Tag: Madhyom

Madhyom

  • Calcutta High Court: মুখ পুড়ল রাজ্যের! সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিলের নির্দেশ হাইকোর্টের

    Calcutta High Court: মুখ পুড়ল রাজ্যের! সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিলের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) জারি হওয়া ১৪৪ ধারা বাতিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। পরিস্থিতি ভালোভাবে টেক কেয়ার করতে হবে বলে পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এলাকায় আরও বেশি সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে বলেও নির্দেশ আদালতের।

    বিচারপতির পর্যবেক্ষণ

    বিচারপতির পর্যবেক্ষণ, উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে ১৪৪ ধারা জারি করা হয়। এ ক্ষেত্রে পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই ১৪৪ ধারা খারিজ করা হল। বিচারপতির আরও পর্যবেক্ষণ, যেহেতু ১৪৪ ধারা খারিজ করা হয়েছে, তাই শুভেন্দুর দায়ের করা মামলাটির আর গ্রহণযোগ্যতা আর নেই। এখন শুভেন্দু সেখানে যেতে পারেন। প্রসঙ্গত, সন্দেশখালিতে (Sandeshkhali) যেতে গিয়ে সোমবার বাধার সম্মুখীন হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পরেই হাইকোর্টে (Calcutta High Court) দায়ের করেন মামলা। ১৪৪ ধারা খারিজ হয়ে যাওয়ায় সেই মামলারও নিষ্পত্তি হয়ে গেল।

    কী বললেন বিচারপতি?

    মঙ্গলবার বিচারপতি সেনগুপ্ত বলেন, “একটা-দুটো এলাকায় ১৪৪ ধারা জারি করা হলে বুঝতাম। আপনারা তো গোটা সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করে দিয়েছেন। এভাবে ১৪৪ ধারা জারি করা যায় নাকি? এর পরে তো কোনও দিন গোটা কলকাতায় ১৪৪ ধারা জারি করে দেবেন।” বিচারপতি বলেন, “সন্দেশখালিতে (Sandeshkhali) ওঠা অভিযোগ গুরুতর। সেখানে জনজাতিভুক্ত মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে। মেয়েদের সম্ভ্রম লুট করার অভিযোগ রয়েছে।” এর পরেই ১৪৪ ধারা জারির প্রশাসনিক নির্দেশকে বাতিল ঘোষণা করেন বিচারপতি। তিনি বলেন, “কেন সেখানে (সন্দেশখালিতে) সর্বত্র ১৪৪ ধারা জারি করা হয়েছে, তা রাজ্যের ব্যাখ্যা থেকে স্পষ্ট নয়। বিস্তীর্ণ এলাকায় এভাবে ১৪৪ ধারা জারি করা যায় না।”

    আরও পড়ুুন: সুকান্তর এসপি অফিস অভিযান ঘিরে অগ্নিগর্ভ বসিরহাট, লাঠিচার্জ-কাঁদানে গ্যাস

    মামলাকারীর পক্ষে আইনজীবী শামিম আহমেদ বলেন, “সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা ব্যতিক্রমী। ৩-৪ বছর ধরে অত্যাচারের ঘটনা ঘটছে। কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছে। দিন মজুরদের কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি। রাতে মহিলাদের ডেকে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে।” পুলিশ পদক্ষেপ করলেই পরিস্থিতি শান্ত হবে বলে দাবি তাঁর। রাজ্যের উদ্দেশে বিচারপতি সেনগুপ্তের পর্যবেক্ষণ, গত তিন বছর ধরে পুলিশ কোনও অভিযোগ নেয়নি বলে দাবি। এলাকার মহিলারা নিরাপত্তার অভাব বোধ করছেন। এত অভিযোগের পরেও আদালত (Calcutta High Court) চোখ বন্ধ করে থাকতে পারে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Jayant Chaudhary: এনডিএতেই যোগ দিচ্ছে রাষ্ট্রীয় লোক দল, ঘোষণা জয়ন্তর

