Tag: Madhyom

Madhyom

  • Telangana Election: ত্রিশঙ্কু বিধানসভা নয়, তেলঙ্গানায় একাই সরকার গড়বে বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

    Telangana Election: ত্রিশঙ্কু বিধানসভা নয়, তেলঙ্গানায় একাই সরকার গড়বে বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৩০ নভেম্বর ভোট রয়েছে তেলঙ্গানাতে। ওই ভোটে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে দাবি করলেন তেলঙ্গানার (Telangana Election) বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী জি কিষান রেড্ডি। তিনি আরও জানিয়েছেন, ত্রিশঙ্কু বিধানসভার হওয়ার কোনও সম্ভাবনাই নেই, ভালোভাবেই বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন দখল করবে। তেলঙ্গানা রাজ্যের মানুষ যে পরিবর্তন চাইছেন তাও এদিন জানান তিনি। তাঁর মতে, ‘‘তেলঙ্গানার (Telangana Election) মানুষের বিশ্বাস এবং আস্থা দুটোই হারিয়েছে বিআরএস এবং কংগ্রেস। এই দুই দলই তাদের হতাশ করেছে। ভারত রাষ্ট্র সমিতির বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ আছে তা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বাইরে বের হবে।’’

    প্রধানমন্ত্রীর মোদির ৪ জনসভা তেলঙ্গানাতে

    সাধারণ মানুষ যে ভারত রাষ্ট্র সমিতির প্রশাসন এবং গুন্ডাদের ভয়ে বাইরে বের হতে পারছেন না সে কথাও শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীর মুখে। ‘‘ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতার জন্যই আমরা রাত দিন কাজ করছি এবং এটা হবেই।’’ অত্যন্ত দৃঢ়ভাবে একথা বলতে শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে। তিনি আরও জানিয়েছেন, তেলঙ্গানা (Telangana Election) রাজ্য বিজেপি ইতিমধ্যের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির চারটি বড় জনসভা যেন তেলঙ্গানাতে সম্পন্ন করানো যায়। প্রসঙ্গত, নরেন্দ্র মোদির আগের জনসভায় উপচে পড়া ভিড় সেখানে দেখা গিয়েছে। অনগ্রসর সমাজের নেতাদের বড় অংশের মানুষ এখানে জমায়েত করেন।

    গেরুয়া শিবিরের ব্যাপক উত্থান তেলঙ্গানায়… 

    কিষান রেড্ডির মতে, ‘‘মানুষ কংগ্রেসকে জেতাবেনা কারণ তাঁরা জানেন যদি এই পার্টি যেতে তবে তাঁদের বিধায়করা রাতারাতি ভারত রাষ্ট্র সমিতিতে যোগ দেবে।’’ পরিসংখ্যান বলছে, তেলঙ্গানাতে (Telangana Election) খুব দ্রুত উত্থান হচ্ছে বিজেপির। ২০১৮ সালের মাত্র ৭ শতাংশ ভোট ছিল সেখানে গেরুয়া শিবিরের এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি ছিল বিধানসভায়। এরপরই দেখা যায় বৃহত্তর হায়দরাবাদ পুরসভার দুটি উপনির্বাচনেই জিতে যায় বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে চারটি আসন জেতে বিজেপি। জি কিষাণ রেড্ডি আরও জানিয়েছেন, কৃষক থেকে মহিলা, ছাত্র থেকে যুবসমাজ এমনকি সরকারি কর্মচারীরাও বর্তমান সরকারের প্রতি বীতশ্রদ্ধ। মানুষ মনে করে যে বিজেপি একমাত্র রাজনৈতিক দল, যারা তাদের সমস্যার সমাধান করতে পারে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Scam: এত দুর্নীতিতেও শিক্ষা নেই! রেশনে কম সামগ্রী দিতে গিয়ে হাতেনাতে পাকড়াও ডিলার

    Ration Scam: এত দুর্নীতিতেও শিক্ষা নেই! রেশনে কম সামগ্রী দিতে গিয়ে হাতেনাতে পাকড়াও ডিলার

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন সামগ্রী ওজনে কারচুপি (Ration Scam) করার অভিযোগ এবার ডিলারের বিরুদ্ধে। রেশনের চালে পোকার অভিযোগে দক্ষিণ ২৪ পরগণা যেমন তোলপাড়, ঠিক তেমনি আবার রেশন সামগ্রী ওজনে কম মেলায় ডিলারের বিরুদ্ধে বিক্ষোভে তীব্র উত্তেজনা ছড়ালো উত্তর ২৪ পরগণার বাগদার কানিয়াড়আ-২ নম্বর গ্রামপঞ্চায়েতের হরিনাথপুরে। এত দুর্নীতিতেও শিক্ষা নেই! রেশনে কম সামগ্রী দিতে গিয়ে হাতেনাতে পাকড়াও ডিলার। অবশ্য ডিলারের বক্তব্য, পুজোর জন্য মাল কম আসছে।  

    অভিযুক্ত ডিলার কে (Ration Scam)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কানিয়াড়আ-২ নম্বর গ্রামপঞ্চায়েতের হরিনাথপুরের রেশন ডিলারের নাম হল নিবেদিতা সাধু। তবে তাঁর ছেলে শান্তনু সাধু সবটাই দেখভাল করেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ এলাকায় বহুদিন ধরে রেশন সামগ্রী (Ration Scam) ওজনে কম দিচ্ছেন। আর এই অভিযোগে রেশন গ্রাহকদের মধ্যে মঙ্গলবার সকালেই তীব্র বিক্ষোভের চিত্র দেখা গেল। রেশন ডিলারের বক্তব্য, “ডিস্ট্রিবিউটর দিলেই দেবো। পুজোর জন্য গাড়ি কম। তাই রেশন সামগ্রীও কম আসছে।”

