Tag: Madhyom

Madhyom

  • ICC World Cup 2023: জিততে মরিয়া সকলে! প্রয়োজনে ধরে খেলবেন, ম্যাচ শেষে আর কী বললেন রোহিত?

    ICC World Cup 2023: জিততে মরিয়া সকলে! প্রয়োজনে ধরে খেলবেন, ম্যাচ শেষে আর কী বললেন রোহিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনওদিন রোহিত তো কোনওদিন বিরাট! কখনও বুমরাহ-সামি তো কখনও কুলদীপ-জাদেজা! দলগত সাফল্যেরই উদাহরণ বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ছটি ম্যাচের ছটিতেই অপ্রতিরোধ্য ভারত। দলে আত্মতুষ্টিরও কোনও জায়গা নেই। সকলেই প্রতিটি ম্যাচই জিততে মরিয়া মানলেন অধিনায়ক রোহিত। প্রথম পাঁচ ম্যাচে পরে ব্যাট করে জিতেছে ভারত। এদিন প্রথমে ব্যাট করে চ্যালেঞ্জের মুখে পড়ে ভারতীয় ব্যাটাররা।‌ তাই পরের ম্যাচ থেকে এ বিষয়ে সতর্ক থাকার কথাও বললেন হিট-ম্য়ান।

    সতর্ক রোহিত

    রবিবার, ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে গিয়ে বেকায়দায় পড়েন রোহিতরা। দ্রুত ফিরে যান গিল-কোহলি। চতুর্থ উইকেটে রোহিত এবং রাহুলের জুটিতে ৯১ রান যোগ না হলে দল সমস্যায় পড়ে যেত, মেনে নেন রোহিত। তিনি জানান, চোখ বন্ধ করে মোটেও আক্রমণাত্মক খেলবেন না। বরং পরিস্থিতি অনুযায়ী আক্রমণাত্মক খেলবেন। প্রয়োজনে ইনিংস গড়ে তোলার কাজ করবেন। রোহিত বলেন, ‘প্রথম ১০ ওভারের পর পার্টনারশিপ গড়ার প্রয়োজন ছিল। শুধুমাত্র নিজের শট খেললে চলত না, পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হত। সেই অভিজ্ঞতা থাকলে কাজে লাগানো উচিত। তাও আমার মনে হয়েছিল ২০-৩০ রান কম হয়েছে। নতুন বলে ব্যাট করা চ্যালেঞ্জিং ছিল। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে বল কিছুটা নরম হয়ে যায়। তাই স্ট্রাইক রোটেট করা সহজ ছিল না।’

    দুরন্ত বোলিং

    লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে রাহুলের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংসের হাল ধরেন রোহিত। সেইসময় একেবারে দেখেশুনে খেলতে থাকেন। সেরকম ঝুঁকি নিচ্ছিলেন না। ১০১ বলে ৮৭ রানে আউট হয়ে যান। তিনি থাকলে ভারতের রানটা ২২৯ থেকে বেড়ে অত্যন্ত ২৫০-২৬০ হতে পারত বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। তবে এত অল্প রানের পুঁজি নিয়েও যে এতো সহজে ম্যাচ জেতা যায় তা দেখিয়ে দেয় রোহিত-ব্রিগেড। ম্যাচের শেষে তাই আলাদা করে বোলারদের প্রশংসা করলেন ভারতের নেতা। রোহিত বলেন, ‘এত কম রানের পুঁজিতে এইধরনের বোলিং প্রতিদিন দেখা যায় না। আমাদের পেসাররা পিচের কন্ডিশন ব্যবহার করেছে। উইকেট থেকে সুইং এবং মুভমেন্ট পেয়েছে। পেসাররা এবং স্পিনাররা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগায়। এরকম বোলিং আক্রমণ থাকলে ব্যাটারদের কর্তব্য ওদের লড়াইয়ের জন্য ন্যূনতম রানটুকু করা। তারপর ওদের ম্যাজিকের অপেক্ষা করা।’ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক! আজই কি ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়?

    Jyotipriya Mallick: স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক! আজই কি ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেমন আছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)? আজ, সোমবার আদালতে বালুর স্বাস্থ্যের রিপোর্ট দেবে ইডি।  হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র সমস্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক। আজও তাঁর হৃদ্‌যন্ত্রের কিছু পরীক্ষা করা হতে পারে। ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় এবং বাকিবুর রহমানের ‘ঘনিষ্ঠ’ অনেকের বাড়িতে তল্লাশি করে বেশ কিছু তথ্য হাতে এসেছে। আপাতত গোয়েন্দাদের আতশ কাচের তলায় রয়েছে অন্তত দু’ডজন মোবাইল ফোন এবং এক ডজন সংস্থা!

