Tag: Madhyom

Madhyom

  • Panchayat Election 2023: পঞ্চায়েত-হিংসার আঁচ সংসদেও! অভিনব প্রতিবাদ বাংলার বিজেপি সাংসদদের

    Panchayat Election 2023: পঞ্চায়েত-হিংসার আঁচ সংসদেও! অভিনব প্রতিবাদ বাংলার বিজেপি সাংসদদের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে এবার দিল্লিতে সোচ্চার বাংলার বিজেপি সাংসদরা। সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদশে তুমুল বিক্ষোভ দেখালেন তাঁরা। বাংলার ভোটে হিংসার দায় শাসকদল তৃণমূলের কাঁধে চাপিয়ে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, এসএস আলুওয়ালিয়ারা সোচ্চার হলেন। একই সঙ্গে এদিন ট্যুইটারে বাংলায় তৃণমূলের সন্ত্রাস নিয়ে সোচ্চার হন  বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।

    পঞ্চায়েত নির্বাচনে সীমাহীন সন্ত্রাস

    এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সীমাহীন সন্ত্রাস দেখেছে বাংলা। জেলায়-জেলায ভোট-হিংসার বলি হয়েছেন শাসকদল তৃণমূল থেকে শুরু করে বিরোধী বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ-সহ অন্য দলের কর্মীরা। ভোটের নামে লুঠতরাজ চলেছে বহু বুথে। শাসকদল তৃণমূলের মদতেই বাংলার ভোটে লাগামছাড়া সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। বুধবার কলকাতায় পঞ্চায়েত ভোটে হিংসার প্রতিবাদে মিছিল করেছে রাজ্য বিজেপি। এবার প্রতিবাদ খাস রাজধানীতে। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা বৃহস্পতিবার গান্ধীমূর্তির পাদদেশে একত্রিত হয়ে বাংলার তৃণমূল সরকারকে উচ্ছেদের ডাক দিয়েছেন।

    এদিনের এই বিক্ষোভ প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের নির্দেশে যেভাবে বিডিও ও থানার আইসিরা ভোট লুঠ করেছেন সেটা মানা যায় না। তৃণমূলের অঙ্গুলিহেলনেই ভোট লুঠ হয়েছে। এখন পর্যন্ত ৫৫ জনেরও বেশি মানুষ মারা গেছেন পশ্চিমবঙ্গে। এই মৃত্যুর জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। ওঁর অঙ্গুলিহেলনেই সমস্ত ঘটনা ঘটেছে। তাই আজ দিল্লিতে বিজেপির সংসাদরা তৃণমূল সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছেন।’

    আরও পড়ুন: ফের রাজভবন-নবান্ন সংঘাত! বিধানসভার বাদল অধিবেশন নিয়ে প্রশ্ন রাজ্যপালের

    নাড্ডার ট্যুইট বার্তা

    অন্যদিকে, পঞ্চায়েতের হিংসায় বাংলায় মহিলারাও আক্রান্ত বলে অভিযোগ ওঠে ৷ সেই অভিযোগ খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে মহিলা সাংসদদের প্রতিনিধি দল পাঠিয়েছিল বিজেপি ৷ সেই প্রতিনিধি দল বৃহস্পতিবার বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করে ৷ ওই রিপোর্ট দেখে ট্যুইটারে নাড্ডার হুঁশিয়ারি, বাংলার জনগণের উপর তৃণমূলের অত্যাচার বিজেপি সহ্য করবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে গোল লিও-র! ছেলে হলে নাম রাখবেন মেসি, জানালেন নেইমার

    Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে গোল লিও-র! ছেলে হলে নাম রাখবেন মেসি, জানালেন নেইমার

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচেই গোল করে দলকে জেতালেন লিওলেন মেসি। খেলার একেবারে শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করেন তিনি। শনিবার ভোরে ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নামেন লিও। ম্যাচের ৫৩ মিনিটে মাঠে নামেন তিনি। ৯৫ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের ঠিক বাইরে মেসিকে ফাউল করেন আজুলের ফুটবলার। মেসিই ফ্রিকিক নেন। বাঁদিকের কোণে বল মেরে গোল করেন তিনি।

    অভিষেকেই গোল

    মেসির অভিষেক ম্যাচের সাক্ষী থাকতে মাঠে প্রচুর তারকা এসেছিলেন। আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস, টেনিস তারকা সেরিনা উইলিয়ামস, সাত বারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্র্যাডি, টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান ছিলেন গ্যালারিতে।

