Tag: Madhyom

Madhyom

  • Jalpaiguri: রাস্তা আটকে চাঁদা আদায়! প্রতিবাদ করতে গিয়ে মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপারের

    Jalpaiguri: রাস্তা আটকে চাঁদা আদায়! প্রতিবাদ করতে গিয়ে মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপারের

    মাধ্যম নিউজ ডেস্ক: কালীপুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ির আংরাভাসা এলাকায়। ক্লাবের ছেলেদের হাতে আক্রান্ত হন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়া ও তাঁর নিরাপত্তারক্ষী। পরে, বিশাল পুলিশ বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Jalpaiguri)  

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ির আংরাভাসা এলাকায় একটি ক্লাবে কালীপুজোর অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেই সময় ক্লাবের সদস্যরা এশিয়ান হাইওয়েতে গাড়ি থামিয়ে চাঁদা তুলছিলেন। এর ফলে রাস্তায় যানজট সৃষ্টি হয়। তাতে আটকে যায় জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়ার গাড়িও। তাঁর নিরাপত্তারক্ষী গাড়ি থেকে নেমে বিষয়টি দেখতে গেলে চাঁদা আদায়কারীরা তাঁর ওপর চড়াও হন। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর অতিরিক্ত পুলিশ সুপার নিজে গাড়ি থেকে নেমে নিরাপত্তারক্ষীকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে এলাক জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

    কী বললেন আক্রান্ত পুলিশ আধিকারিক?

    জখম অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংডেন বলেন, বেশ কয়েকজন রাস্তায় গাড়ি থামিয়ে টাকা তুলছিল। রাস্তায় যানজট হচ্ছে বলে আমার নিরাপত্তারক্ষী বিষয়টি দেখতে যান। ওরা তাঁকে মারধর করে। চোখের সামনে নিরাপত্তারক্ষীকে মারধর করতে দেখে আমি তাঁকে বাঁচাতে যাই। ওরা আমার উপর চড়াও হয়।

    জেলার পুলিশ সুপার কী বললেন?

    এই প্রসঙ্গে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গণপত বলেন,  রাস্তা আটকে চাঁদা আদায় করা অন্যায়। তারপর পুলিশ আধিকারিকের উপর চড়াও হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Asansol: নতুন বছরের শুরুতে পাঁচটি স্টেশনকে ঢেলে সংস্কারের উদ্যোগ, তালিকায় কাদের নাম রয়েছে জানেন?

    Asansol: নতুন বছরের শুরুতে পাঁচটি স্টেশনকে ঢেলে সংস্কারের উদ্যোগ, তালিকায় কাদের নাম রয়েছে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতে আসানসোল (Asansol) ডিভিশনের পাঁচটি স্টেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল রেলমন্ত্রক। অমৃত ভারত প্রকল্পে এই উন্নয়নমূলক কাজ করা হবে। ইতিমধ্যে রেল মন্ত্রক অর্থ অনুমোদনও করেছে। আর সেই সব স্টেশনে কাজ শুরু হওয়ার পথে। নতুন করে পাঁচটি স্টেশনকে সংস্কার করার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীও খুশি।

    ঢেলে সংস্কার করা হচ্ছে কোন পাঁচটি স্টেশন? (Asansol)

    রেল সূত্রে জানা গিয়েছে, পূর্ব রেলের আসানসোল (Asansol) ডিভিশনের আসানসোল, রানিগঞ্জ, অন্ডাল, পাণ্ডবেশ্বর এবং ঝাড়খণ্ডের কুমারডুবি-এই পাঁচটি স্টেশনের আধুনিকীকরণের কাজ নতুন বছরের গোড়া থেকে শুরু হবে। এর জন্য রেল মন্ত্রক প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যেই আসানসোল স্টেশনে কাজ শুরু হয়েছে। শুরুতে অমৃত ভারত প্রকল্পে রানিগঞ্জ স্টেশনের নাম ছিল না। অথচ এই স্টেশন ১৮৫৫ সালে তৈরি হয়েছিল। হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত রেল চালু হওয়ার পর তা সম্প্রসারণের কাজ বর্ধমান হয়ে রানিগঞ্জ পর্যন্ত হয়েছিল। তাই, এলাকার মানুষ, ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সরব হন। রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। পরে এই স্টেশনের নাম নথিভুক্ত করা হয়।

    কী কী উন্নয়নমূলক কাজ করা হবে?