    কী বলছে মেডিক্যাল বুলেটিন

    হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, রবিবার মন্ত্রীর হল্টার মনিটরিং শেষ হয়েছে। তাতে হদযন্ত্রের কোনও সমস্যা মেলেনি। জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) শারীরিক পরীক্ষার রিপোর্ট ইডিকে পাঠিয়েছে হাসপাতাল। এদিন জ্যোতিপ্রিয়র জন্য আনা হয়েছিল মনোরোগ বিশেষজ্ঞ। মন্ত্রী দুশ্চিন্তায় ভুগছেন বলে মত মনোরোগ বিশেষজ্ঞের। রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রবিবারই আইসিইউ থেকে জেনারেল কেবিনে স্থানান্তর করা হয়। এদিন ফের জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে যায় ইডি-র টিম। আজ, বিকেল ৩টেয় মন্ত্রীর জন্য বৈঠকে বসবে মেডিক্যাল টিম। তখনই তাঁকে ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

    উদ্বিগ্ন মন্ত্রী

    গত ২৭ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। সেদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। যা শুনে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। এরপর থেকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বালু। কিন্তু তাঁর সব রকম শারীরিক পরীক্ষা করা হলেও কোনওরকম অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। এর পর একজন মনরোগ বিশেষজ্ঞকে জ্যোতিপ্রিয়কে পরীক্ষা করতে পাঠায় মেডিক্যাল বোর্ড। তিনি জানিয়েছেন, জ্যোতিপ্রিয় তাঁর ও তাঁর পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ভুগছেন। যার জেরে নানা উপসর্গের অভিযোগ করছেন তিনি। যার কোনও বাস্তবতা নেই।

    আরও পড়ুন: ‘‘ভাই-ভাইপো, বাড়ির কুকুর-বিড়াল দুর্নীতিতে যুক্ত’’, মমতাকে নিশানা দিলীপের

    ইডির জাল

    রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick) গ্রেফতার হতেই তদন্ত আরও জোর কদমে শুরু করেছে ইডি। বনমন্ত্রী ঘনিষ্ঠদের ২০টির বেশি মোবাইল বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। মোবাইল ডি-কোড করে তথ্যের সন্ধান করছে কেন্দ্রীয় এজেন্সি। এই মোবাইলের ভিতরেই লুকিয়ে থাকতে পারে দুর্নীতির চাবিকাঠি। এমনটাই মনে করছেন গোয়েন্দারা। রেশন ‘দুর্নীতি’র অন্যতম মূল চক্রী বাকিবুরের বয়ানের ভিত্তিতে মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও ইডির তদন্তকারীরা মন্ত্রীর বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে এবং প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ করেছেন। ইডি সূত্রের দাবি, ওই দু’জন ছাড়াও মন্ত্রী-ঘনিষ্ঠ আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs England: শামি, বুমরার বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী ইংল্যান্ড, কার্যত সেমিফাইনালে ভারত

    India Vs England: শামি, বুমরার বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী ইংল্যান্ড, কার্যত সেমিফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যাহ্ন বিরতির সময় ভারতের অতি বড় সমর্থকও ভাবতে পারেননি, ভারত এই ম্যাচ জিতে যাবে। যেখানে এখন টি২০ ম্যাচে ২০০-র বেশি রান ওঠে, সেখানে ৫০ ওভারে ২৩০ রানের টার্গেট যে সহজেই পার করা সম্ভব, তা বলা বাহুল্য। কিন্তু, শামি-বুমরা সমৃদ্ধ ভারতীয় দলের বোলিং লাইন আপ দেখিয়ে দিল, এভাবেও ফিরে আসা যায়। এই রানের পুঁজি নিয়েও ম্যাচ জেতা যায়। এদিন লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়নদের দুরমুশ করে জিতল ভারত। এই জয়ের ফলে কার্যত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল মেন ইন ব্লু-রা। 

    এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংরেজরা। অন্য দিনের মতো, স্বভাবচিত আক্রমণাত্মক ঢঙেই শুরু করেছিলেন অধিনায়ক রোহিত। কিন্তু, চতুর্থ ওভারেই ছন্দপতন ঘটে। প্রথম উইকেট হারায় ভারত। ক্রিস ওকসের বলে বোল্ড হন শুভমান গিল। এক রান পরই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান কোহলি। এক পর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। একদিকে তখন দাঁড়িয়ে রোহিত। অন্যদিকে, একের পর এক তাঁর পার্টনার বদল হতে থাকে। 

    এদিন ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন রোহিত। ১০১ বলে ৮৭ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার ও একটি ছক্কায়। এছাড়া, কে এল রাহুল করেন ৩৯ (৫৮ বল) এবং সূর্যকুমার যাদব করেন ৪৯ (৪৭ বল)। ৬ জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২২৯ রান করে ভারত। 

    জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ডের ডেভিড মালান ও জনি বেয়ারস্টো জুটি। এদিনও ছন্দে ছিলেন না মহম্মদ সিরাজ। একদিকে, যখন জসপ্রিত বুমরা চাপ সৃষ্টি করছিলেন, তখন অন্যদিকে, তিনি রান দিচ্ছিলেন। ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন বুমরাই। বিপজ্জনক হয়ে ওঠা ডেভিড মালানকে ফেরান তিনি। পরের বলেই ফের আঘাত হানেন বুমরা। প্রথম বলেই তাঁর বলে লেগ বিফোর হয়ে ফিরে যান জো রুট। 

    বুমরা যেখানে শেষ করেন, সেখান থেকেই যেন শুরু করলেন শামি। যেন ব্যাটনটা হস্তান্তর হয়ে যায়। শামির আগুনে বোলিংয়ের কোনও জবাব ছিল না ইংল্যান্ড ব্যাটারদের কাছে। এক সময় শামির বোলিং ফিগার ছিল ৫ ওভার- ২ মেডেন-৫ রান-৩ উইকেট। এই ছোট্ট পরিসংখ্যানই বলে দিচ্ছে, আজ বাইশ গজে কী তাণ্ডব ঘটিয়েছেন তিনি। সবচেয়ে বড় কথা, যখনই ইংল্যান্ড ব্যাটাররা কোনও পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করেছেন, তখনই বল করতে এসে, তা ভেঙে দিয়েছেন শামি। এদিন শামি ৪ উইকেট নেন। বুমরা নেন তিনটি।

    ভারতের পেস আক্রমণের কথা বলার পাশাাপাশি স্পিন আক্রমণের কথা ভুলে গেলে চলবে না। এদিনও দুর্ধর্ষ ফর্মে ছিলেন কুলদীপ যাদব। জস বাটলারকে তিনি যে বলে আউট করেছেন, সেটা এই বিশ্বকাপের সেরা ডেলিভারির তালিকায় থাকতে বাধ্য। এদিনের ম্যাচে ২ উইকেট নেন কুলদীপ। একইভাবে, বরাবরের মতো মিতব্যয়ী ছিলেন রবীন্দ্র জাডেজা। বুদ্ধিদিপ্ত বোলিং করে ইংল্যান্ড ব্যাটারদের ওপর তিনি এতটাই চাপ সৃষ্টি করেন, যার ফল ক্রিস ওকসের স্টাম্পিং।

    ফলস্বরূপ, ২৩০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৩৪.৫ ওভারে ১২৯ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ১০০ রানের ব্যবধানে জয়ী হয় ভারত। এই জয়ের ফলে, ফের একবার পয়েন্ট তালিকার শীর্ষ পৌঁছে গেল মেন ইন ব্লু। ৬ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট এখন ১২। ফলে, সেমিফাইনালে এক পা বাড়িয়ে রাখল রোহিত-বাহিনী। অন্যদিকে, ৬ ম্য়াচে পাঁচটা হেরে বিশ্বকাপে বিদায় ঘণ্টা বাজল গতবারের চ্যাম্পিয়নদের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Hamas War: প্যারাগ্লাইডারে চেপে জঙ্গি হামলার নেপথ্যে থাকা হামাস নেতা খতম ইজরায়েলি বায়ুসেনার বোমায়

    Israel Hamas War: প্যারাগ্লাইডারে চেপে জঙ্গি হামলার নেপথ্যে থাকা হামাস নেতা খতম ইজরায়েলি বায়ুসেনার বোমায়

    মাধ্যম নিউজ ডেস্ক: আকাশপথে প্যারাগ্লাইডারে চাপিয়ে ইজরায়েলে জঙ্গি হামলা চালানোর নেপথ্যে থাকা মূল মাথাকে খতম করল ইজরায়েলি সেনা। শনিবার ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ-এর তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে গাজায় নির্দিষ্ট জায়গায় আকাশপথে বোমাবর্ষণ করে ইজরায়েলি বায়ুসেনা। সেই হামলায় খতম হয়েছে প্যালেস্তেনীয় জঙ্গিগোষ্ঠী হামাসের আকাশ-বিভাগের মাথা ইসাম আবু রাকবা। আইডিএফ-এর এই তথ্যকে মান্যতা দিয়েছে ইজরায়েলের নিরাপত্তা সংস্থা শিনবেত। 

    কে এই আবু রাকবা?

