Tag: Madhyom

Madhyom

  • Lok Sabha Election 2024: ভোট ঘোষণার পরেও সরেনি সরকারি বিজ্ঞাপন-পোস্টার, ডেডলাইন দিল কমিশন

    Lok Sabha Election 2024: ভোট ঘোষণার পরেও সরেনি সরকারি বিজ্ঞাপন-পোস্টার, ডেডলাইন দিল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। দিন ঘোষণা হয়ে গিয়েছে। আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পরেও সরানো হয়নি রাজনৈতিক দলের এমন পোস্টার, ব্যানার, হোর্ডিং, দেওয়াল লিখন দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। এ বিষয়ে রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট তলবও করেছে কমিশন। সরকারি বিজ্ঞাপনের যাবতীয় পোস্টার এবং ব্যানার সরিয়ে ফেলার জন্য রাজ্যগুলিকে সময়ও বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে প্রচারমূলক পোস্টারগুলি সরিয়ে ফেলতে হবে।

    কমিশনের বিজ্ঞপ্তি

    বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন (Election Commission) জানিয়েছে, গত ১৬ মার্চ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ওই দিন থেকেই কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই বিধি অনুযায়ী, কোথাও কোনও সরকারি বিজ্ঞাপন থাকতে পারে না। অভিযোগ, পোস্টার, ব্যানার বা দেওয়াল লিখনের আকারে দেশের বিভিন্ন প্রান্তে ভোট ঘোষণা হওয়ার চার দিন পরেও থেকে গিয়েছে সরকারি বিজ্ঞাপন। তা নিয়ে কমিশনের কাছে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও জমা পড়ছে। বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের রেলস্টেশন, বাসস্ট্যান্ড, বিমানবন্দর, জাতীয় সড়ক থেকে অবিলম্বে এই ধরনের অননুমোদিত সমস্ত পোস্টার, ব্যানার বা দেওয়াল লিখন সরিয়ে ফেলতে হবে। এর জন্য আর অতিরিক্ত সময় দেওয়া যাবে না।

    আরও পড়ুন: কলকাতায় কত বেআইনি নির্মাণ? কী করছে পুরসভা? প্রশ্ন শুভেন্দুর, ঠুকলেন আরটিআই

    কমিশনের বার্তা

    গোটা দেশে এবার সাত দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তবে সব রাজ্যে সাত দফায় হবে এমনটা নয়। বাংলা, বিহার, উত্তর প্রদেশে হবে সাত দফায়। লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল। শেষ হচ্ছে ১ জুন। ফল প্রকাশ ৪ জুন। এদিকে ইতিমধ্যেই রাজ্যে পা পড়েছে কেন্দ্রীয় বাহিনীর। দিকে দিকে চলছে টহল। কমিশনের (Election Commission) স্পষ্ট বার্তা, এই আবহে কোনও সরকারি প্রকল্পের প্রচারমূলক বিজ্ঞাপন বা দেওয়াল লিখন যেন না দেখা যায়।  সমস্ত পোস্টার, ব্যানার যত দ্রুত সম্ভব সরিয়ে নিতে হবে। ওই কাজ শেষ হয়েছে এই মর্মে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে রিপোর্ট দিতে হবে। কমিশনের ওই নির্দেশ পাঠানো হয়েছে সব রাজ্যের মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • World Cup Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে আফগানদের বিরুদ্ধে সরাসরি জয়ই লক্ষ্য ভারতের

    World Cup Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে আফগানদের বিরুদ্ধে সরাসরি জয়ই লক্ষ্য ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম বার বিশ্বকাপ ফুটবলের আসরে যোগ্যতা অর্জন পর্বের (World Cup Qualifiers) তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছে ভারত। সেই লক্ষ্যকে সামনে রেখেই বৃহস্পতিবার মধ্যরাতে সৌদি আরবের আভায় আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে খেলতে নামছেন সুনীল ছেত্রীরা। একাধিক ফুটবলার না থাকা দুর্বল আফগানিস্তানকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে অটল ইগর স্টিম্যাচের ছাত্ররা। 

