Tag: Madhyom

Madhyom

  • Pregnancy: গর্ভাবস্থায় থাইরয়েড বেশি! শিশু ও মাকে সুস্থ রাখতে কী ব্যবস্থা নেওয়া দরকার? 

    Pregnancy: গর্ভাবস্থায় থাইরয়েড বেশি! শিশু ও মাকে সুস্থ রাখতে কী ব্যবস্থা নেওয়া দরকার? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    গলার মাঝেই থাকে থাইরয়েড গ্রন্থি। সেই গ্রন্থি থেকেই থাইরয়েড হরমোন বের হয়। কিন্তু এই হরমোন প্রয়োজনের অতিরিক্ত নিঃসরণ হলেই ঘটে বিপদ! গর্ভাবস্থায় (Pregnancy) থাইরয়েড হরমোন নিঃসরণ বাড়লে হতে পারে নানান জটিলতা। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, গর্ভাবস্থার প্রথম তিন মাসে বিপদের জানান দেয়। নজরদারির অবহেলা মা ও শিশুর বিপদ বাড়ায়।

    গর্ভাবস্থায় (Pregnancy) কি থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, গর্ভাবস্থায় (Pregnancy) থাইরয়েড হরমোনের নিঃসরণের মাত্রা বাড়তে পারে। গর্ভধারণের প্রথম তিন মাসের মধ্যেই গর্ভস্থ শিশুর থাইরয়েড গ্রন্থি তৈরি হয়ে যায়। সেখান থেকে শিশুর দেহে থাইরয়েড হরমোন নিঃসরণ হতে থাকে। মায়ের তাই থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। তার উপরে মায়ের যদি থাইরয়েডের মাত্রা বেশি থাকে, তাহলে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি আরও বাড়ে।

    কোন বিপদের আশঙ্কা করছেন চিকিৎসকরা? 

    গর্ভাবস্থায় (Pregnancy) থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা মা ও শিশু দুজনের জন্য সমান বিপজ্জনক। মায়ের শরীর থেকে অতিরিক্ত থাইরয়েড নিঃসরণ হলে সন্তানের মস্তিষ্কের বিকাশে সমস্যা হয়। অনেক ক্ষেত্রে শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটে না। এছাড়াও শারীরিক নানান জটিলতা তৈরি হতে পারে। মায়ের শরীরেও অতিরিক্ত থাইরয়েড হরমোনের নিঃসরণ জটিলতা তৈরি করে। ক্লান্তি বাড়ায়, মানসিক অস্থিরতা তৈরি করে। যার ফলে, রক্তচাপে প্রভাব পড়ে। অনিয়মিত হৃদস্পন্দনের মতো সমস্যা দেখা যায়। যা মা ও গর্ভস্থ শিশুর জন্য বিপজ্জনক।

    অতিরিক্ত থাইরয়েড নিঃসরণ কীভাবে বুঝবেন? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, নিয়মমাফিক গর্ভবতীর (Pregnancy) থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক। গর্ভধারণের প্রথম তিন মাসের মধ্যে এই পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দিতে হয়। তবে, থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হলে কিছু উপসর্গ দেখা দেয়। যা সমস্যা স্পষ্ট করে। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গর্ভবতীর অতিরিক্ত গরম লাগা, ঘাম হওয়া, ক্লান্তি বোধ, মানসিক অস্থিরতা বেড়ে যাওয়া, ত্বক খসখসে হয়ে যাওয়া এবং মনে রাখার শক্তি কমে যাওয়া জানান দেয় দেহে থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে। গর্ভাবস্থায় প্রথম তিন মাসের মধ্যে এই লক্ষণ অনুভব করলে অবশ্যই চিকিৎসককে জানানো দরকার। প্রয়োজনীয় চিকিৎসা ঝুঁকি কমাতে সাহায্য করে।

