Tag: Madhyom

Madhyom

  • Attack In Indian Embassy: আমেরিকাতেও ছড়িয়েছে গ্যাংস্টার-সন্ত্রাসবাদী আঁতাত, এফবিআইকে জানালো এনআইএ

    Attack In Indian Embassy: আমেরিকাতেও ছড়িয়েছে গ্যাংস্টার-সন্ত্রাসবাদী আঁতাত, এফবিআইকে জানালো এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্যাংস্টার ও সন্ত্রাসবাদীদের মধ্যে যে আঁতাত তৈরি হয়েছে, তার রেশ ছড়িয়ে পড়ছে আমেরিকার মাটিতেও। মঙ্গলবার এফবিআই কর্তাকে (Attack In Indian Embassy) সাফ জানাল এনআইএ-র ডিরেক্টর জেনারেল দিনকর গুপ্তা।

    এফবিআই-এনআইএ বৈঠক

    এদিন নয়াদিল্লিতে বৈঠকে বসেছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়েরি এবং জাতীয় তদন্তকারী সংস্থা সংক্ষেপে, এনআইএ-র দিনকর। সেই বৈঠকে অনিবার্যভাবে ওঠে সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনস্যুলেটে হামলার প্রসঙ্গ। তখনই এফবিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় ভারতীয় কনস্যুলেটে হামলার ঘটনায় প্রয়োজনীয় তদন্ত করছে আমেরিকা। ১৯ মার্চ ও ২ জুলাই সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনস্যুলেটে হামলা চালিয়েছিল খালিস্তানপন্থীরা। কানাডার মাটিতে খুন হয়েছিল খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর। তার (Attack In Indian Embassy) জেরে ২ জুলাই কনস্যুলেটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল খালিস্তানপন্থীরা।

    দূতাবাসে হানা, পদক্ষেপের দাবি ভারতের 

    খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে ধরতে দেশজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছিল পঞ্জাব পুলিশ। এরই প্রতিবাদে ১৯ মার্চ ভারতীয় দূতাবাসে ভাঙচুর করে খালিস্তানপন্থী স্লোগান লেখা পোস্টার টাঙিয়ে দিয়েছিলেন নিষিদ্ধ সংগঠন ‘শিখ ফর জাস্টিসে’র কর্মী-সমর্থকরা। এই জোড়া ঘটনায় কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছিল ভারত। কানাডায় নিজ্জর খুনের পরে পরেই আমেরিকায় পালিয়ে যাওয়া আর এক খালিস্তানপন্থী জঙ্গি গুরপন্তওয়ান্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ভারতীয় এক অফিসারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে আমেরিকা। এহেন আবহে এদিন এনআইএ-র সদর দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন এফবিআই কর্তা। তাঁর সঙ্গে এফবিআইয়ের কয়েকজন প্রতিনিধিও ছিলেন।

    আরও পড়ুুন: প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে সাত সকালেই আয়কর হানা

    এই বৈঠকেই গ্যাংস্টার ও সন্ত্রাসবাদীদের মধ্যে যে আঁতাত গড়ে উঠেছে, সে সম্পর্কে এফবিআইকে সতর্ক করে দেয় এনআইএ। এখনই সতর্ক না হলে, অদূর ভবিষ্যতে যে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে, সে ব্যাপারেও আমেরিকাকে সতর্ক করে দিয়েছে ভারত। তার পরেই এফবিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়, ভারতীয় কনস্যুলেটে হামলার ঘটনার তদন্তে কোনও ঢিলেমি হবে না। প্রয়োজনীয় তদন্তও করবে আমেরিকা। এনআইএ-র মুখপাত্র জানান, এফবিআই ডিরেক্টর সাফ জানিয়ে দিয়েছেন, ওই ঘটনার উপযুক্ত তদন্ত হবে (Attack In Indian Embassy)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CBSE Exam: প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি! কত দিন চলবে?

