Tag: Madhyom

Madhyom

  • Modi in Doha: উপচে পড়া ভিড়! ভারত-কাতার বন্ধুত্বকে আরও দৃঢ় করতে দোহায় প্রধানমন্ত্রী মোদি

    Modi in Doha: উপচে পড়া ভিড়! ভারত-কাতার বন্ধুত্বকে আরও দৃঢ় করতে দোহায় প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক:  ভারত ও কাতারের বন্ধুত্বকে আরও দৃঢ় করার লক্ষ্যে দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার দোহায় পৌঁছে কাতারের  প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির (Sheikh Mohammed bin Abdulrahman Al Thani) সঙ্গে সাক্ষাত করেন মোদি (Modi in Doha)। যেখানে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, অর্থের মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে।

    নজরকাড়া সম্বর্ধনা

    এই নিয়ে দ্বিতীয়বার কাতার সফরে (Modi in Doha) গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৬ সালের জুনে তিনি প্রথম কাতার সফর করেন। সেখানে পৌঁছালে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখি। সেখানে মোদিকে দেখতে ভিড় করে প্রচুর প্রবাসী ভারতীয়রা। পরে তিনি কাতারের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে ভারত-কাতারের বন্ধুত্বকে আরও মজবুত করতে আশাবাদী তিনি। গত ১২ ফেব্রুয়ারি ভারত ঘোষণা করে, কাতারের রাজধানী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কাতারে জেলবন্দি ভারতীয় নৌবাহিনীর আট সদস্যের মধ্যে সাতজন দেশে ফেরার পর এই ঘোষণা করা হয়। 

    কাতারের রাজার সঙ্গে সাক্ষাত

    দুইদিনের সফরে তিনি কাতারের (Modi in Doha) এমির বা রাজা শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করতে কাতারের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি। সম্প্রতিই কাতার থেকে নৌসেনার প্রাক্তন ৮ কর্তার মুক্তিকে প্রধানমন্ত্রী মোদী ও ভারত সরকারের বিরাট কূটনৈতিক জয় বলেই দেখা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে উচ্চপর্যায়ের কমিটি গঠন নাড্ডার, রিপোর্ট জমা পড়বে কেন্দ্রের কাছে

    Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে উচ্চপর্যায়ের কমিটি গঠন নাড্ডার, রিপোর্ট জমা পড়বে কেন্দ্রের কাছে

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) এবার উচ্চপর্যায়ের ছয় সদস্যের দলীয় কমিটি তৈরি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সন্দেশখালির ঘটনায় মহিলাদের উপর যে অত্যাচার চলেছে এবার সেই বিষয় পূর্ণাঙ্গভাবে দলীয় তদন্ত করবে এই কমিটি। এর পাশাপাশি রাজ্যের আইন ও শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা৷ সন্দেশখালি নিয়ে ক্রমশ চড়ছে পারদ। তৃণমূলের নেতা শেখ শাহজাহান এখনও ইডির হাত থেকে বাঁচতে ফেরার। দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনার বহিঃপ্রকাশ বিগত কয়েকদিন ধরেই দেখা গিয়েছে সেখানে। হাজার হাজার মহিলা লাঠি-ঝাঁটা হাতে প্রতিবাদে নেমেছেন। সন্দেশখালির সমর্থনে আন্দোলনের তেজ বাড়িয়েছে রাজ্য বিজেপি। এরই মধ্যে সামনে দলীয়স্তরে বিজেপির তদন্ত কমিটি।

    কমিটিতে কারা রয়েছেন?