    অধিনায়কের ‘আর্মব্যান্ড’ পরে নামেন মেসি। তিনি যখন নামেন তখন ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে ছিল। ৬৫ মিনিটে গোল শোধ করে আজুল। শেষ পর্যন্ত মেসির গোলে জেতে মায়ামি। ম্যাচ শেষের পর মেসি বলেন, “আমি জানতাম যে, গোল আমাকে করতেই হবে। খেলার একদম শেষ পর্যায় ছিল ওটা। গোল করতে চেয়েছিলাম যাতে খেলা পেনাল্টিতে না গড়ায়। এই জয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে আমাদের আত্মবিশ্বাস দেবে এই জয়।”

    আরও পড়ুন: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    ছেলের নাম রাখবেন মেসি

    অন্যদিকে বন্ধু মেসির নামে নিজের ছেলের নাম রাখবেন বলে জানালেন, ব্রাজিলীয় তারকা নেইমার। ২০১৩ সালে নেইমার বার্সেলোনা যাওয়ার পর থেকেই মূলত মেসির সঙ্গে তার বন্ধুত্বের শুরু। এরপর একাধিকবার ক্লাব বদল হলেও বন্ধুত্বে ভাটা পড়েনি। মেসি-নেইমারের বন্ধুত্বে তার প্রভাব পড়েনি। দিনদিন গভীর হয়েছে সেই সম্পর্ক।

    মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল নেইমারের। তাদের বন্ধুত্ব কতটা গভীর তা বোঝা গেল নেইমারের এক মন্তব্যে। ভবিষ্যতে যদি ছেলেসন্তানের বাবা হন তাহলে তার নাম এখনই ঠিক করে ফেলেছেন ব্রাজিল সুপারস্টার! নেইমার জানান ছেলে হলে নাম রাখবেন মেসি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: অভিষেকের হুঁশিয়ারির পর খড়গ্রামে বিজেপি প্রার্থীর বাড়ি ঘেরাও করে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

    BJP: অভিষেকের হুঁশিয়ারির পর খড়গ্রামে বিজেপি প্রার্থীর বাড়ি ঘেরাও করে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট মিটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের খড়গ্রাম। বিজেপি (BJP) প্রার্থী সঞ্জয় দাসের বাড়ি ঘেরাও করে ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের জয়ী প্রার্থীর বিরুদ্ধে। বিজেপি প্রার্থী ও তাঁর পরিবারের লোকজনদের বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। তৃণমূলের হামলা পাল্টা বিজেপির প্রতিরোধে দুপক্ষের মোট ৭ জন জখম হন। তাদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    ২১ জুলাই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি (BJP) নেতাদের ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছিলেন। অভিষেকের সভার পর পরই খড়গ্রামে বিজেপি প্রার্থীর সঞ্জয় দাসের বাড়িতে হামলা চালানো হয়। জানা গিয়েছে, তৃণমূলের জয়ী প্রার্থীর নেতৃত্বে বেশ কয়েকজন কর্মী সমর্থক এসে সঞ্জয় দাসের বাড়ি ঘেরাও করে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে পুরানো গণ্ডগোল তুলে সঞ্জয়বাবুদের বচসা শুরু হয়। এরপরই তৃণমূলের নেতৃত্বে ব্যাপক হামলা চালানো হয়। প্রতিবাদ করলে বিজেপি প্রার্থীর বাবাকে রাস্তায় ফেলে বেধড়ক পেটায়। চোখের সামনে বাবাকে মারতে দেখে বিজেপি নেতা সঞ্জয়বাবু বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়।

    কী বললেন আক্রান্ত প্রার্থীর পরিবারের লোকজন?

    বিজেপি (BJP) প্রার্থী সঞ্জয় দাসের পরিবারের লোকজন বলেন, পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই ওরা দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। শুক্রবার রাতে পুরানো একটি গণ্ডগোলের বিষয় নিয়ে কথা তুলে বাড়িতে ভাঙচুর চালায়। আমাদের মারধর করে। পুলিশ আমাদের কোনও মামলা নেয়নি। উল্টে আমাদের কর্মীদের পুলিশ গ্রেফতার করেছে।

    কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?

