Tag: Madhyom

Madhyom

  • Loksabha Vote: চলতি মাসেই বিজেপি প্রকাশ করছে ১০০ প্রার্থীর নাম! তালিকায় রয়েছে বাংলাও

    Loksabha Vote: চলতি মাসেই বিজেপি প্রকাশ করছে ১০০ প্রার্থীর নাম! তালিকায় রয়েছে বাংলাও

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসেই লোকসভার প্রথম পর্যায়ের একশোটি আসনের প্রার্থী ঘোষণা (Loksabha Vote) করবে বিজেপি। তালিকা তৈরির কাজ প্রায় সম্পূর্ণ বলে জানা যাচ্ছে। বাংলারও বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা প্রথম দফাতেই প্রকাশ করা হবে। জানা গিয়েছে, ২৯ ফেব্রুয়ারি দিল্লিতে দলের নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানেই ১০০ জন প্রার্থীর নামের তালিকায় সিলমোহর দেবে বিজেপির সংসদীয় বোর্ড। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমেত অমিত শাহের নামও প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে। এমনটাই খবর বিজেপি সূত্রে। প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে বারাণসী আসনে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে গুজরাটের গান্ধীনগর থেকে ২০১৯ সালে প্রার্থী হন অমিত শাহ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, লড়াইয়ের বার্তা দিতেই দল ভোটের নির্ঘণ্ট ঘোষণার (Loksabha Vote) আগেই একশো আসনের প্রার্থী ঘোষণা করে দিতে চাইছে। বিজেপির এমন সিদ্ধান্তে বেশ চাপে পড়বে ইন্ডি জোট, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

    বৈঠকে উপস্থিত থাকবেন মোদি-শাহ-নাড্ডা  

    জানা গিয়েছে, ২৯ ফেব্রুয়ারির ওই বৈঠকে (Loksabha Vote) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ উপস্থিত থাকবেন। ওই দিনের প্রকাশিত তালিকায় বেশ কয়েকজন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভায় সদস্যের নাম থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

    কোন কোন রাজ্যে রয়েছে ওই আসনগুলি

    গেরুয়া শিবিরের অন্দরের খবর (Loksabha Vote), যে একশো আসনের প্রার্থী ঘোষণা করতে চলেছে দল, সেই তালিকায় বাংলার বেশ কিছু আসন আছে। এছাড়া, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর মতো রাজ্যেরও আসন আছে। ওই একশো আসন বর্তমানে বিজেপির দখলে নেই বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, গত লোকসভা ভোটে দল ১৬০টি আসনে বড় মার্জিনে হেরেছিল। সেই তালিকার একশোটির প্রার্থী ঘোষণা করতে চলেছে পদ্ম শিবির।

    বাংলায় ২০১৯ সালে বিপুল সাফল্য পায় বিজেপি

    বাংলায় গত লোকসভা ভোটে (Loksabha Vote) বিজেপি বিপুল সাফল্য পায়। দুটি থেকে একলাফে ১৮টি আসন দখল করে গেরুয়া শিবির। এবারে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এটি আমাদের দলের সংসদীয় বোর্ডের বিষয়। এই নিয়ে কোনও মন্তব্য করার অধিকার আমার নেই।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Loksabha Election: ১ মার্চ ১০০ কোম্পানি বাহিনী রাজ্যে, নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের

    Loksabha Election: ১ মার্চ ১০০ কোম্পানি বাহিনী রাজ্যে, নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন কমিশন। ভোট করাতে কমিশন আগেই চেয়েছে ৯২০ কোম্পানি বাহিনী। সূত্রের খবর, নির্বাচনের নির্ঘণ্ট (Loksabha Election) প্রকাশের আগেই আসছে ১০০ কোম্পানি বাহিনী। ১ মার্চ আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর ঠিক ৭ দিনের মাথায়, ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি বাহিনী। কোনও কোনও মহলের মতে, রাজ্যে এসেই এরিয়া ডমিনেশন শুরু করবে বাহিনী। সাধারণ ভাবে ভোট ঘোষণা হওয়ার পরেই যে কোনও রাজ্যে বাহিনী যায়। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগে ভাগেই আসছে বাহিনী। এক্ষেত্রে ওয়াকিবহাল মহলের ধারণা হল, বিগত বছরগুলিতে ভোটে শাসক দলের বিরুদ্ধে যে ধরনের সন্ত্রাসের অভিযোগ উঠেছে, তা সারা দেশ দেখেছে। সম্প্রতি, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ঝরেছে প্রচুর রক্ত। লোকসভা ভোটে যাতে বাংলার মানুষ শান্তিতে ভোট দিতে পারেন, তাই কমিশনের তরফে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাকে।