    সন্দেশখালিতে (Sandeshkhali) মহিলাদের উপর যে অত্যাচার করা হয়েছে তার তীব্র নিন্দা করেন নাড্ডা। মহিলাদের উপর অত্যাচারকে তিনি ‘হৃদয় বিদারক’ বলেও উল্লেখ করেন৷ ছয় সদস্যের এই দল সন্দেশখালি গিয়ে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে বলে জানা গিয়েছে। তদন্তে যে রিপোর্ট উঠে আসবে তা কেন্দ্রকে জমা দেওয়া হবে৷ এই উচ্চস্তরীয় কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ সুনীতা দুগ্গাল, সাংসদ কবিতা পাতিদার, সাংসদ সঙ্গীতা যাদব এবং উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ ব্রিজ লাল। তবে ঠিক কবে এই কমিটির সদস্যরা রাজ্যে আসবেন, তা এখনও জানা যায়নি৷ সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার নিয়ে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি নাড্ডা বলেন, ‘‘রাজ্য সরকার বোবা, সব দেখছে৷ সন্দেশখালির (Sandeshkhali) ঘটনাক্রমে মহিলাদের উপর যে অত্যাচারের ছবি প্রকাশ্যে এসেছে, তাতে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে৷’’

    সন্দেশখালিকাণ্ডে কেন্দ্রকে রিপোর্ট রাজ্যপালের

    সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দিলেন রাজ্যপাল। এর পাশাপাশি মমতা সরকারের উদ্দেশে একগুচ্ছ পরামর্শও দিতে দেখা গিয়েছে তাঁকে। মূল অভিযুক্ত ও তাঁর শাগরেদদের অবিলম্বে গ্রেফতার করতে বলেছেন তিনি। সন্দেশখালির ঘটনা খতিয়ে দেখতে একটি বিচার বিভাগীয় তদন্তেরও কথাও বিবেচনা করে দেখার জন্য পরামর্শ দিয়েছেন রাজ্যপাল বোস। সন্দেশখালিকাণ্ডে মহিলাদের ওপর হওয়া অত্যাচারের বিষয়ে রাজ্যের কাছে রিপোর্টও তলব করেছেন রাজ্যপাল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England : জোড়া অভিষেক, রাজকোটে টস জিতে প্রথমে ব্যাটিং ভারতের

    India vs England : জোড়া অভিষেক, রাজকোটে টস জিতে প্রথমে ব্যাটিং ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজকোটে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে তৃতীয় টেস্টে বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাট করছে ভারত। এদিন ভারতীয় টেস্ট দলে দুই ক্রিকেটারের অভিষেক ঘটল। সরফরাজ খান ও ধ্রুব জুড়েলের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন অনিল কুম্বলে ও দীনেশ কার্তিক ৷ এছাড়াও দলে এসেছেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজ ৷ ভাইজ্যাগ টেস্টের দল থেকে বাদ পড়েছেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল ৷ এই ম্যাচে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলস্টোনের সামনে রবিচন্দ্রন অশ্বিন ৷

    রোহিতের দলে কারা

    চোটের কারণে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে পারছেন না লোকেশ রাহুল। বাদ পড়েছেন শ্রেয়স আয়ারও। সেই জায়গায় দলে অভিষেক হয়েছে সরফরাজ খানের। প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক শ্রীকর ভরত। লাল বলের ক্রিকেটে অভিষেক হচ্ছে ধ্রুব জুড়েলের। বাদ পড়েছেন মুকেশ কুমারও। সেই জায়গায় প্রথম একাদশে ফিরেছেন মহম্মদ সিরাজ। ভারতীয় দলে আরও একটি বদল হয়েছে। অক্ষর প্যাটেলের বদলে প্রথম একাদশে জায়গা পেয়েছেন চোট সারিয়ে ফেরা রবীন্দ্র জাদেজা।

    সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য

    পাঁচ ম্যাচের সিরিজে ১-১ অবস্থায় আজ রাজকোটে তৃতীয় টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড (India vs England) ৷ বেন স্টোকসের অভিজ্ঞ দলের বিরুদ্ধে লড়াই তরুণ রোহিত বিগ্রেডের ৷ এদিন টসে জিতে রোহিত বলেন, “আমরা প্রথমে ব্যাট করব। কয়েকটা বদল করতে হয়েছে। কয়েকটা চোটের কারণে। দু’জনের অভিষেক হচ্ছে। সিরাজ আর জাডেজা দলে ফিরেছে। অক্ষর আর মুকেশ বাদ পড়েছে। পিচ দেখে ভাল লাগছে। প্রথমে ব্যাট করে নেওয়া ভাল। তাই টস জিতে লাভ হয়েছে।”  এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য রোহিত শর্মার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISL 2023-24: অপরাজিত গোয়াকে হারিয়ে আইএসএল-এ তিন নম্বরে মোহনবাগান

    ISL 2023-24: অপরাজিত গোয়াকে হারিয়ে আইএসএল-এ তিন নম্বরে মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: মোহনবাগানের (Mohun Bagan Super Giant) জয়ের নৌকা এগিয়ে চলেছে। বুধবার, গোয়ার মাঠেই চলতি আইএসএল-এ (ISL 2023-24) অপরাজিত গোয়াকে হারায় মোহনবাগান সুপার জায়ান্ট। দিমিত্রি পেত্রাতোসের গোলে ১-০ ব্যবধানে জয় পায় সবুজ-মেরুন। এই জয়ের ফলে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল কলকাতার শতাব্দী প্রাচীন দলটি। 

    সুযোগ সন্ধানী পেত্রোতাস

    আইএসএলে (ISL 2023-24) প্রথম বার হারল এফসি গোয়া। ১২টি ম্যাচের মধ্যে আটটি জিতেছিল। ড্র করেছিল দু’টিতে।  বুধবার মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে হেরে যায় তারা। খেলার ৭৪ মিনিটের মাথায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। সেই গোলেই জয় সবুজ মেরুনের। পেত্রাতোসের গোলটা যদিও হয় গোয়ার রক্ষণের ক্ষণিকের ভুলে। বল ক্লিয়ার করতে গিয়ে পেত্রাতোসের পায়ে তুলে দেন গোয়ার গোলরক্ষক। সুযোগ কাজে লাগান মোহনবাগানের সুযোগ সন্ধানী স্ট্রাইকার। ম্যাচের শুরুর দিকে চাপ তৈরি করছিল গোয়া। মোহনবাগান রক্ষণে বার বার আক্রমণ করছিলেন কার্লোস মার্তিনেসেরা। কিন্তু সেই আক্রমণ বার বার ধাক্কা খাচ্ছিল শুভাশিস বসুদের রক্ষণে। প্রথমার্ধ শেষ হয় গোলহীন ভাবেই। দ্বিতীয়ার্ধে কিছুটা পাল্টে যায় খেলা। আক্রমণের ঝাঁঝ বৃদ্ধি করে মোহনবাগান। জয়সূচক গোল ও পায় তারা।

    লিগ টেবিলে কে কোথায়

    আইএসএলে (ISL 2023-24) মোট ১২টি দল খেলে। লিগে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে। একটি নিজেদের মাঠে, অন্যটি প্রতিপক্ষের মাঠে। অর্থাৎ প্রতিটি দল ২২টি করে ম্যাচ খেলবে। মোহনবাগান খেলেছে ১৩টি ম্যাচ। ফলে এখনও লিগের অনেক খেলাই বাকি। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে তিন নম্বরে। শীর্ষে থাকা ওড়িশার ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে এফসি গোয়া। ১৩ ম্যাচে পেয়েছে ২৮ পয়েন্ট। ইস্টবেঙ্গল রয়েছে দশম স্থানে। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। আইএসএলে টানা ছ’টি ম্যাচে জয়হীন লাল-হলুদ ব্রিগেড। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। মোহনবাগান খেলবে নর্থইস্ট এফসি-র বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট রাজ্যপাল বোসের, পরামর্শ রাজ্যকেও

    Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট রাজ্যপাল বোসের, পরামর্শ রাজ্যকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দিলেন রাজ্যপাল। এর পাশাপাশি মমতা সরকারের উদ্দেশে একগুচ্ছ পরামর্শও দিতে দেখা গিয়েছে তাঁকে। মূল অভিযুক্ত ও তাঁর শাগরেদদের অবিলম্বে গ্রেফতার করতে বলেছেন তিনি। সন্দেশখালির ঘটনা খতিয়ে দেখতে একটি বিচার বিভাগীয় তদন্তেরও কথাও বিবেচনা করে দেখার জন্য পরামর্শ দিয়েছেন রাজ্যপাল বোস। সন্দেশখালিকাণ্ডে মহিলাদের ওপর হওয়া অত্যাচারের বিষয়ে রাজ্যের কাছে রিপোর্টও তলব করেছেন রাজ্যপাল।

    রাজ্যপালের রিপোর্টে কী রয়েছে?

    সূত্র মারফত জানা গিয়েছে, ফেরার তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবু হাজরা সহ অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। পাশাপাশি সন্দেশখালিতে (Sandeshkhali) মহিলাদের ওপর অকথ্য অত্যাচারের ঘটনাও রিপোর্টে উল্লেখ করেছেন তিনি। সোমবারই সন্দেশখালি গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে মহিলারা তাঁর হাতে রাখি পরান। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ফেরার আগে রাজ্যপাল বলেছিলেন, ‘‘কথা দিচ্ছি, যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আমার যা ক্ষমতা আছে, তা দিয়েই আমি ব্যবস্থা নেব।’’ প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যাতেই রাজধানী দিল্লিতে রাজ্যপাল সিভি বোসের কনভয়ের মাঝে ঢুকে পড়ে অন্য একটি গাড়ি। ঘটনার নেপথ্যে সন্দেশখালির (Sandeshkhali) শেখ শাহজাহনের যোগসাজশ থাকতে পারে বলে রাজভবন সূত্রে দাবি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রাজ্যপালের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

    রাজ্যপাল ফের যেতে পারেন সন্দেশখালি?

    বুধবার দিল্লি থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল। অসুস্থ সুকান্ত মজুমদারকে দেখতে যান হাসপাতালেও। বিজেপি নেতার স্বাস্থ্যের খোঁজ নেন। সুকান্তের কেবিনে থাকা দলের সতীর্থদের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল বোস। রাজভবন সূত্রে জানানো হয়েছে, সন্দেশখালির বিষয়ে রাজ্যপাল উদ্বিগ্ন। ফের তিনি সন্দেশখালিতে (Sandeshkhali) যেতে পারেন বলেও শোনা যাচ্ছে। দিল্লি যাওয়ার আগে রাজ্যপালের কথাতেই ঝরে পড়ে উদ্বেগ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বোস বলেন, ‘‘আমি এমন কিছু শুনলাম, যা আগে কখনও শুনিনি। শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে। চোখের জল বাধ মানে না। রবীন্দ্রনাথের জায়গায় এমন হতে পারে ভাবতেও পারছি না। সংবিধানে আওতায় আমার যেটুকু ক্ষমতা নিশ্চয়ই সাহায্য করব।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “চাইলেই বিধানসভায় ভাঙচুর করতে পারি, কিন্তু মানসিকতা নেই”, মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: “চাইলেই বিধানসভায় ভাঙচুর করতে পারি, কিন্তু মানসিকতা নেই”, মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির মহিলাদের উপর তৃণমূল নেতাদের বর্বরোচিত অত্যাচারের প্রতিবাদে আন্দোলন চলাকালীন রাজ্য প্রশাসনের চূড়ান্ত অসহযোগিতায় অসুস্থ্ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার সরস্বতী পুজোর দিনে টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এরপর তাঁকে দ্রুত কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধির জন্য হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বললেন, “চাইলেই বিধানসভায় ভাঙচুর করতে পারি, কিন্তু আমাদের সেই মানসিকতা নেই।”

