Tag: Madhyom

Madhyom

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ১১/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ১১/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। 

    ২) বিষয়-সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি।

    বৃষ
     
    ১) আর্থিক ব্যাপারে ভাল সুযোগ হাতছাড়া হতে পারে।

    ২) সারা দিন কোনও ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। 
     
    মিথুন
     
    ১) বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে।
      
    ২) সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে।
     
    কর্কট
     
    ১) মানসিক কষ্ট বাড়তে পারে।
     
    ২) কোনও কোনও ভাল জিনিস নষ্ট হওয়ার যোগ।
     
    সিংহ
     
    ১) অপরকে সুখী করতে গেলে আত্মত্যাগ করতে হবে।
     
    ২) অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। 
     
    কন্যা
     
    ১) ধর্মালোচনায় সুনাম বৃদ্ধি পাবে।
     
    ২) মাত্রাছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।
     
    তুলা
     
    ১) সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে।
     
    ২) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে।
     
    বৃশ্চিক
     
    ১) সঞ্চয়ের ইচ্ছা বাড়তে পারে।

    ২) সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন।
     
    ধনু
     
    ১) ব্যবসায় লাভ হলেও অর্থ অপচয়ের সম্ভাবনাও আছে।
     
    ২) ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।

    মকর
     
    ১) কুচিন্তা থেকে দূরে থাকুন।
     
    ২) চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল।
     
    কুম্ভ
     
    ১) কোনও আধ্যাত্মিক কাজ করতে হতে পারে।
     
    ২) কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে।

    মীন
     
    ১) বিদেশযাত্রার ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
     
    ২) অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Raiganj: রায়গঞ্জ শহরে ভরদুপুরে জোড়া খুন! পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    Raiganj: রায়গঞ্জ শহরে ভরদুপুরে জোড়া খুন! পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের বেলায় বাড়ির মধ্যে থেকে রক্তাক্ত জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) পুরসভার ১৩ নং ওয়ার্ডের নিউ উকিলপাড়ার সৎসঙ্গ স্কুলের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম তপন দে ( ৫৪) এবং মিন্টু সরকার ওরফে বাপি (৫২)। তাঁরা দুজনেই জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের অস্থায়ী কর্মী। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে, ঘটনাস্থল থেকে ৮০০ মিটার দূরে থানা। তারপরও দিনেরবেলায় জোড়়া খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Raiganj)  

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ (Raiganj) পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নিউ উকিলপাড়ার বাসিন্দা তপন দে তাঁর মেয়ে তানিয়া দের সঙ্গে থাকতেন। তপনবাবুর সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর স্ত্রীর সুলেখা দে দুবছর আগে তাঁদের ছেড়ে বাপের বাড়ি কলকাতায় চলে যান। শনিবার দুপুরে তপন দে -র বন্ধু রতন সরকার তাঁর বাড়িতে আসে বলে জানা গেছে। তপনবাবুর বাড়িতে তাঁর এক বন্ধু মিন্টু সরকার ছিলেন। আর তাঁর মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যায়। কিছুক্ষণ পরে রতনকে বাড়িতে তালা দিয়ে বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর হাতে রক্ত লেগেছিল। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন। পুলিশ এসে তালা ভেঙে দেখে, তপনবাবু ও মিন্টুবাবুর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যান রায়গঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুব শেরপা। এই ঘটনায় রতনকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এভাবে বাড়িতে ঢুকে দিনের বেলায় খুন করে চলে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

    মৃতের মেয়ের কী বক্তব্য?

    তপনবাবুর মেয়ের বক্তব্য, বাবা একজনের কাছে টাকা পেত। ৬ দিন আগে বাবাকে ফোনে মেরে ফেলার হুমকি দিয়েছিল। এদিন সকালে বাড়ি থেকে পরীক্ষা দিতে চলে আসি। পরীক্ষাকেন্দ্র থেকে বের হওয়ার পরই এই দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। বাবাকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে পড়ে থাকতে দেখি। বাবাকে খুন করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তি চাই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: ১০০ দিনের তালিকায় স্কুল ছাত্রের নাম, সরকারি কর্মীদের ঘিরে বিক্ষোভ

