Tag: Madhyom

Madhyom

  • Carrots: আপনি কি নিয়মিত গাজর খান? জানেন, এর কত ধরনের উপকারিতা রয়েছে? 

    Carrots: আপনি কি নিয়মিত গাজর খান? জানেন, এর কত ধরনের উপকারিতা রয়েছে? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    তরকারি হোক কিংবা স্যালাড, গাজর (Carrots) অনেকেই খান।‌ আবার শিশুদের স্ট্রু কিংবা ঝোলেও অনেকেই কয়েক টুকরো গাজর দেন। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত গাজর খেলে শরীরে তার গভীর প্রভাব পড়ে।

    গাজর শরীরে কী প্রভাব ফেলে? (Carrots)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, গাজরে থাকে প্রচুর ক্যালসিয়াম। তাই নিয়মিত শিশুকে গাজর খাওয়ালে হাড়ের গঠন ভালো হয়। আবার মহিলাদের জন্যও গাজর খুব উপকারী। কারণ, গাজরে থাকা ক্যালসিয়াম মহিলাদের শরীরের একাধিক ঘাটতি পূরণ করে। হাড়ের ক্ষয় রোগ কমায়। চোখের সমস্যা কমাতেও বিশেষ সাহায্য করে। কারণ, ক্যালসিয়ামের অভাবে চোখের একাধিক সমস্যা হয়। 
    পাশাপাশি গাজরে থাকে পটাশিয়াম। তাই যাদের রক্তচাপ বেশি, হৃদরোগের ঝুঁকিও রয়েছে, তাঁদের নিয়মিত গাজর খাওয়া দরকার। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শরীরে পটাশিয়ামের জোগান দেয় গাজর। তাই নিয়মিত গাজর খেলে হৃদযন্ত্র সক্রিয় থাকে। 
    গাজরে থাকে ভিটামিন এ এবং ভিটামিন ই। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, এই দুই প্রকার ভিটামিন ত্বক ভালো রাখতে বিশেষ উপকারী। পাশপাশি বার্ধক্য রোধেও এই দুই ভিটামিন কাজ করে। তাই ত্বকের বলিরেখা রুখতে নিয়মিত গাজর (Carrots) খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। 
    শিশুদের পাশপাশি পঞ্চাশোর্ধ্বদের জন্যও গাজর বিশেষ উপকারী। কারণ, গাজর কোলেস্টেরল কমাতে বিশেষ সাহায্য করে। তাই নিয়মিত গাজর খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হৃদরোগের ঝুঁকিও কমে‌।

    হজমের সমস্যায় গাজর (Carrots)

    গাজর নিয়মিত খেলে হজমের সমস্যা কমে। কারণ, গাজরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ফাইবার পরিপাকতন্ত্র এবং অন্ত্রের জন্য উপকারী। তাই গাজর সব বয়সীদের নিয়মিত খাওয়া উচিত। এতে হজম শক্তি বাড়ে। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, ওজনের সমস্যা থাকলে স্থূলতা রুখতে নিয়মিত গাজর খেতে হবে। কারণ, গাজরে ফাইবার থাকে। এটা কম ক্যালোরিযুক্ত খাবার। নিয়মিত গাজর (Carrots) খেলে হজম ভালো হয়। আবার শরীরে বাড়তি মেদ জমতে দেয় না। তাই স্থূলতা রুখতে নিয়মিত গাজর খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ।

    ক্যান্সার প্রতিরোধ (Carrots)

    পাশপাশি, গাজরে ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা রয়েছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, গাজর হল ক্যারোটিনয়েড সমৃদ্ধ খাবার। তাই চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত গাজর খেলে কোলন, পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি কমে। তাই চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত গাজর খাওয়া জরুরি। তবে স্যালাড বা তরকারির উপকরণ হিসেবে গাজর খেলে বেশি উপকার পাওয়া যায়। মিষ্টি জাতীয় পদ গাজর (Carrots) দিয়ে তৈরি করলে তাতে ওজন ও কোলেস্টেরল বেড়ে যাওয়ায় ঝুঁকি থাকে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: সন্দেশখালির পথে শুভেন্দুদের বাস বাসন্তী এক্সপ্রেসওয়েতে আটকাল পুলিশ

