Tag: Madhyom

Madhyom

  • Pm Modi: প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের কর্মসূচি প্রকাশ কেন্দ্রের, রাত্রিবাস রাজভবনে, করবেন জোড়া সভা

    Pm Modi: প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের কর্মসূচি প্রকাশ কেন্দ্রের, রাত্রিবাস রাজভবনে, করবেন জোড়া সভা

    মাধ্যম নিউজ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল প্রধানমন্ত্রীর বঙ্গ সফর। দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে পা রাখছেন নরেন্দ্র মোদি (Pm Modi)। রাজভবনে করবেন রাত্রিবাসও। কেন্দ্রীয় সরকারের তরফে মঙ্গলবারই জারি করা হল প্রধানমন্ত্রীর (Pm Modi) বাংলা সফরের কর্মসূচি।

    ১ মার্চ ১০টা ১০ মিনিটে পানাগড়ের মাটি ছোঁবে প্রধানমন্ত্রীর বিমান

    কেন্দ্রীয় সরকারের ওই বিবৃতি অনুযায়ী, আগামী ১ মার্চ সকাল ৮টা বেজে ১৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেবে প্রধানমন্ত্রীর (Pm Modi) বিশেষ বিমান। বেলা ১০টা ১০ মিনিটে পানাগড়ের মাটি ছোঁবে প্রধানমন্ত্রীর বিমান। জানা গিয়েছে, পানাগড় পৌঁছেই নরেন্দ্র মোদি (Pm Modi) হেলিকপ্টারে উড়ে যাবেন ঝাড়খণ্ডের বিশেষ সরকারি অনুষ্ঠানে যোগ দিতে। ঝাড়খণ্ডের ধানবাদে কর্মসূচি সম্পন্ন হলে দুপুর ৩টে নাগাদ আরামবাগ হেলিপ্যাডে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। তারপর সেখানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। প্রসঙ্গত, ২০১৯ সালে খুব কম ব্যবধানে আরামবাগ লোকসভার আসনটি হারে বিজেপি।

    ১ মার্চ বিকেলে কলকাতায় ফিরবেন মোদি

    বিকেল সাড়ে ৪টে নাগাদ জনসভা শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রওনা দেবেন কলকাতার উদ্দেশে। হেলিকপ্টারে করে মোদি পৌঁছবেন কলকাতার আরসিটিএস হেলিপ্যাডে। তারপরে, সেখান থেকে রাজভবনের উদ্দেশে রওনা হবে প্রধানমন্ত্রীর কনভয়। ১ মার্চ রাজভবনে রাত্রিবাস করার কথা প্রধানমন্ত্রীর (Pm Modi)।

    ২ মার্চ কৃষ্ণনগরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী

    পরের দিন, ২ মার্চ শনিবারও সকাল থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ওইদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ কলকাতার আরসিটিএস হেলিপ্যাড থেকে কপ্টার চড়ে মোদি রওনা দেবেন নদিয়ার কৃষ্ণনগরের উদ্দেশে। দুপুর ১২টা নাগাদ কৃষ্ণনগরে সভা করবেন তিনি। তারপরে, দুপুর ১টা নাগাদ সভা শেষ করে হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রী পৌঁছবেন পানাগড়ে। সেখান থেকে তিনি যাবেন বিহারের গয়ায়। প্রসঙ্গত, এ রাজ্যে ফের প্রধানমন্ত্রীর আসার কথা রয়েছে আগামী ৬ মার্চ। সেদিন বারাসাতে সভা করার কথা রয়েছে তাঁর।

    আরও পড়ুন: সন্দেশখালিতে ‘১৭৪ ধারা’! স্থানীয় অভিনেত্রী-সাংসদ নুসরতের মন্তব্যে বিতর্কের ঝড়

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: বিজেপিকে সমর্থন করায় হামলা, ব্যাপক বোমাবাজি, দুজন গুলিবিদ্ধ, অভিযুক্ত তৃণমূল

