Tag: Madhyom

Madhyom

  • Sikkim Snowfall: তুষারপাতে অবরুদ্ধ সিকিম! বরফ কেটে হাজারের বেশি পর্যটককে উদ্ধার ভারতীয় সেনার

    Sikkim Snowfall: তুষারপাতে অবরুদ্ধ সিকিম! বরফ কেটে হাজারের বেশি পর্যটককে উদ্ধার ভারতীয় সেনার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মানবিকতার পরিচয় দিল ভারতীয় সেনা। প্রবল ঠান্ডায় পর্যটকদের নিজেদের ক্যাম্প ছেড়ে দিলেন সেনা জওয়ানরা। তুষারপাতে আটকে থাকা হাজার পর্যটক বুধবার সারা রাত কাটালেন সেনা ছাউনিতে। পূর্ব সিকিমের বিভিন্ন এলাকায় এতটাই ভারী তুষারপাত (Heavy Snowfall in Sikkim) হয়েছে যে বিস্তৃর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস বাহিনীর (Indian Army’s Trishakti Corps) তরফে বুধবার সারাদিন ধরে পূর্ব সিকিমের বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ চালিয়ে হাজারের বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। 

    সেনা ছাউনিতে পর্যটকরা

    সিকিমে ঘুরতে গিয়ে অনেক পর্যটক তুষারপাতের মধ্যে আটকে পড়েছেন। তাঁদের উদ্ধার করতে আসরে নেমেছেন সেনা জওয়ানরা। পূর্ব সিকিমে উচু পার্বত্য এলাকা থেকে ১০০০-র বেশি পর্যটককে বুধবার সন্ধ্যায় উদ্ধার করেছে ভারতীয় সেনা। বৃহস্পতিবার সকালেও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সেনা। তুষারপাত বিপর্যস্ত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে পর্যটকদের। সেনা ছাউনিতেই রাত্রিবাস করেন পর্যটকেরা। সেখানেই পর্যটকদের জন্য গরম জামা-কাপড়, খাবার-দাবার ও প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করেছে ভারতীয় সেনা। আজ, বৃহস্পতিবারের মধ্যে আটকে পড়া সমস্ত পর্যটককে উদ্ধার করা সম্ভব হবে বলেই প্রত্যশা ভারতীয় সেনার। 

    আটকে গাড়ি

    একাধিক স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারী তুষারপাতের জন্য সিকিমের বিভিন্ন পর্যটনস্থলগুলিতে প্রায় ৪০০-র বেশি গাড়ি আটকে পড়েছিল। ভয়ঙ্কর শৈত্য প্রবাহও চলছে সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে। সিকিমের রাজধানী গ্যাংটকেও বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। বরফের চাদরে ঢেকেছে উত্তর সিকিম। লাচেন, লাচুং ও পেলিং বরফের তলায়। এরই সঙ্গে বুধবার সেখানে হয় শিলাবৃষ্টিও। 

    আরও পড়ুন: মধ্যপ্রদেশে ধর্মীয়স্থানে নিষিদ্ধ মাইক, মুখ্যমন্ত্রী হয়েই বড় নির্দেশ মোহনের

    তুষারপাত দার্জিলিংয়ে

    কনকনে ঠান্ডায় কাঁপছে দার্জিলিংয়ের পাহাড়ও। এদিন তুষারপাত হয় দার্জিলিংয়ের সান্দাকফু ও সীমান্ত এলাকাতেও। সামনেই বড়দিন। তার আগে সান্দাকফুতে তুষারপাত শুরু হয়েছে তাতে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। এদিকে মিরিক এলাকায় শিলাবৃষ্টিরও খবর পাওয়া গিয়েছে। তুষারপাত হয়েছে টংলু, ফালুটেও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: নিলামে নজর গম্ভীরের! শ্রেয়স না নীতীশ, আইপিএলে নাইট অধিপতি কে? 

    IPL 2024: নিলামে নজর গম্ভীরের! শ্রেয়স না নীতীশ, আইপিএলে নাইট অধিপতি কে? 

