Tag: Madhyom

Madhyom

  • Jalpaiguri: অভিষেকের সফরে আসার আগেই কাউন্সিলর সহ তৃণমূলের বহু নেতার ইস্তফা

    Jalpaiguri: অভিষেকের সফরে আসার আগেই কাউন্সিলর সহ তৃণমূলের বহু নেতার ইস্তফা

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসার আগেই জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বেশ কয়েকজন আদি তৃণমূল নেতা পদত্যাগ করলেন। ব্রিগেডে তৃণমূলের প্রার্থী ঘোষণার পরই তৃণমূলের আদি নেতারা পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। জলপাইগুড়ি জেলার নেতৃত্ব ও ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা পদ থেকে ইস্তফা দিলেন। তালিকায় উল্লেখযোগ্যভাবে একজন তৃণমূল কাউন্সিলরও রয়েছেন। এই ঘটনায় তৃণমূলের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। লোকসভা ভোটের আগে শাসক দলের পুরানো নেতাদের পদত্যাগে জেলাজুড়ে চর্চা শুরু হয়েছে।

    তৃণমূল কংগ্রেসে একনায়কতন্ত্র চলছে (Jalpaiguri)

    পদত্যাগ করার তালিকায় রয়েছেন, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সমীরণ চৌধুরী, ময়নাগুড়ি টাউন ব্লক কমিটির সম্পাদক অপু রাউত, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি সদস্য তথা তৃণমূল কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী সহ বেশ কয়েকজন পদাধিকারী। এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সমীরণ চৌধুরী জেলা নেতৃত্বের ওপর একরাশ ক্ষোভ জানিয়ে বলেন, ‘তৃণমূল কংগ্রেসে একনায়কতন্ত্র চলছে। দলের জন্মলগ্ন থেকে আমরা পদে আছি। গত পঞ্চায়েত ভোট থেকে লোকসভা ভোেট চলে এল, অথচ এখনও পর্যন্ত আমরা কোনও কর্মসূচিতে ডাক পাচ্ছি না। কোনও সিদ্ধান্ত নিলেও তা আমাদের জানানো হচ্ছে না। এ-ব্যাপারে কথা বলেও কোনও পরিবর্তন হয়নি। তাই পদত্যাগ করছি।’ এই একই অভিযোগ তুলে ময়নাগুড়ি টাউন ব্লক কমিটির সম্পাদক অপু রাউত বলেন, ‘আমরা পদে থেকে কোনও কর্মসূচির খবর বা সিদ্ধান্ত নেওয়ার কোনও খবর পাই না। তাই আমরা পদ থেকে ইস্তফা দিলাম। তবে, যদি আমাদের লোকসভার প্রার্থী ডাকেন, আমরা ভোটের প্রচার করব।’এছাড়াও ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি সদস্য তথা অমিতাভ চক্রবর্তীও একই অভিযোগ করেন। সবাই সাধারণ সদস্য বা ভোটার হিসাবে থাকবেন বলেই জানিয়েছেন।

    তৃণমূল নেতৃত্বের কী বক্তব্য?

    অভিষেকের আসার আগেই এই ধরনের ঘটনায় শাসক দলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। এদিকে ময়নাগুড়ি-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বক্তব্য, কারা পদত্যাগ করেছে তা আমাদের জানা নেই। আর দলে কোনও কোন্দল নেই।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ইডির ওপর হামলা, সিবিআই-এর হাতে গ্রেফতার শাহজাহান-ঘনিষ্ঠ জিয়াউদ্দিন সহ ৩

    Sandeshkhali: ইডির ওপর হামলা, সিবিআই-এর হাতে গ্রেফতার শাহজাহান-ঘনিষ্ঠ জিয়াউদ্দিন সহ ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় আদালতের নির্দেশে শাহজাহান শেখ ও তাঁর প্রধান ২ শাগরেদ তথা শিবু হাজরা এবং উত্তম সর্দার— এই তিন জন রয়েছেন সিবিআই হেফাজতে। তবে সোমবার, ইডির উপর হামলার ঘটনায় প্রথম গ্রেফতারি করল সিবিআই। ধৃত শাহজাহান শেখের ‘ডান হাত’ বলে পরিচিত তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা। জানা গিয়েছে, তিনি সরবেড়িয়া-আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এ ছাড়া গ্রেফতার করা হয়েছে দিদারবক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জি নামে শাহজাহানের আরও দুই শাগরেদকে। দিদারবক্স পেশায় নিরাপত্তারক্ষী বলে জানা গিয়েছে। সন্দেশখালির (Sandeshkhali) শাহজাহান মার্কেটে সে কাজ করত। তবে ফারুকের পেশা নিয়ে কিছু জানা যায়নি।