    আরও পড়ুন: “হাথরাস, উন্নাওয়ে অপরাধীরা গ্রেফতার হয়, এখানে নয়”, বললেন শ্রীনিবাসন

    জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে ৩ মার্চ 

    কমিশন সূত্রে জানা গিয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে ৩ মার্চ। সেদিনই সর্বদলীয় বৈঠক করার কথা তাদের। ভোটপ্রস্তুতি নিয়ে কমিশনের বৈঠক হবে পুলিশ প্রশাসনের সঙ্গে। একইসঙ্গে এ রাজ্যের নির্বাচনী ব্যবস্থাও খুঁটিয়ে (Loksabha Election) দেখবে তারা। সেইমতোই  যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে সেদিন।

    ৮০ হাজারেরও বেশি বুথ রয়েছে রাজ্যে

    লোকসভা ভোটে কমিশনের এমন সিদ্ধান্তে বুক বাঁধছেন বিরোধীরাও। বুথ থেকে গণনাকেন্দ্র সব কিছুই দখলে নেয় তৃণমূলের গুণ্ডারা। এবার কেন্দ্রীয় বাহিনী এসে শাসক সন্ত্রাসকে ঠিকই মোকাবিলা করবে বলে মনে হচ্ছে। প্রসঙ্গত, মার্চের শুরুতেই ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে। মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তা ঘোষণা হতে পারে। জানা গিয়েছে, এ রাজ্যে ৮০ হাজারের বেশি বুথ রয়েছে। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী রেখে ভোট হবে এবার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ২৫/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ২৫/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) পারিবারিক জীবনে কোনও কারণে অবসাদ থাকবে।

    ২) ধৈর্য ধরে সমস্যার সমাধান করুন।

    ৩) পারিবারিক সম্পর্কে মাধুর্য বজায় থাকবে। 

    বৃষ

    ১) কোনও বিষয়ের নিয়ম-নীতি সম্পর্কে পরখ করে আপোসের জন্য সম্মতি জানাবেন।

    ২) কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হবে।

    ৩) কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না।

    মিথুন

    ১) কর্মক্ষেত্রে নতুন কিছু করার চিন্তাভাবনা করবেন।

    ২) কোনও বড় সংস্থায় লগ্নির সুযোগ পাবেন।

    ৩) এই রাশির যে জাতকদের কাজ বহুদিন ধরে আটকে রয়েছে, তাঁদের কাজ সম্পন্ন হবে।

    কর্কট

    ১) কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে না-পাওয়ায় হতাশ হবেন।

    ২) কাউকে নিজের সমস্যা সম্পর্কে জানাতেও পারবেন না।

    ৩) সন্তানকে কোনও দায়িত্ব দিলে তাঁরা সেটি সম্পন্ন করতে পারবে না।

    সিংহ

    ১) পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে জড়াবেন না, তা না-হলে সমস্যায় জড়াতে পারেন।

    ২) নতুন গাড়ি ক্রয়ের পরিকল্পনা করে থাকলে সেই ইচ্ছাপূরণ হবে।

    ৩) রাজনীতির কাজকর্মের সঙ্গে যুক্ত জাতকরা কোনও কারণে চিন্তিত থাকবেন।

    কন্যা

    ১) সন্তানকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করবেন।

    ২) কোনও ব্যথা থাকলে তা পুনরায় দেখা দিতে পারে।

    ৩) পরিজনদের সঙ্গে মতভেদ এড়িয়ে যান, তা না-হলে তাঁরা আপনার কথায় কষ্ট পেতে পারেন।

