Tag: Madhyom

Madhyom

  • Durga Puja 2023: পুষ্পাঞ্জলি না দিলে পুজো অসমাপ্ত! জানেন অঞ্জলি কেন দেওয়া হয়? 

    Durga Puja 2023: পুষ্পাঞ্জলি না দিলে পুজো অসমাপ্ত! জানেন অঞ্জলি কেন দেওয়া হয়? 

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর প্রধান অঙ্গই হল অঞ্জলি। দেবতাকে অর্ঘ্য নিবেদন করাই অঞ্জলিদান। দুর্গাপুজোয় সপ্তমী, অষ্টমী, নবমীতে অঞ্জলি দেওয়া যেতে পারে। তবে অধিকাংশ মানুষ অষ্টমীর দিন পুস্পাঞ্জলি দেন। যাঁদের বাড়িতে পুজো হয়, তাঁরা প্রতিদিন পুজো পর্যন্ত উপবাস করে অঞ্জলি দিয়ে প্রসাদ নেন। পুজোর চারদিন পুষ্পাঞ্জলি দিলেও মহাষ্টমী মানেই সকালবেলা স্নান সেরে নতুন জামাকাপড় পরে মণ্ডপে গিয়ে হাজিরা। তারপর দু’হাত ভরে ফুল নিয়ে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়া।

    কেন অষ্টমীর অঞ্জলি গুরুত্বপূর্ণ

    পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণানবমী তিথিতে দেবতাদের তেজ ক্রমশ পুঞ্জিভূত হতে শুরু করে। সপ্তমী তিথিতে সেই পুঞ্জিভূত তেজরাশি অবয়ব ধারণ করে। তাই সপ্তমী থেকে দেবীর মূর্তিতে পুজো শুরু হয়। মহাষ্টমী তিথিতে দেবতারা দুর্গাকে নানান অস্ত্র, রত্নহার, পদ্মের মালা দিয়ে সাজিয়ে তোলেন। যেহেতু মহাষ্টমীতে দেবী দুর্গাকে দেবতারা সাজিয়ে দিয়েছিলেন, তাই ওই দিন আমরাও মা দুর্গাকে সাজিয়ে দেবার চেষ্টা করি। সবচেয়ে উৎকৃষ্ট জিনিস দিয়ে সেদিন পুজো করা হয়। আমরা নিজেরাও সেরা বস্ত্রটি পরে মায়ের কাছে গিয়ে ফুল দিয়ে অঞ্জলি দিই। তাই মহাষ্টমীর অঞ্জলি বিশেষ গুরুত্বপূর্ণ।

    অঞ্জলির ফল

    কথিত আছে, মহাষ্টমীতে দেবীর পুজো করার সময় সঠিক নিয়ম মেনে চললে জীবনে কখনও আর্থিক দিক থেকে অবনতি ঘটে না। সব সময় সাফল্য আসে। জীবনে বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব হয়। তাই ভোরে উঠে স্নান সেরে, নতুন পোশাক পরে প্যান্ডেলে প্যান্ডেলে অষ্টমীর পুষ্পাঞ্জলি (Pushpanjali) দেওয়ার জন্য ভিড়ের ছবি চোখে পড়ে সকাল থেকেই। শক্তির আরাধ্যা দেবী দুর্গার (Goddess Durga) কাছে নিজের ইচ্ছের কথা জানিয়ে প্রার্থনা করার শুভ সময় এটাই। এমনটাই মনে করেন শাক্তরা। অশুভ শক্তিকে বিনাশ করে স্বর্গরাজ্য রক্ষা করেছিলেন সর্বশক্তিমান দেবী মহিষাসুরমর্দিনী। প্রতি বছর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দুর্গাষ্টমী ব্রত পালন করা হয়। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে এই দুর্গাষ্টমীর ব্রত রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে রয়েছে।

    আরও পড়ুন: পুত্রকন্যা নয়, দেবী দুর্গা ঘটক পরিবারের পুজোয় আসেন জয়া-বিজয়ার সঙ্গে

    এবার কখন অঞ্জলি?

    অক্টোবরের শেষ বা কার্তিক মাসের শুরুতে দুর্গাপুজো পড়েছে এবার। ২ কার্তিক বা ইংরেজির ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠী। শনিবার ২১ অক্টোবর বা ৩ কার্তিক সপ্তমী। যদিও ষষ্ঠীর দিন রাত ১১ টা বেজে ২৮ মিনিটে সপ্তমী তিথি পড়ে যাচ্ছে। সপ্তমীর দিন রাত ৯ টা ৫৪ মিনিটে অষ্টমী তিথি পড়ে যাচ্ছে। পরের দিন অর্থাৎ রবিবার ২২ অক্টোবর বা ৪ কার্তিক দিনভর রয়েছে অষ্টমী তিথি। অষ্টমীর রাত ৭ টা ৫৯ মিনিটে নবমী তিথি পড়ছে। ২২ অক্টোবর বিকেল ৪ টে ৫৪ মিনিটে পড়ছে সন্ধিপুজোর সময়। ৪ টে ৫৪ মিনিট ৫ টা ৪২ মিনিট পর্যন্ত থাকবে সন্ধিপুজোর সময়। সোমবার ২৩ অক্টোবর বা ৫ কার্তিক নবমী তিথি থাকছে। নবমীর বিকেল ৫টা ৫৪ মিনিটে লাগবে দশমী তিথি। ২৪ অক্টবার বা ৬ কার্তিক দশমী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Durga Puja: মহালয়ার দিন একদিনের দুর্গাপুজোয় মেতে ওঠে গোটা গ্রাম, কোথায় জানেন?

