Tag: Madhyom

Madhyom

  • Arambagh: গ্রামের রাস্তায় গাড়ি নিয়ে যেতে তৃণমূল পঞ্চায়েতকে দিতে হচ্ছে টোল ট্যাক্স, ক্ষোভ

    Arambagh: গ্রামের রাস্তায় গাড়ি নিয়ে যেতে তৃণমূল পঞ্চায়েতকে দিতে হচ্ছে টোল ট্যাক্স, ক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলা পরিষদের রাস্তায় টোল আদায় করছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। আর সেই টোল নেওয়ার প্রতিবাদেই সরব হয়েছেন গাড়িচালক ও মালিকরা। ঘটনাটি ঘটেছে আরামবাগের (Arambagh) তিরোল পঞ্চায়েত এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী অভিযোগ? (Arambagh)  

    আরামবাগের (Arambagh) তিরোল পঞ্চায়েত এলাকায় শিয়ালি থেকে বাইশ মাইল পর্যন্ত দীর্ঘ ৬-৭ কিলোমিটার রাস্তা তৈরি করে হুগলি জেলা পরিষদ। কিন্তু, হঠাৎ করেই সেই রাস্তায় গাড়ি চলাচল করার জন্য বসানো হয় গ্রাম পঞ্চায়েতের টোল ট্যাক্স। এই রাস্তা দিয়ে চলাচল করে বিভিন্ন যানবাহন। অভিযোগ, বালির ট্রাক্টর, ধানের গাড়ি সহ মাল বোঝাই গাড়ি থেকে নেওয়া হচ্ছে ১০০ টাকা করে টোল ট্যাক্স। কিন্তু, এখানেই গাড়ি মালিক ও চালকদের আপত্তি। তাঁদের বক্তব্য, গাড়ির জন্য সরকারকে ট্যাক্স দেওয়ার পরেও আবার কেন ট্যাক্স দিতে হবে? তাছাড়াও জেলা পরিষদের রাস্তায় কেন পঞ্চায়েত তাদের ইচ্ছা মতো ট্যাক্স নেবে? সেই সব অভিযোগ তুলে তিরোল পঞ্চায়েতের মাদরা এলাকায় বেশ কয়েকবার এই টোল বসানোর পরে পঞ্চায়েতের ওই টোল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। যার জেরে ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখেন গাড়ির মালিকেরা। তাঁদের দাবি, যতক্ষণ পর্যন্ত এই জোরজুলুম বন্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাস্তা গাড়ি চলাচল বন্ধ থাকবে। যদিও পরে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

    পঞ্চায়েত প্রধান কী সাফাই দিলেন?

    তিরোল পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম বলেন, ওই রাস্তা জেলা পরিষদের হলেও রক্ষণাবেক্ষণ করে পঞ্চায়েত। তাই ওই রাস্তা মেরামতের জন্য সমস্ত নিয়ম মেনেই টোল নেওয়া হচ্ছে। কোনও বেআইনি কাজ করা হচ্ছে না।

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    এই ঘটনা প্রসঙ্গে বিজেপির আরামবাগ (Arambagh) সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন, জেলা পরিষদের রাস্তায় উপর টোল বসানোর কোনও আইন নেই। এটা সম্পূর্ণ বেআইনি। এটা তোলা তোলার একটি কল। এটা কোনও পঞ্চায়েত টোল বসায়নি। এই টোল বসিয়েছেন পঞ্চায়েতের প্রধান। ব্যক্তিগতভাবে তোলা তোলার জন্য এসব করা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gita Chanting in Kolkata: ‘গীতাপাঠ’-এর পোস্টারে গেরুয়া বসনে মোদি, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

    Gita Chanting in Kolkata: ‘গীতাপাঠ’-এর পোস্টারে গেরুয়া বসনে মোদি, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫দিন পরেই গীতার শ্লোকের ধ্বনিতে (Gita Chanting in Kolkata) মুখরিত হবে কলকাতা। গমগম করবে ব্রিগেড। হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ইতিমধ্যে গেরুয়া বসন পরিহিত প্রধানমন্ত্রীর ছবিও সামনে এসেছে। ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠে’র কর্মসূচিতে তাঁর ছবি দিয়েই পোস্টার করেছেন আয়োজকরা। প্রসঙ্গত, আধ্যাত্মিকতা প্রধানমন্ত্রীর জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। প্রধানমন্ত্রী ছাড়া ওইদিন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী এবং দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতীও উপস্থিত থাকবেন।

    চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

    এক লাখেরও বেশি মানুষের উপস্থিতি, ৬০ হাজারেরও বেশি শঙ্খধ্বনিতে গীতাপাঠ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নামও নথিভুক্ত করতে চলেছে। উদ্যোক্তাদের এখন আর ব্যস্ততার শেষ নেই। চলছে অন্তিম মুহূর্তের প্রস্তুতি। এত বড় আয়োজনে যেন কোনও খামতি না (Gita Chanting in Kolkata) থাকে, সেদিকেই নজর রয়েছে আয়োজকদের। ২৪ ডিসেম্বরের ওই অনুষ্ঠানের উদ্যোক্তা হিসেবে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। রয়েছে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংস্কৃতি সংসদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন এরকম একাধিক সংগঠন।

    আয়োজনের খুঁটিনাটি

    আয়োজকদের তরফে জানানো হয়েছে, মোট ৩টি মঞ্চ থাকবে। তার মধ্যে মূল মঞ্চ অর্থাৎ যেখানে বিশেষ অতিথিরা বসবেন (Gita Chanting in Kolkata) সেটি হবে ৯৬ ফুট চওড়া এবং ৪০ ফুট লম্বা। মূল মঞ্চের পিছন দিকে থাকবে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ অফিস। মঞ্চের বাঁ দিকে আরেকটি মঞ্চ থাকবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন সাধু-সন্তদের সঙ্গে। সেই মঞ্চ হবে ৮২ ফুট লম্বা, ১০০ ফুট চওড়া। এছাড়াও আর একটি ছোট মঞ্চ তৈরি হচ্ছে। সেখানে গান হবে। নজরুলগীতি দিয়েই শুরু হবে অনুষ্ঠান। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে অসংখ্য বাস ও লরিতে সওয়ার হয়ে আসবেন অংশগ্রহণকারীরা (Gita Chanting in Kolkata)। রেলের কাছে আয়োজকরা ১৩টি অতিরিক্ত ট্রেন চালাতে আবেদনও জানিয়েছেন। আগের দিন যাঁরা অনুষ্ঠানস্থলে হাজির হবেন, তাঁদের জন্য বিগ্রেডে থাকার ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে কলকাতা এবং তৎসংলগ্ন স্থানগুলির বিভিন্ন মঠ ও মন্দিরেও থাকার ব্যবস্থা করা হচ্ছে অংশগ্রহণকারীদের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Parliament Security Breach: লোকসভায় স্মোককাণ্ড, রাজ্যগুলির কাছে নিরাপত্তা প্রধানের নাম চাইল কেন্দ্র

    Parliament Security Breach: লোকসভায় স্মোককাণ্ড, রাজ্যগুলির কাছে নিরাপত্তা প্রধানের নাম চাইল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদ হামলার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত ১৪ ডিসেম্বরে সমস্ত রাজ্য সরকারগুলির মুখ্যসচিবদের চিঠি পাঠিয়েছিল। এই চিঠিতে রাজ্যগুলির তরফ থেকে সংসদে নিরাপত্তা প্রধানের নাম চাওয়া হয়েছে। ১০ লাইনের ওই চিঠিতে রাজ্যের যোগ্য আইপিএস অফিসারদের নাম প্রস্তাব আকারে পাঠাতে বলেছে (Parliament Security Breach) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২০ ডিসেম্বরের মধ্যে ওই নাম জমা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গোয়া, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ, এই তিন রাজ্যে এখনও পর্যন্ত চিঠি পাঠানো হয়নি। তবে সমস্ত কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধানদের কাছেও এই চিঠি গিয়েছে বলে খবর। জানা গিয়েছে, সংসদে নিরাপত্তা প্রধানের পদে ছিলেন ১৯৯৭ ব্যাচের উত্তর প্রদেশ ক্যাডারের আইপিএস রঘুবীর লাল। গত অক্টোবরের মাঝামাঝি সময়েই তাঁকে নিজ রাজ্যে বদলি করা হয়। সেই থেকে ওই পদে একজন অফিসারকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছিল বলে খবর।

