Tag: Madhyom

Madhyom

  • Central Team: আবাস যোজনায় দুর্নীতি! উপভোক্তাদের বাড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দল

    Central Team: আবাস যোজনায় দুর্নীতি! উপভোক্তাদের বাড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি আবাস যোজনার ঘর পাওয়ার ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়েছে কি না সেই সব খতিয়ে দেখতে দক্ষিণ দিনাজপুর জেলায় এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Team)। বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা পরিদর্শন করেন তারা। মূলত কারা কারা ঘর পেয়েছে। তারা আসল ঘর প্রাপক কি না। ঘরের টাকা দিয়ে ঠিক মতো বাড়ি করা হয়েছে কিনা সেইসব সরেজমিনে খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। আগামী কয়েকদিন জেলায় থাকার কথা রয়েছে প্রতিনিধি দলের।

    কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে কী বললেন উপভোক্তারা? (Central Team)

    বারবারই বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল একশো দিনের কাজের মত সরকারি আবাস যোজনার ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি করা হয়েছে। এমন অভিযোগেই কেন্দ্রের তরফে একশো দিনের কাজের ও সরকারি আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েক মাস আগে কেন্দ্রীয় প্রতিনিধি দল একশো দিনের কাজ খতিয়ে দেখতে জেলায় এসেছিলেন। এবার সরকারি আবাস যোজনার ঘরের দুর্নীতি খতিয়ে দেখতে জেলায় এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। মোট দুজনের প্রতিনিধি দল আগামীকালও জেলার বিভিন্ন এলাকা খতিয়ে দেখবেন বলেই জেলা প্রশাসন সূত্রে খবর। যদিও কেন্দ্রীয় প্রতিনিধি দল এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তবে সূত্রের খবর, অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতে সরকারি আবাস যোজনার ঘরের ক্ষেত্রে তেমন কোনও অভিযোগ পাননি কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Team)। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা পরিদর্শন করেন তারা। পাশাপাশি বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এবিষয়ে অমৃতখন্ডের বাসিন্দা শিবনাথ হেমব্রম বলেন, আমাদের সরকারি বাড়ি দেখতে উপর থেকে লোক এসেছিল। আমাদের ছবি তুলল। নাম ও সরকারি বাড়ি নিয়ে অনেক কিছুই জিজ্ঞেস করল।

    পঞ্চায়েত প্রধান কী বললেন?

    এবিষয়ে অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন বলেন,  আমার পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় সরকারি আবাস যোজনা ঘর ঘুরে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Team)। কোথাও কোন অভিযোগ পাননি। সঠিক ভাবেই সব জায়গায় কাজ হয়েছে। কেন্দ্র উদ্দেশ্যে প্রনোদিত ভাবেই বাংলার আবাস যোজনার ঘরের টাকা আটকে রেখেছে। এইভাবে বাংলার উন্নয়নকে দমিয়ে রাখা যাবে না।

    বিডিও-র কী বক্তব্য?

    এবিষয়ে বালুরঘাট ব্লকের বিডিও সম্বল ঝাঁ বলেন, বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা পরিদর্শন করেন ওই প্রতিনিধি দল। যারা ঘর পেয়েছে সেই সব বাড়িতে যান তারা। কথা বলেন ঘর প্রাপকদের সঙ্গে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: মুর্শিদাবাদে একদিনে ৯ নবজাতকের মৃত্যু, হাসপাতালের ভূমিকায় উঠছে প্রশ্ন

    Murshidabad: মুর্শিদাবাদে একদিনে ৯ নবজাতকের মৃত্যু, হাসপাতালের ভূমিকায় উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ নবজাতকের মৃত্যু হয়েছে। একসঙ্গে এতগুলো নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃতের পরিবারের লোকজনের দাবি, এই ঘটনার তদন্ত করার প্রয়োজন রয়েছে। কারণ, হাসপাতালের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Murshidabad)

