Tag: Madhyom

Madhyom

  • DIGIPIN: ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক ধাপ, এবার চালু হচ্ছে ডিজিপিন

    DIGIPIN: ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক ধাপ, এবার চালু হচ্ছে ডিজিপিন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই ভারতকে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালের পর থেকে দেশ একের পর এক ধাপ এগিয়েছে ডিজিটাল ইন্ডিয়ার পথে (DIGIPIN)। এবার ভারতীয় ডাক বিভাগও চালু করে দিল দুটি ডিজিটাল প্ল্যাটফর্ম। একটি হল ‘নো ইয়োর ডিজিপিন’ এবং অন্যটি হল ‘নো ইয়োর পিনকোড’ (Postal Department)। যোগাযোগ মন্ত্রকের এই পদক্ষেপ দেশের ঠিকানা ব্যবস্থাপনা এবং ভূ-স্থানিক অবস্থান ব্যবস্থার আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এই প্ল্যাটফর্মগুলি ২০২২ সালের জাতীয় ভূস্থানিক নীতির অংশ হিসেবে চালু করা হয়েছে, যার লক্ষ্য হল ভারতকে ভূ-স্থানিক খাতে একটি বৈশ্বিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করা।

    ডিজিপিন কী? (DIGIPIN)

    প্রশ্ন হল ডিজিপিন কী? ডিজিপিন হল ডাক বিভাগের একটি প্রকল্প, যা তাদের ‘অ্যাড্রেস অ্যাজ এ সার্ভিস’ দৃষ্টিভঙ্গীর অংশ। এই পরিষেবার লক্ষ্য হল ঠিকানা সংক্রান্ত ডেটা ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহারকারী, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থাগুলির মধ্যে নিরাপদ ও কার্যকর যোগাযোগ নিশ্চিত করে। জানা গিয়েছে, ডাক বিভাগ দেশের জন্য একটি উপযুক্ত এবং জিওকোডেড ঠিকানা কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে। এর উদ্দেশ্য হল, ঠিকানা শনাক্তকরণ সহজ করা এবং নগর-কেন্দ্রিক সরকারি ও বেসরকারি পরিষেবার কার্যকর ডেলিভারি করা। এই প্ল্যাটফর্মটি ভারতীয় ডাক বিভাগ, আইআইটি হায়দরাবাদ, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর যৌথ উদ্যোগে উন্নয়ন করা হয়েছে।

    জাতীয় ভূ-স্থানিক নীতি

    জাতীয় ভূ-স্থানিক নীতি ২০২২ এর অধীনে ঠিকানা সংক্রান্ত থিম্যাটিক ওয়ার্কিং গ্রুপ কর্তৃক আনুষ্ঠানিকভাবে পর্যালোচিত ও গৃহীত ডিজিপিন এখন সমস্ত মন্ত্রক, রাজ্য সরকার, প্রতিষ্ঠান সমূহের কাজকর্মে সংযুক্তির জন্য ও ব্যক্তিগত ব্যবহারকারীদের ব্যবহারের জন্য উপলব্ধ। ডিজিপিন হল একটি ওপেন সোর্স, ইন্টার অপারেবল, জিও-কোডেড, গ্রিড-ভিত্তিক ডিজিটাল ঠিকানা ব্যবস্থা। এটি একটি জায়গার অবস্থান নির্ণয়কে অনায়াস করে তোলে (Postal Department)। কারণ এটি ভারত-ভূখণ্ডকে ৪×৪ মিটার আকারের নির্দিষ্ট ইউনিটে ভাগ করে এবং প্রতিটি গ্রিডের জন্য একটি অনন্য ১০-অক্ষরের আলফানিউমেরিক কোড নির্ধারণ করে, যা দ্রাঘিমাংশ ও অক্ষাংশের ওপর ভিত্তি করে তৈরি। এটি একটি স্থায়ী ডিজিটাল ঠিকানা, যা রাস্তাঘাট, পাড়া বা স্থানের নাম পরিবর্তিত হলেও পরিবর্তন হবে না (DIGIPIN)। এই প্ল্যাটফর্মটি বিশেষভাবে উপকারী হবে এমন জায়গাগুলোর নির্দিষ্ট অবস্থান নির্ধারণে, যেগুলো অগঠিত, বারবার পরিবর্তিত হচ্ছে বা যেখানে কোনও আনুষ্ঠানিক ঠিকানা নেই—যেমন গ্রামীণ এলাকা, বনাঞ্চল ও মহাসাগর।

    লাস্ট-মাইল ডেলিভারি

    এর ফলে প্রত্যন্ত অঞ্চলেও সঠিকভাবে লাস্ট-মাইল ডেলিভারি নিশ্চিত করা সম্ভব হবে, যেসব এলাকা সাধারণভাবে ঠিকানা ছাড়াই থাকে এবং খুঁজে পাওয়া কঠিন। ডিজিপিন একটি ফিজিক্যাল লোকেশনের জন্য একটি ডিজিটাল উপস্থাপন দেয় এবং সেই সঙ্গে একটি স্থিতিশীল অবস্থান শনাক্তকরণ করার ব্যবস্থা করে দেয়। এটি বর্তমান ব্যবস্থাকে আরও নির্ভুল এবং স্থায়িত্ব দেয়। কোনও জায়গার জন্য ডিজিপিন জানতে হলে ‘নো ইয়োর ডিজিপিন’ পোর্টালে যেতে হয়, যা একটি নির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবহার করে একটি ১০-অক্ষরের পিন তৈরি করে। এই পোর্টালটি কোনও ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে না (Postal Department)। ফলে ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষিত থাকে। ডিজিপিন বিভিন্ন খাতে সঠিক পরিষেবা দিতে সাহায্য করবে এবং জরুরি পরিষেবা দেওয়ার সময় কমিয়ে দেবে। যেহেতু এটি একটি ওপেন-সোর্স প্রযুক্তি, তাই ডিজিপিনের সমস্ত কারিগরি ডকুমেন্টেশন ও সোর্স কোড জিটহাবে পাওয়া যায় (DIGIPIN)।

    আপনার পিনকোড জানুন

    ১৯৭২ সাল থেকে ব্যবহৃত ৬ সংখ্যার পিনকোড ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে, ডাক বিভাগ সারা দেশে একটি জাতীয় জিও-ফেন্সিং কাজকর্ম পরিচালনা করে। যার মাধ্যমে দেশের সমস্ত পিনকোড সীমানা ভৌগোলিকভাবে চিহ্নিত করা হয়। এই কারণেই ‘নো ইওর পিন কোড’ নামক একটি পোর্টাল চালু করে, যা গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম-ভিত্তিক অবস্থান নির্ধারণ প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীদের নির্দিষ্ট অবস্থানের সঠিক পিনকোড শনাক্ত করতে পারে। এই পোর্টালে ব্যবহারকারীরা তাদের মতামতও দিতে পারেন, যাতে ডেটাসেটটি নিয়মিতভাবে উন্নত করা যায়। দেশের সমস্ত জিও-ফেন্স করা পিনকোড সীমানার (Postal Department) ডেটা ওপেন গভর্নমেন্ট ডেটা প্ল্যাটফর্মে ‘অল ইন্ডিয়া পিন কোড বাউন্ডারি জিও-ইসন’ শিরোনামে প্রকাশ করা হয়েছে (DIGIPIN)।