    সন্দেশখালিতে বাড়ি বাড়ি গিয়ে নোটিশ ধরায় সিবিআই

    মামলা হাতে পাওয়ার পর পরই সন্দেশখালিতে (Sandeshkhali) যান সিবিআই আধিকারিকরা। তখনই তাঁরা অভিযুক্তদের হাজিরার নোটিশ ধরান। সিবিআই বিশাল কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে প্রথমে ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ি ফাঁড়িতে পৌঁছায়। এরপর সন্দেশখালি থানার পুলিশকে নিয়ে সরবেড়িয়া-আকুঞ্জিপাড়ায় হাবিবুর রহমানের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সে সময়ে বাড়িতে ছিলেন না হাবিবুর। সিবিআইয়ের নোটিশ ছিঁড়ে ফেলে দেন তাঁর পরিবারের সদস্যরা। অন্যদিকে, সিবিআই পৌঁছে যায় শাহজাহানের জামাই রানাবাবু লস্করের বাড়িতেও। কিন্তু সেখানে বাড়ি তালা বন্ধ থাকায় শুধু ছবি তুলে নিয়ে চলে যায় তারা। জিয়াউদ্দিন সহ ৭ জনকে সোমবার হাজির হওয়ার নোটিশ ধরানো হয়েছিল। সেই মতো সোমবার কলকাতায় সিবিআই দফতরে হাজিরা দেন জিয়াউদ্দিন সহ বাকিরা। দীর্ঘ জেরা চলার পর, জিয়াউদ্দিন  এবং শাহজাহানের আরও ২ শাকরেদকে গ্রেফতার করে সিবিআই।

    মঙ্গলবার কারা হাজিরা দিচ্ছে সিবিআই দফতরে

    এদিকে, তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার আরও বেশ কয়েকজনকে হাজিরা দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার যে তিনজনের সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে, তাঁদের মধ্যে দুজন হলেন হাবিবুর রহমান এবং বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লা। আপাতত শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েছে সিবিআই। এবং সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, সন্দেশখালিতে (Sandeshkhali) ইডির ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছিল ন্যাজাট থানায়। কোর্টের নির্দেশ মতো, রাজ্য পুলিশের হাত থেকে এই মামলা চলে যায়, সিবিআই-এর হাতে।

    আরও পড়ুন: হিন্দু বাঙালির দ্বিতীয় স্বাধীনতা, দেশজুড়ে কার্যকর হয়ে গেল সিএএ

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ১২/০৩/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ১২/০৩/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১)  পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে সময় কাটাবেন।

    ২) বাড়ির বাইরের ব্যক্তিদের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে।

    ৩) কর্মক্ষেত্রে বুদ্ধিমানীর সঙ্গে কাজ করুন।

    বৃষ

    ১) পরিবারের কোনও সদস্যের বিবাহে বাধা এলে তার সমাধান হবে, বিবাহ প্রস্তাবে সকলে সহমতি প্রদান করবে।

    ২) পড়াশোনার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা করে থাকলে তাঁদের ইচ্ছা পূরণ হবে।

    ৩) কর্মক্ষেত্রে আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করবেন।

    মিথুন

    ১) সরকারি চাকরিজীবীদের বদলি হতে পারে।

    ২) সাবধানে আর্থিক লেনদেন করুন, তা না-হলে সম্পর্কে বিভেদ দেখা দিতে পারে।

    ৩) মার্কটিংয়ের সঙ্গে জড়িত জাতকরা ভালো কাজ শুরু করতে পারেন।

    কর্কট

    ১) ব্যবসায়ীদের জন্য দিন ঠিকঠাক।

    ২) লক্ষ্য পূরণের জন্য কঠিন পরিশ্রম করবেন।

    ৩) বন্ধু আর্থিক সাহায্য চাইলে তা পূরণ করতে সক্ষম হবেন।

    সিংহ

    ১) প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন।

    ২) গোপন রহস্য পরিবারের সদস্যদের সামনে প্রকট হবে।

    ৩) সন্তান কোনও কারণে জেদ করতে পারে, যা আপনাদের পুরো করতে হবে।

    কন্যা

    ১) পরিবারের সদস্যদের কাছ থেকে হতাশাজনক সংবাদ শুনতে পাবেন। 

    ২) ব্যবসায়ে নতুন পরিকল্পনা করে থাকলে তা পূরণ করতে পারেন।

    ৩) ছাত্রছাত্রীদের পরীক্ষায় সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে।

