Tag: Madhyom

Madhyom

  • Panchayat Election 2023: নদিয়ায় ফের বিজেপি ও সিপিএমে ছাপ মারা ব্যালট উদ্ধার, চাঞ্চল্য

    Panchayat Election 2023: নদিয়ায় ফের বিজেপি ও সিপিএমে ছাপ মারা ব্যালট উদ্ধার, চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের ফলাফল ঘোষণা হয়েছে সাতদিন হয়ে গেল। কিন্তু ব্যালট পেপার উদ্ধারের ঘটনা থেমে নেই। একের পর এক জায়গায় উদ্ধার হচ্ছে বৈধ ব্যালট। আর অধিকাংশতে ছাপ মারা বিজেপিতে! এবার ফের নদিয়া। নদীর ধার থেকে বিজেপি এবং সিপিএমে ছাপ দেওয়া বৈধ ব্যালট পেপার (Panchayat Election 2023) উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। নদিয়ার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাথাভাঙ্গা নদী এলাকার ঘটনা। গোটা রাজ্য জুড়েই পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় ব্যালট পেপার উদ্ধারের ঘটনা সামনে এসেছে। একদিন আগেই নদিয়ার রানাঘাট ২ নম্বর ব্লক এলাকার বিজেপির সিলমোহর লাগানো ব্যালট পেপার উদ্ধার হয়েছিল। এবার রাত কাটতেই আবারও বিজেপি এবং সিপিএমের ব্যালট পেপার উদ্ধার হাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল ছড়ায়।

    কীভাবে উদ্ধার হল ব্যালট (Panchayat Election 2023)?

    জানা যায়, প্রথমে ওই এলাকার এক বাসিন্দা ব্যালট পেপারগুলি দেখতে পান। খবর জানাজানি হতেই এলাকার লোকজন সেখানে ভিড় জমান। ওই ব্যালটগুলিতে দেখা যায় অধিকাংশ বিজেপির পক্ষে ছাপ দেওয়া রয়েছে। পাশাপাশি কিছু ব্যালট পেপারে সিপিএমের ছাপ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল আসে বিজেপি নেতৃত্ব। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল এসে ব্যালট পেপারগুলি (Panchayat Election 2023) উদ্ধার করে নিয়ে যায়।

    কী অভিযোগ বিজেপির (Panchayat Election 2023)?

    এ বিষয়ে কৃষ্ণগঞ্জ ব্লক বিজেপি কনভেনার পরিতোষ বিশ্বাস বলেন, কৃষ্ণগঞ্জ ব্লকের যে সাতটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই সাতটিতেই বিজেপির জয়লাভ (Panchayat Election 2023) করার কথা ছিল। পাশাপাশি এবারে মানুষের যা সমর্থন ছিল তাতে পঞ্চায়েত সমিতিও আমাদের দখলে থাকার কথা ছিল। কিন্তু এই বৈধ ব্যালট নদীর ধার থেকে উদ্ধারের ঘটনায় পরিষ্কার হয়ে এসেছে, বিডিও সামনে থেকে তৃণমূলের গুন্ডাবাহিনী নিয়ে ব্যালট পেপার ছিনতাই করেছে। আমরা চাই অবিলম্বে পুনরায় নির্বাচন হোক। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপির সদ্য নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির প্রার্থী লক্ষ্মী হালদার বলেন, অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিয়ে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করতে হবে ইলেকশন কমিশনকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Vote: মালদায় সিল করা ব্যালট বাক্স উদ্ধার! গণনা ছাড়া কীভাবে জয়ী তৃণমূল? প্রশ্ন বিজেপির

    Panchayat Vote: মালদায় সিল করা ব্যালট বাক্স উদ্ধার! গণনা ছাড়া কীভাবে জয়ী তৃণমূল? প্রশ্ন বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট (Panchayat Vote) গণনা হয়েছে ১১ জুলাই। অথচ তার এক সপ্তাহ বাদে উদ্ধার হল সিল করা ব্যালট বাক্স। ভোটের পরে বাক্সগুলি খোলাই হয়নি। অথচ দেখা যাচ্ছে সেখানে তৃণমূল জয়লাভ করেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজোলে। দুদিন আগেই মালদায় ৩ হাজার ব্যালট রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তারপরে মঙ্গলবার সামনে এল এমন ঘটনা।

    ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ

    জানা গিয়েছে, গাজোল ব্লকের স্ট্রং রুম ও গণনা কেন্দ্র করা হয়েছিল স্থানীয় এইচ এন এম হাইস্কুলে। এতদিন বন্ধ থাকার পর এদিন স্কুল খুলতে গেলে কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। স্কুলের কর্মচারীরা দেখতে পান, একটি বন্ধ ঘরে প্লাস্টিক মোড়া অবস্থায় পড়ে রয়েছে তিনটি সিল করা ব্যালট বাক্স। ওই ব্যালট বাক্সগুলি গাজলের ২০৭ নম্বর বুথের বলে জানা গিয়েছে। এদিকে ওই ঘটনা সামনে আসার পরই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করে ব্যালট বাক্সগুলি (Panchayat Vote)।

    বিক্ষোভে বিজেপি

    এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গাজোলের বিজেপি বিধায়ক সহ কর্মী-সমর্থকরা। ঘটনাস্থলে উপস্থিত হন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। গোটা ঘটনায় (Panchayat Vote) শাসক দল তৃণমূলের সঙ্গে গাজোলের বিডিও ও পুলিশের প্রত্যক্ষ আঁতাতের অভিযোগ তোলেন তিনি। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে গাজোলের পথে নামেন বিজেপি নেতাকর্মীরা। সরাসরি এই ঘটনায় বিডিও ও প্রশাসনকে দায়ী করে এক বিজেপি কর্মী বলেন, ‘‘এই ঘটনায় প্রমাণ হল বিডিও ও প্রশাসনের কতটা গাফিলতি রয়েছে। সব জেনে শুনেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এই ঘটনায় হাইকোর্টে যাব।’’

    কী বলছে শাসক দল?

    বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। গাজলের তৃণমূল ব্লক সভাপতি তথা বিজয়ী জেলা পরিষদ সদস্য (Panchayat Vote) দীনেশ টুডু জানান, পায়ের তলায় জমি না থাকাতেই তৃণমূলকে বদনাম করার জন্য পরিকল্পিতভাবে এসব কাণ্ড ঘটাচ্ছে বিজেপি।

    আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা, বিজেপির জয়ী প্রার্থীরা আশ্রয় নিলেন অসমে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Railways: হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল

    Indian Railways: হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যান্ডেল-শক্তিগড় বিভাগের আদিসপ্তগ্রাম স্টেশনের উপর উড়ালপুল তৈরি হবে। তার জন্য আগামী ২০ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত ওই শাখায় বিঘ্নিত হবে রেল (Indian Railways) পরিষেবা। এর জন্য বেশ কিছু সময়ের জন্য ওই দুই স্টেশনের মাঝে থাকা লেভেল ক্রসিংগুলি খোলা থাকবে। কোনও কোনও ক্ষেত্রে ট্রেনের পাওয়ার ব্লকও করা হবে। এ জন্য এক মাসেরও বেশি সময় ধরে বেশ কিছু লোকাল এবং কিছু প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে বলে পুর্ব রেল সূত্রে জানানো হয়েছে। দূরপাল্লার কোনও কোনও ট্রেনকে বিকল্প পথে নিয়ে যাওয়া হবে। কিছু দূরপাল্লার ট্রেনের গতি যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হতে পারে। কোন ট্রেন কবে কোন সময়ে বাতিল থাকবে, তা আগাম বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে রেল। ২০ জুলাই থেকে ৬ অগাস্ট পর্যন্ত হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

    ট্রেনের (Indian Railways) সময়সূচি পরিবর্তন, কিছু ট্রেন বাতিল

    নির্দিষ্ট কিছু সময়ের জন্য হাওড়া-মোকামা এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে রাত ১১ টা ২০ মিনিটের বদলে রাত পৌনে ১২ টায় ছাড়বে। ট্রেনটি হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে যাতায়াত করবে। ওই সময়ে শিয়ালদহ-মালদা গৌড় এক্সপ্রেস নৈহাটি-ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ রুট দিয়ে যাবে। একই সময়ে মোকামা-হাওড়া এক্সপ্রেস হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে চলবে। তাছাড়া, আজমগড়-কলকাতা এক্সপ্রেস, রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস, বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেনের (Indian Railways) গতি কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হতে পারে।
    জুলাই মাসের ২০, ২২, ২৭, ২৯ এবং‌ অগাস্ট মাসের ৩, ৫ বাতিল থাকছে ০৩০৫২ ডাউন বর্ধমান লোকাল। ওই দিনগুলির জন্য বাতিল থাকছে ৩৭৮৫৭ আপ বর্ধমান লোকালও। জুলাই মাসের ২১, ২৬, ২৮ এবং অগাস্ট মাসের ২, ৪, ৬ তারিখ বাতিল থাকছে ০৩০৫১ আপ বর্ধমান লোকাল, ৩৭৭৮১ ডাউন ব্যান্ডেল লোকাল এবং ৩৭৭৮২, ৩৭৮১২ ডাউন বর্ধমান লোকাল।
    জুলাই মাসের ২৩, ২৪, ২৫, ৩০, ৩১ এবং অগাস্ট মাসের ১ তারিখ বাতিল থাকছে ০৩০৫১ এবং ৩৭৮৫৭ আপ বর্ধমান লোকাল, ৩৭৭৮১ ডাউন ব্যান্ডেল লোকাল, ০৩০৫২, ৩৭৭৮২, ৩৭৮১২ ডাউন বর্ধমান লোকাল। ২০ জুলাই থেকে ৬ অগাস্ট পর্যন্ত বাতিল থাকছে ১৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস।