    বিজেপির (BJP) মুর্শিদাবাদের উত্তরের সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, অভিষেকের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্যই এই হামলার ঘটনা ঘটল। বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পুলিশের ভুমিকা ঠিক নয়। আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামব।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের খড়গ্রাম ব্লকের সভাপতি শামসের আলি মমিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: ফের রাজভবন-নবান্ন সংঘাত! বিধানসভার বাদল অধিবেশন নিয়ে প্রশ্ন রাজ্যপালের

    CV Ananda Bose: ফের রাজভবন-নবান্ন সংঘাত! বিধানসভার বাদল অধিবেশন নিয়ে প্রশ্ন রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বৃহস্পতিবার থেকে দিল্লিতে সংসদ ভবনে শুরু হয়েছে বাদল অধিবেশন। রাজ্য সরকার চাইছে আগামী ২৪ জুলাই থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন (West Bengal State Assembly)শুরু করতে। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) সম্মতি না মেলায় সেই অধিবেশনের উপর প্রশ্নচিহ্ন ঝুলছে। তবে প্রকাশ্যে বাদল অধিবেশন নিয়ে এখনও পর্যন্ত কেউ কোনও মন্তব্য করেননি।

    কেন এত কম সময়ের নোটিসে অধিবেশন

    সরকারি সূত্রের খবর, সোমবার, ২৪ জুলাই থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু করতে চেয়ে রাজভবনে (Raj Bhawan)ফাইল পাঠিয়েছিল পরিষদীয় দফতর। সেই ফাইলে রাজ্যপাল অনুমোদন দিলেই সোমবার থেকে শুরু হতে পারত বিধানসভার বাদল অধিবেশন। সেই মর্মে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল বিধানসভায়। কিন্তু রাজভবন প্রশ্ন তোলে, কেন এত কম সময়ের নোটিসে বিধানসভার অধিবেশন ডাকা হচ্ছে? রাজ্যপাল সেই ফাইল আটকে রেখে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠিয়েছেন। যদি তিনি কোনও কারণে আসতে না পারেন তাহলে রাজ্যের মুখ্যসচিবকে(Chief Secretary) সশরীরে রাজভবনে এসে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(C V Anand Bose) সঙ্গে দেখা করতে হবে। কার্যত রাজ্যপাল বুঝিয়ে দিচ্ছেন তাঁর নির্দেশ না মানলে তিনি রাজ্য বিধানসভায় বর্ষাকালীন অধিবেশন বসার অনুমতি দেবেন না।

    আরও পড়ুুন: ‘‘আগামী সপ্তাহে তৃণমূলের আরও একটি চুরি ফাঁস করব’’! বিস্ফোরক শুভেন্দু

    সোমবার থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে ধরে নিয়ে মন্ত্রিসভার বৈঠক হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২৪ জুলাই, সোমবার বিধানসভা ভবনেই বসবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মন্ত্রীরা প্রচারের কাজে ব্যস্ত থাকায় পঞ্চায়েত ভোটের কারণে গত এক মাস মন্ত্রিসভার বৈঠক হয়নি। তাই সোমবার মন্ত্রিসভার বৈঠক আবার শুরু হবে বলে জানানো হয়। কিন্তু রাজভবন থেকে অধিবেশন শুরুর ফাইলটিতে অনুমোদন না দেওয়ায় বুধবার রাতে মন্ত্রিসভার বৈঠক প্রসঙ্গে আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। দ্বিতীয় বিজ্ঞপ্তিটিতে বলা হয়, ২৪ জুলাই সোমবার বিধানসভার বদলে মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Indian Railway: মধ্যবিত্তের কথা ভেবে আসছে পকেট সাশ্রয়ী বন্দে ভারত! কবে গড়াবে চাকা?

    Indian Railway: মধ্যবিত্তের কথা ভেবে আসছে পকেট সাশ্রয়ী বন্দে ভারত! কবে গড়াবে চাকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বমানের সুবিধা, হাতের নাগালে সমস্ত পরিষেবা, এবং গতির দৌলতে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে আলোচনার শেষ নেই। বাংলা থেকেও ছুটছে দু’দুটি বন্দে ভারত। বন্দে ভারতকে এখন মধ্যবিত্তের নাগালের মধ্যে রেল (Indian Railway), এমনটাই অন্তত জানা গিয়েছে। মধ্যবিত্তের বিমান চড়াকে আরও সুলভ করেছে মোদি সরকারের উড়ান প্রকল্প। ঠিক তেমনই মোদি সরকারের নয়া পরিকল্পনা হল, বন্দে ভারত-এর সমস্ত সুবিধা সহ একটি নন-এসি ট্রেন (Indian Railway) চালু করা। যেখানে চড়তে মধ্যবিত্তের পকেটে টান পড়বে না। যদিও বিষয়টি এখনও পরিকল্পনা স্তরে রয়েছে বলে জানা গিয়েছে।