    এলাকার মানুষের অভিযোগ

    স্থানীয় (North 24 Parganas) এলাকার বাসিন্দা মশিয়ার মণ্ডল নামে একজন অভিযোগ করে বলেন, “আমি রেশনের চাল ওজনে কম পেয়েছিল। স্লিপ নিয়ে গেলে সামগ্রী কম দিয়ে স্লিপেই লিখে দেওয়া হয় পরে দেওয়া হবে। কিন্তু পরে আর কোনও সামগ্রী দেয়নি। আমার ৪ টি কার্ডে মোট সামগ্রী পাওয়ার কথা ১৯ কেজি। কিন্তু আমাকে দেওয়া হচ্ছে মাত্র ১৫ কেজি।” আরেক গ্রাহক তিমির রায় বলেন, “আমার ১৯ কেজি ৭০০ গ্রাম চাল পাওয়ার কথা কিন্তু অনেক দিন ধরেই মাপে কম দেওয়া হচ্ছে। জিজ্ঞেস করলে বলা হয় কার্ড ব্লক করা আছে তাই মাল কম পাচ্ছেন। অপরে বাড়ি থেকে কার্ড নিয়ে এসে পরীক্ষা করে দেখা গিয়েছে কার্ড ব্লক নেই। সর্বত্র মিথ্যাচার করে রেশনের (Ration Scam) মাল চুরি করা হচ্ছে।”

    রেশন দোকান কর্মীর বক্তব্য

    এই রেশন দোকানের (North 24 Parganas) কর্মী শঙ্কর কর্মকার বলেন, “আমাকে অভিযোগ করে লাভ নেই। ডিলার যেভাবে দিতে বলেন আমি রেশন (Ration Scam) সেই ভাবেই দিয়ে থাকি। ডিলার নিজেই কম দিতে বলেন যেখান, সেখানে আমি কী করবো।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dakshin Dinajpur: ব্রিজ হয়েছে, পাকা রাস্তা নেই! প্রশাসনের খামখেয়ালিপনার মাসুল গুনছে আমজনতা

    Dakshin Dinajpur: ব্রিজ হয়েছে, পাকা রাস্তা নেই! প্রশাসনের খামখেয়ালিপনার মাসুল গুনছে আমজনতা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রশাসনিক উদ্যোগের পরেও ১৫ বছর ধরে রাস্তা পায়নি ডাঙা ও জঙ্গলপুরের মানুষ (Dakshin Dinajpur)। ফলে বালুরঘাট শহর এড়িয়ে ডাঙা গ্রাম পঞ্চায়েত অফিসে আসার সুযোগ পাচ্ছেন না পূর্বদিকের গ্রামগুলির মানুষজন। তাঁদের শহর হয়ে ঘুরে আসতে হচ্ছে। এমনকি বালুরঘাট সদর হাসপাতাল ওই গ্রামগুলির খুবই কাছে হলেও শহর এড়িয়ে রোগী নিয়ে সেখানে যাওয়া যায় না। ২০০৮ সালের ৫ এপ্রিল তৎকালীন বাম পরিচালিত জেলা পরিষদের উদ্যোগে জঙ্গলপুর থেকে ডাঙা পর্যন্ত সড়ক যোগাযোগ তৈরি করতে ভাঙা খাঁড়ির উপর একটি ব্রিজ নির্মাণ করা হয়। উদ্দেশ্য ছিল জঙ্গলপুর, হাতিশালা, এক মাইল ও মালঞ্চার উত্তরদিকের গ্রামগুলির সঙ্গে রঘুনাথপুর হয়ে বালুরঘাটের সঙ্গমে সরাসরি যোগাযোগ বাড়ানো। ব্রিজ নির্মাণ হয়েছে ২০০৮ সালে। তার উদ্বোধনও হয়েছে। মানুষ তার উপর দিয়ে যাতায়াত করে। কিন্তু পাকা রাস্তা না থাকায় কোনও যানবাহন চলাচল করতে পারে না। ব্রিজ উদ্বোধনের পর অ্যাপ্রোচ রাস্তায় ইট বিছানো হয়েছিল। কিন্তু বর্তমানে সেসব উঠে চলাচলের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। মূলত হেঁটে যাতায়াত করতে হয়। সাইকেল বা মোটরবাইক অনেক কষ্টে নিয়ে যাওয়া গেলেও টোটো সহ কোনও যানবাহন চলাচলের ক্ষেত্রে যোগ্য নয় রাস্তাটি।

    একে অন্যের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত (Dakshin Dinajpur)

    ভাঙা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে বালুরঘাট শহর দিয়ে ডাঙা খাঁড়ি প্রবাহিত হয়ে গিয়ে মিশেছে আত্রেয়ী নদীতে। একদিকে জঙ্গলপুর, অন্যদিকে ডাঙা ফরেস্ট। এই দুইয়ের মধ্যে দিয়ে বয়ে যাওয়া খাঁড়ির উপরেই ব্রিজ নির্মাণ করেছিল তৎকালীন জেলা পরিষদ। প্রস্তাব ছিল তিন কিলোমিটার রাস্তা পাকা করার। কিন্তু সেই প্রস্তাব আর বাস্তবায়িত হয়নি। ফলে স্কুল-কলেজ কিংবা বাজারে যাতায়াতে সমস্যা হয়। সবচেয়ে বেশি সমস্যা অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আশ্বাস মিলেছে বারবার। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাস্তা হয়নি (Dakshin Dinajpur)। পঞ্চায়েত দায় ঠেলেছে জেলা পরিষদের ঘাড়ে, জেলা পরিষদ রাজ্যকে দেখিয়েই দায়িত্ব সেরেছে।।

