Tag: Madhyom

Madhyom

  • Virat Anushka: বিরাট-অনুষ্কার সংসারে নতুন অতিথি! কেন বাড়ি থেকে বেরচ্ছেন না বলিউড কুইন?

    Virat Anushka: বিরাট-অনুষ্কার সংসারে নতুন অতিথি! কেন বাড়ি থেকে বেরচ্ছেন না বলিউড কুইন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন খবর দিতে চলেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ফের মা হতে চলেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা। গত কয়েক মাস ধরেই অনুষ্কা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। বলি অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, নানা গুঞ্জন। সম্প্রতি বাড়ি থেকে নাকি এক্কেবারেই বেরচ্ছেন না অনুষ্কা। এই সময় বাইরে বেরলে ঝুঁকিপূর্ণ হতে পারে ব্যাপারটা। সাধারণত, প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে গর্ভবতীরা বাড়িতে থেকেই বিশ্রাম করেন।

    কেন রটল এমন খবর

    সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকে বিরাট ও অনুষ্কাকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মুম্বইয়ের ওই ক্লিনিকে ফোটোশিকারিদের মুখোমুখি হতেই বিরাট কোহলি নিজে তাঁদের ছবি প্রকাশ্যে আনতে বারণ করেন। তিনি নিজে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলেও জানান। সামনেই বিশ্বকাপ। ঘরের মাঠে একদিনের ওয়ার্ল্ড কাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে নতুন সন্তান আগমনের খবর কোহলি ঘোষণা করবেন কিনা, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। 

    গত কয়েক সপ্তাহ ধরেই খবর শোনা যাচ্ছিল যে, অভিনেত্রী অনুষ্কা শর্মা অন্তঃসত্ত্বা। এই কারণেই তাঁকে খুব একটা প্রকাশ্যে দেখা যাচ্ছে না। বর্তমানে তাঁদের মেয়ে ভামিকা কোহলির বয়স দু’বছর। ২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন অভিনেত্রী। প্রায় দু’বছর হয়ে গেল এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তাঁরা। এর মাঝে ফের খুশির খবর কোহলি পরিবারে। ম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজোর অনুষ্ঠানে যে ছবিগুলি পোস্ট করেছিলেন, তাতে তাঁকে দেখে গর্ভবতী বোঝা যায়নি। কারণ শাড়ি কিংবা ঢিলে‌ঢালা চুড়িদার পরেই ছবিগুলি তুলেছিলেন অভিনেত্রী।

    আরও পড়ুন: নিবিড় অরণ্য আর ইছামতীর বুকে নৌ-বিহার, হাত বাড়ালেই “বিভূতিভূষণ অভয়ারণ্য”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • S Jaishankar: ‘‘অন্য দেশ থেকে বাক স্বাধীনতা শিখতে যাব না’’, কানাডার উদ্দেশে কড়া বার্তা জয়শঙ্করের

    S Jaishankar: ‘‘অন্য দেশ থেকে বাক স্বাধীনতা শিখতে যাব না’’, কানাডার উদ্দেশে কড়া বার্তা জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাক স্বাধীনতা নিয়ে ট্রুডো সরকারকে তুলোধনা করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী (S Jaishankar) বলেন, “মত প্রকাশের স্বাধীনতা কাকে বলে, তা অন্যের থেকে শেখার দরকার নেই। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র রয়েছে ভারতে। ফলে বাক স্বাধীনতার গুরুত্ব আমরা ভালোভাবেই জানি।”  

    কী বললেন জয়শঙ্কর

    পাঁচদিনের মার্কিন সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। সেখানেই শনিবার ফের তিনি বলেন, “আমরা গণতন্ত্রে বাস করি। বাক স্বাধীনতা কী, তা আমাদের অন্য কোনও দেশের কাছ থেকে শেখার প্রয়োজন নেই। আমাদের মনে হয় না বাক স্বাধীনতা কোনও ধরনের হিংসায় উসকানি দিতে পারে না। আমাদের কাছে তা স্বাধীনতার অপব্যবহার, স্বাধীনতা রক্ষা নয়।” সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনসুলেটে বসে বিদেশমন্ত্রী কানাডায় ভারতীয় রাষ্ট্রদূতদের খালিস্তানি হুমকি দেওয়া প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, “আপনারা যদি আমার জায়গায় থাকতেন, তবে কী করতেন? যদি আপনাদের দূতাবাসে, আপনাদের রাষ্ট্রদূতদের হুমকি দেওয়া হত, তাহলে আপনারা কী করতেন?”