    কবে থেকে ছুটবে এই ট্রেন (Indian Railway)

    রেলের আধিকারিকরা জানাচ্ছেন, চলতি বছরের শেষের দিকেই ট্রাকে ছুটতে পারে এই ট্রেন। প্রসঙ্গত, ২০১৭ সালেও এন প্রকল্প নেওয়া হয়েছিল। রেল অন্ত্যোদয় এক্সপ্রেসও চালু করা হয়েছিল সেসময়। তবে রেল সূত্রে খবর মিলেছে, এই নয়া ট্রেনে আগের থেকে অনেক বেশি সুবিধা থাকবে। তবে সমস্ত বিষয়টি এখনও পরিকল্পনা স্তরে রয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, লোকোমোটিভের সাহায্যে চলবে এই নতুন ট্রেন। ভারতীয় রেলে সাধারণত একটি লোকোমোটিভ থাকে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তবে এই নতুন ট্রেনের দুই দিকেই লোকোমোটিভ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এরফলে ট্রেনের (Indian Railway) গতি বেশ বাড়বে।

    কী কী সুবিধা মিলবে ট্রেনে

     জানা গিয়েছে নতুন এই ট্রেনে (Indian Railway) ২টি লাগেজ, গার্ড এবং দিব্যাং কোচ থাকবে। এছাড়া থাকবে ৮টি সেকেন্ড ক্লাসের জেনারেল কোচ ও ১২ টি স্লিপার কোচ। তবে ভাড়া সাশ্রয়ী এই ট্রেনে সব কোচগুলিই হবে নন এসি। তবে এখনও ট্রেনের নামকরণ ঠিক করা হয়নি। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে নতুন ট্রেনের লোকোমোটিভ তৈরির কাজ চলছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, বগি তৈরি হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। এই ট্রেন খুবই নিরাপদ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহের সোমবারই মধ্যপ্রদেশে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ব্যাটারি বক্সে আগুন লেগে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। রেলওয়ে আধিকারিকদের মতে, এই ট্রেনে (Indian Railway) ইউরোপীয় প্রযুক্তির কারণে বড় ধরনের আগুন লাগতে পারে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mount Kailash: আর নয় চিনের রাস্তা, এবার ভারত থেকেই সোজা কৈলাস-মানস সরোবর! রুট চালু শীঘ্রই

    Mount Kailash: আর নয় চিনের রাস্তা, এবার ভারত থেকেই সোজা কৈলাস-মানস সরোবর! রুট চালু শীঘ্রই

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী সেপ্টেম্বর থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কৈলাস যাত্রার পথ। ভারত হয়েই কৈলাসে যেতে পারবেন পুণ্যার্থীরা। মানস সরোবর (Kailash Mansarovar) যাত্রার আকাশছোঁয়া খরচের কারণে প্রস্তুতি নিয়েও অধিকাংশ সময় পিছিয়ে আসেন ভক্তরা। সেই সমস্যারই এবার সমাধান করল মোদি সরকার। এবার থেকে কৈলাস যাওয়ার জন্য আর অন্য শি জিনপিং সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হবে না।ভারত চিন সীমান্ত দিয়ে তৈরি হচ্ছে কৈলাস মানস সরোবর পৌঁছনোর রাস্তা। 

    ভারতীয় ভূখণ্ডের মধ্য দিয়েই কৈলাস

    ভারত থেকে সরাসরি কৈলাস মানস সরোবর (Kailash Mansarovar) যাওয়ার রাস্তা নেই। চিন অধিকৃত তিব্বতের (Tibet) মধ্য দিয়ে সেখানে যেতে হয়। স্বাভাবিকভাবেই কৈলাস-মানস সরোবর যাওয়ার জন্য প্রচুর খরচ হয়। ফলে ইচ্ছা থাকলেও অনেকে যেতে পারেন না। তারপর করোনা মহামারীর সময় কৈলাস যাত্রা স্থগিত করে দেয় বেজিং। এখনও সেটা চালু করেনি। ফলে আর্থিক ও শারীরিক প্রস্তুতি নেওয়া থাকলেও এখন আর কেউই কৈলাস যেতে পারছেন না। তবে কৈলাস যাওয়ার জন্য আর অন্য দেশের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হবে না। এবার ভারতের ভূ-খণ্ডের মধ্য দিয়েই পৌঁছনো যাবে শিবের আবাসস্থল, কৈলাস। 

    আরও পড়ুুন: মমতার ভাষণে ২১ জুলাইয়ের কোনও কথাই নেই, শুধুই মণিপুর আর ১০০ দিনের বকেয়া!