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে রয়েছে  ২০২৪ সালের আইপিএল-এর (IPL 2024) ‘মিনি’ নিলাম। সব দলের কাছেই সুযোগ থাকছে নিজেদের স্কোয়াডের ফাঁকফোকর মেরামত করে নেওয়ার। পছন্দের খেলোয়াড়দের দলে নিয়ে আগামী মরসুমে ট্রফির জন্য ঝাঁপাতে মরিয়া সবকটি ফ্র্যাঞ্চাইজিই। ব্যতিক্রম নয় নাইট শিবিরও। শাহরুখ খানের দল এবার মেন্টর করে ঘরের ছেলে গৌতম গম্ভীরকে ফিরিয়ে এনেছে। দল বাছাই থেকে স্ট্রাটেজি নির্মাণ গম্ভীরের মতকে গুরুত্ব দিচ্ছে নাইটরা (Kolkata Knight Riders)।

    নাইট-নেতা কে 

    চোটের কারণে ২০২৩ সালের আইপিএল (IPL 2024) থেকে ছিটকে গিয়েছিলেন কেকেআরের (Kolkata Knight Riders) ঘোষিত অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর পরিবর্তে গোটা টুর্নামেন্টে নেতৃত্বের ভুমিকা পালন করেন নীতীশ রানা। কিন্তু এবার দলে ফিরছেন শ্রেয়স। ২০২৩ সালে নীতীশ রানার নেতৃত্বে ১৪ ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়ে সাত নম্বরে শেষ করে কেকেআর। গম্ভীর এবং নীতীশ উভয়ের দিল্লি বলয়ের ক্রিকেটার। নাইট দ‌লনেতা হিসাবে নীতীশের পক্ষেই ভোট দিতে পারেন গম্ভীর। এই ক্ষেত্রে গম্ভীরের যুক্তি হতে পারে, দলের সেরা ব্যাটসম্যান শ্রেয়সের উপর বাড়তি চাপ না দিয়ে তাঁকে খোলা মনে খেলতে দেওয়া হোক। কিন্তু নীতীশের থেকে শ্রেয়সের ক্রিকেটীয় দক্ষতা যেমন বেশি তেমনই তিনি ভারতীয় দলের অন্যতম তারকা। ফলে শ্রেয়সের মতো একজনকে দলে রেখে তাঁকে অধিনায়ক না করাটাও কঠিন হতে পারে নাইট শিবিরের পক্ষে।

    আরও পড়ুন: ‘নিয়ম ভেঙে ছিনতাইয়ের’ অভিযোগ গুজরাট কর্তার! আইপিএলে কোন দলে শামি?

    নিলামে কতজন প্লেয়ার

    প্রায় ১১০০ জন প্লেয়ারের মধ্যে থেকে ৩৩৩ জনকে নিলামের জন্য বেছে নিয়েছে আইপিএল (IPL 2024) কর্তৃপক্ষ। এদের মধ্যে অবশ্য প্রত্যেকে নিলাম টেবিলে উঠতে পারবেন না। এদের মধ্যে থেকে ১০টা ফ্র্যাঞ্চাইজি যেই প্লেয়ারদের বেছে নেবে তাঁরাই উঠতে পারবেন। এই ৩৩৩ জনের মধ্যে বাংলা থেকে রয়েছেন ৯ জন ক্রিকেটার। তবে বাংলা থেকে ৯ জন ক্রিকেটার অংশ নিলেও প্রত্যেকে বাঙালি নন। বাঙালি হচ্ছেন মাত্র ৪ জন। বাকিরা বাংলার হয়ে খেললেও বাঙালি নন, ভিনরাজ্যের বাসিন্দা। বাংলাদেশ থেকে নিলামে ৬ জন নাম লেখালেও তাঁদের মধ্যে থেকে মাত্র ৩ জন সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এদের মধ্যে সবথেকে দামি মুস্তাফিজুর, তাঁর অভিজ্ঞতাও বেশি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “মমতার বকেয়া দাবির খতিয়ানের ফাইল ভুয়ো”, বোমা ফাটালেন সুকান্ত

    Sukanta Majumdar: “মমতার বকেয়া দাবির খতিয়ানের ফাইল ভুয়ো”, বোমা ফাটালেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: “মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়া দাবির খতিয়ানের ফাইল ভুয়ো।” বুধবার এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিল্লিতে ধর্নায় বসেছিল তৃণমূল। তার পর এবার দাবি আদায়ে পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    মোদি-মমতা বৈঠক

    ২০ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন মমতা। সেখানে একশো দিনের কাজের টাকা, বাংলার বাড়ি, স্বাস্থ্য ক্ষেত্রে বকেয়া-সহ বিভিন্ন বিষয়ে খতিয়ান তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী। কারণ, তৃণমূলের বঞ্চনার অভিযোগ খারিজ করে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, আগের বরাদ্দের হিসেব জমা দিলেই ফের বরাদ্দ মিলবে। সেই কারণেই রীতিমতো খতিয়ান তৈরি করে দিল্লি নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

