Tag: Madhyom

Madhyom

  • Howrah: ‘শাহজাহান দোলে, মুখ্যমন্ত্রীর কোলে’, স্লোগান সামনে রেখে কলকাতায় ধর্নায় বসবে বিজেপি

    Howrah: ‘শাহজাহান দোলে, মুখ্যমন্ত্রীর কোলে’, স্লোগান সামনে রেখে কলকাতায় ধর্নায় বসবে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচলায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে হাওড়া (Howrah) হাসপাতালে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার তিনি চিকিৎসাধীন দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “পাঁচলায় জমি মাফিয়াদের রাজ চলছে। সেখানে জমি চুরি হচ্ছে, লুট চলছে। তার প্রতিবাদ করেন স্থানীয়রা। সেই কারণে তাঁদের মারধর করা হয়, শ্লীলতাহানি করা হয়। তাঁদের সাহায্য করতে এগিয়ে যায় বিজেপি। মঙ্গলবার থানার সামনে বিজেপি কার্যকর্তাদের ওপর হামলা চালানো হয়।” এ প্রসঙ্গে তিনি পুলিশের মনোভাব ও ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন। এক পুলিশ অফিসারকে খালিস্তানি বলে মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, “আসলে সন্দেশখালি থেকে মানুষের চোখ ঘোরানো যাবে না। মুখ্যমন্ত্রীর রিয়্যালিটি শো-এর শ্যুটিংয়ে অংশগ্রহণ প্রসঙ্গে সুকান্তর কটাক্ষ ‘বিনাশ কালে বুদ্ধি নাশ’।”

    পুলিশকে কটাক্ষ সুকান্তর (Howrah)

    এক আক্রান্ত মহিলার গোপন জবানবন্দির প্রসঙ্গ প্রকাশ্যে নিয়ে আসার ব্যাপারে পুলিশের পেশাগত বিষয়কে কটাক্ষ করেন তিনি (Howrah)। এদিকে সন্দেশখালি প্রসঙ্গে তিনি বলেন, “শেখ শাহজাহান যতদিন না গ্রেফতার হবে, ততদিন চলবে আন্দোলন। ‘শেখ শাহজাহান দোলে, মুখ্যমন্ত্রীর কোলে’ এই স্লোগানকে সামনে রেখে ২৬ থেকে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় ধর্না চলবে বিজেপির।” এছাড়াও তিনি সাংসদ দীপক অধিকারী (দেব) প্রসঙ্গেও বলেন, “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস।”

    মমতাকে আক্রমণ প্রিয়াঙ্কার (Howrah)

    বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, “সন্দেশখালিতে দিদির কেউ নেই। তাই তিনি সেখানে যাওয়ার সময় পাননি। তিনি হাওড়ার ডুমুরজলায় একটি রিয়্যালিটি শো-এ এসেছেন। যদি কালীঘাটে দিদির পরিবারের কারোর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটত, তাহলে কি তিনি চুপ থাকতেন। তিনি বলেন, সন্দেশখালিতে রাতের বেলায় মহিলাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দিদির কেউ নয় ওরা। দিদির কালীঘাটে পরিবার আছে, অভিষেক আছে, অভিষেকের স্ত্রী আছে। তাদের সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটত, তখন দিদি কি চুপ থাকতে পারতেন।” প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আরও বলেন, “গত বিধানসভা ভোটে সবাই বিজেপিকে চেয়েছিল। সবাই বলছে বিজেপিকে ভোট দিয়েছি। কিন্তু সরকার তৃণমূলের। কারণ বুথে বুথে দিদির গুন্ডাবাহিনী ছিল।” বুধবার হাওড়া হাসপাতালে হাওড়ার পাঁচলাকাণ্ডে (Howrah) আহত মানুষদের দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাগুলি বলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ২২/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ২২/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) পরিবারের সদস্যদের কোনও পরামর্শ দিলে, তাঁরা সেটি মান্য করবেন।

    ২) সন্তানের সঙ্গতির ওপর নজর রাখুন, না-হলে তাঁরা ভুল পথে অগ্রসর হতে পারেন।

    ৩) ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগত সমস্যা থেকে স্বস্তি পাবেন।

    বৃষ

    ১) আপনার উন্নতি দেখে নতুন বিরোধী জন্ম নেবে, তাঁদের থেকে নিরাপদে থাকুন।

    ২) আপনার কোনও কথা সন্তানের খারাপ লাগতে পারে, তাই ভেবেচিন্তে কথা বলুন।

    ৩) জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন।

    মিথুন

    ১) আগে থেকে কোনও লগ্নি করে থাকলে তাতে ভালো মুনাফা অর্জন করবেন।

    ২) ব্যবসায়ে ঝুঁকি নেবেন না, তা না-হলে পড়ে অনুতাপ সম্ভব।

    ৩) বন্ধু অসুস্থ হওয়ায় তাঁর জন্য কিছু অর্থ উপার্জন করতে পারেন।

    কর্কট

    ১) পদোন্নতির যোগ রয়েছে।

    ২) ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি গবেষণায় অংশগ্রহণ করবেন।

