Tag: Madhyom

Madhyom

  • Purulia: শাল-মহুয়ার জঙ্গল, মাঝে মধ্যেই আদিবাসী গ্রাম, “বড়ন্তি” যেন এক স্বর্গীয় অনুভূতি

    Purulia: শাল-মহুয়ার জঙ্গল, মাঝে মধ্যেই আদিবাসী গ্রাম, “বড়ন্তি” যেন এক স্বর্গীয় অনুভূতি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকৃতি যাদের প্রকৃত ভালোবাসা, অনাবিল পরিবেশ, নীল আকাশ, সবুজ গাছের নিবিড় সখ্যতা আর ছোট-বড় ঢেউ খেলানো পাহাড়ের সারি যাদের চুম্বকের মতো আকর্ষণ করে, তাদের কাছে এক আদর্শ পর্যটন কেন্দ্র হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার জনপ্রিয় “বড়ন্তি” (Purulia)।

    স্বর্গীয় অনুভূতি (Purulia)

    একদিকে বিশাল বিশাল জলাধার বা ড্যাম, অপর দিকে ছোট ছোট পাহাড়ের সারি। ইতি-উতি শাল-মহুয়ার জঙ্গল, সেই জঙ্গলের বুক চিরে চলে গেছে রাঙা মাটির পথ। মাঝে মধ্যেই দেখা মেলে আদিবাসী গ্রামের। তাঁদের কুটিরের পাঁচিলে অপূর্ব সুন্দর আদিবাসী চিত্র, আর নিকোনো উঠোন দেখতে দেখতে কখন যেন আপনা থেকেই মন গেয়ে ওঠে, “কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা”। আর যদি হয় পূর্ণিমা রাত, তবে তো কথাই নেই। প্রাণ ভরে শোনা যায় আদিবাসী ধামসা, মাদল আর বাঁশের বাঁশির মন উদাস করে দেওয়া সঙ্গীত। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় যখন সরোবরের জলে এসে পড়ে সূর্যের রক্তিম আলোর ছটা, পাহাড়ের শীর্ষে বসে সেই অপরূপ সুন্দর দৃশ্য অবলোকন করা এক স্বর্গীয় অনুভূতি (Purulia)।

    কাছেই আরও কিছু জায়গা (Purulia)

    বড়ন্তি থেকে ইচ্ছে হলেই আর হাতে সময় থাকলেই ঘুরে আসা যায় সামান্য দূরত্বে অবস্থিত আরও কয়েকটি সুন্দর এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্র থেকে। এর মধ্যে রয়েছে গড়পঞ্চকোট, বিহারীনাথ, জয়চণ্ডী পাহাড় প্রভৃতি।

    যাতায়াত, থাকা-খাওয়া (Purulia)

    যাতায়াত–কলকাতা থেকে রেলপথে প্রায় ১৯২ এবং সড়কপথে প্রায় ২৩৪ কিমি দূরে বড়ন্তি। ট্রেনে হাওড়া থেকে আসানসোল এসে সেখান থেকে লোকাল ট্রেনে মাত্র মিনিট দশেকের পথ মুড়াডি। এই মুড়াডি স্টেশন থেকে অটো বা গাড়িতে মিনিট দশ-পনেরোর পথ বড়ন্তি (Purulia)।
    থাকা-খাওয়া–এখানে রয়েছে রিসর্ট সলিটারি ভেল (৮৯১৮৮৫২৫০২, ৯৮৩২৯৬৯৩৯২, https://solitaryvaleresort@gmail.com),বড়ন্তি ভিলেজ রিসর্ট (৭৪৩৯১২৮২০৯), বড়ন্তি ইকো ট্যুরিজম রিসর্ট (৭৯৮০৭৯৭৫৮৩) প্রভৃতি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: বেপাত্তা শাহজাহান, লুক আউট নোটিশ জারি ইডির

