প্রধানমন্ত্রী এদিন প্রায় ১ ঘণ্টা হাইভোল্টেজ ভাষণ দেন।

    মন্ত্রীদের ভোটের সময় সতর্ক থাকতে বলেন মোদি 

    এর পাশাপাশি মন্ত্রীদের সতর্ক থাকতেও বলেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। ভোটের আগে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে নিষেধ করেছে নমো। এছাড়া, বিতর্ক এড়িয়ে চলার এবং ‘ডিপফেক’ প্রযুক্তি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। মাস কয়েক আগে ডিপফেকের মাধ্যমে প্রধানমন্ত্রীর গড়বা নাচের ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ে। মন্ত্রীদের তিনি জানান, বর্তমানে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠ সমেত অনেক কিছু পরিবর্তন করা যায়। তাই, কোনও বিবৃতি দেওয়ার আগে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।

    ‘বিকশিত ভারত ২০৪৭’

    মোদি সরকার (PM Modi) বিগত ২ বছর ধরে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে, ‘বিকশিত ভারত ২০৪৭’- নীল নকশা তৈরি করেছে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশগুলির তালিকায় তুলে আনার পরিকল্পনা করে সাজানো হয়েছে এই নথি। এদিনের বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল ‘বিকশিত ভারত ২০৪৭’। কেন্দ্রীয় সরকারের তরফে জানা গিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত গোটা দেশে ২৭০০টিরও বেশি ছোটবড় বৈঠক হয়েছে এই বিষয়ে। সেই বৈঠকগুলি থেকে উঠে এসেছে ৪৫০টি প্রস্তাব। যা ভেবেচিন্তে দেখছে কেন্দ্র। আগামী মে মাসে নতুন সরকার গঠনের পরই যাতে পরিকল্পনাগুলির দ্রুত বাস্তবায়িত হয়, সেকারণে ১০০ দিনের একটি পৃথক পরিকল্পনাও তৈরি করেছে মন্ত্রিসভা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ০৪/০৩/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ০৪/০৩/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) অধিক তেল-মশলাযুক্ত খাবার খেলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    ২) বিলাসিতার জিনিস কেনাকাটায় অর্থ ব্যয় করবেন।

    ৩) লেনদেনের সময়ে সতর্ক থাকুন, কেউ আপনাকে প্রতারিত করতে পারে।

    বৃষ

    ১) প্রেমী কোনও কারণে আপনার প্রতি ক্ষুব্ধ থাকবে।

    ২) মা-বাবার পূর্ণ সহযোগিতা লাভ করবেন, কোনও ভুল করে থাকলে শীঘ্র ক্ষমা চেয়ে নিন।

    ৩) কোনও প্রকল্পে অর্থ লগ্নির আগে ভাইদের সঙ্গে আলোচনা করে নিন।

    মিথুন

    ১) মেজাজ খিটখিটে থাকবে, এর ফলে পরিবারের সদস্যরাও চিন্তিত থাকবেন।

    ২)  কোনও বিবাদে জড়াবেন না।

    ৩) বিপরীত পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখুন।

    কর্কট

    ১) সম্পত্তি সংক্রান্ত বিবাদের কারণে চিন্তিত থাকবেন।

    ২) বরিষ্ঠ সদস্যের সঙ্গে আলোচনা করতে পারেন।

    ৩) একাধিক কাজ হাতে নেওয়ার পরিবর্তে নিজের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করুন। 

    সিংহ

    ১) অতীত সিদ্ধান্তে অনুতাপ হতে পারে।

    ২) কর্মক্ষেত্রে বিপরীত পরিস্থিতি কাটিয়ে উঠতে সফল হবেন।

    ৩) বিরোধী আপনার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে। কোনও বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর দেখা হবে।

    কন্যা

    ১) কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, তবে নিজের দায়িত্ব সময়ের মধ্যে পুরো করতে পারবেন।

    ২) ব্যাঙ্কিং ক্ষেত্রে কর্মরত জাতকরা সঞ্চয় প্রকল্পে মনোনিবেশ করবেন।

    ৩) প্রিয় মানুষের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন।

    তুলা

    ১) কারও কাছ থেকে টাকা ধার নেবেন না।

    ২) ব্যবসায়িক প্রকল্প গতি পাওয়ায় আনন্দিত হবেন। 

    ৩) কিছু অর্থ ব্যয় করবেন।

    বৃশ্চিক

    ১) ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকলে তার পরিণাম ঘোষিত হতে পারে।

    ২) জমি-সম্পত্তি সংক্রান্ত মামলা আপনার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