    Suvendu Adhikari: সন্দেশখালির পথে শুভেন্দুদের বাস বাসন্তী এক্সপ্রেসওয়েতে আটকাল পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পদে পদে তৃণমূলীদের বাধা পেয়ে সন্দেশখালি পৌঁচ্ছাতে হয়। সেখানে গিয়ে তিনি মহিলাদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের অভাব-অভিযোগ শুনেছেন। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিধায়কদের একটি প্রতিনিধি দলের সন্দেশখালি যাওয়ার কথা ছিল। বসে করেই তাঁরা রওনা দেন। সায়েন্স সিটির কাছে বাসন্তী এক্সপ্রেসওয়ের মুখে তাঁদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। যা নিয়ে রাজনৈতিক মহলে চা়ঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    পুলিশি বাধা নিয়ে মুখ খুললেন বিজেপি বিধায়করা? (Suvendu Adhikari)

    এদিন তিনটি বাসে করে বিধানসভা থেকে বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে সন্দেশখালির পথে রওনা দেন। কিন্তু, পুলিশ সায়েন্স সিটির কাছে বাসন্তী এক্সপ্রেসওয়ের মুখে ব্যারিকেড করে বিজেপি বিধায়কদের বাধা দেয়। সেখানে বিজেপি বিধায়করা বিক্ষোভে ফেটে পড়েন। বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি, অগ্নিমিত্রা পল বলেন, সন্দেশখালিতে ৬০ কিলোমিটার দূরে আমাদের আটকে দেওয়া হল। এখানে ১৪৪ ধারা নেই। তারপরও তৃণমূলের দলদাস পুলিশ এটা করল। আমাদের কেন ভয় পাচ্ছে তৃণমূল? মহিলা বিধায়কদের তো যেতে দিতে পারে, সেটাও তারা দিচ্ছে না। আসলে শাহজাহানদের এই সরকার মদত দিচ্ছে। মহিলাদের ওপর যে অত্যাচার হত তা ভাষায় প্রকাশ করা যায় না। সেখানকার মানুষদের কথা শুনতেই আমরা সন্দেশখালি যেতাম। সেটাও পুলিশ করতে দিল না। শাহজাহানকে ধরতে পারছে না পুলিশ। আর আমাদের আটকানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে।

    শাহজাহান নিয়ে কী বললেন অগ্নিমিত্রা?

    ইডি ওপর হামলার পর থেকে শাহজাহান ফেরার। এখনও পুলিশ তার টিকি ছুঁতে পারেনি। তবে, তাঁর এক শাগদের উত্তম সর্দারকে পুলিশ গ্রেফতার করেছে। এরই মধ্যে শাহজাহানের হদিশ দিলেন অগ্নিমিত্রা। তিনি বলেন, রবিবার হেমনগর এলাকায় শাহজাহানকে দেখা গিয়েছে। ৬জন সঙ্গে নিয়ে স্পিড বোটে তাঁদের দেখা গিয়েছিল। তাঁরা জঙ্গলের দিকে তিনি চলে যান। আমরা সব জানতে পারছি, অথচ মমতার পুলিশ কিছুই জানতে পারছে না। আসলে শাহজাহানকে পুলিশ বাঁচাতে চাইছে। আর এসবই হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    Nadia: ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) করিমপুর থানার গোপালপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দুলাল বিশ্বাস (৬০)। তিনি তেহট্ট উত্তর এরিয়া কমিটির গোপালপুর শাখার সদস্য ছিলেন। প্রকাশ্যে এভাবে ব্যবসায়ীকে খুন করার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রাতে পুলিশের টহলদারি গাড়ি থাকে। রাস্তার মধ্যে এভাবে একজনকে খুন করে দিয়ে চলে গেল পুলিশ টের পর্যন্ত পেল না।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুলালবাবু সুদের ব্যবসা করতেন। প্রতিদিন পাওনা টাকা আদায় করে বাড়ি ফিরতেন। অন্যদিনের মতো রবিবারও তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপরই রাতের দিকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালায়। রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। এরপরেই খবর পেয়ে পরিবারের লোকজন এবং এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে নদিয়ার (Nadia) করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে করিমপুর থানার পুলিশ। পরবর্তীকালে পুলিশ মৃতদেহটি হাসপাতাল থেকে থানায় নিয়ে যায়। ব্যবসা সংক্রান্ত কোনও কারণে বচসার জেরে খুন হতে পারে বলে অনুমান স্থানীয়দের। যদিও এই ঘটনায় এখন কোনও অভিযুক্ত গ্রেফতার করেনি পুলিশ।