    তুলা

    ১) সকলকে খুশি করার চেষ্টা করবেন এবং এ কারণে সমস্যা হতে পারে।

    ২) জরুরি কাজে যাত্রা করতে পারেন এই রাশির জাতক।

    ৩) সন্তানের কেরিয়ারের কারণে চিন্তিত থাকলে, তা এবার দূর হবে।

    বৃশ্চিক

    ১) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার দ্বারা লাভান্বিত হবেন।

    ২) কারও কথায় আসবেন না, সমস্যা হতে পারে।

    ৩) ভালোভাবে ব্যবসা পরিচালনার জন্য কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও আলোচনা বজায় রাখতে হবে।

    ধনু

    ১) পরিকল্পনা পুরো করার আগে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা বলে নিন।

    ২) সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধৈর্য ধরে থাকতে হবে।

    ৩) কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার জন্য পরিশ্রম করবেন।

    মকর

    ১) কর্মক্ষেত্রে নিজের কাজের জন্য অন্যের কাছ থেকে অধিক প্রত্যাশা করবেন না, প্রতারিত হতে পারেন।

    ২) কর্মকৌশলে বিশ্বাস রাখুন।

    ৩) ব্যবসায়ীরা নতুন প্রকল্প শুরু করতে পারেন।

    কুম্ভ

    ১) লোকদেখানোর জন্য অধিক অর্থ ব্যয় করতে পারেন।

    ২) অর্থকষ্টে কাটবে দিনটি।

    ৩) পরিশ্রম সফল হবে, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ভয় পাবেন না।

    মীন

    ১) ব্যবসায়িক সমস্যার কারণে অবসাদগ্রস্ত হবেন।

    ২) জীবনসঙ্গীর সঙ্গে মিলে ভবিষ্যৎ সংক্রান্ত পরিকল্পনা করতে পারেন।

    ৩) অহংকার করবেন না।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • CBI: বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে নোটিশ দিল সিবিআই, শোরগোল

    CBI: বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে নোটিশ দিল সিবিআই, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার সকালে ইডির ওপরে হামলার ঘটনার তদন্তে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শঙ্করের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বনগাঁ পুরসভার তৃণমূলের চেয়ারম্যান গোপাল শেঠের বাড়ি। তাঁকে এদিন সিবিআই (CBI) নোটিশ ধরিয়েছে।

    চেয়ারম্যানকে নোটিশ দেওয়া হয় (CBI)

     ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি হানা দেওয়ার পর শাহজাহান বাহিনী হামলা চালিয়েছিল। ওই দিনই বনগাঁয় তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বাড়িতে ইডি হানা দেয়। শঙ্করকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ইডি-র ওপর হামলা হয়। সেই হামলার ঘটনার তদন্তে এদিন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে নোটিশ ধরাল সিবিআই (CBI)। সোমবার সকালে ইডির উপরে হামলার ঘটনার তদন্তে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শঙ্করের বাড়িতে ঢোকা ও বেরোনোর রাস্তায় রয়েছে বেশ কয়েকটি সিসি ক্যামেরা। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনার তথ্য শঙ্কর আঢ্যর বাড়ির ক্যামেরাগুলি তদন্তকারীদের নজরে রয়েছে। এই সিসি ক্যামেরার ফুটেজ হাতে পেতে চান তদন্তকারীরা। সে কারণেই সোমবার গোপাল শেঠের সঙ্গে বেশি কিছু সময় কথা বলার পর তাঁকে নোটিশ ধরানো হয় সিবিআইয়ের তরফে। পাশাপশি বনগাঁ থানা, বনগাঁ পুরসভাকেও নোটিশ দেয় সিবিআই। শঙ্করের বাড়ির এলাকায় কয়েকটি সিসি ক্যামেরা আছে, যার কয়েকটি নিয়ন্ত্রণ পুরসভার হাতে বলে খবর। কয়েকটি ক্যামেরার নিয়ন্ত্রণ থানার হাতে। ঘটনার দিনের ফুটেজ পাওয়ার জন্যই এদিন থানা ও পুরসভাকে দেওয়া হয় নোটিশ।