    ৩) সময় থাকতে যে কোনও সমস্যার সমাধান করার চেষ্টা করুন।

    ধনু

    ১) মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা আসতে দেবেন না, তা না-হলে চিন্তিত হয়ে পড়বেন।

    ২) দান-পুণ্যের কাজে অংশগ্রহণ করবেন।

    ৩) ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগত সমস্যার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন।

    মকর

    ১) বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।

    ২) আনন্দে সময় কাটাবেন।

    ৩) মা-বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন।

    কুম্ভ

    ১) কারও কথা শুনে বিবাদে জড়াবেন না, তা না-হলে লোকসান সম্ভব।

    ২) জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করে শ্বশুরবাড়ি সদস্যদের টাকা ধার দিন, তা না-হলে সম্পর্কে তিক্ততা আসতে পারে।

    ৩) সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিবাদ শেষ হবে।

    মীন

    ১) অন্যান্য বিষয়ে শক্তি ব্যয় করার পরিবর্তে কাজে মনোনিবেশ করুন।

    ২) পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, বিবাদের বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করুন।

    ৩) স্বাস্থ্যের যত্ন নিন, তা না-হলে সমস্যা সৃষ্টি হতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: নদিয়ায় দুর্ঘটনার কবলে বিজেপি-র রাজ্য সভাপতির কনভয়, তদন্তের দাবি জানালেন সুকান্ত

    Sukanta Majumdar: নদিয়ায় দুর্ঘটনার কবলে বিজেপি-র রাজ্য সভাপতির কনভয়, তদন্তের দাবি জানালেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির রাজ্য সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভয় দুর্ঘটনার কবলে পড়লেন। রবিবার নদিয়ার শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। জাতীয় সড়কে কাজ চলছে। তাতেই এই দুর্ঘটনা। সুরক্ষিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ। তবে, তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এটা নিছক দুর্ঘটনা, না এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে তা নিয়ে চর্চা চলছে।

    ঠিক কী করে দুর্ঘটনা ঘটল?

    শনিবারই বিজেপি এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২০টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আবারও বালুরঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ইতিমধ্যেই প্রচারপর্ব শুরু হয়ে গিয়েছে। তবে সুকান্ত যেহেতু রাজ্য সভাপতিও, ফলে রাজ্যের অন্যান্য কেন্দ্রেও প্রচারে যাওয়ার কথা তাঁর। এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কলকাতা থেকে ধুবুলিয়া যাচ্ছিলেন। দলীয় এক কর্মসূচিতে অংশ নেওয়ার তাঁর কথা ছিল। সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। জানা গিয়েছে, সুকান্তর কনভয়ে ছিল একটি বাস। সেই বাসটিকে পাশ কাটিয়ে এগনোর চেষ্টা করছিল কনভয়ের গাড়ি।  সেখানে সামনে ছিল পুলিশের একটি ব্যারিকেড। সেখানেই ধাক্কা খায় কনভয়ের সামনে থাকা গাড়িটি। তারপর তাতে ধাক্কা দেয় পিছনের গাড়ি। এভাবেই পর পর কনভয়ের গাড়িগুলি সামনের গাড়িতে ধাক্কা দেয়। তাতে তাঁর দেহ রক্ষীদের চোট গুরুতর। সেই পথেই বিজেপির রাজ্য সভাপতির কনভয়ে এমন বিপত্তি হয়। খবর সামনে আসতেই উদ্বেগ ছড়ায় দলের অন্দরে। বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা খোঁজ খবর নেওয়া শুরু করেন। কনভয় দুর্ঘটনা ঘটলেও বিজেপির রাজ্য সভাপতি সুরক্ষিত রয়েছেন। আর এই খবরে স্বস্তি দলের অন্দরে।

    দুর্ঘটনা নিয়ে কী বললেন সুকান্ত? (Sukanta Majumdar)

    সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “কলকাতা থেকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে নদিয়া যাচ্ছিলাম। শান্তিপুরে দুর্ঘটনা ঘটে। এই ঘটনার তদন্ত হওয়া দরকার। কেন একটা বাস এভাবে স্লো হল তা জানা দরকার। জানতে হবে কেন এই দুর্ঘটনা ঘটানো হল। পুলিশ ছিল না। ব্যারিকেড তৈরি করা ছিল। আমাদের ৩-৪ জনের লেগেছে। আমি ভাগ্য জোরে বেঁচে গিয়েছি। এর তদন্ত হওয়া উচিত। বারবার কেন আমার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: কেষ্ট গড়় বোলপুরে প্রিয়া সাহার ওপর আস্থা বিজেপি-র