    ব্যবসায়ীর পরিবারের লোকজন কী বললেন?

    এ বিষয়ে মৃত দুলাল বিশ্বাসের ভাইপো বিপ্লব বিশ্বাস বলেন, রবিবার  রাতে আমাদের কাছে খবর আসে রক্তাক্ত অবস্থায় কাকা রাস্তায় পড়ে রয়েছে। আমরা তারপরেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তবে, কাকাকে উদ্ধারের সময় যেটুকু মনে হয়েছে ওর সঙ্গে কয়েকজন ধস্তাধস্তি করেছে। পরবর্তীকালে ভোজালি দিয়ে কাকার গলায় কোপ মেরেছে। তিনি আরও বলেন, বহু মানুষের কাছে কাকা ধারের টাকা ফেরত পেত। সেই টাকা তাগাদা করতে গিয়েই এই খুন হতে পারে। আমরা পুলিশ প্রশাসনের কাছে তদন্ত দাবি করছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pakistan Election: নির্বাচন পরবর্তী জটিল সমীকরণ, কোন দল সরকার গঠন করবে পাকিস্তানে?

    Pakistan Election: নির্বাচন পরবর্তী জটিল সমীকরণ, কোন দল সরকার গঠন করবে পাকিস্তানে?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত সপ্তাহতেই পাকিস্তানের (Pakistan Election) সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। পাক দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খান বর্তমানে জেলে রয়েছেন এবং তাঁর দলকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যার ফলে তেহেরিক-ই-ইনসাফের প্রার্থীরা নির্দল হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্দল প্রার্থী হিসেবে তাঁরা পাকিস্তানের সব থেকে বেশি আসনে জয়লাভ করেছেন। অন্যদিকে বিলাবল ভুট্টোর দল এবং নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ সে দেশে পারিবারিক দল হিসেবেই পরিচিত। তারা ইতিমধ্যে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কারণেই সব থেকে বেশি আসন জেতা সত্বেও তেহেরিক-ই-ইনসাফের সদস্যরা সরকার গঠনে ভূমিকা নিতে পারবে না বলেই মনে করা হচ্ছে। কারণ তারা এককভাবে জাদু সংখ্যা ১৩৩-এ পৌঁছাতে পারেনি।

    কে কত আসন পেল?

    পাকিস্তানের নির্দল সদস্যরা (Pakistan Election) অর্থাৎ তেহেরিক-ই-ইনসাফের সদস্যরা জিতেছে ১০১ আসন। পাকিস্তানের ২৬৫ টি আসনে ভোট হয়। ৭৫টি আসন জিতেছে নওয়াজ শরিফের মুসলিম লিগ। বিলাবল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি জিতেছে ৫৪ টি আসনে। তবে এমন পরিস্থিতি পাকিস্তানে নতুন নয়। ২০০৬ সালের নির্বাচনেও সে দেশে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

    গণনায় স্বচ্ছতার দাবি ইমরানের দলের

    জানা গিয়েছে নওয়াজ শরিফ ও বিলাবল ভুট্টোর দল জোটে আসছে। অন্যদিকে, ইমরান খানের দল (Pakistan Election) ইতিমধ্যে গণনা স্বচ্ছতার দাবি তুলেছে। একই দাবি শোনা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেনের তরফ থেকেও। যেখানে পাকিস্তানের বিদেশ মন্ত্রক এই দাবিকে নস্যাৎ করেছে।

    কে করবে সরকার গঠন?