    CBSE Exam: প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি! কত দিন চলবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘোষিত হল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দশমের পরীক্ষা শুরু ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি। শেষ হবে ১৩ মার্চ। অন্যদিকে, দ্বাদশের পরীক্ষাও শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে। শেষ হচ্ছে ২ এপ্রিল।  মোট ৫৫ দিন ধরে চলবে দু’টি শ্রেণির পরীক্ষা। মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয় বোর্ডের তরফে।

    কবে থেকে শুরু পরীক্ষা

    সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এগজামিনেশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। শেষ হবে সাড়ে ১২টার সময়। তবে কিছু পরীক্ষা শেষ হচ্ছে দেড়টায়। অর্থাৎ সময় তিন ঘণ্টা। ১৩ মার্চ শেষদিন নেওয়া হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, তথ্য-প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষা। অন্যদিকে দ্বাদশের পরীক্ষাও শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে। তবে কিছু পরীক্ষা শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। কিছু পরীক্ষা শেষ হবে দুপুর দেড়টায়। ২ এপ্রিল শেষ দিনের পরীক্ষার তালিকায় রয়েছে ইনফোরমেটিকস প্র্যাকটিস, কম্পিউটার সায়েন্স, তথ্য প্রযুক্তির পরীক্ষা। পরীক্ষা সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পরের বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। 

    প্রসঙ্গত, ২০২৩-এর ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত চলেছিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা। দ্বাদশের পরীক্ষা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত। দু’টি পরীক্ষারই ফল ঘোষণা করা হয় গত ১২ মে।  উল্লেখ্য, এই শিক্ষাবর্ষে ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন বা আইসিএসই-র দশম শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি। শেষ হচ্ছে ২৮ মার্চ। পাশাপাশি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট বা আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হচ্ছে ১৩ এপ্রিল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kalighater Kaku : এসএসকেএম-এর থেকে রিপোর্ট তলব! সুজয়কৃষ্ণকে দেখতে হাসপাতালে ইডি

    Kalighater Kaku : এসএসকেএম-এর থেকে রিপোর্ট তলব! সুজয়কৃষ্ণকে দেখতে হাসপাতালে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসকেএমে চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ ভদ্র, ওরফে ‘কালীঘাটের কাকু’ আছেন কেমন? সরেজমিনে সোমবার হাসপাতালে গেলেন ইডি-র এক আধিকারিক। খুব অল্প সময় তিনি পিজি-তে ছিলেন, বলে খবর। কার্ডিয়োলজি বিভাগে গিয়ে কাকুর অবস্থা জেনে আসেন ওই অফিসার। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। এ বিষয়ে কলকাতা থেকে একটি রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে, ইডি কর্তাদের কাছে। 

    কেন হাসপাতালে ইডি

    ‘আচমকা অসুস্থ হয়ে পড়ায়’ গত শুক্রবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে এসএসকেএম থেকে জোকা ইএসআই-তে নিয়ে যেতে পারেনি ইডি। অ্যাম্বুল্যান্স নিয়ে গিয়েও ফিরে যেতে হয়েছিল তাদের। ইডিকে এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছিলেন, হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ায় কার্ডিয়োলজির এক নম্বর কেবিন থেকে ‘কাকু’কে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। এবার সুজয়কৃষ্ণের মেডিক্যাল রিপোর্ট নিয়ে সন্দেহ দেখা গেল ইডি কর্তাদের মধ্যে। কাকু কতখানি অসুস্থ সেটাই স্পষ্ট নয় এসএসকেএমের মেডিক্যাল রিপোর্ট থেকে। ইডি সূত্রে খবর, কাকুর সিএবিজি গ্রাফ্ট ভেসেল (CABG GRAFT VESSLE) রিপোর্টও নেই। হার্টের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট এটি। সেই রিপোর্ট চেয়ে এবার এস‌এসকেএমকে চিঠি দিল ইডি।

    আরও পড়ুন: মহুয়াকে ৩০ দিনে বাংলো খালির নির্দেশ! মন্ত্রককে চিঠি সংসদের আবাসন কমিটির

