Tag: Madhyom

Madhyom

  • Sandeshkhali: শাহজাহান বিরোধী আন্দোলন দমাতে গ্রামে গ্রামে পুলিশ ক্যাম্প, সিসি ক্যামেরায় নজরদারি

    Sandeshkhali: শাহজাহান বিরোধী আন্দোলন দমাতে গ্রামে গ্রামে পুলিশ ক্যাম্প, সিসি ক্যামেরায় নজরদারি

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্দোলন দমাতে সন্দেশখালিতে আরও সক্রিয় হল পুলিশ। সন্দেশখালির (Sandeshkhali) বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আপাতত বেড়মজুর এলাকার কাঠপোলে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। বসানো হয়েছে তিনটি সিসি টিভি। আন্দোলনকারীদের ওপর নজরদারি করার জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। শনিবার সকাল থেকে থেকে কমব্যাট ফোর্স মোতায়েন রয়েছে গ্রামে।

    দুয়ারে ক্যাম্প! (Sandeshkhali)

    শাহজাহান বাহিনী সন্দেশখালি জুড়ে তাণ্ডব করে বেড়াত। গ্রামবাসীরা সাহস করে থানায় গিয়ে অভিযোগ জানাতে গেলে ফিরিয়ে দেওয়া হত। অভিযোগ নেওয়া হত না। এমনই অভিযোগ করেছিলেন এলাকার বাসিন্দারা। এখন গ্রামে ক্যাম্প করে অভিযোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, আগে পুলিশ এই পদক্ষেপ নিল সন্দেশখালির (Sandeshkhali) এই রুপ রাজ্যবাসীকে দেখতে হত না। পুলিশ নিষ্ক্রিয় হওয়ার কারণে পরিস্থিতি খারাপ হয়েছে। এখন ঠেলায় পড়ে পুলিশের টনক নড়েছে। জানা গিয়েছে, এদিন সকাল থেকে থানার আইসি, এসডিপিও এবং বারাসত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় সন্দেশখালিতে রয়েছেন। ডিআইজি বলেন, এদিন বেড়মজুর গ্রামে ক্যাম্প করা হয়েছে। ধীরে ধীরে বাকি গ্রামগুলিতে  ক্যাম্প করে অভিযোগ জমা নেওয়া হবে। যে কোনও ধরনের অভিযোগ জানানো যাবে ক্যাম্পে। তার উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ক্যাম্পে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন। এছাড়াও থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা।  দু-তিনজন করে অভিযোগ জানাতে পারবেন।

     শাহজাহান অনুগামীদের ওপর চড়াও হন গ্রামবাসীরা

    প্রসঙ্গত, শুক্রবার সকালে সন্দেশখালির কাছারি এলাকায় শাহজাহান শেখের এক ‘অনুগামী’র মাছের ভেড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন গ্রামবাসীরা। বেড়মজুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকাতেও হাতে লাঠি-ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। দখল হয়ে যাওয়া জমিজমা ফেরতের দাবি জানান তাঁরা। পাশাপাশি,শাহজাহানকে গ্রেফতারেরও দাবি জানান বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে ওই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বেলার দিকে পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল নেতা অজিত মাইতিকে মারধর করার পাশাপাশি তাঁর বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশের গাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ একাধিক জনকে আটক করা হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ২৪/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ২৪/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) সঙ্গীর প্রেমে হাবুডুবু খাবেন।

    ২) সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটাবেন।

    ৩) বন্ধুর স্বাস্থ্য ভালো যাবে না।

    বৃষ

    ১) একাধিক কাজ হাতে আসায় দুশ্চিন্তা বাড়তে পারে।

    ২) ব্যবসায়ীরা তিক্ততাকে মিষ্টত্বে পরিণত করার কৌশল শিখতে হবে।

    ৩) পারিবারিক বিবাদের সমাধানের জন্য বরিষ্ঠদের সঙ্গে আলোচনা করবেন।

    মিথুন

    ১) বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণের ইচ্ছা রয়েছে যাঁদের, তাঁদের স্বপ্নপূরণ হতে পারে।