    কোথা দিয়ে কৈলাস যাত্রার পথ

    উত্তরাখণ্ডের প্রশাসন সূত্রে খবর, বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর কর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। পিথোরাগড়ের নভিধাংয়ের কেএমভিএন হাট থেকে ভারত-চিন সীমান্তে লিপুলেখ পাস পর্যন্ত রাস্তা তৈরির কাজ চলছে। বিআরও সূত্রে খবর, আগামী সেপ্টেম্বরের মধ্যে সেই কাজ শেষ করার জোরকদমে প্রস্তুতি চলছে। ফলে আশা করা হচ্ছে, সেপ্টেম্বরে পুণ্যার্থীরা কৈলাস (Kailash Mansarovar) পর্বত দর্শনে যেতে পারবেন। এই প্রজেক্টের মুখ্য ইঞ্জিনিয়ার বিমল গোস্বামী বলেন, “নাভিদাংয়ের কেএমভিএন হাট থেকে লিপুলেখ পাস পর্যন্ত রাস্তা তৈরির কাজ আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি।” আকর্ষণ বাড়াতে এই রাস্তাটির নাম দেওয়া হয়েছে ‘কৈলাস ভিউ পয়েন্ট’। ভারত সরকারের হীরক প্রজেক্টের অধীনেই কৈলাস ভিউ পয়েন্ট তৈরির কাজ শুরু হয়েছে। রাস্তা কাটিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া ঠিক থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলেও জানান বিমল গোস্বামী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup: ভারত-পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর, এশিয়া কাপের সূচি প্রকাশ

    Asia Cup: ভারত-পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর, এশিয়া কাপের সূচি প্রকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর। ম্যাচ হবে শ্রীলঙ্কায়। বুধবার ট্যুইট করে একথা ঘোষণা করলেন জয় শাহ। এশিয়া কাপের প্রথম ম্যাচে মূলতানে নেপালের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। অন্যদিকে, যুব এশিয়া কাপ (Emerging Asia Cup 2023)-এ গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছল ভারত। ইমার্জিং এশিয়া কাপ ২০২৩ (Emerging Asia Cup 2023)-এর গ্রুপ বি ম্যাচে পাকিস্তানকে আট উইকেটে হারাল ভারত এ। ভারত এ-র হয়ে সাই সুদর্শন ১০৪ (অপরাজিত) রান করেন এবং নিকিন জোস ৫৩ রান করেন।

    এশিয়া কাপের সূচি

    এশিয়া কাপে খেলবে ছ’টি দল। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারতের দু’টি ম্যাচই শ্রীলঙ্কার ক্যান্ডিতে। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত, নেপালের বিরুদ্ধে খেলবে ৪ সেপ্টেম্বর। পাকিস্তানের প্রথম ম্যাচ মুলতানে। সেই ম্যাচ খেলে শ্রীলঙ্কায় চলে যাবেন বাবরেরা। সেখানে খেলবেন ভারতের বিরুদ্ধে। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। ৩১ অগস্ট বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেটাই এ বারের এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে প্রথম ম্যাচ। বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। লাহোরে ৩ সেপ্টেম্বর হবে সেই ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৫ সেপ্টেম্বর। শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের সেই ম্যাচ হবে লাহোরে।