    বৈঠকে এসএসকেএমের মেডিক্যাল বোর্ড

    অন্যদিকে কাকুর শারীরিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ফের বৈঠকে বসে এসএসকেএমের মেডিক্যাল বোর্ড। ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, এম‌এসভিপি পীযূষ রায় ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মেডিক্যাল বোর্ডের তিন সদস্য কার্ডিওলজিস্ট দীপঙ্কর মুখোপাধ্যায়, অসিত দাস, গৌতম দত্ত। আইসিসিইউ থেকে স্থানান্তরের সম্ভাবনা খতিয়ে দেখতে এই বৈঠক বলে জানা গিয়েছে। ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল যে, শুক্রবারই সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠাতে চায় তারা। নিয়োগ মামলায় সুজয়কে গ্রেফতার করেছে ইডি। তিনি দীর্ঘ দিন ধরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর গলার স্বরের নমুনা অনেক দিন ধরে সংগ্রহ করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কিন্তু বার বার তাতে বাধা আসছে বলে অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: টাকার গদিতে গড়াগড়ি দিচ্ছেন রাহুল! ভিডিও পোস্ট করে ধীরজ ইস্যুতে কংগ্রেসকে খোঁচা মোদির

    PM Modi: টাকার গদিতে গড়াগড়ি দিচ্ছেন রাহুল! ভিডিও পোস্ট করে ধীরজ ইস্যুতে কংগ্রেসকে খোঁচা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে নগদ উদ্ধার হয়েছে ৩৫০ কোটি টাকা। পাশাপাশি তিন কেজি সোনাও উদ্ধার হয়েছে। এই বিপুল সম্পদ উদ্ধার নিয়ে গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। টাকা উদ্ধারের খবর প্রকাশ্যে আসতেই কার্যত ব্যাকফুটে চলে গিয়েছে কংগ্রেস। মঙ্গলবারই কংগ্রেসকে এ নিয়ে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন বিজেপির এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে নেটফ্লিক্সের জনপ্রিয় ‘মানি হাইস্ট’ সিরিজের ফুটেজে রাহুল গান্ধীর মুখ বসিয়ে দেখানো হয়েছে টাকার বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছেন কংগ্রেস নেতা। এই ভিডিওটিকে রিপোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    প্রধানমন্ত্রী মোদির ট্যুইট

    এদিন প্রধানমন্ত্রী নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে লেখেন, “কংগ্রেস পার্টি থাকতে, ভারতে, আর কার ‘মানি হাইস্ট’ ফিকশনের প্রয়োজন? গত ৭০ বছর ধরে কংগ্রেসের চুরি কিংবদন্তিতে পরিণত হয়েছে। সেই ধারা এখনও চলছে।”

    ৫ দিন ধরে আয়কর বিভাগের ৯টি দলের তল্লাশি

    প্রসঙ্গত, ধীরজ সাহুর সঙ্গে একাধিকবার রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গের মতো শীর্ষ কংগ্রেস নেতাদের হাত মেলানোর ছবি সামনে এসেছে। আবার ধীরজ সাহুর একটি ছবি ফেসবুক বেশ ভাইরাল হয়েছে। পোস্টে দেখা যাচ্ছে পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে তিনি সাইকেল চালাচ্ছেন। যা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনা। কেউ কেউ লিখছেন, বাড়ির টাকাগুলো বের করলেই তো পেট্রোল কেনা যায়। ধীরজ শাহুর বাড়িতে আয়কর বিভাগের নয়টি দলকে পাঁচ দিন ধরে টাকা গুনতে হয়েছে। মাঝে মাঝে বিগড়ে গিয়েছে টাকা গোনার মেশিনও। এ নিয়ে আগেই ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। একটি দৈনিক পত্রিকার কাটিং-কে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, জনগণের থেকে লুট করা সমস্ত পয়সা ফেরত দিতে হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: মহুয়াকে ৩০ দিনে বাংলো খালির নির্দেশ! মন্ত্রককে চিঠি সংসদের আবাসন কমিটির 

    Mahua Moitra: মহুয়াকে ৩০ দিনে বাংলো খালির নির্দেশ! মন্ত্রককে চিঠি সংসদের আবাসন কমিটির 

    মাধ্যম নিউজ ডেস্ক:  আগামী ৩০ দিনের মধ্যে দিল্লির বাসভবন ছাড়তে হবে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। ‘ঘুষ নিয়ে প্রশ্ন’কাণ্ডে মহুয়াকে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়েছে গত শুক্রবার।  এবার তাঁকে বাংলো খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হল। সূত্রের খবর, ইতিমধ্যেই মহুয়া মৈত্রকে দিল্লির বাসভবন ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লোকসভা সচিবালয়ের তরফে। 

