Tag: Madhyom

Madhyom

  • Anemia: সন্তানের বয়স বারো পেরিয়েছে? কোন পাঁচ খাবার নিয়মিত খেলে কমবে রক্তাল্পতার ঝুঁকি? 

    Anemia: সন্তানের বয়স বারো পেরিয়েছে? কোন পাঁচ খাবার নিয়মিত খেলে কমবে রক্তাল্পতার ঝুঁকি? 

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্তানের খাদ্যাভ্যাস নিয়ে বাড়তি দুশ্চিন্তা করেন অনেক বাবা-মা। ঠিকমতো পুষ্টি না পেলে শরীরের বিকাশেও একাধিক সমস্যা দেখা দিতে পারে। তবে শিশুকালের মতোই বয়ঃসন্ধিকালে বাড়তি যত্নের প্রয়োজন। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বছর বারো বয়স পেরলেই বাড়তি সজাগ থাকা জরুরি। কারণ এই বয়সের পর থেকেই শরীরে একাধিক হরমোনের পরিবর্তন দেখা যায়। তাই শরীর ও মনের একাধিক নতুন জটিলতা দেখা দিতে পারে‌। তাই সন্তানকে সুস্থ রাখতে দরকার বাড়তি যত্নের। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বয়ঃসন্ধিকালের সময় থেকেই অনেকে রক্তাল্পতার (Anemia) সমস্যায় ভোগে। বিশেষত মেয়েদের এই সমস্যা বেশি দেখা যায়। তাই বছর বারো পেরলেই বাড়তি সতর্কতা জরুরি। খাবারের দিকে বিশেষ নজরদারি প্রয়োজন। 

    কোন পাঁচ খাবার নিয়মিত দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা? (Anemia)

    দিনে অন্তত চারটে খেজুর! 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত চারটে খেজুর খাওয়া জরুরি। তাদের পরামর্শ, বয়ঃসন্ধিকালে থাকা ছেলেমেয়েদের নিয়মিত খেজুর খাওয়া দরকার। তাহলে শরীরের একাধিক চাহিদা পূরণ হবে। খেজুর খেলে আয়রনের ঘাটতি সহজেই পূরণ হয়। এছাড়াও খেজুরে রয়েছে একাধিক খনিজ পদার্থ। তাই শরীরে এনার্জির জোগান দিতে নিয়মিত খেজুর খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। দিনের যে কোনও সময় চারটে খেজুর খেলে শরীর সুস্থ থাকবে, এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল (Anemia)। 

    প্রাতঃরাশে থাকুক কলা! 

    প্রত্যেক দিনের সকালের জলখাবারে একটা কলা খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, কলায় থাকে প্রচুর পরিমাণ আয়রন। নিয়মিত একটা কলা খেলে শরীরে আয়রনের চাহিদা পূরণ হয়। এতে রক্তাল্পতার ঝুঁকি অনেক কমে‌ (Anemia)। 

    পাতে নিয়মিত থাকবে মোচা, আলু, ব্রোকলি, পালং শাকের মতো সব্জি! 

    শরীরে রক্তাল্পতার ঝুঁকি কমাতে এবং শরীর সুস্থ রাখতে নিয়মিত সবুজ সব্জি খেতে হবে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। বিশেষত টমেটো, আলু, পালং শাক, মোচা, ব্রোকলির মতো সব্জি থাকা জরুরি। এই ধরনের সব্জিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই এই সবজি নিয়মিত খেলে সহজেই আয়রনের চাহিদা পূরণ হবে। শরীরের দূর্বলতা কমবে। ক্লান্তি ভাব থাকবে না (Anemia)। 

    মাছ খেতে হবে! 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, মাছে থাকে প্রচুর পরিমাণে আয়রন। তাই নিয়মিত মাছ খেলে শরীরে আয়রনের জোগান বজায় থাকে। বাড়তি এনার্জি পাওয়া যায়। তাই বয়ঃসন্ধিকালে থাকা ছেলেমেয়েদের রোজ মাছ খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। পাশপাশি মাছে থাকে ফসফরাস, ওমেগা থ্রি-র মতো উপাদান।‌ যা হাড় শক্তিশালী করতে সাহায্য করে‌ (Anemia)। 

    সোয়াবিন কমাবে ঝুঁকি! 