    সুকান্তর কটাক্ষ-বাণ

    মুখ্যমন্ত্রীর এহেন উদ্যোগকেই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত (Sukanta Majumdar)। তাঁর মতে, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করাই সার হবে। আদতে কোনও লাভ হবে না। যে ইস্যুতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তা আদৌ সফল হবে না। এজন্য রাজ্য সরকারকে আগের দেওয়া টাকার হিসেব দিতে হবে কেন্দ্রকে। সুকান্ত জানান, ওই হিসেব মিললেই পরের কিস্তির টাকা হাতে পাবে রাজ্য। বালুরঘাটের সাংসদের কটাক্ষ, “প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে ভাল খাওয়ানো হয়, ভাল চা দেওয়া হয়। সেগুলি খেয়েই চলে আসবেন মুখ্যমন্ত্রী।”

    আরও পড়ুুন: মোদির পরেই রাজ্যে আসছেন শাহ-নাড্ডা, কেন জানেন?

    এর পরেই মুখ্যমন্ত্রীর তৈরি করা খতিয়ানকে ভুয়ো বলে দাগিয়ে দেন সুকান্ত। তিনি বলেন, “সিপিআইএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনেক কথা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে মোটা ফাইল নিয়ে দেখাতেন সিপিআইএম নেতাদের দুর্নীতির প্রমাণ এতে রয়েছে বলে।” বিজেপির রাজ্য সভাপতির প্রশ্ন, “মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কতজন সিপিআইএম নেতার বিরুদ্ধে তদন্ত হয়েছে? কতজন গ্রেফতার হয়েছেন? এর পরেই সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “সিপিআইএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেমন ভুয়ো ছিল, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়া দাবির খতিয়ানের ফাইলও ভুয়ো।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • PM Modi: মোদির পরেই রাজ্যে আসছেন শাহ-নাড্ডা, কেন জানেন?  

    PM Modi: মোদির পরেই রাজ্যে আসছেন শাহ-নাড্ডা, কেন জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের মার্চেই হতে পারে লোকসভা নির্বাচন। তার আগে বাংলায় পায়ের নীচের মাটি আরও শক্ত করতে চাইছে বিজেপি। এ রাজ্যে লোকসভার আসন রয়েছে ৪২টি। তার মধ্যে অন্তত ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে চাইছেন গেরুয়া নেতৃত্ব। তাই ২২ ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শেষ হলেই কোমর কষে ঝাঁপিয়ে পড়তে চাইছেন তাঁরা।

    মোদির পরেই রাজ্যে শাহ-নাড্ডা 

    ২৪ ডিসেম্বর ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠে’র অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মোদির সফর শেষে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছু দিন আগেই বিজেপির প্রতিবাদ সভায় যোগ দিতে এসেছিলেন তিনি। তার পর ফের আসছেন। গেরুয়া শিবির সূত্রে খবর, শাহের সফরের সময়ই রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির এই দুই হেভিওয়েট নেতার সফরের মূল লক্ষ্যই হল, বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বসে লোকসভা নির্বাচনের রণকৌশল ছকে ফেলা।

    সল্টলেকে বিজেপির বিশেষ বৈঠক

    মঙ্গলবারই বিজেপির (PM Modi) সল্টলেকের অফিসে বসেছিল রাজ্য নেতৃত্বের বিশেষ বৈঠক। রাজ্য নেতাদের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সুনীল বনসলও। হাজির ছিলেন রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং দুই সহ পর্যবেক্ষক আশা লাকড়া ও অমিত মালব্য। বৈঠকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। চূড়ান্ত ভোটার তালিকা তৈরিতে দলীয় কর্মীরা কতটা অংশ নিয়েছেন, তা নিয়েও আলোচনা হয়। বুথস্তরে সংগঠনের হালহকিকৎ নিয়েও আলোচনা হয়েছে। যেসব বুথে সংগঠন দুর্বল, সেখানে কীভাবে তাকে চাঙা করা যায়, রাজ্য নেতৃত্বকে তাও ভাবতে বলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। জানুয়ারির মধ্যেই বুথ সশক্তিকরণ কর্মসূচি শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

    আরও পড়ুুন: সংসদে প্রশ্ন করছিলেন বাংলার বিজেপি সাংসদ, তখনই লাফ দিল ওরা! জানেন কারা তারা?

