Tag: Madhyom

Madhyom

  • TMC: তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর পা ধুইয়ে দিচ্ছেন এক মতুয়া! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

    TMC: তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর পা ধুইয়ে দিচ্ছেন এক মতুয়া! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: বিতর্কে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মতুয়া সমাজকে দিয়ে পা ধোয়ানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সোমবার একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে, জনৈক এক মতুয়া কৃষ্ণ কল্যাণীর পা ধুয়ে দিচ্ছেন। বিধায়ক বসে রয়েছেন চেয়ারে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি।

    ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ…

    জানা গিয়েছে, সোমবার পঞ্চায়েত ভোটের প্রচারে রায়গঞ্জের বাহীন পঞ্চায়েতের মহারাজপুর গ্রামে তৃণমুল (TMC) প্রার্থীদের সঙ্গে নিয়ে মতুয়াদের মন্দিরে যান রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সেখানে গুরুচাঁদ, হরিচাঁদ ঠাকুরের পুজো দেন তিনি। তবে তার আগে মন্দির চত্বরে ঢুকতেই বিধায়কের পা ধুইয়ে গামছা দিয়ে মুছে দেন এক মতুয়া। পরে মন্দিরে পুজো দিয়ে এলাকায় মিছিল করে, তৃণমুল প্রার্থীদের সমর্থনে গ্রামে প্রচারও করেন। আর এ নিয়েই বিতর্কের ঝড় উঠেছে জেলা জুড়ে।

    কী বলছে বিজেপি?

    জেলা বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই এই ঘটনায় কৃষ্ণকে ‘খানদানি জালি’ বলে কটাক্ষ করেছে। এই ঘটনায় কৃষ্ণ কল্যাণীকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। তাঁর মতে, ‘‘মতুয়াদের বরাবরই বঞ্চনা করে এসেছে শাসক দল। দিন কয়েক আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুর নগর সফরে এই ধরনের ঘটনা দেখা যায়। মতুয়াদের মধ্যে গুরুদের পা ধুইয়ে দেওয়ার রীতি আছে। কিন্তু বিধায়ক মতুয়াদের গুরু নন। তিনি মতুয়াদের দিয়ে পা ধুইয়ে মতুয়া সমাজকে অপমানিত করলেন। তাঁকে বিধায়ক বানিয়েছেন সাধারণ মানুষ। আর তিনি ভোটারকে দিয়ে পা ধোয়াচ্ছেন। এটা তৃণমুলের (TMC) সংস্কৃতিতেই হয়।’’

    কী বলছেন কৃষ্ণ কল্যাণী?

    এই ঘটনায় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পাল্টা বলেন, ‘‘ওনারা আমাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন। আর বিজেপি মতুয়া ও আদিবাসী কোনও সংস্কৃতিই জানে না। ওরা শুধু ষড়যন্ত্রের সংস্কৃতি বোঝে। আর মতুয়ারা ওইভাবে আমাকে ওয়েলকাম করেছেন।’’ ওয়াকিবহাল মহল অবশ্য বলছে, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই আদিবাসী ও মতুয়া বিরোধী তকমা জুটেছে। এদিন মতুয়া মন ফিরে পেতে কৃষ্ণর কাজ আরও বিতর্ক বাড়িয়ে দিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Rath Yatra 2023: ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত পুরী, রথযাত্রায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    Rath Yatra 2023: ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত পুরী, রথযাত্রায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, রথযাত্রা (Rath Yatra 2023)। লোকারণ্য পুরীতে। রথে চড়ে মাসির বাড়ি যাত্রা করলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুণ্যার্থীর ঢল সৈকত শহরে (Puri)। নিরাপত্তাও জোরদার করা হয়েছে। নিয়ম মেনে রথের রশিতে টান দিলেন ভক্তরা। রথযাত্রা উপলক্ষে দেশের মানুষকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    পুরীতে রথের রশিতে টান

    রথযাত্রা (Rath Yatra 2023) উপলক্ষে পুরীতে এবারও লক্ষ লক্ষ মানুষের ভিড়। দেশের নানা প্রান্তের মানুষের সঙ্গে ভিড় জমিয়েছেন বহু বিদেশি পযর্টক৷ সকাল থেকেই রীতিনীতি মেনে শুরু হয় পূজার্চনা। শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। সকালে মঙ্গলারতি দিয়ে সূচনা হয়েছে। এরপর রথযাত্রার মূল অনুষ্ঠান শুরু হবে। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হবে। ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হবে রথে, যা পহন্ডি নামে পরিচিত। জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ।