    আরও পড়ুন: জঙ্গি-নেতা হাফিজ সইদের সন্ত্রাসী ছেলেকে অপহরণ করে হত্যা! তোলপাড় পাকিস্তানে

    বিদেশমন্ত্রীর দাবি

    বিদেশমন্ত্রীর কথায়, “গত ১০ বছরে শিখদের সমস্যা সমাধান করতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদের মধ্যে অল্প কয়েকজনই বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের কথা বলছে। এটাকে গোটা সম্প্রদায়ের সমস্যা বলে ভাবা ঠিক নয়। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখা উচিত।” উল্লেখ্য, কানাডার সঙ্গে সংঘাতের আবহে গতকাল মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জয়শংকর। এই প্রসঙ্গে আমেরিকার দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, “মার্কিনিরা এই সমস্যার দিকে সেভাবে নজর দিচ্ছেন না। আমরা কানাডার দিকে তাকালে সেখানে হিংসা, বিচ্ছিন্নতাবাদ আর সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার মতো ঘটনা দেখতে পাই। আর আমেরিকানরা তাকালে অন্য কিছু দেখতে পান। যদি কেউ বলেন, এটা জি-৭ ভুক্ত দেশে ঘটতে পারে, তবে সেটা অন্য কিছু ভাবার ইঙ্গিত দেয়।” 

    স্কটল্যান্ডে ভারতীয় হাই কমিশনারকে বাধা 

     এবার স্কটল্যান্ডে দেখা গেল খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তা। তাঁদের নিশানায় ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী। ব্রিটেনের ভারতীয় হাই কমিশন সূত্রের খবর, শুক্রবার দুরাইস্বামীকে স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়। ভারতীয় হাই কমিশনারকে গুরুদ্বার পরিচালন সমিতির কয়েক জন সদস্য জানিয়ে দেন, তিনি স্বাগত নন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভারতে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (Sikhs for Justice)-এর সমর্থকেরাই এই ঘটনা ঘটিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asian Games: টেনিসে প্রথম সোনা পেল ভারত, মিক্সড ডবলসে সেরা হলেন বোপান্না-রুতুজা জুটি

    Asian Games: টেনিসে প্রথম সোনা পেল ভারত, মিক্সড ডবলসে সেরা হলেন বোপান্না-রুতুজা জুটি

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের শুরুটা হয়েছিল শ্যুটারদের রুপো দিয়ে। এবার দেশকে সোনা এনে দিল টেনিস। শনিবার চলতি এশিয়ান গেমসে টেনিসের মিস্কড ডবলস চ্যাম্পিয়ন হল রোহন বিপান্না ও রুতুজা ভোসলে জুটি। ফাইনালে চাইনিজ তাইপেইয়ের জুটিকে ২-৬, ৬-৩, ১০-৪ গেমে হারিয়ে সোনা জিতলেন রোহন বোপান্না এবং রুতুজা ভোসলে। প্রথম সেট হেরে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক ৪৩-এর বোপান্না ও ২৭-এর রুতুজার। দ্বিতীয় সেট জিতে নেন ৬-৩ ব্যবধানে। তৃতীয় সেট হয় টাইব্রেকার। সেখানে ১০-৪ ব্যবধানে জেতেন বোপান্নারা। ছেলেদের ডবলসে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। মিক্সড ডবলসে রোহন বোপান্না সোনা এনে দিলেন দেশকে। এই নিয়ে ৩৫টি পদক হল ভারতের। পদক তালিকায় (India at Hangzhou Games) ভারতের স্থান এখন চতুর্থ।

    এর আগে, এদিন সকালে ভারতকে দিনের প্রথম পদক এনে দিয়েছিল সরবজ্যোত-দিব্যা জুটি। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেন সরবজ্যোত সিং এবং দিব্যা থারিগল। অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বকাপ জয়ীকে নিয়ে গড়া চিনা দলকে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেললেও, অল্পের জন্য সোনা হাতছাড়া হয় ভারতীয় জুটির। 

    আজ অ্যাকোয়াটিক্স-ডাইভিং, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ব্যাডমিন্টন, বক্সিং, তাস, ক্যানোয়িং এবং কায়াকিং, দাবা, ইকুয়েস্ট্রিয়ান, গলফ, হ্যান্ডবল, হকি, কুরাশ, রোলার স্কেটিং, শুটিং, স্কোয়াশ, টেবল টেনিস, টেনিস, ভলিবল ও ভারোত্তলনে অংশ নেবেন ভারতের অ্যাথলিটরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • New Local Trains: রবিবার শিয়ালদা থেকে বজবজ, বারুইপুর লাইনে চালু হচ্ছে ৪টি নতুন লোকাল

    New Local Trains: রবিবার শিয়ালদা থেকে বজবজ, বারুইপুর লাইনে চালু হচ্ছে ৪টি নতুন লোকাল

