Tag: Madhyom

Madhyom

  • National Sports Day 2025: এক ঘণ্টা খেলার মাঠে! জাতীয় ক্রীড়া দিবস উদযাপনে তিন দিনের বিশেষ কর্মসূচি

    National Sports Day 2025: এক ঘণ্টা খেলার মাঠে! জাতীয় ক্রীড়া দিবস উদযাপনে তিন দিনের বিশেষ কর্মসূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের ভাষণে জাতীয় ক্রীড়ানীতি ২০২৫ (National Sports Day 2025) নিয়ে দেশবাসীকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের মতো প্রতিযোগিতাগুলির মাধ্যমে সারা দেশ থেকে ক্রীড়াবিদদের তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মতে, একসময় বলা হত, খেলার ফলে পড়া থেকে মন সরে যায়। কিন্তু এখন শিক্ষার পাশাপাশি খেলায় সাফল্যকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মোদি সরকারের নীতি মেনেই জাতীয় ক্রীড়া দিবস (NSD) ২০২৫ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে।

    এক ঘণ্টা, খেলার মাঠে

    প্রতি বছর ২৯ অগাস্ট হকির যাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। ২০১৯ সালে ফিট ইন্ডিয়া মুভমেন্টের সূচনা হয় এই দিনেই। এই আন্দোলনের মূল বার্তা — প্রতিদিন অন্তত ৬০ মিনিট শারীরিক কার্যকলাপে অংশ নেওয়া। এই বছর জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে তিন দিনের ক্রীড়া ও ফিটনেস প্রোগ্রামের কথা ভাবা হয়েছে। ২৯ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত ‘এক ঘণ্টা, খেলের মাঠে’ (Ek Ghanta, Khel ke Maidan Main) থিমের অধীনে দেশজুড়ে এই উদ্যোগ পরিচালনা করবে ফিট ইন্ডিয়া মিশন। যুব বিষয়ক ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্যের আহ্বানে সাড়া দিয়ে এই বছরের জাতীয় ক্রীড়া দিবসকে একটি প্রকৃত জন আন্দোলন-এ রূপ দিতে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রস্তুতি শুরু করেছে। রাজস্থান, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও পণ্ডিচেরি, চণ্ডীগড় এবং দিল্লি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রস্তুতির নির্দেশ দিয়েছে।

    তিন দিনের অনুষ্ঠান

    প্রথম দিন (২৯ অগাস্ট): মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা, ফিট ইন্ডিয়া শপথ, এক ঘণ্টা খেলার মাঠে সক্রিয় অংশগ্রহণ

    দ্বিতীয় দিন (৩০ অগাস্ট): ক্রীড়া বিতর্ক, ফিটনেস সংলাপ, গ্রামীণ খেলা যেমন — কবাডি, খো খো, স্যাক রেস, টাগ অফ ওয়ার ইত্যাদি প্রতিযোগিতা

    তৃতীয় দিন (৩১ আগস্ট): সাইক্লিং প্রচার এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা

     ব্যাপক অংশগ্রহণ

    এই বছর জাতীয় ক্রীড়া দিবসে (National Sports Day 2025) ৩৫ কোটির বেশি শিক্ষার্থী, যুব ক্লাব, মাই ভারত, পঞ্চায়েত, কর্পোরেট, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, প্যারালিম্পিক কমিটি, খেলাধুলার জাতীয় ফেডারেশন, সাই সহ লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে অংশ নিচ্ছে। বিশিষ্ট ক্রীড়াবিদ প্রণব সূর্মা (প্যারিস প্যারালিম্পিক রৌপ্যপদকপ্রাপ্ত), সুমিত অন্তিল (ডাবল প্যারালিম্পিক পদকজয়ী), শ্রেয়সী সিং (কমনওয়েলথ পদকপ্রাপ্ত শুটার), ভাবানি দেবী (অলিম্পিক ফেন্সার), বিষ্ণু সরবণন (অলিম্পিক ও এশিয়ান গেমস পদকজয়ী সেলার) নিজ নিজ শহর বা প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। শিশুদের জন্য গ্রামীণ খেলা, তরুণদের ক্রীড়া প্রতিযোগিতা, প্রবীণদের জন্য হাঁটা, যোগাসন ও সাইক্লিং র‍্যালি—সব বয়সের জন্য কিছু না কিছু থাকছে। অভিনব বিন্দ্রা, সুনীল ছেত্রী, পি. ভি. সিন্ধু, মণিকা বাত্রা, মীরাবাঈ চানু-র মতো তারকা ক্রীড়াবিদরা সকলকে এই জনআন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

  • PM Modi: প্রশান্ত মহাসাগরে শক্তিবৃদ্ধি ভারতের, ফিজির সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর

    PM Modi: প্রশান্ত মহাসাগরে শক্তিবৃদ্ধি ভারতের, ফিজির সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে এবং শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হল ভারত ও ফিজি (India Fiji)। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রবুকার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কৃষি থেকে শুরু করে স্বাস্থ্য পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়। রবিবার তিন দিনের সফরে ভারতে পৌঁছন রাবুকা। সেখানে তিনি মোদির সঙ্গে বৈঠক করেন নিরাপত্তা সহযোগিতা, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের পরিস্থিতি, বৃহত্তর ইন্দো-প্যাসিফিক এবং অন্যান্য আঞ্চলিক বিষয় নিয়ে।

    প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক (PM Modi)

    সাম্প্রতিক বছরগুলিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার দিকে মনোযোগ দিয়েছে। এর মধ্যে ফিজির অর্থনীতি ও সেনাবাহিনী তুলনামূলকভাবে বড়। চিনের প্রভাবের মোকাবিলা করতেই ফিজির সঙ্গে সম্পর্ক পোক্ত করতে চাইছে নরেন্দ্র মোদির ভারত। রাবুকার সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, “আমরা প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। ভারতের পক্ষ থেকে ফিজির সামুদ্রিক নিরাপত্তা উন্নত করতে প্রশিক্ষণ ও সরঞ্জামে সহযোগিতা দেওয়া হবে।” তিনি বলেন, “আমরা সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষায় আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত।” রাবুকা বলেন, “উভয় দেশই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নকে এগিয়ে নিতে চায়। ভারত–ফিজির সম্পর্ক থেকে ফিজি কেবলই উপকৃত হতে পারে।” ভারতের প্রধানমন্ত্রী বলেন, “ভারত ফিজিকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলির সঙ্গে সহযোগিতার কেন্দ্র হিসেবে দেখে। আমাদের দুই দেশই মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ এবং সমৃদ্ধশালী ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পক্ষে জোরালো সওয়াল করে।” তিনি বলেন, “রাবুকার ‘শান্তির সাগর’ ধারণা অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যতমুখী একটি দৃষ্টিভঙ্গি।”

    প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে পদক্ষেপ

    দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, এ বছর ফিজি সফরে একটি ভারতীয় নৌবাহিনীর জাহাজ পাঠানো, সুভায় ভারতের মিশনে প্রতিরক্ষা অ্যাটাশের পদ সৃষ্টি করা এবং ফিজির সেনাবাহিনীকে দু’টি সমুদ্র অ্যাম্বুলেন্স উপহার দেওয়া। ফিজি-ভিত্তিক প্রতিরক্ষা অ্যাটাশে অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলির সঙ্গেও সমন্বয় সাধন করবেন। এছাড়াও ভারত ফিজিতে একটি সাইবার সুরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সাহায্য করবে। বিদেশ মন্ত্রকের (দক্ষিণ বিভাগ) সচিব নীনা মালহোত্রা জানান, দু’টি দেশের মধ্যে ইতিমধ্যেই প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি মউ স্বাক্ষরিত হয়েছে (PM Modi)। এ বিষয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে জুলাই মাসে। তিনি বলেন, “আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা মূলত ফিজির সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ওপর কেন্দ্রীভূত, যা সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে করা হচ্ছে। কিছু সরঞ্জামের অনুরোধ এসেছে, আমরা সেগুলি বিবেচনা করছি।” যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রবুকা ফিজির একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল সুরক্ষার গুরুত্বের ওপর জোর দেন এবং ভারতের কাছ থেকে নিরাপত্তা চাহিদা পূরণের জন্য সাহায্যের আশ্বাসকে স্বাগত জানান। তিনি ভারতের একটি যুদ্ধজাহাজের পরিকল্পিত বন্দর সফরকেও স্বাগত জানান, যা দুই দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করবে (India Fiji)।

    সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা জোরদার করা

    জানা গিয়েছে, দুই দেশের প্রধানই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা জোরদার করার ব্যাপারে সম্মত হন এবং এপ্রিল মাসে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত জঙ্গি হামলাকে কঠোর ভাষায় নিন্দে করেন। ওই হামলায় বেছে বেছে ২৬ জন হিন্দু পর্যটককে নৃশংসভাবে খুন করা হয়েছিল। যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, তাঁরা সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছেন এবং সন্ত্রাসবাদ বিষয়ে ডাবল স্ট্যান্ডার্ড প্রত্যাখ্যান করেছেন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, “আমরা একমত যে সন্ত্রাসবাদ পুরো মানবজাতির পক্ষে একটি বিশাল চ্যালেঞ্জ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে সহযোগিতা ও সমর্থনের জন্য আমরা প্রধানমন্ত্রী রবুকা এবং ফিজি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি (PM Modi)।”

    ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সহযোগিতা ফোরাম

    প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক গভীর করতে ভারত ২০১৪ সালে ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সহযোগিতা ফোরাম (FIPIC) চালু করে। এই দ্বীপরাষ্ট্রগুলির মধ্যে বেশ কয়েকটিতে বাস করে ভারতীয় বংশোদ্ভূত মানুষের একটা বড় অংশ। ফিজিতে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ভারতের একাধিক উন্নয়নমূলক (India Fiji) উদ্যোগের মধ্যে রয়েছে সাসটেনেবল কোস্টাল ও মহাসাগর গবেষণা প্রতিষ্ঠান এবং আইটি কেন্দ্রও। সে দেশে গড়ে তোলা হবে ১০০ বেডের সুপার স্পেশালিটি হাসপাতালও (PM Modi)।

  • Weather Update: ১,২,৩… বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে মরসুমের নবম নিম্নচাপ, ফের দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি-দুর্ভোগ

    Weather Update: ১,২,৩… বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে মরসুমের নবম নিম্নচাপ, ফের দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি-দুর্ভোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: আবহবিদরা আগেই সতর্ক করে জানিয়েছিলেন, চলতি মরসুমে সাগরের ঢেউয়ের মতো, একটার পর একটা নিম্নচাপ ধেয়ে আসবে। সেই আশঙ্কা সত্যি প্রমাণিত করে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার পথে। তেমনটা হল, তা হবে মরসুমের ৯ নম্বর। হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এবারেরটা গভীর নিম্নচাপে ঘনীভূত হয় কি না, সে দিকে নজর রয়েছে হাওয়া অফিসের। তবে, এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে বৃষ্টি-দুর্ভোগ (Rain Forecast)। এর সঙ্গেই, আরও একটি আশঙ্কার কথা শুনিয়েছেন আবহবিদরা। তাঁদের পূর্বাভাস, নবমেই শেষ হচ্ছে না নিম্নচাপের ধারা। সপ্তাহান্তে বা আগামী সপ্তাহের গোড়ায় তৈরি হবে দশম নিম্নচাপটি।

    কী বলছে হাওয়া অফিস?

    জানা যাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটির নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভাব পড়বে বাংলা ও ওড়িশার উপকূলবর্তী এলাকায়। অন্যদিকে, দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়া মৌসুমী অক্ষরেখাটি এখনও সক্রিয় (Weather Update)। এই মুহূর্তে তা বঙ্গের উপর দিয়ে বিকানের, জয়পুর, বান্দা, রাঁচী এবং দিঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের জেরে হবে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের মাঝামাঝি সময় থেকে বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। সমুদ্র হয়ে উঠবে উত্তাল।

    কবে, কোথায় কেমন বৃষ্টিপাত?

    আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি (Rain Forecast) হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া-কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Weather Update)। ওই দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। শুক্রবার থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ওইদিন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।

    দক্ষিণের পাশাপাশি, ঝড়বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবারও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃষ্টি হবে (Weather Update)। বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। শুক্রবার ফের ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।

  • PM Modi: ‘চাপ বাড়লেও আত্মসমর্পণ করব না’, ট্রাম্পের শুল্কবাণ নিয়ে হুঙ্কার মোদির

    PM Modi: ‘চাপ বাড়লেও আত্মসমর্পণ করব না’, ট্রাম্পের শুল্কবাণ নিয়ে হুঙ্কার মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার, ২৭ অগাস্ট থেকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক লাগু করতে চলেছে ট্রাম্প প্রশাসন। তার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, শুল্ক নিয়ে আমেরিকার কাছে মাথা নত করবে না ভারত। আমেরিকার অর্থনৈতিক চাপ সত্ত্বেও ভারত সরকার ঠিক রাস্তা খুঁজে বের করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণ নিয়ে আমেদাবাদের জনসভা থেকে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবার নিজের রাজ্য গুজরাটে গিয়ে তাঁর ঘোষণা, ‘‘আমাদের উপর চাপ বাড়তে পারে, কিন্তু আমরা তা সহ্য করব। যে কোনও চাপের মোকাবিলা করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করে যাব। আমরা আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়ে ছিলাম। সেই সংকল্পের পথে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। দেশ শক্তিশালী হয়েছে।’’

    বিশ্বে  যে যার স্বার্থ দেখে

    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার মাত্র দুই দিন আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার আমেদাবাদের জনসভায় জানান, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও পশুপালকদের স্বার্থ রক্ষায় তাঁর সরকার সর্বদা অটল থাকবে। তিনি বলেন, “আজকের দুনিয়ায় সবাই অর্থনৈতিক স্বার্থের উপর ভিত্তি করে রাজনীতি করছে। এই আমেদাবাদের মাটি থেকে আমি আমার ক্ষুদ্র উদ্যোক্তাদের, দোকানদার ভাই-বোনদের, কৃষক ভাই-বোনদের, পশুপালক ভাই-বোনদের বলতে চাই—আপনাদের স্বার্থই মোদির কাছে সবার আগে। আমি বারবার আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, কোনও চাপ আসুক না কেন, আপনাদের ক্ষতি হতে দেব না। আজ ‘আত্মনির্ভর ভারত অভিযান’ গুজরাট থেকেই নতুন শক্তি পাচ্ছে, আর এর পেছনে রয়েছে দুই দশকের কঠোর পরিশ্রম।”

