Tag: Madhyom

Madhyom

  • Sukanta Majumdar: ‘জেলায় জেলায় শাহজাহান বসিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী’, বিস্ফোরক সুকান্ত

    Sukanta Majumdar: ‘জেলায় জেলায় শাহজাহান বসিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী’, বিস্ফোরক সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু সন্দেশখালি নয়, জেলায় জেলায় একজন করে শেখ শাহজাহান বসিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তারা  করে কম্মে খাচ্ছে। মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও সন্দেশখালির ঘটনায় নীরব রয়েছেন। মূল অভিযুক্তকে আড়াল করেছেন। মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের সঙ্গে ছলনা করছেন। রবিবার দিল্লি থেকে বালুরঘাট যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

      শাহজাহান গ্রেফতার না হওয়া নিয়ে কী বললেন সুকান্ত? (Sukanta Majumdar)

    সন্দেশখালি ইস্যুতে এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হন। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, সন্দেশখালিতে জমি দখল, মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার পরও পুলিশ মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে এখনও গ্রেফতার করেনি। পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করবে না। কেননা শেখ শাহজাহানের হয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফাই গেয়েছেন। তিনি হোম মিনিস্টার। তার অধীনে রয়েছে পুলিশ। তাই পুলিশ কীভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করবে? তবে, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি আন্দোলনের মাধ্যমে শেখ শাহজাহানকে গ্রেফতার করাতে বাধ্য করাবে।

    পুলিশ দেখলে ক্ষেপে যাচ্ছে সন্দেশখালিবাসী

    রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শাহজাহানকে গ্রেফতার করতে নয়, তাঁর সাম্রাজ্য সামলাতে গিয়েছিলেন। শাহজাহান তাজমহল বানাচ্ছেন। তাই ডিজি গিয়েও শাহজাহানকে গ্রেফতার করতে পারেননি।  বরং পুলিশ দেখলে সন্দেশখালির মানুষ এখন  ক্ষেপে যাচ্ছেন। কেননা এই পুলিশই দিনের পর দিন শাহজাহানদের নিয়ে রেইকি করেছে কবে কোন সুন্দরী মহিলাকে কীভাবে রাতে তুলে আনতে হবে। পুলিশের ওপর এলাকার মানুষের কোনও ভরসা নেই। পুলিশ দেখলেই তারা ক্ষেপে উঠছে। সন্দেশখালির মতো রাজ্যের প্রতিটি জেলাতেই নারীদের ওপর নির্যাতন ও জমি দখল চলছে বলে অভিযোগ করেন সুকান্ত। তিনি বলেন, শিলিগুড়িতেও তৃণমূলের মদতে জমি দখল চলছে। তৃণমূল নেতাদের এই কাজে সহযোগিতা করে বিএলআরও, ডিএম’রা পয়সা পাচ্ছেন। তাই তারা কোনও ব্যবস্থা নিচ্ছেন না। আমরা রাজ্যে ক্ষমতায় এলে বিএলআরও ডিএম’দের জেলে ভরবো।

    ইন্ডিয়া জোট নিয়ে কী বললেন সুকান্ত?

    কোনও জোট করে কংগ্রেস সুবিধা করতে পারবে না বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, জাতীয় রাজনীতিতে কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ। বেঁচে থাকার  জন্য খড়কুটোর মতো কখনও কংগ্রেস কখনও  সিপিএমকে আঁকড়ে ধরতে চাইছে। কখনও সাপের কখনও ব্যাঙের গালে চুমু খেয়ে কংগ্রেসের লাভ হবে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kidney Disease: পাঁচ ঘরোয়া উপাদানেই সুস্থ থাকবে কিডনি! কোন কোন বিষয়ে সতর্কতা জরুরি?

    Kidney Disease: পাঁচ ঘরোয়া উপাদানেই সুস্থ থাকবে কিডনি! কোন কোন বিষয়ে সতর্কতা জরুরি?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বয়স বাড়লেই বিপদ, এমন আর নয়। কমবয়সীদের মধ্যেও দেখা দিচ্ছে সমস্যা। আর তার জেরে বিস্তর ভোগান্তি। স্বাভাবিক জীবন‌যাপন ব্যাহত হচ্ছে। তাই আগাম সচেতনতা জরুরি হয়ে উঠছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত কিছু বিষয় খেয়াল করলেই কিডনি সুস্থ (Kidney Disease) রাখা সম্ভব। চিকিৎসকেরা জানাচ্ছেন, সম্প্রতি কিডনির সমস্যা বাড়ছে। শুধু বয়স্কদের নয়। কমবয়সীদের মধ্যেও এই সমস্যা দেখা যাচ্ছে। কিডনির একাধিক রোগে কাবু অনেকেই। তার জেরেই সরকারি হোক কিংবা বেসরকারি, ডায়ালিসিস সেন্টারে রোগীর লম্বা লাইন। দীর্ঘ ভোগান্তির পরেও আর স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না অনেকেই। তাই প্রথম থেকেই কয়েকটি বিষয়ে সতর্কতা জরুরি বলে জানাচ্ছেন চিকিৎসক মহল।