    Sandeshkhali: বেপাত্তা শাহজাহান, লুক আউট নোটিশ জারি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূলের ডন সেখ শাহজাহান বিরুদ্ধে এবার লুক আউট নোটিশ যারি করল ইডি। শনিবারই ইডির তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। শুধুমাত্র সন্দেশখালির এই ডন নেতাই নয় তার পরিবারের অন্যান্য় সদস্যদের নামেও এই লুক আউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। লুক আউট নোটিশ দেশের সমস্ত বিমানবন্দরে পাঠানো হয়েছে। নোটিশ গিয়েছে সীমান্তরক্ষীবাহিনীর হাতেও। যাতে সেখ শাহাজাহান দেশ ছাড়তে না পারে। ওয়াকিবহাল মহলের মতে, যে বিপুল সাম্রাজ্যের হদিস মিলেছে শাহজাহান , তা থেকেই ষ্পস্ট যে দুর্নীতি হয়েছে। তাই সন্দেশখালির এই দুষ্কৃতী তথা তৃণমূল নেতার গ্রেফতার হওয়া সময়ের অপেক্ষা মাত্র। ঠিক এই কারণেই দেশ ছাড়তে পারেন সেখ শাহজাহান।

    সন্দেশখালির ঘটনা

    তল্লাশি অভিযানে গেলে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) শুক্রবারই মারধর করা হয় ইডি অফিসারদের। এ নিয়ে শুক্রবার রাতেই আসে ইডির বিবৃতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই বিবৃতিতে জানিয়েছে, ৮০০ থেকে ১০০০ জনের দল ইডির তদন্তকারী অফিসারদের ঘিরে ধরে। ইডির আরও দাবি, অফিসারদের খুনের (Sandeshkhali) উদ্দেশেই সেখানে উপস্থিত হয় এই বিরাট সংখ্যার দল। প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই এমন ঘটনা ঘটে।

    মাথা ফাটে ইডি আধিকারিকদের

    ইডির বিবৃতি অনুযায়ী, ‘‘সশস্ত্র দলটি, লাঠি, ইট, পাথর নিয়ে হাজির হয়। সেখানে তারা ইডি অফিসারদের তাড়া করে পরে ইডি তাঁদের মারধর করা হয় বলে জানা গিয়েছে। তিনজন ইডি অফিসার গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’ এর পাশাপাশি ইডির আরও অভিযোগ, অফিসারদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ল্যাপটপ, মোবাইল। এমনকি ওয়েলেট টাকাকড়িও ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছে ইডি। এখানেই শেষ নয়। ইডি অফিসারদের (Sandeshkhali) গাড়িও ভাঙচুর করা হয়েছে শুক্রবার।

    কে শাহজাহান?

    তৃণমূলের প্রধান দুষ্কৃতী হল শাহজাহান। সন্দেশখালির শাহজাহানকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবারই বলেন, “২০১৯ সালে বিজেপির কর্মী তপন মণ্ডল সহ তিনজনকে গুলি করে হত্যা মামলায় প্রধান অভিযুক্ত এই তৃণমূল নেতা। খুন করে সেই সময় বাংলাদেশে পালিয়ে গিয়েছিলেন। তিনি ওই এলাকার মানুষের জমিকে জোর করে দখল করে নিয়েছেন। তাঁর দখল করা জমির পরিমাণ ১৩৯.১৭ বিঘা। এছাড়া তিনটে ট্রাস্টে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন। ডক্টর স্বপ্নকুমার রায়চৌধুরির জমি অবৈধভাবে দখল করেছেন। আগে সিপিএম করতেন, তাঁর গুরু ছিলেন হার্মাদদের নেতা মুসলেম। এরপর তৃণমূলে যোগদান করে মাফিয়া হয়েছেন। এলাকার আম্ফানের ত্রাণ, আবাস যোজনার ঘর, শৌচালয়, একশো দিনের টাকা, মাছের চাষের ভেড়ি সব কিছু খেয়ছেন তিনি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Pregnancy: গর্ভাবস্থায় ভোগান্তি বাড়ায় মর্নিং সিকনেস! গর্ভস্থ শিশুর জন্য কতখানি বিপজ্জনক? 

    Pregnancy: গর্ভাবস্থায় ভোগান্তি বাড়ায় মর্নিং সিকনেস! গর্ভস্থ শিশুর জন্য কতখানি বিপজ্জনক? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    ঘুম থেকে উঠলেই বমি, খাওয়ার ইচ্ছে না থাকা, মাথার ভিতরে অস্বস্তি আর শরীরে এক ধরনের অস্থিরতা, গর্ভাবস্থায় (Pregnancy) এমন অসুবিধা অনেকের হয়। অধিকাংশ ক্ষেত্রেই সকালে ঘুম থেকে ওঠার পরেই এই ধরনের উপসর্গ দেখা যায়। চিকিৎসকেরা এই সমস্যাকে মর্নিং সিকনেস বলেন।‌ কিন্তু স্ত্রীরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, প্রথম থেকেই এই সমস্যায় নজর না দিলে‌ বাড়তে পারে জটিলতা।

