Tag: Madhyom

Madhyom

  • Mithun Visits Sukanta: ‘‘সন্দেশখালিতে যে আওয়াজ উঠেছে, তাকে আটকানো যাবে না’’, হুঙ্কার মিঠুনের

    Mithun Visits Sukanta: ‘‘সন্দেশখালিতে যে আওয়াজ উঠেছে, তাকে আটকানো যাবে না’’, হুঙ্কার মিঠুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তখন তাঁকে দেখতে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার ঠিক উল্টো ছবি। বুধবার সন্দেশখালি (Sandeshkhali Incident) যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । তাঁকে দেখতে শুক্রবার এবার ওই একই হাসপাতালে গেলেন মিঠুন চক্রবর্তী (Mithun Visits Sukanta)। বিজেপির রাজ্য সভাপতি এখন কেমন আছে তার খোঁজ নিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। 

    কী বললেন ‘মহাগুরু’ মিঠুন?

    হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন জানান, বাংলার মা-বোনেদের পাশে দাঁড়াতে গিয়েই এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে সুকান্ত মজুমদারকে। তবে সুকান্ত মজুমদার এখন সুস্থ আছে বলেই জানিয়েছেন তিনি (Mithun Visits Sukanta)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, ‘‘সন্দেশখালিতে যেতে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে। অথচ সরকার পক্ষের নেতারা বহাল তবিয়তে সেখানে যাচ্ছেন।’’ সত্য সামনে আসার ভয়েই শেখ শাহজাহানকে রক্ষা করা হচ্ছে বলেও এদিন দাবি করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি নেতা বলেন, ‘‘বিরোধীদের সন্দেশখালিতে (Sandeshkhali Incident) ঢুকতে বাধা দেওয়া হচ্ছে নাহলে সত্য ঘটনা সামনে চলে আসবে। কিন্তু এভাবে আটকানো যাবে না। সেখানে যে আওয়াজ উঠেছে সেটা বিজেপি কাউকে শিখিয়ে দেয়নি। এই আওয়াজ কোনও ভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না।’’

    আরও পড়ুন: সন্দেশখালির পথে বিজেপি-র কেন্দ্রীয় টিমকে বাধা পুলিশের, অবস্থান-বিক্ষোভ

    ‘‘সন্দেশখালিতে যা হচ্ছে, তা অত্যন্ত ঘৃণ্য’’

    মিঠুনের মতে, সন্দেশখালিতে (Sandeshkhali Incident) যা হচ্ছে, তার চেয়ে ‘ঘৃণ্য’ কাজ আর কিছু হতে পারে না। রাজ্য সরকারের উদ্দেশে তোপ দেগে তিনি বলেন, ‘‘মহিলাদের সঙ্গে আপনারা এই ধরনের খেলা খেলছেন?’’ এটা চিন্তাভাবনারও অতীত বলেও মন্তব্য করেন বিজেপি নেতা। পাশাপাশি মিঠু চক্রবর্তী (Mithun Visits Sukanta) আরও বলেন, ‘‘আমরা রাজনীতি করি কিন্তু সন্দেশখালিতে যা হচ্ছে,তা রাজনীতির উর্দ্ধে।’’ এসব একেবারেই হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন মিঠুন চক্রবর্তী। তাঁর মতে, সন্দেশখালির ঘটনার নিয়ে প্রত্যেকের সুর চড়ানো উচিত। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে প্রত্যেকের সচেতন থাকা উচিত বলেও মনে করেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)।

    এখন কেমন আছেন সুকান্ত (Sukanta Health Update)?