    Jayant Chaudhary: এনডিএতেই যোগ দিচ্ছে রাষ্ট্রীয় লোক দল, ঘোষণা জয়ন্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে যোগ দিতে চলেছে রাষ্ট্রীয় লোক দল (Jayant Chaudhary)। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রীয় লোক দল সুপ্রিমো জয়ন্ত চৌধুরী। জয়ন্তর দল যে বিজেপি শিবিরে ভিড়তে চলেছে, সে খবর আগেই জানিয়েছিল মাধ্যম। সে খবর যে নিছক গল্পকথা নয়, তার প্রমাণ মিলল সোমবার, যেদিন জয়ন্ত ঘোষণা করলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ঢুকছে তাঁর দল।

    এনডিএতে যোগ দেওয়ার সিদ্ধান্ত

    জয়ন্ত বলেন, “আমার দলের সব বিধায়ক ও কর্মীদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের নেপথ্যে বড় কোনও বড় পরিকল্পনাও ছিল না। অনেক আগেই আমরা এই সিদ্ধান্ত নিতে পারতাম। কিন্তু পরিস্থিতি বুঝে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে দ্রুত।” তিনি বলেন, “আমরা দেশের ভালোর জন্য, মানুষের জন্য কিছু করতে চাই।” দিন কয়েক আগে জয়ন্ত চৌধুরীর (Jayant Chaudhary) দাদু চৌধুরী চরণ সিংহকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। সে প্রসঙ্গ টেনে জয়ন্ত বলেন, “তার পরেই আমি কথা বলি দলীয় বিধায়কদের সঙ্গে। কথা বলেছি, দলীয় কর্মীদের সঙ্গেও। তার পরেই এনডিএ শামিল হওয়ার সিদ্ধান্ত নিই।”

    ইন্ডিতে ফাটল

    জয়ন্তর দল বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’তে ছিল। পরে জোটের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে রাষ্ট্রীয় লোক দল। শেষমেশ ছিন্ন হল বন্ধন। জয়ন্ত ঘোষণা করলেন এডিএতে যোগ দিচ্ছে তাঁর দল। জয়ন্ত (Jayant Chaudhary) বলেন, “দেশ এবং দেশবাসীর জন্য ভালো কিছু করতে চাই আমরা। যখন ভারতরত্ন দেওয়া হল, তখন আমরা খুব খুশি হলাম। এই সম্মান কেবল আমার পরিবার কিংবা পার্টির মধ্যেই সীমাবন্ধ নয়। এই সম্মান প্রতিটি কৃষকের, তরুণের এবং দরিদ্রের।” প্রধানমন্ত্রী যখন চৌধুরী চরণ সিংহকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেন, তখন এক্স হ্যান্ডেলে জয়ন্ত লিখেছিলেন, “আপনি আমাদের হৃদয় জয় করে নিয়েছেন।”

    আরও পড়ুুন: ‘‘ভাইয়ের সঙ্গে দেখা করার অপেক্ষায়…’’, আরব সফরে যাওয়ার আগে বার্তা মোদির

    ঘনিয়ে আসছে লোকসভা নির্বাচন। ঘর ভাঙছে ‘ইন্ডি’ জোটের। একের পর এক দল ভিড়ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে। প্রত্যাশিতভাবেই আড়ে-বহরে বাড়ছে এনডিএ। আর ভাঙনের জেরে ক্রমেই শীর্ণকায় হচ্ছে বিরোধীদের সাধের ‘ইন্ডি’ জোট।

    লোকসভা নির্বাচন পর্যন্ত জোট টিকলে হয়!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     

      

       

  • PM Modi UAE Visit: ‘‘ভাইয়ের সঙ্গে দেখা করার অপেক্ষায়…’’, আরব সফরে যাওয়ার আগে বার্তা মোদির

    PM Modi UAE Visit: ‘‘ভাইয়ের সঙ্গে দেখা করার অপেক্ষায়…’’, আরব সফরে যাওয়ার আগে বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নিহানকে ভাই বলে সম্মোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi UAE Visit)। দু-দিনের আরব সফরে যাওয়ার আগে মঙ্গলবার সোশ্যাল সাইটে আবেগঘন পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে নয়াদিল্লি থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। এদিনই আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নিহান-সহ সেদেশের পদস্থ আধিকারিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি।