    কেন হয় মর্নিং সিকনেস? (Pregnancy)

    স্ত্রীরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, মর্নিং সিকনেস হওয়ার নির্দিষ্ট একটি কারণ হয় না। তবে, একাধিক কারণে গর্ভবতীদের (Pregnancy) এই সমস্যা হয়‌। তাঁরা জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রে গর্ভাবস্থায় দেহে হরমোনের ভারসাম্যে পরিবর্তন হয়। আর তার জেরেই এই মর্নিং সিকনেস হয়। এছাড়া গর্ভাবস্থায় রক্তে শর্করার মাত্রা ওঠানামা করে, তার জেরেও মর্নিং সিকনেস হয়। পাশপাশি গর্ভাবস্থায় এক ধরনের মানসিক উত্তেজনা কাজ করে। তার জেরে এই ধরনের সমস্যা তৈরি হয়। তবে, লাগাতার যাদের এই সমস্যা হয়, অধিকাংশ ক্ষেত্রে খাদ্যাভ্যাসের জেরেই অসুবিধা‌ বাড়ে।

    কীভাবে মোকাবিলা হবে এই সমস্যার? (Pregnancy)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, খাদ্যাভ্যাসে বদল কিছুটা মর্নিং সিকনেস কমাতে সাহায্য করে। তাই তাঁদের পরামর্শ, সকালে তেলেভাজা কিংবা অতিরিক্ত মশলা দিয়ে তৈরি খাবার জলখাবারের মেনুতে এড়িয়ে চলতে হবে। গর্ভাবস্থায় খাবারের চাহিদা‌ বাড়ে। সেই অনুযায়ী, দিনে একাধিকবার খাওয়া জরুরি। তাই একসঙ্গে অতিরিক্ত পরিমাণ খাওয়ার পরিবর্তে, কয়েক ঘণ্টা অন্তর অল্প পরিমাণে খাওয়া দরকার। তাতে হজমের অসুবিধা হবে না। আর মর্নিং সিকনেস (Pregnancy) কমবে। তবে, জলখাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন আর আয়রন সমৃদ্ধ খাবার থাকা জরুরি। চিকিৎসকেরা জানাচ্ছেন, গর্ভাবস্থায় বাড়তি আয়রন আর প্রোটিনের জোগান জরুরি। তাই জলখাবার পুষ্টিকর হওয়ার দরকার। কারণ, সেটা দিনের প্রথম খাবার। তাই ডিম, রুটি, সোয়াবিন, মাছ, দুধ জাতীয় খাবার খাওয়া দরকার। অনেকেই শুধু স্বাদের জন্য নানান‌ চটজলদি আর ভাজা খাবার খায়।‌ কিন্তু বমির সমস্যা কমাতে এই ধরনের খাবার একেবারেই এড়িয়ে চলা প্রয়োজন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

    মর্নিং সিকনেস কি গর্ভস্থ শিশুর বিপদ বাড়ায়?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, মর্নিং সিকনেস গর্ভস্থ শিশুর জন্য (Pregnancy) বিপজ্জনক নয়। কিন্তু মর্নিং সিকনেসের জন্য যদি খাবারে দীর্ঘ সময়ের ব্যবধান হয়, তাহলে সেটা বিপজ্জনক। অনেকেই বমি হওয়ার জেরে সকালে ঠিকমতো খেতে পারেন না।‌ আর খাবার খাওয়ার দীর্ঘ ব্যবধান গর্ভস্থ শিশুর জন‌্য ক্ষতিকারক।‌ তার গঠনে সমস্যা তৈরি করতে পারে। তাই মর্নিং সিকনেস বাড়লে, দ্রুত স্ত্রীরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া দরকার।‌

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Scam: ‘এটা নাকি গরিব রাজ্য?’ ধৃত তৃণমূল নেতা শঙ্করের লেনদেন শুনে বিস্মিত বিচারকও

    Ration Scam: ‘এটা নাকি গরিব রাজ্য?’ ধৃত তৃণমূল নেতা শঙ্করের লেনদেন শুনে বিস্মিত বিচারকও