    তুলা

    ১) কর্মক্ষেত্রে কোনও বিরোধিতা করবেন না। তা না-হলে সমস্যা হতে পারে।

    ২) দীর্ঘদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, এর ফলে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হবে।

    ৩) ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন।

    বৃশ্চিক

    ১) কর্মক্ষেত্রে কোনও ভুল বোঝাবুঝি।

    ২) স্বাস্থ্য দুর্বল থাকবে আজ।

    ৩) কাজে মনোনিবেশ করতে পারবেন না। 

    ধনু

    ১) পরিবারের সদস্যদের সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন।

    ২) কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে।

    ৩) কাউকে টাকা ধার দেবেন না।

    মকর

    ১) বাড়িতে পূজার্চনার আয়োজন হবে।

    ২) কর্মক্ষেত্রে নিজের ভুলের শাস্তি পাবেন।

    ৩) শ্বশুরবাড়ির কোনও সদস্যের সঙ্গে তর্ক হতে পারে।

    কুম্ভ

    ১) বন্ধুদের সঙ্গে মিলে অনুষ্ঠান আয়োজিত করতে পারেন।

    ২) সামাজিক ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকরা কোনও বড়সড় পদ লাভ করতে পারেন।

    ৩) বিদেশ গিয়ে শিক্ষা লাভে ইচ্ছুক থাকলে ইচ্ছাপূরণ হবে।

    মীন

    ১) কর্মক্ষেত্রে নতুন কিছু শিখতে ব্যস্ত থাকবেন।

    ২) মা-বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।

    ৩) পুরনো লেনদেন আপনার মাথা-ব্যথার কারণ হয়ে দাঁড়াবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Balurghat: তৃণমূলের দাদাগিরি! দোকান ভাঙচুর করে ক্ষমতা দেখালেন নেতা

    Balurghat: তৃণমূলের দাদাগিরি! দোকান ভাঙচুর করে ক্ষমতা দেখালেন নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি। রাতের অন্ধকারের বালুরঘাট (Balurghat) বাস স্ট্যান্ড চত্বরে বাস মালিকের টিকিট কাউন্টার ভাঙার অভিযোগ উঠল। অভিযোগের তির আইএনটিটিইউসির জেলা সহ সভাপতি তথা প্রভাবশালী তৃণমূল নেতা রাকেশ শীলের বিরুদ্ধে। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাস কাউন্টারের মালিক তনু সরকার। অন্যদিকে, ওই তৃণমূল নেতার তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Balurghat)

    জানা গিয়েছে, অভিযোগকারী তনু সরকার মিনতি জোয়াদ্দার নামে একজনের কাছ থেকে বালুরঘাট (Balurghat) বাসস্ট্যান্ডের কাছে ১৫-১৬ বছর আগে ঘরটি ভাড়া নেন। তারপর থেকে সেখানে তিনি দোকান করছেন। তিনি বাসের টিকিট কাউন্টার করেন ওই দোকানঘরে। এদিকে বছর তিনেক আগের রাকেশ শীল সেই বাড়িটি কেনেন। দোকান ঘর সারানোর জন্য চাপ ও হুমকি দেওয়া তাকে। অন্য জায়গার জন্য দোকানের কোন পজিশন দেওয়া হচ্ছিল না। রাকেশ শীল নিজের দোকান ঘর বিক্রি করতে চাইছিলেন। সেটার জন্য তিনি বেশি টাকা চাইছিলেন। এর প্রতিবাদ করায় দোকানঘর ভাঙচুর করা হয়। এই বিষয়ে অভিযোগকারী তনু সরকার বলেন, আমার দোকান তৃণমূল নেতা রাকেশ শীলের লোকেরা ভাঙচুর করেছে। আমার দোকান আমি ভাড়ায় নিয়েছিলাম। কিন্তু সে ভাড়ার দোকানটা কিনতে চাইলে তিনি বেশি দাম চান। অত টাকায় আমার পক্ষে কেনা সম্ভব না। সকালে এসে দেখি তাঁরা দোকান ভেঙ্গে দিয়েছেন। আমি এই বিষয়ে থানায় অভিযোগ করেছি। এই বিষয়ে ডিএসপি হেডকোয়াটার বিক্রম প্রসাদ জানান, দুই পক্ষের অভিযোগ হয়েছে। তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    তৃণমূল নেতা কী সাফাই দিলেন?