    হুঁশিয়ারি দিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “এই সময় অর্থাৎ বিগত তিন বছর ধরে আমাদের সঙ্গে যা ঘটছে, চাইলেই আমরা বিধানসভায় মমতার দেখানো পথে ভাঙচুর করতে পারতাম। সেই ক্ষমতা রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি অর্জন করেছে। কিন্তু সেই রকম কোনও মানসিকতা আমাদের নেই। আর বিজেপি এই ধরনের কাজকে অনুমোদনও করে না। বাস ভাঙো, গাড়ি জ্বালাও, সরকারি সম্পত্তি নষ্ট করো, এইসবে আমরা বিশ্বাস করি না। তাবে শাসক দল ক্ষমতায় থাকলেও করে, আবার ক্ষমতায় না থাকলেও সম্পত্তি নষ্ট করে।”

    আর কী বললেন শুভেন্দু?

    বিজেপি নেতা শুভেন্দু (Suvendu Adhikari) মমতাকে আক্রমণ করে আরও বলেন, “টাকিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অসুস্থ হওয়ার জন্য একমাত্র পুলিশের উৎপীড়ন দায়ী। শুধু বিজেপি নয়, বহু সাধারণ মানুষ আমাদের বলেছেন বনধ ডাকুন। আমরা সাধারণ মানুষের এই দাবিকে অস্বীকার করছি না। কিন্তু বিজেপি একটি দায়িত্বশীল দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমরা কথায় কথায় অবরোধ করি না। আমরাও বিক্ষোভ দেখাই, কালো ব্যাজ পরি, মিছিল করি, প্রতিবাদ করি, কোথাও কোথাও পথ অবরোধ করি। কিন্তু আমরা মানুষকে বিপর্যস্ত করার ইচ্ছে রাখি না।” রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আবহের মধ্যে বনধের পথে না হেঁটে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও তীব্র আন্দোলন করার হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abu Dhabi Hindu Temple: আবুধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন! আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী মোদি

    Abu Dhabi Hindu Temple: আবুধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন! আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বুধবার বসন্ত পঞ্চমীর সন্ধ্যায় আবু ধাবির হিন্দু মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান স্বামী ব্রমহ্মভিহরিদাস। মন্দিরের উদ্বোধনের পর ভগবান স্বামী নারায়ণের কাছে পুজো দেন প্রধানমন্ত্রী। এরপর আরতিতেও অংশ নেন তিনি। প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে দেখা যায় তাঁকে। 

    মন্দিরের নানা কথা

    বিজ্ঞানসম্মত ভাবে প্রাচীন বিভিন্ন মন্দিরের আদল একত্রিত করে এই মন্দির বানানো হয়েছে। চাপ, তাপ, সিসমিক মুভমেন্ট মাপার জন্য মন্দিরের প্রত্যেক স্তরে রয়েছে উচ্চ প্রযুক্তির সেন্সর। সেই সেন্সর সব সময় তথ্য পাঠাবে। এই এলাকা ভূমিকম্প প্রবণ। তার থেকে মন্দিরকে সুরক্ষিত করতেই নানা পদক্ষেপ করা হয়েছে। এই মন্দির তৈরিতে কোনও ধাতুর ব্যবহার করা হয়নি বলেও জানা গিয়েছে। রাজস্থান থেকে ২০ হাজার টন পাথর আবুধাবিতে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ২০১৯ সাল থেকেই এই মন্দির তৈরির কাজ চলছিল। 

    কী বললেন মন্দির

    ২০১৯ সালের এপ্রিল মাসে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এই মন্দিরের। ওই বছরের ডিসেম্বর মাসেই শুরু হয় মন্দিরের নির্মাণ কাজ। মন্দির উদ্বোধনের সময় মোদিকে বলেন, ”আমার কাছে বিএপিএস মন্দির ভারতের প্রতি আপনাদের ভালোবাসার প্রতিফলন। সংযুক্ত আরব আমিরশাহীর উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আপনাদের দূরদৃষ্টি। আপনাদের সমর্থন ছাড়া এটা হওয়াই সম্ভব ছিল না। আমাদের প্রথম বৈঠকের দিনই আমি একটা সাধারণ অনুরোধ করেছিলাম যদি এই বিষয়ে কিছু করা যায়। এবং আপনারা তাতেই এমন সিদ্ধান্ত নেন। আমাকে বলা হয়েছিল যেখানেই আপনার আঙুল রাখবেন সেটাই আপনার হবে।”