    আইডিএফ জানিয়েছে, হামাস বাহিনীর ড্রোন, ইউএভি, প্যারাগ্লাইডার, এরিয়াল ডিটেকশন সিস্টেম ও এয়ার ডিফেন্স পরিচালনার দায়িত্বে ছিল আবু রাকবা। আইডিএফ জানিয়েছে, গত ৭ অক্টোবর, প্যারাগ্লাইডারে চেপে আকাশপথে জঙ্গিরা দক্ষিণ ইজরায়েলে ঢুকে যে নাশকতামূলক হামলা চালিয়েছিল, তার গোটা পরিকল্পনা করেছিল এই আবু রাকবা। একইসঙ্গে, আইডিএফ-এর বিভিন্ন নজরদারি পোস্টেও ড্রোন হামলা চালানোর অভিযোগ রয়েছে আবু রাকবার ওপর। ফলে, তাকে খতম করাটা ইজরায়েলি বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ ছিল। আবু রাকবা ছিল ইজরায়েলের অন্যতম টার্গেট। তাকে খতম করা একটা বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে আইডিএফ। এর আগে, খান ইউনিস অঞ্চলে হামাসের রকেট ডিভিশনের কমান্ডার হাসান আল-আবদুল্লা ইজরায়েলি বায়ুসেনার বোমাবর্ষণে খতম হয়েছে বলে বুধবার জানিয়েছিল আইডিএফ।

    ধ্বংস হামাসের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো

    শুক্রবার রাতে উত্তর গাজায় ইজরায়েলি বায়ুসেনা মুহুর্মুহু অভিযান চালায়। গতকাল রাতে গাজায় আক্রমণ চালায় শতাধিক বোমারু বিমান। সংবাদসংস্থা সূত্রে খবর, তাতে হামাসের তৈরি ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুকে ধ্বংস করা হয়েছে। সেই হামলায় বহু হামাস জঙ্গি যেমন একদিকে খতম হয়েছে, তেমনই তাদের ভূগর্ভস্থ সুড়ঙ্গের নেটওয়ার্ক, ভূগর্ভস্থ পরিকাঠামো, জঙ্গি-নেতাদের আত্মগোপনের ডেরা ধ্বংস হয়েছে। ইজরায়েলি হামলার জেরে গাজায় ইন্টারনেট ও ফোন পরিষেরা বন্ধ। আকাশপথের পাশাপাশি, গাজায় স্থলাভিযানও শুরু করেছে ইজরায়েল। আইডিএফ-এর হাজার হাজার স্থলসেনা, বিশেষ বাহিনী ও যুদ্ধট্যাঙ্ক এখন গাজা দাপিয়ে বেড়াচ্ছে। গতকাল, হামাসের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করেছে ইজরায়েলি ট্যাঙ্কবাহিনী। পিছিয়ে নেই ইজরায়েলি নৌবাহিনীও। তারাও হামাসের ওপর প্রচণ্ড হামলা চালাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC ODI World Cup 2023: ইংল্যান্ডকে হারালেই কি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত?

    ICC ODI World Cup 2023: ইংল্যান্ডকে হারালেই কি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: পর পর পাঁচ ম্যাচে জয়। যা ভারতের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই প্রশস্ত করে দিয়েছে। রবিবার নবাবের শহর লখনৌ এ রোহিত শর্মাদের সামনে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও যশ বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলটি এবার প্রত্যাশিত পারফরম্যান্স মিলে ধরতে ব্যর্থ। পাঁচটির মধ্যে চারটি ম্যাচে তারা হেরেছে। সেই নিরিখে রবিবাসরীয় লড়াইয়ে পাল্লা অনেকটাই ভারী টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালের দরজা খুলে যাবে রাহুল দ্রাবিড়ের ছেলেদের কাছে। যা শুধু ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্নকে উস্কে দেবে না,  একইসঙ্গে তৃতীয় বার বিশ্বকাপ জেতার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।

    দুরন্ত টিম ইন্ডিয়া

    ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগেই দুর্দান্ত পারফরমেন্স মিলে ধরেছে ভারতীয় ক্রিকেটাররা। রানের মধ্যে আছেন অধিনায়ক রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাকিয়ে ছিলেন তিনি। স্বমহিমায় ধরা দিচ্ছেন বিরাট কোহলিও। তার ছন্দ দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এবারের বিশ্বকাপের আসরেই হয়তো সেঞ্চুরির হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলবেন ভিকে। ডেঙ্গি থেকে সেরে ওঠার পর শুভমান গিল ব্যাট হাতে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করছেন। তার থেকেও বড় ব্যাপার হলো লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিং। একাধিক ম্যাচে কঠিন মুহূর্তে ঠান্ডা মাথায় তিনি বড় পার্টনারশিপ গড়ে তোলার কাজটি করেছেন। যাতে রান চেজ করতে সমস্যা হয়নি ভারতের। শ্রেয়স আরো নামের প্রতি সুবিচারে সংকল্পবদ্ধ। কারণ তিনি জানেন এই সুযোগ বারবার আসবে না। তাই সবকিছু ভুলে ব্যাট হাতে সেরাটা মেলে ধরার চেষ্টা করছেন তিনিও।

