Tag: Madhyom

Madhyom

  • India Turkey Relation: অকৃতজ্ঞ! কেন্দ্রের আতসকাচের তলায় ভারতে ‘পাক-প্রেমী’ তুরস্কের বহু প্রকল্প

    India Turkey Relation: অকৃতজ্ঞ! কেন্দ্রের আতসকাচের তলায় ভারতে ‘পাক-প্রেমী’ তুরস্কের বহু প্রকল্প

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরের পাহেলগাঁও হামলার পর ভারতের (India Turkey Relation) ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে তুরস্কের সঙ্গে একাধিক বিলিয়ন ডলারের ব্যবসায়িক চুক্তি এখন সঙ্কটে। জাতীয় নিরাপত্তার স্বার্থে তুরস্কের সঙ্গে সব প্রকল্পের ওপরই কঠোর নজরদারি করছে মোদি সরকার। সূত্রের খবর, টানেল নির্মাণ, মেট্রো রেল, তথ্যপ্রযুক্তি এবং বিমান পরিবহণসহ বিভিন্ন খাতে চলমান তুরস্কের বিনিয়োগ পুনর্মূল্যায়ন করতে চলেছে কেন্দ্র। এই পর্যালোচনার পেছনে রয়েছে তুরস্কের ধারাবাহিকভাবে পাকিস্তান-প্রীতি বক্তব্য ও ভূ-রাজনৈতিক অবস্থান।

    প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন

    তুরস্ক (India Turkey Relation) প্রাথমিকভাবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে “সন্ত্রাসী কার্যকলাপ” হিসেবে নিন্দা জানিয়েছিল, পরে তাদের অবস্থান ভারতীয় কূটনীতিক মহলে সন্দেহ সৃষ্টি করে। উল্লেখযোগ্যভাবে, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পাহেলগাঁও হামলার পরে সাক্ষাৎ করেন। নয়াদিল্লির মতে এই সাক্ষাত পাকিস্তানের প্রতি প্রকাশ্যে তুরস্কের সংহতির বার্তা বহন করে। তুরস্ক অপারেশন সিঁদুরকে পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর “অন্যায্য আঘাত” হিসেবে অভিহিত করে। এর পরপরই ৮–৯ মে রাতে পাকিস্তান তুরস্ক-নির্মিত ড্রোন দিয়ে ভারতের বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায়। লেহ থেকে গুজরাটের স্যর ক্রিক পর্যন্ত ৩৬টি স্থানে হামলা চালানো হয়। এই হামলায় পাঞ্জাবের ফিরোজপুরে একটি পরিবারের তিন সদস্য আহত হন। এই ঘটনার জেরে মোদি সরকার এখন ভারতের পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পে যুক্ত তুরস্কের কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা শুরু করেছে। প্রায় ১০.৪ বিলিয়ন ডলার মূল্যের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

    অকৃতজ্ঞ তুরস্ক

    পহেলগাঁওয়ে বেছে বেছে ২৭ জন হিন্দু পর্যটককে হত্যা করে পাক মদতপুষ্ট সন্ত্রাসীরা। তার জেরে পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। সেই সময়ই তুরস্ক পাশে দাঁড়ায় পাকিস্তানের। অথচ, বছর দুয়েক আগের ভয়ঙ্কর ভূমিকম্পে যখন তছনছ হয়ে গিয়েছিল তুরস্কের বিস্তীর্ণ অংশ, তখন সবার প্রথমে ত্রাণ নিয়ে সে দেশে হাজির হয়েছিল নরেন্দ্র মোদির ভারত। সেই কারণে অন্তত ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ছিল তুরস্কের। তা না করে তারা সমর্থন করল ইসলামাবাদকে।

    কোন কোন চুক্তিতে প্রশ্নচিহ্ন

    বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ইন্ডিয়া ব্র্যান্ড ইক্যুইটি ফাউন্ডেশনের (IBEF) ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রতিবেদন অনুসারে, ২০০০ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত তুরস্ক থেকে ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) এসেছে ২৪০.১৮ মিলিয়ন ডলার। এই বিনিয়োগ মূলত নির্মাণ, উৎপাদন, বিমান চলাচল, মেট্রো রেল এবং শিক্ষা ও গণমাধ্যমের মতো জ্ঞানভিত্তিক খাতে কেন্দ্রীভূত। গত এক দশকে ভারত ও তুরস্কের মধ্যে বহু সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে রয়েছে আফিম বীজের বাণিজ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, শিক্ষা ও কূটনৈতিক সহযোগিতা। তবে এখন এই সম্পর্কে চির ধরছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের এক কর্তার কথায়, “তুরস্ক প্রতিষ্ঠান যুক্ত সব প্রকল্প এখন সরকারের বিশেষ পর্যালোচনার আওতায়। সরকারি ও বেসরকারি খাতের সব চুক্তির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।” এই পর্যালোচনায় রয়েছে জম্মু ও কাশ্মীরের অটল টানেলের ইলেক্ট্রোমেকানিক্যাল অংশে ২০২০ সালে যুক্ত তুরস্কের একটি কোম্পানি এবং ২০২৪ সালে রেল বিকাশ নিগম লিমিটেডের (RVNL) সঙ্গে একটি মেট্রো প্রকল্পে তুরস্কের অংশীদারিত্ব।

    ভারতের অবস্থান স্পষ্ট

    তুরস্কের (India Turkey Relation) কাশ্মীর ইস্যুতে বারবার হস্তক্ষেপ এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ফলে এই কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলগত পুনর্মূল্যায়ন আরও জোরালো হয়েছে। উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর এবং দিল্লি – অন্তত পাঁচটি রাজ্যে তুরস্কের বিনিয়োগ রয়েছে। এইসব রাজ্যে মেট্রো প্রকল্প, বিমানবন্দর পরিচালনা এবং উৎপাদন কেন্দ্রের মতো উচ্চ-প্রোফাইল প্রকল্পে তুরস্কের অংশীদারিত্ব রয়েছে। ২০১৭ সালে প্রেসিডেন্ট এরদোগানের ভারত সফরকালে স্বাক্ষরিত চুক্তিগুলো এখন অনেকটাই অর্থহীন হয়ে উঠেছে। সরকারি সূত্র মতে, এখন পর্যন্ত কোনও প্রকল্প বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, স্পষ্ট যে ভারত ধীরে ধীরে তুরস্কের অংশীদারিত্ব থেকে দূরে সরে যাচ্ছে। “ভারত এখন বৈশ্বিক অবস্থান স্পষ্ট করছে। যে কোনও অংশীদারিত্ব ভারতের কৌশলগত স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হলে তা আস্তে আস্তে বাতিলের পথে যেতে পারে” বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ভারত-পাক ‘যুদ্ধ’-এ সংঘর্ষবিরতির চার দিন পর পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনার ঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিষ্কার করে জানিয়ে দেন, ‘সন্ত্রাস এবং আলোচনা’, ‘সন্ত্রাস এবং বাণিজ্য’ একসঙ্গে চলতে পারে না।

    তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ চুক্তি বাতিল

    ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে সম্প্রতি তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ চুক্তি বাতিল করে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ৷ জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে ৷ পাকিস্তান ভারতের বিরুদ্ধে সংঘাতে তুরস্ক ও চিনের তৈরি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ৷ যদিও তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এবং সেনাবাহিনী ৷ পাকিস্তানের ছোড়া সশস্ত্র ড্রোন, ইউএভি-র বেশ কিছু অংশ পাওয়া গিয়েছে ৷ সেগুলি পরীক্ষা করে ভারত জানতে পেরেছে, ওই ড্রোনগুলি পাকিস্তানকে সরবরাহ করেছে তুরস্ক ৷ তুরস্কের এই ভারত-বিরোধী অবস্থানের জন্য মধ্যপ্রাচ্যের দেশটিকে বয়কটের ডাক দিয়েছে পর্যটন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ী সংগঠন ৷ কার্যত একই পথে হেঁটেছে জেএনইউ ৷

    মার্বেল ব্য়বসায়ীরা মুখ ঘোরাচ্ছে

    জেএনইউ-এর এক শীর্ষ কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “আমরা তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করা মৌ চুক্তি বাতিল করেছি ৷ এই চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধ্যাপক আদান-প্রদানের পরিকল্পনা ছিল ৷ পাশাপাশি দুই দেশের পড়ুয়ারা দু’টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও পেতেন ৷ কিন্তু এখন আর তা হবে না ৷” চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এই চুক্তি হয় ৷ দুই দেশের সাংস্কৃতিক গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতাকে শক্তিশালী করতে ভারত-তুরস্কের এই চুক্তি হয়েছিল ৷ ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সেই সম্পর্ক ছিন্ন করল জেএনইউ ৷ অন্যদিকে, রাজস্থানের মার্বেল ব্য়বসায়ীরা তুরস্কর থেকে মার্বেল পাথর আনতে চাইছেন না ৷ আপেল ও শুকনো ফলের ব্যবসায়ীরাও একই পথে হেঁটেছেন ৷ বিশেষজ্ঞদের মতে, ২০২৪-২৫ অর্থবর্ষের ফেব্রুয়ারি থেকে এপ্রিল- তিন মাসে ভারত-তুরস্কের মধ্যে ৫.২ বিলিয়ন মার্কিন ডলার রফতানি বাণিজ্য হয়েছে ৷ কিন্ত ভারত-পাকিস্তান উত্তেজনায় তুরস্কের ভূমিকার জন্য এবার বাণিজ্যের পরিমাণ কমে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের একটা বড় অংশের ৷

  • Encounter in Pulwama: ‘জৈশ-ই-মহম্মদ’-এর ৩ জঙ্গি খতম, জম্মু-কাশ্মীরে আরও ৮ সন্ত্রাসবাদীর খোঁজে অভিযান

    Encounter in Pulwama: ‘জৈশ-ই-মহম্মদ’-এর ৩ জঙ্গি খতম, জম্মু-কাশ্মীরে আরও ৮ সন্ত্রাসবাদীর খোঁজে অভিযান

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গিদের বিষদাঁত গুঁড়িয়ে দিতে তৎপর ভারত সরকার। মঙ্গলবারের পরে জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ফের বড় সাফল্য উপত্যকায়। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) পুলওয়ামা (Encounter in Pulwama) জেলার ত্রাল এলাকার নাদির গ্রামে জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত তিনজনকে খতম করল সেনাবাহিনী। সূত্রের খবর, এই তিনজনের নাম আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমদ ভাট। তারা প্রত্যেকেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ছিল বলে খবর।

    জম্মু-কাশ্মীরে জঙ্গিদের খোঁজে অভিযান

    সূত্রের খবর, আসিফ আহমেদ শেখের বয়স ২৮। জৈশ-ই-মহম্মদ সংগঠনের হয়ে ২০২২ সাল থেকে অবন্তীপুরায় সক্রিয় ছিল। আমির নাজির ওয়ানির বয়স ২০। ইয়াওয়ার আহমেদ ভাটের বয়স ২৪ বছর। এরা জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদে ছিল ২০২৪ সাল থেকে। পুলওয়ামায় সক্রিয় ছিল। গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় এনকাউন্টার হলো ভূস্বর্গে। মঙ্গলবার সকালেই কাশ্মীরের সোপিয়ান জেলার কেল্লারে তিন জঙ্গিকে খতম করেছিল বাহিনী। তারা লস্কর-ই-তৈবার সদস্য ছিল বলে জানা গিয়েছে। পহেলগাঁও হামলার পরে জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) জঙ্গি নিকেশ করতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে অভিযান। কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি সূত্রের দাবি, পহেলগাঁওয়ের ঘটনার পরে লস্করের ১৪ জঙ্গি জম্মু-কাশ্মীরে (Encounter in Pulwama) সক্রিয় ছিল। তার মধ্যে এখনও পর্যন্ত ৬ জঙ্গি সেনাবাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে। মঙ্গলবার নিহত হয় শাহিদ কুট্টে, আদনান সফি দার এবং আসান আহমেদ শেখ। সূত্রের খবর, এখনও হাই প্রোফাইল ৮ সন্ত্রাসবাদী জম্মু-কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছে। পাক জঙ্গিদের লজিস্টিক-সহ যাবতীয় সাপোর্ট জোগাচ্ছে তারা। তাদের ধরতে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। গোয়েন্দাদের অনুমান, উত্তর কাশ্মীরে এখনও ৪৪ জন পাকিস্তানি জঙ্গি লুকিয়ে আছে। স্থানীয় জঙ্গির সংখ্যা ৬৬। দক্ষিণ কাশ্মীরে স্থানীয় জঙ্গির সংখ্যা ১০৯। পাক জঙ্গির সংখ্যা মাত্র ৭। আর এদের মধ্যেই লুকিয়ে আছে পহেলগাঁওয়ের নারকীয় হত্যালীলা চালানো পিশাচরা। তাঁদের চিহ্নিত করে নিকেশ না করা পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে সেনা অপারেশেন।