    কীভাবে এই সমস্যার মোকাবিলা করা যাবে? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, এই সমস্যার মোকাবিলা সম্ভব। থাইরয়েড প্রয়োজনের অতিরিক্ত থাকলে, অ্যান্টি থাইরয়েড ওষুধ দেওয়া হয়। এই ওষুধ নিয়ম মাফিক খেলে দেহে থাইরয়েডের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি, গর্ভাবস্থায় (Pregnancy) প্রথম তিন মাসে কিছু খাবার নিয়মিত খেলে দেহে থাইরয়েডের ভারসাম্য থাকবে বলে জানাচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাদের পরামর্শ, নিয়মিত টক দই খাওয়া দরকার। পাশপাশি, আপেল, নাসপাতির মতো ফল খাওয়া জরুরি। ভূট্টা, জবের মতো দানাশস্য নিয়মিত খাওয়া উপকারি। এছাড়াও ব্রোকোলি, অ্যাভোকাডোর মতো ফল দেহে থাইরয়েডের ভারসাম্য রক্ষা করে। তাই এগুলো খেলে গর্ভবতীর স্বাস্থ্য ভালো থাকবে এবং থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে থাকবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।
  • Sukanta Majumdar: বালুরঘাটে রাম মন্দিরের আদলে পুজো মণ্ডপ, উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ, উদ্যোগী সুকান্ত

    Sukanta Majumdar: বালুরঘাটে রাম মন্দিরের আদলে পুজো মণ্ডপ, উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ, উদ্যোগী সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। আগামী জানুয়ারি মাসে ওই মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, তার আগেই এই রাজ্যে রাম মন্দিরের উদ্বোধন করতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবাক মনে হলেও এটা সত্যি। তবে, অযোধ্যার রাম মন্দির নয়, স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করতে পারেন বালুরঘাটে রাম মন্দিরের আদলে তৈরি দুর্গা পুজোর মণ্ডপের। অযোধ্যার রাম মন্দিরের আগেই সেটির উদ্বোধন হবে। আসলে বালুরঘাটের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ক্লাব বলে পরিচিত নিউ টাউন ক্লাব ও পল্লি পাঠাগারের এবারের দুর্গাপুজোর থিম করা হচ্ছে রাম মন্দির।

    কী বললেন ক্লাবের সম্পাদক?

    বালুরঘাটের নিউটাউন ক্লাব এবং পল্লি পাঠাগারের দুর্গাপুজো এবারে ৭০ তম বর্ষে পদার্পণ করবে। প্রতি বছর থিম পুজোর মধ্যে দক্ষিণ দিনাজপুরের অন্যান্য বড় ক্লাবগুলির মত নিউটাউন ক্লাব নজর কাড়ে। থিম পুজো করে জেলার সেরা পুজোগুলির মধ্যে বেশ কয়েক বার স্থান পেয়েছে এই ক্লাব। গতবছর পুজোয় বুর্জ খলিফার আদলে মণ্ডপ গড়ে সকলকে চমকে দিয়েছিল এই ক্লাব। শুধু তাই নয়, উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল চমক। অনলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেও, উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আগামী বছরের এপ্রিল-মে নাগাদ দেশে হতে চলেছে লোকসভা নির্বাচন। তৃতীয় বারের জন্য এই নির্বাচনে জয় পেতে মরিয়া বিজেপি, দেশ জুড়ে তাদের প্রচার অভিযান শুরু করেছে। পশ্চিমবাংলাতেও তাদের প্রচার ধীরে ধীরে গতি পাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে তাই এবারে দুর্গা পুজোতে অংশ নিতে, দলের রাজ্য নেতাদের নির্দেশ দিয়ে গেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এতদিন বালুরঘাটের শহরের নিউ টাউন ক্লাব ও পল্লি পাঠাগারের শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকলেও, সম্প্রতি ওই ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আর বালুরঘাটের এই  রাম মন্দির উদ্বোধনের ক্ষেত্রেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আনবার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্লাব সম্পাদক অরিজিৎ মহন্ত বলেন, রবিবার আমাদের ক্লাবে দুর্গা পুজোর খুঁটি পুজো করা হল।  ক্লাবেস সমস্ত সদস্যরা হাজির হয়েছিলেন। এবারের পুজোয় স্বরাস্ট্রমন্ত্রীকে দিয়ে  উদ্বোধন করাবার চেষ্টা শুরু হয়েছে। বালুরঘাটে আমরা একটু ভিন্ন স্বাদের পুজো করি। আমাদের  গতবারের  বুর্জ খলিফার আদলে মন্ডপ প্রশংসিত হয়েছে। এবারে রাম মন্দিরের রেপ্লিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি, মানুষ রাম মন্দিরের কিছু অনুভূতি এখানে পাবেন। আমাদের এই  উদ্যোগ মানুষের পছন্দ হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Duttapukur: দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তের দাবি বিজেপির

