Tag: Madhyom

Madhyom

  • North 24 Parganas: তৃণমূলের বিজয় মিছিলে অশ্লীল অঙ্গভঙ্গি, চটুল গান ও নাচ, ভাইরাল ভিডিও

    North 24 Parganas: তৃণমূলের বিজয় মিছিলে অশ্লীল অঙ্গভঙ্গি, চটুল গান ও নাচ, ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হিংসার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। বিরোধীদের অভিযোগ, এখনও পর্যন্ত ৫০ জন মানুষের প্রাণ গেছে। জেলায় জেলায় শাসক দলের আশ্রিত গুন্ডারা বোমাবাজি করে এলাকাছাড়া, ঘরছাড়া করেছে বিরোধী দলের নেতা-কর্মীদের। আর এই হিংসার আবহের মধ্যে বিজয়ী তৃণমূল প্রার্থীর বিজয় মিছিলে চলছে চটুল গানের সঙ্গে নাচ। উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) বিজয় মিছিলে ভাড়া করা বৃহন্নলাদের অশ্লীল অঙ্গভঙ্গি এবং চটুল গানের নাচে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিজয় মিছিলের ভিডিও সমাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এই নিয়ে বিরোধীরা তীব্র কটাক্ষ করেছে।

    কোথায় ঘটল ঘটনা (North 24 Parganas)?

    এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) আমডাঙা এলাকার শশিপুর গ্রামে। ভোটের ফলাফল ঘোষণার পর জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে সাউন্ড সিস্টেম লাগিয়ে উচ্চ স্বরে হিন্দি গানে চটুল নাচের ভিডিও সামজিক গণমাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে। আজ রবিবার সকাল থেকেই এই চটুল নাচ, অশ্লীল অঙ্গভঙ্গি, গালিগালাজ এবং বিকৃত নাচের ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। কয়েকজন বৃহন্নলা নর্তকীদের সঙ্গে করে ছোট চোট বাচ্চাদের সামনে তৃণমূল কর্মীদের সবুজ আবির মেখে চটুল গানে বিকৃত যৌন অঙ্গভঙ্গি করতে দেখা যায় ভিডিওতে। রাজ্যের মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষ্টি সংস্কৃতি, রবীন্দ্রনাথ, নজরুলের কথা বলেন। কিন্তু তবুও তৃণমূলের কর্মীদের দ্বারা প্রকাশ্য দিনের বেলায় ছোট ছোট বাচ্চা ছেলে-মেয়ে, মহিলা, বৃদ্ধের সামনে বিজয় মিছিলের নামে এই অপসংস্কৃতি এবং বিকৃত যৌন অঙ্গভঙ্গির দৃশ্য ভিডিওতে লক্ষ্য করা গেল। সামজিক গণ মাধ্যমে এই ভিডিও নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে বলে জানা গেছে।    

    তৃণমূলের বক্তব্য

    এই এলাকায় চণ্ডীগড় (North 24 Parganas) পঞ্চায়েতের ৭৫৭ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের জয়ী হয়েছেন আজমিরা খাতুন। তিনি বলেন, ভোটের ফলাফলের পর এলাকার মানুষ একটু বিনোদন চেয়েছিল, আর তাই একটু আনন্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় আমরা ১৯৯ ভোটে জয়ী হয়েছি। তাই দলের কর্মীদের আবেদন রাখতে এই মিছিলের আয়োজন করা হয়েছে। একজন জনপ্রতিনিধি কীভাবে এইরকম একটি অশ্লীল বিজয় মিছিলের আয়োজন করলেন, সেটাই এখন প্রশ্নের মুখে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Adeno Virus: ফের বাড়ছে অ্যাডিনোর দাপট! সন্তানকে সুস্থ রাখবেন কীভাবে?

    Adeno Virus: ফের বাড়ছে অ্যাডিনোর দাপট! সন্তানকে সুস্থ রাখবেন কীভাবে?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    চোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস। বছরের শুরুতেই এই ভাইরাসের (Adeno Virus) দাপটে নাজেহাল হয়েছিল রাজ্যবাসী। কয়েকশো শিশুর প্রাণহানি ঘটেছিল। কলকাতার হাসপাতালে শিশু ভর্তি নিয়ে নাজেহাল হয়ে উঠেছিলেন বাবা-মায়েরা। সেই ভাইরাসের দাপট ফের দেখা দিয়েছে।

    কী বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? 