    কী বলছেন ভুক্তভোগীরা? (Dakshin Dinajpur)

    এক টোটোচালক কালু দাস বলেন, ‘বালুরঘাটের রঘুনাথপুর এলাকা থেকে ফরেস্ট রোড হয়ে জঙ্গলপুর পর্যন্ত রাস্তাটিতে দীর্ঘ বছর ধরে ইট পড়েনি। অথচ এই রাস্তাটি পাকা করা হলে খুব সহজে জঙ্গলপুর সহ বিভিন্ন এলাকার মানুষদের বিডিও অফিস, হাসপাতাল ও পঞ্চায়েত অফিসগুলিতে যাতাযাত করা সুবিধে হত। গ্রামবাসী শুটকু পাহান বলেন, ‘রাজনৈতিক দলগুলি বারবার প্রতিশ্রুতি দিলেও রাস্তাটির কাজ কেউ করে না। আমরা অনেকবার ভোট বয়কটের ডাকও দিয়েছি। কিন্তু বয়কট করার আগেই নেতারা প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন থেকে মানুষকে সরিয়ে দেয়। রাস্তা আর হয় না।’ উজ্জ্বল দাস নামে গ্রামের এক বাসিন্দা বলেন, ‘আমাদের বাড়ি থেকে দশতলা হাসপাতাল দেখা যায়।  সেখানে যেতে আমাদের বালুরঘাট (Dakshin Dinajpur) হয়ে ঘুরে আসতে হয়। শুধুমাত্র রাস্তার এমন বেহাল দশায় আমাদের বছরের পর বছর ভোগান্তির শিকার হতে হচ্ছে।”

    কী বলছেন প্রশাসনিক কর্তারা? (Dakshin Dinajpur)

    এনিয়ে জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার বলেন, ‘মানুষের আশীর্বাদ নিয়ে, তাদের জন্য কাজ করার উদ্দেশ্যেই চেয়ারে বসা। ২০০৮ সালের নেওয়া প্রকল্প কেন বাস্তবায়িত হল না তার খোঁজখবর নেব (Dakshin Dinajpur)। স্থানীয় জেলা পরিষদের সদস্যের সঙ্গে কথা বলে যত দ্রুত সমস্যার সমাধান করা যায় তার চেষ্টাও করব।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: পোকা খাওয়া চাল দিতে এসে বিক্ষোভের মুখে রেশন ডিলার!

    South 24 Parganas: পোকা খাওয়া চাল দিতে এসে বিক্ষোভের মুখে রেশন ডিলার!

    মাধ্যম নিউজ ডেস্ক: দুয়ারে রেশন প্রকল্পে নিম্নমানের পোকা খওয়া চাল দিতে এসে বিক্ষোভের মুখে রেশান ডিলার। ৩৩ বস্তা চাল আটক করল পুলিশ। রাজ্যে রেশন দুর্নীতি নিয়ে তীব্র তোলপাড়। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী ইডির হাতে গ্রেফতার হয়েছেন। রেশন দুর্নীতির তদন্ত সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাকিবুর রহমানের ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। বাঁকুড়া, হুগলি, নদিয়ার রাইসমিলে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও চলেছিল তাল্লাশি। এই অবস্থায় রেশনে নিম্নমানের চাল দেওয়ায় ফের একবার শোরগোল পড়েছে দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) গঙ্গাসাগরে।

    কে এই রেশন ডিলার (South 24 Parganas)?

    রেশনের চাল বিক্রি করে নিম্নমানের চাল অন্য বস্তায় ভর্তি করে দুয়ারে রেশন প্রকল্পের গ্রাহকদের দিতে এসে ক্ষোভের মুখে পড়লেন খোদ রেশন ডিলার। এরপর রেশন সামগ্রী আটকে দিয়ে তীব্র বিক্ষোভ জানান এলাকার রেশন গ্রাহকেরা। এমনকী অভিযোগে কয়েক গাড়ি চাল আটক করে ক্ষোভ দেখান গ্রাহকেরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) গঙ্গাসাগরের খাসরামকর খারাপাড়া এলাকায়। এম আর রেশন ডিলারের নাম অঞ্জন দাস।

    পোকায় খাওয়া নিম্নমানের চাল

    এলাকার (South 24 Parganas) স্থানীয় বাসিন্দা আরতী দেবনাথ অভিযোগ জানিয়ে বলেন, “দুয়ারে রেশন প্রকল্পের মাল সিল করা অবস্থায় না এনে সারের বস্তা এবং সাধারণ বস্তায় ভর্তি করে চাল আনা হয়েছে।” রেশন বিলি করা হচ্ছিল খাসরামকর খাড়াপাড়ায়। রেশন নিতে জড় হয়ে ছিলেন অনেক গ্রাহক। কিন্তু বস্তা খুলতেই আসল চিত্র বেরিয়ে পড়ল। স্থানীয় বাসিন্দা সীমন্ত দেবনাথ বলেন, “চালের মধ্যে রয়েছে বড় বড় পোকা, খড়, লঙ্কা, ডাটা, আলু,পাতা সহ আরও নোংরা জিনিসপত্র। চালগুলিকে পোকায় খেয়ে ফেলেছে বললেই চলে।” এছাড়াও বস্তার গায়ে রয়েছে সার কোম্পানি স্ট্যাম্প। নিম্নমানের এই চাল দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। পুলিশকে ঘটনার কথা জানিয়ে অভিযোগ করা হয়।

