মাধ্যম নিউজ ডেস্ক: পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-এর নতুন চেয়ারম্যান হলেন আর মাধবন (R Madhavan)। একইসঙ্গে, সরকারি পরিচালন পরিষদের চেয়ারম্যান পদেও মনোনীত হয়েছেন অভিনেতা৷ শুক্রবার, এই খবর জানান কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।
কেন্দ্রীয় মন্ত্রী কী বললেন?
শুক্রবার ট্যুইটারে অভিনেতা-পরিচালক মাধবনকে অভিনন্দন জানিয়ে অনুরাগ ঠাকুর বলেন, ‘‘এফটিআইআই-এর প্রধান এবং এর সরকারি পরিষদের পরিচালন চেয়ারম্যান মনোনীত হওয়ার জন্য মাধবনজিকে অভিনন্দন। আমি নিশ্চিত যে মাধবনজির বিশাল অভিজ্ঞতা এবং কঠোর নীতি এই প্রতিষ্ঠানকে বিশেষ ভাবে সমৃদ্ধি করবে, প্রতিষ্ঠানকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে এবং ইতিবাচক পরিবর্তন আনবে। আপনার সঙ্গে রইল আমার শুভেচ্ছা।’’ তাঁকে নতুন দায়িত্ব দেওয়ার জন্য মাধবনও (R Madhavan) পাল্টা অনুরাগকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, ‘‘এই সম্মান এবং শুভেচ্ছা গ্রহণ করলাম। আপানাদের আশা পূরণে আমি সচেষ্ট থাকব।’’ এই পদে মাধবনের আগে দায়িত্ব নিয়ে কাজ করছিলেন বিশিষ্ট পরিচালক শেখর কাপুর।
Thank you so very much for the honor and kind wishes @ianuragthakur Ji. I will do my very best to live up to all the expectations. 🙏🙏 https://t.co/OHCKDS9cqt
৫৩ বছর বয়সী মাধবন (R Madhavan) একজন অভিনেতা, লেখক, পরিচালক এবং প্রযোজক। তিনি হিন্দি, তামিল সহ একাধিক ভাষায় বহু সিনেমা করেছেন। তাঁর উল্লেখ যোগ্য সিনামেগুলির মধ্যে হল, ‘বিক্রম বেদা’, ‘কান্নাথিল’, ‘থ্রি ইডিয়টস’, ‘রং দে বসন্তী’। অভিনয়ের কৃতিত্বে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর পরিচালিত ছবির জন্য জাতীয় পুরস্কারের বিশেষ সম্মানও পেয়েছেন। তিনি ২০২২ সালে বিশিষ্ট বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবনীর ওপর বিশেষ ছবি বানিয়েছিলেন। ‘রেকট্রি দ্য নাম্বি এফেক্ট’ নামক ওই ছবির চিত্রনাট্য, প্রযোজনা, পরিচালনার বিশেষ দায়িত্ব পালন করেন নিজে। ছয়টি ভাষায় সিনেমাটি মুক্তি পায়। ৫ অগাস্ট সংসদে ভবনে সিনেমাটি দেখানো হয়েছিল। তাঁর পরিচালিত প্রথম ছবিই শ্রেষ্ঠ ফিচার ফিল্ম হিসেবে জিতে নিয়েছে জাতীয় পুরস্কার।
মাধ্যম নিউজ ডেস্ক: ভারত- পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। নাছোড় মনোভাব নিয়ে মাঠে নামে দুই দলই। বিনা যুদ্ধে কেউ কাউকে বাইশ গজের এক ইঞ্চিও ছাড়তে রাজি থাকে না। ম্যাচের আগে তা আরও একবার স্পষ্ট করে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিপক্ষ বোলারদের সমীহ করলেও তাঁদের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে বদ্ধ পরিকর সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলিও।
পাক দলকে সমীহ
ওয়ান ডে ফর্ম্যাটে এখনও পর্যন্ত পাকিস্তানের সঙ্গে মোট ১৪ বারের সাক্ষাতে ৭বার ভারত জয় ছিনিয়ে নিয়েছে। পাকিস্তান পাঁচবার জিতেছে। শেষ পাঁচবারের সাক্ষাতেও ভারত চারবার জিতেছে। এই পরিস্থিতিতে আজকের ম্যাচে খাতায় কলমে এগিয়ে রয়েছে ভারতীয় দল। তবে উল্টোদিকে যখন পাকিস্তান, তখন তো কোনওভাবেই হাল্কাভাবে নেওয়া উচিত নয়। অভিমত রোহিতের। ভারত অধিনায়ক বলছেন, ”দেখুন, নেটে তো আর শাহিন, নাসিম বা রউফকে খেলতে পারব না। যারা আছে তাদের নিয়ে অনুশীলন করি। তবে প্রত্যেকেই ভাল মানের বোলার। তাই অভিজ্ঞতা কাজে লাগিয়েই ওদের বিরুদ্ধে ম্যাচ জিততে চাই।”