    সূত্রের খবর, বৈঠক চলাকালীনই কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়ে দেন, খুব তাড়াতাড়িই রাজ্য সফরে আসবেন শাহ ও নাড্ডা। এই নেতারাই দফায় দফায় করবেন সাংগঠনিক বৈঠক। সংগঠন মজবুত করতে ৪২টি লোকসভা কেন্দ্র ও ২৯৪টি বিধানসভা এলাকার প্রতিটিতে একজন করে মোট ৩৩৬ জন বিস্তারক নিয়োগ করেছে বিজেপি। সোম ও মঙ্গলবার তাঁদের প্রশিক্ষণও শেষ হয়েছে। এই বিস্তারকদের সঙ্গেও বৈঠক (PM Modi) করতে পারেন শাহ ও নাড্ডা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IMA Graduate Bangladesh: ভারতের মিলিটারি অ্যাকাডেমি থেকে গ্র্যাজুয়েট হলেন বাংলাদেশের হাসান

    IMA Graduate Bangladesh: ভারতের মিলিটারি অ্যাকাডেমি থেকে গ্র্যাজুয়েট হলেন বাংলাদেশের হাসান

    মাধ্যম নিউজ ডেস্ক: মহম্মদ আবির হাসান, ২৩ বছর বয়সি একজন বাংলাদেশি যুবক, ভারতের মিলিটারি অ্যাকাডেমি থেকে তার দেশের প্রথম অফিসার ক্যাডেট (IMA Graduate Bangladesh) হিসেবে নাম নথিভুক্ত করল। প্রসঙ্গত, আবিরের পাশাপাশি ১২টি দেশের আরও ২৯ জন এই যোগ্যতা অর্জন করল ভারতের মিলিটারি অ্য়াকাডেমি থেকে।

    হাসানের দাদু ছিলেন বাংলাদেশের মুক্তি বাহিনীর সদস্য

    হাসানের দাদু ছিলেন মহম্মদ তাজু মিঞা। যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সে সময় বাংলাদেশের মুক্তি আন্দোলনের জন্য গড়ে উঠেছিল মুজিব বাহিনী। সেই মুক্তিবাহিনীর (IMA Graduate Bangladesh) সদস্য ছিলেন হাসানের দাদু এবং পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধও করেন। মুক্তি যুদ্ধের সময় বাংলাদেশী নাগরিকদের বাঁচাতে বড় ভূমিকা নিয়েছিলেন হাসানের দাদু। ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (IMA Graduate Bangladesh) থেকে যোগ্যতামান অর্জন করার পরে হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আজকেই আমার স্বপ্ন পূর্ণ হল। আমার এটাই আনন্দের বিষয় যে আমি আমার পরিবার থেকে প্রথম  একজন আর্মি অফিসার হলাম। যদি আমার দাদু বেঁচে থাকত তাহলে আমাকে নিয়ে গর্ববোধ করত।’’ ঢাকার হাসান, আরও জানিয়েছেন যে তাঁর পরিবারবর্গের কেউ এই গর্বের মুহূর্তের সাক্ষী থাকতে আসতে পারল না। কারণ তাঁর বোন বর্তমানে উচ্চমাধ্যমিকে পরীক্ষা দিচ্ছে। সে দেশের পাশাপাশি সে আরও জানিয়েছে যে বাড়ি ফিরে গিয়ে সে আরও আনন্দ করবে।

    কী বলছেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিক

    বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রকের একজন শীর্ষ আধিকারিক এবিষয়ে বলেন, ‘‘এই মুহূর্তের সাক্ষী হতে পেরে আমাদের গোটা দেশ গর্বিত। হাসান প্রথম ব্যক্তি যে বাংলাদেশ থেকে ভারতের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে গ্র্যাজুয়েট হল।’’ এরফলে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত হল বলেই মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ। এরপরে আরও ক্যাডেট অফিসার ভবিষ্যতে ভারতের মিলিটারি অ্যাকাডেমি (IMA Graduate Bangladesh) থেকে তৈরি হবে বলে আশাবাদী বাংলাদেশের নাগরিক মহলের একাংশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • National Anthem Disrespect Case: মুখ পুড়েছে সিঙ্গল বেঞ্চে, জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্য

    National Anthem Disrespect Case: মুখ পুড়েছে সিঙ্গল বেঞ্চে, জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি বিধায়কদের নাকাল করতে গিয়ে মুখ পুড়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। তার পরেও অবশ্য জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় (National Anthem Disrespect Case) হাল ছাড়তে নারাজ রাজ্য সরকার। আজ, বুধবার সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। সেখানে মিলেছে মামলা দায়ের করার অনুমতি। শুনানির সম্ভাবনা আগামী সপ্তাহে।

