Tag: Madhyom

Madhyom

  • Assam: অসম এসটিএফের জালে আরও এক ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি, ধৃত আনসারুল্লা বাংলার সদস্য

    Assam: অসম এসটিএফের জালে আরও এক ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি, ধৃত আনসারুল্লা বাংলার সদস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অসমে (Assam) এসটিএফের জালে ১ সন্দেহভাজন। এই ধৃত ব্যক্তি আনসারুল্লা (Ansarullah) বাংলা টিমের সদস্য বলে দাবি তদন্তকারী অফিসারদের। তাকে আগেই মোস্ট ওয়ান্টেড হিসেবে ঘোষণা করেছিল পুলিশ। বাংলাদেশের রাজশাহী জেলার শাদ রাডি ওরফে সাব শেখকেও অসমে পাঠানো হয়েছে জেহাদি সংগঠনের কাজের বিস্তারের জন্য। তার সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল। সেই সূত্র ধরে অভিযান চালানো হয়েছিল। উল্লেখ্য আগে ২১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল অসম এসটিএফ।

    অভিযুক্ত আনসারুল্লা বাংলা টিমের সদস্য (Assam)

    অসম (Assam) এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধুবিড়িতে একটি অভিযান চালিয়ে এই জেহাদিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম জাহের আলি। অভিযুক্ত আনসারুল্লা বাংলা টিমের সদস্য। আগে ধৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে জাহের আলি সম্পর্কে তথ্য জোগাড় করা হয়েছিল। জাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করা হয়। জেরায় তার বয়ানে অমিল পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। তবে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এখন তার কাছ থেকে পাওয়া তথ্য আরও জানার চেষ্টা করছে। দেশের একাধিক প্রান্ত থেকে আনসারুল্লা জেহাদি সংগঠন সম্পর্কে নেটওয়ার্ক চিহ্নিত করে সংগঠনের সদস্যদের গ্রেফতার করছে অসম পুলিশ। আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের (Ansarullah) সঙ্গে জামাত-উল-মুজাহিদিনের জঙ্গিদের যোগাযোগ রয়েছে। ‘অপারেশন প্রঘাত’-এ অসম পুলিশের খাতায় নাম উঠে আসে জেএমবি জঙ্গি তারিকুল ইসলামের। এই ব্যক্তি শেখ সাদেক বা সাদেক সুমন নামেও পরিচিত। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত তারিকুলের সঙ্গে জেলে সাক্ষাৎ হয়েছিল আনসারুল্লা বাংলা টিমের দুই জঙ্গি আব্বাস আলি এবং মিনারুলের। তাই এই জঙ্গি সংগঠনের কাজকে নির্মূল করতে অসম সরকার অত্যন্ত তৎপর হয়ে জায়গায় জায়গায় অভিযান চালাচ্ছে।

    প্রচুর অস্ত্রশস্ত্র, বিস্ফোরক বাজেয়াপ্ত

    অসম (Assam) এসটিএফ প্রধান পার্থসারথি মহন্ত বলেন, ‘অপারেশন প্রঘাত’ নামে অভিযানের কথা ঘোষণা করেছে আমাদের বিশেষ টিম। এই অভিযানে ধরা পড়ে কুখ্যাত দুষ্কৃতী শাদও (Ansarullah)। একই ভাবে তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র, বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। আবার গত ৩০ ডিসেম্বর কোকরাঝাড় পুলিশ সহযোগিতা করায় গ্রেফতার করা সম্ভব হয়েছে এই জঙ্গি সংগঠনের মুখ্য অভিযুক্ত গাজি রহমানকেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Saif Ali Khan: সইফের ওপর হামলাকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার, খোঁজ মিলল ধারালো অস্ত্রের

    Saif Ali Khan: সইফের ওপর হামলাকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার, খোঁজ মিলল ধারালো অস্ত্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে ধরা পড়ল সইফ আলি খান (Saif Ali Khan)-এর হামলাকারী। সইফ আলি খানের বাড়িতে ঢুকে তাঁকে ছুরি দিয়ে কোপানোর ৩ দিন পরে থানে থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই (Mumbai) পুলিশ। জানা গিয়েছে, একাধিকবার ওই ব্যক্তিকে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। অবশেষে অভিযুক্তকে থানে থেকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

    ধৃতের পরিচয় কী?(Saif Ali Khan)

    অভিযুক্তের (Saif Ali Khan) নাম জানতে চাওয়া হলে, প্রথমে সে বলে, তার নাম বিজয় দাস। পরবর্তীতে সে জানায়, তার নাম মহম্মদ সাজ্জাদ। কখনও আবার এই ব্যক্তি নিজের নাম জানায়, মহম্মদ আলিয়ান। তবে সইফ আলি খানের ওপর হামলার সঙ্গে তার যোগসূত্র স্বীকার করে নিয়েছে। অভিযুক্তকে ধরতে মুম্বই পুলিশ বিশেষ টিম গড়েছিল। এই অভিযানে যুক্ত মুম্বই পুলিশের ডিসিপি পদ মর্যাদার এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, থানে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ঝোপ জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়ে ছিল সে। পুলিশের দাবি, তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে।

    আরও পড়ুন: দলিত পরিবারকে ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা! ৫ জন গ্রেফতার

    ঠিক কী ঘটেছিল?