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত সোয়াবিন খেলেও আয়রনের ঘাটতি কমবে। সোয়াবিন একদিকে প্রোটিনের চাহিদা পূরণ করবে আবার রক্তাল্পতার ঝুঁকিও কমাবে। তাই বারো বছর পেরলেই সন্তানের ডায়েটে নিয়মিত সোয়াবিন রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ (Anemia)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Soumendu Adhikari: কাঁথিতে শুভেন্দু-র ভাই সৌমেন্দুকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিল বিজেপি

    Soumendu Adhikari: কাঁথিতে শুভেন্দু-র ভাই সৌমেন্দুকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ২০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এরমধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি আসনটি। এই কেন্দ্রটি মোদিজীকে উপহার দেওয়া হবে বলে বার বারই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। ফলে, এই আসনে বিজেপি-র কে প্রার্থী হয় তা নিয়ে জল্পনা চলছিল। সমস্ত জল্পনার মাঝেই ওই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) প্রার্থী করেছে গেরুয়াশিবির। প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই বেজায় খুশি সৌমেন্দু।

    শুভেন্দু-র ছোট্ট ভাই প্রার্থী (Soumendu Adhikari)

    পূর্ব মেদিনীপুরে বিজেপি-র প্রার্থী তালিকায় চমক থাকবে তা নিয়ে জল্পনা আগে থেকেই ছিল। শোনা যাচ্ছিল দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতে চলেছেন। এসব জল্পনার মাঝেই সৌমেন্দু অধিকারীকে কাঁথি থেকে প্রার্থী করল বিজেপি। কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু (Soumendu Adhikari)। এ বার তাঁকে দেখা যাবে কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী হিসাবে। সেখান থেকে জিতলে জীবনে প্রথম বার সাংসদ হওয়ার স্বাদ পাবেন শুভেন্দুর ছোট ভাই। প্রসঙ্গত, কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন সৌমেন্দুর বাবা শিশির অধিকারী। ২০০৯ সাল থেকেই সেখানকার সাংসদ তিনি। ২০১৯ সালেও তৃণমূলের টিকিটে জিতেছিলেন শিশির অধিকারী। সেই কেন্দ্রে এ বার বিজেপি প্রার্থী হচ্ছেন শিশির-পুত্র সৌমেন্দু। অন্যদিকে, তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ দিব্যেন্দু অধিকারী। এখন দেখার এই আসনে ঠিক কী চমক থাকে। তার আগেই কাঁথি কেন্দ্রের জন্য অধিকারী পরিবারের এই সদস্যদের ওপর ভরসা রাখেন মোদি।

    কী বললেন সৌমেন্দু?

    নিজের উচ্ছ্বাসের কথা গোপন করেননি সৌমেন্দু (Soumendu Adhikari)। লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই তিনি বলেন, ” কাঁথি আসন আমরা মোদীজিকে উপহার দেব। প্রার্থী কে সেটা বড় কথা নয়। তৃণমূলকে এখান থেকে বিদায় দিতে হবে। আমি বিজেপি-র সমস্ত কর্মীদের ধন্যবাদ জানাই। আজকে বেশ আনন্দের দিন। আমিও আশা করিনি। এত বড় সম্মান আমাকে বিজেপি দেবে। আমাদের সংগঠনে ভরসা আছে। মোদির বার্তা মানুষের কাছে পৌঁছে দেব। এতদিন তিনি পুরসভার দায়িত্ব সামলেছেন। এবার লোকসভায় জয়ী হলে সাংসদ হিসেবে প্রতিনিধিত্ব করবেন। জয়ের বিষয়ে আশাবাদী।”  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Terrorist Died: পাকিস্তানে ফের রহস্যমৃত্যু মোস্ট ওয়ান্টেড জঙ্গির

    Terrorist Died: পাকিস্তানে ফের রহস্যমৃত্যু মোস্ট ওয়ান্টেড জঙ্গির

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক জঙ্গির (Terrorist Died) রহস্য মৃত্যু। শনিবার মোস্ট ওয়ান্টেড ওই জঙ্গির দেহ উদ্ধার হয় খাইবার পাখতুনওয়ার অ্যাবটাবাদে। মৃত ওই জঙ্গির নাম শেখ জামিল উর রহমান। ইউনাইটেড জিহাদ কাউন্সিলের সাধারণ সম্পাদক ছিল সে। তেহরিক উল মুজাহিদিনের আমিরও ছিল। এই সন্ত্রাসবাদীর আদত বাড়ি কাশ্মীরের পুলওয়ামায়। ২০২২ সালে রহমানকে জঙ্গি ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

