Tag: Madhyom

Madhyom

  • Suvendu Adhikari: মধ্যরাতে হোটেলে মন্ত্রী-বিধায়কের সঙ্গে বৈঠকে পুলিশ সুপার! বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: মধ্যরাতে হোটেলে মন্ত্রী-বিধায়কের সঙ্গে বৈঠকে পুলিশ সুপার! বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: খোদ রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে পঞ্চায়েতে ভোট (Panchayat Election 2023) লুট নিয়ে গভীর রাতে হোটেলে বৈঠক? বৈঠকে শাসকদলের দুই বিধায়কের পাশাপাশি নাকি জেলার পুলিশ সুপার পর্যন্ত হাজির ছিলেন। বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

    শুভেন্দুর দাবি

    শাসলকদলের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের অপব্যবহারের অভিযোগ উঠেছে ভূরি-ভূরি। এরই মধ্যে বুধবার গভীর রাতে একটি ট্যুইট করে শুভেন্দু (Suvendu Adhikari)অভিযোগ করেন, পূর্ব বর্ধমানে পঞ্চায়েত ভোটে লুট করতে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল নেতৃত্ব। রাত সাড়ে ১২টার সময়  ট্যুইট বার্তায় শুভেন্দু লেখেন, ‘‘এই মুহূর্তে বর্ধমানের হোটেল সিনক্লেয়ারের ১২১ নং ঘরে বৈঠক করছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোাধ্যায়। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হল আসন্ন পঞ্চায়েত ভোটে পূর্ব বর্ধমানে কীভাবে ভোট লুট করা যায়। এই বৈঠকেই রাত ১১টা ৫৭ মিনিটে আরও একজন যোগ দেন। তিনি পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামানিশ সেন। তিনি সাদা পোশাকে সেখানে হাজির হন।’’

    আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তৎপর আইন কমিশন

    শুভেন্দু অধিকারীর তোলা এই বিস্ফোরক অভিযোগের পাল্টা কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের তরফে। এর আগে পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ার ব্যবহার নিয়ে অভিযোগ করেছিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। বিরোধী দলনেতা বলেছিলেন, ‘‘পুলিশের ইউনিফর্ম পরিয়ে সিভিকদের পুলিশ সাজানো হবে। বিভিন্ন জায়গায় ভোট লুটের পরিকল্পনা কষেই শাসকদল এই কাজ করার কথা ভাবছে।’’ এই আবহে কোথায় কত খাঁকি উর্দি তৈরি হচ্ছে, তা নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সিভিক ভলান্টিয়ারদের দেওয়ার জন্য শুধুমাত্র বীরভূমেই সাড়ে তিন হাজার পুলিশের উর্দির অর্ডার দেওয়া হয়েছে। এবার সরাসরি রাজ্যের মন্ত্রীর দিকে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Biparjoy: ধেয়ে আসছে ‘বিপর্যয়’! ১৩০ কিমি গতিবেগে আজ সন্ধ্যায় ল্যান্ডফল গুজরাটে

    Cyclone Biparjoy: ধেয়ে আসছে ‘বিপর্যয়’! ১৩০ কিমি গতিবেগে আজ সন্ধ্যায় ল্যান্ডফল গুজরাটে

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটের দুয়ারে ‘বিপর্যয়’! আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের উপকূলবর্তী এলাকায় ল্যান্ডফল করতে চলেছে আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় (Cyclone Biparjoy)। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে গুজরাটের কচ্ছের জাখুয়া বন্দরের কাছে আছড়ে পড়বে ‘বিপর্যয়’। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার থাকতে পারে।

    কোথায় তাণ্ডব চালাবে ‘বিপর্যয়’? 