    টিমে অলরাউন্ডারদের ভূমিকা

    এই ভারতীয় দলের সাফল্যের পিছনে অলরাউন্ডারদের ভূমিকা ও যথেষ্ট। বিশেষ করে রবীন্দ্র যাদেজার কথা বলতেই হবে। ব্যাটে বলে তিনি অপ্রতিরোধ্য। লখনৌ এর পিচে বল টার্ন করবে। সেক্ষেত্রে জাড্ডু কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে বড় বিপদ হয়ে দাঁড়াতে পারেন। তবে হার্দিক পান্ডিয়ার চোট রয়েছে। এই ম্যাচে তিনি খেলতে পারবেন না। তার জায়গায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সূর্য কুমার যাদব কে প্রথম একাদশে রাখা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে কি একই পরিকল্পনা নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া? কারণ, বাটলার বাহিনী যতই পরপর ম্যাচ হারুক কখনোই হালকাভাবে নেওয়া উচিত হবে না। তাই ব্যাটিং এবং বোলিংয়ের মধ্যে ভারসাম্য রাখাটাও জরুরী ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

    আরও পড়ুন: আজ কোজাগরী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, দেখা যাবে পশ্চিমবঙ্গে, কতক্ষণ চলবে?

    মরিয়া ইংল্যান্ড

    পেস বোলিংয়ে বুমরাহ এবং সিরাজের বিকল্প নেই। কিন্তু সামি আবার গত ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন। এত সহজে কি তাকে ছেঁটে ফেলা সম্ভব? প্রশ্নটা উঠছে কারণ অনুশীলনে রবিচন্দ্রন অশ্বিন ঘন্টার পর ঘন্টা হাত ঘুরিয়েছেন। তাই দেখে বিশেষজ্ঞদের মনে হচ্ছে, জাদেজা, কুলদীপের সঙ্গে তৃতীয় স্পেশালিস্ট স্পিনার হিসেবে অশ্বিনকে খেলানো হতে পারে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ ঠিক কিরকম হবে তা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। তবে এই ম্যাচে ইংল্যান্ড কিন্তু মরিয়া হয়েই ঝাঁপাবে। কারণ তারা জানে ভারতের কাছে হারলে সেমিফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে। তাই জো রুট, যশ বাটলার, দাবিদ মালান,  বেন স্টোকস, হ্যারি ব্রুকরা, মরণ কামড় দেওয়ার চেষ্টা করবেন। ইংল্যান্ডের বোলিংও খুব খারাপ নয়। বিশেষ করে আদিল রশিদ এবং মইন আলীর মতো স্পিনার ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lunar Eclipse 2023: আজ কোজাগরী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, দেখা যাবে পশ্চিমবঙ্গে, কতক্ষণ চলবে?

    Lunar Eclipse 2023: আজ কোজাগরী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, দেখা যাবে পশ্চিমবঙ্গে, কতক্ষণ চলবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ কোজাগরী পুজোর দিন হতে চলেছে বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2023)। বছরের আজ পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পুজো। সূর্যগ্রহণের পর ঠিক ১৪ দিনের মাথায়, আজকের দিনেই হতে চলেছে চন্দ্রগ্রহণ। চাঁদ যেখানে দিগন্ত রেখার উপরে থাকবে, সেখানেই এই গ্রহণ দেখা যাবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের জেলা সহ কলকাতা থেকেও দেখা যাবে চাঁদের এই গ্রহণ। 

    কোথায় কোথায় দেখা যাবে (Lunar Eclipse 2023)?

    এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, আন্টার্কটিকা এবং রাশিয়ায় এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারতের বেশিরভাগ শহর থেকেই লক্ষ্মী পূর্ণিমার রাতে, চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2023) দৃশ্যের দেখা মিলবে বলে জানা গিয়েছে। দিল্লিতে এবছর সবথেকে বড় গ্রহণের সময়। এখানে চাঁদ, দিগন্তের প্রায় ৬২ ডিগ্রি উপরে থাকবে।

    কোন সময়ে চন্দ্রগ্রহণ শুরু হবে?

    ভারতে এই চন্দ্রগ্রহণের স্থায়িত্ব (Lunar Eclipse 2023) শুরু হবে শনিবার রাত ১১টা বেজে ২৯ মিনিটে এবং গ্রহণ চলবে ২টো ২৩ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত। সেই সঙ্গে ভারতে চন্দ্রগ্রহণের সবথেকে বেশি প্রভাব পড়বে রাত ১টা ৪ মিনিট ৮ সেকেন্ড সময়ে। এই সময় চাঁদের ১২ শতাংশ, পৃথিবীর ছায়ার দ্বারা ঢাকা পড়বে।

    কেন হয় চন্দ্রগ্রহণ?