    জানা গিয়েছে, এই উদ্ভূত পরিস্থিতিতে নওয়াজ শরিফ, বিলাবল ভুট্টোর দল ইমরান খানের নির্দল হিসেবে জেতা কিছু সাংসদের (Pakistan Election) সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে। নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফকে ফের দেখা যেতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে। প্রসঙ্গত ২০২২ সালের এপ্রিল মাসেই ইমরান খানকে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত করা হয়।

     

    আরও পড়ুন: পার্টি অফিসে ধর্ষণ করেছিলেন শাহজাহান! রিপোর্ট তলব মহিলা কমিশনের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: পার্টি অফিসে ধর্ষণ করেছিলেন শাহজাহান! রিপোর্ট তলব মহিলা কমিশনের

    Sandeshkhali: পার্টি অফিসে ধর্ষণ করেছিলেন শাহজাহান! রিপোর্ট তলব মহিলা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়িতে এসে পার্টি ছেলেরা দেখে যেত, কার বাড়িতে সুন্দরী বউ রয়েছে। রাতে তাঁকে পার্টি অফিসে যাওয়ার নির্দেশ দেওয়া হত। স্বামীই তাঁর সুন্দরী স্ত্রীকে পার্টি অফিসে পৌঁছে দিতেন। রাতভর নির্যাতন চালানোর পর ভোররাতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হত। সন্দেশখালিতে (Sandeshkhali) শাহজাহানের বাহিনী দিনের পর দিন এই কর্মকাণ্ড করত বলে অভিযোগ। এই অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মহিলারা। এবার তৃণমূল পার্টি অফিসের ভিতরে ধর্ষণের অভিযোগ উঠল শাহজাহানের বিরুদ্ধে। গোটা ঘটনায় রাজ্যের ডিজিপি রাজীব কুমারের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। ৪৮ ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    শাহজাহান-বাহিনী নিয়ে সরব বাসিন্দারা (Sandeshkhali)

    ইডির ওপর হামলার পর থেকে ফেরার শাহজাহান। তাঁর শাগরেদ উত্তম সর্দারকে তৃণমূল সাসপেন্ড করার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। শিবু হাজরা এখনও গ্রেফতার হয়নি। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে পথে নেমেছেন সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা। তাঁদের বক্তব্য, শেখ শাহাজাহান একা নয়, গ্রামে এরকম আরও অনেক গুন্ডা রয়েছে, যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের। এক মহিলা অভিযোগ জানিয়ে বলেছিলেন, “বাড়ির মেয়েদের কোনও সম্মান দেয়নি। মেয়েদের শেষ করে ফেলেছে। রাত সাড়ে দশটার সময়েও মেয়েদেরকে উঠিয়ে আনত পার্টি অফিসে। বিষয়টি সামনে আসতেই কড়া পদক্ষেপ নিতে চলেছে জাতীয় মহিলা কমিশন। জানা গিয়েছে, রাজ্যেও আসতে পারে তদন্তকারী দল। গোটা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তারা।

    রাজ্যজুড়ে মহিলাদের নির্যাতনের ভিডিও দেখাবে বিজেপি

    এই আবহের মধ্যেই সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস সন্দেশখালির (Sandeshkhali) উদ্দেশে রওনা দেন। বিজেপি-র প্রতিনিধি দলও সেখানে যাচ্ছে। সব মিলিয়ে এদিন দিনভর সন্দেশখালিতে উত্তেজনা রয়েছে। পাশাপাশি সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতনে ভিডিও বিজেপি-র পক্ষ থেকে রাজ্য জুড়ে দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিজেপির সব কর্মসূচির আগে-পরে এই ভিডিয়ো ব্যবহার করা হবে বলে খবর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু, বাধা পেলে পথেই অবস্থান-বিক্ষোভ