    ২) অফিসে কোনও কাজের দায়িত্ব দেওয়া হলে তা সময়ের মধ্যে পূরণ করুন।

    ৩) টিম ওয়ার্ক করলে সকলকে খুশি করতে পারবেন।

    কর্কট

    ১) লগ্নির ইচ্ছা থাকলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন।

    ২) জীবনসঙ্গীর সঙ্গে মিলে কোনও নতুন কাজের পরিকল্পনা তৈরি করতে পারেন।

    ৩) পরিবারে পুজোর আয়োজন হতে পারে, ফলে অতিথি আগমন হবে।

    সিংহ

    ১)  ব্যবসায়ীরা কোনও প্রকল্পে ভালো অর্থ লাভ করবেন।

    ২) পড়াশোনা ও আধ্যাত্মিকতায় রুচি থাকবে।

    ৩) কাজ এড়িয়ে যাওয়ার প্রবণতা ত্যাগ করুন, না-হলে সমস্যা সৃষ্টি হতে পারে।

    কন্যা

    ১) চাকরিজীবী জাতকরা পার্টটাইম কাজ করার পরিকল্পনা করে থাকলে তাঁদের ইচ্ছাপূরণ হবে।

    ২) কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন।

    ৩) স্বাস্থ্যের যত্ন নিন।

    তুলা

    ১) আত্মসম্মান বৃদ্ধি পাবে, এর ফলে সমস্ত কাজ এগোবে।

    ২) শ্বশুরবাড়ির কোনও সদস্যকে টাকা ধার দেওয়ার আগে তাঁদের সঙ্গে কথা বলে নিন।

    ৩) জীবনসঙ্গীর সঙ্গে কিছু বিষয় আলোচনা করতে হবে।

    বৃশ্চিক

    ১) সামাজিক ক্ষেত্রে কাজ করেন, তাঁদের আজকের দিনটি ভালো কাটবে।

    ২) ভালো কাজ করে উচ্চপদে পৌঁছতে পারেন।

    ৩) অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পাবেন। 

    ধনু

    ১) সন্তানের কেরিয়ারের কারণে চিন্তিত থাকবেন।

    ২) কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

    ৩) আজ জীবনসঙ্গীর সঙ্গে কোনও কারণে মতভেদ হতে পারে।

    মকর

    ১) নিজের সঙ্গীর সঙ্গে কথা বলার সময়ে সতর্ক থাকুন।

    ২) কর্মক্ষেত্রে কোনও ভুল করে থাকলে তা থেকে শিক্ষা গ্রহণ করুন।

    ৩) চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকলে ভালো প্রস্তাব পেতে পারেন।

    কুম্ভ

    ১) সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন।

    ২) পরিবারের কোনও সদস্যের সঙ্গে কোনও কথায় জেদ করবেন না।

    ৩) ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন।

    মীন

    ১) আজকের দিনটি নানান সমস্যায় ভরে থাকবে।

    ২) পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ বাঁধবে, দু-পক্ষের কথা শোনার পর কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন।

    ৩) মনের মধ্যে অবসাদ থাকবে, যা আপনাকে চিন্তায় ফেলবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hooghly: দুধের শিশুকে সপাটে গালে চড়, অভিযুক্ত তৃণমূল নেত্রীকে ঘিরে বিক্ষোভ

    Hooghly: দুধের শিশুকে সপাটে গালে চড়, অভিযুক্ত তৃণমূল নেত্রীকে ঘিরে বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন বছরের দুধের শিশুকে গালে কষিয়ে চড় মারার অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। তৃণমূল নেত্রী আবার অঙ্গনওয়াড়ি স্কুলের শিক্ষিকা। কর্মী। ওই শিক্ষিকার মারে ওই ছোট্ট গালে পাঁচ আঙুলের ছাপ পড়ে যায় বলে অভিযোগ। অমানবিক ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) সিঙ্গুরের বড়া বাজার প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটেছিল? (Hooghly)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেত্রীর নাম যাদবী ঘোষ। তিনি হুগলির (Hooghly) সিঙ্গুরের পঞ্চায়েত সমিতির সদস্য। অন্যান্য দিনের মতো এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা আসে। অভিযোগ, শুক্রবার স্কুল চলাকালীন তিন বছরের ওই পড়ুয়ার গালে চড় মারেন অঙ্গনওয়াড়ি স্কুলের শিক্ষিকা। এতটাই জোরে ওই শিশুটির গালে তিনি মেরেছেন যে কিছুক্ষণের জন্য সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর বিষয়টি জানাজানি হতেই অভিভাবকরা সেখানে জড়ো হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা তথা তৃণমূল নেত্রীকে ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এলাকাবাসীর বক্তব্য, তৃণমূল নেত্রী বলে তিনি নিজের দায়িত্ববোধ ভুলে গিয়েছেন। তিন বছরের দুধের শিশুর গায়ে এভাবে কেউ হাত তোলে। যদিও ছেলেটা দুষ্টুমি করে বা পড়া না পারে তারজন্য এভাবে কাউকে মারধর করা উচিত। আমরা ওই নেত্রীর কড়া শাস্তির দাবি জানাচ্ছি। এরপর এলাকার মানুষ থানায় খবর দেন।