    আরও পড়ুন: মঙ্গলবার রথযাত্রা! জেনে নিন জগন্নাথদেবের পুজোবিধি

    আমেদাবাদে রথযাত্রার সূচনায় স্বরাষ্ট্রমন্ত্রী

    পুরীর রথযাত্রা (Puri Rath Yatra) দেশ-বিদেশে প্রসিদ্ধ। তবে সারা দেশেই মহাসমারোহে পালিত হয় এই উৎসব। প্রায় প্রতিটি রাজ্যেই জগন্নাথ মন্দির থেকে রথ বেরোয় এবং সেই রথের রশিতে টান দিতে উৎসুক সাধারণ মানুষ। চিরাচরিত রীতি মেনে এদিন সকালেই রথযাত্রার সূচনা হয়ে গিয়েছে গুজরাটের আমেদাবাদে (Ahmedabad)। আমেদাবাদে জগন্নাথ মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মঙ্গল আরতির পরই রাস্তায় বেরিয়েছে জগন্নাথদেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার তিনটি পৃথক রথ।

    জামালপুর এলাকায় প্রসিদ্ধ জগন্নাথ মন্দির থেকে প্রতি বছরই তিনটি রথ বেরোয়। প্রথম রথে জগন্নাথদেব, দ্বিতীয় রথে বলভদ্র ও তৃতীয় রথে দেবী সুভদ্রার বিগ্রহ থাকে। এই রথযাত্রা ঘিরে আমেদাবাদ শহরে উৎসবের আমেজ তৈরি হয়। এদিন ভোরে জগন্নাথ মন্দিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রথ বেরোনোর আগে মন্দিরে পুজো দিয়ে জগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রার মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Vote: পঞ্চায়েত ভোটের আগে পদত্যাগের হুমকি ব্লক সভাপতির! চরম অস্বস্তিতে তৃণমূল

    Panchayat Vote: পঞ্চায়েত ভোটের আগে পদত্যাগের হুমকি ব্লক সভাপতির! চরম অস্বস্তিতে তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে জেলায় জেলায় শাসক দলের গোষ্ঠী কোন্দল তুঙ্গে। পুরনো কর্মীরা বেশ বড় সংখ্যায় দল ছেড়েছেন। টাকার বিনিময়ে প্রার্থী পদ বিক্রির অভিযোগে কোথাও আবার রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল কর্মীরা। এবার পূর্ব বর্ধমানের রায়নায় পদত্যাগের হুমকি দিলেন শাসকদলের নেতারা। রীতিমতো সাংবাদিক বৈঠক করে রায়না তৃণমূল কংগ্রেসের নেতারা এই ঘোষণা করেছেন। যা নিয়ে অস্বস্তিতে শাসক দল। পঞ্চায়েত ভোটের ঠিক আগে এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়না জুড়ে। এদিন রায়নার বিধায়ক শম্পা ধাড়ার বিরুদ্ধে তোপ দাগেন রায়না-২ এর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসীম পাল এবং সাধারণ সম্পাদক মুন্সি হাসিবুর রহমান।

    কী বলছেন বিদ্রোহী নেতারা (Panchayat Vote)?

    তাঁদের অভিযোগ, প্রার্থী পদ বিলি (Panchayat Vote) নিয়ে দুর্নীতি করেছেন এলাকার বিধায়ক। রায়না-২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পাল বলেন, ‘‘আমরা দলের নির্দেশ মতো বিভিন্ন আসনে প্রার্থী দিয়েছিলাম। কিন্তু বিধায়ক কিছু দুর্নীতিবাজ নির্দলদের দলীয় প্রতীক দিতে চাইছেন। আর এক ধাপ এগিয়ে ব্লকের সাধারণ সম্পাদক মুন্সি হাসিবুর রহমান বলেন, ‘‘অভিষেক বন্দোপাধ্যায় তাঁর নবজোয়ার কর্মসূচির মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নিয়েছিলেন। তার বদলে তোলাবাজ, দুর্নীতিবাজদের ভোটে মনোনয়ন দেবার চেষ্টা চলছে।’’ তাঁদের আরও সংযোজন, ‘‘দলের জেলা সভাপতি বলেছিলেন অফিসিয়াল তালিকার প্রার্থীরাই থেকে যাবেন। তা যদি না হয়, দলের সব পদ ছেড়ে দিয়ে বসে যাব।’’

    কী প্রতিক্রিয়া শাসক দলের নেতৃত্বের (Panchayat Vote)?