    কোথায় ভারত

    ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ভারত এই মুহূর্তে যোগ্যতা অর্জন পর্বে (World Cup Qualifiers) নিজেদের গ্রুপে তিন নম্বরে রয়েছে। কুয়েতের সঙ্গে গোলপার্থক্যে পিছিয়ে রয়েছে তারা। আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে দু’টি ম্যাচে জয় সুনীলদের পরের ধাপের জন্য এগিয়ে দেবে। বৃহস্পতিবারের পর ২৬ মার্চ গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরতি ম্যাচ সুনীলদের। স্টিম্যাচ মনে করছেন, বৃহস্পতিবারের লড়াই কঠিন। তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচে আফগানিস্তান যে রকম খেলেছিল, তার চেয়ে এখন ওরা অনেক উন্নতি করেছে। তাই এই ম্যাচটা একেবারেই সহজ হবে না।’’ ইগরের কথায়, ‘‘আফগানিস্তানের কোচ অ্যাশলি আমাদের দলের অধিকাংশ ফুটবলারকেই খুব ভাল করে চেনেন। এএফসি এশিয়ান কাপের সময় থেকেই এই ম্যাচের জন্য ও দলকে তৈরি করছে।’’

    অতীত রেকর্ড

    ফিফা ক্রমতালিকায় সুনীলরা রয়েছেন ১১৭তম স্থানে। আফগানিস্তান ১৫৮ নম্বরে। আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ভারতের ফল ভালই। আগে দুই দলের মধ্যে ১১ বার সাক্ষাতে ভারত জিতেছে ৭ বার। আফগানিস্তান জিতেছে ১ বার, ৩ বার খেলা অমীমাংসিত থেকেছে। তবু শেষ মুহূর্ত পর্যন্ত আফগানদের লড়াই করার ক্ষমতা রয়েছে, এ কথা ভালই জানেন সুনীলরা। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সুনীল বলেছেন, ‘‘আফগানিস্তান আগ্রাসী ফুটবল খেলে। কারণ, অ্যাশলি এই ধরনের ফুটবলই খেলান।’’ এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের যন্ত্রণা যে এখনও কাঁটার মতো বিঁধে রয়েছে তাঁর মনে, গোপন করেননি ভারত অধিনায়ক। বলেছেন, ‘‘এএফসি এশিয়ান কাপে যা হওয়ার হয়ে গিয়েছে। কাজটা কঠিন হলেও আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’’ 

    কখন শুরু ম্যাচ

    সৌদি আরবের আভায়, বৃহস্পতিবার রাত ১২.৩০ (তারিখ অনুযায়ী, শুক্রবার ০০.৩০) থেকে ভারত-আফগানিতান ম্যাচের শুরু। আফগানিস্তান বনাম ভারত, লাইভস্ট্রিম দেখা যাবে ফ্যানকোড অ্যাপে। ভারত ও আফগানিস্তানের ফুটবল সম্পর্কের শুরু সেই ১৯৪৯ সালে, কাবুলে নিজেদের মধ্যে এক ফ্রেন্ডলি সিরিজের মাধ্যমে। এর পরেই দিল্লিতে ১৯৫১-র এশিয়ান গেমসে প্রথম সরকারি ম্যাচে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। গত এক দশকে দুই দেশই ফুটবলে উন্নতি করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের ফুটবল-দ্বৈরথ দর্শকদের মন কেড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • Weather Update: ৫৪ বছরে মার্চের শীতলতম দিন! বসন্তে শীতের আমেজ, কবে থামবে বৃষ্টি?

