Tag: Madhyom

Madhyom

  • Supreme Court: উপাচার্য নিয়োগ মামলায় ধাক্কা রাজ্যের! রাজ্যপালের সিদ্ধান্তে এখনই হস্তক্ষেপ নয়, জানালো সুপ্রিম কোর্ট

    Supreme Court: উপাচার্য নিয়োগ মামলায় ধাক্কা রাজ্যের! রাজ্যপালের সিদ্ধান্তে এখনই হস্তক্ষেপ নয়, জানালো সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল রাজ্য় সরকার। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তে এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।

    সুপ্রিম কোর্টের নির্দেশে কী বলা হয়েছে?

    রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগ করার সিদ্ধান্তকে ‘একতরফা’ বলে দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এদিন এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। শীর্ষ আদালত জানায়, মামলার সব পক্ষকে নোটিস দিতে হবে। দু’সপ্তাহ পরে মামলাটির পরবর্তী শুনানি হবে। তবে আংশিক সময়ের অস্থায়ী উপাচার্যদের নিয়োগ নিয়ে আচার্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালত। আপাতত হাই কোর্টের নির্দেশই বহাল থাকবে। বিচারপতি সূর্য কান্তর পর্যবেক্ষণ, উপাচার্য নিয়োগে আচার্য না রাজ্য, কে উপযুক্ত কর্তৃপক্ষ, এখন আমরা সেই বিচার করছি না। আপাতত অস্থায়ী উপাচার্যেরা কাজ চালিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি, নিয়োগের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে রাজভবন এবং নবান্ন কোনও সমাধানসূত্র বের করতে পারে কিনা, সেই সম্ভাবনা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে বেঞ্চ।

    আরও পড়ুন: ফুটপাথ থেকে সবজি কিনে ইউপিআই ব্যবস্থায় পেমেন্ট, ভারতের ডিজিটাল অর্থনীতিতে মুগ্ধ জার্মান মন্ত্রী

    একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপালের 

    যাদবপুরকাণ্ডের এই আবহের মধ্যেই অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কর্তৃপক্ষের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরেই উপাচার্য পদ খালি থাকায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা ভেঙে পড়ছে। তাই গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ করেন রাজ্যপাল। এর আগেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল। কিন্তু তারপরেই সংঘাত বাধে রাজ্যের সঙ্গে রাজভবনের। অস্থায়ী উপাচার্যদের বেতন বন্ধ করে নবান্ন। রাজ্যের যুক্তি ছিল, 7রাজভবন একক সিদ্ধান্তে উপাচার্য নিয়োগ করেছে। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইন মেনে এই নিয়োগ হয়নি। কিন্তু কলকাতা হাইকোর্ট আচার্যের সিদ্ধান্তকেই বহাল রাখে। এরপরেই রাজ্য দ্বারস্থ হয়েছিল সুপ্রিম (Supreme Court) কোর্টের।

    কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ 

    পাশাপাশি হাইকোর্ট রাজ্যকে অবিলম্বে উপাচার্যদের ভাতা চালু করতেও নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল,‘‘কোনওরকম প্যানেল না পাঠিয়ে শুধুমাত্র ২৭টি নাম পাঠিয়েছে রাজ্য। তাই রাজ্যপালের এক্তিয়ার রয়েছে নিজের মতো উপাচার্য নিয়োগের (Supreme Court)।’’ তবে এবার রাজ্য-রাজ্যপালের উপাচার্য নিয়োগ সংক্রান্ত সংঘাতে সর্বোচ্চ আদালত (Supreme Court) কী পর্যবেক্ষণ দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: কোথায় অবতরণ? জায়গা খুঁজে চলেছে ‘ল্যান্ডার বিক্রম’, ছবি প্রকাশ ইসরোর

    Chandrayaan 3: কোথায় অবতরণ? জায়গা খুঁজে চলেছে ‘ল্যান্ডার বিক্রম’, ছবি প্রকাশ ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝে আর মাত্র একটা দিন। ভারতের ইতিহাস গড়ার জন্য আর একটু সময় ধৈর্য্য ধরতেই হবে। চাঁদের মাটি ছোঁয়ার সময় যতই এগিয়ে আসছে, ততই চড়ছে প্রত্যাশার পারদ। ততই বাড়ছে আশা। ইসরো (ISRO) জানিয়েছে, বুধবার সন্ধেয় ৬টায় সামান্য কিছু পরেই, চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। তবে, তার আগেই সম্ভাব্য ল্যান্ডিং সাইটের ছবি সোমবার পাঠালো ল্যান্ডার ‘বিক্রম’। 

