Tag: Madhyom

Madhyom

  • CV Ananda Bose: পুজোয় এবার নবান্ন বনাম রাজভবন! ‘দুর্গা ভারত সম্মান’ দেবেন রাজ্যপাল, কারা পাবেন?

    CV Ananda Bose: পুজোয় এবার নবান্ন বনাম রাজভবন! ‘দুর্গা ভারত সম্মান’ দেবেন রাজ্যপাল, কারা পাবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজভবন-নবান্নর দ্বৈরথ ফের অন্য মাত্রা পেল। এবার দুর্গাপুজো নিয়েও মমতা-রাজ্যপালের লড়াই! সেটাই দেখতে চলেছে রাজ্যবাসী। দুর্গাপুজোর সময় হয়েছে। দুর্গাপুজোর জন্য বাংলার বিভিন্ন দুর্গাপুজোর আয়োজকদের বিশেষ সম্মান দিয়ে থাকে রাজ্য সরকার। মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা, বিভিন্ন ক্যাটাগরিতে দুর্গাপুজোর আয়োজকদের ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেয় রাজ্য সরকার। এবার বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসও (CV Ananda Bose) দেবেন ‘দুর্গাভারত’ সম্মান। তবে, উপলক্ষ বাংলার দুর্গাপুজো হলেও, এই সম্মান শুধু বঙ্গবাসীদের জন্য সীমিত নয়। গোটা দেশের যে কোনও রাজ্যের কৃতীরা এই সম্মান পেতে পারেন। শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান থেকে শুরু করে গবেষণা, তথ্য-প্রযুক্তি, সমাজসেবা, বাণিজ্য, চিকিৎসা, যে-কোনও ধরনের শিল্প এবং আর বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা এই পুরস্কারের জন্য মনোনীত হতে পারেন। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

    রাজভবন থেকে কী কী পুরস্কার দেওয়া হবে?

    রাজভবন থেকে ইতিমধ্যেই মনোনয়নের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কোনও ব্যক্তি বিশেষ বা নাগরিক সমাজ বা কোনও প্রতিষ্ঠান রাজভবনের এই সম্মাননার জন্য মনোনয়ন করতে পারেন। মনোনয়ন পাঠানো শেষ দিন ৩০ সেপ্টেম্বর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাজের বিকাশে বিশেষ উদ্যোগকে সম্মানিত করবেন রাজ্যপাল (CV Ananda Bose)। ‘দুর্গা ভারত সম্মানে’ বিভিন্ন ধরনের সম্মাননার ব্যবস্থাও রাখা হয়েছে। ‘দুর্গা ভারত পরম’ সম্মান, ‘দুর্গা ভারত’ সম্মান ও ‘দুর্গা ভারত’ পুরস্কার এই তিন ধরনের সম্মাননার ব্যবস্থা করেছে রাজভবন। পুরস্কার মূল্য হিসেবে দেওয়া হবে, এক লক্ষ,পঞ্চাশ হাজার ও ২৫ হাজার টাকা করে।

    রাজভবনের এই পুরস্কার নিয়ে শুরু হয়েছে চর্চা

    বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে নবান্ন-রাজভবনের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। এখানেই শেষ নয়, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেও রাজভবন-নবান্নের বিরোধ চরমে ওঠে। পঞ্চায়েত নির্বাচন ঘিরে বেলাগাম অশান্তি ও পঞ্চাশ জনের বেশি মানুষের মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে যায়। তখন সরকারকে ধারাবাহিক ভাবে তীব্র আক্রমণ করেন। পালটা জবাব দেয় তৃণমূল। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল (CV Ananda Bose) হিসাবে দায়িত্ব নেওয়ার পর নবান্নর সঙ্গে রাজভবনের মসৃণ সম্পর্ক দেখা গেলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। প্রসঙ্গত, এর আগেও একাধিক সেল চালু করেছে রাজ্যপাল রাজভবনে। কখনও ছাত্রছাত্রীদের অভিযোগ জানানোর জন্য ‘আমনে সামনে’ পদক্ষেপ, আবার কখনও গ্রিভান্স সেলও চালু করেছেন রাজ্যপাল। সম্প্রতি, আমেরিকা সফরে যাওয়ার কথা থাকলেও ডেঙ্গি পরিস্থিতি এবং রাজ্যের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে সেই সফর বাতিল করেছিলেন রাজ্যপাল। আর এবার দুর্গাপুজোকে মাথায় রেখে এই বিশেষ সম্মান রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলার শ্রেষ্ঠ উৎসব উদযাপনে শামিল হতে চায় রাজভবনও। ফলে, বাঙালির সবথেকে বড় উৎসব নিয়েও স্নায়ু যুদ্ধ শুরু হল বলে রাজনৈতিক মহল মনে করছে। কারণ, রাজভবনের তরফে এমন উদ্যোগ আগে কখনওই নেওয়া হয়নি। চলতি বছরের রাজভবনের এই উদ্যোগ নবান্ন টক্কর দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে ওয়াকিবহল মহল মনে করছে। রাজভবনের এই পুরস্কার নিয়ে শুরু হয়েছে চর্চা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shakib Al Hasan: দোলাচলে বাংলাদেশ ক্রিকেট! কবে অবসর? জানালেন শাকিব 