    জাতীয় ভূ-স্থানিক নীতি ২০২২

    এই নীতিটি ভারত সরকার ২০২২ সালের ডিসেম্বর মাসে চালু করে। এই নীতির দীর্ঘমেয়াদি লক্ষ্য হল ভূ-স্থানিক তথ্যের প্রবেশাধিকার উদার ও গণতান্ত্রিক করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং প্রশাসন, ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে এর ব্যাপক (Postal Department) ব্যবহারের সুযোগ করে দেওয়া। এই নীতির উদ্দেশ্য হল, সরকারি অর্থে প্রস্তুত করা ভূ-স্থানিক তথ্যভান্ডার সকলের জন্য সহজলভ্য করা (DIGIPIN)।

     

  • Rule Change From June: প্রভিডেন্ট ফান্ড থেকে ইউপিআই লেনদেন, ১ জুন থেকে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম

    Rule Change From June: প্রভিডেন্ট ফান্ড থেকে ইউপিআই লেনদেন, ১ জুন থেকে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় বদল আসতে চলেছে জুন মাসে। জানা না থাকলে যার প্রভাব পড়তে পারে দৈনন্দিন জীবনে। গুগল পে, ফোন পে, পেটিএম এবং ভীম থেকে যারা অনলাইনে লেনদেন করেন তাদের বেশ কয়েকটি নতুন নিয়ম দেখে নিতে হবে। ইউপিআই, পিএফ থেকে শুরু করে এলপিজি সিলিন্ডারের দাম সংক্রান্ত নানা নিয়ম ১ জুন, রবিবার থেকে বদলে যেতে চলেছে। এর জেরে মধ্যবিত্তের আর্থিক হিসেব নিকেশেও বদল আনতে হতে পারে। এনপিসিআই জানিয়ে দিয়েছে ইউপিআই পেমেন্ট, ভারত বিল পে, রুপে কার্ড এবং সমস্ত ধরনের রিটেল পেমেন্টের ক্ষেত্রে ভারত জুড়ে কয়েকটি নতুন নিয়ম সকলকেই মানতে হবে। এনপিসিআই জানিয়েছে গ্রাহকরা যাতে অনেক দ্রুত অনলাইন পেমেন্ট করতে পারেন সেজন্য তারা অনেক বেশি সতর্ক পদক্ষেপ নিতে চলেছেন। ফলে নতুন নিয়মগুলি সকলকেই মেনে চলতে হবে।

    ইপিএফও ৩.০ রোলআউট

    চাকরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয়স্থলই হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও। ১ জুন, রবিবার আসতে চলেছে পিএফ-র নতুন ভার্সন ইপিএফও ৩.০। গত মাসেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছিলেন যে মে থেকে জুন মাসের মধ্যেই ইপিএফও-র এই নতুন ভার্সন চালু হবে। রবিবার থেকেই এই পরিষেবা চালু হতে পারে। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, নতুন পিএফ প্ল্য়াটফর্মে ৯ কোটিরও বেশি গ্রাহক উপকৃত হবে। এতে ডিজিটাল সংশোধনের মতো সুবিধা পাওয়া যাবে। সবথেকে বড় সুবিধা হল, এবার থেকে পিএফের টাকা এটিএম থেকেই তোলা যাবে।

    পিএফ তোলার প্রক্রিয়া সহজ

    পিএফ তোলার প্রক্রিয়া সহজ এবং দ্রুত হবে-ইপিএফও-র নতুন ভার্সনে টাকা তোলার পদ্ধতি আরও সহজ হবে। ম্যানুয়াল কাজের প্রয়োজন হবে না, অটোমেটিক আপডেট হবে। পিএফের টাকা তোলার জন্য এত ঝক্কি পোহাতে হবে না। এবার থেকে পিএফের আবেদন অনুমোদিত হয়ে গেলেই এটিএম থেকে পিএফের টাকা তোলা যাবে। এর জন্য আলাদা এটিএম কার্ড দেওয়া হবে। পিএফের অ্যাকাউন্টে কোনও সমস্যা হলে, আর সরকারি অফিসে ছোটাছুটির দরকার নেই। আপনি ঘরে বসেই অনলাইনে আপনার অ্যাকাউন্টের ডিটেইল সংশোধন করতে পারবেন। আলাদা করে ফর্ম পূরণের ঝামেলাও থাকবে না। ইপিএফও-তে এবার থেকে অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবন বিমা যোজনার মতো সামাজিক প্রকল্পগুলিকে এক ছাতার তলায় আনা হবে। এতে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাও পেনশনের মতো সুবিধা পাবেন। এবার থেকে ইপিএফও পোর্টালে লগ ইনের ক্ষেত্রে নাম, পাসওয়ার্ডের মতো একাধিক ঝক্কি পোহাতে হবে না। ওটিপি (OTP) দিয়েই লগ ইন করা যাবে।

    আধার আপডেট সুবিধা

    আধার কার্ড কেবল একটি পরিচয়পত্র নয়, এটি এমন একটি নথিতে পরিণত হয়েছে যা আপনার পরিচয়, ঠিকানা এবং বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত রাখে। এটি অনেক সরকারি ও বেসরকারি পরিষেবার জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। ইউআইডিএআই (UIDAI) আধার কার্ড ব্যবহারকারীদের বিনামূল্যে কার্ড আপডেটের সুবিধা দেয়। এর ডেডলাইন ১৪ জুন পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। যদি এই তারিখের মধ্যে আধার বিনামূল্যে আপডেট না করানো হয় তবে ৫০ টাকা অতিরিক্ত লাগবে। ইউআইডিএআই (UIDAI) জানিয়েছে, আধার এনরোলমেন্ট ও আপডেট নিয়মাবলির (2016) আওতায় প্রতি ১০ বছরে একবার করে পরিচয়পত্র (PoI) ও ঠিকানা প্রমাণ (PoA) আপডেট করা বাধ্যতামূলক। সময়মতো তথ্য আপডেট না করলে সরকারি সুবিধা গ্রহণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার সময় নানা সমস্যা হতে পারে। এই ফ্রি আপডেট সুবিধা শুধুমাত্র নির্বাচিত ডেমোগ্রাফিক ডেটার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি অনলাইনে নাম, জন্মতারিখ (কিছু সীমার মধ্যে), ঠিকানা, লিঙ্গ এবং ভাষার পছন্দ আপডেট করতে পারবেন।

    ক্রেডিট কার্ড

    কোটাক মহিন্দ্রা কার্ড ব্যবহারকারীদের জন্য বড় বদল আসতে চলেছে ১ জুন থেকে। এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অটো ডেবিট ট্রান্সজাকশন ফেল হলে ব্যাঙ্কের তরফে ২ গুণ বেশি বাউন্স চার্জ কেটে নেওয়া হবে। যা ন্যূনতম ৪৫০ টাকা এবং সর্বাধিক ৫ হাজার পর্যন্ত হতে পারে।

    এলপিজি সিলিন্ডারের দাম

    জুন মাসের পয়লা তারিখে এলপিজি সিলিন্ডারের দামে বদল আসতে পারে। গ্যাসের দাম বাড়লেও গ্রাহকদের স্বস্তি দিয়ে ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন কিছু গ্রাহকরা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই ছাড়ের ভুর্তকী সরাসরি স্থানান্তরিত হবে গ্রাহকদের অ্যাকাউন্টে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় যাঁদের সিলিন্ডার রয়েছে তারাই এই সুবিধা ভোগ করতে পারবেন। এই প্রকল্পের অধীনে কিছু গ্রাহক গ্যাসের দামে ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।

    এফডি-র সুদ

    জুন মাসে ফিক্সড ডিপোজিট এবং ঋণের সুদে বদল আসতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়ে দিয়েছে এবং আগামী দিনে আরও কমাতে পারে। উদাহরণ স্বরূপ বলা যায়, সবর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্কে ৫ বছরের এফডি-তে সুদ ৮.৬ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করে দিয়েছে।