    বিচারপতি সেনগুপ্তের নির্দেশ

    প্রসঙ্গত, ৭ ডিসেম্বর বিচারপতি জয় সেনগুপ্ত বিধানসভায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় ১০ জানুয়ারির মধ্যে হলফনামা পেশ করতে বলেছিলেন  রাজ্য সরকারকে। ১৭ জানুয়ারি পর্যন্ত মামলাকারীদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিল আদালত। কলকাতা পুলিশের সব তদন্তে স্থগিতাদেশও দিয়েছিলেন বিচারপতি সেনগুপ্ত। সেই (National Anthem Disrespect Case) নির্দেশের বিরুদ্ধেই এদিন প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য সরকার।

    জাতীয় সঙ্গীত অবমাননা মামলা

    ঘটনার সূত্রপাত গত বুধবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন শাসক দলের মন্ত্রী-বিধায়করা। ওই সময় মিটার পঞ্চাশেক দূরে বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ প্রদর্শন করছিলেন পদ্ম-বিধায়করা। সরকার বিরোধী স্লোগানও দিচ্ছিলেন। অভিযোগ, তৃণমূল বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখনও বিজেপি বিধায়করা স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ। এর পরেই ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগপত্র পেশ করা হয় তৃণমূলের তরফে। এই ১২ জনের তালিকায় নাম ছিল আলিপুরদুয়ারের দলবদলু (পদ্ম প্রতীকে জিতে ভিড়েছেন ঘাসফুল শিবিরে) সুমন কাঞ্জিলালও। পরে অবশ্য তালিকা থেকে বাদ দেওয়া হয় তাঁর নাম।

    আরও পড়ুুন: সংসদে প্রশ্ন করছিলেন বাংলার বিজেপি সাংসদ, তখনই লাফ দিল ওরা! জানেন কারা তারা?

    স্পিকার এই ১১ জন বিধায়কের বিরুদ্ধে অভিযোগপত্র পাঠিয়ে দেন লালবাজারে। পরে তাঁদের নোটিশ পাঠায় কলকাতা পুলিশ। এর পরেই হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়করা। ওই মামলার শুনানিতে রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বিচারপতি সেনগুপ্ত বলেছিলেন, এটি একটি ছেলেমানুষি মামলা। তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় (National Anthem Disrespect Case) এখনই কোনও পদক্ষেপ করা যাবে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Calcutta High Court: ভুয়ো আইএএস দেবাঞ্জনের নিরাপত্তার আবেদনে সাড়া দিল না হাইকোর্ট

    Calcutta High Court: ভুয়ো আইএএস দেবাঞ্জনের নিরাপত্তার আবেদনে সাড়া দিল না হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রধান অভিযুক্ত দেবাঞ্জন দেব। বুধবার দেবাঞ্জনের আবেদনে কর্ণপাত করল না কলকাতা হাইকোর্ট। দেবাঞ্জনকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি কেন্দ্র ও রাজ্য সরকারের উপর ছেড়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

    দেবাঞ্জনের দাবি

    বুধবার আদালতে দেবাঞ্জনের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, প্রভাবশালীরা এই ঘটনায় যুক্ত। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে রাজ্যের একাধিক প্রভাবশালী যুক্ত। তাঁদের বাঁচাতে তথ্যপ্রমাণ নষ্ট করছে কলকাতা পুলিশ। একই সঙ্গে, দেবাঞ্জনের আইনজীবী দাবি করেন, জামিনে মুক্তির পর তাঁর মক্কেলের নিরাপত্তাও প্রশ্নের মুখে। তাই তাঁকে কেন্দ্রীয় বাহিনীর পাহারা দেওয়া হোক। এই ২ দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেবাঞ্জন দেব। তবে বিকাশবাবুর সওয়ালে কর্ণপাত করেনি আদালত। মামলার শুনানিতে বিচারপতি বলেন, ‘অভিযুক্ত কী করে তদন্তে হস্তান্তর চাইতে পারেন? এতদিন পর কেন এই কথা বলা হচ্ছে? মূল অভিযুক্তের অভিযোগকে কেন গুরুত্ব দেবে আদালত?’

    কী বলল আদালত

    প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে ভুয়ো প্রতিষেধক শিবির চালানোর অভিযোগে দেবাঞ্জনকে গ্রেফতার করেছিল কসবা থানার পুলিশ। তিনি সম্প্রতি বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। দেবাঞ্জনের অভিযোগ, কলকাতা পুলিশ এই ঘটনার মাথাদের আড়াল করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাশাপাশি, এই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে দেওয়ার আবেদন জানিয়ে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দেবাঞ্জন। বুধবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তাতে বিচারপতির মন্তব্য, “দেবাঞ্জন দেব নিশ্চই প্রভাবশালী ছিলেন। সেই কারণেই তিনি ভ্যাকসিন দেওয়ার ক্যাম্প বা অন্য কর্মসূচি করতে পারতেন। কিন্তু তার মানে এই নয়, যে যাঁদের নামে অভিযোগ করছেন, তাঁদের প্রত্যক্ষ মদতে তিনি এসব কাজ করছেন।”