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুদের বেশিরভাগ শিশুকেই জঙ্গিপুর হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছিল। জঙ্গিপুর হাসপাতালের এসএনসিইউ ওয়ার্ড খারাপ থাকার কারণে শেষ মুহূর্তে স্থানান্তরিত করা হয়েছিল। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে দীর্ঘ এক মাস ধরে সংস্কারের কাজ চলছে। তার ফলে যে-সমস্ত নবজাতক অসুস্থ হয়ে পড়ছে, তাদের জঙ্গিপুর থেকে ভর্তি হচ্ছে মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ স্কুলে ও হাসপাতালে। এছাড়া ডোমকল বা লালবাগ মহকুমা হাসপাতালে থাকা নবজাতকদের অবস্থা খারাপ হলে তাদেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ হাসপাতালে। পাশাপাশি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অনেক প্রসূতি চিকিৎসা বা প্রসব না করিয়ে ব্যাঙের দিতে ছাতার মতো যত্রতত্র গজিয়ে-ওঠা নার্সিংহোমে শিশু প্রসব করানো হচ্ছে। সেই সমস্ত নার্সিংহোমে চিকিৎসকরা অপারেশন করে দেওয়ার পরে সন্তানের শারীরিক অবস্থা খারাপ হলেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নবজাতকদের নিয়ে আসতে হচ্ছে চিকিৎসা করানোর জন্য। ঘটনা হল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওপর নির্ভর করেন এই জেলা-সহ পার্শ্ববর্তী জেলার মানুষ। মোট ৫২টি আসন আছে নবজাতক বিভাগে। কিন্তু সেখানে বর্তমানে ১০০-র বেশি নবজাতক ভর্তি আছে। সবমিলিয়ে চাপ বাড়ছে হাসপাতালের ওপর। চিকিৎসকরা জানাচ্ছেন, ৫ জন শিশুর মৃত্যু হলে সেটিকে স্বাভাবিক ধরা হয়। কিন্তু এর বেশি শিশুর মৃত্যু হতেই উদ্বেগ তৈরি হয়েছে। গাফিলতির কোনও ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখতে জেলা স্বাস্থ্য দফতর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

    কী বললেন এমএসভিপি?

    হাসপাতালের এমএসভিপি ডা. অমিতকুমার দাঁ বলেন, ‘৩০০ গ্রাম ও ৫০০ গ্রাম ওজনের শিশু ভর্তি ছিল। একজন শিশুর জন্মগত ত্রুটি ছিল হার্টের। তাই তাকে বাঁচানো যায়নি। গত ২৪ ঘণ্টায় সদ্যোজাতের মৃত্যু হয়েছে। জন্মগত ত্রুটি ও ওজন কমে যাওয়ার কারণে অনেক শিশুর মৃত্যু হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দফতর।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: আজকেও চলবে ৩ রাজ্যে মুখ্যমন্ত্রী বাছাই পর্ব, পর্যবেক্ষক নিয়োগ করবে গেরুয়া শিবির

    BJP: আজকেও চলবে ৩ রাজ্যে মুখ্যমন্ত্রী বাছাই পর্ব, পর্যবেক্ষক নিয়োগ করবে গেরুয়া শিবির

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বাছাইয়ের পর্ব আজকেও চালাবে বিজেপি (BJP)। জানা গিয়েছে, এরই মধ্যে তিনটি রাজ্যে গেরুয়া শিবির পর্যবেক্ষক নিয়োগ করবে, যাতে আনুষ্ঠানিকভাবে অন্তিম পর্যায়ে নাম বাছাই করা যেতে পারে। রাজস্থান, ছত্তিসগড় এবং মধ্যপ্রদেশে একাধিক নাম নিয়ে আলোচনা চলছে। কোনও রাজ্যতেই বিজেপি (BJP) আগে থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে লড়াইয়ে নামে না, এটা বিজেপির রীতি নয়।

