Tag: Madhyom

Madhyom

  • Buddhadeb Bhattacharjee: বাড়ি ফিরলেন বুদ্ধদেব, আগামী একমাস থাকবেন হাসপাতালের নজরদারিতেই

    Buddhadeb Bhattacharjee: বাড়ি ফিরলেন বুদ্ধদেব, আগামী একমাস থাকবেন হাসপাতালের নজরদারিতেই

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৯ জুলাই শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। ভর্তির ১২দিনের মাথায় বাড়ির পথে পা দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। একাধিক সংবাদ মাধ্যমে ওঠে তাঁর বাড়ি ফেরার মুহূর্তের ছবি। সেখানে দেখা যাচ্ছে বাড়ি ফেরার পথে বুদ্ধদেব ভট্টাচার্যের দাড়ি-গোঁফ পরিষ্কারভাবে কামানো। এবং মুখে রয়েছে মাস্ক। পাশে দেখা যাচ্ছে টাইলস টিউবও।

    বুধবার দুপুরে বাড়ির পথে বুদ্ধদেব (Buddhadeb Bhattacharjee)

    বুধবার দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (Buddhadeb Bhattacharjee) সঙ্গে নিয়ে বাড়ি পৌঁছায় অ্যাম্বুলেন্স।  প্রসঙ্গত, কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি পাঠানো হবে বুধবার। সেইমতো বুধবারেই তিনি বাড়ির পথে রওনা হলেন। শনিবার পর্যন্ত তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল এবং তারপর থেকে তা বন্ধ করে দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক ছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী সুস্থ রয়েছেন। সোমবার তাঁর ফের কতগুলো রক্ত পরীক্ষা করানো হয় এবং তার প্রতিটি রিপোর্ট সন্তোষজনক আসে। এদিন বাড়ির পথে পা বাড়ালেন পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা। জানা গিয়েছে, বাড়ি ফিরলেও সেখানেও থাকবে হাসপাতালে সমস্ত রকম ব্যবস্থা। এবং একজন নার্স সবসময় সেখানে উপস্থিত থাকবেন। হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) বাড়িতে যাবেন এবং স্বাস্থ্য পরীক্ষা করবেন। আপাতত এক মাস তিনি এভাবেই থাকবেন।

    হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতি

    হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ঠিক আগে, কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, ‘‘যখন ওঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তখন উনি শ্বাসকষ্টে ভুগছিলেন। আচ্ছন্ন হয়ে পড়েছিলেন তিনি। পরীক্ষার পর অ্যান্টিবায়োটিক, নেবুলাইজেশন থেরাপি দেওয়া হয় তাঁকে। চিকিৎসার জন্য ১১ সদস্যের একটি মেডিক্যাল দল তৈরি করা হয়। তাঁরা সিদ্ধান্ত নেন ওঁকে ভেন্টিলেশনের রাখার। বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের নিউমোনিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়।’’ ওই মেডিক্যাল বুলেটিনে আরও বলা হয়, ‘‘৩১ জুলাই তাঁকে ভেন্টিলেটর থেকে বের করা হয়। অ্যান্টিবায়োটিক থেরাপিও বদল করা হয়। এরপর সংক্রমণ কমতে থাকে। সার্বিকভাবে উনার ওর শরীরের উন্নতি হয়। উনি বাড়ি ফিরছেন এবং ওখানে আমাদের নজরে থাকবেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে অন্তত এক মাস। বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করছি আমরা।’’

    প্রসঙ্গত বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharjee) এদিন বাড়িতে ফিরিয়ে আনার জন্য হাসপাতালের উদ্দেশ্যে যান মীরা ভট্টাচার্য। তিনি জানান. বুদ্ধদেব বাড়ি ফিরল তাঁকে নজরদারির মধ্যেই রাখা হবে। তিনি আরও বলেন ‘‘আপনারা আন্তরিকভাবে প্রার্থনা করুন, শুভেচ্ছা জানান, উনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বাড়িতেও যেন সুস্থ হয়ে থাকতে পারেন।’’ জানা গিয়েছে আলিপুরের ওই বেসরকারি হাসপাতালের মেডিক্যাল স্টাফদের প্রাণ ভরে আশীর্বাদও করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India China: চিনকে টক্কর! উত্তর-পূর্ব সীমান্তে আরও সাতটি টানেল তৈরি করছে ভারত

