Tag: Madhyom

Madhyom

  • Ragging in College: ব়্যাগিংয়ের শিকার! অন্ধ্রপ্রদেশের বিশ্ববিদ্যালয়ে বাংলার ছাত্র সৌরদীপের রহস্যমৃত্যু

    Ragging in College: ব়্যাগিংয়ের শিকার! অন্ধ্রপ্রদেশের বিশ্ববিদ্যালয়ে বাংলার ছাত্র সৌরদীপের রহস্যমৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বাংলা বিভাগের ছাত্রের মৃত্যুর খবর সামনে আসতেই ফের ছাত্র মৃত্যুর ঘটনার কথা জানা গেল। এবার অন্ধ্রপ্রদেশের বিশ্ববিদ্য়ালয়ে (AP University) রহস্যমৃত্যু হল এ রাজ্যের এক পড়ুয়ার। বিশ্ববিদ্য়ালয়ের তরফে দাবি করা হয়েছে, এগারো তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (suicide) করেছেন ওই ছাত্র। 

    র‍্যাগিং-এর অভিযোগ

    যাদবপুরের পড়ুয়ার মতোই সদ্য উচ্চমাধ্যমিক পাশ করে একরাশ স্বপ্ন নিয়ে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কে এল ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন সৌরদীপ চৌধুরী। স্বপ্নপূরণ তো হয়-ই-নি। মা-বাবা হস্টেলে রেখে আসার ৪ দিনের মাথায় বাড়িতে এসেছে ছেলের মৃত্যুসংবাদ। মৃতের বাবা জানিয়েছেন, ১৭ জুলাই, কম্পিউটার সায়েন্সে বিটেক করতে মেদিনীপুরের বাড়ি থেকে ছেলেকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কে এল ইউনিভার্সিটিতে ভর্তি করেন। ২০ জুলাই ফিরে আসেন তাঁরা। ছেলের সঙ্গে একাধিকবার কথা হওয়ার সময়, সে ভালই আছে বলে জানিয়েছিল। সূত্রের খবর, ২৪ জুলাই সৌরদীপের বাবা সুদীপ চৌধুরীর কাছে আসে ফোন। জানানো হয় ছেলের মৃত্যুর খবর। বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে থাকা হস্টেলের ১১ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সৌরদীপের। খবর পাওয়া মাত্রই অন্ধ্রপ্রদেশের উদ্দেশে পাড়ি দেয় তাঁর পরিবারের লোকজন। বাংলায় নিয়ে আসা হয় দেহ। ছেলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নামে পরিবারে।

    আরও পড়ুন: ‘‘মমতা নয়, স্বপ্নদীপের মৃত্যুর তদন্ত হোক কোর্টের নির্দেশে’’, মৃত পড়ুয়ার বাড়িতে দাবি শুভেন্দুর

    শাস্তির দাবি পরিবারের

    ছেলের মৃত্যুর কারণ র‍্যাগিং-বলেই মনে করছে সৌরদীপের পরিবার। খুন, আত্মহত্যা নাকি দুর্ঘটনা জানার জন্য সিবিআই তদন্তের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন মৃতের বাবা। মৃত সৌরদীপের বাবার দাবি, ২৪ জুলাই অর্থাৎ ঘটনার দিন, সকাল ৬টা ও দুপুর দেড়টা নাগাদ ছেলের সঙ্গে কথা হয়। এরপর, দুপুর ৩টে ২৭-এ ছেলের মোবাইল থেকে আসা এসএমএস-এ লেখা ছিল ‘টাটা’। পরের এসএমএস ঢোকে ৩টে ৪১ মিনিটে। যেখানে লেখা ছিল- ভাল থাকবে তোমরা। তখন মেসেজটি দেখেননি তিনি। ৭ মিনিটের মাথায় অচেনা নম্বর থেকে ফোন আসে- ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে আপনাদের ছেলে। প্রসঙ্গত, চলতি বছর মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সৌরদীপ। পেয়েছিল ৭৫ শতাংশ নম্বর। তারপরই অন্ধপ্রদেশের কে এল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় বাংলার ছেলে। তারপরই এই ঘটনা। ছেলের মৃত্যুর বিচার পেতে শনিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন সৌরদীপের বাবা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: ল্যান্ডার ‘বিক্রম’-এর প্রথম ডিবুস্টিং প্রক্রিয়া সফল, চাঁদের দারুণ ছবি পাঠালো ‘চন্দ্রযান ৩’

    Chandrayaan 3: ল্যান্ডার ‘বিক্রম’-এর প্রথম ডিবুস্টিং প্রক্রিয়া সফল, চাঁদের দারুণ ছবি পাঠালো ‘চন্দ্রযান ৩’

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদে অবতরণ করতে এখনও দিন পাঁচেক বাকি। তার আগেই চন্দ্রপৃষ্ঠের দারুণ দারুণ ছবি পাঠাতে শুরু করলো ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। সেই ছবি ট্যুইটারে শেয়ার করেছে ইসরো। একইসঙ্গে এদিন প্রথম ‘ডিবুস্টিং’ প্রক্রিয়ার মাধ্যমে গতি ও উচ্চতা কমালো ল্যান্ডার মডিউল।

    আরও পড়ুন: প্রপালশন মডিউল থেকে ছিন্ন হল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম

    চন্দ্রপৃষ্ঠের ভিডিও ছবি পাঠালো ‘চন্দ্রযান ৩’