    ১৩ ডিসেম্বরের ঘটনা নতুন কিছু নয়

    গত ১৩ ডিসেম্বর সংসদে রং বোমা নিয়ে হামলা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার ঘটেছে এমন ঘটনা। তথ্য বলছে, ১৯৮৩ সালে স্লোগান দিতে দিতে রাজ্যসভার এক সাংসদের চেম্বার লক্ষ্য করে চটি ছুড়েছিল এক দর্শক। রাজ্যসভায় স্লোগান দিতে দিতে লিফলেটও ছুড়েছিল এক দর্শক। ১৯৯১ থেকে ৯৪ সালের মধ্যেও একাধিকবার দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে (Parliament Security Breach) অধিবেশন কক্ষে পড়ার ঘটনা ঘটেছিল।

    স্পিকার ওম বিড়লার চিঠি

    সংসদে হানার (Parliament Security Breach) পরেই গড়া হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সেই কমিটি বর্তমানে ঘটনার তদন্ত করছে। এনিয়ে সাংসদদের চিঠিও লিখেছেন স্পিকার ওম বিড়লা। সাংসদদের পাঠানো চিঠিতে ওম বিড়লা লিখেছেন, “১৩ ডিসেম্বর সংসদে যা ঘটেছে, তার সঙ্গে সাংসদদের সাসপেন্ড করার ঘটনাটি জুড়ে দেওয়া দুর্ভাগ্যজনক।” তিনি জানিয়েছেন, অধিবেশন কক্ষে সাংসদদের অশালীন আচরণের প্রশংসা দেশবাসী করে না। সংসদের শৃঙ্খলা ও সম্মান রক্ষার্থেই সাংসদদের সাসপেন্ড করা হয়েছে জানিয়ে স্পিকারের বার্তা, “আশা করি, ভবিষ্যতে সংসদের গরিমা ও মর্যাদাকে গুরুত্ব দেবেন সাংসদরা।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Unknown Gunmen: অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হানায় পাকিস্তানে খতম লস্কর জঙ্গি হাবিবুল্লা

    Unknown Gunmen: অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হানায় পাকিস্তানে খতম লস্কর জঙ্গি হাবিবুল্লা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বন্দুকবাজদের (Unknown Gunmen) হামলায় মৃত্যু হল পাকিস্তানের এক লস্কর জঙ্গির। জানা গিয়েছে, হাবিবুল্লা নামের ওই সন্ত্রাসবাদী, যে কিনা ভোলা খান ওরফে খান বাবা নামেও পরিচিত ছিল, লস্কর-ই-তৈবার রিক্রুটমেন্ট সেলে কাজ করত।

    উরি-পুলওয়ামা হামলায় জড়িত

    শনিবার সন্ধ্যায়, অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের (Unknown Gunmen) হামলায় সে নিহত হয়। অসমর্থিত সূত্রের খবর, খাইবার পাখতুনখোয়া জেলার টঙ্ক এলাকায় হাবিবুল্লা তার বেশ কয়েকজন সহযোগী সমেত কোথাও একটা যাচ্ছিল। সেই সময় কয়েকজন বন্দুকবাজ তাকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিপোর্ট অনুযায়ী, নিহত লস্কর-ই-তৈবার এই সন্ত্রাসবাদী পুলওয়ামা এবং উরি, এই দুই জায়গাতেই সেনাবাহিনীর উপর যে ভয়ঙ্কর হামলা হয়, তাতে অভিযুক্ত ছিল। জানা যাচ্ছে, হাবিবুল্লা ছিল ইমরান খানের দল পিটিআই-এর নেতা তথা প্রাক্তন পাক সাংসদ দাবর খান কুন্দির আত্মীয়।

    ২৩তম জঙ্গি নিকেশ

    জানা গিয়েছে, হাবিবুল্লার হত্যার খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে আসে ওই জায়গায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হাবিবুল্লার মৃত্যু হল পাকিস্তানে ২৩তম জঙ্গি নিকেশের ঘটনা। পাকিস্তানে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের (Unknown Gunmen) হাতে সন্ত্রাসবাদীদের মৃত্যুর ঘটনা বেশ কয়েক মাসে বেড়েই চলেছে। এবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়াতে ঘটল ফের সন্ত্রাসবাদীদের ওপর হামলা। পাকিস্তানে জেলবন্দি এক জঙ্গির খাবারে দিন কয়েক আগে বিষ মেশানো হয়। ওই ঘটনার একমাস না যেতেই ফের বন্দুকবাজদের হামলায় সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর সামনে এল।