    Sandeshkhali: সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু, বাধা পেলে পথেই অবস্থান-বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা গত শনিবারই সন্দেশখালিতে (Sandeshkhali) শান্তি ফেরাতে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিলেন। অন্যথায় সোমবার তিনি বিজেপি বিধায়কদের নিয়ে সন্দেশখালির উদ্দেশে রওনা হবেন বলেও জানিয়েছিলেন। জানা গিয়েছে, আজ সোমবার সন্দেশখালি (Sandeshkhali) যাবেন শুভেন্দু অধিকারী। পথে পুলিশ যেখানেই বাধা দেবে সেখানেই তিনি অবস্থান-বিক্ষোভে বসে পড়বেন বলে জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। রবিবার শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্য পুলিশ-প্রশাসনের মদতেই বাংলার মহিলাদের উপর এই ধরনের বর্বরোচিত ঘটনা ঘটে চলেছে। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে সন্দেশখালির দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তির দাবি জানাচ্ছি।”

    সন্দেশখালির উদ্দেশে রাজ্যপাল

    অন্যদিকে, সোমবার সন্দেশখালিতে (Sandeshkhali) দলীয় নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সিপিএম ১২ ঘণ্টা বন‍্ধের ডাক দিয়েছে। সোমবার সকাল থেকেই থমথমে পরিবেশ গোটা সন্দেশখালিজুড়ে। সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অগ্নিগর্ভ সন্দেশখালিতে এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। রওনা হওয়ার আগে রাজ্যপাল জানিয়েছেন যে তিনি বাইরে থাকার জন্য যেতে পারেননি সেখানে। সন্দেশখালির পরিস্থিতি অগ্নিগর্ভ-এই খবর পেয়ে তিনি রাজ্যে ফিরেছেন।

    অগ্নিগর্ভ সন্দেশখালি

    গত ৫ জানুয়ারি সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বাধাপ্রাপ্ত হন ইডির আধিকারিকরা। তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয়। গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়। এরপর থেকেই তৃণমূল নেতাদের একাধিক দুর্নীতি এবং অপকর্মের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সন্দেশখালিবাসীর। সেখানকার শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে আন্দোলনে নামেন মহিলারা। সন্দেশখালির আন্দোলনকে সমর্থন জানিয়ে বিধানসভা থেকে রাজভবন অভিযান করে বিজেপির বিধায়ক দল। যার নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। রবিবারে রাজ্যের সমস্ত থানায় ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল রাজ্য বিজেপি। যুব মোর্চার তরফ থেকেও আন্দোলনে নামা হয়।

    আরও পড়ুন: হলদোয়ানির হিংসায় ধৃত ৩০, “দেবভূমির পবিত্রতা নষ্ট করা যাবে না”, বললেন ধামি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rajya Sabha Election: রাজ্যসভা নির্বাচনে ১৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, জায়গা পেলেন কারা?

    Rajya Sabha Election: রাজ্যসভা নির্বাচনে ১৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, জায়গা পেলেন কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির তরফ থেকে রবিবার প্রকাশ করা হয়েছে রাজ্যসভায় ১৪ জন দলীয় প্রার্থীর নাম। প্রসঙ্গত রাজ্যসভায় ভোট রয়েছে ২৭ ফেব্রুয়ারি। সারা দেশের ১৫ রাজ্যের ৫৬টি আসনে এই ভোট হবে বলে জানা গিয়েছে।