    Durga Puja: মহালয়ার দিন একদিনের দুর্গাপুজোয় মেতে ওঠে গোটা গ্রাম, কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশফুলের মাথা দোলানো, শরতের আকাশ -পুজোর আমেজ আরও বাড়িয়ে দেয়। মহামায়ার আরাধনায় মেতে থাকে আপামর বাঙালি। কিন্তু, দুর্গাপুজোর (Durga Puja) স্থায়ীত্ব যদি একদিন হয়? ভাবলেই মনটা বিষাদে ভরে ওঠে, শুনতে অবাক মনে হলেও এটা সত্যি। এই বংলাতেই হয়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল হিরাপুরের ধেনুয়া গ্রামে বোধনের দিনেই বেজে ওঠে নবমীর নিষ্ঠুর সুর। পিতৃপক্ষের অন্তিমক্ষণে একদিনের জন্য বাড়ি আসেন উমা। পুজো নিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই পাড়ি দেন কৈলাসের পথে।

    কীভাবে শুরু হয়েছিল এই পুজো? (Durga Puja)

    পশ্চিম বর্ধমান জেলার আসানসোল হিরাপুর ধেনুয়া গ্রামে কালীকৃষ্ণ যোগাশ্রমে সত্তোরের দশকে আসাম থেকে তেজানন্দ ব্রহ্মচারী নামে এক মহারাজ আসেন। তিনি মহালয়ার দিন স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর (Durga Puja) সূচনা করেন। শুরু হয় একদিনের দুর্গাপুজো। মহালয়ার দিনেই পুজো নেন দেবী মহামায়া। কুমারীরূপে পুজো করা হয় দেবীকে। একদিনের পুজো শেষে হয় প্রতিমা নিরঞ্জন। এখানে দেবী অসুরবিনাশিনি রূপে দেখা দেন না। দুই সখা, জয়া-বিজয়াকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি আসেন পার্বতী। জয়া-বিজয়ার সঙ্গে দেবী দুর্গার মূর্তি সচরাচর দেখা মেলে না এই বাংলায়। তবে এই ধরণের মূর্তির পুজো, বিশেষভাবে প্রচলিত রয়েছে বাংলাদেশে। অনেকের ধারণা, আসামের বাসিন্দা তেজানন্দ ব্রহ্মচারীর সঙ্গে নিবিড় যোগযোগ ছিল বাংলাদেশের। সেই কারণে বাংলার গ্রামে অসুর মর্দিনী রূপে দুর্গা পুজো না করে, কুমারী মহামায়ার মূর্তি আরাধনার জন্য বেছে নিয়েছিলেন তিনি।তেজানন্দ মহারাজের চালু করা নিময় মেনে এখনও ধেনুয়া গ্রামে হচ্ছে একদিনের দুর্গাপুজো। তবে এখন পুজো পরিচালনার সব দায়িত্ব রয়েছে গৌরী কেদারনাথ মন্দির কমিটির হাতে। ২০০৩ সাল থেকে এই পুজো পরিচালনার দায়িত্বে রয়েছে তাঁরা। ধেনুয়া গ্রামে কুমারী মহামায়ার পুজো হয় বৈষ্ণব মতে। যুগলমন্ত্র জানা কোনও পুরোহিত এই পুজো করেন। এই মন্দিরে পশুবলি কঠোরভাবে নিষিদ্ধ।

    পুজোয় মেতে ওঠেন গোটা গ্রামবাসী

    কুমারী দুর্গা পুজোর (Durga Puja) জন্য আগে বিশেষ নিয়ম চালু ছিল ধেনুয়া গ্রামে। আশপাশের বিভিন্ন এলাকার ২১ জন কুমারী মেয়েকে নিয়ে এসে পুজোর আয়োজন করত। তবে, সেই নিয়মে কিছুটা ভাটা পড়েছে এখন। যদিও পূর্বনির্ধারিত সব রীতি রেওয়াজ মেনে হয় ধেনুয়া গ্রামের একদিনের দুর্গাপুজো। স্থানীয় বাসিন্দাদের এই পুজোকে কেন্দ্র করে উৎসাহ থাকে তুঙ্গে। পাশাপাশি, দূরদূরান্ত থেকে এই পুজো দেখতে ছুটে আসেন অনেকে। বাইরের মানুষের কাছে মহালয়ার এই দুর্গাপুজো বোনাস হলেও, স্থানীয়দের কাছে দেবীর দ্রুত গমন কিছুট মনখারাপের সাক্ষী হয়েই থাকে। দেবীর একদিন পরেই কৈলাস প্রস্থানের জন্য, মনঃকষ্টে ভোগেন গ্রামের মানুষ। পুজোর দিনে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন সকলে। তবে, দেবীপক্ষের সূচনার দিনে দেবীর প্রস্থান কাঁদিয়ে যায় ধেনুয়া গ্রামের মানুষকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Priyanka Gandhi: উপঢৌকন দিয়ে ভোট কেনার চেষ্টা! প্রিয়াঙ্কার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