    Shakib Al Hasan: দোলাচলে বাংলাদেশ ক্রিকেট! কবে অবসর? জানালেন শাকিব 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগে অস্থির পরিস্থিতি বাংলাদেশ শিবিরে। দলে সুযোগ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছিলেন তামিম ইকবাল। পাল্টা দিতে ছাড়েননি শাকিব-আল-হাসানও। এবার সেই লড়াইয়ে ঢুকে পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। তিনিও একটি ভিডিও পোস্ট করে তামিম ও শাকিব, দু’জনকেই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর মতে, বিশ্বকাপের আগে তামিমের অধিনাকত্ব ছাড়া ঠিক হয়নি। উল্লেখ্য,যা নিয়ে বিরাট জলঘোলা হয়েছিল।  হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে বড় ভূমিকা ছিল মাশরাফির। তাই তামিমের বিশ্বকাপ দলে না থাকাটা তাঁর কাছে বেশ অস্বস্তির। নীচের দিকে ব্যাট করা নিয়ে তামিমের সঙ্গে শাকিব ও টিম ম্যানেজমেন্টের যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা কথা বলে মিটিয়ে নেওয়া উচিত ছিল বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘শাকিব তো একবার ফোন করতে পারত তামিমকে, বোঝাতে পারত। তাহলে জল এত দূর গড়াত না।’

    কবে অবসর নিচ্ছেন শাকিব

    এটাই হতে চলেছে শাকিবের শেষ বিশ্বকাপ। কারণ, তিনি জানিয়ে দিয়েছেন ২০২৫ সালে ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেবেন। তার আগেই অর্থাৎ বিশ্বকাপের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত টি-২০  আন্তর্জাতিক ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবসরের ডেট লাইন ঘোষণা করে শাকিব আসলে চাপমুক্ত হতে চেয়েছেন বলেই মত ওয়াকিবহাল মহলের। কারণ, তিনি জানেন, এবারের বিশ্বকাপে ব্যর্থ হলে সামোলচা অনেক তীব্র হবে। তাই আগেভাগেই নিজের পিঠ বাঁচানোর পথ খুঁজে নিলেন শাকিব। বিতর্কের মধ্যেই শুক্রবার গুয়াহাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপে তামিমের অভাব ঢাকা বড় চ্যালেঞ্জ শাকিবের সামনে। সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচে তিনি টপ অর্ডার ব্যাটিং গুছিয়ে নিতে চাইবেন। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। ৭ অক্টোবর খেলাটি হবে ধরমশালায়।

    আরও পড়ুন: শ্যুটিংয়ে ব্যক্তিগত ভাবে একই বিভাগে সোনা ও রুপো ভারতের পলক ও এশার, ব্রোঞ্জ পাকিস্তানের

    গুয়াহাটিতে বিশ্বকাপের ছোঁয়া

    গুয়াহাটিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলাটি শুরু হবে দুপুর ২ টোয়। দেখা যাবে স্টার স্পোর্টস -২ চ্যানেলে। এছাড়া লাইভ স্ট্রিমিং হবে ডিজনি হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে। ইতিমধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে পৌঁছে গিয়েছে ভারতও। শনিবার ভারত মুখোুমখি হবে ইংল্যান্ডের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Asian Games 2023: শ্যুটিংয়ে একই বিভাগে ব্যক্তিগত সোনা ও রুপো ভারতের পলক ও এশার, ব্রোঞ্জ পাকিস্তানের

    Asian Games 2023: শ্যুটিংয়ে একই বিভাগে ব্যক্তিগত সোনা ও রুপো ভারতের পলক ও এশার, ব্রোঞ্জ পাকিস্তানের

