Tag: Madhyom

Madhyom

  • Panchayat Vote: প্রায় ৭০০ বুথে আজ পুনর্নির্বাচন, শীর্ষে মুর্শিদাবাদ

    Panchayat Vote: প্রায় ৭০০ বুথে আজ পুনর্নির্বাচন, শীর্ষে মুর্শিদাবাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার সকালে পুনর্নির্বাচন শুরু হয়েছে রাজ্যের ৬৯৬টি বুথে। শনিবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে হিংসা ছড়ায়। সন্ত্রাসের বলি হয় ১৭টি তরতাজা প্রাণ। এর মধ্যে সবথেকে বেশি জন মারা যায় মুর্শিদাবাদে। ওই জেলায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আজ বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, এমনটাই জানিয়েছে কমিশন। প্রতি বুথে মোতায়েন থাকছে প্রায় ৮ জন করে কেন্দ্রীয় জওয়ান। দার্জিলিঙ, কালিম্পং এবং ঝাড়গ্রাম ছাড়া সব জেলারই কোনও না কোনও বুথে পুনর্নির্বাচন হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ব্যালট পেপার নষ্ট সমেত একাধিক কারণে এই পুনর্নির্বাচন হচ্ছে। তবে ৬৯৬ বুথে পুনর্নির্বাচন হলেও রবিবার বিজেপি প্রায় ১০ থেকে ১২ হাজার বুথে ভোট করানোর দাবি জানায়।

    কোন জেলায় কত বুথে নির্বাচন (Panchayat Vote)

    মুর্শিদাবাদ ১৭৫

    মালদহ ১০৯

    নদিয়া ৮৯

    কোচবিহার ৫৩

    উত্তর ২৪ পরগনা ৪৬

    দক্ষিণ ২৪ পরগনা ৩৬

    পূর্ব মেদিনীপুর ৩১

    হুগলি ২৯

    উত্তর দিনাজপুর ৪২

    দক্ষিণ দিনাজপুর ১৮

    জলপাইগুড়ি ১৪

    বীরভূম ১৪

    পশ্চিম মেদিনীপুর ১০

    বাঁকুড়া ৮

    হাওড়া ৮

    পশ্চিম বর্ধমান ৬

    পুরুলিয়া ৪

    পূর্ব বর্ধমান ৩

    আলিপুরদুয়ার ১

    রবিবার নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক

    পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Vote) ব্যাপক হিংসার প্রতিবাদে শনিবারই রাজ্য নির্বাচন কমিশনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারি। প্রতীকী ওই প্রতিবাদের পর রবিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। কমিশনারের ঘর থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন জগন্নাথ। তাঁকে বলতে শোনা যায়, ‘‘যেখানে যেখানে ছাপ্পা হয়েছে, সাধারণ মানুষ ভোট দিতে পারেননি, সেখানে সেখানে আমরা পুনর্নির্বাচন চাইছি।’’ জানা গিয়েছে, রবিবার বিজেপি ১০-১২ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। রবিবার জগন্নাথ আরও বলেন, ‘‘পুনর্নির্বাচন না হলে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করব। ১১ তারিখ ভোট গণনা হবে। সেখানেও জোরদার নিরাপত্তার দাবি জানাচ্ছি।’’

    আরও পড়ুুন: ভোট পরবর্তী সন্ত্রাস! আক্রান্ত দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গেলেন সুকান্ত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ১০/০৭/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ১০/০৭/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) যে কাজ করলে আত্মসম্মান বাড়বে, তা ভেবেচিন্তে করুন।     

    ২) ব্যবসায় কোনও সহকর্মীর সঙ্গে তর্কে জড়াবেন না, তা না-হলে আইনি সমস্যা দেখা দিতে পারে।

    বৃষ

    ১)  দিন ভালো কাটবে ও ভাগ্যের সঙ্গ পাবেন।  

    ২) ব্যবসায় নতুন সহযোগী পাবেন এবং তাঁদের সঙ্গে মিলে ব্যবসা অগ্রসরের পরিকল্পনা করবেন।     