    জঙ্গির রহস্য মৃত্যু

    রহমানের মৃত্যু ঠিক কীভাবে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। জম্মু-কাশ্মীরে একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল সে। পাক গুপ্তচর সংস্থা আইএসএআইয়ের সঙ্গেও যোগাযোগ ছিল (Terrorist Died) তার। জম্মু-কাশ্মীরের যুবকদের জঙ্গি দলে যোগ দেওয়ানোর কাজ, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং পাকিস্তান থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর কাজই মূলত করত রহমান। ভারত থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল পাকিস্তানে। সেখান থেকেই সে জম্মু-কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্ক চালাত। নয়ের দশকে জম্মু-কাশ্মীরে মাথাচাড়া দিয়েছিল তেহরিক উল মুজাহিদিন। ১৯৯১ সালে মৃত্যু হয় এই সংগঠনের প্রতিষ্ঠাতা ইউনিস খান। তার পর আর সেভাবে মাথাচাড়া দিতে পারেনি এই জঙ্গি সংগঠন।

    একাধিক ওয়ান্টেড জঙ্গির মৃত্যু

    গত কয়েক মাসে পাকিস্তানে রহস্য মৃত্যু হয়েছে বেশ কয়েকজন ওয়ান্টেড জঙ্গির। গত নভেম্বরে আততায়ীর গুলিতে খুন হয় লস্কর কমান্ডার আক্রম গাজি। খাইবার পাখতুনখোয়ায় খুন হয় সে। এর মাসখানেক পরে ফের খুন হয় লস্কর কমান্ডার আনদান আহমেদ। করাচিতে গুলি করে খুন করা হয় তাকেও। মুম্বই হামলার মূল চক্রী জঙ্গি নেতা আজম চিমার মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রহস্য মৃত্যু হয় এই লস্কর নেতার।

    আরও পড়ুুন: লোকসভা ভোটের আগে ফের ধাক্কা খেল বিরোধীরা, নীতীশের পরে জোট ছাড়লেন জয়ন্ত

    পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন, যারা জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কাজকর্ম করে চলেছে, তাদের এক ছাতার তলায় আনতে গড়ে উঠেছিল ইউনাইটেড জিহাদ কাউন্সিল। এই কাউন্সিলে রয়েছে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, আল বদর, হিজবুল মুজাহিদিন এবং আরও অনেক। এই কাউন্সিলেরই প্রধান ছিল মোস্ট ওয়ান্টেড জঙ্গি রহমান (Terrorist Died)। রহমানের তেহরিক উল মুজাহিদিনের সিংহভাগ সদস্যই পাকিস্তানের। পদাতিক কিছু যোদ্ধাও রয়েছে যারা জম্মু-কাশ্মীর থেকে পাকিস্তানে গিয়েছে। তেহরিক উল মুজাহিদিনকে অর্থ জোগায় পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, ব্রিটেন, আমেরিকা এবং গলফ দেশগুলি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     
  • Sukanta Majumdar: সুকান্তের নাম ঘোষণা হতেই পটকা ফাটিয়ে, আবির খেলে উল্লাসে মাতলেন কর্মীরা, হল দেওয়াল লিখনও

    Sukanta Majumdar: সুকান্তের নাম ঘোষণা হতেই পটকা ফাটিয়ে, আবির খেলে উল্লাসে মাতলেন কর্মীরা, হল দেওয়াল লিখনও

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন ধরে জেলাজুড়ে জল্পনা চলছিল। সেটাই সত্যি হল। ফের বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন সুকান্ত মজুমদার। সুকান্তের পারফরম্যান্সে খুশি কেন্দ্রীয় নেতৃত্ব। ২০২১ এর বিধানসভা নির্বাচনে সুকান্তকে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এদিকে গত সপ্তাহে জেলায় এসে প্রার্থী হওয়ার আশ্বাস দিয়েছিলেন সুকান্ত। এবার কেন্দ্রের তরফে সেই আভাসের সিলমোহর দিল।

    উচ্ছ্বাসে ফেটে পড়লেন কর্মীরা (Sukanta Majumdar)