    মিউচুয়াল ফান্ডের নিয়ম

    সেবি (SEBI) মিউচুয়াল ফান্ডের স্কিমের জন্য নতুন কাট অফ টাইম চালু করেছে রাতারাতি। এই নিয়ম অনুযায়ী, ১ জুন থেকে অফলাইন লেনদেনের সময় দুপুর ৩টে এবং অনলাইনের সময় ৭টা হবে। এরপর লেনদেন হলে তা পরের ওয়ার্কিং ডে-তে ধার্য হবে।

    ইউপিআই লেনদেন

    এনপিসিআই (NPCI) নয়া নিয়ম চালু করেছে ইউপিআই (UPI)লেনদেনের ক্ষেত্রে। নতুন নিয়ম অনুসারে ইউপিআই মাধ্যমে অর্থপ্রদান করার সময়, ব্যবহারকারীরা কেবল ব্যাঙ্কে নিবন্ধিত প্রাপকের আসল নাম দেখতে পাবেন। স্ক্রিনে কোনও ডাকনাম বা উপনাম প্রদর্শিত হবে না। এই পরিবর্তনের ফলে অর্থপ্রদানকারী কাকে টাকা পাঠাচ্ছেন তা স্পষ্ট হয়ে যাবে, যার ফলে ভুল লেনদেনের সম্ভাবনা অনেকাংশে কমে যাবে।এনপিসিআই-এর এই নিয়মটি জালিয়াতি রোধ এবং ডিজিটাল পেমেন্টে স্বচ্ছতা বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে। বর্তমানে অনেক ইউপিআই ব্যবহারকারী ডাকনাম বা বিভ্রান্তিকর নাম প্রদর্শন করেন, যা প্রতারকরা তাদের পরিচয় গোপন করার জন্য ব্যবহার করে। আসল নামের দৃশ্যমানতা ইউপিআই-এর প্রতি ব্যবহারকারীদের আস্থা বৃদ্ধি করবে এবং ভুল ব্যক্তিকে অর্থপ্রদানের ঝুঁকি কমাবে। ৩০ জুন, ২০২৫ থেকে, এই নিয়মটি ব্যক্তি-থেকে-ব্যক্তি এবং ব্যক্তি-থেকে-ব্যবসায়ী লেনদেন উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদির মতো সমস্ত প্রধান ইউপিআই অ্যাপের জন্য এই নিয়ম অনুসরণ করা বাধ্যতামূলক হবে।নতুন নিয়ম অনুসারে যখন আপনি ইউপিআই- এর মাধ্যমে অর্থপ্রদান করবেন তখন শুধুমাত্র ব্যাঙ্কে নিবন্ধিত প্রাপকের আসল নাম অ্যাপে দৃশ্যমান হবে। উদাহরণ হিসেবে বলা যায় যদি আপনি একটি কিউআর কোড স্ক্যান করে অর্থপ্রদান করেন তাহলে স্ক্যান করার পরে আপনার ফোনে প্রাপকের আসল নাম প্রদর্শিত হবে কোনও বিভ্রান্তিকর ডাকনাম নয়। এর ফলে ব্যবহারকারীরা আত্মবিশ্বাসের সাথে অর্থপ্রদান করতে পারবেন।

     

     

     

     

  • India Bangladesh Relation: বাংলাদেশের অস্থির অবস্থার জন্য ভারত দায়ী নয়! স্পষ্ট বার্তা দিল্লির

    India Bangladesh Relation: বাংলাদেশের অস্থির অবস্থার জন্য ভারত দায়ী নয়! স্পষ্ট বার্তা দিল্লির

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (India Bangladesh Relation) অস্থির অবস্থার জন্য কোনওভাবেই ভারত দায়ী নয়। এটা আসল সমস্যা থেকে ঢাকার নজর ঘোরানোর চেষ্টা, বলে স্পষ্ট জানাল ভারত। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সাম্প্রতিক অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। ইউনুসের দাবি ছিল, ভারত বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য দায়ী। কিন্তু সাউথ ব্লক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এ ধরনের মন্তব্য দায়িত্ব এড়ানোর কৌশল ছাড়া কিছু নয়।

    প্রকৃত সমস্যা থেকে দূরে

    বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, “আইনশৃঙ্খলা এবং শাসনব্যবস্থার দায়িত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট দেশের সরকারের। যদি কেউ বলে বাইরের শক্তি এই সমস্যার জন্য দায়ী, তাহলে সেটা আসলে প্রকৃত সমস্যার দিক থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা। এই ধরনের বিবৃতি দায়িত্ব এড়ানোর জন্য, সমস্যার সমাধান নয়।” সম্প্রতি ইউনুস নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নার সঙ্গে এক বৈঠকে ভারতকে “বাংলাদেশ ধ্বংসে সচেষ্ট” বলে অভিযোগ করেন। তিনি বলেন, “আমরা গভীর সঙ্কটে রয়েছি। ভারত এই পরিবর্তন মেনে নিতে পারছে না। যদি সুযোগ পায়, একদিনেই আমাদের ধ্বংস করে দেবে।”

    বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা চরমে

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মতে, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার পর “একটি নতুন যুদ্ধ পরিস্থিতি” তৈরি হয়েছে। তিনি বলেন, “আমাদের অগ্রগতি থামানো, দেশকে পতনের মুখে ঠেলে দেওয়া, এবং আবারও পরাধীনতার দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে।” এর তীব্র প্রতিবাদ করে রনধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করা দরকার, যাতে জনগণের মতামত প্রতিফলিত হয়। তা না করে বাংলাদেশের (India Bangladesh Relation) অন্তর্বর্তী সরকার পুরো বিষয়টি এড়িয়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ চরমে পৌঁছাচ্ছে।” ইউনুস জানিয়েছেন, আগামী ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে বিএনপি, দেশের সবচেয়ে প্রভাবশালী বিরোধী দল, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছে। এর মধ্যে ভারতের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • Colombia Support India: অপারেশন সিঁদুর নিয়ে ভারতকে সমর্থন! পাকিস্তানিদের জন্য সমবেদনার বিবৃতি প্রত্যাহার করল কলম্বিয়া

    Colombia Support India: অপারেশন সিঁদুর নিয়ে ভারতকে সমর্থন! পাকিস্তানিদের জন্য সমবেদনার বিবৃতি প্রত্যাহার করল কলম্বিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ আমেরিকায় বিরাট কূটনৈতিক জয় ভারতের। ‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) নিহত পাকিস্তানিদের জন্য সমবেদনা জানিয়েছিল কলম্বিয়া সরকার (Colombia Support India)। ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল সেই দেশে গিয়ে কলম্বিয়ার বিবৃতি নিয়ে হতাশা প্রকাশ করে। অবশেষে সেই বিতর্কিত বিবৃতি প্রত্যাহার করল কলম্বিয়া। এমনটাই দাবি সে দেশে ভারতীয় প্রতিনিধিদলের নেতা শশী থারুরের (Shashi Tharoor)। তাঁর পাশে দাঁড়িয়ে কলম্বিয়ার বিদেশমন্ত্রী নতুন বিবৃতিও প্রকাশ করেছেন।