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা থেকে পার্শ্ববর্তী জেলার শহর-শহরতলীতে খুব কম সময়ে, কম খরচে যাতায়াতের মাধ্যম হল লোকাল ট্রেন (New Local Trains )। দৈনন্দিন জীবনে লাখ লাখ মানুষ যাতায়েত করেন এই লোকাল ট্রেনের মাধ্যমেই। খুব কম সময়ে নিজের গন্তব্যে পৌঁছাতে লোকাল ট্রেনকেই আগে পছন্দ করেন সাধারণ মানুষ।

    এক কথায়, শহর কলকাতার লাইফলাইন যেমন হল মেট্রো বা পাতালরেল, ঠিক তেমনই, শহরতলি ও মফস্বলে যাতায়াতের লাইফলাইন হল লোকাল। আর এই লোকালের গুরুত্বপূর্ণ অংশ হল শিলালদা। উত্তর হোক বা দক্ষিণ— প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ শিয়ালদা দিয়ে বিভিন্ন দিকে যাতায়াত করে থাকেন। এবার শিয়ালদা দক্ষিণ শাখায় নিত্য যাত্রীদের জন্য সুখবর প্রকাশ করল পূর্ব রেল। শিয়ালদা থেকে চালু হচ্ছে চারটি নতুন লোকাল ট্রেন। দুটি বজবজ লাইনে এবং দুটি বারুইপুর লাইনে এই নতুন ট্রেনগুলি চলবে বলে জানা গেছে।

    বজবজ লাইনে ট্রেনের সময়

    পূর্ব রেলের পক্ষ থেকে নতুন টাইম টেবিল প্রকাশিত হয়েছে। এই টাইম টেবিল থেকে জানা গিয়েছে, শিয়ালদা থেকে দক্ষিণ শাখায় মোট চারটি নতুন ট্রেন (New Local Trains) চালানো হবে। আগামিকাল, অর্থাৎ রবিবার ১ অক্টোবর থেকেই এই নতুন ট্রেন চলবে। শিয়ালদা থেকে ৩৪১৬৮ শিয়ালদা-বজবজ লোকাল দুপুর ২টো ৩০ মিনিট ছাড়বে। অপর ট্রেনটি ৩৪১৬৭ বজবজ-শিয়ালদা লোকাল ৩টে ৩৩ মিনিটে বজবজ থেকে ছাড়বে। একটা সময়ে এই ট্রেনটি আগে চললেও পরবর্তীকালে তা তুলে নেওয়া হয়। এর ফলে বর্তমানে দুপুরের এই সময়ে নিত্যযাত্রীদের অনেক সময় ধরে স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। ভীষণ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তবে, সেই সমস্যা আর রইল না। ট্রেনের সংখ্যা বৃদ্ধির ফলে যাত্রীদের ভিড়ের পরিমাণ কম হবে বলে নিত্য যাত্রীদের একাংশের মানুষ জানিয়েছেন। 

    বারুইপুর লাইনে ট্রেনের সময়

    একইভাবে বারুইপুর-শিয়ালদা লাইনে (New Local Trains) বাবদ আরও দুটি লোকাল ট্রেন চালু হচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেল। ৩৪৬৫১ বারুইপুর-শিয়াদা লোকাল ট্রেনটি ২টো ৪৪ মিনিট বারুইপুর থেকে ছাড়বে। অন্যদিকে, ৩৪৬৫২ শিয়ালদা-বারুইপুর লোকালটি শিয়ালদা থেকে ১টা ৪৭ মিনিটে ছাড়বে বলে জানা গিয়েছে। বজবজ লাইনের মতে, এই ট্রেনও আগে ছিল। কিন্তু পরে তুলে নেওয়ায় যাত্রীরা যারপরনাই সমস্যায় পড়ছিলেন। এই দুই জোড়া ট্রেন চালানোর কারণে দক্ষিণ শাখায় নিত্য যাত্রীরা অনেকটাই সুস্থির পাবেন বলে মন্তব্য করেছেন নিত্য যাত্রীদের অধিকাংশ মানুষ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hafiz Saeed: জঙ্গি-নেতা হাফিজ সইদের সন্ত্রাসী ছেলেকে অপহরণ করে হত্যা! তোলপাড় পাকিস্তানে

    Hafiz Saeed: জঙ্গি-নেতা হাফিজ সইদের সন্ত্রাসী ছেলেকে অপহরণ করে হত্যা! তোলপাড় পাকিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (LeT) প্রতিষ্ঠাতা তথা ভারতে ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের (Hafiz Saeed) ছেলে তথা সন্ত্রাসী কামালউদ্দিন ইব্রাহিম সইদের অপহরণ ও সম্ভাব্য হত্যা নিয়ে গত তিনদিন ধরে সরগরম পাকিস্তান। খবরে প্রকাশ, কয়েকদিন আগে জঙ্গি নেতা হাফিজের ছেলেকে কে বা কারা পেশওয়ারের রাস্তা থেকে অপহরণ করে বলে অভিযোগ। শুক্রবার, সোশ্যাল মিডিয়ায় (Social Media News) একাধিক দাবি করা হয় যে, হাফিজের ছেলেকে হত্যা করা হয়েছে। তার দেহও নাকি উদ্ধার করা হয়েছে। যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি মাধ্যম। তবে, এই খবর নিয়ে এখন জোর চর্চা নেট-পাড়ায়। যদিও, পাকিস্তানের প্রশাসনিক স্তরে অপহরণ বা হত্যা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