    ২০ মার্চের মধ্যে ফুটেজ জমা দেওয়ার নির্দেশ

    আর শিমুলতলায় শঙ্করের বাড়ির আশপাশের কয়েকজন প্রতিবেশীকেও এদিন সিসি ক্যামেরার ফুটেজ দেওয়ার জন্য নোটিশ দেয় সিবিআই। এমনকী শঙ্করের বাড়ি ও পার্টি অফিসে লাগানো ক্যামেরায় ঘটনার দিনের কী ছবি ধরা পড়েছে তা খতিয়ে দেখতে চায় সিবিআই। সে কারণেই এদিন শঙ্কর আঢ্যকেও নোটিশ ইস্যু করা হয়। এদিন তাঁর স্ত্রী সিবিআইয়ের (CBI) নোটিশ গ্রহণ করেন। নোটিশে আগামী ২০ মার্চের মধ্যে সকলকেই তথ্য হিসাবে ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panihati: বিজেপি ভোট চাইতে এলে ঝাঁটা হাতে বিদায় করুন, নিদান তৃণমূল কাউন্সিলরের

    Panihati: বিজেপি ভোট চাইতে এলে ঝাঁটা হাতে বিদায় করুন, নিদান তৃণমূল কাউন্সিলরের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি প্রার্থী ও কর্মীরা বাড়িতে ভোট চাইতে এলে ঝাঁটা হাতে বিদায় দেওয়ার নিদান দিলেন পানিহাটি (Panihati) পুরসভার তৃণমূল কাউন্সিলর প্রদীপ বড়ুয়া। বিশেষ করে মহিলাদের কাছে তিনি এই আবেদন রাখেন। পানিহাটি তৃণমূল কাউন্সিলরের এই বক্তব্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। একজন জনপ্রতিনিধি এভাবে বক্তব্য রাখতে পারেন তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

    ঠিক কী বলেছেন তৃণমূল কাউন্সিলর? (Panihati)

     লোকসভা নির্বাচনে ৪২ টি আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের জীবন লিখনের কাজ শুরু করে দেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। সোমবার সকালে পানিহাটি (Panihati) পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড এইচ বি টাউন এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু করা হয়। দেওয়াল লিখনে পুরসভার কাউন্সিলর প্রদীপ বড়ুয়া সহ মহিলা কর্মী সমর্থকেরাও সামিল হন। দেওয়াল লিখনের সেই জায়গায় পানিহাটি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ বড়ুয়া বিজেপি প্রার্থী ও কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “বিজেপি প্রার্থী ও কর্মীরা বাড়িতে ভোট চাইতে আসলে মহিলারা ঝাঁটা হাতে তাদেরকে বিদায় করুন।” এমনিতেই পানিহাটি পুরসভা এলাকা দলীয় কোন্দলে জর্জরিত। চেয়ারম্যানকে সরানোর জন্য দলের সিংহভাগ কাউন্সিলর জোটবদ্ধ হয়েছেন। নাগরিক পরিষেবা ব্যাহত হয়েছে। স্থানীয় কাউন্সিলরদের কাছে বার বার বলার পরও কোনও কাজ হয়নি। ফলে, তৃণমূলের ওপর তিতি বিরক্ত সাধারণ মানুষ। এখন তৃণমূল কাউন্সিলর এই ধরনের কথা বলে মানুষের আস্থা আদায়ের চেষ্টা করছেন বলে রাজনৈতিক মহল মনে করছে।

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা জয় সাহা বলেন, মহিলারা ঝাঁটা হাতে নিয়ে কাদের সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন সন্দেশখালিতে। তৃণমূলকে শুধু একটাই কথা বলব,২০২৪ এর পরে বাড়িতে থাকতে হলে বিজেপিকে সহযোগিতা করা শুরু করুন এখন থেকেই।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ABVP: এবিভিপি-র শান্তিপূর্ণ মিছিলের ওপর নির্মমভাবে লাঠিচার্জ, চ্যাংদোলা করে নিয়ে গেল পুলিশ

    ABVP: এবিভিপি-র শান্তিপূর্ণ মিছিলের ওপর নির্মমভাবে লাঠিচার্জ, চ্যাংদোলা করে নিয়ে গেল পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার শিলিগুড়িতে এবিভিপির শান্তিপূর্ণ মিছিলে লাঠি চালাল পুলিশ। পুলিশের লাঠিতে জখম হলেন অসংখ্য ছাত্র ছাত্রীর। এদিন এবিভিপি (ABVP) উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল। সেই মিছিরকে আটকাতেই  উত্তরকন্যার আগে  তিনবাত্তি মোড়ে নির্মমভাবে লাঠি চালায় পুলিশ।

