Tag: Madhyom

Madhyom

  • Sandeshkhali: রেশন-দুর্নীতি মামলায় শাহজাহানকে ফের ইডির তলব, এই নিয়ে চতুর্থবার!

    Sandeshkhali: রেশন-দুর্নীতি মামলায় শাহজাহানকে ফের ইডির তলব, এই নিয়ে চতুর্থবার!

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছর শুরু হতেই সন্দেশখালিতে (Sandeshkhali) শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ইডির দল। ৫ জানুয়ারির ওই অভিযানে শাহজাহান বাহিনীর হামলায় মাথ ফাটে ইডি আধিকারিকদের। সেদিন থেকেই নিঁখোজ শেখ শাহজাহান। এর মধ্যে দফায় দফায় অশান্ত হয়েছে সন্দেশকালি। এই আবহে ফের একবার শাহজাহানকে তলব করল ইডি। প্রসঙ্গত, এই নিয়ে চতুর্থবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠাল রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শাহজাহানকে। এর আগে তিনবার ইডি তাঁকে তলব করলেও, প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি। জানা গিয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারি ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

    আজ শুক্রবার আগাম জামিনের মামলার শুনানি

    শেখ শাহজাহান কোথায়? তা নিয়ে সঠিক কিছুই বলতে পারছেন না কেউ। ২ দিন আগেই কলকাতা হাইকোর্ট সন্দেহ প্রকাশ করেছিল শাহজাহানকে লুকোতে সাহায্য করছে রাজ্য পুলিশই। সন্দেশখালির (Sandeshkhali) বাসিন্দাদের দাবি সে (শাহজাহান) সন্দেশখালিতেই রয়েছে। প্রকাশ্যে না এলেও আইনজীবী মারফত বারবার জামিনের আবেদন করছেন তিনি। আজ শুক্রবার শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি রয়েছে আদালতে। উল্লেখ্য, শাহজাহানের আগাম জামিনের যে মামলা বর্তমানে আদালতে বিচারাধীন, সেখানে আগের শুনানিতে ইডির তরফে শাহজাহানের প্রভাবশালী তত্ত্ব তুলে ধরা হয়েছিল। অন্যদিকে, আবার শাহজাহানের আইনজীবীর আর্জি ছিল, গ্রেফতার না করার শর্ত দিলে তবেই তাঁর মক্কেল হাজির হবেন।

    শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে জনরোষ

    বৃহস্পতিবার ফের একবার জনরোষের চিত্র ধরা পড়ল ঝুপখালিতে (Sandeshkhali)। এলাকার এক মহিলা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “শাহজাহানের ভাই সিরাজ ওরফে সিরাজউদ্দিন আমার দোকানের জায়গা দখল করে নিয়েছে। শুধু আমার জায়গা নয়, গোটা এলাকা দখল করে নিয়েছে। ১৫ থেকে ১৬ বিঘা জমি দখল করে নিয়েছে গায়ের জোরে। আমাদের জমি দখল করে ভেড়ি তৈরি করে নিয়েছে ওরা। শুধু তাই নয়, ভেড়িগুলিকে লোকের কাছে চড়া দামে বিক্রিও করে দিয়েছে। এলাকায় এই তৃণমূল নেতাদের অত্যাচারে নতুন করে আর যাতে ভেড়ি নির্মাণ না হয়, সেই দাবি জানাই।” ক্ষোভ আর প্রতিবাদ গিয়ে পড়ে সিরাজের উপর। তাঁর ভেড়ি এবং অফিস আলাঘর পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: রাতেই রাজভবনে সুকান্ত, পুলিশি নির্যাতন নিয়ে সরাসরি অভিযোগ রাজ্যপালকে

    Sandeshkhali: রাতেই রাজভবনে সুকান্ত, পুলিশি নির্যাতন নিয়ে সরাসরি অভিযোগ রাজ্যপালকে

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সন্দেশখালি (Sandeshkhali) থানার বাইরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধরনা, অবস্থান-বিক্ষোভ এই সমস্ত কিছুর পরেই গ্রেফতার হতে হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। ব্যক্তিগত বন্ডে জামিনের পরে সোজা তিনি আসেন রাজভবনে। রাত সাড়ে নটা নাগাদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সমেত অন্যান্যরা। কী কথা হল রাজ্যপালের সঙ্গে? তা নিজেই জানালেন রাজভবন থেকে বের হয়ে। বালুরঘাটের সাংসদ বললেন, ‘‘আমাকে টেনে হিঁচড়ে (Sandeshkhali) পুলিশ আজ যা করল, সঙ্গে আমার নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশ আজ যে ব্যবহার করেছে, পুরো বিষয়টি রাজ্যপালের সামনে তুলে ধরেছি।’’