    দুই বিদ্রোহী নেতার মূল অভিযোগ জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধারার বিরুদ্ধে। তাঁকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ধরেননি। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘দল ভেবেচিন্তেই প্রার্থী (Panchayat Vote) করেছে। যাঁরা টিকিট পাবেন তাঁরাই প্রার্থী হবেন। আলাপ আলোচনার মাধ্যমে সব মিটে যাবে। এ নিয়ে অহেতুক হইচই করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Narendra Modi: মোদির মার্কিন সফরসূচি! জেনে নিন কখন, কোথায় যেতে পারেন প্রধানমন্ত্রী

    Narendra Modi: মোদির মার্কিন সফরসূচি! জেনে নিন কখন, কোথায় যেতে পারেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে প্রথম রাষ্ট্রীয় সফরে মার্কিন মুলুকে পাড়ি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২১ থেকে ২৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবেন তিনি। প্রধানমন্ত্রীর চারদিনের সফরে রয়েছে ঠাসা কর্মসূচি। বিদেশমন্ত্রক থেকে প্রকাশিত সূচি অনুযায়ী আজ, মঙ্গলবার আমেরিকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী। মোদির এটা তৃতীয় মার্কিন সফর।

    ২১ জুন 

    ২১ জুন আমেরিকায় রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে আন্তজার্তিক যোগ দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে শুরু হবে মোদির (Narendra Modi) মার্কিন সফর। এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সারা বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা। শুধু তাই নয়, রাষ্ট্রসঙ্ঘের প্রেসিডেন্ট সাবা করোসিও থাকবেন ওই অনুষ্ঠানে। যোগ দিবেসে অংশগ্রহণের পর হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সেখানে দুই নেতা একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে। 

    ২২ জুন

    ২২ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন নমো (Narendra Modi)। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দ্বিতীয়বার ভাষণ দেবেন তিনি। এর আগে ২০১৬ সালে ষষ্ঠ ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন মোদি। মোদির সম্মানে এদিন হোয়াইট হাউসে আয়োজন করা হয়েছে একটি নৈশভোজেরও। 

    আরও পড়ুন: ২১ তারিখ আসছেন মোদি, রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে প্রস্তুতি তুঙ্গে, দেখুন ভিডিও

    ২৩ জুন

    এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আমেরিকার শিল্পপতি এবং অন্যান্য স্টকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। যোগ দেবেন আমেরিকায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও। ২৪ জুন মিশরের রাজধানী কায়রোতে গিয়ে পৌঁছাবেন মোদি। চলতি বছরে প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের প্রেসিডেন্ট। সেই সময় মোদিকে মিশর সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। এই সফরে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন নমো।  ২৫ জুন দেশের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

    Calcutta High Court: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে (VC appointment) রাজ্যের কমিটি নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এ সংক্রান্ত অর্ডিন্যান্সের বিষয়ে রাজ্যকে তিন সপ্তাহের মধ্যে বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একইসঙ্গে আদালতের নির্দেশ, সার্চ কমিটি নিয়ে রাজ্য সরকার যদি কোনও পদক্ষেপ করে, মামলাকারী সঙ্গে সঙ্গে তা আদালতকে জানাবে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি অজয় গুপ্তর ডিভিশন বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছে।

    আদালতের প্রশ্ন

    হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানতে চেয়েছে, উপাচার্য নিয়োগে রাজ্যের তৈরি নতুন সার্চ কমিটিতে সরকার পক্ষের সদস্য বেশি কেন? সেখানে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিই বা কেন রয়েছেন? সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, ‘‘এই কমিটিতে মুখ্যমন্ত্রীর কোনও সদস্যকে কেন রাখা হয়েছে? যতদূর জানি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কমিটিতে মুখ্যমন্ত্রীর মনোনীত কোনও সদস্য থাকার কথা নয়! এই কমিটিতে শিক্ষাবিদদের কি রাখা হয়েছে?’’ এর জবাবে রাজ্য জানায়, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নিয়ম মাথায় রেখেই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সব সদস্যই শিক্ষাবিদ! এর পাল্টা প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে এ বিষয়ে হলফনামা জমা দিতে হবে। 