    এদিকে প্রার্থী ঘোষণা হতেই দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব ও কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। শনিবার সন্ধ্যায় দলীয় কর্মীরা জোটবদ্ধ হয়ে আবির খেলেন, পটকা ফাটান। নাচানাচি করেন। এদিন জেলা বিজেপি কার্যালয়ের সামনের দেওয়ালে সুকান্তের (Sukanta Majumdar) নামে দেওয়াল লিখন করলেন বিজেপি নেতৃত্বরা। ঢাক বাজিয়েও উল্লাস করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে দেওয়ালে নাম লেখা শুরু করেছেন বিজেপির কর্মীরা। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, তিনি সাংসদ হিসেবে জেলায় কাজ করেছেন তা এলাকার মানুষ জানেন। একাধিক এক্সপ্রেস ট্রেন চালু করে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে বালুরঘাটকে জুড়েছেন তিনি। দলের পক্ষ থেকে তাঁকে ফের প্রার্থী করায় আমরা চরম আনন্দিত। ভোটে সুকান্ত মজুমদার বিপুল ভোটে জয় লাভ করবে। আমরা আশাবাদী। তিনি আবার জয়লাভ করবেন। আমরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। গোটা জেলার লোক সুকান্ত মজুমদারের প্রার্থী হওয়ায় খুশি।

    বিজেপি-র রাজ্য সভাপতি কী বললেন?

    বিজেপির রাজ্য সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, আমি একজন দলের কর্মী। দলআমাকে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব দিয়েছে বালুরঘাট লোকসভাআসন জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়ার জন্য। এরজন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতিজেপি নাড্ডার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার বিশ্বাস, আমার জেলার মানুষ, আমার লোকসভার মানুষ আমার পাশে থাকবেন। গত পাঁচ বছরে কী কাজ করেছি, সেই কাজের হিসাব নিয়ে আমি মানুষের কাছে ভোট চাইতে যাব। মিথ্যা প্রতিশ্রুতি নয়, যা করেছি তার হিসাব দেব। এতদিন যেভাবে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম আগামীতেও আমি মানুষের পাশে থাকব। মানুষের জন্য কাজ করে যাব।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Loksabha Vote: আসানসোলে পবন সিং সমেত বিজেপির প্রথম প্রার্থী তালিকাতে ৪ ভোজপুরী তারকা

    Loksabha Vote: আসানসোলে পবন সিং সমেত বিজেপির প্রথম প্রার্থী তালিকাতে ৪ ভোজপুরী তারকা

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার ভোট (Loksabha Vote) ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। প্রথম দফার প্রার্থী তালিকায় রয়েছে ১৯৫ জনের নাম। রয়েছে নানা চমক। বাংলাতে প্রার্থী হয়েছেন এক ভোজপুরী গায়ক পবন সিং। তাঁকে আসানসোল কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। পবনের পাশাপাশি, প্রথম দফার প্রার্থী তালিকাতেই রয়েছে আরও তিন ভোজপুরী তারকার নাম।

    কেন ভোজপুরী তারকাদের বাছল বিজেপি? 

    বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় (Loksabha Vote) দেখা গিয়েছে চার ভোজপুরী তারকার নাম- রবি কিষাণ, মনোজ তিওয়ারি, দীনেশ লাল যাদব নিরহুয়া ও পবন সিং। হিন্দি বলয়ের তৃণমূল স্তরে, ভোজপুরী তারকাদের রয়েছে বিপুল জনপ্রিয়তা। ভোজপুরী গানের কলি ও সংলাপ মুখে মুখে ঘোরে প্রত্যন্ত গ্রামগুলিতে। ঠিক এই কারণে তৃণমূল স্তরের মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতেই এঁদের প্রার্থী করা হয়েছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

    গোরক্ষপুরে লড়ছেন রবি কিষাণ

    জনপ্রিয় মুখ রবি কিষাণ ভোজপুরী সিনেমাতে, ‘অমিতাভ বচ্চন’ হিসাবেই পরিচিত। ভোজপুরী ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু সিনেমাতে একাধিক ছবিতে অভিনয় করেছেন রবি। ২০১৯ সালে একদা যোগী আদিত্যনাথের গোরক্ষপুর লোকসভা আসন (Loksabha Vote) থেকে বিজেপির টিকিটেই লড়েছিলেন তিনি।