    ৩) অন্যের বিষয়ে নাক গলাবেন না।

    সিংহ

    ১) কর্মক্ষেত্রে আপনি যে পরামর্শ দেবেন, তা সকলে মেনে নেবেন।

    ২) ব্যবসায়িক কাজের জন্য কাছে কোথাও যাত্রা করতে পারেন।

    ৩) সাবধানে গাড়ি চালান, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

    কন্যা

    ১) কাজের কারণে চিন্তিত থাকবেন।

    ২) মনের মধ্যে ভয় থাকবে।

    ৩) ছাত্রছাত্রীদের কোনও পরীক্ষার পরিণাম ঘোষিত হবে, ভালো ফল করায় আনন্দিত থাকবেন।

    তুলা

    ১) পড়াশোনা সংক্রান্ত বিষয়ের সমাধান হবে।

    ২) জীবনসঙ্গীর কাছে কোনও কথা লুকিয়ে গেলে তা প্রকাশ পেতে পারে।

    ৩) নতুন সম্পত্তি ক্রয়ের স্বপ্নপূরণ হবে।

    বৃশ্চিক

    ১) বাড়ি, ঘর, দোকান ইত্যাদি কেনার ইচ্ছাপূরণ হবে।

    ২) মনস্কামনা পূরণ হওয়ায় পরিবারে পূজার্চনা করাতে পারেন।

    ৩) ভাই-বোনের সঙ্গে মনোমালিন্য দূর হবে।

    ধনু

    ১) অংশীদারীর কাজ করবেন না, তা না-হলে অংশীদারের দ্বারা প্রতারিত হবেন।

    ২) সন্তান কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তাঁরা সাফল্য লাভ করবেন। 

    ৩) শরীরের দিকে নজর দিতে হবে।

    মকর

    ১) আয় বৃদ্ধি হবে।

    ২) ব্যবসায়ে ভালো মুনাফা হবে।

    ৩) কোনও সম্পত্তি ক্রয় ও বিক্রির পরিকল্পনা তৈরি করবেন।

    কুম্ভ

    ১) ছাত্রছাত্রীদের পড়াশোনায় বাধা উৎপন্ন হতে পারে, যার ফলে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না।

    ২) সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করেন যাঁরা, তাঁদের মান-সম্মান বাড়বে।

    ৩) কারও শোনা কথায় সিদ্ধান্ত গ্রহণ করবেন না।

    মীন

    ১) জনসমর্থন লাভ করবেন।

    ২) সকলে আপনার প্রশংসা করবে।

    ৩) পরিবারের সদস্যের আপনার কোনও কথা খারাপ লাগতে পারে, তাই ভেবেচিন্তে কথা বলুন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Siliguri: ভুয়ো জিএসটি অফিসার পরিচয় দিয়ে ‘তোলাবাজি’! গ্রেফতার তিন যুব তৃণমূল নেতা

    Siliguri: ভুয়ো জিএসটি অফিসার পরিচয় দিয়ে ‘তোলাবাজি’! গ্রেফতার তিন যুব তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণত কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। অনেক জায়গায় এই বিষয় নিয়ে এলাকাবাসী সরব হন। তবে, এবার জিএসটি অফিসার পরিচয় দিয়ে তোলাবাজি করতে গিয়ে তিনজন যুব তৃণমূলের নেতা গ্রেফতার হলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) এলাকায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Siliguri)

    স্থানীয় ও পুলিশ সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি-সহ ফুলবাড়ির বিভিন্ন এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি এবং তোলা আদায়ের চেষ্টা চালাচ্ছিল তিনজন যুবক। জানা গিয়েছে, শিলিগুড়ির শহর সংলগ্ন ফুলবাড়ি বাইপাস টোলগেট এলাকায় একটি সাদা গাড়িতে জিএসটির বোর্ড লাগিয়ে তিন যুবক যানবাহন দাঁড় করিয়ে তল্লাশি করছিল। এমন সময় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সাদা পোশাকের টিম ওই তিন যুবককে হাতেনাতে ধরে ফেলে। তাঁরা যুব তৃণমূলের নেতা হিসেবে পরিচিত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে (Siliguri)। অভিযুক্ত তিন যুবকের বাড়ি বাগডোগরাতে বলে জানা গিয়েছে। ধৃতদের নাম শুভজিৎ ঘোষ, রুপেশ তিরকি ও পার্থ ঘোষ। ধৃতদের নিয়ে আসা জিএসটি বোর্ড লাগানোর সাদা রংয়ের একটি চারচাকা গাড়িও আটক করা হয়েছে। ধৃতরা এর আগেও এমন কাজ করেছে বলে স্বীকারও করেছে। ধৃত তিনজনই দলের জেলা সভানেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ। বিভিন্ন কর্মসূচিতে তাঁরা বাগডোগরায় নেতৃত্ব দিতেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হইচই শুরু হয়েছে।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    জেলা তৃণমূলের মুখপত্র বেদব্রত দত্ত বলেন, আমরা এই ধরনের কাজকে সমর্থন করি না। আইনের ঊর্ধ্বে কেউ নন। যদি কেউ এসব কাজের সঙ্গে যুক্ত থাকে পুলিশ পদক্ষেপ করবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, চুরি, তোলাবাজি তৃণমূলের সংস্কৃতি। তাই লুটে খাচ্ছে। পুলিশ বুঝতে না পেরে ধরে ফেলেছে। এখন গ্রেফতার পর তাদের পরিচয় সামনে এসে বিড়ম্বনায় পড়েছে।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: সন্দেশখালির ‘দুর্গা’দের শক্তিবৃদ্ধি কামনায় শিলিগুড়িতে হোম-যজ্ঞ