    ভয়ঙ্কর সন্দেশখালি

    ভয়ঙ্কর সন্দেশখালির (Sandeshkhali) অবস্থা বর্ণনা করতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, আপনার নামে জমি, কিন্তু আপনার কোনও অধিকার নেই সেই জমির উপর। আমি নিজের চোখে দেখে এলাম। সেখানে অন্য একজন ভেড়ি বানিয়ে মাছ চাষ করে খাচ্ছে, এক পয়সাও পরিবর্তে দিচ্ছে না। কলকাতা থেকে যেতে দু’ঘণ্টাও সময় লাগে না। রাজ্যের রাজধানীর উপকণ্ঠে যদি এই অবস্থা হয়, কোন জায়গায় আমরা বাস করছি!’’

    শাহজাহানের গ্রেফতারির দাবিতে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ

    শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে সন্দেশখালি (Sandeshkhali) থানার বাইরে অবস্থানে বসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘণ্টা দেড়েকেরও বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভ চলছিল সেখানে। এরপরই থানার ভিতর থেকে বিশাল পুলিশবাহিনীকে বেরিয়ে আসতে দেখা যায়। টেনে হিঁচড়ে আটক করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। এনিয়ে বিজেপির রাজ্যসভাপতি বলেন, বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘তৃণমূলের কোনও নেতা পর্যন্ত আমার বিরুদ্ধে চুরির অভিযোগ করতে পারে না। যেভাবে আমাদের টেনে-হিঁচড়ে নিয়ে আসা হল… এই পুলিশ এটাই পারে। শুধুমাত্র বিরোধীদের উপর, বিজেপির উপর এই ধরনের অত্যাচার করতে পারে। শেখ শাহজাহানকে ধরার সময় পুলিশের এই সক্রিয়তা দেখা যায় না।’’ 

    লঞ্চে করে সুকান্তকে নিয়ে চড়কিপাক খেতে থাকে পুলিশ

    গ্রেফতারির পরে সুকান্ত মজুমদারকে টোটোয় চাপিয়ে পুলিশ চলে আসে ধামাখালি ঘাটে। সেখানেই পুলিশের একটি লঞ্চে চাপানো হয় বিজেপির রাজ্য সভাপতিকে। এমভি বাগদাদ নামের ওই লঞ্চে সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতাদের নিয়ে মাঝ নদীতে চড়কিপাক খেতে থাকে পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ২৩/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ২৩/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কোনও কাজ পুরো না-হওয়ায় মেজাজ খারাপ থাকবে।

    ২) পরিবারের সদস্যদের সঙ্গে যেন রুক্ষ ব্যবহার করবেন না, সতর্ক থাকুন।

    ৩) মনের মধ্য়ে নেতিবাচক চিন্তাভাবনা পুষে রাখবেন না।

    বৃষ

    ১) বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন।

    ২) কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    ৩) ছাত্রছাত্রীরা বৌদ্ধিক ও মানসিক দিক দিয়ে স্বস্তি পাবেন।

    মিথুন

    ১) লোভী ও দুষ্ট প্রবৃত্তির ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন, তা না-হলে সমস্যায় জড়াতে পারেন।

    ২) আটকে থাকা লেনদেন আজ পুরো হবে।

    ৩) শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

    কর্কট

    ১) পরিবারে পূজার্চনা আয়োজিত হওয়ায় আনন্দিত থাকবেন।

    ২) নতুন বাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে কিছুক্ষণ অপেক্ষা করাই শ্রেয়, তা না-হলে সমস্যা ভোগ করতে হতে পারে।

    ৩) ব্যবসায়ে আটকে থাকা টাকা ফিরে পাওয়ায় আনন্দের সীমা থাকবে না।

    সিংহ

    ১) পরিবারের কোনও সদস্য বড় পদ লাভ করবেন।

    ২) কোনও কাজের কারণে জীবনযাপন প্রণালী পরিবর্তন করতে হবে।

    ৩) মনের মধ্যে কোনও সমস্যা চললে মা-বাবার সঙ্গে কথা বলুন।

    কন্যা

    ১) সন্তানের পড়াশোনায় সমস্যা দেখা দেবে, সময় থাকতে তার সমাধান খুঁজে বের করুন।

    ২) প্রিয় মানুষের যত্ন নিন।

    ৩) পরিবারের সদস্যদের কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা সময়ের মধ্যে পূরণ করতে হবে।

