Tag: Madhyom

Madhyom

  • Fraud: চড়া সুদের টোপ দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা! চিটফান্ডের খপ্পরে পড়ে প্রতারিত তমলুকবাসী

    Fraud: চড়া সুদের টোপ দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা! চিটফান্ডের খপ্পরে পড়ে প্রতারিত তমলুকবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: সারদা, রোজভ্যালি কেলেঙ্কারির পরেও হুঁশ এখনও ফিরল না। আবারও সর্বস্বান্ত হল কয়েকশো আমানতকারী। এর আগে একাধিক চিটফান্ডে টাকা রেখে অতীতে সব খুইয়েছেন প্রচুর সাধারণ মানুষ। এ বার ‘বন্ধন মাল্টি স্টেট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে’ কয়েক কোটি টাকা প্রতারণার (Fraud) অভিযোগ উঠল তমলুকে। তমলুকে কয়েক কোটি টাকার বেশি তুলে ঝাঁপ বন্ধ করে উধাও চিটফান্ড সংস্থা। এর জেরে সব খোয়ালেন কয়েকশো আমানতকারী।

    ঠিক কী অভিযোগ? (Fraud)

    চার বছর আগে কয়েকজন ব্যক্তি মিলে পূর্ব মেদিনীপুরের তমলুকে রামতারকহাট বাজার ব্যবসায়ী সমিতির দোতলায় ঘর ভাড়া নিয়েছিল। মাসিক সাড়ে চার হাজার টাকার বিনিময়ে সেই ভাড়া নেওয়া হয়েছিল। সেখানেই গড়ে তোলা হয়েছিল ‘বন্ধন মাল্টি স্টেট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে’ নামে চিটফান্ড অফিস। ১০ বছরের জন্য ১১ শতাংশ সুদের টোপ দিয়ে তমলুক এবং শহিদ মাতঙ্গিনী ব্লকের বিস্তীর্ণ এলাকা থেকে টাকা তোলা হয় বলে অভিযোগ। চিটফান্ড অফিস তৈরির নেপথ্যে সিপিএমের কয়েকজন নেতা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তরক বাজার, কাঁকটিয়া বাজার, মেচেদা, সহ বিভিন্ন হাটে বাজার ব্যবসায়ী সমিতির অফিস ঘর ভাড়া নিয়ে চলছিল এই চিটফান্ড ব্যবসা। স্থানীয় অনেক দোকানদার টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন। এছাড়াও তমলুক, শহিদ মাতঙ্গিনী ব্লকের কয়েক হাজার মানুষ টাকা রেখেছিলেন। তাঁরাও প্রতারিত হয়েছেন। মাস কয়েক আগে সংস্থার অফিসে ঝাঁপ বন্ধ করে কর্মকর্তারা বেপাত্তা হয়ে যায়। অফিসে এখনও তালা ঝুলছে। এরপর প্রতারিত আমানতকারীদের অনেকেই থানার দ্বারস্থ হয়েছেন। প্রতারণার (Fraud) অভিযোগ তুলে তাঁরা থানায় লিখিত অভিযোগ করেছেন।

    কী বললেন রামতারকহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক?

    এ বিষয়ে রামতারকহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক বীরেন্দ্রনাথ ধাড়া বলেছেন, এপ্রিল মাস থেকে ভাড়া বকেয়া। আমরা অফিসের দখল নেওয়ার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করছি। ওই চিটফান্ড অফিস বন্ধ হওয়ার পর তার ম্যানেজার অসীম খাটুয়ার বাড়িতে হামলা চালান প্রতারিত (Fraud) আমানতকারীরা। আতঙ্কে এলাকাছাড়া হতে হয় ম্যানেজারকে।

    কী বললেন সিপিএম নেতৃত্ব?

    যদিও এই চিটফান্ডের সঙ্গে সিপিএমের নাম জোড়ানোর নিয়ে মেদিনীপুর জেলা সিপিএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেছেন, সিপিএমকে কালিমালিপ্ত করার জন্য নাম আনা হচ্ছে। সিপিএমের সঙ্গে চিটফান্ডের কোনও সম্পর্ক নেই, যদি থাকে তাহলে আইনের পরামর্শ কেন এতদিন নেওয়া হয়নি?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Monsoon in Bengal: একনাগাড়ে বৃষ্টিতে মার খাচ্ছে পুজোর ব্যবসা থেকে কেনাকাটা, কবে মিলবে রেহাই?