    Priyanka Gandhi: উপঢৌকন দিয়ে ভোট কেনার চেষ্টা! প্রিয়াঙ্কার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এরই মধ্যে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল। যা নিয়ে কমিশনে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ, আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। ঠিক কী অভিযোগ? বিজেপির দাবি, নির্বাচনী প্রচারে এসে প্রিয়াঙ্কা গান্ধী স্টুডেন্ট স্কলারশিপ স্কিমের ঘোষণার মাধ্যমে ছাত্রদের প্রতিমাসে ৫০০-১৫০০ টাকা করে দেওয়ার কথা বলছেন। যা নির্বাচনী বিধিভঙ্গের শামিল। এনিয়ে মধ্যপ্রদেশের বিজেপি নেতা তথা আইনজীবী পঙ্কজ ওয়াদানি সংবাদ মাধ্যমকে বলেন,  ভোটের জন্য এভাবেই টোপ ফেলছেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রসঙ্গত, বর্তমানে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রিয়াঙ্কা।

    ১২ অক্টোবর জনসভা থেকে ভোট কেনার প্রচেষ্টা

    বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে দাখিল করা ঐ অভিযোগে দাবি করা হয়েছে যে মধ্যপ্রদেশের মান্ডালা জেলাতে ১২ অক্টোবর একটি জনসভা ছিল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi)। সেখানে তিনি সর্বসমক্ষে উপঢৌকন দেওয়ার কথা বলেন। প্রিয়াঙ্কা গান্ধী ঘোষণা করেন যে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত ৫০০ থেকে ১৫০০ টাকা করে দেওয়া হবে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পাবে ৫০০ টাকা, নবম-দশমের ছাত্রছাত্রীরা পাবে ১ হাজার টাকা এবং দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা পাবে দেড় হাজার টাকা। এই প্রকল্পে ৬৪৮ কোটি টাকা ব্যয় হবে বলেও জানান প্রিয়াঙ্কা। 

    আগেই রেউডি সংস্কৃতির বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল মুখ্য নির্বাচন কমিশনারকে

    প্রসঙ্গত, দিন কয়েক আগেই এই রেউড়ি সংস্কৃতির বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল মুখ্য নির্বাচন কমিশনারকে। এ নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি নেতৃত্বও। রীতিমতো সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার বলেন যে রেউড়ি সংস্কৃতির মাধ্যমে নেতারা যখন নির্বাচনী প্রতিশ্রুতি দেন তখন তাঁরা চিন্তা-ভাবনা করেননা যে এই অর্থ কোথা থেকে আসবে! কীভাবে আসবে!প্রসঙ্গত মধ্যপ্রদেশের নির্বাচন হতে চলেছে আগামী নভেম্বর মাসের ১৭ তারিখ থেকে। ২৩০ টি আসন রয়েছে মধ্যপ্রদেশে রাজ্যের বিধানসভায়। ভোট গণনা হবে ডিসেম্বরের ৩ তারিখে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Navaratri 2023: নবদুর্গার দ্বিতীয় রূপ দেবী ব্রহ্মচারিণী, জানুন তাঁর পৌরাণিক আখ্যান

    Navaratri 2023: নবদুর্গার দ্বিতীয় রূপ দেবী ব্রহ্মচারিণী, জানুন তাঁর পৌরাণিক আখ্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: নবরাত্রির (Navaratri 2023) দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণীর পুজো করা হয়। ভক্তদের বিশ্বাস, সঠিক নিয়ম মেনে মা ব্রহ্মচারিণীর পুজো করলে সব ইচ্ছা পূরণ হয়। মা ব্রহ্মচারিণীকে প্রেম, আনুগত্য, প্রজ্ঞা, ধৈর্য ও জ্ঞানের প্রতীক বলে মানা হয়। তাঁর আশীর্বাদে ভক্তের জীবনে সুখ-শান্তি আসে। দেবী ব্রহ্মচারিণীকে জবা এবং পদ্মফুলও প্রদান করা হয়। দেবীর এই রূপে এক হাতে মালা এবং অন্য হাতে কমণ্ডলু ধারণ করা অবস্থায় দেখা যায়। ধর্মীয় বিশ্বাস (Navaratri 2023) অনুযায়ী, দেবী ব্রহ্মচারিণী হলেন নবদুর্গার অবিবাহিত রূপ। নবরাত্রির দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণীর ভোগে চিনি নিবেদন করতে  হয়। ভক্তদের বিশ্বাস, এর ফলে দীর্ঘায়ুর আশীর্বাদ পাওয়া যায়।

