Tag: Madhyom

Madhyom

  • S Jaishankar on Bharat: ‘সংবিধান বলছে যা ইন্ডিয়া, তাই ভারত’! নাম-বিতর্কে মন্তব্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

    S Jaishankar on Bharat: ‘সংবিধান বলছে যা ইন্ডিয়া, তাই ভারত’! নাম-বিতর্কে মন্তব্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডিয়া না ভারতবর্ষ, এই বিতর্কে বিরোধীদের মোক্ষম জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “সংবিধান যেখানে বলছে যা ইন্ডিয়া তাই ভারত, তাহলে বিরোধীদের এত জল ঘোলা করার কী দরকার। বিতর্ক না বাড়িয়ে আমি তাঁদের বলতে চাই সংবিধানটা একবার ভালো করে পড়ুন, তাহলেই ভুল ভেঙে যাবে। স্পষ্ট করে লেখা আছে যা ইন্ডিয়া, তাই ভারত।”

    কী বললেন জয়শঙ্কর

    আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি২০ সমাবেশে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানাচ্ছেন। সেই উপলক্ষে আমন্ত্রণপত্রও যাচ্ছে নিমন্ত্রিতদের কাছে। যে আমন্ত্রণপত্র ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে জাতীয় রাজনীতির অন্দরে। কারণ, ভারতের রাষ্ট্রপতি কাউকে কোনও চিঠি লিখলে তাতে চিরাচরিত ভাবে লেখা থাকে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ কথাটি। কিন্তু জি২০ নেতাদের আমন্ত্রণ জানানোর চিঠিতে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ কথাটি লেখা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণপত্রে লেখা ‘প্রেসিডেন্ট অফ ভারত’দেখেই জল্পনা তাহলে কি ইন্ডিয়া নাম বদলে শুধুই ভারত হয়ে গেল? এই বিতর্কে তোলপাড় দেশের রাজনীতি ৷ এ বিষয়ে নিজের মত স্পষ্ট করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানালেন  ভারত নাম উচ্চারণ করলে যে ছবি ও ধারণা মনের মধ্যে ভেসে ওঠে সেই একই প্রজ্ঞা নিহিত রয়েছে দেশের সংবিধানে।

    প্রসঙ্গত, এদেশের সংবিধানে ইন্ডিয়া ও ভারত দু’টি শব্দেরই উল্লেখ রয়েছে। সংবিধানের ১ নম্বর ধারায় বলা হয়েছে, “India that is Bharat”। ‘সংবিধান তৈরির সময়ও ১ নম্বর অনুচ্ছেদ নিয়ে মতবিরোধ ছিল। দেশের নাম ভারত অথবা হিন্দুস্তান রাখার পক্ষে একটা বড় অংশের সমর্থন ছিল। তখন তা হয়নি। তবে এখন সময় বদলেছে। ভারতীয় সংস্কৃতি ও নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেশ কিছু শহরের নাম বদল করা হয়েছে। তাই এই সময়ই আসল নামে দেশের পরিচিতি গড়ে তোলা উচিত, বলে মনে করেন দেশের অনেকেই।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Justice Abhijit Ganguly: ৮২ পেলেই টেট পাশ! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল হাইকোর্ট

    Justice Abhijit Ganguly: ৮২ পেলেই টেট পাশ! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: টেট পরীক্ষায় পাশের নম্বর নিয়ে আপাতত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Gangopadhyay) রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট। টেট মামলায় (TET case) ৮২ না ৮৩, কত নম্বরকে টেট পাশের জন্য গণ্য করা হবে তা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। ওই মামলায় ৮২ নম্বর প্রাপ্তদের উত্তীর্ণ হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে সেই রায়-এ হস্তক্ষেপ করবে না আদালত। বুধবার এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট।