    তুলা

    ১) বিরোধীরা আপনার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবেন।

    ২) সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করবেন আজ।

    ৩) কোনও কাজের দায়িত্ব পেলে তা ভালোভাবে পূরণ করুন।

    বৃশ্চিক

    ১) নিজের স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। তেল মশলাযুক্ত খাবার খাবেন না, তা না-হলে পেটের গোলযোগ সম্ভব।

    ২)  প্রিয় মানুষ আপনাকে আজ উপহার দেবে।

    ৩) কর্মক্ষেত্রে আনন্দের পরিবেশ।

    ধনু

    ১) যেচে কাউকে পরামর্শ দেবেন না, তা না-হলে সমস্যা উৎপন্ন হতে পারে।

    ২) নিজের কাজে মনোনিবেশ করুন।

    ৩) উচ্চাকাঙ্খা পূরণ হবে আজ।

    মকর

    ১) ব্যবসার কারণে দূরের যাত্রায় যেতে পারেন।

    ২) বহিরাগত ব্যক্তিকে নিজের মনের কথা জানাবেন না।

    ৩) কোনও কারণে অবসাদগ্রস্ত থাকলে সেই দুশ্চিন্তা দূর হবে।

    কুম্ভ

    ১) ভাই-বোনের কাছ থেকে টাকা ধার চাইলে, তা-ও সহজে পেয়ে যাবেন।

    ২) পরিজনের সঙ্গে দেখা হওয়ায় মন প্রসন্ন হবে।

    ৩) আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে।

    মীন

    ১) সঙ্গীর অসুস্থতার কারণে কোনও প্রকল্পের কাজ আটকে যেতে পারে।

    ২) বিপরীত পরিস্থিতিতেও ধৈর্য ধরে রাখুন।

    ৩) আশপাশের ব্যক্তিরা আপনাকে সমস্যায় ফেলতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hooghly: ছাত্রীদের ছবি তুলে জনরোষের মুখে শিক্ষক, তালাবন্দি করে সাইকেলে আগুন

    Hooghly: ছাত্রীদের ছবি তুলে জনরোষের মুখে শিক্ষক, তালাবন্দি করে সাইকেলে আগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষকদের বলা হয়ে থাকে মানুষ গড়ার কারিগর। অথচ তাঁদেরই কারও কারও আচরণ যে কী ন্যক্কারজনক হতে পারে, তার উদাহরণ মিলল হুগলিতে। ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ, তাদের ছবি তোলা, শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার সহ নানা অভিযোগ উঠল পোলবার আটপু্কুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এইসব অভিযোগ ঘিরে স্কুলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ওই শিক্ষককে স্কুলেই তালাবন্দি করে রাখা হয়। আগুন দেওয়া হয় তাঁর সাইকেলেও। পোলবা থানার পুলিশ (Hooghly) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। জনরোষ থেকে কোনও রকমে তাঁকে উদ্ধার করে পুলিশ।

    শিক্ষক স্কুলে আসতেই শুরু বিক্ষোভ (Hooghly)

    বৃহস্পতিবার সকালে এই ঘটনার খবর পেয়ে পোলবা থানার ওসি নজরুল ইসলাম বিরাট পুলিশ বাহিনী নিয়ে হাজির হন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। গ্রামবাসীদের দাবি, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্কুলের মিড ডে মিলের কর্মী এক মহিলা জানান, ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করতেন। একজন শিক্ষিকা আছেন, তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করেন। গতকাল অভিভাবকদের ডেকে বিষয়টি জানান শিক্ষিকা। আজ ওই শিক্ষক স্কুলে আসতেই শুরু হয় বিক্ষোভ। অভিযুক্ত শিক্ষক অঙ্কন পালকে উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।অভিযুক্ত শিক্ষকের সাইকেল পুড়িয়ে দেয় উত্তেজিত গ্রামবাসী। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি (Hooghly) বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন। গ্রামবাসীদের সরিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

    কী বললেন প্রধান শিক্ষক? (Hooghly)