    মাতা ব্রহ্মচারিণীর পৌরাণিক আখ্যান

    পৌরাণিক কাহিনি (Navaratri 2023) অনুসারে, দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী হিসেবে পেতে ব্রহ্মচারিণী হয়ে কয়েক হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। মায়ের এই তপস্যার কারণেই তাঁর নাম হয় দেবী ব্রহ্মচারিণী। কথিত আছে, সতী পরবর্তীকালে পর্বতরাজ হিমালয়ের কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন। তখন তাঁর নাম হয় পার্বতী বা হেমাবতী। পার্বতী ভগবান শিবকে তাঁর স্বামী হিসেবে গ্রহণ করতে চান। কিংবদন্তি অনুসারে, তখন ব্রহ্মার মানসপুত্র নারদ তাঁকে কঠোর তপস্যা করার পরামর্শ দেন। নারদ মুনির কথা শুনে তিনি কঠোর তপস্যা করতে শুরু করেন। তপস্যার ফলে তিনি ভগবান শিবকে স্বামী হিসেবে পান পরবর্তীকালে।

    কীভাবে করবেন মাতা ব্রহ্মচারিণীর পুজো

    ১) নবরাত্রির (Navaratri 2023) দ্বিতীয় দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। 

    ২) স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন। 

    ৩) নিয়ম অনুযায়ী, মা ব্রহ্মচারিণীর পুজোর আগে যথাযথভাবে কলস দেবতা এবং ভগবান গণেশের পুজো করুন।

    ৪) মা ব্রহ্মচারিণীর পুজো শুরু করুন। প্রথমে মাকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। তারপর মাকে ফুল, অক্ষত, কুমকুম, সিঁদুর দিয়ে সাজান।

    ৫) পান, সুপারি, মিষ্টি ইত্যাদি প্রদান করুন।

    ৬) মা ব্রহ্মচারিণীর ব্রতকথা পাঠ করুন।

    ৭)  মায়ের আরতি করুন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: পঞ্চায়েত টেন্ডারেও কাটমানি নিলেন তৃণমূল প্রধান! আন্দোলনে বিজেপি

    Malda: পঞ্চায়েত টেন্ডারেও কাটমানি নিলেন তৃণমূল প্রধান! আন্দোলনে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: মালদার (Malda) মানিকচকের চৌকি মিরদাদপুর পঞ্চায়েতে টেন্ডারে কারচুপির অভিযোগ তুলে, বৃহস্পতিবার ব্লক ও জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ করলেন পঞ্চায়েতের বিজেপি দলের নেতারা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চাল্য তৈরি হয়েছে। রাজ্যে পুরসভা হোক বা পঞ্চায়েত, তৃণমূলের প্রশাসনের নির্বাচিত প্রতিনিধিদের কাটমানি, আর্থিক কারচুপির বিরুদ্ধে বারবার সরব হয়েছে বিজেপি। ইতিমধ্যে একাধিক আর্থিক দুর্নীতির মামলায় শাসক দলের অনেক নেতা কর্মীরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন। চলছে ধরপাকড় এবং তল্লাশি। কোনও কোনও তৃণমূল নেতা আবার গ্রেফতার হয়ে জেলে বন্দি রয়েছেন। বিজেপির অভিযোগ, রাজ্য জুড়ে তৃণমূলের নেতারা টাকা চুরি করছে।

    মূলত অভিযোগ কী (Malda)?

    মূল অভিযোগ হল, প্রায় ৩৬ লক্ষ টাকার টেন্ডার, বিরোধীদের অন্ধকারে রেখেই পাশ করেছে শাসকদল তৃণমূল। ফলে এর মধ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অনুমান করছে বিজেপি। আর এই দুর্নীতিতে যুক্ত রয়েছেন মানিকচকের চৌকি মিরদাদপুর পঞ্চায়েতের প্রধান মোঃ আনোয়ার আলী এবং আরও বেশ কিছু সহ পঞ্চায়েতের সরকারি কর্মী। এদিন, এই বিষয়ে পঞ্চায়েতের বিরোধী দলকর্মী বিপ্লব সাহা সহ বিরোধী সদস্যরা একত্রিত হয়ে, মানিকচকের বিডিও শ্যামল মন্ডলকে লিখিত ভাবে অভিযোগ জানান।

    বিজেপির বক্তব্য

    মালদহের (Malda) বিজেপি কর্মী বিপ্লব সাহা, এবিষয়ে অভিযোগ করে বলেন, “তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান কাটমানির জন্য লুকিয়ে টেন্ডারটি পাশ করেছেন। প্রায় ছত্রিশ লক্ষ টাকার এই টেন্ডার সম্পর্কে বিরোধীদলের কোনও নির্বাচিত প্রতিনিধিরা জানেনই না। যে সমস্ত এলাকায় কাজ করা হবে বলে ঠিক করা হয়েছে, তা কেবল তৃণমূলের জয়ী সদস্যদেরই এলাকাগুলিই। বিজেপির নির্বাচিত এলাকাগুলিকে বঞ্চিত করে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করছেন প্রধান।”