    প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে ঢুকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। জানা যাচ্ছে, সইফের ছোট ছেলে জেহ-র ঘরের শৌচাগারে লুকিয়ে ছিল আততায়ী। কিন্তু সে যে কোথা দিয়ে বিল্ডিংয়ে ঢুকেছিল সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। জেহ-র ন্যানি প্রথম তাকে দেখতে পান। ভয় পেয়ে অ্যালার্ম বাজিয়ে দেন। ছুটে আসেন সেফ। জেহ-র কাছে পৌঁছতে না পেতে আততায়ী বেপরোয়া হয়ে ওঠে। ছুরি বের করে কোপাতে থাকে সইফকে। আহত সইফ পড়ে গেলে সে ঘর থেকে বেরিয়ে যায়। পরে, ওই ব্যক্তিই অভিনেতার ওপর ধারালো ছুরি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। ছ’টি আঘাত নিয়ে সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার ভোরে। তার পর থেকেই ওই দুষ্কৃতীর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল মুম্বই পুলিশের প্রায় ৩০টি দল। পরে, গত বৃহস্পতিবারই সইফের বাড়ির পিছনের সিঁড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখা গিয়েছিল সন্দেহভাজন এক ব্যক্তির মুখ। সে সময়ই পুলিশ সেই ফুটেজ প্রকাশ করে। তার পর এক কাঠ মিস্ত্রিকে আটক করা হয়। শনিবার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে একজনকে এবং ছত্তিসগড়ের দুর্গ থেকে আর এক জনকেও আটক করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “মোদির নেতৃত্বে ভারত হবে এক বা দু’নম্বর অর্থনীতির দেশ”, বললেন চন্দ্রবাবু

    PM Modi: “মোদির নেতৃত্বে ভারত হবে এক বা দু’নম্বর অর্থনীতির দেশ”, বললেন চন্দ্রবাবু

    মাধ্যম নিউজ ডেস্ক: “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন আর শুধু ভারতের নেতা নন, তিনি এখন বিশ্বের নেতা।” দিন দশেক আগে কথাগুলি বলেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। আর শনিবার সেই চন্দ্রবাবুই জানিয়ে দিলেন, মোদির নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ভারতের ঠাঁই হবে এক কিংবা দু’নম্বরে।

    মোদির নেতৃত্ব (PM Modi)

    এদিন কড়াপা জেলার মাইডুকুরে একটি সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে এনডিএ ২৫টির মধ্যে ২১টি লোকসভা আসন জিতেছে, তা যেন ‘সঞ্জীবনী’ হয়ে উঠেছে। যদিও তেলেগু দেশম পার্টি এক কোটি সদস্যসহ একটি আঞ্চলিক দল, তবুও এটি সব সময় একটি জাতীয় দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে এসেছে।” তিনি বলেন, “আমরা আগেও ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে এনডিএর সঙ্গে কাজ করেছি।” এর পরেই তিনি বলেন, “আমার কোনও সন্দেহ নেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে ভারত এক নম্বর বা দু’নম্বর অর্থনীতির দেশ হয়ে উঠবে। আমার লক্ষ্য হল তেলেগু জনগণকে বিশ্বব্যাপী এক নম্বর স্থানে দেখতে পাওয়া।”

    ‘ডবল ইঞ্জিন সরকারে’র প্রশস্তি

    এদিন চন্দ্রবাবুর মুখেও ‘ডবল ইঞ্জিন সরকারে’র (PM Modi)  প্রশস্তি শোনা যায়। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “উন্নয়ন নিশ্চিত করা সম্ভব কেবলমাত্র ‘ডবল ইঞ্জিন সরকার’ থাকার মাধ্যমে, যা রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে দ্বিগুণ উন্নয়ন হার নিয়ে আসবে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার পোলভারম সেচ প্রকল্পসহ একাধিক প্রকল্পের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের জন্য একটি প্যাকেজ ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা আপনাদের এই বলে আশ্বস্ত করছি যে পোলভারম সেচ প্রকল্প আগামী দু’বছরের মধ্যে সম্পন্ন হবে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য ১২,২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ডায়াফ্রাম ওয়াল নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে।”

    আরও পড়ুন: ভুয়ো নথি ব্যবহার করে মুসিবুল হল প্রদীপ, একত্রবাস হিন্দু মেয়ের সঙ্গে, গ্রেফতার

    চন্দ্রবাবুর মুখে মোদি-স্তুতি শোনা গিয়েছে আগেও। কিছুদিন আগেই তিনি (Chandrababu Naidu) বলেছিলেন, “আমি সব সময় আপনার কাছ থেকে কিছু না কিছু অনুপ্রেরণা পাই। আপনার কাছ থেকে শিখি। আপনার নেতৃত্বে ভারত উন্নতির শিখরে পৌঁছবে। আমরা সবাই আপনার জন্য গর্বিত (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Pradesh: দলিত পরিবারকে ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা! ৫ জন গ্রেফতার