    পরিস্থিতি বুঝতে পেরেছে কলম্বিয়া

    কলম্বিয়ার (Colombia Support India) বিদেশমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাঁরা পরিস্থিতি বুঝতে পেরেছেন। কাশ্মীরে কী ঘটেছিল, তা-ও বিশদে জানতে পেরেছেন। কলম্বিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় ভারতীয় প্রতিনিধিদলের। সেখানে ছিলেন কলম্বিয়ার বিদেশ বিষয়ক উপমন্ত্রী রোসা ইয়োলান্দা ভিলাভিসেন্সিয়ো। সমাজমাধ্যমে শশী থারুর লিখেছেন, ‘‘কলম্বিয়ার মন্ত্রী রোসা এবং তাঁর সিনিয়র সহকর্মীদের সঙ্গে একটি দুর্দান্ত বৈঠক হয়েছে। সাম্প্রতিক ঘটনায় ভারতের অবস্থান ওঁদের জানিয়েছি। পাকিস্তানিদের জন্য ‘আন্তরিক সমবেদনা’ প্রকাশ করে ওঁরা যে বিবৃতি দিয়েছিলেন, তাতে আমরা হতাশ, ওঁদের বলেছি। মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে, ওই বিবৃতি প্রত্যাহার করা হয়েছে। আমাদের অবস্থান ওঁরা বুঝেছেন এবং সমর্থন করেছেন।’’

    শশী থারুরের ক্ষোভ

    আসলে অপারেশন সিঁদুর নিয়ে ভারতের পাশে দাঁড়ায়নি কলম্বিয়া। উলটে পাকপন্থী বিবৃতি দেয় বোগাতা। ভারতীয় সেনার অভিযানে নিহত পাক নাগরিকদের পরিবারকে শোক জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছিল দেশটি। পাকিস্তানের মাটিতে ভারতের সামরিক হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তোলে দক্ষিণ আমেরিকার ওই দেশ। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান বোঝাতে কলম্বিয়ায় পৌছেই এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে শশী থারুরের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধি দল। কলম্বিয়া সরকারের আচরণে তাঁরা যে হতাশ, সে কথা সে দেশের মাটিতে দাঁড়িয়ে মুখের উপরেই বলে দেন থারুররা।

    সন্ত্রাসবাদ এবং তার প্রতিরোধকারীরা এক নয়

    সন্ত্রাস দমনে ভারতের(Colombia Support India) ভূমিকায় পাশে দাঁড়িয়েছে বিশ্বের একাধিক প্রথম সারির দেশ। আমেরিকা থেকে ফ্রান্স, জাপান থেকে ইন্দোনেশিয়া, একের পর এক দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার প্রমাণ পেশ করছেন ভারতের সংসদীয় দলের প্রতিনিধিরা। এর মাঝে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক। সেই তালিকায় ছিল কলম্বিয়াও। পাকিস্তানে নিহতদের প্রতি কলম্বিয়া সমবেদনা জানানোয় নিন্দা প্রকাশ করে শুক্রবার সে দেশের রাজধানী বোগাতায় সাংবাদিকদের থারুর বলেন, “কলম্বিয়া সরকারের প্রতিক্রিয়ায় আমরা হতাশ হয়েছি। তাঁরা ভারতের আক্রমণে নিহত পাকিস্তানিদের জন্য আন্তরিক সমবেদনা জানালেন। সন্ত্রাসবাদের বলি হয়েছেন যাঁরা, তাদের জন্য নয়! আমরা কলম্বিয়ার বন্ধুদের বলতে চাই, সন্ত্রাসবাদ এবং তার প্রতিরোধকারীদের কোনওভাবেই এক করে দেওয়া যায় না। কেউ আক্রমণ করে, কেউ রক্ষা করে, এদের মধ্যে কোনও সমতা নেই। আমরা আমাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি মাত্র। যদি কোথাও কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তার মীমাংসার জন্য আমরা আছি।”

    একাধিক জঙ্গি হামলা সহ্য করেছে ভারত

    এর পরেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বিস্তারিত বিবরণ এবং পরবর্তীকালে পাকমদতপুষ্ট জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার বিস্তারিত বিবরণ দেন থারুর। সংসদীয় প্রতিনিধিদল জানায়, নয়াদিল্লির কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে, ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার পিছনে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা জড়িত ছিল। থারুরের সংযোজন, ‘আমরা কেবল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি। পরিস্থিতি সম্পর্কে কলম্বিয়ার সঙ্গে কিছু বিস্তারিত কথা বলতে পেরে আমরা খুব খুশি। ঠিক যেমন কলম্বিয়া অনেক সন্ত্রাসবাদী হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ভারতেও একাধিক জঙ্গি হামলা হয়েছে। আমরা বিগত প্রায় চার দশক ধরে অনেক জঙ্গি হামলা সহ্য করেছি।’

    ভারতের পাশে কলম্বিয়া

    থারুরের নেতৃত্বে প্রতিনিধি দলটি পানামা এবং গুয়েনা সফরের পর বৃহস্পতিবার কলম্বিয়ায় পৌঁছয়। থারুরদের প্রতিবাদের পর কূটনৈতিক স্তরেও দুদেশের মধ্যে আলোচনা হয়। এর পর কলম্বিয়ার (Colombia Support India) চেম্বার অফ রিপ্রেজেন্টেটিভ্‌সের সেকেন্ড কমিশনের (ভারতের বিদেশ বিষয়ক কমিটির সমান) প্রেসিডেন্ট আলেহান্দ্রো তোরো এবং চেম্বার অফ রিপ্রেজ়েন্টেটিভ্‌সের প্রেসিডেন্ট (ভারতের লোকসভার স্পিকারের সমান) জেমি রল সালামান্‌কার সঙ্গেও পৃথক বৈঠক করেন ভারতীয় প্রতিনিধিরা। থারুর জানিয়েছেন, কলম্বিয়ার এই আধিকারিকেরাও ভারতের সার্বভৌমত্ব এবং আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন। থারুরের পাশে দাঁড়িয়ে এর পর কলম্বিয়ার বিদেশ বিষয়ক উপমন্ত্রী বলেন, ‘‘কী ঘটেছিল, আমরা তার ব্যাখ্যা পেয়েছি। কাশ্মীরে কী ঘটেছিল সেই সম্পর্কে এখন আমাদের কাছে বিস্তারিত তথ্য রয়েছে। আমরা আলোচনা চালিয়ে যাব।’’ সূত্রের দাবি, দ্রুতই ভারতের পক্ষে জোরাল বিবৃতি দেবে দক্ষিণ আমেরিকার দেশটি। ওই প্রতিনিধি দলের সদস্য তথা বিজেপি নেতা তরণজিৎ সিং সান্ধুও জানিয়েছেন, ভারতীয় প্রতিনিধিদলের চাপে অবস্থান বদলাতে বাধ্য হয়েছে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার এই দেশটির অবস্থান বা মতামত গুরুত্বপূর্ণ, কারণ, শীঘ্রই তারা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য হতে চলেছে। পুরো বিষয়টিকে ভারতের বড় কূটনৈতিক জয় হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল।

     

     

     

     

     

  • Daily Horoscope 31 May 2025: চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 31 May 2025: চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে।

    ২) কাজের জায়গায় কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) একাধিক পথে আয় বাড়তে পারে।

    ২) ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।

    ৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।

    মিথুন

    ১) আগুন থেকে বিপদের আশঙ্কা।

    ২) সংসারের জন্য অনেক করেও বদনাম হবে।

    ৩) বাণীতে সংযম জরুরি।

    কর্কট

    ১) ব্যবসায় বাড়তি লাভ হতে পারে।

    ২) প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।

    ৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

    সিংহ

    ১) ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে।

    ২) নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে।

    ৩) প্রতিকূল কাটবে দিনটি।

    কন্যা

    ১) বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে।

    ২) প্রেমে বিবাদ বাধতে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    তুলা

    ১) ব্যবসায় চাপ বাড়লেও আয় বৃদ্ধি পাবে।

    ২) বুদ্ধির দোষে কোনও কাজ পণ্ড হতে পারে।

    ৩) দিনটি মোটামুটি কাটবে।

    বৃশ্চিক

    ১) কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে।

    ২) ব্যবসায় নিজের বুদ্ধিতেই আয় বাড়বে।

    ৩) আশাপূরণ।

    ধনু

    ১) চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন।

    ২) ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাধতে পারে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    মকর