    আগামী ২৩ তারিখ চাঁদের বুকে সফট ল্যান্ডিং করতে চলেছে ‘চন্দ্রযান ৩’। বর্তমানে চাঁদের ঠিক ওপরে ঘুরপাক খাচ্ছে ভারতের চন্দ্র মহাকাশযান (ISRO Moon Mission)। তবে, এরই মধ্যে বেশ কিছু ছবি ও ভিডিও পাঠিয়েছে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। ইসরোর তরফে শুক্রবার দুটি ভিডিও পোস্ট করা হয়েছে সংস্থার ট্যুইটার হ্যান্ডেলে। তাতে ল্যান্ডার ‘বিক্রম’-এর (Lander Vikram) শরীরে লাগানো ক্যামেরায় বন্দি হওয়া ২টি ভিডিও পোস্ট করা হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, একটি ভিডিও তোলা হয়েছে ১৫ তারিখ। চাঁদের সেই ভিডিও তুলেছে ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা (LPDC)। অন্যদিকে, ১৭ অগাস্ট যে ভিডিও তোলা হয়েছে, সেটি তুলেছে ল্যান্ডার ইমেজার এল-১ ক্যামেরা। ছবিতে দেখা যাচ্ছে, ধূসর চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো নানা অংশ। ফ্রেমের বড় অংশ জুড়ে শুধুই চাঁদ ও তার পৃষ্ঠে ছড়িয়ে থাকা একাধিক নামকরা সব গহ্বর। প্রসঙ্গত, এর আগেও চাঁদের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

     

    সফল ল্যান্ডার ‘বিক্রম’-এর প্রথম ডিবুস্টিং প্রক্রিয়া

    এদিকে, এদিন বিকেলে ৩টে ৫০ মিনিট নাগাদ প্রথম ‘ডিবুস্টিং’ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে ল্যান্ডার ‘বিক্রম’। এর ফলে, ল্যান্ডার ‘বিক্রম’-এর কক্ষপথ কিছুটা কমেছে। বর্তমানে এটি ১১৩ কিমি x ১৫৭ কিমি কক্ষপথে অবস্থান করছে। দ্বিতীয় ডিবুস্টিং প্রক্রিয়াটি আগামী ২০ তারিখ রাত ২টো নাগাদ হতে চলেছে। এর আগে, বৃহস্পতিবার প্রোপালশন মডিউল থেকে আলাদা হয় ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) ল্যান্ডার ‘বিক্রম’। তার পর, শুক্রবার অর্থাৎ, আজ থেকে বৃত্তাকার কক্ষপথ থেকে চন্দ্র পৃষ্ঠের দিকে আরও নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইসরোর তরফে জানানো হয়েছে, প্রথমে ল্যান্ডার ‘বিক্রম’ (Lander Vikram) বৃত্তাকার ১০০ কিমি x ১০০ কিমি কক্ষপথে প্রবেশ করবে। এরপর ১০০ কিমি x ৩০ কিমি কক্ষপথে প্রবেশ করিয়ে ল্যান্ডারকে চাঁদের আরও কাছাকাছি নিয়ে যাওয়া হবে। ২৩ অগাস্ট ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুতে স্পর্শ করার জন্য সেখানে চূড়ান্ত অবতরণ শুরু করবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dutee Chand: ডোপ পরীক্ষায় ব্যর্থ দ্যুতি চাঁদ! চার বছর নির্বাসিত দ্রুততমা 

    Dutee Chand: ডোপ পরীক্ষায় ব্যর্থ দ্যুতি চাঁদ! চার বছর নির্বাসিত দ্রুততমা 

    মাধ্যম নিউজ ডেস্ক: ডোপ টেস্টে (Dope Test) ব্যর্থ ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার দ্যুতি চাঁদ  (Dutee Chand)। চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে জাতীয় রেকর্ডের মালকিনকে। শাস্তি হিসাবে ২০২৩ সালে তাঁর জেতা সব পদক, পুরস্কার কেড়ে নেওয়া হবে। মুছে দেওয়া হবে গত আট মাসের সব পরিসংখ্যান।

    কেন সাসপেন্ড দ্যুতি

    চলতি বছরের প্রথমদিকে দ্যুতিকে সাসপেন্ড করেছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA)। তবে কতদিনের জন্য তা জানা যায়নি। পাক্কা সাতমাস পর নাডা জানিয়েছে চার বছরের জন্য ট্র্যাকে নামতে পারবেন না দ্যুতি। গত জানুয়ারি মাসে দ্যুতি জানিয়েছিলেন সাসপেনশনের বিরুদ্ধে পাল্টা আবেদন করবেন তিনি। নিষেধাজ্ঞার কারণে হাংঝাউ এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশ নিতে পারবেন না দ্যুতি। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটার দৌড়ে দেশকে রুপোর পদক এনে দিয়েছিলেন দ্যুতি চাঁদ।