    বৃহস্পতিবার রাতে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে নিউরো আইসিইউ থেকে ডে-কেয়ার বিভাগে স্থানান্তরিত করা হয় (Mithun Visits Sukanta)৷ আপাতত তাকে হাসপাতালের ডে কেয়ার বিল্ডিংয়ের ৬ তলায় ৩৬১২ নম্বর কেবিনে রাখা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতির স্বাভাবিক হয়েছে শ্বাস প্রক্রিয়া। তাঁকে হালকা খাদ্য দেওয়া হচ্ছে। বুধবার সন্দেশখালি (Sandeshkhali Incident) যাওয়ার ফলে পুলিশের গাড়ির বনেটের উপর উঠে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত৷ তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন৷ সন্ধ্যায় কলকাতায় নিয়ে এসে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে৷

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur Clash: ফের অশান্তির আগুন মণিপুরে, মৃত ২, জখম অন্তত ২৫

    Manipur Clash: ফের অশান্তির আগুন মণিপুরে, মৃত ২, জখম অন্তত ২৫

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও অশান্তির আগুন মণিপুরে (Manipur Clash)। এক হেড কনস্টেবলের সাসপেনশনকে কেন্দ্র করে এবারের অশান্তির সূত্রপাত। ঘটনায় এসপি অফিসে তাণ্ডব চালায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। এর পরেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। বৃহস্পতিবার রাতের ওই ঘটনার জেরে চূড়াচাঁদপুর এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

    তাণ্ডব জনতার

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে চূড়াচাঁদপুরে এসপি এবং ডিসির অফিসে হামলা চালায় ৩০০ থেকে ৪০০ মানুষের একটি দল (Manipur Clash)। সরকারি সম্পত্তি তছনছ করার পাশাপাশি গাড়িতে আগুন লাগিয়ে দেয় তারা। তার পরেই পাঁচ দিনের জন্য এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন।

    সংঘর্ষে মৃত ২

    একটি ভিডিও ক্লিপে দেখা (Manipur Clash) যায়, চূড়াচাঁদপুর জেলার এক হেড কনস্টেবলকে কয়েকজন সশস্ত্র লোকের সঙ্গে দাঁড়িয়ে থাকতে। ভিডিওটি ভাইরাল হতেই ঘটনাটি নজরে পড়ে পুলিশের বড় কর্তাদের। এর পরেই সাসপেন্ড করা হয় তাঁকে। ওই হেড কনস্টেবলের সাসপেনশন প্রত্যাহারের দাবি ওঠে। সেই দাবি জানিয়েই ওই রাতে এসপি অফিসে তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। নিরাপত্তাবাহিনীর বেশ কয়েকটি বাস, ট্রাকে আগুন লাগিয়ে দেয় জনতা। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটায় নিরাপত্তা বাহিনী। দু পক্ষের সংঘর্ষে কুকি-জো অধ্যুষিত এই এলাকায় মৃত্যু হয় দু জনের। জখম হয়েছেন অন্তত ২৫ জন।

    আরও পড়ুুন: মিলবে ‘লক্ষ্মীর ভান্ডারের’ থেকে বেশি টাকা, বিজেপি-র প্রচারে এবার ‘লাডলি বহেনা’

    সোশ্যাল মিডিয়ায় মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, তিন-চারশো জনের একটি দল এসপি অফিসে তাণ্ডব চালানোর চেষ্টা করে। তারা পাথর ছুড়তে থাকে। জনতাকে নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। চূড়াচাঁদপুর জেলা পুলিশের কনস্টেবল সিয়ামলালপলের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একটি ভিডিওয় দেখা যাচ্ছে, ১৪ ফেব্রুয়ারি তিনি কয়েকজন অস্ত্রধারী নাগরিকের সঙ্গে ভিডিও তৈরি করছেন। সিয়ামলালপলকে বিনা অনুমতিতে রাজ্যের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

    এদিকে, ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরামের তরফে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে এসপি শিবাবনন্দকেই। ফোরামের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “এসপি স্বচ্ছতার সঙ্গে কাজকর্ম করছেন না। আমরা তাঁকে কোনও আদিবাসি এলাকায় থাকতে দেব না। এখনই ওই কনস্টেবলের ওপর থেকে সাসপেনশন তুলে নিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে এই জেলা ছেড়ে চলে যেতে হবে। তা না হলে ভবিষ্যতে যে কোনও রকম পরিস্থিতির জন্য এসপি শিবানন্দ সার্ভে দায়ী থাকবেন (Manipur Clash)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ফাল্গুনেও হালকা শীতের আমেজ! নামছে পারদ, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: ফাল্গুনেও হালকা শীতের আমেজ! নামছে পারদ, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্বাভাস সত্যি করে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি হল বৃহস্পতিবার। তার জেরেই শুক্রবার সকালে পারদ নামল কয়েক ধাপ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, দু’দিনের জন্য ঠাণ্ডা ফিরবে জেলায়। ১২ থেকে ১৩ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। ১৮ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদও। শনিবার ও রবিবার পেরিয়ে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরনোর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