    ১) দাম্পত্য সম্পর্কে উন্নতির সময়।

    ২) ব্যবসায় বিবাদ থেকে দূরে থাকুন।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    কুম্ভ

    ১) বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে।

    ২) কর্মস্থানে সম্মানহানির সম্ভাবনা।

    ৩) আশা পূরণ।

    মীন

    ১) খেলাধুলায় নাম করার ভাল সুযোগ হাতছাড়া হতে পারে।

    ২) পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Digipin: আসছে ডিজিপিন! আধার ও ইউপিআই-এর পর প্রধানমন্ত্রী মোদির পরবর্তী ডিজিটাল বিপ্লব

    Digipin: আসছে ডিজিপিন! আধার ও ইউপিআই-এর পর প্রধানমন্ত্রী মোদির পরবর্তী ডিজিটাল বিপ্লব

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন এক যুগে প্রবেশ করতে চলেছে ভারতের ডিজিটাল পরিকাঠামো। আধার ও ইউপিআই-এর সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার চালু করতে চলেছে দেশের এক অন্যতম বৃহৎ ডিজিটাল গভর্নেন্স উদ্যোগ — ডিজিপিন বা ডিজিটাল পোস্টাল ইন্ডেক্স নম্বর (Digital Postal Index Number)। এটি দেশের প্রতিটি বাড়ি, দোকান, অফিস এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও একটি ইউনিক ডিজিটাল ঠিকানা দেবে। এই প্রকল্পের নেতৃত্বে রয়েছে ডাক বিভাগ, আর গোটা প্রক্রিয়াটি সরাসরি প্রধানমন্ত্রীর দফতরের তত্ত্বাবধানে চলছে। লক্ষ্য একটাই — ভারতের অগোছালো ও অপরিকল্পিত ঠিকানা ব্যবস্থাকে একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও সঠিক ডিজিটাল কাঠামোয় রূপান্তর করা।

    ডিজিপিন কী এবং কেন তা গুরুত্বপূর্ণ?

    ডিজিপিন একটি ১০-অক্ষরের আলফানিউমেরিক কোড, যা উপগ্রহ চিত্রভিত্তিক অবস্থানের মাধ্যমে একটি সুনির্দিষ্ট কাঠামো — যেমন বাড়ি, দোকান, সরকারি অফিস ইত্যাদি — চিহ্নিত করবে। এটি প্রচলিত পিনকোডের মতো নয়, যেখানে একটি এলাকা জুড়ে একই পিনকোড ব্যবহৃত হয়। বরং, এটি প্রতিটি স্থাপনার নিজস্ব ডিজিটাল ঠিকানা হিসেবে কাজ করবে। এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ ভারতও ডিজিটাল ব্যবস্থার মূল স্রোতে আসবে। যেসব এলাকা আগে ঠিকানা না থাকার কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতো — যেমন জঙ্গলমহল, পাহাড়ি এলাকা, বা বস্তি অঞ্চল — সেখানেও পৌঁছবে সরকারি পরিষেবা, জরুরি উদ্ধার, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি।

    গোপনীয়তা ও আইনি সুরক্ষা

    ডিজিপিন হবে ব্যক্তি সম্মতিভিত্তিক ব্যবস্থা। কোনো ব্যক্তি তাঁর ডিজিটাল ঠিকানা কেবল তখনই শেয়ার করবেন, যখন তিনি নিজে সম্মতি দেবেন। এই দৃষ্টিভঙ্গি বর্তমানে প্রচলিত ঠিকানা ব্যবস্থার থেকে সম্পূর্ণ আলাদা, যেখানে ই-কমার্স ও ডেলিভারি কোম্পানিগুলি নির্বিচারে ঠিকানা সংগ্রহ ও বিক্রি করে থাকে। ডিজিপিন চালুর ফলে এই অনিয়ন্ত্রিত ঠিকানা ব্যবহারের প্রথার উপরে কড়া নিয়ন্ত্রণ আসবে। একইসঙ্গে ভুয়ো ঠিকানা ব্যবহার করে অপরাধ, দুর্নীতি কিংবা সীমান্তে অনুপ্রবেশের মতো ঘটনা রুখতেও সাহায্য করবে এটি।

    অর্থনৈতিক সাশ্রয়

    সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতের বর্তমান অপর্যাপ্ত ঠিকানা ব্যবস্থার কারণে প্রতি বছর ১০–১৪ বিলিয়ন ডলার ক্ষতি হয় — যা দেশের জিডিপির প্রায় ০.৫ শতাংশ। ডিজিপিন চালুর ফলে পরিষেবা প্রদান, পণ্য ডেলিভারি, সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও জরুরি সেবায় অভূতপূর্ব গতি আসবে। ডাক বিভাগ ইতিমধ্যে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করছে। এ নিয়ে গঠিত হবে একটি বিশেষ ডিজিটাল অ্যাড্রেস বা ডিপি অথরিটি, যা পুরো ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণ করবে। এ নিয়ে আগামী শীতকালীন অধিবেশনে সংসদে আইন পেশ করা হতে পারে। যেভাবে আধার ভারতবাসীকে একটি আনুষ্ঠানিক পরিচয় দিয়েছে, এবং ইউপিআই ডিজিটাল অর্থনীতির সঙ্গে সংযুক্ত করেছে — ঠিক সেইভাবে ডিজিপিন ভারতের প্রতিটি বাড়িকে ডিজিটাল জাতির অংশ করে তুলবে। এই উদ্যোগ কেবল প্রযুক্তি নয়, বরং অধিকার, অন্তর্ভুক্তি ও সমান সুযোগ নিশ্চিত করার এক সাহসী পদক্ষেপ।

  • India Pakistan Relation: ‘জঙ্গিদের হস্তান্তর করুন, পিওকে খালি করে দিন’ শরিফের প্রস্তাবের জবাবে ভারতের স্পষ্ট বার্তা

    India Pakistan Relation: ‘জঙ্গিদের হস্তান্তর করুন, পিওকে খালি করে দিন’ শরিফের প্রস্তাবের জবাবে ভারতের স্পষ্ট বার্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান (India Pakistan Relation) আলোচনা নিয়ে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রস্তাবকে ফিরিয়ে দিল নয়াদিল্লি। সাউথ ব্লক ফের স্পষ্ট জানিয়ে দিল, ‘সন্ত্রাসবাদ ও আলোচনা কখনওই এক সঙ্গে চলতে পারে না। এই বৈঠক প্রসঙ্গে ভারতের অবস্থান একেবারে স্পষ্ট। কয়েক বছর আগে পাকিস্তানের হাতে যে দাগী সন্ত্রাসবাদীগুলির তালিকা তুলে দেওয়া হয়েছিল, তাদের আমাদের হাতে তুলে দিক। তবেই আলোচনা হতে পারে।’ বিদেশমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ‘যদি বৈঠকে জম্মু ও কাশ্মীর নিয়ে আলোচনা করতে হয়, তবে তার আগে আমাদের পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দিক।’