    Uttar Pradesh: দলিত পরিবারকে ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা! ৫ জন গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হামিরপুর জেলায় দলিত পরিবারকে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে যোগীর পুলিশ ৫জন মুসলিমকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, একটি দলিত পরিবারের বাড়ির ভিতরে একজন মুসলিম ধর্মীয় নেতার মৃত্যুবার্ষিকীর স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই ওই পরিবারকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা হয়েছিল।

    ঠিক কী অভিযোগ?(Uttar Pradesh)

    ঊর্মিলা ও তাঁর স্বামী অজিত ভার্মার পরিবার অভিযুক্ত ব্যক্তিদের পরামর্শে হামিরপুরের (Uttar Pradesh) মওদাহা এলাকায় তাঁদের বাড়ির ভিতরে একটি মাজার (মাজার) তৈরি করেছিলেন। ঊর্মিলা বলেন, “আমি প্রায় দুবছর ধরে অসুস্থতায় ভুগছিলাম। এই সময়ের মধ্যে আমি বান্দা জেলার মহল্লা চিপাথারির একজন ব্যক্তির সঙ্গে দেখা করি, যিনি আমায় এক মুসলিম ধর্মগুরু নূরউদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। নূরউদ্দিন আমায় আশ্বস্ত করেন যে একটি মাজারে গেলে আমার অবস্থা ভালো হয়ে যাবে।” পরে, নূরউদ্দিন ও তাঁর ভাগ্নে মেরাজুল হাসান ও খালিক মহল্লা রাগৈল ঊর্মিলার বাড়িতে যান। সেখানে একটি মাজার নির্মাণ এবং একটি উরসের আয়োজন করেন। মুসলিম ব্যক্তিরা দলিত পরিবারের সদস্যদের বুঝিয়েছিলেন, মাজারে একজন ‘সন্তের’ কাছে প্রার্থনা করলে ঊর্মিলার রোগ নিরাময় হবে, তাঁদের কষ্টের অবসান হবে। ১০ জানুয়ারি রাতে যখন দলিত পরিবার তাদের বাড়ির ভিতরে একটি” উরস” ( ইসলামিক ধর্মীয় অনুষ্ঠান) পরিচালনা করছিল, হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে হাজির হন। তাঁরা অনুষ্ঠান বন্ধ করতে বলেন। একইসঙ্গে ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টার বিষয়টি পুলিশের নজরে আনেন। থানায় অভিযোগ করা হয়।

    বজরং দলের জেলা ইউনিটের প্রাক্তন আহ্বায়ক কী বললেন?

    বজরং দলের জেলা (Uttar Pradesh) ইউনিটের প্রাক্তন আহ্বায়ক আশিস সিং বলেন, “আমরা যখন রাত আড়াইটে নাগাদ সেখানে পৌঁছলাম, তখন বাড়িতে উরসের অনুষ্ঠান চলছিল। কয়েকজন মৌলবী বক্তব্য রাখছিলেন। তাঁরা ওই দলিত পরিবারের সদস্যার রোগ নিরাময়ের প্রতিশ্রুতি দিয়ে এবং তাঁদের অর্থের প্রলোভন দিয়ে দলিত পরিবারকে ইসলামে (Muslim) ধর্মান্তরিত করার চেষ্টা করছিল।” জানা গিয়েছে, অভিযোগের পর পরই যোগী পুলিশ ঘটনার দিনই চারজন মুসলিম পুরুষকে গ্রেফতার করে। আর একজনকে একদিন পর গ্রেফতার করা হয়। ধৃতদের নাম নূরউদ্দিন (৫৫), তাঁর ভাগ্নে মেরাজ হাসান (৩২), খলিফ (৪২), ইরফ (৪৬) ও মোহাম্মদ হানিফ (৫২)। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ভীতি প্রদর্শন ও ধর্মান্তিরিত করার মামলা রুজু করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gujarat: ভুয়ো নথি ব্যবহার করে মুসিবুল হল প্রদীপ, একত্রবাস হিন্দু মেয়ের সঙ্গে, গ্রেফতার

    Gujarat: ভুয়ো নথি ব্যবহার করে মুসিবুল হল প্রদীপ, একত্রবাস হিন্দু মেয়ের সঙ্গে, গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটের (Gujarat) সুরাট পুলিশ মুসিবুল শেখ নামের একজনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো নথিপত্র ব্যবহার করে এক হিন্দু মেয়ের (Hindu Girl) সঙ্গে সে দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিল। গুজরাটের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মুসিবুল শেখ হিন্দু নাম নেয়। তখন তার নাম হয় প্রদীপ ক্ষেত্রপাল। এরপরে গুজরাটের সুরাটে এক হিন্দু মেয়ের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করে সে।

    অভিযুক্ত ১৪ বছর ধরে বিভিন্ন স্পা-তে কাজ করেছে (Gujarat)