    Siliguri: সন্দেশখালির ‘দুর্গা’দের শক্তিবৃদ্ধি কামনায় শিলিগুড়িতে হোম-যজ্ঞ

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির ‘দুর্গা’দের শক্তিবৃদ্ধি কামনায় শিলিগুড়িতে হোম-যজ্ঞ করা হল। বুধবার শিলিগুড়ির (Siliguri) ঝংকার মোড় এলাকার একটি মন্দিরে মা ভবানীর আরাধনায় এলাকার নারী-পুরুষকে নিয়ে এই যজ্ঞের উদ্যোক্তা বঙ্গীয় হিন্দু সমাজ। মন্দিরে দেবী মূর্তির সামনে দু’জন পুরোহিত এই হোম-যজ্ঞ করেন। তাতে অংশ নেন প্রায় ১০০ জন নারী ও পুরুষ।

    কেন এই যজ্ঞ? (Siliguri)

    শিলিগুড়ির (Siliguri) বঙ্গীয় হিন্দু সমাজের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের অসুর বাহিনী মহিলাদের সম্মান ভুলুন্ঠিত করেছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই ন্যক্কারজনক ঘটনায় নোয়াখালির পর সন্দেশখালির নাম উঠে এসেছে। এটা আমাদের সকলের লজ্জা। এই ঘটনায় সন্দেশখালি মহিলারা অবশেষে তৃণমূল নেতা শাহজাহান অসুর বধে ঝাড়ু-লাঠি নিয়ে রাস্তায় নেমেছেন। সাহস নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়ে মুখ খুলেছেন। কিন্তু, যতক্ষণ না পর্যন্ত আইনের মাধ্যমে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ততদিন এ লড়াইয়ে জয় আসবে না। যখন কোনও কিছুতে ভরসা পাওয়া যায় না তখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। সেই জায়গা থেকে আমরা এদিন হোম-যজ্ঞ করলাম। যাতে সন্দেশখালির শাহজাহান অসুর বাহিনী বধে সেখানকার ‘ দুর্গা’দের অর্থাৎ নারীশক্তির শক্তিবৃদ্ধি হয়, তাঁরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে পারেন। সম্মান রক্ষার লড়াইয়ে সন্দেশখালির মা-বোনেদের জয় হয়। শাহজাহান ‘অসুর’ বাহিনীর কঠোর শাস্তি হোক আমরা চাই।

    যজ্ঞের মাধ্যমে কী বার্তা দিতে চাইছে বঙ্গীয় হিন্দু সমাজ?

    গোটা রাজ্যে মহিলারা নিরাপদ নয়। আদিবাসী সহ সাধারণ মহিলাদের ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে তৃণমূলের রাজত্বে। একথা জানিয়ে বিক্রমাদিত্য মণ্ডল আরও বলেন, এই যজ্ঞের মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাইছি, সন্দেশখালির মতো রাজ্যের প্রত্যেক মহিলার নিরাপত্তার জন্য আমরা পাশে রয়েছি। সর্বত্র নির্যাতিতারা যেন সন্দেশখালির মা-বোনেদের মতো সাহস নিয়ে তৃণমূলের অসুরদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়। এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কঠোর শাস্তির জন্য আমরাও আন্দোলনে রয়েছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cooch Behar: উদয়নের এলাকাতেও রাত ১২ টায় তৃণমূল পার্টি অফিসে ডাক পড়ত মহিলাদের

    Cooch Behar: উদয়নের এলাকাতেও রাত ১২ টায় তৃণমূল পার্টি অফিসে ডাক পড়ত মহিলাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির পর এবার জানা গেল, রাতে পার্টি অফিসে মহিলাদের ডাক পড়ত কোচবিহারেও (Cooch Behar)। পিঠে বানানোর নামে রাত ১২ টায় তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হত, আর না গেলেই বাড়ি ভাঙচুর করা হত বলে অভিযোগ মহিলাদের। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এলাকা দিনহাটায় এই অভিযোগে ব্যাপক শোরগোল পড়েছে। পাল্টা মন্ত্রী বলেছেন, “বিজেপি নতুন কাহিনি নির্মাণ করছে।”

    মূল অভিযোগ কী (Cooch Behar)?