    কাঠগড়ায় কংগ্রেস

    বাড়তি মার্কিন শুল্কের জেরে ভারতীয় অর্থনীতিতে সম্ভাব্য আঘাতের জন্যেও নাম না করে কংগ্রেসকে দুষেছেন প্রধানমন্ত্রী। তাঁর মন্তব্য, ‘‘৬০-৬৫ বছর ধরে ভারত শাসনকারী দল ‘আমদানি কেলেঙ্কারি’ করার কারণেই আজ আমাদের দেশ অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।’’ সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ট্রাম্প সরকার ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপলে প্রায় ৪০০০ কোটি ডলারের রফতানি ধাক্কা খাবে। তবে অভ্যন্তরীণ বাজারে কেনাকাটা বাড়ালে সেই ধাক্কা সামাল দেওয়া যেতে পারে। পাশাপাশি নতুন লগ্নি টানার রাস্তা খুললেও শুল্ক-অভিঘাত কিছুটা সামলানো যেতে পারে বলে মত প্রকাশ করেছেন অর্থনীতিবিদদের একাংশ। আমেদাবাদের সভায় সেই লক্ষ্যেই জনতার কাছে মোদির আবেদন, ‘‘আমাদের সকলেরই কেবল ‘ভারতে তৈরি পণ্য কেনার মন্ত্র’ অনুসরণ করা উচিত। ব্যবসায়ীদের উচিত তাঁদের প্রতিষ্ঠানের বাইরে একটি বড় বোর্ড ঝোলানো। যাতে লেখা থাকে যে তাঁরা কেবল স্বদেশী পণ্য বিক্রি করেন।’’

    উচ্চ পর্যায়ে বৈঠক

    আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের দাবি, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ভারতের যুক্তি ইউরোপীয় ইউনিয়ন, চিন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে। আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়। স্পষ্টভাবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে কম দামে তেল পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে ট্রাম্পের এই শুল্কনীতি আগামী বুধবার, ২৭ অগাস্ট থেকেই কার্যকর হতে চলেছে। তার আগে আজ, ২৬ অগাস্ট প্রধানমন্ত্রীর দফতরে হাই প্রোফাইল একটি বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর। পরিস্থিতি কীভাবে সামলানো হবে, সরকারের পরবর্তী নীতি ও পদক্ষেপ নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা।

  • Daily Horoscope 26 August 2025: প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ এই রাশির জাতকদের

    Daily Horoscope 26 August 2025: প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) সংসারে খুব সংযত থাকতে হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে।

    ২) সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) ব্যবসায় ভালো লাভ হতে পারে।

    ২) নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    মিথুন

    ১) উচ্চপদস্থ কোনও ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে।

    ২) প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়।

    ৩) বিরোধীদের থেকে সাবধান থাকুন।

    কর্কট

    ১) প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ।

    ২) কুচক্রে পড়ে নিজের ক্ষতি হতে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    সিংহ

    ১) কোনও যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে।

    ২) কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    কন্যা

    ১) ভালো কোনও সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে।

    ২) কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    তুলা

    ১) কোনও ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ।

    ২) কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    বৃশ্চিক

    ১) সুন্দর কথা বলায় সুনাম পেতে পারেন।

    ২) প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে।

    ৩) দিনটি ভালোই কাটবে।

    ধনু

    ১) পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে।

    ২) মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) কোনও ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না।

    ২) সারা দিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে।

    ২) নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে।

    ৩) ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।

    মীন

    ১) কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো।

    ২) কোনও মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) ধৈর্য্য ধরতে হবে আরও বেশি।

  • Bipin Joshi: খোঁজ নেই হামাসের হাতে বন্দি নেপালি শিক্ষার্থীর, হিন্দুরা নীরব কেন?

    Bipin Joshi: খোঁজ নেই হামাসের হাতে বন্দি নেপালি শিক্ষার্থীর, হিন্দুরা নীরব কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুকে এক রাশ স্বপ্ন নিয়ে নেপাল থেকে ইজরায়েলে গিয়েছিলেন নেপালের হিন্দু তরুণ শিক্ষার্থী বিপিন জোশী (Bipin Joshi)। তিনি গিয়েছিলেন ইজরায়েলে উন্নত কৃষি প্রযুক্তির তালিম নিতে। গত অক্টোবরে হামাস (Hamas) জঙ্গিরা হামলা চালায় কিবুটজে। হামাসের গুলি বর্ষণের মধ্যে পড়ে গিয়েছিলেন ১৭ জন নেপালি হিন্দু ছাত্র। তাঁদের মধ্যে ১০জনকেই সেখানে নির্মমভাবে হত্যা করা হয়। বাকিরা প্রাণভিক্ষে করেছিলেন। সেই দলে ছিলেন বিপিনও। জঙ্গিরা তাঁকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গিয়েছিল তাদের ডেরার। নভেম্বরে প্রকাশিত এক ভয়ঙ্কর ভিডিওতে দেখা যায়, অপহরণকারীরা গাজার শিফা হাসপাতালে নিয়ে যাচ্ছে বিপিনকে। তার পর থেকে আর কোনও খোঁজ নেই নেপালি এই হিন্দু পড়ুয়ার।