    তৃণমূল নেত্রী কী সাফাই দিলেন?

    তৃণমূল নেত্রী যাদবী ঘোষ বলেন, এখানে ৬ মাস কাজ করছি। কেউ আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনতে পারবে না। আর এখানে আমি তৃণমূল নেত্রী নয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা। ছাত্রকে মারধরের কোনও ঘটনা ঘটেনি। এরকম অভিযোগের কোনও ভিত্তিই নেই। এ কাজ আমি করিনি। করতে পারি না। এটা ইচ্ছা করে করা হচ্ছে। তবে, তারা কেন করছে না আমি বুঝতে পারছি না। সমস্ত পড়ুয়াদের আমি ভালোবাসি।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: কংগ্রেস প্রধানের স্বামীকে হাসুয়া দিয়ে তৃণমূল দুষ্কৃতীদের এলোপাথাড়ি কোপ!

    Malda: কংগ্রেস প্রধানের স্বামীকে হাসুয়া দিয়ে তৃণমূল দুষ্কৃতীদের এলোপাথাড়ি কোপ!

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেস প্রধানের বাড়িতে তৃণমূল দুষ্কৃতীদের সশস্ত্র আক্রমণ। উভয় পক্ষের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদার (Malda) কালিয়াচক। শুক্রবার সকালে তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় কংগ্রেস প্রধানের বাড়িতে। কালিয়াচকের সিলামপুর ২ পঞ্চায়েতের প্রধান ফিরোজা বিবির স্বামী নাসিরুদ্দিন শেখ ও দুই ভাইকে কুপিয়ে খুনের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    ঘটনা কীভাবে ঘটল (Malda)?

    গতকাল বৃহস্পতিবার কংগ্রেসে প্রধান ফিরোজা বিবি ও তাঁর স্বামী পঞ্চায়েতের অডিট করাতে কলকাতা গিয়েছিলেন। এরপর ওই দিন রাতেই কলকাতা থেকে বাড়ি (Malda) ফেরেন তাঁরা। পরদিন শুক্রবার সকালে তাঁদের বাড়ির সদর দরজায় কয়েকজন ধাক্কা দেয়। এরপর দরজা খুলতে বলে ওই অজ্ঞাত পরিচিতেরা। ঠিক দরজা খোলার সঙ্গে সঙ্গেই বাড়ির লোকজনের ওপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ঠিক এমনটাই অভিযোগ করে বলেন কংগ্রেস প্রধান। ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীরা হল মুকুল শেখ, জাহাঙ্গীর শেখ, ইব্রাহীম শেখ, জলিল শেখ, ফারিদুল। তারা প্রত্যেকে এলাকার তৃণমূল কর্মী। একই ভাবে বাড়ির গেট ভাঙচুর এবং ব্যাপক লুটপাঠ চালায় বলে অভিযোগও উঠেছে।

    কংগ্রেস প্রধানের অভিযোগ

    কংগ্রেসে প্রধান ফিরোজা বিবি বলেন, “বাড়িতে ঢুকে তৃণমূল দুষ্কৃতীরা আমার স্বামী নাসিরুদ্দিনকে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। বাঁচাতে ছুটে যাই আমি এবং স্বামীর দুই ভাই। এরপর দুষ্কৃতীরা আমাদের উপরও হামলা চালায়। একের পর এক তিনজনকেই কোপ দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায় দুষ্কৃতীরা। এরপর রক্তাক্ত অবস্থায় আশেপাশের স্থানীয়রা আমাদের উদ্ধার করে প্রথমে নিয়ে যায় সিলামপুর গ্রামীন হাসপাতালে। কিন্তু স্বামীর অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকেরা মালদা (Malda) মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তি চাই।”