    রেশন ডিলারের বক্তব্য

    আরও অভিযোগ যে পুজোর সময় ব্রাহ্মণেরা বাড়িতে বাড়িতে যে চাল সংগ্রহ করেণ এবং খিচুড়ি খাওয়ানোর জন্য গ্রামে গ্রামে পুজো উদ্যোক্তারা যে চাল সংগ্রহ করেন, সেই চাল বস্তা ভর্তি করে এনে রেশন ডিলার গ্রাহকদেরকে বিতরণের ব্যবস্থা করেছিলেন। স্থানীয় (South 24 Parganas) রেশন ডিলার অঞ্জন দাস বলেন, “আমি তো গোডাউন থেকে মাল কিনে এনেছি। এই সব কী করে হল বলতে পারছি না।” খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাগর থানার পুলিশ। সাগর থানার পুলিশ ৩৩ বস্তা চাল আটক করে জিজ্ঞাসাবাদ করছেন রিশান ডিলারকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Malda: “আমাদের দলেও কিছু কুলাঙ্গার ছেলে-মেয়ে রয়েছে”, দুর্নীতি ইস্যুতে বেপরোয়া তৃণমূলের মন্ত্রী

    Malda: “আমাদের দলেও কিছু কুলাঙ্গার ছেলে-মেয়ে রয়েছে”, দুর্নীতি ইস্যুতে বেপরোয়া তৃণমূলের মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল আর গোষ্ঠীদ্বন্দ্ব যেন সমার্থক। তৃণমূল আছে, অথচ অন্তর্কলহ নেই, কাদা ছোড়াছুড়ি নেই, এটাও যেন আজ আর ভাবাই যায় না। এই তো কদিন আগের কথা। প্রত্যন্ত জেলা নয়, খাস কলকাতায় বসে দীর্ঘদিনের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে নজিরবিহীন তোপ দাগেন তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের ‘কালারফুল’ নেতা মদন মিত্র। হুমায়ুন কবীর তো উঠতে বসতে তৃণমূলকে কাঠগড়ায় তুলে যা নয় তাই বলেন। এবার সেই ভূমিকাতেই দেখা গেল তৃণমূলের এক মন্ত্রীকে। তিনি হলেন রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কয়েকদিন আগে মালদা (Malda) জেলার কালিয়াচকের আলিনগরে তৃণমূল এক প্রতিবাদ সভার আয়োজন করেছিল। ১০০ দিনের কাজে টাকা না মেলাই ছিল মূল ইস্যু। সেখনে ভাষণ দিতে গিয়ে দলের নেতাদের বিরুদ্ধেই খড়্গহস্ত হতে দেখা গেল তাঁকে।

    কী বললেন মন্ত্রী? (Malda)

    যে ইস্যুতে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রী জেলের ঘানি টানছেন, যে ইস্যুতে জনতার দরবারে তৃণমূলকে নাস্তানাবুদ হতে হচ্ছে, সাবিনা ইয়াসমিন এদিন তাকেই হাতিয়ার করেন। দলীয় কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদেরকে বলব, আমাদের ভুল বুঝবেন না। আমরা যা করি আপনাদের জন্যই করি। এবার কেউ যদি কোনও দোষ করে থাকে, ভুলের ভাগীদার সে একা হবে। তার শাস্তি হোক এটাই আমরা চাই। আমার বাড়িতে যদি কোনও কুলাঙ্গার ছেলে থাকে, পুলিশ যদি তাঁকে গ্রেফতার করে, তবে বাপ-মা কী করবে! শাসন করার পরও ছেলে শুধরচ্ছে না। ঠিক তেমনি আমাদের পার্টিতেও কিছু কুলাঙ্গার ছেলে-মেয়ে রয়েছে।’ মন্ত্রী আরও বলেন, ‘যে পাপ করবে, প্রায়শ্চিত্তও তাকেই করতে হবে। কোনও ভুলের জন্য দল দায়ী নয়। দল কি কাউকে চুরি করার জন্য বলেছে? কেউ একজন দাঁড়িয়ে বলুন তো, কারও থেকে কখনও কোনও টাকা-পয়সা নিয়েছি আমি? হ্যাঁ কখনও চা খেয়েছি। টাকার বিনিময়ে কোনও কাজ আমি (Malda) আমার রাজনৈতিক জীবনে করিনি। দল কখনও টাকার বিনিময়ে কাজ করার কথা বলেনি। কেউ যদি টাকার বিনিময়ে কাজ করে, তবে সে দায়ী। আমি আপনাদের বলব, কোনও কাজের জন্য কাউকে টাকা দেবেন না। আমাদের সরকার মানুষের জন্য সব ধরনের সুবিধা করে দিয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পে গেলেই সব কাজ হয়ে যায়।’

    জেলার রাজনীতিতে চাঞ্চল্য (Malda)

    মালদা জেলায় (Malda) তৃণমূলের অভ্যন্তরীণ কলহ নতুন কিছু নয়। এই নিয়ে জেলায় গন্ডগোল, ঝামেলা, খুনখারাবি লেগেই থাকে। এবার সেই বিতর্ককে আরও উস্কে দিলেন মন্ত্রী। ফলে ফের নতুন বিতর্ক শুরু হল। যদিও এই বিতর্কে তৃণমূলের রাজ্য নেতৃত্ব আগের মতোই এখনও চুপই রয়েছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel-Hamas War: গাজার দখল নিল ইহুদি সেনা, ১৬ বছর পর ক্ষমতাচ্যুত হামাস, দাবি নেতানিয়াহুর মন্ত্রীর