    অদ্ভূতভাবে নীরব হয়ে রয়েছে ভারত (Bipin Joshi)

    বিপিনের মতো হামাসের হাতে বন্দিদের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে তামাম বিশ্ব। হলুদ ফিতে পরে জানিয়েছে সমবেদনা। অথচ বিপিন হিন্দু হওয়া সত্ত্বেও অদ্ভূতভাবে নীরব হয়ে রয়েছে ভারত। যখন ইহুদি শিল্পীরা মহাদেশজুড়ে বন্দিদের জন্য ক্যাম্পেন চালাচ্ছেন, তখন ভারতের শিল্পী, চলচ্চিত্র তারকা এবং তথাকথিত মানবাধিকার কর্মীরা। এখানেই উঠেছে মোক্ষম প্রশ্নটি। বিপিন যদি ভারত কিংবা নেপালের একজন মুসলিম যুবক হতেন, তবে কি একই রকম প্রতিক্রিয়া হত? জেএনইউ থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত কি মোমবাতি মিছিল হত না? গলা ফাটাতেন না মানবাধিকার কর্মীরা? এখন তাঁরা কোথায় গেলেন? কিন্তু বিপিন হিন্দু হওয়ায় তাঁকে নিয়ে মাথাব্যথা নেই তথাকথিত এলিট শ্রেণির।

    বিপিনের ঘটনা কোনও একক ট্র্যাজেডি নয়

    নয়াদিল্লির প্যালেস্তাইন দূতাবাসের সামনে কোনও প্রতিবাদ নেই, নেই কোনও আন্তর্জাতিক ক্ষোভও (Bipin Joshi)। মার্টিন লুথার কিং জুনিয়র বলতেন, “যে কোনও জায়গার অবিচার মানেই সর্বত্র অবিচার।” তবে একজন হিন্দু যখন ইসলামি জেহাদি সন্ত্রাসের শিকার হয়, তখন কেন এই সত্য প্রযোজ্য হয় না? বিপিনের ঘটনা কোনও একক ট্র্যাজেডি নয়, এটা আমাদের সকলের সামনে ধরা একটি আয়না (Hamas)। শতাব্দীর পর শতাব্দী ধরে সনাতন ধর্ম অসংখ্য আক্রমণের মুখোমুখি হয়েছে, তবুও আমাদের সবচেয়ে বড় দুর্বলতা শত্রুর তলোয়ার নয়, বরং হিন্দুর হিরন্ময় নীরবতা। তাই একজোট হতে হবে হিন্দুদের। বিশ্বের প্রতিটি প্রান্তে আওয়াজ তুলতে হবে ‘বিপিন জোশীকে (Bipin Joshi) মুক্তি দাও’।

  • PMO: ট্রাম্পের শুল্কধাক্কার মোকাবিলায় প্রধানমন্ত্রীর দফতরে জরুরি বৈঠক

    PMO: ট্রাম্পের শুল্কধাক্কার মোকাবিলায় প্রধানমন্ত্রীর দফতরে জরুরি বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় পণ্যের ওপর দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক (Trumps Tariffs) আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার জেরে বাণিজ্যিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ভারতীয় রফতানিকারীদের। ঘটনার মোকাবিলার ২৬ অগাস্ট, মঙ্গলবার একটি জরুরি উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর দফতর (PMO) সূত্রে খবর। প্রধানমন্ত্রীর প্রধান সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত হতে চলা এই গুরুত্বপূর্ণ বৈঠকটি ডাকা হয়েছে এমন একটা সময়ে, যখন ভারতীয় রফতানিকারীরা বুধবার থেকে কার্যকর হতে চলা ৫০ শতাংশ শুল্ক আরোপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটি আগের ২৫ শতাংশ শুল্ককে দ্বিগুণ করে দিচ্ছে। প্রথমে এই শুল্কহার ঘোষণা করা হয়েছিল ২৫ শতাংশ।

    শুল্কবৃদ্ধির ধাক্কা (PMO)