প্রতিপক্ষ শিবিরকে সমীহ করে রোহিত বলছেন, ”সাম্প্রতিক কালে এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে পাকিস্তান ভাল খেলছে। বিশ্বের এক নম্বর দল হওয়া কঠিন ব্যাপার। তাই নিজেদের কাল একটা পরীক্ষার মধ্যে ফেলতে পারব। তবে উল্টো দিকে কোন দল রয়েছে তা ভাবতে চাই না। মাঠে নেমে সব কাজ ঠিকঠাক করতে চাই। এশিয়া কাপে ছ’টা দলই কঠিন। যে কোনও দিন যে কোনও দল জিততে পারে।” নিজের ব্যাটিং প্রসঙ্গে রোহিত বলেন, ”দল যাতে ভালো শুরু করতে পারে, সেটা টপ-অর্ডার ব্যাটার হিসেবে আমার কর্তব্য। আমি বেশিক্ষণ ক্রিজে থাকার চেষ্টা করব। ১৬ বছরে যে যে অভিজ্ঞতা হয়েছে, সেটা ব্যবহার করেই খেলতে চাই।”
বোলাররাই আসল শক্তি
ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলিও এশিয়া কাপ অভিযান শুরুর আগে পাকিস্তানের বোলিং আক্রমণ নিয়ে মুখ খুলেছেন। ডানহাতি তারকা ব্যাটসম্যানের মতে, বোলিংই পাকিস্তানের আসল শক্তি। তারকা ব্যাটার বলেছেন, ‘আমি মনে করি, বোলিং পাকিস্তানের শক্তি। এবং ওদের কিছু সত্যিই প্রভাবশালী বোলার রয়েছে, যারা তাদের দক্ষতার উপর ভিত্তি করে যে কোনও সময়ে খেলার গতিপথ পরিবর্তন করতে পারে। তাই তাদের মোকাবিলা করার জন্য আপনাকে সেরাটা দিতে হবে।’ কোহলি নিঃসন্দেহে পাকিস্তান বোলারদের জন্য গুরুত্বপূর্ণ উইকেট। আসলে ৩৪ বছরের তারকার পাকিস্তানের বিরুদ্ধে ওডিআইতে একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে। ১৩ ম্যাচে ৪৮.৭৩ গড়ে ৫৩৬ রান করেছেন। কোহলির ওডিআই-এ সেরা স্কোর ১৮৩ রান করেছিলেন ২০১২ সালের এশিয়া কাপের সময়ে। তাও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে।
পাল্লেকেলে স্টেডিয়ামে ওয়ান ডে-তে ভারতের রেকর্ড অবশ্য দেশের ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করে তোলার মতোই। কারণ, এই মাঠে ওয়ান ডে-তে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। পাল্লেকেলে স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারত। ৩টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। জয়যাত্রা শুরু হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। বিরাট কোহলির নেতৃত্বে দুটি ম্যাচ জিতেছে ভারত। তিন ম্যাচেই ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। এলো সেই মাহেন্দ্রক্ষণ। সেই সঙ্গে সৃষ্টি হলো নতুন অধ্যায়ের। আরও একটা গর্বের মুহূর্তের সাক্ষী থাকলো দেশবাসী। সূর্যের দিকে পাড়ি দিল ইসরোর প্রথম সোলার মিশন ‘আদিত্য-এল১’ (Aditya-L1 Launch)। উৎক্ষেপণের ৬৩ মিনিট পর ঘোষণা করা হয় যে, উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়েছে। ইসরোর সকল সোশ্যাল মিডিয়া সাইটে (ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব, ওয়েবসাইট) ১১টা ২০ মিনিট থেকেই উৎক্ষেপণের লাইভ সম্প্রচার করা হয়েছিল।
PSLV-C57/Aditya-L1 Mission:
The launch of Aditya-L1 by PSLV-C57 is accomplished successfully.
The vehicle has placed the satellite precisely into its intended orbit.
India’s first solar observatory has begun its journey to the destination of Sun-Earth L1 point.