    উত্তর-পূর্ব দিল্লি থেকেই প্রার্থী হচ্ছেন মনোজ তিওয়ারি 

    মনোজ তিওয়ারি ২০১৪ ও ২০১৯ সালে পরপর দু’বার বিজেপির টিকিটে উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং দুইবারই তিনি জয়ী হন। মাঝে জল্পনাও রটেছিল ২০২৪ সালে তাঁকে বিহারের কোনও আসন থেকে প্রার্থী করবে দল। কিন্তু গতকাল প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায়, তিনি উত্তর-পূর্ব দিল্লি থেকেই প্রার্থী হচ্ছেন।

    আজমগড়  থেকে দীনেশ লাল যাদব

    ভোজপুরী তারকা দীনেশ লাল যাদব, নিরহুয়া নামেই পরিচিত। তাঁকে ২০১৯ সালে উত্তর প্রদেশের আজমগড় কেন্দ্র থেকে প্রার্থী করা হয় সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদবের বিরুদ্ধে (Loksabha Vote)। তবে ২০১৯ সালের নির্বাচনে হেরে যান তিনি। ২০২২ সালে অখিলেশ যাদব  বিধানসভা নির্বাচনে প্রার্থী হন। ইস্তফা দেন আজমগড় লোকসভার সাংসদ হিসেবে। সেখানে তখন উপনির্বাচন হয়। অখিলেশের ভাই ধর্মেন্দ্র যাদবকে হারিয়ে জয়ী হন দীনেশ যাদব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Loksabha Vote: ২০১৯ সালে পরাস্ত হন রাহুল, আমেথি কেন্দ্র থেকে ফের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি

    Loksabha Vote: ২০১৯ সালে পরাস্ত হন রাহুল, আমেথি কেন্দ্র থেকে ফের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বারের জন্য আমেথি কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২০১৪ সালে প্রথমবারের জন্য তিনি ভোটে দাঁড়ান একদা কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত আমেথি কেন্দ্র (Loksabha Vote) থেকে। রাহুল গান্ধীর বিরুদ্ধে সেবার জোর টক্কর দেন তিনি। হারেন অল্প ব্যবধানে। ২০১৯ সালে শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী পরাস্ত হন স্মৃতি ইরানির কাছে, আমেথি কেন্দ্র থেকে। প্রসঙ্গত, আমেথিতে নিজের জন্য একটি বাড়িও তৈরি করেছেন স্মৃতি ইরানি। সম্প্রতি সেই বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে কংগ্রেসের পরিবারতন্ত্রকে চ্যালেঞ্জ ছুড়ে দেন স্মৃতি।

    একদা কংগ্রেসের গড় আমেথির পতন

    জানা যায়, ১৯৬৭ সালে আমেথি লোকসভা কেন্দ্র তৈরি হয়। পরবর্তীকালে যা হয়ে ওঠে গান্ধী নেহেরু পরিবারের ঘাঁটি। ইন্দিরাপুত্র সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী প্রত্যেকেই আমেথি থেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু ২০১৯ সালেই সেই গড় মোদি ঝড়ে কার্যত ধূলিস্যাৎ হয়ে যায়। প্রায় ৫৫ হাজার ভোটে স্মৃতি ইরানির কাছে পরাস্ত হন রাহুল গান্ধী।  রাহুল গান্ধী প্রথমবার জন্য আমেথিতে আত্মপ্রকাশ (Loksabha Vote) করেন ২০০৪ সালে। এবং সে বছর ভালো ব্যবধানে জেতেন তিনি। কিন্তু ২০১৪ সালে প্রথম বারের জন্য তাঁর জয়ের মার্জিন অনেকটাই কমে যায়। পরাস্ত হন ২০১৯ সালে। তৃতীয়বারের জন্য মোদি সরকারের ক্ষমতায় (Loksabha Vote) ফেরা সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাম মন্দির উদ্বোধনের পরে দেশজুড়ে বইছে গেরুয়া ঝড়। এক্ষেত্রে আমেথি কেন্দ্র বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেওয়া কংগ্রেসের পক্ষে সম্ভব হবে না বলেই মত ওয়াকিবহাল মহলের।

    শনিবার বিজেপি প্রকাশ করে ১৯৫ প্রার্থীর নাম

    বিজেপি শনিবার যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে ঠাঁই হয়েছে ৩৪জন কেন্দ্রীয় মন্ত্রীর। প্রার্থী করা হয়েছে ৪৭ জন তরুণ তুর্কিকেও। এদিন গেরুয়া শিবিরের যে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে ২৮ জন মহিলাও রয়েছেন। এই ১৯৫ জন প্রার্থী ১৬টি রাজ্য ও দুটি কেন্দ্র শাসিত অঞ্চলের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Loksabha Vote: নির্বাচনী রাজনীতিতে অবতীর্ণ হলেন সুষমাকন্যা বাঁসুরি স্বরাজ, লড়বেন নয়াদিল্লি কেন্দ্র থেকে