    কলকাতার একাধিক হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফের অ্যাডিনোর (Adeno Virus) উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। ভর্তি থাকা রোগীদের বেশির ভাগের বয়স পাঁচ বছরের বেশি। তবে, ভর্তি থাকা রোগীদের জন্মগত বা ক্রনিক ফুসফুস ঘটিত সমস্যা থাকার জেরে, পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়েছে। তাই এখন থেকেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কারণ, পরিস্থিতি যে কোনও সময় বিপজ্জনক হতে পারে বলেই তাঁদের আশঙ্কা।

    কোন কোন উপসর্গে বাড়তি সতর্কতা জরুরি? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, অ্যাডিনো ভাইরাসে (Adeno Virus) আক্রান্ত হলে সর্দি-কাশির মতো উপসর্গ দেখা যায়। তার সঙ্গে জ্বর হয়। তাছাড়াও চোখে সংক্রমণ হয়। তার জেরে ভোগান্তি বাড়ে শিশুদের। তাই সর্দি-কাশির পাশাপাশি চোখ লাল হয়ে উঠলে বা চোখে অস্বস্তির মতো উপসর্গ দেখা দিলে বাড়তি সতর্ক হতে হবে। তাছাড়া, যাদের হাপানি বা ফুসফুসের অন্য কোনও সমস্যা কিংবা শ্বাসকষ্ট জাতীয় কোনও সমস্যা রয়েছে, তাদের জন্য বাড়তি সতর্কতা জরুরি বলেই জানাচ্ছে চিকিৎসক মহল। কারণ, শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে অ্যাডিনো বাড়তি বিপদ তৈরি করছে। তাই জ্বর বা কাশির মতো উপসর্গ দেখা দিলেই আর সময় নষ্ট করা যাবে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

    বর্ষাকাল কি অ্যাডিনো (Adeno Virus) আক্রমণে বাড়তি শক্তি জোগাবে? 

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষার মরশুমে অ্যাডিনো বাড়তি শক্তি সঞ্চয় করবে। কয়েক মাস আগে অ্যাডিনো যখন থাবা বসিয়েছিল, তখন শীতের শেষ ও গরমের শুরু ছিল। অর্থাৎ, ঋতু পরিবর্তনের সময়েই এই ভাইরাস দাপট বাড়িয়েছিল। এ বছর বর্ষায় দ্রুত তাপমাত্রার পারদ কমছে। আবহাওয়ার তারতম্য দ্রুত হচ্ছে। ফলে, ভাইরাসঘটিত রোগে আক্রান্তের ঝুঁকি বাড়ছে। এই আবহাওয়ায় অ্যাডিনোও শক্তি বাড়াতে পারে বলেই আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। তাছাড়া, স্কুল পড়ুয়ারা যাতায়াতের সময় অনেকেই হঠাৎ বৃষ্টিতে ভিজে যায়। ফলে, সর্দি-জ্বরের আশঙ্কা বেড়ে যায়। তাই বর্ষায় অ্যাডিনোর (Adeno Virus) ঝুঁকি বাড়ছে বলেই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল।

    সন্তানকে কীভাবে সুস্থ রাখবেন? 