    South 24 Parganas: ১০০ দিনের তালিকায় স্কুল ছাত্রের নাম, সরকারি কর্মীদের ঘিরে বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলপি বিধানসভার করঞ্জলী গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের জব কার্ডের বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মহিলারা। শনিবার দিন করঞ্জলী গ্রাম পঞ্চায়েতের কাঁটাবেনিয়া এলাকায় কুলপি ব্লক উন্নয়ন আধিকারিকের প্রতিনিধিরা ১০০ দিনের জব কার্ডের লিস্ট নিয়ে যায়। আর সেখানেই ঘটে বিপত্তি। সরকারি কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান।

    এলাকাবাসীর কী অভিযোগ? (South 24 Parganas)

    দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলপি বিধানসভার করঞ্জলী পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের তালিকায় রয়েছে একাধিক বেনিয়ম। যাঁরা কাজ করেছেন তাঁদের অনেকেরই নাম নেই, আবার যাঁরা কাজ করেননি এমন অনেকের নাম রয়েছে তালিকায়। তালিকায় নাম রয়েছে, বরণ হালদার। সে একাদশ শ্রেণির ছাত্র। স্কুলে যায়। কখনও কোদাল হাতে ধরেনি। অথচ তার নাম রয়েছে। আর চন্দনা সরকার, প্রভুরানি শিকারির মতো বাসিন্দার তালিকায় নাম নেই। আর তালিকার বিষয়টি জানতে পেরেই মহিলারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের বক্তব্য, যাঁরা কাজ করেছেন অবিলম্বে তাঁদেরকে বকেয়া টাকা পরিশোধ করতে হবে। আমরা এই তালিকা মানি না।

    দলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে সরব পঞ্চায়েত সদস্য

    করঞ্জলী পঞ্চায়েতেরই কাটাবেনিয়া এলাকার পঞ্চায়েত সদস্যার পাশাপাশি তাঁর  স্বামী বুবুন চক্রবর্তী বলেন, প্রাক্তন প্রধান ১০০ দিনের কাজের টাকা নিয়ে নিজের স্বার্থে লাগিয়েছে। এমনকী নিজের ব্যক্তিগত কাজ এই ১০০দিনের মাধ্যমে তিনি করিয়েছেন। আবাস যোজনার বাড়ি তৈরির টাকাও আমরা পাইনি। কুড়ি হাজার টাকা করেও তিনি দেননি। পরে,  ঘটনাস্থলে কুলপি থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে বিক্ষোভ ওঠে। করঞ্জলী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শান্তনু কয়াল বলেন, এলাকার মানুষ যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ সঠিক নয়।

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী  আম্বিয়া বিবি বলেন, তৃণমূল টাকা লুটের জন্য এই তালিকা তৈরি করেছে। প্রশাসন ওদের হয়ে কাজ করছে। মানুষ আর ওদের মেনে নিচ্ছে না। তাই, ক্ষোভে ফেটে পড়ছেন। যারা এই তালিকা তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ১০/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ১০/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না ঘটলেও সামান্য আয় বৃদ্ধি।

    ২) নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে।

    ৩) বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি।

    বৃষ
     
    ১) দৈহিক অস্বস্তি ও মানসিক চাপ দিনের অধিকাংশ সময়কে বিব্রত করে তুলবে।
     
    ২) কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা উদ্দীপনা বৃদ্ধি করবে।

    ৩) পারিবারিক কিংবা পারিপার্শ্বিক কোনও ঘটনা সাময়িক মানসিক শান্তি নষ্ট করবে।
     
    মিথুন
     
    ১) কর্ম ও আর্থিক ক্ষেত্র উৎসাহ বৃদ্ধি করবে।
      
    ২) উদ্বেগের মধ্যে কোনও সুযোগ লাভ।
     
    ৩) অপ্রত্যাশিত সামান্য কিছু অর্থ লাভ।
     
    কর্কট
     
    ১) ব্যয় বাড়লেও আয় বাড়বে নিঃসন্দেহে।
     
    ২) কিছু উটকো পয়সা হাতে আসবে।
     
    ৩) শারীরিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন।
     
    সিংহ
     
    ১) গৃহে শান্তির অভাব ও মনোমালিন্যের সৃষ্টি হবে।
     
    ২) পুরনো বন্ধুস্থানীয়ের সাথে যোগাযোগ ও কোনও গুণের জন্য সম্মানিত হবেন।
     
    ৩) কোনও শুভাশুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ ও কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।
     