    তোলপাড় সোশ্যাল মিডিয়া

    সোশ্যাল মিডিয়া জুড়ে এখন কামালউদ্দিনের খবর (Social Media News) ছড়িয়ে রয়েছে। ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডলে কয়েকজন দাবি করেছেন, জঙ্গি-নেতার ছেলের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের দাবি, কামালউদ্দিনকে হয়ত হত্যার আগে অত্যাচার করা হয়েছে। হাফিজের (Hafiz Saeed) ছেলের দেহ কোথায় উদ্ধার হয়েছে, সেই তথ্যও তাঁরা তুলে ধরেছেন। একজন লিখেছেন, খাইবার-পাখতুনখোয়া অঞ্চলের জাব্বা উপত্যকায় উদ্ধার হয়েছে কামালউদ্দিনের দেহ। কারও কারও দাবি, ইতিমধ্যে দেহটি নিঃশব্দে সৎকারও করে দিয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। আবার কেউ এমনও লিখেছেন যে, এই ঘটনার পর থেকেই আতঙ্কে ভুগছে আইএসআই।

     

    অপহরণের খবর প্রকাশ্যে আসে ২৭ তারিখ

    গত ২৭ তারিখ, কামালউদ্দিনের উধাও হওয়ার খবর পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। দাবি করা হয়, পেশোয়ারের রাস্তা থেকে জঙ্গি-নেতার (Hafiz Saeed) ছেলেকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। খবরে, এও দাবি করা হয়, কামালউদ্দিন কোথায় আছেন, তা খুঁজে পায়নি আইএসআই। ২ দিন পর, শুক্রবার থেকে সোশ্যাল মিডিয়ায় কামালউদ্দিনের হত্যা ও দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে শুরু করে (Social Media News)। এসবের মধ্যে মুখ কুলুপ এঁটেছে পাকিস্তান সরকার। প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত। ২০২০ সালে কামালউদ্দিনকে জঙ্গি ঘোষণা করেছিল ভারত।

     

    আতঙ্ক গ্রাস করেছে আইএসআই-তে

    এদিকে, কামালউদ্দিনের আচমকা অপহরণ হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার শীর্ষস্তরে। তন্নতন্ন করে খোঁজ শুরু হয়। যদিও, বিফলে যায় সব কিছু। নিজেদের মুখ রক্ষায় চুপিসাড়ে কামালউদ্দিনের সৎকার করে দেয় তারা। এই ঘটনায়, আতঙ্ক শুরু হয়েছে বিভিন্ন পাক জঙ্গিগোষ্ঠীগুলোতে। যেভাবে পাকিস্তানে সাম্প্রতিককালে একের পর এক জঙ্গি-নেতা অপহরণ ও নিধনের ঘটনা ঘটে চলেছে, তাতে আতঙ্কিত হয়ে পড়েছে এতদিন তাদের সুরক্ষা দিয়ে আসা আইএসআই ও পাক প্রশাসন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: ছন্দে রোহিতরা! আজ প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত

    India vs England: ছন্দে রোহিতরা! আজ প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) বৃত্তে ঢুকে পড়েছেন রোহিত শর্মারা। আজ, শনিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার (India vs England) প্রথম প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই ম্যাচে দুই দলই চাইবে সঠিক কম্বিনেশন খুঁজে নেওয়ার। সুযোগ রয়েছে ১৫ জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়ার। যেহেতু ওয়ার্ম-আপ ম্যাচ, তাই দুই শিবিরও পুরো শক্তি নিয়ে হয়তো ঝাঁপাতে চাইবে না।

    ছন্দে টিম ইন্ডিয়া

    দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। সদ্য জিতেছে এশিয়া কাপ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে ২-১ ব্যবধানে একদিনের সিরিজে হারিয়েছে রোহিত ব্রিগেড। তাই চোট পেয়ে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে অক্ষর প্যাটেল ছিটকে গেলেও তেমন বিচলিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ, বিকল্প হিসেবে দলে ঢুকেছেন রবিচন্দ্রন অশ্বিন। বর্ষীয়ান এই অফস্পিনার ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। খেলেছেন ২০১৫ বিশ্বকাপও। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছে ভারত। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন অশ্বিনই।