    ছত্তিসগড় ও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর দৌড়ে কারা

    জানা গিয়েছে, তিন রাজ্যে যে পর্যবেক্ষকদের নিয়োগ করা হবে, তাঁরা নির্বাচিত বিধায়ক দলের সঙ্গে বৈঠকে বসবেন। সেখান থেকেই আলোচনার মাধ্যমে উঠে আসবে মুখ্যমন্ত্রীর নাম। তিন রাজ্যের বিধানসভা ভোটেই বিপুল জয় পেয়েছে গেরুয়া শিবির। গত ৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ হতেই দেখা যায় রাজস্থান এবং ছত্তিসগড়কে কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি (BJP)। এর পাশাপাশি মধ্যপ্রদেশেও বেড়েছে জয়ের ব্যবধান। মধ্যপ্রদেশ রাজ্যে শিবরাজ সিং চৌহানের মুখ্যমন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সেখানে নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও নরেন্দ্র সিং তোমরের। ছত্তিসগড় রাজ্যের ক্ষেত্রে, প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নাম যেমন রয়েছে তেমনই বিজেপির রাজ্য সভাপতি অরুন কুমার সাউ, বিরোধী দলনেতা ধর্মলাল কৌশিক, প্রাক্তন আইএএস অফিসার ওপি চৌধুরীর নামও সেখানে রয়েছে।

    বসুন্ধরা রাজে সিন্ধিয়া দেখা করলেন জেপি নাড্ডার সঙ্গে

    অন্যদিকে, রাজস্থানের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। এদিনই দিল্লিতে বসুন্ধরা রাজে সিন্ধিয়া এবং তাঁর ছেলে দুষ্মন্ত সিং বিজেপির (BJP) সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে নাম রয়েছে সাংসদ দিয়া কুমারী, সাংসদ মহন্ত বালকনাথ যোগী, রাজ্যবন্ধন সিং রাঠোরের। দৌড়ে রয়েছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, অশ্বিনী বৈষ্ণব, অর্জুন রাম মেঘওয়াল। এর পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লার নামও রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ০৮/১২/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ০৮/১২/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে।

    ২) সামাজিক সম্মান পাবেন।

    বৃষ

    ১) গান-বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে।

    ২) কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে।

    মিথুন

    ১) রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন।

    ২) অশান্তির থেকে দূরে থাকুন।

    কর্কট

    ১) চিকিৎসার খরচ বাড়তে পারে।

    ২) সঙ্গীতে সাফল্য পেতে পারেন।

    সিংহ

    ১) গাড়ি একটু সাবধানে চালান।

    ২) অর্শ-জাতীয় রোগ বাড়তে পারে। 

    কন্যা

    ১) খারাপ সঙ্গ থেকে সাবধান থাকুন।

    ২) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

    তুলা

    ১) সকাল থেকে বাতের যন্ত্রণা বাড়তে পারে।

    ২) কাজের ব্যাপারে খুব ভাল যোগাযোগ হতে পারে।

    বৃশ্চিক

    ১) ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে।

    ২) উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন।

    ধনু

    ১) বাড়িতে চুরির সম্ভাবনা, সাবধান থাকুন। 

    ২) দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা।

    মকর

    ১) চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে।

    ২) ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক।

    কুম্ভ

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) শরীরে কষ্ট হওয়ার জন্য কাজের সময় নষ্ট।

    মীন

    ১) ব্যয় অতিরিক্ত পরিমাণে বাড়তে পারে।

    ২) দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Darjeeling: বরফের চাদরে ঢাকল দার্জিলিং, উচ্ছ্বসিত পর্যটকরা

    Darjeeling: বরফের চাদরে ঢাকল দার্জিলিং, উচ্ছ্বসিত পর্যটকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দার্জিলিংয়ের (Darjeeling) সান্দাকফুতে অকাল তুষারপাত। আর এতে  বড়দিনের পর্যটন ব্যবসায় বিরাট লাভের আশায় পর্যটন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সান্দাকফুতে বরফ পড়ায় পাহাড় সহ লাগোয়া এলাকায় প্রবল ঠান্ডা নেমে এসেছে। বরফে ঢেকেছে সান্দাকফু। সান্দাকফুতে তুষারপাত হতেই উল্লসিত পর্যটকরা। এই মুহূর্তে ভিড়ে ঠাসা দার্জিলিং। মরসুমের প্রথম তুষারপাত উপভোগ করতে অনেকেই দার্জিলিং থেকে সান্দাকফুতে চলে যান। প্রথম তুষারপাতের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পর্যটকের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। যে আবহাওয়া রয়েছে তাতে রাতের দিকে আরও তুষারপাত হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।