    চাঁদের দক্ষিণ মেরু দেখতে কেমন? ছবি প্রকাশ ইসরোর

    চাঁদের মাটি থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরেই রয়েছে ‘চন্দ্রযান ৩’। চাঁদের বুকে নামার আগে শেষ প্রস্তুতি নিচ্ছে ভারতের মহাকাশযান। বুধবার বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে চন্দ্রপৃষ্ঠে নামার প্রক্রিয়া শুরু করবে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। সন্ধেয় ৬টা ৪ মিনিট নাগাদ চাঁদের অনাবিষ্কৃত ও অদেখা দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ‘ল্যান্ডার বিক্রম’-এর (Lander Vikram)। কেমন সেখানকার ভৌগলিক বৈচিত্র্য? কী আছে সেখানে? ল্যান্ডিংয়ের আগে, সেই ছবি ধরা পড়েছে ল্যান্ডারে লাগানো ক্যামেরায়। সোমবার সকালে তেমনই বেশ কয়েকটি ছবি ট্যুইটারে শেয়ার করা হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার হ্যান্ডেলে। 

    দক্ষিণ মেরুতে সফট-ল্যান্ডিং একটা বড়ো চ্যালেঞ্জ

    পৃথিবী থেকে চাঁদের কেবলমাত্র একটি দিকই দেখা যায়। উল্টোদিকে কী আছে, তা পৃথিবী থেকে অধরা। চাঁদের এই দিককে বলা হয়ে থাকে ‘দ্য ডার্ক অফ দ্য মুন’। বিজ্ঞানীদের আরও দাবি, চির-আঁধারে ঘেরা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের পরতে পরতে রহস্য। এই দক্ষিণ মেরুই সবচেয়ে এবড়ো-খেবড়ো। রয়েছে শয়ে শয়ে গহ্বর। ফলে, এই অঞ্চলে সফট-ল্যান্ডিং করা একটা বড়ো চ্যালেঞ্জ। চাঁদের যে ছবিগুলো প্রকাশ পেয়েছে এদিন, সেগুলো তোলা হয়েছে ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়ডেন্স ক্যামেরায়। ইসরো জানিয়েছে, চাঁদে অবতরণের জন্য একটি সুরক্ষিত জায়গা খুঁজতে ‘ল্যান্ডার বিক্রম’-কে (Lander Vikram) সাহায্য করছে এই ক্যামেরা। অর্থাৎ, চাঁদের দক্ষিণ মেরুর যেখানে ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) ল্যান্ডার অবতরণ করবে, সেখানে কোনওরকম বোল্ডার বা গভীর কোনও গর্ত না থাকে, বা জায়গাটা যাতে অবতরণের যোগ্য হয়, তা নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে এই ক্যামেরা। অবতরণের সময় ভুল জায়গায় পা না পড়ে তাই আগেভাগেই এলাকায় চিহ্নিত করে রাখছে সে।

    আরও পড়ুন: বুধবার সন্ধেয় চাঁদে পা ‘চন্দ্রযান ৩’-এর! কখন-কোথায় সরাসরি সম্প্রচার, জেনে নিন

    অবতরণের সময় ল্যান্ডার গতি হবে ঘণ্টায় ৫ কিমি

    চাঁদে অবতরণের বিষয়ে যথেষ্ট আশাবাদী এবং একইসঙ্গে সাবধানীও বটে ইসরো। গত ৫৭ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত এবং চিন ছাড়া অন্য কোনও দেশের মহাকাশযানই চাঁদে সফট ল্যান্ডিং করতে পারেনি। রবিবারই চাঁদে আছাড় খেয়ে ধ্বংস (পরিভাষায় হার্ড ল্যান্ডিং) হয় রাশিয়ার লুনা ২৫ ল্যান্ডার। যদিও, ইসরো বিজ্ঞানীরা নিশ্চিত, এবার সব ঠিকঠাক হবে। যেখানে উৎক্ষেপণের সময় ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) গতি ছিল ঘণ্টায় ৩৬ হাজার কিলোমিটার, সেখানে চাঁদের কক্ষপথে ঢোকার পরে তা হয় ঘণ্টায় ৬ হাজার কিলোমিটার এবং অবতরণের সময়ে হবে ঘণ্টায় মাত্র ৫ কিলোমিটার। অর্থাৎ, একেবারে পালকের মতো চাঁদের মাটি ছোঁবে ‘ল্যান্ডার বিক্রম’ (Lander Vikram)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Vs Ireland: রিঙ্কু, ঋতুরাজের দাপটে সহজ জয়! আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

    India Vs Ireland: রিঙ্কু, ঋতুরাজের দাপটে সহজ জয়! আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই আয়ারল্যান্ডের (India Vs Ireland) বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতে নিল ভারত। প্রথমে ব্যাট করে জসপ্রীত বুমরাহার দল ৫ উইকেটে তোলে ১৮৫ রান। জবাবে আয়ারল্যান্ড ভালো লড়াই করেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫২ রানেই থেমে যায়। টিম ইন্ডিয়া জেতে ৩৩ রানে।