    Israel-Hamas War: গাজার দখল নিল ইহুদি সেনা, ১৬ বছর পর ক্ষমতাচ্যুত হামাস, দাবি নেতানিয়াহুর মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: গাজার দখল নিল ইজরায়েলের সেনাবাহিনী। অন্তত এমনটাই দাবি নেতানিয়াহু সরকারের। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জোয়াভ গ্যালান্ট জানিয়েছেন, ১৬ বছর ধরে যে হামাস (Israel-Hamas War) জঙ্গিরা গাজা শহরকে দখল করে রেখেছিল, তাদেরকে ক্ষমতারচ্যুত করা হয়েছে। জানা গিয়েছে ইজরায়েলের সেনাবাহিনীর দাপটে হামাস জঙ্গিরা গাজার দক্ষিণ দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। হামাসের সমস্ত জঙ্গি ঘাঁটিগুলিকে বর্তমানে দখল নিচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী। জানা গিয়েছে, গাজা দখলের পরে আপাতত ইজরায়েলের সেনাবাহিনীর লক্ষ্য হল, হামাস জঙ্গিদের হাতে পণবন্দী থাকা ইজরায়েলের নাগরিকদের দ্রুত মুক্ত করা। কীভাবে পণবন্দীদের মুক্ত করা যায় তারই পরিকল্পনায় ব্যস্ত রয়েছে নেতানিয়াহুর সরকার।

    কী বলছেন হামাসের মুখপাত্র?

    অন্যদিকে, ইজরায়েল এবং হামাসের (Israel-Hamas War) মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার। কাতারের প্রতিনিধির মাধ্যমেই এক পক্ষের বার্তা অন্য পক্ষে যাচ্ছে বলে খবর। ইজরায়েলের মারে বেসামাল হামাস এখন যুদ্ধ বিরতি চাইছে। হামাসের তরফে মুখপাত্র আবু ওবেদিয়া বলেন, ‘‘আমরা মধ্যস্থতাকারীকে (কাতার) জানিয়েছি যে, পাঁচ দিনের যুদ্ধবিরতি পেলে আমরা কিছু পণবন্দিকে মুক্তি দিতে রাজি। ওই পাঁচ দিনে আমরা আহতদের চিকিৎসা করব এবং ত্রাণ বিতরণ করব। কিন্তু শত্রুপক্ষ গড়িমসি করছে।’’ জানা গিয়েছে, ৫ দিনের যুদ্ধ বিরতি ঘোষণা যদি ইজরায়েল করে সেক্ষেত্রে ৭০জন পণবন্দীকে ছাড়তে রাজি হয়েছে হামাস জঙ্গিরা (Israel-Hamas War)। অন্যদিকে, ইজরায়েল ১০০ জন পণবন্দীর মুক্তির দাবি জানিয়েছে। এখন দেখার যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায়।

    উত্তপ্ত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি

    গত ৭ অক্টোবর থেকে শুরু হয় হামাস-ইজরায়েলের (Israel-Hamas War) যুদ্ধ। প্রথমেই ইজরায়েলের ওপরে পাঁচ হাজার রকেট হামলা চালায় হামাস জঙ্গিরা। ইহুদি ভূখণ্ডে ঢুকে অনেক নাগরিককে পণবন্দি করে নিয়ে যায় তারা। এরপরই পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইজরায়েল। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি এখন আর দুটো দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। হামাসের সমর্থনে এগিয়ে এসেছে ইরানপন্থী লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা। তারা রকেট হামলা চালায় ইজরায়েলে। পাল্টা প্রত্যাঘাত করে ইজরায়েলও। কয়েকদিন আগে সিরিয়াতে ইরানপন্থী অন্য একটি জঙ্গি সংগঠনের অস্ত্রঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালিয়েছে আমেরিকা। অভিযোগ ওই অস্ত্র সরবরাহ করা হতো হামাস জঙ্গিদের। বেশ উত্তপ্ত রয়েছে মধ্য প্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি। প্রসঙ্গত, যুদ্ধ শুরুর পরে ইজরায়েল সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: লাখ টাকায় ভাড়াটে শার্প শ্যুটার দিয়ে খুন! জয়নগরকাণ্ডে তিনটি মামলা রুজু

    South 24 Parganas: লাখ টাকায় ভাড়াটে শার্প শ্যুটার দিয়ে খুন! জয়নগরকাণ্ডে তিনটি মামলা রুজু

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়নগরের (South 24 Parganas) তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করার পিছনে রয়েছে ভাড়াটে শার্প শ্যুটার। ঘটনার তদন্তে নেমে পুলিশের তদন্তকারী অফিসাররা প্রথমে এমনটাই আন্দাজ করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের জন্য এক লাখ টাকা সুপারি দেওয়া হয়েছিল। তৃণমূল নেতাকে খুনের আগে রীতিমতো রেইকি করা হয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনায় আতঙ্ক এলাকায়।

    খুন করেছে ভাড়াটে খুনি (South 24 Parganas)

    পুলিশের আন্দাজ সম্ভাব্য ভাড়া করে বাইরে থেকে দুষ্কৃতীদের নিয়ে আসা হয়েছিল। গত কয়েকদিন ধরেই সুইফুদ্দিন ভোর বেলায় নামা পড়তে যাচ্ছিলেন। দুষ্কৃতীরা তাঁর গতিবিধির উপর বিশেষ নজর রেখেছিল। এরপর তাঁকে কালীপুজোর দিন ভোর বেলায় একদম কাছ থেকে ঘাড়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। খুনের নমুনা সংগ্রহ করে ঘটনায় বহিরাগত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। জয়নগরের (South 24 Parganas) এই ঘটনায় পুলিশ মোট তিনটি মামাল রুজু করেছে। যার একটি মামলা হল সইফুদ্দিনের খুনের মামলা, দ্বিতীয়টি হল সাহাবুদ্দিন শেখের পিটিয়ে মারার মামলা এবং তৃতীয় হল গ্রামের একের পর এক বাড়ি পড়ানোর মামলা। পুলিশের দাবি ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।

    ঘটনা কীভাবে ঘটেছিল?