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্যুটিংয়ে একই ইভেন্টে সোনা এবং রুপো জিতল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে দলগত ভাবে পদক জয়ের পর ব্যক্তিগত বিভাগেও সোনা জিতলেন পলক গুলিয়া। রুপো পেলেন এশা সিং। এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন পলক। তিনি সোনা জিতলেন ২৪২.১ পয়েন্ট স্কোর করে। গেমসের রেকর্ড (২৪০.৩) ভেঙে দেন তিনি। এশা পান ২৩৯.৭ পয়েন্ট। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন পাকিস্তানের কিশমালা তলত (২১৮.২)।

    প্রথম থেকেই দাপট ভারতের

    চিন, হংকংয়ের শ্যুটারেরা শুরু থেকেই পিছিয়ে পড়েন। পলক এবং এশা ফাইনালের শুরু থেকেই প্রথম তিনের মধ্যে ছিলেন। শেষ তিনের লড়াইয়ে পাকিস্তানের কিশমালা হেরে যেতেই ভারতের সোনা এবং রুপো নিশ্চিত হয়ে যায়। কিন্তু কে কোন পদক পাবেন তা তখন নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত ১৭ বছরের পলকই সোনা জিতে নেন। রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁর থেকে এক বছরের বড় এশাকে।

    টেনিসে সাফল্য

    শুক্রবার টেনিসে ছেলেদের ডবলসে রুপো পেয়েছে ভারত। ফাইনালে চিনের কাছে হেরে যান রামকুমার রমানাথন এবং সাকেথ মাইনেনি। ৪-৬, ৪-৬ গেমে হেরে যান তাঁরা। টেনিসে মিক্সড ডাবলসে রোহন বোপান্না-রুতুজা ভোসালে জুটি সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন। তাই টেনিস থেকে আরও পদক জিতবে ভারত।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     

  • ICC World Cup 2023: প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে রোহিত-কোহলিরা! বিশ্বজয় নিয়ে কী ভাবছেন দ্রাবিড়?

    ICC World Cup 2023: প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে রোহিত-কোহলিরা! বিশ্বজয় নিয়ে কী ভাবছেন দ্রাবিড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনে লক্ষ্য শুধুই বিশ্বকাপ। ইতিমধ্যেই ভারতে আসতে শরু করে দিয়েছে প্রতিটি দেশ। বিশ্বকাপের মূল পর্বের ম্যাচে নামার আগে দল নিয়ে শেষ পরীক্ষা নীরিক্ষার জন্য প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিটি দল। আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের মঞ্চে প্রথম প্রস্তুতি পর্বের ম্যাচে নামবে ভারত। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই ম্যাচ খেলতে ২৮ সেপ্টোম্বর গুয়াহাটিতে পৌঁছে গেল ভারতীয় দল।  সেখানেই ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রস্তুতি ম্যাচ হলেও তা নিয়েও সমর্থকদের উন্মাদনা দেখার মতো। 

    দলের সঙ্গে অশ্বিন

    অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন। তা থেকেই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁর দলে ঢোকার কথা। পরে আইসিসি-র তরফেও এ কথা সরকারি ভাবে ঘোষণা করা হয়। এখন অশ্বিন এই ভারতীয় স্কোয়াডে বিরাট কোহলির পর দ্বিতীয় প্লেয়ার, যিনি ২০১১ ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচ ব্যাটিং বান্ধব উইকেটে হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ভারতের শক্তিশালী পেস বোলিং আক্রমণকে মারকুটে ওপেনারদের সামনে অস্বস্তিতে দেখিয়েছে। রান আটকাতে বা নিজেদের বোলিং দক্ষতা কাজে লাগিয়ে উইকেট তুলতে ব্যর্থ হয়েছে তারা। যদিও ডেথ ওভারে তারা ভালো বোলিং করেছেন। কিন্তু বিশ্বকাপে এরকম পিচে খেলা হলে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষদের আটকানো অসম্ভব হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অশ্বিনের অভিজ্ঞতা দলের কাজে লাগবে। 