    South 24 Parganas: বিজেপিকে সমর্থন করায় হামলা, ব্যাপক বোমাবাজি, দুজন গুলিবিদ্ধ, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটে বিজেপিকে সমর্থন করেছিল। এটাই ছিল অপরাধ। আর তারপর থেকেই লাগাতার অত্যাচার চলত দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের খেলারামপুর গ্রামে। বুধবার ভোর থেকে ফের মুড়িমুড়কির মতো গ্রামে বোমাবাজি করা হয়। দুজন বিজেপি সমর্থনকারীকে লক্ষ্য করে গুলিও চালানো হয়। আহত দুই যুবকের নাম এরাদ আলি মোল্লা ও সাইরাজ মোল্লা। তাঁদের ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (South 24 Parganas)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) খেলারামপুর গ্রামের বেশ কিছু তৃণমূল সমর্থক নির্দল হয়ে যান। নির্দল দাঁড়় করালেও তাঁরা বিজেপি প্রার্থীদের সমর্থন করেন। এরপরই শুরু হয় দ্বন্দ্ব। ভোটের ফল বের হওয়ার পর থেকেই এলাকায় দফায় দফায় তৃণমূলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। এর আগেও ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে। বুধবার ভোর থেকে ফের শুরু হয় বোমাবাজি। খেলারামপুর গ্রামে বিজেপি সমর্থনকারীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এক বিজেপি সমর্থনকারী বলেন, পঞ্চায়েত ভোটে আমরা বিজেপিকে সমর্থন করেছিলাম। ওরা এখন আমাদের দলে টানার চেষ্টা করছে। আমরা রাজি নই বলেই এই হামলা। আমাদের একজনকে গুলি করা হয়েছে।

    গ্রামে বোমাবাজি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    যুব তৃণমূলের মন্দিরবাজার ব্লকের সভাপতি রিঙ্কু ঘোষ বলেন, তৃণমূলের যুব নেতা পারিবারিক ঘটনা থেকে এই ঘটনা ঘটেছে। এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তৃণমূলের নাম মিথ্যাভাবে জড়ানো হচ্ছে। এই গন্ডগোলের সঙ্গে বিজেপি জড়িত রয়েছে। বিজেপি নেতা রণজিৎ হালদার বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসব করেছে। এসব মেনে নেওয়া যায় না। পুলিশ প্রশাসনের নজরদারির অভাবের কারণে এই ঘটনা ঘটেছে। আমরা দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Largest Drug Bust: গুজরাট উপকূলে বাজেয়াপ্ত ২২ হাজার কোটির মাদক! গ্রেফতার পাঁচ পাকিস্তানি

    Largest Drug Bust: গুজরাট উপকূলে বাজেয়াপ্ত ২২ হাজার কোটির মাদক! গ্রেফতার পাঁচ পাকিস্তানি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপুল পরিমাণ মাদক উদ্ধার (Largest Drug Bust) গুজরাট উপকূলে, যার আনুমানিক মূল্য ২২ হাজার কোটি টাকা। ভারতীয় নৌবাহিনী এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবির যৌথ অভিযানে গুজরাটের সমুদ্র উপকূলে ৩,৩০০ কেজির মাদক বাজেয়াপ্ত হল। এই অভিযানে সামিল ছিল গুজরাট পুলিশও। জানা গিয়েছে উদ্ধার হওয়া ওই মাদকের মধ্যে ৩,০৮৯ কেজি চরস রয়েছে। এছাড়া ১৫৮ গ্রাম মেথামফেটামিন এবং ২৫ কেজির মরফিন রয়েছে। মাদক বোঝাই নৌকাটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সওয়ারী পাঁচজনকে গ্রেফতারও করেছে ভারতীয় নৌসেনা। ধৃতরা প্রত্যেকেই পাকিস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন আরব সাগরে নজরদারি চালানো একটি এয়ারক্রাফট বিষয়টি প্রথমে জানায় নৌ সেনাকে। তারপর সেই খবর পৌঁছায় নৌসেনার যুদ্ধ জাহাজের কাছে (Largest Drug Bust)। এবং পরে সন্দেহজনক ওই ছোট জাহাজটিকে আটক করে নৌসেনা।