    আরব সাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের (Cyclone Biparjoy) প্রভাবে গতকাল বিকেল থেকেই গুজরাটের কচ্ছ ও সৌরাষ্ট্র উপকূলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় যত স্থলভাগের দিকে অগ্রসর হবে, ততই ঝড়-বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে। আশঙ্কা রয়েছে গুজরাটের মাণ্ডবি থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত ৩২৫ কিলোমিটার এলাকা তোলপাড় করতে পারে বিপর্যয়।

    সরানো হয়েছে ৭৪ হাজার মানুষকে

    সৌরাষ্ট্র, দ্বারকা ও কচ্ছ উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা। গুজরাটের ৭৫টি ট্রেন বাতিল করা হয়েছে। সৈকতে পর্যটকদের নামার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। গুজরাটের উপকূলবর্তী জেলাগুলির মধ্যে কচ্ছ, দ্বারকা, মোরবি, রাজকোট ও পোরবন্দরে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি থাকবে বলে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই গুজরাটের বিভিন্ন উপকূল থেকে ৭৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ২৫ হাজার মানুষকে কচ্ছের বিভিন্ন জায়গার আশ্রয় শিবিরে রাখা হয়েছে। অন্যদের রাখা হয়েছে জুনাগড়, জামনগর, পোরবন্দর, মোরবি, দ্বারকা ও রাজকোটের আশ্রয় শিবিরে।

    আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’! গুজরাটে ব্যাপক ক্ষতির আশঙ্কা

    ‘বিপর্যয়’ মোকাবিলায় প্রস্তুতি

    পরিস্থিতি মোকাবিলায় (Cyclone Biparjoy) তৈরি রাখা হয়েছে সেনা ও বিভিন্ন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। গুজরাটের ত্রাণ কমিশনার অলোক কুমার পাণ্ডে জানান, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দল, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি দল, রোড অ্যান্ড বিল্ডিং বিভাগের ১১৫টি দল ও রাজ্য বিদ্যুৎ বিভাগের ৩৯৭টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন উপকূলবর্তী এলাকায় তাদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৩৩টি এনডিআরএফের দলকে গুজরাট ও মহারাষ্ট্রে উদ্ধারকাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই দলগুলির প্রত্যেকটিতে প্রায় ৩৫-৪০ জন কর্মী রয়েছে এবং তাঁদের কাছে গাছ এবং খুঁটি কাটার যন্ত্র, বৈদ্যুতিক করাত, লাইফবোট, প্রয়োজনীয় ওষুধ এবং ত্রাণ সামগ্রী রয়েছে।

    অমিত শাহের সফর বাতিল

    কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ট্যুইট করে জানান, সেনা, নৌসেনা ও বায়ুসেনার প্রধানদের সঙ্গে বৈঠক করা হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুতি নিয়ে। সেনা বাহিনী ঘূর্ণিঝড় (Cyclone Biparjoy) মোকাবিলা ও উদ্ধারকাজে সবরকমের সাহায্য করতে প্রস্তুত। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত বিএসএফ-ও। আন্তর্জাতিক সীমান্তে  অন্যদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও ১৬৪টি উপকূলবর্তী গ্রামে উদ্ধারকাজের প্রস্তুতি খতিয়ে দেখেন। গোটা ঘটনার উপরে নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি তাঁর তেলঙ্গানা সফর বাতিল করেছেন। ১৫ জুন খাম্মামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাবিত জনসভা স্থগিত করা হয়েছে বলে তেলঙ্গানা বিজেপির সভাপতি বান্দি সঞ্জয় বুধবার ঘোষণা করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uniform Civil Code: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তৎপর আইন কমিশন 

    Uniform Civil Code: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তৎপর আইন কমিশন 

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালুর বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং আমজনতার মতামত জানতে চাইল কেন্দ্র। বুধবার আইন কমিশনের (ল’কমিশন) তরফে এ সংক্রান্ত  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মতামত জানাতে হবে নাগরিক নির্বিশেষে সরকারি সিলমোহরপ্রাপ্ত ধর্মীয় সংগঠনগুলিকে। 

    এক পরিবার এক আইন

    অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালু হলে সব ধর্মের মানুষ একই রকম পারিবারিক, বিবাহ ও উত্তরাধিকার সংক্রান্ত আইন মানতে বাধ্য থাকবেন। ওই আইন কার্যকর হলে মুসলিমদের পার্সোনাল ল’বোর্ডের কার্যত কোনও ভূমিকা থাকবে না। বিবাহ, বিবাহবিচ্ছেদ, সন্তান দত্তক নেওয়া থেকে সম্পত্তির উত্তরাধিকার চয়ন নিয়ে এক এক দেশে ধর্ম এবং জাতি নির্বিশেষে নিজস্ব আইন-কানুন রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে দেশের সমস্ত নাগরিককে একই পারিবারিক আইন মেনে চলতে হবে।