    আশায় বুক বাঁধছেন পর্যটন ব্যবসায়ীরা (Darjeeling)

    মরসুমের প্রথম বরফ পড়াকে ঘিরে আশায় বুক বেঁধেছেন পর্যটন ব্যবসায়ীরা। সিকিমের লেক বিপর্যয়ের কারণে পুজোর পর্যটনের ধাক্কা লেগেছিল। এদিনের অপ্রত্যাশিত তুষারপাত বড়দিনের পর্যটনে ব্যাপক সাড়া জাগাবে বলে জানান ট্যুর অপারেটর সম্রাট সান্যাল। তিনি বলেন, সাধারণত এত আগে দার্জিলিং (Darjeeling) পাহাড়ে বরফ পড়ে না। এবার অসময়ের এই তুষারপাত বড়দিনের আগেই দার্জিলিংয়ে পর্যটকের ঢল নামাবে। বরফ দেখতে বহু পর্যটক এর মধ্যেই আসতে শুরু করবে। আমাদের আশা, পুজোর পর্যটনে যে ধাক্কা লেগেছিল বড়দিনের পর্যটনে অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে। এই আশায় বুক পাচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা।

    সকাল থেকেই ইঙ্গিত ছিল তুষারপাতের

    এই সময়ে বরফ পড়ার ঘটনা সচরাচর দেখা যায় না। যদিও কিছুদিন আগে সিকিমের বরফ পড়েছিল। তবে, দার্জিলিং (Darjeeling) জেলায় এদিন মরসুমের প্রথম বরফ পড়ায় সমতলে তাপমাত্রা নামতে শুরু করেছে। ঘূর্ণাবর্তের জেরে অনেক জেলাতেই শুরু হয়েছে বৃষ্টিপাত। বিকেল থেকে পাহাড়েও কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। এদিন সকাল থেকেই সমতলে মেঘলা আকাশের সঙ্গে হিমেল হাওয়া ছিল। সন্ধ্যার দিকে কিছুক্ষণ ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। এদিন পাহাড়ে বরফ পড়ায় সর্বত্র খুশির হাওয়া।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “স্টেট স্পনসর্ড ওয়েডিং”! মমতার ভাইপোর বিয়ে নিয়ে ট্যুইটে তীব্র আক্রমণ শুভেন্দুর

    Suvendu Adhikari: “স্টেট স্পনসর্ড ওয়েডিং”! মমতার ভাইপোর বিয়ে নিয়ে ট্যুইটে তীব্র আক্রমণ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পারিবারিক বিয়ের অনুষ্ঠান সূত্রে মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে রয়েছেন। আর এই বিয়ে নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি টুইট করে এই বিয়ের অনুষ্ঠানকে স্টেট স্পনসরড বিয়ে বলে তীব্র কটাক্ষ করেছেন।

    সিকিমের লেক বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর দেখা মেলেনি, তোপ রাজু বিস্তার