    আবুধাবির এই মন্দির উদ্বোধন উপলক্ষে বাপস বিশ্বের ১২০০টি হিন্দু মন্দিরে আরতির আয়োজন করেছিল। আবুধাবিতে মন্দির উদ্বোধনের পর সেখানেও আরতি করেছেন তিনি। অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবের মতো সংযুক্ত আরব আমিরশাহীর এই অনুষ্ঠানেও হাজিরা ভারতের একঝাঁক তারকা। আবু ধাবির হিন্দু মন্দির উদ্বোধনে পৌঁছে গিয়েছে অভিনেতা অক্ষয় কুমরা, বিবেক ওবেরয়, সংগীতশিল্পী শংকর মহাদেবন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur: ১৯৬১-র পরে আসা শরণার্থীদের ‘নির্বাসিত’ করা হবে, ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

    Manipur: ১৯৬১-র পরে আসা শরণার্থীদের ‘নির্বাসিত’ করা হবে, ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে অনুপ্রবেশ এবং অবৈধ বসবাস ঠেকানোর উদ্দেশে বড় ঘোষণা করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।  মুখ্যমন্ত্রী এন বীরেন সিং স্পষ্ট জানিয়েছেন, ১৯৬১ সালের পর যাঁরা মণিপুরে এসে থাকছেন, তাঁদের রাজ্য ছেড়ে চলে যেতে হবে। তিনি জানান, প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশকারী এবং মাদক মাফিয়ারাই মণিপুরের চলমান অশান্তির জন্য দায়ী। তাই অনুপ্রবেশ রুখতে, যাঁরা অবৈধ ভাবে রাজ্যে বসবাস করছেন, তাঁদের চিহ্নিত করে ‘নির্বাসিত’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    কী বললেন মুখ্যমন্ত্রী

    লোকসভা ভোটের আগে সিএএ চালু করার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে মণিপুরের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা সিএএ-কে সমর্থনের একটা ধাপ বলে মনে করছে রাজনৈতিক মহল। গত সোমবার ‘প্রোজেক্ট বুনিয়াদ’ প্রকল্পের উদ্বোধনে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, ১৯৬১ সালের পর রাজ্যে অনেক মানুষ এসে বসবাস শুরু করেছেন। জাতি ও গোষ্ঠী নির্বিশেষে তাঁদের চিহ্নিত করা হবে। মণিপুরের ‘ইনার লাইন পারমিট সিস্টেম’কে কার্যকরী করতেই ১৯৬১ সালকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ওই সালের পর যাঁরা রাজ্যে অবৈধ ভাবে প্রবেশ করেছেন, তাঁদের চিহ্নিত করে নির্বাসিত করা হবে।’’

    আরও পড়ুন: ভারতীয়দের জন্যই আরব আমিরশাহির সর্বোচ্চ সম্মান পেয়েছেন, বললেন মোদি

    প্রসঙ্গত, ২০২২ সালে জুন মাসে ১৯৬১ সালের পর মণিপুরে বসবাসকারীদের বিদেশি শরণার্থীদের চিহ্নিতকরণ সংক্রান্ত একটি প্রস্তাব বিধানসভায় গ্রহণ করা হয়েছিল। ইনার লাইন পারমিট কার্যকর করার জন্য রাজ্যের বাসিন্দাদের নেটিভ স্টেটাস নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, কবে থেকে এই কাজ শুরু হবে, তা নিয়ে কিছু জানাননি মণিপুরের মুখ্যমন্ত্রী। গত বছর মে মাস থেকে মণিপুরে শুরু হয়েছে গোষ্ঠী সংঘর্ষ। রাজ্যে জাতি সংঘর্ষ আটকানো সরকারের কাছে এখন বড় চ্যালেঞ্জ। তার মধ্যে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India UAE Relation: মোদির আমিরশাহি সফরে স্বাক্ষরিত হল ১০ চুক্তি, জানেন কী কী?