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার সন্দেশখালিতে ধুন্ধুমারকাণ্ড বাধে তৃণমূল নেতা শাহানওয়াজ সেখকে গ্রেফতার করতে যাওয়ার সময়। ইডি আধিকারিদের ওপর আক্রমণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গতকালই রাতে বনগাঁর তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ইডি, রেশন দুর্নীতির (Ration Scam) অভিযোগে। সেখানেও বাধার মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার শঙ্করকে আদালতে পেশ করা হয়। বিদেশে তৃণমূল নেতার টাকার লেনদেন শুনে হাঁ হয়ে যান খোদ বিচারকও। তাঁকে বলতে শোনা যায়, ”এটা নাকি গরিব রাজ্য।” প্রসঙ্গত, শঙ্করের বিরুদ্ধে ইডির অভিযোগ, কুড়ি হাজার টাকা কোটি টাকা বিদেশে লেনদেন করা হয়েছে। এর মধ্যে আগেই গ্রেফতার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৯ থেকে ১০ হাজার কোটি টাকা লেনদেন করেছে শঙ্কর। টাকা পাঠানো হয়েছে দুবাইতে।

    ৯০টি ফরেক্স সংস্থার মাধ্যমে করা হয়েছে লেনদেন

    ইডির দাবি, ৯০টি ফরেক্স সংস্থার (Ration Scam) মাধ্যমে এই টাকা বিদেশে লেনদেন করা হয়েছে। প্রসঙ্গত, সন্দেশখালি সমেত বনগাঁতে তদন্তে (Ration Scam) বাধা পাওয়ার পরেই আইনি পদক্ষেপের পথে হাঁটছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয় বনগাঁতেও। কেন্দ্রীয় বাহিনীকে লাঠি উঁচিয়ে তেড়ে যায় শঙ্কর আঢ্যর অনুগামীরা। এই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সংস্থা। এমনটাই জানা যাচ্ছে। স্থানীয় থানাতে দায়ের করা হতে পারে অভিযোগও। ইডি সূত্রের খবর, সেই  প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে।

    বালুর মেয়ের মাধ্যমে চিঠি চালাচালি করত শঙ্কর

    জানা গিয়েছে, ধৃত মন্ত্রী বালুর সঙ্গে চিঠির মাধ্যমে হাসপাতালের যোগাযোগ রেখেছিলেন শঙ্কর। গত ১৬ ডিসেম্বর মেয়ের হাতে চিঠি তুলে দিতে যাচ্ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, এমনই সময় সেই চিঠি ধরে ফেলে সিআরপিএফ-এর জওয়ানরা। চিঠি হাতে আসে ইডির। জানা যাচ্ছে সেখানে একাধিক নাম রয়েছে। বাংলা এবং ইংরেজিতে মিশিয়ে লেখা ছিল এই চিঠি। এমনটাই খবর ইডি সূত্রে। গত ১৯ ডিসেম্বর জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা (Ration Scam) করার সময় তিনি চিঠির কথা স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ০৭/০১/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ০৭/০১/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আইনি সমস্যা থেকে মুক্তি লাভ।

    ২) নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন। 

    বৃষ

    ১) ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে।

    ২) প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। 

    মিথুন

    ১) যানবাহন খুব সাবধানে চালাতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে।

    ২) প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। 

    কর্কট

    ১) আগুপিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না।

    ২) অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ। 

    সিংহ

    ১) কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ হতে পারে।

    ২) ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। 

    কন্যা

    ১) প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ।

    ২) কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে। 

    তুলা

    ১) ভাল কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন।

    ২) দুপুর নাগাদ ব্যবসা ভাল হবে। 

    বৃশ্চিক

    ১) প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ।

    ২) ব্যবসায় ক্ষতি হতে পারে।

    ধনু

    ১) চাকরিতে সুখবর আসতে পারে।

    ২) রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। 

    মকর

    ১) শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা।

    ২) আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে। 

    কুম্ভ

    ১) কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে।

    ২) ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। 

    মীন

    ১) সন্তান-স্থান শুভ।

    ২) আজ কোনও সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে। 

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ED: বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা শাহজাহান! কী পদক্ষেপ নিল ইডি?

    ED: বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা শাহজাহান! কী পদক্ষেপ নিল ইডি?