    কত দিনের জন্য নির্বাসন

    গত ৫ এবং ২৭ ডিসেম্বর ডোপ পরীক্ষার জন্য দ্যুতির যে নমুনা নেওয়া হয়েছিল, তাতে নিষিদ্ধ ওষুধের অস্তিত্ব পাওয়া গিয়েছে। গত ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে তাঁর নির্বাসনের মেয়াদ। আগামী ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত এই নির্বাসনের মেয়াদ বহাল থাকবে। ২১ দিনের মধ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন ২৬ বছরের ক্রীড়াবিদ। অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের (এডিডিপি) পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘এক জন অ্যাথলিট নিষিদ্ধ কিছু গ্রহণ করেছিলেন। এমন গুরুতর গাফিলতি বা অপরাধ হালকা ভাবে নেওয়া যায় না।’’ আরও বলা হয়েছে, নিষিদ্ধ ওষুধটি অজান্তে বা অনিচ্ছাকৃত ভাবে খেয়ে ফেলেছিলেন, তাও প্রমাণ করতে পারেননি দ্যুতি। 

    আরও পড়ুন: সাজঘরের শক্তি মাপাই লক্ষ্য! আজ ভারত-আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ

    শাস্তি মুকুবের আবেদন

    এশিয়ান গেমসে একাধিক পদকজয়ী অ্যাথলিট নির্বাসনের বিরুদ্ধে আবেদন করার কথা জানিয়েছেন। তাঁর আইনজীবী পার্থ গোস্বামী বলেছেন, ‘‘যে নিষিদ্ধ ওষুধ খাওয়ার কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তা ছাড়া যে সময় ওষুধ খাওয়া হয়েছিল, তখন কোনও প্রতিযোগিতা ছিল না। তাই বিশেষ কোনও উদ্দেশ্যে ওষুধ খাওয়া হয়েছিল, তার কোনও প্রমাণ নেই। দ্যুতি শারীরিক সক্ষমতা বৃদ্ধির সুবিধা কোনও প্রতিযোগিতায় নেননি। দ্যুতি একাধিক বার আন্তর্জাতিক স্তরে দেশকে গর্বিত করেছেন। এক দশকের বেশি সময় অসংখ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অন্তত ১০০ বার ডোপ পরীক্ষা দিয়েছেন দ্যুতি। কখনও এমন ঘটনা ঘটেনি। সব ক্ষেত্রেই উত্তীর্ণ হয়েছেন। তাই নির্বাসনের শাস্তি মকুবের জন্য আবেদন করা হবে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kolkata East West Metro: হাওড়া ময়দান ও এসপ্লানেডের মধ্যে মেট্রো পরিষেবা চালু ডিসেম্বরেই?

    Kolkata East West Metro: হাওড়া ময়দান ও এসপ্লানেডের মধ্যে মেট্রো পরিষেবা চালু ডিসেম্বরেই?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট–ওয়েস্ট মেট্রো পরিষেবা এই বছর ডিসেম্বরেই চালু হতে পারে। মেট্রো সূত্রের খবর, আগামী ডিসেম্বর মাসেই যাতে হাওড়া ময়দান থেকে এসপ্লানেডের রুট চালু করা যায়, সে জন্য কাজ চলছে। ইতিমধ্যেই নতুন মেট্রোর হাওড়া ময়দান, হাওড়া, বিবাদী বাগ এবং এসপ্লানেড স্টেশনে বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানো হয়েছে। ওই মেট্রোপথে ভাড়া আদায়-সহ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা সেক্টর ফাইভ এবং শিয়ালদার মধ্যে চালু ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে। যাতে যাত্রীদের ক্ষেত্রে ভাড়ার কাঠামো, যাতায়াত সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার বিষয়গুলি এক জায়গা থেকেই নিয়ন্ত্রিত হয়। মেট্রো সূত্রের খবর, এই কাজের অঙ্গ হিসাবে বিশেষ রেভিনিউ কিট সফ্‌টওয়্যার নতুন করে বসানো ছাড়াও তার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। 

    প্রযুক্তিগত সংযুক্তি এ সপ্তাহেই

    চলতি বছরের শেষে হাওড়া ময়দান এবং এসপ্লানেডের মধ্যে বাণিজ্যিক পরিষেবা শুরুর লক্ষ্যে আপাতত হার্ডওয়্যার এবং সফ্‌টওয়্যারের মেলবন্ধনে জুড়ে যাচ্ছে এই দুই প্রান্তিক স্টেশন— সেক্টর ফাইভ ও হাওড়া ময়দান। ওই মেট্রোপথকেই সেক্টর ফাইভ এবং শিয়ালদার মধ্যে চলা রুটের সঙ্গে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে। সে দিক থেকে প্রযুক্তির হাত ধরে ইস্ট-ওয়েস্ট মেট্রো এই প্রথম নিজের সম্পূর্ণ হয়ে ওঠার বার্তা দেবে বলে জানাচ্ছেন কর্তারা। এই কাজের জন্য আগামী কাল, শনিবার এবং পরের শনিবার, আগামী ২৬ অগস্ট– এই দু’দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। মেট্রোর আধিকারিকেরা জানাচ্ছেন, মেট্রোর নতুন অংশে পরিষেবা শুরুর আগে প্রযুক্তিগত সংযুক্তি বিশেষ আবশ্যক। সেই জন্যই দু’দিন পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে।

    আরও পড়ুুন: শুভেন্দুকে কালো পতাকা, এবিভিপি-আরএসএফ সংঘর্ষে ধুন্ধুমার, রক্তাক্ত যাদবপুর