    Monsoon in Bengal: একনাগাড়ে বৃষ্টিতে মার খাচ্ছে পুজোর ব্যবসা থেকে কেনাকাটা, কবে মিলবে রেহাই?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টি যেন কিছুতেই থামছে না। হাওয়া অফিস (Monsoon in Bengal) বলছে, আগামী ৪ অক্টোবর বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে এমন বৃষ্টি। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে তা বৃহস্পতিবারও চলতে পারে। একনাগাড়ে বৃষ্টির কারণে গরম বেশ খানিকটা কমেছে, আদ্রতা জনিত অস্বস্তিও নেই। তবে লাগাতারে বৃষ্টির ফলে চাষের যেমন ক্ষতি হচ্ছে তেমনি পুজোর মুখে মার খাচ্ছে ব্যবসাও। পাশাপাশি ক্রেতারাও পুজোর কেনাকাটা করতে যেতে পারছেন না। চাষের ক্ষতির ফলে বাড়তে শুরু করেছে, সবজি, ফল-ফুলের দাম। সাধারণভাবে পুজোর মরশুমে জিনিসপত্রের দাম বাড়ে, বৃষ্টির ফলে (Monsoon in Bengal) সেই দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। চাহিদার তুলনায় যোগান একেবারেই কমে গিয়েছে। অন্যদিকে, ছোট বড় মাঝারি ব্যবসায়ীরাও মার খাচ্ছে, তার কারণ ক্রেতা আসছে না বৃষ্টির কারণে। ছুটির দিন রবিবারও ব্যাপক বৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। এদিনও দোকানে কেউ আসতে পারেননি। হাতেগোনা কয়েকটা দিন বাকি রয়েছে পুজোতে। এ সময়ও জামা কাপড় কেনাকাটা করতে যেতে পারছেন না অনেকেই বৃষ্টির কারণে। আজ সোমবার ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে ছুটি রয়েছে কিন্তু এদিনও বৃষ্টির কারণে কেনাকাটা পণ্ড হবে বলেই আশঙ্কা।

    কী বলছে হাওয়া অফিস?

    অন্যদিকে হাওয়া অফিস (Monsoon in Bengal) বলছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেটি স্থলভাগের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে এর ফলে একনাগাড়ে বৃষ্টি চলতেই থাকবে। হাওয়া অফিসের মতে, এমনিতে ১০ অক্টোবর পশ্চিমবঙ্গ থেকে বর্ষার বিদায় নেওয়ার কথা কিন্তু পরিস্থিতি যেভাবে বদলাচ্ছে তাতে বর্ষা কবে বিদায় নেবে! তা বলা যাচ্ছে না।

    কোন কোন জেলায় বৃষ্টি?

    হাওয়া অফিসের (Monsoon in Bengal) পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে সোম এবং মঙ্গলবার বৃষ্টিপাত হবে একনাগাড়ে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার মতো জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়বে। কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ইত্যাদি জেলায়। জানা গিয়েছে, নিম্নচাপের বৃষ্টির কারণে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে শহর কলকাতার আকাশেও থাকবে মেঘের ঘনঘটা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতায়। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা এবং শহরতলি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dakshin Dinajpur: কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি, দক্ষিণ দিনাজপুরে ইস্তফা দিলেন তৃণমূলের সদস্য

    Dakshin Dinajpur: কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি, দক্ষিণ দিনাজপুরে ইস্তফা দিলেন তৃণমূলের সদস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে কাজে নেই। তাই, কাজের জন্য হাজার হাজার মানুষ ভিনরাজ্যে যেতে বাধ্য হন। বিরোধীরা বার বারই এই অভিযোগ করে আসছেন। এবার শাসক দলের পঞ্চায়েত সদস্য সেকথা স্বীকার করেছেন। আর সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে স্বামীর হাতে কাজ না থাকার কথা উল্লেখ করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) হিলি গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত সদস্যার নাম অলোকা কুণ্ডু। এই ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ইস্তফাপত্রে কী লিখেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা? (Dakshin Dinajpur)