    জানা গিয়েছে, নানা প্রতারণা এবং প্রলোভন দেখিয়ে হিন্দু মেয়েটিকে সে মুম্বই থেকে নিয়ে আসে। ১৫ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে ঘটনার তদন্ত করছে গুজরাট পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের সন্দেহ রয়েছে জাল নথি ব্যবহার করে আরও অনেকেই এভাবে বসবাস করছে। গুজরাটের (Gujarat) বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, মুসিবুল শেখের বয়স ২৬। সে সুরাটের রান্ডার এলাকার জাহাঙ্গিরবাদ ক্যানাল রোডে বসবাস করে। অভিযুক্ত ১৪ বছর ধরে বিভিন্ন স্পা-তে কাজ করেছে। আর প্রায় দেড় বছর আগে মুম্বইতে তার সঙ্গে আলাপ হয় এক হিন্দু মেয়ের। তখন থেকেই লিভ ইন সম্পর্কে থাকার জন্য মেয়েটিকে (Hindu Girl) প্রস্তাব দেয় মুসিবুল। হিন্দু এলাকায় একটি বাড়িও সে খুঁজতে থাকে। কিন্তু মুসলিম পরিচয় থাকায় কেউ তাকে বাড়ি ভাড়ায় দেয়নি। 

    অ্যাপ্লিকেশন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে নকল নথি তৈরি করে মুসিবুল

    জানা গিয়েছে, এর পরেই একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে নকল নথি তৈরি করে সে। নিয়ে নেয় হিন্দু নাম। ভুয়ো আধার কার্ড ব্যবহার করে পাঁচ মাস আগে হিন্দু এলাকায় বসবাস করতে শুরু করে সে। মুসিবলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৯, ৩৩৬(২), ৩৩৬, ৩৩৮ ধারা লাগু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর সে জানিয়েছে, তার বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে। গুজরাট (Gujarat) পুলিশ তল্লাশি চালিয়ে দুটি আধার কার্ড উদ্ধার করেছে। একটি মুসিবল শেখের নামে এবং অপরটি প্রদীপ সুজয় ক্ষেত্রপালের নামে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel Hamas Conflict: যুদ্ধবিরতিতে সায় ইজরায়েলের মন্ত্রিসভার, সোম থেকেই শুরু প্রথম পর্ব

    Israel Hamas Conflict: যুদ্ধবিরতিতে সায় ইজরায়েলের মন্ত্রিসভার, সোম থেকেই শুরু প্রথম পর্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ বিরতি পড়তে চলেছে টানা পনের মাস ধরে চলা যুদ্ধে (Israel Hamas Conflict)। শনিবার ইজরায়েলের মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি (Ceasefire) চুক্তি অনুমোদন করেছে। যুদ্ধবিরতি চলবে প্রায় দেড় মাস। শুরু হবে, ১৯ জানুয়ারি, রবিরার থেকে। এদিনের বৈঠকে কয়েকজন যুদ্ধবিরতি প্রস্তাবের বিরোধিতা করেন। তা সত্ত্বেও উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা সায় দেয় যুদ্ধবিরতির প্রস্তাবে। জানা গিয়েছে, চুক্তিটির মধ্যস্থতা করেছিলেন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। কয়েকজন মার্কিন কর্তারাও ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এই চুক্তির লক্ষ্য হল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে আকস্মিক হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটানো।

    যুদ্ধবিরতির প্রস্তাব (Israel Hamas Conflict)

    যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ ৪২ দিন স্থায়ী হবে। এর মাধ্যমে গাজায় হামাসের হাতে আটক ৩৩জন বন্দিকে মুক্তি দেওয়া হবে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল-থানি বলেন, “মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে থাকবেন বেসামরিক মহিলা এবং মহিলা সেনাসদস্য, সেই সঙ্গে শিশু, প্রবীণ ব্যক্তি, অসুস্থ বেসামরিক ব্যক্তি এবং আহত ব্যক্তিরা”। সূত্রের খবর, তিনজন ইসরায়েলি নারী সেনাসদস্য রবিবার সন্ধ্যায় প্রথমে মুক্তি পাবেন। ইজরায়েলের বিচারমন্ত্রক জানিয়েছে, গাজার যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ৭৩৭ জন বন্দি এবং আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে। তাদের মধ্যে পুরুষ, মহিলা এবং শিশুরা রয়েছে। ইজরায়েল অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, তারা রবিবার স্থানীয় সময় বিকেল ৪টার আগে কাউকে মুক্তি দেবে না (Israel Hamas Conflict)।

    আরও পড়ুন: একদিনে ৬৫ লাখের বেশি সম্পত্তি কার্ড বিলি, অভিনব রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

    স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা

    জানা গিয়েছে, বন্দিদের প্রথমে নিয়ে আসা হবে গাজা সীমান্তে। সেখানে চিকিৎসক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাঁদের পরীক্ষা করবেন। পরে তাঁদের হেলিকপ্টার বা গাড়ির মাধ্যমে ইসরায়েলের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। যুদ্ধবিরতি পর্ব চলাকালীন সময়ে ইজরায়েলি সেনারা গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরে আসবে। ইসরায়েলি সেনা গাজার নির্দিষ্ট স্থান এবং রুট থেকে সরে এলেও, গাজার বাসিন্দাদের ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকা এলাকা বা ইসরায়েল-গাজার সীমান্তের কাছাকাছি এলাকায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

    প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির আওতায়, ইসরায়েল প্রথম ধাপে গাজার ভেতরে একটি বাফার জোন বজায় রাখবে। যদিও “সমস্ত বন্দি না ফেরানো পর্যন্ত” ইজরায়েলি বাহিনী গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করা হবে না (Israel Hamas Conflict)। প্রথম দফার যুদ্ধবিরতি শুরু হওয়ার ১৬ দিনের মাথায় শুরু হবে দ্বিতীয় পর্বের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রস্তুতি (Ceasefire)।