    Duttapukur: দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তের দাবি বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগণার দত্তপুকুরের (Duttapukur) জগন্নাথপুর মোচপোলে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই গ্রামে ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনার পর পুলিশ এলে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনার পর এদিন দুপুরে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ দলীয় নেতারা ঘটনাস্থলে গেলে তাঁদের বাধা দেওয়া হয়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Duttapukur)

    স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে ভয়াবহ দত্তপুকুরে (Duttapukur) এই এলাকার বিস্ফোরণের শব্দ শুনতে পান নীলগঞ্জ এলাকার বাসিন্দারা। এলাকার খুদে নামের এক বাজি ব্যবসায়ীর কারখানায় এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে৷ উড়ে যায় তার কারখানার বাড়ির ছাদ। চারিদিকে ছড়িয়ে যায় বারুদ-সহ বাজি বানানোর অন্যান্য সরঞ্জাম। এদিক ওদিকে ছড়িয়ে পড়ে রক্তাক্ত দেহ। ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরেও শোনা গিয়েছিল এই বিস্ফোরণের শব্দ বলে স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর পরই একাধিক বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জেসিবি এনে উদ্ধার কাজ করা হয়। এদিন ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। দলীয় নেতা কর্মীদের নিয়ে এলাকায় ঢুকতে গেলে পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে, তাঁরা এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারাও তাঁদের বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, নিয়মিত পুলিশ টাকা তুলত বলেই রমরমিয়ে এই বেআইনি কারবার চলত। পুলিশ কিছু বলত না।

    বিস্ফোরণকাণ্ডে তদন্ত নিয়ে কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, জেসিবি দিয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। আর তাই আমাদের ঘটনাস্থলে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। আসলে পুলিশ মাসোহারা পেত বলেই চুপ ছিল। দু কিলোমিটার দুরে পুলিশ সুপারের অফিস। সেখানে এই ধরনের বেআইনি কারবার পুলিশ জানে না, এটা হতে পারে না। আমরা ঘটনার তীব্র নিন্দা করছি। বারুদের স্তূপে রয়েছে গোটা রাজ্য। তৃণমূল নেতাদের মদত রয়েছে। এই এলাকার বিধায়ক খাদ্যমন্ত্রী। তিনি এই বেআইনি বাজি কারখানার বিষয়ে সব জানেন। পঞ্চায়েত নির্বাতচনের সময় এখান থেকে বোমা সরবরাহ হয়েছে। দত্তপুকুরের (Duttapukur) এই ঘটনার এনআইএ তদন্ত দাবি করছি। রাজ্যের তদন্তকারী সংস্থা তদন্ত করলে প্রকৃত সত্য উদঘাটন হবে না।

    কী বললেন কংগ্রেস নেতৃত্ব?

    প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী এদিন ঘটনাস্থলে যান। তিনি বলেন, এই ঘটনার জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। পাশাপাশি এই ঘটনার আমরা এনআইএ তদন্তের দাবি করছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shantanu Thakur: বিমানবন্দর থেকে ফেরার পথে কনভয়ে গাড়ির ধাক্কা, কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর?

    Shantanu Thakur: বিমানবন্দর থেকে ফেরার পথে কনভয়ে গাড়ির ধাক্কা, কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) কনভয়ে একটি গাড়ির ধাক্কা মারার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শনিবার সন্ধ্যায় পিছন দিক থেকে এসে গাড়িটি ধাক্কা মারে বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিছক দুর্ঘটনা, না এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি মন্ত্রী জানিয়েছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Shantanu Thakur)

    শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (Shantanu Thakur) কলকাতা বিমানবন্দর থেকে ঠাকুরনগরে ফিরছিলেন, সে সময়ই অশোকনগরের মানিকতলা এলাকায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে একটি গাড়ি ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনা নিয়ে থানায় মৌখিক অভিযোগও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ঘাতক গাড়িটি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয় ফলো করে আসছিল বলে অভিযোগ উঠেছে। শান্তনুর গাড়ি যখন গুমা পেরিয়ে অশোকনগরের মানিকতলা এলাকা জ্যামে আটকে পড়ে, তখন পিছন থেকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনার জেরে কোনওরকম চোট পাননি কেন্দ্রীয় মন্ত্রী। তবে, গাড়ির পিছনে অংশ দুমড়ে মুছড়ে গিয়েছে।