    এ যেন একেবারে বগটুইয়ের ছায়া। তৃণমূল নেতা ভাদু শেখ খুন হওয়ার পর গোটা গ্রামকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ঘরের মধ্যে আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছিলেন বেশ কয়েজন শিশু, মাহিলা এবং পুরুষ। ঠিক একই ভাবে জয়নগরের (South 24 Parganas) দোলুয়াখাঁকির নস্কর পাড়া এলাকায় তৃণমূল নেতা খুনকে কেন্দ্র করে প্রচুর ঘরবাড়িতে চেলেছে ব্যাপক অগ্নিকাণ্ড এবং তাণ্ডবলীলা। গোটা গ্রাম জুড়ে এতটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে, অনেকেই ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি সইফুদ্দিন লস্কর হত্যা হলে শুরু হয়ে যায় তৃণমূল দুষ্কৃতীদের আক্রমণ। সইফুদ্দিনকে দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করেছিল। শব্দ শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন। এরপর তাঁকে নিকটবর্তী পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানা যায়। অপর দিকে প্রথমে হামলাকারীরা সিপিএম সমর্থক জানা গেলেও, সিফুদদ্দিনকে গুলি করে পালানোর সময় দুইজন হাতনাতে ধরা পড়লে পিটুনিতে মারা যান সাহাবুদ্দিন নামক এক ব্যক্তি। পরে অবশ্য মৃত সাহাবুদ্দদিনের স্ত্রী বলেন, তাঁর স্বামী তৃণমূল কর্মী ছিলেন। ফলে হামলা, হত্যা এবং গ্রামে আগুন দেওয়ার ঘটনা কার্যত শাসক তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল নয় তো? এটাই এখন আলোচনার কেন্দ্র।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Birsa Munda: আজ জনজাতি গৌরব দিবস, জানুন বিরসা মুন্ডার ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের ইতিহাস

    Birsa Munda: আজ জনজাতি গৌরব দিবস, জানুন বিরসা মুন্ডার ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ড রাজ্যের খুন্তি জেলার প্রত্যন্ত গ্রাম উলিহাতু। মেরেকটে আড়াইশো পরিবারের বাস গ্রামে। মোট জনসংখ্যা ১,১২৬। এমন গ্রামের সংখ্যা ভারতে নেহাত কম নয়। গুনতে গেলে কয়েক লাখে থামতে হবে। তবে হঠাৎ উলিহাতু নিয়ে আলোচনা কেন? কী এমন বিশেষত্ব রয়েছে এই গ্রামে ? উত্তর হল, ছোট্ট প্রত্যন্ত এই গ্রাম এক দেশ বিখ্যাত যোদ্ধার জন্মভূমি। যাঁকে তার অনুগামীরা ‘ধরতি আবা’ বলতেন। অর্থাৎ কিনা স্বয়ং ভগবান। যাঁকে দমানোর জন্য ব্রিটিশ সেনাবাহিনীকে পর্যন্ত মাঠে নামতে হয়েছিল। তিনি মুন্ডা বিদ্রোহের অবিসংবাদী নেতা ভগবান বিরসা মুন্ডা (Birsa Munda)। মুন্ডা শব্দটি সংস্কৃত থেকে উৎপত্তি হয়েছে যার প্রকৃত অর্থ ‘গ্রাম প্রধান’।

    ১৮৭৫ সালে জন্মগ্রহণ করেন বিরসা, মুখস্থ ছিল রামায়ণ-মহাভারত

    ১৮৭৫ সালের ১৫ নভেম্বর এক গরীব পরিবারে জন্ম হয় বিরসা মুন্ডার (Birsa Munda)। পার্থিব জীবন মাত্র ২৫ বছরের ছিল কিন্তু তিনি আজও বেঁচে রয়েছেন শোষণ, বঞ্চনা, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে। জীবিত অবস্থাতেই তিনি ‘ভগবান বিরসা মুন্ডা’ নামে খ্যাতি লাভ করেন। কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে শ্রদ্ধার আসনে তিনি আসীন। ভারতের জনজাতি এলাকাগুলিতে খ্রিস্টান মিশনারীদের ধর্মান্তকরণ ব্রিটিশ আমল থেকেই চালু রয়েছে। ছোট্ট প্রত্যন্ত গ্রামে বিরসা মুন্ডাকে খ্রিস্টান ধর্মের উপাসনা করার জন্য জোর করা হলে, তিনি গ্রামের খ্রিস্টান স্কুল ত্যাগ করেন। বিরসা মুন্ডা হিন্দুধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন বলে জানা যায়। নিজগৃহের বিভিন্ন দেবতার প্রতি তাঁর পরম ভক্তি ছিল। মাত্র ১৫ বছর বয়সে তিনি বৈষ্ণব ধর্মগুরু আনন্দ পাঁড়ের কাছে দীক্ষা নেন। খাদ্যাভাসে ছিলেন নিরামিষাশী। কণ্ঠস্থ ছিল রামায়ণ-মহাভারত।