    আরও পড়ুন: ৯ বছরে ৭টি বিমানবন্দর, ১২টি মেডিক্যাল কলেজ! মোদি জমানায় এগিয়েছে উত্তর-পূর্ব ভারত

    নয়ের দশক থেকেই দেশে এই অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালুর প্রস্তাব দিয়ে আসছে বিজেপি। এমনকি তাদের নির্বাচনী ইস্তেহারেও লাগাতার জায়গা পেয়ে এসেছে বিষয়টি। সামনে আসে খসড়া নীতিও। বিজেপি শাসিত একাধিক রাজ্যেও ওই বিধি চালুর প্রস্তাব উঠতে দেখা যায়। ‘২৪-এর নির্বাচনের আগে সেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে নতুন করে তৎপর হল কেন্দ্র। জনমনে এ নিয়ে কী  ভাবনা, মতামত রয়েছে, তা জানতে তৎপর হল ২২তম আইন কমিশন। সরকারি সিলমোহর প্রাপ্ত ধর্মীয় সংগঠনগুলির মতামতও গ্রহণ করা হবে। তার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হল। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন থেকে ৩০ দিনের মধ্যে নিজেদের মতামত জানাতে পারবেন আগ্রহী নাগরিক এবং ধর্মীয় সংগঠনগুলি। তার জন্য আইন কমিশনের ওয়েবসাইট https://lawcommissionofindia.nic.in/notice/uniform-civil-code-public-notice/-এ গিয়ে বিজ্ঞপ্তিতে থাকা  ‘Click Here‘ অপশন বেছে নিতে হবে। অথবা ‘membersecretary-lci@gov.in‘ আইডি-তে ইমেল করতে হবে। বিশেষজ্ঞদের মতে, তিন তালাক, কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে দেশ এ বার অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করতে চলেছে মোদি সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Archery: লক্ষ্যভেদ! তিরন্দাজি বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের ১৬ বছরের মেয়ে অদিতির

    Archery: লক্ষ্যভেদ! তিরন্দাজি বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের ১৬ বছরের মেয়ে অদিতির

    মাধ্যম  নিউজ ডেস্ক: অনূর্ধ্ব ১৮ তিরন্দাজি বিশ্বকাপে (স্টেজ খ্রি) মহিলাদের কমপাউন্ড কোয়ালিফিকেশন রাউন্ডে নজির তৈরি করল ভারতের অদিতি গোপীচাঁদ। মাত্র ১৬ বছর বয়সেই রেকর্ডের খাতায় নাম তুলে ফেলল  অদিতি। কলম্বিয়াতে তিরন্দাজির বিশ্বকাপ চলছে। সেখানে যোগ্যতা অর্জন পর্বে ৭২০-র মধ্যে ৭১১ পয়েন্ট পেল অদিতি।

    ঐতিহাসিক কীর্তি অদিতির

    মঙ্গলবার কলম্বিয়ার মেডেলিনে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৮ তিরন্দাজি বিশ্বকাপের তিন নম্বর পর্যায়ে যোগ্যতা রাউন্ড পর্বে ঐতিহাসিক কীর্তি গড়েছে ভারতের এই উঠতি তিরন্দাজ। ভেঙে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লিকো অ্যারেওলার ৭০৫ পয়েন্টের পুরনো রেকর্ড। গত মাসে অ্যারেওলা এই রেকর্ড করেছিল। অ্যারিওলার রেকর্ড ভেঙে খুশি অদিতি। বিশ্ব রেকর্ড গড়ে অদিতি বলে, “অসম্ভব ভাল লাগছে। খুব খুশি আমি। ভাবতে পারিনি এই ভাবে লক্ষ্যভেদ করতে পারব। আমি এই রেকর্ড ভেঙে অবাক হয়ে গেছি। কিন্তু এই পয়েন্ট তুলতে পেরে আমি খুশি। তা-ও আবার মাত্র ১৬ বছর বয়সে।”