    মণিপুরে হত ১০ জঙ্গি

    মণিপুরেও (Manipur) সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হল ১০ জঙ্গির। বুধবার সে রাজ্যের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পারে সেনা। তার পরেই ওই জেলার নিউ সামতাল গ্রামে শুরু হয় তল্লাশি অভিযান। জঙ্গিদের তরফে গুলি ছোড়া শুরু হয়। পাল্টা গুলি চালিয়ে ১০ জঙ্গিকে নিকেশ করেন অসম রাইফেলসের সদস্যেরা। ওই জায়গা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে জানানো হয়েছে, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মণিপুরের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া ওই এলাকায় হানা দেন অসম রাইফেলসের স্পিয়ার কর্পসের সদস্যেরা। তল্লাশি এবং জঙ্গিদমন এখনও চলছে বলে সেনার তরফে জানানো হয়েছে।

  • India Pakistan War: ‘‘পাকিস্তান একে এখনও জয় বলবে?’’ ইসলামাবাদের দাবি খারিজ মার্কিন সংবাদমাধ্যমের

    India Pakistan War: ‘‘পাকিস্তান একে এখনও জয় বলবে?’’ ইসলামাবাদের দাবি খারিজ মার্কিন সংবাদমাধ্যমের

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। তাতে মৃত্যু হয় ২৬ জনের। তারই পাল্টা হিসেবে কৌশলগত সামরিক অভিযান অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। একশো জঙ্গি নিকেশ করা হয়। বে এই ঘটনার প্রেক্ষিতে চারদিন ধরে চলা ভারত-পাকিস্তান (India Pakistan War) সীমান্ত সংঘর্ষ ঘিরে তথ্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কে ‘জিতল’ ভারত-পাক সংঘাত? উল্লেখ্য, সংঘর্ষবিরতির পর থেকেই পাকিস্তানে উল্লাসের আমেজ। এমনকী জয় ঘোষণা করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। তবে এবার স্যাটেলাইট ছবি তুলে ধরে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানের যে সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটি লক্ষ্য করেছে ভারত, তার ‘স্পষ্ট প্রমাণ’ পাওয়া গিয়েছে। কিন্তু পাকিস্তান যে দাবি করছে, তার কোনও স্যাটেলাইট চিত্র নেই। এরপরই বিশেষজ্ঞদের দাবি, ইসলামাবাদ যা দাবি করছে, তার অধিকাংশই ভুয়ো।

    উপগ্রহ চিত্রের বিশ্লেষণ

    নিউইয়র্ক টাইমস-এর এক সাংবাদিক টুইটে উপহাসের সুরে লেখেন, “ভারতে কোনও ক্ষয়ক্ষতি না করে পাকিস্তান কি এখনও একে জয় বলবে?” মার্কিন সংবাদমাধ্যমের উপগ্রহ চিত্রে দেখা যায়, ভারতীয় বাহিনীর আঘাতে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস হলেও, পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের বিভিন্ন স্থানে তাদের হামলার তেমন কোনও প্রমাণ মেলেনি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ যেসব আক্রমণের দাবি করেছেন, সেগুলির অনেকটাই সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অপ্রমাণিত ফুটেজের উপর ভিত্তি করে। এমনকি পাকিস্তান (India Pakistan War) দাবি করেছিল তারা আদমপুর বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, যা উপগ্রহ চিত্রে প্রমাণিত হয়নি। বরং, ভারতীয় বায়ুসেনার আধিকারিক এয়ার মার্শাল একে ভারতী জানিয়েছেন, “পাকিস্তানের বহু ড্রোন এবং বিমান আক্রমণ পুরোপুরি ব্যর্থ হয়েছে, কোনও সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতি হয়নি।” যার প্রমাণ মিলেছে উপগ্রহ চিত্রে।

    আকাশপথে হানা ও অসামরিক উড়ান ব্যাহত

    ভারতের (India Pakistan War) একাধিক শহর – জম্মু, উধমপুর, পাঠানকোট, অমৃতসর, ভাতিন্ডা, জয়সলমীর সহ ১২টিরও বেশি অঞ্চলে ব্ল্যাক আউট ঘোষণা করা হয় ড্রোন ও যুদ্ধবিমানের হানার আশঙ্কায়। মে ৭ থেকে মে ১০ পর্যন্ত ওই অঞ্চলে অসামরিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়। ২০০-র বেশি অভ্যন্তরীণ উড়ান বাতিল ও একাধিক আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়। পাকিস্তানের হামলায় সাধারণ নাগরিকের মৃত্যু হয়। কিন্তু সন্ত্রাস দমনের জন্যেই লড়ছে ভারত। জঙ্গিদের খতম করার জন্যেই করা হয়েছিল অপারেশন সিঁদুর। কোনও নির্দিষ্ট দেশের সেনা বা জনবসতি লক্ষ্য করে ভারতীয় সেনাবাহিনী কোনও আক্রমণ করেনি। তবে, সামরিক ঘাঁটি ও জনবসতি এলাকা লক্ষ্য করে পাকিস্তান আক্রমণ করার কারণে হাত গুটিয়ে বসে ছিল না ভারতীয় সেনা বাহিনী। এয়ার মার্শাল এ কে ভারতী জানান, নির্দিষ্ট কিছু পাকিস্তানি এয়ারফিল্ড উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। যার স্যাটেলাইট চিত্রও তুলে ধরেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘‘যুদ্ধের আগে ও পরে উচ্চ রেজুলেশনের স্যাটেলাইট চিত্রে ভারতীয় হামলায় পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোর ‘স্পষ্ট ক্ষতি’ দেখা গিয়েছে।’’ ওই প্রতিবেদন অনুযায়ী, ‘‘স্যাটেলাইট চিত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে ভারতের হামলা ব্যাপক ছিল। ভারতের হামলায় বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের সামরিক কেন্দ্রগুলোতে। হাই-টেক যুদ্ধের নতুন যুগে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে নিশানা করে আক্রমণ চালিয়েছিল ভারতীয় সেনা। স্যাটেলাইট চিত্রে তারই প্রমাণ মিলেছে।’’