    আরও পরিবর্তন

    উড়ালপুলের কাজ চলার কারণে জুলাই মাসের ২০, ২২, ২৩, ২৪, ২৫, ২৭, ২৯, ৩০, ৩১ এবং অগাস্ট মাসের ১, ৩, ৫ তারিখ ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস (Indian Railways) হাওড়া স্টেশন থেকে রাত ১১ টা ২০ মিনিটের বদলে ১১ টা ৪৫ মিনিটে ছাড়বে এবং ট্রেনটি হাওড়া-বর্ধমান কর্ড শাখা দিয়ে যাবে। উপরোক্ত দিনগুলিতে ১৩১৫৩ শিয়ালদহ-মালদহ গৌড় এক্সপ্রেস নৈহাটি-ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ রুট দিয়ে যাবে এবং যাত্রাপথে ট্রেনটি অম্বিকা কালনা, নবদ্বীপধাম, কাটোয়া, আজিমগঞ্জ এবং জঙ্গিপুর স্টেশনে দাঁড়াবে। ১৩১৫৪ ডাউন মালদহ-শিয়ালদহ ডাউন গৌড় এক্সপ্রেসও এই বিকল্প পথ দিয়ে যাবে এবং ওই স্টেশনগুলিতে দাঁড়াবে। ওই দিনগুলির জন্যই ১৩০৩০ মোকামা-হাওড়়া এক্সপ্রেস হাওড়া-বর্ধমান কর্ড শাখা দিয়ে যাবে।

    ট্রেনের (Indian Railways) গতি নিয়ন্ত্রণ

    তাছাড়াও রেলের তরফে জানা গিয়েছে, আজমগড়-কলকাতা এক্সপ্রেস, রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস, জয়নগর-কলকাতা এক্সপ্রেস, বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেনের গতি কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হতে পারে। সে ক্ষেত্রে গন্তব্যে পৌঁছতে দেরি হতে পারে ট্রেনগুলির (Indian Railways)। রেলের উড়ালপুল তৈরির কাজ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এই কাজ শেষ হলে ব্যান্ডেল অঞ্চলের স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • North India Flood: বর্ষায় হিমাচলে মৃত ১২০, দিল্লিতে নামছে যমুনার জল, বিপর্যস্ত উত্তরাখণ্ড

    North India Flood: বর্ষায় হিমাচলে মৃত ১২০, দিল্লিতে নামছে যমুনার জল, বিপর্যস্ত উত্তরাখণ্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: সমগ্র উত্তর ভারত জুড়ে বন্যা (North India Flood) পরিস্থিতির কারণে বিপর্যস্ত জনজীবন। ত্রাণ শিবিরগুলিতে দুর্গতদের ভিড়। উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, সেনা, পুলিশ।   দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পরিস্থিতি খারাপ। পরিসংখ্যান বলছে, শুধু হিমাচল প্রদেশেই বর্ষার কারণে ১২০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

    হিমাচলে ব্যাপক ক্ষয়ক্ষতি

    পাহাড়ে অনবরত ধস নামছেই, যার জেরে বন্ধ করা হয়েছে রাজ্যের ছোট বড় সাতশো রাস্তা। এর পাশাপাশি চলছে মেঘ ভাঙা বৃষ্টি (North India Flood) এবং হড়পা বানের দাপট। জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। সোমবার কুলুতে মেঘভাঙা বৃষ্টির ফলে একজনের মৃত্যুর খবর মিলেছে। রাজ্যের নানা প্রান্তে রাস্তাঘাট, সেতু এবং বাড়িঘর চলাচল এবম বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। হাওয়া অফিস বলছে, ২৪ জুন হিমাচল প্রদেশে বর্ষা প্রবেশ করেছিল। অর্থাৎ একমাসও হয়নি। বর্ষার কারণে রাজ্যে মোট ৪,৬৩৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