    তৃণমূল নেতা রাকেশ শীল বলেন, ওই জায়গার সঙ্গে লাগানো বাড়ি আমি কিনে নিয়েছি। বিকল্প জায়গা দেখতে বললেও তাঁরা দেখেননি। আমার জায়গায় কাজ করাতে গেলে আমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। কাউন্টার ভাঙার যে অভিযোগ তুলছে তা পুরোপুরি মিথ্যে। নিজেই দোকান ভেঙে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। এ নিয়ে আমিও থানায় অভিযোগ দায়ের করেছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: ফের চোখ রাঙাচ্ছে করোনা! মুর্শিদাবাদে হদিশ মিলল আক্রান্তের

    Murshidabad: ফের চোখ রাঙাচ্ছে করোনা! মুর্শিদাবাদে হদিশ মিলল আক্রান্তের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রাজ্যে চোখ রাঙাচ্ছে করোনা। এবার মুর্শিদাবাদে (Murshidabad) হদিশ পাওয়া গেল করোনা আক্রান্তের। আক্রান্তের বাড়ি মুর্শিদাবাদ- জিয়াগঞ্জ ব্লকের একটি গ্রামে। অন্য রোগ নিয়ে ভর্তি ওই তরুণের শ্বাসকষ্টের কারণে বৃহস্পতিবারই চিকিৎসকের পরামর্শে প্রথমে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। তাতে রিপোর্ট পজ়িটিভ আসে। পরে, আরটিপিসিআরেও রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি জানতে পারার পরই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দফতর ও মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফে। গুরুতর অসুস্থ ওই রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

    মেডিক্যাল কলেজে ভর্তি আক্রান্ত যুবক (Murshidabad)

    প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, আক্রান্ত যুবক দিদিমার কাছে থাকতেন। বাড়িতে দিদিমা ছাড়া কেউ নেই। ভিন রাজ্যে শ্রমিকের কাজও করতেন। পরে, কলকাতায় শ্রমিকের কাজ করতেন। সেখান থেকে বাড়ি ফেরার পরে তিনি অসুস্থ হন। তাঁকে ৫-৬ দিন আগে মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তাঁর বাড়ির আশপাশে বা দিদিমা কেউই অসুস্থ হননি বা তাঁদের মধ্যে করোনার কোনও উপসর্গ নেই। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি অনাদি রায়চৌধুরী বলেন, “ওই যুবক মেনিনগো এনসেফেলাইটিস রোগ নিয়ে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার তাঁর করোনা পজিটিভ হয়েছে। আমরা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।”

    জেলাজুড়ে আতঙ্ক!

    নতুন করে বছরখানেক পরে করোনা পজিটিভ রোগী মেলায় উদ্বিগ্ন জেলার বাসিন্দারা। কারণ মুর্শিদাবাদের বহু লোকজনের কলকাতায় যেমন যাতায়াত রয়েছে, তেমনই বহু পরিযায়ী শ্রমিক ভিন্ রাজ্যে কাজে যান। তাঁরা বাড়ি ফিরলেও করোনা পরীক্ষা হয় না। ফলে উদ্বিগ্ন জেলার বাসিন্দারা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অমিতকুমার দাঁ বলেন, “কোভিডের প্রোটোকল মেনে যা যা করণীয় তা করা হচ্ছে। যে সব চিকিৎসক নার্স বা অন্য হাসপাতাল কর্মী তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়েছে। তাতে করোনা নেগেটিভ এসেছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮টি শয্যার করোনা রোগীদের জন্য ওয়ার্ড প্রস্তুত রয়েছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: মাথায় বন্দুক ঠেকিয়ে জমি দখলের অভিযোগ শাহজাহান-সিরাজের বিরুদ্ধে