    কেন উত্তরকন্যা অভিযান? (ABVP)

    রাজ্যের নারী নির্যাতন সহ সন্দেশখালি ঘটনার ন্যায় বিচারের দাবিতে এদিন উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল এবিভিপি। এই কর্মসূচির তিনদিন আগেই ঘোষণা করেছিল এবিভিপি (ABVP)। রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনার মাঝে সন্দেশখালি ঘটনা উঠে এসেছে। তাতে নবান্নে চরম বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই অভিযান কর্মসূচি ছিল।  তাই কোনও স্মারকলিপি নয়, প্রতিবাদি মিছিল নিয়ে উত্তরকন্যায় পৌঁছে সেই বার্তা দেওয়ার কর্মসূচি নিয়েছিল এবিভিপি।

    জারি করা হয় ১৪৪ ধারা

    উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে ছাত্র-যুব এদিন এবিভিপির (ABVP) এই মিছিলে অংশ নেয়। দিল্লি থেকে আসেন এবিভিপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক  যাজ্ঞবাল্ক শুক্লা। এই বিশাল মিছিল দেখে চিন্তায় পড়ে পুলিশ প্রশাসন। যে কোনওভাবে মিছিল আটকাতে তৎপর ছিল পুলিশ। শিলিগুড়ি থেকে উত্তরকন্যা যাওয়ার মূল রাস্তার জায়গায় জায়গায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। জলপাই মোড় থেকে তিনবার মোড় ব্যারিকেড করে রেখেছিল বিশাল পুলিশবাহিনী। তিনবাত্তি মোড় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।  বেলা দুটোর পর বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে জলপাই মোড়ে  জমায়েত হয়। শুরু হয় উত্তরকন্যা অভিমুখে যাত্রা।

    কীভাবে মিছিল আটকাল পুলিশ?

    নৌকাঘাট অতিক্রম করার মুখেই প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে চলে মিছিল। তিনবাত্তি মোড়ে মিছিল পৌঁছতেই দেখা যায় দলবেঁধে পুলিশ লাঠি উঁচিয়ে মিছিলের ওপর ঝাঁপিয়ে পড়ে। বিনা প্ররোচনাতেই এবিভিপি (ABVP) মিছিলের ওপর পুলিশের নির্মমভাবে লাঠি চালায়। এই আক্রমণে বহু ছাত্র ছাত্রী রাস্তায় লুটিয়ে পড়েন। পুলিশের হাত থেকে বাঁচতে অনেকে দৌঁড়ে পালান। দেখা যায় অলিতে গলিতে চলে যাওয়া এবিভিপি সমর্থকদের পুলিশ টেনে-হিঁচড়ে টেনে আনছে মারতে মারতে। এবিভিপি বহু ছাত্র-যুব সদস্যকে পুলিশ আটক করে নিয়ে যায়। এর মধ্যে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  যাজ্ঞবাল্ক শুক্লা রয়েছেন।  তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দেখা যায় পুলিশ তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে।

    আরও পড়ুন: প্রার্থী তালিকা ঘোষণার পরই তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন সায়ন্তিকা

      এবিভিপি-র নেতৃত্ব কী বললেন?

    এবিভিপি-র উত্তরবঙ্গ জোনের সভাপতি বিশ্বজিৎ রায় বলেন, আমাদের আন্দোলন সফল। কেননা এবিভিপির মিছিলকে আটকাতে এদিন পুলিশ ১৪৪ ধারা জারি করে যেভাবে  বর্বরোচিত আক্রমণ করেছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  যাজ্ঞবাল্ক শুক্লাকে পুলিশ যেভাবে টেনে হিঁচড়ে মেরে গাড়িতে তুলেছে, এতে প্রমাণ হয় সত্যকে চাপা দিতে পুলিশ দিয়ে তৃণমূল সরকার ন্যায় বিচারের দাবিতে এবিভিপি আন্দোলনকে দমিয়ে রাখতে চেয়েছে। পুলিশ যেভাবে লাঠি চালিয়েছে, তাতে প্রমাণ হয়েছে এবিভিপির আন্দোলন সফল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘বিপ্লববাবু সব করেছেন পরিবারের জন্য’, তৃণমূল প্রার্থীকে তোপ সুকান্তর