    রেল সূত্রে খবর, রানিগঞ্জে চলমান সিঁড়ি, লিফ্‌ট, আধুনিক যাত্রী প্রতীক্ষালয়, পাণ্ডবেশ্বরে সৌন্দর্যায়ন, অন্ডালে লিফ্‌ট, চলমান সিঁড়ি, ফুট ওভারব্রিজ তৈরি হবে। পাশাপাশি, পাণ্ডবেশ্বর লাগোয়া ঝাঁঝরা, সোনপুর বাজারি খনি থেকে রেলের রেকে প্রচুর পরিমাণে কয়লা পরিবহণ করা হয়। তাই পাণ্ডবেশ্বর স্টেশনটির পাশাপাশি এলাকার উন্নয়নেরও পরিকল্পনা রয়েছে রেলের। আর এই কাজের জন্য রানিগঞ্জের জন্য ৩৫ কোটি, পাণ্ডবেশ্বর স্টেশনের জন্য ২১ কোটি, অন্ডালের জন্য ২০ কোটি এবং কুমারডুবি স্টেশনের আধুনিকীকরণের জন্য ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

    রেল আধিকারিকের কী বক্তব্য?

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, প্রথম ধাপে আসানসোলের (Asansol) সঙ্গে বাকি চারটি স্টেশনের কাজও চলবে। নতুন বছরেই কাজ শুরু হবে। আসানসোল রেল ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল কুমারডুবি। সেখানে নতুন স্টেশন ভবন, অত্যাধুনিক যাত্রী প্রতীক্ষালয়, দু’টি চলমান সিঁড়ি, লিফট তৈরি করা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • International Relations: মধ্যপ্রাচ্যে সংকটের মধ্যেই বাইডেন-শি জিনপিং বৈঠক, লক্ষ্য সম্পর্কের স্থিতিশীলতা?

    International Relations: মধ্যপ্রাচ্যে সংকটের মধ্যেই বাইডেন-শি জিনপিং বৈঠক, লক্ষ্য সম্পর্কের স্থিতিশীলতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিং মধ্যপ্রাচ্যে সংকট এবং তাইওয়ানের উত্তেজনার মধ্যেই সান ফ্রান্সিসকোতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন। সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে (International Relation) স্থিতিশীল করার বিষয় প্রাধান্য পাবে। সেই সঙ্গে ইজারায়েল-হামাস যুদ্ধকে প্রশমিত করার বিষয়ও আলোচানা হতে পারে বলে জানা গিয়েছে।

    মার্কিন-চিনের সম্পর্কের স্থিতিশীলতা (International Relation)

    ভূ-রাজনীতির প্রেক্ষাপটে এটাও অনুমান করা হচ্ছে যে হামাসে বনাম ইজরায়েল যুদ্ধের বিষয় নিয়েও আলোচনা হতে পারে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলকে সমর্থন করেছে। আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তাইওয়ানের সীমান্ত রেখায় চিনের গতিবিধি প্রবল হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ু যুদ্ধ ব্যাপক চাঞ্চাল্য তৈরি করেছে। তাই মার্কিন-চিনের বৈঠক কী বার্তা দেয় সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের আগে এই বছর দুই নেতার সাক্ষাৎ হয়েছিল। এরপর ইন্দনেশিয়ার বালিতে জি-২০ সস্মলনে এই দুই রাষ্ট্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়। বিগত মাসগুলিতে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এবং মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বেজিংয়ে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল চিনের সঙ্গে সংবাদের মাধ্যমে দুই দেশের উত্তেজনাকে (International Relation) প্রশমিত করা। মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে চিনের সঙ্গে সামরিক বাহিনীর যৌথ সম্পর্কের অস্থিরতার দ্বন্দ্ব যেন ক্রমশ কেটে যায়। 

    আর্থিক সম্পর্কের গতি বাড়বে

    বেজিং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের স্থিতিশীলতা (International Relation) চায়, কারণ মার্কিন বিনিয়োগকারী এবং ব্যবসাকে চিনে আকৃষ্ট করতে আগ্রহী। দুই দেশের উত্তেজনা সত্ত্বেও, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৭৮৬ বিলিয়ন ডলারের বেশি। ২০২২ সাল পর্যন্ত, চিনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এফডিআই ছিল ১২৬.১ বিলিয়ন ডলার, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে চিনা বিনিয়োগ ছিল ২৬.৮৮ বিলিয়ন ডলারের বেশি। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র চিনকে আশ্বস্ত করেছে যে আমেরিকা তার জাতীয় নিরাপত্তা রক্ষা করতে চায়। পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ককে ছিন্ন করতে চায় না।

    মধ্যপ্রাচ্য সঙ্কট কী কাটবে?