    আদালতের পর্যবেক্ষণ

    সংরক্ষিত প্রার্থীদের দাবি ছিল, ১৫০-এর মধ্যে ৮২ নম্বর পেলেই পাশ বলে গণ্য করতে হবে ও মূল পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। সেই আর্জিকে মান্যতা দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন কয়েকজন টেট প্রার্থী। কিন্তু ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মতের অমিল হওয়ায় মামলা যায় তৃতীয় বেঞ্চে। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। টেট পরীক্ষা হয় ১৫০ নম্বরে। তার মধ্যে ৮২ পেলে শতাংশের বিচারে তা হয় ৫৪.৬৭ শতাংশ। ৫৫ শতাংশ পেলে তবেই উত্তীর্ণ বলে চিহ্নিত করা হয় সংরক্ষিত আসনের প্রার্থীদের। এ ক্ষেত্রে নিয়ম অনুযায়ী, ৫৪.৬৭ শতাংশকে ৫৫ বলেই ধরা হবে। সে কারণেই সংরক্ষিত আসনের প্রার্থীদের দাবি ছিল, ৮২ পেলেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক। 

    আরও পড়ুন: উত্তর দিনাজপুরে বিএড, ডিএলএড কলেজ বন্ধের হুমকি কেন দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী?

    বিচারপতি সৌগত ভট্টাচার্যের এই রায় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এর আগে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে রায় দ্বিধা বিভক্ত হয়। বিচারপতি সুব্রত তালুকদারের মত ছিল, ১৫০ এর মধ্যে ৮২ পেলেই টেট উত্তীর্ণ হিসেবে গণ্য করা সম্ভব। আর বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের মত ছিল, ৮২.৫ পেলে তবেই প্রার্থীদের টেট উত্তীর্ণ বলে উল্লেখ করা হবে। এরপর মামলা যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। এদিন তিনি যে রায় দিয়েছিলেন এরপর প্রার্থীদের টেটে বসার ক্ষেত্রে কোনও সমস্যা রইল না বলেই মনে করা হচ্ছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India To Bharat: রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী! ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ লিখলেন মোদি

    India To Bharat: রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী! ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ লিখলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিতর্কের সূত্রপাত! জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বদলে প্রেসিডেন্ট অফ ভারত। রাষ্ট্রপতির পর এবার ‘ইন্ডিয়া’ মুছে ‘ভারত’ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার বদলে তাঁর অভ্যর্থনাপত্রে লেখা প্রাইম মিনিস্টার অফ ভারত। সেই সরকারি নোটিফিকেশন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সেই সরকারি অভ্যর্থনাপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। 

    প্রাইম মিনিস্টার অফ ভারত

    আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি২০ সমাবেশে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানাচ্ছেন। সেই উপলক্ষে আমন্ত্রণপত্রও যাচ্ছে নিমন্ত্রিতদের কাছে। যে আমন্ত্রণপত্র ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে জাতীয় রাজনীতির অন্দরে। কারণ, ভারতের রাষ্ট্রপতি কাউকে কোনও চিঠি লিখলে তাতে চিরাচরিত ভাবে লেখা থাকে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ কথাটি। কিন্তু জি২০ নেতাদের আমন্ত্রণ জানানোর চিঠিতে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ কথাটি লেখা হয়েছে। তবে, প্রধানমন্ত্রীর তরফে এটি সম্প্রতি লেখা হয়নি। জানা গিয়েছে, গত অগাস্ট মাসে ১৫তম ব্রিকস (BRICS) সম্মেলনে যোগদান করতে প্রধানমন্ত্রী যখন দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছিলেন, সে সময়ই সরকারি নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছিল প্রাইম মিনিস্টার অফ ভারত। ইন্ডিয়া’ নামটি নিয়ে একাধিক বার সরাসরি কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদি। তাতে গলা মিলিয়েছেন বিজেপির তাবড় নেতারাও।