    পাকিস্তানি হামলায় ক্ষয়ক্ষতির স্পষ্ট কোনও চিত্র নেই

    ওই রিপোর্টে বলা হয়েছে, ‘‘দ্বিতীয় দফার লড়াইয়ে প্রতীকী হামলা ও শক্তি প্রদর্শনের মাধ্যমে একে অপরের প্রতিরক্ষা কেন্দ্রগুলির ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল ভারত ও পাকিস্তান। এই আবহে পাকিস্তানের সামরিক স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলা চালানোর ক্ষেত্রে ভারত স্পষ্টতই এগিয়ে রয়েছে। ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা পাকিস্তানের করাচি বন্দরের কাছে ভোলারি বিমান ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছেন।’’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘‘ভারতের দাবি অনুযায়ী দেখা গিয়েছে, ভোলারি সত্যিই ক্ষতিগ্রস্ত। এছাড়া, নূর খান বিমান ঘাঁটিকেও নিশানা করেছিল ভারত। নূর খান বিমান ঘাঁটি পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের তত্ত্বাবধান ও সুরক্ষা ইউনিটেরও কাছেই অবস্থিত।’’ ভারতীয় সেনাবাহিনী বলেছে যে, তারা পাকিস্তানের কয়েকটি প্রধান বিমানবন্দরের রানওয়েকে নিশানা করেছিল। প্রতিবেদনে জানানো হয়েছে, সেই দাবি অনুযায়ী উপগ্রহ চিত্রে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট। এদিকে ১০ মে রহিম ইয়ার খান বিমানবন্দরে রানওয়ে চালু না থাকার কথা জানিয়ে নোটিশও জারি করেছিল পাকিস্তান। এছাড়া পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা বিমানবন্দরের রানওয়ের দুটি অংশে হামলা চালানোর দাবি করেছে ভারতীয় সেনা। এদিকে রিপোর্টে বলা হয়েছে, ‘‘যেসব জায়গায় পাকিস্তান (India Pakistan War) আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে সেসব স্থানের স্যাটেলাইট ইমেজে সীমিত এবং পাকিস্তানি হামলায় ক্ষয়ক্ষতির স্পষ্ট কোনও চিত্র এখনও দেখা যায়নি।’’

  • Daily Horoscope 15 May 2025: গুরুজনদের সদুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি হবে এই রাশির জাতকদের

    Daily Horoscope 15 May 2025: গুরুজনদের সদুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি হবে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বন্ধুদের কাছ থেকে ঋণ নিতে পারেন।

    ২) গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে।

    ৩) প্রিয়জনদের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন।

    বৃষ

    ১) সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আজ।

    ২) প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে।

    ৩) প্রিয়জনদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় কাটান।

    মিথুন

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) গুরুজনদের সদুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি।

    ৩) সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ।

    কর্কট

    ১) দূরে ভ্রমণ না করাই ভাল।

    ২) সমাজে মর্যাদা লাভ হতে পারে।

    ৩) কারও চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ত থাকতে হবে।

    সিংহ

    ১) পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ।

    ২) মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন।

    ৩) পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক।

    কন্যা

    ১) দাম্পত্য জীবনে অশান্তির যোগ।

    ২) সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে।

    ৩) ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভাল করে নজর দিন।

    তুলা

    ১) বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন।

    ২) স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধতে পারে।

    ৩) ছোটখাটো আঘাত লাগতে পারে।

    বৃশ্চিক

    ১) নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন।

    ২) বাড়িতে অতিথি সমাগম হতে পারে।

    ৩) দিনের শেষভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে।

    ধনু

    ১) দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে।

    ২) কেনাবেচা করার জন্য দিনটি শুভ।

    ৩) খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন।

    মকর

    ১) অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে।

    ২) সন্তানদের চাকরির খবরে আনন্দ লাভ।

    ৩) আইনজীবীদের সামনে শুভ সময়।

    কুম্ভ

    ১) বন্ধুর সঙ্গে বিবাদ।

    ২) ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন।

    ৩) বাড়তি উপার্জন হতে পারে।

    মীন

    ১) সঙ্গীতশিল্পীদের শুভ সময়।

    ২) চাকরিতে বদলির সম্ভাবনা।

    ৩) ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে অপপ্রচার! চিন-তুরস্কের সোশ্যাল হ্যান্ডল নিষিদ্ধ করল ভারত, কোপ বাংলাদেশের ৬টিতেও

    Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে অপপ্রচার! চিন-তুরস্কের সোশ্যাল হ্যান্ডল নিষিদ্ধ করল ভারত, কোপ বাংলাদেশের ৬টিতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের পর এবার চিনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক করল ভারত। ভারতীয় সেনা এবং অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে, চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস (Global Times) এবং শিনহুয়া সংবাদ সংস্থার এক্স হ্যান্ডেল নিষিদ্ধ করা হয়েছে ভারতে। এর আগেও বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে গ্লোবাল টাইমস-কে সতর্ক করে বলা হয়েছিল, ভুল তথ্য ছড়ানোর আগে যাচাই করে নিতে। বেশকিছু পাকিস্তান সমর্থিত প্রচারমাধ্যম লাগাতার অপারেশন সিঁদুর নিয়ে জনগনের সামনে ভুল তথ্য পরিবেশন করছে এবং জনমানসে ভুল ধারণা তৈরি করছে বলে অভিযোগ। চিনের প্রচারমাধ্যমের সঙ্গেই তুরস্কের প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড-এর এক্স হ্যান্ডেলও নিষিদ্ধ হয়েছে ভারতে।