    India China: চিনকে টক্কর! উত্তর-পূর্ব সীমান্তে আরও সাতটি টানেল তৈরি করছে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকৃত নিয়ন্ত্রণরেখার ঠিক ওপারে তিব্বতে পরিকাঠামোগত উন্নয়ন দ্রুত হারে বৃদ্ধি করছে চিন। জবাব দিতে, চিন সীমান্তবর্তী (India China) এলাকায় যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ভারতও।  এই প্রেক্ষিতে চিন-সীমান্ত রাজ্য অরুণাচল প্রদেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ-সরল করতে নতুন সাতটি টানেল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট জানিয়েছেন, গত তিন বছরে পাঁচটি টানেল তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। আরও সাতটির কাজ চলছে বা শুরু হবে।

    কাদের সহায়তায় টানেল

    যে সাতটি টানেলের কাজ চলছে, তার মধ্যে রয়েছে অটল টানেল। যার দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার। ২০২০ সালে যা চালু হয়। অরুণাচলের তাওয়াংয়ের সঙ্গে অসমের গুয়াহাটির যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে সিলা টানেল খুলে গেলে। যা সম্ভব চলতি মাসের শেষ দিকে চালু হওয়ার কথা। বর্ডার ডিফেন্স ও পরিকাঠামো গড়ে তোলার কাজ করছে তিনটি সংস্থা। প্রথমটি হল, বর্ডার রোড অর্গনাইজেশন বা বিআরও। যারা মূলত টানেল, ব্রিজ , রোড, তৈরির কাজ করছে। ভারতীয় সেনাকে (India China) যাতায়াত করতে পরিকাঠামো জনিত সহায়তা দিচ্ছে ইন্দো-টিবেটিয়ান পুলিশ বা আইটিবিপি। তৃতীয় সংস্থা হল স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্স। যারা মূলত হিমালয় ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কমান্ডা অপারেশনের কাজকর্ম করছে।

    আরও পড়ুুন: “বাংলা, কাশ্মীর ভারতের মধ্যে আছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য”, রাজ্যসভায় শাহ

    বরাদ্দ বাজেট

    ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই সীমান্ত লাগোয়া অঞ্চলের পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দিয়েছিলেন নরেন্দ্র মোদি (India China)। তার জন্য বর্ডার রোড অর্গানাইজেশনের বাজেট এক ধাক্কায় ৩৭৮২ কোটি থেকে বাড়িয়ে ধীরে ধীরে ২০২৩-২৪ আর্থিক বর্ষে ১৪,৩৮৭ কোটি করা হয়েছে। শুধু তাই নয়, সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করতে অত্যাধুনিক রোড তৈরির পাশাপাশি ব্রিজের মাপও বাড়িয়ে দেওয়া হয়। এছাড়া অরুণাচল প্রদেশের আভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা আরও ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। তার জন্য একটি উপত্যকা থেকে অন্য উপত্যকার মধ্যে ১৮০০ কিলোমিটার হাইওয়ে গড়ে তোলা হবে। সীমান্তে এই নতুন রাস্তা এবং টানেলগুলো তৈরি হলে চিনকে সহজেই জবাব দেওয়া যাবে , বলে অভিমত কূটনীতিকদের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • GATE 2024: আগামী বছর গেট পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, জারি বিজ্ঞপ্তি, আবেদন গ্রহণ কবে থেকে?

    GATE 2024: আগামী বছর গেট পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, জারি বিজ্ঞপ্তি, আবেদন গ্রহণ কবে থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হলো পরের বছরের গেট (GATE 2024) পরীক্ষার বিজ্ঞপ্তি। যাঁরা ২০২৪ সালে গেট পরীক্ষায় বসতে চান, তাঁরা চলতি মাস থেকেই আবেদন করতে পারবেন। এই পরীক্ষার জন্য ২৪ অগাস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছর ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে। মোট ৩০টি আলাদা আলাদা বিষয়ের উপর এই গেট পরীক্ষা নেওয়া হবে।  

    কোন ওয়েবসাইটে আবেদন করা যাবে (GATE 2024)?