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির অঘোষিত ‘নবাব’ শেখ শাহজাহান নিজেই অনুপ্রবেশকারী। বাংলাদেশে তাঁর স্থায়ী আস্তানা রয়েছে। এমনই গুঞ্জন রয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকায়। তাই, সন্দেশখালিতে বড় কোনও অপরাধ করলেই সীমান্তে পেরিয়ে তাঁর গোপন ডেরায় আত্মগোপন করে থাকেন তিনি। ইডি-র (ED) উপর হামলার ঘটনার পর সেই চেনা ছকেই তিনি এলাকা ছাড়া। আশঙ্কা করা হচ্ছে, তিনি বাংলাদেশ পালিয়ে গিয়েছেন। তবে, বাম জমানা থেকে উঠে আসা তোলাবাজ এই তৃণমূল নেতার বাংলাদেশে গিয়ে আত্মগোপন করার নাটক নতুন নয়। এমনই বক্তব্য বিরোধীদের।

    বিজেপি-র তিন কর্মীকে খুন করে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিলেন

    ২০১৯ সালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি লোকসভা ভোটের পর পরই তিন বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়। তার নেপথ্যের নায়ক ছিলেন তৃণমূলের এই ‘বেতাজ বাদশা’। পুলিশের একটা অংশের সঙ্গে যোগাযোগ আর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মাথায় হাত থাকায় কেউ তাঁকে ‘টাচ’ সাহস দেখাত না। স্বাভাবিকভাবে তিন-তিনটে খুন করে এলাকায় বুক ফুলিয়ে শেখ শাহজাহান ও তাঁর বাহিনী ঘুরে বেড়াচ্ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চাপে পুলিশ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর নিতে বাধ্য হয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে শাহজাহান সীমান্তে পেরিয়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছিল। পুলিশ তার টিকি ছুঁতে পারেনি। পরে, পরিস্থিতি স্বাভাবিক হলে জামিন নিয়ে নেন।

    মুকুল রায়ও এর আগে শাহজাহান নিয়ে মুখ খুলেছিলেন

    তৃণমূলের এক সময়ের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় দলীয় নেতা-কর্মীদের হাতের তালুর মতো চিনতেন। শাহজাহানের গতিবিধির সম্পর্কে তাঁর কাছে সমস্ত তথ্য ছিল। এখন তৃণমূলে নাম লেখালেও গত লোকসভা ভোটের সময় তিনি বিজেপিতে ছিলেন। সেই সময় সন্দেশখালিতে বিজেপির তিন কর্মী খুন হন। সেই ঘটনা প্রসঙ্গে মুকুল রায় বলেছিলেন, শাহজাহান সম্ভবত বাংলাদেশে গা ঢাকা দিয়েছে। ফলে, মুকুল রায়ের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ তথ্য না জেনে এই ধরনের মন্তব্য করবেন না তা বলাবাহুল্য। ইডি কাণ্ডের পর ফের সেই শাহজাহানের বিরুদ্ধে বাংলাদেশ যোগ সামনে এল।

     বাংলাদেশে ফের আশ্রয় নিয়েছে শাহজাহান, দাবি ইডি-র (ED)

    সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ হয়তো বাংলাদেশে পালিয়ে গিয়েছেন। তৃণমূল নেতার খোঁজ করতে গিয়ে এমনটাই মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের খোঁজ করতে আইবি এবং বিএসএফের সাহায্য নেওয়া হচ্ছে বলেও ইডির একটি সূত্রে খবর। এ-ও জানা যাচ্ছে যে, তৃণমূল নেতাকে ধরতে উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকাগুলিতে বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ED: হাসপাতাল থেকে বালুর পাঠানো চিঠির সূত্রেই গ্রেফতার শঙ্কর, বিদেশে লেনদেন ২০ হাজার কোটি টাকা

    ED: হাসপাতাল থেকে বালুর পাঠানো চিঠির সূত্রেই গ্রেফতার শঙ্কর, বিদেশে লেনদেন ২০ হাজার কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: এক আধ টাকা নয় অন্তত ২০ হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন তৃণমূল নেতা তথা বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। শনিবার আদালতে এমনই অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। দাবি মোট ৯০ টি ফরেক্স সংস্থার মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকার লেনদেন করা হয়েছে। শঙ্কর আঢ্য-এর এক ঘনিষ্ঠ ব্যক্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই কথা জানিয়েছেন বলে দাবি ইডি (ED)। গতরাতে শঙ্কর আঢ্যকে গ্রেফতার করতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড বাধে শঙ্কর আঢ্যর বাড়ির সামনে। লাঠিচার্জ করতে হয় সিআরপিএফকেও। তারপরেই গ্রেফতার করা হয় শঙ্করকে।