    ভাইপোর বিয়ে উপলক্ষে বুধবার বিকেলে কার্শিয়াং পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট চারদিন তাঁর পাহাড়ে থাকার কথা। বৃহস্পতিবার সকালে  কার্শিয়াং ঘুরতে বেরিয়েছিলেন। হঠাৎই তিনি একটি চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কিছুক্ষণ চা পাতা তোলার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রীর এই পাতা তোলা নিয়েই সরব হয়েছেন দার্জিলিংয়ের সাংসদ। বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব ভুলে পর্যটকের মতো পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কার্শিয়াঙে একজন পর্যটকের মতো সময় কাটাচ্ছেন। গত ৪ অক্টোবর সিকিমের লেক বিপর্যয়ে তিস্তায় প্রবল জলোচ্ছাস দেখা দেয়। তাতে দার্জিলিং ও কালিম্পং এলাকায় বিপুল ক্ষতি হয়েছে। ৫০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন সরকারিভাবেই মারা গিয়েছেন। ১১ জন এখনও নিখোঁজ। সেই বিপর্যয়ে মুখ্যমন্ত্রী। পদধূলি পাহাড়ে পড়েনি। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিনি কোনও উদ্যোগও নেননি।  মুখ্যমন্ত্রী হিসেবে বিপর্যস্ত পাহাড়বাসীর পাশে এসে তাঁর দাঁড়ানো উচিত ছিল। সেখানে তিনি এখন পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে পাহাড়ে এসে পর্যটকদের মত চা বাগানে গিয়ে পাতা তুলছেন। বিজেপি সাংসদের পাশাপাশি ভাইপোর বিয়ে নিয়ে বিরোধী দলনেতাও (Suvendu Adhikari) তীব্র কটাক্ষ করেছেন।

    [tw]


    [/tw]

     মুখ্যমন্ত্রীর চা পাতা তোলা নিয়ে কী বললেন বিজেপি সাংসদ?

    রাজু বিস্তা বলেন, এদিন চা শ্রমিকদের  আপনজন প্রমাণের তাগিদে তাদের সঙ্গে পাতা তুলেছেন মুখ্যমন্ত্রী। এদিন চা পাতা তুলে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন কত কষ্টকর কাজ করেন চা শ্রমিকরা। সেই কাজে তারা ন্যায্য বেতন, সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সামান্য বেতনে কষ্টের মধ্যেই সংসার চালাচ্ছে চা শ্রমিকরা। আশা করবো সেই কষ্ট লাঘবের জন্য তিনি উদ্যোগ নেবেন। যদি চা শ্রমিকদের ন্যায্য মজুরি, সুযোগ-সুবিধার ব্যবস্থা তিনি করেন তাহলেই সার্থক হবে তাঁর এই কর্মকাণ্ড।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Raiganj: তৃণমূলের পুরসভার বিরুদ্ধে আন্দোলন দলেরই শ্রমিক সংগঠনের, কোন্দল প্রকাশ্যে

    Raiganj: তৃণমূলের পুরসভার বিরুদ্ধে আন্দোলন দলেরই শ্রমিক সংগঠনের, কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে সাধারণত বিরোধী সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করা হয়। এবার সেই পুরসভার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ খোদ তৃণমূল পরিচালিত কর্মচারী সংগঠনের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ (Raiganj) পুরসভায়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

    ঠিক কী অভিযোগ? (Raiganj)

    বৃহস্পতিবার বকেয়া বেতন প্রদান, অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশন সহ একাধিক দাবিতে কর্মবিরতির পাশাপাশি অবস্থান-বিক্ষোভে সামিল হন তৃণমূল পরিচালিত পুর কর্মচারী সংগঠনের নেতৃত্বে পুর কর্মচারীরা। তাঁদের দাবি, অবিলম্বে বকেয়া টাকা না মেটালে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে। এই আন্দোলনের জেরে ব্যাহত হয়েছে পৌর পরিষেবা। সাধারণ মানুষ বিভিন্ন কাজে পুরসভায় গিয়ে ঘুরে আসতে হচ্ছে।  তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত পশ্চিমবঙ্গ পৌরকর্মচারী ফেডারেশনের রায়গঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক শম্ভু ঘোষ বলেন,  মূলত চার দফা দাবিতে এই আন্দোলনে শামিল হয়েছে।  অস্থায়ী পুর কর্মীদের দু মাসের বকেয়া বেতন, অবসরপ্রাপ্ত পুর কর্মচারীদের তিন মাসের বকেয়া পেনশন, পুর (Raiganj) প্রশাসকের কথামতো বাকি অর্ধেক বোনাস প্রদান ও পুর কর্মচারীদের বকেয়া গ্রাচুইটির টাকার দাবিতে আমরা এই কর্ম বিরতি ও অবস্থান-বিক্ষোভ আন্দোলনে করছি। অতি দ্রুত এই বকেয়া টাকা না মেটানো হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