    অত্যাচারের বিরুদ্ধে লড়ার জন্য সেনাবাহিনী গঠন

    ১৮৯৪ সালে ভয়াবহ খরা দেখা দিল। নির্দয় ব্রিটিশ সরকার তবুও কর সংগ্রহ করছিল সাধারণ মানুষের উপর অত্যাচার করে। ওই বছরেই ব্রিটিশ সরকার অরণ্য আইন বলবৎ করে। অরণ্যের উপর জনজাতিদের অধিকার খর্ব হয়। এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য সংকল্পবদ্ধ হন তরুণ বিরসা মুন্ডা (Birsa Munda)। স্থানীয় মানুষজনকে সামরিক প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনী তৈরির কাজ শুরু করেন। ১৮৯৫ সালেই ‘কর মুক্ত’ আন্দোলন করার অপরাধে তাঁকে জেলে পাঠানো হয়। দুই বছর জেলে থাকার পরে ১৮৯৭ সালে তিনি মুক্তি পান। পুনরায় শুরু হয় বিরসা মুন্ডার নেতৃত্বে ঐতিহাসিক আন্দোলন। ছোটনাগপুরে শুরু হয় তীর ধনুক নিয়ে আন্দোলন।

    ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ

    ১৮৯৮ সালে টাঙ্গা নদীর তীরে ব্রিটিশদের বিরুদ্ধে বিরসা মুন্ডার যুদ্ধ শুরু হয়। যুদ্ধে ব্রিটিশদের পরাজিত করতে সমর্থ হন তিনি। যুদ্ধজয়ের পর তিনি বলেন, ‘‘প্রথমবার আমরা জয়লাভ করেছি। কিন্তু এর বিরূপ প্রভাব শত শত মানুষ ভোগ করেছে। শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতন করা হয়েছে। এত নির্যাতনের পরেও থামেনি মানুষের সংগ্রাম।’’ ১৯০০ সালে ডোবাড়ি পাহাড়ে ব্রিটিশদের বিরুদ্ধে ভয়াবহ সংঘর্ষে অনেক নারী ও শিশু নিহত হন। বিরসা মুন্ডাকে ধরতে তাঁর মাথার দাম ৫০০ টাকা নির্ধারণ করে ব্রিটিশ সরকার। নিরস্ত্র বিরসাকে জঙ্গলের মধ্যে ঘুমন্ত অবস্থায় গ্রেফতার করে ব্রিটিশ সরকার। কথিত আছে, কারাগারে থাকাকালীন খাবারে বিষ মিশিয়ে বিরসা মুন্ডাকে (Birsa Munda) হত্যা করা হয়‌। ১৯০০ সালের ৯ জুন স্বর্গযাত্রা করেন ভগবান বিরসা মুন্ডা।

    বিরসার জন্মদিন ‘জনজাতি গৌরব দিবস’

    ঝাড়খণ্ড, বিহার, ছত্তিসগড়, পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতে আজও পর্যন্ত লাখ লাখ মানুষ ‘বিরসা মুন্ডা’কে ‘ভগবান বিরসা মান্দা’ হিসাবে পূজা করে থাকেন। এমন একজন ঐশ্বরিক ব্যক্তিত্ব যিনি তরুণ প্রজন্মের প্রেরণার কেন্দ্র ,- যিনি ভারতের সম্পদ, তিনি ব্রাত্য থেকেছে বরাবর। তাঁর প্রাপ্য সম্মান পাননি। স্বাধীনতার পর থেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েক বছর আগে ‘মন কি বাতে’, ‘ভগবান বিরসা মুন্ডা’র দুঃসাহসিক গল্প স্মরণ করেন এবং ঘোষণা করেন, তাঁর জন্ম-জয়ন্তী, প্রতি বছর ‘জনজাতি গৌরব দিবস’ হিসাবে উদযাপন করা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Scam: একই সেলে বালু-পার্থ! সুকান্ত বললেন, ‘‘এই জেল যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো?’’

    Ration Scam: একই সেলে বালু-পার্থ! সুকান্ত বললেন, ‘‘এই জেল যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো?’’

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেসিডেন্সি সংশোধনাগারের পহেলা বাইশ নম্বর ওয়ার্ড যেন এমএলএ ব্লক হয়ে উঠেছে, অন্তত কারারক্ষীদের একাংশ এই সেলকে এমএলএ ব্লক নামেই ডাকছেন (Ration Scam)। নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা আগে থেকেই সেখানে ছিলেন এবার তাঁদের প্রতিবেশী হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রসঙ্গত, গত রবিবারই ইডি হেফাজত থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্ট। পহেলা বাইশ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর সেলে রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। তৃণমূলের মন্ত্রী-বিধায়কদের একই সেলে থাকা নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রীতিমতো জনপ্রিয় গানের প্যারোডিও শোনা গেল রাজ্য বিজেপির প্রধানের কণ্ঠে।

    কী বললেন সুকান্ত মজুমদার?