    বিস্মিত বিচারক

    আজকে তাঁকে (শঙ্কর) আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে, ২০ হাজার কোটি টাকার মধ্যে ৯ থেকে ১০ হাজার কোটি টাকা রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের রয়েছে, এমনটাই দাবি ইডির (ED)। ইডির তরফে জানানো হয়েছে দুর্নীতির এই টাকা প্রথমে পাঠানো হয়েছে দুবাইতে। ইডির আরও দাবি, গত ১০ বছর ধরেই এই বিপুল দুর্নীতি চলছে। এদিন শুনানি চলাকালীন বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, ‘‘এত টাকা লেনদেন, আর বলা হচ্ছে, এটা নাকি গরিব রাজ্য।’’ এদিনই ধৃত শঙ্কর আঢ্যকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় ইডি (ED)। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।

    হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয়র চিঠির সূত্র ধরেই গ্রেফতার শঙ্কর 

    সব থেকে বড় আশ্চর্যের কথা, এসএসকেএম-এ হাসপাতালে শুয়ে থাকা জ্যোতিপ্রিয় কন্যার মাধ্যমে নিজের হাতে লেখা চিঠি পাঠাতো। সেই চিঠিও ইতিমধ্যে হাতে এসেছে ইডির (ED)। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, হাসপাতালে মেয়ের হাতে চিঠি তুলে দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়। সেই চিঠির সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্করকে। বাংলা এবং ইংরেজি মিশিয়ে লেখা ছিল সেই চিঠি। ১৯ ডিসেম্বর জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করার সময় তিনি সেই চিঠির কথা স্বীকারও করে নেন। তাতে আরও একাধিক জনের নামের উল্লেখ রয়েছে বলে জানিয়েছে ইডি (ED)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার উদ্বোধন করলেন ‘জয় সিয়ারাম শবরী এপিসোড’ গান

    Ram Mandir: আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার উদ্বোধন করলেন ‘জয় সিয়ারাম শবরী এপিসোড’ গান

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে সাজো সাজো রব গোটা অযোধ্যাজুড়ে। প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ভারতের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক জগতে নতুন অধ্যায় সূচনা হতে চলেছে। ঠিক এই আবহে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের জাতীয় কর্ম সমিতির সদস্য ইন্দ্রেশ কুমারের নতুন গানের উদ্বোধন করলেন। নাম ‘জয় সিয়ারাম শবরী এপিসোড’। গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী মন্দাকিনী বোরা।

    রাম মন্দিরের উদ্বোধনে প্রস্তুতি তুঙ্গে

    রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনকে ঘিরে প্রস্তুতিও তুঙ্গে চলছে। ইতিমধ্যে নিমন্ত্রিতদের কাছে পত্র পাঠানোর কাজ সম্পন্ন হচ্ছে জোর কদমে। নিমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। জনপ্রিয় পরিচালক সুভাষ ঘাই, অক্ষয় কুমার সহ  অন্যান্যরা। পরিচালক সুভাষ ঘাই তাঁর আমন্ত্রণ পাওয়ার বিষয়ে বলেছেন, ‘‘রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারব আমি, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। রাম মন্দিরের নির্মাণ শুধুমাত্র ভারতবর্ষের সাংস্কৃতিক দিক থেকে একটি মাইলস্টোন নয় বরং তা ভারতের প্রাচীন ঐতিহ্য এবং আধ্যাত্মিকতারও একটা মেলবন্ধন।’’ আমন্ত্রিতদের তালিকায় বলিউডের একাধিক শিল্পী রয়েছেন। এর পাশাপাশি দক্ষিণী সুপারস্টার রজনীকান্তও আমন্ত্রিত রয়েছেন। বলিউডের শিল্পীদের মধ্যে রয়েছেন মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার। এর পাশাপাশি পরিচালক রাজকুমার হিরানী, সঞ্জয় লীলা বানসালি, রোহিত শেঠি সমেত অন্যান্যরা।

    কী বলছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত

    রাম মন্দিরের (Ram Mandir) প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্রনাথ দাস এ বিষয়ে বলেন, ‘‘অনুষ্ঠানের দিন এখানে আসবেন অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন সমেত অন্যান্যরা। প্রাণ প্রতিষ্ঠার দিন তাঁরা সকলেই আমন্ত্রিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আসছেন। প্রত্যেক শিল্পীকেই অযোধ্যা স্বাগত জানাচ্ছে।’’ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে ২২ জানুয়ারির মূল অনুষ্ঠানে মন্দিরের গর্ভগৃহে যাবতীয় আচার অনুষ্ঠান করবেন বারানসির পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Enforcement Directorate: তোলাবাজি থেকে মানব পাচার! কে এই সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহান?