    Sandeshkhali: মাথায় বন্দুক ঠেকিয়ে জমি দখলের অভিযোগ শাহজাহান-সিরাজের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) মাথায় বন্দুক ঠেকিয়ে জমি দখলের অভিযোগ শাহজাহান-সিরাজের বিরুদ্ধে। শুধু জোর করে দখল নয়, বর্গা রেকর্ড পর্যন্ত করেছে পলাতক তৃণমূল নেতা শাহজাহানের ভাই সিরাজ। একের পর এক জমি দখল করে এলাকার জমির চরিত্রটাই বদল করে দিয়েছে এই নেতারা। সাধারণ মানুষের জমি কেড়ে ভেড়ির সাম্রাজ্য গড়ে তুলেছেন তাঁরা। ঠিক এই ভাবেই বিস্ফোরক অভিযোগ করে সরব হয়েছেন সন্দেশখালির মহিলারা।

    জমিহারা মহিলার বক্তব্য

    তৃণমূল নেতার কাছে জামিহারা বেড়মজুর গ্রামের বাসিন্দা মৌসুমী হালদার বলেন, “সিরাজুদ্দিন এলাকায় (Sandeshkhali) সিরাজ ডাক্তার নামে পরিচিত। শেখ শাহজাহানের ভাই। এই বাহিনী আমার মাথায় বন্দুক ঠেকিয়ে এক বিঘা কৃষিজমি দখল করে নিয়েছে। আমার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে, শ্বশুরকে ব্যাপক মারধর করেছে। সেই সঙ্গে আমার বাচ্চাদেরকে প্রাণনাশ করতে পারে, এই ভয়ে আমি কিছু বলতে পারিনি।”

    আর কী অভিযোগ?

    শাহজাহান-সিরাজের বিরুদ্ধে অভিযোগ করে মৌসুমী হালদার আরও বলেন, “আড়াই লাখ টাকা দিয়ে আমার কেনা জমি ছিল। কিন্তু সন্তানের দিকে তাকিয়ে, প্রাণের ভয়ে সিরাজের হাতে তুলে দিতে হয়েছিল জমি। রেজেস্ট্রি অফিসেই জোর করে আমাকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়। সন্দেশখালি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ সিরাজের কাছে যাওয়ার কথা বলে। থানার মধ্যেই সিরাজের আশ্রিত দুষ্কৃতীদের হুমকির মধ্যে পড়তে হয়। এলাকায় বিজেপি সমর্থক সন্দেহে আমাদের উপর অত্যাচার করা হয়। বাড়িতে এসে সিরাজের নির্দেশে অমিত হালদার, বিনয় সর্দার, পঙ্কজ গায়েন, লিয়াকতরা হামলা করে। জিনিসপত্র লুট করে নিয়ে পালিয়ে যায় ওরা। এমনকি লাথি মেরে ভাতের হাড়ি পর্যন্ত উলটে দেয়। সেই সঙ্গে আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।”

    ঘটনায় এলাকার বাসিন্দা গোপাল হালদার বলেন, “শাহজাহান-সিরাজকে গ্রেফতার না করলে এলাকায় শান্তি ফিরবে না।” আবার স্থানীয় প্রদীপ মণ্ডল বলেন, “পুলিশ ক্যাম্প হওয়ায় মার খাওয়ার ভয় নেই। কিন্তু জমি ফেরত পাওয়া যাবেনা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Humayun Kabir: আইপ্যাকের নাম করে হুমায়ুন কবীরকে মন্ত্রী করার টোপ! চাওয়া হল ১০ লক্ষ টাকা

    Humayun Kabir: আইপ্যাকের নাম করে হুমায়ুন কবীরকে মন্ত্রী করার টোপ! চাওয়া হল ১০ লক্ষ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপ্যাকের নাম করে তৃণমূলের এক বিধায়ককে মন্ত্রী করার টোপ দেওয়া হয়। আর তার বিনিময়ে ১০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ ওঠে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানা এলাকায়। তৃণমূল বিধায়কের নাম হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি ভরতপুরে বিধানসভার বিধায়ক। শক্তিপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম রঞ্জন সরকার। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার পূর্বদাস পাড়াতে। শনিবার সকালে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