    Weather Update: ৫৪ বছরে মার্চের শীতলতম দিন! বসন্তে শীতের আমেজ, কবে থামবে বৃষ্টি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার সারাদিনই মুখভার ছিল আকাশের। একইসঙ্গে কখনও কখনও হালকা বৃষ্টি, পাশাপাশি ঝড়ো হাওয়া চলেছে। বসন্তকালে ঠিক যেন শীতের (Weather Update) আমেজ দেখা গিয়েছে। এর পাশাপাশি, এক ধাক্কায় পারদ অনেকটাই কমে গিয়েছে। হাওয়া অফিসের মতে, বুধবার এমন আবহাওয়ার কারণে তাপমাত্রা ১৩ ডিগ্রি নীচে নেমে গিয়েছিল স্বাভাবিকের থেকে। তবে জানা গিয়েছে, আজকে অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন একইভাবে আকাশের মুখভার থাকবে। তবে শুক্রবার থেকে আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ক্রমেই, তাপমাত্রার বাড়তে বাড়তে ৩০ ডিগ্রির ঘরে ঢুকে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কিন্তু, উত্তরবঙ্গে বৃষ্টি আগামী শনিবার পর্যন্ত চলতে পারে বলে জানা গিয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

    আলিপুর আবহাওয়া দফতরের মতে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। যা গত ৫৪ বছরে মার্চ মাসে শীতলতম দিন (Weather Update)। অন্যদিকে, বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। বৃহস্পতিবারও সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট দেখা দিয়েছে। আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। এর পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির মধ্যেই থাকবে।

    উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

    অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, ২৩ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও এই জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন হাওয়া অফিসের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত।

    আরও পড়ুুন: বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার, কী বললেন তিনি?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: কলকাতায় কত বেআইনি নির্মাণ? কী করছে পুরসভা? প্রশ্ন শুভেন্দুর, ঠুকলেন আরটিআই

    Suvendu Adhikari: কলকাতায় কত বেআইনি নির্মাণ? কী করছে পুরসভা? প্রশ্ন শুভেন্দুর, ঠুকলেন আরটিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পুরসভাকে সতর্ক করে আরটিআই দাখিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতা পুরসভার অধীনে কতগুলি বেআইনি বাড়ি আছে? কতগুলির বিরুদ্ধে পুরসভা পদক্ষেপ করেছে? গার্ডেনরিচের ঘটনার পর তথ্য জানার অধিকার আইনে এমনই একগুচ্ছ প্রশ্ন তুললেন তিনি। পুরসভার কাছে ওই প্রশ্নগুলির উত্তর চেয়ে আবেদন করেছেন শুভেন্দু।

    বিরোধী দলনেতার প্রশ্ন

    তথ্য জানার অধিকার আইনে কলকাতা পুরসভার কাছে মোট সাত দফা প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর প্রশ্ন ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৮ মার্চ পর্যন্ত কতগুলি বহুতল নির্মাণের অনুমোদন চাওয়া হয়েছে? ওই আবেদনগুলির মধ্যে কতগুলিতে পুরসভা সবুজ সঙ্কেত দিয়েছে কতগুলি আবেদন নাকচ করে দিয়েছে? যে যে বহুতল নির্মাণের অনুমোদন দেওয়া হয়নি, তাদের ক্ষেত্রে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে পুরসভা? একই সময়সীমার মধ্যে কতগুলি বহুতল নির্মাণ সম্পন্ন হয়েছে এবং পুরসভা তার শংসাপত্র দিয়েছে? কতগুলি বহুতলকে বেআইনি হিসাবে চিহ্নিত করেছে পুরসভা? যে বহুতলগুলি বেআইনি হিসাবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে কতগুলি ভেঙে ফেলা হয়েছে? বেআইনি ভাবে তৈরি কতগুলি বহুতল এখনও ভাঙা হয়নি?

    নানা মহলে প্রশ্ন

    গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যেই অস্বস্তিতে পুর প্রশাসন। কীভাবে বেআইনি নির্মাণ হচ্ছিল, কোথায় ছিল পুর প্রশাসনের নজরদারি, সে সব নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্টও। বেআইনি নির্মাণ ভাঙার জন্য পুরসভার প্রয়োজনীয় যন্ত্র রয়েছে কি না তা-ও জানতে চাওয়া হয়েছে। গত রবিবার মধ্যরাতে কলকাতা পুরসভার অধীন গার্ডেনরিচ এলাকায় একটি নির্মীয়মাণ পাঁচ তলা বহুতল আচমকা ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। ওই নির্মীয়মান বহুতলের পাশের টালির চালের ঝুপড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