শনিবার ঘড়ির কাঁটা অনুযায়ী, ঠিক ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ১৫০০ কেজি ওজনের ‘আদিত্য-এল১’ (ISRO Aditya-L1 Mission)। এখন চার মাসের অপেক্ষা। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে নিজের কাজ শুরু কররে ইসরোর সোলার মিশন। তখন আরেকটা ইতিহাস তৈরি করবে ভারত ও তার মহাকাশ গবেষণা সংস্থা।
পিএসএলভি-সি৫৭ রকেটে ভরসা ইসরোর
‘আদিত্য-এল১’-কে মহাকাশে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি রকেটের ওপর। সেই অনুযায়ী, এদিন ১৪৮০ কেজি ওজনের ‘আদিত্য-এল১’ (Aditya-L1 Launch) উপগ্রহকে সঙ্গে নিয়ে মহাকাশে পাড়ি দেয় পিএসএলভি-সি৫৭। পূর্ব-নির্ধারিত সময় অনুযায়ী, ১১টা ৫০ মিনিটে মহাকাশে পথে যাত্রা শুরু হয়।
প্রাথমিক লক্ষ্য, ‘আদিত্য-এল১’ উপগ্রহকে পৃথিবী থেকে ২৩৫ (পেরিজি-পৃথিবী থেকে নিকটে) x ১৯,৫০০ (অ্যাপোজি-পৃথিবী থেকে দূরে) কিলোমিটার উচ্চতার ডিম্বাকৃতি কক্ষপথে পৌঁছে দেওয়া। ইসরো জানিয়েছে, চন্দ্রযানের মতোই, উৎক্ষেপণের পর প্রায় ১৬ দিন পৃথিবীর চারিদিকে চক্কর কাটবে ‘আদিত্য-এল১’ (ISRO Aditya-L1 Mission)। এই ভাবে ১৬ দিনে সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য পাঁচটি ধাপে নিজের উপযুক্ত গতিবেগ অর্জন করবে। এর পর লিক্যুইড অ্যাপোজি মোটরে ভর করে ‘হেলো অরবিট ল্যাগ্রাঞ্জ পয়েন্ট’-এর দিকে যাত্রা করবে ‘আদিত্য-এল১’। ১১০ দিনের সেই যাত্রা শেষ করে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে সূর্যকে পর্যবেক্ষণ করবে ‘আদিত্য-এল১’।
Visuals of the PSLV rocket, carrying the Aditya L1 solar mission, after its launch from the Satish Dhawan Space Center in Sriharikota. So far all signals are healthy, as per ISRO.
ইসরো জানিয়েছে, ‘আদিত্য-এল১’ (Aditya-L1 Launch) কখনই সূর্যে যাচ্ছে না। এমনকী, নাসার পাঠানো পার্কার সোলার প্রোব-এর মতো ‘আদিত্য-এল১’ সূর্যের এত কাছাকাছিও যাবে না। এটি একটি নির্দিষ্ট দূরত্ব থেকে নজর রাখবে ও গবেষণা চালাবে। এটি হতে চলেছে ভারতের প্রথম স্পেস বেসড্ সোলার অবজারভেটরি হতে চলেছে। অর্থাৎ মহাকাশে স্থাপিত ভারতের প্রথম সূর্য পর্যবেক্ষণ কেন্দ্র। সহজ ভাষায়, এটি একটি উপগ্রহ যা সূর্য-পর্যবেক্ষণ করবে। ইসরো জানিয়েছে, ‘আদিত্য-এল১’ (ISRO Aditya-L1 Mission) পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী একটি অঞ্চল পর্যন্তই যাবে। যে বিন্দুকে বলা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট-১ পয়েন্ট বা এল-১। যেখানে ‘আদিত্য-এল১’ পৌঁছবে, পৃথিবী থেকে তার দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার (যা, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বের ১ শতাংশ মাত্র বা ১০০ ভাগের এক ভাগ)। এই বিন্দুতে, এখানে সূর্য এবং পৃথিবীর আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল। ফলত, উপগ্রহটি একটি জায়গায় স্থির হয়ে থাকতে পারবে।
#WATCH | Indian Space Research Organisation (ISRO) launches India’s first solar mission, #AdityaL1 from Satish Dhawan Space Centre in Sriharikota, Andhra Pradesh.
Aditya L1 is carrying seven different payloads to have a detailed study of the Sun. pic.twitter.com/Eo5bzQi5SO
‘আদিত্য-এল১’ মিশনের মূল লক্ষ্য হলো, এই মহাকাশযানটি সূর্যের নানা রহস্য উন্মোচন করবে। ‘আদিত্য-এল১’ (Aditya-L1 Launch) উপগ্রহ মোট সাতটি পেলোড নিয়ে মহাকাশে যাবে। তার মধ্যে চারটি সূর্যের আলো পর্যবেক্ষণ করবে। বাকি তিনটি প্লাজমা ও ম্যাগনেটিক ফিল্ড পর্যবেক্ষণ করবে। মহাকাশের পরিবেশ, আবহাওয়া, তার উপর সূর্যের কী প্রভাব পড়ে, সে সব জানার চেষ্টা করবে ‘আদিত্য-এল১’ (ISRO Aditya-L1 Mission)। সূর্যের করোনা ও ফোটোস্পিয়ার, ক্রোমোস্পিয়ারের পর্যবেক্ষণ করবে বিভিন্ন ওয়েভব্যান্ড থেকে। সূর্যের উত্তাপ, সৌর পদার্থের নিঃসরণ, সৌরঝড়ের মতো সূর্যকেন্দ্রিক বিষয়গুলি বুঝতেও বিজ্ঞানীদের সাহায্য করবে।