    তৃণমূল কর্মচারীদের এই আন্দোলনকে সমর্থন করেছে কংগ্রেস

    তৃণমূল কর্মচারীদের এই আন্দোলনকে সমর্থন করেছে কংগ্রেস পরিচালিত শ্রমিক কর্মচারী সংগঠন আইএনটিইউসি। উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস পরিচালিত শ্রমিক কর্মচারী সংগঠনের  সম্পাদক অসীম কুমার ভৌমিক বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে রাজ্যটাকে যেভাবে শেষ করে দিয়েছে, তেমনি রায়গঞ্জ (Raiganj) পুরসভা যখন থেকে তৃণমূলের দখলে গেছে তবে থেকে এই পুরসভার মান তলানিতে এসে ঠেকেছে। আমরা কর্মচারীদের স্বার্থে কাজ করি। তাই কর্মচারীদের এই দাবিকে সমর্থন করে এই আন্দোলনের পাশে আমরা আছি।

    রায়গঞ্জ (Raiganj) পুরসভার পুর প্রশাসক কী বললেন?

    এ ঘটনায় রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, এটা কোনও কোন্দল নয়। দাবিদাওয়ার বিষয়টি আমাদের কাছে জানিয়েছে। কর্মীদের স্বার্থে তাঁরা আন্দোলন করছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: শীত পড়তেই বাড়ছে নলেন গুড়ের চাহিদা, জীবিকার টানে জেলায় জেলায় ব্যস্ত ‘শিউলি’রা

    Birbhum: শীত পড়তেই বাড়ছে নলেন গুড়ের চাহিদা, জীবিকার টানে জেলায় জেলায় ব্যস্ত ‘শিউলি’রা

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরের হিমেল হাওয়া ও হালকা কুয়াশায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ। আর শীতের আগমনের সঙ্গে লাফিয়ে কদর বেড়েছে খেজুর গাছের। কারণ এই মরশুমে গাছ থেকে সংগ্রহ করা হয় খেজুরের রস। বীরভূম জেলার (Birbhum) রামপুরহাট, মল্লারপুর, তারাপীঠ, বনহাট-সহ বিভিন্ন প্রান্তে চলছে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করার কাজ৷ এরপর সেই রস থেকে তৈরি হচ্ছে গুড়।

    ব্যস্ত এক শ্রেণির মানুষ (Birbhum)

    শীতের আবহে গ্রাম বাংলার অতি প্রিয় খাবার হরেক রকমের পিঠে ও পায়েস। ঘরে ঘরে খেজুর গুড় দিয়ে তৈরি হয় সেগুলি। তাই লক্ষ্মীলাভের আশায় এখন থেকেই খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরিতে ব্যস্ত এক শ্রেণির মানুষ (Birbhum)। খেজুর গাছের রস ফুটিয়ে তৈরি হয় নলেন গুড় থেকে ঝোলা গুড় কিংবা পাটালিও। বীরভূম জেলায় এঁরা মূলত এসেছেন নদিয়া থেকে। টানা কয়েক মাস খেজুর গাছে হাঁড়ি বাঁধা থেকে শুরু করে রস সংগ্রহ করা এবং তা জ্বাল দিয়ে গুড় বানানো পর্যন্ত পুরো কাজটাই এঁরা করে থাকেন। এঁরা পরিচিত ‘শিউলি’ নামে। নিজেদের পরিচিত জায়গায় যেমন গুড় বিক্রি হয়, পাশাপাশি কলকাতা বা দূরের জেলা থেকেও ক্রেতারা আসেন।