    ২০২৪ সালের গেট পরীক্ষার আয়োজন করছে বেঙ্গালুরুস্থিত ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স (IISC)। ছাত্রছাত্রীরা কীভাবে আবেদন করবেন, সেই বিষয়ে আইআইএসসি বেঙ্গালুরু পরীক্ষার সংক্রান্ত একটি ওয়েবসাইট প্রকাশ করেছে। সেখানেই আগামী বছর ফেব্রিয়ারি মাসে পরীক্ষার সূচিপত্র প্রকাশ করা হবে। আবেদন করতে হবে ওই ওয়েবসাইটে গিয়েই। এই বছর গেট পরীক্ষায় নতুন বিষয় হিসাবে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    কবে কখন হবে পরীক্ষা?

    জানা গেছে গেট ২০২৪ (GATE 2024) পরীক্ষা আগামী বছর ফেব্রুয়ারি মাসের ৩, ৪, ১০ এবং ১১ তারিখে হবে। পরীক্ষার দিনগুলিতে প্রত্যেক দিন দুটো ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা হবে এবং দ্বিতীয় ধাপে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সময়ের মধ্যে পরীক্ষা হবে।

    কারা আবেদন করতে পারবেন?

    গেট ২০২৪ (GATE 2024) পরীক্ষার জন্য বিভিন্ন শাখার স্নাতক হয়েছেন এমন পরীক্ষার্থীরাই কেবল মাত্র যোগ্য। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং এছাড়াও মানববিদ্যার বিভিন্ন শাখা থেকে পরীক্ষা দিতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে।

    কোথায় চাকরির সুযোগ রয়েছে?

    গেটে (GATE 2024) উত্তীর্ণ র‍্যাঙ্কের উপর নির্ভর করে বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরির সুযোগ। যেমন- ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড, সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম, দামোদর ভ্যালি কর্পোরেশন, ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, ন্যাশনাল হাইওয়ে অথারিটি ওফ ইন্ডিয়া সহ একাধিক সরকারি সংস্থায় চাকরির সুবিধা রয়েছে। তাই রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ করতে ইচ্ছুকরা আবেদন করতে পারেন।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: মগরাহাটে সংখ্যাগরিষ্ঠ তৃণমূলের বোর্ডে পঞ্চায়েত প্রধান হল বিজেপির, কী করে?

    South 24 Parganas: মগরাহাটে সংখ্যাগরিষ্ঠ তৃণমূলের বোর্ডে পঞ্চায়েত প্রধান হল বিজেপির, কী করে?

    মাধ্যম নিউজ ডেস্ক: একেই বলে বোধ হয় ভাগ্য। বিজেপির ঝুলিতে আসন সংখ্যা মাত্র পাঁচটি। সংখ্যাগরিষ্ঠ তৃণমূল। তাতে কী হয়েছে, নাম মাত্র আসন নিয়ে পঞ্চায়েতে প্রধান হল বিজেপি (BJP)। আর সংখ্যাগরিষ্ঠতা পেয়েও তৃণমূলকে কিছুটা বাধ্য হয়ে তা হজম করতে হল। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার শেরপুর গ্রাম পঞ্চায়েতে। আর এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

    কী করে পঞ্চায়েত প্রধান হল বিজেপির? (South 24 Parganas)

    পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও বোর্ড গঠনে বিজেপির (BJP) জয়ী প্রার্থীকে পঞ্চায়েত প্রধান করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, শেরপুর গ্রাম পঞ্চায়েত (South 24 Parganas) প্রধান পদের আসনটি এসসি সংরক্ষিত। পঞ্চায়েতে মোট ২১টি আসন রয়েছে। তৃণমূল কংগ্রেস ১৩টি আসনে জয়লাভ করেছে। বিজেপি পেয়েছে ৫টি, সিপিএম-১টি, কংগ্রেস-১টি এবং নির্দল-১টি আসনে জয়লাভ করেছে। তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রধান হলেন বিজেপির জয়ী সদস্য। কারণ, হিসেবে জানা গিয়েছে, প্রধান পদের আসনটি এসসি সংরক্ষিত। শেরপুর গ্রাম পঞ্চায়েতে একটিমাত্র আসন এসসি সংরক্ষিত রয়েছে। সেই আসনে তৃণমূল কংগ্রেসের পদ্মা মিস্ত্রির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপির সুপ্রিয়া মণ্ডল। জয়লাভ করে বিজেপি প্রার্থী সুপ্রিয়া মণ্ডল। ফলে, তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রধান পদের আসনটি এসসি সংরক্ষিত থাকায় তা বিজেপি প্রার্থীকে প্রধান নির্বাচিত করতে হয়েছে বলা জানা যায়।

    প্রধান নির্বাচিত হয়ে কী বললেন বিজেপির (BJP) জয়ী সদস্য?