    কোন পাঁচ ঘরোয়া উপাদান সুস্থ রাখবে কিডনি? (Kidney Disease)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, প্রতিদিন অন্তত পাঁচ থেকে ছয় লিটার জল খাওয়া দরকার। বিশেষত যাঁরা দিনের অনেকটা সময় বাড়ির বাইরে থাকেন, তাঁদের জলের পরিমাণের দিকে বিশেষ নজর দিতে হবে। কারণ, শরীরে জলের অভাব দেখা দিলে, সবচেয়ে বেশি কুপ্রভাব পড়ে কিডনিতে। কিডনি সুস্থ এবং সক্রিয় রাখতে নিয়মিত পর্যাপ্ত জল খাওয়া দরকার। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, রোগীর পর্যাপ্ত জল খাওয়ার অভ্যাস নেই। তাই নিয়মিত পর্যাপ্ত জল খাওয়া জরুরি। 
    দিনে অন্তত একবার প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খেতেই হবে। এমনই পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, কিডনিকে সক্রিয় ও সুস্থ রাখতে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার সবচেয়ে কার্যকরী। কারণ, এতে ভালো ব্যাকটেরিয়া থাকে। যা কিডনিকে সুস্থ (Kidney Disease) রাখতে বিশেষ সাহায্য করে। আর টক দই এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী বলেই মনে করছেন পুষ্টিবিদদের একাংশ। কারণ, টক দই খেলে শরীরে প্রচুর ভালো ব্যাকটেরিয়া প্রবেশ করে। তাই নিয়মিত এক কাপ টক দই খাওয়া দরকার বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

    ভিটামিন সি সমৃদ্ধ খাবার (Kidney Disease)

    ভিটামিন সি সমৃদ্ধ খাবার কিডনি ভালো রাখতে বিশেষ সাহায্য করে বলে জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, ভিটামিন সি শরীরের জন্য খুবই উপকারী। এতে যেমন রোগ প্রতিরোধ শক্তি বাড়ে, তেমনি কিডনির সক্রিয়তাও বাড়ে। তাই নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে কিডনি ভালো থাকবে। তাই যে কোনও এক ধরনের লেবু, যেমন, পাতিলেবু, কমলালেবু, মৌসম্বি লেবু দিনে অন্তত একটা খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। এতে শরীরে ভিটামিন সি-র চাহিদা পূরণ হবে। 
    ক্র্যানবেরি জুস কিংবা ড্রাই ফ্রুটস হিসাবে ক্র্যানবেরি খেলে কিডনি ভালো (Kidney Disease) থাকবে বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, ক্র্যানবেরিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন রুখতেও এই ফলের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশপাশি কিডনি সুস্থ রাখতেও সাহায্য করে‌।

    মদ্যপান ও কফি পানে রাশ (Kidney Disease)

    কিডনি সুস্থ রাখতে মদ্যপান ও কফি পানে রাশ টানতে হবে বলেই সাফ জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এই দুই পানীয় কিডনির জন্য ক্ষতিকারক। এই দুই পানীয়র জেরে শরীরে প্রচুর পরিমাণে টক্সাইট বেড়ে যায়। কিডনির উপরে মারাত্মক চাপ পড়ে। কিডনির কোষ ক্ষতিগ্রস্থ হয় (Kidney Disease)। তাই কিডনি সুস্থ রাখতে কফি আর মদ্যপানে রাশ জরুরি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Holi 2024: দোলের দিনেই চন্দ্রগ্রহণ, কখন করবেন হোলির পুজো?