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

    শান্তনু (Shantanu Thakur) বলেন, শনিবার সন্ধ্যায় আমি বিমানবন্দর থেকে ফিরছিলাম। সেই সময়েই ঘটনাটি ঘটেছে। তাঁর অভিযোগ, ওই গাড়িটি আমার কনভয়ের পিছু নিয়েছিল। ১০ কিলোমিটার ধরে পিছনে পিছনেই আসছিল। এরপর কনভয় যানজটে আটকাতেই পিছনে ধাক্কা দেয় গাড়িটি। কনভয় গুমা পার করে অশোকনগরের মানিকতলা ঢুকতেই জ্যামে আটকায়। সেই সময়েই কনভয়ের পিছনের একটি গাড়িতে ধাক্কা মারে ওই গাড়িটি। বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধও করা হয়েছে। তবে, বিষয়টি নিয়ে এখনই কোনও রাজনৈতিক কারণ খোঁজার চেষ্টা করছি না। তবে, ১০ কিলোমিটার দূর থেকে কেন আমার কনভয়ের পিছু নেওয়া হল তা তদন্ত করা দরকার। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arambagh: গোঘাটে সুদের টাকা আদায় করতে গিয়ে এলোপাথাড়ি গুলি, জখম এক যুবক

    Arambagh: গোঘাটে সুদের টাকা আদায় করতে গিয়ে এলোপাথাড়ি গুলি, জখম এক যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ ঘটনা হুগলির আরামবাগে (Arambagh)। প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে মানুষ যে কতখানি বেপরোয়া হয়ে উঠেছে, এই ঘটনা তারই জলজ্যান্ত প্রমাণ। সুদে টাকা ধার দিয়ে না পাওয়াতে এক ব্যক্তি দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে গিয়ে হামলা চালালো একজনের বাড়িতে। শুধু তাই নয়, এলোপাথাড়ি গুলিও চালালো। তাতে জখম হলেন ওই ব্যক্তির ছেলে। এলাকার বাসিন্দারাই বলছেন, এমন ঘটনা তাঁরা আগে কখনও দেখেননি।

    কোথায় ঘটেছে এমন ঘটনা?

    ঘটনা হুগলির আরামবাগের (Arambagh) গোঘাট থানার মথুরা এলাকার। শনিবার রাতে হঠাৎ ঘরে ঢুকে অতর্কিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ। একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঘটনায় আহতকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কীভাবে ঘটল এই ঘটনা (Arambagh)?

    জানা গেছে, গোঘাটের (Arambagh) মথুরা গ্রামের বাসিন্দা ফটিক রায় তাঁর পরিচিতদের কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা সুদে ধার নেন। প্রথম কয়েক মাস সুদের টাকা দিতে পারলেও গত দু’মাস তিনি তা দিতে পারেননি। সেই কারণে শনিবার রাতে বাইকে করে ফটিক রায়ের বাড়িতে হঠাৎ চড়াও হয় পাওনাদার সহ তিন দুষ্কৃতী। প্রথমে টাকা ফেরতের দাবি করে। টাকা ফেরত না পেয়ে ফটিক রায়কে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। সেই সময় পরিবারের লোকজন বাধা দিতে গেলে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেয় তারা। তার মধ্যেই একটি গুলি গিয়ে লাগে ফটিক রায়ের ছেলে অর্জুন রায়ের হাতে। তার পরেই ভয়ে পালাতে শুরু করে দুষ্কৃতীরা। দু’জন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে পরিবারের লোকজন। তার পর খবর দেওয়া হয় গোঘাট থানায়। খবর পেয়ে পুলিশ পৌঁছে গ্রেফতার করে ওই দুষ্কৃতীকে। এখনও পড়ে রয়েছে গুলির খোল। পরিবারের দাবি, প্রায় চার রাউন্ড গুলি চালায়।

    কী বলছেন আক্রান্ত (Arambagh)?