    তিরন্দাজিতে ভাল ফল ভারতের

    আরও এক ভারতীয় তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নম এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। সে ৭০৮ পয়েন্টে শেষ করে। ষষ্ঠ স্থানেও রয়েছে এক ভারতীয়। প্রণীত কৌর ৭০০ পয়েন্ট পেয়েছে। ২৮তম স্থানে অবনীত কৌর পেয়েছে ৬৮৪ পয়েন্ট। যোগ্যতাঅর্জন পর্বে ভারতীয় মহিলা কম্পাউন্ড দলও দুর্দান্ত পারফরমেন্স করেছে। ভারতীয় দলের মোট সংগৃহীত পয়েন্ট ২১১৯। কম্পাউন্ড দলে ছিল জ্যোতি সুরেখা ভেন্নম, অদিতি গোপীচাঁদ আর  প্রণীত কৌর। অল্পের জন্য বিশ্ব রেকর্ড গড়তে পারেনি ভারতীয় মহিলা কম্পাউন্ড দল। এর আগে দক্ষিণ কোরিয়ার দল পেয়েছিল ২১২০ পয়েন্ট। গত সপ্তাহে এশিয়া কাপে রেকর্ড গড়েছিল তারা।

    আরও পড়ুন: তাপপ্রবাহ থেকে মুক্তি! আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস শহরে

    ছেলেদের বিভাগে ছিল গত বারের চ্যাম্পিয়ন অভিষেক ভার্মা। এ বারে সে ৭০৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করে। ভারতীয় পুরুষদের কম্পাউন্ড দল দ্বিতীয় স্থানে শেষ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় কম্পাউন্ড দলের সংগ্রহ ২১১২ পয়েন্ট। ভারতীয় পুরুষ কম্পাউন্ড দলে ছিল অভিষেক ভার্মা, ওজস প্রবীণ দেওভালে এবং প্রমথেশ সমাধান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: বিজেপি প্রার্থীদের নির্বাচন কমিশন অফিসের সামনে এনে বিক্ষোভ সুকান্ত-শুভেন্দুর

    Sukanta Majumdar: বিজেপি প্রার্থীদের নির্বাচন কমিশন অফিসের সামনে এনে বিক্ষোভ সুকান্ত-শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “দুর্ভাগ্যের বিষয়, আমাদের প্রার্থীদের নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে এসেছি। কিন্তু কোনও সুরাহা পাইনি। আমরা জানি এখানে রাজ্য নির্বাচন কমিশন মনোনয়নপত্র জমা নিতে পারে না। কিন্তু নিয়ম আছে, যে বা যাঁরা মনোনয়ন জমা দিতে পারবেন না, তাঁদের তা জমার ব্যবস্থা করে দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকেই। এখন তৃণমূল যা বলছে, সেটাই করছে কমিশনার।” ঠিক এভাবেই পঞ্চায়েত নির্বাচনের আঁচ এসে পড়ল কলকাতাতেও। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বিজেপির পঞ্চায়েতের প্রার্থীদের বাসে করে বসিরহাট থেকে কলকাতায় নিয়ে এসে রাজ্য নির্বাচন দফতরের সামনে উপস্থিত হন। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন সুকান্ত। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির খবর এসেছে প্রত্যেক দিন। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়, ক্যানিং, ইন্দাস, ডোমকল। রাজ্য জুড়ে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি লেগেই রয়েছে। আর পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হচ্ছে। সব মিলিয়ে অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

    কোথায় ঘটেছে?

    উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলার সন্দেশখালি, মিনাখাঁ, হাড়োয়া সহ একাধিক জায়গায় বিজেপি প্রার্থীরা ঠিকমতো মনোনয়ন দিতে পারছেন না। তাঁদেরকে তৃণমূলের দুষ্কৃতীরা বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু হুমকি দেওয়া হচ্ছে এমন নয়, সেই সঙ্গে বিডিও অফিসের সামনে গিয়ে ভয় দেখানো হচ্ছে প্রার্থীদের। এরপর সমস্ত বিজেপি প্রার্থীদের সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) কলকাতায় রাজ্য নির্বাচন দফতরের সামনে নিয়ে আসেন এবং বিক্ষোভ শুরু করেন।


    কী বললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)?