    কেন নিষিদ্ধ

    ‘গ্লোবাল টাইমস’ ভারতীয় সেনার অভিযান ‘অপরেশন সিঁদুর’ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ। পহেলগাঁওয়ে ২৬ জন ভারতীয় নাগরিককে হত্যার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে ভারত। এই হামলা নিয়েই চিনা মিডিয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছে দিল্লি। ‘গ্লোবাল টাইমস’-এর মতোই অভিযুক্ত সংবাদসংস্থা ‘শিনহুয়া’র এক্স হ্যান্ডল। সেটিকেও ভুল তথ্য পরিবেশনের অভিযোগে ভারতে নিষিদ্ধ করা হয়েছে।

    চিনের ‘ইগো হার্ট’ 

    চলতি সপ্তাহের শুরুতে বেজিংয়ের ভারতীয় দূতাবাস নিন্দা করেছিল গ্লোবাল টাইমসের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন নিয়ে। পাশাপাশি তাদের সম্প্রচার নিয়ে সতর্কও করা হয়েছিল। দূতাবাসের বার্তায় বলা হয়, “প্রিয় গ্লোবালটাইমস আমাদের সুপারিশ হল বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করার আগে তথ্য যাচাই করুন এবং তথ্যের উৎসগুলি যাচাই করুন।” পাশাপাশি দূতাবাসের এক্স হ্যান্ডেলে আরও জানানো হয়, পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল একাধিক সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভারতীয় বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কিত ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে। প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে চিনের বন্ধুত্বের কথা এখন আট থেকে আশি সকলেরই জানা। ভারতের সঙ্গে সংঘাতের আবহে একাধিক চিনা অস্ত্র নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। তবে সেসবই ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। তাতেই চিনের ‘ইগো হার্ট’ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটা বড় অংশ। তাই এমন প্রচার বলে মনে করা হচ্ছে।

    নিষিদ্ধ বাংলাদেশের ৬টি ইউটিউব চ্যানেল

    এদিকে, কেন্দ্রীয় সরকারের অনুরোধে ভারতে ছয়টি বাংলাদেশি ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছে ইউচিউব। সেগুলি হল— যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল। সময় টিভি ও ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচারও ভারত থেকে বন্ধ করা হয়েছে। চ্যালেনগুলি ওপেন করা হলে বলা হচ্ছে, ভারতে এগুলি দেখা যাবে না। জাতীয় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার উদ্দেশে প্রদর্শন বন্ধ রাখা হয়েছে। এর আগে পাকিস্তানের বহু অভিনেতা ও নেটপ্রভাবীদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করা হয়।

  • NDA: অসমের পঞ্চায়েত নির্বাচনে খড়কুটোর মতো ভেসে গেলেন বিরোধীরা

    NDA: অসমের পঞ্চায়েত নির্বাচনে খড়কুটোর মতো ভেসে গেলেন বিরোধীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: অসমের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Polls) খড়কুটোর মতো ভেসে গেলেন বিরোধীরা। বিপুল জয় পেল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA)। বছর ঘুরলেই অসম বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের শাসক দল যে বাড়তি অক্সিজেন পেল, তা বলাই বাহুল্য।

    জেলা পরিষদে বিপুল জয় (NDA)

    অসমে জেলা পরিষদের আসন রয়েছে ৩৭৬টি। তার মধ্যে ৩০০টিতেই জয়ী হয়েছেন এনডিএ প্রার্থীরা। শতাংশের বিচারে এনডিএ পেয়েছে ৭৬ শতাংশেরও বেশি ভোট। পঞ্চায়েতেও জয়ের ধারা অক্ষুণ্ণ রেখেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দল এবং তাদের সহযোগীরা। রাজ্যে পঞ্চায়েতের আসন সংখ্যা ২ হাজার ১৯২টি। তার মধ্যে এনডিএ পেয়েছে ১ হাজার ৪৩৬টি আসন। শতাংশের বিচারে ভোটের হার ৬৬।

    কী বললেন হিমন্ত বিশ্ব শর্মা?

    পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক জয় পাওয়ায় উচ্ছ্বসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, “এই ফল বিজেপি ও আমাদের এনডিএ অংশীদারদের ওপর জনগণের আস্থার প্রতিফলন ঘটায়। তারা আমাদের ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য আরও কঠোর পরিশ্রম করতে প্রাণিত করেছে। ওই নির্বাচনে আমরা কমপক্ষে ৯৫টি আসন জিততে পারি।” অসম বিধানসভার আসন সংখ্যা ১২৬। গত বিধানসভা নির্বাচনে এনডিএ জিতেছিল ৭৫টি আসনে। উপনির্বাচনের পর এনডিএর আসন বেড়ে হয়েছে ৮৪টি।

    পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের পর হিমন্ত বলেন, “অসম বিধানসভায় এনডিএর আসন সংখ্যা ছুঁতে পারে ১০৪-এর কোঠা।” বিপুল ভোটে জয়ের জন্য মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানান বিজেপি নেতা জেপি নাড্ডা, অমিত শাহ এবং বিএল সন্তোষকেও।

    অসমের বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া বলেন, “গ্রামীণ উন্নয়নের প্রতি এনডিএ (NDA) সরকারের প্রতিশ্রুতি আমাদের জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদের ৮০ শতাংশেরও বেশি আসন নিশ্চিত করতে সাহায্য করেছে।” তিনি বলেন, “ঐতিহাসিক এবং নির্ণায়ক এই জয় দেখায় যে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অগ্রগতি ত্বরান্বিত করতে ভোট দিয়েছেন।”

    প্রসঙ্গত, অসমে মোট গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন ২১ হাজার ৯২০ জন। তার মধ্যে (Panchayat Polls) মহিলাদের জন্য সংরক্ষিত আসন ১০ হাজার ৮৮৩টি (NDA)।