    আপাতত বৃষ্টি নেই

    বৃহস্পতিবার রাতে কলকাতায় হালকা বৃষ্টি হয়েছে। তবে শুক্রবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। কমতে পারে তাপমাত্রা। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। শীত পেরিয়ে রাজ্যে বসন্ত এসে গিয়েছে। ঠান্ডাও কমে এসেছে। তবে এর মাঝে কিছু দিন বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার কলকাতা ছাড়া অন্যান্য জেলাতেও বৃষ্টি হয়েছে। বর্ধমানে ঝড়বৃষ্টিতে মৃত্যুও হয়েছে এক জনের। 

    আরও পড়ুন: মিলবে ‘লক্ষ্মীর ভান্ডারের’ থেকে বেশি টাকা, বিজেপি-র প্রচারে এবার ‘লাডলি বহেনা’

    উত্তরবঙ্গে আবহাওয়া 

    তিন দিন হয়ে গেল মাঘ পেরিয়ে ফাল্গুন মাস পড়েছে। অর্থাৎ হিসেব মতো এটা বসন্তকাল। তবে, উত্তরবঙ্গে আপাতত হালকা ঠান্ডা থাকবে আরও কিছুদিন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায়। তবে শুধুমাত্র দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ থাকলেও উত্তরবঙ্গের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধে হালকা শীতের আমেজ আর বেলা বাড়লে খানিকটা বাড়বে তাপমাত্রা। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: বিজনেস পার্টনার পার্থর স্ত্রী-জামাই! কে এই রাজীব দে, যার বাড়িতে হানা ইডি-র?

    Recruitment Scam: বিজনেস পার্টনার পার্থর স্ত্রী-জামাই! কে এই রাজীব দে, যার বাড়িতে হানা ইডি-র?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার সকালে থেকে কলকাতার ৬ জায়গায় তল্লাশি অভিযান চলছে (Recruitment Scam) ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এই তল্লাশি। যাঁর বাড়ি ও অফিসে ইডির তল্লাশি চলছে তাঁর নাম রাজীব দে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই রাজীব পেশায় প্রোমোটার। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজীবের সম্পর্ক এলাকার অনেকেই জানেন। নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) কালো টাকা সাদা করার ক্ষেত্রে রাজীবের ভূমিকা খতিয়ে দেখছে ইডি। যে বাড়ি থেকে পার্থ গ্রেফতার হয়েছিলেন দেড় বছর আগে, তার খুব কাছেই অবস্থিত রাজীবের বাড়ি। আর সেই বাড়ির কাছেই ফের তল্লাশি চালানো হচ্ছে। এর পাশাপাশি গোলপার্কের একটি গয়নার দোকানের অফিসে এবং বাঁশদ্রোণীতে রাজীবের ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। তল্লাশি চালানো হচ্ছে বালিগঞ্জ ফাঁড়িতে রাজীবের সংস্থার দফতরেও।

    আরও পড়ুন: নিয়োগ-তদন্তে ফের সক্রিয় ইডি, কলকাতার ৬ জায়গায় চলছে অভিযান

    কে এই রাজীব?

    তদন্তে ইতিমধ্যে উঠে এসেছে ‘ইম্প্রলাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই সংস্থায় এক সময় ডিরেক্টর ছিলেন পার্থ ঘনিষ্ঠ এই প্রোমোটার রাজীব দে। সংস্থার (Recruitment Scam) ডিরেক্টর হিসেবে নাম ছিল পার্থর স্ত্রী বাবলিদেবীরও। ২০২০ সালে বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে পার্থর জামাই কল্যাণময় এবং তাঁর মামা কৃষ্ণচন্দ্র অধিকারী ‘ইম্প্রলাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর হন।

    নিয়োগ দুর্নীতির টাকা প্রোমোটিং ব্যবসায় লগ্নি?