    মামলাকারীর দাবি

    এদিন আদালতে মামলাকারীর আইনজীবী সুস্মিতা সাহা দত্ত বলেন, ‘রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে (VC appointment) স্বজনপোষণের কোনও জায়গা নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উপাচার্য নিয়োগ করতে হয়। নিয়োগ সংক্রান্ত সার্চ (সিলেকশন) কমিটির সদস্যপদে রাজ্যের প্রতিনিধি বেশি রাখা হয়েছে। তিনজন প্রতিনিধি রাখা হয়েছে বেআইনিভাবে।’ সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের একাধিক নির্দেশ উল্লেখ করে তিনি বলেন, কোনওরকম স্বজনপোষণ যাতে না হয়, সেই কারণে রাজ্যের হস্তক্ষেপ মানা হয়নি।

    আরও পড়ুুন: ‘৩ লক্ষ টাকা দিলেই মিলছে তৃণমূলের প্রতীক’, রাস্তায় টায়ার জ্বালিয়ে সরব দলেরই কর্মীরা

    নতুন কমিটিতে রাজ্য সরকারের তিন প্রতিনিধি থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ, রাজ্য কোনও সিদ্ধান্ত নিলে সংখ্যাগরিষ্ঠতার কারণে তা সহজেই পাশ হয়ে যাবে ওই কমিটিতে। এমনকি, সে ক্ষেত্রে রাজ্যপালের মতামত এড়িয়ে যাওয়ারও সংস্থান রয়েছে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সার্চ কমিটি থেকে বাদ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে। তাঁর জায়গায় স্থান পান মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। যা কাম্য নয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shantanu Thakur: মতুয়াধামের অশান্তিতে আইনি লড়াই! অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে শান্তনু 

    Shantanu Thakur: মতুয়াধামের অশান্তিতে আইনি লড়াই! অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে শান্তনু 

    মাধ্যম নিউজ ডেস্ক: ঠাকুর নগরের মতুয়াধামের অশান্তিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তৃণমূলের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। আগামী কাল, মঙ্গলবার সেই মামলার শুনানি হবে। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে আদালতে অভিযোগ জানান তিনি।

    শান্তনু ঠাকুরের অভিযোগ

    সম্প্রতি তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে ঠাকুরনগরের মতুয়াধামে এসেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শান্তনু ঠাকুরের অভিযোগ,অভিষেক কাউকে না জানিয়ে মতুয়া মহা সঙ্ঘের মন্দিরের সামনে মিছিল করেন। তৃণমূলের দলবল নিয়ে মন্দিরে ভিড় করেন। এমনকি অভিষেকের লোক ভক্তদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। এই নিয়ে মন্দিরের তরফে অভিযোগ জানালেও সেটা নিয়ে কোনও পদক্ষেপ করেনি প্রশাসন। উল্টে ওই দিনের ঘটনায় মন্দির কমিটি-সহ ভক্তদের বিরুদ্ধে পাঁচটি এফআইআর দায়ের করেছে পুলিশ। বেশ কয়েকজন ভক্তকে গ্রেফতারও করা হয়েছে। এর বিহিত চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করলেন শান্তনু ঠাকুর। 

    আরও পড়ুন: ২১ তারিখ আসছেন মোদি, রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে প্রস্তুতি তুঙ্গে, দেখুন ভিডিও

    গত ১১ জুন ঠাকুরনগরে মতুয়াধাম এসে মন্দিরে পুজো দেবেন বলে কথা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাই সকাল থেকে এলাকার তৃণমূল কংগ্রেস নেতারা মন্দির চত্বর সাজানো শুরু করেন। কিন্তু দুপুরে অন্য দৃশ্য দেখতে পাওয়া যায়। মতুয়াদের একাংশ হঠাৎ বচসায় জড়িয়ে পড়েন। তৃণমূলের অভিযোগ, এলাকার সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বেই এই কাজ ঘটানো হয়েছে। তাতে বিজেপি কর্মীরা যুক্ত। ধুন্ধুমার পরিস্থিতিতে মূল মন্দিরের ফটক বন্ধ করে দিতে হয়। তখন পাশের মন্দিরে পুজো দেন অভিষেক। তিনি চলে গেলে, বিজেপির কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল। অভিযোগ, তৃণমূলের লোকজনের মারে বিজেপির বেশ কয়েক জন আহত হন। পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এর বিচার চেয়ে এবার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর হাইকোর্টে গেলেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার ‘চ্যানেল’! জানুন খুঁটিনাটি