    দিনহাটা (Cooch Behar) বুড়িরহাট অঞ্চলের স্থানীয় নিপীড়িত এক মহিলা অভিযোগ করে বলেন, “তৃণমূল নেতা বিশু ধর, দিলীপ ভট্টাচার্যের গুন্ডাবাহিনী আমাকে রাত ১২ টার সময় পার্টি অফিসে ডাকত। আমি প্রতিবাদ করে বলি, রাত ১২ টায় কেন যাবো? আমি রাজি হইনি। আমার কি কোনও সম্মান নেই। আমাকে কি বাঁচতে দেওয়া হবে না! বাড়িতে বিকেল ৪ টের সময় তৃণমূল বুথ সভাপতি আসেন এবং আমার উপর ফরমান জারি করেন। আমি হাত জোড় করে না বলে দিই, সমাজে আমার একটা সম্মান রয়েছে নষ্ট করবেন না। আমি ওই ধরনের মহিলা নই। কিন্তু পার্টি অফিসে না যাওয়ার জন্য রাতে গুন্ডারা এসে আমার বাড়িতে হামলা চালায়। বাড়িঘর ভাঙচুর করে।” তবে এই রকম ঘটনার শিকার এই মহিলা নন, আরও অনেকে নির্যাতনের শিকার হয়েছেন।

    মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি

    এই গ্রামের (Cooch Behar) আরও এক মহিলা তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “পার্টির গুন্ডারা রাতবিরেতে আমাদের পার্টি অফিসে যেতে বলে। পার্টি অফিসে পিঠে বানানোর নামে আমাদের ভোগ করতে চায়। ওদের মতলব অত্যন্ত খারাপ। আমি ঘটনা অস্বীকার হলে রাত ৯ টার সময় আমাদের বাড়িতে এসে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আক্রমণ করে এবং তারপর বাড়িতে ভাঙচুর চালায়।” ঠিক এমনই অভিযোগের কথা বলে আরও এক মহিলা বলেন, “ভোটের গণনার পর দিন আমাদের বাড়ির দরজা ভাঙে। এরপর আমার স্বামীকে না পেয়ে আমাকে ধরে।” গত কয়েক মাসের এই অভিযোগে ব্যাপকভাবে শোরগোল পড়েছে এলাকায়। কিন্তু তৃণমূল নেতাদের ভয়ে কেউ মুখ খোলেনি। সন্দেশখালির প্রতিবাদী মহিলাদের সাহসে দিনহাটায়ও প্রতিবাদ করতে দেখা গিয়েছে এদিন।

    উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বক্তব্য

    ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Cooch Behar) বলেন, “সন্দেশখালির প্রসঙ্গে বিজেপি নতুন পিঠেকাহিনি নির্মাণ করেছে। পিঠে খাওয়ার বয়স এখন নেই। কোনও নেতা ১০ টার পর বাড়ির বাইরে থাকেন না। যদি মনে হয় আমি করতে পারি, তাহলে আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন।”

    বিজেপির বক্তব্য

    বিজপির বিধায়ক শঙ্কর ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, “কোচবিহারের (Cooch Behar) অভ্যন্তরে অনেক জায়গায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা রয়েছে। উদয়নবাবু প্ররোচনামূলক মন্তব্য করেন। অভিযোগ খতিয়ে না দেখে অভিযোগ করছেন। নিজেরাই সর্বত্র সন্দেশখালি মডেল তৈরি করেছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Aadhaar Card: মমতার কেন্দ্র-বিরোধী ‘ভুয়ো প্রচার’ কাজে এল না, সক্রিয় হল নিষ্ক্রিয় আধার কার্ড

    Aadhaar Card: মমতার কেন্দ্র-বিরোধী ‘ভুয়ো প্রচার’ কাজে এল না, সক্রিয় হল নিষ্ক্রিয় আধার কার্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব বর্ধমানের জামালপুরে নিষ্ক্রিয় হওয়া আধার পুনরায় চালু হল। সপ্তাহ খানেক আগে যাঁদের আধার কার্ড (Aadhaar Card) নিষ্ক্রিয় হওয়ার চিঠি এসেছিল, বুধবার তাঁদের মোবাইলে আধার সক্রিয় হওয়ার মেসেজ এসেছে। সপ্তাহ খানেক আগে প্রায় ৬০ জনের বাড়িতে আধার নিষ্ক্রিয় করার চিঠি পৌঁছায়। এতে কপালে ভাঁজ পড়ে স্থানীয় বাসিন্দাদের। যদিও বিষয়টি নজরে পড়তেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হস্তক্ষেপ করেন। সংশ্লিষ্ট দফতরে বিষয়টি তাঁরা জানান। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। পরে, একের পর এক বাসিন্দার আধার কার্ড সক্রিয় হওয়ার মেসেজ আসতে শুরু করে।

    উল্লেখ্য, ‘আধার-বাতিল’ (Aadhaar Card) নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ভুয়ো খবর ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে ‘আতঙ্কিত’ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছিলেন, তাঁর আশঙ্কা, বিষয়টি কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেতে পারে। এ বিষয়ে তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আর্জিও জানান বিরোধী দলনেতা।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন? (Aadhaar Card)