    সম্প্রতি গুলি করে হত্যা করা হয় আদনান নামের জঙ্গিকে

    কয়েকদিন আগেই আদনান আহমেদেরকে নিকেশ করা হয়। সে ছিল হাফিজ সঈদের অত্যন্ত ঘনিষ্ঠ। ২৬/১১ এর মূল চক্রী হল হাফিজ সঈদ। আদনানকে বাড়ির সামনেই গুলি করা হয়। প্রসঙ্গত, গতকাল সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট হতে থাকে যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ১৯৯২ সালের মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিমের। রবিবার পাকিস্তানের ইন্টারনেট (Unknown Gunmen) মাঝখানে বন্ধ হয়ে গেলে এটি আরও বৃহত্তর আকারে ছড়িয়ে পড়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ১৯/১২/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ১৯/১২/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন, যাতে সকলের প্রীতি লাভ করবেন।

    ২) বন্ধুরা আপনাকে ঠকাতে পারেন।

    বৃষ

    ১) একাধিক পথে আয় বাড়তে পারে।

    ২) ভ্রমণের ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে।

    মিথুন

    ১) বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে।

    ২) আগুন থেকে বিপদের আশঙ্কা। 

    কর্কট

    ১) অশান্তি থেকে সাবধান থাকা দরকার।

    ২) ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে।

    সিংহ

    ১) ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে।

    ২) নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে।

    কন্যা

    ১) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

    ২) ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে।

    তুলা

    ১) দাম্পত্য জীবনে অশান্তির সময়।

    ২) স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট।

    বৃশ্চিক

    ১) অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।

    ২) কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে।

    ধনু

    ১) ব্যবসায় অশান্তি হতে পারে।

    ২) চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন।

    মকর

    ১) শারীরিক কারণে ব্যবসায় সময় দিতে পারবেন না। 

    ২) স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।

    কুম্ভ

    ১) চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা।

    ২) বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে।

    মীন

    ১) স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন।

    ২) খেলাধুলায় নাম করার ভাল সুযোগ হাতছাড়া হতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tarapith: তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ঢুকে আর ছবি তুলতে পারবেন না ভক্তরা, জারি হল নোটিশ

    Tarapith: তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ঢুকে আর ছবি তুলতে পারবেন না ভক্তরা, জারি হল নোটিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ এই তারাপীঠ। বীরভূমের তারাপীঠ (Tarapith) স্টেশন কিংবা রামপুরহাট স্টেশন থেকে মাত্র ১৫ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই তারাপীঠ মন্দিরে। প্রত্যেকদিন এই তারাপীঠে হাজার হাজার মানুষের ভিড় জমে। বছরের বিশেষ বিশেষ দিনে ভক্তদের সেই ভিড় পেরিয়ে যায় কয়েক লক্ষ। তারাপীঠ মন্দির থেকে মাত্র ২ কিলোমিটার দূরে রয়েছে সাধক বামাক্ষ্যাপার জন্মভিটে। সেখানেও দর্শনার্থীদের ভিড় জমে। এবার তারা মায়ের মন্দিরে ভক্তদের পুজো দিতে বেশ কিছু নির্দেশিকা জারি করতে চলেছে মন্দির কর্তৃপক্ষ।

    মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা নিষেধ (Tarapith)

    এবার তারাপীঠ (Tarapith) আসতে গেলে ভক্তদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। তারাপীঠ মন্দিরে এসে পুজো দেওয়ার পর মায়ের সঙ্গে একটা ছবি তোলার ইচ্ছে সকল ভক্তের থাকে। তবে, ১৮ ডিসেম্বর সোমবার থেকে ভক্তদের সেই ইচ্ছায় নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। তারাপীঠ তারামাতা সেবাইত সংঘ এবং মন্দির কমিটির তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে জানানো হয় মা তারার গর্ভগৃহে ছবি তোলা এবং মায়ের সঙ্গে ছবি তোলা (সেলফি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়াও কোনও সহকারি পূজারী ও দর্শনার্থীদের স্মার্টফোন নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। ছবি তুলতে তুলতে কোনও পূজারী অথবা দর্শনার্থী গর্ভগৃহে যেতে করতে পারবেন না।

    তারাপীঠ মন্দির কমিটির সভাপতি কী বললেন?