    শরিফের প্রস্তাব নাকচ করল নয়া দিল্লি

    পাক প্রধানমন্ত্রী (India Pakistan Relation) শেহবাজ শরিফ সম্প্রতি ইরান সফরের সময় বলেন, “দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমরা ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত।” শরিফ বলেন, “জল নিরাপত্তা এবং কাশ্মীর সহ দীর্ঘদিনের ইস্যুগুলি নিয়ে আলোচনার জন্য পাকিস্তান ভারতের সঙ্গে কথা বলতে প্রস্তুত।” আন্তর্জাতিক মহলের দাবি, মূলত ইরানের রাষ্ট্রপতির চাপেই এই বুলি বলতে বাধ্য হয়েছে শরিফ। এর পরেই ভারতের বিদেশমন্ত্রকের (MEA) মুখপাত্র রনধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান, “সন্ত্রাস এবং আলোচনা একসাথে চলতে পারে না—এ বিষয়ে ভারতের অবস্থান সবসময় স্পষ্ট ও স্থির। আমরা আবারও বলছি, পাকিস্তানকে সেই সন্ত্রাসীদের আমাদের হাতে তুলে দিতে হবে, যাদের তালিকা আমরা বহু বছর আগে তাদের কাছে হস্তান্তর করেছি।” তিনি আরও জানান, “জম্মু-কাশ্মীর নিয়ে কোনো আলোচনা হতে পারে শুধুমাত্র সেই প্রক্রিয়া এবং সময়রেখা নিয়ে—যার মাধ্যমে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীর খালি করবে।”

    ভারতের কড়া জবাব

    জয়সওয়াল আরও বলেন, “সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত থাকবে, যতক্ষণ না পাকিস্তান দৃঢ়ভাবে ও বিশ্বাসযোগ্যভাবে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসে সমর্থন বন্ধ করে।” তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা উদ্ধৃত করে বলেন, “সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারে না, সন্ত্রাস ও বাণিজ্য একসাথে চলতে পারে না, জল ও রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না।” ভারতের কড়া জবাব স্পষ্ট করে দিল, কোনো আলোচনা হতে হলে প্রথমে পাকিস্তানকে কার্যকর পদক্ষেপ করতে হবে।

    পাকিস্তান-বাংলাদেশকে একযোগে আক্রমণ

    বৃহস্পতিবার পাকিস্তান-বাংলাদেশকে একযোগে আক্রমণ করে নয়াদিল্লি। প্রতিদিনের মতোই এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানেই দুই দেশকে এক সুতোয় টেনে আক্রমণ করেন তিনি। প্রথমেই ফিরিয়ে দেন শরিফের প্রস্তাব। তারপরেই নস্য়াৎ করেন ইউনূসের অযৌক্তিক দাবিকে। উল্লেখ্য, পাকিস্তানের (India Pakistan Relation) পাশাপাশি বাংলাদেশের দিকেও তোপ দেগেছে বিদেশমন্ত্রক। এদিন মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের বিরুদ্ধে ইউনূসের তোলা অভিযোগগুলি নস্যাৎ করে বলেন, ‘বাংলাদেশে আইন-শৃঙ্খলা ও শাসন সংক্রান্ত সমস্যার দায় শুধুমাত্র সেই দেশের সরকারের উপরেই বর্তায়। যদি কেউ বলে যে বহিরাগতের কারণে বা অন্য কেউ এই অস্থিরতা তৈরি করছে। তা হলে বলব, আসলে তারা মানুষের নজর ঘোরানোর চেষ্টা চালাচ্ছে।’ ওয়াকিবহাল মহল বলছে, পাকিস্তান ঠিক যেমন নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দায় ভারতের দিকে ঠেলে দেয়। একই পথ অবলম্বন করেছে বাংলাদেশও। এবার সেই কৌশলকেই ভাঙল নয়াদিল্লি।

  • Operation Shield: শনিতে ফের মক ড্রিল! পাকিস্তান লাগোয়া ছয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হবে ‘অপারেশন শিল্ড’

    Operation Shield: শনিতে ফের মক ড্রিল! পাকিস্তান লাগোয়া ছয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হবে ‘অপারেশন শিল্ড’

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাক যুদ্ধবিরতি (India-Pak Ceasefire) সত্ত্বেও পাকিস্তান লাগোয়া রাজ্যগুলিতে হামলার হুমকি রয়েই গিয়েছে। যে কারণে বাছাই করা কিছু এলাকায় যুদ্ধপরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি বৃদ্ধি এবং সেই এলাকাগুলির বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে মহড়া পরিচালনা করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। ৩১ মে সন্ধ্যায় গুজরাট (Gujarat), পাঞ্জাব (Punjab), রাজস্থান (Rajasthan), জম্মু ও কাশ্মীর (Jammu Kashmir), হরিয়ানা এবং চণ্ডীগড়ে যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলায় ‘অপারেশন শিল্ড’ (Operation Shield) মক ড্রিল (Mock Drill) হবে বলে জানা গিয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর তরফে জানা গিয়েছে, পাকিস্তান সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে এখন প্রতি মাসেই এমন মহড়া চলবে। সেই সময় প্রশাসন যা যা নির্দেশ দেবে, তাই মেনে চলতে হবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

    কেন ‘অপারেশন শিল্ড’?

    মে মাসের শুরুতেও ভারতের বিভিন্ন জায়গায় এই ধরনের মক ড্রিল হয়েছিল। ৭ থেকে ১০ মে, চার দিনব্যাপী ভারত-পাক সংঘর্ষে পাকিস্তানি রেঞ্জার্সদের নাগাড়ে গোলাগুলিতে ব্যাপক ক্ষতি হয় বেশ কয়েকটি গ্রামের। বহু ভারতীয় নাগরিকের প্রাণও গিয়েছে বলে জানায় ভারতীয় সেনা। পরবর্তীতে যাতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এমন ঘটনা না ঘটে তাই এই ‘অপারেশন শিল্ড’ (Operation Shield) মহড়া শুরু করেছে ভারত। সূত্রের খবর, এই মহড়ার প্রাথমিক উদ্দেশ্য আকাশপথে হামলার সময়ে কন্ট্রোল রুম এবং সতর্কতা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা। এ ছাড়াও বিপর্যয় মোকাবিলায় স্বেচ্ছাসেবী পরিষেবা, অসামরিক প্রতিরক্ষা পরিষেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, উদ্ধার কাজ পরিচালনা এবং বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশ কতটা প্রস্তুত তারই মূল্যায়ন করা হবে।

    কী এই ‘অপারেশন শিল্ড’?

    ‘অপারেশন শিল্ড’ (Operation Shield) হল ভারতের সিভিল ডিফেন্স প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শত্রুপক্ষের বিমান হামলা, ড্রোন অনুপ্রবেশ, ক্ষেপণাস্ত্র আক্রমণ, এবং নাগরিকদের জরুরি স্থানান্তর ও সতর্কতা ব্যবস্থার মতো বিভিন্ন পরিস্থিতিতে প্রতিক্রিয়ার ক্ষমতা পরখ করার লক্ষ্যে গৃহীত হয়েছে। একজন উচ্চপদস্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তা বলেন, “এই মহড়ার লক্ষ্য হল সীমান্তবর্তী এলাকাগুলোতে আমাদের নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত, তা যাচাই করা। এই অঞ্চলগুলো দেশের প্রতিরক্ষায় ‘বাফার জোন’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” প্রতিটি জেলায় জেলা প্রশাসন, রাজ্য পুলিশ এবং সিভিল ডিফেন্স ইউনিট যৌথভাবে এই মহড়া পরিচালনা করবে।

    কেন সীমান্ত রাজ্যগুলোতে জোর?