    তৃণমূলের বক্তব্য

    তবে বিরোধীদের তোলা এই সমস্ত অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান (Malda) মোঃ আনোয়ার আলী। তিনি বলেন, “সমস্ত সরকারি নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রায় ৩৬ লক্ষ টাকা কাজের মধ্যে ৮ থেকে ১০ লক্ষ টাকার কাজ রয়েছে বিরোধী সদস্যদের এলাকাতেই। এমনকি অনলাইনে মাধ্যমে সমস্ত টেন্ডার করা হয়েছে, যার ফলে কোনও ধরনের কারচুপি করা সম্ভব নয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ED: রেশন দুর্নীতিতে আটক হওয়া বাকিবুরের মাথায় কার হাত! ইডি-র তল্লাশিতে কী মিলল?

    ED: রেশন দুর্নীতিতে আটক হওয়া বাকিবুরের মাথায় কার হাত! ইডি-র তল্লাশিতে কী মিলল?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ পুর প্রধানের বাড়ি ইডি অভিযান করলেও কোনওটাই ২৪ ঘণ্টার মেয়াদ পেরোয়নি। শেষবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবীর বাড়ি ২৪ ঘণ্টার উপর ম্যারাথন তল্লাশি চালায়। ২৪ ঘণ্টার উপর ম্যারাথন তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। এবার রেশন বণ্টন দুর্নীতিতেও সমানভাবে সক্রিয় ইডি। কৈখালিতে অভিজাত আবাসনে রাজ্যের এক মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানের ফ্ল্যাটে ৫৪ ঘণ্টা ধরে ইডির তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালায়। এত দীর্ঘ তল্লাশি এ যাবৎকালে দেখা মেলেনি। দীর্ঘ সময় ধরে তল্লাশির পরই আটক করে ইডি। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে ইডি (ED) দফতর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।

    ইডি-র অভিযানে কী মিলল? (ED)

    ইডি (ED) সূত্রে খবর, রেশন বন্টন দুর্নীতিতে যোগ রয়েছে এই সন্দেহেই  মন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচিত বাকিবুর রহমানের বাড়িতে হানা দেয় ইডির একটি বিশেষ দল। তাঁর বাড়িতে অভিযানে ছিলেন  ইডির ছয় সদস্যের দল। ইডি আধিকারিকরা বাড়িতে ঢুকতেই দূর্গের মতো বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। তারপর থেকে ওই বাড়িতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কাউকে বাইরে আসতেও দেখা হয়নি। নিরাপত্তারক্ষী ও পরিচারিকারা এলে তাদেরও ফিরিয়ে দেওয়া হয়। পরে, দুর্নীতির যোগ পেয়ে তাকে আটক করে ইডি।  তিনদিনে একটানা আবাসনের তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি, কয়েকটি আইফোন মিলেছে বলে খবর। বাকিবুরের ব্যবসা ও অন্যান্য সম্পত্তি ছাড়াও তাঁর ঘনিষ্ঠ ও তাঁর ম্যানেজার হিসেবে পরিচিত অভিষেক বিশ্বাসের রাজারহাটের বাড়িতেও ৩৬ ঘণ্টার উপর তল্লাশি চলে। তাঁর বাড়ি থেকেও প্রচুর নথি ও পাঁচটি আই ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্তকারীরা মনে করছেন, চালকলের মালিক বাকিবুর আদতে কোনও প্রভাবশালীর ঘুঁটি। তাঁকে সামনে রেখেই কালো টাকা সাদা করা হয়েছে। এবার সেই বাকিবুরকে হাতিয়ার করে সেই প্রভাবশালীর খোঁজ পেতে চাইছে ইডি।

     কোন মন্ত্রীর ঘনিষ্ঠ ছিল বাকিবুর?

    ইতিমধ্যেই বাকিবুর রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে তথ্য সামনে আসছে। তবে, কে কেই মন্ত্রী তা তদন্তকারী আধিকারিকরা মুখ না খুললেও রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসছে। যদিও ঘনিষ্ঠতা প্রসঙ্গে বনমন্ত্রী বলেন, এসব বাজে কথা। বাকিবুর নামে আমি কাউকে চিনি না। আমি কোনওদিনই তাঁকে দেখিনি। আর আমার ঘনিষ্ঠ সবাই। রথীন ঘোষও তো আমার ঘনিষ্ঠ।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pradhan Mantri Awas Yojana: আবাসের ঘর পেতেও কাটমানি! কেন্দ্রের রিপোর্টে আর কী উঠে এল জানেন?