    কন্যা
     
    ১) টুকটাক অর্থ হাতে আসবে।
     
    ২) উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে সামান্য আর্থিক উন্নতি ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে।
     
    ৩) শরীর কিছুটা গোলমাল করবে। কোনও ব্যাপারে ক্ষণস্থায়ী মতবিরোধ জনিত অশান্তি ভোগ করবেন।
     
    তুলা
     
    ১) আর্থিকটান থাকলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে।
     
    ২) কর্মক্ষেত্র চলনসই।
     
    ৩) দূর আত্মীয়ের সম্পর্কে উৎকণ্ঠা কিংবা তাদের কোনও অশুভ সংবাদ পেতে পারেন।
     
    বৃশ্চিক
     
    ১) প্রবল ভাবে মানসিক চঞ্চলতা দেখা দেবে।

    ২) কর্মক্ষেত্র পূর্বের তুলনায় চিন্তামুক্ত ও নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে।

    ৩) ব্যয় বৃদ্ধি পেলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে।
     
    ধনু
     
    ১) কোনও ঘটনা ভুল বোঝাবুঝি ও মানসিক শান্তি নষ্ট করব।
     
    ২) বাইরে বেড়াতে যেতে পারেন।
     
    ৩) গৃহে আত্মীয়ের আগমন ও পরিচিতের গৃহে নিমন্ত্রিত হতে পারেন।

    মকর
     
    ১) অবাঞ্ছিত কোনও ঘটনা মানসিক আনন্দ নষ্ট করবে।
     
    ২) কোনও গুণের জন্য সম্মানলাভ করবেন।
     
    ৩) দেবালয় ভ্রমণ হবে। কোনও দ্রব্য অথবা অযাচিত কিছু অর্থ লাভ হবে।
     
    কুম্ভ
     
    ১) গৃহে আত্মীয়ের আগমন অযথা ব্যয় বৃদ্ধি করবে।
     
    ২) কোনও তীর্থ বা নিকট ভ্রমণ হতে পারে।
     
    ৩) ধর্মীয় মনোভাব ও আধ্যাত্মিক আলোচনায় অংশগ্রহণ করবেন। 
     
    মীন
     
    ১) গৃহে শান্তির অভাব ও কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে।
     
    ২) পুরনো কোনও বন্ধু স্থানীয় ব্যক্তির সাথে হঠাৎ যোগাযোগ হবে।
     
    ৩) কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BSF: পাচারের আগেই সীমান্তের গ্রামে হানা দিয়ে উদ্ধার সাপের বিষ, বাজারমূল্য ১২ কোটি!

    BSF: পাচারের আগেই সীমান্তের গ্রামে হানা দিয়ে উদ্ধার সাপের বিষ, বাজারমূল্য ১২ কোটি!

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঁটাতার পার করে পাচারের আগে ফের সাপের বিষভর্তি জার উদ্ধার করল বিএসএফ (BSF)। উদ্ধার হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজারমূল্য ১২ কোটি বলে বিএসএফের তরফে জানানো হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে বন দফতর। এদিন হিলি থানার ভীমপুর বিওপির উত্তর জামালপুর এলাকায় কাঁটাতারের ওপারের ভারতীয় গ্রামে এদেশের নাগরিক মমিনুল মণ্ডলের বাড়ি থেকে সাপের বিষভর্তি জার উদ্ধার করেন বিএসএফের ৬১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতের নাম তপন অধিকারী (৫০)। বাড়ি হিলির ত্রিমোহিনীতে। তবে তিনি দীর্ঘদিন ধরে মমিনুলের বাড়িতে ভাড়া থাকেন। বিএসএফ সূত্রে খবর, ধৃত ব্যক্তি সাপের বিষ দেখাশোনার দায়িত্বে ছিলেন। বিএসএফের তরফে উদ্ধার হওয়া সাপের বিষ ও আটক ব্যক্তিকে বালুরঘাট বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। প্রায় ছ’মাসের ব্যবধানে আবারও হিলিতে উদ্ধার হল সাপের বিষ। তবে এবার উদ্ধার হওয়া সাপের বিষ তরল প্রকৃতির ছিল।