  • Bangladeshi Islamist: “আত্মঘাতী জঙ্গি পাঠিয়ে তালিবানের ধাঁচে কলকাতা দখল করব”, হুমকি বাংলাদেশি মৌলবীর

    Bangladeshi Islamist: “আত্মঘাতী জঙ্গি পাঠিয়ে তালিবানের ধাঁচে কলকাতা দখল করব”, হুমকি বাংলাদেশি মৌলবীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “কলকাতায় আত্মঘাতী জঙ্গি (Suicide Bombers) পাঠাব। তালিবানের ধাঁচে কলকাতা দখল করব।” এমনই হুমকি দিতে শোনা গেল বাংলাদেশি এক মৌলবীকে (Bangladeshi Islamist)। তার ওই হুমকি-বার্তার ভিডিও ভাইরাল হয়েছে। বক্তব্যের মধ্যেই সে হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গারও করছিল। ভিডিওটি শেয়ার করা হয়েছে ‘ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস’-এর এক্স হ্যান্ডেল থেকে।

    কলকাতা দখল করো (Bangladeshi Islamist)

    সেখানে ওই বাংলাদেশি মুসলিমকে বলতে শোনা যায়, “যদি বাংলাদেশি সেনাবাহিনী আমাকে এখনই বলে, কলকাতা দখল করো, তাহলে আমি একটি পরিকল্পনা করব। ৭০টি যুদ্ধ বিমান ব্যবহারের কথা না হয় বাদই দিলাম, আমি কলকাতা দখল করতে সাতটি বিমানও ব্যবহার করব না। আমার ৭০টি বিমানের কী দরকার? আমি জানি সেখানে কারা থাকে, যারা মূর্তি পুজো করে, তারা।” বাংলাদেশি ওই মুসলমানকে বলতে শোনা যায়, “আমি জানি, তাদের (হিন্দুদের) প্রিয় খাবার হল মলমূত্র, গোবর এবং কচ্ছপের মতো নোংরা জিনিস। আমি জানি, তারা কতটা কম বোঝে। আমি এও জানি, তারা শারীরিকভাবে কতটা দুর্বল। আমি জানি, তাদের ধর্মের প্রতি তাদের কতটা বিশ্বাস। আমি এই সবই জানি। যদিও আপনি এই জিনিসগুলি না জানেন, তাহলে আপনি একজন মুসলিম সেনাপতি হতে পারবেন না, বুঝেছেন?” ভাইরাল হওয়া ভিডিওয় তাকে বলতে শোনা যায়, “আমি জানি, এই হিন্দুরা রক্ত দেখলে কতটা ভয় পায়। মূর্তিপূজারিরা রক্ত দেখলে আতঙ্কিত হয়ে পড়ে।”

    আত্মঘাতী বোমারুদের ব্যবহার করব

    গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক (Bangladeshi Islamist) মদতপুষ্ট জঙ্গিরা বেছে বেছে হত্যা করে ২৭ জন হিন্দু পর্যটককে। তার পক্ষকাল পরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর চালিয়ে বেশ (Suicide Bombers) কয়েকটি জঙ্গিঘাঁটি দুরমুশ করে দেয় ভারতীয় সেনা। এর পরেই সংঘাত শুরু হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। এই আবহেই ভাইরাল হল এক বাংলাদেশি মুসলমানের কলকাতা ওড়ানোর ছকের হুমকি। ভিডিওয় তাকে বলতে শোনা যায়, “যদি বাংলাদেশ সেনাবাহিনী আমাকে অনুমতি দেয়, তাহলে আমি যা করব, তা হল – আমি সব চেয়ে বেশি আত্মঘাতী জঙ্গিদের কলকাতায় পাঠাব। আমি কী ব্যবহার করব? আত্মঘাতী জঙ্গিদের ব্যবহার করব।” সে বলছে, “ইসলামিক আয়াত, তাদের নিয়ম হল আগে মর, তারপর মার। জেন জেড বলছে, এটা তো আগে কখনও শুনিনি, প্রথমবার শুনছি। কিন্তু স্যার, আমি মারা যাওয়ার পর কীভাবে হিন্দুদের হত্যা করতে পারি?”

    প্রথমে মর, তারপর কাফেরদের হত্যা কর

    ইসলামিক আয়াতের প্রসঙ্গ টেনে তাকে বলতে শোনা যায়, “আমি আক্রমণ করব। তারপর তারা আমাকে আঘাত করবে। আরবি দেশগুলিতে আমি আর একটি আয়াত শিখেছি, ইসলামি আয়াত, প্রথমে মর, তারপর কাফেরদের হত্যা কর। দুটি সুপারপাওয়ার – আমেরিকা ও রাশিয়াকে পরাজিত করতে তালিবানরা এই কৌশল প্রয়োগ করেছিল।” তাকে আরও বলতে শোনা যায়, “আল্লাহু আকবর বলো। তারা এমন বাইক ব্যবহার করেছিল যার শরীরে বোমা বাঁধা ছিল। তারা সেনা ক্যাম্পের দিকে রওনা হয়েছিল। তাদের (Bangladeshi Islamist) গুলি করা হয়েছিল। একটি গুলিতে আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন না। তারা তাদের বোমা ভর্তি বাইকটা ক্যাম্পের দেয়ালে সজোরে ধাক্কা দেয়।” সে বলে, “বাইকটি (Suicide Bombers) ক্যাম্পের দেয়ালে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে ৩০০ জন আমেরিকান নাগরিক মারা গিয়েছিল। ধ্বংস হয়ে গিয়েছিল ক্যাম্পটিও। প্রথমে কে মারা গিয়েছিল? মুসলিম বাইকার। পরে সে কাকে হত্যা করে? কাফেরদের।”