    আরও পড়ুন: এসএসসি-র অবস্থান স্পষ্ট নয়! কেন ৫ হাজার জনের চাকরি বাতিল? প্রশ্ন হাইকোর্টের

    এদিন সওয়াল জবাবের পর বিচারপতি সেনগুপ্ত বলেন, ‘এখনও তদন্ত হচ্ছে। এই নথি থেকে এখনও অন্য কারও যুক্ত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে না। আরও খতিয়ে দেখতে হবে।’ বিচারপতি সেনগুপ্তর নির্দেশ, ‘আদালত তাঁকে নিরাপত্তা দেওয়ার কোনও নির্দেশ দিচ্ছে না। তবে তিনি প্রয়োজন হলে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করতে পারবেন। রাজ্য ও কেন্দ্র দ্রুত তাঁর আবেদন বিবেচনা করবে।’ এই মামলার পরবর্তী শুনানি ১৯ জানুয়ারি দুপুর তিনটের সময়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ayodhya: অযোধ্যায় চলছে ১৭৮ প্রকল্প, বরাদ্দ সাড়ে ৩০ হাজার কোটি, সৌর শহর হিসেবে গড়ে উঠছে রামনগরী

    Ayodhya: অযোধ্যায় চলছে ১৭৮ প্রকল্প, বরাদ্দ সাড়ে ৩০ হাজার কোটি, সৌর শহর হিসেবে গড়ে উঠছে রামনগরী

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। এ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যে অযোধ্যাকে (Ayodhya) ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্যের যোগী সরকার এবং কেন্দ্রের মোদি সরকার। জানা গিয়েছে দুই সরকার মিলে এখনও পর্যন্ত সাড়ে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। চলছে ১৭৮টি প্রকল্পের কাজ। পাশাপাশি বিদ্যুৎ খরচ কমাতে সৌরশক্তি ভিত্তিক নগর হিসেবেও গড়ে তোলা হচ্ছে অযোধ্যাকে। এক্ষেত্রে সরকার ৮টি নীতি নিয়েছে, সেগুলি হল সাংস্কৃতিক অযোধ্যা, সক্ষম অযোধ্যা, আধুনিক অযোধ্যা, সুগম্য অযোধ্যা, সুন্দর অযোধ্যা, আবেগপূর্ণ অযোধ্যা, স্বচ্ছ অযোধ্যা ও আয়ুষ্মান অযোধ্যা।

    নয়া অযোধ্যা নির্মাণে সরকারের ৮ নীতি

    সাংস্কৃতিক অযোধ্যা

    এই নীতির মাধ্যমে সারা ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে অযোধ্যাকে গড়ে তুলতে চায় কেন্দ্র ও রাজ্য। মঠ, মন্দির, আশ্রম এই সমস্ত কিছুই বানানো হচ্ছে এই নীতির আওতায়।

    সক্ষম অযোধ্যা

    নরেন্দ্র মোদি সবসময় আত্মনির্ভরতার কথা বলেন। সক্ষম অযোধ্যা মানে হল আত্মনির্ভর অযোধ্যা (Ayodhya)। চাকরি, পর্যটন সমস্ত ক্ষেত্রে অযোধ্যা যেন আত্মনির্ভর হয়।

    আধুনিক অযোধ্যা

    এই নীতির মাধ্যমে অযোধ্যাকে (Ayodhya) বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলতে চায় কেন্দ্র ও রাজ্য।

    সুগম্য অযোধ্যা

    এই নীতির মাধ্যমে অযোধ্যার যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে চায় কেন্দ্র ও রাজ্য সরকার। এর জন্য সেখানে তৈরি করা হচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। এর পাশাপাশি সরযূ নদীর জলপথকেও ব্যবহার করা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যম হিসেবে।

    সুন্দর অযোধ্যা

    এই নীতির মাধ্যমে অযোধ্যার সৌন্দর্যায়নে দৃষ্টি দিচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকার। পুকুর জলাশয়ের পাশে বাগান  তৈরি করা হচ্ছে।

    আবেগপূর্ণ অযোধ্যা

    এই নীতির মাধ্যমে অযোধ্যাকে কেন্দ্র করে সনাতন ধর্মের মানুষের আবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

    স্বচ্ছ অযোধ্যা

    এই নীতির মাধ্যমে অযোধ্যাকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলা হচ্ছে অযোধ্যাকে।