    কোন প্রজাতির সাপের বিষ? (BSF)

    বিএসএফের ৬১ নম্বর ব্যাটালিয়নের কাছে গোপন সূত্রে খবর আসে, হিলির উত্তর জামালপুরে কাঁটাতারের ওপারে এক ভারতীয়র বাড়িতে রাখা রয়েছে সাপের বিষ। যে কোনও সময় তা কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকবে। সেই খবর পেয়ে এদিন মমিনুল মণ্ডলের বাড়িতে হানা দেন বিএসএফ জওয়ানরা। সেই খবর পেয়ে পালিয়ে যান বাড়ির মালিক। তবে ধরা পড়ে যান সাপের বিষ দেখভাল করার দায়িত্বে থাকা তপন অধিকারী। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাড়ির খড়ির মাচার নীচে লুকিয়ে রাখা সাপের বিষের জার উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের আধিকারিকরা।বিএসএফের তরফে জানানো হয়েছে, ২৮ সেমি উচ্চতাবিশিষ্ট জারটি ফ্রান্সে নির্মিত। সেখান থেকে চোরাপথে বাংলাদেশ হয়ে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম। ওই সাপের বিষভর্তি জারের আন্তর্জাতিক বাজারমূল্য ১২ কোটি টাকা। তবে ওই জারে কোন প্রজাতির সাপের বিষ রয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেননি বিএসএফ (BSF) কর্তারা।

    কী বললেন বন দফতরের রেঞ্জার?

    বালুরঘাট বন দফতরের রেঞ্জার সুকান্ত ওঝা বলেন, ‘বিএসএফের (BSF) ৬১ নম্বর ব্যাটালিয়নের তরফে সাপের বিষভর্তি একটি জার আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত এক ব্যক্তিকেও আমাদের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ধৃত ব্যক্তি ও সাপের বিষ বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। আদালতের নির্দেশ পেলে সাপের বিষের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মুম্বইয়ে পাঠানো হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ এদিকে তপন অধিকারীর দাবি, তিনি সাপের বিষ পাচারের সঙ্গে যুক্ত নন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: জনরোষে জ্বলছে সন্দেশখালি, শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ফের লাঠি, দা হাতে পথে মহিলারা

    Sandeshkhali: জনরোষে জ্বলছে সন্দেশখালি, শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ফের লাঠি, দা হাতে পথে মহিলারা

    মাধ্যম নিউজ ডেস্ক: জনরোষ কী জিনিস, তা বৃহস্পতিবারই দেখিয়ে দিয়েছিল সন্দেশখালি (Sandeshkhali)। কিন্তু শুক্রবার সকাল থেকে এলাকা থমথমেই ছিল। পুলিশি ধড়পাকড় বা অন্যান্য কারণে বাসিন্দাদের কিছুটা ভীত এবং সন্ত্রস্ত মনে হয়েছিল। কিন্তু বেলা বাড়তেই দেখা গেল অন্য চিত্র। সন্দেশখালির জেলিয়াখালিতে শাহজাহান বাহিনীর মাতব্বর এবং মূল অভিযুক্ত শিবু হাজরার পোল্ট্রি ফার্মে এদিন উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই মহিলা। হামলা চালানো হয় শিবু হাজরার পৈতৃক বাড়িতেও। সব মিলিয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি।

    উল্লেখ্য, এই শিবু হাজরার বিরুদ্ধেই এলাকার মানুষের মূল অভিযোগ। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে থানায় (Sandeshkhali) এফআইআরও করেছেন তাঁরা। একই সঙ্গে তাঁদের দাবি হল, শাহজাহান শেখ, শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে। এই দাবিতে এদিনও আগের মতোই লাঠি, বাঁশ, দা এবং কাটারি হাতে রাস্তায় নামেন মহিলারা। তাঁদের একটাই বক্তব্য, শাহজাহানের দলবল একালায় সন্ত্রাসের আবহ তৈরি করেছে। রাতে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হয় পার্টি অফিসে। শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে আগ্নেয়াস্ত্র। বোঝাই যায়, অত্যাচারের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যে তাঁদের দেওয়ালে পিঠ থেকেছে। এবার এলাকার ‘বাঘে’দের বিরুদ্ধেই গর্জে উঠেছেন অত্যাচারিতরা।