    মধ্যপ্রাচ্য সঙ্কটকে কাটাতে বাইডেন কি চিনের মধ্যস্থতা চাইবেন ইরানকে বোঝাতে? কারণ ইজরায়েল-হামাসের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরোপুরি উল্টো অবস্থানে মত পোষণ করে ইরান। সম্প্রতি চিনের সঙ্গে ইরানের বাণিজ্যিক সম্পর্ক (International Relation) অনেকটাই ভালো বলে মনে করা হচ্ছে। ফলে এই মধ্য প্রাচ্যের সঙ্কটকে মোচন করতে বাইডেন-শি জিনপিং-এর বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহলের একাংশ।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার, ১৬/১১/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার, ১৬/১১/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন, যাতে সকলের প্রীতি লাভ করবেন। 

    ২) কোনও বন্ধু আপনাকে ঠকাতে পারেন।     

    বৃষ

    ১) কর্মক্ষেত্রে সম্মান পাবেন। 

    ২) একাধিক পথে আয় বাড়তে পারে।   

    মিথুন

    ১) বন্ধুদের জন্য অশান্তি হতে পারে। 

    ২) আগুন থেকে বিপদের আশঙ্কা।     

    কর্কট

    ১) অশান্তি থেকে সাবধান থাকা দরকার। 

    ২) ব্যবসায় বাড়তি লাভ হতে পারে।     
      
    সিংহ 

    ১) ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে।

    ২) নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে।       

    কন্যা

    ১) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

    ২) ব্যবসায় সমস্যা বাড়তে পারে।      

    তুলা 

    ১) দাম্পত্য জীবনে অশান্তির যোগ।

    ২) ব্যবসায় চাপ বাড়লেও আয় ভালই হবে।    

    বৃশ্চিক

    ১) অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। 

    ২) কাজের জন্য সুনাম বাড়তে পারে।    

    ধনু

    ১) ব্যবসার দিকে অশান্তি বাড়তে পারে।

    ২) চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে।

    মকর

    ১) শরীরে ব্যথা পাওয়ার জন্য ব্যবসার দিকে সময় দিতে পারবেন না।
     
    ২) স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির সময়।      

    কুম্ভ

    ১) চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা।

    ২) বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে।      

    মীন

    ১) স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন।

    ২) খেলাধুলায় নাম করার ভাল সুযোগ হাতছাড়া হতে পারে।     

     

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Train Accident: আগুনের গ্রাসে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেস! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

    Train Accident: আগুনের গ্রাসে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেস! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধ্বংসী আগুনের করাল গ্রাসে দিল্লি-দ্বারভাঙ্গা এক্সপ্রেস (Train Accident)। দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে ট্রেনের একের পর এক কামরাকে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। তীব্র চিৎকারের আওয়াজ শোনা যায় ঘটনাস্থলে। বুধবার এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে। দিল্লি-দ্বারভাঙ্গা এক্সপ্রেসের এই আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। দিল্লি থেকে মেরঠ যাওয়ার পথে এই অঘটন ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে রেল সূত্রে খবর যে এখনও পর্যন্ত সেভাবে কোনও প্রাণহানি ঘটেনি। একটি কামরা থেকে আগুন ছড়ায় তিনটি কামরায়। রেল কর্মীদের তৎপরতায় সেই তিনটি কামরা বাকি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়।

    কীভাবে ঘটল দুর্ঘটনা?

    জানা গিয়েছে, প্রথমে একটি বগির (Train Accident) নিচে আগুন লেগে যায়। তার কারণ অবশ্য জানা যায়নি। মুহূর্তের মধ্যে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে তিনটি বগিতে। এতে বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন যাত্রী লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়ার চেষ্টা করেন। এতেও জখম হন অনেক যাত্রী। মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে।