    দুরন্ত ফর্মে বোলাররা

    লড়াইটা হতে চলেছে মূলত ইংল্যান্ডের ব্যাটিংয়ের সঙ্গে ভারতীয় বোলিংয়ের। একদিকে, জস বাটলার, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, দাবিদ মালান ও লিয়াম লিভিংস্টোনের মতো তারকার উপস্থিতি। অন্যদিকে, ভারতীয় বোলাররাও দুরন্ত ফর্মে। তাই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা চলবে। তবে ভারতীয় ব্যাটিংকে একেবারে উড়িয়ে দেওয়ার কোনও সুযোগ নেই। ফর্মে আছেন শুভমান গিল। রানে ফিরেছেন বিরাট রোহিত শর্মা। তাছাড়া বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আয়াররা বড় ইনিংস খেলে খোশ মেজাজে। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বোলারদেরও কঠিন পরীক্ষায় পড়তে হবে।

    কী বললেন দ্রাবিড়

    বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘‘আগে উপমহাদেশের উইকেটে আমরা যে সুবিধা পেতাম সেটা আর এখন পাই না। কারণ, গত ১০ বছরে বিদেশি ক্রিকেটারেরা ভারতের মাটিতে অনেক বেশি ক্রিকেট খেলছে। বিশেষ করে আইপিএলের মতো প্রতিযোগিতায় দু’মাস ভারতে থাকছে তারা। ফলে এখানকার উইকেটের সঙ্গে অনেক বেশি মানিয়ে নিতে পারছে। তাই বিশ্বকাপে ঘরের মাঠের সুবিধা আমরা পাব না।’’ ভারতীয় কোচ বলেন, ‘‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দলের ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস আছে। বিশ্বকাপে ভালো খেলতে মুখিয়ে তারা। আশা করছি, নিজেদের সেরা খেলাটা খেলতে পারব। বিশ্বকাপে ভাল ফল করতে পারব।’’

    আরও পড়ুন: ফের দেশকে পদক এনে দিলেন শ্যুটাররা, রুপো দিয়ে শনিবার শুরু ভারতের

    হারল পাকিস্তান

    এদিকে, শুক্রবার হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ম-আপ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। তবে বাবরের ৮০ রিজওয়ানের সেঞ্চুরির (১০৩) উপর ভর করে পাক দল প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৪৫ রান তুলেছিল। যা দেখে অনেকেরই হয়তো মনে হয়েছিল, কিউয়িদের পক্ষে এই রান চেজ করা সম্ভভ হবে না। কিন্তু টিম গেমে অসাধ্য সাধন করে নিউজিল্যান্ড। মাত্র ৪৩.৪ ওভারেই তারা লক্ষ্য হাসিল করে। ওপেনার রাচিন রবীন্দ্র (৯৭) অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। বড় রান পেলেন কেন উইলিয়ামসন (৫৪), ড্যারিল মিচেল (৫৯)। ঝোড়ো ব্যাটিং করেন মার্ক চ্যাপম্যানও (অপরাজিত ৬৫)। 

    জিতল বাংলাদেশ

    এদিকে, শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে চমক দিল বাংলাদেশও। তামিম বিতর্কে বেশ চাপে ছিলেন সাকিব-আল-হাসান। তার উপর চোট, তাই এই ম্যাচে তিনি খেলেননি। তাতেও অবশ্য দল জিতেছে। যা বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে বাংলাদেশের ক্রিকেটারদের মনোবল চাঙ্গা করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asian Games: ফের দেশকে পদক এনে দিলেন শ্যুটাররা, রুপো দিয়ে শনিবার শুরু ভারতের

    Asian Games: ফের দেশকে পদক এনে দিলেন শ্যুটাররা, রুপো দিয়ে শনিবার শুরু ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) রুপো জয় দিয়ে শুরু হল ভারতের সপ্তম দিনের সকাল। দেশকে ফের একটি পদক এনে দিলেন ভারতের শ্যুটাররা। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেন সরবজ্যোত সিং এবং দিব্যা থারিগল (India Shooting Medal)। এই নিয়ে এখনও পর্যন্ত ভারতের মোট সংখ্যা দাঁড়াল ৩৪। শুধুমাত্র শ্যুটিং থেকেই ১৯টি পদক এসেছে। পদক তালিকায় (India at Hangzhou Games) ভারতের স্থান এখন চতুর্থ। তবে, অল্পের জন্য সোনা হাতছাড়া হওয়ায় জন্মদিনে সামান্য আফশোস থেকে গেল সরবজ্যোতের। 

    শনিবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ভারত বনাম চিন ফাইনাল ছিল। প্রতিপক্ষ দলের সদস্য হলেন চিনের অলিম্পিক চ্যাম্পিয়ন শ্যুটার জিয়ান র‍্যানজিন এবং বাকু বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী শ্যুটার ঝ্যাং বাওয়েন। এমন বিশ্বজয়ী প্রতিপক্ষকেও প্রবল চাপে ফেলে দিয়েছিলেন সরবজ্যোত-দিব্যা জুটি (Asian Games 2023)। এই প্রতিযোগিতায় লক্ষ্য থাকে কোন দল আগে ১৬ পয়েন্টে পৌঁছতে পারবে। ভারত একটা সময় ৭-৩ ফলে এগিয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে চিনের ঝ্যাং বাওয়েন এবং জিয়ান র‍্যানজিন ১১-১১ করে দেয়। একটা সময় ১৩-১৩ পয়েন্ট হয় দুই দলের। পরের রাউন্ডটি ড্র হয়। তার পরের রাউন্ডে চাপের মুখে সরবজ্যোতের শট কিছুটা এলোমেলো হয়ে যায়। এর ফলে জিতে সোনার পদক নিশ্চিত করে চিন। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় শুটিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলকে (India Shooting Medal)।

    ২২ বছরের সরবজ্যোৎ ইতিমধ্যেই সোনার স্বাদ পেয়ে গিয়েছেন হাংঝৌ গেমসে। ১০ মিটার এয়ার পিস্তলের টিম ইভেন্ট থেকে সোনা পেয়েছেন অর্জুন সিং চিমা, শিবা নারওয়ালের সঙ্গে। ব্যক্তিগত ইভেন্ট থেকে পদক আসেনি। সেই আক্ষেপ মিক্সড ডাবলসে মেটাতে চেয়েছিলেন পঞ্জাবের ছেলে। কিন্তু, জন্মদিনে স্বপ্নপূরণ হল না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: নিম্নচাপের প্রভাব! কলকাতা সহ ১০ জেলায় দিনভর বৃষ্টি, পুজোর আগে মাথায় হাত ব্যবসায়ীদের

    Weather Update: নিম্নচাপের প্রভাব! কলকাতা সহ ১০ জেলায় দিনভর বৃষ্টি, পুজোর আগে মাথায় হাত ব্যবসায়ীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আশ্বিনের মাঝামাঝিও চলছে বৃষ্টি। ফের নিম্নচাপের প্রভাবে শনি ও রবিবার বৃষ্টির আশঙ্কা। শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। নিম্নচাপের দরুন এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। সারাদিন একই আবহাওয়া থাকার পূর্বাভাস। ১০ টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। স্বাভাবিকভাবেই পুজোর মুখে উইকেন্ডে কেনাকাটা করার জন্য মুখিয়ে রয়েছে বহু মানুষ। কিন্তু, বৃষ্টির জন্য বিপাকে পড়তে হয়েছে তাঁদেরও।

    পুজোর বাজারে ক্ষতি

    স্বাভাবিকভাবেই পুজোর মুখে উইকেন্ডে কেনাকাটা করার জন্য মুখিয়ে রয়েছে বহু মানুষ। কিন্তু, বৃষ্টির জন্য বিপাকে পড়তে হয়েছে তাঁদেরও। সপ্তাহান্তেই মূলত বিকিকিনি হয়। সেক্ষেত্রে প্রায় প্রতি শনি ও রবিবারই বৃষ্টি হচ্ছে। হাতিবাগান-গড়িয়াহাট চত্বরে হকাররা মার খাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পুজোর প্যান্ডেল তৈরির কাজও। 

    কেন বৃষ্টিপাত

    মায়ানমার উপকূলে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বর্তমানে নিম্নচাপের রূপ নিয়েছে। এর অভিমুখ উত্তর ওডিশা এবং পশ্চিমবঙ্গ উপকূল। ফলে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।এছাড়াও পূর্ব মধ্য আরব সাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা গোয়া এবং কঙ্কন উপকূলে অবস্থান করছে। তা শক্তি বাড়িয়ে আরও স্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

    কবে আবহাওয়ার উন্নতি

    শনি ও রবিবার আবহাওয়া একইরকম থাকবে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। মঙ্গলবারের পর থেকে বৃষ্টি কমবে। আকাশ পরিষ্কার হবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ।

    আরও পড়ুন: ‘‘মানুষের চাকরি নেই, পুজো কমিটিকে ৭০ হাজার টাকা’’! কড়া মন্তব্য বিচারপতি সিনহার

    কোন কোন জেলায় বৃষ্টি

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চলতে পারে । উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সোম ও মঙ্গলবারেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের এ জেলাগুলিতে।

    উত্তরের পূর্বাভাস

    শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ওপরের পাঁচ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Justice Amrita Sinha: ‘‘মানুষের চাকরি নেই, পুজো কমিটিকে ৭০ হাজার টাকা’’! কড়া মন্তব্য বিচারপতি সিনহার