    মিথুন

    ১)  জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন। 

    ২) সন্ধ্যাবেলা বাড়িতে অতিথি আগমন হতে পারে।    

    কর্কট

    ১) চাকরিজীবীরা পার্টটাইম কাজ করার পরিকল্পনা করে থাকলে, তার জন্য সময় বের করবেন। 

    ২) প্রেম জীবনে জীবনসঙ্গীর কাছ থেকে অবসাদ পেতে পারেন।    

    সিংহ 

    ১) ব্যবসায় লগ্নির পরিকল্পনা করে থাকলে তার জন্য় দিন ভালো। 

    ২) বন্ধুদের সঙ্গে কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।  

    কন্যা

    ১) পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ উৎপন্ন হতে পারে। 

    ২) ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন।     

    তুলা 

    ১) জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটিয়ে আনন্দিত হবেন। 

    ২) কোনও প্রিয় বন্ধুর সাহায্যে নষ্ট হয়ে যাওয়া কাজ সম্পন্ন হবে। 

    বৃশ্চিক

    ১) পরিবারে কোনও শুভ কাজের আলোচনা হবে। 

    ২) সন্ধ্যাবেলা চোখের রোগে বাবার কষ্ট বাড়বে।    

    ধনু

    ১) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। 
     
    ২) দৈনিক অর্থ ব্যয় বাড়বে।  

    মকর

    ১) চাকরিজীবীরা কোনও কোনও মহিলা বন্ধুর সাহায্যে পদোন্নতি পেতে পারেন।  

    ২) সন্ধ্যাবেলা কোনও বিবাদ উৎপন্ন হলে তা এড়িয়ে যান, তা না-হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন।     

    কুম্ভ

    ১) যে কাজ করবেন, তাতেই সাফল্য লাভ সম্ভব। তাই আপনার অত্যন্ত প্রিয় কাজগুলিই আপনাকে করতে হবে।

    ২) সন্তানের ভবিষ্যতের সঙ্গে জড়িত কোনও পরিকল্পনায় লগ্নি করবেন।      

    মীন

    ১) আজকে অবসাদ কমবে।
     
    ২) বাবা কোনও রোগের কারণে কষ্ট পেয়ে থাকলে, তাতে উন্নতি হবে।         

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। 

     

  • BJP: গঙ্গাজলঘাঁটিতে একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

    BJP: গঙ্গাজলঘাঁটিতে একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের বড়শাল গ্রাম। রাতভর গ্রামে একের পর এক বিজেপি (BJP) কর্মীর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়ে নির্বিচারে ভাঙচুর করে বলে অভিযোগ। পুলিশকে জানিয়ে নিরাপত্তা চাইলে পুলিশ পাল্টা বিজেপি কর্মীদেরই মারধর করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই আতঙ্কে গোটা বড়শাল গ্রামে।

    ঠিক কী অভিযোগ?

    শনিবার গ্রামে ভোটগ্রহণকে কেন্দ্র করে বিজেপি (BJP) কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা হয়। সেই বচসা পরে মিটে গেলেও ভোট মিটতেই তৃণমূলের নেতৃত্বে গ্রামে হামলা চালানো হয় বলে অভিযোগ। গ্রামে হামলা করে একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে তাণ্ডব চালানো হয়। গুঁড়িয়ে দেওয়া হয় গ্রামের একাধিক টালির চালা। গ্রাম জুড়ে চলে ইট বৃষ্টি। হামলা চলাকালীন বিষয়টি গঙ্গাজলঘাঁটি থানায় জানানো হয়। গ্রামবাসীদের অভিযোগ,  হামলাকারীরা গ্রাম ছাড়ার পর গ্রামে পুলিশ পৌঁছে পাল্টা বিজেপি কর্মীদেরই মারধর করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই আতঙ্ক চেপে বসেছে গ্রাম জুড়ে। গ্রামে আতঙ্ক এতটাই যে গ্রামবাসীরা রবিবার সকাল থেকে বাড়ির বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন। ঘটনার পর গ্রামে হাতেগোনা কয়েকজন পুলিশ মোতায়েন করা থাকলেও তাদের উপর ন্যুনতম আস্থা নেই গ্রামবাসীদের।

    কী বললেন বিজেপি বিধায়ক?

    এই  ঘটনার কড়া নিন্দা করে পুলিশ ও তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়েছেন স্থানীয় বিজেপি (BJP) বিধায়ক চন্দনা বাউড়ি। তিনি বলেন, তৃণমূলীরা গ্রামে তাণ্ডব চালাল। আর পুলিশ বিজেপি কর্মীদের গ্রেফতার করল। এটা মেনে নেওয়া যায় না।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    স্থানীয় তৃণমূল নেতা জীতেন গড়াই বলেন, বড়শাল গ্রামের ঘটনাটিকে গ্রামের একটি পরিবারের পারিবারিক বিবাদ। তার জেরেই গণ্ডগোল। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তৃণমূল কোনওভাবেই দায়ী নয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: বুথেই খুন প্রার্থী, প্রশাসনকে দায়ী করল নিহত তৃণমূল কর্মীর পরিবার, হেমতাবাদে অবরোধ