    বালুরঘাটের সাংসদ এদিন বলেন, ‘‘চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা। ধরা পড়ে গেছ, জেলযাত্রা হবে এটাই তো স্বাভাবিক। জ্যোতিপ্রিয় এবং পার্থ দুজনেই হাতে হাত রেখে গান করুন, এই জেল যদি না শেষ হয়…তবে কেমন হতো তুমি বলতো?’’ তাঁর আরও সংযোজন, ‘‘এবার থেকে হয়তো রাজ্য সরকারের ক্যাবিনেট মিটিং প্রেসিডেন্সি জেলে অথবা দিল্লির তিহাড়ে হবে।’’

    সারারাত ঘুমোননি বালু! দাবি কারারক্ষীদের একাংশের 

    সংশোধনাগার সূত্রে খবর, রবিবার রাতে ব্যাঙ্কশাল কোর্ট থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Ration Scam) আসার পরেই অস্থির হয়ে পায়চারি শুরু করেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেল হাসপাতালের চিকিৎসকরা এরপর তাঁর চিকিৎসাও করেন। আদালতে নির্দেশ মতো তাঁকে খেতে হবে জেলের খাবার। অন্যান্য কয়েদিদের মতো জেলের দুটি কম্বলকে বালিশ করে রাতে শুয়ে পড়েন মন্ত্রী। জেলসূত্রে আরও জানা গিয়েছে, সারারাত কার্যত তিনি জেগেই ছিলেন। অন্যদিকে ওই জেলে (Ration Scam) কর্তব্যরত কারারক্ষীদের একাংশ জানিয়েছেন, সোমবার সাত সকালেই নিজের সেল থেকে বেরিয়ে পড়েন বালু। মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহার সঙ্গে বেশ খানিকক্ষণ কথাও বলেন তিনি। আবার পার্থ চট্টোপাধ্যায়ের সেলের কাছে গিয়েও তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় জ্যোতিপ্রিয়কে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: জয়নগরে তৃণমূল নেতা খুন গোষ্ঠী কোন্দলেই? ‘গণপিটুনি’তে মৃতের স্ত্রীর বয়ানে ঘুরে গেল ‘খেলা’

    South 24 Parganas: জয়নগরে তৃণমূল নেতা খুন গোষ্ঠী কোন্দলেই? ‘গণপিটুনি’তে মৃতের স্ত্রীর বয়ানে ঘুরে গেল ‘খেলা’

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর (South 24 Parganas) এখনও উত্তপ্ত। শাসকদলের রোষানলে পুড়েছে দোলুয়াখাঁকির নস্কর পাড়া এলাকার প্রচুর ঘরবাড়ি। গ্রাম জুড়ে এতটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে, অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তৃণমূল নেতা তথা বামনগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং একইসঙ্গে বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি সইফুদ্দিন লস্কর খুন হওয়ার পর থেকেই শুরু হয়েছে তৃণমূলীদের তাণ্ডব। এলাকা দখলের উদ্দেশ্যে সিপিএমই এই খুন করিয়েছে, এমন তত্ত্ব সোমবার সকাল থেকেই ছড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনার দিন রাতেই বিস্ফোরক অভিযোগ করলেন ওইদিন গণপিটুনিতে মৃত্যু হওয়া সহাবুদ্দিন শেখের স্ত্রী। তিনি যা বললেন, তাতে এটাই পরিষ্কার হয়ে গেল, ওই খুন আসলে শাসকদলের অভ্যন্তরের দ্বন্দ্বেরই ফল।

    কী বলেছেন সহাবুদ্দিনের স্ত্রী? (South 24 Parganas)

    মৃতের স্ত্রী দাবি করেন, তাঁর স্বামী তৃণমূল করতেন। তার পর তিনি আরও বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। তাঁর বয়ান অনুযায়ী, সইফুদ্দিন খুনের ঘটনা জানাজানি হতেই কয়েকজন তাঁদের বাড়ি আসে। সেই সময় তাঁর স্বামী বাড়িতেই ছিলেন। তাঁকে বারবার ভয় দেখনো হয় এবং জানতে চাওয়া হয়, কারা এই খুন করেছে। কিন্তু স্বামী কিছু জানি না বলাতেই তারা ক্ষিপ্ত হয়ে ব্যাপক মারধর শুরু করে। চোখের সামনে তাকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়। সেখানেই সবার সামনে পিটিয়ে মেরে ফেলা হয়। অন্যদিকে, পুলিশ (South 24 Parganas) সূত্রে জানা গিয়েছে, এই মৃত সহাবুদ্দিনের বিরুদ্ধেও থানায় অনেক অভিযোগ আছে।

    কী ঘটেছিল সেদিন (South 24 Parganas)

    ঘটনার বিবরণে জানা গিয়েছে, রোজকার মতো সোমবার ভোরে ওই তৃণমূল নেতা নমাজ পড়তে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁকে কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, ওই নেতা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন। তাঁকে সঙ্গে সঙ্গে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। এর পরই শুরু হয় তৃণমূল কর্মীদের তাণ্ডব। তারা অভিযোগ করতে থাকে, এলাকা দখলের জন্য সিপিএমই এই হত্যাকাণ্ড করিয়েছে। গুলি করে পালানোর সময় দুজন তাদের হাতে ধরা পড়ে যায়, যার মধ্যে একজনের মৃত্যু হয় গণপিটুনিতে। সোমবার এদের পরিচয় জানা যায়নি। অবশেষে জানা গেল, মৃত ব্যক্তিও তৃণমূল কর্মী ছিলেন।  

    বগটুইয়ের ছায়া?

    এই ঘটনার সঙ্গে অনেকেই বগটুইয়ের মিল খুঁজে পাচ্ছেন। এখানেও বেছে বেছে বিরোধী দলের কর্মী-সমর্থকদের (South 24 Parganas) ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে দীর্ঘক্ষণ দমকলের গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি। বাড়ির পর বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। পুড়ে ছাই হয়ে যায় বহু বাড়ি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share