    আধার কার্ড (Aadhaar Card)নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে ডাকযোগে এমন চিঠি পান জামালপুর ব্লকের বহু বাসিন্দা। জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুজহাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে ডাকযোগে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়। আবুজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জুতিহাটি গ্রামের প্রায় ৫০ জন এমন চিঠি পান, জৌগ্রামের অনেকের কাছেও এই চিঠি আসে। কয়েকদিন ধরে তাঁরা চরম দুশ্চিন্তায় ছিলেন। নতুন করে নিষ্ক্রিয় কার্ড ফের সক্রিয় হতেই স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা। জুতিহাটি গ্রামের বাসিন্দা বিপুল বিশ্বাস, সজল দাসরা বলেন, সরকারি পরিষেবা বন্ধ হয়ে যাবে বলে চিন্তায় ছিলাম। কারণ, আধার কার্ড না থাকলে তো কোনও সরকারি পরিষেবা মিলবে না। ব্যাঙ্কে টাকা তোলার ক্ষেত্রেও সমস্যা হবে। আমরা চরম বেকায়দায় পড়ে গিয়েছিলাম। এনিয়ে অনেক জায়গায় দরবার করেছি। অবশেষে, মোবাইলে  আধার সক্রিয় হবার মেসেজ পেয়ে হাঁফ ছেড়ে বাঁচলাম।

    জেলা প্রশাসনের কর্তা কী বললেন?

    বুধবার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অমিয়কুমার দাস বলেন, নিষ্ক্রিয় হওয়ার পর সকলকেই অভয় দেওয়া হয়েছিল। এখন অনেকের আধার কার্ড (Aadhaar Card) সক্রিয় হয়ে গিয়েছে। যাদের হয়নি তাদের প্রশাসনের পক্ষ থেকে সবরকম সাহায্য করা হবে।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Eye Infection: চোখের ‘নতুন’ রোগ! কতখানি বিপজ্জনক এই সংক্রমণ? কীভাবে সতর্ক হবেন? 

    Eye Infection: চোখের ‘নতুন’ রোগ! কতখানি বিপজ্জনক এই সংক্রমণ? কীভাবে সতর্ক হবেন? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    শীতের শেষেই হানা দিয়েছে একাধিক রোগ। নানা ভাইরাসঘটিত রোগের বাড়বাড়ন্ত। বিশেষত চোখের অসুখে‌ (Eye Infection) ভোগান্তি বাড়ছে। এমনই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। বয়স্কদের এই নতুন ধরনের সমস্যা বাড়তি উদ্বেগের। তাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

    কোন রোগের কথা বলছেন‌ বিশেষজ্ঞ মহল?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বসন্তের শুরুতে প্রতি বছর নানা ভাইরাসঘটিত রোগের দাপট বাড়ে। চোখেও নানা সংক্রমণ দেখা দেয়। বিশেষত কনজাংটিভাইটিসের দাপট এই সময়ে বাড়ে। তবে এ বছরের কনজাংটিভাইটিসের এক নতুন ধরন ভোগান্তি বাড়াচ্ছে। চিকিৎসকেরা এই রোগের নাম বলছেন, সাবকনজাংটিভাল হেমোরেজ (Eye Infection)। বিশেষত প্রবীণদের মধ্যেই এই রোগের দাপট বেশি দেখা যাচ্ছে।

    সাবকনজাংটিভাল হেমোরেজ কী?

    চক্ষুরোগ বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, চোখের সাদা অংশে নানা শিরা থাকে। যার মাধ্যমে রক্ত সঞ্চালন হয়ে থাকে। সেই শিরায় সংক্রমণ হয়, রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে। শিরা-উপশিরায় অনেক সময়েই মারাত্মক ক্ষতি হয়। যার জেরে চোখের সাদা অংশ লাল হয়ে যায়। একাধিক রক্ত জমাটের মতো লাল ছোপ তৈরি হয়। একেই সাবকনজাংটিভাল হেমোরেজ (Eye Infection) বলা হয়।

    কেন হয় এই রোগ?

    চক্ষুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, হঠাৎ শরীরের রক্তচাপ বেড়ে গেলে এই সমস‌্যা হতে পারে। আবহাওয়া হঠাৎ বদলে গিয়েছে। তাপমাত্রার পারদ হঠাৎ বেড়ে গিয়েছে। এর ফলে শরীরে রক্তচাপও ওঠানামা করছে। এর জেরেই এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া, বসন্তের শুরুতে বাতাসে একাধিক ভাইরাসের দাপট দেখা দেয়। তাই যে কোনও সংক্রামক রোগের দাপটও বাড়ে। বারবার কোনও কারণে চোখ চুলকানো‌ বা মোছা কিংবা বাইরে থাকলে‌ চোখ মুছতে রুমাল বারবার ব্যবহার করলে চোখে এই ধরনের সংক্রমণ হতে পারে। ডায়াবেটিস আক্রান্তদের এই‌ রোগের শিকার হতে হচ্ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অধিকাংশ আক্রান্ত ডায়াবেটিস রোগী রক্তচাপের সমস্যায় ভুগছেন।‌ অর্থাৎ, রক্তে শর্করার মাত্রা বেশি‌ থাকলে এই ধরনের সংক্রমণে‌ (Eye Infection) আক্রান্ত হওয়ার ঝুঁকি‌ বেশি হয়।

    আক্রান্তেরা কী করবেন?