    এবারের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) হিলি গ্রাম পঞ্চায়েতের পূর্ব আপ্তের গ্রাম সংসদ থেকে ঘাসফুলের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। নির্বাচনের কয়েক মাস যেতে না যেতে আচমকাই তাঁর ইস্তফার ঘটনায় শোরগোল পড়েছে হিলিতে। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসকদলও। ১৪ আসনের হিলি গ্রাম পঞ্চায়েতে পূর্ব আপ্তের সংসদ থেকে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গৃহবধূ অলোকা কুন্ডু । ৩০৬ ভোটে নির্বাচনে জয়ী হন তিনি। পঞ্চায়েতের ১২টি আসনে তৃণমূল জয়ী হওয়ায় বোর্ডও তৃণমূলের দখলে যায়। গত মাসে শপথগ্রহণ করে পঞ্চায়েতের বোর্ড গঠনে শামিল ছিলেন অলোকা কুন্ডু। সপ্তাহ দুয়েক আগে পঞ্চায়েতের উপসমিতি গঠনের সভাতেও তিনি হাজির ছিলেন। কিন্তু, আচমকা গতকাল পঞ্চায়েতের প্রধান ও দলের ব্লক সভাপতির কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। ইস্তফাপত্রে অলোকা লিখেছেন, ‘পারিবারিক ও আর্থিক সমস্যার কারণে সপরিবারে তাঁরা ভিনরাজ্যে কাজে যাওয়ার পরিকল্পনা করছেন। তাই বাধ্য হয়ে তিনি নির্বাচিত পদে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।’ ইস্তফাপত্রটি পঞ্চায়েত প্রধান ও ব্লকের নেতাকে গ্রহণ করার অনুরোধ জানাচ্ছেন তিনি।

    কী বললেন পঞ্চায়েত সদস্যা?

    অলোকার মন্তব্য, পারিবারিক ও আর্থিক সমস্যায় আমি নির্বাচিত পদ থেকে ইস্তফা দিয়েছি। আমার স্বামী কাজের সন্ধানে ভিনরাজ্যে যাবে। আমাকেও স্বামীর সঙ্গে যেতে হবে। তাছাড়া আমি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। বাচ্চা নিয়ে এত কিছু সামলানো মুশকিল হয়ে পড়েছে। বাধ্য হয়ে সরে দাঁড়াচ্ছি।

    পঞ্চায়েত প্রধানের কী বক্তব্য?

    এ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) হিলি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ দাস বলছেন, পঞ্চায়েত সদস্যার চিঠি পেয়েছি। তিনি পারিবারিক সমস্যার কারণে ইস্তফাপত্র দিয়েছেন। দ্রুত ওই সমস্যা মিটে যাবে। তবে, এনিয়ে তৃণমূলের হিলি ব্লক সভাপতির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার বলেন, তৃণমূল সরকার পশ্চিমবাংলায় যে  কাজের সংস্থান করতে পারছে না তা প্রমাণিত হয়ে গেল। মানুষ চরম আর্থিক সমস্যায় ভুগছেন। হিলির এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আজকে তৃণমূলের সদস্য জেতার পরও তাকে কাজের জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে। আজকে ভিনরাজ্যে কাজ পাওয়া যায় পশ্চিম বাংলায় কাজ নেই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Krishna Nagar: ‘আমার দিদিকে মেরে ফেলেছে’, রক্ত দিয়ে লিখে কৃষ্ণনগর জেলা হাসপাতালে প্রতিবাদ বোনের

    Krishna Nagar: ‘আমার দিদিকে মেরে ফেলেছে’, রক্ত দিয়ে লিখে কৃষ্ণনগর জেলা হাসপাতালে প্রতিবাদ বোনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি হাসপাতালে চিকিৎসার গাফলতিতে রোগীমৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে থাকে। পরিবারের লোকজন কখনও বিক্ষোভ দেখান, কখনও আবার চিকিৎসার গাফলতির অভিযোগ এনে হাসপাতাল ভাঙচুর করেন। কিন্তু, নদিয়া জেলার কৃষ্ণনগরের (Krishna Nagar) শক্তিনগর জেলা হাসপাতালে রোগীমৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মৃতের বোন যা করলেন, এমন শিউরে দেওয়ার মতো দৃশ্য দেখে কার্যত হতবাক হাসপাতালের অন্যান্য রোগীর পরিবারের লোকজন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Krishna Nagar)