    অন্যদিকে ঘটনায় গুলিবিদ্ধ অর্জুনকে আরামবাগ (Arambagh) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রাতেই। এই ঘটনার বিষয়ে ফটিক রায় বলেন, কৃষ্ণেন্দু সাহা নামে আমার এক পরিচিত ব্যক্তির কাছ থেকে চার মাস আগে ৭৫ হাজার টাকা সুদে ধার নিয়েছিলাম। চার মাস ধরে সুদ দিয়েছি। কিন্তু তাকে এখন পুরো ৭৫ ফেরত টাকা দিতে হবে বলে আমাকে চাপ দেয় বেশ কয়েকদিন ধরে। আমি পুরো টাকা না দিতে পারায় শনিবার প্রায় রাত দেড়টা নাগাদ কৃষ্ণেন্দু সাহা দুই দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিবারের লোকজন বাধা দিলে আমাদের মারধর করে, আমার ছেলে বাধা দিলে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তারা চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। সেই সময় দুষ্কৃতীরা ছেলেকে গুলি চালায়। একটি গুলি ছিটকে হাতে লাগে। মাটিতে পড়ে যায় অর্জুন। তারপরে ভয় পেয়ে দুজন দুষ্কৃতী পালিয়ে গেলেও একজন মোটর বাইকে স্টার্ট দিতে না পারলে আমরা তাকে ধরে ফেলি। পুলিশকে খবর দিই। পুলিশ এলে পুলিশের হাতে তুলে দিই ওই দুষ্কৃতীকে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bomb Blast: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১০, জখম ১৪

    Bomb Blast: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১০, জখম ১৪

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলের পর উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের জগন্নাথপুর মোচপোল সংলগ্ন একটি বেআইনিভাবে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Bomb Blast) ঘটে। বোমা বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি মৃতদেহ দু-তিনশো মিটার দূরে কারও বাড়ির চালে, কারও পাঁচিলে, ছাদে উঠে যায়। আশপাশের পাকা বাড়ি গুঁড়িয়ে যায়। পাকা দোতলা বাড়ির বেশ কিছুটা অংশ ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। সব মিলিয়ে এদিন দুপুর পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন ১৪ জন। তাঁদের বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, আহতদের মধ্যে কয়েকটি শিশু-ও থাকতে পারে।

    ঠিক কী ঘটনা ঘটেছিল? (Bomb Blast)

    দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে বেআইনি বাজি কারখানাটি চলছিল। এগরার খাদিকুলের ঘটনার পর পুলিশি অভিযানের কারণে কয়েকদিন বন্ধ ছিল। তারপর ফের রমরমিয়ে কারবার চলছিল। পুলিশকে হাত করেই এই কারবার চালাচ্ছিল বলে স্থানীয়দের দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কারখানায় ২৬ জন কাজ কারছিলেন। সকাল সাড়ে ৮টা নাগাদ বাজি কারখানাটিতে বিস্ফোরণ (Bomb Blast) হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বার বার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ তাঁদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই স্থানীয়রা তাঁদের কাছে ক্ষোভপ্রকাশ করতে থাকেন। ঘিরে ধরে চলতে থাকে স্লোগান। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরে, বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। মৃত্যু হয়েছিল ১১ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাঁচ দিনের মাথায়, ২১ মে রবিবার কলকাতার অদূরে বজবজের একটি বাড়িতে বাজি বিস্ফোরণকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছিল। পর পর দু’জায়গায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছিল প্রশাসন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, সেই ঘটনার চার মাস কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠল বাংলা। এ বারও কাঠগড়ায় সেই বেআইনি বাজি কারখানা। এর ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দা জামাল হোসেন বলেন, আমরা এদিন সকালে একটি দোকানে বসেছিলাম। বিকট আওয়াজে গোটা এলাকা কেঁপে (Bomb Blast) ওঠে। আশপাশের কয়েকটি পাকা বাড়ি ভেঙে যায়। পাশের টালির চাল উড়ে যায়। আমাদের দোতলা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যে দোকানে বসেছিলাম সেই দোকানও ভেঙে গিয়েছে। আমাদের গায়ে ইঁট পড়েছে।

    বিস্ফোরণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শুভেন্দু নস্কর বলেন, আইএসএফ সদস্য জয়ী হয়েছে। আইএসএফের নেতা মদতেই এই কারবার চলত। এসব আমাদের অজানা ছিল। মুর্শিদাবাদের সব শ্রমিকরা কাজ করছিলেন। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও মদত নেই। যদিও আইএসএফ নেতৃত্ব বলেন, এই ঘটনার জন্য তৃণমূল দায়ী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পে