    এক্স হ্যান্ডেলে পোস্ট অমিত শাহের

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘‘প্রধানমন্ত্রী মাদক-মুক্ত ভারত গড়তে চান। আর সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এজেন্সিগুলি আজ উপকূলে মাদক বাজেয়াপ্ত করে বিশাল সাফল্য পেয়েছে। এনসিবি, নৌসেনা, গুজরাত পুলিশ একসঙ্গে অভিযান চালিয়ে ৩ হাজার ১৩২ কেজি মাদক বাজেয়াপ্ত করেছে। আমাদের সরকার যে মাদক-মুক্ত (Largest Drug Bust) দেশ গড়তে চায়, সেই দায়বদ্ধতাকেই মান্যতা দিয়েছে এই ঐতিহাসিক সাফল্য। এই সাফল্যে আমি এনসিবি, নৌসেনা এবং গুজরাত পুলিশকে শুভেচ্ছা জানাই।’’

    নৌসেনার বিবৃতি

    ভারতীয় নৌবাহিনী একটি বিবৃতিতে বলেছে, ‘‘এনসিবি এবং ভারতীয় নৌবাহিনীর যৌথ অভিযানে ওই ছোট জাহাজ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। এর আগে এত পরিমাণ মাদক একসঙ্গে উদ্ধার (Largest Drug Bust) হয়নি। আটক করা নৌকা, মাদক এবং ধৃতদের ভারতীয় বন্দরে আইন প্রয়োগকারী এক সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Howrah: দেড় বছরের সন্তানকে খুন করে ব্যাগে ভরে ফলকনামায়! আদালতে দোষী সাব্যস্ত মা ও প্রেমিক

    Howrah: দেড় বছরের সন্তানকে খুন করে ব্যাগে ভরে ফলকনামায়! আদালতে দোষী সাব্যস্ত মা ও প্রেমিক

    মাধ্যম নিউজ ডেস্ক: দেড় বছরের শিশুকে নৃশংসভাবে খুন করার অপরাধে মা ও তাঁর প্রেমিককে দোষী সাব্যস্ত করল হাওড়া জেলা আদালত। মঙ্গলবার হাওড়া (Howrah) জেলা আদালতের প্রথম ফাস্ট ট্র্যাক এবং অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সন্দীপ চক্রবর্তী শিশুপুত্রকে হত্যা করা ও প্রমাণ লোপাট করার অপরাধে তার মা হাসিনা সুলতানা ও তার প্রেমিক ভান্নুর শা-কে ভারতীয় দন্ডবিধির ৩০২, ২০১ এবং ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করেন।

    নৃশংসভাবে শিশুকে খুন, ব্যাগে করে ফলকনামায় (Howrah)

    সরকার পক্ষের তরফে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায়। তিনি জানান, ঘটনার সুত্রপাত অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়। সেখানকার টেনালী থানার রাইস মিল কলোনিতে মা রশিদা বিবির-র কাছে দেড় বছরের ছেলে সেখ জিশান আহমেদকে নিয়ে থাকতেন হাসিনা সুলতানা। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে, ছোট্টবেলার প্রেমিক ভান্নুর শায়ের হাত ধরে হায়দরাবাদে ওঠেন তাঁরা। দেড় বছরের জিসানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। কিন্তু, সন্তানের সামনে প্রেমিকের সঙ্গে অবাধ মেলামেশা করা যাচ্ছিল না। পথের কাঁটা সরাতে দুধের শিশুকে খুন করার ছক কষেন তাঁরা। ২০১৬ সালে ২২ জানুয়ারি রাতে দেড় বছরের সন্তানকে মা আর তাঁর প্রেমিক মিলে একপাতা ঘুমের ওষুধ খাইয়ে বেঘোর করে মাথায় আঘাত করে নৃশংসভাবে খুন করেন। পরে, ব্যাগের মধ্যে শিশুটিকে রেখে সেকেন্দ্রাবাদে ফলকনামা এক্সপ্রেসে রেখে আসেন। ২৪ তারিখ ফলকনামা এক্সপ্রেস এসে পৌঁছায় হাওড়া স্টেশনে। নিয়ম মোতাবেক ট্রেন পরীক্ষা ও পরিষ্কার করার সময় রেল কর্তৃপক্ষের নজরে আসে সিটের নীচে রাখা ব্যাগটি। ব্যাগটি খোলা হলে উদ্ধার হয় একটি অজ্ঞাতপরিচয় বাচ্চার মৃতদেহ। যার শরীরে ১২টি আঘাতের চিহ্ন ছিল। হাওড়া (Howrah) জিআরপি থানার পুলিশ তদন্ত শুরু করে।