    পূর্ণিমার তিথিতে হয় চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2023)। পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘোরে, ঠিক তেমনিই চাঁদও পৃথিবীর চারদিকে ঘোরে। এই ভাবে ঘুরতে ঘুরতে চাঁদ, পৃথিবী এবং সূর্য একটি সরল রেখায় অবস্থান করে। ফলে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছালেও, চাঁদে পৌঁছায় না। আবার সূর্যের আলোতেই চাঁদ এবং পৃথিবী আলোকিত হয়। সূর্যের আলো চাঁদ পর্যন্ত না পৌঁছে, পৃথিবীর দ্বারা বাধা প্রাপ্ত হয়। ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে, চাঁদ সাময়িক ভাবে ঢাকা পড়ে যায়। জ্যোর্তিবিজ্ঞানে একেই চন্দ্রগ্রহণ বলা হয়। তবে ২৮ শে অক্টোবর পূর্ণগ্রহণ নয়, চাঁদের আংশিক গ্রহণ হবে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lakshmi Puja: হিন্দুদের সঙ্গে হাত মিলিয়ে এই লক্ষ্মীপুজোয় সামিল হন মুসলিমরাও, কোথায় জানেন?

    Lakshmi Puja: হিন্দুদের সঙ্গে হাত মিলিয়ে এই লক্ষ্মীপুজোয় সামিল হন মুসলিমরাও, কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রামে হয় না দুর্গাপুজো। তাই গ্রামের মানুষ অপেক্ষা করে লক্ষ্মীপুজোর (Lakshmi Puja) জন্য। আর এই লক্ষ্মী পুজোতে আত্মীয়-স্বজনের ভরে ওঠে প্রতিটি বাড়ি। লক্ষ্মীপুজোয় সামিল হন হিন্দু-মুসলিম সকলে। দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি বিধানসভার মথুরাপুরের সোদিয়াল গ্রামের বাসিন্দারা এই পুজোকে কেন্দ্র করে সম্প্রীতির অনন্য নজির গড়েছেন। হিন্দু মুসলিম উভয় পাড়ার মানুষরা মিলিয়ে লক্ষ্মীপুজো করেন সুন্দরবনের এই গ্রামে।

    লঙ্কা দিয়ে তৈরি হয়েছে লক্ষ্মী প্রতিমা (Lakshmi Puja)

    এই গ্রামের দুই সম্প্রদায়ের মানুষের বসবাস। একসঙ্গে খাওয়া দাওয়া, বেড়ে ওঠা। গ্রামে সেভাবে দুর্গাপুজো হয় না। তাই গ্রামের মানুষ একসাথে মিলে লক্ষ্মী পুজো (Lakshmi Puja) করেন। এবারের লক্ষ্মীপুজোয় লঙ্কা দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। আর এই প্রতিমাকে ঘিরে গ্রামের সমস্ত সম্প্রদায়ের মানুষ এক হয়ে পুজো কটা দিন আনন্দ করেন। পুজোর মণ্ডপ সজ্জা,মণ্ডপ তৈরি করা, চাঁদা তোলা উভয় সম্প্রদায়ের মানুষ হাতে হাত রেখে কাজ করেন, তাই পুজোর সময় উভয় সম্প্রদায়ের বাড়িতে আত্মীয়রা আসেন, এই পুজো উপলক্ষে নানা অনুষ্ঠানও হয়। এমনই সম্প্রীতির পুজো নিয়ে গর্বিত এলাকাবাসী।

    পুজো কমিটির কর্মকর্তাদের কী বক্তব্য?