    BJP: কেষ্ট গড়় বোলপুরে প্রিয়া সাহার ওপর আস্থা বিজেপি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: কেষ্ট গড় বোলপুরে এবার দলীয় নেত্রী প্রিয়া সাহাকে বিজেপির (BJP) প্রার্থী করা হয়েছে। এমনিতেই কেষ্ট গড়ে তৃণমূল গোষ্ঠী কোন্দলে জর্জরিত। কাজল বনাম অনুব্রতের অনুগামীদের মধ্যে মারামারি লেগেই রয়েছে। গরু পাচার কাণ্ডে কেষ্ট এখন তিহার জেলে রয়েছেন। টলমলে কেষ্ট গড়়ে এবার প্রিয়াকেই বাজি রেখেছে বিজেপি নেতৃত্ব। বঙ্গ বিজেপি-তে এই নেত্রীর নাম খুব একটা বেশি  সামনে আসেনি। স্বাভাবিকভাবেই তাঁর রাজনৈতিক পরিসর এবং ব্যক্তিগত জীবন অনেকের কাছেই অজানা। বোলপুর কেন্দ্রে বিজেপি-র নতুন প্রার্থী নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

    কে এই প্রিয়া? (BJP)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রিয়া সাঁইথিয়া মহাবিদ্যালয় থেকে সংস্কৃতে স্নাতক হন। ছাত্রজীবন থেকেই তাঁর রাজনীতির প্রতি আকর্ষণ ছিল। তাঁর নাম প্রচারে খুব একটা না এলেও ভোটযুদ্ধে তিনি এই প্রথম নন। আগে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি যোগ দেন বিজেপিতে (BJP)। ২০১৫ সালে পুরসভা ভোটে পদ্ম প্রতীকে লড়েওছিলেন। সেই প্রথম ভোটযুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন। পরে, ২০১৬ এবং ২০২১ বিধানসভা নির্বাচনে তিনি সাঁইথিয়া কেন্দ্র থেকে প্রার্থী হন। কিন্তু, সেই সময় জয়ের মুখ অবশ্য দেখেননি। বীরভূমে বিজেপি-র কর্মসূচিতে প্রথম সারিতে দেখা যায় তাঁকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, লোকসভার ময়দানে এরকম আনকোরা মুখের উপর ভরসা করে কি আদৌ অনুব্রত গড়ে ভোট বৈতরণী পার করতে পারবে বিজেপি তা নিয়ে বীরভূম জুড়ে চর্চা শুরু হয়েছে।

    জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী?

    জয়ের বিষয়ে অবশ্য আত্মবিশ্বাসী বিজেপি (BJP) প্রার্থী প্রিয়া সাহা। তিনি বলেন, অনুব্রত মণ্ডলের এখন কী পরিস্থিতি তা সকলেই জানেন। বীরভূম আগে অনুব্রতের গড় ছিল। এখন ওই দলে কোন্দল লেগেই রয়েছে। দুর্নীতিগ্রস্ত দলের ওপর আর সাধারণ মানুষের আস্থা নেই। তাই, জয়ের বিষয়ে আমরা নিশ্চিত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World’s Shortest Doctor: বাধা উচ্চতা! ভর্তি নিচ্ছিল না কলেজ, বিশ্বের সবথেকে ‘ছোট্ট ডাক্তার’ হওয়ার পথে বারাইয়া

    World’s Shortest Doctor: বাধা উচ্চতা! ভর্তি নিচ্ছিল না কলেজ, বিশ্বের সবথেকে ‘ছোট্ট ডাক্তার’ হওয়ার পথে বারাইয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সবথেকে কম উচ্চতার চিকিৎসক হতে চলেছেন গুজরাটের গণেশ বারাইয়া (২২)। ভাবনগরের মেডিক্যাল কলেজে ইতিমধ্যে শুরুও করেছেন তাঁর ইন্টার্নশিপ (World’s Shortest Doctor)। জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে উতরে গিয়েছেন নিজের যোগ্যতায়। নানা বাধা, সমালোচনার মুখে পড়েছেন,শুনেছেন কটূক্তিও। অপরাধ তাঁর উচ্চতা। তবে কোনও কিছুই দমিয়ে রাখতে পারেনি এই হবু চিকিৎসকে। আগামিদিনে গণেশ বারাইয়া ডার্মাটোলজিতে স্পেশালাইজেশন করতে চান।