    Holi 2024: দোলের দিনেই চন্দ্রগ্রহণ, কখন করবেন হোলির পুজো?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের দোল পূর্ণিমা পড়েছে সোমবার। দোল পূর্ণিমার তিথি হল গুরুত্বপূর্ণ তিথি। এই দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। বাড়িতে নিতাই-গৌরাঙ্গের আরাধনা করা হয়। একই সঙ্গে রাধা-কৃষ্ণের বসন্ত রাস পালিত হয়। কেউ কেউ আবার বাড়িতে সত্যনারায়ণের পুজোও করে থাকেন। এই দোল পূর্ণিমার হোলিতেই (Holi 2024) হতে চলেছে চন্দ্রগ্রহণ।

    চন্দ্রগ্রহণের সময় কখন?(Holi 2024)

    দোল পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণের সময় শুরু হবে সকাল ১০ টা ২৩ মিনিটে, আর গ্রহণ ছাড়বে বিকেল ৩ টে ০২ মিনিটে। মোট ৪ ঘণ্টা ৩৬ মিনিট সময় ধরে চন্দ্রগ্রহণ চলবে। তবে এই হোলিতে (Holi 2024) গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। দেখা যাবে উত্তর এবং পূর্ব এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর-দক্ষিণ আমেরিকা থেকে। তবে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের কিছু কিছু জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

    বাড়িতে কোন সময়ে পুজো করবেন?

    ২৪ ফেব্রুয়ারি শনিবার ছিল মাঘী পূর্ণিমা। এবার পরের ফাল্গুন মাসের পূর্ণিমা হল ২৫ ফেব্রুয়ারি তারিখে। এই দিনেই পড়ছে দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ। এই গ্রহণের সময় পুজো না করার কথা বলা হয়েছে শাস্ত্রে। তাই হোলিতে (Holi 2024) গ্রহণের সময়কে বাদ করে যে কোনও শুভ কাজ করতে হবে। এই দিন সত্যনারায়ণের পুজো করতে গেলে সন্ধ্যে ৫ টা ৪৫ মিনিট থেকে ৭টা ২১ মিনিটের মধ্যে ব্রতের পুজো করতে হবে।

    কোথায় কোথায় দেখা যাবে গ্রহণ?

    হোলির (Holi 2024) দিন চাঁদের গ্রহণ দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, দক্ষিণ নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে। হোলির দহন উৎসব পালন হবে ২৪ মার্চ এবং হোলির রঙের উৎসব পালিত হবে ২৫ মার্চ। হিন্দু শাস্ত্রের পঞ্জিকা অনুসারে পূর্ণিমা লাগবে ২৪ মার্চ সকাল ৯ টা ৫৪ মিনিট আর পূর্ণিমা ছেড়ে যাবে ১২ টা ২৯ মিনিটে। চন্দ্রগ্রহণের দিনেই দোল পূর্ণিমা এবং হোলি পালিত হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nandigram: সন্দেশখালির আন্দোলনকে সমর্থন নন্দীগ্রামের নির্যাতিতাদের

    Nandigram: সন্দেশখালির আন্দোলনকে সমর্থন নন্দীগ্রামের নির্যাতিতাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠেছেন নির্যাতিতারা। এই নির্যাতিতাদের পাশে দাঁড়ালেন নন্দীগ্রামের (Nandigram) নির্যাতিতারা। এই লড়াই চেনা ঠেকছে নন্দীগ্রামের রাধারানি আড়ি, কল্পনা মুনিয়ান, হৈমবতী দাসদের। দেড় দশকের ব্যবধানে রাজ্যের দুই প্রান্তের নির্যাতিতাদের স্বর মিলে যাচ্ছে।

    সন্দেশখালির অত্যাচার নিয়ে সরব নন্দীগ্রামের নির্যাতিতারা (Nandigram)

    ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে (Nandigram) গুলি চালনার পরে রাধারানিকে নির্যাতনের অভিযোগ উঠেছিল সিপিএমের ‘হার্মাদ বাহিনী’র বিরুদ্ধে। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। পরে ফিরেছেন গোকুলনগরের বাড়িতে। ৬৬ বছরের রাধারানি বলেন, বাড়িতে টিভি নেই। লোকজনের মুখে শুনছি, সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে। তবে তারাও আমাদের মতো আন্দোলন করছে জেনে ভাল লাগছে। তবে, কেউ আর আমাদের খোঁজ রাখে না। যা বুঝলাম, যে যখন শাসক,দুর্বৃত্তরা তার ছত্রছায়াতেই থাকে। ২০০৭ সালের নভেম্বরে সোনাচূড়ার কল্পনা মুনিয়ান এবং হৈমবতী দাসকে অপহরণের অভিযোগ উঠেছিল। নিশানায় ছিল সেই ‘হার্মাদ বাহিনী’। পরে স্থানীয়রাই তাঁদের এগরার কাছে উদ্ধার করে। কল্পনাও বলছেন, “এই অত্যাচার মেনে নেওয়া যায় না। অবিলম্বে সন্দেশখালির শাহজাহানদের গ্রেফতার করা উচিত।” কল্পনার বাড়ির কাছেই থাকেন হৈমবতী। তিনি বলেন, “বরাবর শাসকদের লক্ষ্য মহিলারা। বয়স হয়ে গিয়েছে। তবু সন্দেশখালিতে গিয়ে অত্যাচারিত মা- বোনেদের পাশে দাঁড়াতে ইচ্ছে করছে।”