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার ‘চ্যানেল’! জানুন খুঁটিনাটি

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক নতুন ফিচার এসেই চলেছে হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature)। গত এপ্রিল মাসেই শোনা গিয়েছিল যে হোয়াটসঅ্যাপ এবার ‘চ্যানেল’ নামক একটি ফিচার আনতে চলেছে। যার সাহায্যে ব্যক্তিগত প্রোফাইল, গ্রুপ বা কমিউনিটির পাশাপাশি তৈরি করা যাবে নিজের চ্যানেলও। বর্তমানে নতুন এই ফিচার রোলআউট হচ্ছে। সাম্প্রতিক ঘোষণায় হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা ‘আপডেট’ নামে একটি নতুন ট্যাব তৈরি করেছে, যার মাধ্যমে চ্যানেল অপশন অ্যাক্সেস করা যাবে। আর এই ট্যাবটি আলাদাভাবে স্ট্যাটাস সেকশনের মধ্যে থাকবে। কিন্তু আদতে কী এই হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp New Feature)? আর এর কাজই বা কী?

    আসুন এক নজরে দেখে নিই কিছু খুঁটিনাটি তথ্য

    হোয়াটসঅ্যাপ চ্যানেল হল মূলত গ্রুপ বা কমিউনিটি অ্যাডমিনদের একটি ওয়ান ওয়ে ব্রডকাস্টার টুল, যার মাধ্যমে তাঁরা টেক্সট, ফটো, ভিডিও, স্টিকার এবং পোল শেয়ার করতে পারবেন। আর সাধারণ ইউজারদের চ্যানেলগুলি সার্চেবল ডিরেক্টরি হিসেবে কাজ করবে, যেখানে তাঁরা সহজে খুঁজে পাবেন তাঁদের পছন্দ বা আগ্রহের বিষয়গুলির আপডেট। স্পোর্টস, ভ্রমণ, খাদ্য, রাজনীতি সমেত নানা বিষয়েই থাকবে চ্যানেল। তবে চ্যানেলের মধ্যে আদানপ্রদান করা মেসেজগুলি কিন্তু হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন (end-to-end encryption) সিস্টেমের আওতায় কাজ করবে না। কোনও চ্যানেলের সমস্ত তথ্য ৩০ দিন বিদ্যমান থাকবে এবং তারপরে আপনা-আপনি অদৃশ্য হয়ে যাবে।

    কীভাবে জয়েন করা যাবে চ্যানেল?

    ইউজাররা চ্যাট বা অনলাইনে পোস্ট করা ইনভাইট লিঙ্কের মাধ্যমে কোনও হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন বা সাবস্ক্রাইব করতে সক্ষম হবেন। আবার কোন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চান, তাও কন্ট্রোল করতে পারবেন খোদ ইউজার। এছাড়াও তাঁরা কাকে ফলো করেছেন বা কাকে তাঁরা নিজেদের কন্ট্যাক্টে যুক্ত করেছেন, সেটা দেখতে পাবে না অন্য কেউ। এদিকে চ্যানেল অ্যাডমিনদের ফোন নম্বর এবং প্রোফাইল ফটো ফলোয়ারদের দেখানো হবে না। একইভাবে এক ফলোয়ারের ফোন নম্বর অন্যের কাছে প্রকাশ হবে না। অ্যাডমিনরা তাঁদের ফলো এবং চ্যানেল ডিরেক্টরির প্রাইভেসি সেট করতে পারবেন।

    আপাতত এইসব জায়গায় উপলব্ধ হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

    হোয়াটসঅ্যাপ চ্যানেলের সুবিধা প্রাথমিকভাবে সিঙ্গাপুর এবং কলম্বিয়াতে পাওয়া যাবে। তারপর ধীরে ধীরে এটি বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে বলে সংস্থা জানিয়েছে। তাই ভারতে এর ব্যবহার শুরু হতে কিছু দিন অপেক্ষা করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: কালো মেঘে ঢাকল আকাশ! সকালেই স্বস্তির বৃষ্টি কলকাতা এবং শহরতলিতে