    বউবাজার এলাকায় মেট্রোর কাজ করতে গিয়ে বেশ কয়েকবার বাড়িতে ফাটল থেকে শুরু করে সুরঙ্গে পথ তৈরি করতে গিয়ে মাটি ধসে যাওয়া–সহ নানা সমস্যা দেখা দিয়েছিল। তাই শিয়ালদা থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো এখনই ছোটানো যাচ্ছে না। এই ব্যবধানটুকু সরিয়ে রেখে বাণিজ্যিক পরিষেবা দিতে ইস্ট–ওয়েস্ট মেট্রোয় চালু থাকা নেটওয়ার্কের আওতায় চলে আসতে চলেছে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত অংশ। এই কাজটা সম্ভব হলে জুড়ে যাবে মেট্রোর পূর্ব ও পশ্চিম। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • JU Student Death: ধৃত ৯ জনের বয়ানেই অসঙ্গতি! যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় পুনর্নির্মাণ পুলিশের

    JU Student Death: ধৃত ৯ জনের বয়ানেই অসঙ্গতি! যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় পুনর্নির্মাণ পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরের ছাত্র মৃত্যুর (JU Student Death) ঘটনায় গত শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তনী সৌরভ চৌধুরীকে। এর পরবর্তীকালে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর প্রত্যেককেই যা বয়ান দিয়েছে তাতে মিলেছে বেশ কিছু অসঙ্গতি। এমন পরিস্থিতিতে শুক্রবার গ্রেফতার হওয়া প্রাক্তনী সপ্তককে নিয়ে যাদবপুর থানার পুলিশ মেন হস্টেলে আসে। ঘটনার পুনর্নির্মাণ করা হয়। তারপর সপ্তককে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় যাদবপুর থানায়।

    এখনও পর্যন্ত স্বপ্নদীপের মৃত্যুর ঘটনা গ্রেফতার হয়েছে ৯ জন। এদের প্রত্যেককেই আলাদা আলাদা ভাবে জেরা করা হয়েছে। কিন্তু তারপরেও বয়ানে প্রচুর অসঙ্গতি মেলায় প্রত্যেককেই আলাদাভাবে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করার পরিকল্পনা রয়েছে পুলিশের, এমনটাই সূত্রের খবর। স্বপ্নদীপকে (JU Student Death) কোথায় ইন্ট্রো নেওয়া হয়েছিল, কোন ঘরে তাকে বিবস্ত্র করা হয়েছিল, চিঠি কে লিখেছিল, তখন কে কোথায় ছিল, এসব প্রশ্নের উত্তরই জানতে চাইছে পুলিশ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন রাতে হস্টেলে পুলিশকে ঢুকতে না দেওয়ার ঘটনাতেও জড়িত এসব ছেলেরা।

    গ্রেফতার হওয়ার ৯ জনের বয়ানে অসঙ্গতি

    গ্রেফতার হওয়ার ৯ জনের বয়ানে অসঙ্গতি (JU Student Death) থাকায় তাদেরকে মুখোমুখি বসিয়ে জেরাও করে নিতে চাইছে পুলিশ। প্রসঙ্গত, এখনও পর্যন্ত যাঁরা গ্রেফতার হয়েছেন তার মধ্যে রয়েছে প্রাক্তনী সৌরভ চৌধুরী। তার পরবর্তীকালে গ্রেফতার হয় দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ। এরপর গ্রেফতার করা হয় দক্ষিণ ২৪ পরগনা এলাকার বাসিন্দা অসিত সরকার, সুমন নস্কর, পূর্ব মেদিনীপুরের সপ্তক কামিল্যা নামের এক প্রাক্তনী, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া মহম্মদ আরিফ, পশ্চিম বর্ধমানের বাসিন্দা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র আফজাল আনসারি, উত্তর ২৪ পরগণার বাসিন্দা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র অঙ্কন সরকার। 

    তদন্তের খুঁটিনাটি

    জানা গিয়েছে, স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় মেন হোস্টেল থেকে দুটি ডায়রি উদ্ধার করেছে পুলিশ। গত ১০ অগাস্ট হস্টেলে তল্লাশি চালিয়ে প্রথম ডাইরি উদ্ধার করে পুলিশ। এরপর সৌরভ চৌধুরীকে জেরা করে একটি চিঠির বিষয়ে সামনে আসে। গত ১২ অগাস্ট রাতে ১০৪ নম্বর ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দ্বিতীয় ডায়েরি। ডায়েরির ১৫১ নম্বর পাতায় ওই চিঠি পাওয়া যায়। পুলিশ জানতে পেরেছে, গত ৯ অগাস্ট রাত্রি নটার পর ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছিল স্বপ্নদীপকে (JU Student Death)। সেখানে তাকে দিয়ে চিঠি লেখানোর পরিকল্পনা করেছিল সৌরভ এবং সপ্তক। এরা দুজনই প্রাক্তনী। সৌরভ অবশ্য পুলিশের কাছে দাবী করেছে যে চিঠি লেখার সময় সে নাকি ছিল না। দীপশেখরের দাবি, চিঠিটি তার নিজের লেখা। এসব কিছুই তদন্ত করছে পুলিশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Himachal Pradesh: ১০ হাজার কোটি টাকার ক্ষতি! মৃত বেড়ে ৭৪, বৃষ্টি বন্ধই হচ্ছে না হিমাচল প্রদেশে