     ঠিক কী ঘটনা ঘটেছে? (Humayun Kabir)

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবক একটি পোর্টালে কাজ করেন।  হুমায়ুন কবীর (Humayun Kabir) বলেন,”প্রায়  ১৫ মাস আগে রঞ্জন সরকার প্রথম আমাকে ফোন করেন এবং নিজেকে রাজ্যের কয়েকজন মন্ত্রী এবং আইপ্যাক-এর শীর্ষ কয়েকজন কর্তার ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেন। সেই সময় ওই ব্যক্তি আমাকে রাজ্য মন্ত্রিসভার সদস্য করে দেবে এই আশ্বাস দিয়ে আমার কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা দাবিও করেন । আমি কোনও মন্ত্রিত্ব পাওয়ার জন্য টাকা দিতে অস্বীকার করলে ওই যুবক আমাকে বারবার ফোন করতে থাকেন।” সূত্রের খবর -এরপর রঞ্জন সরকার বিপদে পড়েছেন এমন দাবি করে হুমায়ুন কবীরের  কাছ থেকে কয়েক ক্ষেপে প্রায় এক লক্ষ টাকা নিয়েছেন। এরপরই হুমায়ুন কবীর, রঞ্জন সরকারের টাকা চাওয়ার বিষয়টি কলকাতা পুলিশের নজরে আনেন। মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মজিদ ইকবাল খান বলেন,” বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ওই ব্যক্তিকে মধ্যমগ্রাম থেকে গ্রেফতার করেছি।”  আদালত ধৃত রঞ্জন সরকারের তিন দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে।

    কী বললেন তৃণমূল বিধায়ক?

    হুমায়ুন কবীর  বলেন,” এরপর প্রায় ১ বছর আমার কাছ থেকে রঞ্জন সরকারের টাকা চাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু গত ২২ তারিখ থেকে আবার ওই ব্যক্তি আমাকে আইপ্যাক-এর নাম করে বারবার হোয়াটসঅ্যাপে এবং আমার ব্যক্তিগত নম্বরে ফোন করে বিরক্ত করতে থাকেন এবং টাকা চাইতে থাকেন। আমি ওই ব্যক্তিকে ফোন করতে বারণ করলেও বারবার নম্বর বদল করে আমাকে  ফোন করতে থাকেন। এরপরই আমি গোটা ঘটনাটি আইপ্যাক-এর কয়েকজন শীর্ষ আধিকারিকের নজরে আনি। তখন আমাকে জানানো হয় ওই নামে আইপ্যাক সংস্থাতে কেউ কাজ করে না এবং মন্ত্রিত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা চাওয়ার বিষয়টি পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়।” শুক্রবার রাতে হুমায়ুন কবীর তাঁর নিজের বাড়ির কাছে শক্তিপুর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Darjeeling Railway: সেবক-রংপো রেল প্রকল্পের কাজ দ্রুত শেষ করায় জোর রেলের

    Darjeeling Railway: সেবক-রংপো রেল প্রকল্পের কাজ দ্রুত শেষ করায় জোর রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েক বছর আগে ভারতের উত্তরপূর্ব সীমান্তে চিনের আগ্রাসী মনোভাবের কথা গুরুত্ব দিয়ে রেল যোগাযোগের ব্যবস্থার উপর বিশেষ নজর দেওয়া হয়েছিল। দার্জিলিং (Darjeeling) জেলার সেবক-রংপো রেল (Sevok–Rangpo Railway) প্রকল্পের কাজে দ্রুত গতি আনার কথা ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষে। এবার সেই কাজ শেষ করতে বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শিলিগুড়ি থেকে সিকিমে যাওয়ার রাস্তা হল ১০ নম্বর জাতীয় সড়ক। বর্ষায় এই রাস্তা অনেক সময় বন্ধ হয়ে যায়। তাই এই রেলপথ একান্ত প্রয়োজনীয়।