    ব্যাগের সূত্র ধরে তদন্ত

    তদন্ত চলাকালীন পুলিশের নজরে আসে অন্ধ্রপ্রদেশের টেনালী থানার জারি করা লুক-আউট নোটিশটি। ব্যাগের সূত্র ধরেই মৃত শিশুটির ছবি নিয়ে পুলিশ রওনা হয় অন্ধ্রপ্রদেশের টেনালী থানার উদ্দেশে। সেখানে গিয়ে দেখা যায় যে, মৃত ও নোটিশে, একই শিশুর ছবি। খুঁজে বার করা হয় শিশুটির বাবা শেখ রিয়াজকেও। সেও শিশুটিকে নিজের ছেলে বলে সনাক্ত করে। পুলিশ এরপর শিশুটির দিদা, মিসিং ডায়েরি করা রোশন বিবিকে জিজ্ঞাসাবাদ করে, দেখানো হয় মৃত শিশুটির ছবি। তিনিও শিশুটিকে সনাক্ত করেন। ইতিমধ্যে দেখা যায় শিশুটির মা হাসিনা তার মায়ের বাড়িতে ফিরে এসেছে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে অবশেষে তিনি পুলিশের কাছে সমস্ত দোষ স্বীকার করেন। হাসিনাকে নিয়ে পুলিশ পাড়ি দেয় ভান্নুর এর বাড়ির উদ্দেশে। সেখানে গিয়ে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে অবশেষে তিনিও পুলিশের কাছে সমস্ত দোষ স্বীকার করেন। দুজনকে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করে পুলিশ আইন মোতাবেক হাওড়া আদালতে হাজির করে।

    সরকারি আইনজীবী কী বললেন?

    হাওড়ার (Howrah) সরকারি আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় বলেন, দেড় বছরের অসহায় সন্তানকে যেভাবে নৃশংসভাবে দুজনে মিলে হত্যা করেছে এবং তার পরে খুব ঠান্ডা মাথায় উভয়ে মিলে ট্রেনে করে সন্তানের মৃতদেহ ভিনরাজ্যে পাচার করেছে, তা সত্যই বিরলের মধ্যে বিরলতম। সরকারপক্ষের তরফ থেকে এই মামলাতে সর্বোচ্চ সাজা, অর্থাৎ ফাঁসির সাজা শোনানোর প্রার্থনা আদালতের কাছে রাখা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bomb Blast: ভাঙড়ে বোমা বিস্ফোরণ থেকে বাদ গেল না স্কুলও, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    Bomb Blast: ভাঙড়ে বোমা বিস্ফোরণ থেকে বাদ গেল না স্কুলও, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা পুলিশের অধীনে আনার পরও শান্তি ফিরল না ভাঙড়ে। ভাঙড় যে ভাঙড়েই আছে, তা আরও একবার প্রমাণ মিলল মঙ্গলবার। এবার রাজনৈতিক কোনও হিংসার ঘটনা নয়। বোমা বিস্ফোরণ (Bomb Blast) ঘটল স্কুল চত্বরের ভিতরে। তাও আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় হাইস্কুলে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Bomb Blast)

    ভাঙড় হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল। মঙ্গলবার ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হয়েছে মাত্র ১০ মিনিট আগে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বেরোচ্ছেন পরীক্ষাকেন্দ্র থেকে। এক পরীক্ষার্থী বাথরুমে গিয়েছিল। সেখানে একটি বোমায় আগুন জ্বলতে দেখে সে। এরপরই ছুটে এসে বাইরে সকলকে চিৎকার করে বলতেই বোমা বিস্ফোরণ (Bomb Blast) ঘটে। আচমকা প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা স্কুলবাড়ি। শুরু হল দৌড়ঝাঁপ। পরীক্ষার্থীদের কয়েকজন বলে, মঙ্গলবার পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পরই একটি বোমা ফাটে শৌচাগারে। ঘটনাস্থলের দিকে দৌড়ে যান নিরাপত্তারক্ষীরা। খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ। সূত্রের খবর, একটি সুতলি বোমা রেখে গিয়েছিল কেউ বা কারা। সেটাই ফেটেছে। কিন্তু, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলের শৌচাগারে কে বিস্ফোরক রেখে গেল, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে, বিস্ফোরণ ঘটানোর নেপথ্যে কোনও পরীক্ষার্থীও থাকতে পারে। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    শুরু রাজনৈতিক তরজা