    ইমার্জিং এশিয়া কাপে ভারতের জয়

    কলম্বোতে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপের ম্যাচে বুধবার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে আধিপত্য বজায় রাখে ভারত। রাজবর্ধন হাঙ্গারগেকারের পাঁচটি উইকেট নেন। মানব সুথার তুলে নেন ৩ উইকেট। ২০৫ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৮০ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় ভারত। সাই সুদর্শন টিম ইন্ডিয়ার হয়ে বিস্ফোরক ব্যাটিং করেন এবং নিজের সেঞ্চুরি পূর্ণ করে একটি ছক্কায় ম্যাচ শেষ করেন। এই ম্যাচে সাই সুদর্শন ১১০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। সুদর্শন নিজে ইনিংসে মোট ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন। পাশাপাশি, নিকিন জোস ৬৪ বলে ৫৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে মুবাসির খান, মেহরান মুমতাজ একটি করে উইকেট নেন। ইতিমধ্যেই সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত এবং পাকিস্তান। আগামী ২১ জুলাই একটি সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ এবং অন্যটিতে খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফাইনাল ২৩ জুলাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Migratory Bird: রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে ভিড় শুরু হল পরিযায়ী পাখিদের

    Migratory Bird: রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে ভিড় শুরু হল পরিযায়ী পাখিদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষা দেরিতে আসায় পাখির আগমনও এবার দেরিতে শুরু হয়েছে উত্তর দিনাজপুরের কুলিকে। মূলত মে-জুন মাসে পাখি চলে আসে রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে। কিন্তু, এবছর বৃষ্টি দেরিতে শুরু হওয়ায় পাখিদের আগমনে বিলম্ব হয়েছে বলেই মনে করছে বন দফতর থেকে শুরু করে পরিবেশ ও পাখি প্রেমী মানুষজন। তবে, পাখির আগমন দেরিতে হওয়ায় এবারে পাখির সংখ্যা কম হওয়ার আশঙ্কা  পরিবেশ ও পাখি প্রেমীদের। যদিও এই পাখিদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাওয়ার সহ অন্যান্য ব্যবস্থা বন দফতর থেকে করা হয়েছে। তবে পাখির পরিমাণ কম না বেশি তা বোঝা যাবে গণনার পরই।

    কোন ধরনের পরিযায়ী পাখি এই পক্ষীনিবাসে আসে

    উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের অন্যতম পর্যটন কেন্দ্র কুলিক পক্ষীনিবাস। প্রতিবছর হাজার হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পরিযায়ী পাখিরা বাসা বাঁধে কুলিক বনাঞ্চলের গাছগুলিতে। উল্লেখ্য, রায়গঞ্জ শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ৩৪ নং জাতীয় সড়কের ধারে অবস্থিত সোহারই, ভট্টদিঘি ও আব্দুলঘাটা – এই তিনটি মৌজার প্রায় ১৩০ হেক্টর জায়গা জুড়ে  গড়ে উঠেছে কুলিক পক্ষীনিবাসটি। উত্তর-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে জুন মাসের শেষের থেকে মূলত  ইগ্রেট, কর্মোর‍্যান্ট, নাইট হেরন ও ওপেন বিল স্টর্ক  প্রজাতির পাখিরা এই পক্ষীনিবাসে আসে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা আসেন পাখিদের দেখতে। কুলিক পক্ষীনিবাস পরিযায়ী পাখিদের আগমনের নিরিখে বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে। এছাড়াও লিমকা বুক অফ রেকর্ডসেও প্রথমে জায়গা করে নিয়েছে এই পক্ষীনিবাস। শুধু মাত্র রায়গঞ্জ কিংবা এ জেলা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সারা বছরই মানুষজন এই পক্ষীনিবাসে ঘুরতে আসেন। প্রকৃতির কোলে সবুজের আবহে বসে পাখিদের গতিবিধি অনুভব করতে ভালোবাসেন সকলেই। তবে পাখি আসার সময়সীমার মধ্যে ভিড় অনেকটাই বেশী হয়। সাধারণত বছরের মে-জুন মাসে পরিযায়ী পাখিরা আসতে শুরু করে। ডিসেম্বর পর্যন্ত এখানে থেকেই প্রসব, শাবকদের লালন পালন এবং তাদের উড়তে শেখানো সহ যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করে জানুয়ারির দিকে আবার ফিরে যায়। তবে এবছর অন্যান্যবারের তুলনায় একটু দেরিতে পাখির আগমন শুরু হয়েছে কুলিক পক্ষীনিবাসে।

    পরিযায়ী পাখি নিয়ে পরিবেশ প্রেমীদের কী বক্তব্য?