    India UAE Relation: মোদির আমিরশাহি সফরে স্বাক্ষরিত হল ১০ চুক্তি, জানেন কী কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে গত ক’মাসে তিনি প্রায় পাঁচ বার গেলেন সেদেশে। মঙ্গলবার প্রধানমন্ত্রী পৌঁছন আবু ধাবিতে। সেটিকে তিনি তাঁর ঘর বলেই মনে করেন, জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    কী বললেন বিদেশ সচিব?

    বুধবার বিদেশ সচিব বিনয় কোয়েত্রা বলেন, “ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির (India UAE Relation) মধ্যে ১০টি বিষয়ে চুক্তি সম্পাদিত হয়েছে। শক্তি, পরিকাঠামো, লগ্নি এবং আর্কাইভাল ম্যানেজমেন্টের মতো জটিল ক্ষেত্রগুলিতে দুই দেশের সহযোগিতা আরও বাড়াতেও সম্পাদিত হয়েছে চুক্তি। মঙ্গলবার সে দেশে পৌঁছেই প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহেনের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই সম্পাদিত হয়েছে চুক্তি এবং মউ। দুই দেশের বাণিজ্য যাতে মসৃণ গতিতে চলে এবং শক্তি নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, তাই দুই দেশের (India UAE Relation) মধ্যে স্বাক্ষরিত হয়েছে মউ।

    করিডর তৈরির কাজে জোর

    বিদেশমন্ত্রকের সচিব বলেন, “ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকনমিক করিডর এবং ইন্টার গভর্নমেন্টাল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নিয়েও আলোচনা হবে দুই দেশের মধ্যে। এই চুক্তি স্বাক্ষরিত হলে উপকৃত হবে দুই দেশই। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে যে লজিস্টিক প্লাটফর্মে আরও বেশি করে বোঝাপড়া প্রয়োজন, এই করিডর তৈরির জন্যও যে দুই দেশের সহযোগিতা প্রয়োজন, তাও জানান বিদেশ মন্ত্রকের সচিব। দুই দেশের মধ্যে সাপ্লাই চেনও বজায় রাখতে হবে। বাল্ক কনটেনার্স এবং লিক্যুইড গুডসই যে দুই দেশের  আলোচনার অন্যতম ভরকেন্দ্র, তার ওপরও জোর দিয়েছেন ভারতের বিদেশ সচিব। তিনি জানান, ভারতের লক্ষ্য দ্রুত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকনমিক করিডর তৈরির কাজ শেষ করা এবং এই করিডরের সঙ্গে যেসব দেশ জড়িত, তাদের সঙ্গে শক্তপোক্ত সম্পর্ক গড়ে তোলা।

    আরও পড়ুুন: ফের ভাঙল কংগ্রেস, বিজেপিতে যোগ দিলেন লালবাহাদুর শাস্ত্রীর নাতি

    প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে দিল্লিতে হয় জি২০ শীর্ষ সম্মেলন। সেখানেই ওই করিডর গড়ে তোলার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এই করিডর তৈরির কাজ শেষ হলে এক সুতোয় বাঁধা পড়বে ভারত, সংযুক্ত আরব আমির শাহি, সৌদি আরব, জর্ডন, ইজরায়েল এবং ইউরোপ। ভারত-সংযুক্ত আরব আমিরশাহির সম্পর্ক যাতে আরও শক্তিশালী হয় তাই ডিজিটাল ইনফ্রাকস্ট্রাকচার প্রজেক্ট নিয়েও মউ স্বাক্ষরিত হবে দুই দেশের মধ্যে। দুই দেশের মধ্যে দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং এক্সপার্টাইজও শেয়ার করা হবে (India UAE Relation)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘ভারতীয়দের জন্যই…’’, আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে বললেন মোদি