    শনিবার জ্বর নিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হন কৃষ্ণনগরের (Krishna Nagar) হাতাড়পাড়ার বাসিন্দা পূজা সরকার। পরিবারের অভিযোগ, এরপর থেকে একরকম বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় পূজাকে। রবিবার সকালে শরীর আরও খারাপ হয়। পরিবারের লোকজনের দাবি, একটি ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরই নেতিয়ে পড়েন পূজা। এদিকে মেজদিদির মৃত্যুর খবরে ছোট বোন শিউলি হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন। এরপরই হাতে ব্লেড তুলে নেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। ব্লেড দিয়ে আঙুল চিরে সাদা কাগজে রক্তে লেখেন, ‘আমার দিদিকে মেরে ফেলেছে’। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে ভিড় জমে যায় হাসপাতাল চত্বরে। কোনওভাবেই তাঁকে আটকানো যাচ্ছিল না। বছর ২০-র যুবতী বারবার বলে চলেছেন, ‘আমার দিদিকে কেন মারল, ওদের জবাব দিতে হবে।’ কেউ ব্লেডটা ফেলে দিতে বললেই, যুবতী পাল্টা বলে উঠছেন, ‘দেখি কে আমার হাত থেকে ব্লেডটা কাড়তে পারে!’ এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ বলে, লিখিত আকারে হাসপাতাল সুপার, সিএমওএইচকে অভিযোগ জানাতে। সেই অভিযোগপত্রই থানায়ও পাঠিয়ে দিতে বলেন তিনি। এ বিষয়ে এখনও হাসপাতাল কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে, এভাবে রক্তে প্রতিবাদ নজিরবিহীন বলছেন স্থানীয়রা।

    পরিবারের লোকজনের কী বক্তব্য?

    পূজার বড়দিদি বন্দনা দাস বলেন, আমার মেজবোন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। জ্বরের কষ্টে তিন-চারদিন ঘুম হয়নি। তারপর একটা ইঞ্জেকশন দিয়েছে ডাক্তার। তিনি নিজে বলেছেন এটা ঘুমের ইঞ্জেকশন। তারপরই আর বোনের জ্ঞান ফেরেনি। আমরা জানতে চাই ঘুমের ইঞ্জেকশন দিয়েই কি সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দিল? আমরা এর জবাব চাই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Governor Of West Bengal: ফের ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল

    Governor Of West Bengal: ফের ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজভবন-নবান্ন সংঘাত চরমে উঠেছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor Of West Bengal) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে। শাসকদলের একাধিক মন্ত্রী-বিধায়ক তীব্র আক্রমণ শানান সাংবিধানিক প্রধান রাজ্যপালকে। বেশ কয়েকজন প্রাক্তন উপাচার্যকে নিয়ে তখন রাজভবনের বাইরে বিক্ষোভও দেখা যায় কবি সুবোধ সরকারের নেতৃত্বে। এই আবহে ফের রাজ্যে ছ’টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল (Governor Of West Bengal) সিভি আনন্দ বোস।

    ৬ উপাচার্য নিয়োগ রাজ্যপালের

    রবিবার রাজভবনের (Governor Of West Bengal) পক্ষ থেকে জানানো হয়েছে ছ’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকায় রয়েছেন একজন অবসরপ্রাপ্ত আইপিএস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার সি এম রবীন্দ্রনকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন রথীন বন্দ্যোপাধ্যায় তাঁর স্থলাভিষিক্ত হলেন প্রাক্তন আইপিএস। জানা গিয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অচিন্ত্য সাহা। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে রাজ্যপাল নিয়োগ করেছেন বিবি পারিদাকে। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব পাচ্ছেন নিখিলচন্দ্র রায়। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব পাচ্ছেন রথীন বন্দ্যোপাধ্যায়। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হচ্ছে দিলীপ মাইতিকে।