    আরও পড়ুন: দেশের নাম বদলের জল্পনা, অমিতাভ বচ্চনের ট্যুইটে নয়া গুঞ্জন

    ভারত-নামে সমর্থন

    ভারত’-এর হয়ে ব্যাটন ধরেছেন বিজেপির একাধিক নেতা। জল্পনা চলছে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশনে এই নাম বদলের প্রস্তাব পেশ করতে পারে কেন্দ্র। এই মর্মে আনা হতে পারে নয়া বিলও। আর বিল পাশ হলেই রাতারাতি বদলে যেতে পারে দেশের নাম। এই বিষয়ে ট্যুইট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তাঁর কথায়, “ভারতীয় প্রজাতন্ত্র- আমাদের সভ্যতা দৃঢ় পদক্ষেপে অমৃতকালের দিকে এগোচ্ছে দেখে আনন্দ হচ্ছে, গর্ববোধ করছি।” জি-২০ বৈঠকের আগে দেশের রাজধানী শহরে দেশের সরকারি উচ্চপদস্থ আধিকারিকদেরও নোটিফিকেশনে ‘ভারত অফিসিয়ালস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vikram-Pragyan: ঘুমোতে যাওয়ার আগে বিক্রমের থ্রি-ডি ছবি নিয়েছিল প্রজ্ঞান, প্রকাশ করল ইসরো

    Vikram-Pragyan: ঘুমোতে যাওয়ার আগে বিক্রমের থ্রি-ডি ছবি নিয়েছিল প্রজ্ঞান, প্রকাশ করল ইসরো

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) নতুন ছবি প্রকাশ করল ইসরো। তবে, এই ছবি আগের থেকে একেবারে আলাদা। কারণ, এই ছবি দেখতে গেলে, পরতে হবে বিশেষ চশমা। কারণ, ছবিটি থ্রি-ডি বা ত্রিমাত্রিক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চন্দ্রভূমি সহ ল্যান্ডার বিক্রমের এই বিশেষ ছবি তুলেছিল রোভার প্রজ্ঞান (Vikram-Pragyan)।

    প্রজ্ঞানের তোলা বিক্রমের ত্রিমাত্রিক ছবি

    রাত ঘনিয়েছে চাঁদের দেশে। তার আগেই, ব্যাটারি ফুল চার্জ করে সোমবার ল্যান্ডার বিক্রমের পেটে সেঁধিয়ে গিয়েছে রোভার প্রজ্ঞান। ঘুমিয়ে পড়েছে ল্যান্ডার বিক্রমও। এখন অপেক্ষা চাঁদের দক্ষিণ মেরুতে আরেকটা সূর্যোদয়ের, যা আসবে ১৪ দিন পর। বিক্রম-প্রজ্ঞান  (Vikram-Pragyan) ‘স্লিপ মোড’-এ যাওয়ার পর মঙ্গলবার নতুন ছবি নিজেদের ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডলে পোস্ট করেছে ইসরো। রোভার প্রজ্ঞানের ক্যামেরায় ধরা পড়েছে ল্যান্ডার বিক্রম সহ চন্দ্রপৃষ্ঠের ওই ছবিটি। ইসরো জানিয়েছে, ঘুমোতে যাওয়ার আগে, গত ৩০ অগাস্ট, ১৫ মিটার দূরত্ব থেকে রোভার প্রজ্ঞান এই ছবিটি তুলেছে।

    কী এই ‘অ্যানাগ্লিফ’ ছবি?

    ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ছবিটি দুভাগে তুলেছে প্রজ্ঞান। এই ‘অ্যানাগ্লিফ’ ছবিটি মূলত ন্যাভক্যাম স্টিরিও ইমেজ ব্যবহার করে তোলা হয়েছে। প্রজ্ঞান রোভারে রয়েছে এই ক্যামেরাটি। এক বার বাঁ দিক থেকে এবং এক বার ডান দিক থেকে ছবি তোলা হয়েছে (Vikram-Pragyan)। তার পর সেই ছবি দু’টিকে মিশিয়ে তৈরি করা হয়েছে নতুন ত্রিমাত্রিক ছবি। ইসরো জানিয়েছে, এই তিন-চ্যানেল বিশিষ্ট ছবির  বাঁ-দিকে রয়েছে রেড চ্যানেল, ডান দিকে রয়েছে নীল এবং সবুজ রঙের ইমেজ। সবগুলিকে এক করে একটি স্টিরিও ইমেজ তৈরি করা হয়েছে। যেটা থ্রি-ডি বা ত্রিমাত্রিক এফেক্ট দিচ্ছে। ইসরো জানিয়েছে, লাল ও সবজে-নীল বা নীলাভ-সবুজ রঙের চশমা পরে দেখলে, ছবিটি স্পষ্ট হবে।