    স্কুলের প্রধান শিক্ষক রমেশ কুমার বৈদ্য জানান, তিনি ৩০ ডিসেম্বর স্কুলে যোগ দিয়েছেন। এই স্কুলে (Hooghly) মোট ২৮ জন ছাত্রছাত্রী আছে। শিক্ষক বলতে তিনি ছাড়া আরও ২ জন শিক্ষক-শিক্ষিকা আছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তাঁর কাছে কোনও অভিযোগ নেই। তিনি নিজেও কিছু দেখেননি। তবে পুলিশ-প্রশাসন আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নিক। ডিএসপি বলেন, একজন শিক্ষককের বিরুদ্ধে অভিযোগ ছিল। গ্রামবাসীরা অভিযোগ করেছেন। আমরা দেখছি, আইনগত যা ব্যবস্থা, তা নেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Alexei Navalny: ঘুষি মেরে খুন করা হয়েছে পুতিন বিরোধী আলেক্সিকে, চাঞ্চল্যকর দাবি মানবাধিকার কর্মীর

    Alexei Navalny: ঘুষি মেরে খুন করা হয়েছে পুতিন বিরোধী আলেক্সিকে, চাঞ্চল্যকর দাবি মানবাধিকার কর্মীর

    মাধ্যম নিউজ ডেস্ক: গত শুক্রবারে কারাগারে বন্দী হয়ে অবস্থায় মৃত্যু হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কট্টর বিরোধী আলেক্সি নাভালনির (Alexei Navalny)। এবার বিরোধী নেতার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি সামনে আনলেন এক মানবাধিকার কর্মী। বিস্ফোরক অভিযোগে বলা হয়েছে, পুতিন বাহিনীর সদস্যরা ওই বিরোধী নেতাকে বুকে ঘুষি মেরে হত্যা করেছে। ভ্লাদিমির অস্চিকিন নামের ওই মানবাধিকার কর্মী ‘গুলাগু ডট নেট’ নামে একটি সংগঠন চালান।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন ভ্লাদিমির অস্চিকিন

    এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন ভ্লাদিমির অস্চিকিন। তাঁর অভিযোগ, মাথায় এবং বুকে আঘাত পাওয়া গেছে মৃত নেতার (Alexei Navalny)। এটা রাশিয়ার নিরাপত্তা বাহিনীর বিশেষ দক্ষতা। এই ধরনের প্রশিক্ষণই তাদেরকে দেওয়া হয়। শেখানো হয় যে কিভাবে ঘুষি মেরে কাউকে হত্যা করা যায়। এমনটাও জানিয়েছেন ওই মানবাধিকার কর্মী। অস্চিকিনের মতে, ঘুসি মারার আগে ৪৭ বছর বয়সী নেতাকে হাড় হিম করা ঠাণ্ডার মধ্যে রাখা হয়। যেখানে তাঁর রক্তের প্রবাহ কমতে শুরু করে। এভাবেই তাঁকে হত্যা আরো সহজ হয়ে ওঠে। মৃত্যুর আসল কারণ এখনও সামনে আসেনি বলে ওই মানবাধিকার কর্মী অভিযোগ করেছেন এবং তিনি বলেন যে মৃত নেতার (Alexei Navalny) পরিবারের হাতেও দেহ তুলে দেয়নি পুতিন সরকার।

    জেল কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে আলেক্সির মৃত্যুর কথা জানানো হয়

    গত শুক্রবারই জেল কর্তৃপক্ষ আলেক্সির মৃত্যুর খবর দেয়, এক বিবৃতিতে জানানো হয়, ‘‘আলেক্সি জেলের মধ্যে হাঁটার সময় হঠাৎই অসুস্থ বোধ করেন। বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যান। ছুটে আসেন চিকিৎসা কর্মীরা। ডাকা হয় অ্যাম্বুল্যান্সও। চিকিৎসকেরা তাঁর প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু চিকিৎসায় সাড়া দেননি তিনি। কী কারণে তাঁর মৃত্যু হল সেই কারণ জানার চেষ্টা চলছে।’’ মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জেল সূত্রে খবর।

    পুতিনের কট্টর সমালোচক ছিলেন আলেক্সি   

    ৪৭ বছর বয়সি নেতা আলেক্সি (Alexei Navalny) রুশ প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক ছিলেন। প্রকাশ্যে সমালোচনা করার অভিযোগে একাধিকবার গ্রেফতারও হয়েছেন তিনি। ২০২০ সালের অগাস্ট মাসে তাঁর প্রাণনাশের চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ ওঠে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সে সময় মস্কোগামী বিমানের মধ্যে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তার পরই বিমানটিকে ওমস্কে জরুরি অবতরণ করানো হয়। চিকিৎসকেরা জানান, কোমায় চলে যান তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: শাহজাহানের পর ভাই সিরাজ! তাঁর বিরুদ্ধেও জনরোষ, পথে মহিলারা