    Pradhan Mantri Awas Yojana: আবাসের ঘর পেতেও কাটমানি! কেন্দ্রের রিপোর্টে আর কী উঠে এল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) মূলত গৃহহীন ও দু’টি ঘরের কাঁচা বাড়িতে বসবাসকারী মানুষের জন্য পাকা বাড়ি তৈরি করতে সরকারি নিয়ম অনুযায়ী, ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়।  গ্রামসভার প্রাথমিক ভাবে তালিকা তৈরি করার কথা। সেই মতো উপভোক্তাকে টাকা দেওয়া হয়। আর সরকারি প্রকল্পের টাকা পেতে কাটমানি দিতে হয়। অভিযোগ, রাজ্যের একাধিক জেলায় আবাসের বাড়ি পেয়ে ঘুষ দিতে হচ্ছে তৃণমূলের নেতাদের। কেন্দ্রের নিরপেক্ষ সংস্থাকে দেওয়া রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

    উপভোক্তাদের কী বক্তব্য? (Pradhan Mantri Awas Yojana)

    ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া গ্রাম পঞ্চায়েত। ওই গ্রামের এক উপভোক্তার অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) তালিকায় নাম পেতে তাঁকে ২ হাজার টাকা দিতে বাধ্য করা হয়েছে। ওই মহিলার অভিযোগ, গ্রামে যাঁদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় উঠেছে, তাঁদের প্রত্যেককে ২ হাজার টাকা করে তৃণমূলের ‘পার্টি ফান্ড’-এ জমা করতে হয়েছে। জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত। এক ব্যক্তির সরকারি খাতায়-কলমে বাড়ি তৈরি হয়ে গিয়েছে। কিন্তু, বাস্তবে এখনও বাড়ি তৈরির কাজ চলছে। বাঁকুড়ার জয়পুর, ইন্দাস ব্লকের তিন গ্রাম পঞ্চায়েতের আধ ডজন বাসিন্দার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাঁদের চূড়ান্ত কিস্তির টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। কিন্তু, তাঁদের কারও বাড়ি তৈরির কাজ শেষ হয়নি। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে আবাসের ঘর পেতে ১০ হাজার টাকা কাটমানি দিতে বলা হয়েছিল। উপভোক্তাদের বক্তব্য, তৃণমূল নেতাদের কাটমানি দিলেই তারা টাকা পেয়ে যাচ্ছে।

    কেন্দ্রের সমীক্ষা রিপোর্টে কী উঠে এল?

    প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পে কোন রাজ্যে কেমন কাজ চলছে, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে বিভিন্ন রাজ্যে সমীক্ষা চালিয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। গত বছর তিন দফায় এই সমীক্ষা চালানো হয়। দিল্লির একটি সামাজিক গবেষণা কেন্দ্রকে ‘জাতীয় স্তরের পর্যবেক্ষক’ হিসেবে নিয়োগ করা হয়েছিল। তাতে শুধু ‘কাটমানি’-র তথ্য নয়। কোন ব্যক্তির থেকে কে টাকা আদায় করেছেন, কাদের নামে টাকা বরাদ্দ হলেও বাড়ি তৈরি হয়নি, তাঁদের নামও রয়েছে রিপোর্টে। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর কেন্দ্রের এই রিপোর্ট নিয়ে মুখ খুলতে চায়নি। তবে তৃণমূল সূত্রের বক্তব্য, দলের শীর্ষ নেতৃত্বের তরফে আগেই বলা হয়েছে যে কোথাও অনিয়ম হয়ে থাকলে তার জন্য গোটা রাজ্যের মানুষের টাকা বন্ধ করে অসুবিধায় ফেলা কেন্দ্রের উচিত হচ্ছে না। সমীক্ষা রিপোর্ট বলছে,গত বছরের জানুয়ারিতে দেখা গিয়েছিল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, উত্তর দিনাজপুর, হুগলি, মালদা, পূর্ব বর্ধমানে সেই তালিকা সরকারি ভাবে ঝোলানো নেই। গত বছরের মে মাসের সমীক্ষায় দেখা গিয়েছে, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, ঝাড়গ্রাম,দেখা গিয়েছে, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, ঝাড়গ্রাম, কালিম্পং, পশ্চিম বর্ধমান, শিলিগুড়ি মহকুমা পরিষদে ওই তালিকা প্রকাশ করা হয়নি। পুরুলিয়ায় দেখা গিয়েছে, যাঁদের নাম উঠেছে, তাঁরা বাছাই প্রক্রিয়া নিয়ে কিছুই জানেন না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: সংস্কার না করেই রাস্তার কাজ হয়েছে বলে তুলে নেওয়া হল ৩০ লক্ষ টাকা! চাঞ্চল্য

    South 24 Parganas: সংস্কার না করেই রাস্তার কাজ হয়েছে বলে তুলে নেওয়া হল ৩০ লক্ষ টাকা! চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন এক ভুতুড়ে কাণ্ড! খাতায়-কলমে রাস্তা থাকলেও বাস্তবে সেই রাস্তার কোন চিহ্ন নেই, রাস্তার জন্য বরাদ্দকৃত ৩০ লক্ষ টাকাও উঠে গিয়েছে। কিন্তু, গেল কোথায়? সঠিক তদন্তের দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ এলাকার মানুষ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) রায়দিঘি বিধানসভার কৌতলা গ্রাম পঞ্চায়েতের গরানকাঠি গ্রামে।

    ঠিক কী অভিযোগ? (South 24 Parganas)

    দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) রায়দিঘি বিধানসভার কৌতলা গ্রাম পঞ্চায়েতের গরানকাঠি গ্রামে ২০১৮-১৯ অর্থবর্ষে দীর্ঘ দেড় কিলোমিটার ঢালাই রাস্তার অনুমোদন হয়। যারজন্য বরাদ্দ হয় প্রায় ৩০ লক্ষ টাকা। তার কাজও হয় এবং টাকা উঠে যায়। কিন্তু, শুধুমাত্র তা খাতা-কলমে। বাস্তবে এই ধরনের কোনও রাস্তায় হয়নি এমনটাই দাবি এলাকার মানুষদের। গোপাল মণ্ডলের বাড়ি থেকে গাজী এলাকা পর্যন্ত রাস্তার বেহাল দশা। সেই বেহাল রাস্তার ওপর দিয়েই এলাকার মানুষজন প্রাণ হাতে করে নিয়েই যাতায়াত করেন। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনের কাছে বারে বারে দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। কিন্তু, সরকারি খাতায় বরাদ্দকৃত ঢালাই রাস্তা গেল কোথায়? তারই তদন্ত নেমে চক্ষু চরক গাছ এলাকার মানুষদের। এলাকার মানুষ আরটিআই করে জানতে পারে ওই রাস্তার কাজ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে এবং তার জন্য বরাদ্দকৃত প্রায় ৩০ লক্ষ টাকা উঠে গেছে। সরকারি খাতায় পরিষ্কারভাবে লেখা রয়েছে, রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। অন্যদিকে, বিন্দুমাত্র কাজ হয়নি সেই রাস্তার। যা নিয়েই এলাকার মানুষজন প্রাক্তন প্রধান গ্রামের সদস্য সহ অঞ্চল সভাপতি বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। এ নিয়ে স্থানীয় বিডিও এসডিও থেকে শুরু করে জেলাশাসক পর্যন্ত জানানো হয়েছে। তারপরেও কোনও সুরাহা মিল ছিল না। শেষ পর্যন্ত গ্রামের বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট মথুরাপুর দু’নম্বর ব্লক উন্নয়ন আধিকারিককে ২১ দিনের মধ্যে ওই রাস্তা সম্পূর্ণ তথ্য নিয়ে পাঠানোর অর্ডার দেন। কিন্তু, তারপরেও উদাসীন বিডিও।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দারা বলেন, গত জুন মাস থেকে হাইকোর্টের নির্দেশের পরও বিডিও শুধু আশ্বাস দিয়েছেন। কিন্তু, কোনওভাবেই সেই রাস্তার তদন্ত করে রিপোর্ট জমা দিচ্ছেন না। যার জেরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন। এলাকার মানুষজনের দাবি, যদি দুর্নীতি না হয়ে থাকে তাহলে তদন্ত করতে অসুবিধা কোথায়?

    পঞ্চায়েতের কর্মকর্তাদের কী বক্তব্য?

    অন্যদিকে, এই বিষয় নিয়েই প্রাক্তন প্রধান বাসন্তী সর্দারের দাবি, তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন। এই ধরনের কোনও কিছুই হয়নি। তবে বর্তমান কৌতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছে নিজেকে নতুন বলে দাবি করে দায় এড়িয়েছেন।

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    অন্যদিকে. এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিজেপি নেতা পলাশ রানা বলেন,  একাধিক পঞ্চায়েতে ১০০ দিনের কাছ থেকে শুরু করে রাস্তার কাজে দুর্নীতি হয়েছে। এই বিষয় নিয়ে আগামী দিন সমাধান না হলে আন্দোলনে নামা হবে।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel-Hamas War: চলছে ‘অপারেশন বিজয়’, দ্বিতীয় দফায় ইজরায়েল থেকে ফিরলেন ২৩৫ ভারতীয়

    Israel-Hamas War: চলছে ‘অপারেশন বিজয়’, দ্বিতীয় দফায় ইজরায়েল থেকে ফিরলেন ২৩৫ ভারতীয়

    মাধ্যম নিউজ ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত (Israel-Hamas War) ইজরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে মোদি সরকার। চলছে ‘অপারেশন বিজয়’। ১১ অক্টোবর থেকে শুরু হওয়া এই অপারেশনে তেল আভিভ থেকে দিল্লির বিমানবন্দরে নামল দ্বিতীয় বিমান। কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে দ্বিতীয় দফায় ২৩৫ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে ইজরায়েল থেকে। এদের মধ্যে দুজন শিশু রয়েছে। ২৩৫ জনের মধ্যে রয়েছেন ৫৩ জন বাঙালি। 

    এক্স হ্যান্ডেলে পোস্ট বিদেশমন্ত্রীর

    ‘অপারেশন বিজয়’ এর মাধ্যমে দ্বিতীয় দফায়  ভারতীয়দের ফিরিয়ে আনার ছবি ইতিমধ্যে নিজের ‘এক্স’ হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর। শনিবার ভোরেই বিদেশমন্ত্রীর এক্স হ্যান্ডেলে দেখা যায় দ্বিতীয় বিমানের ছবি (Israel-Hamas War)। প্রসঙ্গত প্রথম বিমান থেকে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেয় শুক্রবারই। ২১২ জন ভারতীয় কে উড়িয়া আনা হয় প্রথম দফায়।