    বিপর্যস্ত উত্তরাখণ্ড

    হিমাচল প্রদেশ এবং দিল্লির মতোই বর্ষায় উত্তরাখণ্ডের পরিস্থিতিও ভয়াবহ। একনাগাড়ে বৃষ্টিতে (North India Flood) সেখানে গঙ্গার জল অনেকটাই বেড়ে গিয়েছে। গঙ্গা ছাড়াও বাকি পাহাড়ি নদীগুলি বিপদসীমার ওপর দিয়েই বইছে বলে জানা গিয়েছে। দেবপ্রয়াগ এবং হরিদ্বারে গঙ্গার জলস্তরের ব্যাপক বৃদ্ধি হয়েছে। গঙ্গার জলস্তর পৌঁছেছে ৪৬৩.২০ মিটারে। হরিদ্বারে গঙ্গার জলস্তর পৌঁছেছে ২৯৩.১৫ মিটারে।প্রসঙ্গত বিপদসীমা হল ২৯৩ মিটার।

    দিল্লিতে একটু একটু করে নামছে যমুনার জল

    লাগাতার বৃষ্টিতে (North India Flood) ভেসে গিয়েছিল দিল্লির বিস্তীর্ন এলাকা। যমুনার জলেসদিল্লির ৬ জেলা প্লাবিত হয়েছিল।পরিসংখ্যান বলছে, এমন বন্যা দিল্লিতে হয়েছিল ১৯৭১ সালে। লালকেল্লা, কাশ্মীরি গেট, এমনকী সুপ্রিম কোর্ট চত্বরেও জলোচ্ছ্বাস দেখা গিয়েছিল। বন্যাদুর্গতদের উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আশার কথা,  রবিবার থেকেই একটু একটু নামছিল যমুনার জল। আধিকারিকরা জানিয়েছেন, খুব শিগগিরই বিপদসীমার নীচে নেমে যাবে জলস্তর।

    পূর্ব ভারতের অসমে বন্যা পরিস্থিতি

    শুধু উত্তর ভারত নয়, অসমে বন্যা (North India Flood) পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বলেই জানা গিয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা দফতর বলছে, সেখানের ১০টি জেলা এখনও বন্যা কবলিত। এর জেরে দুর্ভোগে পড়েছেন প্রায় ১ লাখ মানুষ। জানা গিয়েছে, বন্যায় সব থেকে ক্ষতি হয়েছে গোলাঘাট এবং ধেমাজি জেলায়। গোলাঘাট এলাকায় প্রায় ২৯ হাজার জন, ধেমাজি জেলার প্রায় ২৮ হাজার জন এবং শিবসাগরের প্রায় সাড়ে ১৩ হাজার বাসিন্দা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্রহ্মপুত্র এখনও কিছু জেলায় বিপদসীমার ওপর দিয়ে বইছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Vote: ভোট পরবর্তী সন্ত্রাস! হাওড়ায় জঙ্গলে আশ্রয় নিয়েছেন বিজেপি কর্মীরা

    Panchayat Vote: ভোট পরবর্তী সন্ত্রাস! হাওড়ায় জঙ্গলে আশ্রয় নিয়েছেন বিজেপি কর্মীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) লাগামছাড়া সন্ত্রাসের সাক্ষী থেকেছে রাজ্য। ভোট পরবর্তী সন্ত্রাস চলছে এখনও। ১১ জুলাই মঙ্গলবার ভোট গণনার দিন থেকে বাড়ি ছাড়া হাওড়ার পাঁচলার জালালসি গ্রামের প্রায় আড়াইশো জন বাম ও বিজেপি কর্মী। খোলা আকাশের নিচে বাগানে প্রায় অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন তাঁরা। ঘরছাড়াদের অভিযোগ, তাঁরা ভোটে বিরোধী দলের এজেন্ট হয়েছিলেন। তাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে। প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় এবং ঘরবাড়িও ভাঙচুর করে। প্রাণভয়ে এখন তাঁরা বাড়ি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

    ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ

    গত ১১ জুলাই পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) গণনার দিনে পাঁচলার নয়াচক যদুনাথ ইনস্টিটিউশনে কাউন্টিং শুরু হবার আগেই বিরোধী  এজেন্টদের বেধড়ক মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। বাধ্য হয়ে তাঁরা গ্রামে ফিরে আসেন। এরপর ওইদিন দুপুর বেলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা স্থানীয় তৃণমূল নেতা শেখ নাসিমের নেতৃত্বে তাঁদের বাড়িতে কার্যত তাণ্ডব চালায়। লাঠি সোটা, রড দিয়ে বাড়ির যাবতীয় আসবাবপত্র ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ। এর পাশাপাশি একটি কারখানার তিনটি অত্যাধুনিক এমব্রয়ডারি মেশিন ভেঙে ফেলা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। এরপরই ঘরছাড়া হয়ে যায় এলাকার বাসিন্দারা। এখন গোটা গ্রাম কার্যত পুরুষ শূন্য অবস্থায় আছে। বাড়িতে হাতে-গোনা মহিলারা আছেন। বাড়ির পুরুষেরা পাশের গ্রামের বাগানে আশ্রয় নিয়েছেন। সারাদিন তাঁরা বাগানে কাটানোর পর রাতে ঘুমোনোর জন্য আত্মীয়দের বাড়িতে যান। স্বাভাবিক কাজকর্ম সমস্ত বন্ধ। বাড়ির মেয়েরা টিফিন বাক্স করে সামান্য খাবার ছেলেদের জন্য বাগানে দিয়ে যাচ্ছেন। 

    কী বলছেন ঘরছাড়ারা?