    Himachal Pradesh: ১০ হাজার কোটি টাকার ক্ষতি! মৃত বেড়ে ৭৪, বৃষ্টি বন্ধই হচ্ছে না হিমাচল প্রদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষার তাণ্ডবে বিপর্যস্ত হিমাচলের বিভিন্ন জায়গায় এখন শুধু স্বজনহারানোর কান্না। বৃষ্টির জেরে হড়পা বান আর ধসের তাণ্ডব চলছে গোটা হিমাচল প্রদেশ জুড়ে। সিমলা, সোলান, মান্ডি, চাম্বা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে শুক্রবারও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত এবং বজ্রগর্ভ মেঘ-সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় হাওয়া অফিস। গত রবিবার থেকে হিমাচলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছিল। টানা তিন দিন ধরে নাগাড়ে বর্ষণের পর, মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমেছে। বৃহস্পতিবারও রাজ্যের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। 

    একাধিক জায়গায় ধস

    রাজধানী সিমলায় গত কয়েক দিনে মুহুর্মুহু ধস নেমেছে একাধিক জায়গায়। সেই ধসে চাপা পড়ে কেউ নিখোঁজ, কারও দেহ উদ্ধার হয়েছে। কেউ পরিজনদের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে শিউরে ওঠা ছবি ভেসে উঠেছে সিমলা-সহ হিমাচলের বেশির ভাগ অংশে। ভূমিধসের কারণে সিমলার বিভিন্ন রাস্তায় গাড়ি চলাচল বন্ধ। বর্ষার মরসুম শুরুর পর থেকে ভারী বর্ষণজনিত দুর্ঘটনায় হিমাচলে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। বিগত কয়েক দিনেই মৃত্যু হয়েছে ৭৪ জনের। হিমাচলের চারিদিকে এখন শুধুই হাহাকার, মৃত্যু যন্ত্রণা।

    কেন বারবার ধস

    পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরিবেশগতভাবে হিমালয় ভঙ্গুর। সেখানে, অবৈজ্ঞানিক উপায়ে নির্মাণ হয়েছে। বনভূমি কেটে কেটে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। অবৈজ্ঞানিক নির্মাণের ফলে মাটি নীচে জলপ্রবাহ বাধা পাচ্ছে। এর ফলে ঘন ঘন ধস নামছে। চলতি বছরে বর্ষা শুরু হওয়ার পর থেকে গত ৫৫ দিনে উত্তরের এই পাহাড়ি রাজ্যে মোট ১১৩টি বড় মাপের ধস নেমেছে। বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশের সিমলা, কাংড়া এবং মান্ডি জেলার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত। একের পর এক ঘরবাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ভেসে গিয়েছে বহু গ্রাম, চাষের জমি। এমনকি, বদ্রীনাথ, কেদারনাথ যাওয়ার রাস্তাও ধসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে রাজ্যের ৭০০-র বেশি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। জল এবং খাদ্যাভাব দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বিপদের মুখে পড়েছে হিমাচলের জনজীবন।

    আটকে বহু পর্যটক

    বিপর্যয় মোকাবিলা বাহিনীর সূত্রে খবর, হিমাচল প্রদেশের বহু জায়গায় পর্যটক এবং স্থানীয়েরা আটকে রয়েছেন। উদ্ধারকাজ চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ২৯টি দলকে মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ১৪টি দল ইতিমধ্যেই উদ্ধারকাজে হাত লাগিয়েছে। আপৎকালীন পরিস্থিতির কথা চিন্তা করে বাকি ১৫টি দলও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বায়ুসেনা এবং স্থানীয় প্রশাসনও সাহায্যের হাত বাড়িয়েছে। 

    আরও পড়ুন: আজ বেঙ্গালুরুতে পালিত হবে ‘জিরো শ্যাডো ডে’! জানেন কী এর বৈশিষ্ট্য?

    ১০ হাজার কোটি টাকার ক্ষতি 

    এদিকে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু উপদ্রুত অঞ্চলগুলি পরিদর্শনের পর জানিয়েছেন, রাজ্যের বিপুল ক্ষতি হয়েছে। সাম্প্রতিক ভূমিধসের ফলে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে পরিকাঠামোর। সেগুলির পুনর্নির্মাণের চ্যালেঞ্জ ‘পাহাড় প্রমাণ’। হাজার হাজার মানুষের জীবন-জীবিকাও পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্য জুড়ে আনুমানিক ১০ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি এই রাজ্যের অর্থনীতি মূলত পর্যটন এবং আপেল ব্যবসার উপর নির্ভর করে। এই দুই ক্ষেত্রেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। হোটেল এবং গেস্ট হাউসে লোক নেই, পর্যটকদের অভাবে রোজগার নেই ট্যাক্সিচালকদেরও। হেলিকপ্টার এবং মোটর বোটের মাধ্যমেও উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • JU Student Death: ছাত্রমৃত্যুর পর ‘ঘুম ভাঙলো’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, প্রবল চাপে নির্দেশিকা জারি কর্তৃপক্ষের

    JU Student Death: ছাত্রমৃত্যুর পর ‘ঘুম ভাঙলো’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, প্রবল চাপে নির্দেশিকা জারি কর্তৃপক্ষের

    মাধ্যম নিউজ ডেস্ক: ছাত্র মৃত্যুর (JU Student Death) জেরে অবশেষে ‘ঘুম ভাঙলো’ যাদবপুরের। তরুণ তাজা একটি প্রাণ অকালে ঝরে যাওয়ার পর টনক নড়লো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এখন ‘নিজেদের পিঠ বাঁচাতে’ একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যদিও, তাতে আদৌ কতটা লাভ হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