    মহুয়াকে বহিষ্কার

    বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া (Mahua Moitra)। নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এ সবের জন্য শিল্পপতি দর্শন হীরানন্দানির থেকে উপহার নিয়েছেন তিনি। পাশাপাশি, মহুয়ার প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাই অভিযোগ করেছিলেন, সংসদে নিজের মেল আইডির লগইন, পাসওয়ার্ড হীরানন্দানিকে দিয়েছিলেন মহুয়া। সেখানে সরাসরি প্রশ্ন পাঠাতেন শিল্পপতি। মহুয়া ‘ঘুষ’ নিয়ে প্রশ্ন করার অভিযোগ অস্বীকার করেছেন। তবে সংসদে নিজের মেল আইডির লগইন, পাসওয়ার্ড দেওয়ার কথা স্বীকার করেছিলেন। সেই ঘটনার জেরেই মহুয়াকে সাংসদ পদ থেকে বহিষ্কার করার সুপারিশ করে লোকসভার এথিক্স কমিটি। হাতছাড়া হয় মহুয়ার সাংসদ পদ। মহুয়া মৈত্র এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

    আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক! হঠাৎ কেন ঘুম ভাঙল প্রশাসনের?

    কী কী সুবিধা হাতছাড়া মহুয়ার

    দিল্লির ৯বি, টেলিগ্রাফ লেন, এইচ সি মাথুর লেনের বাংলোতে থাকেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। ২০১৯ সালে কৃষ্ণনগর থেকে তৃণমূলের টিকিটে জয়ের পরই তিনি সাংসদ হিসেবে এই বাংলোতে থাকার সুযোগ পান। একইসঙ্গে সেখানে তিনি পেতেন টেলিফোন কানেকশন, দেড় লাখ ফোনকল, ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ এবং ৪ হাজার কিলোলিটার জলের পরিষেবাও। এখন সাংসদ পদ হাতছাড়া হওয়ার পর সেগুলি ছেড়ে দিতে হবে মহুয়াকে। পাশাপাশি, বিনামূল্যে ট্রেন এবং বিমানের টিকিট আর পাবেন না সদ্য বহিষ্কৃত এই সাংসদ। স্বাভাবিক নিয়মেই সাংসদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন না মহুয়া। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Scam: ১০০ কোটির কেলেঙ্কারি! রেশন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ ইডির

    Ration Scam: ১০০ কোটির কেলেঙ্কারি! রেশন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় চার্জশিট পেশ করল ইডি। মঙ্গলবার ১২টা নাগাদ কলকাতার নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করা হয়। ইডি সূত্রে খবর, চার্জশিটে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick), মিল ব্যবসায়ী বাকিবুর রহমান ছাড়াও রয়েছে দশটি ভুয়ো সংস্থার নাম রয়েছে। আদালত সূত্রের খবর, ১৬২ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি। কীভাবে রেশনের টাকা ঘুরপথে বেহাত হয়েছিল, আদালতে জমা দেওয়া চার্জশিটে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার।

    চার্জশিটে থাকা ১০টি সংস্থা কার নামে

    এদিন সকালে বিশেষ ইডি আদালতে চার্জশিট পেশ করে ইডি। রাজ্যের একাধিক দুর্নীতি (Ration Scam) মামলার তদন্ত করতে গিয়ে খাদ্যবণ্টন ব্যবস্থায় ব্যাপক কারচুপির তথ্য নজরে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। গ্রেফতার করা হয় ব্যবসায়ী বাকিবুর রহমান ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, রেশন দুর্নীতির টাকা অন্য খাতে বিনিয়োগ করতে কেবল নিজের স্ত্রী-কন্যাই নন, শ্যালক এবং শাশুড়িকেও ব্যবহার করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বণ্টন দুর্নীতি মামলায় অবৈধ উপায়ে পাওয়া টাকাকে বৈধ করতে জ্যোতিপ্রিয় ভুয়ো সংস্থা খুলেছিলেন বলেও দাবি করে ইডি। এই সংস্থাগুলির সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয়-‘ঘনিষ্ঠ’ মিল মালিক বাকিবুর রহমানও। চার্জশিটে থাকা ১০টি সংস্থার মধ্যে পাঁচটি বাকিবুর এবং বাকি পাঁচটি জ্যোতিপ্রিয় মল্লিকের নামে নথিভুক্ত বলে খবর।

    আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক! হঠাৎ কেন ঘুম ভাঙল প্রশাসনের?