    Weather Update: কালো মেঘে ঢাকল আকাশ! সকালেই স্বস্তির বৃষ্টি কলকাতা এবং শহরতলিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহের শুরুতেই শহরের আকাশে কালো মেঘ। অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়া এক ছুটে গন্তব্যে পৌঁছনোর প্রয়াস সোমবার শহরের উত্তর থেকে দক্ষিণে। অবশেষে নামল বৃষ্টি। স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস (Weather Update)। রথের দিনই দক্ষিণবঙ্গে পা রাখছে বর্ষা (Monsoon)।    

    প্রাক বর্ষার বৃষ্টি

    হাওয়া অফিসের (Weather Update) তরফে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রাক-বর্ষার বৃষ্টি (Rainfall)। আজ সকাল থেকেই কালো মেঘে ঢাকা। সকাল সাতটা থেকেই কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়। আজ দিনভর আবহাওয়া একইরকম থাকবে বলে জানা গিয়েছে। আকাশ মূলত মেঘলাই থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি থাকবে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বাধিক ৯১ শতাংশ আর্দ্রতা থাকতে পারে।

    বুধবার থেকে ভালো বৃষ্টি

    মঙ্গলবার থেকে বাড়বে প্রাক বর্ষার বৃষ্টি (Weather Update)। বৃহষ্পতিবার ভালো বৃষ্টি পেতে পারে কলকাতা-সহ গাঙ্গেয় বাংলা। আগামী ৭২ ঘন্টায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী পাঁচ দিন বঙ্গের তাপমাত্রা নতুন করে বাড়ার আশঙ্কা কম। কলকাতা এবং লাগোয়া এলাকায় সকাল থেকে বৃষ্টির কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখার মধ্যমগ্রাম স্টেশনে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণে ট্রেন চলাচল বিঘ্নিত। আপ এবং ডাউনের বহু ট্রেন আটকে রয়েছে শহরতলির বিভিন্ন স্টেশনে। বহু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে আধ ঘণ্টা, এক ঘণ্টা দেরিতে চলছে। যার ফলে ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা।

    আরও পড়ুন: ২১ তারিখ আসছেন মোদি, রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে প্রস্তুতি তুঙ্গে, দেখুন ভিডিও

    উত্তরবঙ্গে বৃষ্টি

    আগামী পাঁচ দিন উত্তরের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায় আগামী তিনদিন ভারি থেকে থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিন দিনের তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি থেকে কমে ৩২.৯ ডিগ্রি হয়েছে। রাতের তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি থেকে কমে ২৯.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ শতাংশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Yoga Day: ২১ তারিখ আসছেন মোদি, রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে প্রস্তুতি তুঙ্গে, দেখুন ভিডিও

    World Yoga Day: ২১ তারিখ আসছেন মোদি, রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে প্রস্তুতি তুঙ্গে, দেখুন ভিডিও

    মাধ্যম নিউড ডেস্ক: ২১ জুন বিশ্ব যোগ দিবস (World Yoga Day)। নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে তারই প্রস্তুতি চলছে জোর কদমে। সেদিন হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, ২০ থেকে ২৪ জুন মার্কিন সফরে থাকবেন প্রধানমন্ত্রী।

    ২০১৫ সালের ২১ জুন প্রথমবার পালিত হয় বিশ্ব যোগ দিবস (World Yoga Day)

    ২০১৫ সালের ২১ জুন থেকেই সাড়ম্বরে সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। ২০১৪ সালেই রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে প্রধানমন্ত্রী ২১ জুনকে বিশ্ব যোগ দিবস ঘোষণা করার পরামর্শ দেন। প্রসঙ্গত, ২১ জুন উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন এবং ছোট রাত হয়। ভারতীয় সংস্কৃতির অংশ হল যোগ, যা মানুষকে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ রাখে। প্রতিদিন সকালে বিশ্বের কয়েক কোটি মানুষ সুস্থ থাকতে যোগ ব্যায়াম (World Yoga Day) করে থাকেন। রাষ্ট্রসঙ্ঘে যোগ দিবস পালনের পর প্রধানমন্ত্রী মোদি ওয়াশিংটনে যাবেন।