    কেন্দ্রীয় তদন্তকারী (Recruitment Scam) সংস্থা সূত্রে খবর, পার্থ ঘনিষ্ঠ দুই কাউন্সিলর পার্থ সরকার এবং বাপ্পাদিত্য দাশগুপ্তকে জেরা করে রাজীব সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছে ইডি। এখানেই উঠছে প্রশ্ন, রাজীব কি পার্থর স্ত্রী এবং জামাইকে সামনে রেখে নিয়োগ দুর্নীতির বিপুল টাকা প্রোমোটিংয়ের ব্যবসায় লগ্নি করেছেন? এই উত্তরের সন্ধান পেতেই শুক্রবার সকাল-সকাল সক্রিয় হয়ে উঠেছেন গোয়েন্দারা। নাকতলায় রাজীবের পাঁচতলা বাড়িতে চলছে ইডি হানা। ইডি আধিকারিকরা যাবতীয় নথিপত্র খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর।

    আরও পড়ুন: প্রথমে দেব, এবার মিমি! পদত্যাগের হিড়িক তৃণমূলের তারকা-সাংসদদের, কেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nitish Bharadwaj: প্রাক্তন স্ত্রীর ‘অত্যাচার’-এ অতিষ্ঠ! পুলিশের দ্বারস্থ ‘মহাভারত’-এর শ্রীকৃষ্ণ  

    Nitish Bharadwaj: প্রাক্তন স্ত্রীর ‘অত্যাচার’-এ অতিষ্ঠ! পুলিশের দ্বারস্থ ‘মহাভারত’-এর শ্রীকৃষ্ণ  

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন স্ত্রীর নামে পুলিশের দ্বারস্থ বি আর চোপড়ার মহাভারতের কৃষ্ণ নীতীশ ভরদ্বাজ। আমলা স্ত্রীয়ের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ আনলেন তিনি। তাঁর অভিযোগ, তাঁকে তাঁর মেয়েদের সঙ্গে দেখা করতে দেন না তাঁর স্ত্রী। নীতীশের স্ত্রী আইএএস। তাঁর নাম স্মিতা ভরদ্বাজ। সম্প্রতি স্ত্রীর বিরুদ্ধে ভোপাল পুলিশে অভিযোগ দায়ের করেছেন নীতীশ। তিনি বলেন, ‘‘আমি বিয়ে নামক প্রতিষ্ঠানকে পুরোপুরি সমর্থন করি। কিন্তু আমি হতভাগ্য। আমার বিয়ে টিকল না। বিয়ে ভাঙার বহু কারণ থাকতে পারে। কিন্তু এই ভাঙনে সন্তানরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়।’’ 

    নীতীশের অভিযোগ

    বি আর চোপড়ার ‘মহাভারত’ ধারাবাহিকের কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান নীতীশ। তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরে আমলা স্ত্রী নাকি নানা ভাবে হেনস্থা করছেন তাঁকে। দেখা করতে দিচ্ছেন না যমজ কন্যাসন্তানদের সঙ্গে। ভোপালের পুলিশ কমিশনার হরিণারায়ণচারী মিশ্রের কাছে সাহায্য চেয়ে অভিনেতা একটি মেল করেন। অভিনেতার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে শুরু করেছে পুলিশ। কমিশনার বলেন, ‘‘আমরা ওঁর অভিযোগপত্রটি পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে।’’

    আরও পড়ুন: প্রথমে দেব, এবার মিমি! পদত্যাগের হিড়িক তৃণমূলের তারকা-সাংসদদের, কেন?