    চক্ষুরোগ বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, চোখে লাল দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যাতে পরিস্থিতি আরও উদ্বেগজনক না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। যেহেতু এই রোগ রক্তচাপের ওঠা-নামার কারণে হতে পারে, তাই আক্রান্তের নিয়মিত রক্তচাপ পরীক্ষা জরুরি। না হলে পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে। পাশপাশি এই রোগে আক্রান্ত হলে সানগ্লাস পরা জরুরি বলেই পরামর্শ দিচ্ছেন চক্ষুরোগ বিশেষজ্ঞদের একাংশ। বাইরে থাকলে যাতে আরও বেশি সংক্রমণ না হয়, পরিস্থিতি যাতে বাড়াবাড়ি পর্যায়ে না যায়, তাই চোখে সানগ্লাস পরা দরকার বলেই তাঁরা জানাচ্ছেন। অনেকেই চোখে কৃত্রিম লেন্স‌ পরেন। এই রোগে (Eye Infection) আক্রান্ত হলে, সেই‌ সময় একেবারেই কৃত্রিম লেন্স‌ লাগানো‌ যাবে না বলে জানাচ্ছেন চক্ষুরোগ বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এতে সংক্রমণ আরও বাড়বে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidbad: শহিদ বরকতের জন্মভিটায় পালিত হল একুশে ফেব্রুয়ারি

    Murshidbad: শহিদ বরকতের জন্মভিটায় পালিত হল একুশে ফেব্রুয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের আজকের দিনেই এই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন রফিক, জাব্বার, সালাম, বরকাত এবং নাম না জানা আরও অনেকে। এইসব শহিদদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য একুশে ফেব্রুয়ারিকে জাতীয় মর্যাদায় পালন করা হয় শহিদ দিবস হিসেবে। বাংলা ভাষার উপর উর্দু চাপানোর অপচেষ্টা করা হয়েছিল পূর্ব পাকিস্তানে। তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। প্রতিবাদে এর বিরুদ্ধে পাক সরকার গুলি করলে নিহত হন এই ভাষাবীরেরা। উল্লেখ্য এই ভাষাবীরদের মধ্যে ছিলেন মুর্শিদাবাদের (Murshidbad) পুত্র বরকত।

    মুর্শিদাবাদে জন্ম বরকতের (Murshidbad)

    মুর্শিদাবাদ (Murshidbad) জেলায় সালারের বাবলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলা ভাষার সৈনিক বরকত। আজ তাঁর জন্মভিটেতে প্রচুর মানুষ উপস্থিত হন। তাঁর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আয়োজন হয় বিরাট অনুষ্ঠানের। জেলাবাসী তাঁর ত্যাগে গর্বিত। এলাকার মানুষের বক্তব্য, বাংলাকে ভালোবেসেছিলেন বলেই ওঁরা জীবন দিয়ে আমাদের ভাষাকে রক্ষা করেছেন। আমাদের জীবনে অমৃত রসের স্পর্শ দিয়েছেন তাঁরা। তাঁদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলা স্বীকৃতি পেয়েছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সাধারণ পরিষদ এই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে।

    আন্দোলনের ইতিহাস

    ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে প্রথম গণপরিষদের অধিবেশন শুরু হয়, সেখানে ভাষা হিসেবে গৃহীত হয়েছিল উর্দু এবং ইংরেজি। এরপর বাংলাকে গণপরিষদের ভাষা হিসাবে গ্রহণ করার জন্য দাবি জানানো হয়েছিল। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী সহ মুসলিম লিগের নেতারা এই বাংলা ভাষাকে স্বীকৃতি দেননি। যার ফলে ২ মার্চ ঢাকার ফজলুল হক মুসলিম হলে এই বাংলা ভাষার পক্ষে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়। ১৯৪৮ সালের ১১ মার্চ সাধারণ ধর্মঘটের আহ্বান করেন এবং ছাত্ররা শোভাযাত্রা নিয়ে রাজপথে নামেন। এই শোভাযাত্রায় তৎকালীন পুলিশ নির্বিচারে লাঠি চালায়। ফলে বহু ছাত্র আহত হন। ঘটনার প্রতিবাদে ১৩ থেকে ১৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

    পরবর্তী সময়ে ১৯৪৮ সালের ১৯ মার্চ আলি জিন্নাহ ঢাকায় আসেন এবং তিনি রেসকোর্স ময়দানে একুশে মার্চ একটি জনসভায় উর্দুকে জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতির কথা বলেন। প্রতিবাদে ২৬ মার্চ ঢাকায় ধর্মঘট পালন করা হয়। ১৯৪৮ সালের ১৭ নভেম্বর রাষ্ট্রভাষা কর্ম পরিষদ ঢাকায় গঠিত হয়। ১৯৫০ সালে গণপরিষদে ভাষণ দিতে গিয়ে লিয়াকাত আলি খান জিন্নাহকে অনুসরণ করে আবার বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে রাজপথ উত্তাল হয়ে ওঠে, ৩০ জানুয়ারি পালিত হয় ধর্মঘট। আরও পরে ১৯৫২ সালেই সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষার সংগ্রাম পরিষদ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন এবং হরতালের সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু তৎকালীন পাক সরকার ১৪৪ ধারা জারি করেছিল। কিন্তু ছাত্র সমাজ তাকে ভঙ্গ করে রাজপথে শামিল হন। পালটা পাক পুলিশ ছাত্রদের উপর নির্মমভাবে গুলিবর্ষণ করে। সেই গুলিতে শহিদ হয়েছিলেন রফিক, জাব্বার, সালাম, বরকত এবং অনেক নাম না জানা মানুষ। আজকের দিনকে মনে রেখে মুর্শিদাবাদে (Murshidbad) পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hooghly: ১৪ বছরের সম্পর্কে পথের কাঁটা শিশু! নৃশংস খুনে গ্রেফতার মা ও তাঁর বান্ধবী