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী দু’দিন আগেই দাবি করেছেন, “দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে সন্দেশখালি।” একই সুর শোনা গিয়েছে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলাতেও।  নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, এসবের পিছনে রাজনীতি আছে। সন্দেশখালি আর নন্দীগ্রাম এক নয়।  বিজেপির তমলুক সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন,  “নন্দীগ্রামের শহিদ পরিবার থেকে অত্যাচারিত মায়েরাও তৃণমূলের দ্বিচারিতা বুঝে এখন তাদের প্রত্যাখ্যান করেছেন। তাই তাঁদের গায়ের রাজনীতির রং লাগাতে চাইছে তৃণমূল।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: বন্দুক ঠেকিয়ে জমি দখল, ছাত্রীর পড়াশোনা বন্ধ শাহজাহানের অত্যাচারে!

    Sandeshkhali: বন্দুক ঠেকিয়ে জমি দখল, ছাত্রীর পড়াশোনা বন্ধ শাহজাহানের অত্যাচারে!

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালি (Sandeshkhali) জুড়ে শেখ শাহজাহান, শিবু হাজার, উত্তম সর্দার ও সিরাজের বিরুদ্ধে একের পর এক অভিযোগে বিস্ফোরক হয়েছেন গ্রামবাসীরা। মাথায় বন্দুক ঠেকিয়ে ৬ বিঘা জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বোসের সামনেই ক্ষোভ উগরে দেন এলাকার এক গ্রামবাসী। অপর দিকে জানা গেল, শাহজাহান-সিরাজের অত্যাচারে স্নাতক হয়ে উঠতে পারেননি বেড়মজুর এলাকার প্রতিবাদী মৌ কোয়েলি সর্দার।

    গত শুক্রবারের পর শনিবার ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। তৃণমূল নেতা-মন্ত্রীদের দেখে এলাকার মানুষ ক্ষোভে ফুঁসে ওঠেন। এরপর দুইজন গ্রামবাসীকে আটক করে পুলিশ। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে এডিজি সুপ্রতিম সরকার টহল দেন। যদিও রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক স্পষ্ট করে জানান, “শাহজাহানের নামে নির্দিষ্ট করে কোনও অভিযোগ নেই।” আর এই মন্তব্যে ব্যাপক চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে।

    বন্দুক ঠেকিয়ে জমি দখল!

    কর্ণখালির (Sandeshkhali) বাসিন্দা হরেকৃষ্ণ দাস অভিযোগ তুলে বলেন, “শাহজাহান বাহিনী আমার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জমি জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বন্দুকের সামনে বাবা একদম ভয় পাননি। প্রতিবাদ করেছিলেন। এরপর আমাকে মেরে পা ভেঙে দিয়েছিল। আমাদের পরিবার এই চাষের উপর নির্ভর করে চলে। সমস্ত জমি দখল করে জল ঢুকিয়ে দিয়েছিল ওরা। প্রতিবাদ করেছিলাম বলে ৪ দিন জেলে ঢুকিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত ৬ বিঘা জমি দখল করে নিয়েছিল ওরা।” এদিন রাজ্যের দুই মন্ত্রী সন্দেশখালিতে গেলে এই ভাবেই এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন গ্রামের মানুষ। সেই সঙ্গে গ্রামবাসীরা আরও বলেন, “মন্ত্রীরা নিয়ম করে আগে এসে নিপীড়িত মানুষের কথা শুনলে আজকের মতো পরিস্থিতি হত না।”