    আরও পড়ুন: এগিয়ে এল নিট পিজি পরীক্ষা, নয়া রুটিন ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • NEET PG 2024: এগিয়ে এল নিট পিজি পরীক্ষা, নয়া রুটিন ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

    NEET PG 2024: এগিয়ে এল নিট পিজি পরীক্ষা, নয়া রুটিন ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারিতে স্নাতকোত্তর কোর্সে ভর্তির পরীক্ষা (NEET PG 2024) ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (National Eligibility cum Entrance Test) অর্থাৎ নিট পিজি পরীক্ষার তারিখ বদলে গেল। লোকসভা ভোটের জন্য এই বদলে আনা হয়েছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন সূত্রে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ২৩ জুন নিট পিজির পরীক্ষা রিশিডিউল করা হয়েছে। আগে ৭ জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল। ২৩ জুন পরীক্ষা হয়ে যাওয়ার পর ১৫ জুলাই ফল প্রকাশ করা হবে।

    ন্যাশনাল মেডিক্যাল কমিশন এর বিজ্ঞপ্তি

    ন্যাশনাল মেডিক্যাল কমিশন জানিয়েছে, ২০২৪ সালের নিট পিজি (NEET PG 2024) পরীক্ষা হবে ২৩ জুন। এর আগে এই পরীক্ষার তারিখ ছিল ৭ জুলাই। তারও আগে পরীক্ষার দিন হিসাবে ধার্য হয়েছিল ৩ মার্চ দিনটি। পরে ৩ মার্চ থেকে তা ৭ জুলাই হয়। এবার জানানো হল ৭ জুলাই থেকে এগিয়ে আগামী ২৩ জুন হবে পরীক্ষা। এছাড়াও জানানো হয়েছে পরীক্ষার পর ১৫ জুলাইয়ের মধ্যে হবে ফলাফল প্রকাশিত। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের সঙ্গে বৈঠকে বসে, মেডিক্যাল কাউন্সেলিং কমিটি, পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড, ডিরেক্টরেট জেনারেল ফর হেল্থ সায়েন্স, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ফর মেডিক্যাল সায়েন্স। এই সমস্ত পক্ষের বক্তব্য শুনে এই সিদ্ধান্তে আসে কমিশন। তারপরই এই তারিখ ঘোষিত হয়েছে। 

    আরও পড়ুন: বেআইনি কালো টাকার ব্যবহারকে আটকাতে কমিশনের কড়া পদক্ষেপ

    কাউন্সেলিং কবে থেকে

    পরীক্ষার (NEET PG 2024) পর কাউন্সেলিংয়ের তারিখে কোনও পরিবর্তন করা হয়নি। যোগ্য প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে ৫ অগাস্ট থেকে। ১৫ অক্টোবরের মধ্যে কাউন্সেলিং শেষ করতে হবে। কাউন্সেলিং হবে অনলাইন মোডে। প্রতিটি কাউন্সেলিং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মাধ্যমে করাতে হবে। কোনও কলেজ তাদের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে কাউন্সেলিং করাতে পারবে না। শিক্ষাবর্ষে ভর্তির তারিখ ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। শেষ তারিখ ২১ অক্টোবর। এরপর শুরু হবে সেশন।

    পরীক্ষা পদ্ধতি

    নিট পিজি ২০২৪ এর (NEET PG 2024) পরীক্ষার জন্য টেস্ট পেপার ৮০০ নম্বরের হবে। সেখানে মোট ২০০টি মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ঠিক উত্তর দিলে পরীক্ষার্থীরা পাবেন ৪ নম্বর করে। প্রতি ভুল উত্তরে ১ নম্বর করে কাটা যাবে। তবে যে প্রশ্নের উত্তর দেওয়া হবে না, তার জন্য কোনও নেগেটিভ মার্কস রাখা নেই। ৩ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে এই পরীক্ষা শেষ করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • Lok Sabha Elections 2024: ‘নির্বাচনী বিধিভঙ্গ’ করেছেন ফিরহাদ, মুখ্যসচিবের রিপোর্ট তলব কমিশনের