          

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BSF: সীমান্ত টপকে লুট! বাঁশপেটা করে বাংলাদেশিদের তাড়াল ভারতীয়রা, সেল ফাটাল বিএসএফ

    BSF: সীমান্ত টপকে লুট! বাঁশপেটা করে বাংলাদেশিদের তাড়াল ভারতীয়রা, সেল ফাটাল বিএসএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের ফাঁকা জমিতে কাঁটাতারের বেড়ার লাগানোর উদ্যোগ নিয়েছে বিএসএফ (BSF)। কোথাও আবার কাঁটাতারের মধ্যে কাচের বোতল লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই আবহে এবার মালদার শুকদেবপুর সীমান্তে উত্তেজনা দেখা দিল। জানা গিয়েছে, শনিবার বৈষ্ণবনগরের শুকদেবপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে ফসল লুট করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফের ১১৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের ঘটনাস্থলে ছুটে যেতে হয়। কিন্তু, কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে ইঁট, পাথর ছোড়ে বাংলাদেশি দুষ্কৃতীরা। তাতেই দুই বিএসএফ জওয়ান জখম হন। সেই সময় মালদার শুকদেবপুর গ্রামের বাসিন্দারা হাতে বাঁশ, লাঠি নিয়ে বাংলাদেশিদের ধাওয়া করে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (BSF)

    জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার একাধিকবার চেষ্টা হয়েছে। এর আগেও ভারতীয় সীমান্তের বাসিন্দাদের তাড়া খেয়ে পালিয়েছিল বাংলাদেশি নাগরিকরা। শনিবারও শুকদেবপুরে ঢোকার চেষ্টা করে ওপারের বাসিন্দারা। শুকদেবপুর সীমান্তে দেড় কিলোমিটার কাঁটাতার নেই। বিএসএফ যখনই কাঁটাতার লাগানোর চেষ্টা করেছে, তখনই বিজিবি বাধা দিয়েছে। মাটি খুঁড়ে সুড়ঙ্গও বানাতে দেখা গিয়েছে ওপার থেকে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওপারের সীমান্তের বাংলাদেশিরা এপারের সীমান্তে ঢুকে কৃষকদের ফসল লুট করে বলে অভিযোগ। শুধু তাই নয়, বেশ কয়েকটি সীমান্তের আম গাছও কেটে ফেলে বাংলাদেশি দুষ্কৃতীরা। তারপরই বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তাতেই উত্তেজনা ছড়ায়। বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। তাড়া খেয়ে পালায় ওপারের বাসিন্দারা। এর আগে সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে বারবার বাধা দিয়েছে বিজিবি। কেন তারা বাধা দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একাধিকবার সীমান্তে (BSF) উত্তেজনার সৃষ্টি হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন।

    আরও পড়ুন: মহাকুম্ভ নাকি অন্ধবিশ্বাস! মেলা প্রাঙ্গণে হিন্দু-বিরোধী পোস্টার ছিঁড়ে জ্বালিয়ে দিলেন নাগা সাধুরা

    ভিডিওতে কী দেখা যাচ্ছে?

    সোশ্যাল মিডিয়াতেও ওই ভিডিও ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সীমানা টপকে আচমকাই কিছু বাংলাদেশি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায়। এলাকার বাসিন্দারাও ছুটে আসেন। এর পর বিএসএফ-এর (BSF) সঙ্গে মিলে স্থানীয়রাও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়া করেন। ভিডিও-য় দেখা গিয়েছে, মাঠের ওপর প্রচুর মানুষের জমায়েত হয়। চিৎকার-চেঁচামেচি চলছে। সামনের দিকে কয়েক জন দৌড়চ্ছেন। পিছু পিছু ছুটছেন আরও কয়েক জন। উর্দি পরিহিত বিএসএফকেও দেখা যায় ভিডিও-তে। প্রসঙ্গত, বাংলাদেশে শেখ হাসিনার শাসনের অবসান ঘটার পর থেকেই পড়শি দেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। মাথাব্যথার কারণ হয়ে উঠেছে সীমান্ত সংঘাতও। মালদার শুকদেবপুরের প্রায় এক কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। সেখানে বিএসএফ কাঁটাতারের বেড়া বসাতে গেলে বাধা দেয় বিজিবি। ওপারের সাধারণ নাগরিকরাও সীমান্তে এসে কাজে বাধা দেন। এপারের মানুষজনও জড়ো হন সীমান্তে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পর বিএসএফ এবং বিজিবির মধ্য দফায় দফায় ফ্ল্যাগ মিটিং হয়। বিজেবি দাবি করে, যে জায়গায় কাঁটাতারের বেড়া তুলছে বিএসএফ, তা বিতর্কিত এলাকা। অন্য দিকে, বিএসএফ জানায়, নিজেদের ভূখণ্ডেই কাঁটাতারের বেড়া তোলা হচ্ছে। কিন্তু এসবের মধ্যে কাজ ভণ্ডুল হয়ে যায়। আর সেই আবহেই ফের তপ্ত হয়ে উঠল এলাকায়। একেবারে দিনের বেলা সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এর নেপথ্যে বিজেবি-র উস্কানি থাকতে পারে বলেও মনে করছেন স্থানীয়দের অনেকে।

    পঞ্চায়েত সদস্যের কী বক্তব্য?