    বিজেপি প্রার্থীদের পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে প্রার্থীদের সঙ্গে নিয়ে বুধবার প্রথমে বসিরহাট মহকুমা শাসকের অফিসে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পরে তিনি হুঁশিয়ারি দেন, যতক্ষণ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র শান্তিপূর্ণভাবে বিজেপি না দিতে পারবে, ততক্ষণ আমরা রাজ্য নির্বাচন কমিশনের সামনে থেকে উঠব না। তিনি জানান, ইতিমধ্যে তাঁরা প্রার্থী তালিকা এবং মনোনয়ন জমা করতে না পারার অভিযোগপত্র বসিরহাট মহকুমা শাসক মৌসম মুখার্জির হাতে তুলে দিয়েছেন। সুকান্ত বলেন, এই সমস্যার খুব দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। গোটা উত্তর-দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে যে তাণ্ডব চলছে তা অত্যন্ত ভয়ংকর। পুলিশ কী করতে আছে? তারা কেন সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না? পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোতে ভোটের নামে প্রহসন চলছে। আমাদের প্রার্থীরা মনোনয়ন নিয়ে বিডিও অফিসে যেতে পারছেন না! নির্বাচনকে বলা হয় গণতন্ত্রের উৎসব কিন্তু পশ্চিমবঙ্গে উৎসব নয়, আতঙ্কের পরিবেশ চলছে। শান্তিপূর্ণ ভাবে কোনও রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জায়গাই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছে রাজ্য নির্বাচন কমিশনার। 

    এদিকে এদিন প্রথমে রাজ্য নির্বাচন কমিশনে এক প্রতিনিধি দল নিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁরা কমিশনে অভিযোগ জানান, শাসক দল মনোনয়ন জমায় বাধা দিচ্ছে। শুভেন্দু কমিশন থেকে বেরিয়ে আসার সময় সেখানে বিজেপি প্রার্থীদের নিয়ে হাজির হন সুকান্ত মজুমদার। এরপর দুজনেই বিক্ষোভে সামিল হন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: তাপপ্রবাহ থেকে মুক্তি! আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস শহরে

    Weather Update: তাপপ্রবাহ থেকে মুক্তি! আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস শহরে

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জায়গা। আগামী ১৮ থেকে ২১ জুনের মধ্যেই বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গেও, জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে এটাও সত্যি, বৃষ্টি নামলেও গরম থেকে এখনও মুক্তি পাচ্ছেন না বঙ্গবাসী। বুধবার, সারাদিন ভ্যাপসা গরমে নাজেহাল হয়েছে কলকাতাবাসী। 

    শহরে কবে বর্ষা

    কলকাতায় তাপপ্রবাহের সতর্কবার্তা না থাকলেও গরম থেকে এখনই মিলবে না রেহাই। ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা থাকবে। ভ্যাপসা গরম যেমন রয়েছে তেমন থাকবে। তবে বর্ষা আসার পর পরিস্থিতি কিছুটা অনুকূল হবে বলে মনে করছে আবহাওয়া অফিস। তবে, আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার রাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে কলকাতা ও শহরতলির বেশ কিছু এলাকায়। সন্ধের দিকের এই বৃষ্টিতে প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা হলেও নিস্তার মিলছে শহরবাসীর। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। পরের দিন সকাল হতেই আবার সূর্যের প্রচণ্ড তেজ, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। 

    বৃষ্টিতে ধস নামার সম্ভাবনা

    উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত।  এরপর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধস নামার সম্ভাবনা থাকছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী পাঁচ দিন দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের মণীশ জৈনকে তলব সিবিআই-এর