    ব্লক কংগ্রেস প্রধানের বক্তব্য

    ব্লকের (Malda) কংগ্রেস সভাপতি মহম্মদ মিজানুর রহমান বলেন, “আমাদের প্রধানের দাদু মানসিক রোগী। তাঁকে ঘিরে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে আচমকা আক্রমণ করে। এরপর গলায় কোপ মারতে গিয়ে মাথায় আঘাত করে প্রধানের স্বামীর। মাথায় ৮টি শেলাই পড়েছে তাঁর। বর্তমানে তাঁর অবস্থা খুব আশঙ্কাজনক। পুলিশের কাছে আমরা অভিযোগ জানাবো। তবে পুরাতন কোনও শত্রুতার জন্য এই ভাবে আক্রমণ করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Digha: দিঘায় তৈরি করা হবে রাম মন্দির! শুরু হল জোর তৎপরতা

    Digha: দিঘায় তৈরি করা হবে রাম মন্দির! শুরু হল জোর তৎপরতা

    মাধ্যম নিউজ ডেস্ক: সমুদ্রের টানে পর্যটকরা দিঘার ভিড় করেন। এবার সেখানে বাড়তি আকর্যণ হিসেবে গড়ে উঠেছে জগন্নাথ মন্দির। জোর কদমে এই মন্দির তৈরির কাজ চলছে। কিছুদিনের মধ্যেই দিঘায় বলেই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন পর্যটকরা। তবে, শুধু জগন্নাথ দেব নয়, এবার দিঘায় রাম মন্দিরও (Ram Mandir) গড়়ে তোলার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। যা নিয়ে দিঘাজুড়ে জোর চর্চা শুরু হয়েছে।

    রাম মন্দির তৈরির জন্য জমা পড়ল আবেদন (Ram Mandir)

    ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী কমিটি (দিঘা) ও সনাতনীবৃন্দের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার কমিটির সদস্যরা দিঘায় মিছিল করে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে একটি স্মারকলিপি জমা করেন। প্রশাসনের কাছে জমা পড়েছে রাম মন্দির তৈরির আবেদন। রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় যাতে রাম লালার মন্দির (Ram Mandir) তৈরি করা হয়, সেই আবেদন জানানো হয়েছে। কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দিঘায় বহু ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। তাঁদের কথা ভেবেই রাম মন্দির তৈরি করা হোক। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত আধিকারিক সৌভিক ভট্টাচার্য বলেন, ‘আমরা স্মারকলিপি গ্রহণ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

    শুরু হয়েছে রাজনৈতিক চর্চা

    বিজেপি নেতা তপন মাইতি বলেন, দিঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে। রাম লালার মন্দির তৈরি হলে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে। কারণ, প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন দিঘায়। অনেকেই সমুদ্রে স্নান করার পর মন্দিরে যেতে চান। সেই মন্দিরের জন্য দু একর জমির জন্য আবেদন জানিয়েছে ওই কমিটি। আমরা চাই, এই ধরনের উদ্যোগ কার্যকরী হোক। যুব তৃণমূলের জেলা সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, রাম মন্দিরে (Ram Mandir) আপত্তি নেই। তবে, জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর রাম মন্দিরের কথা ভাবা যাবে। এমনকী দিঘায় মসজিদ নির্মাণের দাবিও উঠেছে সম্প্রতি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: অভিষেকেই দীপ জালালেন বাংলার আকাশ, ‘বাজবল’ ছেড়ে ধরে খেলতে বাধ্য হল ইংল্যান্ড