    Sukanta Majumdar: ‘বিপ্লববাবু সব করেছেন পরিবারের জন্য’, তৃণমূল প্রার্থীকে তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার সকালে জেলায় ফিরে কার্যত লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সকাল আটটা নাগাদ শিয়ালদা বালুরঘাট ট্রেন স্টেশনে পৌঁছানোর পর কর্মী সমর্থকরা তাঁকে অভ্যর্থনা জানান। প্রায় দুই কিলোমিটার রাস্তা শোভাযাত্রা করে বালুরঘাটে এসে ঢোকেন সুকান্ত মজুমদার। এরপর দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার আগে বালুরঘাটের ঐতিহ্যবাহী বুড়াকালী মন্দিরে পুজো দেন সুকান্ত বাবু।

    দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক (Sukanta Majumdar)

    সোমবার সারাদিন বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। প্রথমে জেলার পার্টি অফিসে কোর কমিটির মিটিং রয়েছে। তারপর অন্যান্য সংগঠনের নেতৃত্বের সঙ্গেও তাঁর ম্যারাথন বৈঠক রয়েছে। দুপুরের পর থেকে বিভিন্ন ব্লকেও তাঁর রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্রের খবর। সমস্ত কর্মসূচি যে প্রচার মুখী তা বলার অপেক্ষা রাখে না। বলা যেতে পারে সোমবার থেকেই পুরোদমে ভোট প্রচার শুরু করলেন বিজেপি রাজ্য সভাপতি (Sukanta Majumdar)। বালুরঘাট আসন এবার বিজেপির কাছে অত্যন্ত প্রেস্টিজ ফাইট। তাই প্রচারে কোনরকম খামতি রাখতে চাইছে না জেলা নেতৃত্ব। সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়েছে জেলা কমিটির পক্ষ থেকে।

    বিপ্লববাবু সব করেছেন পরিবারের জন্য!

    এই বিষয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, প্রার্থী ঘোষণা হওয়ার পর আমি  প্রথম বালুরঘাটে আসলাম। সকাল থেকে কর্মীদেরকে নিয়ে আমার অনেক কর্মসূচি ছিল। সকালে বালুরঘাটের বুড়ি কালীবাড়িতে পুজো দিয়ে আমি প্রচার শুরু করলাম। তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ। তিনি আমার থেকে সিনিয়র। আমি তাঁকে অসম্মান করবো না। আমি একটা কথা বলতে চাই, তাঁকে উত্তরবঙ্গের বাইরে কে চেনেন। তাঁর থেকে বেশি অর্পিতা ঘোষ কে সবাই চেনেন। বিপ্লব বাবু তো নিজের পরিবারের জন্য সব করেছেন, জেলার জন্য কিছু করেননি। আমি জেলার জন্য কি কি করেছি সেইটা দেখেই আমাকে মানুষ ভোট দেবেন। আর আমি বিপুল ভোটে জিতবো।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sayantika Banerjee: প্রার্থী তালিকা ঘোষণার পরই তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন সায়ন্তিকা

    Sayantika Banerjee: প্রার্থী তালিকা ঘোষণার পরই তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন সায়ন্তিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিগেডে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরদিনই আচমকাই ব্যক্তিগত কারণ দেখিয়ে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। বাঁকুড়া কেন্দ্র থেকে দল তাঁকে প্রার্থী করবে বলে আশা করেছিলেন তিনি। ঘনিষ্ঠমহলে তা জানিয়েছিলেন। কিন্তু, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায় তালিকায় নাম নেই তাঁর। আর তারপরই তিনি ইস্তফা দেন। ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বের কাছে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

    ইস্তফাপত্রে কী রয়েছে? (Sayantika Banerjee)