    Justice Amrita Sinha: ‘‘মানুষের চাকরি নেই, পুজো কমিটিকে ৭০ হাজার টাকা’’! কড়া মন্তব্য বিচারপতি সিনহার

    মাধ্যম নিউজ ডেস্ক: মানুষের চাকরি নেই। মানুষ বেতন পাচ্ছেন না। পেনশন পাচ্ছেন না। আর পুজো (Durga Puja 2023) কমিটিগুলিকে বড় টাকা অনুদান দিচ্ছে রাজ্য সরকার। এটা অবাক করার বিষয়। শুক্রবার কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে দুর্গাপুজো সংক্রান্ত একটি মামলা চলাকালীন এই মন্তব্য করলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। তাঁর এই মন্তব্যকে স্বাগত জানাল বিরোধীরা।

    কী বলল আদালত

    দুর্গাপুজো করতে চেয়ে তমলুক পুরসভার কাছে অনুমতি চেয়েছিল একটি ক্লাব। অনুমতি দেয়নি পুরসভা। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করে ওই ক্লাব। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি জিজ্ঞেস করেন, তমলুক পুরসভার অধীনে ক’টা পুজো হয়? রাজ্যের আইনজীবী জানান, ৫০টার মতো পুজো হয়। এর পরেই বিচারপতি বলেন, ‘‘সব পুজো কমিটি কি ৭০ হাজার টাকা পাবে?’’ রাজ্যের আইনজীবী জানান, সকলে পায় না। যে সব ক্লাব রাজ্যে নথিভুক্ত রয়েছে, শুধু তারা পায়। এরপরই বিচারপতি সিনহা বললেন, “আমি অনেক মামলা শুনেছি, যেখানে মানুষ বেতন, পেনশন, চাকরি পাচ্ছেন না। আর পুজো কমিটিগুলিকে টাকা দেওয়া হচ্ছে!” এর পরেই বিচারপতি পুজো কমিটির উদ্দেশে বলেন, ‘‘জেলাশাসকের দফতরে পুজো নিয়ে বৈঠকে হবে। সেখানে যান। কী বলেন, দেখুন।’’ তিনি এই প্রশ্নও তোলেন যে, গত বছর ওই পুজোর অনুমিত ছিল। তা হলে এ বছর কেন আটকানো হচ্ছে।

    আরও পড়ুুন: “পশ্চিমবঙ্গ থেকে চোরেদের লিডার দিল্লি যাচ্ছেন” অভিষেককে তীব্র আক্রমণ সুকান্তর

    কী বলছে বিরোধীরা

    বিচারপতির এই মন্তব্যে তাঁর পক্ষ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন বিরোধীরা। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘আদালতের এই পর্যবেক্ষণকে স্বাগত জানাচ্ছি। ঠিক কথাই বলছে আদালত। মূলধনী খাতে ব্যয় অর্ধেক, জেলা হাসপাতালে জীবনদায়ী ওষুধ নেই। কলকাতা হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য ওষুধ নেই। রাস্তাঘাট ভাঙা, নতুন শিল্প নেই, সরকারি চাকরি নেই, স্কুলের চাকরি সব বিক্রি হয়ে গিয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শুধু হচ্ছে খেলা। দুর্গাপুজোকে অনুদান দেওয়া। এর কী মানে? ৭০ হাজার টাকা করে যদি ক্লাবগুলোকে দেওয়া না হত, তাহলে কি মা দুর্গা এখানে পৌঁছতেন না হিমালয় থেকে? আসলে এটা মানুষেরও দেখা দরকার, দলমত নির্বিশেষে এই সরকারে টাকা দিয়ে ভোট কেনার প্রচেষ্টা সেটা বন্ধ হওয়া উচিত।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • World Heart Day: কম বয়সেও হার্ট অ্যাটাক! বিশ্ব হার্ট দিবসে জানুন হৃদযন্ত্র ভাল রাখার সহজ কিছু উপায় 

    World Heart Day: কম বয়সেও হার্ট অ্যাটাক! বিশ্ব হার্ট দিবসে জানুন হৃদযন্ত্র ভাল রাখার সহজ কিছু উপায় 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছর ২৯ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব হার্ট দিবস (World Heart Day)। সারা বিশ্বে মানুষকে কার্ডিওভাস্কুলার নানা সমস্যা নিয়ে সচেতন করার জন্যই আলাদা করে একটা দিনের উদযাপন। ২০২৩-এর বিশ্ব হার্ট দিবসের থিম হল, “Use Heart, Know Heart” অর্থাৎ, হৃদযন্ত্র শুধু ব্যবহার করবেন না, আপনার হৃদযন্ত্রকে জানুন।