    নলেন গুড়ের চাহিদা বৃদ্ধি 

    শীতের মরশুম শুরু হতেই বাড়ছে নলেন গুড়ের চাহিদা। তবে নলেন গুড় হাতে পেতে সময় আছে বলে দাবি শিউলিদের। তার আগেই বাজার ছেয়েছে নকল নলেন গুড়ে। কিন্তু এই গুড়ে চিনি মেশানো থাকায় তা বেশিদিন স্থায়ী হয় না বলে জানাচ্ছেন শিউলিরা। বীরভূমের (Birbhum) শিউলি যুব্বার আলি মণ্ডল বলেন, “আমি ২০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। সাধারণত শীতের মরশুম শুরু হতেই নলেন গুড়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তবে সেটা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম। কারণ এখন সেই ভাবে শীতকালের দেখা মেলেনি বীরভূমে। তাই ঠিক ভাবে গুড় তৈরি হচ্ছে না। তবে আগামী দিনে বিক্রি ভালো হবে বলে আশাবাদী।

    তিনি আরও জানান, মাত্র চার মাস তাঁরা এখানে থাকবেন। সব কিছু বাদ দিয়ে চার মাসে তাঁদের আয় আনুমানিক প্রায় দুই লক্ষ টাকা। চার মাস পর যখন শীতের আমেজ আস্তে আস্তে হারিয়ে যেতে থাকবে, তখন তাঁরা বীরভূম (Birbhum) ছেড়ে নদিয়াতে নিজের জেলায় ফিরে গিয়ে ডাব বিক্রি করবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Krishna Nagar: উদ্বোধন করেই দায় শেষ মুখ্যমন্ত্রীর ! কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের হাল জানেন?

    Krishna Nagar: উদ্বোধন করেই দায় শেষ মুখ্যমন্ত্রীর ! কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের হাল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঢাকঢোল পিটিয়ে ঘটা করে নদিয়ার কৃষ্ণনগরে (Krishna Nagar) কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই জেলার ছাত্রীদের জন্য এই বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছিল। কিন্তু, গত তিন বছরে এই বিশ্ববিদ্যালয়ের কোনও পরিকাঠামো তৈরি করা হয়নি। ফলে, মুখ্যমন্ত্রী স্বপ্নের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা ক্রমশ কমছে।

    কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা? (Krishna Nagar)

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়টি চালু হয়। নিজস্ব ভবন না-থাকায় প্রথমে কৃষ্ণনগর (Krishna Nagar) উইমেন্স কলেজে এর ক্লাস হচ্ছিল। বছর খানেক পরে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের নতুন ভবনে ক্লাস শুরু হয়। কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপ্যালের আবাসনটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের জন্য ব্যবহার করা হয়। ফলে,  কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নেই। কোনও স্থায়ী অধ্যাপক বা শিক্ষক নেই। স্থায়ী উপাচার্যও নেই। তিন বছর পেরিয়েও এমনই হাল এই বিশ্ববিদ্যালয়ের। ছাত্রী সংখ্যা কমছে বিশ্ববিদ্যালয়ে। কর্মীদের অনেকেই মনে করছেন, পরিকাঠামোর অভাব দেখেও অনেক ছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে পড়ার উৎসাহ হারাচ্ছেন। বরং তাঁরা চলে যাচ্ছেন নিকটবর্তী বর্ধমান বা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ১০টি বিষয়ে মোট আসন ৪৬০টি। এ বছর ভর্তি হয়েছেন ৩৪৩ জন। যেখানে গত বছর ভর্তি হয়েছিলেন ৪৩৭ জন।

    কেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনও ভবন নেই?