    Enforcement Directorate: তোলাবাজি থেকে মানব পাচার! কে এই সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহান?

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) পঞ্চায়েত প্রধান থাকার সময় একসঙ্গে তিনজন বিজেপি কর্মীকে খুন। ২০১৯ সালে বিজেপির ঝড়ের মধ্যে বসিরহাটে তৃণমূল প্রার্থী নুসরত জাহানকে সন্দেশখালি থেকে প্রচুর ভোটে লিড দিয়েছিলেন এই শাহজাহান। ইনাম পেয়েছিলেন দলের থেকে। মাথায় হাত ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। জুটেছিল জেলা পরিষদের টিকিট। ভোটে জিতে হয়েছিলেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ। একইসঙ্গে তিনি আবার সন্দেশখালির ব্লক ১ এর সভাপতিও। ক্ষমতার দাপট বাড়তেই বাহিনীর দাপটও বাড়তে শুরু করে। পুলিশও তার বাহিনীকে স্পর্শ করার সাহস দেখায় না। আর রেশন দুর্নীতির অভিযোগে ইডি (Enforcement Directorate) হানা দিতে শাহজাহানের বাহিনীর দাপট দেখলেন রাজ্যবাসী। ইডি অফিসারদের রক্তাক্ত করতে পিছপা হল না।

    কে এই শেখ শাহজাহান? (Sandeshkhali)

    বামফ্রন্ট জমানার শেষের দিকে দাপুটে দুই নেতা মজিদ মাস্টার ও বাবু মাস্টারের হাত ধরে রাজনীতির ময়দানে নামে শেখ শাহজাহান। তবে, কোনও পদে ছিল বলে জানা যায়নি। অনুপ্রবেশকারী হিসেবে এলাকায় তাঁর নামে গুঞ্জন ছিল। সেই অনুপ্রবেশকারী বামফ্রন্ট জমানার শেষ দিকে অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন স্থানীয় বিধায়ক অনন্ত রায়ের। বাম আমলে মূলত সন্দেশখালি (Sandeshkhali) এলাকায় তোলাবাজির মুখ্য ভূমিকা ছিল শাহজাহান শেখের। মেছোভেরি থেকে ইটভাটা এমনকী মাটি বেচাকেনাতেও তোলা দিতে হত ওই শাজাহানকে। এলাকায় কোনও ভেড়ি থেকে বিঘা প্রতি তোলা আদায়ের রেট চার্ট তৈরি হত তারই তত্ত্বাবধানে।

    তৃণমূলের জমানায় এলাকার বেতাজ বাদশা হয়ে ওঠে

    ২০১১ সালে রাজ্যে পালাবদল হল। বাংলার মসনদে বসল নতুন শাসক তৃণমূল কংগ্রেস। বাম জমানার ভিত নড়বড়ে হতেই তৃণমূলে যোগদান শেখ শাহজাহানের। বসিরহাটের তৎকালীন তৃণমূল সাংসদ হাজী নুরুলের সঙ্গে বাড়ে শাহজাহানের ঘনিষ্ঠতা। সূত্রের খবর, হাজী নুরুলের হাত ধরে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পৌঁছে যান শাহজাহান। মন্ত্রীর আস্থাভাজন হতেই মেলে দলের সাংগঠনিক পদ। তৈরি করেন নিজস্ব বাহিনী। আগে জমির প্রতি বিঘায় তোলা আদায় করত শাহজাহান। তৃণমূলের পদ পেতেই- শুরু হল শাহজাহান বাহিনীর কাঠা প্রতি তোলা আদায়ের কারবার। নিজের বাহিনী তৈরি করে সরবেরিয়ায় তোলাবাজির বেতাজ বাদশা হয়ে ওঠেন শাহজাহান। আর বালুর ঘনিষ্ঠ হওয়ার সুবাদে স্থানীয় তৃণমূল বিধায়করা ও তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না। মাছের ভেড়ি থেকে শুরু করে ইট ভাটা, এমনকী বাংলাদেশ থেকে চোরাপথে এদেশে আসা জামাকাপড়ের কারবারও, এলাকায় সবই চলতে শুরু করল শাহজাহান শেখের নির্দেশে। এমনকী মানব পাচারেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রোহিঙ্গাদের সীমান্তে আশ্রয় দেওয়ার পিছনে তাঁর হাত রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Enforcement Directorate: সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুনে অভিযুক্ত ছিল এই শাহজাহান