    আরও পড়ুন: প্রয়াত ইসরো বিজ্ঞানী এন ভালারমতি, তাঁর কণ্ঠেই বিশ্ব শুনেছিল ভারতের চন্দ্রজয়ের কথা

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • C V Ananda Bose: বেতন বন্ধের হুঁশিয়ারি উড়িয়ে ফের মধ্যরাতে নতুন উপাচার্য  নিয়োগ রাজ্যপালের

    C V Ananda Bose: বেতন বন্ধের হুঁশিয়ারি উড়িয়ে ফের মধ্যরাতে নতুন উপাচার্য নিয়োগ রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগ করলেন আচার্য সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। মঙ্গলবার মধ্যরাতে রাজ্যপাল কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য হিসাবে অধ্যাপক কাজল দে-কে নিয়োগ করছেন। রাজ্যপাল নিয়োগনামায় সই করছেন, তেমন একটি ছবিও প্রকাশ করা হয়েছে। 

    রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব

    রাজ্য শিক্ষাদফতরের সঙ্গে আলোচনা না করেই উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল বোস (C V Ananda Bose)। এই নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত এখন চরমে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কড়া ভাষায় রাজ্যপালকে বিঁধেছেন। গতকাল আবার কার্যত রাজ্যপালের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন মমতা। রাজ্যপালের কথায় যে বিশ্ববিদ্যালয়গুলি পরিচালিত হবে, তাদের ক্ষেত্রে ‘আর্থিক অবরোধ’ গড়ে তোলা হবে বলে প্রকাশ্যেই হুঁশিয়ারি দেন তিনি। শুধু তাই নয় প্রয়োজনে রাজভবনের সামনে ধরনায় বসবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। 

    ছাত্রছাত্রীদের স্বার্থেই সিদ্ধান্ত

    রাজ্যপাল যদিও সেই হুঁশিয়ারি ‘উড়িয়ে’ পূর্বের মতোই মঙ্গলবার মধ্যরাতে আবার উপাচার্য নিয়োগ করেছেন। এর ফলে রাজ্য এবং রাজভবনের সংঘাত আরও তীব্র হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজভবন ও বিকাশ ভবনের দ্বন্দ্ব দীর্ঘ সময় ধরে চললেও সম্প্রতি তা বড় আকার নেয়। গত ৩১ অগাস্ট রাজ্যপাল (C V Ananda Bose) ঘোষণা করেছিলেন, নতুন করে নিয়োগ না-হওয়া পর্যন্ত আচার্য হিসাবে তিনি নিজেই রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতিকালীন উপাচার্যের দায়িত্ব পালন করবেন। শিক্ষাক্ষেত্রে অচলাবস্থা তিনি কোনওভাবেই  মেনে নেবেন না বলে জানান রাজ্যপাল। ছাত্রছাত্রীদের যাতে সার্টিফিকেট পেতে কোনও সমস্যায় না পড়তে হয় তার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন অভিমত বোসের।

    আরও পড়ুন: বিগ বি-কে বিশ্বকাপের ‘সোনার টিকিট’! হাতে তুলে দিলেন জয় শাহ

    অসহনীয় মনোভাব 

    ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে রাজ্যপালের নাম না-করে তাঁর এই সাম্প্রতিক কালের উপাচার্য নিয়োগ এবং একাধিক নির্দেশনামা নিয়ে প্রশ্ন তুলেছেন। আগামী ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের বিকাশ ভবনে ডেকে পাঠানো হয়েছে। তাই তাঁদের চিঠি পাঠানো হয়েছে। কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose) জানিয়েছিলেন, উপাচার্যের কথাই শুনে চলতে হবে। অন্যান্য আধিকারিকরা রাজ্য সরকারের কথা শুনতে বাধ্য নন। তারপরই এমন বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। এমন আবহে মাঝরাতে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ আবার রাজ্য সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বলে মনে করা হচ্ছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিগ বি-কে বিশ্বকাপের ‘সোনার টিকিট’! হাতে তুলে দিলেন জয় শাহ