    রাতে প্রবেশে লাগবে বৈধ পরিচয়পত্র

    স্বপ্নদীপের মৃত্যুর পর চারদিক থেকে ধেয়ে আসা প্রবল চাপের মধ্যে অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বৃহস্পতিবার নির্দেশিকা জারি করেন। তাতে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ নিয়ে একাধিক বিধিনিষেধ জারি আরোপ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, রাত ৮টার পর থেকে সকাল ৭টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের দেওয়া ‘বৈধ’ পরিচয়পত্র লাগবে। অর্থাথ, ক্যাম্পাসে রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ইস্যু করা পরিচয়পত্র ছাড়া প্রবেশ করা যাবে না।

    কর্তৃপক্ষের নানা পদক্ষেপ 

    এছাড়া, নির্দেশিকায় বলা আছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে কোনও জাতীয় মাদক সেবন করা যাবে না। কেউ যদি মাদক সেবন করতে গিয়ে ধরা পড়েন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিয়ন্ত্রণ করা হবে। বাইক বা চারচাকার সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের অনুমোদন স্টিকার না থাকলে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। রোজ রেজিস্ট্রার মেনটেন করা হবে। এছাড়াও ক্যাম্পাসের গেটগুলিতে সিসি ক্যামেরা বসছে।

    বহু প্রশ্নের উত্তর অধরা থেকেই গেল…

    স্নেহমঞ্জু বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে, ‘ছাত্র মৃত্যুর মতো অপ্রীতিকর ঘটনা আটকাতে কী কী করা উচিত তা নিয়ে আমরা বৈঠক করেছি।’ অথচ, র‌্যাগিং বন্ধ করতে কী কী বদক্ষেপ, তা সম্পর্কে কোনও ব্যবস্থাগ্রহণের আশ্বাস শোনা গেল না তাঁর কথায়। ফলে, এই নির্দেশিকায় কতটা লাভ হবে, বা আদৌ কোনও লাভ হবে কিনা, তা নিশ্চিত করে কেউ-ই বলতে পারছেন না। এমনকী, এই নির্দেশিকা কার্যকর কোন পদ্ধতিতে করা হবে, বা একে লঙ্ঘন করলে, আইন ভঙ্গকারীর বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থাগ্রহণ করা হবে, তাও স্পষ্ট নয়। এর পাশাপাশি, প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি জেনেই থাকতো যে, সেখানে মাদক সেবন হয়, তাহলে, এতদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন? এসব প্রশ্নের উত্তর অধরাই থেকে গেল। 

    আরও পড়ুন: টানা ৩ ঘণ্টা পুলিশি জেরার মুখে ডিন কি দায় এড়ালেন?

    মেডিক্যালে আলাদা হস্টেলের ব্যবস্থা 

    যাদবপুর (Jadavpur University) বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর (JU Student Death) ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা করছে কলকাতা মেডিক্যাল কলেজ। হস্টেলে কারা থাকছেন, প্রাক্তনীরা থাকছেন কিনা, থাকলেও কী প্রয়োজনে? সবটাই খতিয়ে দেখছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য ২ টি আলাদা হস্টেলের ব্যবস্থা করা হচ্ছে। একটি গার্লস হস্টেল ও আরেকটি বয়েজ হস্টেলের ব্যবস্থা করছে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। গিরিবাবু লেনের বয়েজ হস্টেলে রাখা হবে প্রথম বর্ষের পড়ুয়াদের। পুনর্গঠন করা হয়েছে হস্টেল কমিটি ।হস্টেলে কারা থাকছে এবং কারা প্রাক্তনী হয়েও হস্টেলে রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে রিপোর্ট জমা দেবেন হস্টেল সুপার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Coast Guard: মধ্যরাতে দুঃসাহসিক অভিযান উপকূলরক্ষী বাহিনীর, আরব সাগরে উদ্ধার চিনা নাগরিক

    Indian Coast Guard: মধ্যরাতে দুঃসাহসিক অভিযান উপকূলরক্ষী বাহিনীর, আরব সাগরে উদ্ধার চিনা নাগরিক

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৬ ও ১৭ অগাস্ট মধ্যরাত্রে এক দুঃসাহসিক অভিযানের মধ্য দিয়ে ভারতের উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) আরব সাগর থেকে উদ্ধার করল এক চিনা নাগরিককে। বৃহস্পতিবার এই গোটা ঘটনা উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। বাহিনীর তরফে জানানো হয়েছে, বুধ ও বৃহস্পতিবারের মধ্যবর্তী রাতে একটি চিনা জাহাজ পানামার পতাকাবাহী একটি রিসার্চ ভেসেল ডং ফাং কান ট্যান-২ মুম্বই উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থান করছিল। ওই জাহাজটি আমিরশাহীর দিকে যাচ্ছিল।

    জানা যায়, মধ্যরাতে জাহাজটির ভিতরে থাকা এক চিনা নাগরিক হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন এবং তিনি জানান যে, তাঁর বুকে ব্যথা হচ্ছে। জাহাজে উপস্থিত সকলে প্রাথমিকভাবে মনে করে যে, চিনা নাগরিক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপরেই মুম্বইয়ের ইন্ডিয়ান মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারে একটি ফোন আসে (Indian Coast Guard)। তখন তাঁরা জানতে পারেন যে জাহাজের এক কর্মী অসুস্থ হয়ে পড়েছেন এবং সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত। দ্রুত তাঁকে হাসপাতাল নিয়ে যেতে হবে। পরবর্তীকালে জাহাজের সঙ্গে যোগাযোগ শুরু করা করা হয় এবং ফোনে প্রাথমিকভাবে কী কী করনীয় তাও বলা হয়। এরপরেই তোড়জোড় শুরু করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)।