    PM Modi: ‘‘ভারতীয়দের জন্যই…’’, আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মোদিকে জায়েদ পদক প্রদান করেছেন। জায়েদ মেডেল বা অর্ডার অব জায়েদ হল আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, রাজা বা অন্যান্য রাষ্ট্রপ্রধানকে ওই পদক দেওয়া হয়। এই সম্মান পেয়ে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সকল ভারতীয়ের সঙ্গে এই সম্মান ভাগ করে নিয়েছেন। মোদির কথায়, ” ১৪০ কোটি ভারতবাসী আমার সঙ্গে রয়েছে বলেই আমি এই সম্মান আমি লাভ করেছি।”

    কী বললেন মোদি

    মঙ্গলবার  যুক্ত আরব আমিরশাহিতে পৌঁছেছেন মোদি। সে দেশে বসবাসকারী ভারতীয় সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এখানে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ উপস্থিত রয়েছেন। কিন্তু তাঁদের হৃদয় এক সুতোয় বাঁধা। তবে তাঁদের প্রত্যেকের হৃদয়ে বাজছে এক সুর – ভারত-সংযুক্ত আরব আমিরশাহি দোস্তি জিন্দাবাদ।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আপনারা আমায় অসম্ভব ভালোবাসেন। আমার সঙ্গে দেখা করতে আমরা সময় বের করেছেন। তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।” তিনি বলেন, “আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি। সঙ্গে নিয়ে এসেছি মাটির গন্ধ। সেই মাটি যে মাটিতে আপনারা জন্মেছিলেন, এবং এদেশে বয়ে নিয়ে এসেছেন ১৪০ কোটি মানুষের বার্তা। বার্তাটি হল, আপনার জন্য ভারত গর্বিত।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “বিন জায়েদ আমায় যা শ্রদ্ধা করেন, তা আমার কাছে একটি অতিমূল্যবান সম্পদ।”

    আরবি ভাষার সঙ্গে যোগ

    আবুধাবিতে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আরবি ভাষায় কথা বলতে শোনা যায় মোদিকে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা তুলে ধরতেই আরবি ভাষায় কথা বলেন প্রধানমন্ত্রী। ভারতীয় প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন ভাষায় উচ্চারিত বেশ কিছু শব্দের সঙ্গে আরবি ভাষার যোগসূত্র রয়েছে। তিনি বলেন, ‘আমার আরবি উচ্চারণে কোনও ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমা করে দেবেন।’ মোদি আরও বলেন, ‘আমাদের দুই দেশের সম্পর্ক সব ক্ষেত্রেই আরও শক্তিশালী হয়ে উঠছে। আমাদের সম্পর্ক নয়া উচ্চতায় গিয়ে পৌঁছচ্ছে। ভারত এই সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। আমাদের সম্পর্কের ভিত প্রতিভা, সংস্কৃতি।’

    এরপর মোদি সংযুক্ত আরব আমিরশাহিতে তাঁর প্রথম সফরের স্মৃতিচারণা করেন। বলেন, ‘২০১৫ সালে আমি প্রথমবার আসি এই দেশে। তখন আমি কেন্দ্রীয় সরকারে নতুন। আমার আগে বিগত তিন দশকে ভারতের কোনও প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহিতে আসেননি। আর আমার সময়কালে গত ১০ বছরে এই নিয়ে সপ্তম সফর করলাম আমি। দুই দেশের সম্পর্ক যে এত পোক্ত হয়েছে, তার জন্য এখানে বসবাসরত প্রতিটি ভারতীয়কে আমি ধন্যবাদ জানাতে চাই।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
LinkedIn
Share