    বিশেষজ্ঞদের পরামর্শ, তাপমাত্রার এই তারতম্যে সচেতনতা সবচেয়ে জরুরি। অতিরিক্ত এসি না চালানোর পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল। তাঁরা জানাচ্ছেন, কোনও ভাবেই এই আবহাওয়ায় সারা রাত এসি চালিয়ে ঘুমনো চলবে না। এতে সর্দি-কাশির ঝুঁকি বাড়বে। তাছাড়া, এসি চালালেও তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রির নিচে রাখা যাবে না। 
    বৃষ্টিতে ভিজলে অবশ্যই বাড়িতে ফিরে গরম জলে ফের স্নান করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তাছাড়া গরম দুধ বা যে কোনও গরম পানীয় খাওয়ার পরামর্শ দিচ্ছেন। কারণ তাতে গলাব্যথা বা অন্যান্য সমস্যা কমে। 
    আইসক্রিম বা ঠান্ডা পানীয় এই আবহাওয়ায় বাচ্চাদের না দেওয়ার পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল। কারণ, তাতে ভাইরাস ঘটিত রোগে আক্রান্তের ঝুঁকি বেড়ে যাবে।
    এছাড়াও, বাইরে থেকে ফিরে অবশ্যই হাত-মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিচ্ছন্নতা যে কোনও ভাইরাস ঘটিত অসুখ ঠেকাতে সাহায্য করে। 
    চোখে কোনও রকম অস্বস্তি হলে কিংবা লাল হয়ে গেলে, বারবার চোখ পরিষ্কার জলে ধুতে হবে। প্রয়োজনে গরম জলে পরিষ্কার তুলো ভিজিয়ে চোখ পরিষ্কার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এতে ভাইরাসের (Adeno Virus) শক্তি কমবে বলেই তাঁরা জানাচ্ছেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: চাপড়ায় বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    BJP: চাপড়ায় বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসার ঘটনা রাজ্য জুড়ে ঘটেই চলেছে। ভোটে তৃণমূল জয়ী হওয়ার পরও বিরোধীদের উপর হামলা চালানোর ঘটনা ঘটছে। বিশেষ করে বিজেপি (BJP) কর্মীরা আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি তৃণমূল কোনও বুথে হারলেও নিজের আধিপত্য দেখাতে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। নদিয়ার চাপড়ায় ঘোষপাড়া এলাকাতেই ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। স্থানীয় এক বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

    কী বললেন আক্রান্ত বিজেপি (BJP) কর্মী?

    প্রদীপবাবু এলাকায় সক্রিয় বিজেপি (BJP) কর্মী। চাপড়ার ঘোষপাড়া এলাকায় দলীয় প্রার্থীদের হয়ে তিনি প্রচুর খেটেছেন। এই এলাকায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। শনিবার রাতে শিবানী হালদার নামে নব নির্বাচিত বিজেপি সদস্যার বাড়িতে তিনি দেখা করতে যান। সেই সময় তৃণমূল কর্মীরা দল বেঁধে এসে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। প্রদীপবাবু বলেন, এই এলাকায় দলের হয়ে আমি নেতৃত্ব দিই। তিনজন বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। এটা তৃণমূলের ছেলেরা মেনে নিতে পারছে না। তাই, আমি দলীয় পঞ্চায়েত সদস্যার সঙ্গে দেখা করতে গেলে তৃণমূলের লোকজন দল বেঁধে এসে হামলা চালায়। আমাকে বেধড়ক মারে। আমি মাটিতে পড়ে গেলে ওরা বুকে লাথি মারে। আগ্নেয়াস্ত্র দিয়ে মুখে বেধড়ক মারে। আমার মুখ ফেটে যায়। জানা গিয়েছে, ঘটনার পর পরই গুরুতর জখম অবস্থায় চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

    কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?

    বিজেপির (BJP) উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, গোটা রাজ্য জুড়ে বিজেপির একাধিক পঞ্চায়েত দখল নেওয়ার কারণে তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সেই কারণে আতঙ্কিত করতে বিজেপি কর্মীদের মারধর করছে তৃণমূল। আর তাদের সাহায্য করছে প্রশাসন।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    অন্যদিকে ঘটনার কথা অস্বীকার করে কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি কল্লোল খাঁ বলেন, গোটা রাজ্য জুড়ে তৃণমূলের জয় দেখে নিজের দলীয় কর্মীদের মারধর করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে বিজেপি (BJP)। প্রশাসন তদন্ত করছে, নিশ্চয় সঠিক ঘটনা সামনে আসবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: বর্ষার মরশুমে প্রথম ডায়মন্ড হারবারের মৎস্যজীবীদের জালে উঠল টন টন ইলিশ

    South 24 Parganas: বর্ষার মরশুমে প্রথম ডায়মন্ড হারবারের মৎস্যজীবীদের জালে উঠল টন টন ইলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে বর্ষা ঢুকে গেছে। বর্ষার এই মরশুমে প্রথম ডায়মন্ড হারবারের (South 24 Parganas) মৎস্যজীবীদের জালে উঠল টন টন ইলিশ। ইলিশ মাছ ধরা পড়ায় মুখে চওড়া হাসি মৎস্যজীবী থেকে আড়ৎদারদের।

    কেমন ধরা পড়ল ইলিশ (South 24 Parganas)?