    মোদির ট্যুইট বার্তা

    দু-দিনের এই সফরে রওনা হওয়ার আগে সোশ্যাল সাইটে মোদি লেখেন, ‘আমার ভাইয়ের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’ ২০১৫ সাল থেকে এই নিয়ে সপ্তম বার এবং গত আট মাসে তৃতীয়বার আমিরশাহি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিএমও সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪টে পর্যন্ত আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে কয়েক দফায় বৈঠক করবেন মোদি। প্রধানমন্ত্রীর এই সফরে শক্তি, ডিজিটাল পরিকাঠামো, বন্দর, রেলওয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এরপর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আবু ধাবির জায়জ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের ‘আহলান মোদি’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

    মোদিকে স্বাগত জানাতে অনুষ্ঠান

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে এবং অভ্যর্থনা দিতেই ‘আহলান মোদি’ অনুষ্ঠানের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৬৫ হাজারের বেশি ভারতীয় বংশোদ্ভূত। তাঁদের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    আরও পড়ুন: বৈদিক নকশা নজরকাড়া! আবু ধাবির সর্ববৃহৎ হিন্দু মন্দিরে মৈত্রীর বার্তা

    মোদির ভাষণের পাশাপাশি নাচ-গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে এবং ৭০০ শিল্পী সেসব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর ১৪ ফেব্রুয়ারি, বুধবার সকালে আমিরশাহিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Haldwani Violence: হলদোয়ানি হিংসার মাস্টারমাইন্ড আব্দুল মালিককে ২.৪৪ কোটি টাকার জরিমানা

    Haldwani Violence: হলদোয়ানি হিংসার মাস্টারমাইন্ড আব্দুল মালিককে ২.৪৪ কোটি টাকার জরিমানা

    মাধ্যম নিউজ ডেস্ক: হলদোয়ানি পুরসভার (Haldwani Violence) তরফ থেকে যে অবৈধ মাদ্রাসা ভাঙা হয় তা চালাতেন আব্দুল মালিক নামের একজন। সেদিন যে উত্তেজিত জনতা প্রশাসনের আধিকারিকদের উপর পাথর ছুড়ে বিক্ষোভ দেখায়, সেই ভিড়ের নেতৃত্বেও ছিলেন তিনি। এ কথা জানিয়েছেন নৈনিতালের সিনিয়র পুলিশ অফিসার প্রহ্লাদ নারায়ণ। রবিবারই আবদুল মালিককে গ্রেফতার করা হয় দিল্লি থেকে। এবং তাঁকে দেরাদুনে নিয়ে আসা হয়। সোমবারই তাঁকে পুরসভার তরফ থেকে একটি নোটিশ পাঠানো হয়। জনগণের সম্পত্তি ভাঙচুর (Haldwani Violence) এবং নষ্ট করার জন্য তাঁকে ২ কোটি ৪৪ লাখ টাকার জরিমানা করা হয়। গত ৮ ফেব্রুয়ারি মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। জানা গিয়েছে, ১৫টি গাড়িতে আগুন লাগানোর জন্য জরিমানা করা হয়েছে ২ কোটি ৪১ লাখ টাকা এবং জনগণের সম্পত্তি নষ্ট করার জন্য ফাইন করা হয়েছে বাকি ৩ লাখ ৫২ হাজার টাকা।

    মাস্টারমাইন্ড আব্দুল মালিকের প্রতি সহানুভূতিশীল ছিল দাঙ্গাকারীরা

    হলদোয়ানির বাসিন্দা ওই আবদুল মালিক (Haldwani Violence) গত বছর রেলের জমি দখল ঘিরে একটি মামলায় অভিযুক্তদের বিনামূল্য আইনি সহায়তা দিয়েছিলেন। এর ফলে, সেখানকার মুসলিমদের জনগোষ্ঠীর একাংশের মনে তাঁর জন্য আলাদা সহানুভূতি তৈরি হয়। সেই সমর্থনকে কাজে লাগিয়ে নিজে সরকারি জমি দখল করে বেআইনি মাদ্রাসা গড়ে তোলেন। পরে হাইকোর্টের নির্দেশ মতো তা পুরসভা ভাঙতে এলে সেখানকার বাসিন্দারা তাঁর সঙ্গে প্রতিরোধে সামিল হয় এবং পাথর ছুড়তে থাকে। এবিষয়ে উত্তরাখণ্ডের হাইকোর্টের একটা আইনজীবী আহরার বৈগো সংবাদমাধ্যমকে বলেন যে আব্দুল মালিক জনগণের কাছ থেকে অনেকটাই সহানুভূতি পেয়েছেন। কারণ তিনি বিনামূল্যে আইনি পরিষেবা দিয়েছেন (Haldwani Violence) বিভিন্ন মানুষকে।