প্রতি মিনিটে একটি করে ছবি তুলবে সোলার ক্যামেরা
সূর্য গ্রহণ, সৌরঝড়, সূর্যের নানা অবস্থান পর্যবেক্ষণ করে কাছ থেকে ছবি তুলে ইসরোকে পাঠাবে ‘আদিত্য-এল১’ (Aditya-L1 Launch)। এই ছবি পাঠানোর কাজ করবে ভিসিবল এমিশন লাইন করোনাগ্রাফি(ভিইএলসি) এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (এসএউআইটি) নামে দু’টি মূল পেলোড। ইসরো জানিয়েছে, সমস্ত যন্ত্র সঠিকভাবে কাজ করলে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ‘আদিত্য-এল১’ (ISRO Aditya-L1 Mission) প্রতিদিন ১৪৪০টি করে সূর্যের ছবি পাঠাবে। অর্থাৎ, প্রতি মিনিটে একটি করে ছবি তুলবে ভিইএলসি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের তথ্য অনুযায়ী, ১৯০ কেজির ভিইএলসি পেলোড আগামী পাঁচ বছর ধরে ছবি পাঠাবে। এটি উপগ্রহের ন্যূনতম আয়ু।
মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই শুরু ভারত পাকিস্তান (India vs Pakistan) মহারণ। বাইশগজে এশিয়ার সেরা হওয়ার লড়াই। আজ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি যুযুধান দুই দল। এই ম্যাচ দেখার অপেক্ষায় সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা। শনিবার এই ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে ভারতীয় দল।
ভারত-পাকিস্তান মর্যাদার লড়াই
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। মর্যাদার লড়াই। যে লড়াইয়ে হারতে চায় না কোনও দলই। বুধবার নেপালের বিরুদ্ধে সতীর্থদের ফর্ম দেখে নিয়েছেন বাবর। ভারতের বিরুদ্ধে এই বাড়তি সুবিধা নিয়েই মাঠে নামবে আইসিসির এক দিনের ক্রমতালিকায় শীর্ষে থাকা পাকিস্তান। রোহিত শর্মাদের বিরুদ্ধে প্রথম একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান শিবির। নেপালের বিরুদ্ধে খেলা প্রথম একাদশে কোনও পরিবর্তন করেননি বাবরেরা। উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি তাঁরা।
আইসিসির ক্রমতালিকা অনুযায়ী, এক দিনের ক্রিকেটে পাকিস্তান এখন এক নম্বর দল। ভারত রয়েছে তৃতীয় স্থানে। এই ম্যাচে আইসিসির র্যাঙ্কিংয়ের কোনও গুরুত্ব নেই। কোনও দিন ছিলও না। খাতায় কলমে দলগত শক্তির হিসাবও ভারত-পাকিস্তান ম্যাচে কার্যত অপ্রাসঙ্গিক। এগিয়ে থেকে মাঠে নামে না কেউ। ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে থাকবেন শুধু ব্যাট বলের লড়াইয়ের দিকে। এক দিকে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলদের সঙ্গে লড়াই হবে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফদের। আবার বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ইফতিকার আহমেদদের চ্যালেঞ্জ জানাবেন যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজেরা।
মহারণে ভিলেন হতে পারে বৃষ্টি, এমন আশঙ্কা বিগত কয়েকদিন ধরেই করা হচ্ছিল। তবে শনিবার সকালে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে শ্রীলঙ্কার হাওয়া অফিস। সকালের আকাশ আপাতত পরিষ্কার রয়েছে। শুক্রবার রাতে ক্যান্ডিতে বৃষ্টি হয়নি। তবে, বৃষ্টির প্রকোপ থেকে ম্যাচ পুরোপুরি পরিত্রাণ পাবে এমন আশা করা একটু কঠিন।
#WATCH | Kandy, Sri Lanka: Visuals from outside Pallekele International Cricket Stadium where India VS Pakistan match in the Asia Cup is scheduled to take place today. pic.twitter.com/Tkfowp9Nj1
মাধ্যম নিউজ ডেস্ক: আরও এক মাহেন্দ্রক্ষণের প্রহর গুণছে ইসরো। আরও গর্বের মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসী। আর কিছুক্ষণের মধ্যেই, আজই সূর্যের দেশে পাড়ি দিচ্ছে ইসরোর প্রথম সোলার মিশন ‘আদিত্য-এল১’ (Aditya-L1 Launch)।