    কৃষ্ণের ভূমিকায় অভিনয় করা ছাড়াও নীতীশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি ওয়েব সিরিজে তাঁর গুরুর চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও ‘মহেঞ্জো দড়ো’আর ‘কেদারনাথ’ এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। নীতীশ ও স্মিতা এই মুহূর্তে বিবাহবিচ্ছিন্ন। ১২ বছরের দাম্পত্যের পরে এই সিদ্ধান্তে আসতে হয় তাঁদের। ২০১৯ সালের সেপ্টেম্বরেই তাঁদের দাম্পত্য ভেঙে যায় এবং অনেক পর্ব পেরিয়ে গত বছর, ২০২২ সালে তাঁরা আইনত বিবাহবিচ্ছেদ করেন। ২০০৯ সালের মার্চে তাঁরা বিয়ে করেছিলেন। তাঁদের যমজ কন্যা রয়েছে, যাদের বয়স ১১ বছর। এটি ছিল নীতীশের দ্বিতীয় বিয়ে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুই কন্যাসন্তান থাকেন ইনদওরে মায়ের কাছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: ধনখড়ের করা নিয়োগ বহাল থাকল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে

    Calcutta High Court: ধনখড়ের করা নিয়োগ বহাল থাকল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনখড়ের একটি নিয়োগ খারিজ করেছিল হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকে খারিজ করে ধনখড়ের নিয়োগকে পুনরায় সিলমোহর দিল। বহাল থাকল পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা দেশের বর্তমান উপরাষ্ট্রপতির করা নিয়োগ।

    ইজেডসিসি-তে ধনখড় নিয়োগ করেন আশিস গিরিকে

    ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের (ইজেডসিসি) ডিরেক্টর পদে আশিস গিরি নামে এক ব্যক্তিকে নিয়োগ করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড়। নির্ধারিত নিয়োগ প্রক্রিয়া মেনেই ওই পদের জন্য তিন জনকে বাছাই করেছিল রাজভবন। সেই তিন জনের নাম কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠান জগদীপ ধনখড়। সেখান থেকে আশিস গিরি নিয়োগ পান। তৎকালীন এই নিয়োগ প্রক্রিয়ায় জল গড়ায় হাইকোর্টে (Calcutta High Court)। মামলা হয় বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে। একক বেঞ্চ সেই নিয়োগ খারিজ করে দিয়েছিল।

    আরও পড়ুন: আজ শুরু উচ্চমাধ্যমিক, জেনে নিন কী কী নিয়ম আছে?

    চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চারটি আবেদন জমা পড়েছিল

    সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চারটি আবেদন জমা পড়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফেও আবেদন করা হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে (Calcutta High Court)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ভিএম ভেলুমানির ডিভিশন বেঞ্চ, সিঙ্গল বেঞ্চের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় ওই নির্দেশ খারিজ করে দিয়েছে। এদিন আদালতের পর্যবেক্ষণ, ভারতীয় সংবিধানের ১৬৩(২) ধারা অনুযায়ী, রাজ্যপালের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যায় না। সেই নিয়োগ খারিজও করা যায় না। প্রসঙ্গত, ইজেডসিসি কেন্দ্রীয় সরকারের অধীন একটি সাংস্কৃতিক কেন্দ্র। পশ্চিমবঙ্গ ছাড়াও এই সংস্থার কাজ রয়েছে অসম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ত্রিপুরা, সিকিম, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদাধিকার বলে এই সংস্থার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে থাকেন।

     

    আরও পড়ুন: প্রথমে দেব, এবার মিমি! পদত্যাগের হিড়িক তৃণমূলের তারকা-সাংসদদের, কেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: প্রথমে দেব, এবার মিমি! পদত্যাগের হিড়িক তৃণমূলের তারকা-সাংসদদের, কেন?

    Lok Sabha Election 2024: প্রথমে দেব, এবার মিমি! পদত্যাগের হিড়িক তৃণমূলের তারকা-সাংসদদের, কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজনীতি ছাড়তে চান! লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে বললেন সাংসদ মিমি চক্রবর্তী। পাঁচ বছর ধরে সাংসদ পদে রয়েছেন মিমি। যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিয়েছিল তৃণমূল। এবার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে খোদ তৃণমূল সুপ্রিমো মমতার কাছে ক্ষোভের কথা জানিয়ে চিঠি দিলেন অভিনেত্রী-সাংসদ। প্রথমে দেব, এবার মিমি! কেন তৃণমূলের একের পর এক তারকা-সাংসদ পদত্যাগ করছেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