    মামলা সুপ্রিম কোর্টে

    প্রসঙ্গত স্থায়ী উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রতিনিধিদের রাখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নবান্ন। সেই মামলায় এখনও পর্যন্ত কোনও রায়দান করেনি শীর্ষ আদালত। আবার রাজ্যপালের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তে স্থগিতাদেশও জারি করেনি সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে নির্দেশ মেনে এর আগে যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল তাতে সদস্য সংখ্যা ছিল ৩। এঁরা হলেন, রাজ্যপাল (Governor Of West Bengal), সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং রাজ্য সরকারের প্রতিনিধি। এরপরে কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে করা হয় ৫। এ নিয়ে অর্ডিন্যান্সও পাশ করা হয়ে গিয়েছে বিধানসভায়।  এ প্রসঙ্গে রাজ্যপালের আইনজীবী সুস্মিতা সাহা দত্তের দাবি, নতুন কমিটিতে রাজ্য সরকারের তিনজন প্রতিনিধি থাকার কথা বলা হয়েছে। এটা পরিকল্পনামাফিক করা হয়েছে। কারণ রাজ্য কোনও সিদ্ধান্ত নিলে তা সংখ্যাগরিষ্ঠতার জেরে পাশ হয়ে যাবে ওই কমিটিতে। সে ক্ষেত্রে রাজ্যপালের মতামতকে উপেক্ষা করার উপায় রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bengal BJP: দিল্লি এবং কলকাতায় তৃণমূলের পাল্টা কর্মসূচি ঘোষণা বিজেপির, সরগরম রাজ্য রাজনীতি

    Bengal BJP: দিল্লি এবং কলকাতায় তৃণমূলের পাল্টা কর্মসূচি ঘোষণা বিজেপির, সরগরম রাজ্য রাজনীতি

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে এই অবস্থান বিক্ষোভে হাজির থাকবেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে চাপে রাখতে এবার দিল্লি এবং কলকাতা দুই জায়গাতেই পাল্টা কর্মসূচি নিল রাজ্য বিজেপি (Bengal BJP)। জানা গিয়েছে, রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করবেন বিজেপি সাংসদরা (Bengal BJP) এবং কেন্দ্রীয় পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে ডেপুটেশনের জমা দেবেন তাঁরা। ওই ডেপুটেশনে ১০০ দিনের প্রকল্পে তৃণমূল সরকার কীভাবে দুর্নীতি করেছে সেই খতিয়ানই তুলে ধরা হবে। পাশাপাশি, সুকান্ত মজুমদার যখন দিল্লিতে তৃণমূলের পাল্টা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তখন কলকাতাতেই মেয়ো রোডে ধরনায় বসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার কর্মসূচিতেও কেন্দ্রীয় প্রকল্পের টাকা কীভাবে তৃণমূল সরকার নয়-ছয় করেছে সে কথাই তুলে ধরা হবে।

    আরও পড়ুুন: ২০২৯ সালেই কার্যকর হবে ‘এক দেশ, এক নির্বাচন’ নীতি!

    কী বললেন বিজেপির রাজ্য সভাপতি?

    দিল্লির কর্মসূচি নিয়ে বঙ্গ বিজেপির (Bengal BJP) সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘১০০ দিনের টাকায় দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি সহ কেন্দ্রীয় একাধিক প্রকল্পে শাসক দল তথা সরকার দুর্নীতি করেছে। বেআইনিভাবে উপভোক্তা নয় এমন মানুষকেও শাসক দলের নির্দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া হয়েছে। তারই বিস্তারিত তালিকা মন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।’’

    বিক্ষোভ কলকাতায়

    অন্যদিকে, কলকাতাতে কর্মসূচি পালন করবে দলের মহিলা মোর্চা (Bengal BJP)। সেখানে হাজির থাকবেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে মহিলা মোর্চার (Bengal BJP) রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, ‘‘বিভিন্ন প্রকল্পের দুর্নীতি আজ প্রমাণিত। এ রাজ্যের মহিলারাও সুরক্ষিত নয়। প্রতিদিন রাজ্যে মহিলারা আক্রান্ত হচ্ছে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়-ছয় হয়েছে রাজ্যে। এ ছাড়াও শাসকদলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এইসব কথাই আমরা বলব।’’ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ০২/১০/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ০২/১০/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) ব্যবসার কারণে দূরের যাত্রা করবেন। এর ফলে লাভ হবে।

    ২) জীবনসঙ্গীর স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। 

    বৃষ

    ১) অফিসে একের পর এক কাজ আসবে। ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের জন্য সময় বের করতে পারবেন না।