    ঘরছাড়াদের  অভিযোগ, পুলিশ অথবা র‍্যাফ মাঝে মাঝে টহল দিলেও তাদের  নিরাপত্তার জন্য কোনও কিছু করেনি। উল্টে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এখনো হুমকি দিচ্ছে। এক বিরোধী কর্মী বলেন, ‘‘ভোটের (Panchayat Vote) দিন থেকেই অত্যাচার শুরু হয়। গণনার দিন আমাদের মেরে কাউন্টিং হল থেকে বের করে দেয়। লাগাতার প্রাণে মারার হুমকি দিচ্ছে তৃণমূল।’’

    কী বলছে তৃণমূল?  

    স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। যার বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ সেই তৃণমূল নেতা শেখ নাসিম বলেন, ‘‘বিরোধীরা মিথ্যে অভিযোগ করছে। তারা নিজের ইচ্ছাতেই বাগানে রয়েছেন। তাদের কেউ মারধর করেনি। বিরোধীদের পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণে তারা মিথ্যে অভিযোগ করছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Durgapur: বয়স মাত্র ২! দেশের সব রাজ্যের রাজধানীর নাম মুখস্থ দুর্গাপুরের অভিমন্যুর

    Durgapur: বয়স মাত্র ২! দেশের সব রাজ্যের রাজধানীর নাম মুখস্থ দুর্গাপুরের অভিমন্যুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বয়স মাত্র ২ বছর ২ মাস , তার মধ্যেই গড়গড় করে বলে দিচ্ছে দেশের সব রাজ্যের রাজধানী। পাশাপাশি জাতীয় চিহ্নের নামগুলিও বলে দিচ্ছে সে। খুদে অভিমন্যুকে নিয়ে তাই উৎসাহ সবার। খুদে অভিমন্যুর এই ভিডিও ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এর কাছে পাঠাতেই কেল্লা ফতে। তার নামে নামে শংসাপত্র, মেডেল সহ বুক অফ রেকর্ডসের বই বাড়িতে চলে এল ডাকযোগে।

    দুর্গাপুরের (Durgapur) বিস্ময় শিশুর কীর্তিতে গর্বিত পরিবার

    এই মুহূর্তে দুর্গাপুরের (Durgapur) বিস্ময় শিশুর কীর্তিতে গর্বিত দাদু-দিদা, বাবা-মা ! দুর্গাপুরের বিধাননগরের জোনাল মার্কেট কলোনির বাসিন্দা অভিমন্যু নন্দীর প্রখর স্মৃতিশক্তি। যবে থেকে কথা বলতে শিখেছে , তারপর থেকেই সব মনে রাখতে পারে এই খুদে, এমনটাই জানাচ্ছেন অভিমন্যুর বাবা সঞ্জয় নন্দী ও মা সুস্মিতা নন্দী। বাবা পেশায় ব্যবসায়ী , মা গৃহবধু। আর পাঁচটা শিশুর মতো মায়ের কাছেই শিক্ষা ছোট্ট অভিমন্যুর। এখনও আধো আধো কথা বলছে সে , তবে তার মধ্যেই বলে দিচ্ছে কঠিন কঠিন শব্দ। শুধু তাই নয় , এখন অভিমন্যু শিখছে পৃথিবীর বিভিন্ন দেশ ও তার রাজধানীর নাম। এখনও স্কুলে ভর্তি হয় নি , তার মধ্যেই এই বিস্ময় বালকের বিরল প্রতিভা উঠে এল সংবাদমাধ্যমের ক্যামেরায়। সোমবার তার বাড়িতে গিয়ে দেখা গেল ছোট্ট অভিমন্যু খেলে বেড়াচ্ছে গোটা ঘর জুড়ে। ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ এর পাঠানো মেডেল নিয়ে খেলা করছে । এই মেডেল কিংবা শংসাপত্রের গুরুত্ব এই বয়সে না বুঝলেও মা , বাবা বুঝেছেন যে ছেলে বিরল প্রতিভার অধিকারী। তাই আগামী দিনে ছেলে আরও নাম উজ্জ্বল করুক,এটাই চাইছেন নিতান্ত ছাপোষা এই দম্পতি।

    অভিমন্যুর মা কী বলছেন?