    এই ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতা সুনীপ দাস বলেন, “আরাবুল ইসলাম গ্রেফতার হয়ে গিয়েছেন। ভাঙড়ে এখনও শান্তি ফেরেনি। তৃণমূল জমানায় বোমা, বন্দুক, গুলি সর্বত্র পাওয়া যায়। স্কুলও ছাড় পাচ্ছে না। এরজন্য পুলিশ-প্রশাসনই দায়ী। যদিও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে শাসকদল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: রামনবমী হিংসায় এনআইএ-র হাতে গ্রেফতার ১৬, ধন্যবাদ জানিয়ে পোস্ট শুভেন্দুর

    Suvendu Adhikari: রামনবমী হিংসায় এনআইএ-র হাতে গ্রেফতার ১৬, ধন্যবাদ জানিয়ে পোস্ট শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছর রামনবমীর শোভাযাত্রায় হামলাকে কেন্দ্র করে হিংসা ছড়ায়। এই ঘটনায় রাজ্য থেকে এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। গ্রেফতারি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রতিক্রিয়া সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের শাসক দলকে এই ঘটনার কারণে নিশানাও করেছেন তিনি। শুভেন্দুর অধিকারীর দাবি, মমতার সরকার এবং পুলিশের আশ্রয়ে থাকা দুষ্কৃতীদের বোঝা উচিত যে আইন তাঁদের রেয়াত করবে না।

    এক্স হ্যান্ডেলে কী লিখলেন শুভেন্দু? 

    ২০২৩ সালের রামনবমীর মিছিলে হামলার ঘটনা ঘটে। রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুর, রিষড়া, উত্তর দিনাজপুরের বেশ কিছু এলাকা। ঘটনার ঠিক পরদিনই আদালতের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেসময় এনআইএ তদন্তের দাবি জানান। হাইকোর্টও শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি মেনে নেয়। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে শুভেন্দু (Suvendu Adhikari) লিখেছেন, “পশ্চিমবঙ্গে রাম নবমীর মিছিলে সহিংসতা মামলার এনআইএ তদন্তের ফলাফল পাওয়া গিয়েছে। আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি এনআইএ তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলাম। এরপরই এনআইএ তদন্তের অনুমতি দেয় হাইকোর্ট। রাজ্য সরকার এনআইএ তদন্ত রোধ করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, তবে সুপ্রিম কোর্ট এনআইএ তদন্তে কোনও বিধিনিষেধ আরোপ করেনি।”

    তাঁর আরও সংযোজন, “জাতীয় তদন্ত সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে যে ডালখোলায় রাম নবমী মিছিলের সহিংসতার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আমি আশাবাদী হাওড়ার শিবপুর, হুগলির শ্রীরামপুর, রিষড়া থেকেও রাম নবমীর মিছিলে অংশগ্রহণকারী শান্তিপূর্ণ ভক্তদের উপর হামলাকারীদেরও গ্রেফতার করা হবে।”

    মিছিলে পেট্রোল বোমা ছোড়ার অভিযোগ 

    গত বছর রামনবমীর দিন অসংখ্য হিন্দু সংগঠন মিছিল বের করেছিল। মিছিলের উদ্যোক্তাদের অভিযোগ, শিবপুর, রিষড়া, উত্তর দিনাজপুরে যখন রামনবমীর শোভাযাত্রা যাচ্ছিল, সেই সময় মিছিলকে লক্ষ্য করে প্রথমে কাচের বোতল, ইট ও পাথর উড়ে আসে। পরবর্তীতে পেট্রোল বোমাও ছোড়া হয় মিছিলে। আহত হন বেশ কিছু রামভক্ত। প্রতিটি এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিষড়াতে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোড চত্বর। রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রতিটি বাস, টোটোতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Partha Chatterjee: পার্থ-অর্পিতার সম্পর্ক কেমন জানতে চাইলেন বিচারপতি, কী উত্তর দিলেন আইনজীবী?