    Enforcement Directorate: সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুনে অভিযুক্ত ছিল এই শাহজাহান

    মাধ্যম নিউজ ডেস্ক: বসিরহাটের সন্দেশখালির (Sandeshkhali) বেতাজ বাদশা শেখ শাহজাহান। এলাকার দাপুটে তৃণমূল নেতা। তাঁর ডেরায় ইডি (Enforcement Directorate) হানা দিতেই আক্রান্ত হন আধিকারিকরা। ইডি আধিকারিকদের উপর হামলা হতেই রাজ্য জুড়ে খবরের শিরোনামে উঠে আসে এই তৃণমূল নেতা। এর আগেও নিজের দাপট দেখিয়েছে গুণধর এই তৃণমূল নেতা। পাঁচ বছর আগে তিন বিজেপি নেতা খুন হন সন্দেশখালির ন্যাজাটে। এই খুনের নেপথ্যের নায়ক ছিলেন এই শাহজাহান।

    রোহিঙ্গাদের দিয়ে বিজেপি নেতাদের নৃশংশভাবে খুন করা হয়েছিল! (Sandeshkhali)

    ২০১৯ সালে রাজ্যে ১৮টি আসনে জয়লাভ করে বিজেপি। সেই সময় রাজ্যজুড়ে বিজেপি কর্মী-সমর্থকরা চাঙা। সন্দেশখালির (Sandeshkhali) বহু এলাকার পাশাপাশি ন্যাজাটেও বিজেপি কর্মীরা প্রচুর দলীয় পতাকা লাগিয়ে রেখেছিলেন। ২০১৯ সালে ৮ জুন বিকেলে তৃণমূলের পক্ষ থেকে শাহজানের নেতৃত্বে বৈঠক হয়। বৈঠকের পরই তৃণমূল ন্যাজাট এলাকায় মিছিল বের করে। তারপরই বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানো হয়। দলীয় পতাকা খুলে ফেলা হয়। লোকসভা ভোটে এলাকায় সক্রিয়ভাবে যাঁরা বিজেপি-র হয়ে নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের চিহ্নিত করে গুলি করে খুন করা হয়। মৃতদের নাম সুকান্ত মণ্ডল, তপন মণ্ডল এবং প্রদীপ মণ্ডল। তাঁদের মধ্যে একজন ছিলেন বিজেপি স্থানীয় মণ্ডল সভাপতি এবং অন্য দুজন ‘শক্তি প্রমুখ’। রোহিঙ্গাদের এই দেশে আশ্রয় দেওয়ার মূল কারিগর এই শাহজাহান। চোখ উপড়ে যে কায়দায় নৃশংসভাবে বিজেপি কর্মীদের খুন করা হয়েছিল, তার পিছনে রোহিঙ্গারা রয়েছে বলে অনেকে অভিযোগ করেছিলেন।

    পুলিশ অভিযোগ নিতে টালবাহানা করেছিল!

    তিন বিজেপি কর্মী খুন হওয়ার পর পরিবারের লোকজন শাহজাহানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু, পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। এমনিতেই সেই সময় সন্দেশখালির (Sandeshkhali) স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন শাহজাহান। ফলে, পুলিশও তাঁকে ঘাঁটাতে সাহস পায়নি।  পরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়। বিজেপি প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছিলেন। অনেক টালবাহানার পর শাহজাহানের নামে থানায় এফআইআর হয়েছিল। এহেন পরিস্থিতিতে বেশ কিছুদিনের জন্য গা ঢাকা দিয়েছিলেন শেখ শাহজাহান। কিছুদিন পরই তাঁকে ফের রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা যায়। এর পরই আদালত জামিন নেন শাহজাহান। তৃণমূলের মন্ত্রী ও পুলিশের একাংশের সঙ্গে তাঁর সখ্যতা থাকায় বিজেপি কর্মীদের খুন করার পর এলাকায় দাপটের সঙ্গে তিনি ঘুরে বেড়াতেন। এবারও ইডি-র উপর তাঁর বাহিনী হামলা চালিয়ে নিজের দাপট যে একটুও হারিয়ে যায়নি তা আবারও বুঝিয়ে দিলেন তৃণমূলের এই কুখ্যাত নেতা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share