    খুদে অভিমন্যু প্রথম পাঠ তার মায়ের কাছ থেকেই পেয়েছে। সোমবার সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুস্মিতা নন্দী বলেন, ‘‘ছোট ছোট শব্দ যখন বলতে শেখে অভিমন্যু তখনই লক্ষ্য করতাম ওর মনে রাখার ক্ষমতা। এরপর কাজ করতে করতে ওকে বিভিন্ন রাজধানীর নাম শেখাতে থাকি। আশ্চর্যজনকভাবে ও সব কিছুই মনে রাখতে শুরু করে।’’ ছেলের এই বিরল প্রতিভায় খুশি সুস্মিতাদেবী। তিনি আরও বলেন, ‘‘এখনও ওকে নিয়ে অনেক কিছুই পরিকল্পনা রয়েছে। সবে ওর ২ বছর ২ মাস বয়স। আগে স্কুলে ভর্তি হোক।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ১৮/০৭/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ১৮/০৭/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) কোনও অসহায়কে দান করে আত্মসন্তুষ্টি অনুভব করবেন। 

    ২) ভাই বা পরিবারের অন্য সদস্যদের জেদি ব্যবহার, আপনাকে কিছু সময়ের জন্য চিন্তিত করে তুলবে।  

    বৃষ

    ১)  ধন লাভের প্রচেষ্টায় কোনও অভাব থাকবে না, কিন্তু আশা অনুযায়ী ফলাফল লাভ করবেন না। 

    ২) পরিবারের সদস্যদের কারণে মানসিক চাপ অনুভব করবেন।       

    মিথুন

    ১) দিনের শুরুতে পারিবারিক ও ব্যবসায়িক জটিলতার কারণে অবসাদ অনুভব করবেন।  

    ২) সুসংবাদ পাবেন। কাজের ক্ষেত্রেও দিন অনুকূল।     

    কর্কট

    ১) ব্যবসায়ীরা কোনও গুরুত্বপূর্ণ কাজ করায় সন্তুষ্ট হবেন। 

    ২) প্রয়োজনে বাড়ির সদস্যদের সহযোগিতা লাভ করবেন।        

    সিংহ 

    ১) দৌড়ঝাঁপ করে ধন লাভ করলেও, তা সঞ্চয় করতে পারবেন না। 

    ২) পৈতৃক সম্পত্তির কারণে কারও সঙ্গে বিবাদে জড়াবেন না।     

    কন্যা

    ১) কাজ ও ব্যবসার গতি কমবে।  
     
    ২) আধ্যাত্মিক কাজের সঙ্গে সংযুক্ত থাকবেন।       

    তুলা 

    ১) বেশি কথা বলার কারণে বাড়ির পরিবেশ কিছুক্ষণের জন্য খারাপ হবে।

    ২) বাড়ির বয়স্কদের ওষুধপত্রে ব্যয় করতে হবে।

    বৃশ্চিক

    ১) পরিশ্রমের অনুকূল ফলাফল না-পাওয়ায় দুখী থাকবেন। 

    ২) আকস্মিক ঘুরতে যাবেন কোথাও।       

    ধনু

    ১) চাকরিজীবী ও ব্যবসায়ীরা বুদ্ধি ও কর্মকুশলতা অনুযায়ী ধন উপার্জন করবেন। 
     
    ২) পারিবারিক প্রয়োজনীয়তায় অর্থ ব্যয় করবেন।   

    মকর

    ১) বাড়ির মহিলারা আর্থিক সমস্যার সমাধানের চেষ্টা করবেন।  

    ২) স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক অবসাদের কারণে মনে মনে রেগে থাকবেন।         

    কুম্ভ

    ১) মা-বাবার সঙ্গে স্নেহপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন।

    ২) স্বামী-স্ত্রীর মধ্যে অহংকার বা জেদের কারণে কথা কাটাকাটি হতে পারে।         

    মীন

    ১) দৌড়ঝাপ ও ব্যয় সত্ত্বেও পরিস্থিতি বিশেষ উৎসাহজনক থাকবে না। 
     
    ২) দাঁত ও হাড়ে ব্যথা, মূত্রাশয়ে সমস্যা হতে পারে।          

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Bomb Blast: বল ভেবে খেলতে গিয়ে দৌলতাবাদে বোমা বিস্ফোরণে জখম তিন স্কুল পড়ুয়া