    Lok Sabha Elections 2024: ‘নির্বাচনী বিধিভঙ্গ’ করেছেন ফিরহাদ, মুখ্যসচিবের রিপোর্ট তলব কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: গার্ডেনরিচ এলাকায় বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ১০ জনের। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আহতদের পরিবারকে এক লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন মন্ত্রিমশাই।

    নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ (Lok Sabha Elections 2024)

    এর পরেই মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের (Lok Sabha Elections 2024) অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। সোমবার পদ্ম শিবিরের তরফে পাঠানো হয় ওই চিঠি। তাতে লেখা হয়েছে, আদর্শ আচরণবিধি চালু হওয়ার আটচল্লিশ ঘণ্টা পার হওয়ার আগেই তা ভেঙেছেন রাজ্যের মন্ত্রী। অভিযোগ পেয়েই পদক্ষেপ করেছে কমিশন। রাজ্যের মুখ্যসচিবের কাছ থেকে এ ব্যাপারে রিপোর্ট তলব করা হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠকে (Lok Sabha Elections 2024) অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, “এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন।”

    আদালতে বিজেপি নেতা

    এদিকে, গার্ডেনরিচের ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপি নেতা রাকেশ সিংহ। তাঁর বক্তব্য, গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে কয়েকজনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় এমন আরও প্রায় ৫০টি বেআইনি নির্মাণ রয়েছে। রাতের অন্ধকারে ওই সব নির্মাণ হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে জানস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দেয়। বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে।

    আরও পড়ুুন: ‘গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের সিলেবাসের মধ্যে রয়েছে’, বেফাঁস শতাব্দী রায়

    প্রসঙ্গত, রবিবার গার্ডেনরিচ এলাকায় কয়েকটি ঝুপড়ির ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বহুতল। বুধবার সন্ধে পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। ধ্বংসস্তূপের নীচেও কয়েকজন আটকে থাকতে পারেন বলে অনুমান। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রোমোটার সহ দু’জনকে। এই ঘটনায় আহত ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন ফিরহাদ।

    নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই লাগু হয়ে যায় আদর্শ আচরণ বিধি। তাই এই সময় থমকে যায় উন্নয়নমূলক কর্মকাণ্ডও। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, ফিরহাদ দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। মেয়রের পাশাপাশি তিনি মন্ত্রীও। তাই আদর্শ আচরণ বিধির কথা অজানা নয় তাঁর। বিরোধীদের মতে, নির্বাচনের আগে ক্ষতিপূরণের কথা (Lok Sabha Elections 2024) ঘোষণা করে ফিরহাদ কৌশলে রাজ্যের তৃণমূল সরকারের মানবিক মুখের বিজ্ঞাপনই দিতে চেয়েছিলেন। যা করতে গিয়ে স্রেফ ‘ফেঁসে’ গিয়েছেন মন্ত্রিমশাই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • PM Modi: পুতিনকে ফের ফোন মোদির, কী পরামর্শ দিলেন রুশ প্রেসিডেন্টকে?

    PM Modi: পুতিনকে ফের ফোন মোদির, কী পরামর্শ দিলেন রুশ প্রেসিডেন্টকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা জয়ের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোনে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবারের পর ফের বুধবার প্রধানমন্ত্রী ফোন করেন পুতিনকে। ২০২৪ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে রাশিয়া। তাই প্রেসিডেন্ট পুতিনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

    পুতিনকে ফোন মোদির (PM Modi)

    চলতি বছর অক্টোবরে হবে ব্রিকস সম্মেলন। এই সম্মেলনে সভাপতিত্বের জন্য রাশিয়াকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রিকস সম্মেলনের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক সমস্যা নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্র প্রধানের। পরে এক্স হ্যান্ডেলে এনিয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। লিখেছেন, “রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে কথা বলেছি। রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি হিসেবে ফের নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। আগামী দিনে ভারত-রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক আরও প্রশস্ত করার বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।” 

    ফোন জেলেনস্কিকেও 

    প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, মোদি-পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বে আরও জোর দেওয়া নিয়ে আলোচনা হয়েছে। এজন্য একটি রোডম্যাপ তৈরিতে সম্মতিও জানিয়েছেন মোদি-পুতিন। কেবল পুতিন নন, এদিন প্রধানমন্ত্রী ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেও।

    আরও পড়ুুন: বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার, কী বললেন তিনি?