    Sandeshkhali: শাহজাহানের পর ভাই সিরাজ! তাঁর বিরুদ্ধেও জনরোষ, পথে মহিলারা

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) মতো এবার প্রতিবাদে বিস্ফোরক ঝুপখালির মহিলারাও। এলাকায় পুলিশি পাহারা এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপেক্ষা করেই ফের জনরোষের চিত্র লক্ষ্য করা গেল বৃহস্পতিবার। জোর করে চাষের জমি, মাছচাষের ভেড়ি এবং ফসলের জমি দখল করে নেওয়ার অভিযোগ যেমন শাহজাহান-শিবু-উত্তমের বিরুদ্ধে উঠেছিল, ঠিক তেমনই জেলিয়াখালি, ঝুপখালির মানুষও অনেকদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন একই অভিযোগে। এবার অভিযোগ শেখ শাহজাহানের ভাই সিরাজ ডাক্তার ওরফে সিরাজউদ্দিনের বিরুদ্ধে। শাহজাহানের পর কাঠগড়ায় ভাই সিরাজ! ভাইও নাকি ছিল কীর্তিমান।

    শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে জনরোষ (Sandeshkhali)

    আজ ফের একবার জনরোষের চিত্র ধরা পড়ল ঝুপখালিতে (Sandeshkhali)। এলাকার এক মহিলা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “শাহজাহানের ভাই সিরাজ ওরফে সিরাজউদ্দিন আমার দোকানের জায়গা দখল করে নিয়েছে। শুধু আমার জায়গা নয়, গোটা এলাকা দখল করে নিয়েছে। ১৫ থেকে ১৬ বিঘা জমি দখল করে নিয়েছে গায়ের জোরে। আমাদের জমি দখল করে ভেড়ি তৈরি করে নিয়েছে ওরা। শুধু তাই নয়, ভেড়িগুলিকে লোকের কাছে চড়া দামে বিক্রিও করে দিয়েছে। এলাকায় এই তৃণমূল নেতাদের অত্যাচারে নতুন করে আর যাতে ভেড়ি নির্মাণ না হয়, সেই দাবি জানাই।”

    আগুন সিরাজের আলাঘরে

    এই সব অভিযোগ তুলে আজ ময়দানে ফের নামেন এলাকার বাসিন্দারা। ক্ষোভ আর প্রতিবাদ গিয়ে পড়ে সিরাজের উপর। তাঁর ভেড়ি এবং অফিস আলাঘর পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নেমেছে।

    পুলিশ এতদিন কোথায় ছিল?

    ঝুপখালির (Sandeshkhali) উত্তেজিত সাধারণ মহিলাদের সামাল দিতে গেলে পুলিশের কাছে ক্ষোভ প্রকাশ করে গ্রামের আরও এক মহিলা বলেন, “সিরাজের ফাঁসি চাই। ওর হাতেপায়ে ধরে বলেছিলাম, আমার বাপের বাড়ির জমি নিও না। কিন্তু সব দখল করে নিয়েছে। ছোট ছোট সন্তানদের নিয়ে অত্যন্ত কষ্টে জীবন কাটাতে হচ্ছে। পুলিশ এতদিন কোথায় ছিল যখন আদিবাসীদের ল্যাম্প পোস্টে বেঁধে বেধড়ক মারধর করা হত?”

    উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের উপর আক্রমণের দেড় মাস পর রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার সন্দেশখালি পরিদর্শনে গেলেও পালতক তৃণমূল নেতা শাহজাহানের গ্রেফতারি নিয়ে কোনও মন্তব্য করেননি। কার্যত প্রশ্নের ভয়ে কি সাংবাদিক সম্মেলন না করে চলে এলেন? প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Sandeshkhali: চুনকাম করে মুছে দেওয়া হল শাহজাহানের নাম, পুড়ে খাক ভাইয়ের ভেড়ির আলাঘর

    Sandeshkhali: চুনকাম করে মুছে দেওয়া হল শাহজাহানের নাম, পুড়ে খাক ভাইয়ের ভেড়ির আলাঘর