    গত দুদিনে ডায়মন্ড হারবার (South 24 Parganas) নগেন্দ্র বাজারে প্রায় ৮০ টন ইলিশ ঢুকেছে বলে জানা যায়। মৎস্যজীবীরা জানান, গত কয়েক বছরের তুলনায় এই প্রথম বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। দুমাস গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর, গত এক মাস ধরে মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেও সেভাবে জালে ইলিশের দেখা মেলেনি। ফলে লোকসানের মুখ দেখতে হচ্ছিল মৎস্যজীবীদের। মাছ ধরার ট্রলার নিয়ে যাওয়ার খরচ তোলা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন এই এলাকার মৎসজীবীরা। তার প্রভাব আড়ৎদারদের মধ্যেও পড়েছিল। এবার জালে ইলিশ পড়ায় অনেকটাই আশার আলো দেখছেন মৎসজীবীরা।

    মৎসজীবীদের বক্তব্য

    এক ট্রলারের মালিক বিপ্লব দাস বলেন, নামখানা, ডায়মন্ড হারবার (South 24 Parganas) মিলে প্রায় পাঁচ হাজার টনের কাছাকাছি ইলিশ এসেছে। প্রথমে কম ধরা পড়লেও এখন অনেকটাই বৃদ্ধি হয়েছে। এক একটা ট্রলারে প্রায় ১৬ থকে ১৮ জন মানুষ মাছ ধরতে যান। ট্রলার পিছু প্রায় দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয়। এবারে ট্রলার পিছু দেড় থেকে দুই টনের কাছাকাছি ইলিশ ধরা পড়েছে বলে জানান তিনি। এখন সারা শ্রাবণ মাস জুড়েই ইলিশের মরশুম চলবে। এই বছরে আমরা খুব আশাবাদী বলে জানিয়েছেন বিপ্লব দাস।

    ইলিশের দাম কেমন হবে?

    তবে জালে ইলিশ ধরা পড়লেও বর্তমানে দাম খুব একটা যে কমবে না, তাও জানান আড়ৎদারেরা। ডায়মন্ড হারবার (South 24 Parganas) নগেন্দ্র বাজারে ইলিশের পাইকারি দর চলছে কেজি প্রতি ৭০০ টাকা, যা সাধারণ মধ্যবিত্তের নাগালের বাহিরে। তবে আড়ৎদারেরা জানান, এভাবে যদি ইলিশ জালে ধরা পড়ে তাহলে ইলিশের দাম কমতে পারে বলে আশা করা যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Birbhum: বীরভূমের বাঙালি সন্তানের যোগ মিলল চন্দ্রযান-৩ উৎক্ষেপণে, উচ্ছ্বসিত রাজ্যবাসী

    Birbhum: বীরভূমের বাঙালি সন্তানের যোগ মিলল চন্দ্রযান-৩ উৎক্ষেপণে, উচ্ছ্বসিত রাজ্যবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদে যান পাঠানোর কর্মযজ্ঞে বিশেষ যোগ মিলল বীরভূমের প্রত্যন্ত গ্রামের বাঙালি সন্তান বিজয়কুমার দাই-এর। ইসরোর গবেষণাগারে বসে চন্দ্রযান-৩ সফল উৎক্ষেপণে অংশ নিয়েছেন বীরভূমের (Birbhum) মল্লারপুর থানার দক্ষিণগ্রামের দাই পাড়ার এই সন্তান। তফশিলি দরিদ্র চাষি পরিবারে জন্ম নেওয়া বিজয় কুমার দারিদ্রতাকে জয় করে চাঁদে যান পাঠালেন। বিশ্বজোড়া কর্মকাণ্ডে ছেলের অংশগ্রহণে গর্বিত বিজয়ের বাবা-মা ও তাঁর গ্রামের মানুষজন। চন্দ্রযান-২ সফল না হলেও চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করবে বলে আশা তাঁর বাবা ও মায়ের। এই যোগদানে বিজয় কুমারের জন্য রাজ্যবাসীও আপ্লুত।

    কোথায় পড়াশুনা করেছেন বিজয়কুমার দাই (Birbhum)?