    বৈষ্ণবনগর থানার (BSF) বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের শুকদেবপুর এলাকার  পঞ্চায়েত সদস্য বিনয় মণ্ডল বলেন, “এদিন শতাধিক বাংলাদেশিরা সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে গ্রামের দুই বাসিন্দা গোপাল মণ্ডল ও তপন ঘোষের জমির ফসল লুট করেছিল। শুধু তাই নয়, ওরা আমার বাগানের পনেরোটা আম গাছ কেটে নিয়ে যাচ্ছিল। তখনই সীমান্তে বিএসএফের ১১৫ নম্বর ব্যাটেলিয়ানের কর্তব্যরত জওয়ানেরা প্রতিবাদ জানিয়ে বাধা দেয়। কিন্তু, সেই সময় বিএসএফকে লক্ষ্য করে ইঁট, পাথর ছোঁড়া হয়। তাতে দুই বিএসএফ জওয়ান জখম হন।” এই ঘটনায় সীমান্তের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। দিনের আলোয় যদি বেআইনি ভাবে অনুপ্রবেশ ঘটানো হয় ওপার থেকে, তাহলে রাতের অন্ধকারে কী হতে পারে, ভেবে আতঙ্কিত অনেকেই। সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিতকরণে কড়া পদক্ষেপ প্রয়োজন বলে মত তাঁদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Akashteer: এয়ার-ডিফেন্সের গেম-চেঞ্জার! ‘আয়রন ডোম’কেও ছাপিয়ে যাবে ভারতের ‘আকাশতীর’?

    Akashteer: এয়ার-ডিফেন্সের গেম-চেঞ্জার! ‘আয়রন ডোম’কেও ছাপিয়ে যাবে ভারতের ‘আকাশতীর’?

    মাধ্যম নিউজ ডেস্ক: চারিদিকে বাড়ছে শত্রু। চিন-পাকিস্তানের চোখ রাঙানির সঙ্গে বছর শেষে যোগ হয়েছে বাংলাদেশের আস্ফালনও। এই পরিস্থিতিতে বেড়েছে দেশে অনুপ্রবেশ। বেআইনি কাজ রুখতে একদিকে যেমন সীমান্তে নজরদারি বেড়েছে, তেমনই ভারতীয় সেনাও নিজের শক্তি বৃদ্ধি করেছে। শক্তিশালী সামরিক প্রযুক্তি ও নিরাপত্তা হুমকির দ্রুত পরিবর্তনশীল যুগে, ভারতের প্রতিরক্ষা বাহিনী তার এয়ার ডিফেন্স সিস্টেমের উন্নতির জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। এই পরিবর্তনের অগ্রভাগে রয়েছে ‘আকাশতীর’, পরবর্তী প্রজন্মের একটি আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা যা ডিআরডিও এবং ভারত ইলেকট্রনিকস লিমিটেড (BEL) যৌথভাবে তৈরি করেছে।

    আয়রন ডোমের থেকেও ভয়ঙ্কর আকাশতীর!

    প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার পথেই হেঁটেছে ভারত। একাধিক দেশের সঙ্গে সামরিক চুক্তি যেমন হয়েছে, তেমনই দেশীয় প্রযুক্তিতেও অস্ত্র-শস্ত্র উৎপাদন করা হচ্ছে। আধুনিক যুগে অত্য়াধুনিক অস্ত্র যোগ হয়েছে ভারতীয় সেনার ভাণ্ডারে। সেনাবাহিনীতে মাল্টিপল সেন্সর ইনপুটের জন্য যোগ করা হয়েছে আকাশতীর এয়ার ডিফেন্স সিস্টেম। বিশ্বজুড়ে ইজরায়েলের আয়রন ডোমের দিকে নজর থাকলেও, ভারত চুপচাপ তার নিজস্ব আকাশসীমা প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে আকাশতীর প্রকল্পের মাধ্যমে। ভারতীয় সেনাবাহিনীর ‘ডিকেড অব ট্রান্সফরমেশন’ এবং ‘ইয়ার অব টেক অ্যাবজর্বশন’ উদ্যোগের অধীনে আকাশতীর তৈরি করা হয়েছে, যা আধুনিক আকাশ প্রতিরক্ষা হুমকির বিরুদ্ধে কার্যকরী সুরক্ষা নিশ্চিত করবে। ভারতের বহুস্তরীয় প্রতিরক্ষা কৌশলকে শক্তিশালী করবে। আকাশতীর ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির যাত্রায় একটি গুরুত্বপূর্ণ গেম-চেঞ্জার।