    ICC World Cup 2023: বিগ বি-কে বিশ্বকাপের ‘সোনার টিকিট’! হাতে তুলে দিলেন জয় শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) আসন্ন বিশ্বকাপের (ICC World Cup 2023) ‘গোল্ডেন টিকিট’ দিলেন  বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। বিশ্বকাপের দল ঘোষণার দিনই বিগ বি-এর হাতে এই সোনার টিকিট (Golden ticket) তুলে দেওয়া হয়। বিসিসিআই ট্যুইট করে এ খবর জানিয়েছে।

    অমিতাভকে অ্যাক্রিডিটেশন কার্ড

    কিংবদন্তি অভিনেতা ক্রিকেটের অন্ধভক্ত। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একাধিক ক্রিকেটারের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। সব সময় ভারতীয় ক্রিকেট দলের পাশে থাকেন বিগ বি। দল হারলেও ক্রিকেটারদের উৎসাহিত করেন। অমিতাভের প্রতিদিন ট্যুইট দেখলেই বোঝা যায় যে, তিনি কীভাবে ফলো করেন এই খেলা। বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে, বিসিসিআই অমিতাভকে ভিভিআইপি ট্রিটমেন্টই করবে। তাই এই টিকিট দিয়েছে। টিকিটের সঙ্গেই অমিতাভকে দেওয়া হয়েছে অ্যাক্রিডিটেশন কার্ডও। বলাই বাহুল্য যে, খেলা দেখতে এসে যাবতীয় সুযোগ সুবিধাই পাবেন সোনার টিকিটের মালিক। এক দিনের বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন অমিতাভ।

    আরও পড়ুন: দেশের নাম বদলের জল্পনা, অমিতাভ বচ্চনের ট্যুইটে নয়া গুঞ্জন

    বিসিসিআই-এর ট্যুইট

    অমিতাভের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দেওয়ার ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে বিসিসিআই। সঙ্গে লেখা হয়েছে, ‘‘বিসিসিআই সচিব জয় শাহ বিশ্বকাপের ‘গোল্ডেন টিকিট’ তুলে দিয়েছেন সহস্রাব্দের মহাতারকা অমিতাভ বচ্চনের হাতে। তাঁর হাতে আমরা এই টিকিট তুলে দিতে পেরে গর্বিত।’’ বিসিসিআইয়ের কাছ থেকে এই বিশেষ আমন্ত্রণ পেয়ে খুশি অমিতাভও।

    কী এই গোল্ডেন টিকিট

    মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা হওয়ার পরেই অমিতাভের বাড়িতে পৌঁছে যান জয়। বিশ্বকাপ উপলক্ষ্যে এই বিশেষ টিকিটের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই টিকিট থাকলে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ। স্টেডিয়ামে প্রবেশ করা যাবে ভিআইপি গেট দিয়ে। সংশ্লিষ্ট ব্যক্তি স্টেডিয়ামে বিশেষ অতিথির সম্মান পাবেন। বিভিন্ন ক্ষেত্রে দেশের খ্যাতনামীদের এই ‘গোল্ডেন টিকিট’ দেওয়ার পরিকল্পনা করেছেন বিসিসিআই কর্তারা। বিগ বি-র হাতেই প্রথম তুলে দেওয়া হল এই বিশেষ টিকিট।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jill Biden: করোনা আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি, জি-২০ সম্মেলনে কি যোগ দেবেন বাইডেন?