    ২) অফিসে ধৈর্য সহকারে কাজ করুন। তাড়াহুড়ো করবেন না। তা না-হলে কাজ নষ্ট হতে পারে।

    মিথুন

    ১) সন্তানের কারণে কথা কাটাকাটি হবে, যার ফলে দুশ্চিন্তায় থাকবেন।

    ২) সন্ধ্যা নাগাদ অতিথি আপনাকে সুসংবাদ দিতে পারেন।

    কর্কট

    ১) জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য পাবেন।

    ২) পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুসংবাদ পাবেন।

    সিংহ 

    ১) নতুন কাজে কোনও তাড়াহুড়ো করবেন না।

    ২) তাড়াহুড়ো ও আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নিলে সমস্যার কারণ দেখা দিতে পারে। 

    কন্যা

    ১) মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। কারণ পেটে ব্যথা হতে পারে।

    ২) ছাত্রছাত্রীদের পড়াশোনায় অর্থাভাব হতে পারে।

    তুলা 

    ১) বরিষ্ঠ ব্য়ক্তির কথা শুনলে আপনার গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে।

    ২) গত কিছু দিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    বৃশ্চিক

    ১) ব্যবসায় নতুন কোনও পরিকল্পনা করে থাকলে তা কাউকে জানাবেন না ও শীঘ্র কার্যকর করে দিন।

    ২) চাকরিজীবীরা হতাশার শিকার হতে পারেন।

    ধনু

    ১) সন্তানের তরফে বহু প্রতীক্ষিত আশাজনক সংবাদ শুনতে পাবেন।

    ২) বহুদিন পর কোনও বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে, এর ফলে আনন্দিত হবেন।

    মকর

    ১) ব্যবসায় আয়ের নতুন উৎস পাবেন। তাই এবার আলস্য ত্যাগ করুন। না-হলে বড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।
     
    ২) ব্যস্ততার কারণে নিজের জন্য সময় বের করতে পারবেন না।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে।

    ২) অংশীদারীর ব্যবসা করলে লাভ হতে পারে।

    মীন

    ১) বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে লাভ হতে পারে।

    ২) সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনায় অর্থ লগ্নি করবেন।

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Bad Road In WB: পুজোয় ছেলে-মেয়েদের নতুন জামা না দিয়ে রাস্তা মেরামত করলেন বাবা-মায়েরা

    Bad Road In WB: পুজোয় ছেলে-মেয়েদের নতুন জামা না দিয়ে রাস্তা মেরামত করলেন বাবা-মায়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে চালু হয়েছে পথশ্রী প্রকল্প। শাসক দলের মতে, সর্বত্র রাস্তাঘাটে উন্নয়নের জোয়ার চলছে। কিন্তু বাস্তব চিত্রটা পুরোপুরি আলাদা। পঞ্চায়েত-পুরসভা ভোটের আগে শাসক দল রাস্তার উন্নয়ন নিয়ে চড়াম চড়াম ঢাক পেটালেও, বাস্তবে উন্নয়ন রাস্তার খানা-খন্দের মধ্যে আটকে রয়েছে। এবার এলাকার বাবা-মায়েরা, ছেলে-মেয়েদের পুজোয় নতুন জামা কাপড় না দিয়ে, সেই টাকায় রাস্তা মেরামত (Bad Road In WB) শুরু করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য কিছুদিন আগেই নদিয়ার শান্তিপুরে এলাকার মানুষ চাঁদা তুলে রাস্তা মেরামতের কাজ করেছিলেন। ফলে রাজ্যের শাসক দল উন্নয়নের জোয়ারে রাস্তা মেরামত নিয়ে কতটা চিন্তিত, সেই বিষয়ও এলাকার মানুষের কাছে বড় প্রশ্ন উঠেছে।

    ঘটনা কোথায় ঘটল (Bad Road In WB)?