    প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, ভারত ও রাশিয়ার মধ্যে এক বিশেষ সম্পর্ক রয়েছে। দুই দেশই দুই দেশকে অগ্রাধিকার দেয়। আগামী বছরগুলিতে এই অংশীদারিত্বকে আরও জোরদার করতে রাজি হয়েছেন এই দুই রাষ্ট্রনেতা। দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলিতে কতটা অগ্রগতি ঘটেছে, তা নিয়েও আলোচনা হয়েছে মোদি ও পুতিনের। এদিন আরও একবার যুদ্ধের পথ থেকে সরে এসে আলোচনা ও কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান করার পরামর্শও পুতিনকে দেন মোদি। রুশ জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধিও কামনা করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে পরেই প্রধানমন্ত্রী পুতিনকে মনে করিয়ে দিয়েছিলেন, ‘এটা যুদ্ধের সময় নয়’। তার পরেও বন্ধ হয়নি যুদ্ধ।

    এজন্য অবশ্য ফাটল ধরেনি ভারত-রাশিয়া সম্পর্কে। যুদ্ধের আবহে যখন আমেরিকা ও ইউরোপের অনেক দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ রেখেছে, তখনও জাতীয় স্বার্থে পুতিনের দেশ থেকে অপরিশোধিত তেল কিনে চলেছে মোদির (PM Modi) ভারত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Rohingya Muslims: অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের থাকতে দেওয়া হবে না, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    Rohingya Muslims: অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের থাকতে দেওয়া হবে না, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। পড়শি তিন মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা শরণার্থীদের (হিন্দু সহ ছ’টি ধর্মের মানুষ) ভারতীয় নাগরিকত্ব দিতেই লাগু হয়েছে সিএএ। তা নিয়ে রাজনীতি করতে শুরু করে দিয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি।

    কেন্দ্রের সাফ কথা (Rohingya Muslims) 

    এহেন আবহে বুধবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়ে দিল, অবৈধভাবে ভারতে ঢুকে পড়া রোহিঙ্গা মুসলমানদের (Rohingya Muslims) থাকতে দেওয়া হবে না। রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ ও এ দেশে তাদের বসবাস জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলেও জানানো হয়েছে হলফনামায়। কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, রোহিঙ্গা মুসলমানদের এ দেশে বসবাসের কোনও মৌলিক অধিকার নেই। তাই স্থায়ী বসবাসের অধিকার দেওয়ার প্রশ্নও নেই। রোহিঙ্গাদের (Rohingya Muslims) উদ্বাস্তু মর্যাদা দেওয়ার জন্য আলাদা কোনও শ্রেণি গঠনের জন্য আইনবিভাগ কিংবা নীতি নির্ধারক কমিটিকে নির্দেশ দেওয়াও উচিত হবে না বলে আদালতে জানিয়েছে কেন্দ্র।

    অধিকার কেবল ভারতীয় নাগরিকদেরই

    সুপ্রিম কোর্টের বিভিন্ন সময় দেওয়া রায়ের উল্লেখ করে কেন্দ্র দেশের শীর্ষ আদালতে জানিয়েছে, সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী একজন বিদেশি নাগরিকের জীবন ও স্বাধীনতার অধিকার থাকলেও, এখানে স্থায়ীভাবে বসবাস ও পাকাপাকিভাবে থাকার অধিকার কেবল ভারতীয় নাগরিকদেরই। রোহিঙ্গা মুসলমানদের শরণার্থী কিংবা উদ্বাস্তু হিসেবে স্বীকৃতির জন্য রাষ্ট্রসংঘের যে প্রস্তাব রয়েছে, ভারত সেই নীতি মানে না বলেও সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র।