    ১৮ হাজার ভারতীয় থাকেন ইজরায়েলে

    গত ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামাস জঙ্গিরা রকেট হামলা চালাতেই শুরু হয় ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ (Israel-Hamas War)। সেইমতো বুধবার রাত থেকেই অপারেশন বিজয় শুরু হয় আনুষ্ঠানিকভাবে। সেদিনই বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর লেখেন, ‘‘ যে সকল ভারতীয় যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েল থেকে দেশে ফিরতে ইচ্ছা প্রকাশ করছেন, তাঁদের জন্য অপারেশন বিজয় চালু করা হয়েছে।’’ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ইজরায়েলে বিভিন্ন কাজের সূত্রে থাকেন প্রায় ১৮ হাজার ভারতীয়। এদের মধ্যে কেউ ছাত্র কেউ বা গবেষক কেউ বা চাকরি করেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel-Hamas War: ইজরায়েলের পাশে ইলন! মোছা হল হামাসপন্থীদের ‘এক্স’ অ্যাকাউন্ট

    Israel-Hamas War: ইজরায়েলের পাশে ইলন! মোছা হল হামাসপন্থীদের ‘এক্স’ অ্যাকাউন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাস জঙ্গিদের (Israel-Hamas War) সমর্থনে চলা ‘এক্স’ অ্যাকাউন্টগুলি মোছার কাজ শুরু করল ইলন মাস্কের সংস্থা। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতিও দিয়েছেন ‘এক্স’-এর মালিক ইলন মাস্ক। তাঁর মতে, ‘‘সন্ত্রাসবাদী সংগঠনকে ‘এক্স’-এর দুনিয়ায় কোনও জায়গা দেওয়া হবে না।’’ এখনও পর্যন্ত জানা গিয়েছে, প্রায় ১০০টিরও বেশি অ্যাকাউন্ট যেগুলি থেকে হামাস জঙ্গিদের (Israel-Hamas War) সমর্থনে পোস্ট করা হতো, তা মুছে দিয়েছে ‘এক্স’।

    কী জানাল ‘এক্স’ কর্তৃপক্ষ 

    এ নিয়ে ‘এক্স’-এর এক পদাধিকারী লিন্ডা ইয়াক্যারিনো লেখেন, “কঠিন পরিস্থিতিতে জনগণের মধ্যে কথোপকথন চালিয়ে যাওয়ার কাজে এক্স দায়বদ্ধ। কিন্তু অবৈধ এবং নিষিদ্ধ বিষয়ও যেন ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সজাগ থাকা উচিত।”  তাঁর আরও সংযোজন, “এক্স সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদীদের (Israel-Hamas War) জায়গা নয়। তাই আমরা এই সমস্ত অ্যাকাউন্ট মুছে দেব তো বটেই, সমর্থকদের অ্যাকাউন্টগুলির ক্ষেত্রেও একই পদক্ষেপ করা হবে।”

    ইউরোপিয়ান ইউনিয়নের নির্দেশ

    সূত্রের সূত্রের খবর, ইজরায়েল-হামাস যুদ্ধের (Israel-Hamas War) আবহে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান থ্রিয়েরি ব্রেটন ‘এক্স’ কর্তৃপক্ষকে হামাসপন্থীদের অ্যাকাউন্টগুলি মুছে দেওয়ার সুপারিশ করেন। কারণ হিসেবে তারা জানায় যে এগুলি থেকে ভুয়ো তথ্য পরিবেশন করা হচ্ছে। এর পাশাপাশি ইলন মাস্কের সংস্থাকে ২৪ ঘণ্টা সময়সীমাও বেঁধে দেয় ইউরোপিয়ান ইউনিয়ন। তারপরেই নড়েচড়ে বসে ‘এক্স’ কর্তৃপক্ষ।  জানা গিয়েছে শুধুমাত্র এক্স কর্তৃপক্ষকেই নয়, ইতিমধ্যে জুকেরবার্গের ‘মেটা’কর্তৃপক্ষকেও এমন নির্দেশ দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান।

    আরও পড়ুন: সতর্ক কেন্দ্র, বাড়তি নিরাপত্তা ভারতে বসবাসকারী ইজরায়েলি নাগরিকদের

    ৭ অক্টোবর হঠাৎই ইজরায়েলের ওপর রকেট হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী হামাস

    গত ৭ অক্টোবর হঠাৎই ইজরায়েলের (Israel-Hamas War) ওপর রকেট হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী হামাস। শুক্রবার পর্যন্ত পরিসংখ্যান বলছে হামাসের হামলায় ইজরায়েলের ১,৩০০ নাগরিক নিহত হয়েছেন। যাদের মধ্যে ২২২ জন সেনাকর্মী আছেন। অন্যদিকে, ইজরায়েলের পাল্টা জবাবে প্যালেস্তাইনের গাজায় নিহত হয়েছেন ১,৪১৭ জন নাগরিক।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share