    সিরাজের অত্যাচারে বন্ধ হয়েছে পড়াশুনা

    ২০২১ সালের আদিবাসী অধ্যুষিত গ্রামে (Sandeshkhali) ব্যাপক হামলা চালিয়েছিল সিরাজের বাহিনী। এই সময় কোয়েলির মোবাইল লুট করে নেয় দুষ্কৃতীরা। অপরদিকে সেই সময় করোনাকালে পড়াশুনার একমাত্র মাধ্যম ছিল এই মোবাইল এবং অনলাইন। মোবাইল না থাকায় আর পড়াশুনা করা হয়ে ওঠেনি তার পক্ষে। কোয়েলি জানিয়েছেন, “শেখ শাহজাহান এবং সিরাজ সেই সময় আমাদের উপর ব্যাপক অত্যাচার করে। কোনও রকমে পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলাম। তখন আমাদের অনলাইনে পড়াশুনা এবং পরীক্ষা দেওয়ার ব্যাপার ছিল। ফোনটা লুট করে নিয়েছিল তাই আর পরীক্ষা দিতে পারিনি। যারা পড়াশুনা করছিল তাদের সকলের নামে মিথ্যা কেস দেওয়া হয়েছিল। এমনকি অধ্যাপকদেরও নামে কেস দেওয়া হয়েছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও সন্দেশখালি ঢুকতে বাধা, ধস্তাধস্তি, ৬ সদস্যকে গ্রেফতার করল পুলিশ

    Sandeshkhali: ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও সন্দেশখালি ঢুকতে বাধা, ধস্তাধস্তি, ৬ সদস্যকে গ্রেফতার করল পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালি (Sandeshkhali) যাওয়ার পথে এবার বাধাপ্রাপ্ত ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বাধা দিল পুলিশ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালি যাচ্ছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। সন্দেশখালি যাওয়ার পথে ভোজেরহাটেই কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দিল পুলিশ। ১৪৪ ধারা জারি রয়েছে। সেই যুক্তি দেখিয়ে বাধা দেওয়া হয় পুলিশের তরফে। ডিসি সৈকত ঘোষ ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের অনুরোধ করে জানান, এই মুহূর্তে সন্দেশখালির যা পরিস্থিতি তাতে সেখানে এখন যাওয়া সম্ভব নয়। আইন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিন্তু, টিমের সদস্যরা জানাচ্ছেন, তাঁরা দু’জন যাবেন সেখানে। যদিও পরে পুলিশ কেন্দ্রীয় টিমের ৬ সদস্যকে গ্রেফতার করে।

    কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় (Sandeshkhali)

    ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানোর জন্য রাজ্য পুলিশেরক পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল। ভোজেরহাটে ইস্ট ডিভিশনের ডিসি আরএস বিলাল ও ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, কেন্দ্রীয় টিমে ৬ জন সদস্য রয়েছেন। টিমে রয়েছেন পাটনা হাইকোটের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডি, রজপাল সিং, ওপপ্রকাশ ব্যাস, সঞ্জীব নায়ক, ভাবনা বাজাজ এবং চারু আলি খান্না। এই প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের বেশ কয়েকজন আইনজীবী সন্দেশখালি (Sandeshkhali) এলাকায় যাবেন বলেই প্রাথমিক ভাবে জানা যায়। আইনজীবী তথা এনসিড্বলু-র  সদস্য চারু আলি খান্না জানান বলেন, “আমরা পুলিশকে বললাম দুজন যাব। বাংলার পুলিশ দুই মহিলাকে ভয় পাচ্ছে? কীসের ভয় পাচ্ছে ওরা? আমি কী করব ওইখানে গিয়ে। আমি তো ফিরব না। জানা গিয়েছে, কেন্দ্রীয় টিমের মহিলাদের আটক করার জন্য গাড়িতে তুলছিল পুলিশ। সেই সময় বাধা হয় সিআরপিএফ এর জওয়ানের সঙ্গে। তারা বাধা দেয়। চলে ধস্তাধস্তি।

    প্রতিনিধি দলকে গ্রেফতার

    ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বলেন,”স্যর আপনাদের আটক করব? আমরা পুলিশের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করছি ফিরে যাওয়ার জন্য।” পাল্টা প্রতিনিধি দলের এক সদস্য বলেন, “ওইখানে ১৪৪ ধারা জারি। এখানে তো ১৪৪ ধারা নেই। যেতে দিচ্ছেন না। আমাদের বারণ আছে।”১৪৪ ধারার যুক্তি দিয়ে তথ্য অনুসন্ধানকারী দলকে আটকাল পুলিশ। পরে, পুলিশ কেন্দ্রীয় টিমের ৬ জন সদস্যকে গ্রেফতার করে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • NCW: ডিজিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের, মালদার ঘটনায় ৪ দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