    ছন্দে বুমরাহ

    এশিয়া কাপ ও বিশ্বকাপের দল নির্বাচনের আগে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বেশ কিছু ক্রিকেটারের কাছে। বিশেষ করে বুমরাহ, যিনি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন ১১ মাস পরে। অনেকের মনে এই প্রশ্ন ছিল যে, বুমরাহ কি আগের ফর্মে আছেন? তার উত্তর পেয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়া। আগুনে গতি ও বিষাক্ত ইয়র্কার দিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের তিনি বার বার চাপে ফেলেছেন। নিয়েছেন উইকেটও। যা শুধু বুমরাহর নয়, ভারতীয় টিম ম্যানেজমেন্টকে অনেকটাই স্বস্তি দেবে।

    দাপট ভারতের

    অনেক দিন পর বেশ গোছানো লাগলো ভারতীয় ব্যাটিং। যশস্বী শুরুটা বেশ ভালোই করেছিলেন। কিন্তু বেশি আগ্রাসী হতে গিয়ে তিনি আউট হন ১৮ রানে। তবে ফের হতাশ করলেন তিলক ভার্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর দুর্ধর্ষ ব্যাটিং দেখে অনেকেই বলেছিলেন ছেলেটাকে বিশ্বকাপ দলে রাখা উচিত। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচই নামের প্রতি সুবিচার করতে পারলেন না এই বাঁহাতি। মাত্র এক রান করে মাঠ ছাড়তে হয় তিলককে। এর পর দলকে টানেন ঋতুরাজও সঞ্জু স্যামসন। তৃতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৬৮ রান। ঋতুরাজের সংগ্রহ  ৪৩ বলে ৫৮। আর সঞ্জু অনেক দিন পর ভালো ব্যাট করলেন। ২৬ বলে তিনি ৪০ রান করে আউট হন। ঋতুরাজ যখন আউট হলেন তখন ভারতের রান ছিল ১৫.১ ওভারে ৪ উইকেটে ১২৯। সেখান থেকে স্কোর ১৮৫তে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় অবদান রয়েছে রিঙ্কু সিংয়ের।

    কলকাতা নাইট রাইডার্সের এই বাঁহাতি ব্যাটসম্যান আইপিএলে নজর কেড়েছিলেন। যার সুবাদে সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। গত ম্যাচে অভিষেক হলেও বৃষ্টির জন্য ব্যাট করতে পারেননি। রবিবার ডাবলিনে রিঙ্কু ঝোড়ো ব্যাটিংয়ে দর্কশদের মন জিতে নেন। ২১ বলে তিনি করেছেন ৩৮ রান। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন শিবম দুবে। যিনি ২২ রানে অপরাজিত থাকেন। 

    আরও পড়ুন: বুধবার সন্ধেয় চাঁদে পা ‘চন্দ্রযান ৩’-এর! কখন-কোথায় সরাসরি সম্প্রচার, জেনে নিন

    দুরন্ত বোলিং

    জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি আয়ারল্যান্ড। অধিনায়ক পল স্টার্লিং শূন্য রানে ফেরেন। এরপর একই ওভারে আউট হন লরকান টাকার। দুটো উইকেটই নেন প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর হ্যারি টেক্টরকে ফেরান রবি বিষ্ণোই। তিনি সাত রান করেন। আয়ারল্য়ান্ডের হয়ে নজর কাড়েন ওপেনার অ্যান্ড্রু বালব্রিনি। তিনি ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলেন। আর্শদীপ সিংয়ের বলে তিনি ক্যাচ আউট হন। এই ম্য়াচে নজর কাড়েন রবি বিষ্ণোই। তিনি ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন। প্রসিদ্ধ কৃষ্ণা নেন দুটি উইকেট। একটি উইকেট নেন আর্শদীপ সিং। জসপ্রীত বুমরাহ নেন ২টি উইকেট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3 Landing: বুধবার সন্ধেয় চাঁদে পা ‘চন্দ্রযান ৩’-এর! কখন-কোথায় সরাসরি সম্প্রচার, জেনে নিন

    Chandrayaan 3 Landing: বুধবার সন্ধেয় চাঁদে পা ‘চন্দ্রযান ৩’-এর! কখন-কোথায় সরাসরি সম্প্রচার, জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: সব কিছু পরিকল্পনা মতো এগোলে ভারতীয় সময় অনুযায়ী, ২৩ অগাস্ট বুধবার সন্ধেয় পালকের মতো চন্দ্রপৃষ্ঠ ছোঁবে ভারতের ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3 Landing)। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে ইসরো। কমিয়ে আনা হয়েছে গতি। 