    ২০০০ সালে বীরভূমের (Birbhum) মল্লারপুর থানার দক্ষিণগ্রাম জগত্তারিণী বিদ্যায়তন থেকে ৮৯ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করেন বিজয়কুমার দাই। উচ্চ মাধ্যমিক পাশ করেন বেলুড় রামকৃষ্ণ মঠ থেকে। তারপর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি লাভ করেন। তারপরেই চাকরি পেয়ে যান ইসরোর গবেষণা কেন্দ্রে। এরপর সেখানেই চন্দ্রযান-২ এবং চন্দ্রযান-৩ উৎক্ষেপণে অংশগ্রহণ করেন তিনি। বিজয়কুমার দাই-এর এই সাফল্যে খুশি দক্ষিণগ্রামের মানুষজন। দক্ষিণগ্রাম জগত্তারিণী বিদ্যায়তনের শিক্ষককরাও ভীষণ উচ্ছ্বসিত।

    পরিবারের বক্তব্য

    পরিবারের (Birbhum) পক্ষে বাবা নারায়ণচন্দ্র দাই বলেন, এই চন্দ্রযান-৩ উৎক্ষেপণের সাফল্য কামনা করি। অনেক পরিশ্রম করে ইসরোতে চাকরি পেয়েছে আমার ছেলে। পড়াশুনায় কোনও খামতি রাখেনি বিজয়। দিনরাত পরিশ্রম এবং পড়াশুনা করে আজ এই জায়গাতে পৌঁছেছে। ওর মঙ্গল কামনা করি। তবে ছেলে কাজের জন্য খুব ব্যস্ত থাকে, তাই রাতের দিকেই মূলত ওর সঙ্গে কথা হয়। মা শ্যামলী দাই বলেন, টিভিতে দেখলাম চন্দ্রযান-৩ উৎক্ষেপণের ছবি, খুব ভালো লাগেছে। ছেলের জন্য বেশ গর্ব অনুভব করি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আমার বড় ছেলে ওকে এই পড়াশুনার জন্য উৎসাহ ও প্রেরণা যুগিয়েছে। তিনি বলেন, আমরা তো চাষাবাস করি অত বুঝি না। বড় ছেলে প্রাইমারি স্কুলের শিক্ষক। বড় ছেলেই মেজ ছেলেকে যে পথ দেখিয়েছে তারপর থেকে সেই পথেই চলছে বিজয়। ভগবান ওর মঙ্গল কামনা করুক, ওঁদের অভিযান যেন সর্বাত্মক সাফল্য লাভ করে, ঈশ্বরের কাছে সেই কামনাই করি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: ভোটে হার তৃণমূল প্রার্থী স্ত্রীর, বিজেপি কর্মী বাবাকে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

    BJP: ভোটে হার তৃণমূল প্রার্থী স্ত্রীর, বিজেপি কর্মী বাবাকে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের ফল ঘোষণার পর স্ত্রী হেরে যেতেই বাবাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা ব্লকের মদনাবতীর কয়নাদিঘি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বুরন মুর্মু। তিনি বিজেপি (BJP) কর্মী হিসেবে পরিচিত। অভিযুক্ত ছেলের নাম বিপ্লব মুর্মু। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

    বাবাকে কেন খুন করল ছেলে?

    অভিযুক্ত বিপ্লবের বউ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পঞ্চায়েত ভোটে বউয়ের হারের পর যাবতীয় রাগ গিয়ে পড়ে বাবার উপর। আর তার জেরেই বাবাকে গলায় দড়ি দিয়ে  ঝুলিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে।  এই ঘটনায় জানাজানি হতেই কয়নাদিঘি গ্রামে জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপ্লব মুর্মুর স্ত্রী পঞ্চায়েত নির্বাচনে ১৯ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। কিন্তু, বাবা বিজেপি (BJP) প্রার্থীর হয়েই খাটছিলেন। বউমাকে জেতানোর জন্য কোনও চেষ্টা করেননি বলে অভিযোগ। প্রকাশ্যে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য় সবরকম চেষ্টা করেন। ফলে, ভোটের আগে থেকেই বাবার এই আচরণ ভালভাবে মেনে নেননি বিপ্লব। তবুও, ভোটের ফলাফলের জন্য তিনি অপেক্ষা করেছিলেন। আর ভোটের ফলাফল ঘোষণা হলে দেখা যায় ওই বুথে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী। তারপর থেকেই বাবা বুরন মুর্মুর ওপর যাবতীয় আক্রোশ গিয়ে পড়ে ছেলে বিপ্লবের। অভিযোগ, সেই আক্রোশের বশেই নিজের বাবাকে খুন করে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। ওই ঘটনার পরেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: ‘‘ছাত্র জীবনে অসম্ভব মেধাবী ছিলেন মোদি’’, মত এমএ ক্লাসের সহপাঠীর