    সব থেকে বেশি আসন উত্তরপ্রদেশে

    পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় (Rajya Sabha Election) বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন শমীক ভট্টাচার্য। এর পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে প্রার্থী হয়েছেন ২০২২ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা আরপিএন সিং। যোগী রাজ্যে অন্যান্যদের মধ্যে নাম রয়েছে সুধাংশু ত্রিবেদী, চৌধুরী তেজবীর সিং, সাধনা সিং, অমর পাল মৌর্য, সঙ্গীতা বলবন্ত, নবীন জৈনের। প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি হতে চলা রাজ্যসভার নির্বাচনে সব থেকে বেশি আসন রয়েছে উত্তরপ্রদেশে, তা হল দশটি। উত্তরপ্রদেশের প্রার্থী বাছাইয়ে দারুণ ভারসাম্যতা দেখা গিয়েছে। যেখানে কুর্মি, ব্রাহ্মণ, নিশাদ, জৈন, রাজপুত মৌর্য এই সমস্ত বর্ণের ভারসাম্য রক্ষা করা হয়েছে। প্রার্থী তালিকায় এক্ষেত্রে কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে রাখা হয়নি। জানা গিয়েছে উত্তরপ্রদেশ থেকে যাঁরা কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন তাঁরা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    কোথায় কে প্রার্থী

    বিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে ছ’টি আসন রয়েছে। বিহারে বিজেপির সঙ্গে পুনরায় নীতীশের দলের জোট হয়েছে। এখান থেকে নাম পাঠানো হয়েছে ধর্মশিলা গুপ্তা এবং ভীম সিং-কে। বাদ পড়েছে সুশীলকুমার মোদির নাম। ছত্তিসগড় থেকে বিজেপি রাজ্যসভায় পাঠাচ্ছে রাজা দেবেন্দ্র প্রতাপ সিংকে। গন্ড রাজ পরিবারের সদস্য তিনি এবং রাজ্যসভায় বিজেপির সাংসদ থাকা সরোজ পান্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। হরিয়ানা থেকে বিজেপির (Rajya Sabha Election) প্রাক্তন রাজ্য সভাপতি সুভাষ বারালার নাম যাচ্ছে। যিনি একজন জাঠ নেতা বলে পরিচিত। কর্নাটক থেকে রাজ্যসভার মনোনীত করা হচ্ছে নারায়ণ কৃষ্ণাসা ভান্ডাকেকে। উত্তরাখণ্ড থেকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন মহেন্দ্র ভট্ট। গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে এখনও নাম সামনে আসেনি। চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহতেই ৫৮ জন রাজ্যসভার সাংসদ অবসর নেবেন। যাঁর মধ্যে আটজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। বিজেপির সভাপতি জেপি নাড্ডাও অবসর গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন, অসুস্থ অভিনেতার সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর

    Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন, অসুস্থ অভিনেতার সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালে ভর্তি থাকা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রসঙ্গত শনিবারই অভিনেতা শ্যুটিং করতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন। সে সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তাঁর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খোঁজ তাঁর শারীরিক অবস্থার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। তাঁকে হাসপাতালে দেখতে রাজনীতি ও চলচ্চিত্র জগতের অনেকেই গিয়েছেন।

    রবিবার বিকাল নাগাদ ফোন করেন প্রধানমন্ত্রী

    জানা গিয়েছে, রবিবার বিকাল নাগাদ মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর প্রধানমন্ত্রীকে অভিনেতা জানিয়েছেন, তিনি আশা রাখছেন খুব তাড়াতাড়িই ছাড়া পাবেন হাসপাতাল থেকে। কিছুক্ষণ কথা বলার পরে, অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে ফোন রাখেন প্রধানমন্ত্রী।  প্রসঙ্গত, ২০২১ সালের ৭ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী মোদির সভায় বিজেপিতে যোগদান করেন মিঠুন চক্রবর্তী। রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রতি মুহূর্তে মিঠুন চক্রবর্তীর হেলথ আপডেট দিল্লিতে পাঠানো হচ্ছে। সামনেই লোকসভা ভোট। মিঠুন চক্রবর্তী বাংলা বিজেপির অন্যতম মুখ তথা স্টার ক্যাম্পেনার।