    TMC: বুথেই খুন প্রার্থী, প্রশাসনকে দায়ী করল নিহত তৃণমূল কর্মীর পরিবার, হেমতাবাদে অবরোধ

    মাধ্যম নিউজ ডেস্ক: কোর্টের নির্দেশ ছিল কেন্দ্রীয় বাহিনী রাখার। মানেনি নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে সিভিক, কনস্টবলদের দিয়ে রাজ্য জুড়ে ভোট করানো হল। আর অসুরক্ষিত বুথে দুষ্কৃতী তাণ্ডবে বেঘোরে প্রাণ গেল বহু রাজনৈতিক কর্মীর। শনিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া ব্লকের বিদ্যানন্দপুর এলাকায় বুথের সামনে কুপিয়ে খুন করা হয় তৃণমূল (TMC) প্রার্থী মহম্মদ শাহেনশাহকে।  ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্কুলের বারান্দায় লুটিয়ে পড়েন তিনি। তৃণমূল প্রার্থীর মৃত্যুর জন্য প্রশাসনকেই দায়ী করেছেন মৃতের পরিবার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, বুথে কেন্দ্রীয় বাহিনী অথবা পর্যাপ্ত পরিমাণ পুলিশ থাকলে এমন ঘটনা ঘটত না।

    ঠিক কী ঘটেছিল?

     শনিবার ভোট চলাকালীন চাকুলিয়া ব্লকের বিদ্যানন্দপুর এলাকায় বুথের সামনে কুপিয়ে খুন করা হয় তৃণমূল প্রার্থীকে।  ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্কুলের বারান্দায় লুটিয়ে পড়েন তিনি।  সেখান থেকে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে কিশানগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।  শাহেনশার মৃত্যুতে শোকস্তব্ধ বিদ্যানন্দপুর। খুনের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। তারা জানিয়েছেন, এবার পঞ্চায়েত নির্বাচনে কবুতরখুপি সংসদে তৃণমূল কংগ্রেসর টিকিটে প্রার্থী হয়েছিলেন মহম্মদ শাহেনশা। ভোটের দিন কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। নির্বাচনে পরিবারের সদস্যকে হারানোর ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না নিহত শাহেনশার পরিবার।

    কী বললেন মৃতের মা?

    ছেলের শোকে ভেঙ্গে পড়েছেন মৃতের মা সহ অন্যান্যরা। মৃতের মা আকরিবা খাতুন  বলেন, “আমার ছেলেকে যারা খুন করেছে তাদের শাস্তি চাই।” অপরদিকে নিহত শাহেনশার ভাতৃবধূ খুশবু বেগম বলেন,”এই ঘটনার জন্য একমাত্র দায়ী প্রশাসন। বুথে একটি মাত্র পুলিশ ছিল। বুথে না ছিল পর্যাপ্ত পুলিশ, না কেন্দ্রীয় বাহিনী। একজন পুলিশ কর্মী কি একা গন্ডগোল থামাতে পারেন? দোষীদের চরমতম শাস্তি চাই।”

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

     স্থানীয় তৃণমূল (TMC) নেতা মোজাফফর মহম্মদ  বলেন, এমন তরতাজা প্রাণ অকালেই চলে যাবে তা কেউ ভাবতেই পারছে না। কংগ্রেস শাসিত দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে।  নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে এমন ঘটনা এড়ানো যেত। এর ঘটনার জন্য প্রশাসন দায়ী।

    রাস্তা অবরোধ করে বিক্ষোভে হেমতাবাদে নিহত তৃণমূল কর্মীর পরিবারের লোকজন

    হেমতাবাদের তৃণমূল (TMC) কর্মী নারায়ণ সরকারের মৃত্যুর ঘটনায় পুলিশ কোনও সদর্থক ভূমিকা গ্রহন করেনি অভিযোগ তুলে আন্দোলনে নামলেন পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। রবিবার উত্তর দিনাজপুর জেলার  হেমতাবাদের বাঙ্গালবাড়ি মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন এবং পরিবারের সদস্যরা।  আন্দোলনকারীদের অভিযোগ, গিয়াশীলের বাসিন্দা নারায়ন সরকারকে খুন করা হয়েছে। এই ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও পুলিশ এখনও কোনো ব্যবস্থাই নেয়নি। উল্টে আত্মহত্যার তত্ত্ব খাঁড়া করা হচ্ছে বলে অভিযোগ। যা মানতে রাজি নন এলাকার মানুষ। অবিলম্বে দোষীকে খুঁজে বের করে তার শাস্তির দাবী জানিয়েছেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত, শনিবার ভোট চলাকালীন হেমতাবাদের ধোয়ারই এলাকায় পাটক্ষেত থেকে উদ্ধার হয় নারায়ণ সরকারের মৃতদেহ। পরিবার সূত্রে জানা গেছে, ভোট দিতে যাওয়ার জন্য বেড়িয়েছিলেন তিনি তারপরই তার মৃত্যুর খবর এসে পৌছয় পরিবারের কাছে। ঘটনায় শোকে ভেঙে পরে গোটা পরিবার।