    অবৈধ মাদ্রাসার স্থানে নির্মাণ হবে পুলিশ স্টেশন

    উত্তরাখণ্ডের হলদোয়ানিতে যে স্থানে অবৈধ মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ ছড়ায়, সেই স্থানে পুলিশ স্টেশন নির্মাণের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটি পুলিশ স্টেশন নির্মাণ করা হবে বনভুলাপুরার সেই স্থানে যেখানে অবৈধ নির্মাণকে সরানো হয়েছে।’’ পাশাপাশি মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা, ‘‘এটা সেই দাঙ্গাকারীদের উদ্দেশে বার্তা দেওয়া হবে যারা দেবভূমির শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে চেয়েছিল। আমাদের সরকারের তরফ থেকে এই বার্তা খুবই স্পষ্ট। যারা এই ধরনের কাজে জড়িত রয়েছে এবং শান্তি ভঙ্গের চেষ্টা করছে, সারা দেবভূমিকে অশান্ত করতে চাইছে। তাদের কোনও জায়গা নেই উত্তরাখণ্ডে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: শহরের আকাশ মেঘলা, সরস্বতী পুজোয় ‘কাঁটা’ বৃষ্টি! কী বলছে আলিপুর?

    Weather Update: শহরের আকাশ মেঘলা, সরস্বতী পুজোয় ‘কাঁটা’ বৃষ্টি! কী বলছে আলিপুর?

    মাধ্যম নিউজ ডেস্ক: জোড়া ঘূর্ণাবর্তের জেরে সরস্বতী পুজোয় বৃষ্টির ভ্রূকুটি (Weather Update)। বৃষ্টি হতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bangal) অধিকাংশ জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যা থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। তার ফলেই মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। আজ, মঙ্গলবার সকাল থেকেই শহরের আকাশে মেঘের আনাগোনা। আগামী কয়েকদিন কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।

    কোথায় কোথায় বৃষ্টি

    মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের বেশ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কয়েকটি জেলায়। 

    আরও পড়ুন: বৈদিক নকশা নজরকাড়া! আবু ধাবির সর্ববৃহৎ হিন্দু মন্দিরে মৈত্রীর বার্তা

    বাড়বে তাপমাত্রা

    হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির পর বিদায় নিতে পারে শীত। পারদ পতনের আর সম্ভাবনা নেই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। আগামী সপ্তাহে তা ৩০ ডিগ্রির ঘরে চলে যাবে ৷ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ED Raid in Kolkata: ফিরল বড়ঞার ছবি! ইডি আসতেই পাশের বাড়িতে ফোন ছুড়লেন ব্যবসায়ী

    ED Raid in Kolkata: ফিরল বড়ঞার ছবি! ইডি আসতেই পাশের বাড়িতে ফোন ছুড়লেন ব্যবসায়ী

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন দুর্নীতি মামলার মঙ্গলবার ফের একবার তল্লাশি অভিযানে নামে ইডি (ED Raid in Kolkata)। সকালে সল্টলেক-সহ ছয় জায়গায় হানা দেয় ইডি। এদিনের তল্লাশিতে ফিরে এল বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ক্রিয়াকলাপের প্রতিচ্ছবি। গত বছরে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা হানা দেয়। সে সময়ই নিজের মোবাইল ফোনটি পুকুরে ফেলে দেন বিধায়ক। তা উদ্ধার করতে কালঘাম ছোটে তদন্তকারীদের। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আসছেন এ খবর পেয়েই নিজের দু’টি মোবাইল পাশের বাড়ির ছাদে ছুড়ে দেন কৈখালির জনৈক ব্যবসায়ী। পরে পাশের বাড়ি থেকে সেই মোবাইল দু’টি উদ্ধার করেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

    আর্থিক লেনদেনের প্রমাণ ছিল কি ফোনে?