    ব্যাটিং প্রসঙ্গে দ্রাবিড়

    সাম্প্রতিক অতীতে স্পিনের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় ভারতীয় ব্যাটারদের দুর্বলতা সামনে চলে এসেছে। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের মত সাধারণ মানের স্পিনারের সামনে তারা যেভাবে সেট হওয়ার পর উইকেট ছুড়ে দিয়ে এসেছেন তা বিশ্বকাপের আগে রাহুল দ্রাবিড়ের চিন্তা বাড়াচ্ছে। এই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার হেডস্যার বলেন, ‘চোট সারিয়ে প্রায় ৬-৭ মাস পর মাঠে ফিরলেও রাহুল দারুণ ব্যাট করছে। সঙ্গে পুরো ৫০ ওভার উইকেটকিপিং করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শ্রেয়স আইয়ার চোট সারিয়ে নিজের নামের প্রতি সুবিচার করেছে। এটা কিন্তু সহজ বিষয় নয়। গিল-কোহলি-রোহিতরা ভাল খেলছে। দু-একটা ব্যাতিক্রম। বিশ্বকাপেও এই সব গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা তাদের পারফরম্যান্স বজায় রাখুক। এটাই চাই। তাহলেই আরও একবার বিশ্বকাপ জয় সম্ভব।”

    আরও পড়ুন: চিনের অসহযোগিতা, অনুশীলনের সঙ্গী পাননি! রুপো জিতে চোখের জলে ভাসলেন রোশিবিনা

    কবে কোন খেলা

    ভারত ৩০ সেপ্টেম্বর, শনিবার নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। ৩ অক্টোবর, মঙ্গলবার ভারত নিজেদের দ্বিতীয় অনুশীলন ম্যাচে মাঠে নামবে কোয়ালিফায়ার নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই ম্যাচটি খেলা হবে তিরুবনন্তপুরমে। ২টি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টো থেকে। মূল পর্বে ভারতের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। খেলা হবে ৮ অক্টোবর। ম্যাচ হবে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে।

    তিরুপতিতে গম্ভীর

    ভারতের ঝুলিতে দীর্ঘ ১১ বছর বিশ্বকাপ আসেনি। এ বার তাই ভারতের প্রতিটি ক্রিকেট প্রেমী প্রার্থনা করছেন বিশ্বকাপ জিতুক রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও বিশ্বকাপ জয়ের প্রার্থনা করছেন। সদ্য তিরুমালা মন্দিরে পুজো দিয়ে বিশ্বকাপে ভারতের সাফল্য কামনা করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     
     
  • Abhishek Banerjee: ফের অভিষেককে সমন ইডির! দিল্লিতে ঘেরাও কর্মসূচির দিনই তলব সাংসদকে 

    Abhishek Banerjee: ফের অভিষেককে সমন ইডির! দিল্লিতে ঘেরাও কর্মসূচির দিনই তলব সাংসদকে 

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল ইডি। আগামী ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা।  ওই দিনই দিল্লিতে দলের নেতা কর্মীদের নিয়ে ধরনা কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাই ৩ অক্টোবর অভিষেক হাজিরা দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

    কখন হাজিরা

    আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। সেই নোটিসের কথা এক্স মাধ্যমে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। সম্প্রতি লিপস অ্যান্ড বাউন্ডস অভিষেকের সম্পত্তি খতিয়ানের প্রশ্নে ইডি-কে কার্যত তুলোধনা করেছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির প্রশ্ন, ‘রিপোর্টে একটি পাতায় দু’জনের নাম আছে। ঠিকানা দেওয়া, ৩০বি হরিশ চাটার্জি স্ট্রিট। এটা কি সংস্থার রেজিস্ট্রার্ড ঠিকানা? একটা সময়ে এই ঠিকানা রেজিস্ট্রার্ড হয়েছিল। সংস্থার বদলের সময়ে নিয়ম মানা হয়েছে? যে ওই কাজে অনিয়ম হয়েছে কিনা? ১৯ এপ্রিল ২০১২ তিনজন ডিরেক্টর ছিলেন। কিন্তু রেজিস্ট্রেশন সময় দু’জন হল? ১১৮এ হরিশ মুখার্জি রোডে কার সম্পত্তি? সম্পত্তি বাজেয়াপ্ত তালিকায় নেই কেন’?