    আরও পড়ুুন: ‘গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের সিলেবাসের মধ্যে রয়েছে’, বেফাঁস শতাব্দী রায়

    পশ্চিমবঙ্গ ও অসম সীমান্ত পেরিয়ে ভায়া বাংলাদেশ হয়ে প্রচুর রোহিঙ্গা মুসলমান ভারতে প্রবেশ করছে বলেও উল্লেখ করা হয়েছে কেন্দ্রর হলফনামায়। কেন্দ্র জানিয়েছে, রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ ভারতের জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। এমনতর চলতে থাকলে দেশের সুরক্ষা প্রশ্নের মুখে দাঁড়াবে বলেও জানানো হয়েছে শীর্ষ আদালতে পেশ করা হলফনামায়। ইতিমধ্যেই বহু রোহিঙ্গা পশ্চিমবঙ্গ ও অসম সীমান্ত দিয়ে ভারতে ঢুকে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ফেলেছে বলেও গোয়েন্দা সূত্রে খবর। যারা অবৈধভাবে এ দেশে ঢুকেছে, তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ দমন সংক্রান্ত আইনে মামলা করা হবে। যুক্তির স্বপক্ষে সরকার জানিয়েছে, ১৯৫১ সালের শরণার্থী সংক্রান্ত সম্মেলনে ভারত সই করেনি। তাই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিচার হবে ভারতের আইনেই (Rohingya Muslims)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: নিশীথ প্রামাণিকের উপর তৃণমূলের হামলা, ডিজির কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

    CV Ananda Bose: নিশীথ প্রামাণিকের উপর তৃণমূলের হামলা, ডিজির কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের কোচবিহারে কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের অনুগামীরা আচমকা আক্রমণ করলে দুই মন্ত্রীর মধ্যে বচসার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এই ঘটনায় বিজেপির অভিযোগ, কোনও রকম প্ররোচনা ছাড়াই তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করে তাঁদের উপর। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বিজেপির উপর দায় ঠেলেছে। এই নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে। এবার এই ঘটনায় সত্যানুসন্ধানে নেমেছেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। ঘটনার সত্যতা জানতে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছেন তিনি।

    কী বলেন রাজ্যপাল (CV Ananda Bose)

    মঙ্গলবারের ঘটনার এক দিন পর বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) বাগডোগরা থেকে সড়কপথে কোচবিহারে পৌঁছান রাজ্যপাল। দিনহাটা চৌপতি এলাকা যান রাজ্যপাল। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার চেয়ারম্য়ানের সঙ্গে কথা বলেন। পরে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “আমি নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করব না। রাজ্য পুলিশের DG-র কাছে রিপোর্ট চেয়েছি। এক্ষেত্রে আমার স্পষ্ট মতামত হল, নির্বাচন চলাকালীন কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না। পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা ঘটেছে, এর পুনরাবৃত্তি হবে না, এটা একটা অঙ্গীকার।’’ এর আগে, এদিন বেলায় কলকাতা থেকে রওনা দেওয়ার সময়ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। রাজ্যের রাজনৈতিক পরিবেশ যে ভালো নেই সেই নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। সামনেই লোকসভার ভোট। তাই রাজ্যে সন্ত্রাস মুক্ত নির্বাচনের জন্য এখন থেকেই রাজ্যপাল সক্রিয় বলে মনে করছেন রাজনীতির একাংশের মানুষ।

    নির্বাচন প্রসঙ্গে কী বললেন?