    স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বোগপোতা এলাকায় প্রশাসন রাস্তা (Bad Road In WB) মেরামতিতে উদাসীন হলে, এলাকার অবিভাবকরা নিজেদের সন্তানদের জন্য পুজোর জামাকাপড়ের খরচে রাশ টেনে, রাস্তা সারাই করার কাজ শুরু করেছেন। এই রাস্তা মহেশতলার আশুতি ২ নম্বর পঞ্চায়েতের সীমা পর্যন্ত গেছে। লম্বায় প্রায় ১০০ ফুট। রাস্তার পরিস্থিতি ভীষণ খারাপ, রাস্তায় বড় বড় গর্ত, খানাখন্দে ভরা, এলাকায় গাড়ি চালাচল করতে পারছে না। বয়স্ক মানুষের জন্য এই রাস্তা অত্যন্ত অনুপোযুক্ত। তাই পুজোর আগে অভিনব এই প্রচেষ্টা, সরকারের ভূমিকাকে বার বার কাঠগড়ায় তুলেছে বলে মনে করছেন অনেকে।

    এলাকার মানুষের বক্তব্য

    এলাকার বাসিন্দা প্রেমাংশু রায় বলেন, “রাস্তার (Bad Road In WB) জন্য এলাকায় কয়েক হাজার টাকার রাবিশ ফেলা হয়েছে। পুজোর আগে মানুষ টাকা পাবেন কোথায়। সন্তানদের বঞ্চিত করেই আমরা রাস্তা সারাইয়ের কাজ করলাম। পঞ্চায়েত প্রশাসনের কাছে আমরা গিয়েছিলাম। উত্তর এসেছে নিজেরা টাকা তুলে রাস্তা ঠিক করে নিন।” এলাকার আরও এক বাসিন্দা দীপঙ্কর জানা বলেন, “এই ভাঙা রাস্তায় (Bad Road In WB) এক বয়স্ক মহিলা অসুস্থ হয়ে পড়েন। পঞ্চায়েতে গিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে আমরা নিজেরাই ব্যবস্থায় নেমেছি। ”  

    প্রশাসনের বক্তব্য

    তৃণমূলের আশুতি ২ পঞ্চায়েতের সদস্য সুরজিৎ নস্কর বলেন, “আমরা বিষয়টি শুনেছি, খুই দ্রুত সমস্যার সমাধান করব।” তবে কবে থেকে রাস্তার সমস্যার সমাধান হবে তা স্পষ্ট করে জানাননি তিনি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Cyber fraud: অল্প বিনিয়োগে বিপুল মুনাফার ফাঁদ, সামনে এল ৮৫৪ কোটির প্রতারণা, গ্রেফতার ৬

    Cyber fraud: অল্প বিনিয়োগে বিপুল মুনাফার ফাঁদ, সামনে এল ৮৫৪ কোটির প্রতারণা, গ্রেফতার ৬

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র হাজার টাকা বিনিয়োগ করলে রিটার্ন পাওয়া যাবে এক থেকে পাঁচ হাজার টাকা! প্রতারণার (Cyber fraud) এই ফাঁদে পড়েই লাখ লাখ টাকা হারালেন বহু মানুষ। ইতিমধ্যে অনলাইন এই প্রতারণায় গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। জানা গিয়েছে, মোট প্রতারণার টাকার অঙ্ক ৮৫৪ কোটি। শনিবার প্রতারণা চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয় বেঙ্গালুরু থেকে। পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমেই চলত প্রতারণা। জানা গিয়েছে সারা দেশেই সক্রিয় ছিল এই চক্র। কয়েক হাজার মানুষের সঙ্গে এই প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। তবে ৮৫৪ কোটি টাকার মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা বাজেয়াপ্ত করতে পেরেছে পুলিশ। বাকি টাকা কোথায় রয়েছে তার খোঁজে তল্লাশি চলছে।

    কীভাবে টোপ দেওয়া হত?

    বিপুল মুনাফার হাতছানি (Cyber fraud) এবং টাকার বিনিয়োগের পরিমাণ অল্প, তাই সেই বিশ্বাসে সকলেই এক থেকে পাঁচ হাজার টাকা করে রেখেছিলেন এবং সেই মতো তাঁরা রিটার্নও পান। রিটার্ন পাওয়ার পরেই বহু মানুষের বিশ্বাস জন্মায় সংস্থার উপর। তাঁরা বেশি বেশি করে টাকা সেখানে বিনিয়োগ করতে থাকেন। পুলিশ সূত্রে খবর, পরবর্তীকালে প্রত্যেকের বিনিয়োগের পরিমাণ এক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হয়ে যায়। এভাবেই বাজার থেকে তোলা হয় ৮৫৪ কোটি টাকা। জানা গিয়েছে, যে টাকা সংগ্রহ করা হত, তা একটি মূল অ্যাকাউন্টে জমা হত এবং পরবর্তীকালে তা বিভিন্ন গেমিং অ্যাপে মজুত (Cyber fraud) হতে থাকে।

    কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?