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) সাধারণ মানুষের জমি জোর করে দখল করা, মাছচাষের জলাশয় দখল করা এবং বাড়ির সুন্দরী বউ থাকলে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে রাতভর অত্যাচার, নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদে মুখর হয়েছেন সাধারণ মানুষ। এবার তাঁদেরই অভিযোগ এবং আন্দোলনের চাপে শেখ শাহজাহানের নামে দখল করা খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার ক্লাজ শুরু করল প্রশাসন। খেলার মাঠ দখল করার পর অনুগামীরা নাম রেখেছিল ‘শেখ শাহজাহান ফ্যান ক্লাব’। মাঠের দেওয়ালে লেখা শেখ শাহজাহানের নামের উপর চুনকাম করে দেওয়া হয়েছে।

    অন্যদিকে এদিনই ফের আগুন জ্বলল সন্দেশখালিতে। শাহজাহানের ভাই সিরাজের ভেড়ির আলাঘরে আচমকাই কে বা কারা আগুন লাগিয়ে দেয়। গ্রামবাসীদের সেই ক্ষোভের আগুনে পুড়ে খাক হয়ে যায় আলাঘর। কারণ শাহজাহানের মতো তাঁর ভাই সিরাজুদ্দিনও নাকি অন্যের জমি জোর করে দখলে ছিল সিদ্ধহস্ত। তাই তাঁর বিরুদ্ধেও ক্ষোভে ফুঁসছিলেন বাসিন্দারা। যদিও কেউ কেউ বলছেন, আগুন লাগিয়েছে শাহজাহানেরই অনুগামীরা। 

    পুলিশের উপস্থিতিতে মাঠ ফেরানো হয় (Sandeshkhali)

    একটা সময় সন্দেশখালির (Sandeshkhali) সব থেকে বড় মাঠের নাম ছিল ঋষি অরবিন্দ মিশন ময়দান। এলাকার ক্রীড়াপ্রেমীদের কাছে এই মাঠ ছিল প্রাণকেন্দ্র। কিন্তু টুর্নামেন্টের নাম করে বিরাট মাঠকে দখল করে নেয় শেখ শাহজাহানের বাহিনী। এলাকার মানুষের আন্দোলনের চাপে অবশেষে আজ বৃহস্পতিবার, পুলিশের উপস্থিতিতেই মাঠ ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। মাঠের দেওয়ালে লেখা শেখ শাহজাহানের নাম মুছে দেওয়া হয়। এলাকার মাঠ আবার ফিরে পাওয়ার আশায় অত্যন্ত খুশি এলাকাবাসী।

    এলাকার মানুষের দাবি

    সন্দেশখালির (Sandeshkhali) মানুষের দাবি, “শাহজাহান-উত্তম-শিবুরা এলাকায় সাম্রাজ্য বিস্তার করে রেখেছে। সরকারি জমি, খেলার মাঠ, বিঘার পর বিঘা চাষের জমি দখল করে মাছ, চিংড়ি, কাঁকড়ার ভেড়ি নির্মাণ করেছে তৃণমূলের এই দুষ্কৃতীরা। শুধু তাই নয়, তোলাবাজি এবং অত্যাচারের সব সীমা অতিক্রম করে গিয়েছে তারা।” তবে আজ মাঠ উদ্ধারকে ঘিরে এলাকার মানুষ একত্রিত হন। সেই সঙ্গে মাঠে লাগানো হয় চারাগাছ। গ্রামের মানুষ বলেন, “ছিল খেলার মাঠ, কিন্তু তৃণমূলের গুন্ডারা দখল করে নেয়। মাঠে কেউ ঢুকতে পারত না, সব সময় তালা মারা থাকত।” এবার এই মাঠ দখলমুক্ত হয়েছে বলে মনে করছেন এলাকার মানুষ। কিন্তু মূল অভিযুক্ত পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও পুলিশের কাছে অধরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Balurghat: এবার দক্ষিণ ভারতগামী ট্রেন পেতে চলেছে বালুরঘাট, আশ্বাস সাংসদ সুকান্ত মজুমদারের

    Balurghat: এবার দক্ষিণ ভারতগামী ট্রেন পেতে চলেছে বালুরঘাট, আশ্বাস সাংসদ সুকান্ত মজুমদারের

    মাধ্যম নিউজ ডেস্ক: বালুরঘাট রেল স্টেশন অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় এসেছে৷ সারা দেশে আরও নতুন ৫০টি অমৃত ভারত ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেল। সেই রেল প্রকল্পের কাজের সূচনা আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করতে পারেন। তার আগে বালুরঘাট থেকেও অমৃত ভারত নতুন ট্রেন দক্ষিণ ভারতের জন্য চালানোর আর্জি নিয়ে দিল্লিতে রেলমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন এখানকার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই আর্জি মেনে নিয়েছেন৷ নতুন ট্রেন বালুরঘাট (Balurghat) থেকে চালানোর আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। সুকান্ত মজুমদারের দেওয়া এই খবর জেলাতে আসতেই খুশি ছড়িয়েছে জেলাবাসীর মধ্যে।