    পাখি আসা শুরু হতেই পক্ষী নিবাসে আনাগোনা শুরু হয়েছে প্রকৃতিপ্রেমী মানুষজনদের। মূলত ওপেন বিল স্টর্ক, নাইট হেরন, ইগ্রেট ও কর্মরেন্ট এই ৪ প্রজাতির পাখি আসে এখানে। এছাড়াও পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য  রয়েছে দেশি ও বিদেশি মাছের পৃথক ২টি অ্যকুরিয়াম। বিদেশি মাছের মধ্যে রয়েছে উন্নত প্রজাতির রেড টেল ক্যাট ফিস, প্যারোট ফিস, অ্যাঞ্জেল ফিস প্রভৃতি। এছাড়াও পক্ষীনিবাসকে আরও আকর্ষণীয় করতে সেখানে রয়েছে অ্যাভিয়ারি বা মাইক্রো বনাঞ্চল যেখানে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করছে ফিন্স, ককটেল, জাভা সহ নানান প্রজাতির পাখি। সেই সঙ্গে রয়েছে নীলগাই ও টার্টল পণ্ড। পরিবেশ ও পাখিপ্রেমী গৌতম তান্তিয়া বলেন, অন্যান্য বারের চেয়ে এ বছর প্রায় এক মাস দেরিতে পাখি আসা শুরু হয়েছে। মূলত বৃষ্টি দেরিতে শুরু হওয়ার কারণেই পাখিদের আসার সময়টা পিছিয়েছে। যদিও বন দফতরের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। তবে এবছর পাখিদের সংখ্যা কম হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

    বন বিভাগের আধিকারিকের কী বক্তব্য?

    বনবিভাগের তরফে জানানো হয়েছে, গত বছরের পরিসংখ্যান অনুযায়ী এই পক্ষীনিবাসে প্রায় ৯৯ হাজার ৩৯৩ পাখি এসেছিল। বিভাগীয় বনাধিকারিক দাওয়া এস. শেরপা জানিয়েছেন, এবছর বৃষ্টি দেরিতে শুরু হওয়ায় পাখি আসতে একটু দেরি হয়েছে। তবে পাখিদের যেন কোনওরকম অসুবিধা না হয় তারজন্য সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। আগস্ট মাসে পাখি গণনার কাজ শুরু হবে। তারপরই বোঝা যাবে এবছর কত পাখি এসেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Parliament Monsoon Session: আজ শুরু সংসদের বাদল অধিবেশন! আসতে পারে ২১টি বিল

    Parliament Monsoon Session: আজ শুরু সংসদের বাদল অধিবেশন! আসতে পারে ২১টি বিল

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Sessions)। সংসদে ১৭ দিনের বাদল অধিবেশনে আসতে পারে ২১টি বিল! যার মধ্যে রয়েছে বহু চর্চিত ডিজিট্যাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (Digital Data Protection Bill) থেকে দিল্লির প্রশাসনিক নিয়ন্ত্রণ সংক্রান্ত নানা বিল। তবে সরকারের আনা নানা বিলের বিরোধিতা করতে পারে নয়া বিরোধী জোট। মণিপুর ইস্যু (Manipur Violence) থেকে রেলের সুরক্ষা। বেকারত্ব থেকে মূল্যবৃদ্ধি একাধিক ইস্যুতে আলোচনা চেয়ে সরব হতে পারেন বিরোধীরা। 

    কী কী বিল

    আজ থেকে শুরু হতে চলা বাদল অধিবেশনের প্রাক্কালে বুধবার বসেছিল সর্বদলীয় বৈঠক। যেখানে ৩৪টি রাজনৈতিক দলের ৪৪ জন প্রতিনিধি আলোচনায় বসেছিলেন। আগামী ১১ অগাস্ট পর্যন্ত বাদল অধিবেশন যাতে সুষ্ঠভাবে চলে, সেব্যাপারেই সব দল আশ্বস্ত করেছে বলে বৈঠকের শেষে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি।

    আজ থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে প্রায় ২১টি বিল পেশ করতে চলেছে সরকার পক্ষ। তার মধ্যে রয়েছে দিল্লির ক্ষমতা নিয়ন্ত্রণ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের অধ্যাদেশ সংক্রান্ত বিল, জৈবিক বৈচিত্র, অভিন্ন দেওয়ানি বিধি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল। আলোচনার জন্য যে সমস্ত বিল পেশ করা হতে পারে, তার মধ্যে আছে জৈবিক বৈচিত্র্য সংশোধন বিল ২০২২, জন বিশ্বাস বিল, ২০২৩, বহু রাষ্ট্রীয় সমবায় সমিতি সংশোধন বিল, ২০২২ এবং বন সংরক্ষণ সংশোধনী বিল। 