    মিমির চিঠি মমতাকে

    সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান মিমি। সূত্রের খবর, চিঠিতে মিমি জানিয়েছেন রীতিমতো মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি। কখনও মঞ্চে, কখনও ফোনে, কখনও অন্যভাবে তাঁকে অপমান সহ্য করতে হয়েছে বলেও দাবি করেছেন মিমি। শুধু অপমান নয়, উপেক্ষাও নাকি সহ্য করতে হয়েছে তাঁকে। সেই যন্ত্রণার কথা বলে শেষ করতে পারবেন না, এমনটাও দাবি করা হয়েছে চিঠিতে। তবে, কার বিরুদ্ধে অভিযোগ মিমির? কে তাঁকে অপমান করেছেন? চিঠিতে সে কথা উল্লেখ করেননি মিমি। এরপরই বৃহস্পতিবার বিধানসভায় ডাকা হয়েছিল মিমি চক্রবর্তীকে। 

    কী বললেন মিমি

    বিধানসভা থেকে বেরিয়ে মিমি জানিয়েছেন, এখনও মমতা তাঁর ইস্তফার বিষয়ে সম্মতি জানাননি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সঙ্কেত পেলে তিনি লোকসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফাপত্র দেবেন। মিমি বলেন—‘‘আমি বিশ্বাস করি, রাজনীতি আমার জন্য নয়। কারণ, রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। আমি জেনেশুনে জীবনে কারও কোনও ক্ষতি করিনি। আমি রাজনীতিক নই। কখনও রাজনীতিক হবও না। সব সময় আমি কর্মী হিসাবে মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আমি অন্য দলের কারও বিরুদ্ধেও কখনও খারাপ কথা বলিনি।’’ 

    আরও পড়ুন: আজ শুরু উচ্চমাধ্যমিক, জেনে নিন কী কী নিয়ম আছে?

    রাজ্য রাজনীতিতে নানা প্রশ্ন

    সম্প্রতি অভিনেতা দেব রাজনীতি ছাড়তে চেয়েছিলেন আর এবার মিমির গলায় একই সুর। দেবকে কোনও মতে মানাতে সক্ষম হয়েছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু, রাজ্যের শাসক দলের তারকা-সাংসদরা কেন এমন পদক্ষেপ নিচ্ছেন? নেপথ্যে দলের এক শ্রেণির নেতাদের ‘অত্যাচার’? স্থানীয়দের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার জের? নাকি, দলের ভাবমূর্তি এখন তলানিতে ঠেকে যাওয়ায়, নিজেদের ভাবমূর্তি বা ব্র্যান্ড-ইমেজ বাঁচাতে ব্যস্ত এই তারকা-সাংসদরা? তৃণমূলের অন্দরে যে ক্ষোভের চোরাস্রোত বইছে, এটা কি তারই ইঙ্গিত? রাজ্য-রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে এমনই নানা প্রশ্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • HS Examination 2024: আজ শুরু উচ্চমাধ্যমিক, জেনে নিন কী কী নিয়ম আছে?

    HS Examination 2024: আজ শুরু উচ্চমাধ্যমিক, জেনে নিন কী কী নিয়ম আছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় ৮ লক্ষ পড়ুয়া এবার এই পরীক্ষায় বসবে। এবারের পরীক্ষায় ছাত্রছাত্রীরা বাড়তি ১৫ মিনিট সময় পাচ্ছে। পরীক্ষার সময়সূচি সকাল ১০টার বদলে কিছুটা এগিয়ে আনা হয়েছে। পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটে, শেষ হবে দুপুর ১ টায়। এবারের পরীক্ষার্থীর সংখ্য়া ৭ লক্ষ ৯০ হাজার। পরীক্ষাকেন্দ্র রয়েছে ২ হাজার ৩৪১টি। পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ট্রেনের ব্যবস্থা। রাস্তাঘাট যানজট মুক্ত রাখতেও পদক্ষেপ করা হয়েছে। 

    প্রশ্নপত্রে থাকছে ‘ইউনিক কিউআর কোড’