    Hooghly: ১৪ বছরের সম্পর্কে পথের কাঁটা শিশু! নৃশংস খুনে গ্রেফতার মা ও তাঁর বান্ধবী

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৪ বছর ধরে সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল সন্তান। আর সেই পথের কাঁটা সরাতেই বান্ধবীর সাহায্যে সন্তানকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। হুগলির (Hooghly) কোন্নগরে শিশু খুনের তদন্তে নেমে পুলিশের হাতে চাঞ্চল্যকর এই তথ্য সামনে এসেছে। এরপরই পুলিশ খুন হওয়া শিশুর মা ও তার বান্ধবীকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম ইফফাত পারভিন ও শান্তা শর্মা।

    ১৪ বছর ধরে সম্পর্ক! (Hooghly)

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্ভবত ২০১০ সালে আলিপুরে কোনও একটা অনুষ্ঠানে শান্তার সঙ্গে পারভিনের পরিচয় হয়েছিল। শান্তার বিয়ে হয় ২০১২ সালে। পারভিনের বিয়ে হয় ২০১৮ সালে। ১৪ বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল। তবে দিন পনেরো সংসার করেই বাপের বাড়ি চলে আসেন পারভিন। এত বছরে দুই মহিলার বন্ধুত্বে চিড় ধরেনি। বরঞ্চ দু’জন দুজনকে ছাড়া থাকতে পারতেন না। দু’জনের বাড়িতে যাতায়াত ছিল। পরিবারও জানত, তাঁরা ‘ভালো বন্ধু’। গভীর রাত পর্যন্ত ফোনে গল্প করতেন শান্তা এবং পারভিন। বান্ধবীর ছেলে খুন হওয়ার পরদিনই হুগলির (Hooghly) কোন্নগরের আদর্শনগরে শান্তার বাড়িতে আসেন পারভিন। সমবেদনা জানান বান্ধবীকে। কিন্তু সবটাই ছিল অভিনয়। প্রথমত খুনের পরদিন অর্থাৎ, ১৭ ফেব্রুয়ারি সকালবেলা শান্ত ভাবে পোষ্যকে বিস্কুট খাওয়াতে যান শান্তা শর্মা। যদিও পোষ্য কুকুর সেই বিস্কুট ছোঁয়নি। বিষয়টি চোখ এড়ায়নি  তদন্তকারীদের। দ্বিতীয়ত এলাকার একটি সিসিটিভি ফুটেজে সন্দেহজনক ভাবে এক মহিলার ছবি আবিষ্কার করে পুলিশ। পরে ওই মহিলা যে পারভিন, তা প্রমাণিত হয়।

    ফোনের সূত্রে খোঁজ মিলল খুনির

    খুনের প্রথমদিন থেকেই তদন্তকারীরা নিশ্চিত ছিলেন, ছোট ওই শিশুটির নৃশংস খুনের পিছনে অত্যন্ত ঘনিষ্ঠ কেউ জড়িয়ে আছে, যে জানত যে ওই সময় শ্রেয়াং‌শ শর্মা একাই থাকে বাড়িতে। এছাড়া বাড়ির পোষ্যটিও ঘটনার সময় চিৎকার করেনি। ফরেনসিক থেকে ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের পরীক্ষা চলে অকুস্থলে। শ্রেয়াং‌শকে হত্যা করতে আততায়ী বাইরে থেকে কোনও অস্ত্র আনেনি। বাড়িতে থাকা থান ইট, পিতলের মূর্তি, তরকারি কাটার ছুরি ব্যবহৃত হয়েছিল। পাশাপাশি সন্দেহকারীদের ফোনের কল ডিটেলস হাতে পেতেই তদন্তকারীদের বুঝতে অসুবিধা হয়নি এই জঘন্য ঘটনার নেপথ্যে কারা? পুলিশি জেরার মুখে ধৃতরা জানিয়েছে, তারা দুই বন্ধু পরস্পরকে ভালোবাসত। পুলিশের দাবি, দুজনের মধ্যে ‘গভীর’ সম্পর্ক ছিল। মা ও মায়ের বান্ধবীর ঘনিষ্ঠতা দেখে ফেলার জন্যই কি খুন? পুলিশের ইঙ্গিত খানিকটা সেদিকেই। প্রথমে শ্রেয়াং‌শর মা শান্তা ওরফে শ্রেয়াকে জেরা করার জন্য তুলে নিয়ে আসা হয় উত্তরপাড়া থানায়। অন্যদিকে পুলিশের অপর একটি টিম খিদিরপুর থেকে তুলে আনে ইফফাত পারভিনকে। দুজনকেই থানায় এনে গ্রেফতার করা হয়।

    পুলিশ-প্রশাসনের কী বক্তব্য?