    গতি কমানো হল ‘চন্দ্রযান ৩’-এর

    রবিবার দুপুরে রুশ মহাকাশযান ‘লুনা-২৫’ আছাড় খেয়ে পড়েছে চাঁদে। ব্যর্থ হয়েছে রাশিয়ার মুন মিশন। এই ছবি দেখেই ‘স্লো বাট স্টেডি’ পদক্ষেপ করতে আগ্রহী ইসরো (ISRO)। কোনও ঝুঁকি না নিয়ে তাই আরও বেশ খানিকটা গতি কমিয়ে দেওয়া হয়েছে ‘চন্দ্রযান ৩’-এর। ইসরো সূত্রে খবর, প্রতিটি পদক্ষেপ অতি সন্তর্পণে করা হচ্ছে। শেষ ল্যাপেই চাঁদের কক্ষপথে তাই ডি বুস্টিং করা হয়েছে ‘চন্দ্রযান ৩’-এর। অর্থাৎ গতি কমিয়ে দেওয়া হয়েছে । তাই ২৩ অগাস্ট পৌনে ৬টা নয়, আরও ১৯ মিনিট পিছিয়ে ৬টা বেজে ৪ মিনিটে শিডিউল করা হয়েছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডিংয়ের সময়। ঝুঁকি এড়াতেই এই ১৯ মিনিট অতিরিক্ত সময় নিল ইসরো। 

    রবিবার এ নিয়ে বিবৃতি জারি করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। তাতে বলা হয়েছে, অবতরণের আগের পর্যায়ে চাঁদের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে ‘চন্দ্রযান ৩’। ভারতীয় সময় অনুযায়ী, ২৩ অগাস্ট বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে চন্দ্রপৃষ্ঠে নামার প্রক্রিয়া শুরু হবে। সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার ‘বিক্রম’।

    আরও পড়ুন: চাঁদের দেশে ভেঙে পড়ল রুশ মহাকাশযান, ৪৭ বছর পরে অভিযান ব্যর্থ মস্কোর

    ঘরে বসে চাঁদে অবতরণ দেখার সুযোগ

    ঘরে বসেই চাঁদে চন্দ্রযানের অবতরণ দেখার সুযোগ মিলবে। ইসরো জানিয়েছে, গোটা  বিশ্বের মানুষ চন্দ্রপৃষ্ঠে ‘চন্দ্রযান ৩’ মহাকাশযানের অবতরণ দেখতে পারবেন সরাসরি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল ৫টা বেজে ২৭ মিনিটে ইসরো-র ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার শুরু হবে। ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ডিডি ন্যাশনাল চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে ‘চন্দ্রযান ৩’-এর সফট ল্যান্ডিং। এর পাশাপাশি ডিডি ন্যাশনাল টিভি চ্যানেলেও দেখানো হবে সরাসরি চাঁদে অবতরণের ছবি (Chandrayaan 3 Landing Broadcast)। ‘চন্দ্রযান ৩’ সফল ভাবেই চাঁদের মাটি স্পর্শ করতে পারবে বলে আত্মবিশ্বাসী ইসরোর প্রধান কে শিবন। ইসরোর তরফে বিশেষ অনুরোধ করা হয়েছে, দেশের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের এই ঐতিহাসিক মুহূর্তে লাইভ সম্প্রচার দেখার সুযোগ করে দেওয়া হোক। দেশের প্রতিটি পড়ুয়া ‘চন্দ্রযান ৩’-এর চাঁদে অবতরণের সাক্ষী থাকুক, আশা ইসরো প্রধানের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jadavpur University: যাদবপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি! জনস্বার্থ মামলা হাইকোর্টে

    Jadavpur University: যাদবপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি! জনস্বার্থ মামলা হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: ব়্যাগিংয়ের সঙ্গে সঙ্গেই এবার যাদবপুরে উঠল ‘তোলাবাজির’ অভিযোগ। সূত্রের খবর, দীর্ঘদিন থেকে মেইন হস্টেলে ‘তোলাবাজি’ চালিয়ে গিয়েছেন সিনিয়ররা। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur University Student Death) এখনও পর্যন্ত প্রাক্তনী ও বর্তমান পড়ুয়া নিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে শুক্রবার রাতে তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ (police custody)। শনিবার তাঁদের আলিপুর আদালতে তোলা হয়। সেখানে বিচারক অভিযুক্তদের আগামী ৩১ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি জানানো হয়েছে।