    গণেশ বারাইয়ার উচ্চতা মাত্র ৩ ফুট

    বাকি পাঁচজনের থেকে শারীরিকভাবে (World’s Shortest Doctor) একেবারেই আলাদা গণেশ বারাইয়া, কারণ তাঁর উচ্চতা মাত্র ৩ ফুট। ওজনও মাত্র ১৮ কেজি। শারীরিক গঠনের কারণে কটাক্ষের শিকার হতে হয়েছে বারবার, কিন্তু মনের জোর ছিল অটুট। তাঁর শারীরিক অক্ষমতা ৭২ শতাংশ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্নের কথা। তাঁর স্বপ্নপূরণ সবথেকে বেশি সাহায্য় বারাইয়া পেয়েছেন তাঁর মায়ের কাছে, এমনটাই দাবি তাঁর।

    গুজরাটের ভাবনগরের গোরকি গ্রামের বাসিন্দা বারাইয়া

    গণেশ বারাইয়ার বসত বাড়ি গুজরাটের ভাবনগরের গোরকি গ্রামে বলে জানা গিয়েছে। পরিবারের মধ্যে বারাইয়াই প্রথম, যিনি কলেজের গণ্ডি পার করেছেন। জানা গিয়েছে, বারাইয়ার বাবা ভিথল পেশায় একজন কৃষিজীবী এবং তাঁর আরও আটটি বোন রয়েছে। যাঁরা কেউই মাধ্যমিকের গণ্ডি টপকায়নি। বারাইয়া জানিয়েছে, নীলকন্ঠ বিদ্যাপীঠে নবম শ্রেণিতে পড়ার সময়ই তিনি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। ভাবনগর মেডিক্যাল কলেজের ডিন ডক্টর হেমন্ত মেহতা জানিয়েছেন, একেবারে সামনের সারিতে বসেই উৎসাহের সঙ্গে ক্লাস করে বারাইয়া। তাঁর সহপাঠীদের কাছ থেকে অভূতপূর্ব সাহায্যও (World’s Shortest Doctor) পায়।  এবিষয়ে বারাইয়া বলেন, “ক্লিনিকাল ডিউটির সময় আমি বহুমূল্য অভিজ্ঞতা অর্জন করেছি। সেই সময়ই করোনা সংক্রমণ শুরু হয়েছিল। কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা কাজ করেছি।”

    কৃতী ছাত্র বারাইয়া

    সংবাদমাধ্যমকে বারাইয়া জানিয়েছেন, ২০১৮ সালে তিনি দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৮৭ শতাংশ নম্বর পেয়েছিলেন। নিটেও ২৩৩ র‌্যাঙ্ক আসে তাঁর। কিন্তু এমবিবিএস কোর্সেই ভর্তির পথে অন্তরায় হচ্ছিল শারীরিক অক্ষমতা। তাঁর সঙ্গে আরও দুই শারীরিক অক্ষম পড়ুয়াকে (World’s Shortest Doctor) ভর্তিতে বাধা দেওয়া হয়। এরপরে শুরু হয় আইনি লড়াই। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের রায় বারাইয়া ও বাকি দুই পড়ুয়ার এমবিবিএস কোর্সে ভর্তির পক্ষে আসে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইনের আওতায় পড়ুয়াদের ভর্তি নিতে বলে শীর্ষ আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hiran Chatterjee: ঘাটালে টলিউড অভিনেতা হিরণ প্রার্থী হতেই উচ্ছ্বসিত কর্মীরা, দেওয়াল লিখলেন বিধায়ক

    Hiran Chatterjee: ঘাটালে টলিউড অভিনেতা হিরণ প্রার্থী হতেই উচ্ছ্বসিত কর্মীরা, দেওয়াল লিখলেন বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের পক্ষ থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রে অভিনেতা দেব (দীপক অধিকারী)কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এমনিতেই ঘাটালে গেরুয়া শিবিরে সংগঠন মজবুত। বিধানসভায় ঘাটাল কেন্দ্রটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। ফলে, এবার লোকসভায় ঘাটালে বিজেপি-র পক্ষ থেকে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এবার ঘাটালের প্রার্থী করা হয়েছে অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee)। তাঁর নাম সামনে আসতেই হিরণকে নিয়ে তুমুল উচ্ছ্বাস এলাকার কর্মী সমর্থকদের। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজও। টলিউডের দুই হিরোর লড়াইয়ে যে ঘাটাল নজরকাড়া কেন্দ্রে পরিণত হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

    শুরু হয়েছে দেওয়াল লিখন (Hiran Chatterjee)