  • Suvendu Adhikari:  ‘লোকসভাতে প্রতিটা বুথে তৃণমূলকে ফাঁকা করব’, খেজুরির সভা থেকে হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘লোকসভাতে প্রতিটা বুথে তৃণমূলকে ফাঁকা করব’, খেজুরির সভা থেকে হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পিসিমণি মিটিং হয়েছে? কয়লা ভাইপো খেজুরিতে মিটিং হয়েছে ! ১৪৪ ! মামার বাড়ির আবদার! লোকসভাতে প্রতিটি বুথে তৃণমূলকে ফাঁকা করবো। এভাবেই  শনিবার বিকেলে খেজুরির আলিপুর বাজারে বিজেপির জনসভা থেকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কারণ, এর আগে গত শনিবার খেজুরির আলিপুর বাজারে বিজেপির জনসভায় উপস্থিত থাকার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু, হঠাৎই পুলিশ এলাকায় ১৪৪ ধারা জারি করে সভার অনুমতি বাতিল করে। সেদিন খেজুরির বুকে দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কারের সুরে শুভেন্দু বলেছিলেন,আলিপুর বাজারেই সভা করব আগামী শনিবার। আদালতের অনুমতি নিয়েই সভা হবে। আর হলও তাই।

    পুলিশকে নিয়ে কী বললেন শুভেন্দু? (Suvendu Adhikari)

    এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বক্তব্যের শুরুতে পুলিশকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশকে কখনও ‘মামা’ বলে  সম্বোধন করেন। কখনও মমতা পুলিশ বলে কটাক্ষ করেন তিনি। বিরোধী দলনেতা বলেন, তৃণমূল কংগ্রেস কোনও ফ্যাক্টর নয়। সমস্যা হচ্ছে মমতা পুলিশ। এরপরই তিনি বলেন,মমতার পুলিশের থেকেও ব্রিটিশ পুলিশ অনেক বেশি শক্তিশালী ছিল। সেই ব্রিটিশ পুলিশকে খেদিয়ে ছিল যে মেদিনীপুর। সেখানে  মিথ্যা মামলা দিয়ে, গাঁজার কেস দিয়ে, অস্ত্র মামলা দিয়ে বিজেপিকে রোখা যাবে না।  সংঘবদ্ধ থাকুন। সামনে কঠিন লড়াই।  ২০২৪ সালে মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী করার নির্বাচন। কাঁথি লোকসভা তিন লক্ষ ভোটে বিজেপি জিতবে বলেও তিনি দাবি করেন।

    তৃণমূল কর্মীদের ব্যালট খাওয়া নিয়ে কী বললেন বিরোধী দলনেতা?

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, তৃণমূল কংগ্রেস আমরা জানি, কয়লা, গরু, পাথর, বালি খায়। আমরা জানতাম না তৃণমূল ব্যালট পেপার খায় বলে। এরপরই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, বিধায়ক,  মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি তৃণমূল কংগ্রেস ইভিএম খেতে পারবে না লোকসভায় ইভিএমের আকার এত বড় আর তার সঙ্গে রয়েছে ভিভিপ্যাড। এই দুটো তৃণমূলের ছোট চোর তো পরের কথা, চোরেদের রানি মমতা বন্দ্যোপাধ্যায়েরও ক্ষমতা নেই ইভিএম খেয়ে ফেলার। 

    দলবদলু দুই সদস্যকে কী বার্তা দিলেন শুভেন্দু?

    খেজুরি ২ পঞ্চায়েত সমিতিতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও বোর্ড গঠন করেছে তৃণমূল। কারণ,বিজেপির দুই পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেসের হাত ধরেছে। বিজেপির মন্ডল সভাপতি পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী সেই উদয় শঙ্কর মাইতিকে আক্রমণ করে শুভেন্দু বলেন, নিশ্চিতভাবে দল পরিবর্তনের অধিকার সবার আছে। কিন্তু,তার আগে পঞ্চায়েত সমিতিতে পদত্যাগ করা উচিত উদয়ের। তবে পঞ্চায়েত সমিতির সব কর্মাধ্যক্ষ বিজেপির হবে বলেও হুংকার দেন শুভেন্দু। নন্দীগ্রামের বিধায়ক বলেন,১০ লক্ষ করে টাকার বিনিময়ে বিজেপির দুজন নিজের মনুষ্যত্ব, নিজের হিন্দুত্ব, নিজের রাষ্ট্রবাদ, নিজের দেশপ্রেম বিক্রি করেছেন এবং গণদেবতাকে অমর্যাদা করেছেন।  এরপরই নিজের উদাহরণ টেনে শুভেন্দু অধিকারী বলেন, ১৭ ই ডিসেম্বর ২০২০ সালে বিধানসভার সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পর ১৯ শে ডিসেম্বর অমিত শাহের হাত ধরে পদ্ম ফুলের পতাকা ধরেছিলাম। এই কাজটা যদি উদয় করত তাহলে, আমাদের কোনও আপত্তি ছিল না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: গুটিগুটি পায়ে ঘুরছে প্রজ্ঞান, ভিডিও প্রকাশ করল ইসরো