    হাসপাতালে খোঁজ নিয়েছেন সুকান্ত-শুভেন্দু

    হাসপাতালে গিয়ে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক পোস্টে অভিনেতাকে (Mithun Chakraborty) বাংলা ও বাঙালির আইকন বলে উল্লেখ করেন। অন্যদিকে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমকে সুকান্ত মজুমদার বলেন, ‘‘মিঠুন চক্রবর্তী সুস্থ রয়েছেন। তাঁকে আগামিকালই ছেড়ে দেওয়া হবে। তারপরেই উনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। হয়তো শ্যুটিংয়েও নেমে পড়তে পারেন। সবাই জানেন, উনি একজন লড়াকু মানুষ। কামব্যাক করা ওঁর জীবনের বৈশিষ্ট্য। মিঠুনদাকে দেখে আবার সেই পুরনো মিঠুনদাই মনে হল। উনি তো কাল থেকেই শ্যুটিংয়ে নেমে পড়তে চাইছিলেন। চিকিৎসকরাই বলেছেন একটা দিন বিশ্রাম নিয়ে নামতে। খুব তাড়াতাড়ি আমাদের সবার প্রিয় মিঠুনদাকে আবার পর্দায় এবং অন্যান্য জায়গাতেও দেখতে পাব।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ১২/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ১২/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কর্ম ও আর্থিক ক্ষেত্র পূর্বের তুলনায় আশাপ্রদ।

    ২) সমস্ত কাজেই একটা অযথা উৎকণ্ঠা বিব্রত করে রাখবে।

    ৩) নতুন কোনও পরিকল্পনা মাথায় আসতে পারে।

    বৃষ

    ১) দিনের অধিকাংশ সময় শারীরিক অস্বস্তিবোধ করবেন।
     
    ২) দিনভর থাকবে মানসিক উদ্বেগ ও অশান্তি।

    ৩) দুশ্চিন্তার মধ্যে সামান্য আর্থিক উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি পেলেও কর্মক্ষেত্র থাকবে হতাশাপূর্ণ।

    মিথুন

    ১) নিঃসন্দেহে কমবেশি আয় বৃদ্ধি পাবে, তবে মানসিক দুশ্চিন্তা কমবে না।
      
    ২) কর্মক্ষেত্রের পরিবেশ বাধামুক্ত।
     
    ৩) অপ্রত্যাশিত কোনও সহযোগিতা কিংবা অর্থলাভ।

    কর্কট

    ১) কর্মক্ষেত্রে উৎসাহবর্দ্ধক কোনও যোগাযোগ আসবে।
     
    ২) আয় বৃদ্ধি এবং সামান্য আর্থিক উন্নতি হবে।
     
    ৩) কোনও কাজের ব্যাপারে প্রশংসিত হবেন।

    সিংহ

    ১) দিনটা আনন্দদায়ক হলেও মধ্যভাগে মানসিক শান্তি ব্যাহত হবে।
     
    ২) কেউ অকারণে দোষারোপ করবে ও ভুল বুঝবে।
     
    ৩) মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বাড়বে।

    কন্যা

    ১) কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা দেখা দিলেও আয়ের ক্ষেত্র প্রসারিত হবে।
     
    ২) শরীর ও মনের উপর একটানা চাপ থেকে যাবে।
     
    ৩) চিত্ত চঞ্চলতা বাড়বে প্রবল।

    তুলা

    ১) মানসিক চাপ ও চঞ্চলতা বাড়লেও কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা আশার আলো দেখাবে।
     