    এই বিষয় নিয়ে বিজেপির (BJP) জয়ী সদস্য তথা পঞ্চায়েত প্রধান সুপ্রিয়া মণ্ডল বলেন, নিয়ম মেনেই এই পঞ্চায়েতে আমি প্রধান নির্বাচিত হয়েছি। আগামী দিনে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে আমি লড়াই চালিয়ে যাব। বিরোধীদের সঙ্গে নিয়েই একসাথে মানুষের পাশে থেকে আমরা কাজ করব। এলাকার উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।

    কী বললেন তৃণমূল নেতত্ব?

    মগরাহাট পশ্চিম যুব তৃণমূলের সভাপতি ইমরান হাসান বলেন, পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে তৃণমূল। কিন্তু, প্রধান পদটি সংরক্ষিত থাকায় বিজেপির (BJP) জয়ী সদস্যকে প্রধান করা হয়েছে। তিনি আমাদের উন্নয়নে সামিল হয়ে মানুষের জন্যই কাজ করবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu And Kashmir: জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধস, ফের স্থগিত অমরনাথ যাত্রা

    Jammu And Kashmir: জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধস, ফের স্থগিত অমরনাথ যাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু থেকে শ্রীনগরগামী (Jammu And Kashmir) জাতীয় সড়ক অবরুদ্ধ হয় ধসের কারণে। বুধবার ভূস্বর্গের রামবান জেলায় এই ধসের জেরে বন্ধ হয়ে সাময়িক বন্ধ হয়ে গেল অমরনাথ যাত্রা। জানা গিয়েছে, পন্থর চৌক যাত্রার বেস ক্যাম্প থেকে জম্মু পর্যন্ত অমরনাথ যাত্রা বন্ধ হয়ে গিয়েছে।

    কী বলছে  প্রশাসন (Jammu And Kashmir)?

    জম্মু-কাশ্মীরের (Jammu And Kashmir) প্রশাসন জানিয়েছে যে জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে রামবান জেলায় ধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে।  সেখানকার মানুষ এবং অমরনাথ তীর্থযাত্রীদের প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে যে কেউ যেন ৪৪ নম্বর জাতীয় সড়কে ট্রাফিক পুলিশের অনুমতি ছাড়া না চলাফেরা করেন। প্রসঙ্গত ৬২ দিনের দীর্ঘ এই অমরনাথ যাত্রা শুরু হয়েছে, ১ জুলাই থেকে চলবে ৩১ অগাস্ট পর্যন্ত।  এর আগেই জম্মু-কাশ্মীর (Jammu And Kashmir) পুলিশের এডিজি গত সপ্তাহের শুক্রবার একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বিষয়ক বৈঠক করেন। স্বাধীনতা দিবসকে মাথায় রেখে এবং চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে চলা বুড়ো অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়ে এই মিটিং হয় বলে জানা গিয়েছে।

    পুঞ্চ জেলার সাধারণ মানুষের সঙ্গে বৈঠক প্রশাসনের 

    জানা গিয়েছে জম্মু-কাশ্মীরের (Jammu And Kashmir) এডিজিপি মুকেশ সিং, ডিভিশনাল কমিশনার রমেশ কুমার এবং রাজৌরি জেলার ডিআইজি হাসিব মুঘলের মধ্যে একটি উচ্চপর্যায়ে নিরাপত্তা বিষয়ক বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং সেখানে প্রশাসন এবং পুলিশকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে স্বাধীনতা দিবসের আগে। এছাড়াও ১৭ অগাস্ট শুরু হচ্ছে বুড়ো অমরনাথ যাত্রা। সেখানেও নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। জানা গিয়েছে, জম্মুর (Jammu And Kashmir) এডিজিপি এবং ডিভিশনাল কমিশনার পুঞ্চ জেলার সাধারণ জনগণের সঙ্গেও বৈঠক করেছেন। সেখানকার জনপ্রতিনিধি এবং আইনজীবীরা এই মিটিং-এ উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এবং প্রত্যেকেই স্বাধীনতা দিবসে প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IRCTC Fake App: ভুয়ো অ্যাপ থেকে সাবধান! গ্রাহকদের সতর্ক করল আইআরসিটিসি