    Loksabha Vote: নির্বাচনী রাজনীতিতে অবতীর্ণ হলেন সুষমাকন্যা বাঁসুরি স্বরাজ, লড়বেন নয়াদিল্লি কেন্দ্র থেকে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের (Loksabha Vote) ময়দানে নামলেন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁসুরি স্বরাজ। শনিবার সন্ধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ১৯৫ জনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। ওই তালিকা অনুযায়ী, নয়া দিল্লি লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাঁসুরি। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরই, বাঁসুরি স্বরাজ জানিয়েছেন, তাঁর মা স্বর্গ থেকে তাঁকে আশীর্বাদ করছেন। জনসেবার যে আদর্শ তাঁর মা স্থাপন করেছেন, তিনি তাই বজায় রাখার চেষ্টা করবেন (Loksabha Vote)।

    বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করেন বাঁসুরি

    প্রসঙ্গত বাঁসুরি স্বরাজ হলেন একজন প্রখ্যাত আইনজীবী। গত বছরেই ভারতীয় জনতা পার্টি তাঁকে দিল্লি প্রদেশের দলের লিগ্যাল সেলের কো-কনভেনার হিসেবে নিযুক্ত করেছে। আইন পেশায় তাঁর ১৬ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে বলে জানা গিয়েছে। ২০০৭ সালেই আইনজীবী হিসেবে দিল্লির বার কাউন্সিলের নাম লেখান বাঁসুরি। তাঁর উচ্চশিক্ষা সম্পন্ন হয়েছে লন্ডনে। সেখান থেকেই তিনি ব্যারিস্টারি পাশ করেন, বিপিপি ল’ স্কুল থেকে। এরপরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি নেন। গত বছরই জাতীয় রাজধানী সংশোধন বিল নিয়ে কেজরিওয়াল সরকারকে তীব্র আক্রমণ শানান বাঁসুরি (Loksabha Vote)। তখনই তিনি খবরের শিরোনামে আসেন। আম আদমি পার্টিকে সে সময় তিনি অযোগ্য এবং ঝগড়াটে বলে তোপ দাগেন।

    শনিবারই বিজেপির ১৯৫ আসনের প্রার্থী ঘোষণা, চাপে ইন্ডি জোট?

    প্রসঙ্গত শনিবারই বিজেপি প্রথম দফায় (Loksabha Vote) ১৯৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। লোকসভার নির্ঘণ্ট প্রকাশের আগেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পেল। এককথায় যা নজিরবিহীন। এখানে বিরোধীরা জোর ধাক্কা খেলো বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। কারণ ইন্ডি জোট নিয়ে এমনিতেই শুরু হয়েছে জট। তারপরে প্রার্থী নিয়ে চলছে টানাপোড়েন। সেই পরিস্থিতিতে বিরোধীরা যখন প্রার্থী স্থির করতে হিমশিম খাচ্ছে, তখন একসঙ্গে ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা ভোটের আগে, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Loksabha Vote: লোকসভা ভোটের আগে ফের ধাক্কা খেল বিরোধীরা, নীতীশের পরে জোট ছাড়লেন জয়ন্ত

    Loksabha Vote: লোকসভা ভোটের আগে ফের ধাক্কা খেল বিরোধীরা, নীতীশের পরে জোট ছাড়লেন জয়ন্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে ফের একবার বড়সড় ধাক্কা খেল ‘ইন্ডিয়া’ জোট (Loksabha Vote)। জানুয়ারির শেষের দিকে জোট ছেড়েছিলেন নীতীশ কুমার। এ বার অখিলেশের হাত ছেড়ে গেরুয়া শিবিরে গেলেন রাষ্ট্রীয় লোকদলের (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধরি। শনিবারই উত্তরপ্রদেশে ৮০টির মধ্যে ৫১টি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রাম মন্দিরের উদ্বোধনের পরে বিজেপির পক্ষে প্রবল হাওয়া বইছে উত্তরপ্রদেশে। সে কথা বুঝেই আরএলডি-এর এই পদক্ষেপ এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

    সমাজমাধ্যমে কী লিখলেন জয়ন্ত?