    Bomb Blast: বল ভেবে খেলতে গিয়ে দৌলতাবাদে বোমা বিস্ফোরণে জখম তিন স্কুল পড়ুয়া

    মাধ্যম নিউজ ডেস্ক:  পঞ্চায়েত ভোট থেকে মুড়ি মুরকির মত আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকছে বোমা। প্রতিদিনই প্রশাসন বোম উদ্ধার করছে এবং এই বোমের আঘাতে অনেকে জখমও হচ্ছে। সোমবারই ফের বোমা বিস্ফোরণ ঘটল মুর্শিদাবাদে। বল  ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে (Bomb Blast) জখম হল তিন স্কুল পড়ুয়া। সোমবার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদের গুরুদাসপুর গ্রামে। জখমদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় এলাকাবাসী ক্ষোভে ফুঁসছেন। বোমা মজুতকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানা তাঁরা।

    কীভাবে বোমা বিস্ফোরণ ঘটল?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন পড়ুয়া দৌলতাবাদের গুরুদাসপুর প্রাইমারি স্কুলের ছাত্র। এদিন স্কুল থেকের ফেরার পর পরই তারা তিনজনে মিলে খেলা করতে যায়। বাড়ির কাছে সাঁকোর নীচে বলের মতো একটি বস্তু দেখে তারা খেলা করতে যায়। সঙ্গে বোমা বিস্ফোরণ ঘটে। আর তিনজন ছিটকে পড়ে। বিকট শব্দ শুনে গ্রামের লোকজন ছুটে এসে তাদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত ১৫ জুলাই সালার থানার কাগ্রামে দুজন শিশু কৌটো বোমাকে খেলনা ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ (Bomb Blast) ঘটে। তাতে দুজনই জখম হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

    কী বললেন পরিবারের লোকজন?

    জখম পড়ুয়ার পরিবারের এক সদস্য বলেন, আক্রান্ত স্কুল পড়ুয়া আমার ভাগ্নে হয়। এভাবে যেখানে  সেখানে বোমা ফেলে রাখা অন্যায়। আরও হয়তো অনেক বোমা গ্রামে পড়ে রয়েছে। যে বা যারা বোমা রেখেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। কারণ, পুলিশের উদাসীনতার কারণেই এত বোমা রাস্তাঘাটে পড়ে থাকছে। আরও অনেকের বিপদ হতে পারে। এভাবে রাস্তা দিয়ে চলাফেরা করাই কঠিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘চুরিতে নোবেল পেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’, বিস্ফোরক সুকান্ত

    Sukanta Majumdar: ‘চুরিতে নোবেল পেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’, বিস্ফোরক সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: দলের আক্রান্ত কর্মীকে দেখতে বসিরহাট হাসপাতালে এসে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পরে তিনি হাবড়ায় আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে যান। মুখ্যমন্ত্রীকে তিনি কড়া ভাষায় আক্রমণ করেন।

    মুখ্যমন্ত্রীর বেঙ্গলুরুর বৈঠক নিয়ে কী বললেন সুকান্ত (Sukanta Majumdar)?

    শনিবার বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে যোগ দিতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বেঙ্গালুরু সফর নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘মুখ্যমন্ত্রী বেঙ্গালুরুতে গিয়েছেন। যেতেই পারেন। সেখানে গিয়ে দেখে আসুন কর্ণাটকের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ থেকে কতজন পরিয়ায়ী শ্রমিক কাজ করছেন।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দেশের সেরা চোর বলে আখ্যা দেন। পাশাপাশি তিনি বলেন, ‘ভাইপোকে দাঁড় করাতে বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে গিয়েছেন মমতা। আর প্রধানমন্ত্রী মোদিজি সেটা জানেন। ভারতবর্ষের চুরিতে যদি কেউ নোবেল পেতে পারেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যত রকমের চুরি আছে, রণে-বনে-জলে-জঙ্গলে. আকাশে চন্দ্রযান যাচ্ছে, চান্স পেলে ওটাও চুরি করে নিতে পারে, চান্স পায়নি তাই।’

    পঞ্চায়েতে বোমা-গুলি উদ্ধার নিয়ে কী বললেন বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar)?