    কী বললেন মৃতের ছেলে?

    এই বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মৃতের ছেলে বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি। এদিন বেশ কিছুক্ষন বিক্ষোভ চলার পর অবরোধ স্থলেই পুলিশের কাছেই অভিযোগ দায়ের করা হয়। এরপরই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: গ্রামে পুলিশ ঢুকতেই লাঠি ও বঁটি নিয়ে চড়াও মহিলারা, কুলপিতে চাঞ্চল্য

    South 24 Parganas: গ্রামে পুলিশ ঢুকতেই লাঠি ও বঁটি নিয়ে চড়াও মহিলারা, কুলপিতে চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট অশান্তিতে গ্রামে পুলিশ ঢুকতেই লাঠি ও বঁটি নিয়ে পুলিশের উপর চড়াও হলেন সাধারণ মহিলারা ভোটাররা। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কুলপির (South 24 Parganas) উদয়রামপুর ৭৪ নং বুথ। ভোটের পরের দিন তৃণমূল-নির্দলের সংঘর্ষ হলে পুলিশ দোষীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। হিংসার পরিস্থিতিকে সঠিক সময়ে নিয়ন্ত্রণ করেনি পুলিশ। সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগ না করতে দেওয়ার জন্য এই ঘটনা ঘটে বলে মনে করছেন এলাকার মানুষ। রাজ্যে পঞ্চায়েত ভোট মিটতেই জেলা জুড়ে ভোট পরবর্তী হিংসার কথা উঠে আসছে। শুধু তাই নয়, মালদার হরিশ্চন্দ্রপুরে, মগরাহাটে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং পুলিশ উত্তপ্ত এলাকায় মার খায় বলেও জানা যায়।

    মূল অভিযোগ কী (South 24 Parganas)?

    এলাকার (South 24 Parganas) নির্দল কর্মী-সমর্থকদের অভিযোগ, রবিবার এলাকার তৃণমূল প্রার্থী আবুল হোসেন গাজি দলবল নিয়ে নির্দল প্রার্থী চম্পা হালদারের উপর চড়াও হন। এরপরেই দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই বেধে যায়। ঘটনায় কুলপি থানার পুলিশ নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে আটক করে। আর এই আটকের পরেই গ্রামের মহিলারা লাঠি, ঝাঁটা, বঁটি নিয়ে গ্রামে পুলিশ ঢুকতেই প্রতিরোধ গড়ে তোলেন। ঘটনা ঘটার সময় কেন পুলিশ এসে নিয়ন্ত্রণ করেনি, সেই রাগেই পুলিশের উপর চড়াও হন সাধারণ মানুষ।

    পুলিশের বক্তব্য

    অন্যদিকে পুলিশের (South 24 Parganas) পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল ও নির্দল দুটি দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উদয়রামপুর এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আপাতত। 

    তৃণমূলের বক্তব্য

    ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় (South 24 Parganas) তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের এক স্থানীয় নেতার বক্তব্য, এলাকায় নির্দল প্রার্থীর পরাজয় বুঝে এই রকম ঘটনা ঘটিয়েছে। দল আমদের এই সব কাজকে অনুমোদন করে না। পুলিশের উপর আঘাত করে আইন হাতে তুলে নেওয়াটা ভীষণ অন্যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Cooch Behar: ধরা পড়েই তৃণমূলের প্রার্থী বললেন, “আমি ছাপ্পা ভোটে জিততে চাই না”!

    Cooch Behar: ধরা পড়েই তৃণমূলের প্রার্থী বললেন, “আমি ছাপ্পা ভোটে জিততে চাই না”!