    শনিবারইএনডিএ শিবিরে যোগদানের কথা জানান তিনি। সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘‘নরেন্দ্র মোদিজীর নেতৃত্বে ভারত একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দরিদ্র কল্যাণে অভূতপূর্ব বিকাশ (Loksabha Vote) ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির সঙ্গে দেখা করে এনডিএ শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এনডিএ উন্নত ভারতের সংকল্প। লোকসভা ভোটে ৪০০-র বেশি আসন পাবে।’’

    জেপি নাড্ডার ট্যুইট

    এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁর এক্স হ্যান্ডেলে শনিবার লেখেন, “অমিত শাহজির উপস্থিতিতে (Loksabha Vote) আজ আরএলডির প্রধান জয়ন্ত চৌধরিজির সঙ্গে একটি বৈঠক হয়েছে। এনডিএ পরিবারে তাঁর যোগ দেওয়ার সিদ্ধান্তকে আমি আন্তরিক ভাবে স্বাগত জানাই।”

    অমিত শাহের ট্যুইট

    এনডিএ শিবিরে জয়ন্তের যোগদানের পর অমিত শাহও তাঁর এক্স হ্যান্ডেলে জয়ন্তকে স্বাগত জানান। তিনি লেখেন, “আমি রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধরিজিকে এনডিএ পরিবারে স্বাগত জানাচ্ছি। এনডিএতে জয়ন্তের যোগদান কৃষক, দরিদ্র ও বঞ্চিত শ্রেণির উন্নয়নের সংকল্পকে আরও শক্তিশালী করবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Loksabha Vote: ‘‘তৃতীয়বারের জন্য কাশীর ভাই ও বোনেদের সেবা করতে আমি উদগ্রীব’’, বললেন মোদি

    Loksabha Vote: ‘‘তৃতীয়বারের জন্য কাশীর ভাই ও বোনেদের সেবা করতে আমি উদগ্রীব’’, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার সন্ধ্যায় প্রার্থী তালিকা (Loksabha Vote) প্রকাশ করেছে বিজেপি। সেখানেই দেখা যাচ্ছে বারাণসী থেকে তৃতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা হওয়ার পরেই প্রধানমন্ত্রীর এদিন কৃতজ্ঞতা জানালেন কাশীর সাধারণ মানুষকে। নিজের এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘‘তৃতীয়বারের জন্য কাশীর ভাই ও বোনেদের সেবা করতে আমি উদগ্রীব।’’

    বিগত ১০ বছরে বিভিন্ন ক্ষেত্রে কাজ হয়েছে কাশীর উন্নয়নের জন্য

    নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আমি ধন্যবাদ জানাচ্ছি বিজেপি নেতৃবৃন্দকে (Loksabha Vote) এবং তার সঙ্গে কোটি কোটি নিঃস্বার্থ পার্টি কর্মীকেও প্রণাম জানাচ্ছি। যাঁরা আমার ওপরে অবিচল বিশ্বাস রেখেছেন। তৃতীয়বারের জন্য কাশীর ভাই ও বোনেদের সেবা করতে আমি উদগ্রীব। ২০১৪ সালে আমি যখন কাশিতে গিয়েছিলাম, তখন আমি সেখানে জনগণের স্বপ্নপূরণ এবং দরিদ্র জনগণের ক্ষমতায়নের কথা বলেছিলাম।’’ তাঁর আরও সংযোজন, ‘‘বিগত ১০ বছরে বিভিন্ন ক্ষেত্রে কাজ হয়েছে কাশীর উন্নয়নের জন্য। কাশীর মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। সেজন্য আমি কৃতজ্ঞ হয়েছে।’’

    প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তাঁর অন্য আরেকটি এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, তাঁরা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন, তাঁদের বিগত ১০ বছরের ট্র্যাক রেকর্ডের ভিত্তিতে (Loksabha Vote)। সুশাসনের ভিত্তিতে।

    শনিবারই বিজেপির ১৯৫ আসনের প্রার্থী ঘোষণা, চাপে ইন্ডি জোট?