    ২২ জুন হোয়াইট হাউসে মোদিকে স্বাগত জানাবেন জো বাইডেন

    ২২ জুন তাঁকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানাবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। একাধিক ইস্যুতে তাঁদের মধ্যে আলোচনা হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সম্মানে মার্কিন রাষ্ট্রপতি একটি নৈশভোজের আয়োজন করেছেন। সেখানে মার্কিন কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ নেতা, ফার্স্ট লেডি হাজির থাকবেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এক জারি করা বিবৃতিতে এমনটা জানানো হয়েছে। অন্যদিকে ২২ জুন মার্কিন কংগ্রেস এবং সেনেটের একটি যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন মোদি। জানা গিয়েছে, এবিষয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্থি এবং সেনেটের স্পিকার চার্লস।

    ২৩ জুন মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস প্রধানমন্ত্রী মোদির সম্মানে একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন। এছাড়াও সেদেশে একাধিক উদ্যোগপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Intercontinental Cup: সুনীল, ছাংতের গোলে লেবাননকে হারিয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপ জয় ভারতের

    Intercontinental Cup: সুনীল, ছাংতের গোলে লেবাননকে হারিয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবলে সোনালি অধ্যায়। ২০১৮-র পর আবার ইন্টার কন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup) জিতল ভারত। রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভাতীয় ফুটবল দল ২-০ ব্যবধানে হারাল লেবাননকে। গোল করলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri) এবং লালিয়ানজুয়ালা ছাংতে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। এই নিয়ে টানা ছ’টি ম্যাচ গোল খেল না ভারতীয় দল।

    দাপট ভারতের

    ম্যাচের প্রথম অর্ধে প্রথম কুড়ি মিনিট ছিল ভারতের দাপট। একের পর এক আক্রমণ তৈরি করলেও অবশ্য গোল তুলে নিতে পারেনি ব্লু টাইগাররা। ২৫ মিনিটের পর থেকে খেলাটা ধরে ফেলে লেবানন। কিন্তু ভারতের ডিফেন্সে সন্দেশ, আকাশ, আনোয়ার এদিন প্রায় পাহাড়ের মত ছিলেন। তাঁদের টপকে গোল মুখ খুলতে পারেনি লেবানন।  সেকেন্ড হাফ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে ভারত গোল পেয়ে যায়। গোল করেন অধিনায়ক সুনীল ছেত্রী। জাতীয় দলের জার্সিতে এটা সুনীলের ৮৭ নম্বর গোল। প্রায় কুড়ি বছর একাই এগিয়ে নিয়ে যাচ্ছেন ভারতীয় ফুটবলকে। তবে গোলটার পিছনে অবদান আছে নিখিল পূজারী এবং ছাংতের। নিখিল যেভাবে ফ্লিক করলেন এবং ছাংতে যেভাবে ডিফেন্ডারকে কোমরের দোলায় নাড়িয়ে দিয়ে মাইনাস করলেন। এরপর গোলের সামনে দাঁড়িয়ে থাকা সুনীল বল জালে জড়াতে ভুল করেননি।

    ৬৬ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে বল পেয়ে সুনীল বাঁ দিকে মহেশের উদ্দেশে পাস দিয়েছিলেন। মহেশের বাঁ পায়ের শট আটকে দেন লেবাননের গোলকিপার সাবেহ। কিন্তু বিপন্মুক্ত করতে পারেননি। ফিরতি বল জালে জড়িয়ে দেন ছাংতে।

    আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসছে পাকিস্তান! ভারত-পাক ম্যাচ ২১ জুন

    স্ত্রীকে আর্মব্যান্ড সুনীলের

    কাপ (Intercontinental Cup) জিতে স্ত্রী সোনমকে নিজের ‘আর্মব্যান্ড’ (যে ‘আর্মব্যান্ড’ পরে ফুটবল মাঠে ভারতকে নেতৃত্ব দেন) পরিয়ে দেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) । সোশ্যাল মিডিয়ায় সুনীল এবং সোনমের সেই ছবি ভাইরাল হতে সময় নেয়নি। যেখানে সোনমকে নিজের ‘আর্মব্যান্ড’ পরিয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক। আর স্ত্রী’কে একেবারে জড়িয়ে ধরে আছেন। দু’জনের প্রেম ও রসায়ন দেখে অভিভূত হয়ে গিয়েছেন নেটিজেনরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share