    প্রসঙ্গত, বালুরঘাট থেকে শিলিগুড়ি বা কলকাতাগামী কয়েকটি ট্রেন চলাচল করলেও, ভিন রাজ্যের সাথে যোগাযোগকারী কোনও ট্রেন এই জেলা থেকে এখনও চালু হয়নি। অথচ দেশের রাজধানী দিল্লি ও দক্ষিণ ভারতের সাথে রেল যোগাযোগের দাবি দীর্ঘদিন ধরে করে আসছেন জেলাবাসী। সুকান্ত মজুমদার সাংসদ হওয়ার পর থেকে জেলাবাসীর নতুন ট্রেন পাবার স্বপ্ন আরও বেশি বাস্তবায়নের আশা জেগেছিল। সুকান্তবাবু সাংসদ হওয়ার পরে এই নতুন ট্রেনগুলি চালু করার জন্য উদ্যোগীও হয়েছিলেন। কিন্তু পরিকাঠামার অভাবে তিনি তা করতে পারেননি বলে বারবার আক্ষেপ করেন।

    বালুরঘাট স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় (Balurghat)

    বালুরঘাট রেল স্টেশনে দূরপাল্লার ট্রেন চালানোর জন্য পিট ও সিক লাইনের ব্যবস্থা ছিল না। সুকান্তবাবুর তৎপরতায় এই কাজগুলি শুরু হয়েছে, যা বর্তমানে প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যেই বালুরঘাট থেকে বালুরঘাট-শিয়ালদহ নতুন ট্রেন দেওয়া হয়েছে। আরও একাধিক নতুন ট্রেন চালুর বিষয়ে ভাবনাচিন্তা করছে রেল। বালুরঘাট থেকে দক্ষিণ ভারতের নতুন ট্রেন চালানোর দাবি আগেই ছিল। এছাড়াও গুয়াহাটির ট্রেন চালুর কথাও রয়েছে। এদিকে বালুরঘাট রেল স্টেশনকে সম্প্রতি অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় এনেছে রেল মন্ত্রক। ওই প্রকল্পের ডিজাইন ইতিমধ্যেই তৈরি করেছেন রেলের ইঞ্জিনিয়াররা। সেই কাজের সূচনা আগামী ২৬ ফেব্রুয়ারিতে ভার্চুয়ালি করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বালুরঘাট অমৃত স্টেশন থেকে যাতে দক্ষিণ ভারতগামী একটি ট্রেন দেওয়া হয়, সেই দাবি নিয়েই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করেন বালুরঘাটের (Balurghat) সাংসদ সুকান্ত মজুমদার।

    কী বললেন সুকান্ত? (Balurghat)

    সুকান্তবাবু বলেন, রেলমন্ত্রীর সঙ্গে জেলার একাধিক রেল ইস্যু নিয়ে দেখা করেছি। বালুরঘাট থেকে অমৃত ভারত নতুন ট্রেন চালানোর আর্জি জানিয়েছি। দক্ষিণ ভারতের জন্য এই নতুন ট্রেন চালানোর কথা আমি রেলমন্ত্রীকে জানিয়েছি। তিনি এই ব্যাপারে আমাকে আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, ভারতে নতুন ৫০ টি অমৃত ভারতের কাজ চলছে। সেই ট্রেন তৈরি হয়ে গেলেই এই বালুরঘাট (Balurghat) থেকে একটি নতুন ট্রেন তিনি দেবেন। এছাড়াও আরও একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারিতে অমৃত ভারত স্টেশনের কাজের সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    কী প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের? (Balurghat)

    এদিকে নতুন ট্রেন নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বালুরঘাটের বর্ষীয়ান তৃণমূল নেতা সুভাষ চাকী বলেন, সুকান্তবাবুর যদি ইচ্ছে থাকতো, তাহলে তিনি আগেই নতুন নতুন ট্রেন চালুর জন্য উদ্যোগ নিতে পারতেন। আর কয়েকদিন পরেই লোকসভা ভোট (Balurghat)। তার আগে এসব প্রতিশ্রুতি দিয়ে তিনি আসলে ভোট বৈতরণী পার করার চেষ্টায় রয়েছেন। এতে কাজের কাজ কিছুই হবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Sandeshkhali: দেড় মাস পর সন্দেশখালিতে রাজীব কুমার, শাহজাহানের গ্রেফতারি নিয়ে নীরব