    ২) নতুন যোগাযোগ ও পূর্বের তুলনায় সামান্য আয় বৃদ্ধি পাবে।
     
    ৩) সামান্য কথা নিয়ে বচসা ও ঝগড়া সৃষ্টি হবে।

    বৃশ্চিক

    ১) দেহ ও মন উভয়ই অস্বস্তিসূচক।

    ২) কর্ম ও আর্থিক ক্ষেত্র দুশ্চিন্তায় ফেলবে।

    ৩) সামান্য অর্থ হাতে এলেও কোনও দ্রব্য বা অর্থক্ষতির যোগ বর্তমান।

    ধনু

    ১) দেহ ও মন উভয়ই অস্বস্তিসূচক।
     
    ২) কর্ম ও আর্থিক ক্ষেত্র দুশ্চিন্তায় ফেলবে।
     
    ৩) সামান্য অর্থ হাতে এলেও কোনও দ্রব্য বা অর্থক্ষতির যোগ বর্তমান।

    মকর

    ১) সামান্য আয় বৃদ্ধি পেলেও মনকে কর্ম ও আর্থিক বিষয়ে একটা উদ্বেগ অধিকাংশ সময় বিষাদাচ্ছন্ন করে তুলবে।
     
    ২) কারও অপ্রীতিভাজন ও অন্যে ভুল বুঝে দোষারোপ করতে পারে।
     
    ৩) গৃহে অতিথির আগমন হতে পারে।

    কুম্ভ

    ১) আজকের দিনটা আপনার ধৈর্য ও অধ্যবসায় প্রত্যাশা করে।
     
    ২) কর্মক্ষেত্রে নতুন সামান্য ঝঞ্ঝাট দেখা দিতে পারে।
     
    ৩) নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিনটা।

    মীন

    ১) দিনটা আনন্দের মধ্যে কাটবে। 
     
    ২) দিনের মধ্যভাগে মানসিক প্রফুল্লতা নষ্ট হবে।
     
    ৩) কেউ অকারণ দোষারোপ করবে ও ভুল বুঝবে।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: মনুয়াকাণ্ডের ছায়া অশোকনগরে! প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করল স্ত্রী

    North 24 Parganas: মনুয়াকাণ্ডের ছায়া অশোকনগরে! প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করল স্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পথের কাঁটা সরাতে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করেছিল মনুয়া। হাড়হিম করা সেই খুনের ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। বারাসতের সেই মনুয়া কাণ্ডের ছায়া এবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) অশোকনগরে শিমুলতলা এলাকায়। প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে  স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হারাধন রায় (৩৫)। তাঁর বাড়ি অশোকনগর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (North 24 Parganas)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে হারাধন রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল সবিতার। হারাধন পেশায় দিনমজুর। তাঁদের তিন সন্তানও রয়েছে। সবিতা উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বারাসতে একটি পানশালায় নর্তকীর কাজ করেন। বেশ কিছুদিন ধরেই সবিতা বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর অশান্তি চরমে ওঠে। অশান্তি মেটাতে এলাকায় সালিশি সভাও বসে। পরে সবিতা তাঁর প্রেমিকের সঙ্গেই থাকতে শুরু করেন। অন্যদিকে, শ্রমিকের কাজ নিয়ে মাস তিনেক আগে ওড়িশায় চলে যান হারাধন। পরিবারের দাবি, সম্প্রতি সবিতা ফোন করে একসঙ্গে থাকবেন বলে অশোকনগরে চলে আসতে বলেন স্বামীকে। স্ত্রীর কথা শুনে এক সপ্তাহ আগে ফেরেন হারাধন। বারাসতে ভাড়া বাড়িতে স্ত্রীকে নিয়ে হারাধনবাবু ছিলেন। বারাসতের নপাড়ায় রেলের কারশেড এলাকার রেললাইনের ধার থেকে হারাধনবাবুর মৃতদেহ উদ্ধার করে বারাসতের রেল পুলিশ। রেল পুলিশের কাছ থেকে খবর পেয়ে বারাসতে এসে দেহ শনাক্ত করেন হারাধন রায়ের পরিবার। শনিবার রাতে দেহ অশোকনগরের শিমুলতলায় পৌঁছতেই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। ভাই এবং প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্ত্রী সবিতাই খুন করেছে হারাধনকে, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের পরিবার এনং স্থানীয়রা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। জনরোষের মুখে পড়ে মৃতের স্ত্রী সবিতা এবং শ্যালক-সহ সবিতার প্রেমিককে আটক করেছে অশোকনগর থানার পুলিশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share