    এই বিষয়ে তারাপীঠ (Tarapith) মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, যত দিন যাচ্ছে ততই তারাপীঠ চত্বরে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সেই কারণেই দর্শনার্থীদের যাতে লাইন দিয়ে পুজো দিতে সময় কম লাগে তারজন্য কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে। মায়ের সঙ্গে ছবি তোলার পাশাপাশি মা তারাকে অঞ্জলি দেওয়ার ক্ষেত্রেও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। এবার থেকে মা তারাকে দর্শন করার পরেই সেখান থেকে বেরিয়ে যেতে হবে। ভক্তদের সুবিধার্থে এমন নির্দেশিকা জারি করা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dakshin Dinajpur: ফল খেয়ে বিপত্তি! অসুস্থ হয়ে হাসপাতালে ১১ জন শিশু, কী করে হল জানেন?

    Dakshin Dinajpur: ফল খেয়ে বিপত্তি! অসুস্থ হয়ে হাসপাতালে ১১ জন শিশু, কী করে হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: খেলার সময় ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল একই গ্রামের ১১ জন শিশু। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বলদু গ্রামে। বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিশুরা।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Dakshin Dinajpur)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) হরিরামপুর ব্লকের বলদু গ্রামে খেলা করছিল একদল বাচ্চা। যেখানে তারা খেলা করছিল, সেখানে কয়েকটি গাছ রয়েছে। তারমধ্যে একটি গাছ থেকে এক শিশু ফল পেড়ে খায়। তার ওই ফল খাওয়া দেখে বাকীরাও ওই গাছ থেকে ফল খায়। ফল খাওয়ার পর তারা ফের খেলায় মত্ত হয়ে যায়। ঘণ্টা দুয়েক পড়ে একজন বমি করা শুরু করে। এরপরই বাড়ির লোকজন ছুটে আসে। ততক্ষণে বাকি শিশুরা বমি, পায়খানা করা শুরু করে। কয়েকজন অজ্ঞানও হয়ে যায়। অসুস্থ শিশুদের প্রথমে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছিল। পরে, শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত শিশুরা সুস্থ রয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, শিশুরা খেলার সময় বিষাক্ত কোনও ফল খেয়ে এই বিপত্তি হয়েছে। এই ঘটনায় চরম আতঙ্কিত পরিবারের লোকজন। পরিবারের লোকজনের বক্তব্য, ওই গাছের পাশে তারা প্রতিদিন খেলা করে। কোনওদিন এরকম ঘটনা ঘটেনি। এদিন গাছের ফল খেয়ে এই ঘটনা ঘটেছে। আমরা আতঙ্কে রয়েছি।

    হাসপাতালের সুপার কী বললেন?

    এই বিষয়ে গঙ্গারামপুর হাসপাতালের সুপার বাবুসোনা সাহা বলেন, ওই ১১ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। তাঁদের চিকিৎসা চলছে তারা আপাতত তারা সুস্থ রয়েছে। তাদেরকে আরও দুদিন হাসপাতালে নজরদারির মধ্যে রাখতে হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Loksabha: তুমুল বিশৃঙ্খলা ও অসংসদীয় আচরণ! লোকসভা ও রাজ্যসভায় একই দিনে সাসপেন্ড ৬৭ সাংসদ

    Loksabha: তুমুল বিশৃঙ্খলা ও অসংসদীয় আচরণ! লোকসভা ও রাজ্যসভায় একই দিনে সাসপেন্ড ৬৭ সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অসংসদীয় আচরণের অভিযোগ বিরোধী সাংদদের বিরুদ্ধে। লোকসভা (Loksabha) ও রাজ্যসভা এদিন চরম বিশৃঙ্খলা সাক্ষী থাকল, যার নেপথ্যে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। লোকসভার স্মোককাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই বলেছিলেন যে এনিয়ে তদন্ত হওয়া দরকার, বিতর্কের চেয়ে। প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর ঘটনার পরেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেও বিরোধী সাংসদদের এহেন আচরণে উঠছে প্রশ্ন। সোমবার স্মোককাণ্ড নিয়ে তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। আর এ কারণেই ৩৩ জন লোকসভার সাংসদকে (Loksabha) এবং ৩৪ জন রাজ্যসভার সাংসদকে চলতি শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হল। যার মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীও। এই হিসেবে দুটি কক্ষ মিলিয়ে একই দিনে সাসপেন্ড করা হল ৬৭ সাংসদকে।