    ফের কেন তলব

    বিচারপতির এই প্রশ্নের মাত্র দুদিন পরেই অভিষেককে তলব করল ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, লিপস অ্যান্ড বাউন্ডস মামলা প্রসঙ্গেও অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও হিসাবে অভিষেকের কী ভূমিকা ছিল তা জানতে তাঁকে তলব করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বরও ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক৷ সেদিনও প্রায় ৯ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷

    আরও পড়ুন: পুলিশ সরানোর নির্দেশ! রাজভবনের আবাসিক এলাকার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: পুলিশ সরানোর নির্দেশ! রাজভবনের আবাসিক এলাকার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

    CV Ananda Bose: পুলিশ সরানোর নির্দেশ! রাজভবনের আবাসিক এলাকার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকা ও গ্রাউন্ড ফ্লোর থেকে পুলিশকে সরানোর নির্দেশ। ওই এলাকার নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ। সূত্রের খবর, রাজভবনের তরফে গোটা বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হয়েছে। এমনকী রাজ্য প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে বলে খবর।

    কেন এই নির্দেশ

    রাজভবন সূত্রে খবর, পুলিশের ‘সন্দেহজনক’ গতিবিধির কথা জানিয়ে বুধবারই রাজ্য প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে।  উল্লেখ্য, রাজভবনে যে এলাকায় রাজ্যপাল সিভি আনন্দ বোস থাকেন, সেখানে পুলিশি নজরদারি অভিযোগ উঠেছে। বুধবার রাতে ওই এলাকায় দুই পুলিশকর্মীকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে, বলে খবর। সেই কারণে রাজভবনে নিরাপত্তার দায়িত্ব থাকা ৫০ জন পুলিশকর্মীকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    কী বলছে রাজভবন

    রাজভবনের বক্তব্য, রাজভবন চত্বর এবং একেবার নীচের তলা কলকাতা পুলিশের অধীনেই থাকবে। রাজভবনের ভিতরে অনেকগুলো ভাগ রয়েছে। এক তলায় লাইব্রেরি, দোতলায় অফিস, তিন তলায় রাজ্যপালের রেসিডেন্সিয়াল এলাকা। রাজভবনের বক্তব্য, রাজ্যপালের রেসিডেন্সিয়াল আর অফিসিয়াল এলাকার নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হোক। রাজভবন চত্বর ও অন্যান্য এলাকা কলকাতা পুলিশের নজরেই থাকবে। যে দু’জন পুলিশ কর্মীর গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, তাঁদের বিষয়ে লালবাজারে জানানো হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে রাজভবনের তরফে। লালবাজারের তরফে এখনও পর্যন্ত এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    আরও পড়ুন: ‘২ হাজার কোটি টাকা পড়ে থাকলেও খরচ করতে পারছে না রাজ্য’, তোপ সুকান্তর

    রাজভবনের যে অংশে রাজ্যপাল থাকেন তার কাছে পুলিশের (Police) সন্দেহজনক গতিবিধির অভিযোগ ওঠে। আবাসিক এলাকা ছেড়ে চলে যেতে বলার পরেও ২ পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘুরে ফিরে আসার অভিযোগ করা হয়। কী উদ্দেশ্যে রাজভবনের আবাসিক এলাকায় পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূলের এক মন্ত্রী রাজ্যপাল সম্পর্কে ভ্যাম্পায়ার বা সাদা হাতির মতো শব্দ ব্যবহার করেন। সেদিক থেকে নজরদাররির বিষয়টি কোনওভাবেই অস্বাভাবিক নয়।” 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Shakib Al Hasan: বাংলাদেশে বিবাদ! “টিম ম্যান নয়, তামিম বাচ্চাদের মতো আচরণ করছে”, তোপ শাকিবের

    Shakib Al Hasan: বাংলাদেশে বিবাদ! “টিম ম্যান নয়, তামিম বাচ্চাদের মতো আচরণ করছে”, তোপ শাকিবের

    মাধ্যম নিউজ ডেস্ক: গৃহযুদ্ধ লেগে গেল বাংলাদেশ ক্রিকেট দলে। বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) দলে সুযোগ না পেয়ে ভিডিও পোস্ট করে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা তাঁকে নীচের দিকে ব্যাট করার প্রস্তাব দেন। যা তাঁর মনঃপুত হয়নি। এই প্রসঙ্গ টেনে অধিনায়ক শাকিব-আল-হাসান (Shakib Al Hasan) কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, “তামিম বাচ্চাদের মতো আচরণ করছে। যিনি ওকে এই কথা বলেছেন, তিনি নিশ্চয়ই দলের স্বার্থ ভেবেই বলেছেন। এতে অন্যায় কিছু দেখতে পাচ্ছি না। সব ধরনের কন্বিনেশন ঠিক রাখতে হবে। পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োগ করা যেতে পারে।”