    পুজো কমিটির সভাপতি  বাপি হালদার বলেন, আমাদের গ্রামে কোজাগরী লক্ষ্মীপুজো (Lakshmi Puja) এবার ১৭ বছরে পা রাখল। এখানে কোনও দুর্গা পুজো সে ভাবে হয় না। তাই লক্ষ্মী পুজো জাঁকজমকভাবে করা হয়। এবারের পুজোয় প্রতিমাতে বিশেষ আকর্ষণ রয়েছে। সেই সঙ্গে হোগলা দিয়ে তৈরি করা হয়েছে লক্ষ্মণের শক্তিশেল। মণ্ডপের চারিদিকে বেশ কিছু এলাকা জুড়ে উড়িষ্যার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পুজো উদ্যোক্তা তাম্বিচ আহমেদ বলেন, এই গ্রামের ঐতিহ্য হিন্দু-মুসলিম একসঙ্গে থাকেন। পুজোকে ঘিরে উভয় সম্প্রদায়ের মানুষ আনন্দে মেতে ওঠেন। আত্মীয়স্বজন সমস্ত বাড়ি আসে পুজোর দিন। সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার জন্য এই পুজো বলে জানান তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Para Asian Games 2023: এশিয়াডের মঞ্চে ফের পদকের সেঞ্চুরি! ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    Para Asian Games 2023: এশিয়াডের মঞ্চে ফের পদকের সেঞ্চুরি! ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারা এশিয়ান গেমসেও নতুন নজির সৃষ্টি করলেন বিশেষভাবে সক্ষম ভারতীয় অ্যাথলিটরা। এশিয়াডের মঞ্চে আবারও সেঞ্চুরি ভারতের।  শনিবার সকালেই পদক তালিকায় শতক স্পর্শ করে ফেলল ভারত। ভারতীয় অ্যাথলিটদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। । প্রতিবন্ধকতাকে হারিয়ে ভারতীয় অ্যাথলিটদের এই সাফল্য প্রশংসা পেয়েছে সব মহলে। 

    শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    ভারতের ১০০টি পদকের তালিকায় রয়েছে ২৬টি সোনা, ২৯টি রুপো ও ৪৫টি ব্রোঞ্জ। ভারত এই মুহূর্তে পদক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। শততম পদক জয়ের পরই ভারতীয় অ্যাথলিটদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল সাইটে তিনি লিখেছেন, “এশিয়ান প্যারা গেমসে ১০০ পদক! আমাদের কাছে দারুন আনন্দের মুহূর্ত। এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের মেধা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল। এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের হৃদয়কে গর্বিত করেছে।’ একইসঙ্গে মোদি লিখেছেন, “আমি আমাদের অবিশ্বাস্য অ্যাথলিট, কোচ এবং তাদের সঙ্গে কাজ করা পুরো সাপোর্ট স্টাফদের আমার গভীর প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাই। এই সাফল্য দেশের সকলকে অনুপ্রাণিত করবে। এগুলি প্রমাণ করে দেয় যে, আমাদের যুবসম্প্রদায়ের জন্য কোনও কিছুই অসম্ভব নয়।”

    ভারত ১০০টি পদক পাওয়ায় শুধু প্রধানমন্ত্রী নন, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘এবারের প্যারা এশিয়ান গেমস নতুন উচ্চতায় উঠছে! ১০০টি পদক, সাহসিকতা এবং সেরা পারফরম্যান্সের প্রমাণ। অভিনন্দন জানাই প্রত্যেক চ্যাম্পিয়নকে যারা এই ঐতিহাসিক পদক অর্জন করতে সম্ভব হয়েছে।’ শেষবার ২০১৮ সালে ভারত প্যারা এশিয়ান গেমস থেকে ৭২টি পদক জিতেছি‌ল। এবার নতুন ইতিহাসও সৃষ্টি করলেন ভারতীয়রা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Jyotipriya Mallick: বালুর স্ত্রীর বিদেশযাত্রার টিকিট কাটেন বাকিবুর! দাবি ইডির

    Jyotipriya Mallick: বালুর স্ত্রীর বিদেশযাত্রার টিকিট কাটেন বাকিবুর! দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) পরিবারের বিদেশ সফরের টিকিট কেটেছিলেন বাকিবুর রহমান। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয়ের স্ত্রীয়ের মরিশাস, আমেরিকা ঘোরার টিকিটের খরচ দিয়েছেন বাকিবুর। সূত্রের খবর, বাকিবুর ও ট্রাভেল এজেন্টের হোয়াটসঅ্যাপ চ্যাটও ইডির হাতে এসেছে। বাকিবুরের বাড়িতে তল্লাশি চালানোর সময় বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। 

    ইডির হাতে গুরুত্বপূর্ণ নথি

    রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় পুজোর আগেই গ্রেফতার করা হয়েছিল প্রভাবশালী ব্যবসায়ী তথা চালকল-আটাকলের মালিক বাকিবুর রহমানকে। বাকিবুরের গ্রেফতারির পর ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ইডির দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের বিদেশ সফরের খরচ দিয়েছিলেন বাকিবুর রহমান। গ্রেফতার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে এই সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। এদিন ইডি আদালতে দাবি করে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা ও বাকিবুরের স্ত্রীর একসঙ্গে মরিসাস ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা ছিল। সেই মতো টিকিটও কাটা হয়। টিকিট কাটেন বাকিবুর রহমান। সেই নথি রয়েছে ইডির হাতে। এমনকী ট্রাভেল এজেন্টের সঙ্গে বাকিবুরের হোয়াটসঅ্যাপ চ্যাটও তাদের কাছে রয়েছে বলে দাবি ইডির। টিকিট যে কাটা হয়েছিল তা মেনে নেন জ্যোতিপ্রিয়। 

    আরও পড়ুন: কোটি কোটি টাকার মালিক! জ্যোতিপ্রিয়ের সম্পত্তির পরিমাণ কত জানেন?