    মধ্যরাতে আরব সাগরে অভিযান  

    বুধবার মধ্যরাতে উত্তাল ছিল আরব সাগর। প্রবল বেগে বইছিল ঝড়ো হাওয়া। সেই প্রতিকূল অবস্থার মধ্যেই উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) প্রতিবেশী দেশের নাগরিককে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে রাতের অন্ধকারে। এই অভিযান একেবারেই সহজ ছিল না। কিন্তু সেসব কোনও কিছুতে মাথায় রাখেননি বাহিনীর সদস্যরা। মধ্য আরব সাগরের ওই জাহাজ থেকে অসুস্থ চিনা নাগরিককে হেলিকপ্টারে থেকে স্লিদারিং পদ্ধতিতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তাঁকে আনা হয় দমনে। সেখানে চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

    ট্যুইট চিনা দূতাবাসের ধন্যবাদজ্ঞাপন

    ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর (Indian Coast Guard) এমন কাজের জন্য প্রশংসা জানিয়ে ট্যুইট করেছে চিনা দূতাবাস। সেখানে তারা লেখে যে, অসুস্থ চিনা নাগরিককে আরব সাগর থেকে উদ্ধার করে যেভাবে চিকিৎসা করা হলো তার জন্য আমরা কৃতজ্ঞ।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Zero Shadow Day: আজ বেঙ্গালুরুতে পালিত হবে ‘জিরো শ্যাডো ডে’! জানেন কী এর বৈশিষ্ট্য?

    Zero Shadow Day: আজ বেঙ্গালুরুতে পালিত হবে ‘জিরো শ্যাডো ডে’! জানেন কী এর বৈশিষ্ট্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজই ছায়া চুরি যাওয়ার দিন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আবার তা দৃশ্যমান হচ্ছে। আহ্নিক ও বার্ষিক গতির অক্ষ এবং সূর্যের অবস্থান। দুয়ের জেরেই আজ, বেঙ্গালুরুতে ‘জিরো শ্যাডো ডে’ (Zero Shadow Day)। আজ, দুপুর ১২টা বেজে ২৪ মিনিটে বেঙ্গালুরুর রাস্তায় মানুষ নিজের ছায়া নিজে দেখতে পাবেন না, এমনই অভিমত বিজ্ঞানীদের। যদিও বাস্তবে এই ঘটনাটি মাত্র কয়েক সেকেন্ড বা তার কম সময় নেয়, তবে এর প্রভাব এক থেকে দেড় মিনিট স্থায়ী হতে পারে। 

    ছায়াশূন্য দিবসের বৈজ্ঞানিক ব্যাখ্যা

    এই ছায়াশূন্য দিবসের (Zero Shadow Day) বৈজ্ঞানিক ব্যাখ্যা হল, ভৌগলিক অবস্থানের নিরিখে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দিনে ঠিক দুপুরবেলা সূর্য একেবারে মাথার ওপর আসে কয়েক মুহূর্তের জন্য। এর ফলে কোনও বস্তু বা মানুষের ছায়া পড়লেও, তা দেখা যায় না। কারণ সূর্যের অবস্থানের নিরিখে মাটিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ছায়া উল্লম্ব ভাবে তাঁরই পায়ে নিচে হারিয়ে যায়। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার (ASI) গণনা অনুসারে, কয়েক মিনিটের জন্য সূর্য কোনও কিছুর উপর ছায়া ফেলে না। এই ঘটনা একবার নয়, ক্রান্তীয় অঞ্চলে বছরে দু’বার ঘটে। এই সময়ে সূর্য মাথার ঠিক উপরে তার সর্বোচ্চ বিন্দুতে থাকে। কিন্তু তাতেও কোনও ছায়ার সৃষ্টি হয় না। এই ঘটনাটি বিষুবরেখার কাছে ঘটে। কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অংশে এমন ঘটনা ঘটতে পারে। বেঙ্গালুরুও এমনই একটি এলাকায় মধ্য়ে পড়ে। 

    আরও পড়ুন: আদিত্য এল-১ পৌঁছল শ্রীহরিকোটা, সূর্য মিশনের প্রস্তুতি তুঙ্গে ইসরোর

    কোথায় কোথায় জিরো শ্যাডো ডে

    এই বিরল ঘটনা বেঙ্গালুরুতে গত ২৫ এপ্রিল ঘটেছিল। আজকের পর আবার আগামী বছর ২৫ এপ্রিল এই ঘটনা ফের ঘটতে পারে। শুক্রবার দক্ষিণ ভারতের কিছু অংশে কিছু সময়ের জন্য ছায়া (Zero Shadow Day) পড়বে না। ম্যাঙ্গালোর, বান্টওয়াল, সাক্লেশপুর, হাসান, বিদাদি, বেঙ্গালুরু, দাসারহাল্লি, বাঙ্গারাপেট, কোলার, ভেলোর, আরকোট, আরাককোনাম, শ্রীপেরামবুদুর, তিরুভাল্লুর, আভাদি, চেন্নাই, ইত্যাদিতে শুক্রবার শূন্য ছায়া দিন হবে।  শূন্য ছায়া দিবসকে জ্যোতির্বিজ্ঞানের গণনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিজ্ঞানীরাও পৃথিবীর পরিধি পরিমাপের জন্য এই ঘটনাটি ব্যবহার করেন। আমাদের জ্যোতির্বিজ্ঞানীরা ২০০০ বছর আগেও এই ধরনের গণনা করতেন। এর মাধ্যমে আজ পৃথিবীর ব্যাস এবং পৃথিবীর ঘূর্ণনের গতিও পরিমাপ করা হয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Ireland: সাজঘরের শক্তি মাপাই লক্ষ্য! আজ ভারত-আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ

    India vs Ireland: সাজঘরের শক্তি মাপাই লক্ষ্য! আজ ভারত-আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: বুমরার নেতৃত্বে একগুচ্ছ তরুণ ক্রিকেটারদের নিয়ে আজ, শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ (IND vs IRE T20I) খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে দলটি খেলতে গিয়েছে, এশিয়ান গেমসে সেই দলের অনেকেই রয়েছেন। এশিয়ান গেমসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এই সিরিজে সহ-অধিনায়ক। ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নামার আগে ঋতুরাজের মহড়া হয়ে যাবে আয়ারল্যান্ডে। আইরিশদের বিরুদ্ধে এখনও পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটিতেও হারেনি ভারত। তরুণদের সামনে চ্যালেঞ্জ এই জয়ের ধারা বজায় রাখা।

    ১১ মাস বাদে মাঠে বুমরা

    দীর্ঘদিন চোট আঘাতের জেরে মাঠের বাইরেই ছিলেন বুমরা। এই সিরিজ দিয়ে বিশ্বকাপের আগে বহু কাঙ্খিত আন্তর্জাতিক প্রত্যাবর্তন ঘটাচ্ছেন বুমরা (Jasprit Bumrah)। তাঁর ফিটনেসের দিকে সকলেরই নজর থাকবে। তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নামার আগে বুমরা বলেন, “কে আমার থেকে কী আশা করছে, সেটা নিয়ে আমি ভাবছি না। আমি শুধু উপভোগ করতে চাই। এত দিন ধরে ক্রিকেটের বাইরে কখনও থাকিনি। যে খেলাটাকে ভালবাসি, সেটার জন্যই ফিরে এসেছি। ১১ মাস আগেও যেমন ছিলাম, এখনও তেমনই আছি। নিজের উপর আত্মবিশ্বাস আছে। জানি অনেক দিন পর মাঠে ফিরছি। কিন্তু মাঠে ফিরে আমি খুশি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনেকটা সময় কাটিয়েছি। এখন আমি সুস্থ। মাঠে নামার জন্য মুখিয়ে আছি।”

    রিঙ্কুর প্রথম সফর

    এটিই ভারতীয় দলের সঙ্গে রিঙ্কু সিং, জীতেশ শর্মাদের প্রথম সফর। নিজেদের প্রথম সফরে স্বাভাবিকভাবেই দুই তরুণ তুর্কিই উচ্ছ্বাসে ভাসছেন। সেই উচ্ছ্বাস বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে সকলের সঙ্গে ভাগ করে নেন  রিঙ্কু সিং (Rinku Singh), জীতেশ শর্মা (Jitesh Sharma)। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে অনুশীলন সেশনের পর গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সেরা ক্রিকেটার রিঙ্কু বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রথম অনুশীলন সেশনটা বেশ ভালই গেল। আমি যদি সুযোগ পাই তাহলে নিজের সেরাটা দেব এবং দলকে ম্যাচ জিততে সাহায্য করব।’

    প্রথমবার জাতীয় দলের হয়ে ডাক পাওয়াটা সকলের কাছেই দারুণ উচ্ছ্বাস ও আবেগের। রিঙ্কু জানান, ‘আমি সেই সময় নয়ডায় যেখানে আমি অনুশীলন করি, সেখানে ছিলাম। যখন দল ঘোষণা করা হয়, তখন বন্ধুদের সঙ্গে ছিলাম আমি। তারপর আমি আমার মাকে ফোন করি। মা সবসময় বলত আমাকে দেশের হয়ে খেলতে হবে। তাই আমার পাশাপাশি ওদেরও স্বপ্ন পূর্ণ হয়। ভারতের হয়ে খেলাটা সকলরেই স্বপ্ন। প্রথমবার ভারতীয় দলের জার্সি হাতে পাওয়ার পর আমি খানিকটা আবেগঘনই হয়ে গিয়েছিলাম।’

    আরও পড়ুন: ২৫ অগাস্ট থেকেই বিশ্বকাপের টিকিট! জেনে নিন কীভাবে পাবেন

    কখন, কোথায় ম্যাচ দেখবেন 

    আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি ম্যাচগুলি শুরু হবে সন্ধে ৭.৩০ মিনিট থেকে। ভারতে সেই ম্যাচ সম্প্রচার হবে স্পোর্টস১৮ চ্যানেলে। মোবাইলে খেলা দেখা যাবে জিয়োসিনেমাতে।

    ভারতীয় দল: যশপ্রীত বুমরা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবা‌জ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ, আরশদীপ সিং, মুকেশ কুমার এবং আবেশ খান।

    আয়ারল্যান্ডের দল: পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বলবির্নি, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যামফের, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিয়ন হ্যান্ড, জস লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, থিয়ো ভান ওরকম, বেন হোয়াইট এবং ক্রেগ ইয়ং।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share