    India vs England: অভিষেকেই দীপ জালালেন বাংলার আকাশ, ‘বাজবল’ ছেড়ে ধরে খেলতে বাধ্য হল ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: রাঁচীতেই দেশের হয়ে টেস্ট ক্রিকেটে (India vs England) অভিষেক হল বাংলার তরুণ পেসার আকাশ দীপের। প্রথম দিনেই নজর কাড়লেন আকাশ। বুমরার অভাব আপাতত বোঝা গেল না আকাশের জন্য। তিন উইকেট নিলেন তিনি। তাঁর ভেলকিতেই চতুর্থ টেস্টের প্রথম দিনে প্রথম সেশনে দাপট দেখাল ভারত। রাঁচীতে প্রথম ২ ঘণ্টায় ৫ উইকেট হারিয়ে ‘বাজবল’ ভুলে গেলেন বেন স্টোকসেরা। ধাক্কা সামলাতে ব্রেন্ডন ম্যাকালামের দল ফিরল টেস্ট ক্রিকেটের ধ্রুপদী ব্যাটিংয়ে। ইংল্যান্ডকে লাল বলের ক্রিকেটের রুটে (শিকড়) ফেরালেন প্রাক্তন অধিনায়ক জো রুট। তাঁর শতরানের ইনিংসে ভর করে চতুর্থ টেস্টে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ৭ উইকেটে ৩০২।

    রুটের শতরান

    এদিন টস জিতেও সুবিধা করতে পারলেন না স্টোকসেরা। অভিষেককারী আকাশের দাপটে ৫৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড (India vs England)। বাংলার জোরে বোলারের বলে পর পর ফিরে যান বেন ডাকেট (১১), অলি পোপ (শূন্য), জ্যাক ক্রলিরা (৪২)। দলের হাল ধরলেন রুট। রুট ২২ গজে সঙ্গে পেলেন ভারত সফরে এসে রান না পাওয়া বেয়ারস্টোকে। উইকেটরক্ষক-ব্যাটার খেললেন ৩৮ রানের ইনিংস। যদিও রান পেলেন না স্টোকস (৩)। রুটকে কিছুটা সঙ্গ দিলেন উইকেটরক্ষক-ব্যাটার বেন ফোকস। তাঁর ব্যাট থেকে এল ৪৭ রানের ইনিংস। ভরসা দিতে পারলেন না টম হার্টলি। দিনের শেষে রুটের সঙ্গে অপরাজিত আছেন অলি রবিনসন (৩১)। এদিন টেস্টে নিজের ৩১তম শতরান পেলেন রুট। দিনের শেষে তিনি অপরাজিত ১০৬ রানে।

    আরও পড়ুন: শাহরুখ থেকে সৌরভ চাঁদের হাট, শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ

    আকাশের দাপট

    প্রথম দিন ৩ উইকেটে নিয়েছেন আকাশ। তাঁর বোলিংয়ের প্রশংসা করেছেন সবাই। দিনের খেলা শেষে আকাশ বলেন, “খুব ভাল লাগছে। প্রথমের দিকে পিচ থেকে সাহায্য পাচ্ছিলাম। সেটা কাজে লাগাতে পেরেছি।” আকাশ ছাড়াও এদিন মহম্মদ সিরাজ ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। প্রথম দিন উইকেটহীন থাকতে হয় কুলদীপ যাদবকে। অশ্বিন এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ তম উইকেট নেন। ভারতের অন্য কোনও বোলারের এই কৃতিত্ব নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • South 24 Parganas: পঞ্চদশ অর্থ কমিশনের লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    South 24 Parganas: পঞ্চদশ অর্থ কমিশনের লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্যাগ বা একশো দিনের কাজ নয়, এবার অর্থ কমিশনের লক্ষ লক্ষ টাকা নয় ছয়ের অভিযোগ সামনে এলো রাজ্যে। আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির পর এবার কেন্দ্রের বরাদ্দ পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় নয়ছয় হয়েছে। আর এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নামখানা ব্লকে ব্যাপক শোরগোল পড়েছে। যদিও বিডিও তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে এই দুর্নীতিকে হাতিয়ার করে সরব হয়েছে বিজেপি। অপর দিকে পালটা তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। কিন্তু ফের একবার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।

    মূল অভিযোগ কী (South 24 Parganas)?