    বাংলাদেশের ভারত দখলের স্বপ্ন

    ভিডিওয় মৌলানা আবদুল কুদ্দুস নামের ওই মৌলবীকে বলতে শোনা যায়, “বাইক নিয়ে বোমা হামলা ঘটাব! বাইক আরোহীর গায়ে বাঁধা থাকবে বোমা। যত পারব, তত আত্মঘাতী বাহিনী পাঠাব।” প্রসঙ্গত, এই মাসের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতের উত্তর-পূর্বের ৭ রাজ্য দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বিজিবির প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমান। বর্তমানে তিনি বাংলাদেশের ইন্ডিপেনডেন্ট এনকোয়ারি কমিশনের চেয়ারপার্সন (Bangladeshi Islamist)। ওই পোস্টে তিনি লিখেছিলেন, “ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চিনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।” তিনি এও লেখেন, “পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এটা একটা স্ট্র্যাটেজিক বিষয়। পারস্পরিক নির্ভরতার বিষয়। যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে চিনের সঙ্গে মিলে ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্যকে (Suicide Bombers) দখলে নেওয়া এটা ভারতের পাকিস্তান আক্রমণের রিজিওনাল ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া (Bangladeshi Islamist)।”

  • Bhargavastra: ওড়িশায় সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ, শত্রুর সোয়ার্ম ড্রোন হামলা রুখতে আসছে ‘ভার্গবাস্ত্র’

    Bhargavastra: ওড়িশায় সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ, শত্রুর সোয়ার্ম ড্রোন হামলা রুখতে আসছে ‘ভার্গবাস্ত্র’

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ভার্গবাস্ত্র’-এর (Bhargavastra) সফল পরীক্ষা করল ভারত (India)। ভার্গবাস্ত্র হল এক কম খরচের ড্রোন-প্রতিরক্ষা ব্যবস্থা যা আকাশপথে শত্রুদের সোয়ার্ম ড্রোন হামলা দক্ষভাবে প্রতিহত করবে। সদ্য শেষ হওয়া সংঘাতে প্রধানত ড্রোন হামলাকেই হাতিয়ার করেছিল পাকিস্তান। সেই কারণে ভারতের এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্গবাস্ত্র নিয়ে এক কথায়, ইসলামাবাদকে (Islamabad) বার্তা দিয়ে রাখল নয়াদিল্লি (New Delhi)।

    কীভাবে তৈরি ভার্গবাস্ত্র

    দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ভার্গবাস্ত্র’ মঙ্গলবার সফল ভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ভারত-পাক সংঘাতের আবহে পাকিস্তান থেকে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল। তার বেশির ভাগই প্রতিহত করেছে ভারত। এই অবস্থায় মঙ্গলবার ওড়িশার গোপালপুর উপকূলে দেশীয় ‘মাইক্রো মিসাইল’গুলি পরীক্ষা করা হয় এবং সেগুলি প্রতিটি মাপকাঠিতেই সফল হয়েছে বলে খবর। ড্রোন ধ্বংসকারী ছোট মাপের এই ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছে ‘সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড’ (এসডিএল)। নির্মাতা সংস্থা ‘সোলার গ্রুপ’ জানিয়েছে, ‘মাইক্রো মিসাইলের’ উপর ভিত্তি করে এই ড্রোন ধ্বংসকারী ব্যবস্থাটি তৈরি করা হয়েছে।

    তৈরির খরচ খুব বেশি নয়

    এটি তৈরির খরচ খুব বেশি নয়, ‘হার্ড কিল মোড’-এর সাহায্যে ঝাঁকে ঝাঁকে ড্রোন আক্রমণ ঠেকিয়ে দিতে পারবে এই সিস্টেম। ১৩ মে ওড়িশার গোপালপুরে সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জে ভার্গবাস্ত্রের পরীক্ষা হয়। আর্মি এয়ার ডিফেন্স-এর শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে তিনটি ট্রায়ালে সমস্ত লক্ষ্য পূরণ করেছে ভার্গবাস্ত্র সিস্টেমের মাইক্রো রকেটগুলি। প্রথম দুটি ট্রায়ালে একটি করে রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। তৃতীয় ট্রায়াল হয়েছে স্যালভো মোডে অর্থাৎ এক্ষেত্রে দুই সেকেন্ডের ব্যবধানে দুটি রকেট ছোড়া হয়। চারটি রকেটই নিজেদের অভীষ্ট্য লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে। ফলে আকাশপথে হামলায় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা শক্তিশালী করল ভার্গবাস্ত্র।

    ভার্গবাস্ত্রের কার্যকারিতা

    প্রায় আড়াই কিলোমিটার দূর পর্যন্ত সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করার ক্ষমতা রয়েছে ‘ভার্গবাস্ত্রের’। যে কোনও ছোট মাপের ড্রোন শনাক্ত করে সেগুলি ধ্বংস করার ক্ষমতা রয়েছে এগুলির। মনুষ্যবিহীন আকাশযান (UAV) হামলায় দারুণ কার্যকর ভার্গবাস্ত্র। এতে রয়েছে দ্বি-স্তরীয় আক্রমণ পদ্ধতি। আগামী দিনে ড্রোন হানার মোকাবিলা করতে এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশকে অনেকাংশে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • Arunachal Pradesh: চিন যতই নিত্যনতুন নামকরণ করুক, অরুণাচল নিয়ে চিনকে হুঁশিয়ারি ভারতের

    Arunachal Pradesh: চিন যতই নিত্যনতুন নামকরণ করুক, অরুণাচল নিয়ে চিনকে হুঁশিয়ারি ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে এবার বেজিংকে নরমে-গরমে সতর্ক করল নয়াদিল্লি। ভারতের অংশ অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) নিয়ে চিনের দাদাগিরি যে মোটেও বরদাস্ত হবে না, তা আরও একবার বুঝিয়ে দিল সাউথ ব্লক। মঙ্গলবার সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে, চিন ক্রমাগত ভারতের অন্তর্ভুক্ত রাজ্য অরুণাচলের নাম পরিবর্তনের অযৌক্তিক চেষ্টা করে যাচ্ছে। এটা একেবারেই নীতি বিরুদ্ধ।’

    অরুণাচল প্রদেশের নাম পরিবর্তনের চেষ্টা ‘ব্যর্থ’