    আয়ুষ্মান অযোধ্যা

    এই নীতির মাধ্যমে অযোধ্যার সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় দৃষ্টি দেওয়া হয়েছে। শহরে নাগরিকদের প্রভূত উন্নতি করা হচ্ছে চিকিৎসা ব্যবস্থায়।

    অযোধ্যার উল্লেখ মেলে পুরাণেও

    অত্যন্ত পুরাতন নগর বলে পরিচিত অযোধ্যার কথা পাওয়া যায় পুরাণ থেকে শুরু করে বেদ সর্বত্র। ভগবান রামের জন্মস্থান হিসেবেও তা প্রসিদ্ধ। ২০১৪ সালে মোদি সরকার আসার পর থেকেই অযোধ্যার উপরে বিশেষ দৃষ্টি দেয় কেন্দ্র সরকার। পরবর্তীকালে ২০১৭-তে উত্তরপ্রদেশের ক্ষমতাতেও আসে বিজেপি সরকার। সেই সময় থেকেই কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে অযোধ্যার উন্নয়নে দৃষ্টি দেয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • SSC: এসএসসি-র অবস্থান স্পষ্ট নয়! কেন ৫ হাজার জনের চাকরি বাতিল? প্রশ্ন হাইকোর্টের

    SSC: এসএসসি-র অবস্থান স্পষ্ট নয়! কেন ৫ হাজার জনের চাকরি বাতিল? প্রশ্ন হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে পাঁচ হাজার চাকরি বাতিল নিয়ে এসএসসি-র অবস্থান স্পষ্ট নয়। হাইকোর্টের ঘাড়ে দায় চাপিয়ে নিজেদের অবস্থান ঠিক করতে পারল স্কুল সার্ভিস কমিশন। এমনই অভিমত আদালতের।  বুধবার ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। হলফনামায় আদালতের ঘাড়েই দায় চাপায় এসএসসি। এতেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি দেবাংশু বসাক। তাঁর নির্দেশ চাকরি বাতিলের ‘অবস্থান’ প্রসঙ্গে নিজেদের মত ১৮ ডিসেম্বর মধ্যে স্পষ্ট করতে হবে এসএসসিকে। 

    কী বলল আদালত

    এই প্রসঙ্গে হাইকোর্টে এসএসসি জানিয়েছিল, এই নিয়োগের ক্ষেত্রে অনিয়ম খুঁজে পাওয়া গিয়েছে। আর তাই বরখাস্ত করা হয়েছে তাঁদের। অন্যদিকে, আবার স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জানায়, হাইকোর্ট নির্দেশ দেওয়ায় বরখাস্ত করতে হয়েছে এই পাঁচ হাজার জনকে। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। আগামী ছয় মাসের মধ্যে যাতে শুনানি শেষ হয় সেই বিষয়টিও দেখার কথা কলকাতা হাইকোর্টকে জানিয়েছিল শীর্ষ আদালত। এদিন ডিভিশন বেঞ্চের নির্দেশ, বোর্ড মিটিং করে পাঁচ দিনের মধ্যে কমিশনকে তাঁদের  সুনির্দিষ্ট ‘অবস্থান’ জানাতে হবে। 

    আরও পড়ুন: মন্ত্রী জ্যোতিপ্রিয়র মদতেই বিপুল সাম্রাজ্য! ২ জেলাতেই ১০০-র বেশি সম্পত্তি বাকিবুরের

    চাকরি বাতিল নিয়ে এদিন এসএসসি-র আগের হলফনামাও ফিরিয়ে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চের বক্তব্য, হাইকোর্ট যার পক্ষেই রায় দিক, তার ফলে কেউ না কেউ প্রভাবিত হবে। চাকরিহারাদের মধ্যে অনেক প্রার্থী আইন অনুযায়ী চাকরি পেয়েছেন আবার অনেকে ভুয়ো প্রার্থীও আছেন। যাঁরা সঠিক তাঁরা কেন ফল ভুগবে? এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। যদিও কমিশন জানিয়েছিল তাঁরা হাইকোর্টের নির্দেশেই চাকরি বাতিল করেছে। তবে এতে সন্তুষ্ট ছিল না ডিভিশন বেঞ্চ। এসএসসির নিজস্ব মত জানতে চায় আদালত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha: সংসদে প্রশ্ন করছিলেন বাংলার বিজেপি সাংসদ, তখনই লাফ দিল ওরা! জানেন কারা তারা?