    Chandrayaan 3: গুটিগুটি পায়ে ঘুরছে প্রজ্ঞান, ভিডিও প্রকাশ করল ইসরো

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রজ্ঞান রোভারের  নতুন ভিডিও পোস্ট করল ইসরো এবং সেখানে দেখা যাচ্ছে শিবশক্তি পয়েন্টের আশেপাশেই ঘুরে চলেছে রোভারটি (Chandrayaan 3)। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম যেখানে অবতরণ করে সেই স্থানের নামকরণ করেছেন শিবশক্তি পয়েন্ট। শনিবার প্রজ্ঞান রোভারের গতিবিধি নিয়ে দিন ৪০ সেকেন্ডের একটি ভিডিও (Chandrayaan 3) পোস্ট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

    ভিডিও প্রকাশ ইসরোর (Chandrayaan 3)

    এর আগে বিক্রম ল্যান্ডারের থেকে রোভারের বেরিয়ে আসার ভিডিও প্রকাশ করেছিল ইসরো। এবার তিন দিনের মাথায় আরও একটি নতুন ভিডিও সামনে এলো। নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, কিভাবে গুটিগুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান রোভার। জানা গিয়েছে ১৪ দিন চাঁদে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে প্রজ্ঞান রোভার। চাঁদের (Chandrayaan 3) বায়ুমন্ডলের গঠন কেমন? চাঁদের মাটির রাসায়নিক গঠন কেমন? এ সমস্ত কিছুই  জানাবে রোভার। এই সময়টাতে চাঁদের দক্ষিণ মেরুতে (Chandrayaan 3) সূর্যের আলো থাকে এবং সেখান থেকে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করবে রোভার। শনিবার ইসরোর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রজ্ঞানের চাকার ছাপ পড়ছে চাঁদের মাটিতে। প্রসঙ্গত, প্রজ্ঞানের চাকাতে রয়েছে অশোক স্তম্ভ এবং ইসরোর লোগো। অর্থাৎ যতদূর পর্যন্ত প্রজ্ঞান যাবে ততদূর পর্যন্ত ভারতের জাতীয় প্রতীকের ছাপও উঠবে।

    ইসরোর দফতরে প্রধানমন্ত্রী 

    চন্দ্রাভিযানের (Chandrayaan 3) দিন দক্ষিণ আফ্রিকায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে তিনি দেশে ফেরার পরে শনিবারে যান ইসরো সদর দফতরে। ইসরোর দফতর থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণা, ল্যান্ডার বিক্রম যেখানে অবতরণ করেছে সেই স্থানের নাম দেওয়া হল শিবশক্তি পয়েন্ট। অন্যদিকে ২০১৯ সালে চন্দ্রযান-২ যেখানে ভেঙে পড়েছিল সেই স্থানটির নাম দেওয়া হল তেরঙ্গা। এরই সঙ্গে ২৩ অগাস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে (Chandrayaan 3) পালন করার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: রবিবারও বৃষ্টি জারি থাকবে জেলায় জেলায়, সোমবার থেকে বাড়বে তাপমাত্রা

    Weather Update: রবিবারও বৃষ্টি জারি থাকবে জেলায় জেলায়, সোমবার থেকে বাড়বে তাপমাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলায় জেলায় চলছে বৃষ্টিপাত (Weather Update)। রবিবারও এই অবস্থার যে ব্যতিক্রম হবে না তা শনিবারই সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাড়ছে সেখানকার নদীগুলি জলস্তর। আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা বলছেন, মৌসুমী অক্ষরেখার বিস্তৃতি রয়েছে এই মুহূর্তে বিহারের মোজাফফরপুর থেকে পূর্ণিয়া, বাঁকুড়া হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর। এছাড়া উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে বলে জানা গিয়েছে। জানা গেছে, এর ফলে রবিবার ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে (Weather Update)। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবারও চলবে মাঝারি বৃষ্টি তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ দুই বঙ্গেই কমে আসবে বলে জানিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকরা। 

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)?

    হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে রবিবার  থেকে অতি ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং-এ ভারীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। অন্যদিকে, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে এই বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)

    হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির চলবে। হাওড়া ও নদীয়াতেও চলবে মাঝারি বৃষ্টিপাত (Weather Update)। তবে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় কোনও রকমের নিষেধাজ্ঞা জারি করেনি এখনও পর্যন্ত প্রশাসন। জানা গিয়েছে সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়তে থাকবে দক্ষিণবঙ্গে। ঘটনাক্রমে চলতি বছরের বর্ষায় উত্তরবঙ্গে বৃষ্টি ভাল হলেও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ঘাটতি রয়েছে ২৫ শতাংশ। এর মধ্যে কলকাতায় বৃষ্টির ঘাটতি ৩৩ শতাংশ। 

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া (Weather Update)?

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, রবিবারও কলকাতার আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে। তবে সোমবার থেকে শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকরা। বাড়তে থাকবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISRO: দক্ষিণ মেরুতে সফল অবতরণের পরে ‘চন্দ্রযান-৪’ মিশনের প্রস্তুতি শুরু ইসরোর

    ISRO: দক্ষিণ মেরুতে সফল অবতরণের পরে ‘চন্দ্রযান-৪’ মিশনের প্রস্তুতি শুরু ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে ইসরোর (ISRO) চন্দ্রযান-৩ মিশন (ISRO)। এবার ভারতীয় মহাকাশ গবেষণার সংস্থার ভাবনা চন্দ্রযান-৪ নিয়ে। বুধবারই সন্ধ্যায় পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম। খুশিতে মেতে ওঠে গোটা দেশ। এরপরেই বিক্রম ল্যান্ডারের পেটের ভিতর থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে আসে। বিক্রমের পেট থেকে রোভারকে বের করে আনতে কিছুটা সময় নিয়েছিলেন বিজ্ঞানীরা। কারণ চাঁদের মাটিতে ধুলো ঝড় হয়েছিল বুধবার। তাই ধুলো লেগে ক্যামেরা বা যন্ত্রাংশের কোনও যাতে ক্ষতি না হয়, তাই এই সতর্কতা অবলম্বন করেন বিজ্ঞানীরা। প্রত্যাশা মতোই সেদিন গুটিগুটি পায়ে ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। চন্দ্রপৃষ্ঠের গবেষণা চালিয়ে যাচ্ছে এই রোভার। চাঁদের বায়ুমণ্ডলের মৌলিক গঠন সহ একাধিক বিষয়ে তথ্য পাঠাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে। ভারতের চন্দ্র জয়ের এই সাফল্যে বিশ্বনেতাদেরও শুভেচ্ছা পেয়েছে ইসরো (ISRO)। বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে শুধুই ভারতের চন্দ্রাভিযানের সাফল্য নিয়ে। এরই মধ্যে ইসরো শুরু করে দিল চন্দ্রযান-৪ মিশনের প্রস্তুতি।

    ইসরোর (ISRO) মিশন চন্দ্রযান-৪

    এবারে চন্দ্রাভিযানকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পরিকল্পনা শুরু করল ইসরো (ISRO)। জানা গিয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা বা জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির সঙ্গে কাজ করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইতিমধ্যে এ বিষয়ে নাকি একটি চূড়ান্ত চুক্তিও সম্পন্ন হয়ে গিয়েছে।

    মিশনের নাম হবে লুপেক্স

    চন্দ্রযান-৪ মিশন ভারত এবং জাপানের যৌথ উদ্যোগের সম্পন্ন হবে। এই অভিযানের নাম হবে লুপেক্স অর্থাৎ লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন। এই মিশনে চাঁদের মাটি, ভৌগোলিক গঠন নিয়ে বিশ্লেষণ করবে দুই দেশের মহাকাশ গবেষণা সংস্থা। খুঁজে দেখা হবে চাঁদে কি সত্যিই জল আছে! তবে এই মিশন শুরু হতো এখনো তিন বছর বাকি বলেই জানা গিয়েছে। ২০২৬ সালের মধ্যে ইসরো (ISRO) এবং জাক্সার এই যৌথ মিশন সম্পন্ন হবেবলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share