    কৈখালির ওই ব্যবসায়ী ফোন ছুড়ে ফেলে দেওয়াতে, তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, দু’টি ফোনে ‘আর্থিক দুর্নীতি’ সংক্রান্ত অনেক তথ্য লুকিয়ে থাকতে পারে। আর সেই কারণেই তড়িঘড়ি প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। আপাতত ফোন দু’টি বাজেয়াপ্ত করে সেই ফোনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার সাত সকালেই ফের সক্রিয় ইডি। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ তদন্তকারীরা পৌঁছে যান সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে। এছাড়াও বিভিন্ন দলে বিভক্ত হয়ে ইডি আধিকারিকেরা নিউ আলিপুর, পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালি এলাকার আরও পাঁচটি জায়গায় হানা (ED Raid in Kolkata) দিয়েছেন জানা গিয়েছে। তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।

    এক বিশ্বজিৎ দাসকে খুঁজছে ইডি, কে তিনি?

    সূত্রের খবর, এদিন সকাল ৭টা নাগাদ সল্টলেকে আইবি ব্লকে যেখানে হানা দেয় ইডি-র (ED Raid in Kolkata) দল, তা বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীর বাড়ি। জানা গিয়েছে, সেই সময় বিশ্বজিৎ বাড়িতে ছিলেন না। ‘সার্চ ওয়ারেন্ট’ দেখিয়ে বাড়ির ভিতরে ঢোকেন ইডি আধিকারিকেরা। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে পৌঁছে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এদিন বিশ্বজিতের দুটো ফ্ল্যাটে তল্লাশি চলে। তাঁর আমদানি রফতানির ব্যবসা আছে। পাশাপশি ফরেন মানি এক্সচেঞ্জেরও ব্যবসা আছে বলে জানা গিয়েছে। ইডি-র দাবি, এই বিশ্বজিৎ রেশনকাণ্ডে ধৃত শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ। এই ব্যবসায়ীর সঙ্গে রেশনকাণ্ডের মাধ্যমে টাকা নয়-ছয় হয়ে থাকতে পারে বলে সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Uttarakhand CM: বনভুলাপুরার অবৈধ মাদ্রাসার স্থানে হবে পুলিশ স্টেশন, ঘোষণা ধামির

    Uttarakhand CM: বনভুলাপুরার অবৈধ মাদ্রাসার স্থানে হবে পুলিশ স্টেশন, ঘোষণা ধামির

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের হলদোয়ানিতে যে স্থানে অবৈধ মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ ছড়ায়, সেই স্থানে পুলিশ স্টেশন নির্মাণের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি (Uttarakhand CM)। এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটি পুলিশ স্টেশন নির্মাণ করা হবে বনভুলাপুরার সেই স্থানে যেখানে অবৈধ নির্মাণকে সরানো হয়েছে।’’ পাশাপাশি মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা, ‘‘এটা সেই দাঙ্গাকারীদের উদ্দেশে বার্তা দেওয়া হবে যারা দেবভূমির শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে চেয়েছিল। আমাদের সরকারের তরফ থেকে এই বার্তা খুবই স্পষ্ট। যারা এই ধরনের কাজে জড়িত রয়েছে এবং শান্তি ভঙ্গের চেষ্টা করছে, সারা দেবভূমিকে অশান্ত করতে চাইছে। তাদের কোনও জায়গা নেই উত্তরাখণ্ডে।’’

    সম্প্রতি অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তরাখণ্ডের হলদোয়ানি

    সম্প্রতি হলদোয়ানিতে একটি মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে স্থানীয় পৌর প্রশাসন এবং প্রশাসনিক আধিকারিকদের উপরে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কার্ফু জারি করতে হয় উত্তরাখণ্ডের বিজেপি সরকারকে। দশ হাজার মানুষের বাস রয়েছে ওই স্থানে এবং তা পুরোটাই মুসলিম অধ্যুষিত। সরকার বেআইনি মাদ্রাসা ভাঙতে যাওয়া মাত্রই ওখানকার স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক আধিকারিকদের উপর পাথর ছুড়তে থাকে। এই ঘটনায় অসংখ্য পুলিশ কর্মী, সাংবাদিক এবং সাধারণ নাগরিক গুরুতরভাবে জখম হন। প্রশাসনের অসংখ্য গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাঁচ হাজার ব্যক্তির নামে পুলিশ এফআইআর দায়ের করে (Uttarakhand CM)। যাদের মধ্যে ৩০ জনকে গ্রেফতার করা হয়।