    NCW: ডিজিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের, মালদার ঘটনায় ৪ দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: মালদাকাণ্ডে রাজ্য পুলিশের ডিজির কাছে চারদিনের মধ্যে রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন (NCW)। এর পাশাপাশি অভিযুক্তদের তাড়াতাড়ি গ্রেফতারের নির্দেশও দিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। প্রসঙ্গত, মালদায় এক মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। অনুমান, ধর্ষণের পরে খুন করা হয়েছে ওই মহিলাকে। এরপরেই রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেন রেখা শর্মা (NCW)।

    জাতীয় মহিলা কমিশনের বিবৃতি

    শনিবারই জাতীয় মহিলা কমিশনের (NCW) অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘‘এ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। একটি নতুন ঘটনা জানতে পেরেছি। মালদায় এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। ধর্ষণ ও খুনের ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ডিজিপিকে চিঠি দিয়েছেন। দোষীদের শাস্তির পাশাপাশি ৪ দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে।’’

    নারী নির্যাতনের বধ্যভূমি মালদা?

    মালদায় একাধিক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে চলতি বছরে। ৩১ জানুয়ারি ইংরেজবাজারে পঞ্চম শ্রেণির এক ছাত্রী খুন হয়। আলাদা আলাদা জায়গায় উদ্ধার হয় দেহের বিভিন্ন অংশ। ৮ ফেব্রুয়ারি মালদার মানিকচকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে এক দশম শ্রেণির ছাত্রীকে নিগ্রহের অভিযোগ সামনে আসে। অচৈতন্য রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। গত ১৫ ফেব্রুয়ারি জেলার মোথাবাড়িতে একটি ভুট্টার ক্ষেতে যুবতীর বিবস্ত্র ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা যায়, আগের দিন রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই মহিলা। ধর্ষণের পর খুন বলে অভিযোগ ওঠে। এরইমধ্যে শুক্রবার বৈষ্ণবনগর থানা এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে এক গৃহবধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। অন্যদিকে, পুরাতন মালদায় ভাবুক অঞ্চলের বিষনপুর এলাকায় পরিত্যক্ত ইটভাটা থেকে নবম শ্রেণির এক ছাত্রীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। সবমিলিয়ে গোটা মালদা জেলার আইন-শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: দুই মন্ত্রীর কাছে শাহজাহানের গ্রেফতারির দাবি জানালেন সন্দেশখালিবাসী

    Sandeshkhali: দুই মন্ত্রীর কাছে শাহজাহানের গ্রেফতারির দাবি জানালেন সন্দেশখালিবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি (Sandeshkhali)। যত দিন যাচ্ছে শাহাজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলছেন একের পর এক গ্রামবাসী। শক্ত জমি ক্রমশ আলগা হচ্ছে তৃণমূলের। এটা বুঝতে পেরেই বারবারই ছুটে আসছেন মন্ত্রীরা। দিনভর মাটি কামড়ে পড়ে থাকছেন সন্দেশখালিতে। গ্রামের মানুষের সঙ্গে তাঁরা কথা বলছেন। শনিবারও রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু সন্দেশখালি গিয়েছিলেন। দিনভর এলাকার মানুষের সঙ্গে তাঁরা কথা বলে ক্ষোভ কতটা রয়েছে তা বোঝার চেষ্টা করেন। পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। এতকিছু কি করার পরও ছিঁড়ে কতটা ভিজল তা নিয়েই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

    শাহজাহানের গ্রেফতারির দাবি জানালেন বাসিন্দারা (Sandeshkhali)

    ইডির ওপর হামলার পর থেকেই শাহজাহান বেপাত্তা। তাঁর অন্যতম সাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরাতে পুলিশ গ্রেফতার করেছে। তাতেও সন্দেশখালীবাসীর (Sandeshkhali) ক্ষোভের আগুনে জল ঢালতে পারেনি প্রশাসন। বরং যত দিন গিয়েছে ক্ষোভ তত বেড়েছে। দুদিন আগেই শাহজাহানের ভাইকে তাড়া করেছে এলাকার মানুষ। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তাঁর ওপর চড়াও হয়েছে বিক্ষুব্ধ জনতা। আন্দোলনকারীদের বক্তব্য, সন্দেশখালি অত্যাচারের নায়ক শাহজাহানকে কেন গ্রেফতার করা হচ্ছে না। দুই মন্ত্রীর কাছেও তাঁরা শাহজাহানের গ্রেফতারির জন্য দরবার করেন। মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে কতটা ক্ষোভ রয়েছে শাহজাহানের উপর সেটা টের পান রাজ্যের দুই মন্ত্রী।

    কী বললেন মন্ত্রী?

    মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, উত্তম ও শিবুকে পুলিশ গ্রেফতার করেছে। শাহজাহানের বিষয়টি ইডি। ইডি রাজ্য সরকারের অধীনে নয়। কেন্দ্রের অধীনে। শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইডি। এর আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শাহজাহান গ্রেফতারি প্রসঙ্গে একই সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে, মন্ত্রীদের এই ধরনের কথাতে সন্তুষ্ট নন সন্দেশখালিবাসী।

    বসিরহাটের পুলিশ সুপার কী বললেন?

    দুদিন আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশখালি এসেছিলেন। আইন হাতে না তোলার বার্তা দিয়ে গিয়েছিলেন তিনি। সন্দেশখালি থেকে তুই চলে যাবার পরই সক্রিয় হয়ে উঠেছিল পুলিশ। উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। ফলে পুলিশের বিরুদ্ধেও খুব উপড়ে দিয়েছিলেন বাসিন্দারা। বিক্ষোভাতে ইতিমধ্যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে মজুর গ্রামে। একাধিক জায়গায় পুলিশ কাম করা হয়েছে। বসিরহাটের পুলিশ সুপার হাসান মেহেদি রহমান বলেন, ক্যাম্পে ভালো সাড়া মিলছে। অনেকেই অভিযোগ জানাচ্ছেন। এখনও পর্যন্ত ৯ জনের জমি ফেরানো ব্যবস্থা হয়েছে। বাকি অভিযোগ খতিয়ে থেকে ব্যবস্থা নেওয়া হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: দ্বারকায় দেশের দীর্ঘতম সুদর্শন সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর, নির্মাণ খরচ কত জানেন?

    PM Modi: দ্বারকায় দেশের দীর্ঘতম সুদর্শন সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর, নির্মাণ খরচ কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার গুজরাট সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন সকালে তিনি উদ্বোধন করেন ভেট দ্বারকার সুদর্শন সেতুর। প্রসঙ্গত এটিই দেশের দীর্ঘতম কেবল ব্রিজ। গুজরাটের ওখা এবং ভেট দ্বারকাকে সংযুক্ত করেছে এই ব্রিজ।

    সেতুর খুঁটিনাটি

    অভিনব নকশায় গড়ে তোলা হয়েছে এই সুদর্শন সেতুটি। সেতুর মধ্যে রয়েছে ফুটপাথও। ব্রিজের দু’পাশে দেখা যাবে গীতার স্তোত্র এবং শ্রীকৃষ্ণের ছবি। ২.৩২ কিলোমিটার দীর্ঘ এই সেতু। এমন ধরনের অভিনব সেতু ভারতের আর কোনও প্রান্তে নেই বলে জানা যাচ্ছে। কেবলের মাধ্যমে ঝুলন্ত এই সেতুর ওপরে চার লেনের রাস্তাও তৈরি করা রয়েছে। উপরে রয়েছে সোলার প্যানেল, যেখান থেকে প্রতিদিন ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে বলে জানা গিয়েছে। এই সেতুর নির্মাণের ফলে দ্বারকা ও ভেট দ্বারকার মধ্যে যাতায়াতের সময়ও অনেকটা বাঁচবে বলে মনে করা হচ্ছে। ২০১৭ সালের অক্টোবর মাসে এই সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ২০২৪ সালে তিনিই সেতুর উদ্বোধন করলেন। সেই সময়ই তিনি বলেছিলেন, এই সেতু পুরনো ও নতুন দ্বারকাকে সংযুক্ত করবে।

    সুদর্শন সেতুর নির্মাণ খরচ কত?