    Partha Chatterjee: পার্থ-অর্পিতার সম্পর্ক কেমন জানতে চাইলেন বিচারপতি, কী উত্তর দিলেন আইনজীবী?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সাল থেকেই একটা প্রশ্ন ঘুরছে। পার্থ-অর্পিতার সম্পর্ক কী? এনিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম ছড়িয়ে পড়েছে। অবেশেষে মিলল উত্তর। অর্পিতা নাকি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভাইঝি, আদালতে মঙ্গলবার এমনটাই জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। ভাইঝি অর্পিতার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক পার্থ চট্টোপাধ্যায়ের। এমনটাই দাবি আইনজীবীর।

    পার্থ-অর্পিতার সম্পর্ক জানতে চান বিচারপতি

    মঙ্গলবারই পার্থর জামিনের মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এদিন নিজের এজলাসে বসে পার্থ-অর্পিতার সম্পর্ক জানতে চান বিচারপতি। তখনই তাঁদের কাকা-ভাইঝি বলে উল্লেখ করেন পার্থর আইনজীবী। শুনানি চলাকালীন পার্থর (Partha Chatterjee) আইনজীবী আদালতে জানান, এমনটা নয় যে অর্পিতাকে চিনতেন না তাঁর মক্কেল। ব্যবসায়িক সূত্রেই তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু এর বাইরে অর্পিতা কী করেন, তা তাঁর মক্কেলের জানা ছিল না। নিজের যুক্তির স্বপক্ষে পার্থর আইনজীবী আদালতে আরও দাবি করেন, অর্পিতার বাড়ি থেকে তদন্তকারীরা বিমা সংক্রান্ত যে নথি উদ্ধার করেছেন, সেখানেও ‘নমিনি’ হিসেবে পার্থর পরিচয় রয়েছে ‘কাকু’!

    নিয়োগ-দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ-অর্পিতা

    শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থর বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় একদা তৃণমূলের মহাসচিবকে। সেসময় পার্থর (Partha Chatterjee) ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। গ্রেফতার করা হয় অর্পিতাকেও। রাজ্যে শিক্ষায় নিয়োগ-দুর্নীতির তদন্তে অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধারের ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। পার্থ এবং অর্পিতার সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে পার্থর আইনজীবী বুধবার আদালতে জানালেন, ব্যবসায়িক সম্পর্কই ছিল দু’জনের মধ্যে।

    আরও পড়ুুন: লোকসভা ভোটের আগেই লাগু সিএএ আইন! নোটিশ জারি কবে জানেন?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajya Sabha election: ‘ক্রস ভোটিং’ উত্তরপ্রদেশেও, রাজ্যসভা নির্বাচনে অতিরিক্ত আসন পেল বিজেপি

    Rajya Sabha election: ‘ক্রস ভোটিং’ উত্তরপ্রদেশেও, রাজ্যসভা নির্বাচনে অতিরিক্ত আসন পেল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ছিল রাজ্যসভার নির্বাচন (Rajya Sabha election)। ভোটে হিমাচল প্রদেশের পাশাপাশি ‘ক্রস ভোটিং’ হল যোগীরাজ্য উত্তরপ্রদেশেও। রামরাজ্যে ‘ক্রস ভোটিং’-এর সুফল গেল গেরুয়া শিবিরে।

    যোগী রাজ্যে ‘ক্রস ভোটিং’-এর খুঁটিনাটি

    বিধানসভার অঙ্ক অনুযায়ী, উত্তরপ্রদেশে রাজ্যসভার (Rajya Sabha election) ১০টি আসনের মধ্যে বিজেপির ৭ এবং সমাজবাদী পার্টির ৩টি আসনে জয়ী হওয়ার কথা। তবে ফল প্রকাশের পর দেখা গেল বিজেপি আটটি আসনে জিতে গিয়েছে। অর্থাৎ অতিরিক্ত একটি আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির। যা ‘ক্রস ভোটিং’-এর সুফল। প্রত্যাশিত তিনটি আসনের মধ্যে একটি হারতে হয়েছে সমাজবাদী পার্টিকে। ‘ক্রস ভোটিং’ সামনে আসতেই কড়া বার্তা দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। যে সমস্ত বিধায়ক ‘ক্রস ভোটিং’ করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল, এমনটাই জানিয়েছেন অখিলেশ। অন্যদিকে উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য জানিয়েছেন, এই জয় মোদিজির উন্নয়ন মন্ত্রের জয়।