    জরিমানা করা হল দাঙ্গাকারীদের 

    এর পাশাপাশি যে সমস্ত ট্রাক্টর, পণ্যবাহী যান ক্ষতিগ্রস্ত হয়েছে ও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছুর উপরেও ক্ষতিপূরণ চাপিয়েছে সরকার (Uttarakhand CM)। আগামী তিন দিনের মধ্যে সেই ক্ষতিপূরণ জমা দিতে বলা হয়েছে। স্থানীয় পৌরসভা থেকে নোটিশ পাঠানো হয়েছে আব্দুল মালেকের কাছে। যিনি ওই বেআইনি মাদ্রাসার জমির মালিক বলে জানা গিয়েছে। তাঁকে আড়াই কোটি টাকা ফাইন করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: আবু ধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধনে মৈত্রীর বার্তা, দ্বারোদঘাটন করবেন মোদি

    PM Modi: আবু ধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধনে মৈত্রীর বার্তা, দ্বারোদঘাটন করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্বারোদঘাটন হতে চলেছে আবু ধাবির সর্ববৃহৎ হিন্দু মন্দিরের। বুধবার, ১৪ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন এই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মন্দিরের মাধ্যমেই আমিরশাহী ও ভারতের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। সাংস্কৃতিক ক্ষেত্রেও দুদেশের বন্ধুত্ব আরও মজবুত হবে, বলে মনে করছে আবুধাবির প্রবাসী ভারতীয়রা।    

    মোদির হাতেই উদ্বোধন

    ২ দিনের সফরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরশাহীতে সরকারি সফরে রওনা দিচ্ছেন৷ ২০১৫ সাল থেকে এই নিয়ে তাঁর সপ্তম এবং গত আট মাসে তৃতীয় সফর৷ আগামী কাল, ১৪ তারিখ এই মন্দির উদ্বোধন করা হবে। তার আগে, আজ, ১৩ ফেব্রুয়ারি আবুধাবির জায়েদ স্পোর্টস সিটিতে একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই সফরে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহম্মদ বিন জায়েদ অল নাহয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক অটুট করার নানা বিষয় নিয়ে আলোচনা হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। স্থানীয় এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

    কবে থেকে খুলবে মন্দির

    ১৪ তারিখ রাজধানীতে বিএপিএস হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন। বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার নতুন মন্দির। চলতি মাসে উদ্বোধন হয়ে গেলেও ১ মার্চ থেকে জনসাধারণের জন্য দরজা খোলা হবে এই মন্দিরের। কমপ্লেক্সের ভিতর দর্শনার্থীদের জন্য জায়গা, প্রার্থনা করার জায়গা, প্রদর্শনীর জায়গা, বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা, বাগান, ফুড কোর্ট, বইয়ের দোকান এবং অন্যান্য সুবিধা রয়েছে। মন্দির উদ্বোধনের আগে ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রদূত আবদুল নাসির অল শালী বলেন, ‘এই মন্দিরের উদ্বোধন সংযুক্ত আরব আমিরশাহীর কাছে অত্যন্ত গর্বের। ভারত এবং আরব আমিরশাহী সহিষ্ণুতা এবং স্বকীয়তার মূল্য নিয়ে চলে। নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এই দুই দেশ। এই মন্দির সেই সম্পর্ক আরও অটুট করে তুলবে।’

    মধ্যপ্রাচ্যের ভারতীয় সম্প্রদায়ের স্বপ্ন

    আবু মুরেই খা অঞ্চলে অবস্থিত এই মন্দিরটি মধ্যপ্রাচ্যে হিন্দুদের প্রথম উপাসনাস্থল। এই ধর্মীয়স্থানটি সাজিয়ে তুলতে বহু হিন্দু স্বেচ্ছাসেবী কাজ করছেন।  এই উপসনাস্থলটি মধ্যপ্রাচ্যের ভারতীয় সম্প্রদায়ের জন্য একটা স্বপ্ন। যা পূরণ হতে চলেছে। জানা গিয়েছে, আবু ধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরশাহীর সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ২০১৫ এই মন্দির নির্মাণের জন্য ১৩.৫ একর জমি দান করেছিলেন। এর পর ২০১৯ সালে আরও ১৩.৫ একর জমি দেওয়া হয় মন্দিরের জন্য। সব মিলিয়ে মোট ২৭ একর এলাকা জুড়ে তৈরি হয়েছে এই উপাসনাস্থলটি। গত মাসেই আমিরশাহীতে নিযুক্ত ভারত রাষ্ট্রদূত মন্দিরটি পরিদর্শনে যান। নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখে ন। মোট ৭০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই বিশাল আকারের মন্দিরটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ED Raid in Kolkata: রেশন দুর্নীতি মামলায় অভিযান ইডির, শহরের ৬ জায়গায় একযোগে হানা