    ব্যাপক ভিড় ছিল ট্রেনটিতে

    খবর পাওয়া মাত্রই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর চেষ্টা করে। দমকল কর্মীদের (Train Accident) অনুমান, ট্রেনটিতে অনেক বেশি যাত্রী ছিলেন ধারণক্ষমতার থেকে বেশি। ছট উপলক্ষে অনেক মানুষ বিহারে নিজের বাড়িতে ফিরছিলেন ওই দিল্লি-দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেসে চেপে। তাই তাতে ছিল দারুণ ভিড়। ঘটনাস্থলে পৌঁছেছে ভারতীয় রেল বিভাগের বেশ কয়েকজন আধিকারিকও কীভাবে এই আগুন লাগল তার তদন্ত চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Artificial Intelligence: চাকরিজীবীদের কাছে হুমকি হবে না কৃত্রিম বুদ্ধিমত্তা, জানালেন নারায়ণ মূর্তি

    Artificial Intelligence: চাকরিজীবীদের কাছে হুমকি হবে না কৃত্রিম বুদ্ধিমত্তা, জানালেন নারায়ণ মূর্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাকরিজীবীদের কাছে বড় হুমকি হয়ে দাঁড়াবে! এমনটা ভাবেন না ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তি। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (Artificial Intelligence) বিজ্ঞানের একটি বড় আবিষ্কার বলেই মনে করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আগামী দিনে প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় জায়গা নিতে চলেছে তাও মনে করেন নারায়ণ মূর্তি। একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলতে শোনা যায় নারায়ণ মূর্তিকে।

    আরও পড়ুন: গাজার হাসপাতালে ইজরায়েলি সেনার প্রবেশ, হদিশ মিলল হামাসের অস্ত্রভাণ্ডারের

    সমস্যার সমাধানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স…

    দৈনন্দিন জীবনের নানা সমস্যার সমাধানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) যে একটি বড় টুল বা ইনস্টলমেন্ট হয়েছে এ কথা জানান ইনফোসিস কর্তা। চ্যাট-জিপিটি থেকে অ্যালগরিদম এসব কিছুতেই ডেটার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তাঁর মতে, মানুষের মন এবং বুদ্ধি হল সব থেকে বড় ইন্সট্রুমেন্ট যেকোনও সমস্যা সমাধানের। তিনি জানান,মানববুদ্ধির সাহায্যে যখনই আপনি চিন্তা করবেন কোনও বড় কিছুর এবং জটিল সমস্যার সমাধানের তার বিকল্প সবসময় এআই হবে না।

    আরও পড়ুন: বিরসা মুন্ডার জয়ন্তীতে আদিবাসী নৃত্যে পা মেলালেন দ্রৌপদী মুর্মু, শুভেচ্ছা বার্তা মোদির

    অশুভ শক্তির হাতে যেন না ওঠে এআই

    আগামীদিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) ব্যবহার করে নিউক্লিয়ার রিয়াক্টরগুলিকে নিয়ন্ত্রণ করার সম্ভাবনা তৈরি হয়েছে, এটাকেও স্বাগত জানিয়েছেন নারায়ণ মূর্তি। তিনি বলেন জানান, অনেক কিছু ক্ষেত্র রয়েছে যেগুলিতে মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করতে পারছে। এছাড়াও রোবোটিক্স সায়েন্সের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব গুরুত্বপূর্ণ বলে বলেন নারায়ণ মূর্তি। কিন্তু এর পাশাপাশি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেন কোনোভাবেই অশুভ শক্তির হাতে না পৌঁছায় সে ব্যাপারেও সতর্কবার্তা দিয়েছেন ইনফোসিস কর্তা।

    আরও পড়ুন: শিক্ষক নিয়োগ মামলায় নিজাম প্যালেসে হাজিরা দিলেন বিভাস অধিকারী, জল্পনা তুঙ্গে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Climate Crisis: জীবাশ্ম জ্বালানি নিয়ে এখনই পদক্ষেপ না নিলে জলবায়ু সঙ্কটাপন্নের খবর

    Climate Crisis: জীবাশ্ম জ্বালানি নিয়ে এখনই পদক্ষেপ না নিলে জলবায়ু সঙ্কটাপন্নের খবর

    মাধ্যম নিউজ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি বিষয়ে এখনই কোনও পদক্ষেপ না নিলে জলবায়ু (Climate Crisis) নিয়ে বিরাট সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করছে একটি সমীক্ষা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সূত্রে জানা গিয়েছে, ১০০ টি দেশের বিজ্ঞানীরা সমীক্ষা করে একটি প্রতিবেদনে জানিয়েছেন, জৈব জ্বালানি বিষয়ে যদি পর্যায় ক্রমে এখনই পদক্ষেপ গ্রহণ না করা যায়, তাহলে আগামী দিনে সঙ্কটাপন্ন জলবায়ুর বিপদ আরও ভয়াবহ হবে।

    কী বলা হয়েছে প্রতিবেদনে (Climate Crisis)?