    জ্যোতিপ্রিয়-বাকিবুর যোগসাজশ

    রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় সোমবারই আদালতে প্রথম চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা। কীভাবে রেশনের টাকা ঘুরপথে বিভিন্নজনের হাতে পৌঁছত, তাতে কারা কারা জড়িত, চার্জশিটে এসবেরই বিস্তারিত উল্লেখ করেছেন তদন্তকারীরা। এদিন আদালতে ৩০০০ পাতার নথি জমা দিয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই মামলার তদন্ত যত এগোয়, ততই স্পষ্ট হতে থাকে, রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়-বাকিবুরের যোগসাজশের বিষয়টি। আচমকা বাকিবুর রহমানের ধনী হয়ে ওঠার নেপথ্যে খাদ্যমন্ত্রীর ‘আশীর্বাদ’ ছিল বলে ইডির দাবি। এদিন চার্জশিটেও সেই যোগসাজশের উল্লেখ রয়েছে বলে খবর। জ্যোতিপ্রিয়র মদতেই বাকিবুরের দুর্নীতি দিনকেদিন বেড়ে গিয়েছে। এমনকী দুর্নীতির টাকা উপার্জন করে বাকিবুর সেই টাকা ঘুরপথে মন্ত্রীকে পাঠিয়েছেন, এমন বিস্ফোরক তথ্যও উল্লেখ করেছে ইডি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • SLST: চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক! হঠাৎ কেন ঘুম ভাঙল প্রশাসনের?

    SLST: চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক! হঠাৎ কেন ঘুম ভাঙল প্রশাসনের?

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএলএসটি (নবম থেকে দ্বাদশ শ্রেণি) চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার দু’ঘণ্টার সেই বৈঠকের পরও বাস্তবে অবস্থার তেমন বদল হচ্ছে না। ২২ ডিসেম্বর আবারও শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের (SLST) বৈঠক হবে। দীর্ঘদিন ধরে আন্দোলন চালানোর পর হঠাৎ ঘুম ভাঙল প্রশাসনের। সামনে লোকসভা ভোট। রাজনৈতিক কার্যসিদ্ধির জন্যই কি সরকারের এই পদক্ষেপ? প্রশ্ন রাজনৈতিক মহলে। 

    নিয়োগের তারিখ চায় চাকরিপ্রার্থীরা

    সোমবার বিকাশ ভবনে নিয়োগ-জট কাটাতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে বৈঠক করেন এসএলএসটি চাকরিপ্রার্থীদের সাত প্রতিনিধি। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মণীশ জৈন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। এ দিনের বৈঠক শেষে বেরিয়ে চাকরিপ্রার্থীরা দাবি করেছেন, তাঁরা নিয়োগের আশ্বাস পেয়েছেন শিক্ষামন্ত্রীর থেকে। আইনি জট কাটানোর নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিপ্রার্থীদের কথায়, ‘আমরা আমাদের কথা জানাতে এসেছিলাম। আমারা জানতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সমস্ত আইনি জটিলতা কাটিয়ে যেন চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। সেই নিয়োগ দেওয়ার কাজ নাকি শুরু হয়েছে। আমরা চাই তাড়াতাড়ি নিয়োগ হোক। আমরা নিয়োগের তারিখ চাই।’

    আরও পড়ুন: শীতের প্রথম স্পেলেই ১০ ডিগ্রি দক্ষিণে! শীঘ্রই তুষারপাত দার্জিলিং-কালিম্পঙে?