    IRCTC Fake App: ভুয়ো অ্যাপ থেকে সাবধান! গ্রাহকদের সতর্ক করল আইআরসিটিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়ো অ্যাপ (IRCTC Fake App) থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের সাবধান করল আইআরসিটিসি। অনেক সময়েই হ্যাকাররা মোবাইলে বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় লিঙ্ক পাঠিয়ে আইআরসিটিসি বিশেষ লিঙ্ক দিয়ে দেয়। আর এই লিঙ্ক, প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই মোবাইলের সিস্টেম হ্যাক হতে পারে। আর তা থেকে চুরি করে নেওয়া হতে পারে প্রয়োজনীয় তথ্য। তাই এই ভুয়ো অ্যাপ থেকে সাবধান করতে রেলের আইআরসিটিসি কর্তৃপক্ষ ট্যুইট করে সতর্কের বার্তা দিয়েছেন।

    কী বলা হয়েছে আইআরসিটিসির (IRCTC Fake App) পক্ষ থেকে?

    আইআরসিটিসি’র (IRCTC) পক্ষ থেকে বলা হয়েছে যে, প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের বার বার ফিশিং লিঙ্ক পাঠায় কিছু ভুয়ো অ্যাপ (IRCTC Fake App)। এই লিঙ্ক পাঠানোর মধ্যে দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের মূলত টার্গেট করা হয়। অনেক ক্ষেত্রে, এই লিঙ্কের মধ্যে ভারতীয় রেলের আইআরসিটিসি অ্যাপের মতো দেখতে একটি অবিকল অ্যাপ থাকে। আর এই অ্যাপ ডাউনলোড করলেই হ্যাকারদের দখলে চলে যায় ফোনের সব তথ্য। এরপর হ্যাকাররা নানা রকম ভাবে বিপদের মধ্যে ফেলে গ্রাহককে। তাই ভারতীয় রেলের কেটারিং ও ট্যুরিজম পরিষেবা বিশেষ ভাবে গ্রাহকদের ট্যুইট বা মেলের মাধ্যমে সতর্ক করেছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা মাঝে মাঝেই প্রতারণার শিকার হন, তাই প্রতারণার হাত থেকে বাঁচার বিশেষ সতর্ক বার্তা দেয় আইআরসিটিসি।

    প্রতারণার শিকার হলে কোথায় অভিযোগ করবেন?

    যদি কোনও ব্যক্তি ভুয়ো অ্যাপ (IRCTC Fake App) এর প্রতারণার শিকার হন, তাহলে আইআরসিটিসির কাস্টমার কেয়ারের হটলাইনে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট care@irctc.co.in এ গিয়েও গ্রাহকরা প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। উল্লেখ্য এই সতর্কতা অভিযান প্রথম নয়। এর আগে, গত এপ্রিল মাসেও একবার সতর্ক বার্তা দেওয়া হয়েছিল বলে জানা গেছে। সেই সময় irctcconnect.apk নামে একটি ভুয়ো লিঙ্কের বিরুদ্ধে ব্যবহারকারীদের সতর্ক করা হয়। এই প্রসঙ্গে আরও বলা হয়, শুধু রেলের ভুয়ো অ্যাপ নয়, যে কোনও রকম ভুয়ো অ্যাপ মোবাইলের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জারে আসতে পারে, তাই এই সকল ভুয়ো অ্যাপ থেকে ব্যবহারকারীদের সাবধানতা অবলম্বন করতে হবে। সামজিক মাধ্যম থেকে আসা যে কোনও মেসেজকে ভালো করে দেখে ব্যবহার করা একান্ত আবশ্যক বলে মনে করেন সামজিক মাধ্যমের বিশেষজ্ঞরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Derby: মরশুমের প্রথম ডার্বি শনিবার! টিকিট নিয়ে উন্মাদনা তুঙ্গে, কোন ব্লকের টিকিটের দাম কত?