    Sandeshkhali: দেড় মাস পর সন্দেশখালিতে রাজীব কুমার, শাহজাহানের গ্রেফতারি নিয়ে নীরব

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ফিরে এলেন কলকাতায়। তাঁর দু’দিনের সন্দেশখালি সফর শেষ হল। কিন্তু যে প্রশ্নে গোটা রাজ্য উত্তাল, যে প্রশ্নের উত্তর খুঁজে পায়নি কলকাতা হাইকোর্টও, সেই শাহজাহান শেখ (Sandeshkhali) নিয়ে রা কাড়লেন না। আশ্বাসও দিতে পারলেন না যে, তাঁকে খুব শিগগির গ্রেফতার করা হবে। সাংবাদিকরা যতবারই জিজ্ঞাসা করেছেন, তাঁর উত্তর সেই একই, দোষীরা গ্রেফতার হবে। এদিন তিনি পিডব্লিউডি’র বাংলো থেকে লঞ্চ পেরিয়ে ধামাখালি জেটিঘাটে আসেন। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সেই একই কথা বলেন, “এলাকায় এলাকায় ঘুরলাম, অভিযোগ শুনলাম, যারা দোষী তারা সবাই গ্রেফতার হবে।”

    কী করলেন দু’দিন ধরে?

    সন্দেশখালিতে ইডি’র ওপর হামলা হয়েছিল প্রায় দেড় মাস আগে। তারপর সেখানে কত ঘটনাই না ঘটেছে। মহিলাদের বিক্ষোভ থেকে নেতাদের যাতায়াত, বিরোধীদের বাধাদান ইত্যাদি। কিন্তু রাজ্য পুলিশের মাথায় বসে থাকা এই কর্তার সেখানে যাওয়ার সময় হয়নি। অবশেষে গেলেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষকে আশ্বস্ত করার মতো কিছুই বলতে পারলেন না। সন্দেশখালিতে রাজীব কুমারের সঙ্গে ছিলেন এডিজি (সাউথ বেঙ্গল) সুপ্রতীম সরকার ও বসিরহাট পুলিশ জেলার এসপি। নিরাপত্তা খতিয়ে দেখতে সন্দেশখালি থানায় বৈঠক বসেন ডিজি। সেখান থেকে তিনি কিছু এলাকা ঘুরেও দেখেন।

    বুধবার দুপুরে ধামাখালি থেকে লঞ্চে করে সন্দেশখালিতে (Sandeshkhali) পৌঁছন ডিজি-সহ পদস্থ পুলিশ কর্তারা। সূত্রের খবর, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আইনশৃঙ্খলার প্রতি মানুষের আস্থা ফেরাতেও নাকি ডিজির এই সফর। গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালি। তবে বুধবার সকাল থেকে নতুন করে কোনও গোলমালের খবর ছিল না। সন্দেশখালির ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানের গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। তারপর থেকে সামনে এসেছে একের পর এক অভিযোগ। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতারের দাবিতে সরব হন একাংশ গ্রামবাসী। সম্প্রতি অভিযোগের ভিত্তিতে শিবু এবং উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগও আনে পুলিশ। দুজনকেই গ্রেফতার করেছে জেলা পুলিশ। তবে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও ফেরার। শাহজাহানকে কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্ন ঘোরাফেরা করছে ঘটনার পর থেকেই। কিন্তু ডিজি’র কাছে তার উত্তর মিলল না। 

    সাংবাদিক সম্মেলন করলেন না

    বুধবার রাত পর্যন্ত সন্দেশখালির আনাচে কানাচে টহল দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার ভোর থেকে ফের সন্দেশখালি টহল দিতে দেখা যায় তাঁকে। এদিন সকালে পূর্ত দফতরের বাংলো থেকে বেরিয়ে ধামাখালি লঞ্চের দিকে যান তিনি। আবার ফিরে আসেন সন্দেশখালিতে (Sandeshkhali)। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, মানুষ যেন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। যাঁরা আইন ভেঙেছেন, তাঁদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। এদিন তাঁর সাংবাদিক সম্মেলন করার কথা শোনা গিয়েছিল। কিন্তু বোধহয় বিতর্কিত প্রশ্ন এড়াতে সে পথেও গেলেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share