    দিল্লির বিশেষ নজর এই রেলে

    সীমান্তে চিনের আগ্রাসী মনোভাবকে মাথায় রেখে, ২০২৪ সালে চিন সীমান্তবর্তী সিকিমকে রেলপথে জুড়ে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত অক্টোবর মাসে সিকিমে তিস্তায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কাজে ব্যাপক ব্যঘাত দেখা দিয়েছিল। আবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রেলের সম্প্রসারণের কাজ শেষ করার মাত্রা স্থির করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই কাজ (Sivok–Rangpo Railway) শেষ করার সময় ঠিক করা হয়েছে। ২০০৮-০৯ সালে এই রেলপথের প্রকল্পের খরচ ছিল ১৩০০ কোটি টাকা। বর্তমানে এই প্রকল্পের খরচ দাঁড়িয়ে হয়েছে ১২ হাজার কোটি টাকা। সেনাবাহিনীর কাছে এই রেলপথ হবে লাইফ লাইন। এই রেলপথ নির্মাণের উপর দিল্লির বিশেষ নজর রয়েছে।

    রেলের বক্তব্য

    উত্তরপূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, “আমারা নিয়মিত ভাবে প্রকল্পের (Sivok–Rangpo Railway) কাজের খোঁজ নিচ্ছি। দ্রুত যাতে কাজ শেষ করা যায়, সেই দিকে নজর দেওয়া হয়েছে। সেবক-রংপো প্রকল্পেও বাড়ানো হয়েছে কেন্দ্রীয় নজরদারি। নির্মাণকারী সংস্থার কাছে নিয়মিত রিপোর্ট নেওয়া হচ্ছে।”

    ঠিকাদার সংস্থার বাস্তুকারের বক্তব্য

    ঠিকাদার সংস্থার কার্যনির্বাহী বাস্তুকার মাহিন্দার সিংহ বলেন, “রেলের (Sivok–Rangpo Railway) কাজ করতে গিয়ে একাধিকবার সুড়ঙ্গ ধসে শ্রমিকের মৃত্যু, জল ঢুকে কাজ বন্ধ হওয়ার ঘটনায় নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ করা যায়নি। শেষবার সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে গিয়েছিল। একমাস প্রায় কাজ বন্ধ ছিল। এবার এই সব কিছু পেরিয়ে কাজ শেষ হবে। তবে চলতি বছরেই ডিসেম্বরে কাজ শেষ করা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: মৃত বৃদ্ধার বার্ধক্যভাতার টাকা মাসের পর মাস তুলে নেওয়া হচ্ছে! কাঠগড়়ায় তৃণমূল

    South 24 Parganas: মৃত বৃদ্ধার বার্ধক্যভাতার টাকা মাসের পর মাস তুলে নেওয়া হচ্ছে! কাঠগড়়ায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসের পর মাস উঠে যাচ্ছে বার্ধক্য ভাতার টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মন্দির বাজার বিধানসভার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের পঞ্চায়েত হাতছাড়়া হতেই এই দুর্নীতি সামনে এসেছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

    ঠিক কী অভিযোগ? (South 24 Parganas)

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে,  মৃত বৃদ্ধার নাম অনুমতি হালদার। তাঁর বয়স ৭৫ বছর। ২০২০ সালের ৪ঠা জুন তাঁর মৃত্যু হয়। সেই মর্মে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সেই পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁর ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু তাঁর মৃত্যুর কয়েক মাস পরেও তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে  প্রতিমাসেই বার্ধক্য ভাতার টাকা তুলে নেওয়া হয়। আর যা দেখে চক্ষু চরক গাছ তার পরিবারের লোকেদের। শিক্ষা থেকে স্বাস্থ্য প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্যের পঞ্চায়েতগুলিতে দুর্নীতির আঁতুরঘর, এমনটাই অভিযোগ তুলেছে বিরোধীরা। এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। জানা গিয়েছে, এতদিন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বোর্ড ছিল। গত পঞ্চায়েতে বিরোধী জোট পঞ্চায়েতে ক্ষমতায় আসে। স্থানীয় এক ব্যক্তি আরটিআই করেন। আর তাতেই পরিষ্কার হয়ে যায় সমস্ত বিষয়টি। জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

    পরিবারের লোকজনের কী বক্তব্য?