    ইজরায়েলের আয়রন ডোম

    ইরান-লেবাননের শয়ে শয়ে মিসাইল হামলা ইজরায়েল প্রতিহত করেছে তাদের বিখ্যাত আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থাগুলির মধ্যে সবথেকে সুপরিচিত, ‘লৌহগম্বুজ’ বা ‘আয়রন ডোম’ ব্যবস্থা। ৪ কিমি থেকে ৭০ কিমি দূর থেকে ছোড়া স্বল্প-পাল্লার রকেট, শেল এবং মর্টারগুলিকে আটকানোর জন্য নকশা করা হয়েছে এই ব্যবস্থা। সাম্প্রতিক বছরগুলিতে যেভাবে বারে বারে হামাস-সহ গাজার যোদ্ধা গোষ্ঠীগুলি এবং লেবাননের হিজবুল্লা গোষ্ঠী নাগাড়ে ইজরায়েল লক্ষ্য করে রকেট এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে গিয়েছে এবং ইজরায়েল যেভাবে সেই হামলাগুলিকে ভোঁতা করে দিয়েছে, তাতে আয়রন ডোমকে বর্তমান বিশ্বের সবথেকে যুদ্ধ-পরীক্ষিত এবং সফল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

    কীভাবে কাজ করেছে আয়রন ডোম

    ইজরায়েল জুড়ে ছড়িয়ে রয়েছে আয়রন ডোমের ব্যাটারি। প্রতিটি ব্যাটারিতে তিন থেকে চারটি লঞ্চার থাকে। প্রতিটি লঞ্চারে থাকে ২০টি করে ইন্টারসেপ্টর মিসাইল। রাডারের সাহায্যে উড়ে আসা রকেটগুলিকে শনাক্ত করে এবং ট্র্যাক করে আয়রন ডোম। তারপর এই ব্যস্থা হিসেব কষে দেখে যে, রকেটগুলি কোনও জনবহুল এলাকায় পড়তে পারে কিনা। যদি দেখে সেই সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে ওই রকেটগুলি লক্ষ্য করে ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ করে। আর যেগুলি কোনও জনবহুল এলাকায় পড়ার সম্ভাবনা থাকে না, সেগুলিকে মাটিতে পড়ে নষ্ট হতে দেয়। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তাদের এই ব্যবস্থা ইজরায়েলের দিকে উড়ে আসা ৯০ শতাংশ রকেটকেই ধ্বংস করে।

    বিমান প্রতিরক্ষায় ভারতের বিপ্লব

    ভারত দীর্ঘদিন ধরে তার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর গুরুত্ব উপলব্ধি করেছে, বিশেষ করে আঞ্চলিক উত্তেজনা এবং অত্যাধুনিক বিমান আক্রমণের হুমকি বৃদ্ধি পাওয়ায়। আয়রন ডোমের মতোই ভারতের আকাশতীর এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য একটি শক্তিশালী সমাধান। এটি অত্যাধুনিক রেডার, ক্ষেপণাস্ত্র নির্দেশনা এবং কমান্ড কন্ট্রোল সিস্টেমের সমন্বয়ে তৈরি। আকাশতীর বিশেষভাবে উচ্চ-গতি, কম উচ্চতার এবং স্টেলথ লক্ষ্যবস্তু শনাক্তকরণের জন্য ডিজাইন করা হয়েছে। আকাশতীরের রেডার সিস্টেম প্রযুক্তির ক্ষেত্রে একটি বিশাল অগ্রগতি। এটি একাধিক লক্ষ্যবস্তু বিভিন্ন উচ্চতায় শনাক্ত করতে সক্ষম, এবং অত্যাধুনিক সিগন্যাল প্রসেসিং অ্যালগোরিদমের মাধ্যমে স্টেলথ বিমান, ড্রোন এবং সুপারসনিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত শনাক্ত করতে পারে। ঐতিহ্যবাহী রেডার সিস্টেমের তুলনায়, আকাশতীরের রেডার প্রায় মাটি ঘেঁষে চলা লক্ষ্যবস্তুও শনাক্ত করতে সক্ষম, যা ভারতের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ৩৬০-ডিগ্রি সুরক্ষা প্রদান করে।

    বর্ধিত পরিসর এবং সঠিকতা

    আকাশতীরের মিসাইলটি একটি বর্ধিত হামলা পরিসর প্রদান করবে, যার মাধ্যমে এটি বৃহত্তর দূরত্ব থেকে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হবে। এর ফলে ভারতীয় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ স্থানগুলো, যেমন সেনা ঘাঁটি, বিমানবন্দর এবং জাতীয় অবকাঠামোকে একাধিক সম্ভাব্য হুমকি থেকে রক্ষা করতে পারবে। মিসাইলটির উন্নত পরিসর এবং সঠিকতা, শত্রু বিমান এবং ক্ষেপণাস্ত্রকে তাদের ক্ষতি করার আগেই লক্ষ্যবস্তু থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অধিক কার্যকরী। আকাশতীরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি ভারতের বিদ্যমান আকাশ প্রতিরক্ষা সিস্টেমের সঙ্গে সুনির্দিষ্টভাবে সমন্বয় স্থাপন করতে সক্ষম। এটি রাশিয়ার এস-৪০০ সিস্টেম এবং ইজরায়েল-উন্নত বারাক-৮ সিস্টেমের সঙ্গেও একত্রে কাজ করবে।