    সিবিআই তদন্তের দাবি

    ছাত্র মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক। এই দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। যাদবপুরেরই এক প্রাক্তনী মামলা করেছেন। তাঁর দাবি, ছাত্র মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক। শুধু সিবিআই নয়, তদন্তে যুক্ত করা হোক এনআইএ ও এনসিবিকেও। তাঁর বক্তব্য, পুলিশ তদন্ত করছে ঠিকই, কিন্তু অনেক ধীর গতিতে। এছাড়াও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও তুলেছেন যাদবপুরের ওই প্রাক্তন পড়ুয়া। তিনি বলেন, সিবিআই তদন্ত করলে তাড়াতাড়ি মৃত্যু রহস্যের (Jadavpur Student Death Case) কিনারা হবে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

    তোলাবাজির অভিযোগ

    পুলিশ সূত্রে খবর, ধৃত সৌরভ চৌধুরী ও তাঁর গ্যাং হস্টেলের মধ্যে নবাগতদের থেকে টাকা তুলত। ‘তোলাবাজি’ চলত ডিজিটাল কায়দায়। টাকা পেলেই শুরু হতো মোচ্ছব। পুলিশ সূত্রে খবর, কোথাও সিনিয়ররা খাওয়া-দাওয়া করলে সেখানে ডিজিটাল পেমেন্ট করতে বলা হতো নবাগতদের।

    আরও পড়ুন: ‘‘পুর নিয়োগ দুর্নীতিতে মিলেছে ‘মানি ট্রেল’-এর সন্ধান’’! সুপ্রিম কোর্টে সিবিআই

    কুৎসিত ইঙ্গিত যাদবপুর-কাণ্ডে ধৃতের

    যাদবপুর কাণ্ডের তদন্তে ১১ অগস্ট প্রথমে গ্রেফতার করা হয় সৌরভ চৌধুরীকে। তারপর গ্রেফতার করা হয় দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষকে। ১৬ অগস্ট গ্রেফতার করা হয় সপ্তক কামিল্যা, অসিত সর্দার, মহম্মদ আরিফ, সুমন নস্কর, অঙ্কন সর্দার, মহম্মদ আসিফ আজমল নামে ৬ পড়ুয়াকে। এরইমধ্যে শুক্রবার রাতে গ্রেফতার করা হয় শেখ নাসিম আক্তার, হিংমাশু কর্মকার, সত্যব্রত রায়কে। গ্রেফতারির সময়ে সত্যব্রতর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, সত্যব্রত মুখ ঢাকা অবস্থায় মধ্যমা দেখাচ্ছেন সংবাদমাধ্যমের ক্যামেরাগুলিতে। সত্যব্রত কম্পিউটার সায়েন্স বিভাগের বর্তমান ছাত্র৷ বাড়ি নদীয়ার হরিণঘাটায়৷ জানা গিয়েছে, ছাত্রমৃত্যুর ঘটনার আগে সেদিন রাতে তাঁর ফোন থেকেই ডিন অফ আর্টসের ফোনে ফোন গিয়েছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Digital India: এআই-প্রযুক্তির ব্যবহারে ভারতে তৈরি হচ্ছে ভাষা অনুবাদক ‘ভাষিণী’, এনিয়ে কী বললেন মোদি?

    Digital India: এআই-প্রযুক্তির ব্যবহারে ভারতে তৈরি হচ্ছে ভাষা অনুবাদক ‘ভাষিণী’, এনিয়ে কী বললেন মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমশই আমরা এগিয়ে চলেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর যুগে। এআই-কে ব্যবহার করে ভারত তৈরি করছে ‘ভাষিণী’, যা সমস্ত আঞ্চলিক ভাষার একটি উন্নত অনুবাদক অ্যাপ হিসেবে কাজ করবে আগামী দিনে। এ নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বলেন, ‘‘ভারতবর্ষের সমাজের প্রতিটি স্তরে ডিজিটাল ব্যবস্থাকে (Digital India) পৌঁছে দিতে এই নতুন উদ্যোগ।’’ 

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার! ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠানো যাবে এবার

    জি-২০ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

    প্রসঙ্গত, এদিনই তিনি বক্তব্য রাখেন জি-২০ সম্মেলনে। ‘ডিজিটাল ইকনোমিক মিনিস্টারস মিটিং’’-এ তিনি আরও বলেন, ‘‘ডিজিটাল ব্যবস্থার (Digital India) উন্নয়নের ক্ষেত্রে ভারতবর্ষে আদর্শ পরিবেশ রয়েছে। কারণ এখানে বিশ্বের মধ্যে সবথেকে কম দামে ডেটা পাওয়া যায়।’’ প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘‘ভারতবর্ষে বর্তমানে ৮৫ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন, যাঁরা পৃথিবীর মধ্যে সবথেকে কম দামে ডেটা ব্যবহার করেন।’’