    ওয়াকিবহাল মহলের ধারণা, এই উল্লেখযোগ্য শুল্কবৃদ্ধির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যেসব ভারতীয় ব্যবসা করছেন, তাঁদের লাভের পরিমাণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রক রফতানিকারী এবং রফতানি উন্নয়ন পরিষদগুলির সঙ্গে যোগাযোগ করছে। বর্তমানে পঁচিশ বছরের শুল্ক কাঠামোর কারণে ইতিমধ্যেই যে ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করতেই এই যোগাযোগ করা হচ্ছে। শিল্পপতিরা জানিয়েছেন, আগের ২৫ শতাংশ শুল্কও তাঁদের লাভের মার্জিনকে যথেষ্ট সংকুচিত করেছে এবং তার জেরে মার্কিন বাজারে তাঁদের প্রতিযোগিতামূলক অবস্থান আগের চেয়ে বেশ দুর্বল হয়েছে। সরকারি আধিকারিকরা সার্বিক অর্থনীতিজুড়ে স্বস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বদলে লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপ কৌশল খুঁজে দেখছেন। এখন তাঁরা মনোযোগ দিচ্ছেন খাতভিত্তিক সহায়তা ব্যবস্থার দিকে, যা ক্ষতিগ্রস্ত শিল্পগুলিকে আরও সুনির্দিষ্টভাবে সাহায্য করতে পারে।

    জরুরি ঋণসীমা গ্যারান্টি প্রকল্প

    রফতানিকারীরা জরুরি ঋণসীমা গ্যারান্টি প্রকল্প (Emergency Credit Line Guarantee Scheme) চালুর পক্ষে সওয়াল করেছেন। এটি জামানতবিহীন কার্যকরী মূলধন দেবে এবং সরকারের ঝুঁকি কভারেজের আওতায় আসবে। তবে নীতিনির্ধারকেরা খাতভিত্তিক কেন্দ্রীভূত হস্তক্ষেপের দিকেই বেশি ঝুঁকছেন। আধিকারিকদের ধারণা, এমন লক্ষ্যভিত্তিক পদ্ধতি বিস্তৃত কর্মসূচির তুলনায় বেশি কার্যকর ফল দিতে সক্ষম। জানা গিয়েছে, ইদানিং সরকারের মনোযোগ বিশেষভাবে কেন্দ্রীভূত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং রফতানিমুখী উৎপাদন ইউনিটগুলি রক্ষার দিকে। এগুলিকে বহিরাগত অর্থনৈতিক বিঘ্নের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। ক্ষুদ্র উদ্যোগগুলি (Trumps Tariffs) বিশেষভাবে উল্লেখ করেছে যে খাতভিত্তিক ঋণ সুবিধা, যা জামানত দ্বারা সুরক্ষিত থাকবে, তা প্রকৃত অর্থে সাহায্য করতে পারবে (PMO)।

    সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, রফতানিমুখী ইউনিট ও ক্ষুদ্র-মাঝারি শিল্পগুলিকে রক্ষা করাই এখন সরকারের কৌশলের মূল লক্ষ্য। কারণ বহির্বিশ্বের ধাক্কায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রত হয় এই খাত। সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকে ভারত সরকারের প্রতিক্রিয়ার (Trumps Tariffs) খসড়া চূড়ান্ত করা হবে। কারণ টেক্সটাইল, চর্মজাত পণ্য সামগ্রী, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং কেমিক্যাল খাত – সব ক্ষেত্রেই বড়সড় প্রভাব ফেলতে পারে নয়া শুল্কের ধাক্কা (PMO)।

  • CISF: মধ্যপ্রদেশে চলছে বিশেষ প্রশিক্ষণ, সিআইএসএফ-এ গঠিত হল প্রথম মহিলা কমান্ডো ইউনিট

    CISF: মধ্যপ্রদেশে চলছে বিশেষ প্রশিক্ষণ, সিআইএসএফ-এ গঠিত হল প্রথম মহিলা কমান্ডো ইউনিট

    মাধ্যম নিউজ ডেস্ক:মহিলাদের ক্ষমতায়ন এবং জাতীয় নিরাপত্তায় তাদের ভূমিকা বাড়ানোর লক্ষ্যে নানা পদক্ষেপ করেছে মোদি সরকার। দেশের নিরাপত্তা ব্যবস্থায় লিঙ্গ-সমতা ও আধুনিকীকরণের দিকে বড় পদক্ষেপ করেছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF)। প্রথমবার সিআইএসএফ-এ গঠিত হয়েছে একটি অল-উইমেন কমান্ডো ইউনিট, যা ভারতীয় নিরাপত্তা ব্যবস্থায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সিআইএসএফ-এর এই নতুন ব্যাটালিয়ন মহিলাদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে, যেখানে তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকতে পারবে।