    আক্রান্ত সংবাদ মাধ্যম (Sandeshkhali)

    এদিকে ওই খবর সংগ্রহে গেলে শিবু হাজরার দলের লোকজনের হাতে আক্রান্ত হন সংবাদ মাধ্যমের প্রতিনিধি। পোল্ট্রি ফার্মের আগুনের ছবি তুলতে বাধা দেওয়া হয় এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে পুকুরের জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। বাইকে চেপে এসে তারা নাকি মারমুখী হয়ে ওঠে। 

    কেন ফের পথে নেমেছিলেন মহিলারা? (Sandeshkhali) 

    শাহজাহান (Sandeshkhali) বিরোধী ক্ষোভ দানা বাঁধছিল অনেক আগে থেকেই। সেটা টের পেয়ে বুধবার শাহজাহানের নিজস্ব বাহিনী এলাকায় মিছিল করে। স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানোর চেষ্টা করা হয়। আর সেটাই বুমেরাং হয়। স্থানীয় বাসিন্দারা তাড়া করে শাহজাহান বাহিনীকে ভাগানোর পর বৃহস্পতিবার দাপুটে ওই তৃণমূল নেতার গ্রেফতারি চেয়ে আবার পথে নামেন এলাকাবাসী, বিশেষত মহিলারা। বুধবার রাতের দিকে তৃণমূল নেতাদের পোলট্রি ফার্মে আগুন লাগানোর অভিযোগ ওঠে। তৃণমূল নেতা উত্তম সর্দার এবং শিবু হাজরার লোকজন নিজেদের পোল্ট্রি ফার্মে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়, এমনই অভিযোগ আন্দোলনকারীদের। আর এই হামলার দায় ঠেলে গ্রামবাসীদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মহিলারা। বৃহস্পতিবার লাঠি, বাঁশ হাতে সন্দেশখালি থানা ঘেরাও করার চেষ্টা করেন মহিলারা। পুলিশ তাঁদের আটকে দেয়। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন মহিলারা। পর পর দুদিন তৃণমূল বিরোধী যে ক্ষোভ মাথাচাড়া দিয়েছে তা এর আগে দেখেননি সন্দেশখালির মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: থমথমে সন্দেশখালিতে বন্ধ দোকানপাট, এফআইআর-পাল্টা এফআইআরে চাপা উত্তেজনা

    Sandeshkhali: থমথমে সন্দেশখালিতে বন্ধ দোকানপাট, এফআইআর-পাল্টা এফআইআরে চাপা উত্তেজনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার শাহজাহান শেখের বিরুদ্ধে প্রবল বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালি (Sandeshkhali)। মহিলারা যেভাবে ঝাঁটা এবং লাঠি হাতে পথে নেমে  বিক্ষোভ দেখিয়েছেন, তাতে এরকম ঘটনা আগে কোথাও ঘটেছে বলে অনেকেই মনে করতে পারছেন না। শুধু বিক্ষোভ দেখানোই নয়, মহিলারা প্রকাশ্যে শাহজাহান এবং তার সাগরেদদের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তোলেন। সব মিলিয়ে দিনভর উত্তেজনায় টগবগ করে ফুটেছে সন্দেশখালি। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতাদের বিরুদ্ধে মহিলারা যেভাবে সরব হয়েছেন, তাতে অনেকেই অবাক।

    থমথমে এলাকা, দোকান বন্ধ (Sandeshkhali)