    PM Modi: ‘‘ছাত্র জীবনে অসম্ভব মেধাবী ছিলেন মোদি’’, মত এমএ ক্লাসের সহপাঠীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজনৈতিক ভাবে মোকাবিলা না করতে পেরে প্রধানমন্ত্রী মোদির (PM Modi) বিরুদ্ধে ব্যক্তি কুৎসায় নেমেছে বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি আদৌ বিএ, এমএ পাশ করেছেন? সব জেনেও এমন প্রশ্ন বিরোধীরা করেই থাকে। এনিয়ে গুজরাট এবং দিল্লি বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিলেও বিরোধীদের থামার লক্ষণ নেই। কারণ, উদ্দেশ্য খুব পরিষ্কার। যে কোনও মূল্যে প্রধানমন্ত্রীকে খাটো করা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি ১৯৭৮ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে বেরোন ১৯৮৩ সালে। এবার এনিয়ে মুখ খুললেন প্রখ্যাত সাংবাদিক শীলা ভাট। তাঁর দাবি, মাস্টার্সে তিনি মোদির (PM Modi) সহপাঠী ছিলেন।

    কী বললেন মোদির (PM Modi) সহপাঠী?

    সাংবাদিক শীলা ভাট তাঁর এক বিবৃতিতে ‘ছাত্র’ মোদিকে নিয়ে বলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মোদি অসম্ভব মেধাবী, পরিশ্রমী এবং মনোযোগী ছাত্র ছিলেন। বর্ষীয়ান সাংবাদিক এদিন ছাত্র মোদির (PM Modi) ভূয়সী প্রশংসা করেন। প্রসঙ্গত, দেশের অন্যতম নামকরা সাংবাদিক শীলা ভাট পলাতক গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের একাধিক সাক্ষাৎকার নিয়েছেন। বর্ষীয়ান সাংবাদিকের কথায়, ১৯৮১ সালে মোদির সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় তাঁর। দিল্লি বিশ্ববিদ্যালয়ে মোদি তখন স্নাতকোত্তরে দ্বিতীয় বর্ষের ছাত্র। অধ্যাপক প্রবীণ শেঠ তাঁর মতো মোদিরও মেন্টর ছিলেন বলে দাবি করেছেন এই সাংবাদিক। বর্ষীয়ান এই সাংবাদিকের আরও দাবি, তাঁদের আর এক সহপাঠী বর্তমানে নামকরা আইনজীবী। আপ, কংগ্রেসের মতো বিরোধীরা যখন বারবার মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করছিল, তখন তিনি ওই আইনজীবীকে মুখ খোলারও কথা বলেছিলেন বলে জানিয়েছেন শীলা। 

    কেজরিকে ২৫ হাজার টাকার জরিমানা

    প্রধানমন্ত্রী মোদির (PM Modi) ডিগ্রি চেয়ে তথ্য কমিশনের দ্বারস্থ হয় কেজরিওয়াল। উল্টে কেজরিকে খেতে হয় কোর্টের গুঁতো। দিল্লির মুখ্যমন্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা করে গুজরাট হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানিয়েছিল, প্রধানমন্ত্রীর ডিগ্রির কপি প্রকাশ করতে বাধ্য নয় পিএমও বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। ওয়াকিবহাল মহল বলছে, এতদিন যে উত্তর পেতে তথ্য কমিশনের কাছে গিয়েছিল কেজরিওয়াল, তা পাওয়া গেল শীলা ভাটের কথায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Paschim Medinipur: রাতের অন্ধকারে পরকীয়া! তৃণমূল নেতাকে গাছে বেঁধে মার, মাথায় ঢালা হল ঘোল