    Jill Biden: করোনা আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি, জি-২০ সম্মেলনে কি যোগ দেবেন বাইডেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের হানা, একেবারে হোয়াইট হাউসে। আক্রান্ত হলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন (Jill Biden)। হোয়াইট হাউস সূত্রে খবর, সুস্থ রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর রক্তের নমুনার পরীক্ষা করা হয়েছিল এবং রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। আপাতত  মার্কিন প্রেসিডেন্ট মাস্ক পরে থাকবেন বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত জি-২০ সম্মেলনে বৃহস্পতিবারই মার্কিন দেশ থেকে রওনা হওয়ার কথা প্রেসিডেন্ট বাইডেনের। কিন্তু এমন উদ্ভূত পরিস্থিতিতে (Jill Biden) তাঁর ভারত সফর নিয়ে সংশয় শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে মার্কিন ফার্স্ট লেডিকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

    আগেও মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি (Jill Biden) আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে 

    জিল বাইডেনের (Jill Biden) করোনা পজেটিভ হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্টেরও পরীক্ষা করা হয়। তাঁর রিপোর্ট নেগেটিভ এলেও জানা গিয়েছে আগামী কয়েকদিন করোনার কোনও উপসর্গ তাঁর দেখা দেয় কিনা সেদিকে নজর রাখবে মার্কিন প্রশাসন। নিয়মিত পরীক্ষাও চলবে। হোয়াইট হাউসের তরফ থেকে এও জানানো হয়েছে যে বিগত কয়েকদিনে যাঁরা মার্কিন ফার্স্ট লেডির (Jill Biden) সংস্পর্শে এসেছেন তাঁরাও যেন করোনা পরীক্ষা করেন। প্রসঙ্গত এটাই প্রথম নয় এর আগেও জিল বাইডেন (Jill Biden) করোনা আক্রান্ত হয়েছিলেন ২০২২ সালের অগাস্ট মাসে। আবার ২০২২ সালের জুলাই মাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন জো বাইডেন নিজেও।

    জি-২০ সম্মেলনে আসছেন কি মার্কিন প্রেসিডেন্ট?

    জি-২০ সম্মেলনে ইতিমধ্যে  চিনের প্রেসিডেন্ট শি-জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন না বলে জানা গিয়েছে। এবার যদি মার্কিন প্রেসিডেন্টও না আসেন, তাহলে এই বৈঠকের জৌলুস অনেকটাই ফিকে হয়ে যাবে। তবে, মার্কিন ফার্স্ট লেডির কোভিড সংক্রমণের জেরে বাইডেনের ভারত সফর ঘিরে সংশয় তৈরি হয়েছিল সোমবার। আগামী ৮ সেপ্টেম্বর ভারতের মাটিতে পা রাখার কথা তাঁর। বাইডেনকে ভারতে আসার অনুমতি চিকিৎসকরা দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল। তবে, মঙ্গলবার হোয়াইট হাউস সূত্রে খবর, ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই বৃহস্পতিবার তিনি দিল্লিতে আসছেন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Article 370: ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্ট শেষ হল শুনানি-পর্ব, রায়দান স্থগিত

    Article 370: ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্ট শেষ হল শুনানি-পর্ব, রায়দান স্থগিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়েছিল ৩৭০ ধারা (Article 370)। এই ধারার বিলোপ সাধনের পর থেকেই সুপ্রিম কোর্টে জমা পড়েছিল একাধিক আবেদন। প্রত্যেকটি আবেদনেই পুনরায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনার দাবি রাখা হয়েছিল। এ নিয়ে সুপ্রিম কোর্টে শুরু হয়েছিল শুনানি। মঙ্গলবার, সুপ্রিম কোর্ট ৩৭০ ধারার বিলোপের (Article 370) বিরুদ্ধে আবেদনগুলির রায়দান স্থগিত রাখল। মামলাকারীরা জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইনকেও চ্যালেঞ্জ করে। কারণ ৩৭০ ধারা (Article 370) বিলোপ সাধনের পরেই ২০১৯ সালে জম্মু কাশ্মীরকে রাজ্য থেকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়।