    দলের স্বার্থটাই সবার আগে

    তামিমকে পরের দিকে ব্যাট করতে নামার প্রস্তাব প্রসঙ্গে শাকিব বলেন,”এর মধ্যে আমি কোনও ভুল কিছু দেখতে পাইনি। কারণ, দলের স্বার্থটাই সবার আগে। রোহিত শর্মাও তো আগে সাত নম্বরে ব্যাট করত। পরে ওপেনার হিসেবে দশ হাজার রান করেছে। তাই কে কোন পজিশনে ব্যাট করে ক’টা শতরান করেছে, সেটা মুখ্য বিষয় নয়। আসল কথা হল, দল কী চাইছে সেটা দেখতে হবে। তাই তামিমের অভিযোগের কোনও সারবত্তা নেই। ওকে বুঝতে হবে, আমরা দেশের হয়ে খেলছি। ব্যক্তির থেকে দেশের স্বার্থটা বড়।”

    বাংলাদেশ শিবিরে অসন্তোষের মেঘ 

    বুধবার রাতেই ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। তবে তার আগে বিশ্বকাপের (Shakib Al Hasan) চূড়ান্ত ১৫ সদস্যের দল ঘোষণা নিয়ে ঢাকায় একপ্রস্থ নাটক হয়। বিসিবি চেয়ারম্যানের সঙ্গে প্রথমে দেখা করেন শাকিব। তারপর ডাকা হয় তামিমকে। পরে জানা যায়, বিসিবির প্রস্তাবে পরের দিকে ব্যাট করতে রাজি না হওয়ায় তামিমকে স্কোয়াডেই রাখা হয়নি। সাকিবের নেতৃত্বেই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। কিন্তু তামিম চুপ থাকেনি। তিনি সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনা সামনে আনার চেষ্টা করেন। যার ফলে বাংলাদেশ শিবিরে হঠাৎই অসন্তোষের মেঘ দেখা যাচ্ছে। আসলে বাংলাদেশ শিবির অনেক দিন ধরেই দুই গোষ্ঠীতে বিভাজিত। একদিকে, তামিম ও অন্যদিকে সাকিব। দু’জনের মধ্যে কথা পর্যন্ত হয় না বলে দাবি করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তা নিয়ে শাকিব ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ‘বিসিবি সভাপতির এই মন্তব্য করা ঠিক হয়নি। ঘরের কথা কি কেউ বাইরে বলে?’ 

    আরও পড়ুন: ৭ বছর পর ভারতে পাক ক্রিকেট দল! বিশ্বকাপে বাবরদের ঘিরে কড়া নিরাপত্তা

    শাকিবের অবসর প্রসঙ্গ

    তামিমের সঙ্গে লড়াইয়ে আপাতত জিতলেও, শাকিব ভালোই জানেন এভাবে বেশিদিন সংসার করা যাবে না। তাই তিনি বিশ্বকাপ অভিযানের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পূর্বাভাসও দিলেন। এবছরেই হয়তো টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন শাকিব। আর সীমিত ওভারের ক্রিকেটে তিনি ডেট লাইন ফিক্সড করেছেন ২০২৫ পর্যন্ত। তবে বিশ্বকাপে বাংলাদেশ খারাপ পারফর্ম করলে, শাকিবের অবসরের ডেটলাইন এগিয়ে আসবে না, কে-ই বা বলতে পারে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Fraud Case: আধার প্রতারণায় ফের টাকা গায়েব, দলিলে হাতের ছাপ অদৃশ্য রাখার আবেদন পুলিশের

    Fraud Case: আধার প্রতারণায় ফের টাকা গায়েব, দলিলে হাতের ছাপ অদৃশ্য রাখার আবেদন পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য চুরি করে টাকা গায়েব করার অজস্র অভিযোগ (Fraud Case) ইতিমধ্যে খবরে শিরোনামে এসেছে। এই মর্মে নড়েচড়ে বসল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, কলকাতা পুলিশের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে অর্থ সচিবকে এবং তাতে আবেদন করা হয়েছে যে কোনও দলিল ডাউনলোড করার সময় যে হাতে ছাপ দেখা যায় তা যেন অদৃশ্য রাখা হয়। অর্থাৎ দলিল পেলেও তাতে যেন আঙুলের ছাপ (Fraud Case) কখনও না থাকে।