    জানা গিয়েছে সেতু তৈরি করতে মোট খরচ ৯৮০ কোটি টাকা হয়েছে। জেলা কালেক্টর জি টি পাণ্ড বলেন, ‘‘দ্বারকা শহর থেকে আনুমানিক ৩০ কিলোমিটার দূরে ওখা বন্দরের কাছে অবস্থিত ভেট দ্বারকা। এখানেই রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির। বর্তমানে ভেট দ্বারকার এই মন্দিরে যাতায়াতের জন্য পুণ্যার্থীরা নৌকার ব্যবহার করেন। সেতুর উদ্বোধন হওয়ায় ভক্তদের যাতায়াত আরও সুবিধাজনক হবে।’’

    বিশ্বের বৃহত্তম শস্য সঞ্চয় পরিকল্পনার উদ্বোধন মোদির

    শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন বিশ্বের বৃহত্তম শস্য সঞ্চয় পরিকল্পনার। ১১ টি রাজ্যের ১১ টি প্রাথমিক কিষাণ ক্রেডিট সোসাইটিতে এই পাইলট প্রজেক্টের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) বলেন, ‘‘আগের সরকার কখনই কৃষি পণ্য সংরক্ষণের দিকে ভাবনা চিন্তা করেনি। আমাদের পরিকল্পনা হল আগামী পাঁচ বছরে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা খরচ করে ৭০০ লক্ষ মেট্রিক টন স্টোরেজ পরিকাঠামো তৈরি করা। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য যেমন সংরক্ষণ করতে পারবেন, তেমনই নিজেদের চাহিদা অনুযায়ী তা সঠিক সময় বিক্রিও করতে পারবেন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Vote: রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি পূরণে আদৌ সক্ষম? জানার অধিকার রয়েছে ভোটারদের, বার্তা কমিশনের

    Lok Sabha Vote: রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি পূরণে আদৌ সক্ষম? জানার অধিকার রয়েছে ভোটারদের, বার্তা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচন এগিয়ে এলেই যেন ভোটারদের কথা মনে পড়ে রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীদের। ইস্তেহারগুলিতে এমন কিছু কথা রাখে রাজনৈতিক দলগুলি যা পূরণ করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। তবুও ভোটের স্বার্থে রাজনৈতিক দলগুলি এমন কাজ করে থাকে। ভোট (Lok Sabha Vote) মিটলে সেই সব প্রতিশ্রুতি বেমালুম ভুলে যান নেতা-নেত্রীরা। নির্বাচনী ইস্তেহারে রাজনৈতিক দলগুলির মিথ্যা প্রতিশ্রুতি আটকাতে দীর্ঘদিন ধরেই দাবি উঠছে। এনিয়ে মামলাও চলছে বর্তমানে সুপ্রিম কোর্টে। এবার এই বিষয়টি নিয়ে সাফ বার্তা দিতে দেখা গেল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে। শনিবার রাজীব কুমার সাফ জানিয়েছেন, ভোটারদের (Lok Sabha Vote) জানার অধিকার রয়েছে রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতির বিষয়ে। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন বর্তমানে বিষয়টি কোর্টের বিচারাধীন রয়েছে।

    কী বললেন রাজীব কুমার?

    শনিবার এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য নির্বাচন কমিশনার। এবং তিনি জানিয়েছেন যে কমিশন এ ব্যাপারে একটি প্রোফর্মা তৈরি করছে। যা প্রতিটি রাজনৈতিক দলকেই দেওয়া হবে। নির্বাচন কমিশনার বলেন, ‘‘ভোটারদের জন্য কী কী করতে চায় রাজনৈতিক দলগুলি তা নির্বাচনী ইস্তেহারে (Lok Sabha Vote) জানানোর সম্পূর্ণ অধিকার রয়েছে রাজনৈতিক দলগুলির। সাধারণ ভোটারদের ঠিক করতে হবে তাঁরা রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতিতে ভরসা রাখবেন কিনা।’’

    উপঢৌকন আটকাতে সতর্ক থাকতে বলা হয়েছে এজেন্সিগুলিকে

    ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে দান-খয়রাতির রাজনীতির অভিযোগ ওঠে। ভোটারদের মন জোগাতে ও ভোট কিনতে উপঢৌকন বিলি করা হয়। তা রুখতে বিভিন্ন সংস্থাকে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘‘এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে সতর্ক থাকতে এবং নগদ ও বিনামূল্যের বিতরণ রোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকেও অনলাইন লেনদেন নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।’’

    গত দু’দিন ধরে আলোচনা রাজনৈতিক দলগুলির সঙ্গে

    প্রসঙ্গত গত দু’দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন রাজীব কুমার। ভোটের (Lok Sabha Vote) আগে রাজনৈতিক দলগুলির এই উপঢৌকন তত্ত্ব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্নভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। এর মধ্যে মদ এবং নগদ টাকা বিতরণ সবথেকে বেশি দেখা যায়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share