    মাধ্যম নিউজ ডেস্ক: বুথে ছাপ্পা ভোট দিতে এসে গ্রামবাসীর তৎপরতায় ধরা পড়ে গেল এক ছাপ্পা প্রদানকারী। তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনাটি কোচবিহারের (Cooch Behar) নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের গুড়িয়াহাটি- ১ নম্বর অঞ্চলের ৮/১৪৪ নম্বর বুথে। এই ঘটনা ঘটে যাবার পর তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থী মানিক দে বলেন “আমি ছাপ্পা ভোটে জিততে চাই না”। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।

    তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রার্থীর বক্তব্য (Cooch Behar)

    তৃণমূল কংগ্রেস প্রার্থী (Cooch Behar) মানিক কুণ্ডু বলেন, এই বুথে ভোট বন্ধ হয়েছে ভালো হয়েছে! আমি এই ভাবে জিততে চাই না! দুষ্কৃতীরা এসে ছাপ্পা মেরেছে। অত্যন্ত অন্যায় কাজ। কারা ছাপ্পা মেরেছে জিজ্ঞেস করলে নাম বলতে চাননি তিনি। তিনি আরও বলেন, আমি কোনও অনৈতিক কাজকে সমর্থন করি না, সাধারণ মানুষের কাছে আমি ছাপ্পা ভোটে জিততে চাই না। মানুষের পছন্দের রায় আমি মাথা পেতে নেব।

    বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রার্থীর বক্তব্য

    বুথে (Cooch Behar) দুপুর ঠিক ১২ টায় ভোট শান্তিপূর্ণ চলছিল। কিন্তু আচমকা তৃণমূলের দুষ্কৃতীরা এসে সকলকে বলে ভোট হয়ে গেছে, সকলে চলে যাও। এরপর জেলা পরিষদের ব্যালটে ছাপ্পা দিতে শুরু করে দুষ্কৃতীরা। বুথের ভিতরে একজন বন্দুকধারী পুলিশ ছিলেন। কিন্তু দুষ্কৃতীদের কিছুই বললেন না। এই পরিস্থিতিতে এলাকার ভোটাররা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আর এর পরেই এক দুষ্কৃতীকে ধরে ফেলে উত্তেজিত ভোটাররা।

    প্রিসাইডিং অফিসারের বক্তব্য

    ৮/১৪৪ বুথের (Cooch Behar) প্রিসাইডিং অফিসার চৈতন্য পোদ্দার বলেন, সকাল থেকে ভোট শান্তিপূর্ণ ছিল। দুপুরে ১২ টায় পাঁচ থেকে ছয় জন মুখে গামছা বেঁধে বুথের ভিতরে ঢোকে এবং এরপর ব্যালট পেপার নিয়ে টানাটানি করে ছাপ্পা মারতে শুরু করে। এরপর বক্সগুলিতে জল ঢেলে দিয়ে দেয়। কিছুক্ষণ পরে সাধারণ ভোটাররা প্রতিবাদ করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর থেকেই ভোট কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। নির্দেশ এলে আবার ভোট নেওয়া হবে বলে জানান প্রিসাইডিং অফিসার।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: সামনেই চার রাজ্যে, তারপর লোকসভা ভোট! হায়দরাবাদে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

    BJP: সামনেই চার রাজ্যে, তারপর লোকসভা ভোট! হায়দরাবাদে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক চলছে হায়দরাবাদে। এদিন সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবনে দলের সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার পৌরোহিত্যে শুরু হয় এই বৈঠক। চলতি বছরে রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং রাজস্থানে বিধানসভা নির্বাচন। আবার বছর ঘুরলেই লোকসভা ভোট। এই আবহে শীর্ষ নেতৃত্বের এমন বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি সূত্রে খবর, এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত রয়েছেন ১১টি রাজ্যের দলীয় সভাপতিরা ছাড়াও বিজেপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা।

    তিনটি পৃথক অঞ্চলে ভাগ

    ২০২৪ লোকসভা ভোটের আগে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে বিরোধীরা। তাদের নেই কোনও নির্দিষ্ট প্রধানমন্ত্রী পদের মুখ। তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রবল সম্ভাবনা রয়েছে ফের একবার মোদি সরকার গঠনের। এমন অবস্থায় পুরো দেশকে কয়েকটি সাংগঠনিক জোনে ভাগ করেছে বিজেপি। উত্তর, দক্ষিণ এবং পূর্বাঞ্চলের মধ্যে রাখা হয়েছে রাজ্যগুলিকে। সূত্রের খবর, উত্তর ও পূর্বাঞ্চলের দুটি বৈঠক গত সপ্তাহে হয়ে গিয়েছে। রবিবার চলছে দক্ষিণের বৈঠক।

    কোন কোন জোনে কী কী রাজ্য?

    সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পঞ্জাব, চণ্ডীগড়, রাজস্থান, গুজরাত, দমন দিউ-দাদরা এবং নগর হাভেলি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি এবং হরিয়ানাকে উত্তরাঞ্চল জোনে রাখা হয়েছে। ৫৪৩ সদস্য বিশিষ্ট লোকসভা ভোটের প্রস্তুতিতে পূর্বাঞ্চলে রাখা হয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, অসম, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরাকে। অন্যদিকে, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মুম্বই, গোয়া, আন্দামান-নিকোবর এবং লাক্ষাদ্বীপকে দক্ষিণাঞ্চলে রাখা হয়েছে।

    সব বৈঠকেই হাজির ছিলেন নাড্ডা

    এই সব জোনের বৈঠকেই হাজির ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, জোনের অন্তর্ভুক্ত রাজ্যগুলির শীর্ষ নেতৃত্ব এবং মন্ত্রীরা। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা, রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, বিধায়ক, সাংসদরাও ছিলেন। এই বৈঠকগুলিতে একেবারে মাটির তলায় কীভাবে বিজেপির প্রচার করা যায়, সে নিয়েই আলোচনা হচ্ছে। আগামীদিনের কর্মসূচিগুলির রূপরেখাও তৈরি হচ্ছে এই জোন বৈঠকগুলিতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ভোট পরবর্তী সন্ত্রাস! আক্রান্ত দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গেলেন সুকান্ত

    Sukanta Majumdar: ভোট পরবর্তী সন্ত্রাস! আক্রান্ত দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গেলেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের দিন থেকেই দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের ওপরে আক্রমণ হুমকি এবং ভয় দেখানোর অভিযোগ তুলেছে বিজেপি। সেই অভিযোগ নিয়েই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)  ভোটের দিন বিভিন্ন এলাকায় বুথে বুথে যান। ভোট মিটে যাওয়ার পরদিনও একই ঘটনা অব্যাহত রয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়। রবিবার সকালে তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের নিচ কাদমা গ্রামে যান সুকান্ত বাবু। সেখানে বিজেপি কর্মীরা তাঁকে অভিযোগ জানান, রাতে বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হয়েছে। বিজেপি কর্মীদের আটকে রেখে এলাকায় ভোট করা হয়েছে। সকালে গুলির খোল উদ্ধার করে গ্রামবাসী। সেগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তা নিয়ে কথা বলতে গেলে সুকান্তর সঙ্গে পুলিশের বচসা হয়। গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়। কিছুক্ষণ পরে অবশ্য তা মিটে যায়। এই নিচা কাদমা এলাকায় শনিবার তৃণমূল ছাপ্পা ভোট করে বলে অভিযোগ। এমনকী রাতভর সন্ত্রাস চালানো হয় বিজেপি কর্মীদের বাড়িতে। নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। এদিন সকাল হতেই বিজেপি কর্মীরা একযোগে এর প্রতিবাদ জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির রাজ্য সভাপতি।

    আক্রান্তদের সঙ্গে দেখা করে কী বললেন সুকান্ত (Sukanta Majumdar)?

    অন্য একটি ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের বোয়ালদা গ্রামে শনিবার রাতে বিজেপি সমর্থকের বাড়িতে হামলার ঘটনার পর আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলতে যান। সুকান্তবাবু বলেন, গণনার দিন পর্যন্ত তিনি জেলাতেই থাকবেন। যেখানে যেখানে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা হবে, সেখানেই তিনি যাবেন এবং তার বিহিত করার চেষ্টা করবেন। অন্যদিকে, ভোটের পরবর্তী সময় থেকে জেলার বিভিন্ন প্রান্তে বিরোধীদের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে হুমকি বিভিন্ন ঘটনা ঘটেই চলেছে এর জন্য দায়ী জেলা পুলিশ প্রশাসন। কারণ তারা নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করছে না। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সিংহফরকায় ৩৭/১৬২ নম্বর বুথে শনিবার দেদারে চলে ছাপ্পা ভোট। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। প্রতিবাদে ব্যালট বক্সে জল ঢেলে দেয় ক্ষুব্ধ জনতা। তৃণমূলের অভিযোগ জল ঢালেন স্থানীয় বিজেপির বুথ সভাপতি অন্তু রায়। এরপরই তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে বিজেপির বুথ সভাপতিকে। এমনকী প্রাণনাশের হুমকি দেয়। খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ স্থানীয় জেলা পরিষদের প্রার্থী প্রদীপ সরকার। বুথ সভাপতির সঙ্গে দেখার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

    পুলিশ ক্যাম্পের কেন দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি ?

    সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন,তপনের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের নিচ কাদমা গ্রামে শনিবার ভোট হয়নি। বুথের দরজা বন্ধ করেছে ছাপ্পা করেছে। কাউকে ভোট দিতে দেয়নি। এখানাকার যে প্রধান সে মানুষকে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। শুধু তাই নয় আজকে সকালে এসে বোমা মেরেছে, গুলি চালিয়েছে। গুলির খোল গ্রামবাসীরা পেয়েছেন। আমরা পুলিশকে বলেছি দ্রুত এই গ্রামে পুলিশ ক্যাম্প বসানোর জন্য।এই গ্রামে এসটি, এসসিদের উপর অত্যাচার হচ্ছে। কেন্দ্রীয় এসসি কমিশনের কাছে আবেদন জানাবেন যাতে ওই এলাকায় তাঁরা পরিদর্শন করতে আসেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: সালার, সামশেরগঞ্জে তৃণমূল-নির্দলের ব্যাপক বোমাবাজি! তীব্র উত্তেজনা

    Murshidabad: সালার, সামশেরগঞ্জে তৃণমূল-নির্দলের ব্যাপক বোমাবাজি! তীব্র উত্তেজনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের দিনে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলায়। শাসক-বিরোধী মিলে ভোটের দিনই ৫ জনের প্রাণহানি ঘটেছে। মনোনয়ন থেকে ভোট প্রদানের দিন পর্যন্ত সালার, ডোমকল, ভারতপুর, বেলডাঙা, কান্দি, নবগ্রামে শাসক দল বনাম নির্দল, তৃণমূল বনাম তৃণমূল, তৃণমূল বনাম কংগ্রেসের মধ্যে ব্যাপক রাজনৈতিক সংঘর্ষ হয়। জেলা জুড়ে ভোটের আগে থেকেই দেশি বোমা, সকেট বোমা উদ্ধারে পরিস্থিতি উত্তাল হয়ে গিয়েছিল। তাই ভোটদানের পরেও এই জেলা ভীষণ ভাবে উত্তপ্ত। ভোট পরবর্তী হিংসা অব্যাহত সালার। চুনশহর গ্রামে নির্দল সমর্থকের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সামশেরগঞ্জের হিরানন্দপুর ভাঙা লাইনে বোমাবাজি, নির্দল ও তৃণমূল সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ।

    সালারে (Murshidabad) ব্যাপক বোমাবাজি

    সালারের চুনশহর গ্রামে নির্দল সমর্থক অনুগামীদের বাড়ি ভাঙচুর এবং নির্দল প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ শুধু নয়, পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ি ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। সামগ্রিক ঘটনার তদন্ত নেমেছে সালার থানার পুলিশ। আক্রান্ত নির্দল সমর্থক নাজিয়া বিবি বেলন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে, তারাই আমাদের বাড়িতে বোমাবাজি করেছে। আমার স্বামী বাইরের রাজ্যে কাজ করেন। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় আমাদের দুষ্কৃতীদের হুমকি, বোমা-বন্দুকের সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরও বলেন, পুলিশ যদি তৃণমূলের হয়ে বাড়িতে অত্যাচার চালায়, তাহলে তদন্ত করবে কে?

    সামশেরগঞ্জে বোমাবাজি?

    ভোটের পরের দিনই নির্দল এবং তৃণমূল সমর্থকদের মধ্যে গন্ডগোলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ (Murshidabad) থানার হিরানন্দপুর ভাঙা লাইন এলাকায়। দুই পক্ষের মধ্যে চলল বোমাবাজি। এলাকায় মুহূর্মুহূ বোমা ফাটানোর অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বোমাবাজির পাশাপাশি ইট-পাটকেলও চলে দুই পক্ষের মধ্যে।

    সামশেরগঞ্জে বিধায়ক কী বললেন?