    প্রশ্নফাঁস রুখতে এবার উচ্চমাধ্যমিকে একাধিক কড়া পদক্ষেপ করা হয়েছে। মাধ্যমিকের মতোই প্রশ্নপত্রে থাকছে ‘ইউনিক কিউআর কোড’। কেউ যদি পরীক্ষা শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে দেন, তাহলে ‘ইউনিক কিউআর কোড’-র মাধ্যমে সহজেই দোষীকে চিহ্নিত করা যাবে।  কড়া নজরদারির মাধ্যমে যাতে প্রশ্নফাঁস রোখা যায়, তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। প্রতিটা পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতি কেন্দ্রে থাকছে দুটি সিসিটিভি। নজরদারির জন্য প্রতিটি রুমে কমপক্ষে দু’জন ইনভিজিলেটর থাকবেন। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে ইনভিজিলেটরের সংখ্যা বাড়ানো হবে।

    আরও পড়ুন: সুকান্তর ওপর হামলা, হস্তক্ষেপ লোকসভার, তলব ৫ প্রশাসনিক কর্তাকে

    মোবাইল নিয়ে সতর্কতা

    পরীক্ষার্থীরা যাতে মোবাইল না নিয়ে আসেন, তা নিয়ে বারবার সতর্ক করেছে সংসদ। পরীক্ষাকেন্দ্রের মধ্যে যদি কারও থেকে ফোন পাওয়া যায়, তাহলে তাঁকে আর সেদিনের পরীক্ষা দিতে দেওয়া হবে না। কেউ যদি ভুল করে মোবাইল নিয়ে চলে আসেন, তাহলে তাঁকে পরীক্ষা শুরুর আগে ভেন্যু সুপারভাইজারের কাছে তা জমা দিতে হবে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এবার রাজ্যজুড়ে ১৭৬টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর এবং রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর থাকছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হেল্পলাইন নম্বর: ০৩৩ ২৩৩৭ ০৭৯২। এই নম্বরে যে কেউ ফোন করে তাদের সমস্যা জানাতে পারেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ED Raid in Kolkata: নিয়োগ-তদন্তে ফের সক্রিয় ইডি, কলকাতার ৬ জায়গায় চলছে অভিযান

    ED Raid in Kolkata: নিয়োগ-তদন্তে ফের সক্রিয় ইডি, কলকাতার ৬ জায়গায় চলছে অভিযান

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে ফের ‘অ্যাকশনে’ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার গোয়েন্দারা হানা দিয়েছেন এই মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে। এছাড়া, তল্লাশি চলছে বাঁশদ্রোনি, বালিগঞ্জ ফাঁড়ি মিলিয়ে মোট ৬ জায়গায় চলছে তল্লাশি (ED Raid in Kolkata)। শুক্রবার সাত-সকালে কলকাতার একধিক জায়গায় একযোগে অভিযানে দিয়েছে ইডি-র টিম। 

    কী জানা যাচ্ছে?

    এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, নিয়োগকাণ্ডের (Recruitment Scam) তদন্তে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একাধিক জায়গায় এই অভিযান সংগঠিত হচ্ছে। শুক্রবার ভোরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় ইডি অফিসারদের গাড়ি। বিভিন্ন ছোট ছোট দলে ভাগ হয়ে একাধিক জায়গায় চলে যায় এক-একটি টিম। মোট ৬ জায়গায় তল্লাশি চালানো (ED Raid in Kolkata) হচ্ছে বলে জানা গিয়েছে। একটি টিম এসেছে নাকতলায়। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টোদিকেই পাঁচতলা বাড়ি রাজীব দে-র। সেখানে তল্লাশি অভিযান ইডি-র। এর পাশাপাশি, বালিগঞ্জ ফাঁড়িতে রাজীব দে-র শ্রীরাম কনস্ট্রাকশনের অফিসেও তল্লাশিতে নামেন ইডি আধিকারিকরা। তল্লাশি চলছে বাঁশদ্রোণীর একটি বাড়িতেও। ইডি সূত্রে খবর, ওই বাড়িটিও রাজীবের মালিকানাধীন।

    কেন হানা এই প্রোমোটারের বাড়িতে?