    বায়োমেট্রিক তথ্য চুরি করে টাকা গায়েব

    প্রসঙ্গত, বায়োমেট্রিক তথ্য চুরি করে টাকা গায়েবেরঅভিযোগ একাধিক জেলা থেকেই আসছে। এক্ষেত্রে প্রতারকরা ফিঙ্গারপ্রিন্ট চুরি করছে। যে সমস্ত জায়গাগুলিতে এটিএম ব্যবস্থা নেই সেখানেই এই ধরনের ঘটনাগুলি বেশি করে ঘটছে। এমন অবস্থায় বেশ কিছু সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন সাইবার বিশেষজ্ঞরা (Fraud Case)। যেমন মোবাইলে তাঁরা এম আধার অ্যাপটি ডাউনলোড করে রাখতে বলছেন। কাজ হয়ে যাওয়ার পরে সেটিকে লক করে দিতে বলছেন। এই সমস্ত বায়োমেট্রিক তথ্য কোথায় সব থেকে বেশি চুরি যাচ্ছে? অনুসন্ধান করতে নেমে পুলিশের দাবি, দলিলে থাকা আঙুলের ছাপে বেশি জালিয়াতি হচ্ছে। অর্থাৎ বিষয়টি সরলীকরণ করলে দাঁড়ায়, কোনও ব্যক্তি হয়তো জমি কেনাবেচা করছেন, সেখানে মালিকের হাতের ছাপ থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেই মালিকের হাতের ছাপ থেকেই বায়োমেট্রিক তথ্য চুরি করছে প্রতারকরা।

    উত্তর দিনাজপুরে গ্রেফতার ২ 

    সম্প্রতি বাগুইআটির বাসিন্দা তুষার কান্তি মুখোপাধ্যায় অভিযোগ করেন যে তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে ২৮ হাজার ৯০০ টাকা। তদন্ত নেমে পুলিশ বাংলা এবং বিহারের সীমানা এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। জানা গেছে, ধৃত ২ জনের নাম মোখতার আলম, বয়স ২৩ এবং রওশন আলি, বয়স ২২। দুজনের বিরুদ্ধে (Fraud Case) এমন ছটি ব্যাংক জালিয়াতির অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের বিশেষ শাখা হানা দেয় উত্তর দিনাজপুরে, এবং সেখান থেকেই গ্রেফতার করা হয় দুইজনকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur: অশান্ত মণিপুরে হামলা বিজেপি দফতরে, ভাঙচুরের পাশাপাশি ধরানো হল আগুন

    Manipur: অশান্ত মণিপুরে হামলা বিজেপি দফতরে, ভাঙচুরের পাশাপাশি ধরানো হল আগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত মণিপুরে আক্রান্ত বিজেপির অফিস। দুই পড়ুয়াকে অপহরণ করে খুনের ঘটনায় অশান্তির আগুনে ফের জ্বলছে মণিপুর (Manipur)। বুধবার সন্ধ্যায় সেই আঁচ পরল থৌবলের বিজেপি দফতরে। অভিযোগ বিজেপি অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুনও ধরিয়ে দেয় আক্রমণকারীরা। জেলা বিজেপি দফতরে রাখা কয়েকটি গাড়িতেও আগুন ধরানো হয় বলে অভিযোগ।

    মণিপুরে (Manipur) যেন হিংসা থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ইতিমধ্যে সেখানে আফস্পার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তারপরেও ভাঙচুর, লুট, হত্যা, অগ্নিসংযোগ, অপহরণের মতো ঘটনাগুলো ঘটেই চলেছে। মঙ্গলবার দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধেছে। এই সংঘর্ষে ৫০ জনেরও বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যে মণিপুরে গুজব ছড়ানো ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত ইন্টারনেট পরিষেবা। দুই পড়ুয়াকে অপহরণ করে খুনের ঘটনায় তদন্তভার সামলাচ্ছে সিবিআই। বুধবারই সিবিআই-এর ডিরেক্টর অজয় ভাটনগর ইম্ফলে পৌঁছেছেন। 

    অপহরণ করে ২ পড়ুয়াকে খুন

    প্রসঙ্গত, চলতি বছরের ৬ জুলাই দুই জন পড়ুয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে কুকি সম্প্রদায়ের বিরুদ্ধে। এদের মধ্যে একজন হলেন ফিজাম হেমজিদ তাঁর বয়স ২০ এবং অপরজন হিজাম লিনথোইগাম্ভি এই নাবালিকার বয়স ১৭। সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে ভাইরাল হয় এই দুই পড়ুয়ার মৃতদেহের ছবি যা নিয়ে ফের জ্বলে ওঠে মণিপুর। মনিপুরের তুই পড়ুয়াকে অপহরণ এবং হত্যার ঘটনায় উদ্বিগ্ন রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, অমিত শাহ তাঁকে আশ্বস্ত করেছেন, যারা এই অপহরণ এবং হত্যার সঙ্গে যুক্ত, তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