    মোবিলিটি এবং মোতায়েনের নমনীয়তা

    আকাশতীরের ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং রেডার ইউনিটগুলি উচ্চ-মোবিলিটি যানবাহনে স্থাপন করা হয়েছে, যার ফলে এটি বিভিন্ন ধরনের ভূ-প্রকৃতিতে দ্রুত মোতায়েন করা সম্ভব। সুতরাং, এটি যেকোনও পরিস্থিতিতে, বিশেষত সীমান্তে জরুরি সময়ে দ্রুত প্রতিক্রিয়া প্রদান করতে সক্ষম। সমতল ভূমি, পাহাড়ি এলাকা বা উপকূলীয় অঞ্চলে আকাশতীর সহজেই স্থাপন করা যেতে পারে, যা বাস্তব সময়ে কৌশলগত সুরক্ষা প্রদান করবে।

    প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ ভারত

    আকাশতীরের অন্যতম প্রধান দিক হল এটি একটি পূর্ণাঙ্গ দেশীয় প্রযুক্তি, যা সম্পূর্ণভাবে ভারতের ডিআরডিও এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিকস লিমিটেড দ্বারা তৈরি। এই সিস্টেমটির উন্নয়ন ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি বাড়তি দক্ষতা এবং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে আত্মনির্ভরতা অর্জনের প্রতিশ্রুতি প্রদর্শন করে। এটি বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরশীলতা কমায় এবং একটি দেশীয় প্রতিরক্ষা পরিবেশ তৈরি করে ভারতের জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করে। ‘প্রজেক্ট আকাশতীর’-এর লক্ষ্য হল পরিস্থিতিগত সচেতনতা এবং নিয়ন্ত্রণের একটি “অভূতপূর্ব স্তর” প্রদান করা যাতে বন্ধুত্বপূর্ণ বিমানের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং “প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশপথে” শত্রু বিমানকে নষ্ট করা যায়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 19 January 2025: কাজের চাপ বাড়তে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 19 January 2025: কাজের চাপ বাড়তে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) গুরুজনদের সদুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও বিপুল অর্থপ্রাপ্তির যোগ।

    ২) গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    মিথুন

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) বন্ধুদের সহায়তায় ব্যবসায় উন্নতি।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    কর্কট

    ১) সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে।

    ২) প্রেমে কষ্ট বাড়তে পারে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) সব কাজেই সুনাম পেতে পারেন।

    ২) ব্যবসায় কর্মচারীদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) দাম্পত্য কলহের কারণে মন চঞ্চল হতে পারে।

    ২) কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে।

    ২) গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন।

    ২) ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে।

    ২) ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রংশ হতে পারে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) বাড়িতে অশান্তির সম্ভাবনা ও সেই কারণে আপনার মানহানি হতে পারে।

    ২) আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে। 

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি।

    ২) বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে।

    ২) ভ্রমণে সমস্যা বাড়তে পারে, একটু সাবধান থাকুন। 

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব! রাজ্যজুড়ে কুয়াশার দাপট, তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা

    Weather Update: নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব! রাজ্যজুড়ে কুয়াশার দাপট, তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে রাজ্যে। ফলে, আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। শীতের আমেজ থাকবে জেলায় জেলায়। তবে জাঁকিয়ে শীত পড়বে না। আবহাওয়া (Weather Update) দফতর বলছে, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী চার থেকে পাঁচদিন এই ছবিই দেখা যাবে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও।

    কুয়াশার দাপট কোথায়? (Weather Update)

    বৃষ্টি না হলেও কুয়াশার দাপট জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া(Weather Update) অফিস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে। মূলত, দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। তবে, উত্তরবঙ্গের জন্য থাকছে ঘন কুয়াশার সতর্কবার্তা। এর জেরে দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারের নীচে। সবথেকে বেশি কুয়াশার সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জেলাতে। তবে এই জেলাগুলিতে রবি-সোমবার থেকে কুয়াশার দাপট কিছুটা কমতে পারে। আবহাওয়া দফতর বলছে, পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের ওপর পড়ে তার ওপর নির্ভর করছে উত্তরবঙ্গের আবহাওয়ার গতিপ্রকৃতি। অন্যদিকে, হাওয়া অফিস বলছে শুধু রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আশপাশের জেলাগুলিতে সামান্য পারদ পতন হতে পারে। তবে যা বড় মাত্রায় নয়। তার ফলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখনই থাকছে না। উল্টে ২৪ ঘণ্টা পর থেকে কিছুটা হলেও চড়তে পারে পারদ। তবে এই একই রকমের ওঠানামা চলবে আগামী ৪ থেকে ৫ দিন।

    আরও পড়ুন: মহাকুম্ভ নাকি অন্ধবিশ্বাস! মেলা প্রাঙ্গণে হিন্দু-বিরোধী পোস্টার ছিঁড়ে জ্বালিয়ে দিলেন নাগা সাধুরা

    তাপমাত্রা বাড়বে!

    শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। গত এক সপ্তাহে দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামেনি। আগামী ২২ জানুয়ারি থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে তাপমাত্রা নতুন করে বাড়তে পারে। জাঁকিয়ে শীত না-পড়লেও শীতের আমেজ রয়েছে কলকাতা এবং জেলাগুলিতে। সর্বত্রই থাকবে শুকনো আবহাওয়া। তবে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জেলায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share