    পাকিস্তান জিন্দাবাদ দেওয়া সাংসদ ছিলেন এই মামলার অন্যতম আবেদনকারী 

    প্রসঙ্গত, এই মামলায় (Article 370) অন্যতম আবেদনকারী ছিলেন ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মহাম্মদ আকবর লোন। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ রয়েছে জম্মু-কাশ্মীর বিধানসভায় পাকিস্তান স্লোগান দেওয়ার। ১৬ দিন ধরে সুপ্রিম কোর্টের এই শুনানি (Article 370) চলছিল। এই মামলার শুনানি করছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষান কৌল, বিচারপতি সঞ্জীব খান্না,  বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সূর্যকান্ত। অন্যদিকে সোমবারই সুপ্রিম কোর্ট ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মোহাম্মদ আকবর লোনকে একটি হলফনামা দাখিল করতে বলে। ভারতের সংবিধান তথা জম্মু-কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ এই বিশ্বাসের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া সংসদ হলফনামা দাখিল করেন সোমবার। সলিসিটর জেনারেল তুষার মেহতা অবশ্য বলেন যে এটা প্রহসন।

    ৩ বছর ধরে ঝুলে থাকার পরে শুরু হয়েছিল শুনানি (Article 370)

    ৩ বছর ধরে ঝুলে ছিল এই মামলা। জানা গিয়েছে পরবর্তীকালে ২০২৩ সালে ২ অগাস্ট থেকে এই মামলার শুনানি শুরু হয়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে অনুচ্ছেদ ৩৭০ বাতিল (Article 370) করার আগে পর্যন্ত জম্মু-কাশ্মীরে মানুষ এক দ্বন্দ্বে ভুগতেন। ভারত না জম্মু-কাশ্মীর, কোথাকার নাগরিক তাঁরা এই প্রশ্ন তাঁদের মনে থাকতো (Article 370)। অনুচ্ছেদগুলি বাতিলের পরে সেই সমস্যার সমাধান হয়েছে। রাজ্যের মানুষের প্রতি বৈষম্যের মনোভাব ছিল বলেই পূর্বতন সরকার এই অনুচ্ছেদ (Article 370) বাতিল করেনি বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ০৬/০৯/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ০৬/০৯/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে আজকের দিন?

    মেষ

    ১) আজ ভালো কাজ করায় সকলে গৌরবান্বিত হবেন।

    ২) পার্টির আয়োজন করতে পারেন। এখানে সকলে আনন্দে মেতে উঠবেন।

    বৃষ

    ১) কাজে সাফল্য লাভ করবেন।

    ২) ব্যবসায়ে আত্মীয়দের সাহায্য পাবেন।   

    মিথুন

    ১) চাকরিজীবীদের কাজ সম্প্রসারিত হবে। আধিকারিকদের সঙ্গ পাবেন।

    ২) সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।

    কর্কট

    ১) চাকরিজীবীরা আধিকারিকদের নিজের প্রতি আকৃষ্ট করবেন।

    ২) চোখের সমস্যা কমতে পারে।

    সিংহ 

    ১) সন্ধ্যাবেলা কোনও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এখানে বিশেষ তথ্য পাবেন।

    ২) পরিবারের ব্যয় বাড়বে। এর ফলে চিন্তিত হবেন।

    কন্যা

    ১) সন্তানের তরফে সুসংবাদ পাবেন। এর ফলে মান-সম্মান বাড়বে।

    ২) জীবনসঙ্গীর পরামর্শে বাচ্চাদের জন্য লগ্নি করে রাখবেন।

    তুলা 

    ১) ছাত্ররা কোনও কোর্সে ভর্তির চেষ্টা করলে সফল হবেন।

    ২) রোজগারের খোঁজে থাকলে আজ ভালো সুযোগ পাবেন।

    বৃশ্চিক

    ১) চাকরিজীবীরা পার্টটাইম কাজের পরিকল্পনা করে থাকলে সময় বের করতে পারবেন।

    ২) রাজনৈতিক কাজ করেন যাঁরা, তাঁদের প্রতি সকলে সন্তুষ্ট থাকবেন। লাভ হবে।

    ধনু

    ১) মা-বাবাকে তীর্থ যাত্রায় নিয়ে যেতে পারেন।

    ২) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।

    মকর

    ১) সন্ধ্যাবেলা ধর্মীয় যাত্রায় যাওয়ায় মানসিক শান্তি পাবেন।
     
    ২) বন্ধু ও পরিবারের সঙ্গে মিলে কাজ করলে লাভান্বিত হবেন।   

    কুম্ভ

    ১) তাড়াহুড়োয় কাজ করলে তা ভেস্তে যাবে ও লোকসান হবে।

    ২) সন্তানের চাকরি ও বিয়ে সংক্রান্ত কোনও সুসংবাদ পেতে পারেন।

    মীন

    ১) দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় করতে পারেন।

    ২) বাজেট অনুযায়ী ব্য়য় করুন, তা না-হলে ভবিষ্যতে আর্থিক সঙ্কটের মোকাবিলা করতে হবে।