    ঘাটাল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় চলল দেওয়াল লিখন। দেওয়াল লিখতে দেখা গেল ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে। সঙ্গে জোরকদমে শুরু হয়েছে ফ্লেক্স তৈরির কাজ। প্রসঙ্গত, এই ঘাটালেই বর্তমান সাংসদ রয়েছে তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব। এবার হিরণ প্রার্থী হওয়ায় জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা বলেন, হিরণকে প্রার্থী করে আমরা খুবই খুশি, উচ্ছ্বসিত, আনন্দিত। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানাই। ঘাটালের লোকজনও খুব খুশি। আমার বিশ্বাস তাঁরা দুহাত ভরে হিরণকে ভোট দেবেন। হিরণই জিতবেন এখানে। ওনার হাত ধরেই ঘাটাল মাস্টার প্ল্যানের সাফল্য আসবে।

    বিজেপি বিধায়ক কী বললেন?

    ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “আমরা খুবই খুশি। ভোট কবে ঘোষণা হবে জানি না, আমাদের প্রার্থী (Hiran Chatterjee) ঘোষণা হয়ে গিয়েছে। আমরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। তিনি খড়গপুরের সাংসদ, একজন হিরো, একজন নায়ক। তাঁকে পেয়ে আমরা খুশি। আমাদের বিধানসভার, লোকসভার নানা প্রান্তে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। প্রচারও শুরু। এই প্রার্থীকে জয়লাভ করানোই আমাদের একমাত্র লক্ষ্য।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Justice Abhijit Ganguly: মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আসছেন রাজনীতিতে?

    Justice Abhijit Ganguly: মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আসছেন রাজনীতিতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পদত্যাগ করতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। আচমকাই তাঁর এই অবসরের সিদ্ধান্ত ঘোষণা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, রাজনীতিতে যোগ দিতে চলেছেন তিনি, তাই এমন সিদ্ধান্ত। প্রসঙ্গত, চলতি বছরের অগাস্ট মাসেই বিচারপতির পদ থেকে অবসর নিতেন তিনি। সংবিধান অনুযায়ী, হাইকোর্টের বিচারপতিদের কার্যকাল ৬২ বছর পর্যন্ত হয়। তবে ৫ মাস আগেই তিনি বিচারপতির পদ ছাড়তে চলেছেন। জানা গিয়েছে, আগামী মঙ্গলবারই তিনি পদত্যাগ করবেন। বিচারপতি হিসেবে তাঁর দেওয়া প্রতিটি রায়ই যেমন খবরের শিরোনামে থেকেছে এতদিন, তেমনই তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ নিয়েও ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। একাধিক মামলায় দিয়েছেন সিবিআই তদন্তের নির্দেশও।

    কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

    জানা গিয়েছে, বিচারপতি (Justice Abhijit Ganguly) তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতিকেও পাঠাবেন। তাঁর হাতে বর্তমানে যে মামলাগুলি রয়েছে, সোমবারই সেগুলি ছেড়ে দেবেন তিনি। অর্থাৎ আগামীকাল সোমবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তাঁকে শেষবারের মতো দেখা যাবে। একটি সংবাদমাধ্যম এদিন তাঁকে প্রশ্ন করে, ‘‘আপনি কি লোকসভা ভোটে দাঁড়াতে চলেছেন?’’ উত্তরে বিচারপতি বলেন, ‘‘যদি আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিই, তারা যদি আমাকে টিকিট দেয়, আমি বিবেচনা করে দেখব।’’

    শাসকদলকে তীব্র আক্রমণ 

    এর পাশাপাশি রাজ্যের শাসকদলের সমালোচনা করে বিচারপতি (Justice Abhijit Ganguly) জানিয়েছেন, পশ্চিমবঙ্গ বর্তমানে দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। আদালতের পরিসরে থেকে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছেন না। বিচারপতির নিজের কথায়, ‘‘রাজ্যের দুরবস্থা চলছে। অপমানজনক অধ্যায় চলছে। আমি মৌর্য সাম্রাজ্যের কথা শুনেছিলাম। এখন চৌর্য সাম্রাজ্য চলছে। বাঙালি হিসাবে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। যারা শাসক হিসাবে দেখা দিয়েছে, তারা রাজ্যের উপকার করতে পারবে বলে মনে হয় না। যদি না কড়া প্রহরা থাকে। তাই আমি শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বলব, সঠিক সিদ্ধান্ত নিতে।’’ কেন পদত্যাগের সিদ্ধান্ত নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বর্তমান শাসকদলের অনেকে আমাকে চ্যালেঞ্জ করেছিলেন। চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান তাঁরা জানিয়েছেন, সেই আহ্বান আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমি এর জন্য শাসকদলকে অভিনন্দন জানাতে চাই।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share