আর কিছুক্ষণের মধ্যেই উৎক্ষেপণ
আজ সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি-সি৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে ১৪৮০ কেজি ওজনের ‘আদিত্য-এল১’ (Aditya-L1 Launch)। রকেট তাকে পৌঁছে দেবে ২৩৫ x ১৯,৫০০ কিলোমিটার পরিধির পৃথিবীর কক্ষপথে। ইসরো জানিয়েছে, চন্দ্রযানের মতোই, উৎক্ষেপণের পর প্রায় ১৬ দিন পৃথিবীর চারিদিকে চক্কর কাটবে ‘আদিত্য-এল১’ (ISRO Aditya-L1 Mission)। এই ভাবে ১৬ দিনে সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য পাঁচটি ধাপে নিজের উপযুক্ত গতিবেগ অর্জন করবে। এর পর ‘হালো অরবিট ল্যাগ্রাঞ্জ পয়েন্ট’-এর দিকে যাত্রা করবে ‘আদিত্য-এল১’। ১১০ দিনের সেই যাত্রা শেষ করে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে সূর্যকে পর্যবেক্ষণ করবে ‘আদিত্য-এল১’।
and a few quick facts: 🔸Aditya-L1 will stay approximately 1.5 million km away from Earth, directed towards the Sun, which is about 1% of the Earth-Sun distance. 🔸The Sun is a giant sphere of gas and Aditya-L1 would study the… pic.twitter.com/N9qhBzZMMW
ইসরো জানিয়েছে, ‘আদিত্য-এল১’ (Aditya-L1 Launch) কখনই সূর্যে যাচ্ছে না। অর্থাৎ, নাসার পাঠানো পার্কার সোলার প্রোব-এর মতো ‘আদিত্য-এল১’ কোনও সোলার প্রোব নয়। এটি ভারতের প্রথম স্পেস বেসড্ সোলার অবজারভেটরি হতে চলেছে। অর্থাৎ মহাকাশে স্থাপিত সূর্য পর্যবেক্ষ কেন্দ্র। বা বলা ভালো, এটি একটি উপগ্রহ। ইসরো জানিয়েছে, ‘আদিত্য-এল১’ (ISRO Aditya-L1 Mission) পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী একটি অঞ্চল পর্যন্তই যাবে। যে বিন্দুকে বলা হচ্ছে ল্যাগ্রাঞ্জ-১ পয়েন্ট বা এল-১। যেখানে ‘আদিত্য-এল১’ পৌঁছবে, পৃথিবী থেকে তার দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার (যা, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বের ১ শতাংশ মাত্র)। এই বিন্দুতে, এখানে সূর্য এবং পৃথিবীর আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল। ফলত, উপগ্রহটি একটি জায়গায় স্থির হয়ে থাকতে পারবে।
এই মিশনের লক্ষ্য কী?
‘আদিত্য-এল১’ মিশনের মূল লক্ষ্য হলো, এই মহাকাশযানটি সূর্যের নানা রহস্য উন্মোচন করবে। ‘আদিত্য-এল১’ (Aditya-L1 Launch) উপগ্রহ মোট সাতটি পেলোড নিয়ে মহাকাশে যাবে। তার মধ্যে চারটি সূর্যের আলো পর্যবেক্ষণ করবে। বাকি তিনটি প্লাজমা ও ম্যাগনেটিক ফিল্ড পর্যবেক্ষণ করবে। মহাকাশের পরিবেশ, আবহাওয়া, তার উপর সূর্যের কী প্রভাব পড়ে, সে সব জানার চেষ্টা করবে ‘আদিত্য-এল১’ (ISRO Aditya-L1 Mission)। সূর্যের করোনা ও ফোটোস্পিয়ার, ক্রোমোস্পিয়ারের পর্যবেক্ষণ করবে বিভিন্ন ওয়েভব্যান্ড থেকে। সূর্যের উত্তাপ, সৌর পদার্থের নিঃসরণ, সৌরঝড়ের মতো সূর্যকেন্দ্রিক বিষয়গুলি বুঝতেও বিজ্ঞানীদের সাহায্য করবে।
প্রতি মিনিটে একটি করে ছবি তুলবে সোলার ক্যামেরা
সূর্য গ্রহণ, সৌরঝড়, সূর্যের নানা অবস্থান পর্যবেক্ষণ করে কাছ থেকে ছবি তুলে ইসরোকে পাঠাবে ‘আদিত্য-এল১’ (Aditya-L1 Launch)। এই ছবি পাঠানোর কাজ করবে ভিসিবল এমিশন লাইন করোনাগ্রাফি(ভিইএলসি) এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (এসএউআইটি) নামে দু’টি মূল পেলোড। ইসরো জানিয়েছে, সমস্ত যন্ত্র সঠিকভাবে কাজ করলে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ‘আদিত্য-এল১’ (ISRO Aditya-L1 Mission) প্রতিদিন ১৪৪০টি করে সূর্যের ছবি পাঠাবে। অর্থাৎ, প্রতি মিনিটে একটি করে ছবি তুলবে ভিইএলসি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের তথ্য অনুযায়ী, ১৯০ কেজির ভিইএলসি পেলোড আগামী পাঁচ বছর ধরে ছবি পাঠাবে। এটি উপগ্রহের ন্যূনতম আয়ু।
কোথায়, কখন সরাসরি সম্প্রচার?