    ED Raid in Kolkata: রেশন দুর্নীতি মামলায় অভিযান ইডির, শহরের ৬ জায়গায় একযোগে হানা

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raid in Kolkata)। মঙ্গলবার সকালে শহরজুড়ে ‘অ্যাকশন’ ইডি-র। বিভিন্ন দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন জায়গায় একযোগে হানা দেন ইডি আধিকারিকরা। শুরু হয়েছে তল্লাশি-অভিযান। 

    সাত-সকালে দুয়ারে ইডি

    এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা গিয়েছে, রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় সল্টলেক-সহ কলকাতার ছ’জায়গায় তল্লাশি অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি (ED Raid)। একটি দল সল্টলেক আইবি ব্লকে পৌঁছেছে। নিউ আলিপুরের একটি বহুতলে পৌঁছে গিয়েছে তদন্তকারীদের একটি দল। বাগুইআটির একটি আবাসনেও চলছে ইডির হানা। এছাড়া— পার্ক স্ট্রিট-রাসেল স্ট্রিট, বন্দর এলাকা, বাগুইহাটি-কৈখালি এলাকার একাধিক জায়গায় হানা দিয়েছেন ইডি গোয়েন্দারা। তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। সূত্রের খবর, ৮ থেকে ১০টি টিম আজ তদন্তে বেরিয়েছে। এদিন ২টি মামলায় মূলত তল্লাশি চলছে। একটি রেশন দুর্নীতি, অপরটি স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত।

    এক বিশ্বজিৎ দাসকে খুঁজছে ইডি, কে তিনি?

    সূত্রের খবর, এদিন সকাল ৭টা নাগাদ সল্টলেকে আইবি ব্লকে যেখানে হানা দেয় ইডি-র (ED Raid in Kolkata) দল, তা বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীর বাড়ি। জানা গিয়েছে, সেই সময় বিশ্বজিৎ বাড়িতে ছিলেন না। ‘সার্চ ওয়ারেন্ট’ দেখিয়ে বাড়ির ভিতরে ঢোকেন ইডি আধিকারিকেরা। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে পৌঁছে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এদিন বিশ্বজিতের দুটো ফ্ল্যাটে তল্লাশি চলে। তাঁর আমদানি রফতানির ব্যবসা আছে। পাশাপশি ফরেন মানি এক্সচেঞ্জেরও ব্যবসা আছে বলে জানা গিয়েছে।

    শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ বিশ্বজিৎ!

    ইডি (ED Raid in Kolkata) সূত্রের খবর, শঙ্করকে গ্রেফতারের পর আদালতে ইডি জানিয়েছিল, ৯০টির বেশি ফরেক্স বা বিদেশি মুদ্রা লেনদেনের সংস্থা রয়েছে শঙ্কর এবং তাঁর পরিবারের। ওই সংস্থাগুলির মাধ্যমে ২০ হাজার কোটি টাকা তিনি বিদেশে লেনদেন করা হয়েছে। তদন্তকারীদের দাবি, রেশনকাণ্ডে যে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছিল, সেই টাকা কোথায় এবং কী ভাবে বিনিয়োগ করা হয়েছে, তা জানতেই এই তল্লাশি অভিযান চলছে। ইডি-র আরও দাবি, এই বিশ্বজিৎ শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ। রেশনকাণ্ডের (Ration Scam) এই টাকা নয়ছয়ের সঙ্গে যোগ রয়েছে বিশ্বজিতের। সেই সংক্রান্ত তথ্যপ্রমাণ জোগাড় করতেই এই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি ।

    এছাড়া, এদিন বাগুইআটির একটি অভিজাত আবাসনে হানা দেয় ইডি। আবাসনটি হানিস তসরিওয়াল নামে এক ব্যবসায়ীর। অন্যদিকে, দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে ব্যবসায়ী সুনীল কায়ানের বাড়িতে তল্লাশি (ED Raid in Kolkata) চলছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: রোহিতদের জন্য রাজকোটে রাজকীয় আয়োজন! অভিষেক হতে পারে ধ্রুব জুরেলের