    পশ্চিমে তাপপ্রবাহ

    উত্তরে বৃষ্টি হলেও পশ্চিমে নাজেহাল অবস্থা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। ‌তাপপ্রবাহের সম্ভাবনা জারি থাকছে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। ‌এই দহনজ্বালা থেকে কবে মুক্তি পাবে দক্ষিণবঙ্গবাসী, তা নিশ্চিত ভাবে জানায়নি হাওয়া অফিস। পুরুলিয়া জেলাতে ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। বৃষ্টির দেখা নেই বললেই চলে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • SSC Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের মণীশ জৈনকে তলব সিবিআই-এর

    SSC Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের মণীশ জৈনকে তলব সিবিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: এএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে (SSC Scam) রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে (Manish Jain) আবার তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী কাল, বৃহস্পতিবার কলকাতার সিবিআই দফতর, নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, বিগত কয়েক মাসের তদন্তে মণীশের সম্পর্কে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে। সেগুলির ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে।

    ফাইল পাঠাতেন মণীশ 

    নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বহু বার প্রকাশ্যেই দাবি করেছেন যে, তিনি শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন মাত্র। কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি কোনও সিদ্ধান্ত নিতেন না। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তদন্তকারীদের জানিয়েছেন, তৎকালীন শিক্ষাসচিব তাঁর কাছে নিয়োগ সংক্রান্ত যে ফাইল পাঠাতেন, তাতে তিনি সই করে দিতেন। পার্থের বক্তব্য অনুযায়ী, মণীশ যদি নিয়োগ সংক্রান্ত ফাইল তৎকালীন শিক্ষামন্ত্রীকে পাঠিয়ে থাকেন, তবে কাদের নির্দেশে তিনি তা করতেন, তা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারী অফিসাররা।

    উপদেষ্টা কমিটি গঠন নিয়ে জেরা

    সিবিআই (CBI) সূত্রে খবর, মণীশকে এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন নিয়ে জেরা করা হতে পারে। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে৷ সিবিআই সূত্রে খবর, উপদেষ্টা কমিটির বেশ কিছু নথিপত্রে মণীশের স্বাক্ষর পেয়েছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি তাঁর কাছে জানতে চাওয়া হবে, মূলত কার নির্দেশে কাজ করত এসএসসি নিয়োগের উপদেষ্টা কমিটি। 

    আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ! আলিপুরে পার্থকে ধমক বিচারকের

    গত জানুয়ারি মাসে তদন্তকারীরা রাজ্যের শিক্ষা দফতরের সদর কার্যালয় বিকাশ ভবনে হঠাৎই হানা দিয়েছিলেন। ওই দিন বিকাশ ভবনের ছ’তলায় রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনের ঘরে যান সিবিআই আধিকারিকেরা। সেখানে তাঁকে কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সঙ্গে সংগ্রহ করা হয় কিছু প্রয়োজনীয় নথিও। মঙ্গলবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তাঁকে নোটিস পাঠানো হয় বলে খবর। প্রসঙ্গত, রাজ্যের শিক্ষা সচিব হওয়ার পাশাপাশি উচ্চ শিক্ষা দফতরেরও প্রিন্সিপাল সেক্রেটারি মণীশ৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: একজন সাংসদের জন্য কেন প্রতিদিন কোটি কোটি সরকারি টাকা খরচ? প্রশ্ন শুভেন্দুর

    Suvendu Adhikari: একজন সাংসদের জন্য কেন প্রতিদিন কোটি কোটি সরকারি টাকা খরচ? প্রশ্ন শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে ঘিরে গত রবিবার উত্তপ্ত হয়ে উঠেছিল ঠাকুরনগর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেখানে পৌঁছতেই শুরু হয়ে যায় বিক্ষোভ। তিনি ঠাকুরনগর থেকে বেরিয়ে আসার পর মতুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের সঙ্গে দেখা করতেই মঙ্গলবার ঠাকুরনগরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর পর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

    কী বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?

    ঠাকুরনগরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূল সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে বলেন, “মন্দিরে প্রবেশ করার আগে তাদের ঠাকুরবাড়ি থেকে লিখিত অনুমোদন নেওয়া উচিত ছিল”। তিনি আরও বলেন, “একজন লোকসভার সাংসদের গায়ে হাত তোলা হয়েছে। তার কী পরিণতি, তা পুলিশ বুঝতে পারবে”। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শান্তনু ঠাকুরকে নির্বাচনে হারিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন, এই ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, “উনি আজ পর্যন্ত যাঁকে যাঁকে হারিয়ে দেবেন বলেছেন, তাঁরা সকলেই জিতেছেন”।

    নবজোয়ার সম্পর্কে বক্তব্য

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও অভিযোগ করেন, তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জেরেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল ঠাকুরবাড়িতে। এর ফলে ঠাকুরবাড়ির পবিত্র মাটিকে অপমান করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এদিন পুরো ঘটনা সবিস্তারে শুনেছেন। ঘটনার দিন মতুয়া সম্প্রদায়ের যে তিনজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ২ জন মহিলাও ছিলেন। তাঁদের সঙ্গে দেখা করে তাঁদের শারীরিক পরিস্থিতির খবর নেন শুভেন্দু। মতুয়াদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বলেন, সাগরদিঘির মতো যদি পঞ্চায়েত ভোট হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। এরপর বলেন, আমি আগের দিন হাওড়া জেলা হাসপাতালে গিয়েছিলাম। সেখানকার অবস্থা খুবই খারাপ। গন্ধময় চারদিক। পরিকাঠামো নেই, অথচ একজন সাংসদের জন্য রাজ্যের কোষাগার থেকে প্রতিদিন কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে।

    ঠাকুরবাড়িতে ঘটনার দিনই তীব্র নিন্দা করে ট্যুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণের আবেদন জানিয়েছিলেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘রক্ত দেব, তৃণমূলকে কোনও জায়গা দেব না’’! হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘রক্ত দেব, তৃণমূলকে কোনও জায়গা দেব না’’! হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েতে তৃণমূলের নির্বাচনী কমিটিতে ঠাঁই না হওয়ায় শেখ সুফিয়ান ক্ষোভ উগরে দিয়েছেন। আন্দোলনের মাটি নন্দীগ্রামে শাসকদলের ছন্নছাড়া অবস্থা। মনোনয়ন জমা দিতে গিয়ে বিজেপি প্রার্থীরা বিক্ষিপ্তভাবে বাধার মুখে পড়েছেন। দলীয় প্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করলেন ভূমিপুত্র তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu adhikari)।

    নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে কী বললেন শুভেন্দু (Suvendu adhikari)?

    পঞ্চায়েত নির্বাচনে রেয়াপাড়া ব্লকের বিজেপির মনোনীত প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা করতে যাওয়ার পথে ঠাকুরচক থেকে  রেয়াপাড়া পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা (Suvendu adhikari)। তিনি বলেন, “রক্ত দেব, তবু নন্দীগ্রামে তৃণমূল চোরেদের জায়গা দেব না। “নন্দীগ্রামে বিজেপি কতগুলি গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখল করবে, তার পরিসংখ্যান দিয়ে দেন তিনি। তিনি বলেন, “নন্দীগ্রামের ১৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২ টি আমরা দখল করব। বাকি ৫ টি পঞ্চায়েতে ত্রিশঙ্কু হবে। সেটা পরে আমরা দখল করবো।” এদিন বাদ্যযন্ত্র সহকারে বিজেপির মিছিল বের হয়। মিছিলে দলীয় প্রার্থীদের পাশাপাশি কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রেয়াপাড়া ব্লক অফিসের আগে পর্যন্ত মিছিল যায়। তার পর নিয়ম মেনে বিজেপির মনোনীত প্রার্থীরা মনোনয়ন দিতে যান।

    মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন বিরোধী দলনেতা (Suvendu adhikari)?