    সীমান্তবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে এই মহড়া সীমাবদ্ধ রাখার পেছনে সরকারের মূল যুক্তি হলো, এই এলাকাগুলোই সম্ভাব্য সংঘাতের প্রথম ধাক্কা সামলাবে। একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, “এই রাজ্য ও অঞ্চলগুলো দেশের প্রতিরক্ষার প্রথম স্তর। তাই এখানকার নাগরিক ও প্রশাসনের প্রস্তুতি নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার।” স্বরাষ্ট্র মন্ত্রক সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দিয়েছে যাতে তারা সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের সক্রিয় করে এবং জরুরি পরিষেবার সঙ্গে সমন্বয় রক্ষা করে। অগ্নি নির্বাপন বাহিনী, চিকিৎসা দল এবং পুলিশ বাহিনী এই মহড়ায় অংশগ্রহণ করবে। প্রশাসন সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন মহড়ার সময় সরকারকে সহযোগিতা করে এবং সব ধরনের সরকারি নির্দেশ মেনে চলে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, “এটি একটি আগাম সতর্কতামূলক ব্যবস্থা, যার মাধ্যমে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হয়েছে।”

    মক ড্রিলের উদ্দেশ্য কী?

    মক ড্রিল হলো একটি সিমুলেটেড প্রশিক্ষণ, যার লক্ষ্য সিভিলিয়ান, স্থানীয় প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবা দলগুলিকে যুদ্ধকালীন পরিস্থিতি, সন্ত্রাসী হামলা বা প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত করা। এই মহড়ার মাধ্যমে এয়ার রেইড সাইরেন, ব্ল্যাকআউট প্রোটোকল, নাগরিক স্থানান্তর, এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় পরীক্ষা করা হয়। ‘অপারেশন শিল্ড’-এর উদ্দেশ্য হলো সীমান্তবর্তী এলাকায় জরুরি প্রতিক্রিয়া ক্ষমতা বাড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, যাতে তারা শত্রুপক্ষীয় হামলা বা অন্যান্য সংকটের সময় নিজেদের রক্ষা করতে পারে। এই ধরনের মহড়া জনগণের মধ্যে আতঙ্ক প্রতিরোধ এবং সংকটকালীন পরিস্থিতিতে শান্ত ও সংগঠিত প্রতিক্রিয়া নিশ্চিত করে।

    ‘অপারেশন শিল্ড’-এর গুরুত্ব

    ‘অপারেশন শিল্ড’ (Operation Shield) ভারতের জাতীয় নিরাপত্তা এবং জরুরি প্রস্তুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পহেলগাঁও সন্ত্রাসী হামলা এবং তার পরবর্তী অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে এই মক ড্রিল সীমান্তবর্তী এলাকায় নাগরিক এবং প্রশাসনের প্রস্তুতি জোরদার করবে। এটি শুধুমাত্র প্রশাসনিক সমন্বয়ই নিশ্চিত করবে না, বরং জনসাধারণের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে যে তারা যেকোনো সংকটের জন্য প্রস্তুত। ভারত-পাকিস্তান উত্তেজনার এই সময়ে, এই ধরনের প্রস্তুতি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

  • AMCA Programme: নির্মাণে হাত মেলাচ্ছে সরকারি-বেসরকারি সংস্থা, অ্যামকার ৫টি প্রোটোটাইপ মডেলকে অনুমোদন কেন্দ্রের

    AMCA Programme: নির্মাণে হাত মেলাচ্ছে সরকারি-বেসরকারি সংস্থা, অ্যামকার ৫টি প্রোটোটাইপ মডেলকে অনুমোদন কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিন থমকে থাকার পর অবশেষে গতি পেতে চলেছে দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণের কাজ। এবার সরকারি ও বেসরকারি সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের অ্যামকা যুদ্ধবিমান (AMCA Programme) তৈরি করবে। প্রথম ধাপ হিসেবে চূড়ান্ত হয়ে গিয়েছে ভবিষ্যতের যুদ্ধবিমানের পাঁচটি প্রোটোটাইপ।

    মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ইতিহাসে একটি মাইলফলক!

    মূল উৎপাদন শুরু করার আগে, অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্র্যাফটের (অ্যামকা) ৫টি প্রোটোটাইপ উৎপাদন করবে ভারত। বৃহস্পতিবার এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি বলেন, ‘‘অ্যামকা প্রকল্পের (AMCA Programme) অধীনে পাঁচটি প্রোটোটাইপ তৈরির পরিকল্পনা রয়েছে যা পরবর্তীতে সিরিজ উৎপাদনে যাবে।’’ প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, সরকার ইতিমধ্যেই অ্যামকা-র জন্য একজিকিউটিভ বা কার্যকারী মডেল অনুমোদন করেছে। তিনি বলেন, ‘‘আপনারা জেনে খুশি হবেন যে মাত্র দুই দিন আগে, অ্যামকা প্রকল্পের আওতায় সম্পূর্ণরূপে ভারতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান (AMCA Programme) তৈরির জন্য কার্যকারী মডেল অনুমোদিত হয়েছে।’’ রাজনাথ (Rajnath Singh) যোগ করেন, ‘‘এই সিদ্ধান্তকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা উচিত। কারণ প্রথম বার, দেশের একটি মেগা প্রতিরক্ষা প্রকল্পে সরকারি এবং বেসরকারি সংস্থাকে হাতে হাত মিলিয়ে অংশগ্রহণ করতে দেখা যাবে।’’ এখানে বলে রাখা প্রয়োজন, রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) ও একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই অ্যামকা তৈরি করছে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি। সূত্রের খবর, সব ঠিকঠাক চললে, প্রথম প্রোটোটাইপটি ২০২৮ থেকে ২০২৯ সালের মধ্যে উন্মোচিত হওয়ার কথা। আর সিরিজ উৎপাদন ২০৩২ থেকে ২০৩৩ সালের মধ্যে শুরু হওয়ার কথা।

    অন্যদের থেকে প্রযুক্তিতে অনেক এগিয়ে থাকবে অ্যামকা!

    অ্যামকা (AMCA Programme) নির্মাণে একাধিক বিষয় মাথায় রাখা হচ্ছে। সবচেয়ে বড় বিষয়, এটি হতে চলেছে স্টেলথ মাল্টিরোল কমব্যাট ফাইটার। বিভিন্ন মিশনে বিভিন্ন সম্ভাব্য ভূমিকার কথা মাথায় রেখে নির্মাণ করা হবে এই ভবিষ্যতের জেটকে। যেমন— এয়ার সুপ্রিমেসি (ডগফাইটে ওস্তাদ) থেকে শুরু করে ভূমিতে-আক্রমণ (বম্বার)। আবার শত্রু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া (সিড) থেকে শুরু করে শত্রুর যোগাযোগ ব্যবস্থাকে তছনছ করা (ইলেকট্রনিক যুদ্ধকৌশল)— এক হাতে সব সামলাতে পারবে অ্যামকা (AMCA Programme)। অর্থাৎ, এক কথায় সর্বগুণস্পন্ন হতে চলেছে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যা অন্য দেশের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় কয়েক কদম এগিয়ে। এমনকি, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে তুল্যমূল্য হবে অ্যামকা। যে কারণে, অ্যামকার নকশায় একাধিক সর্বাধুনিক প্রযুক্তি ও বদল আনা হয়েছে। যেমন— টুইন-টেইল লেআউটের মাধ্যমে স্টেলথ রেডার, প্ল্যাটফর্ম এজ অ্যালাইনমেন্ট অ্যান্ড সেরেশন, বডি কনফর্মাল অ্যান্টেনা অ্যান্ড লো ইন্টারসেপ্ট রেডার, ডাইভার্টারলেস সুপারসনিক ইনলেট (DSI) সার্পেন্টাইন ডাক্ট যা ইঞ্জিন ফ্যান ব্লেডকে আড়াল করবে, ইন্টার্নাল ওয়েপন্স বে, এবং এয়ারফ্রেমে কম্পোজিটের (কার্বনের যৌগ দিয়ে তৈরি) ব্যাপক ব্যবহার।