    তৃণমূলের ৯ সাংসদ সাসপেন্ড

    এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নয় সাংসদও রয়েছেন তালিকায়। নারদাকাণ্ডে অভিযুক্ত সৌগত রায় তো রয়েছেন, পাশাপাশি কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দারদেরও সাসপেন্ড করা হয়েছে বিশৃঙ্খল আচরণের জন্য। অন্যদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ডিএমকে সাংসদ দয়ানিধি মারণ ও টিআর বালুকেও সাসপেন্ড করা হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন লোকসভায় (Loksabha)। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন। ঘটনার দিনই সিআরপিএফের শীর্ষ আধিকারিককে মাথায় রেখে কমিটি তৈরি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাড়ানো হয়েছে সংসদের (Loksabha) নিরাপত্তা। গ্যালারি এবং ভবনের মাঝখানে বসানো হচ্ছে পুরু কাচের দেওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  নিজের করণীয় কাজ তো করেছেন। অমিত শাহের কাজই তো তাঁর সবচেয়ে বড় বিবৃতি। তারপরে আলাদা করে বিবৃতির প্রয়োজন কি রয়েছে? এমনটাই প্রশ্ন ওয়াকিবহাল মহলের।

    ইস্যু নেই বিরোধীদের!

    রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ‘‘কংগ্রেসসহ বিরোধী দলগুলো কোনওরকম ইস্যু পাচ্ছে না। বছর ঘুরলে লোকসভা ভোটও রয়েছে। তাই লোকসভার স্মোককাণ্ডকেই রাজনৈতিক হাতিয়ার বানিয়ে চলতি শীতকালীন অধিবেশন কে পন্ড করতে চাইছে তারা।’’ প্রসঙ্গত, আজকের ৩৩ জনকে নিয়ে মোট ৪৭ জন লোকসভার সদস্যকে বিভিন্ন ইস্যুতে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Shantiniketan: পৌষমেলার প্লট বুকিং নিয়ে ব্যাপক দুর্নীতি! কী হয়েছে জানেন?

    Shantiniketan: পৌষমেলার প্লট বুকিং নিয়ে ব্যাপক দুর্নীতি! কী হয়েছে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শান্তিনিকেতনে (Shantiniketan) পৌষমেলার প্লট বুকিংয়ের জন্য চারগুণ ফি নেওয়া হচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছিলেন। এটা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ ছিল। সেই ক্ষোভের মধ্যে এবার যোগ হল প্লট বুকিং নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী অভিযোগ? (Shantiniketan)

    পৌষমেলায় শান্তিনিকেতনের (Shantiniketan) পূর্বপল্লির মাঠে প্লট বুকিংয়ে জিএসটি নম্বর ছাড়াই নেওয়া হচ্ছে রাজ্য ও কেন্দ্রের জিএসটি। এছাড়া, পৌষমেলার স্টলের জন্য প্লট বুকিংয়ের টাকা সরকারের কোন খাতে জমা পড়ছে কোন সদূত্তর নেই। অথচ, এই প্রথম পূর্বপল্লির মাঠে পৌষমেলা করছে রাজ্য সরকার।  ২০১৯ সালে শেষবার শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে হয়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা। তারপর থেকে আর হয়নি মেলা। তবে বোলপুর ডাকবাংলো মাঠে ২০২১ ও ২২ সালে বিকল্প পৌষমেলা করেছিল রাজ্য সরকার। এবার উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই সকলে মনে করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা করবে। কিন্তু, রাজ্য সরকার মেলা করার জন্য বিশ্বভারতীর কাছে পৌষমেলার মাঠ চেয়ে আবেদন করে। দীর্ঘ টালবাহানার পর মাঠ দেয় বিশ্বভারতী।

    ব্যবসায়ীদের কী বক্তব্য?