    সেই সন্দেশখালি শুক্রবার ছিল থমথমে। বৃহস্পতিবারের সেই বিক্ষোভ, উত্তেজনা কিছুই ছিল না। কিছু দোকান খোলা থাকলেও অধিকাংশই বন্ধ। রাস্তাঘাটে মানুষের সংখ্যাও বেশ কম। বোঝা গেল অশান্তি বা নতুন করে হাঙ্গামার ভয়ে অনেকেই বাড়ির বাইরে বের হতে চাইছেন না। উল্লেখ্য বৃহস্পতিবারের ঘটনায় এখনও পর্যন্ত থানায় দুটি এফআইআর দায়ের হয়েছে। একটি করেছেন অভিযুক্ত শিবু হাজরা। তিনি শতাধিক মহিলার নামে ভাঙচুর এবং খুনের চেষ্টার অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে বিক্ষোভকারীরাও পাল্টা  এফআইআর করেছেন তার বিরুদ্ধে। সেখানে শিবু হাজরার সঙ্গে তৃণমূলের কয়েকজন মাতব্বরের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ (Sandeshkhali) জানিয়েছে, গতকালই গ্রেফতার করা হয়েছে মোট পাঁচজনকে। একই দিনে তাদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়েছে।

    কেন ফের পথে নেমেছিলেন মহিলারা? (Sandeshkhali) 

    ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। শাহজাহান (Sandeshkhali) বিরোধী ক্ষোভ দানা বাঁধছিল। সেটা টের পেয়ে বুধবার শাহজাহানের নিজস্ব বাহিনী এলাকায় মিছিল করে। স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানোর চেষ্টা করা হয়। আর সেটাই বুমেরাং হয়।  স্থানীয় বাসিন্দারা তাড়া করে শাহজাহান বাহিনীকে ভাগানোর পর বৃহস্পতিবার দাপুটে ওই তৃণমূল নেতার গ্রেফতারি চেয়ে আবার পথে নামেন এলাকাবাসী, বিশেষত মহিলারা। বুধবার রাতের দিকে তৃণমূল নেতাদের পোলট্রি ফার্মে আগুন লাগানোর অভিযোগ ওঠে। তৃণমূল নেতা উত্তম সর্দার এবং শিবু হাজরার লোকজন নিজেদের পোল্ট্রি ফার্মে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়, এমনই অভিযোগ আন্দোলনকারীদের। আর এই হামলার দায় ঠেলে গ্রামবাসীদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মহিলারা। বৃহস্পতিবার লাঠি, বাঁশ হাতে সন্দেশখালি থানা ঘেরাও করার চেষ্টা করেন মহিলারা। পুলিশ তাঁদের আটকে দেয়। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন মহিলারা। পর পর দুদিন তৃণমূল বিরোধী যে ক্ষোভ মাথাচাড়া দিয়েছে তা এর আগে দেখেননি সন্দেশখালির মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ০৯/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ০৯/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) দিনটা কোনও মতেই ভালো না।

    ২) যা কিছু করুন না কেন – প্রথমভাগে কোনও অপ্রীতিকর কষ্টদায়ক ঘটনা ঘটতে পারে।

    ৩) মানসিক চাপ বেড়েই চলবে।

    বৃষ
     
    ১) দিনটা যোগাযোগের পক্ষে অনুকূল হলেও প্রবল মানসিক উদ্বেগ ও অশান্তি মনকে বিষাদাচ্ছন্ন করে তুলবে।
     
    ২) কর্মক্ষেত্র থাকবে ঝঞ্ঝাট ও নৈরাশ্যপূর্ণ।

    ৩) সামান্য অর্থ হাতে এলেও তা হবে প্রয়োজনের তুলনায় হতাশাসূচক।
     
    মিথুন
     
    ১) সামান্য অর্থাগম হলেও প্রয়োজনের তুলনায় নিতান্তই কম।
      
    ২) বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। 
     
    ৩) শরীর চলনসই থাকবে দিনভর।
     
    কর্কট
     
    ১) কর্ম ও আয়ের ক্ষেত্র থাকবে চলনসই।
     
    ২) টুকটাক কিছু অর্থ হাতে আসবে।
     
    ৩) অন্যের গৃহে আতিথ্য গ্রহণ।
     
    সিংহ
     
    ১) অন্যের অপ্রিয় হয়ে কথা শুনবেন।
     
    ২) নিকট কারও সাথে মতবিরোধ দেখা দেবে।
     
    ৩)  কর্মক্ষেত্র চলনসই ব্যবহার পাবেন সকলের কাছে।
     
    কন্যা
     
    ১) কর্মক্ষেত্র কিছুটা উদ্বেগ সৃষ্টি করবে।
     
    ২) উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে সামান্য আর্থিক উন্নতি ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে।
     