     

     
     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Bankura Shootout: ভরদুপুরে শ্যুটআউট বাঁকুড়ায়, গুলিবিদ্ধ কয়েকজন, একালায় তীব্র চাঞ্চল্য

    Bankura Shootout: ভরদুপুরে শ্যুটআউট বাঁকুড়ায়, গুলিবিদ্ধ কয়েকজন, একালায় তীব্র চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ভরদুপুরে বাঁকুড়া (Bankura Shootout) শহর লাগোয়া কেশিয়াকোলে শ্যুটআউটের ঘটনা ঘটেছে। ঘটনার জেরে বেশ কিছুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। এলাকায় গুলি চালানোর ঘটনায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

    কীভাবে ঘটল ঘটনা (Bankura Shootout)?

    পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকুড়া (Bankura Shootout) আদলাতে মামাল চালার সময় পূর্ব বর্ধমান থেকে বেশ কয়েকজন একটি গাড়িতে করে এসেছিলেন মঙ্গলবার। আদালত চত্বরের এসে, কাজকর্ম মিটিয়ে ফেরার পথে, ওই গাড়িকে লক্ষ্য করে দুইজন বাইকে করে গাড়ির পিছু নেয়। এরপর দেখতে দেখতে জনবহুল এলাকায় এলে, ওই দুই দুষ্কৃতী এলো পাথারি গুলি ছুড়তে শুরু করে। এরপর গুলি ছুড়েই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। এলাকায় গুলি চালানোর ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। আহতদের তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তবে পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সিসিটিভি দেখে এলাকায় তদন্ত শুরু করে পুলিশ। উল্লেখ্য পুলিশ এখনও হামলার কারণ জানতে পারেনি।

    পূর্বেও এমন শ্যুটআউটের ঘটনা ঘটেছে!

    এই ঘটনা (Bankura Shootout) কোনও নতুন ঘটনা নয়। এর আগেও শ্যুটআউটের ঘটনা ঘটেছে এই রাজ্যে। গত ১ এপ্রিল তারিখে শক্তিগড়ে আচামকা একটি গুলি চালানোর ঘটনায় বেশ সরগরম ফেলে দিয়েছিল রাজ্যে। শক্তিগড়েই কয়লা মাফিয়া রাজু ঝা খুন হন। প্রকাশ্য দিনের আলোতে গুলি করে খুন করা হয় তাঁকে। সেই সঙ্গে গুরুতর জখম হয়েছে আরও একজন ব্যক্তি। সিসিটিভির সূত্র ধরে তদন্ত শুরু করছে পুলিশ। শার্পশ্যুটার দ্বারা এই ধরনের হত্যাকাণ্ড করা হয় বলে পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করেছে। পুলিশের আরও অনুমান যে এই শার্পশ্যুটারদের উত্তর প্রদেশ বা বিহার থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। মাস খানেক আগে বাগুইআটির নারায়ণপুরে ভর সন্ধ্যে বেলায় গুলি চালানোর ঘটনায় এক দুষ্কৃতীর মৃত্যু হয় বলে জানা গিয়েছিল। একই ভাবে দমদম জেল থেকে প্যারোলে ছাড়া পেয়ে, বাড়ি ফিরতেই বাইকে করে এসে গুলি করে আরও এক দুষ্কৃতী। এই ঘটনায় ৬-৭ রাউন্ড গুলি চালায় বলে খবর পাওয়া গিয়েছিল। প্রকাশ্যে আইন শৃঙ্খলাকে উপেক্ষা করে গুলি চালানোর ঘটনায় আইন শৃঙ্খলার বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share