    ব্যবসায়ীদের বক্তব্য, ২০১৯ সালের পর পূর্বপল্লির মাঠে হচ্ছে পৌষমেলা। তবে এই মেলার আয়োজক রাজ্য সরকার। ইতিমধ্যের শুরু হয়ে গিয়েছে মেলার স্টলের জন্য প্লট বুকিং। আর এই প্লট বুকিং নিয়ে ব্যপক দুর্নীতি হচ্ছে। আর জিএসটি নম্বর ছাড়াই নেওয়া হচ্ছে জিএসটি। শুধু স্টেট জিএসটি নয়, সেন্ট্রাল জিএসটিও নেওয়া হচ্ছে। অথচ কোনও জিএসটি নম্বর নেই, যা সম্পূর্ণ বেআইনি। এমনকী, রাজ্য সরকার মেলা করলেও সরকারের কোন খাতে এই প্লট বুকিংয়ের টাকা জমা পড়ছে তার উল্লেখ নেই। ব্যবসায়ীরা যথারীতি জিএসটি নম্বর ছাড়াই জিএসটি দিয়ে প্লট বুক করছে। উল্লেখ্য, ২০২২ সালে ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলায় দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তারপরেই পূর্বপল্লির পৌষমেলার প্লট বুকিং নিয়ে ব্যবসায়ীরা দুর্নীতির অভিযোগ তোলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: ‘অনেক মধু আছে, তাই দাঁড়়াতে চাইছেন’, দলীয় বিধায়ককে কেন বললেন চিরঞ্জিৎ?

    North 24 Parganas: ‘অনেক মধু আছে, তাই দাঁড়়াতে চাইছেন’, দলীয় বিধায়ককে কেন বললেন চিরঞ্জিৎ?

    মাধ্যম নিউজ ডেস্ক: দলেরই এক বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সেলিব্রিটি বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। দলীয় বৈঠকে প্রকাশ্যে তাঁর ক্ষোভের কথা জানালেন বারাসতের বিধায়ক। যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) তৃণমূলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?(North 24 Parganas)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলা পরিষদের সভা কক্ষে ১৪ ডিসেম্বর তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল। সেখানে শীর্ষ নেতৃত্বের কাছে বারাসতের বিধায়ককে নিয়ে বেশ কিছু অনুযোগ করেছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি শীর্ষ নেতৃত্বকে জানান, বারাসতে নেতৃত্বের অভাব রয়েছে। সেখানকার নাগরিকরা নিজেদের অভিযোগ জানাতে পারছেন না। পরিষেবা দেওয়ার মত জনপ্রতিনিধি বা নেতা সেখানে নেই। এতে নাগরিকরা ক্ষুব্ধ হচ্ছেন। এতে সার্বিকভাবে তৃণমূলেরই ক্ষতি হচ্ছে। যদিও পরে বিধায়ক নারায়ণ গোস্বামীকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, যা বলার কোর কমিটির আলোচনায় বলব।

    নারায়ণ গোস্বামীকে নিয়ে এ কী বললেন চিরঞ্জিৎ?

    রবিবার উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলা গ্রন্থমেলায় এসে নারায়ণ গোস্বামী প্রসঙ্গে চিরঞ্জিৎ বলেন, আমায় মমতা যদি আর না দাঁড় করায় (বিধানসভা ভোটে), তা হলে হয়ত ও (নারায়ণ) ঢুকবে। তাই এক পা এগিয়ে রাখল।  বারাসত কেন্দ্রই পছন্দের নারায়ণের? তিনি তো এমনিতেই বিধায়ক। চিরঞ্জিতের ব্যাখ্যা, ২০২১ সালের বিধানসভা ভোটে তাঁর কেন্দ্র থেকেই ভোটে লড়তে চেয়েছিলেন নারায়ণ। নারায়ণ হয়তো চাইছেন ২০২৬ সালের বিধানসভা ভোটে বারাসত থেকে দাঁড়াতে। তাই হয়ত নেতৃত্বের কাছে এ সব বলছেন। বারাসতে অনেক ব্যবসায়ী আছে। এখানে অনেক মধু আছে। তাই এখান থেকে দাঁড়াতে চায় ও।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    শাসকদলের বিধায়ক বনাম বিধায়কে এই দ্বন্দ্বে কটাক্ষের সুযোগ হাতছাড়া করেনি গেরুয়া শিবির।  বিজেপির রাজ্য কমিটির সদস্য শঙ্কর চট্টোপাধ্যায়ের বলেন, তৃণমূল নিজেদের গোষ্ঠীকোন্দলে জেরবার। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতিকাণ্ডে জেলে। এ দিকে বিধায়ক বিধায়ককে আক্রমণ করছেন। এর ‘ফল’ লোকসভা নির্বাচনে পাবে তৃণমূল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share