    আরও পড়ুন: প্রতিবারে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে ইউপিআই লাইটে, লাগবে না পাসওয়ার্ড

    ডিজিটাল ইন্ডিয়া (Digital India)

    প্রধানমন্ত্রী এদিন ব্যাখ্যা করেন যে কীভাবে আমাদের দেশের প্রযুক্তি অর্থনৈতিক ক্ষেত্রে সুফল দিচ্ছে। তিনি বলেন, ‘‘আমাদের ডিজিটাল পরিচয়ের (Digital India) প্ল্যাটফর্ম আধার পৌঁছেছে ১৩০ কোটি মানুষের কাছে। জনধন অ্যাকাউন্ট, আধার কার্ড এবং মোবাইল এই তিনটির দ্বারা ভারতবর্ষে অর্থনৈতিক ক্ষেত্রে বিপ্লব এসেছে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমরা প্রযুক্তিভিত্তিক একটি ইকোসিস্টেম তৈরি করতে চাইছি, যা যেকোনও সমস্যার মোকাবিলা করতে প্রস্তুত থাকবে সর্বদা। এর জন্য আমাদের দরকার ‘ফোর-সি’ কনভিকশন (প্রত্যয়), কমিটমেন্ট (সংকল্প), কো-অর্ডিনেশন (সমন্বয়) এবং কোলাবোরেশন (সহযোগিতা)। প্রধানমন্ত্রী মোদি এদিন আরও বলেন, ‘‘এদেশে আঞ্চলিক ভেদে অসংখ্য ভাষা রয়েছে। কয়েক ডজন ভাষার বৈচিত্র্যময় দেশ এই ভারত ভূমি। আমাদের দেশ সদা প্রস্তুত রয়েছে বিশ্বের সঙ্গে জ্ঞান এবং নতুন নতুন চিন্তাধারা বিনিময়ের জন্য। ভারতের প্রাচীন সভ্যতা থেকে বর্তমানের আধুনিক প্রযুক্তি (Digital India), সবটাই রয়েছে সকলের জন্য।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Municipality Recruitment Scam: ‘‘পুর নিয়োগ দুর্নীতিতে মিলেছে ‘মানি ট্রেল’-এর সন্ধান’’! সুপ্রিম কোর্টে সিবিআই

    Municipality Recruitment Scam: ‘‘পুর নিয়োগ দুর্নীতিতে মিলেছে ‘মানি ট্রেল’-এর সন্ধান’’! সুপ্রিম কোর্টে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরসভার নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলায় মানি ট্রেল অর্থাৎ ঘুষের টাকা কোন হাত ঘুরে কার হাতে পৌঁছেছে, তার হদিশ পেয়েছে সিবিআই। শুক্রবারই সুপ্রিম কোর্টে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়েই পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপর আদালতের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। 

    তদন্তের স্বার্থে এখনই নথি প্রকাশ্যে নয়

    স্কুলের পাশাপাশি পুরসভার নিয়োগ দুর্নীতিতেও (Municipality Recruitment Scam) সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই তদন্তের বিরোধিতা করে নতুন করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সিবিআই, ইডি অবশ্য ইতিমধ্যেই পুর নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আইনজীবী এসভি রাজু জানিয়েছেন, এই দুর্নীতিতেও ঘুষের টাকা হাতবদল হয়ে কার কার কাছে পৌঁছেছে (মানি ট্রেল), তদন্তে তা স্পষ্ট হয়েছে। তদন্তকারীরা এই সংক্রান্ত প্রামান্য নথিও হাতে পেয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেই নথি এখনই আদালতে পেশ করা সম্ভব নয়। তদন্ত শেষ হলেই চার্জশিট দায়ের করা হবে।  সোমবার ফের এই মামলার শুনানি হবে।

    আরও পড়ুন: কলকাতার বুকে বুলডোজার চালিয়ে ভাঙা হল বিজেপি নেতার বাড়ি, অভিযুক্ত শাসক দল

    পুর নিয়োগে প্রায় ২০০ কোটির দুর্নীতির (Municipality Recruitment Scam)  অভিযোগ ওঠে। স্কুলে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রোমোটার অয়ন শীলের বাড়িতে তল্লাশির সময়ে পুরসভার নিয়োগে অনিয়ম সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলে ইডি জানিয়েছিল। প্রাথমিক ভাবে ইডি-র দাবি ছিল, ১০০ কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য মিলেছে। অয়নের সংস্থাকে দিয়ে পুরসভায় ‘গ্রুপ ডি’ পদে বহু বেআইনি নিয়োগ হয়েছিল, বলে অভিযোগ। রাজ্যের তরফে এই মামলায় শীর্ষ আদালতে সওয়াল করেন কপিল সিব্বল। তিনি দাবি করেন, শিক্ষা থেকে পুরসভা সব দুর্নীতির ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্বতঃ প্রণোদিত তদন্ত করার প্রবণতা ঠিক নয়। দুর্নীতি হলে রাজ্যের পুলিশ সেটা খতিয়ে দেখতে পারে বলে উল্লেখ করেছেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asia Cup: এশিয়া কাপের দল বাছাই! সোমবার নির্বাচক কমিটির সঙ্গে বৈঠকে বসতে পারেন রোহিত