    প্রসঙ্গত এ নিয়ে একাধিকবার সাধারণ মানুষকে সচেতনও করছেন সাইবার বিশেষজ্ঞরা। অল্প সময়ে বেশি রিটার্ন পাওয়ার লোভে কোথাও টাকা রাখতে নিষেধ করেন তাঁরা। অল্প সময়ে বেশি রিটার্নের (Cyber fraud) কথা আসলে যে প্রতারণা ছাড়া কিছু নয়, তাও বলেন সাইবার বিশেষজ্ঞরা। এসত্ত্বেও মানুষের অজ্ঞানতার সুযোগ নিয়ে প্রতারকরা সব সময় সক্রিয় থাকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: এবার বন্দে ভারতে মিলবে স্লিপার কোচের সুবিধা, কবে থেকে জানেন?

    Vande Bharat: এবার বন্দে ভারতে মিলবে স্লিপার কোচের সুবিধা, কবে থেকে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আধুনিকতা, গতি, বিশ্বমানের সুবিধা এসব কিছুর কারণে বন্দে ভারত নিয়ে চর্চা সারা বছর ধরেই চলে। বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে স্লিপার কোচ আসছে! যা নিয়ে যাত্রীদের মধ্যে কৌতূহলের সীমা নেই। এবার এ সংক্রান্ত খবরে সিলমোহর দিল ভারতীয় রেল (Vande Bharat)। অর্থাৎ বন্দে ভারতে আর শুধু চেয়ার কারই থাকছে না, জুড়ছে স্লিপার কোচও। যাত্রী মহলের একাংশের মতে, নতুন এই ফিচার বন্দে ভারতের সঙ্গে যুক্ত হলে জার্নি আরও বেশ আরামদায়ক হবে। ওয়াকিবহাল মহলের মতে, স্লিপার কোচ বন্দে ভারতে জুড়লে দূরপাল্লার ট্রেন হিসেবেও বন্দে ভারতকে ব্যবহার করা যাবে।

    আরও পড়ুন: কম বয়সেও হার্ট অ্যাটাক! বিশ্ব হার্ট দিবসে জানুন হৃদযন্ত্র ভাল রাখার সহজ কিছু উপায়

    বন্দে ভারতে স্লিপার কোচ

    জানা গিয়েছে সম্প্রতি ভারতীয় রেল (Vande Bharat) এ নিয়ে চুক্তিও সেরে ফেলেছে রাশিয়ার সংস্থা কিনেট রেলওয়ে সলিউশনের সঙ্গে। সূত্রের খবর রাশিয়ার ওই সংস্থা ১২০টি বন্দে ভারত তৈরি করবে। শুধু তাই নয়, চুক্তি অনুযায়ী ৩৫ বছর ধরে সেগুলিকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে এই রাশিয়ান সংস্থা। এক্ষেত্রে ভারতের রেল বিকাশ নিগম লিমিটেড ও রাশিয়ার লোকোমোটিভ ইলেকট্রনিক সিস্টেম যৌথভাবে কাজ করবে বলে জানা যাচ্ছে। 

    প্রকল্প নিয়ে আশাবাদী রাশিয়ান সংস্থা

    অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বেশ কিছু কোম্পানি প্রতিষ্ঠান এবং প্রযুক্তি নির্মাতাদের উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। ঠিক এই আবহে ভারতে রাশিয়ার কাছ থেকে স্লিপার কোচের নির্মাণ করা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যে সংস্থা এই স্লিপার কোচ গুলি নির্মাণ করবে সেই কিনেট রেলওয়ে সলিউশন অবশ্যই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছে। এই প্রকল্প যে সফল হবে সে নিয়েও আশাবাদী কিনেট রেলওয়ে সলিউশন। তবে কবে নামবে স্লিপার কোচের (Vande Bharat) এই ট্রেন? জানা যাচ্ছে দু বছরের মধ্যে প্রথম স্লিপার ট্রেন ছুটবে ট্রাকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share