    গত বিধানসভা ভোটে বাঁকুড়া কেন্দ্রে বিধায়ক পদপ্রার্থী হিসেবে হেরে যাওয়ার পর দল গুরুত্ব দিয়েছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (Sayantika Banerjee) । সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। পেয়েছিলেন তিনি দলের রাজ্য সম্পাদকের পদ। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, গত তিন বছর ধরে লাগাতার বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন তিনি। বিভিন্ন দলীয় কর্মসূচী ছাড়াও বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে জনসংযোগও রেখেছিলেন। তাই বাঁকুড়া লোকসভা থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে প্রত্যাশী ছিলেন সায়ন্তিকা। কিন্তু, দল তাঁকে প্রার্থী করেনি। এরপরই তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন নেত্রী-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে সায়ন্তিকা তাঁর ইস্তফাপত্র পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “আমি গত ৩ বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক-প্রতিবাদী এবং উন্নয়ন কর্মসূচির সঙ্গে জড়িত ছিলাম। দলের সুনির্দিষ্ট আদর্শ অনুসরণ করে সমস্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে আংশগ্রহণ করেছি। এই পর্যায়ে, আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি।”

    আরও পড়ুন: ‘পার্থ সকলকে উস্কে গালাগাল করাচ্ছিল’, বারাকপুরে তৃণমূল প্রার্থীকে তোপ অর্জুনের

    অরূপের নাম ঘোষণার পর ব্রিগেড ছে়ড়ে চলে যান সায়ন্তিকা!

    তৃণমূল সূত্রে খবর, বাঁকুড়া লোকসভা থেকে টিকিট পাবেন বলে নিশ্চিতও ছিলেন। কিন্তু, শেষমেশ প্রার্থী করা হয়নি তাঁকে। রবিবার ব্রিগেডের মঞ্চে যখন সায়ন্তিকা (Sayantika Banerjee) প্রবেশ করেন, তখন বেশ চনমনেই দেখাচ্ছিল তাঁকে। মঞ্চে আরও যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে কয়েক জন জানান, অভিষেক প্রার্থী তালিকা ঘোষণা করার পর দেখা যায় বাঁকুড়া কেন্দ্র থেকে অরূপ চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। এরপরই কিছুক্ষণ পর সভাস্থলে থেকে সায়ন্তিকা চলে যান। তারপরই তাৎপর্যপূর্ণভাবে সমস্ত পদ থেকে ইস্তফা দেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CBI: রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত শঙ্কর আঢ্যের বাড়িতে সিবিআই

    CBI: রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত শঙ্কর আঢ্যের বাড়িতে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে শাহজাহানের ডেরার পর এবার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়ির এলাকায় গেল সিবিআই (CBI)। শঙ্কর বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তাঁকে রেশন মামলায় গ্রেফতার করা হয়েছে। ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল বলে দাবি করেছে ইডি। যদিও শঙ্কর নিজে সে সব দাবি উড়িয়ে দিয়েছেন। সোমবার বিশাল কেন্দ্রীয় বাহিনী, ফরেন্সিক দল নিয়ে সিবিআইয়ের আধিকারিকেরা সোমবার সকালে বনগাঁয় পৌঁছেছেন। রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত শঙ্করের বাড়িতে ইডির ওপর হামলার ঘটনার তদন্ত করতে যায় সিবিআই।

    সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে (CBI)

    গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা দেয়। ইডি-র ওপর হামলা চালানোর ঘটনা ঘটে। ওই দিনই বনগাঁয় শঙ্কর আঢ্যের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সে দিনই রাতে শঙ্করকে গ্রেফতার করে গাড়িতে তোলা হয়। শঙ্করকে নিয়ে যাওয়ার সময়ে বাধার সম্মুখীন হয় কেন্দ্রীয় সংস্থা। শঙ্করের অনুগামীরা বিক্ষোভ দেখান। এমনকি, ইডির গাড়িতে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। বনগাঁ থানায় অভিযোগও হয়। সেই হামলার ঘটনার তদন্ত করছে সিবিআই। এর আগেও সিবিআইয়ের (CBI) দল শঙ্করের বাড়ির এলাকায় গিয়েছিল। তবে তখন তারা বাড়ির ভিতরে ঢোকেনি। সোমবার বাড়িতে ঢুকেও তল্লাশি চালানো হচ্ছে। সে দিন রাতে কারা ছিলেন, ইডিকে কারা বাধা দিয়েছিলেন, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

    আরও পড়ুন: ‘পার্থ সকলকে উস্কে গালাগাল করাচ্ছিল’, বারাকপুরে তৃণমূল প্রার্থীকে তোপ অর্জুনের