ইসরো জানিয়েছে, শনিবার সকাল ১১টা ২০ মিনিট থেকেই এই ‘আদিত্য-এল১’ (Aditya-L1 Launch) উৎক্ষেপণের সম্প্রচার শুরু হবে। সরাসরি দেখতে পাওয়া যাবে ঘরে বসেই। ইসরোর সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটে (ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব, ওয়েবসাইট) দেখা যাবে উৎক্ষেপণের লাইভ সম্প্রচার।
মাধ্যম নিউজ ডেস্ক: তাল কাটল শেষে! মুম্বইতে ইন্ডিয়া জোটের মিটিং শেষ হওয়ার পরেই বেরিয়ে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকলেন না সাংবাদিক বৈঠকে। তাহলে কি অসন্তোষ? মতের মিল হল না। মোদি-বিরোধী ‘পাঁচ মিশলি’ জোট ভোটের আগে পর্যন্ত এক ছাতার তলায় থাকে কি না তা নিয়েই এখন সরগরম দেশের রাজনীতি।
দ্রুত প্রস্থান মমতার
শুক্রের সন্ধ্যাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জোটের বৈঠকে বাকি ২৬টি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অংশ নিলেও। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে অংশ নেননি তৃণমূল সুপ্রিমো। বিরোধী জোটের সাংবাদিক বৈঠক শেষ হওয়ার আগে তৃণমূল সুপ্রিমোর মুম্বই ত্যাগ নিয়ে আলোচনা রাজনৈতিক মহলে।
রাহুল গান্ধীর উপর অসন্তুষ্ট মমতা
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপর অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন জোটের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মোদি ও আদানি আঁতাত নিয়ে সরব হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। রাহুলের এই পদক্ষেপেই অসন্তুষ্ট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ জোটের বৈঠকে কোনও প্রাথমিক আলোচনা ছাড়াই আদানি প্রসঙ্গ তোলেন রাহুল। সূত্রের দাবি, এদিন এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কংগ্রেস নেতাকে প্রশ্নও করেন বিষয়টি ঠিক হল কিনা।
জাতিভিত্তিক জনগণনা নিয়ে মতপার্থক্য
সূত্রের খবর এবারের বৈঠকে জেডিইউ, আরজেডি, সমাজবাদী পার্টির মতো দলগুলি জাতিভিত্তিক জনগণনার পক্ষে থাকলেও বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতিভিত্তিক জনগণনা নিয়ে এই মতপার্থক্যের জেরে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা স্থগিত রাখা হয়। তবে এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর তড়িঘড়ি মুম্বই ছাড়েন কি না, তা অবশ্য জানা যায়নি।
দ্বিতীয় পর্বের জোট বৈঠকে ১৪ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। কমিটিতে তারুণ্যেই জোর দেওয়া হয়েছে। ১৪ সদস্যের এই সমন্বয় কমিটির মধ্যে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, CPI নেতা ডি রাজা, DMK নেতা টি আর বালু, NCP প্রধান শরদ পাওয়ার,শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, আপ সাংসদ রাঘব চড্ডা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, JDU নেতা লল্লন সিং, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা নেত্রীর নামও ওই কমিটিতে রয়েছে। তবে তৃণমূলের তরফ থেকে কেবলমাত্র অভিষেকের নামই দেওয়া হয়েছে বলে খবর।
রাজ্যে সিপিএম-কংগ্রেসের ভূমিকায় ক্ষুব্ধ
পাটনায় জোটের বৈঠক থেকে আগাম বেরিয়ে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বেঙ্গালুরুতে বেরিয়ে গিয়েছিলেন নীতীশ কুমার। প্রথমবার যখন অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে গিয়েছিলেন তখন তিনি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কংগ্রেসের সঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করেছিলেন। তবে এদিন তৃণমূলের তরফ থেকে এনিয়ে বিবৃতি দেওয়া হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলায় সিপিএম ও কংগ্রেসের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ মমতা। এদিন ধূপগুড়িতে যেভাবে মহম্মদ সেলিম অভিষেককে আক্রমণ করেছেন তাতে জোট কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে।
মাধ্যম নিউজ ডেস্ক: হাতছাড়া হওয়া ঝালদা পুরসভা ছিনিয়ে আনতে মরিয়া তৃণমূল। বিরোধীদের জব্দ করতে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের টাকা এমনই অভিযোগ। পুরসভা শাসক দলের হাতছাড়া হওয়ার পর থেকে বিভিন্ন স্কিমের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। সেই টাকা পেতেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ঝালদার ৭ কাউন্সিলর। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলার শুনানি ছিল।
বিরোধীদের অভিযোগ
জেলা কংগ্রেস সভাপতি তথা ঝালদার বাসিন্দা নেপাল মাহাতোর অভিযোগ, ‘‘স্রেফ বিরোধী দলের পুরসভা বলেই বিভিন্ন অছিলায় রাজ্য সরকার ঝালদা পুরসভার ‘হাউজ ফর অল প্রকল্প’-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তহবিল আটকে রেখেছে। সুবিচার পেতে তাই হাইকোর্টের দ্বারস্থ হতে যাচ্ছি।’’ ঝালদা পুরভবন সূত্রে খবর, ‘হাউজ ফর অল প্রকল্পে’ বাড়ি তৈরির জন্য পুরসভায় মোট ৩ কোটি টাকা এসেছিল। গত বছরের শেষে বিরোধীদের ডাকা অনাস্থার জেরে তৃণমূল পুরপ্রধান সুরেশ আগরওয়াল পদ থেকে সরে যাওয়ার কিছু দিনের মাথায় ২ কোটি ৮৭ লক্ষ টাকা পুরসভার তহবিল থেকে ফেরত নেওয়া হয় বলে অভিযোগ। ঝালদার উপপুরপ্রধান পূর্ণিমার দাবি, ‘‘আবেদন-নিবেদনের পরেও সেই টাকা মেলেনি। সুবিচার পেতে মামলা করা করা ছাড়া গতি নেই।’’