    স্থানীয় (South 24 Parganas) সূত্রে জানা গিয়েছে, নামখানা ব্লকের পাঁচটি পঞ্চায়েত এলাকায় ২০২২-২৩ অর্থ বর্ষে ১৫ লক্ষ টাকার বেশি নয়ছয় হয়েছে। এই অভিযোগ দায়ের করেছেন ওই ব্লকের নামখানা পঞ্চায়েতের বাসিন্দা স্নেহাশিস গিরি। তিনি বলেন, “এক্ষেত্রে ব্লকের নামখানা, বুধাখালি, হরিপুর, শিবরামপুর ও নারায়ণপুর পঞ্চায়েত অঞ্চলে ২০২২-‌২৩ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা সঠিকভাবে ব্যবহার করেনি রাজ্যের শাসক দল তৃণমূল। অর্থ কমিশনের টাকা এলাকার রাস্তা, নিকাশি এবং পানীয় জলের প্রকল্পে খরচ হওয়ার কথা। কিন্তু কাজের টেন্ডার এবং লেনদেনে মোট ১৬৫টি বেনিয়ম হয়েছে।” এবার এই অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন এলাকার বিডিও। যদিও ব্লকের তৃণমূল নেতৃত্ব দুর্নীতি মানতে নারাজ।

    বিজেপির বক্তব্য

    বিজেপির মথুরাপুর (South 24 Parganas) সাংগঠনিক জেলার জেলা সম্পাদক বিপ্লব নায়েক বলেন, “এই যোজনার টাকা সবটাই লুট হয়েছে। অবিলম্বে চোরেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিডিও দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তৃণমূলেরই পক্ষ নিয়েছেন।”

    তৃণমূলের বক্তব্য

    নামখানার (South 24 Parganas) তৃণমূল নেতা অভিষেক দাস এই আর্থিক দুর্নীতি নিয়ে বলেছেন, “পঞ্চদশ অর্থ কমিশনের টাকাকে প্রকল্পের প্রতিটি ধাপে নিয়ম মেনে কাজের জন্য খরচ করা হয়েছে। কোনও অভিযোগের বাস্তব ভিত্তি নেই। তদন্ত হলে সত্যতা প্রমাণ হবে।”     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে তুলে নিয়ে গেল পুলিশ, গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভে মহিলারা

    Sandeshkhali: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে তুলে নিয়ে গেল পুলিশ, গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভে মহিলারা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশখালি (Sandeshkhali) থেকে ফিরে যেতেই অ্যাকশন মুডে চলে যায় পুলিশ। শুরু হয় গ্রাম জুড়ে ধরপাকড়। বিক্ষোভ দমাতে পুলিশ চেষ্টা করলে মুহূর্তের মধ্যে ছবি বদলে যায়। আগুনে ঘি ঢালার মতো পুলিশের ওপর জনরোষ আছড়ে পড়ে। পুলিশের গাড়ির সামনেই গাছের গুঁড়ি ফেলে মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাতে গাছের ডাল নিয়ে পথে নামেন মহিলারা। পুলিশ ভ্যানে সামনেই রাস্তায় শুয়ে পড়েন এক বৃদ্ধ মহিলা। সব মিলিয়ে পুলিশের বিরুদ্ধে গর্জে ওঠেন সন্দেশখালির মহিলারা।

    ঠিক কী ঘটেছে? (Sandeshkhali)

    এতদিন শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়েছিল। শুক্রবার শাহজাহান ঘনিষ্ঠ দুজন তৃণমূল নেতার ওপর জনরোষ গিয়ে পড়ে। অজিত মাইতি নামে এক তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করা হয়। আর তৈয়ব মোল্লার ভেড়ির আলাঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। নতুন করে সন্দেশখালি (Sandeshkhali) অশান্ত হওয়ার খবর পেয়ে শুক্রবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আসেন। বিক্ষোভ দমাতে গ্রামবাসীদের আইন হাতে তুলে নিলে গ্রেফতারি করার হুঁশিয়ারি দেন তিনি। সন্দেশখালি থেকে ডিজি ফিরে যাবার পরেই কার্যত অতি সক্রিয় হয়ে ওঠে পুলিশ। এলাকা জুড়ে একের পর এক ধর পাকড় শুরু হয়। বেড়মজুড় গ্রামের সাঁকোর এক প্রান্তে পুলিশ বাহিনী। অন্যপ্রান্তে গ্রামবাসীরা জড়ো হন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এক মহিলা বলেন, আমার ছেলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে গিয়েছিল। ভ্যান চালিয়ে খুব কষ্ট করে সে পড়াশোনা করছে। পরীক্ষা দিয়ে ফেরার পথে পুলিশ তাকে তুলে নিল। এটা পুলিশের কী আচরণ। এই পুলিশের গাড়ির সামনে মাটিতে শুয়ে এক গ্রামবাসী কাকুতি মিনতি করতে থাকেন। চ্যাংদোলা করে তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

    শাহজাহান ও তাঁর বাহিনীকে না ধরে গ্রামবাসীদের ধরতে ব্যস্ত পুলিশ!