    Paschim Medinipur: রাতের অন্ধকারে পরকীয়া! তৃণমূল নেতাকে গাছে বেঁধে মার, মাথায় ঢালা হল ঘোল

    মাধ্যম নিউজ ডেস্ক: পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) এক তৃণমূল নেতা। গভীর রাতে, গ্রামের মানুষজন এই তৃণমূল নেতা এবং গৃহবধূ যুগলকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে। অভিযুক্ত তৃণমূল নেতার মাথায় ঘোল ঢালা হয়েছে বলে জানা যায়। দীর্ঘক্ষণ পর খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় ওই যুগলকে।

    কোথায় ঘটেছে ঘটনা (Paschim Medinipur)?

    ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার (Paschim Medinipur) দাসপুর ১ নম্বর ব্লকের নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের চন্ডীপুর এলাকায়। জানা যায়, চন্ডীরপুর এলাকার তৃণমূল নেতা অনন্ত দোলই, গ্রামের এক বছর ২৬ এর গৃহবধুর সাথে পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, দু’জনই পরিবার থাকা সত্ত্বেও এই পরকিয়ায় জড়িয়ে পড়ে!। এরপর সেই পরকীয়ার জন্য গ্রামে এক গাছের সঙ্গে বেঁধে প্রথমে উত্তম-মধ্যম দেওয়া হয় এবং এরপর তৃণমূল নেতার মাথায় ঘোল ঢেলে দেয় গ্রামের মানুষজন। আর সেই দৃশ্য ক্যামেরা বন্দি করে অনেকেই ছবি সহ ভিডিও সামজিক মাধ্যমে আপলোড করে দেয়। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়াতে। শাসক দলের নেতার এই আচরণে এলাকায় তীব্র শোরগোল পড়ে গেছে।

    ভিডিওতে কী রয়েছে?

    ভিডিওটি ৪৮ সেকেন্ডের। গোটা ভিডিওটি রাতের অন্ধকারে করা। ভিডিওতে দেখা যাচ্ছে গাছের এক দিকে তৃণমূলের ওই নেতাকে দড়ি দিয়ে বাঁধা রয়েছে এবং ঠিক গাছের উল্টো দিকে আরেকটি দড়ি দিয়ে বিবাহিত ওই মহিলাকে বাঁধা রয়েছে। মহিলা নিজের মুখ চুল দিয়ে ঢেকে রেখেছে এবং তৃণমূল নেতার মাথায়, শরীরে ঘোলের অবশেষ লেগে রয়েছে। পাশ থেকে এক গ্রামবাসীকে বলতে শোনা যায়, কেন অন্যের বৌকে নিয়ে পরকীয়া করছো! উত্তরে অভিযুক্ত তৃণমূল নেতার (Paschim Medinipur) কোনও বক্তব্য শোনা যায়নি। এলাকায় এই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • NDA: শক্তিবৃদ্ধি এনডিএ-র! সমাজবাদী পার্টির পুরনো সহযোগী ধরল মোদির হাত

    NDA: শক্তিবৃদ্ধি এনডিএ-র! সমাজবাদী পার্টির পুরনো সহযোগী ধরল মোদির হাত

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। রাজনৈতিক পর্যবেক্ষরা বলছেন, তৃতীয়বারও মসনদ দখলের পথে প্রধানমন্ত্রী মোদি। বিরোধীদের জোটে অনৈক্যর বাতাবরণ। নেই কোনও মুখ। ঠিক এমন আবহে ফের শক্তি বৃদ্ধি হল শাসক এনডিএ (NDA) জোটের। উত্তরপ্রদেশে একদা সমাজবাদী পার্টির জোটসঙ্গী ছিল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি। তারাই শক্তি বাড়াল ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ-র। শনিবারই এই দলের প্রধান ওপি রাজভর দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তাঁর এই সাক্ষাতের পরই এনডিএ (NDA) জোটে এই দলের আনুষ্ঠানিক প্রবেশ হয়। 

    ট্যুইট অমিত শাহের

    রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইটার হ্যান্ডেলে ওপি রাজভরের সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন, “রাজভরজির আগমনে উত্তরপ্রদেশে এনডিএ আরও শক্তিশালী হবে।”

    সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধানের ট্যুইট

    এদিন এনডিএ-তে (NDA) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে ট্যুইট করেন রাজভর। তিনি লেখেন, ‘‘সামাজিক ন্যায়, দেশের সুরক্ষা, পিছিয়ে পড়া জাতির উন্নয়নের স্বার্থে এনডিএ-এর সহযোগী হলাম।’’

    প্রসঙ্গত, ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গেই ছিল এই দল। যদিও ২০১৭ সালে প্রথমবার যোগী সরকার ক্ষমতায় আসার পর এনডিএ শিবিরেই ছিল ভারতীয় সমাজ পার্টি। তাদের দলের তরফে মন্ত্রীও ছিল উত্তরপ্রদেশ সরকারে। পরে মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে পুনরায় অখিলেশের হাত ধরে তারা। শনিবার আবার সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি ফিরল তার পুরনো জায়গায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Raiganj: ভিডিও কলে আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, চাপে পড়ে আত্মঘাতী যুবক

    Raiganj: ভিডিও কলে আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, চাপে পড়ে আত্মঘাতী যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভিডিও কলের ফাঁদে পা। তারপরই ভিডিও ভাইরাল করে দেওয়ার নাম করে ব্ল্যাকমেল। এই ব্ল্যাকমেলের চাপেই আত্মঘাতী হলেন এক যুবক। এমনই অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ (Raiganj) শহর লাগোয়া শীতগ্রাম পঞ্চায়েতের ইকর গ্রামে। পুলিশের কাছে ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সুশান্তচন্দ্র দাস। তিনি রায়গঞ্জের (Raiganj) একটি শপিং মলে কর্মরত ছিলেন। শুক্রবার কাজ থেকে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে সাধারণ ভাবেই শুতে গিয়েছিলেন। শনিবার শোওয়ার ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুশান্তর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

    কী বললেন পরিবারের লোকজন?

    পরিবার লোকজনের বক্তব্য, মৃত ওই যুবকের ফোনে এদিন সকাল সাড়ে ৮ টার পর থেকে লাগাতার অচেনা নম্বর থেকে ফোন আসতে থাকে। সেই ফোন ওই মৃত যুবকের পরিবারের লোকেরা ধরলে ফোনের অপর প্রান্ত থেকে হিন্দিভাষী কেউ ৪-৫ হাজার টাকা দেওয়ার কথা বলে। অন্যথায় এক মহিলার নগ্ন ভিডিও কলের সঙ্গে ওই যুবকের ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই মৃত যুবকের মোবাইল ঘেঁটে ওই রকম একটি ফেক এডিট করা ভিডিও খুঁজে পাওয়া যায়। যেই ভিডিও যুবককে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে কেউ পাঠিয়েছিল। এর পরেই আরও দেখা যায় মৃত যুবক দেড় হাজার টাকা ওই নম্বর পাঠিয়েছিলেন। এই সব কিছু দেখেই আমাদের মনে হচ্ছে, ভিডিও কলের মাধ্যমেই ব্ল্যাকমেল করা হচ্ছিল যুবককে। আর ব্ল্যাকমেলের চাপে পড়েই আত্মহত্যা করেছে ওই যুবক।

    এই ঘটনা নিয়ে কী বললেন এক সমাজকর্মী?

    রায়গঞ্জের (Raiganj) সমাজকর্মী তথা শিক্ষক মৃণালকান্তি সিংহ বলেন, এই ধরনের ঘটনা মাঝে মাঝেই সামনে আসছে৷ বেশিরভাগ সময় লজ্জায় কেউ মুখ ফুটে কারও সাহায্য চাইতে পারেন না। ফলে, এইরকম সব মর্মান্তিক ঘটনা সামনে আসে। আমরা বলব, এই রকম ফাঁদ এড়িয়ে চলাই ভালো। আর যদি কেউ ভুল করে ফাঁদে পা দিয়েও ফেলেন, তবে দ্রুত পুলিশ-প্রশাসনের সাহায্য চাওয়া উচিত। এখন সব জায়গায় সাইবার ক্রাইম থানা আছে। আর সাইবার ক্রাইম পুলিশ এই বিষয়গুলিতে ভালো কাজ করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share