    এপ্রিলেই ১৫টি রাজ্যের ৫৬ জন রাজ্যসভার সদস্য অবসর নিতে চলেছেন

    প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলেই ১৫টি রাজ্যের ৫৬ জন রাজ্যসভার (Rajya Sabha election) সদস্য অবসর নিতে চলেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে দেশের ১৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪১টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিধায়ক সংখ্যার অনুপাতে প্রার্থী দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ভোটপর্ব মিটেছে। মঙ্গলবার উত্তরপ্রদেশ, কর্নাটক এবং হিমাচলের মোট ১৫টি আসনে ভোটগ্রহণ হয়। সেখানেই সামনে ‘ক্রস ভোটিং’, যা আদতে গেরুয়া শিবিরে অক্সিজেন জুগিয়েছে।

    হিমাচলে পরাস্ত সিংভি

    হিমাচল প্রদেশে (Rajya Sabha Election) ক্ষমতায় রয়েছে কংগ্রেস। তা সত্ত্বেও এখানে মুখ থুবড়ে পড়েছেন কংগ্রেস প্রার্থী। বিজেপির চেয়ে তাদের বিধায়ক সংখ্যাও ঢের বেশি। তা সত্ত্বেও বিজেপি প্রার্থী হর্ষ মহাজন জয়ী হয়েছেন ক্রশ ভোটিংয়ের জেরে। এখানে হর্ষর প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি। তাঁকে জেতাতে হুইপ জারি করেছিল কংগ্রেস নেতৃত্ব। তার পরেও রোখা যায়নি ক্রস ভোটিং। সিংভি বলেন, “গতকাল রাত থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। এটি খুবই দুঃখজনক ঘটনা।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ২৮/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ২৮/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) প্রেম জীবনে আবদ্ধ থাকলে তৃতীয় কোনও ব্যক্তির কারণে প্রেমীকে সন্দেহ করতে পারেন।

    ২) একাধিক উৎস থেকে আয় হবে।

    ৩) বড়সড় লগ্নির আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন।

    বৃষ

    ১) সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করবেন।

    ২) কর্মক্ষেত্রে সমস্ত কাজে মনোনিবেশ করবেন।

    ৩) শত্রু আপনার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে, তাঁদের থেকে সতর্ক থাকুন।

    মিথুন

    ১) শেয়ার বাজারে অর্থ লগ্নির ইচ্ছা থাকলে আজকের দিনটি তার জন্য ভালো।

    ২) সরল স্বভাবের কারণে মান-সম্মান বাড়বে।

    ৩) প্রিয় মানুষের কাছ থেকে সুসংবাদ পাবেন।

    কর্কট

    ১) আশপাশের পরিবেশ আনন্দে পরিপূর্ণ থাকবে।

    ২) কোনও সমস্যার বিষয়ে সঙ্গীর সঙ্গে কথা বলতে পারেন।

    ৩) সন্তানের কেরিয়ার সংক্রান্ত চিন্তা আপনাদের সমস্যায় ফেলতে পারে।

    সিংহ

    ১) পারিবারিক জীবনে কোনও কারণে অবসাদ থাকবে।

    ২) কারও সঙ্গে কোনও বিষয়ে তর্ক করবেন না।

    ৩) সন্তানের কারণে চিন্তিত থাকলে, সেই দুশ্চিন্তা দূর হবে।

    কন্যা

    ১) ব্যবসায়ীরা বরিষ্ঠদের সহযোগিতায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণ করুন।

    ২) পরিবারের সদস্যদের কেনাকাটার জন্য কিছু অর্থ ব্যয় করুন।

    ৩) অন্য কাজে শক্তি প্রয়োগ করার পরিবর্তে নিজের কাজে মনোনিবেশ করুন।

    তুলা

    ১) ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। এর ফলে মানসিক শান্তি লাভ করা সম্ভব হবে।