    কম বয়সেই হার্ট অ্যাটাক

    এখন ২০ বছর বয়সেও হার্টের অসুখ দেখা যাচ্ছে। এর ফলে হার্টের অসুখের বিষয়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব আরও বাড়ছে। সেই উপলক্ষ্যেই এই দিবসটির (World Heart Day) গুরুত্বও বাড়ছে। হৃদরোগ এবং হৃদরোগের কারণে মৃত্যু ঠেকাতে মানুষকে সতর্ক করে দেওয়াই বিশ্ব হার্ট দিবসের লক্ষ্য। চিকিৎসকদের কথায়  হাই ব্লাড প্রেসার মহামারীর থেকে কম কিছু নয়! শুধু বয়স্করা নয়, কমবয়সীরাও রীতিমতো ঘায়েল হচ্ছেন, উচ্চ রক্তচাপের সমস্যায়। আর তার ফলস্বরূপ কমবয়সেই হচ্ছে হার্ট অ্যাটাক!

    দিনটির গুরুত্ব কেন বাড়ছে

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, ফি বছর সারা পৃথিবীর প্রায় ১ কোটি ৭৯ লক্ষ মানুষ হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওরের মতো কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হয়ে প্রাণ হারান। তাই দীর্ঘায়ু হওয়ার ইচ্ছে থাকলে যত দ্রুত সম্ভব হার্টের দিকে নজর ফেরান। শেষ এক দশকে হার্টের রোগে আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। তাই এই দিনটির (World Heart Day) গুরুত্বও এখন অপরিসীম।

    হার্ট সুস্থ রাখার উপায়

    হার্ট (World Heart Day) ভালো রাখতে চাইলে সব সময় অ্যাক্টিভ থাকুন। প্রতি সপ্তাহে ৭৫ থেকে ১৫০ মিনিট হালকা ব্যায়াম করুন। কিংবা হাঁটুন। শাকসবজি, বিনস, মাছের স্বাস্থ্যকর চর্বি যোগ করুন আপনার খাদ্যতালিকায়। এতে মিলবে উপকার। শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এই সকল খাবার। স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার খান সীমিত। মাখন, চর্বি, চর্বিযুক্ত মাংস ও দুগ্ধজাত পণ্য যতটা পারবেন কম খান। এমন খাবার হার্টের জন্য মোটেই ভালো নয়। হার্ট ভালো রাখতে চাইলে আপনার ওজন রাখুন নিয়ন্ত্রণে। হার্ট অ্যাটাক থেকে স্ট্রোকের মতো সমস্যার কারণ হতে পারে এই স্থূলতা। হার্ট ভালো রাখতে সঠিক লাইফস্টাইল মেনে চলুন। রোজ সঠিক সময় খাবার খান। রোজ সঠিক সময় ঘুমান। রোজ ৭ থেকে ৮ ঘন্টা বিশ্রাম নিন।  

    হার্ট অ্যাটাকের পিছনে

    হার্টের রোগের ফাঁদে পড়ার অন্যতম কারণ হল দীর্ঘদিনের হাই সুগার, প্রেশার ও কোলেস্টেরল। আসলে এই রোগগুলি সরাসরি বা পরোক্ষভাবে হার্টের বারোটা বাজাতে পারে। তাই হৃদরোগের ফাঁদ এড়াতে চাইলে আপনাকে ডায়াবিটিস, প্রেশার ও কোলেস্টেরলের মতো ঘাতক অসুখকে বাগে আনতেই হবে। আজকাল আমরা সকলেই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাই। আর এই কারণেও হার্টের (World Heart Day) রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। তাই সুস্থ থাকতে নিয়মিত প্রাণায়াম বা যোগা করে স্ট্রেস কমান।

    আরও পড়ুন: কাজের চাপ আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই কি বাড়াচ্ছে তরুণ প্রজন্মের হৃদরোগ?

    হাসিতেই সমাধান

    হার্টের সমস্যায় নানা ওষুধ তো আবিষ্কার হয়েছে, তবে হাসিতেই মিলবে হৃদযন্ত্রের সমস্যার সবচেয়ে বড় সমাধান! এমনই দাবি করছেন ব্রাজিলের একদল বিজ্ঞানী। তাঁর বলছেন ‘লাফটার থেরাপি’র মাধ্যমেই হৃদযন্ত্রকে ভালো রাখার পাশাপাশি হৃদযন্ত্রের সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ সংস্থার বার্ষিক বৈঠকে বলা হয়েছে, হৃদযন্ত্রের সমস্যা সমাধানে হাসি-চিকিৎসার বিকল্প নেই৷ হাসি একদিকে যেমন এন্ড্রোফিন রিলিজ করে, তেমনই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্র ভালো রাখে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share