    শঙ্করের বাড়ি থেকে নমুনা সংগ্রহ

    এর আগে তারা সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতেও গিয়েছিল সিবিআই। সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং ফরেন্সিক দল। ইডির দু’জন আধিকারিকও সিবিআইয়ের (CBI) সঙ্গে গিয়েছিলেন। শাহজাহানের বাড়ি, অফিস, বাজারে তল্লাশি চালানো হয়। ডুগরিপাড়া গ্রামে শাহজাহানের দুই ঘনিষ্ঠের বাড়িতেও গিয়েছিল সিবিআই। একই ভাবে এদিন বনগাঁয় শঙ্করের বাড়ি থেকেও নমুনা, তথ্যপ্রমাণ সংগ্রহ করতে গিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Barrackpore: ‘পার্থ সকলকে উস্কে গালাগাল করাচ্ছিল’, বারাকপুরে তৃণমূল প্রার্থীকে তোপ অর্জুনের

    Barrackpore: ‘পার্থ সকলকে উস্কে গালাগাল করাচ্ছিল’, বারাকপুরে তৃণমূল প্রার্থীকে তোপ অর্জুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাকপুর (Barrackpore) লোকসভা কেন্দ্রে টিকিট পাননি অর্জুন সিং। পার্থ ভৌমিকের ওপর আস্থা রেখেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর এতে বেজায় চটেছেন এবং দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন অর্জুন। অর্জুনের অনুগামীরাও রাস্তায় নেমে আন্দোলন করেছেন। দত্তপুকুর, ভাটপাড়ার মেঘনা মোড়ে অর্জুন অনুগামীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এবার পার্থ ভৌমিকের বিরুদ্ধে মুখ খুললেন অর্জুন।

    পার্থ সকলকে উস্কে সাংসদকে গালাগাল করাচ্ছিল (Barrackpore)

    পার্থ ভৌমিককে নিয়ে অর্জুন বলেন, ১০০ শতাংশ পার্থর ভূমিকা ছিল। ওই তো সকলকে উস্কে থেকে দলের সাংসদকে গালাগাল করাচ্ছিল। ওই তো সব করাচ্ছিল। সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারীদের প্রকাশ্য বারাকপুরে (Barrackpore)’বিদ্রোহ’কে অর্জুন ‘স্ক্রিপ্টেড’ বলেন এদিন। অর্জুন সিং বলেন, “স্ক্রিপ্ট অনুযায়ী দু’জন বিধায়ককে দিয়ে বলানো, সিন ক্রিয়েট করা হয়। বলানো হয়, এরা ক্ষতি করে দেবে। আমি দিদিকে বলেছিলাম, এরা তো ২০১৯-এও আমার বিরুদ্ধে ছিল। তবে আমার দিদি, অভিষেকের ওপর কোনও ক্ষোভ নেই। তবে, আমাকে ডেকে এভাবে যা করা হল।” রাজনীতিতে একটা জিনিস চলে, বিরোধীদের একত্রিত করে একজনের উপর আঘাত করে শেষ করে দেওয়া। এটা রাজনীতিতে হয়। তাই হয়েছে। আমার সঙ্গে এটা হয়েছে, আমি কিছুটা শকড। তবে আমার আগে ভাবা উচিত ছিল। আমি বিশ্বাস করেছিলাম, তাতেই আঘাতটা হল।

    বিশ্বাস করা ভুল হয়েছে

    বেশ কিছুদিন ধরেই বারাকপুরে (Barrackpore) অর্জুন সিংকে নিয়ে নানা অভিযোগ তুলছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীরা। সূত্রের খবর, সোমনাথ শ্যাম দলকে প্রকাশ্যে জানিয়ে রেখেছিলেন, অর্জুনকে প্রার্থী করা হলে প্রচারে যোগ দেবেন না। সোমনাথ শ্যাম একা নন। সুবোধ অধিকারীও প্রকাশ্যে বলেছিলেন, বিজেপিতে যোগ দিয়ে যারা তৃণমূলের সঙ্গে বেইমানি করে, যারা বারাকপুরে দাপিয়ে বেড়িয়েছে এক সময়, কোনওভাবেই মানুষ তাদের মানবে না। অর্জুনের দাবি, বিজেপি থেকে এলেও বিশ্বজিৎ দাস বনগাঁয় টিকিট পেলেন। তাহলে তিনি কেন পেলেন না? অর্জুন বলেন, “কোথাও না কোথাও আমারই ভুল হয়েছে। আমি বিশ্বাস করেছি। এটা কারও সঙ্গে করা উচিত না। আমাকে বলে আনা হয় বারাকপুরের জন্য। আমি বুঝতেই পারলাম না কিছু।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share