    ২) কাজকর্মের কোনও বিবাদ হলে ধৈর্য ধরুন ও সংযম বজায় রাখুন।

    ৩) ব্যবসায়িক পরামর্শের প্রয়োজন হবে।

    বৃশ্চিক

    ১) পারিবারিক জীবনে কোনও বিবাদ চললে তার সমাধান হবে।

    ২) বহুদিন পর পরিবারের কোনও সদস্যের সঙ্গে দেখা হবে।

    ৩) যেচে কাউকে পরামর্শ দেবেন না।

    ধনু

    ১) কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য পুরস্কৃত হবেন।

    ২) ব্যবসায়ীরা বড়সড় চুক্তি পেতে পারেন।

    ৩) কোনও বন্ধুর স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন।

    মকর

    ১) বাড়ির রক্ষণাবেক্ষণে মনোনিবেশ করবেন।

    ২) পরিবারের সদস্যদের পরামর্শে কোনও নতুন কাজ করবেন।

    ৩) প্রেম জীবনে কোনও বহিরাগত ব্যক্তির কারণে বিবাদ বাধতে পারে।

    কুম্ভ

    ১) পরিবারের সদস্যকে দিয়ে থাকা প্রতিশ্রুতি ভুলে যাবেন।

    ২) বরিষ্ঠদের সাহায্যে পারিবারিক সমস্যার সমাধান হবে।

    ৩) চাকরিজীবী জাতকরা সুসংবাদ পাবেন।

    মীন

    ১) আত্মীয়দের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে।

    ২) কোনও সুসংবাদ পেতে পারেন।

    ৩) পারিবারিক জীবনে সামঞ্জস্য বজায় রাখুন, তা না-হলে সমস্যা দেখা দিতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Birbhum: কেষ্ট গড়়ে দিকে দিকে উদ্ধার ড্রাম ভর্তি বোমা, আগ্নেয়াস্ত্র, লোকসভার আগে সরগরম জেলা

    Birbhum: কেষ্ট গড়়ে দিকে দিকে উদ্ধার ড্রাম ভর্তি বোমা, আগ্নেয়াস্ত্র, লোকসভার আগে সরগরম জেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোট এখনও ঘোষণা হয়নি। তার আগেই কেষ্টর গড় বীরভূমের (Birbhum) দিকে দিকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একাধিক জায়গায় ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে। কে বা কারা এই বোমা মজুত করেছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আর সামনেই লোকসভা নির্বাচন। ভোটের মুখে বীরভূমে একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার কে ঘিরে উদ্বেগ বাড়ছে। কারণ এর আগে নির্বাচন হোক বা সাধারণ বিষয় রাজনৈতিক হানাহানিতে তপ্ত হয়েছে বীরভূম। তাই, একাধিক থানা এলাকায় এত বোমা বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় পুলিশ প্রশাসনের আধিকারিকরা দুশ্চিন্তায় রয়েছেন।

    নানুর, কীর্ণাহার, ইলামবাজারে বোমা উদ্ধার (Birbhum)

    ভোটের আগে বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উদ্ধার হচ্ছে বোমা। বীরভূমের (Birbhum) পাড়ুই, মারগ্রাম, দুবরাজপুর, লাভপুরের পর এবার কীর্ণাহার। বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। বীরভূমে ফের বিপুল পরিমাণ বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এবার ঘটনাস্থল বীরভূমের কীর্ণাহার থানার সরডাঙ্গা গ্রাম। কীর্ণাহার থানার সরডাঙ্গা গ্রামের মাঠের ধার থেকে ৪০-৪২ টি তাজা বোমা উদ্ধার করে কীর্ণাহার থানার পুলিশ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত নেমেছে কীর্ণাহার থানার পুলিশ। পাশাপাশি নানুর থানার তাখোরা এবং ব্রাহ্মণখণ্ড গ্রামে তল্লাশি চালিয়ে চার ড্রাম ভর্তি তাজা বোমা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইলামবাজার থানার নাচুনসা গ্রামে নদীর ধারে এক ব্যাগ ভর্তি তাজা উদ্ধার করা হয়। এলাকার মানুষ দেখে পুলিশে খবর দেন। পরে, পুলিশ ব্যাগ ভর্তি বোমাগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। এত বিপুল পরিমাণ বোমা কোথায় থেকে এল? কারা কি উদ্দেশ্যে মজুদ করেছিল? সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি নানুর থানা এলাকায় আগ্নেয়াস্ত্র সহ আকাল মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার কাছে থেকে একটি ওয়ান সাটার এবং গুলি পাওয়া গিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share