    কঠোর প্রশিক্ষণ মহিলা ইউনিট-কে

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) নির্দেশ অনুসারে, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে মহিলাদের অংশগ্রহণ ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে, এই ইউনিটের প্রথম ব্যাচে থাকা ৩০ জন মহিলা সদস্য বর্তমানে মধ্যপ্রদেশের বারওয়াহতে রিক্রুট ট্রেনিং সেন্টারে (RTC) এক কঠোর কমান্ডো প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এই প্রশিক্ষণ চলবে ২ মাস বা আট সপ্তাহ ধরে। এই প্রশিক্ষণের উদ্দেশ্য, তাদেরকে সামনের সারির ঝুঁকিপূর্ণ নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা। এই প্রশিক্ষণের মধ্যে রয়েছে কুইক রিঅ্যাকশন টিম-এর (QRT) দায়িত্ব, লাইভ-ফায়ার ড্রিল, সহনশীলতা বৃদ্ধির দৌড়, র‍্যাপেলিং, স্লিদারিং, জঙ্গলে জীবনধারণের কৌশল। এছাড়াও ৪৮ ঘণ্টার একটি বিশেষ মহড়ায় এই মহিলা সিআইএসএফ কর্মীদের আত্মবিশ্বাস বাড়ানো হবে।

    মহিলা ক্ষমতায়নে বিশেষ ভূমিকা

    সিআইএসএফ জানিয়েছে, প্রথম পর্যায়ে ১০০ জন মহিলা কমান্ডোকে প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২৬ সালে আরও ২,৪০০ জন মহিলা কর্মীকে নিয়োগ ও একই মাত্রার কঠোর প্রশিক্ষণ দেওয়া হবে। জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় নারীদের ক্ষমতায়ন ও গুরুত্বপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিআইএসএফ বর্তমানে দেশের বিমানবন্দর, পারমাণবিক স্থাপনা, মেট্রো রেল, ও গুরুত্বপূর্ণ সরকারী ভবনের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত। এই অল-উইমেন কমান্ডো ইউনিট গঠনের মাধ্যমে সিআইএসএফ দেশে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

  • Indias Energy Policy: “সবচেয়ে ভালো প্রস্তাব যারা দেবে, তাদের থেকেই তেল কিনবে ভারত,” সাফ কথা ভারতীয় রাষ্ট্রদূতের

    Indias Energy Policy: “সবচেয়ে ভালো প্রস্তাব যারা দেবে, তাদের থেকেই তেল কিনবে ভারত,” সাফ কথা ভারতীয় রাষ্ট্রদূতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক (Indias Energy Policy) বাড়ানো সত্ত্বেও রাশিয়ার থেকে ভারত তেল কেনা অব্যাহত রাখবে। সাফ জানিয়ে দিলেন মস্কোয় নিযুক্ত নয়াদিল্লির রাষ্ট্রদূত (Indian Envoy)। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’কে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার বলেন, “রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির জ্বালানি বাণিজ্য অব্যাহত থাকার জবাবে ভারতীয় আমদানির ওপর শুল্ক দ্বিগুণ করার ওয়াশিংটনের সিদ্ধান্তকে লক্ষ্য করে এই বক্তব্য দেওয়া হয়েছে।” তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক এবং অযথার্থ।” তিনি শুল্ক বৃদ্ধিকে ন্যায্য বাণিজ্যের নীতি ক্ষুণ্ণকারী এক শাস্তি হিসেবে উল্লেখ করেন। তাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের লক্ষ্য হল ভারতের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, আর রাশিয়া-সহ একাধিক দেশের সঙ্গে ভারতের সহযোগিতা বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা আনতে সাহায্য করেছে।” প্রসঙ্গত, ওয়াশিংটন যখন ভারতের আমদানির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে মোট শুল্ক হার ৫০ শতাংশে নিয়ে যায়, তার কয়েক সপ্তাহ পরেই এল মস্কোয় নিযুক্ত নয়াদিল্লির রাষ্ট্রদূতের এই মন্তব্য।

    ভারতের প্রতিনিধির সাফ কথা (Indias Energy Policy)

    ভারতের প্রতিনিধি সাফ জানিয়ে দেন, ভারতের জ্বালানি নীতি মূলত তার জনগণের জন্য নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনে গঠিত, বাইরের কোনও রাজনৈতিক চাপে নয়। তিনি বলেন, “সরকার দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নিতে থাকবে।” কুমার বলেন, “বাণিজ্য সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতেই হয়। তাই যদি বাণিজ্যিক লেনদেনের ভিত্তি ঠিক থাকে।  সবচেয়ে ভালো প্রস্তাব যারা দেবে, তাদের থেকেই তেল কিনবে ভারত। বর্তমান পরিস্থিতি এটিই।” ভারত বারবার (Indias Energy Policy) রাশিয়া থেকে তেল আমদানি করে চলেছে। নয়াদিল্লির যুক্তি, সাশ্রয়ী জ্বালানির প্রাপ্যতা তার অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীর্ষকর্তারা আরও জানান, অন্যান্য দেশ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলিও এখনও কিছু মাত্রায় মস্কোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কুমার বলেন, “আমাদের বাণিজ্য বাজারের উপাদানের ওপর ভিত্তি করে এবং ১৪০ কোটি ভারতীয় মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার মূল উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়। অন্য দেশগুলিও, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ রয়েছে, রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে।”