    মঙ্গলবার সন্ধ্যায় তড়িঘড়ি এই ঘটনা নিয়ে উত্তরপাড়া থানায় সাংবাদিক সম্মেলন করেন চন্দননগর কমিশনারেটের ডিসি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস। তিনি বলেন, খুনের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দোষ স্বীকার করেছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: বিজেপি কর্মীর চোখের মণিতে গুলি! অভিযুক্ত শাহজাহানের ফাঁসি চান স্ত্রী

    Sandeshkhali: বিজেপি কর্মীর চোখের মণিতে গুলি! অভিযুক্ত শাহজাহানের ফাঁসি চান স্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali), ক্ষোভের আগুনে ফুঁসছেন সাধারণ মানুষ। জমিজমা, বাড়ি-ঘর, চাষের জমি থেকে শুরু করে মাছের ভেড়ি লুট করে অত্যাচার চালিয়েছে তৃণমূলের নেতা শেখ শাহজাহান-শিবু-উত্তমরা। শুধু তাই নয়, নিজেদের শারীরিক চাহিদা মেটাতে বাড়ির সুন্দরী বউদের রাতবিরেতে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন যৌননিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে সোচ্চার হয়েছেন গ্রামের মহিলারা। ঠিক একই অত্যাচারের কথা মনে করিয়ে দেয় ২০১৯ সালে এক বিজেপি কর্মীর নির্মম হত্যার ঘটনা। শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন এবার বিজেপির নির্যাতিত পরিবার। চোখের মণিকে লক্ষ্য করে পরপর ৮টি গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়েছিল বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলকে। এখন নিহত বিজেপি কর্মীর স্ত্রী কঠোর শাস্তি চান এই তৃণমূল নেতার বিরুদ্ধে।

    জামাইষষ্ঠীর দিনেই নৃশংস হত্যাকাণ্ড (Sandeshkhali)

    নৃশংসতার বর্ণনা দিয়ে স্বামীহারা পত্নী এদিন বলেন, “দিনটি ছিল ২০১৯ সালের জামাইষষ্ঠী। সন্দেশখালির (Sandeshkhali) ৫৬ নম্বর বুথের হাটগাছি অঞ্চলের ঘটনা। শেখ শাহজাহান প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার লোক নিয়ে আক্রমণ করে আমাদের বাড়িতে। চারজন পুলিশ অন ডিউটি ছিল। আমার স্বামী প্রদীপকে লক্ষ্য করে চোখের মণিতে গুলি করে দুষ্কৃতীরা। শরীরের সব জায়গায় অজস্র ভোজালির কোপ। আমার স্বামী এই ভয়ানক অত্যাচারের শিকার হন। ঘটনায় প্রধান অভিযুক্ত হলেন শেখ শাহজাহান, কাদের মোল্লা, আখের আলি গাইন, জিয়াউদ্দিন মোল্লা, আইফুল মোল্লা সহ আরও অনেকে।” কিন্তু পরে মামলার চার্জশিট হলে নিহত প্রদীপবাবুর স্ত্রী বলেন, “সিআইডি মামলার চার্জশিট জমা দিয়েছে, এফআইআর-এ এক নম্বরে নাম ছিল শাহজাহানের। কিন্তু এই নাম বাদ দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে। খুব নগণ্য দুই ব্যক্তির নাম দেওয়া হয়েছে। আর তাই সিআইডি-কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।”

    শাহজাহানের ফাঁসি চাই

    কিন্তু কেন স্বামীকে এইভাবে খুন হতে হল? প্রশ্ন প্রদীপের স্ত্রীর। প্রদীপ মণ্ডল সন্দেশখালিতে (Sandeshkhali) একজন সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। ২০১৯ সালের লোকসভায় হাটগাছি অঞ্চলে বুথে বিজেপি জয়ী হয়েছিল। এই নির্বাচনের ফলাফলের পরই শাহজাহান বাহিনী আক্রমণ করে। স্বামীর এই নৃশংস হত্যার পর নিহত প্রদীপের স্ত্রী আতঙ্কে ছিলেন। ২০২১ সাল পর্যন্ত শ্বশুর বাড়িতেই থাকতেন প্রদীপের স্ত্রী। সেখানে মাছের ভেড়িতে ফিশারি চালাতেন। কিন্তু ২০২১ সালের বিধানসভার নির্বাচনের ভোট পরবর্তী হিংসার কারণে তাঁদের ফিশারিতে ব্যাপক লুটপাট চালায় তৃণমূলের গুন্ডারা। এরপর বাড়িছাড়া হন তাঁরা। দুই সন্তান নিয়ে অন্যত্র আত্মগোপন করে আছেন তাঁরা। শেখ শাহজাহানের ফাঁসি চান নিহত বিজেপি কর্মী প্রদীপবাবুর পত্নী।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share