  • Shehbaz Sharif: বুঝে ওঠার আগেই ভারতের ব্রহ্মোসে বিপর্যস্ত হয়ে যায় পাক ঘাঁটিগুলি, অবশেষে স্বীকারোক্তি শেহবাজের

    Shehbaz Sharif: বুঝে ওঠার আগেই ভারতের ব্রহ্মোসে বিপর্যস্ত হয়ে যায় পাক ঘাঁটিগুলি, অবশেষে স্বীকারোক্তি শেহবাজের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের ব্রহ্মোস মিসাইলে বিপর্যস্ত হয়েছিল পাক বায়ুসেনা ঘাঁটি। যার মধ্যে ছিল রাওয়ালপিন্ডি বিমানবন্দর। নিজে মুখেই এবার একথা স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। আজারবাইজানে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে শরিফ বলেন, ‘‘আসিম মুনিরের নেতৃত্বে সেনাবাহিনী ১০ মে ফজরের নামাজের পর ভারতে আক্রমণের পরিকল্পনা করেছিল। তবে, ভোরের আগেই পাকিস্তানের বিভিন্ন প্রদেশে দূরপাল্লার সুপারসনিক ব্রহ্মোস ক্রুজ মিসাইল (India-Pakistan Conflict)  বর্ষণ করা হয়েছিল। ভোরে আক্রমণের কথা মুনির আমাকে জানিয়েছিলেন।’’

    শেহবাজের ব্রহ্মোস স্বীকারোক্তি

    পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত হিসাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ কোন কোন অস্ত্র ব্যবহার হয়েছিল, তা নিয়ে জল্পনা রয়েছে এখনও। জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতীয় সেনা সরাসরি এ বিষয়ে কিছু জানায়নি। তবে উত্তররপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই দাবি করেছিলেন, রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত ব্রহ্মোস ব্যবহার করে পাক সামরিক ঠিকানায় আঘাত হেনেছিল ভারতীয় সেনা। তবে ব্রহ্মসের নাম না করলেও ১০ জুন সকালে পাক সেনা জানিয়েছিল, সে দেশের রাজধানী রাওয়ালপিন্ডি এবং পাঞ্জাব প্রদেশে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবার ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতপর্বে সরাসরি পাকিস্তানের পক্ষ নেওয়া দেশ আজরবাইজানে গিয়ে শেহবাজ বলেন, ‘‘আমাদের বিমানঘাঁটি নিশানা করে প্রায় ১৫টি ব্রহ্মস ছুড়েছিল ভারত। আমরা প্রস্তুত ছিলাম না। পাকিস্তানের বহু প্রদেশেই আক্রমণ করে। যার মধ্যে ছিল রাওয়ালপিন্ডি বিমান বন্দরও।’’

    নূর খানে আঘাত হেনেছে ব্রহ্মোস 

    সামরিক কৌশলগত দৃষ্টিতে তিনটি অবস্থান ‘অতি গুরুত্বপূর্ণ’ বলে জানিয়েছিলেন পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি। এ প্রসঙ্গে রাওয়ালপিন্ডির নূর খান, শোরকোটের রফিকি এবং চাকওয়ালের মুরিদ বিমানঘাঁটির নাম করেছিলেন তিনি। কিন্তু সেই সঙ্গে তাঁর দাবি ছিল, হামলায় পাক বিমানবহরের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যদিও ১৫ মে পাক বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মাসুদ আখতার জানিয়েছিলেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ মে গভীর রাতে ইসলামাবাদের ভালোরী বিমানঘাঁটিতে পাকিস্তানের একটি ‘এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ (অ্যাওয়াক্স) সম্বলিত বিমান ধ্বংস হয়ে গিয়েছে। শেহবাজ (Shehbaz Sharif) অবশ্য সুনির্দিষ্ট ভাবে কোনও বিমানঘাঁটির নাম করেননি। তবে ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী সংঘাতপর্বের সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির একাংশ জানিয়েছিল, পাক বায়ুসেনার রসদ সরবরাহের প্রাণকেন্দ্র নূর খানে আঘাত হেনেছে ব্রহ্মোস।

    ভারতের প্রত্যাঘাতে সিঁটিয়ে যায় পাকিস্তান

    পাকিস্তান তার আগেই হামলার মতলব কষেছিল। কিন্তু তাদের হতভম্ব করে আগেই হামলা চালিয়ে পাকিস্তানের সব রণকৌশল ব্যর্থ করে দিয়েছিল নয়াদিল্লি। ভারতের প্রত্যাঘাতে সিঁটিয়ে গিয়েছিল পাকিস্তান। অপারেশন সিঁদুরের পরই সংঘর্ষবিরতির জন্য দিল্লিকে ফোন করে ইসলামাবাদ। কিন্তু পাকিস্তানের এই প্রস্তাব যথেষ্ট সন্দেহজনক ছিল। কারণ, ততক্ষণে পাক সেনা নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ শুরু করে দিয়েছিল। যদিও এরপর সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুই দেশ। সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। সেই সময়ই হটলাইনে কথা হয়েছিল দুই দেশের ডিজিএমওর। আপাতত সংঘর্ষবিরতি চলছে।

    পাকিস্তান ভাবার আগেই পদক্ষেপ ভারতের

    কেউ কিছু বুঝে ওঠার আগেই ভারত আঘাত হানে বলে দাবি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। তাঁর দাবি, দেশের সামরিক ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে ভারত। ছোড়া হয় ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র। রাওয়ালপিণ্ডি বিমানবন্দরেও ভারতের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বলে দাবি করেছেন তিনি। ভারতের দেখাদেখি সংঘাত পর্ব নিয়ে এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে দরবার করছে পাকিস্তানও। নিজে আজেরবাইজান পৌঁছে গিয়েছেন শেহবাজ। সেখানে সহযোগী দেশগুলির সামনে বক্তৃতা করেন তিনি। জানান, সকালের নমাজ শেষ হলে ১০ মে ভারতের (India-Pakistan Conflict) উপর আঘাত হানার পরিকল্পনা ছিল আসিম মুনির নেতৃত্বাধীন পাক সেনার। কিন্তু তার আগে, ৯-১০ মে ভোর-রাতে ভারতের তরফ থেকে আঘাত নেমে আসে। পাক সেনা প্রতিক্রিয়ার সময় পায়নি বলেও স্বীকার করে নেন শেহবাজ। জানান, বুঝে ওঠার আগেই বিপর্যয় ঘটে যায়।

    কেন ব্রহ্মোস-হামলা

    প্রকৃতপক্ষে পাকিস্তানের (India-Pakistan Conflict) ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারত যে ১১টি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ করেছিল, তার মধ্যে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি ছিল। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতর থেকে ঢিল ছোড়া দূরে অবস্থিত এই বিমানঘাঁটিতে লকহিড সি-১৩০ হারকিউলিস এবং ইলিউশিন ইল-৭৮ রিফুয়েলারের মতো সামরিক বিমান ছিল। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে কমপক্ষে দুটি সামরিক বিমানের ক্ষতির ইঙ্গিত পাওয়া গিয়েছে। নূর খান ছাড়াও ভারত রফিকি, মুরিদ, রহিম ইয়ার খান, সুক্কুর এবং চুনিয়ানে পাকিস্তানি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। স্কার্দু, ভোলারি, জাকোবাবাদ এবং সারগোধার বিমান ঘাঁটিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। সূত্রের খবর, পাকিস্তানের বিমান ঘাঁটিতে নির্ভুল আঘাত হানার জন্য সুখোই ৩০ এম কেআই জেট থেকে প্রায় ১৫টি ব্রহ্মোস মিসাইল ছোড়ে ভারত।

LinkedIn
Share