    জয়শঙ্করের আগের বক্তব্যেরই প্রতিধ্বনি

    ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আগের বক্তব্যেরই প্রতিধ্বনি শোনা গিয়েছে রাষ্ট্রদূতের বক্তব্যে। শনিবার জয়শঙ্কর ওয়াশিংটনের পদক্ষেপকে অন্যায্য ও অযৌক্তিক বলে অভিহিত করেন। তিনি বলেন, “নয়াদিল্লি ভারতের কৃষক ও ক্ষুদ্র উৎপাদকদের স্বার্থে কখনও আপস করবে না।” প্রসঙ্গত, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত ২০২২ সাল থেকে রাশিয়া থেকে (Indian Envoy) অপরিশোধিত তেল কেনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। পশ্চিমী নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জ্বালানি কিনে চলেছে ভারত। কুমার বলেন, “ভারত ও রাশিয়া জাতীয় মুদ্রায় নিষ্পত্তির জন্য একটি স্থিতিশীল ব্যবস্থা চালু করেছে (Indias Energy Policy)।”

  • Jiban Krishna Saha: ফোন ফেলাই হল কাল! নিয়োগ দুর্নীতিতে এবার ইডির হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ

    Jiban Krishna Saha: ফোন ফেলাই হল কাল! নিয়োগ দুর্নীতিতে এবার ইডির হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha) গ্রেফতার করল ইডি। মুর্শিদাবাদের কান্দির আন্দিতে তাঁর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি সোমবারও ইডিকে দেখে পালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। এমনকি, আবার নিজের মোবাইল ফোন বাড়ির পিছন দিকের ঝোপে ফেলে দেন। তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছে। কে নিয়ে আসা হয়েছে কলকাতার সিজিও কমপ্লেক্সে। সেখানেই চলবে জিজ্ঞাসাবাদ।

    মোট পাঁচ জায়গায় অভিযান ইডির

    সোমবার ভোরে মুর্শিদাবাদে জীবনকৃষ্ণের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। এসএসসি গ্রুপ সি এবং এসএসসি গ্রুপ ডি মামলাতে তল্লাশি অভিযানে নেমে জীবনকৃষ্ণের (Jiban Krishna Saha) কান্দির বাড়ি-সহ মোট পাঁচ জায়গায় অভিযান চালান তদন্তকারীরা। মুর্শিদাবাদে জীবনকৃষ্ণের বাড়ি ছাড়াও ইডির দল যায় রঘুনাথগঞ্জে, তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতে। এ ছাড়া আন্দি মহীষ গ্রামের এক ব্যাঙ্ক কর্মীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। ইডি গিয়েছে বীরভূমের সাঁইথিয়ায়। সেখানে ন’নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও সোমবার সকাল থেকে তল্লাশি চলেছে। সম্পর্কে মায়া জীবনকৃষ্ণের পিসি। ইডি সূত্রে জানা গিয়েছে, চাকরি ‘বিক্রি’র টাকা জীবনকৃষ্ণের অ্যাকাউন্টে এসেছে বলে প্রমাণ মিলেছে। ক্ষমতার অপব্যবহার করে তিনি আত্মীয়-বন্ধুদের চাকরি পাইয়ে দিয়েছিলেন, সেই প্রমাণও রয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

    ফের ফোনই কাল জীবনকৃষ্ণের

    দু’বছর আগে সিবিআই। এবার ইডি। ফের ফোনই কাল হল জীবনকৃষ্ণের (Jiban Krishna Saha) জীবনে। এদিন ইডি জীবনকৃষ্ণের বাড়িতে পৌঁছতেই বাড়ির পিছনের দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেন নিয়োগ মামলায় জড়িত তৃণমূল বিধায়ক। কিন্তু তখনই ছুটে গিয়ে কেন্দ্রীয় বাহিনী পাকড়াও করে তাকে। এমনকি, অতীতের পাঠ ‘ভুলে’ এদিন নিজের দু’টি ফোনকে ফের পুকুরের দিকে ছুড়ে দেন। লক্ষ্যভেদ করতে পারেননি। পুকুরের জলে পড়ার পরিবর্তে পাড়ে ঝোপে আটকে যায় ফোনগুলি। উদ্ধার করেন ইডি আধিকারিকরা। অভিযোগ, এর পরেও দু’টি মোবাইলের পাসওয়ার্ড বলতে চাননি বিধায়ক। পরে লক খুলে সেই মোবাইল দু’টি থেকে একাধিক নিয়োগ মামলা সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে। এরপরই তাঁকে গ্রেফতার করে নিজেদের গাড়িতে চাপায় ইডি। নবম-দশম, একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। টানা প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বিধায়ককে গ্রেফতার করে ইডি।

LinkedIn
Share