    জানা যাচ্ছে, রাজীব বরাবরই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ইডি সূত্রে দাবি, বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটিয়েছেন পার্থ ঘনিষ্ঠ এই প্রোমোটার। তাঁর নামে একাধিক বেনামি সম্পত্তি রয়েছে বলে দাবি করা হচ্ছে ইডি সূত্রে। এর আগেও ৩-৪ বার রাজীব দে-কে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। আরও জানা গিয়েছে, সম্প্রতি পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে জেরা  (Recruitment Scam) করে ইডি। তখনই রাজীব দে-র নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। সেই সূত্রেই, এই সকল জায়গায় অভিযানে (ED Raid in Kolkata) যাওয়ার পরিকল্পনা হয়। 

    রেশনকাণ্ডেও অ্যাকশনে ইডি

    এর আগে, মঙ্গলবার সকালে রেশন দুর্নীতির তদন্তে শহরের ৬ জায়গায় হানা দেয় ইডি। বিভিন্ন দলে বিভক্ত হয়ে ইডি আধিকারিকরা পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালি ও সল্টলেকের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিলেন। রাতভর জেরা করার পর সল্টলেকের আইবি ব্লকের বাড়ি থেকে বুধবার সকালে গ্রেফতার করা হয় বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীকে। তিনি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং রেশন মামলাতেই ধৃত শঙ্কর আঢ্য ওরফে ডাকুর ঘনিষ্ঠ বলে খবর ইডি সূত্রে। ওই মামলায় মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়িয়েছে চার। এর আগে গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী বাকিবুর রহমান। ইডি গ্রেফতার করেছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে। তাঁর সূত্রে ধরে ধরা হয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ওরফে ডাকুকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন! বহিষ্কৃত সাংসদ মহুয়াকে তলব ইডির

    Mahua Moitra: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন! বহিষ্কৃত সাংসদ মহুয়াকে তলব ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুষকাণ্ডে বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী সোমবারই ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন ওই সাংসদকে। বৃহস্পতিবারই ইডির তরফে সমন পাঠানো হয় তাঁকে। জানা গিয়েছে, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করার একটি মামলায় তাঁকে তলব করা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবারই তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে তলব করেছে ইডি। তলব এসেছে মুকুল রায়েরও। এরই মধ্যে মহুয়াকে তলবের খবর সামনে এল। তবে মহুয়া যাবেন কি না, তা প্রতিবেদন লেখা পর্যন্ত স্পষ্ট নয়।

    ১৯ ফেব্রুয়ারি তলব মহুয়াকে

    ইডি সূত্রে খবর, আগামী ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে কেন্দ্রীয় সংস্থার দফতরে মহুয়াকে জবানবন্দি দিতে বলা হয়েছে। তাঁর সেই জবানবন্দি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (ফেমা) আইনের অধীনেই রেকর্ড করা হবে বলেও জানা গিয়েছে। অন্যদিকে, সিবিআইও পৃথক তদন্ত করছে মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে ৷ লোকপালের নির্দেশ মতো মহুয়া মৈত্রর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত করছে সিবিআই। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রর বিরুদ্ধে টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন জিজ্ঞাসা করার অভিযোগ এনেছিলেন। প্রসঙ্গত, লোকসভার এথিক্স কমিটিই সুপারিশ করে দর্শন হীরানন্দানি ও মহুয়ার (Mahua Moitra) লেনদেনের বিষয়টি তদন্ত করার জন্য। রিপোর্টে দাবি করা হয়েছে যে, ওই আর্থিক বিষয়ে তদন্ত করার মতো প্রযুক্তিগত কাঠামো কমিটির নেই। তাই যেন সরকার তার তদন্ত করে।

    ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন!

    গত ডিসেম্বরেই সাংসদ পদ যায় মহুয়ার। মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে অভিযোগ, তিনি দুবাই-কেন্দ্রিক ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে উপহার ও টাকা নিয়ে সংসদে শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নে তিনি আদানির সঙ্গে জুড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। সাংসদের লগইন আইডি ও পাসওয়ার্ডও দর্শনকে মহুয়া দিয়েছিলেন বলে অভিযোগ ছিল ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। একই অভিযোগ করেছিলেন মহুয়ার প্রাক্তন বন্ধু আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share