    Derby: মরশুমের প্রথম ডার্বি শনিবার! টিকিট নিয়ে উন্মাদনা তুঙ্গে, কোন ব্লকের টিকিটের দাম কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার সল্টলেক স্টেডিয়ামে মরশুমের প্রথম ডার্বি। মুখোমুখি ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লড়াই ঘিরে বরাবরের মতো এবারও সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। বাড়ছে টিকিটের চাহিদা। ডুরান্ড (Durand Cup) কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে টিকিটের দাম। ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গল শিবিরের ছবিটা একেবারেই ভিন্ন।

    কোন ব্লকের টিকিটের দাম কত

    যুবভারতীতে বিভিন্ন ব্লকে টিকিটের দাম আলাদা। তবে ১০০ টাকার টিকিটই বেশি। বি১, বি২ ও বি৩ ব্লকে টিকিটের দাম ১০০ টাকা। ডি১, ডি২ ও ডি৩ ব্লকেও ১০০ টাকায় টিকিট পাওয়া যাবে। ঠিক একই ভাবে সি১ ও সি৩ ব্লকেও প্রতিটি টিকিটের দাম ১০০ টাকা। শুধুমাত্র সি২ ব্লকে প্রতিটি টিকিটের দাম ২০০ টাকা করা হয়েছে। ডুরান্ড কাপে দুরুন্ত ছন্দে মোহন বাগান। তারা এখনও অপরাজিত। সেদিক থেকে কিছুটা পিছিয়ে ইস্ট বেঙ্গল। গত ম্যাচে পাঞ্জাব এফসি তাদের আটকে দিয়েছে। তবে অতীতের পারফরম্যান্স দিয়ে ডার্বির ভবিষৎ নির্ধারণ করতে যাওয়া ভুল। স্নায়ুর চাপ নিয়ে যারা সেরাটা মেলে ধরতে পারবে, তাদের জেতার সম্ভাবনা বেশি।

    আরও পড়ুন: কুর্নিশ প্রধানমন্ত্রীর! ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ভারতের ঝুলিতে ২৬টি মেডেল

    দুই শিবিরে দুই ছবি

    টিকিট বণ্টন নিয়ে ক্ষুব্ধ ইস্ট বেঙ্গল। ক্লাবের পক্ষ থেকে ডার্বির টিকিট বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমস্যা মিটিয়ে ফেলতে উদ্যোগী কর্তৃপক্ষ। ডুরান্ড কাপে (Durand Cup) দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। গ্রুপের প্রথম ম্যাচে স্বদেশী ব্রিগেড নিয়ে সবুজ মেরুন জার্সিধারীরা ৫-০ গোলে বস মানিয়েছিল বাংলাদেশ আর্মিকে। মোহনবাগান জয়ের ধারা অব্যাহত রাখে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। যদিও কোচ ওয়ান ফেরান্দো বড় ম্যাচের কথা মাথায় রেখে দলে বেশ কিছু পরিবর্তন করেছিলেন। তিনি নামিয়েছিলেন হুগো দুমাস দ্বিমিত্রির মত বিদেশীদের। প্রত্যাশা মতোই পাঞ্জাব এফসিকে ২-০ গোলে হারিয়েছিল মোহনবাগান যা ডার্বির আগে সবুজ মেরুন ফুটবলারদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। উল্টোদিকে ইস্টবেঙ্গল শিবিরের ছবিটা একেবারেই ভিন্ন। যে বাংলাদেশ আর্মিকে মোহনবাগান গোলের মালা পরিয়েছিল। তাদের বিরুদ্ধে জিততে ব্যর্থ হয় লাল হলুদ ব্রিগেড। কারলস কুয়াদরাতে ছেলেরা ড্র করেই মাঠ ছাড়েন। পাঞ্জাব এফসির বিরুদ্ধে জেতার সুবর্ণ সুযোগ ছিল ইস্টবেঙ্গলের সামনে। দু গোলে এগিয়ে যাওয়ার পরেও রক্ষণের ভুলে ম্যাচটি ড্র হয়। পয়েন্ট নষ্ট করে ইস্টবেঙ্গল। স্বাভাবিকভাবেই কার্লোস কুয়াদরাতের ওপর বাড়তি চাপ রয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: কুর্নিশ প্রধানমন্ত্রীর! ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ভারতের ঝুলিতে ২৬টি মেডেল