    সন্দেশখালির (Sandeshkhali) বাসিন্দাদের বক্তব্য, ইডি-র ওপর হামলার পর থেকেই শাহজাহানের খোঁজ নেই। তাঁর অনুগামীরাও এলাকা ছাড়া। যারা এলাকায় এক সময় অত্যাচার করেছিল তাদের গ্রেফতার করার বিষয়ে পুলিশের কোন হেলদোল নেই। অত্যাচারীদের জন্যই সন্দেশখালির আজ এই চেহারা নিয়েছে। শাহজাহানকে না ধরে এখন গ্রামবাসীদের ধরতে ব্যস্ত পুলিশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ফের শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, বিক্ষোভ দমাতে গ্রেফতারির হুঁশিয়ারি ডিজি-র

    Sandeshkhali: ফের শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, বিক্ষোভ দমাতে গ্রেফতারির হুঁশিয়ারি ডিজি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: একসময় যারা গ্রামের পর গ্রাম জুড়ে তাণ্ডব চালিয়েছিল, সেই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। বৃহস্পতিবারের মতো শুক্রবারও জ্বলছে সন্দেশখালি। সন্দেশখালির (Sandeshkhali) বেড়মজুর এলাকায় লাঠি, বাঁশ-হাতে রাস্তায় নেমেছেন গ্রামের মহিলারা। শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতি, তোয়েব মোল্লাদের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ল।

    শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর (Sandeshkhali)

    শুক্রবার সকাল থেকে নতুন করে অশান্ত হতে শুরু করে সন্দেশখালি (Sandeshkhali)। গ্রামবাসীদের জমি দখল করে ভেড়়ি করা শাহজাহান ঘনিষ্ঠ তোয়েবের বিরুদ্ধে জনতারা ক্ষোভে ফেটে পড়েন। ভেড়ির আলাঘরে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। পরে, সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে তৃণমূল নেতা অজিত মাইতির ওপর। বেড়মজুর এলাকার মানুষের অভিযুক্তদেরও তালিকায় প্রথম নাম রয়েছে তাঁর। শুক্রবার সকালে শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতেই হামলার অভিযোগ ওঠে। বেড়ার পাঁচিল ভেঙে ফেলা হয়।  বাড়ির ভিতর ঢুকেও চলে ব্যাপক ভাঙচুর করা হয়। গ্রামবাসীদের বক্তব্য, একুশের নির্বাচনের পর থেকে ওই তণমূল নেতার দলবল আমাদের ওপর ব্যাপক অত্যাচার চালিয়েছে। বাড়িঘর দখল করেছে, জমি দখল করেছে, প্রতিবাদ করলেও মহিলা-পুরুষ নির্বিশেষে ব্যাপক মারধরও করা হয়েছে। এবার সেই ক্ষোভই আছড়ে পড়ল তৃণমূল নেতার পরিবারের ওপর। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলনেতার স্ত্রীর বক্তব্য,  “আমার স্বামী কিচ্ছু করেনি। কোনও ভাঙচুর করেনি। সব ওরা গায়ের জোরে করছে। শাহজাহান শেখের সঙ্গে দল করে, এটাই ওদের রাগ।” আক্রান্ত তৃণমূল নেতার বক্তব্য, “গ্রামবাসীদের অভিযোগ যদি সত্যি হয়, তাহলে আইনের শাসন মেনে নেব।

    সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজি

    এদিকে, সন্দেশখালির (Sandeshkhali) ৫টি গ্রাম পঞ্চায়েতের ৯টি জায়গায় ১৪৪ ধারা জারি করল বসিরহাট জেলা পুলিশ। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন, আইন হাতে তুলে নেবেন না। যা অভিযোগ রয়েছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এদিন বেড়মজুরে যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন। জেলাশাসকের সঙ্গে ফোনে গ্রামবাসীদের কথা বলিয়ে দেন।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলে সুযোগ পেয়েছে ছেলে, বাবা বিমানবন্দরে নিরাপত্তা দিলেন রোহিতদের