    প্রসঙ্গত শনিবারই বিজেপি প্রথম দফায় (Loksabha Vote) ১৯৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। লোকসভার নির্ঘণ্ট প্রকাশের আগেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পেল। এককথায় যা নজিরবিহীন। এখানে বিরোধীরা জোর ধাক্কা খেলো বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। কারণ ইন্ডি জোট নিয়ে এমনিতেই শুরু হয়েছে জট। তারপরে প্রার্থী নিয়ে চলছে টানাপোড়েন। সেই পরিস্থিতিতে বিরোধীরা যখন প্রার্থী স্থির করতে হিমশিম খাচ্ছে, তখন একসঙ্গে ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা ভোটের আগে, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ০৩/০৩/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ০৩/০৩/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কোনও কাজের কারণে প্রেমী থেকে দূরে যেতে হবে।

    ২) ব্যবসায়ীরা নিজের কাজে আনন্দিত থাকবেন।

    ৩) সাবধানে গাড়ি চালান। তা না-হলে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে।

    বৃষ

    ১) সতর্কতার সঙ্গে কাজকর্ম সম্পন্ন করতে হবে।

    ২) চাকরিজীবীরা পছন্দমতো কাজ পাওয়ায় আনন্দিত হবেন।

    ৩) কারও শোনা কথার ভিত্তিতে ঝগড়া করবেন না।

    মিথুন

    ১) আর্থিক পরিস্থিতির কারণে চিন্তিত থাকলে তা এবার দূর হবে।

    ২) ব্যবসায়ে আটকে থাকা টাকা ফিরে পাবেন।

    ৩) পরিবারের সদস্যদের চাকরির জন্য দূরে যেতে হবে।

    কর্কট

    ১) পরিবারের সদস্যদের করে থাকা প্রতিশ্রুতি পূরণ করবেন।

    ২) পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

    ৩) কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন করতে পারেন।

    সিংহ

    ১) জীবনসঙ্গীকে কোনও প্রতিশ্রুতি দেবেন না। কারণ সময়ের মধ্যে সেই প্রতিশ্রুতি পূরণ করতে না-পারলে সম্পর্কে ফাটল দেখা দিতে পারে।

    ২) ছাত্রছাত্রীরা বিদেশ থেকে শিক্ষা লাভের সুযোগ পাবেন।

    ৩) অর্থ লগ্নি করার আগে চিন্তাভাবনা করুন।

    কন্যা

    ১) সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুনাম অর্জন করতে পারেন।

    ২) ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, তা না-হলে সমস্যা উৎপন্ন হবে।

    ৩) দীর্ঘদিন ধরে কোনও কাজের কারণে চিন্তিত থাকলে বন্ধুদের সাহায্যে সেই কাজ পূরণ হবে।

    তুলা

    ১) কোথাও যাওয়ার পরিকল্পনা করে থাকলে সতর্ক থাকতে হবে।

    ২) পাড়াপ্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াবেন না।

    ৩) পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদে বরিষ্ঠদের কথা মেনে চলুন।

    বৃশ্চিক

    ১) নিজের ও অন্যান্যদের প্রয়োজনীয়তার যত্ন নিন, তা না-হলে কেউ আপনার ওপর রেগে যেতে পারে।

    ২) ব্যবসায়ীদের সংঘর্ষ করতে হবে, তারপরই সাফল্য লাভ সম্ভব।

    ৩) ব্যয় বাড়ায় চিন্তিত হবেন।

    ধনু

    ১) পারিবারিক জীবনে দুশ্চিন্তা থাকবে।

    ২) দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সময়ের মধ্যে পুরো না-করলে সমস্যা বাড়বে।

    ৩) কাউকে দিয়ে থাকা টাকা ফিরে পেতে পারেন।

    মকর

    ১) প্রেমীদের কোনও কারণে অবসাদের শিকার হতে হবে।

    ২) পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি হওয়ায় আনন্দিত হবেন।

    ৩) সাবধানে গাড়ি চালান, কারণ গাড়ি নষ্ট হওয়ায় প্রচুর অর্থ ব্যয় করতে হবে।

    কুম্ভ

    ১) চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকলে এ সময়ে ভালো প্রস্তাব পেতে পারেন।

    ২) অতীত ভুল থেকে শিক্ষা নেবেন।

    ৩) ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগত সমস্যা দূর করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে।

    মীন

    ১) হঠাৎই আটকে থাকা টাকা ফিরে পাওয়ায় প্রসন্ন থাকবেন।

    ২) নতুন কাজ শুরু করতে পারেন, তবে এর জন্য কোনও বহিরাগত ব্যক্তির পরামর্শ গ্রহণ করবেন না।

    ৩) সন্তানের তরফে সুসংবাদ পাবেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share