    Asia Cup: এশিয়া কাপের দল বাছাই! সোমবার নির্বাচক কমিটির সঙ্গে বৈঠকে বসতে পারেন রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের শেষেই শুরু হচ্ছে এশিয়া কাপের (Asia Cup 2023) আসর। ২১ অগাস্ট সেই এশিয়া কাপের জন্যই দল ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী সোমবার নির্বাচকমণ্ডলীর সঙ্গে বৈঠকে বসতে পারেন রোহিত শর্মা। সূত্রের খবর, এশিয়া কাপের দল বাছাই নিয়ে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীর সঙ্গে বিসিসিআইয়ের অফিসে বৈঠকে বসবেন ভারত অধিনায়ক।

    এশিয়া কাপের প্রস্তুতি

    আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ (Asia Cup 2023)। সেখানেই ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে সকলেই প্রায় এশিয়া কাপের দল ঘোষণা করে দিয়েছে। শুধুমাত্র ভারত এবং শ্রীলঙ্কাই বাকি ছিল দল ঘোষণা করার জন্য। সব কিছু ঠিকঠাক চললে আগামী ২১ অগাস্টই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই। শ্রীলঙ্কা (Srilanka) ও পাকিস্তানের (Pakistan) মাটিতে এবার এশিয়া কাপ আয়োজিত হবে। এশিয়ার প্রতিটি দলের কাছেই এই টুর্নামেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। অক্টোবরে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। ভারতীয় দল এই মুহূর্তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটাররা কেউই যাননি। বিশ্রামে আছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজের মতো তারকা অভিজ্ঞ পেসাররাও। নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দল বাছাইয়ের আগে সবাইকে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। 

    আরও পড়ুন: শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে তুরস্ককে হারিয়ে সোনা জয় ভারতীয় জুটির

    রোহিতের সঙ্গে বৈঠক

    উল্লেখ্য, এশিয়া কাপে (Asia Cup 2023) অংশগ্রহণকারী বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল তিনটি দলই তাঁদের দল ঘোষণা করে ফেলেছে। বিশ্বকাপের জন্য প্রাথমিক দল বেছে নিয়েছে ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার মত খেতাব জয়ের অন্যতম দাবিদার ২ দেশ। এই পরিস্থিতিতে এখনও এশিয়া কাপের জন্যই দল বেছে নেয়নি বিসিসিআই। রোহিতের সঙ্গে বৈঠকের পরই হয়ত চূড়ান্ত স্কোয়াড বাছাই হবে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন জসপ্রীত বুমরা। চোটের জন্য দলের বাইরে রয়েছেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার। এই মুহূর্তে তারা সুস্থ হয়ে উঠলেও এশিয়া কাপের দলে খেলতে পারবেন কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তবে লোকেশ রাহুলের ফেরা নিয়ে অনেকেই আশাবাদী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Heavy Rain: হিমাচলে বেড়েই চলেছে মৃত্যু, উত্তরাখণ্ডে নতুন করে ধসে বন্ধ জাতীয় সড়ক

    Heavy Rain: হিমাচলে বেড়েই চলেছে মৃত্যু, উত্তরাখণ্ডে নতুন করে ধসে বন্ধ জাতীয় সড়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: অতি বর্ষণ (Heavy Rain) এবং ভূমিধসের কারণে হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, এই বছর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উত্তরাখণ্ড। পাশাপাশি দিল্লিতে ফের বৃষ্টিপাতের ফলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

    হিমাচলে মৃতের সংখ্যা বেড়েই চলছে (Heavy Rain)

    হিমাচল প্রদেশে অধিক বৃষ্টিপাতে (Heavy Rain) কত সম্পত্তি নষ্ট হয়েছে এবং সেই সঙ্গে কত মানুষ হতাহত হয়েছেন, সেই পরিসংখ্যানের কথা গত সপ্তাহে হিমাচল প্রদেশ রাজ্য সরকার সরকারি ভাবে জানিয়েছেন। শুক্রবারের আপডেট অনুযায়ী, এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে নতুন করে শিমলায় শিব মন্দিরে ভূমিধসের ফলে চারজন মাটির নিচে আটকে পড়েছেন। কিন্তু বৃষ্টিপাত অধিক হওয়ার কারণে উদ্ধারকাজে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। প্রশাসন দ্রুত দুর্ঘটনা স্থলে পৌঁছে গিয়েছে।