    সাংবাদিক বৈঠকে সামশেরগঞ্জের (Murshidabad) বিধায়ক আমিরুল ইসলাম বলেন, নমিনেশন পর্ব থেকে ভোট গ্রহণ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে সংগঠিত হয়েছে। সারা বাংলায় গণতন্ত্রের উৎসব পালিত হয়েছে। অনেক জায়গায় রাত পর্যন্ত ভোট হয়েছে। বিরোধীরা বলেছিল ভোট করতে দেবে না। কিন্তু সামশেগঞ্জেও শান্তিপূর্ণ ভোট হয়। তিনি আরও বলেন, পঞ্চগ্রাম আইএএস স্কুলে সকাল থেকেই নজু খানের নেতৃত্বে ভোট কর্মীদের সঙ্গে যুক্তি করে প্রায় ২০০ ব্যালট লুট করে ছাপ্পা মারে। ওই কেন্দ্রে বিজেপি-নির্দল এবং দুষ্কৃতীরা ব্যালট বক্স ভাঙচুর করে। 

    আক্রান্তদের বাড়িতে গেলেন অধীররঞ্জন চৌধুরী

    আবার নওদায় (Murshidabad) গ্রাম পঞ্চায়েত ভোটে একজন কংগ্রেস কর্মী ও সমাজসেবী আনন্দ হালসানার বাড়িতে তৃণমূলী দুষ্কৃতীরা হামলায় চালিয়েছে। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আজ বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Vote: আলিপুরদুয়ারে ছাপ্পা দেওয়ার দাবিতে পুলিশের সামনেই গুলি তৃণমূলের

    Panchayat Vote: আলিপুরদুয়ারে ছাপ্পা দেওয়ার দাবিতে পুলিশের সামনেই গুলি তৃণমূলের

    মাধ্যম নিউজ ডেস্ক: গণতন্ত্রের উৎসবে কান্নার রোল। আক্ষরিক অর্থেই শোকের আবহে শনিবার শেষ হল ১০ম পঞ্চায়েত নির্বাচন (Panchayat vote)। অকালে খালি হয়ে গেল রাজ্যের ১৭টি মায়ের কোল। গুলি-বোমা-বারুদের গন্ধে দিনভর ভারী হয়ে রইল রাজ্যের আষাঢ়ের আকাশ। ভোটারের লাল টকটকে রক্তের দাগ লেগে রইল রাজ্যেরই একটি বুথে। নির্বাচন কমিশন রইল ঠুঁটো। যার জেরে কোথাও হাতজোড় করে প্রাণ বাঁচানোর আর্তি জানাতে দেখা গিয়েছে পুলিশ কর্মীকে। আবার কোথাও আক্রান্ত হল সিভিক পুলিশ। শনিবার শেষ বেলাতে অশান্তি হল আলিপুরদুয়ারেও। ভোটকেন্দ্রে পুলিশের সামনেই গুলি চালনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও এলাকাবাসীদের সম্মিলিত প্রতিরোধের মুখে পড়ে পিছু হঠতে দেখা যায় ঘাসফুলের বাহিনীকে। সাংগঠনিকভাবে দুর্বল তৃণমূল এই জেলায়। বেশকিছু সমীক্ষায় উঠে এসেছে জেলাপরিষদও হাতছাড়া হতে চলেছে ঘাসফুল শিবিরের। স্বচ্ছ ভোট হলে হেরে যাওয়ার আশঙ্কাতেই এদিন তৃণমূল গুলি ছুড়তে থাকে। দুষ্কৃতীদের দাবি,  ছাপ্পা ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে।

    আলিপুরদুয়ার জেলার কোথায় ঘটল এমন ঘটনা?

    ঘটনাটি ঘটেছে ভোলার ডাবরির দমনপুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে। এদিন সন্ধ্যাবেলায় এলোপাথারি কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা। ঘটিনার খবর পেয়ে তৎক্ষনাত পুলিশ পৌঁছায়। এলাকাবাসীরা তাড়া করলে দুষ্কৃতিরা পালিয়ে যায়। ঘটনার সময় মারপিটে জখম হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। ওই বুথে তখনকার মতো ভোট বন্ধ হয়ে যায়, পরে ফের ভোট চালু করে প্রশাসন। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ ভোটাররা।

     

    কী বলছেন এলাকাবাসীরা?

    শনিবার এক সাধারণ ভোটার পিঙ্কি দাস বর্মন সাংবাদিকদের বলেন, ‘‘রনি নামের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর নেতৃত্বে গুলি চালনার ঘটনা ঘটে। ওই সমাজবিরোধীর স্ত্রী এবারের ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছে। নিশ্চিত পরাজয় জেনেই তৃণমূল এমনটা করছে।’’ পিঙ্কিদেবীর আরও সংযোজন, ‘এদিন এলাকাবাসী তাড়া করতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।’’

     

    আরও পড়ুুন: পঞ্চায়েত নির্বাচনে অবাধ ছাপ্পা, হিংসা, প্রতিবাদে ‘ঠুঁটো’ নির্বাচন কমিশনের দফতরে তালা শুভেন্দুর

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share