    আরও পড়ুন: বিস্ফোরক শুভেন্দু! আই-প্যাককে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে

    বিরোধিতার আশঙ্কা

    এবারের বাদল অধিবেশনে পেশ করা হবে বিতর্কিত দিল্লির প্রশাসনিক ক্ষমতা সংক্রান্ত অধ্যাদেশ সংক্রান্ত বিলটিও। প্রসঙ্গত, দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দায়ের করা একটি মামলায় গত ১১ মে একটি রায় দেয় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায় কেন্দ্র। এবং তারজন্য ইতিমধ্যে আইন মন্ত্রক ও আইন কমিশনকেও বিলের খসড়া তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, মণিপুর সমস্যা, অভিন্ন দেওয়ানি বিধি ইত্যাদি বিষয়গুলি নিয়েও বিরোধীরা কেন্দ্রকে চেপে ধরবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Surat: আর নয় পেন্টাগন! বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং তৈরি ভারতেই

    Surat: আর নয় পেন্টাগন! বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং তৈরি ভারতেই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং আর নয় পেন্টাগন। মার্কিন অফিস বিল্ডিং এর কাছ থেকে সেই শিরোপা এবার এল ভারতের কাছে। বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং তৈরি হচ্ছে গুজরাটে। হীরে ব্যবসার অন্যতম বড় কেন্দ্র বলে সুরাত (Surat) পরিচিত। ফি বছর বাংলা থেকেও প্রচুর যুবক কর্মসংস্থানের আশায় রওনা দেয় সুরাতের উদ্দেশে। এখানকার ‘সুরাত (Surat) ডায়মন্ড বুর্স’ নামের বিল্ডিং হতে চলেছে পৃথিবীর বৃহত্তম অফিস।

    প্রসঙ্গত, বিগত ৮০ বছর ধরে এই শিরোপা ছিল পেন্টাগনের কাছে, এখন তা আসতে চলেছে ভারতের মুকুটে। জানা গিয়েছে, আগামী দিনে এই ভবনটি হীরে ব্যবসার কাজে ব্যবহার করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ইমারত তৈরির কাজ একেবারেই সহজ ছিল না। মোট চার বছর লাগে এই ভবনের কাজ শেষ হতে। বিশ্বের ৯০ শতাংশ হীরা তৈরির কাজ হয় বিজেপি শাসিত গুজরাটের সুরাতে। জানা গিয়েছে, এই ভবনে মোট ১৫ তলা রয়েছে যা বিস্তৃত ৩৫ একর জায়গা জুড়ে। হীরে ব্যবসা এবং পালিশ সমেত এই সংক্রান্ত কাজে ব্যবহৃত হবে এই বিল্ডিং।

    প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই ভবনের

    এই ইমারতটি নয়টি আয়তক্ষেত্রাকার কাঠামোর আকারে তৈরি বলেই জানা গিয়েছে। ভবন নির্মাণকারী সংস্থার জানিয়েছে, এখানে (Surat) মোট ৭১ লক্ষ বর্গফুটেরও বেশি ফ্লোর এরিয়া রয়েছে। চলতি বছরের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভবনটি উদ্বোধন করবেন, এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত, পেন্টাগনের ফ্লোর এরিয়া হল ৬৫ লক্ষ বর্গফুটের মতো।

    ব্যবসায়ীদের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ স্থান

    নির্মাণকারী সংস্থার তরফে জানা গিয়েছে, কমপ্লেক্সে মোট ২০ লক্ষ বর্গফুট জুড়ে একটি বিনোদন এবং গাড়ি পার্কিং এলাকাও রয়েছে। প্রকল্পের অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মহেশ গারভি বলেন, ‘‘নতুন বিল্ডিং কমপ্লেক্স হাজার হাজার হীরে ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে আগামী দিনে গড়ে উঠবে। এই কমপ্লেক্স ব্যবসায়ীদের ব্যবসা বাড়াতে সাহায্য করবে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমরা যখন এই বিল্ডিং তৈরি করছিলাম তখন ভাবিনি যে আমরা আমেরিকার পেন্টাগনকে পিছনে ফেলে দেব। আমরা এটি (Surat) শুধুমাত্র ব্যবসায়ীদের সুবিধার জন্য তৈরি করেছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share