    প্রশাসন সূত্রে খবর, কৃষ্ণনগরে (Krishna Nagar) এই বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরির জন্য প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তবে সেই টাকা পূর্ত দফতরের হাতে আসেনি। ফলে ভবন তৈরির কাজ বিশ বাঁও জলে। বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষাকর্মী। সকলেই অস্থায়ী। ১৪৪ জন অতিথি অধ্যাপক। কোনও স্থায়ী অধ্যাপক নেই। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন কাজল দে। তিনি বর্তমানে ডায়মন্ডহারবার উইমেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তিনিও নিয়মিত বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন না। এ ছাড়া ফিনান্স অফিসার, কন্ট্রোলার, রেজিস্ট্রার- সকলেই অবসরপ্রাপ্ত। তাঁদের নতুন করে নিয়োগ করা হয়েছে। তাঁদের সকলে আবার নিয়মিত বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Agriculture: জেলায় জেলায় মাঠ জুড়ে পাকা ধান, অকাল বৃষ্টিতে কপাল চাপড়াচ্ছেন চাষিরা

    Agriculture: জেলায় জেলায় মাঠ জুড়ে পাকা ধান, অকাল বৃষ্টিতে কপাল চাপড়াচ্ছেন চাষিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে জেলায় জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি। এর ফলে চিন্তায় পড়েছেন চাষিরা। কারণ, ধান কাটা শুরু হলেও সেই ধান মাঠেই পড়ে আছে। মাঠের পর মাঠ জুড়ে শুধুই পাকা ধান। এদিকে বৃষ্টির জেরে সেই ধান নষ্টও হচ্ছে (Agriculture)। ফলে আবহাওয়ার এই আচমকা পরিবর্তন চাষিদের ক্ষেত্রে চরম বিপর্যয় ডেকে এনেছে। কীভাবে এই পরিস্থিতি থেকে তাঁরা বেরতে পারবেন, তা কারোরই জানা নেই। সরকারের দিক থেকেও এখনও পর্যন্ত কোনও আশার আলো দেখানো হয়নি।

    জেলায় জেলায় হাহাকার (Agriculture)

    পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর চাষি নিখিল ঘোষ বলেন, আমার আড়াই বিঘে জমি আছে। ধান কাটা অবস্থায় জমিতেই পড়ে আছে। বৃষ্টির কারণে ধান তুলতে পারছি না। দিনের পর দিন সারের দাম, শ্রমিকদের মজুরি ইত্যাদির খরচ বাড়ছে। ট্রাক্টরের খরচও বেশি। কিন্তু ধানের দাম পাচ্ছি না। এই অবস্থায় যদি ধান ঘরে তুলতেই না পারি, তাহলে তো পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতেও একই পরিস্থিতি। আমন ধান একদিকে যেমন কাটা শুরু হয়েছিল, পাশাপাশি তা ঘরে তোলারও কাজ চলছিল। আচমকা টানা বৃষ্টি সব লন্ডভন্ড করে দিয়েছে। মাঠের পর মাঠ জলের তলায় (Agriculture)। ধান এবং অন্যান্য সবজি ডুবে গিয়েছে। ফলে কাল বা পরশু রোদ উঠলেও বিঘের পর বিঘে জমির ফসল যে আর কিছু আস্ত থাকবে না, তা চাষিরা বিলক্ষণ বুঝতে পারছেন। তাই আমন ধানের সঙ্গে আলু চাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। কারণ, এখন জমিতে আলু বসানোর কাজ চলছে। প্রতিকূল পরিস্থিতিতে সেই কাজ থমকে গেল। তাছাড়া যেখানে আলু বসানো হয়ে গেছে, তাদের অবস্থাও হবে পাকা ধানের মতোই।

    ক্ষতি সবজি চাষেও (Agriculture)

    তবে দুশ্চিন্তা শুধু যে ধান নিয়ে, এমনও নয়। শীতের মরশুমে নানা সবজির চাষও (Agriculture) হয় জোর কদমে। ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মটরশুঁটি, বিনস ইত্যাদির এখন বাজারও চাঙ্গা। কিন্তু এরকম একটা সময়ে অকাল বৃষ্টিতে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। কারণ, অনেকেই চাষ করার জন্য মোটা টাকা ঋণ নিয়ে বসে আছেন। আশা, ফসল বিক্রি করে তা শোধ করবেন। কিন্তু ফসল যদি নষ্টই হয়ে যায়, তাহলে কপাল চাপড়ানো ছাড়া আর কোনও পথ খোলা থতাদের।এটা ভেবেই তাঁদের রাতের ঘুম উড়ে গিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share