    PM Modi: কুর্নিশ প্রধানমন্ত্রীর! ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ভারতের ঝুলিতে ২৬টি মেডেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রীড়াক্ষেত্রে বিশাল সাফল্য ভারতের ছেলে-মেয়েদের। ৩১ তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে (World University Games 2023) ভারতের ঝুলিতে এসেছে মোট ২৬টি মেডেল, যা নিঃসন্দেহে রেকর্ড।  যার মধ্যে ১১টি সোনা, ৫টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ রয়েছে। দেশের খেলোয়াড়দের এই ‘দুর্ধর্ষ পারফরম্যান্সের’ উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘দেশের গর্ব’ ওই সমস্ত খেলোয়াড়দের কুর্নিশ জানিয়ে মঙ্গলবার ট্যুইটও করেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর প্রশংসা

    ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ২০২৩-এ অংশগ্রহণকারী দেশের সমস্ত খেলোয়াড়দের কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন পরপর দুটি ট্যুইট করেছেন। ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, “৩১ তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ভারতীয় খেলোয়াড়রা ২৬টি পদক নিয়ে রেকর্ড গড়ে ফিরে এসেছেন। আমাদের সবচেয়ে ভাল পারফরম্যান্স ছিল এটি। যার মধ্যে ১১টি সোনা, ৫টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ রয়েছে। যাঁরা গোটা দেশকে গৌরবান্বিত করে তুলেছে এবং আগামী দিনের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করেছে, সেই সমস্ত অসাধারণ ক্রীড়াবিদদের স্যালুট। এই দুর্দান্ত পারফরম্যান্স আমাদের ক্রীড়াবিদদের অটল একনিষ্ঠতার প্রমাণ।” এই সাফল্যের জন্য পদকজয়ী ক্রীড়াবিদ, তাঁদের পরিবার এবং কোচদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    প্রসঙ্গত, গত ২৯ জুলাই চিনের ছেংতু শহরে শুরু হয় ৩১ তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। প্রথম দিনই সোনার হ্যাটট্রিক করে ভারত। এছাড়া একটি ব্রোঞ্জও আসে ভারতের ঝুলিতে। তারপর খেলা যত এগোতে থাকে ততই ভারতের ঝুলিতে পদকের সংখ্যা বাড়তে থাকে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে এর আগে একসঙ্গে এত পদক পায়নি ভারত। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Dengue Update: বাড়ছে ডেঙ্গি! পড়ুয়াদের ফুলহাতা জামা, ফুল প্যান্ট পরে স্কুলে যাওয়ার পরামর্শ পুরসভার

    Dengue Update: বাড়ছে ডেঙ্গি! পড়ুয়াদের ফুলহাতা জামা, ফুল প্যান্ট পরে স্কুলে যাওয়ার পরামর্শ পুরসভার

    মাধ্যম নিউজ ডেস্ক: ডেঙ্গি মোকাবিলায় (Dengue Scare) কলকাতা পুরসভার তরফে জারি করা হল অ্যাডভাইসারি (Advisory)। শহরের সরকারি ও বেসরকারি সব স্কুলগুলিকে অ্যাডভাইসরি নোটিস পাঠানো হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে এই নির্দেশিকা পাঠিয়েছে কলকাতা পুরসভা। মশার কামড় (Mosquito Bite) থেকে বাঁচতে পড়ুয়াদের ফুলহাতা জামা, ফুল প্যান্ট পরে স্কুলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

    ডেঙ্গি মোকাবিলায় বৈঠক

    স্বাস্থ্যভবন (Swastha Bhavan) সূত্রে খবর, ৩ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫১। ৩ অগাস্ট শেষ হওয়া সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫০ জন। স্বাস্থ্যভবন (Swastha Bhavan) সূত্রে খবর, ৩ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫১। ৩ অগাস্ট শেষ হওয়া সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫০ জন। মঙ্গলবার, ডেঙ্গি পর্যালোচনায় রাজ্য সরকারের সঙ্গে কলকাতা পুরসভার বৈঠক হয়। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম-সহ একাধিক অধিকর্তারা ছিলেন। ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। পুর কমিশনার বিনোদ কুমার, কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্তারা। কলকাতা পুরসভার বরো চেয়ারম্যানও ছিলেন বৈঠকে। ছিলেন কলকাতা পুরসভার পতঙ্গ বিশেষজ্ঞ দেবাশিস বিশ্বাস।

    আরও পড়ুন: করোনায় ফের একের পর এক শিশুমৃত্যু! চিন্তার ভাঁজ চিকিৎসক মহলে!