    সুকান্ত (Sukanta Majumdar) বলেন, পশ্চিমবঙ্গ এখন বোমা, গুলি, বারুদের স্তূপে পরিণত হয়েছে। আমার তো মনে হয়, পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূলের এক জয়ী সদস্যের কাছে থেকে বিরাট পরিমাণ জিলেটিন স্টিক পাওয়া গিয়েছে। এর আগে অ্যামোনিয়াম নাইট্রেট ২৭ হাজার কেজি ধরা পড়ল কলকাতার বুকে। এই নিয়ে বৃহত্তর একটি তদন্ত হোক। এনআইএ-র মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তদন্ত হওয়া উচিত। এর সঙ্গে কী শুধু রাজনৈতিক কারণ রয়েছে, না দেশ বিরোধী যে সংগঠনগুলি কাজ করে তাদের যোগ রয়েছে তা তদন্ত হওয়া দরকার। না হলে আগামী দিনে এই রাজ্যের জন্য বিপদ অপেক্ষা করছে। এদিন বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় তৃণমূলের আক্রমণে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন সুকান্তবাবু। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: খুনের প্রতিবাদে ফাঁড়িতে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ, আইসি-কে ঝাঁটা দেখালেন মহিলারা

    Malda: খুনের প্রতিবাদে ফাঁড়িতে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ, আইসি-কে ঝাঁটা দেখালেন মহিলারা

    মাধ্যম নিউজ ডেস্ক: মালদার (Malda) দলীয় কর্মী বুরান মুর্মুকে খুনের প্রতিবাদে বিজেপির বামনগোলা পুলিশ ফাঁড়ি ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বামনগোলা পুলিশ ফাঁড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। এমনকি আইসিকে ঝাঁটা দেখিয়ে প্রতিবাদ জানান মহিলা বিজেপি কর্মীরা। মারমুখী পুলিশকে কার্যত তেড়েফুঁড়ে আক্রমণ করেন আন্দোলনকারীরা। ঘটনায় উত্তপ্ত মালদা।

    থানা ঘেরাও কেন (Malda)?

    দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে এই বিক্ষোভ হয় থানার (Malda) সামনে। পুলিশ বিক্ষোভে যোগদান করা আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। উল্লেখ্য, খুনের অভিযোগ উঠেছে মৃত বিজেপি কর্মীর ছেলের বিরুদ্ধে। ছেলে বিপ্লব মুর্মু এবং বৌমা শর্মিলা মুর্মুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ তাদের মালদা জেলা আদালতে তোলা হয়। এই খুনের ঘটনায় আর যেসব তৃণমূলের দুষ্কৃতীরা যুক্ত রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে বলে পুলিশের কাছে দাবি জানানো হয়।

    বিজেপি সাংসদ কী বললেন?

    সাংসদ খগেন মুর্মু (Malda) বলেন, মৃত বুরন মুর্মু অনেক দিনের পুরাতন বিজেপি কর্মী। ছেলের বৌ তৃণমূলে দাঁড়ালেও নিজে দায়িত্ব নিয়ে আদিবাসী সমাজের মন জয় করে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করেন। এই নির্বাচন এবং জয়ের পিছনে বুরন মুর্মুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদিবাসী সমাজের কোনও ভোট তাঁর ছেলের বৌ তৃণমূলের জন্য পায়নি। তৃণমূল জয়ী হতে পারেনি বলে বুরনবাবুকে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা।

    আইসিকে ঝাঁটা নিয়ে প্রতিবাদ

    বিজেপির কর্মী-সর্মথকরা পুলিশ (Malda) ফাঁড়িতে চড়াও হয়ে খুনিদের দ্রুত শাস্তির দাবি জানায় আইসির কাছে। ঝাঁটা উঁচিয়ে মহিলা বিজেপি কর্মীরা তেড়ে যান আইসির দিকে। বিজেপির অভিযোগ, এই খুনের ঘটনায় শাসকদলের নেতাদের প্রত্যক্ষ মদত রয়েছে। শাসক দলের অঙ্গুলি হেলনে বিজেপি কর্মীর বাবাকে খুন করা হয়েছে। পুলিশের ব্যবহারে মানুষ অধৈর্য হয়ে গেছে।আর সেই কারণেই এভাবে থানায় চড়াও হয়েছে তারা, দাবি বিজেপি নেতৃত্বের।

    কেন খুন করা হয়েছিল?

    তৃণমূল কংগ্রেসের প্রার্থী বৌমা। কিন্তু বাবা নিজে বিজেপি সমর্থক। পঞ্চায়েত নির্বাচনে কেন বৌমা হেরেছে! সেই জন্য যাবতীয় আক্রোশের শিকার হন বিজেপি সমর্থক বাবা। মূলত খুনের কারণ এটাই ছিল। বাবাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নিজের ছেলের বিরুদ্ধেই। মালদা জেলার বামনগোলা ব্লকের মদনাবতীর কয়নাদিঘি গ্রামে। মৃতের নাম বুরন মুর্মু, অভিযুক্ত ছেলে বিপ্লব মুর্মু। বিপ্লব মুর্মুর স্ত্রী এবারের পঞ্চায়েত নির্বাচনে ১৯ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিল। আক্রোশের বশেই নিজের বাবাকে খুন করে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় ছেলে। ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share