    India vs England: রোহিতদের জন্য রাজকোটে রাজকীয় আয়োজন! অভিষেক হতে পারে ধ্রুব জুরেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ এখন ১-১। রাজকোটে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য ভারতের। কোনওরকম ফাঁক রাখতে নারাজ রোহিতরা। ইতিমধ্যেই রাজকোটে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তাঁদের জন্য রাজকোটে রাজকীয় ব্যবস্থা করেছে গুজরাট ক্রিকেট কর্তারা। রাজকোটে চোটের কারণে খেলবেন না লোকেশ রাহুল। অভিষেক হতে পারে ধ্রুব জুরেলের।

    রোহিতদের জন্য গুজরাটি খানা

    রাজকোটে যে হোটেলে রয়েছেন রোহিতরা সেখানে তাঁদের জন্য বিশেষ গুজরাটি খাবারের ব্যবস্থা করা হয়েছে। ক্রিকেটারদের পছন্দের খাবার পরিবেশনের পরিকল্পনা করেছেন হোটেল কর্তৃপক্ষ। ১৩ ফেব্রুয়ারি ভারতীয় দলের জন্য আয়োজন করা হচ্ছে গুজরাটি খাদ্য উৎসব। পরিবেশন করা হবে গুজরাটি এবং কাথিয়াওয়াড়ি খাবার। প্রাতরাশে থাকছে ফাফরা জিলিপি, খাখরা, গাঠিয়া, থেপলা, খমন। নৈশভোজে থাকছে কাথিয়াওয়াড়ির দই টিকারি, দই এবং রসুন দিয়ে ভাজা বাজরার রুটি, খিচুড়ি, চিংড়ি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটারেরা কাথিয়াওয়াড়ি খাবার খুব পছন্দ করেন। লোকেশ রাহুল, হার্দিক পাণ্ড্যদের প্রিয় খাবার খিচুড়ি। মহেন্দ্র সিং ধোনিও রাজকোটে এলে কাথিয়াওয়াড়ি খিচুড়ির খোঁজ করেন। ক্রিকেটারদের পছন্দের খাবারগুলোই রাখা হবে খাদ্যতালিকায়।

    দলে রদবদল

    হায়দ্রাবাদ টেস্টে পিঠে চোট লাগায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ভাইজাগে খেলতে পারেননি ভারতের তারকা ব্যাটার লোকেশ রাহুল (KL Rahul)। কিন্তু কেএল রাহুলকে সিরিজের বাকি তিনটি টেস্টের জন্য স্কোয়াডে রাখা হয়েছিল। তবে শুক্রবার থেকে রাজকোটে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগে চোট না সারায় খেলতে পারবেন না কেএল রাহুল। তাঁর চোট সারতে আরও এক সপ্তাহ লাগবে। রাহুলের পরিবর্তে রাজকোটে স্কোয়াডে নেওয়া হচ্ছে কর্ণাটকের প্রতিশ্রুতিমান ব্যাটার দেবদূত পাদিকাল-কে। শ্রেয়স আইয়ার স্কোয়াডে না থাকায় রাজকোটে জাতীয় দলে অভিষেক হতে পারে সরফরাজ খানের। রাজকোট টেস্টে (Test Cricket) ডেবিউ ক্যাপ পেতে চলেছেন উত্তরপ্রদেশের ২৩ বছরের উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel)। সূত্রের খবর, তিনি জায়গা নিতে চলেছেন কেএস ভরতের (KS Bharat)। দেশের হয়ে এখনও অবধি বিশাখাপত্তনমের উইকেটকিপার ব্যাটার খেলেছেন ৭টি টেস্ট। তাতে আহামরি পারফর্ম করতে পারেননি। ভরতে ভরসা রাখতে পারছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যে কারণে তাঁর জায়গায় ধ্রুবকে সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। 

    আরও পড়ুন: আর্জেন্টিনার কাছে হেরে প্যারিস অলিম্পিকে যেতে পারল না ব্রাজিল

    রাজকোট টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমন গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

    রিজার্ভ বেঞ্চ: কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, আকাশ দীপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share