    স্কুলগুলিকে কী কী নির্দেশ

    স্কুল ও তার পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে এডিস এজিপ্টাই প্রজাতি মশার লার্ভা না জন্মাতে পারে। প্রয়োজনে কলকাতা পুরসভার সঙ্গে পরামর্শ করে নিতে পারে স্কুল কর্তৃপক্ষ।  স্কুল ছাত্র ছাত্রীদের যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে হবে। প্রয়োজনে ফুলপ্যান্ট ও ফুলহাতা শার্ট পড়া বাধ্যতামূলক করার পরামর্শ। যাতে  এডিস এজিপ্টাই মশা ছাত্র ছাত্রীদের শরীরের কোনও অংশে কামড়াতে না পাড়ে। স্কুলে কোনও ছাত্র ছাত্রীর জ্বর হলে পুরসভার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কলকাতা পুরসভার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক। রক্ত পরীক্ষার রিপোর্ট কলকাতা পুরসভার কাছে পাঠাতে হবে ওই স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষকে। রক্তের নমুনা ডেঙ্গি পজেটিভ হলে তা কলকাতা পুরসভার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রকে জানাতে হবে। যদি বেসরকারি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা করা হয়, নমুনা রিপোর্ট মেইল করে কলকাতা পৌরসভার প্রধান কার্যালয়ে জানানো যেতে পারে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mahesh Baghel: মিরাক্যেল! হাসপাতালে বিজেপি নেতাকে ‘মৃত’ ঘোষণা, বাড়ি ফিরতেই দেহে ফিরল প্রাণ

    Mahesh Baghel: মিরাক্যেল! হাসপাতালে বিজেপি নেতাকে ‘মৃত’ ঘোষণা, বাড়ি ফিরতেই দেহে ফিরল প্রাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: মৃত বিজেপি নেতাকে (Mahesh Baghel) ফের জীবিত ঘোষণা করল হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। জানা গিয়েছে, রবিবার বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আগ্রার বিজেপি নেতা মহেশ বাঘেল (Mahesh Baghel)। এরপর তড়িঘড়ি তাঁকে পরিবারের লোকেরা স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা বিজেপি নেতা মহেশ বাঘেলকে মৃত ঘোষণা করে দেন। এরপর তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন হঠাৎই পরিবারের লোকের লক্ষ্য করেন ধীরে ধীরে মহেশ বাঘেলের হাত-পা নড়াচড়া করছে। 

    ফের হাসপাতালে ভর্তি করানো হয় বিজেপি নেতাকে

    বাড়িতে নিয়ে আসার আধ ঘণ্টার মধ্যেই তিনি সাড়া দিতে থাকেন। এরপরে ফের তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা তখন ঘোষণা করেন যে মহেশ বাঘেল (Mahesh Baghel) জীবিত রয়েছেন। এই ঘোষণায় গোটা পরিবারের স্বস্তি ফিরে আসে। সকলে কান্না ভুলে ফের একবার আনন্দে মেতে ওঠেন। প্রথমবারে যখন বাঘেলকে মৃত ঘোষণা করা হয়েছিল তখন তাঁর বাড়ির সামনে অনুরাগীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। সেখানে বিজেপি কর্মীরাও উপস্থিত ছিলেন।

    কী বলছে পরিবার  

    জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রার। আগ্রার পুষ্পাঞ্জলি হাসপাতাল তাঁকে মৃত ঘোষণা করার পরে বাড়িতে ফের দেখা যায় তিনি (Mahesh Baghel) জীবিত রয়েছেন। এরপর তাঁকে নিউ আগ্রার হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই বিজেপি নেতা (Mahesh Baghel)।  জানা গিয়েছে, ৬৫ বছর বয়স্ক এই বিজেপি নেতা বর্তমানে সুস্থ রয়েছেন। তাঁর ভাই লক্ষণ সিং বাঘেল সংবাদমাধ্যমকে জানান যে হাসপাতালে দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এই রাজনীতিবিদের এবং তিনি ফুসফুসে সংক্রমণ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তাঁর রক্তচাপ রয়েছে ১১৪/৭০। এদিন সংবাদমাধ্যমের সামনে তাঁর দুই সন্তান অভিষেক এবং অঙ্কিতও হাজির হয়েছিলেন। তাঁরা ব্যাখ্যা করেন যে কীভাবে তাঁর বাবা আবার বাড়িতে পুনরায় চেতনা ফিরে পান।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share