    এদিন শুভেন্দু (Suvendu adhikari) আরও  বলেন, “যেখানেই ভোট হবে, মমতা বন্দ্যোপাধ্যায় হারবে। নো ভোট টু মমতায় আস্থা রাখছে সাধারণ মানুষ।” রেয়াপাড়া ব্লকে মোট ৭ টি অঞ্চল রয়েছে। এই সাতটি অঞ্চলে মোট ১১৪ জন গ্রাম পঞ্চায়েতর প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন। পাশাপাশি ২১ জন পঞ্চায়েত সমিতির প্রার্থী মনোনয়নপত্র জমা দেবে্ন। দুটি জেলা পরিষদের আসনে আগামী কাল তাঁরা মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দেবেন। ২০২১ বিধানসভা ভোটে রাজ্য রাজনীতির পাখির চোখ ছিল নন্দীগ্রাম। এবারেও ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ হওয়ার সম্ভাবনা রয়েছে এই নন্দীগ্রামেরই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Biparjoy: আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’! গুজরাটে ব্যাপক ক্ষতির আশঙ্কা

    Cyclone Biparjoy: আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’! গুজরাটে ব্যাপক ক্ষতির আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy)। ইতিমধ্যেই মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলীয় এলাকাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আগামী পাঁচদিন গুজরাটের একাধিক জেলার জন্য সতর্কতা জারি করেছে আইএমডি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৫ জুন, বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল ঘটবে। সেই সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ১৯৫ কিমি প্রতি ঘণ্টা হতে পারে।

    ল্যান্ডফল ১৫ জুন সন্ধ্যায়

    আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় বিপর্যয় (Cyclone Biparjoy) ১৫ জুন সন্ধ্যার দিকে সৌরাষ্ট্র ও কচ্ছের ওপর দিয়ে যাবে। গুজরাটের জাখাউ বন্দরের ওপর দিয়ে ভূ-ভাগে আছড়ে পড়বে ‘বিপর্যয়’। গুজরাট উপকূলে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘূর্ণিঝড়টি পোরবন্দরের ৩০০ কিমি পশ্চিম দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এদিকে জাখাউ বন্দরের ৩৪০ কিমি দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে আছে এই ঝড়। দ্বারকার ২৯০ কিমি দক্ষিণ-পশ্চিমে আছে বিপর্যয়। আজ পোরবন্দর, দ্বারকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া রাজকোট, জুনাগড়, জামনগর, কচ্ছ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া গির সোমনাথ এবং মোরবিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    ‘বিপর্যয়’ রুখতে প্রস্তুতি

    ঘূর্ণিঝড়ের (Cyclone Biparjoy) যে শক্তি রয়েছে, তাতে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সতর্কবার্তায় জানিয়েছে, গুজরাটের কচ্ছ, দ্বারকা এবং জামনগর জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। সরকারের তরফে (Cyclone Biparjoy) আগাম প্রস্তুতি হিসেবে ২১ হাজারের বেশি নৌকাকে তীরে আনা হয়েছে। ঝুঁকির মধ্যে থাকা উপকূলবর্তী গ্রামের তালিকা তৈরি করা হয়েছে। পর্যাপ্ত আশ্রয়স্থল তৈরির দাবি করেছে সরকার। এছাড়া ওষুধ ও জরুরি পরিষেবাও তৈরি রাখা হয়েছে। এসডিআরএফের ১০টি দলকে গুজরাটে পাঠানো হয়েছে। এনডিআরএফের তিনটি দল আগে থেকে গুজরাটে ছিল। আরও ১২টি দলকে সেখানে পাঠানো হয়েছে। এছাড়াও ১৫ টি দলকে জরুরি ভিত্তিতে বিমানে করে দেশের বিভিন্ন জায়গা থেকে আনা হচ্ছে।

    আরও পড়ুন: আমেরিকায় মোদিকে স্বাগত জানাবে ২১ গান স্যালুট! ভাবনা বাইডেন প্রশাসনের

    ইতিমধ্যেই ৩৫ হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেন পরিষেবা পুরোপুরি কিংবা আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কেন্দ্রের তরফে খাদ্য, রেশন, চিকিৎসা ও স্বাস্থ্য ভিত্তিক জরুরি পরিষেবা তৈরি রাখা হয়েছে। উপকূল এলাকায় কাজ করা শ্রমিকদের সরানো হয়েছে। ঘূর্ণিঝড়ের (Cyclone Biparjoy) মোকাবিলায় তেলের কূপগুলি পর্যবেক্ষণ করা হয়েছে। সেইসব জায়গায় থাকা সব মানুষকে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছে সরকার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share