    ৩)  নিকট আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা ও পরিবারে কারও সাথে মতবিরোধ দেখা দেবে।
     
    তুলা
     
    ১) বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে আতিথ্য গ্রহণ করবেন।
     
    ২) কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ দেখা দেবে।
     
    ৩)  আয় ও আর্থিকক্ষেত্র আশানুরূপ আলো দেখাবে না।
     
    বৃশ্চিক
     
    ১)  আয়ের ক্ষেত্র নৈরাশ্যজনক।

    ২) ঘনিষ্ঠজনের জন্য দুশ্চিন্তা ও গৃহে মতবিরোধজনিত অশান্তি দেখা দিতে পারে।

    ৩) কোনও কাজে বেড়িয়ে অযথা ঘোরাঘুরি ও অর্থ ব্যয় হবে।
     
    ধনু
     
    ১) নতুন যোগাযোগ ও বন্ধুর সাহচর্য আনন্দ দেবে। 
     
    ২) অযথা অর্থ ব্যয় ও পারিবারিক ব্যাপারে হঠাৎ কলহ দেখা দেবে।
     
    ৩) স্বজন বিষয়ক দুশ্চিন্তা বাড়বে।

    মকর
     
    ১) কোনও চাঞ্চল্যকর সংবাদ পেতে পারেন।
     
    ২) নিকট সম্পর্কের কারও সাথে মতবিরোধ ও অকারণ কারও বিরক্তিভাজন হবেন।
     
    ৩) গৃহে অতিথির আগমন ও নিজ দোষে কোনও ক্ষতির সম্ভাবনা।
     
    কুম্ভ
     
    ১) নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে।
     
    ২) পূর্বসূত্রে অর্থলাভ ও কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য পাবেন।
     
    ৩) হঠাৎ কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন। 
     
    মীন
     
    ১) কোনও সাদা দ্রব্য লাভ হবে। 
     
    ২) কোনও স্বজনের জন্য দুর্ভাবনা দেখা দেবে।
     
    ৩) উচ্চপদস্থ ব্যক্তির সাথে পরিচয় হবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arabul Islam: গ্রেফতার হলেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল, নিয়ে যাওয়া হল লালবাজার

    Arabul Islam: গ্রেফতার হলেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল, নিয়ে যাওয়া হল লালবাজার

     মাধ্যম নিউজ ডেস্ক: ভাঙড়ের বেতাজ বাদশা আরাবুল ইসলামকে (Arabul Islam) পুলিশ গ্রেফতার করেছে। তবে, সঠিক কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে, একটি সূত্রে জানা গিয়েছে, দাপুটে এই নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। পঞ্চায়েত ভোটে একাধিক ঝামেলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অন্য একটি সূত্রে জানা গিয়েছে, খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। উত্তর কাশীপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ২০১৫ সালে গ্রেফতার হয়েছিলেন ভাঙড়ের এই দাপুটে নেতা। বোমাবাজি, তোলাবাজি, খুনের চেষ্টার অভিযোগ ছিল। লোকসভা ভোটের আগে আরাবুলের গ্রেফতারি নিয়ে জোর চর্চা শুরু।

    কেন গ্রেফতার আরাবুল? (Arabul Islam)

    সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে ঝামেলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তাঁকে। একইসঙ্গে আইএসএফ কর্মী খুনের ঘটনাতেও আরাবুল ইসলামকে (Arabul Islam) গ্রেফতার বলে পুলিশ সূত্রে খবর। দু’টি ঘটনাতেই আরাবুলের নামে অভিযোগ দায়ের হয়। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দেওয়ার সময় ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে যে ঝামেলা হয়েছিল তাতেই এই গ্রেফতারি বলে জানা যাচ্ছে। পাশাপাশি বৈদিক ভিলেজে তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বামনঘাটায় রেজ্জাক মোল্লাকে মাথা ফাটানোর অভিযোগ রয়েছে। পঞ্চায়েত ভোটে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে খুন হয়। তাতেও নাম জড়ায় তাঁর। গত বছর ১৫ জুন বিজয়গঞ্জ বাজারে গন্ডগোলের ঘটনায় খুন, অস্ত্র আইন, খুনের চেষ্টা, সরকারি কর্মচারীদের কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা হয়। সেই সূত্রে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর কাশীপুর থানায় তাঁকে ডাকা হয়। আরাবুল ইসলাম ও তাঁর ছেলে আসেন উত্তর কাশীপুর থানায়। সেখানে উপস্থিত ছিলেন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ। মূলত, ১৫ জুন সেই পুরানো মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় আরাবুলকে। গ্রেফতারের পর লালবাজারে আনা হয় তাঁকে। পঞ্চায়েত ভোটে অশান্তির মামলায় তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। শুক্রবার তাঁকে বারুইপুর আদালতে পেশ করা হবে।

    নিছক লোক দেখানো গ্রেফতারি, কটাক্ষ শুভেন্দুর

    আরাবুল (Arabul Islam) প্রসঙ্গে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেননি। বরং, তিনি বলেন, “এই গ্রেফতারিকে নিছক লোক দেখানো। পুলিশ গ্রেফতার করেছে। একটু বিরিয়ানি দেবে, ভাল কম্বল দেবে। ও ওখানে ভালভাবেই থাকবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Howrah: দিঘার পর হাওড়া! রেল লাইন ধরে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার নাবালিকা

    Howrah: দিঘার পর হাওড়া! রেল লাইন ধরে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার নাবালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সস্তায় হোটেল দেখে দেওয়ার নামে বন্ধুকে গাছে বেঁধে রেখে জঙ্গলে নিয়ে গিয়েছে এক তরণী পর্যটককে গণ ধর্ষণ করার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনার জের কাটতে না কাটতেই ফের এক নাবালিকার গণ ধর্ষণের ঘটনা ঘটল হাওড়ার (Howrah)  উলুবেড়িয়া এলাকায়। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই থানায় অভিযোগ হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বাকিরা পলাকত। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Howrah)  

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে জামাইবাবুর সঙ্গে হাওড়়ার (Howrah) উলুবেড়িয়া স্টেশনে দেখা করতে এসেছিল নির্যাতিতা নাবালিকা। অভিযোগ, সেই সাক্ষাতের পর রেললাইন ধরে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী কিশোরীকে রাস্তা আটকায়। আশপাশে কেউ না থাকায় দুষ্কৃতীরা তাকে টেনে নিয়ে যায়। এরপরই গণধর্ষণ করে। রেল লাইনের পাশে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় রেললাইনের ধারেই পড়ে থাকে সে। এর ঘণ্টাখানেক পর নাবালিকার জ্ঞান ফিরলে বাড়িতে যায় সে। সেখানে গিয়ে সব ঘটনা খুলে বলে। রাতেই উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর রাতেই পুলিশ তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করে। নির্যাতিতার এক আত্মীয় বলেন, নিরাপত্তা বলে কিছু নেই। ও জামাইবাবুর সঙ্গে দেখা করে ফিরছিল। জামাইবাবু বাইরে থাকেন। ও ডেকেছিল বলে গিয়েছিল। জামাইবাবুর সঙ্গে কথা বলে ফিরছিল। রেল লাইনের পাশে একটি অন্ধকার জায়গায় পাঁচ-ছ’জন ধরে ওকে ধর্ষণ করেছে। এমনকী ওর হাতের মোবাইলও ছিনিয়ে নিয়ে যায়।

    পুলিশ প্রশাসনের কী বক্তব্য?

    এই ঘটনার পরেই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন এসআরপি খড়গপুরের ভারপ্রাপ্ত আধিকারিক, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সহ একধিক পুলিশ আধিকারিক। তাঁরা জানিয়েছেন, গণধর্ষণের মামলা রুজু হয়ে তদন্ত শুরু হয়েছে। খড়গপুরের সুপারিন্টেনডেন্ট অফ রেলপুলিশ দেবশ্রী সান্যাল বলেন, অভিযোগ হয়েছে। তদন্ত চলছে। একজন গ্রেফতার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share