    গত মঙ্গলবার ওয়াশিংটনে প্রকাশিত ল্যানসেট কাউন্টডাউনের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে জলবায়ু (Climate Crisis) ক্রমশ ক্রিয়াশীলতার জায়গা থেকে অনেকটাই দ্রুত পরিবর্তিত হচ্ছে। ২০৫০ সালের মধ্যে তাপমাত্রা জনিত কারণে মৃত্যু প্রায় ৫ গুণ বৃদ্ধি পাবে। ফলে বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির উপর এই জলবায়ু এবং মৃত্যুর মাত্রা নির্ভর করবে। গবেষণার প্রতিবেদনে লেখকেরা জানিয়েছেন, এই জীবাশ্মকে অপরিকল্পিত ভাবে জ্বালানোর কারণে স্বাস্থ্যের জন্য ব্যাপক ঝুঁকির প্রবণতা বৃদ্ধি পাবে। আবার অনেক ব্যাঙ্ক, কোম্পানিগুলিকে অনেক সরকার এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারের অনুমতি দিয়ে চলেছে। এটাও বিপজ্জনক!

    কী বলেন সংস্থার নির্দেশক?

    ল্যানসেট কাউন্টডাউনের নির্দেশক এবং বিশিষ্ট প্রধান লেখক মেরিনা রোমানেলো একটি সাক্ষাৎকার দিয়ে সিএনএনকে বলেছেন, “আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি কোম্পানিগুলি তেল ও গ্যাস উৎপাদনের দিকে আর্থিক লাভের বিষয়ে বেশি নজর দিতে গিয়ে জলবায়ুর উপর খারাপ প্রভাব ফেলছে। অপরিকল্পিত ভাবে জীবাশ্ম জ্বালানি তেল এবং গ্যাস পোড়ানোর কারণে মানব স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলতে চলেছে। ফলে বিশ্বউষ্ণায়ণ (Climate Crisis) একটি বড় বিপদ হয়ে দাঁড়াবে। তাই বিশ্ব যদি কেবল মাত্র জীবাশ্ম জ্বালানির উপর বেশি নির্ভরশীল থাকে, তাহলে কেবল মানব স্বাস্থ্যের জন্য নয়, অর্থনীতির জন্যও বড় বিপর্যয় আনতে পারে।” 

    তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বিশ্বে

    ১৮০০ সালের শেষের দিকে শিল্প বিপ্লবের আগে থেকে বর্তমানে ১.২ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু যখন বিশ্ব, ২ ডিগ্রি সেলসিয়াস অধিক উষ্ণতায় পৌঁছাবে, সেই সময় বিশ্বের দেশগুলি প্রবল তাপমাত্রার সংস্পর্শে আসবে। ফলে মানুষের কর্ম ক্ষমতার শ্রম ৫০ শতাংশ কমে যাবে। ফলে জলবায়ু সঙ্কটে (Climate Crisis) বিশ্ব আর্থিক ক্ষতি, জীবিকা সংস্থান এবং স্বাস্থ্যের ক্ষতির সম্মুখীন হবে। তাই সকলকে তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রির মধ্যে ধরে রাখার বিষয় ভাবার কথা এই প্রতিবেদনে বলা হয়েছে বলে জানা গিয়েছে।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Subrata Roy Sahara: সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের জীবনাবসান

    Subrata Roy Sahara: সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের জীবনাবসান

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুব্রত রায় (Subrata Roy Sahara)। মৃত্যুকালে সাহারাশ্রীর বয়স হয়েছিল ৭৫ বছর। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ তাঁর জীবনাবসান হয়। সুব্রত রায়ের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে সাহারা গোষ্ঠীর তরফ থেকেও।

    বুধবার লক্ষ্ণৌতে আসবে সুব্রত রায়ের মরদেহ

    সুব্রত রায়ের (Subrata Roy Sahara) পার্থিব শরীর লক্ষ্ণৌতে সাহারা সিটিতে নিয়ে আসা হবে বুধবার। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী, পুত্র এবং এক ভাইকে। সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতার মৃত্যুর পরে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই হৃদরোগের সমস্যা ছাড়াও হাইপারটেনশন, ডায়াবেটিসহ একাধিক গুরুতর রোগে আক্রান্ত ছিলেন তিনি। শরীরের অসুস্থতা বেড়ে যাওয়ায় গত ১২ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিনের মাথায় তাঁর জীবনাবসান হল।