মামলাকারীদের তরফে আইনজীবী কৌস্তুভ বাগচি এদিন আদালতে জানান, শাসক দলের হাত থেকে পুরসভা চলে যাওয়ার পর থেকেই টাকা দেওয়া হচ্ছে না। এ কথা শুনে বিচারপতি প্রশ্ন করেন, তবে পুরসভা চলছে কীভাবে? আইনজীবী জানান, পুরসভার তরফ থেকে একাধিকবার টাকা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। কিন্তু রাজ্য কোনও উত্তর দেয়নি। টাকা প্রত্যাহার করার কোনও নথি আছে কি না, তা দেখতে চান বিচারপতি সিনহা। উল্লেখ্য, গত পুরসভা নির্বাচনের পর পুরুলিয়ার ঝালদা পুরসভার কংগ্রেসের পুরপ্রতিনিধি তপন কান্দুকে গুলি করে খুন করা হয়। এরপর উপ পুরপ্রধান হন তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু। তারপরও ওই পুরসভার ক্ষমতা ফিরে পেতে বারবার বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে তৃণমূল। এমনই অভিযোগ কংগ্রেসের।
মাধ্যম নিউজ ডেস্ক: চার বছর পর ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের আগে ভারত-পাক মহারণের অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ ভক্তের আশায় জল ঢালতে পারেন বরুণ দেব। গত দুই দিন ধরে পাল্লেকেলেতে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী শনিবার অর্থাৎ ২ সেপ্টেম্বর আবহাওয়ার অবনতি হতে পারে। শনিবারের আবহাওয়া অনুযায়ী সর্বনিম্ন বৃষ্টিপাতের শতাংশ হল ৯১%। ফলে অনুমান, ভারত- পাকিস্তান ম্যাচে বৃষ্টি হতে পারে।
পরিসংখ্যান ভারতের পক্ষে
শেষবার ভারত-পাক ওয়ানডে খেলা হয়েছিল ২০১৯-এ ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের মঞ্চে। যেখানে ভারত পাকিস্তানকে পর্যুদস্ত করেছিল ৮৯ রানের বিশাল ব্যবধানে। হেড টু হেড পরিসংখ্যানে ভারত শেষ পাঁচ ম্যাচে ৪-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। একমাত্র হার ২০১৭-য় ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। বুধবার ভারত ক্যান্ডিতে পৌঁছেছে। তবে বৃহস্পতিবার অনুশীলন করেনি টিম ইন্ডিয়া। শুক্রবার রাতে ভারতের অনুশীলন করার কথা। ক্যান্ডিতে আগামী চারদিন মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই শনিবার ভারত-পাক ম্যাচ পুরোদমে হওয়া নিয়ে জোরালো সংশয় রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের দিন বৃষ্টি হতে পারে। সেখানকার স্থানীয় আবহাওয়ার দফতর জানাচ্ছে যে, ম্যাচের দিন ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ঝোড়ো বৃষ্টিও হতে পারে। আর্দ্রতা হতে থাকতে পারে ৮৪ শতাংশ। এছাড়াও ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। শোনাযাচ্ছ ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন অর্থাত্ শনিবারই ক্যান্ডির ওপর দিয়ে বয়ে যেতে পারে বালাগোল্লা ঝড়। আর তাতেই ম্যাচের দিন বৃষ্টির হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে উদ্বেগে ক্রিকেটপ্রেমীরা।
ম্যাচ কখন শুরু, কোন চ্যানেলে
ভারত বনাম পাকিস্তান গ্রুপ-এ’র ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী দুপুর-৩টায় শুরু হবে। টস হবে আধঘন্টা আগে, ২.৩০-এ।
স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিজনি হটস্টার-এ ম্যাচের সরাসরি সম্প্রচার উপভোগ করা যাবে।
মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি অনুমোদন ছাড়াই ৩২ বছর ধরে চলছে স্কুল। তাও আবার খাস কলকাতার বুকে। বেহালার বিবেকানন্দ পল্লী কিশোর ভারতী উচ্চ বিদ্যালয় থেকে এই ৩২ বছরে হাজার হাজার ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ করেছে। জানা গিয়েছে, ওই স্কুলের নাকি সরকারি অনুমোদনই নেই। এই তথ্য সামনে আসতেই শুক্রবার সরগরম হয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ঘটনা এক শিক্ষিকার পেনশনকে ঘিরে। ২০১৭ সালে বেহালার বিবেকানন্দ পল্লী কিশোর ভারতী উচ্চ বিদ্যালয় থেকে অবসর নেন শিক্ষিকা ধারা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরে থেকেই তিনি পেনশন পাচ্ছিলেন না বলে অভিযোগ। সব জায়গায় দরবার করার পরে তিনি মধ্যশিক্ষা পর্ষদের দ্বারস্থ হন সেখানেও তাঁর সমস্যার সমাধান হয় না। এরপর স্কুল শিক্ষিকা সোজা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন।
শুক্রবারই বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে এই মামলার শুনানি হয়
শুক্রবারই বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে (Calcutta High Court) এই মামলার শুনানি হয়। সেখানে ধারা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, ‘‘মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে তাঁর মক্কেল জানতে পারেন যে স্কুলের সরকারি অনুমোদনের পুনর্নবীকরণ সংক্রান্ত ১৬,০০০ টাকা বকেয়া রয়েছে। ওই টাকা পর মধ্যশিক্ষা পর্ষদ যদি পায় তখনই পদক্ষেপ নিতে পারবে।’’ এই শুনে রীতিমতো অবাক হয়ে যান বিচারপতি বিশ্বজিৎ বসু (Calcutta High Court)। তিনি প্রশ্ন করেন, ‘‘কীভাবে স্থায়ী সরকারি (Calcutta High Court) অনুমোদন ছাড়া ৩২ বছর ধরে একটা স্কুল চলছে! জেলা স্কুল পরিদর্শকরা এতদিন ধরে কী করছিলেন? তাঁদের কাজ কি শুধু বদলি সংক্রান্ত বিষয়ে নজরদারি রাখা?’’ বিচারপতি (Calcutta High Court) বসুর আরও সংযোজন, ‘‘মধ্যশিক্ষা পর্ষদই বা কি করছে? এত বছরে তো হাজার হাজার জন স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে? তাঁরা যদি বাইরে পড়তে যায় এবং সেই বিশ্ববিদ্যালয় যদি স্কুলের অনুমোদন সংক্রান্ত তথ্য অনুসন্ধান করে না পায় তাহলে মহা বিপদে পড়বে পড়ুয়ারা।’’
কী বলছে মধ্যশিক্ষা পর্ষদ?
অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলেন,‘‘এরকম অনেক স্কুল আছে। নিয়ম অনুযায়ী প্রথমে অস্থায়ী অনুমোদন দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে স্কুলের আবেদনের ভিত্তিতে স্থায়ী অনুমোদন দেওয়া হয়। এই স্কুল হয়তো সেই আবেদন করেনি।’’ এই পরিপ্রেক্ষিতে বিচারপতির মন্তব্য, ‘‘এটা তো অত্যন্ত চিন্তার বিষয়!’’এদিন বিচারপতি (Calcutta High Court) বিশ্বজিৎ বসু, নির্দেশ দেন সরকারি অনুমোদনের জন্য কোনও শিক্ষিকার পেনশন আটকে থাকতে পারে না। এ সংক্রান্ত যাবতীয় তথ্য আদালতে জমা করারও নির্দেশ দেন বিচারপতি বসু। আগামী ১২ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য (Calcutta High Court) করা হয়েছে।
মাধ্যম নিউজ ডেস্ক: মাসের শুরুতেই ফের দাম কমল এলপিজি গ্যাসের(LPG Cylinder)। শুক্রবার ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাসের দাম ১৫৭ টাকা কমানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি। দিন দু’য়েক আগেই গৃহস্থলী গ্যাসের দাম এক ধাক্কায় ২০০ টাকা কমানোর কথা ঘোষণা করে কেন্দ্র। আর ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG cylinder prices) কমল দেড়শ টাকার বেশি।
কোথায় কত গ্যাসের দাম
কলকাতায় আজ , শুক্রবার থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১৬৩৬ টাকা। গতমাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮০২.৫০ টাকা।এদিকে দিল্লিতে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আজ থেকে হল ১৫২২.৫ টাকা। গতকাল পর্যন্ত এই সিলিন্ডারের দাম ছিল ১৬৮০ টাকা। চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ১৬৯৫ টাকা। এর আগে গতমাসে চেন্নাইতে ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮৫২.৫০। মুম্বইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১৪৮২ টাকা। গতমাসে সেই দাম ছিল ১৬৪০.৫০ টাকা। এর আগে গত ১ এপ্রিল ও মে মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল। মে মাসে ১৭১.৫০ টাকা দাম কমেছিল ১৯ কেজি ওজনের গ্যাসের।
সম্প্রতি রাখির দিনে দেশবাসীকে রান্নার গ্যাসের দামে প্রায় দুশো টাকা ছাড় দিয়েছিল কেন্দ্র। সরকার জানিয়েছিল, প্রতি সিলিন্ডারে সরকার ২০০ টাকা করে ভর্তুকি দেবে। শুধু তাই নয়, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা পরিবারগুলির জন্য আরও বড় ঘোষণা করেছিল মোদি সরকার। উজ্জ্বলা যোজনার আওতায় সিলিন্ডার পিছু ৪০০ টাকা ভর্তুকি পাবেন গ্রাহকরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছিলেন, রাখি এবং ওনাম উপলক্ষে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এই উৎসবে মা-বোনেদের ‘স্নেহ উপহার’ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি। অন্য দিকে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, নতুন করে আরও ৭৫ লক্ষ মহিলাকে উজ্জ্বলা যোজনার আওতায় আনা হবে। মঙ্গলবারের পর দিল্লিতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে হয় ৯০৩ টাকা। উজ্জ্বলা প্রকল্পের আওতায় যাঁরা রান্নার গ্যাস কিনছেন, তাঁরা সিলিন্ডার প্রতি ৭০৩ টাকা করে দিচ্ছেন।