    নিয়োগ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে

    হাজার দিনের বেশি সময় ধরে গান্ধীমূর্তির সামনে হকের চাকরির দাবিতে আন্দোলন করছিলেন চাকরিপ্রার্থীরা। শনিবার এই ধর্নার হাজারতম দিনে ন্যাড়া হয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছিলেন পূর্ব মেদিনীপুর ভোগপুরের বাসিন্দা রাসমণি পাত্র। তিনিও ছিলেন বৈঠকে। শিক্ষামন্ত্রীর থেকে আশ্বাস পেলেও কোথাও যেন অবিশ্বাস রয়েই গিয়েছে চাকরিপ্রার্থীদের মনে। এতদিন পর আন্দোলনকারীদের প্রশমিত করতে কেন এই উদ্যোগ নিল রাজ্য? প্রশ্ন চাকরিপ্রার্থীদের মনেও। সামনে লোকসভা ভোট, তাই কি? আবার সেই পুরনো প্রতিশ্রুতি-পন্থা নিচ্ছে রাজ্য সরকার। ভাবাচ্ছে আন্দোলনকারীদের। তাই নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে এসএলএসটি চাকরিপ্রার্থীদের ধর্না আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের কথায়, “আমরা নিয়োগের তারিখ চাই। আলোচনায় বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে এ ব্যাপারে কতদূর অগ্রগতি হয়েছে, তার রিপোর্ট দিতে হবে। আপাতত ২২ ডিসেম্বর সেই রিপোর্ট পেশের দিন ঠিক হয়েছে। ওই দিন মিটিংয়েই আমরা এ বিষয়ে জানতে পারব।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Soumitra Khan: মস্তক মুণ্ডন করা চাকরিপ্রার্থীর ছবি লোকসভায় তুলে ধরলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

    Soumitra Khan: মস্তক মুণ্ডন করা চাকরিপ্রার্থীর ছবি লোকসভায় তুলে ধরলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতার রাজপথে চাকরিপ্রার্থীদের আন্দোলনকে লোকসভায় তুলে ধরলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। মহিলা চাকরিপ্রার্থীর মস্তক মুণ্ডনের ছবি তাঁর হাতে দেখা যায়। এর পাশাপাশি এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ (Soumitra Khan)। হাজার দিনেরও বেশি কলকাতার রাজপথে বসে রয়েছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। প্যানেলে নাম ওঠার পরেও মেলেনি চাকরি। এরই মধ্যে শনিবার এক মহিলা চাকরিপ্রার্থীর মস্তক মুণ্ডন করান আন্দোলন স্থলেই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সারা রাজ্যজুড়ে। পরিস্থিতি সামাল দিতে কুণাল ঘোষ ঘটনাস্থলে গেলেও তাঁকে দেখে চোর চোর স্লোগান দিতে শুরু করেন চাকরিপ্রার্থীরা।

    ট্যুইট বিজেপির রাজ্য সভাপতির

    গতকালই এনিয়ে সামনে এসেছে সুকান্ত মজুমদারের ট্যুইট। এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে বালুরঘাটের সাংসদ লেখেন, ‘‘মানুষ জবাব দেবে, দিন গোনা শুরু করুন মাননীয়া। দিনের পর দিন যে অন্যায় করেছেন এবং অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, কড়ায় গন্ডায় তার হিসেব হবে।’’

    বিজেপির আনুষ্ঠানিক বিবৃতি

    প্রসঙ্গত, গত শনিবারে এই ঘটনা ঘটে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে। ইতিমধ্যে এই ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে বিরোধী শিবির। বিজেপি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানায় যে, বিরোধী দল হিসেবে তারা ক্ষমাপ্রার্থী। দলের মুখপাত্র শমিক ভট্টাচার্য সেদিনই বলেন, ‘‘মাথা ন্যাড়া করে প্রতিবাদের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। মুখ্যমন্ত্রীর উচিত এই ঘটনায় নিজে সরাসরি হস্তক্ষেপ করা। এই সরকারের আমলে মেধাকে মর্যাদা দিয়ে কোনও পরিছন্ন নিয়োগ সম্ভব নয়।’’ মস্তকমুণ্ডন করা চাকরিপ্রার্থী রাসমণিদেবী বলেন, ‘‘অনেক প্রতিশ্রুতি পেয়েছি৷ আর পারছি না৷ আমাদের হাজার দিনের এই কষ্ট যেন মুখ্যমন্ত্রীর হৃদয় স্পর্শ করে৷ আমরা চাই উনি আমাদের কাছে আসুন৷’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BCCI: বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার থেকে ২৮ গুণ বেশি আয় করে ভারতীয় ক্রিকেট বোর্ড