    Lok Sabha: সংসদে প্রশ্ন করছিলেন বাংলার বিজেপি সাংসদ, তখনই লাফ দিল ওরা! জানেন কারা তারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: “লোকসভার (Lok Sabha) প্রশ্নোত্তর পর্বে স্পিকারের অনুমতি নিয়ে আমি প্রশ্ন উত্থাপন করছিলাম। তিরিশ সেকেন্ড মতো বলেছি, তখনই পিছনে আমার ডান দিকের গ্যালারি থেকে এক যুবক চেম্বারে ঝাঁপ দেন। আমি ঘাড় ঘুরিয়ে তাঁকে দেখি। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নপাঠ শেষ করতে হয় বলে প্রথমে থামিনি। ফের স্পিকারের দিকে তাকিয়ে প্রশ্ন পাঠ করতে থাকি। তখন দেখি আমার সামনে থাকা সাংসদরা হইহই করে ওই যুবককে ধরতে ছোটেন। এগিয়ে আসেন নিরাপত্তাকর্মীরাও। এর মধ্যে এক যুবতী গ্যালারি থেকে ঝাঁপ দেন। সবাই মিলে দুজনকে ধরে ফেলেন। তবে তাঁরা আগে থেকে জুতোয় রাখা কোনও রাসায়নিক কক্ষে ছড়িয়ে দিয়েছিলেন। যার জেরে অধিবেশন কক্ষ ধোঁয়ায় ভরে যায়। এর মধ্যেই অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।” বুধবার লোকসভায় ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা শোনালেন মালদহ উত্তরের সাংসদ বিজেপির খগেন মুর্মু।

    হানাদারদের পরিচয়

    জানা গিয়েছে, এদিন জিরো আওয়ারে যারা দর্শক গ্যালারি থেকে লাফিয়ে পড়েছিলেন তাঁরা হলে মহারাষ্ট্রের অমল শিন্ডে ও হরিয়ানার নীলম সিংহ। লাফ দেওয়ার সময়ও তারা স্লোগান দিচ্ছিল ‘তানাশাহি নেহি চলেগা’। এদিনই ছিল সংসদ হানার বর্ষপূর্তি। থতমত খেয়ে যান সাংসদরা। সাহস করে তাদের ধরে ফেলেন লোকসভার দুই সাংসদ। একজন বহুজন সমাজবাদী পার্টির সাংসদ মালুক নাগর এবং অন্যজন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিওয়াল। দিল্লি পুলিশের হাতে আটক হয়েছে সাগর শর্মা নামে আরও একজন।

    ভিজিটর পাস কোথায় পেলেন?

    সে-ই পুরো ঘটনায় নেতৃত্ব দিচ্ছিল বলে অভিযোগ। সাগর এক সংসদ সদস্যের কাছ থেকে ভিজিটর পাস জোগাড় করেছিল। তারই সঙ্গে নীলম কৌর নামেও একজন ঢোকার চেষ্টা করেছিল সংসদে। দুই দলের দুই সাংসদের হাতে ধরা পড়ার আগেই জুতোয় রাখা কোনও রাসায়নিক ছড়িয়ে দেয় হানাদারেরা। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় অধিবেশন কক্ষ (Lok Sabha)। অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। সাংসদ কংগ্রেসের কার্তি চিদম্বরম জানান, তিনি প্রথমে ভেবেছিলেন দর্শক গ্যালারি থেকে কেউ পড়ে গিয়েছেন। দ্বিতীয় ব্যক্তি লাফ দেওয়ার পর তিনি বুঝতে পারেন নিরাপত্তা লঙ্ঘন করে কেউ ঢুকে পড়েছে (Lok Sabha)।

    আরও পড়ুুন: আইসিইউ থেকে কার্ডিওলজি বিভাগে, ‘কাকু’র ‘নাগাল’ পেতে আইনি পরামর্শ নিচ্ছে ইডি!

    সভায় ছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। তিনি বলেন, “দুই যুবক গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছিলেন। তাঁরা এমন কিছু একটা ছুড়েছিলেন, যা থেকে গ্যাস নির্গত হচ্ছিল। আমাদের দুই সাংসদের হাতে ধরা পড়েন তাঁরা। পরে নিরাপত্তাকর্মীরা তাঁদের বের করে নিয়ে যান।” এদিনই ছিল সংসদে হামলার ২২ বছর পূর্তি। সেদিনই কীভাবে ওই দুই ব্যক্তি ‘স্মোক গ্রেনেড’ নিয়ে নিরাপত্তার বলয় পেরিয়ে ঢুকে পড়ল সংসদের অন্দরে, তা নিয়ে উঠছে প্রশ্ন। সাংসদদের নিরাপত্তায় যে ফোকর রয়েছে, তাও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সংসদের (Lok Sabha) এদিনের ঘটনা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share