    একই ভাবে এদিন রাজ্যপাল (CV Ananda Bose) আরও বলেন, “আমি নির্বাচন কমিশনের কাজে কোনও রকম হস্তক্ষেপ করবনা।” সেই সঙ্গে তিনি রাজ্য প্রশাসনের ডিজিকে এই রাজনৈতিক আক্রমণের ঘটনায় রিপোর্ট চেয়েছেন। রাজ্যে কোনও রকম অশান্তি কাম্য নয় বলে জানান তিনি। একই ভাবে আগের বারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে মনোনয়ন থেকে ভোট দেওয়া এবং ফলাফল ঘোষণা থেকে ভোট পরবর্তী সময় পর্যন্ত ব্যাপক সন্ত্রাসের কথা মনে করিয়ে দেন। কোনও ভাবেই যে হিংসাকে বরদাস্ত করবেন না সেই বিষয়ে স্পষ্ট করে দেন তিনি। রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন বিষয়ে কড়া অবস্থান নিয়েছ তিনি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Justice Amrita Sinha: বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার, কী বললেন তিনি?

    Justice Amrita Sinha: বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার, কী বললেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেআইনি নির্মাণ নিয়ে কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাওড়ার একটি বেআইনি নির্মাণের ঘটনায় প্রোমোটারকে ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী তিনমাসের মধ্যে সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দাদের আবাসন খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। তারপরই আবাসনটি ভেঙে ফেলার নির্দেশও দিয়েছেন বিচারপতি।

    হাইকোর্টের পর্যবেক্ষণ

    গার্ডেনরিচ (Garden Reach) বিপর্যয়ে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে থাকার আশঙ্কা রয়েছে। ভয়াবহ এই ঘটনার পরই বেআইনি নির্মাণ নিয়ে কঠোর পদক্ষেপ করল হাইকোর্ট। গার্ডেনরিচের পুনরাবৃত্তি ঠেকাতে বুধবার বিচারপতি অমৃতা সিনহা বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পর্যবেক্ষণ ব্যক্ত করলেন। তিনি বলেন, ‘‘বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের ভাল শিক্ষা দিতে হবে। যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ হয়’। বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) মন্তব্য, ‘আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না, বিচার না দিলে অন্যায় করা হবে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চের কোন স্থগিতাদেশ নেই।’’ শুধু তাই নয়, ১ লাখ টাকা জরিমানা দিতে না চাওয়া অভিযুক্তের জরিমানা বাড়িয়ে ২ লাখ টাকা করল আদালত। বাড়ি ভাঙার নির্দেশ কার্যকর করতে পুরসভার আপ-টু-ডেট যন্ত্রপাতি রয়েছে কিনা তাও এদিন জানতে চান বিচারপতি।  এ বিষয়ে পুর কমিশনারের থেকে ৯ এপ্রিলের মধ্যে হলফনামা তলব করেন তিনি।

    আরও পড়ুন: ভোটের কালি সহজে ওঠে না, জানেন কোথায় তৈরি হয় এই বিশেষ রঙ?

    কড়া নির্দেশ বিচারপতির

    আদালত (Calcutta High Court) সূত্রে জানা গেছে, হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে কোনরকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল একটি পাঁচতলা আবাসন। শুধু তাই নয় সেই আবাসনটির প্রত্যেকটি ফ্ল্যাট ৩০ থেকে ৪০ লক্ষ টাকা দরে বিক্রি করে দেয় প্রোমোটার। নির্মাণটিকে কেন্দ্র করে মামলা দায়ের হয়। অভিযোগ, মামলা চলাকালীনই একতলা থেকে সেটিকে পাঁচ তলায় রূপান্তরিত করে দেন প্রোমোটার। এদিন মামলার শুনানিতে গার্ডেনরিচের প্রসঙ্গ উত্থাপন করে বিচারপতি বলেন, ‘আদালত এতদিন নরম ছিল তাই এই ধরনের ঘটনা ঘটেছে। যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাতে আদালত আর কোন বেআইনি নির্মাণকে রেয়াত করবে না।’ আবাসনের বাসিন্দারা এদিন আদালতের কাছে অতিরিক্ত সময় চান। তাঁদের দাবি ছিল, ব্যাঙ্ক লোন করে সর্বস্ব দিয়ে ফ্ল্যাটগুলি কিনেছেন। ফ্ল্যাটটি খালি করতে তাঁদের অন্তত এক বছর সময় দেওয়া হোক। কিন্তু সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছেন বিচারপতি (Justice Amrita Sinha)। ২ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share