    IPL 2024: আইপিএলে সুযোগ পেয়েছে ছেলে, বাবা বিমানবন্দরে নিরাপত্তা দিলেন রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের প্রথম আদিবাসী ক্রিকেটার হিসাবে আইপিএলে সুযোগ পেয়েছেন রবিন মিঞ্জ। রাতারাতি ৩.৬ কোটি টাকার মালিক হন রবিন। কিন্তু সেই রবিনের বাবাকে কী কেউ চেনেন? তিনি বিমানবন্দরে রোহিত শর্মা, বেন স্টোকসদের নিরাপত্তা দেওয়ার কাজে ব্যস্ত। রোহিতরা তাঁকে চিনতেও পারলেন না। এই রোহিতের দল মুম্বই ইন্ডিয়ান্সও কিন্তু গত বছর আইপিএল নিলামে রবিনের জন্য দর হাঁকিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত গুজরাট কিনে নেয় রবিনকে।

    বাবার স্বপ্ন

    রবিনের বাবা ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জের স্বপ্নও ছিল খেলোয়াড় হওয়ার। তিনি গ্রামে হকি এবং ফুটবল খেলেছেন। অ্যাথলেটিক্সেও নেমেছেন। দিল্লির সাই-তে ফুটবল শিবিরেও ডাক পেয়েছিলেন। কিন্তু গ্রামে কোনও স্টুডিয়ো না থাকায় ছবি তুলতে পারেননি। তাই শিবিরে যোগ দেওয়া হয়নি। কিন্তু ছেলে যাতে খেলাধুলো করে তার জন্য শুরু থেকেই জোর দিয়েছিলেন। ছোটবেলায় নিজেই কাঠ কেটে ছেলেকে ব্যাট বানিয়ে দিয়েছিলেন। পরে মাথায় আসে কোচিং অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে দেওয়ার। সেটাই কাজে লাগে।

    রবিনের সাফল্য

    ঝাড়খণ্ডের ভূমিপুত্র মহেন্দ্র সিং ধোনিকে দেখেই বড় হয়েছিলেন রবিন।  নিজের জোরেই বড় মঞ্চে জায়গা করেছেন রবিন। এখন তাঁকে ধোনি এতটাই পছন্দ করেন, যে আইপিএল নিলামের আগে কথা দিয়েছিলেন, আর কোনও দল না নিলেও রবিনকে চেন্নাই সুপার কিংস নেবেই। ছেলে আইপিএলে জায়গা করে নিয়েছেন কিন্তু বাবা এখনও অপরিচিত। বিমানবন্দর থেকে রোহিতেরা বেরনোর সময় ফ্রান্সিসের পাশ দিয়ে গেলেও তাঁকে চিনতে পারেননি। ফ্রান্সিস বলেছেন, “কেন চিনবে? আমি এখানে স্রেফ একজন নিরাপত্তারক্ষী। অনেকের মধ্যে একজন।” 

    আরও পড়ুন: শাহরুখ থেকে সৌরভ চাঁদের হাট, শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ

    পাওয়ার হিটার রবিন

    ঝাড়খণ্ডের রবিন মিঞ্জ একজন অত্যন্ত প্রতিভাবান নবীন ক্রিকেটার। যিনি ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের মধ্যে দিয়ে নজির গড়েছেন। তাঁকে দলে নিয়েছে গুজরাট টাইটানস ফ্র্যাঞ্চাইজি। এই কিপার ব্যাটারকে ৩.৬ কোটিতে কিনেছে শুভমন গিলের গুজরাট দল। তবে মিঞ্জকে গুজরাট দলে নিলেও তাঁর জন্য নিলামের টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই করেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মতন আইপিএলের অন‌্যতম সফল দুই দলও। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস দলকে নিলামের লড়াইতে হারিয়ে রবিনকে দলে নিয়েছে গুজরাট টাইটানস। রবিন মিঞ্জ একজন পাওয়ার হিটার। ক্লাব ক্রিকেটে তিনি পাওয়ার হিটার হিসেবে পরিচিত। তাঁর স্ট্রাইক রেট ১৪০’র পাশাপাশি। এখন বাবার স্বপ্ন রোহিতদের মতোই কোনও একদিন রবিনের গায়েও উঠবে ভারতীয় দলের জার্সি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share