    BCCI: বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার থেকে ২৮ গুণ বেশি আয় করে ভারতীয় ক্রিকেট বোর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব ক্রিকেটকে এখন কার্যত নিয়ন্ত্রণ করছে বিসিসিআই (BCCI)। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হল ভারতীয় ক্রিকেট পরিচালন সংস্থা। আইসিসির লাভের একটি বড় অংশ পায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের থেকে ২৮ গুণ বেশি আয় করে বিসিসিআই।

    বিসিসিআই-এর আয়

    একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, শীর্ষস্থানে থাকা বিসিসিআই (BCCI) এবং দ্বিতীয় স্থানে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে ব্যবধান ঠিক কতটা! ভারতীয় বোর্ড তার অস্ট্রেলিয়ান প্রতিপক্ষের তুলনায় ২৮ গুণ বেশি আয় করেছে। প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই-এর মোট আয় ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,৭০০ কোটি টাকা। সেক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়ার মোট আয় ভারতীয় মুদ্রায় ৬৬০ কোটি। রিপোর্ট অনুযায়ী, তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), যে বোর্ডের আয় ৫৯ মিলিয়ন। প্রকৃতপক্ষে শীর্ষ ১০ বোর্ডের সম্মিলিত মোট সম্পদের প্রায় ৮৫% বিসিসিআই-এর কাছেই রয়েছে। 

    আরও পড়ুন: প্যারা অ্যাথলিটদের প্রতিভা বিকাশে সহায়ক খেলো ইন্ডিয়া! মত অনুরাগের

    জনপ্রিয় ভারতীয় ক্রিকেট

    ভারতবাসী ক্রিকেট পাগল। সুনীল-কপিল থেকে শুরু করে সৌরভ-শচিন সব সময়ই  ক্রিকেটকে ঘিরে উন্মাদনা এই দেশে একেবারে আকাশছোঁয়া। মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি জনপ্রিয়তার নিরিখে সব সময় টেক্কা দিয়েছে অন্য দেশের তাবড় ক্রিকেটারদের। ভারতে ক্রিকেটের যে বাজার আছে, তা সারা বিশ্বে অতুলনীয়। প্রকৃতপক্ষে, অন্যান্য দেশগুলি ভারতীয় দলকে নিয়ে কোনও সিরিজ করার জন্য উন্মুখ হয়ে থাকে। কারণ এতে লাভের অঙ্কটা এক লাফে অনেকটা বেড়ে যায়।

    ভারতের বিরুদ্ধে ৩০ দিনের ক্রিকেট দক্ষিণ আফ্রিকা প্রায় ৬৮.৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে বলে আশা করা হচ্ছে। এর অর্থ হল প্রতি ম্যাচে প্রায় ৮.৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রতিদিন ২.২৯ মিলিয়ন মার্কিন ডলার আয় হবে। গত তিন আর্থিক বছরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ৬.৩ মিলিয়ন ডলার, ১০.৫ মিলিয়ন ডলার এবং ১১.৭ মিলিয়ন ডলারের যে আর্থিক ক্ষতি হয়েছিল তা এই সিরিজের মাধ্যমে পূরণ হয়ে যাবে, বলে আশা করা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Temple: হাজার বছরেও সংস্কার করতে হবে না অযোধ্যার রাম মন্দির, টলবে না ভূমিকম্পেও!

    Ram Temple: হাজার বছরেও সংস্কার করতে হবে না অযোধ্যার রাম মন্দির, টলবে না ভূমিকম্পেও!

    মাধ্যম নিউজ ডেস্ক: উদ্বোধনের দোরগোড়ায় অযোধ্যার রাম মন্দির (Ram Temple)। মন্দির নির্মাণ হয়েছে নাগারা স্টাইলে। নির্মাণ করছে চন্দ্রকান্ত ভাই সোমপুরা। গোলাপি স্যান্ড স্টোন দিয়ে তৈরি হয়েছে মন্দির। খোদাই করা হয়েছে রাজস্থানের মির্জাপুর ও বাঁশি-পাহাড়পুর থেকে আনা মার্বেল পাথর। ১৭ হাজার গ্রানাইট পাথরও ব্যবহার করা হয়েছে মন্দির নির্মাণে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, “এ পর্যন্ত ২১ লক্ষ কিউবিক ফিট গ্রানাইট, স্যান্ডস্টোন এবং মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে মন্দির নির্মাণে।”