    সংক্ষিপ্ত জীবন ও ব্যবসায়িক বিতর্ক

    বিহারের আড়ারিয়াতে ১৯৪৮ সালের ১০ জুন জন্ম হয় সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের (Subrata Roy Sahara)। গোরক্ষপুরের সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে তিনি পাস করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপরই ব্যবসায় নামেন তিনি। ১৯৭৬ সালে মাত্র দু বছরের মধ্যেই সেটিকে সাহারা ইন্ডিয়া পরিবারে পরিণত করতে সক্ষম হন তিনি। ব্যবসায়ী হিসেবে তাঁর জীবনে নানা জটিলতাও নেমে আসে। জেলেও যেতে হয় সুব্রত রায়কে। শেষ জীবনে অবশ্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। বিপুল টাকা তছরুপের অভিযোগ ওঠে সাহারা গোষ্ঠীর বিরুদ্ধে। সেবির সঙ্গে দীর্ঘ আইনের লড়াই চলতে থাকে। সুব্রত রায়কে এই মামলায় ২০১৪ সালে গ্রেফতার করা হয় মার্চ মাসে এবং দিল্লির তিহার জেলে বন্দি করা হয়। ২০১৬ সালে প্যারোলে মুক্তি পান তিনি। সেইসময় সেবির কাছে ২৪ হাজার কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে। আমানতকারীদের অর্থ মেটানোর জন্য। সাহারা গোষ্ঠী অবশ্য দাবি করে ৯৫ শতাংশ আমানতকারীকে তাদের অর্থ ফেরত দেওয়া হয়েছে। তবে জানা যায়, এই তালিকার অধিকাংশ নামই ভুয়ো। কালোটাকা সাদা করতেও সাহারা গোষ্ঠীকে ব্যবহার করার অভিযোগ ওঠে সেই সময়। এই বিতর্কের মাঝেই চলতি বছরে সমবায়মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন সাহারার আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। সেই মতো ২০২৩ সালের জুলাই মাসে খোলা হয় ‘CRCS-Sahara Refund Portal’. জানা গিয়েছে এখনও পর্যন্ত ১৮ লাখ আমানতকারী এখানে নাম নথিভুক্ত করেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, টসে জিতে ব্যাটিং টিম ইন্ডিয়ার

    ODI World Cup 2023: প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, টসে জিতে ব্যাটিং টিম ইন্ডিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক:  ১২ বছর আগে ওয়াংখেড়েতে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বজয়ের ছবিটা এখনও সকল ভারতীয় সমর্থকদের মনে তরতাজা। সেই ওয়াংখেড়েতে এই বিশ্বকাপে ইতিমধ্যেই আবারও শ্রীলঙ্কাকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এবার লড়াইটা সেমিফাইনালের। টসে জিতে ব্যাটিং-এর (ODI World Cup 2023) সিদ্ধান্ত নিল ভারত। ২০১৯ সালে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে ভারতের বিশ্বজয়ের স্বপ্ন চুরমার হয়েছিল, সামনে আবার রয়েছে সেই নিউজিল্যান্ডই। এই ম্যাচকে তাই বদলার ম্যাচ বলছেন অনেকেই।

    বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের 

    চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) ন’টি ম্যাচ খেলে ন’টিতেই জিতেছে টিম ইন্ডিয়া। একনাগাড়ে নয় ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রোহিত-বিরাটরা। দলের দুই তারকা ব্যাটার রোহিত ও বিরাট কোহলি ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন। কোহলি ৫৯৪ রান করে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক। অপরদিকে, রোহিত শর্মাও পাঁচশোর অধিক রান করে ফেলেছেন, তাও আবার ১২০-র অধিক স্ট্রাইক রেট নিয়ে। গত ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলও শতরান হাঁকিয়েছেন। টপ অর্ডার হোক বা মিডল অর্ডার, ভারতের ব্যাটিং দুরন্ত ফর্মে। বোলিংয়ের ক্ষেত্রেও দারুন ছন্দে রয়েছে ভারত। যশপ্রীত বুমরা গোটা টুর্নামেন্ট জুড়েই দুরন্ত ছন্দে রয়েছেন (ODI World Cup 2023)। ১৭টি উইকেট রয়েছে তাঁর দখলে। আরেক তারকা বোলার মহম্মদ শামি বেশ কয়েকটি ম্যাচ খেলেননি। কিন্তু সুযোগ পেয়েই পাঁচ উইকেট নেন তিনি।