    অনুমতি হালদার হালদারের নামে শুধুমাত্র একটি বার্ধক্য ভাতার অ্যাকাউন্ট নয়। রয়েছে দু দুটি বার্ধক্য ভাতার অ্যাকাউন্ট। একটিতে তাঁর নামের সঙ্গে তাঁর অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকলেও অন্যটিতে তাঁর নামের পাশে অ্যাকাউন্ট নম্বরটি অন্যজনের। কিন্তু সেই নম্বরটি কার তা এখনও পর্যন্ত জানা যায়নি। মৃতের ছেলে সঞ্জীবন হালদার বলেন, এই বিষয় নিয়ে সঠিক তদন্ত হোক। কে বা কারা আমার মায়ের নাম করে দুটি  অ্যাকাউন্ট থেকে দিনের পর দিন টাকা তুলছে তার অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হোক।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি নেতা মোহন হালদার বলেন, এই সমস্ত কিছুই হয়েছে তৃণমূলের বোর্ডে। সেই সময়ে পঞ্চায়েতের দায়িত্ব থাকা প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতির মদতে এসব দুর্নীতি হয়েছে। আমরা দোষীদের শাস্তি দাবি জানাচ্ছি। তৃণমূলের অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় পাইক বলেন, এখনও আমাদের কাছে এই ধরনের কোনও অভিযোগ আসেনি। এমন যদি হয়ে থাকে তার সঠিক তদন্ত করা হোক।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Egra: জলসায় নর্তকীদের সঙ্গে নাচতে দিতে বাধা, বন্দুক উঁচিয়ে দাপিয়ে বেড়ালেন যুবক

    Egra: জলসায় নর্তকীদের সঙ্গে নাচতে দিতে বাধা, বন্দুক উঁচিয়ে দাপিয়ে বেড়ালেন যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে সাধারণ মানুষের হাতে হাতে ঘুরছে আগ্নেয়াস্ত্র। এটা বিরোধীদের কোনও অভিযোগ নয়। এই ঘটনার জ্বলন্ত প্রমাণ মিলল পূর্ব মেদিনীপুরের এগরায় (Egra)। প্রকাশ্যেই জলসার মধ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাপিয়ে বেড়ালেন এক যুবক। আর এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Egra)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এগরা (Egra) থানার বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের রামচক গ্রামে এক জলসার আয়োজন করা হয়েছিল। সেই জলসায় নৃত্য শিল্পীদের সঙ্গে নাচ করতে চেয়েছিল। কিন্তু আয়োজক কমিটির সদস্যরা তাতে রাজি হননি। আর এরপরই প্রকট হল যুবকের আসল রূপ। বন্দুক উঁচিয়ে তাণ্ডব শুরু করে দেয় জলসার মঞ্চের সামনে। আর তাতেই একেবারে হুলুস্থুল কাণ্ড। দর্শক আসনে যাঁরা বসে ছিলেন, তাঁরা সব ভয়ে ছুটে পালান। ওই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে এগরা থানার পুলিশ। ধৃত যুবকের নাম গোপাল মাঝি। তাঁর বাড়ি এগরা থানা এলাকাতেই। যুবকের থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ডগুলি বাজেয়াপ্ত হয়েছে। কীভাবে ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র এল, ওই জলসায় ঠিক কী ঘটেছিল, সেই সব বিষয় খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। এদিনের ঘটনা প্রসঙ্গে এগরা থানার আইসি অরুন কুমার খান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে ওই বন্দুক এল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু মুখ খুলতে রাজি হননি তিনি।

    আয়োজক কমিটির সদস্যরা কী বললেন?

    আয়োজক কমিটির সদস্যদের বক্তব্য,ওই যুবক জলসার অনুষ্ঠান মঞ্চের সামনে যখন চলে আসেন, তখন আমরা তাঁকে পিছনে গিয়ে বসার জন্য অনুরোধ করি। আর সেখান থেকেই শুরু হয় বিপত্তি। জানা যাচ্ছে, অভিযুক্ত ওই যুবক তাতে উত্তেজিত হয়ে পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে উঁচিয়ে ধরে। এভাবে ওই যুবক পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করবে তা ভাবতে পারিনি।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share