    ইডি সূত্রে খবর, ২০১৭ সাল পর্যন্ত অন্তত ৩টি ভুয়ো সংস্থায় জ্যোতিপ্রিয় ও বাকিবুরের পরিবারের সদস্যরা যৌথভাবে বোর্ড অফ ডিরেক্টরের সদস্য ছিলেন। ইডি জানিয়েছে যে জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick)  স্ত্রী ও মেয়ে প্রথমে স্বীকার করতে চাননি যে গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমি়টেড, গ্রেসিয়াস ইনোভেশন প্রাইভেট লিমিটেড ও শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেডের সঙ্গে তাঁদের সম্পর্ক রয়েছে। কিন্তু এর পরই বাড়িতে তল্লাশি চালিয়ে এই তিন কোম্পানির স্ট্যাম্প পাওয়া যায়। ইডির দাবি তখন আর তাঁদের অস্বীকার করার উপায় ছিল না। তবে মনিদীপা মল্লিক ও প্রিয়দর্শিনী গোটা দায় জ্যোতিপ্রিয়র কনফিডেনশিয়াল অ্যাসিসট্যান্ট অজয় দে-র উপর চাপিয়ে দেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Jyotipriya Mallick: কোটি কোটি টাকার মালিক! জ্যোতিপ্রিয়র সম্পত্তির পরিমাণ কত জানেন?

    Jyotipriya Mallick: কোটি কোটি টাকার মালিক! জ্যোতিপ্রিয়র সম্পত্তির পরিমাণ কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নোটবন্দির সময়ে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু মল্লিকের স্ত্রী মনিদীপা ও তাঁর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ জমা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। শুক্রবার আদালতে এই দাবি করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ, ৩ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার টাকার মালিক। তার স্ত্রী মণিদীপা ২ কোটি ৩০ লাখ ৭১ হাজার ৭০৮ টাকার মালিক। মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকা।

    জ্যোতিপ্রিয় মল্লিকের আয়

    ইলেকশন কমিশনে দেওয়া তথ্য অনুসারে, ২০১৫-১৬ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের আয় ছিল বার্ষিক ২ লাখ ৪০ হাজার ৯১৭ টাকা। পরবর্তী অর্থ বর্ষ অর্থাৎ ২০১৬-১৭ অর্থবর্ষে তার বার্ষিক আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ১১ লাখ ৯৮ হাজার ১৪৮ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে সেই আয় বেড়ে দাঁড়ায় ১২ লাখ ৪০ হাজার ২৫৫ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের বার্ষিক আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়ে ছিল ৫১ লাখ ৯৩ হাজার ৫৭৬ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বার্ষিক আয় ছিল ৪০ লাখ ২১ হাজার ৯১০ টাকা।জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপার ২০১৫-১৬ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১১ লাখ ৫২ হাজার ৭০০ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১২ লাখ ১৫ হাজার ৪৯০ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ২৫ লাখ ৫২ হাজার ৪৬০ টাকা। এক্ষেত্রেও তার স্ত্রীর বার্ষিক আয় এক ধাক্কায় দ্বিগুণ হয়েছিল। ২০১৯-২০ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১৮ লাখ ১১ হাজার ৬৫৫ টাকা।

    আরও পড়ুন: হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, ছাড়া পেলেই ইডি হেফাজতের মেয়াদ শুরু

    জ্যোতিপ্রিয়ের স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্ট 

    জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল আদালতে পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুটি অ্যাকাউন্টই রয়েছে আইডিবিআই ব্যাঙ্কে। একটি অ্যাকাউন্ট মনিদীপা মল্লিকের নামে। অন্য অ্যাকাউন্টটি প্রিয়দর্শিনী মল্লিকের নামে। নোটবন্দি হয়েছিল ২০১৬ সালের ৮ নভেম্বর। ইডি জানিয়েছে, ২০১৬ সালের নভেম্বর মাস থেকে ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর আইডিবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ তথা নগদ জমা হয়েছে ৬ কোটি ৩ লক্ষ টাকা। জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক মাসেই জমা পড়েছে নগদ ৩ কোটি ৭৯ লক্ষ টাকা। নভেম্বর মাসে নোটবন্দি হয়েছিল। ওই এক মাসেই প্রিয়দর্শিনীর অ্যাকাউন্টে ক্যাশে এই টাকা জমা পড়ে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share