    ফাইনাল ম্যাচ হবে আমেদাবাদে

    ওডিআই বিশ্বকাপে ১৯৮৩ ও ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর কিউয়িরা ২০১৫ ও ২০১৯ সালে রানার্স হয়েছিল। বুধবার যে দল মুম্বইয়ে জিতবে তারা বিশ্বকাপ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। আমেদাবাদে হবে এ বারের বিশ্বকাপের ফাইনাল। শীর্ষ স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ভারত। অন্য দিকে কিউয়িরা চার নম্বরে শেষ করে সেমিফাইনালে খেলার টিকিট পেয়েছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birsa Munda Jayanti: বিরসা মুন্ডার জয়ন্তীতে আদিবাসী নৃত্যে পা মেলালেন দ্রৌপদী মুর্মু, শুভেচ্ছা বার্তা মোদির

    Birsa Munda Jayanti: বিরসা মুন্ডার জয়ন্তীতে আদিবাসী নৃত্যে পা মেলালেন দ্রৌপদী মুর্মু, শুভেচ্ছা বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন দিল্লিতে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মজয়ন্তী (Birsa Munda Jayanti) উদযাপনে অংশগ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভগবান বিরসার মূর্তিতে মাল্যদান করে পুস্পার্ঘ্য নিবেদন করলেন তিনি। সেই সঙ্গে তিনি আদিবাসী সামজের নৃত্যশিল্পীদের সাথে পায়ে পা মেলালেন। একই ভাবে রাজ্যসভার স্পিকার তথা দেশের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় আদিবাসীদের বাদ্যযন্ত্র বাজিয়ে পালন করলেন এই মহাপুরুষের জন্মজয়ন্তী। উল্লেখ্য, কেন্দ্র সরকার ১৫ নভেম্বরকে দেশের জন্য বিরসা মুন্ডার আবির্ভাব তিথিকে ‘জনজাতি গৌরব দিবস’ হিসাবে স্বীকৃতি দিয়েছে। সারা দেশেই এই মহাপুরুষের জন্মজয়ন্তী অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করা হচ্ছে। একই ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভগবান বিরসার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাঁচীতে।

    প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা (Birsa Munda Jayanti)

    ভগবান বিরসা মুন্ডার আবির্ভাব তিথিতে (Birsa Munda Jayanti) রাঁচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার স্মৃতিজ্ঞাপক পার্ক এবং একটি সংগ্রহালয় পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা এবং রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। প্রধানমন্ত্রী নিজে এদিন ভগবান বিরসার জন্মভূমি উলিহাতু গ্রামও পরিদর্শন করেন। মোদি, তাঁর এক্স-হ্যান্ডেলে একটি বার্তা দিয়ে লেখেন, “ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানাই। জনজাতি গৌরব দিবসের অনেক শুভেচ্ছা। স্বাধীনতা আন্দোলনে আদিবাসী সমাজের উল্লেখযোগ্য ভূমিকা অনস্বীকার্য।”

    রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা

    ভগবান বিরসার জন্মদিনে (Birsa Munda Jayanti) রাষ্ট্রপতি মুর্মু তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘জনজাতি গৌরব দিবস’ উপলক্ষে বলেন, “ঝাড়খণ্ডের জনগণকে শুভেচ্ছা জানাই। এই রাজ্য তার প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণতা নিয়ে আরও প্রগতিশীল থাকুক এই কামনা করি।” এইদিন দিল্লির সংসদ ভবনে উপস্থিত থেকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি।

    কী বললেন কেন্দ্রীয়মন্ত্রী?

    ভাগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী (Birsa Munda Jayanti) উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি বলেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী জনজাতি সমাজের বিরাট কৃতিত্ব রয়েছে। আদিবাসী সমাজের এই অবদান অত্যন্ত গৌরবের বিষয়। এই জনজাতি গৌরব দিবস পালনের মধ্যে দিয়ে সরকারের জনমুখী প্রকল্পের বিষয়গুলিকে লোকসমাজের কাছে পৌঁছানোর একটি প্রয়াস থাকে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share