    ভূমিকম্পে নড়বে না মন্দির

    মন্দির নির্মাণে স্টিল এবং সাধারণ সিমেন্ট ব্যবহার করা হয়নি। চেন্নাই আইআইটির পরামর্শে মন্দিরের ভিত ১২ মিটার গভীর। ভিত ভরতে যে মাটি ব্যবহার করা হয়েছে, আঠাশ দিনের মধ্যেই তা পাথরে পরিণত হতে পারে। রাই জানান, যেভাবে মন্দিরটি নির্মাণ করা হয়েছে, তাতে অন্ততপক্ষে হাজার বছর মন্দির সংস্কারের প্রয়োজন হবে না। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৫ হলেও, ভিত নড়বে না মন্দিরের। মন্দিরের সিংহদুয়ার পেরিয়ে ভগবৎ দর্শনে যেতে পার হতে হবে ৩২টি সিঁড়ি। মন্দির নির্মাণে (Ram Temple) যেসব ইট-পাথর ব্যবহার করা হয়েছে, সেগুলি ১৯৯২ সালের আগে-পরে শিলাদান কর্মসূচিতে দিয়েছিলেন ভক্তরা। গত তিন দশক ধরে বিশ্বহিন্দু পরিষদ এগুলি অযোধ্যাক্ষেত্রে জমা করেছিলেন। মন্দির কমিটির তরফে ১৫ ডিসেম্বরের মধ্যেই গ্রাউন্ড ফ্লোরের কাজ শেষ করতে বলা হয়েছে নির্মাণ কর্মীদের। কারণ ২২ জানুয়ারি এখানেই হবে বিগ্রহ প্রতিষ্ঠা।

    নির্মাণ কাজ শেষ হবে কবে?

    ফার্স্ট ও সেকেন্ড ফ্লোরের কাজ হবে দ্বিতীয় দফায়। এই দুই তলে থাকবে ৩৬০টি অতিকায় পিলার। এই পিলারগুলিতে থাকবে ম্যুরাল, খোদাই কার্য। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যেই এই দুই তলের কাজ শেষ করতে বলা হয়েছে নির্মাণ কর্মীদের। ফার্স্ট ফ্লোরে হবে রাম দরবার। এখানকার প্রতিটি স্তম্ভে ২৫-৩০টি মূর্তি খোদাই করা হবে। মন্দির বাইরে নির্মাণ করা হবে মহর্ষি বাল্মীকি, বিশ্বামিত্র, নিষাদ, শাব্রি প্রমুখের সাতটি মন্দির। মন্দির নির্মাণের তৃতীয় দফার কাজ শেষ হবে ২০২৫ সালের মধ্যে। এই দফায়ই গড়ে উঠবে ওই সাতটি মন্দির। তৈরি হবে অডিটোরিয়াম, ব্রোঞ্জের ম্যুরাল ইত্যাদিও।

    আরও পড়ুুন: রামমন্দিরের উদ্বোধনে হাজির থাকছেন পর্দার রাম অরুণ গোভিলও

    রামলালার তিনটি মূর্তি তৈরি করা হয়েছে। এরই একটি বসানো হবে মন্দিরের গর্ভগৃহে। বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠাও হবে ২২ জানুয়ারি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৭ জানুয়ারি সকাল থেকে সর্বসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দ্বার। রামলালার যে তিনটি বিগ্রহ তৈরি হয়েছে, তার একটি মাকরানা মার্বেল পাথরে তৈরি। আর বাকি দুটি তৈরি করা হয়েছে কৃষ্ণ শিলা থেকে। শিলাগুলির গুণমান যাচাই করতে পাঠানো হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ রক মেকানিক্সে। সেখান থেকে ছাড়পত্র মেলার পর মূর্তি নির্মাণ করতে বলা হয়েছে ভাস্করদের। তিনটি মূর্তিও ৫১ ইঞ্চি লম্বা। দেব দর্শন করতে হবে ২৫ ফুট দূর থেকে। ফি বছর রাম নবমীর দিন বেলা ১২টায় গর্ভগৃহে থাকা রামলালার কপালে পড়বে সূর্যালোক। মন্দির কমিটির দাবি, এই দৃশ্য দেখতেও রাম মন্দির (Ram Temple) দর্শনে আসবেন বহু অনুসন্ধিৎসু মানুষও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share