    বেহাল উত্তরাখণ্ড

    অপর দিকে তেহরি-গাড়োয়াল জেলার টোটাঘাটি এলাকায় ব্যাপক ভূমিধসের কারণে উত্তরাখণ্ডের ঋষিকেশ-বদ্রীনাথ ৫৮ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে, সেখানেও যানবাহন স্তব্ধ হয়ে পড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তেহেরি গাড়োয়ালের জেলাশাসক ময়ূর দীক্ষিত জানিয়েছেন যে, টোটাঘাটিতে প্রবল বৃষ্টিপাতে (Heavy Rain) ব্যাপক ধস নেমেছে। এমনকী, প্রধান সড়ক পথ অবরুদ্ধ। রাস্তাকে দ্রুত সচল করার জন্য প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে। মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি নিজে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন। ঋষিকেশে গঙ্গার জলের স্তর বৃদ্ধি নিয়েও ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে।

    ফের বন্যার সম্ভাবনা দিল্লিতে

    গত জুন মাসে অধিক বৃষ্টিপাতের (Heavy Rain) ফলে দেশের রাজধানী জলমগ্ন হয়ে সাধারণ জীবন অত্যন্ত বিপর্যয়ের মধ্যে পড়েছিল। অগাস্ট মাসেও এই প্রবল বৃষ্টি নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন রাজধানীবাসী। ইতিমধ্যেই দিল্লিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। ফের নতুন করে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISSF World Championship 2023: শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে তুরস্ককে হারিয়ে সোনা জয় ভারতীয় জুটির

    ISSF World Championship 2023: শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে তুরস্ককে হারিয়ে সোনা জয় ভারতীয় জুটির

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র জুটি বিভাগে ( ISSF World Championship 2023) সোনা জয় ভারতের। তুরস্কের জুটিকে হারিয়ে ভারতকে সোনা এনে দিলেন এশা সিং এবং শিব নারওয়াল জুটি। এই দুজন তুরস্কের ইলেদা তরহান এবং ইউসুফ দিকেচের জুটিকে ১৬-১০ ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক ছিনিয়ে নেন।

    সোনার পদক জয়ী জুটি (ISSF World Championship 2023)

    চলতি শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়ানশিপে (ISSF World Championship 2023) ভারত এখনও পর্যন্ত একটি সোনা এবং একটি ব্রোঞ্জ পদক পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অপর দিকে এই প্রতিযোগিতায় চিন এখনও পর্যন্ত পাঁচটি সোনার পদক এবং একটি ব্রঞ্জের পদক পেয়েছে। কোয়ালিফিকেশন রাউন্ডে ভারতীয় জুটি দারুণ পারদর্শিতা দেখান। ভারতীয় জুটির মোট স্কোর ছিল ৫৮৩। এর মধ্যে এশার প্রাপ্ত পয়েন্ট ছিল ২৯০ এবং শিব নারওয়ালের প্রাপ্ত পয়েন্ট ২৯৩। অপর দিকে তুরস্কের জুটির প্রাপ্ত স্কোর ছিল ৫৮১। যার দৌলতে তুরস্ককে পেছেনে ফেলে ভারত প্রথম স্থান দখল করে ফাইনালে পৌঁছয়। কোয়ালিফিকেশনে চিন এবং ইরানের স্কোর হয়েছিল ৫৮০। তারা ছিল যথাক্রমে তৃতীয় ও চতুর্থ। নিয়ম অনুযায়ী, প্রথম চার স্থানাধিকারী দল ফাইনালে মুখোমুখি হয়।

    এয়ার রাইফেলে ভারত নবম

    তবে, এয়ার রাইফেল প্রতিযোগিতায় হতাশ করেছে ভারতীয় দল। ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র জুটি প্রতিযোগিতায় (ISSF World Championship 2023) ভারতীয় জুটি মেহুলি ঘোষ (৩১৬.০) এবং ঐশ্বরী প্রতাপ সিং তোমার (৩১৪.২) স্কোর করে কোয়ালিফিকেশন রাউন্ডে নবম স্থান দখল করে। তাদের মোট স্কোর ছিল ৬৩০.২। দ্বিতীয় ভারতীয় জুটি রমিতা (৩১৩.৭) এবং দিব্যাংশু সিং পাওয়ার (৩১৪.৬) মোট  ৬২৮.৩ স্কোর করে তালিকায় ১৭ তম স্থান দখল করে। এই প্রতিযোগিতায় মোট অংশগ্রহণ করে বিশ্বের ৭৭টি দল। প্রতিযোগিতার পদক তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে চিন। এর পরেই রয়েছে ভারত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share