    হিংসা চলছে ৫ মাস ধরে 

    প্রসঙ্গত চলতি বছরের ৩ মে জনজাতি ছাত্র সংগঠনের একটি মিছিলকে ঘিরে মণিপুরে অশান্তির সূত্রপাত হয়। ৫ মাস অতিক্রান্ত হলেও হিংসা বন্ধের কোনও লক্ষণ সেখানে দেখা যাচ্ছে না। ইতিমধ্যে সরকারি হিসেবে প্রায় ২০০ জন মানুষের মৃত্যু হয়েছে। হিংসার ঘটনায় ঘর ছাড়া হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘২ হাজার কোটি টাকা পড়ে থাকলেও খরচ করতে পারছে না রাজ্য’, তোপ সুকান্তর

    Sukanta Majumdar: ‘২ হাজার কোটি টাকা পড়ে থাকলেও খরচ করতে পারছে না রাজ্য’, তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চদশ অর্থ কমিশনের ২ হাজার কোটি টাকা রাজ্যে এসে পড়ে আছে, সেই টাকা খরচ করতে পারছে না রাজ্য সরকার। কিন্তু, ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করতে ছাড়ছেন না মুখ্যমন্ত্রী। নদিয়ার গাংনাপুর মাঝেরপাড়া গ্রামের রেলগেট সংলগ্ন একটি মাঠে বিজেপির এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

    স্পেন সফর নিয়ে কী বললেন সুকান্ত? (Sukanta Majumdar)

    সুকান্ত (Sukanta Majumdar) বলেন, মুখ্যমন্ত্রী স্পেনে গিয়েছিলেন শিল্প আনতে, কাকে ধরে নিয়ে আসলেন, বাংলা তথা বিশ্বের স্বনামধন্য খেলোয়াড় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দিদির অনুপ্রেরণায় সবই হয়, দিদির অনুপ্রেরণায় কয়লা হাফিস হয়ে যাচ্ছে, গরু পাচার হয়ে যাচ্ছে। আজ দিদির অনুপ্রেরণায় স্পেনে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্পপতি হয়েছেন। কোনদিন দিদির অনুপ্রেরণায় সৌরভ গঙ্গোপাধ্যায় না চাঁদে চলে যান। এদিন মঞ্চে উঠে মাইক ধরতেই মুখ্যমন্ত্রীকে একের পর এক আক্রমণ করলেন তিনি।

    সাগর দত্ত হাসপাতালে দালালচক্র নিয়ে মদনকে কটাক্ষ সুকান্তর (Sukanta Majumdar)

    নির্বাচনের আগে চাকরির জন্য ফর্ম ফিলআপ করা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar) বলেন, ভোটের আগে চাকরিপ্রার্থীদের ফর্ম ফিলআপ করানো মানে সেই টাকা নির্বাচনের খরচের জোগানো করা ছাড়া আর কিছু নয়। ঝালদা পুরসভার অনাস্থা প্রসঙ্গে প্রশ্ন করলে বলেন, পৌরসভা তৃণমূলের পৌরসভা ছিল না, জোর করে এই পৌরসভা তৃণমূল কংগ্রেস দখল করে। স্বাভাবিকভাবেই জোর করে দখল করার জিনিস বেশিদিন থাকে না। যদিও মদন মিত্র প্রসঙ্গে তিনি বলেন, এই দালালরাজ বহুদিন ধরে চলছে। সাগর দত্ত মেডিক্যাল কলেজ থেকে মদন মিত্রকে বহুদিন আগে বের করে দিয়েছে। তাই মদন মিত্রের এত রাগ। ১৫ দিন পরে আবার দালাল চক্র শুরু হবে। অন্যদিকে, নদিয়ার তাঁত শিল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, তাঁত শিল্পকে বাঁচাতে কম দামে সুতো দিচ্ছে কেন্দ্রীয় সরকার, কিন্তু এ রাজ্য সেটাও ভাগ বাঁটোয়ারা করে মুনাফা লোটার চেষ্টা করছে। কিন্তু, তাঁত শিল্পকে কিভাবে বাঁচানো যাবে সেদিকে কোনও খেয়াল নেই মুখ্যমন্ত্রীর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share