    বেজিঙের অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) কিছু অংশের নাম পরিবর্তনের চেষ্টার আর‌ও এক বার তীব্র প্রতিবাদ জানাল ভারত। চিনকে মনে করিয়ে দিল, অরুণাচল প্রদেশ ভারতেরই একটি অবিচ্ছেদ্য অংশ! ভারতের বিদেশ মন্ত্রক চিনের প্রচেষ্টাকে ‘ব্যর্থ’ বলে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘‘আমরা লক্ষ্য করছি, চিন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’’ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা চিনের প্রচেষ্টাকে সম্পূর্ণ ভাবে প্রত্যাখ্যান করছি। নামকরণ করলেই তা অনস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। চিন যতই নিত্যনতুন নামকরণ করুক, অরুণাচল ভারতেরই অংশ ছিল, আছে এবং সর্বদাই থাকবে।’’ অরুণাচলের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ভারত এবং চিনের সীমান্ত- বিবাদের অন্যতম কারণই অরুণাচলের উপর বেজিঙের দাবি। ভারতের এই রাজ্যটি চিনের তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করে। বেজিং বরাবর দাবি করে, অরুণাচল ঐতিহাসিক ভাবে তিব্বতেরই অংশ। যদিও ভারত সেই দাবির বিরোধিতা করে। সাম্প্রতিক বছরগুলিতে অরুণাচল নিয়ে আঞ্চলিক বিরোধের পাশাপাশি এই রাজ্যের জলসম্পদ ব্যবহার নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

    নাম পরিবর্তন প্রথম নয়

    অরুণাচল (Arunachal Pradesh) তাদের অংশ বলে বহু দিন ধরেই দাবি করে আসছে চিন। ভারত এবং চিনের মধ্যে সংঘাতের অন্যতম কারণই হল অরুণাচল। চিন প্রায়শই উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের বেশ কয়েকটি স্থানের নাম পরিবর্তন করে মানচিত্র প্রকাশ করে থাকে। গ্লোবাল টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, বেজিং অরুণাচল প্রদেশের নাম পরিবর্তন করে জাংনান করে দিয়েছে। এ ছাড়াও ওই রাজ্যের ১২টি পাহাড়, চারটি নদী, একটি হ্রদ, একটি পর্বত গিরিপথ, ১১টি জনবসতিপূর্ণ এলাকার নাম বদলে দিয়েছে চিন। এই প্রথম নয়, ২০১৭ সাল থেকে এই নাম পরিবর্তনের খেলা খেলছে বেজিং। সেই বারই প্রথম নিজেদের দেশের প্রকাশিত মানচিত্রে অরুণাচলপ্রদেশের ছয়টি জায়গার নাম পরিবর্তন করে দেয় চিন। পরে ২০২১ ও ২০২৩ সালেও অরুণাচলপ্রদেশের জায়গার নতুন নতুন নামের তালিকা প্রকাশ করে তারা।

  • India: আমেরিকা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা ভারতের

    India: আমেরিকা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পরিকল্পনা রয়েছে ভারতের (India)। আনুষ্ঠানিকভাবে একথা নয়াদিল্লি জানিয়ে দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লুটিওকে (WTO)। আমেরিকা ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং সংশ্লিষ্ট পণ্যের ওপর সুরক্ষা শুল্ক সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। তার জেরেই ভারতের এই সিদ্ধান্ত বলে ধারণা ওয়াকিবহাল মহলের। ডব্লুটিও-র কাউন্সিলর ফর ট্রেড ইন গুডসকে পাঠানো একটি নোটিশে ভারত জানিয়ে দিয়েছে, তারা এগ্রিমেন্ট অন সেফগার্ডসের আর্টিকেল ৮.২ অনুযায়ী কিছু ছাড় এবং অন্যান্য বাধ্যবাধকতা স্থগিত রাখবে এবং প্রস্তাবিত পদক্ষেপ আর্টিকেল ১২.৫ এর অধীনে গ্রহণ করা হবে। যদি আলোচনার উদ্যোগ না নেওয়া হয় বা সমাধানে পৌঁছনো না যায়, তাহলে এই পাল্টা শুল্ক ৩০ দিনের মধ্যে কার্যকর হতে পারে।

    ক্ষতির সম্মুখীন (India)

    হিসেব বলছে, মার্কিন সুরক্ষা শুল্কের ফলে ভারতকে প্রায় ১.৯১ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ভারত জানিয়েছে, “এই সুরক্ষা শুল্কের কারণে মার্কিন মুলুকে ভারতে উৎপাদিত ৭.৬ বিলিয়ন ডলার মূল্যের সংশ্লিষ্ট পণ্যের আমদানি ক্ষতিগ্রস্ত হবে, যার ওপর শুল্ক আদায় হবে ১.৯১ বিলিয়ন ডলার। অতএব, ভারতের প্রস্তাবিত ছাড় স্থগিত করার পদক্ষেপে আমেরিকা থেকে আসা পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আদায়ে পরিণত হবে।”

    বিতর্কিত শুল্ক আরোপ

    প্রসঙ্গত, আমেরিকা প্রথম ২০১৮ সালের ৮ মার্চ প্রেসিডেন্সিয়াল ঘোষণার মাধ্যমে বিতর্কিত শুল্ক আরোপ করে। সেই হার ছিল ইস্পাতের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ। এই শুল্কগুলি জানুয়ারি ২০২০ সালে এবং ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি ফের একটি প্রোক্লেমেশনের মাধ্যমে পুনরায় বর্ধিত করা হয়, যা কার্যকর হয়েছে ২০২৫ সালের ১২ মার্চ থেকে।

    ভারতের যুক্তি, যদিও ওয়াশিংটন এই পদক্ষেপগুলিকে ডাব্লুটিওর নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে সেফগার্ড হিসেবে ঘোষণা করেনি, তবুও এগুলি সেভাবেই কাজ করছে। এই কাজ ১৯৯৪ সালের সাধারণ শুল্ক ও বাণিজ্য চুক্তি এবং সেফগার্ড সংক্রান্ত চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভারত এও জানিয়ে দিয়েছে, যেহেতু এগ্রিমেন্ট অন সেফগার্ডসের (India) অনুচ্ছেদ ১২.৩ অনুসারে কোনও আলোচনাই হয়নি, তাই ভারত মার্কিন পণ্যের ওপর সমপর্যায়ের শুল্ক আরোপের কথা ভাবছে। ভারতীয় এই শুল্ক (WTO) ব্যবস্থা কার্যকর হতে পারে জুনের শুরুতেই (India)।

LinkedIn
Share